Tag: Udayan Guha

Udayan Guha

  • Cooch Behar: বিজেপির মণ্ডল সভাপতির উপর তৃণমূল মন্ত্রীপুত্রের হামলা, শোরগোল

    Cooch Behar: বিজেপির মণ্ডল সভাপতির উপর তৃণমূল মন্ত্রীপুত্রের হামলা, শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: শাসক দলের মন্ত্রী, নেতা-নেত্রী এবং কর্মীরা বিরোধী দলের সমর্থকদের উপর আক্রমণ হামলার ঘটনার কথা বার বার সংবাদ শিরোনামে উঠে এসেছে। রাজ্যে যে বিরোধীদের মত প্রকাশ এবং গণতন্ত্রর অধিকার নেই এই বিষয়ে বারবার অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী উদয়ন গুহের ছেলে সায়ন্তন এলাকার বিজেপির মণ্ডল সভাপতির উপর হামলার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির পক্ষ থেকে কোচবিহার (Cooch Behar) পুলিশের কাছে মন্ত্রীপুত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তৃণমূলের অবশ্য দাবি ঘটনার সঙ্গে কোনও ভাবেই যুক্তনন মন্ত্রীপুত্র।

    ঘটনা কীভাবে ঘিটেছে (Cooch Behar)?

    গত শুক্রবার দিনহাটার (Cooch Behar) ঝুড়িপাড়ায় তৃণমূল দুষ্কৃতীদের একটি দল বিজেপির নেতা-কর্মী-সমর্থকদের ব্যাপক মারধর করে। জানা গিয়েছে, বিজেপি মণ্ডল সভাপতি ঈশ্বর দেবনাথের বাড়িতে বৈঠক চলাকালীন সেখানে আচমকা হামলা করে তৃণমূলের গুন্ডারা। এরপর মণ্ডল সভাপতিকে ছুরি দিয়ে আঘাত করা হয়। এই হামলার পিছনে প্রত্যক্ষ নেতৃত্ব দেন মন্ত্রীপুত্র। অবশ্য জেলা কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, “অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।”

    বিজেপির বক্তব্য

    বিজেপির তরফ থেকে জেলা (Cooch Behar) বিজেপির সাধারণ সম্পাদক অজয় রায় বলেন, “মন্ত্রীপুত্র সায়ন্তন এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ভাবে জড়িত। একই ভাবে আমাকেও মারধর করা হয়। ঈশ্বর দেবনাথের স্ত্রী তৃণমূলের মন্ত্রী পুত্র সহ ৩৪ জনের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত ভাবে অভিযোগ জানান।”

    তৃণমূলের বক্তব্য

    ঘটনার কথা অস্বীকার করে মন্ত্রী উদয়ন গুহ (Cooch Behar) বলেন, “আমাকে হেনস্থা করতেই এই অভিযোগ। ছেলেকে এলাকার প্রত্যেকেই চেনে। পুলিশ ঘটনার নিরপেক্ষ তদন্ত করুক।” আবার ঘটনায় বিজেপির সমালোচনা করে তৃণমূল মন্ত্রী উদয়ন গুহের ছেলে সায়ন্তন গুহ বলেন, “আমার বাবাকে নানা ভাবে বিব্রত করা হচ্ছে। বিজেপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তবে এইভাবে তৃণমূল কর্মীদের আটকে রাখা যাবনা। বিজেপি তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Udayan Guha: ‘মন্ত্রিত্ব বাঁচাতেই প্রয়াত বাবাকে চোর বলছেন’, উদয়নকে কটাক্ষ শুভেন্দুর

    Udayan Guha: ‘মন্ত্রিত্ব বাঁচাতেই প্রয়াত বাবাকে চোর বলছেন’, উদয়নকে কটাক্ষ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: পিতৃদেব হচ্ছে মহাগুরু। কিন্তু মমতা-অভিষেকের কাছে ভাল হওয়ার জন্য নিজের স্বর্গীয় পিতৃদেবকেও চোর বলে চিহ্নিত করছেন ছেলে। এর থেকে আর লজ্জার কিছু হতে পারে না। কথাগুলি রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক বিজেপির (BJP) শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। বাম জমানার মন্ত্রী ফরওয়ার্ড ব্লকের প্রয়াত কমল গুহ সম্পর্কে বেনজির মন্তব্য করেছেন ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে এসে মন্ত্রী হওয়া তাঁরই ছেলে উদয়ন গুহ (Udayan Guha)। তার প্রেক্ষিতেই কথাগুলি বলেন রাজ্যের বিরোধী দলনেতা।

    শুভেন্দু বলেন…

    শুভেন্দু বলেন, রাজনীতি অনেক পরের বিষয়। যাঁরা আপনাকে পৃথিবীর আলো দেখিয়েছেন সেই পিতামাতারা হচ্ছেন মহাগুরু। তাঁদের সম্পর্কে যেভাবে উদয়ন গুহ (Udayan Guha) মন্তব্য করলেন, তা ক্ষমার অযোগ্য। আমার বাবাকে নিয়ে কেউ ব্যঙ্গাত্মক মন্তব্য করলে আমি সব সময়ই তার প্রতিবাদ করি। আর সেখানে উদয়ন গুহ নিজের বাবাকেও চোর আখ্যা দিলেন। নন্দীগ্রামের বিধায়কের মতে, নিজের রাজনৈতিক উত্থান, মন্ত্রিত্ব বাঁচানো, দাদাগিরি করা, অপকর্মের ছাড়পত্র নেওয়া আর মমতা-অভিষেকের গুডবুকে থাকতেই উনি (উদয়ন গুহ) বাবাকেও চোর বলে চিৎকার করছেন। শুভেন্দু বলেন, এটাই তৃণমূলের নয়া সংস্কৃতি।

    দিন দুয়েক আগে সংবাদমাধ্যমের সামনে উদয়ন (Udayan Guha) বলেন, আমি আবারও বলছি, বাম আমলে কোটা সিস্টেম ছিল। সেই সিস্টেমে বাম আমলে চাকরি হয়েছে। ফরওয়ার্ড ব্লক তার ভাগ পেয়েছে। কোচবিহারের জেলা সম্পাদক হিসেবে বাবাকেও সেই লিস্ট এনডোর্স করতে হয়েছে। তিনি বলেন, এরপর আমি যখন জেলা সম্পাদক ছিলাম তখন আমাকেও এনডোর্স করতে হয়েছে। জেনেবুঝেই করেছি। ভাল প্রার্থী থাকা সত্ত্বেও দলের স্বার্থেই এটা করতে হয়েছে। তাদের চাকরি দিতে হয়েছে। আবারও বলছি, সুযোগ পেলে দলের ছেলেদের চাকরি এখনও আমরা দিই।

    আরও পড়ুুন: নিয়োগ কেলেঙ্কারিতে অভিযুক্ত, তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে মামলা হাইকোর্টে

    দলবদলু উদয়ন বলেন, আমি মন্ত্রী হিসেবে দলের তিনজনকে অ্যাটেনডেন্ট হিসেবে নিয়োগ করেছি। যদিও কোনও আর্থিক লেনদেন হয়নি। এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা নিশানা করেন উদয়নকে। তিনি বলেন, এই পৃথিবীর আলো যিনি দেখিয়েছেন, তাঁর সম্পর্কে এভাবে বলা যায় না। তিনি স্বর্গত। তিনি এর সাফাই দিতে পারবেন না। তিনি এর কাউন্টারও করতে পারবেন না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Bengal Cabinet Reshuffle: এসএসসি বিতর্কের মাঝেই আজ রাজ্য মন্ত্রিসভায় রদবদল, বিকেলে শপথগ্রহণ, জল্পনায় কারা?

    Bengal Cabinet Reshuffle: এসএসসি বিতর্কের মাঝেই আজ রাজ্য মন্ত্রিসভায় রদবদল, বিকেলে শপথগ্রহণ, জল্পনায় কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, বুধবার রদবদল হবে রাজ্য মন্ত্রিসভার (Bengal Cabinet Reshuffle)। আজ বিকেল চারটেয় রাজভবনে (Raj Bhawan) শপথ নেবেন কয়েকজন নতুন মন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা (Mamata) বন্দ্যোপাধ্যায় সোমবারই রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর এই রদবদলের কথা জানিয়ে দিয়েছিলেন। তবে কারা মন্ত্রী হচ্ছেন, তা জানাননি তিনি। 

    মমতা সোমবার বলেছিলেন, “সুব্রত মুখোপাধ্যায় ও সাধন পাণ্ডের প্রয়াণ এবং পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর অনেকগুলি দফতর তাঁর নিজের হাতেই রয়েছে। সেই দায়িত্ব সামলাতে নতুন পাঁচ-ছ’জনকে মন্ত্রিসভায় আনা হবে। আর বর্তমান মন্ত্রিসভা থেকে চার-পাঁচজনকে দলের কাজে ব্যবহার করা হবে।” রাজ্য মন্ত্রিসভায় ৪৪ জন সদস্যের মধ্যে আপাতত তিনটি আসন শূন্য রয়েছে।

    আরও পড়ুন: মাথায় লাগলে শান্তি পেতাম, পার্থকে জুতো ছুড়ে বললেন মহিলা

    আজ কারা নতুন মন্ত্রী হবেন এবং কাদের দলের কাজে নিয়ে আসা হবে, তা নিয়ে যথেষ্ট কৌতূহল রয়েছে রাজনৈতিক মহলে। তবে, এসএসসি কাণ্ডের (SSC scam) ছায়া যে রদবদলে পড়তে চলেছে, তা বলাই বাহুল্য। পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘটনার পরে তৃণমূলের ভাবমূর্তি ফেরাতে মরিয়া তৃণমূল। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর (Paresh Adhikary) নামও জড়িয়েছে। হাইকোর্টের নির্দেশে স্কুল শিক্ষিকার চাকরি খুইয়েছেন পরেশ-কন্যা। দলের ভাবমূর্তির কথা মাথায় রেখে পরেশ অধিকারীকে মন্ত্রিত্ব থেকে সরাতে পারেন মুখ্যমন্ত্রী। 

    সুব্রত মুখোপাধ্যায় ও সাধন পাণ্ডের মৃত্যু হয়েছে। তাঁদের দফতর খালি। দুর্নীতিকাণ্ডে গ্রেফতারির পরে পার্থ চট্টোপাধ্যায়কে শিল্প, পরিষদীয় এবং তথ্যপ্রযুক্তি দফতরের মন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া, তমলুক সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে সৌমেন মহাপাত্রকে। তাই তাঁকে সেচমন্ত্রীর পদ থেকে সরানো হতে পারে।

    আরও পড়ুন: “তৃণমূলের ১০০ জনের নাম তুলে দিয়েছি…”, অমিত শাহের সঙ্গে বৈঠকের পর শুভেন্দু

    জল্পনা, নতুন মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বালিগঞ্জ আসনের বিধায়ক বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। জেলা সভাপতির পদ থেকে সরানোর পর মন্ত্রিসভায় আনা হতে পারে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক (Partha Bhowmik) ও জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীকে। এছাড়াও, মন্ত্রিসভায় প্রথমবার ঠাঁই পেতে পারেন বরানগরের বিধায়ক তাপস রায় (Tapas Roy) এবং দিনহাটার বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha)।  

LinkedIn
Share