Tag: T20 World Cup

T20 World Cup

  • T20 World Cup: ভারতকে সমর্থন পাকিস্তানের! টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারালেই সেমিফাইনাল কার্যত নিশ্চিত রোহিতদের

    T20 World Cup: ভারতকে সমর্থন পাকিস্তানের! টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারালেই সেমিফাইনাল কার্যত নিশ্চিত রোহিতদের

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে (T-20 World Cup) পার্থে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) মুখোমুখি হচ্ছে ভারত। পরপর দুটি ম্যাচ জিতে রোহিত বাহিনীর মনোবল তুঙ্গে। দু’নম্বর গ্রুপে চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে টিম ইন্ডিয়া (Team India)। এদিন দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলে সেমি ফাইনালে ওঠার পথ আরও সহজ হয়ে যাবে মেইন ইন ব্লুর। তবে এই ম্যাচের দিকে শুধু ভারতীয় সমর্থকরা নন, তাকিয়ে রয়েছেন পাক সমর্থকরাও। আসলে চলতি বিশ্বকাপে বাবর আজমদের ভাগ্য এখন অনেকটাই ঝুলছে বিরাট কোহলিদের হাতে। দু নম্বর গ্রুপ থেকে শেষ চারে ওঠার আশা জাগিয়ে রাখতে হলে বাকি ম্যাচগুলি পাকিস্তানকে শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকে। পরিস্থিতি যা তাতে ভারতই হয়তো গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালের টিকিট পাকা করবে। কারণ বিরাট কোহলি সূর্য কুমার যাদবরা দুরন্ত ছন্দে রয়েছেন। সে ক্ষেত্রে দ্বিতীয় দল হিসেবে এই গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠার লড়াইটা হবে মূলত দক্ষিণ আফ্রিকার সঙ্গে পাকিস্তানের। প্রোটিয়া বাহিনী দুই ম্যাচ খেলে পেয়েছে ৩ পয়েন্ট। রবিবার তারা জিতলে শীর্ষে উঠে আসবে। যা একেবারেই চাইছেন না পাক সমর্থকরা। তারা প্রার্থনা করছেন কোহলিদের জয় চেয়ে। ক্রিকেট দেবতার নিষ্ঠুর পরিহাস এক সপ্তাহ আগে ভারতকে হারিয়ে বিশ্বকাপ অভিযানের স্বপ্ন দেখেছিল পাকিস্তান।

    আরও পড়ুন: তিন ফরম্যাটের ক্রিকেটের জন্যই তৈরি সূর্য কুমার! জানেন কী বললেন রবি স্যার

    পার্থের অপ্টাসের পিচে অতিরিক্ত বাউন্স রয়েছে। উইকেট বেশ শক্ত। তাই গতির পাশাপাশি অতিরিক্ত বাউন্স আদায় করে নেবেন ভারত ও দক্ষিণ আফ্রিকার পেসাররা। কাগিস ও রাবাডা, অ্যানরিক নর্থেজের মতো দক্ষিণ আফ্রিকার পেসারদের সামলাতে বেশ ভালোমতোই বেগ পেতে হবে ভারতীয় ব্যাটসম্যানদের। রোহিত শর্মা ফর্মে ফিরলেও ওপেনিং জুটিতে তাঁর পার্টনার লোকেশ রাহুল কিন্তু এখনও বড় রানের মুখ দেখেননি। তাই অনেকে বলছেন তাঁকে বসিয়ে এবার খেলানো উচিত রিষভ পন্থকে। যদিও সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। শনিবার সাংবাদিক সম্মেলনে রাঠোর বলেন, দুটো ম্যাচ দিয়ে একজন ক্রিকেটারের ফর্ম বিচার করা ঠিক হবে না। টিম ম্যানেজমেন্ট রাহুলের পাশেই আছে। লোকেশ ভালোই ব্যাট করছে। বড় রান পাওয়াটা শুধু সময়ের অপেক্ষা। আর রিষভ দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। সঠিক সময়ে ও সুযোগ পাবে।’

    পার্থের পিচে চিন মিউজিক শোনাতে পারেন দক্ষিণ আফ্রিকার পেসাররা। যদি তা নিয়ে বেশি চিন্তিত নন বিক্রম রাঠোর। তিনি বলেছেন, “পরিকল্পনা করেই আমরা বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিলাম পার্থে। উইকেট নিয়ে যথেষ্ট স্বচ্ছ ধারণা রয়েছে আমাদের ছেলেদের। তাই এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হবে না।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • T20 world cup: ছাত্র রাহুলের উপর ভরসা  রাহুল স্যারের! বৃষ্টির আশঙ্কা ভারত-বাংলাদেশ ম্যাচে

    T20 world cup: ছাত্র রাহুলের উপর ভরসা রাহুল স্যারের! বৃষ্টির আশঙ্কা ভারত-বাংলাদেশ ম্যাচে

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার বাংলাদেশের বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচ খেলতে নামছে ভারত। এখনও পর্যন্ত ভারত এই টুর্নামেন্টে তিনটে ম্যাচ খেলেছে। যার মধ্যে দুটো জিতেছে,আর একটা হেরেছে। বর্তমানে পয়েন্ট টেবিলে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। আর বাংলাদেশ রয়েছে ভারতের নীচে। এই ম্যাচে যে জিতবে সে সেমিফাইনালের খুব কাছে পৌঁছে যাবে। কিন্তু  ভারত-বাংলাদেশ (India vs Bangladesh) ম্যাচে দুশ্চিন্তার সবথেকে বড় কারণ হল অ্যাডিলেডের (Adelaide Oval) আকাশ। কয়েকদিন ধরেই আকাশের মুখ ভার অ্যাডিলেডে। মাঝেমাঝেই বৃষ্টি পড়ছে। সঙ্গে ঠান্ডা হাওয়া।  Accuweather-এর রিপোর্ট অনুসারে, ভারতের ম্যাচের দিন অ্যাডিলেডে বৃষ্টির সম্ভাবনা ৬০%। গোটা দিনই আকাশ কালো মেঘে ঢাকা থাকবে। সন্ধ্যায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, রাতে বৃষ্টি বাড়তে পারে। স্থানীয় সময় অনুযায়ী ভারতের এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। তখন বৃষ্টি হওয়ার কথা রয়েছে।

    আরও পড়ুন: গোপনীয়তা কোথায়? হোটেলের ঘরের ভিডিও ভাইরাল, ক্ষুব্ধ বিরাট! ক্ষমা চাইল হোটেল কর্তৃপক্ষ

    অ্যাডিলেডের পিচও ভারতকে চিন্তায় রাখছে। তবে, অ্যাডিলেড ওভালে নামার আগে সাংবাদিক বৈঠকে নিজের ছেলেদের নিয়ে আশাবাদী টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে হারের পর লোকেশ রাহুলকে (KL Rahul) প্রথম একাদশের বাইরে রাখার দাবি উঠেছিল। যদিও  মেন ইন ব্লু কোচ জানিয়েছেন, ফর্ম নিয়ে রাহুলের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। দ্রাবিড় মনে করেন, এই স্বল্প সময়ের মধ্যে কোনও সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। লোকেশ রাহুলের মতো ক্রিকেটারকে আরও কিছুটা সময় দেওয়া উচিত। দ্রাবিড় বলেন, “রাহুলের কোয়ালিটি ও এবিলিটি সম্পর্কে আমরা অবগত। এই কন্ডিশনে ভালোভাবে মানিয়ে নেওয়ার মতো ক্ষমতা রয়েছে। ওর সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে। কী কথা বলেছি তা বলা সম্ভব নয়। ও খুব ভালোমতো জানে আমরা ওর পাশে রয়েছি। দ্রুত ও রানে ফিরবে।” দীনেশ কার্তিকের পিঠে ব্যাথা মারাত্মক নয় তবে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে হয়ত বা কার্তিকের জায়গায় ঋষভ পন্থকে দলে নেওয়া হতে পারে।

    আরও পড়ুন: পিঠের চোটে কাবু কার্তিক! বিশ্বকাপ কি এখানেই শেষ? বাংলাদেশ ম্যাচে পরিবর্তন ভারতীয় দলে

    প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির ঘরের ভিডিও ভাইরাল হওয়া প্রসঙ্গে রাহুল বলেন, “অবশ্যই গোটা ব্যাপারটা খুবই হতাশাজনক। বিরাটের সঙ্গে দলের বাকি সবাই খুব অবাক। এমন ঘটনা সামনে এলে কেউই স্বস্তিবোধ করবে না। বিরাটের ক্ষেত্রেও ব্যাপারটা তেমনই। বিষয়টা হতাশাজনক হলেও ইতিমধ্যেই হোটেল কর্তৃপক্ষ যাবতীয় পদক্ষেপ নিয়েছেন। আশাকরি এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না।” বিরাটও এখন স্বাভাবিক। চলতি সিরিজে ছন্দে রয়েছেন কোহলি। বাংলাদেশ ম্যাচেও সেরাটাই দেবে বিরাট আশা দ্রাবিড়ের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • T20 World Cup: গাভাসকর নাচলেন, জড়িয়ে ধরলেন দ্রাবিড়! কোহলিয়ানায় ভাসলেন ক্রিকেটপ্রেমীরা

    T20 World Cup: গাভাসকর নাচলেন, জড়িয়ে ধরলেন দ্রাবিড়! কোহলিয়ানায় ভাসলেন ক্রিকেটপ্রেমীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: মেলালেন, তিনি মেলালেন। সমালোচক থেকে প্রশংসক, সকলেই আবেগে ভাসলেন তাঁর সাফল্যের ঢেউয়ে। মেলবোর্নের বাইশগজে টি-২০ বিশ্বকাপে (T-20 World Cup) পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের নায়ক বিরাট Virat Kohli)। কোহলিয়ানায় মজেছে গোটা ক্রিকেট মহল। ভারতকে জেতানোর পর কোহলিকে মাঠেই জড়িয়ে ধরেন সতীর্থরা। তাঁকে কোলে তুলে নেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। এখানেই থামেনি বিরাট-উৎসব। কোহলি যখন মাঠ থেকে ফিরছিলেন এমসিজি’র ড্রেসিংরুমে, তখন তাঁকে টানেলে দেখে জড়িয়ে ধরেন কোচ রাহুল দ্রাবিড়। নায়কের পিঠ চাপড়ে দেন তিনি। দ্রাবিড় কখনওই সেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেন না। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধ ভারতের রুদ্ধশ্বাস জয়ের পর আবেগ চেপে রাখতে পারেননি ‘দ্য ওয়াল’।

    তবে সেরা দৃশ্য ধরা পড়েছে টিভি’র ক্যামেরায়। যা দ্রুত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। খেলা তখন শেষ পর্যায়ে। কমেন্ট্রি ছেড়ে বাউন্ডারির লাইনের ধারে ভিড় জমিয়েছেন ইরফান পাঠান, কৃষ্ণমাচারি শ্রীকান্ত, সুনীল গাভাসকররা। ক্রিজে তখন একের পর এক হুঙ্কার ছাড়ছেন বিরাট। পাল্লা দিয়ে বাড়ছে উন্মাদনার পারদ। পেন্ডুলামের মতো দুলছে ম্যাচের ভাগ্য। এমসিজি’র গ্যালারিতে হাজির ৯০ হাজার দর্শকের হাত-পা ঠান্ডা হওয়ার উপক্রম। নওয়াজের শেষ ডেলিভারিতে মিড অফ দিয়ে অশ্বিন পুল করতেই জয়ের কড়ি জোগাড় করে নেয় টিম ইন্ডিয়া। জয়ের আনন্দে আত্মহারা তখন সুনীল গাভাসকরও। দু’হাত ছুড়ে শিশুর মতো নাচতে শুরু করে দেন তিনি। সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ইরফান পাঠান। যা মন ছুঁয়ে গিয়েছে ক্রিকেট জনতার।

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Irfan Pathan (@irfanpathan_official)

    আরও পড়ুন: দেশের সুরক্ষা যাদের কাঁধে, প্রথা মেনে তাঁদের সঙ্গে দীপাবলি পালন করতে কার্গিলে মোদি 

    ধারাভাষ্যকার হিসেবে গত তিন বছরে বিরাট কোহলিকে নিয়ে অনেক তির্যক মন্তব্য করেছেন গাভাসকর। কঠিন সময়ে তিনি ভিকের পাশে দাঁড়াতে চেয়েছিলেন। কিন্তু ক্রিকেট দুনিয়া জানেন, কোহলির সঙ্গে সানির সম্পর্ক অম্ল-মধুর। তাই কিংবদন্তির ডাকে সেদিন সাড়া দেননি কোহলি। তবে পাকিস্তানের বিরুদ্ধ মহারণে দেশকে জেতানোর পর এক ঝটকায় তাঁদের সম্পর্কের বরফ অনেকটাই যে গলবে, সেটা এই ভিডিও দেখার পর আর বলার অপেক্ষা রাখে না। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়-পরাজয়ের দৌড়ে কে কোথায় ?

    T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়-পরাজয়ের দৌড়ে কে কোথায় ?

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘মাদার অব অল ব্যাটলস’। ভারত-পাকিস্তান ম্যাচকে এভাবেই দেখে ক্রিকেট দুনিয়া। বিশ্বের যে প্রান্তই হোক না, দুই প্রতিবেশী দেশের ব্যাট-বলের যুদ্ধ ঘিরে দারুণ উন্মাদনা চোখে পড়ে। একদিনের ক্রিকেট বিশ্বকাপে একটা সময় একচেটিয়া প্রাধান্য ছিল ভারতের। টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত দুই দলের সাক্ষাৎ ঘটেছে ছ’বার। দেখে নেওয়া যাক, করা কতবার জিতেছে?
    ২০০৭ টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব
    প্রথম টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। ম্যাচ টাই হয়। শেষ পর্যন্ত বোল-আউটে ৩-০ ব্যবধানে জয়ী হয় মহেন্দ্র সিং ধোনির ভারত।
    ২০০৭ টি-২০ বিশ্বকাপ ফাইনাল
    ফাইনালে ফের মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। প্রথমে ব্যাট করে ভারত ১৫৭ রান তুলেছিল। জবাবে মিসবা-উল-হকের ৪৩ রানের সুবাদে জয়ের আশা জাগিয়ে তুলেছিল পাকিস্তান। কিন্তু নাটকীয়ভাবে ম্যাচের মোড় ঘুরে যায়। ১৫২ রানে থেমে যায় পাকিস্তানের লড়াই। ৫ রানে ম্যাচ জিতে প্রথম টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারত।
    ২০১২ টি-২০ বিশ্বকাপ
    গ্রুপ পর্বের লড়াইয়ের পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছিল ভারত। লক্ষ্মীপতি বালাজির অনবদ্য বোলিংয়ের সুবাদে পাকিস্তানকে ১২৮ রানে আটকে রাখতে সফল হয়েছিল টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে সহজেই লক্ষ্যে পৌঁছে গিয়েছিল ভারত। ৭৮ রানে অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন বিরাট কোহলি।
    ২০১৪ টি-২০ বিশ্বকাপ
    দাপটের সঙ্গে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ১৩০ রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে ন’বল বাকি থাকতেই জয়ের কড়ি জোগাড় করে নেয় ‘মেন ইন ব্লু’।
    ২০১৬ টি-২০ বিশ্বকাপ
    বিশের ফরম্যাটে ভারতের দাপট অব্যাহত থাকে। পর পর পাঁচটি ম্যাচ জেতার পর ভারতের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছিল পাকিস্তান। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে জয়ের জন্য ভারতের দরকার ছিল ১১৯ রান। কোহলি ফের ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। ১৩ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া।
    ২০২১ টি-২০ বিশ্বকাপ
    অবশেষে চাকা ঘোরে। দুবাইয়ে ভারতকে ১০ উইকেটে হারিয়ে দেয় পাকিস্তান। শাহিন আফ্রিদির পেসের সামনে ভারতীয় ব্যাটসম্যানরা সেভাবে মাথা তুলতে পারেনি। ১৫১ রানেই সন্তুষ্ট থাকতে হয় কোহলিদের। কিন্তু বাবর আজমরা কোনও উইকেট না হারিয়েই ম্যাচ জিতে যায়।

  • T20 World Cup: ১১ বছর পর বিশ্বকাপে ফের ইতিহাস তৈরি আয়ারল্যান্ডের! ইংল্যান্ডকে হারাল ৫ রানে

    T20 World Cup: ১১ বছর পর বিশ্বকাপে ফের ইতিহাস তৈরি আয়ারল্যান্ডের! ইংল্যান্ডকে হারাল ৫ রানে

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের টি-২০ বিশ্বকাপে (T-20 World Cup) ইংল্যান্ড এক বড়সড় ধাক্কা খেল। এর প্রতক্ষ্যদর্শী হল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের দর্শকরা। ইংল্যান্ডের মত শক্তিশালী দলকে উড়িয়ে দিল আইরিশরা (Ireland vs England)। বৃষ্টির কারণে ডাক-ওয়ার্থ লুইস নিয়মে ৫ রানে জেতে তাঁরা। বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচ পুরো খেলা না হলেও ইংল্যান্ড পরাজিত হয়েছে আয়ারল্যান্ডের কাছে। 

    এদিন আইরিশ ব্যাটারদের দাপট ও দুর্দান্ত পারফরমেন্সের ফলে ম্যাচে যেন টিকতেই পারেনি ইংল্যান্ড। এছাড়াও বৃষ্টি তো সেখানেই বাধা হয়েই ছিল। এদিন টসে জিতে আয়ারল্যান্ডকে শুরুতে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ১৫৭ রান করে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড ১৯.২ ওভারে ১৫৭ রানে অল-আউট হয়।

    পল স্টার্লিং দলের হয়ে ভালো শুরু করেন। অধিনায়ক অ্যান্ডি বালবির্নি, ৬২ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তিনি ৫টি চার ও ২টি ছক্কা মেরেছিলেন। ২৭ বলে ৩৪ রান করেন লরকান টাকার। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। এছাড়া পল স্টার্লিং ১৪, কার্টিস ক্যাম্ফার ১৮ ও গ্যারেথ ডেলানি ১২ রান করেন। মার্ক উড ও লিয়াম লিভিংস্টোন ৩টি করে উইকেট নেন ও যথাক্রমে রান করেন ১৭ ও ৩৪। ২টি উইকেট নেন স্যাম কারান।

    আরও পড়ুন: হটস্টারের ভিউয়ার্সে রেকর্ড! ভারত-পাকিস্তান ম্যাচে আবেগ -উন্মাদনায় ভাসল ক্রীড়াপ্রেমীরা

    অন্যদিকে শেষমেশ ১৪.৩ ওভারে ইংল্যান্ড ৫ উইকেটে ১০৫ রান তুললে বৃষ্টিতে ম্যাচ (T-20 World Cup) বন্ধ হয়ে যায়। তখনও জয়ের জন্য ৩৩ বলে ৫৩ রান করতে হত ইংল্যান্ডকে। কিন্তু বৃষ্টির কারণে আর খেলা শুরু করা গেল না। ফলে ডাক-ওয়ার্থ লুইসের নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রয়োজনের তুলনায় পাঁচ রান কম ছিল ইংল্যান্ডের। ফলে পাঁচ রানের ব্যবধানে এই ম্যাচ জিতে নেয় আয়ারল্যান্ড।

    ইংল্যান্ডকে আয়ারল্যান্ডের হারানোর ঘটনা এটিই প্রথম নয়। ২০১১ সালের এক দিনের বিশ্বকাপেও আয়ারল্যান্ডের কাছে হেরেছিল ইংল্যান্ড। ফলে আরও এক বার বিশ্বকাপের মঞ্চে সেই ছবিই দেখা গেল। তবে এবার ইংল্যান্ডের হারের প্রথম শত্রুই হল বৃষ্টি। তবে আয়ারল্যান্ডের কাছে ইংল্যান্ডের এই অপ্রত্যাশিত হারের ফলে ইংল্যান্ডের সেমি ফাইনালে ওঠা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকি পরের সব ম্যাচ না জিততে পারলে সুপার ১২ পর্ব থেকেই বিদায় নিতে হতে পারে ইংল্যান্ডকে।

  • T20 World Cup: হটস্টারের ভিউয়ার্সে রেকর্ড! ভারত-পাকিস্তান ম্যাচে আবেগ -উন্মাদনায় ভাসল ক্রীড়াপ্রেমীরা

    T20 World Cup: হটস্টারের ভিউয়ার্সে রেকর্ড! ভারত-পাকিস্তান ম্যাচে আবেগ -উন্মাদনায় ভাসল ক্রীড়াপ্রেমীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: মেলবোর্নের বাইশ গজে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T-twenty World Cup) প্রথম ম্যাচে এক মহাকাব্যিক ইনিংস উপহার দিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। ৫২ বলে তাঁর ৮২ রানের অপরাজিত ইনিংসের সুবাদে এক রোমাঞ্চকর জয় ছিনিয়ে নেয় ভারত (India)। যদি একটা সময় মনে হয়েছিল রোহিত বাহিনীর পক্ষে হয়তো পাকিস্তানের বাধা টপকানো সহজ হবে না। কিন্তু সেই অসাধ্য সাধন করে দেখিয়েছিলেন কোহলি। যা দীপাবলিতে (Diwali) দেশবাসীর কাছে ছিল সবচেয়ে বড় উপহার।

    ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে বরাবরই বাড়তি উন্মাদনা থাকে। কিন্তু গত রবিবার দুই প্রতিবেশী দেশের ব্যাট-বলের যুদ্ধ অতীতের যাবতীয় পরিসংখ্যানকে ছাপিয়ে গিয়েছে। শুধু ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি হটস্টারে এই ব্লকবাস্টার ম্যাচটি দেখেছেন ১.৮ কোটি রেকর্ড দর্শক। টিভিতে কত মানুষ খেলাটা দেখেছেন তার হিসেব পেতে আরও কয়েকদিন সময় লাগবে। তবে ডিজিটাল স্ট্রিমিং প্লাটফর্মে বিপুল ভিউয়ার্স দেখে অনেকেই বিস্মিত। অতীতে কোনও ক্রিকেট ম্যাচে ডিজনি হটস্টারে এত সংখ্যক ভিউয়ার্স হয়নি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এশিয়া কাপে ভারত পাক ম্যাচ দেখেছিলেন ১.৪ কোটি দর্শক।

    আরও পড়ুন: এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড! অস্ট্রেলিয়াকে টেক্কা দিল ভারত

    ভুবনেশ্বর কুমার যখন প্রথম বল করেছিলেন তখন কিন্তু ডিজনি হটস্টারের ভিউয়ার্স ছিল ছত্রিশ লক্ষ। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে ম্যাচের উত্তেজনা। পাল্লা দিয়ে বেড়েছে ভিউয়ার্সও। পাকিস্তানের ইনিংস যখন শেষ হয় তখন ১.১ কোটি ক্রিকেটপ্রেমী ডিজিটাল প্লাটফর্মে চোখ রেখেছিলেন। ভারতের ইনিংস তখনও শুরু হয়নি। ধীরে ধীরে ভিউয়ার্স বাড়তে থাকে। পৌঁছে যায় ১.৪ কোটিতে। ভারতীয় ব্যাটিংয়ের শুরুতে অনেকেই ম্যাচ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। ভিউয়ার্স নেমে এসেছিল ৩৬ লক্ষে। আসলে রোহিত শর্মা, লোকেশ রাহুলরা দ্রুত ফিরে যাওয়ায় অনেকেরই মনে হয়েছিল ভারত হয়তো জিততে পারবে না। কিন্তু হার্দিক পান্ডিয়ার সঙ্গে জুটি বেঁধে ফের আসা জাগিয়ে তোলেন বিরাট কোহলি। ম্যাচে ফিরে আসে ভারত। শেষ তিন ওভারে টানটান উত্তেজনা ছিল খেলায়। কোহলির দুর্ধর্ষ ব্যাটিং ফের ডিজনি হটস্টারের ডিজিটাল প্লাটফর্মে টেনে আনে ক্রিকেটপ্রেমীদের। অন্তিম বলে অশ্বিন যখন উইনিং শট নেন, তখন ভিউয়ার্স ছিল ১.৮ কোটি। যা সর্বাধিক।

    বলিউডের একাধিক সিনেমা ফ্লপ হওয়ায় আইনক্স এবং পিভিআর এর মত মাল্টিপ্লেক্সে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দুটি সংস্থায় ভারত পাকিস্তান ম্যাচে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার জন্য দর্শকদের বিপুল উৎসাহ দেখে ভীষণই খুশি। টি-২০ বিশ্বকাপের সুপার ১২-এর শুরুটা এর থেকে আর ভালো হয় না বলে মনে করছেন সকলেই। এই হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার পর এবার বিশ্বকাপ বন্ধ করারও দাবি তুললেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ।  তিনি বলেন, ‘আমি মনে করি আমাদের বিশ্বকাপ বন্ধ করে দেওয়া উচিত। ভারত পাকিস্তান ম্যাচের থেকে ভালো কিছু হবে না। আমরা এখানে একটা দুর্দান্ত তিন সপ্তাহ কাটাতে এসেছি। ভারত পাকিস্তান ম্যাচ সবসময় দুর্দান্ত হয়। আমি অনুভব করতে পারছি না এই ধরনের ম্যাচে দর্শকদের মধ্যে খেলার অনুভূতি কী হতে পারে।’ 

  • T20 World Cup: এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড! অস্ট্রেলিয়াকে টেক্কা দিল ভারত

    T20 World Cup: এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড! অস্ট্রেলিয়াকে টেক্কা দিল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: টি ২০ বিশ্বকাপে দুরন্ত সূচনা করেছে ভারত। রোমাঞ্চকর ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে (India vs Pakistan) চার উইকেটে উড়িয়ে দিয়েছে রোহিত বাহিনী। সেই সঙ্গে আন্তর্জাতিক ম্যাচে ভারত গড়ে ফেলেছে এক অনন্য রেকর্ড। এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড এখন ভারতের ঝুলিতে। বিরাট কোহলিরা, টপকে গিয়েছেন গতবারের টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। চলতি বছরের মেন ইন ব্লু ৫৭ টি ম্যাচ খেলে, জয় ছিনিয়ে নিয়েছে ৩৯ টি। ২০০৩ সালে ৪৭ টি ম্যাচ খেলে অস্ট্রেলিয়া জিতেছিল ৩৮ টি।
     
     
    টি-টোয়েন্টি বিশ্বকাপকে পাখির চোখ করে বছর শুরু করেছিলেন রোহিত শর্মারা (Rohit Sharma)। এবছর কুড়ি-বিশের ফরম্যাটে বড় সাফল্য আসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ক্যারিবিয়ান ব্রিগেডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল টিম ইন্ডিয়া। সাফল্যের সেই ধারা অব্যাহত থাকে শ্রীলঙ্কার বিরুদ্ধে। টি-টোয়েন্টি সিরিজে দ্বীপ রাষ্ট্রকে দ্রাবিড়ের ছেলেরা হারিয়েছিলেন তিন শূন্য ব্যবধানে। আর টেস্ট সিরিজের ২-০ ব্যবধানে জিতেছিল ভারত। এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ফের দেশের মাটিতেই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল রোহিত বাহিনী। তবে এই সিরিজ ২-২ ব্যবধানে শেষ হয়। কারণ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল পঞ্চম ম্যাচটি। 
     
     
    এরপর ভারতীয় দল পাড়ি দিয়েছিল। ইংল্যান্ডে। একমাত্র টেস্ট ম্যাচটি সুখের না হলেও, টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ দুই-এক ব্যবধানে জিতেছিল ভারত। বিরাট কোহলিরা যখন ইংল্যান্ডের টেস্ট খেলতে ব্যস্ত ছিলেন তখন ভিভিএস লক্ষণের প্রশিক্ষণে ভারতের দ্বিতীয় দলটি আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজে অংশ নিয়েছিল। জয় এসেছিল প্রত্যাশিত পথেই (২-০)। ভারতীয় দল গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ সফরে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল টিম ইন্ডিয়া। আর একদিনে সিরিজে মেন ইন ব্লু ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। জিম্বাবোয়ের বিরুদ্ধেও সিরিজ জেতে ভারত।
  • T20 World Cup: দুর্দান্ত বোলিংয়ে জয় বাংলাদেশের, নেদারল্যান্ডসকে ৯ রানে হারাল টাইগাররা

    T20 World Cup: দুর্দান্ত বোলিংয়ে জয় বাংলাদেশের, নেদারল্যান্ডসকে ৯ রানে হারাল টাইগাররা

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ ঘিরেও ছিল টানটান উত্তেজনা। আজ এক ইতিহাস গড়ল বাংলাদেশ। টি-২০ বিশ্বকাপের (T-20 World Cup) মূলপর্বে উঠে এই প্রথমবার কোনও ম্যাচ জিতল শাকিব আলা হাসানের দল। অবশেষে নেদারল্যান্ডসকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু করল বাংলাদেশ। টানা চারটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ হারের পর অবশেষে জয় পেল বাংলা টাইগার্সরা। এদিন ৯ রানে ডাচদের হারাল বাংলাদেশ। ম্যাচের প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান করে শাকিব আল হাসানের দল। এর উত্তরে ১৩৫ রানে শেষ হয় নেদারল্যান্ডসের ইনিংস। তবে আজকের ম্যাচের সেরা ছিল তাসকিন আহমেদ।

    আজকের ম্যাচে (T-20 World Cup) প্রথমেই টসে হেরে ব্যাট করতে নেমে তেমন কোনও রান করতে পারেনি বাংলাদেশ। আট উইকেটে ১৪৪ রান তোলে তারা। তবে পরে বোলিং করে সেই খামতিটা কিছুটা হলেও পূরণ করতে পেরেছে তাঁরা। আর এই জয়ের ক্ষেত্রে অনেকটাই কৃতিত্ব রয়েছে তাসকিনের। আজকের ম্যাচে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুটা ভালোই করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার ও নাজিমুল হোসেন। প্রথম ওভারে ২টি চার মারেন সৌম্য। ওভারে মোট ১২ রান ওঠে। ৯ রান করেছেন সৌম্য। জুটিতে মোট ৪৩ রান করেন তাঁরা। অন্যদিকে, অধিনায়ক শাকি আল হাসান, লিটন দাস, সৌম্য সরকাররা বড় রান করতে ব্যর্থ হন। লিটন দাস ও অধিনায়ক শাকিব আল হাসান যথাক্রমে ৯ ও ৭ রান করেন। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেন আফিফ হোসেন। এছাড়া ২৫ রান করেন নাজিমুল ও ২০ রান করেন মোসাদ্দেক হোসেন। শেষ পর্যন্ত বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রানই করতে সক্ষম হয় শাকিব আল হাসানের দল।

    আরও পড়ুন: গাভাসকর নাচলেন, জড়িয়ে ধরলেন দ্রাবিড়! কোহলিয়ানায় ভাসলেন ক্রিকেটপ্রেমীরা

    এরপর ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে নেদারল্যান্ডস। ইনিংসের প্রথম ২ বলেই পরপর ২ উইকেট নিয়ে নেন তাসকিন। এবং এরপরেও আরও দুই উইকেট হারান তাসকিনের জন্যই। দলের হয়ে অর্ধশতরান করেন কলিন আকারম্যান। ৬২ রানের ইনিংস খেললেও তিনি তাঁর দলকে জয় এনে দিতে পারেননি। ১৪ বলে ২৪ রানের ইনিংস খেলে বাংলাদেশের রানের কাছাকাছি নিয়ে যান। শেষ পর্যন্ত ২০ ওভারের শেষ দলের ১৩৫ রানে আউট হন মিকেন। আর ৯ রানে ম্যাচ জেতে বাংলাদেশ। তবে আজ তাসকিন বল হাতে দুরন্ত থাকলেও ব্যাটারদের ব্যাটিং নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। পরবর্তীতে ২৭ অক্টোবর বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে (T-20 World Cup) । আর নেদারল্যান্ডস ভারতের বিপক্ষে খেলবে।

  • T20 World Cup: বিরাট-ব্যাটে মুগ্ধ ক্রিকেট বিশ্ব! পাক-বধে কোহলির ইনিংসে আপ্লুত শচীন থেকে যুবি

    T20 World Cup: বিরাট-ব্যাটে মুগ্ধ ক্রিকেট বিশ্ব! পাক-বধে কোহলির ইনিংসে আপ্লুত শচীন থেকে যুবি

    মাধ্যম নিউজ ডেস্ক: মেলবোর্নে টি-২০ বিশ্বকাপে (T-20 World Cup) পাকিস্তানের বিরুদ্ধে ভারতের (India vs Pakistan) অবিশ্বাস্য জয়ের নায়ক বিরাট কোহলি (Virat Kohli)। ৫৩ বলে তাঁর সংগ্রহ অপরাজিত ৮২ রান। অতীতেও অনেক ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন কোহলি। তবে চাপের মুখে পাকিস্তানের মতো চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে যেভাবে তিনি একা ম্যাচটা বের করেছেন, তা দেখে বিস্মিত ক্রিকেট মহল। শচীন তেন্ডুলকর, থেকে সুনীল গাভাসকর, সৌরভ  গঙ্গোপাধ্যায় থেকে ইয়ান বিশপ, প্রত্যেকেই কোহলির প্রশংসায় পঞ্চমুখ। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মার্ক ও ট্যুইটে জানান,

    দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ব্যাটসম্যান এবি ডি’ভিলিয়ার্সের সঙ্গে বিরাটের বন্ধুত্ব সকলেরই জানা। তাঁরা একসঙ্গে খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কঠিন সময়ে বার বার কোহলির পাশে দাঁড়াতে দেখা গিয়েছে এবি’কে।

    সুদিনেও বন্ধুর জয়গান শোনা গেল ডিভিলিয়ার্সের কণ্ঠে।

    কোহলিতে মুগ্ধ শচীন তেন্ডুলকর ট্যুইটবার্তায় জানান, ‘প্রশ্নাতীতভাবে এটাই যে তোমার জীবনের সেরা ইনিংস, সেটা বলার অপেক্ষা রাখে না। ১৯তম ওভারে রউফের বলে ব্যাকফুটে গিয়ে লং অন দিয়ে তোমার ছক্কা মারা দেখে আমি অভিভূত। তুমি এগিয়ে চলো।’

    হার্দিক পান্ডিয়া বলেন, ‘আমি বাকরুদ্ধ। বিরাট ভাইয়ের এই মহাকাব্যিক ইনিংসের বর্ণনা দেওয়ার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। এটা আমার জীবনের অন্যতম একটি সেরা ম্যাচ।’

    যশপ্রীত বুমরাহের কথায়, ‘এই ম্যাচ ইতিহাসের পাতায় লেখা থাকবে। দুর্দান্ত খেলেছে ভারত। অনবদ্য ব্যাটিং বিরাট কোহলির।’

    ওয়েস্টইন্ডিজের প্রাক্তন বোলার ইয়ান বিশপ 

    অসি তারকা ব্র্যাড হগ জানান, 

     অস্ট্রেলিয়ার ব্যাটার মারনাস লাবুসানেও আপ্লুত কিং কোহলিকে দেখে


    দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন ট্যুইট করে জানিয়েছেন

  • T20 World Cup: দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে হার রোহিতদের, বুমরাহর বিকল্প হিসেবে অস্ট্রেলিয়ায় গেল ৩ বোলার

    T20 World Cup: দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে হার রোহিতদের, বুমরাহর বিকল্প হিসেবে অস্ট্রেলিয়ায় গেল ৩ বোলার

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের টি-টোয়েন্টি দলের মূল অস্ত্র জশপ্রীত বুমরাহর বিশ্বকাপ খেলা হচ্ছে না। নিঃসন্দেহে এটা রোহিত শর্মার দলের জন্য বড় ধাক্কা। তার জায়গায় কাকে নেওয়া হবে, সেটা নিয়েও দ্বিধাদ্বন্দ্বে নির্বাচকরা। এমন পরিস্থিতিতে তাঁর বিকল্প হিসেবে তিনজনকে অস্ট্রেলিয়ায় ডেকেছে টিম ম্যানেজমেন্ট। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) দলে যোগ দিতে অস্ট্রেলিয়া উড়ে গিয়েছেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর। তবে তাঁদের মধ্যে কে ভারতের মূল দলে জশপ্রীত বুমরাহর স্থলাভিষিক্ত হবেন, তা এখনও জানানো হয়নি। বিসিসিআই সূত্রের খবর, তিনজন রিজার্ভ ক্রিকেটার – শ্রেয়স আইয়ার, রবি বিষ্ণোই ও দীপক চাহারের কেউই অস্ট্রেলিয়া যাচ্ছেন না। তাঁদের মধ্যে পিঠের চোটের জন্য দীপক চাহার টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ থেকেও চোটের জন্য ছিটকে গিয়েছিলেন তিনি।

    টি-২০ বিশ্বকাপের আগে দ্বিতীয় প্রস্তুতি ম্য়াচে ধাক্কা খেল ভারতীয় দল। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনও লড়াই দিতে পারল না টিম ইন্ডিয়া। রোহিত শর্মা ব্য়াটিং লাইনআপের ভরাডুবি চিন্তায় রাখল ভারতীয় টিম ম্য়ানেজমেন্টকে। ম্য়াচে প্রথেম ব্য়াট করে ৮ উইকেট হারিয়ে ১৬৮ রান করে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৩২ থামে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবারের অনুশীলন ম্যাচে ভারতীয় দলকে ৩৬ রানে হারিয়েছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। প্রথমবার কোনও আঞ্চলিক দলের কাছে টি টোয়েন্টিতে ২০ ওভারের ক্রিকেট ম্যাচে হারল ভারতীয় দল। এই পরাজয় ভারতীয় দলের কাছে লজ্জার।  অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের বিপক্ষে ১৭ ও ১৯ অক্টোবর দুটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে ভারত। তারপর মেলবোর্নে যাবে, সেখানেই ২৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ।

    অন্যদিকে  গত ৬ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রোহিতরা অস্ট্রেলিয়ায় উড়ে গিয়েছেন। ক্রিকেট বিশ্বকাপ খেলতে গিয়ে অন্য় খেলায় মাততে দেখা গেল ভারতীয় ক্রিকেট দলকে। সেই ভিডিও শেয়ার করেছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে যে ভিডিও শেয়ার করা হয়ছে সেখানে দেখা গিয়েছে,পশ্চিম অস্ট্রেলিয়ার রটনেস্ট দ্বীপে ঘুরতে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। সেখানেই ঘুরতে গিয়ে লন বল খেলতে দেখা যায় ভারতীয় ক্রিকেটাদের। সোমবার প্রথম প্রস্তুতি ম্যাচে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একাদশকে ১৩ রানে হারিয়ে দিয়েছিল টিম ইন্ডিয়া। ভারতের জয়ের নায়ক ছিলেন সূর্যকুমার যাদব। বল হাতে সেরা অর্শদীপ সিং। সাফল্য পেয়েছিলেন ভুবনেশ্বর কুমারও। তাই ফুরফুরে মেজাজে ছিল রোহিত এন্ড কোং। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই তাল কাটল।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

LinkedIn
Share