Tag: Trinamool Congress

Trinamool Congress

  • Barrackpore: “বারাকপুরে টিকিট দেওয়া হবে বলে এনেছিল”, পার্থকে তৃণমূল প্রার্থী করতেই তোপ অর্জুনের

    Barrackpore: “বারাকপুরে টিকিট দেওয়া হবে বলে এনেছিল”, পার্থকে তৃণমূল প্রার্থী করতেই তোপ অর্জুনের

    মাধ্যম নিউজ ডেস্ক: বারাকপুর (Barrackpore) লোকসভায় তৃণমূলের কে প্রার্থী হবে তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে ব্রিগেডের সভা থেকে রাজ্যের মন্ত্রী তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিককে প্রার্থী করা হয়েছে। আর সাংসদ অর্জুন সিংকে বাদ দেওয়া হয়েছে। দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করেন। আর তারপরই দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগে রাস্তায় আন্দোলনে নামলেন তৃণমূল কর্মীরা। রাস্তা অবরোধ করে অর্জুন অনুগামীরা ক্ষোভে ফেটে পড়েন।

    শুরু হল তৃণমূল প্রার্থী হয়ে প্রচার (Barrackpore)

    কয়েকদিন আগেই বারাকপুর (Barrackpore) শিল্পাঞ্চলের একাধিক জায়গায় তৃণমূল মনোনীত প্রার্থী অর্জুন সিংয়ের নামে পোস্টার পড়েছিল। নাম ঘোষণার আগে পোস্টার প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। তবে, অর্জুন বিরোধী হিসেবে পরিচিত জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী বেশ কয়েকমাস ধরে নতুন প্রার্থীর দাবি জানাচ্ছিলেন। অর্জুনকে কোনওভাবে যাতে প্রার্থী না করা হয় তার জন্য শীর্ষ নেতৃত্বের কাছে দরবার করেছিলেন। আর বিভিন্ন মিটিং, পথসভায় অর্জুনের বিরুদ্ধে তাঁরা প্রকাশ্যে মুখ খুলেছিলেন। এই আবহের মধ্যে এই লোকসভায় রাজ চক্রবর্তীর প্রার্থী হওয়া নিয়ে জল্পনা তৈরি হয়। বারাকপুর শিল্পা়ঞ্চল জুড়ে ইঙ্গিতপূর্ণ পোস্টার পড়েছিল। এসবের পরই এদিন পার্থ ভৌমিকের নাম ঘোষণা করা হয়। স্বাভাবিকভাবে অর্জুন বিরোধীরা উজ্জীবিত। অর্জুন বিরোধীদের বক্তব্য, পার্থ ভৌমিক ভূমিপুত্র। মন্ত্রী হয়ে তিনি প্রচুর কাজ করেছেন। দলীয় নেতৃত্ব যোগ্য মানুষকে প্রার্থী করেছেন। বিপুল ভোটে তিনি জয়লাভ করবেন। ইতিমধ্যেই পার্থ ভৌমিকের নামে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। তাঁর নামে পোস্টারও বিভিন্ন জায়গায় টাঙানো শুরু হয়ে গিয়েছে।

     রাস্তা অবরোধ করলেন অর্জুন বিরোধীরা

    অর্জুন সিংকে দল এবার টিকিট না দেওয়ায় ক্ষুব্ধ দলের একাংশ। বিশেষ করে অর্জুন অনুগামীরা মুষড়ে পড়েছেন। এদিন প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরই দত্তপুকুর এলাকায় অর্জুন অনুগামীরা বনগাঁ রোড অবরোধ করেন। বিক্ষোভকারীদের বক্তব্য, বারাকপুর (Barrackpore) কেন্দ্রে প্রার্থী বদল করে অর্জুন সিংকে প্রার্থী করতে হবে। পরে, পুলিশ এসে বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ তোলার ব্যবস্থা করে।

    আগে জানলে তৃণমূলে আসতাম না

    পার্থ ভৌমিকের নাম ঘোষণা হওয়ায় ক্ষুব্ধ অর্জুন। তিনি বলেন,”দেড় বছর ধরে দলের দায়িত্বে ছিলাম না। শুধু সাংসদ ছিলাম। আমাকে বলা হয়েছিল বারাকপুরে (Barrackpore) টিকিট দেওয়া হবে। দলে যিনি এনেছিলেন তিনিই বলেছিলেন। এবার টিকিট দেওয়া হয়নি।” এবার কি তাহলে নতুন পথে হাঁটবেন অর্জুন? বললেন না কিছু। তবে অর্জুন বলেন, “আক্ষেপ থাকবে। দেড় বছর ধরে দল বলে নিয়ে এল টিকিট দেবে বারাকপুরে। আগে জানলে তো আমি আসতামই না। আমি বারাকপুরের মানুষকে ঠকাইনি। আমাকে বারবার টোপ দেওয়া হচ্ছিল, এখানে চলে যান ওখানে চলে যান। আমি বারাকপুর ছেড়ে যাব না তো। এখানে জন্মেছি, এখানে মরব।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nadia: ‘তালিবানি কায়দায় তৃণমূল সন্দেশখালিতে সন্ত্রাস চালিয়েছে’, বিস্ফোরক মুক্তার আব্বাস নাগভি

    Nadia: ‘তালিবানি কায়দায় তৃণমূল সন্দেশখালিতে সন্ত্রাস চালিয়েছে’, বিস্ফোরক মুক্তার আব্বাস নাগভি

    মাধ্যম নিউজ ডেস্ক: তালিবানি কায়দায় তৃণমূল সন্দেশখালিতে সন্ত্রাস চালিয়েছে। যারা সন্ত্রাস চালিয়েছে তাদের উৎসাহ যুগিয়েছে এই তৃণমূল সরকার। রবিবার নদিয়ার (Nadia) কৃষ্ণনগরে একটি বেসরকারি লজে সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারকে আক্রমণ করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা মুক্তার আব্বাস নাগভি।

    মোদির নেতৃত্বে উন্নয়নের জোয়ার চলছে (Nadia)

    তিনি দীর্ঘদিন ধরে বিজেপির সাংসদ ছিলেন এবং কেন্দ্রীয় মন্ত্রীদের দায়িত্ব পালন করেছেন। লোকসভা নির্বাচনের আগে নদিয়ার (Nadia) কৃষ্ণনগর কেন্দ্রকে পাখির চোখ করে লড়াইয়ে নামছে বিজেপি। মূলত, কর্মীদের আরও উৎসাহ বাড়াতে এদিন তিনি কৃষ্ণনগরে আসেন। একটি সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারকে আক্রমণ করেন তিনি। তিনি বলেন, বিজেপি একমাত্র দল যেখানে নরেন্দ্র মোদির নেতৃত্বে গোটা দেশজুড়ে উন্নয়নের জোয়ার চলছে। কমিউনিস্ট পার্টি এবং তৃণমূল কংগ্রেস সবাই ভাঁওতাবাজির দল। উল্লেখ্য, ইতিমধ্যেই নদিয়ার দুই লোকসভা কেন্দ্রে  প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল। কৃষ্ণনগর কেন্দ্রে গতবারের জয়ী প্রার্থী মহুয়া মৈত্র ওপর আস্থা রেখেছে তৃণমূল। মহুয়া মৈত্র সাংসদ পদ খারিজ হওয়ার পর রাজনৈতিক বিতর্কে সৃষ্টি হয়েছিল। জল্পনা হচ্ছিল, তিনি কি আবারও লোকসভার টিকিট পাবেন কিনা। অন্যদিকে সদ্য বিজেপি থেকে আশা বিধায়ক মুকুটমনি অধিকারীকে রানাঘাটের লোকসভা কেন্দ্রের প্রার্থী করল তৃণমূল। দিন কয়েকের মধ্যেই লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। এরআগে রানাঘাট কেন্দ্র বিজেপির দখলে থাকলেও কৃষ্ণনগর ছিল তৃণমূলের দখলে। সেই কারণেই কৃষ্ণনগরকে পাখির চোখ করে রাস্তায় নামছে বিজেপি।

    তৃতীয়বারের জন্য বিজেপি ক্ষমতায় আসতে চলেছে

    কিছুদিন আগেই দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি জনসভা করে গেছেন কৃষ্ণনগরে। শুধু তাই নয় বেশ কয়েক মাস ধরেই রাজ্য নেতৃত্ব একাধিকবার নদিয়ার (Nadia) কৃষ্ণনগর বিজেপি কর্মীদের সঙ্গে বিভিন্ন বৈঠক করেছে তাদের উৎসাহ বাড়াতে। এবার সেই উৎসাহের পারদ আরও বাড়াতে কৃষ্ণনগরে বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় নেতা মুক্তার আব্বাস নাগভি। সেই সঙ্গে সাংবাদিক সম্মেলন করলেন তিনি। তিনি বলেন, এর আগে হয় রিমোট কন্ট্রোলের সরকার চলেছে, না হয় রোবট দিয়ে সরকার চালানো হয়েছে। গত দশ বছর ধরে এমন একটি সরকার চলছে যাদের রোবট কিংবা রিমোট কিছুই নেই। নিজের শক্তিতে তৃতীয়বারের জন্য সরকারে আসতে চলেছে ভারতীয় জনতা পার্টি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Contai: শুভেন্দুর গড়ে তৃণমূলে ধাক্কা, ভোটের আগে আড়াইশো সংখ্যালঘু পরিবার যোগ দিল বিজেপিতে

    Contai: শুভেন্দুর গড়ে তৃণমূলে ধাক্কা, ভোটের আগে আড়াইশো সংখ্যালঘু পরিবার যোগ দিল বিজেপিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: জনগর্জন সভা ঘিরে তৃণমূলের রাজ্যের শাসক শিবিরের চাপ বাড়াল বিজেপি। খোদ রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির বিধানসভা এলাকা রামনগরের আড়াইশোর বেশি সংখ্যালঘু পরিবার এল গেরুয়া ছাতার তলায়। ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভার ঠিক আগের দিন, শনিবার সকালে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বের ওপর আস্থা রেখে পূর্ব মেদিনীপুরের কাঁথি (Contai) সাংগঠনিক জেলা পার্টি অফিসে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর হাত থেকে পদ্ম পতাকা তুলে নেন ২০০-র বেশি পরিবারের সদস্যরা। আবার বিকেলে রামনগরে কিষাণ মোর্চার সভায় ৫০টি পরিবার বিজেপিতে যোগ দেয়। আর এই ঘটনার পরই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি পূর্ব মেদিনীপুরের সংখ্যালঘু ভোটাররা তৃণমূল কংগ্রেসের দিক থেকে মুখ ফেরাচ্ছেন? জেলাজুড়ে শুরু হয়েছে চর্চা।

    কোথায় হল যোগদানপর্ব? (Contai)

    দলীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার কারামন্ত্রীর বিধানসভা কেন্দ্রে রামনগর ব্লকের কালিন্দী গ্রাম পঞ্চায়েতের ২০০-র বেশি সংখ্যালঘু  পরিবার শনিবার সকালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। এদিন কাঁথি (Contai) সাংগঠনিক জেলা বিজেপির দলীয় পার্টি অফিসে আসেন সংখ্যালঘু পরিবারগুলির সদস্যরা। তাঁদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা বিধায়ক অরূপকুমার দাস ও আসন্ন লোকসভা ভোটে কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। বিকেলে রামনগরের সিএস ময়দানে বিজেপি-র কিষাণ মোর্চার সভায় ফের ঘাসফুল ছেড়ে গেরুয়া বসন গায়ে জড়ায় ৫০টি পরিবার।

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    কাঁথি (Contai) সংগঠনিক জেলা বিজেপি-র সভাপতি তথা দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপকুমার দাস বলেন, ‘তৃণমূলের একাধিক দুর্নীতির যে কারণেই সংখ্যালঘু ভোটাররাও মুখ ফেরাচ্ছেন। তৃণমূলের ওপর রাজ্যের মানুষের আস্থা নেই। এখন তো শুধু ট্রেলার দেখছেন, ভোটের আগে আসল সিনেমা দেখবেন!’ তবে রামনগরের বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী অখিল ও গিরি তাঁর এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের এই বিজেপিতে যোগদানের ঘটনা অস্বীকার করেছেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Narendra Modi: ‘তৃণমূল সরকার পদে পদে আপনাদের লুটছে’, শিলিগুড়ির সভা থেকে তোপ মোদির

    Narendra Modi: ‘তৃণমূল সরকার পদে পদে আপনাদের লুটছে’, শিলিগুড়ির সভা থেকে তোপ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলায় দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকার মহিলা বিরোধী সরকার দলিত, আদিবাসী, ওবিসির রেশন যোজনাতেই দুর্নীতি করেছে। এদের নেতা মন্ত্রী রেশন দুর্নীতিতে এখন জেলে রয়েছে। শনিবার শিলিগুড়ির সভা থেকে তৃণমূলকে এভাবেই আক্রমণ করলেন নরেন্দ্র মোদি (Narendra Modi) । তিনি বলেন, মোদি সরকার তাঁর গরিব পরিবারগুলিকে রেশনের সঙ্গে সঙ্গে বিনা খরচে চিকিৎসার গ্যারান্টিও দিয়েছে। কিন্তু, দুর্নীতিগ্রস্ত গরিব বিরোধী তৃণমূল সরকার এখানে আয়ুষ্মান যোজনা কার্যকর করছে না। তৃণমূল সরকার পদে পদে আপনাদের লুটছে।

    ১৪ লক্ষ বোনকে গ্যাস সংযোগ দিচ্ছে না তৃণমূল সরকার (Narendra Modi)

     নরেন্দ্র মোদি (Narendra Modi) বলেন, এই ময়দানে আমি বহুবার এসেছি। এখানে এসে মিনিভারতের দর্শন হয়। যে বর্ণাঢ্যতা এখানে দেখি, খুব কম জায়গায় তা নজরে আসে। আমি যখনই উত্তরবঙ্গে এসেছি আশীর্বাদ পেয়েছি। বিশেষ করে আমাদের মা, বোন, মেয়েরা যে স্নেহ পাই বলার নয়। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহের অনেক সাথী এখানে এসেছেন। নিজের পরিবারের লোকের মাঝে এসে খুব ভাল লাগছে। বিনামূল্যের রেশনের এই যোজনাকে মোদি ৫ বছর আরও বাড়িয়ে দিয়েছে। এর লাভ চাবাগানের শ্রমিকসাথিরা পাবেন। কিন্তু, তৃণমূল, কংগ্রেস, বামেদের ইন্ডি জোট আপনাদের নিখরচায় রেশন দেওয়ার বিরোধিতা করছে। এখানকার সমস্যা প্রথমে বামেরা শোনেনি। পরে, তৃণমূলও সরিয়ে রেখেছে। তৃণমূল তো গরিবের জমি দখলে ব্যস্ত। সে কারণে আপনারা যখন আমাকে সুযোগ দিলেন, আমি আমার পরিবারের সব সদস্যদের মানে আপনাদের সেই সুবিধা দিয়েছি। উজ্জ্বলা গ্যাস দিলাম। কিন্তু, এখানকার তৃণমূল সরকার ১৪ লক্ষের বেশি বোনকে উজ্জ্বলার কানেকশন নিতে দিচ্ছে না। নারী দিবসে আমরা সিদ্ধান্ত নিয়েছি, গ্যাস সিলিন্ডার ১০০ টাকা আরও কমে যাবে। আমি জানি করোনার কারণে আমার গরিব পরিবার কত চিন্তায় পড়েছিলেন। সেকারণে মোদি দেশের পরিবারজনকে বিনামূল্যে রেশন দেওয়ার যোজনা শুরু করে। আমার লক্ষ্য ছিল, কোনও গরিবের সন্তানকে যেন রাতে না খেয়ে না ঘুমোতে হয়।

    আরও পড়ুন: উত্তরবঙ্গে সাড়ে চার হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন মোদি

    সন্দেশখালি ইস্যুতে তৃণমূলকে ফের তোপ

    বারাসতের সভা থেকে সন্দেশখালি ইস্যুতে তৃণমূলকে তুলোধনা করেন মোদি। পরে, সেখানে নির্যাতিতাদের সঙ্গে তিনি কথা বলেছিলেন। এবার শিলিগুড়ি সভা থেকে ফের নরেন্দ্র মোদি (Narendra Modi)  বলেন, সন্দেশখালিতে আদিবাসী মহিলাদের ওপর অত্যাচার তৃণমূলের নেতারা যা করেছে তা দেশজুড়ে চর্চা চলছে। সেখানকার মহিলারা তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • CBI: শাহজাহান ঘনিষ্ঠ হাতুড়ে চিকিৎসকের বাড়িতে সিবিআই হানা, ভাঙা হল ঘরের তালা

    CBI: শাহজাহান ঘনিষ্ঠ হাতুড়ে চিকিৎসকের বাড়িতে সিবিআই হানা, ভাঙা হল ঘরের তালা

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালিতে শাহজাহানের ডেরায় সিবিআই হানা দেয়। তাঁর ঘনিষ্ঠদের বাড়িতে পৌঁচ্ছে যায় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। এবার শাহজাহান ঘনিষ্ঠ হাতুড়ে চিকিৎসক শফিকুল মোল্লার বাড়িতে সিবিআই (CBI) হানা দেয়। সন্দেশখালির ডুগরিপাড়া গ্রামে ওই হাতুড়ে চিকিৎসকের বাড়ি। কেন্দ্রীয় বাহিনী নিয়ে সেখানে তল্লাশি চালানো হয়। বাড়ির বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকেরা। এর আগে ভুগরিপাড়া গ্রামের আরও একটি বাড়িতে গিয়েছিল সিবিআই। দিন আলি মোল্লা নামের ওই গ্রামবাসীর ছেলে শাহজাহানের ঘনিষ্ঠ বলে পরিচিত। তাঁকে বাড়িতে পাওয়া যায়নি। তাঁর মোবাইলের খোঁজ করছিলেন গোয়েন্দারা। এর পর ওই বাড়ি থেকে বেরিয়ে তাঁরা যান হাতুড়ে চিকিৎসকের বাড়িতে।

    চিকিৎসকের ভা়ড়াটেদের জিজ্ঞাসাবাদ (CBI)

    কলকাতা হাই কোর্টের নির্দেশে সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনার তদন্ত করছে সিবিআই (CBI)। ওই ঘটনার অন্যতম মূল অভিযুক্ত শাহজাহান এখন তাদের হেফাজতে রয়েছে। সূত্রের খবর, বৃহস্পতিবার দিনভর শাহজাহানকে জেরা করেছেন সিবিআই আধিকারিকেরা। তার পরেই শুক্রে তাদের দল পৌঁছে গিয়েছে সেই শাহজাহানের ডেরায়। ডুগরিপাড়ার চিকিৎসকের বাড়িতে হানা দেয় সিবিআই। তিনি পেশায় হাতুড়ে চিকিৎসক হলেও তাঁর বাড়ির দোতলায় একটি স্কুল চলে। স্কুলটির নাম সরবেড়িয়া ডুগরিপাড়া চাইল্ড অ্যাকাডেমি। এছাড়া ওই বাড়ির নীচের তলায় অনেক ভাড়াটে রয়েছেন। কেন্দ্রীয় আধিকারিকেরা তাঁদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, তাঁদের কেউ মুর্শিদাবাদ, কেউ দক্ষিণ ২৪ পরগনা থেকে সন্দেশখালিতে এসেছেন। কেন্দ্রীয় বাহিনী বাইরে থেকে গোটা বাড়ি ঘিরে ফেলে। বাড়ির প্রত্যেকের পরিচয়পত্র যাচাই করা হয়। সিবিআইকে দেখে বাড়ির মহিলারা আতঙ্কিত হয়ে পড়েন।

    ঘরের তালা ভেঙেছে সিবিআই

    ডুগরিপাড়ার এই বাড়ির একটি ঘরের তালাও ভেঙেছে সিবিআই (CBI)। সেখানে তল্লাশি চালানো হয়। গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে শাহজাহান শেখের বাড়ির সামনে ইডির ওপর হামলার সময়ে এই বাড়ির কেউ উপস্থিত ছিলেন কি না, তা স্পষ্ট নয়। তবে, শফিকুল সিবিআইয়ের নজরে রয়েছেন। চিকিৎসকের কন্যা বলেন, হঠাৎ করে ওরা আমাদের বাড়িতে ঢুকে পড়ে। আমি জানি না কেন ওঁরা এসেছেন। বাবা এখন বাড়িতে নেই। শাহজাহানকে এলাকার নেতা হিসাবে চিনি। আমাদের বাড়িতে তাঁর যাতায়াত নেই। ৫ জানুয়ারি ঘটনার দিন আমার বাবা বাড়িতেই ছিলেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Bomb Blast: তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ, উড়ল ছেলের হাতের আঙুল

    Bomb Blast: তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ, উড়ল ছেলের হাতের আঙুল

    মাধ্যম নিউজ ডেস্ক: দত্তপুকুরে ভয়াবহ বাজি বিস্ফোরণে (Bomb Blast) ঘটেছিল। প্রাণ হারিয়েছিলেন অনেকেই। বাজির আড়ালে বোমা তৈরি হত বলে তদন্তে নেমে পুলিশ জানতে পারে। সেই ঘটনার পর কেটে গিয়েছে বেশ কয়েকমাস। এবার সেই উত্তর ২৪ পরগনা জেলাতেই তৃণমূলের প্রাক্তন প্রধানের বাড়িতে বাজি বিস্ফোরণ হয়। গুরুতর আহত হয় প্রাক্তন প্রধান কৃষ্ণপদ মণ্ডলের ছেলে। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনা জেলার মছলন্দপুর ২ নম্বর পঞ্চায়েতের ফুলতলা দাসপাড়া এলাকায়। এলাকাবাসীরা বিকট শব্দ শুনতে পেয়ে দৌড়ে যান।

    স্থানীয় বাসিন্দারা কী বললেন? (Bomb Blast)

    বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। শুক্রবার রাতে দাসপাড়া এলাকা তৃণমূল নেতার বাড়ির ছাদ বিস্ফোরণে ঝলসে যায়। তারস্বরে চিৎকার করতে থাকেন তৃণমূল নেতার ছেলে। স্থানীয় বাসিন্দারা বলেন, আচমকা বোমা বিস্ফোরণের (Bomb Blast) মতো আওয়াজ পাই। বাড়ির বাইরে বেরিয়ে দেখি কৃষ্ণদার বাড়ির ছাদে বিস্ফোরণ হয়েছে। আমরা ছুটে সেখানে যাই। প্রাক্তন প্রধানের বাড়ির ছাদের ওপর আহত অবস্থায় পড়ে রয়েছেন তাঁর ছেলে। তার বাঁ হাতের পাঁচটি আঙ্গুল ক্ষতিগ্রস্ত হয়। ছাদে শুয়ে কাতরাচ্ছিল সে। দ্রুত তাকে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্থানান্তরিত করা হয় বারাসত হাসপাতালে। তবে, এত বাজি কোথা থেকে এল, তা খতিয়ে দেখছে পুলিশ। দত্তপুকুরের বাজি বিস্ফোরণের পর এলাকায় বাজি বিক্রি নিষিদ্ধ করা হলেও প্রাক্তন প্রধানের ছেলে এত বাজি কোথা থেকে নিয়ে এসেছে, তা নিয়ে ধন্দে রয়েছেন এলাকাবাসীরাও।

    পরিবারের লোকজনের কী বক্তব্য?

    প্রাক্তন প্রধান কৃষ্ণপদ মণ্ডল বলেন, এই বাজি কিনে নিয়ে এসেছিল ছেলে। সেগুলি ছাদে রোদে দেওয়া হয়েছিল। এরপরই শুক্রবার রাতে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। তবে, আদতে বিস্ফোরণের (Bomb Blast) কী কারণ, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বাজি ছাড়াও সেখানে অন্য কিছু ছিল কি না তা পুলিশ খতিয়ে দেখছে। ইতিমধ্যেই পুলিশ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Barrackpore: নাম ঘোষণা করেনি দল, বারাকপুর জুড়়ে তৃণমূলের প্রার্থী হিসেবে পড়ল অর্জুনের পোস্টার

    Barrackpore: নাম ঘোষণা করেনি দল, বারাকপুর জুড়়ে তৃণমূলের প্রার্থী হিসেবে পড়ল অর্জুনের পোস্টার

    মাধ্যম নিউজ ডেস্ক: দলের পক্ষ থেকে কোনও নাম ঘোষণা হয়নি। এরইমধ্যে অর্জুন সিং বারাকপুর (Barrackpore) লোকসভা কেন্দ্রের প্রার্থী বলে পোস্টার পড়ল শিল্পাঞ্চল জুড়ে। যা নিয়ে নতুন করে ফের চর্চা শুরু হয়েছে। অফিসিয়াল নাম ঘোষণা করা হয়নি। তারপরও এভাবে পোস্টার দেওয়ার অর্থ দলবিরোধী কাজ। জানা গিয়েছে, দলেরই একটি অংশ ইতিমধ্যেই অর্জুন যাতে কোনওভাবে প্রার্থী হতে না পারে তারজন্য শীর্ষ নেতৃত্বের কাছে আবেদন জানিয়েছেন। সবমিলিয়ে বারাকপুরে তৃণমূলের কোন্দল ফের প্রকাশ্যে চলে এসেছে।

    পোস্টারে কী লেখা রয়েছে? (Barrackpore)

    পোস্টারের মধ্যে লেখা রয়েছে, বারাকপুর (Barrackpore)  লোকসভায় তৃণমূল মনোনীত প্রার্থী অর্জুন সিংয়ের বিপুল ভোটে জয়ী করুন। পোস্টারে মমতা-অভিষেকের সঙ্গে অর্জুনের ছবি রয়েছে। যদিও পোস্টার নিয়ে অর্জুন কিছু মন্তব্য করতে চাননি। তবে, অর্জুন বিরোধী মুখ হিসেবে পরিচিত সোমনাথ শ্যাম, সুবোধ অধিকারী কোনওভাবেই চান না অর্জুন এবার প্রার্থী হোক। দুদিন আগেই দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে সোমনাথ বলেছিলেন, বিজেপির সঙ্গে যোগ রাখা নেতাকে আপনারা চিনে রাখুন। কখনই সমর্থন করবেন না। এসবের মধ্যে শিল্পাঞ্চলের একাধিক দাপুটে নেতা জোট বেঁধে দলের শীর্ষ নেতৃত্বের কাছে দরবার করেছেন। অর্জুন প্রার্থী হলে তাঁরা এলাকায় প্রার্থীর হয়ে কাজ পর্যন্ত করবেন না বলে জানিয়েছেন। শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে তাঁদের কী আশ্বাস দেওয়া হয়েছে তা জানা যায়নি। আর অর্জুন বিরোধী এই আবহের মধ্যেই তাঁর নামে পোস্টার ঘিরে জোর চর্চা চলছে। অর্জুন ঘনিষ্ঠ অনুগামীরা এই পোস্টার দিয়েছে বলে জল্পনা চলছে।

    অর্জুন-সোমনাথ অনুগামীদের মধ্যে মারামারি

    এই পোস্টারের ঘটনা সামনে আসার আগে সোমনাথ-অর্জুন অনুগামীদের মধ্যে প্রকাশ্যে মারামারি হয়েছে বলে অভিযোগ। দলীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে অর্জুন অনুগামী তৃণমূলের শ্রমিক নেতা চন্দন রজক কাজ থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় সোমনাথ শ্যাম ঘনিষ্ঠ বিনোদ সাউ ও তাঁর সহযোগীরা সাংসদ অর্জুন সিং এর নামে কুরুচিকর মন্তব্য করেছিলেন। তারই প্রতিবাদ করেছিলেন চন্দন। এরপরই আগ্নেয়াস্ত্র সহ লোহার রড নিয়ে চন্দনের বাড়ির সামনে হামলা চালান বিনোদ ও তাঁর দলবল। যার জেরে চন্দনের মাথা ফেটে যায়। এমনকী তাঁর পরিবারের সদস্যকেও মারধর করা হয়। অন্যদিকে, বিনোদ সাউ এর ওপর সাংসদ ঘনিষ্ঠ সুরাজ সিং ও তাঁর দলবল হামলা চালায় বলে অভিযোগ। তিনিও গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা সুরাজ সিং বলেন, এলাকায় যথেষ্ট সিসিটিভি লাগানো রয়েছে। সেটা দেখলেই ঘটনার সত্য সামনে আসবে। ঘটনার সময় আমি ছিলামই না। আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে। দুপক্ষের মধ্যে হামলা, অর্জুনের পোস্টার সামনে আসাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Siliguri: গরিবের ফ্ল্যাট পেলেন দাপুটে তৃণমূল নেতার মেয়ে, দুর্নীতি নিয়ে শোরগোল

    Siliguri: গরিবের ফ্ল্যাট পেলেন দাপুটে তৃণমূল নেতার মেয়ে, দুর্নীতি নিয়ে শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশন-নিয়োগ দুর্নীতির পর এবার ফ্ল্যাট দুর্নীতিতে নাম জড়াল তৃণমূলের। অবৈধভাবে গরিবের ফ্ল্যাট পেলেন তৃণমূলের দোর্দন্ডপ্রতাপ নেতার মেয়ে। শিলিগুড়ি -জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি (এসজেডিএ) সম্প্রতি গরিব মানুষের জন্য ৪২২ ফ্ল্যাট বন্টনের জন্য লটারি করে। সেই তালিকায় ১৫৫ নম্বরে রয়েছেন শিলিগুড়ির (Siliguri) তৃণমূল নেতা তথা এসজেডিএ’র বোর্ড মেম্বার কাজল ঘোষ।

    কাদের জন্য এই ফ্ল্যাট ? (Siliguri)

    উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের কাছে শিলিগুড়ির (Siliguri) কাওয়াখালিতে  গরিবের জন্য এই ৪২২ টি ফ্ল্যাট এসজেডিএ তৈরি করেছে। তিন লক্ষ টাকা দিয়ে কিনতে হবে এই ফ্ল্যাট। ফ্ল্যাট পাওয়ার শর্ত, আবেদনকারীর নামে কোনও জমি-বাড়ি থাকা চলবে না, মাসিক আয় ১৮ হাজার টাকার কম হতে হবে। সেই তালিকায় কাজল ঘোষের মেয়ের নাম ওঠায় এই ফ্ল্যাট বন্টনে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। কেননা তৃণমূল নেতা কাজল ঘোষ বিপুল সম্পত্তির মালিক।

    কে এই কাজল ঘোষ?

    বিরোধীদের কথায় শিলিগুড়ি (Siliguri) মহকুমার বিধাননগরের শাহজাহান এই কাজল ঘোষ। শিলিগুড়ি মহকুমা পরিষদের প্রাক্তন বিরোধী দলনেতা। এখন এসজেডিএ’ র বোর্ড মেম্বার তিনি। বিধাননগরে পুলিশ প্রশাসন তাঁর কথাতেই চলে। গত কয়েক বছরে নামে- বেনামে বিপুল সম্পত্তি ও টাকার মালিক হয়ে উঠেছেন। মেয়ের ফ্ল্যাট পাওয়া নিয়ে বিতর্কে জড়িয়ে দলের একাংশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন দাপুটে এই তৃণমূল নেতা। তিনি বলেন, আমি জানতাম না। লটারিতে আমার মেয়ের নাম উঠতে অবাক হয়ে যাই। মেয়েকে দিয়ে লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই ফ্ল্যাট সে নেবে না। আসলে আমার ভাবমূর্তি নষ্ট করতে শিলিগুড়ির কিছু তৃণমূল নেতা এই ষড়যন্ত্র করেছে। সময়ে তা প্রকাশ্যে আনব।

     এসজেডিএ কর্তৃপক্ষ কী সাফাই দিলেন?

    কাজল ঘোষের মেয়ে যে  ইনকাম সার্টিফিকেট জমা দিয়েছেন তা কে  দিয়েছেন? এই প্রশ্নে আবেদনপত্র স্ক্রুটিনি কমিটির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এসজেডিএ কোনওভাবে দায় এড়াতে পারে না বলে ওয়াকিবহাল মহলের মত। এসজেডিএ’র চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, কাজল ঘোষের মেয়ে লিখিতভাবে জানিয়েছেন তিনি ফ্ল্যাট নেবেন না। এমনটা হওয়ার দায় সরকারি আধিকারিকদের, যারা আবেদনপত্র স্ক্রুটিনি করেছেন। আর  লটারি  হলেও আমরা এখনও ফ্ল্যাটের চাবি কাউকে দিইনি। ফিজিক্যাল ভেরিফিকেশনে অনিয়ম ধরা পড়লে তাঁর নাম বাদ যাবে।

     কী বলছে বিজেপি?

    বিজেপির শিলিগুড়ি (Siliguri) সাংগঠনিক জেলার সভাপতি অরুণ মণ্ডল বলেন, তৃনমূল দুর্নীতিগ্রস্ত দল। সবেতেই দুর্নীতি। এটা হওয়ারই ছিল। তৃণমূল ক্ষমতায় আসার পর এসজেডিএ’তে  ২০০ কোটি টাকার দুর্নীতি হয়েছিল। তার সঠিক তদন্ত হয়নি। লটারি করে যে তালিকা হয়েছে তা নিরপেক্ষভাবে যাচাই করা হোক। আমাদের আশঙ্কা, এরকম আরও অনেক তৃণমূল নেতা মন্ত্রীর কাছের লোকদের ফ্ল্যাট পাইয়ে দেওয়া হয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: ‘নিজের ভোট নিজে দিতে পারব’, মোদির আশ্বাসে বুকে বল পাচ্ছেন সন্দেশখালির মহিলারা

    Sandeshkhali: ‘নিজের ভোট নিজে দিতে পারব’, মোদির আশ্বাসে বুকে বল পাচ্ছেন সন্দেশখালির মহিলারা

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের বাধা, পুলিশের সমন কোনও কিছুই আটকাতে পারেনি সন্দেশখালির (Sandeshkhali) পাঁচ নির্যাতিতাকে। বারাসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আসেন তাঁরা। সভা শেষের পর মঞ্চের পিছনে দেখা করেন তাঁরা। দলীয় সূত্রে জানা গিয়েছে, সভা শেষ হওয়ার পর মোদি সন্দেশখালির নির্যাতিতাদের সঙ্গে কথা বলার জন্য মঞ্চের পিছনের দিকে যান। অনেকেই এগিয়ে যান প্রধানমন্ত্রীকে নমস্কার করার জন্য। কিন্তু, মোদি  বলেন, ‘ আমারই উচিত আপনাদের নমস্কার করা। আপনারাই তো মা দুর্গা ‘। তিনিও শুনেছেন সব কথা।

    নিজের ভোট নিজে দিতে পারবেন (Sandeshkhali)

    শাহজাহান বাহিনীর কারণে বহুদিন সন্দেশখালিবাসী ভোট দিতে পারেননি। শাহজাহানের দলবল ভোট দিয়ে দিত। ফলে, নিজেদের মতামত এতদিন তাঁরা জানাতে পারেননি। এর আগে সন্দেশখালির (Sandeshkhali) মহিলারা এই বিষয়ে মুখ খুলেছিলেন। বুধবার মোদির সামনে সেই প্রসঙ্গ টেনে মহিলারা বলেন, আমরা ভোট দিতে পারি না। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, এবার সকলে নিজেদের ভোট নিজেরাই দিতে পারবেন। দ্রুত এলাকায় কেন্দ্রীয় বাহিনী ঢুকবে। প্রধানমন্ত্রী তাঁদের প্রশংসা করে বলেন, দুর্গাশক্তি হয়ে আপনারা যা করে দেখিয়েছেন তা অতুলনীয়। শাহজাহানের শাস্তিরও আবেদন করেছি বলে জানান এক মহিলা। প্রধানমন্ত্রীকে ঝুপখালি, বেড়মজুর, জেলিয়াখালির মহিলাদের কথাও বলেছেন তাঁরা।

    সন্দেশখালির মহিলাদের কথা নোটও রাখেন একজন

    সন্দেশখালির (Sandeshkhali) মহিলারা জানিয়েছেন, এখনও সেখানে অশান্তির পরিবেশ অব্যাহত। এখনও আতঙ্কে মানুষ। আমরা বলেছি, স্যার, আমাদের রাজ্য পুলিশের ওপর কোনও আস্থা নেই। প্রধানমন্ত্রীর সঙ্গে বসে, সন্দেশখালির মহিলাদের কথা নোটও রাখেন একজন। ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। অভয় দেন তাঁদের। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে ওই প্রতিনিধিদলের এক মহিলা বলেন, “আমরা ৫ থেকে ৭ মিনিট কথা বলেছি। আমাদের ওপর নির্যাতন, জমি লুঠের কথা সবই জানিয়েছি ওনাকে। শিবু হাজরা, উত্তম সর্দার, শাহজাহানের বাইক বাহিনীর কথা বলেছি। প্রধানমন্ত্রী বললেন উনি আমাদের পাশে আছেন, পাশে থাকবেন। কেন্দ্রীয় বাহিনীও দেবেন বলেছেন। আমরা কথা বলে সন্তুষ্ট।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nandigram: পথসভা শেষ করে ফেরার পথে হামলা, তৃণমূলের কোন্দল প্রকাশ্যে!

    Nandigram: পথসভা শেষ করে ফেরার পথে হামলা, তৃণমূলের কোন্দল প্রকাশ্যে!

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে (Nandigram)। হামলার পিছনের শাসক দলের অন্য গোষ্ঠীর লোকজন রয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় তৃণমূলের কোন্দল সামনে চলে এসেছে। যদিও তৃণমূল নেতৃত্ব এই হামলার জন্য বিজেপিকে দায়ী করেছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Nandigram)

    আগামী ১০ তারিখ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন রয়েছে। সেই জনগর্জনের প্রস্তুতি সভা চলছে জেলায় জেলায়। বুধবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ১ ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের  মহেশপুরে তৃণমূলের পথসভা ছিল। সেই সভা শেষে ফেরার পথেই বৃন্দাবনচকের কাছে একদল দুষ্কৃতী তৃণমূলের কর্মীদের উপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনায় দু’জন তৃণমূল কর্মী জখম হন। তাঁদের উদ্ধার করে নন্দীগ্রাম হাসপাতালে পাঠানো হয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত তৃণমূল কর্মীর নাম অশোক দাস ও ভরত দাস। এঁদের মধ্যে অশোক দাস আবার এলাকার প্রাক্তন প্রধানও। এদিন তৃণমূল কর্মী-সমর্থকদের ওপর দুষ্কৃতীদের হামলার প্রতিবাদে নন্দীগ্রামে (Nandigram) রাস্তা অবরোধ করেছেন তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীরা। রাস্তার ওপর আগুন জ্বালিয়ে অবরুদ্ধ করে দেওয়া হয়েছে নন্দীগ্রাম-তেখালি সংযোগকারী রাস্তা। ঘটনাস্থলে নন্দীগ্রাম থানা ও তেখালি ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূল নেতাদের বক্তব্য, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে।

    বিজেপি নেতৃত্বের কী বক্তব্য?

    এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই বলেই দাবি করেছেন বিজেপির রাজ্য কমিটির সদস্য সাহেব দাস। তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। যখনই এমন কিছু ঘটনা ঘটছে, বিজেপির নামে দায় চাপিয়ে দিচ্ছে। আর পুলিশ-প্রশাসন সব এদের। তারপরও যদি এভাবে বিক্ষোভ দেখায়, সেটা দুর্ভাগ্যের বিষয়।আসলে দলীয় কোন্দলে জর্জরিত। নিজেদের কোন্দল ঢাকতে এখন আমাদের দলের নামে দায় চাপাচ্ছে। এসব করে কোনও লাভ নেই।’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share