Tag: Union Budget

Union Budget

  • Union Budget: আবাস যোজনায় বরাদ্দ বৃদ্ধি বাজেটে, কত বাড়ল জানেন?  

    Union Budget: আবাস যোজনায় বরাদ্দ বৃদ্ধি বাজেটে, কত বাড়ল জানেন?  

    মাধ্যম নিউজ ডেস্ক: আবাস যোজনায় (PM Awas Yojana) কেন্দ্রের বরাদ্দ টাকায় খয়রাতি করছে তৃণমূল (TMC) পরিচালিত রাজ্য সরকার। এমন অভিযোগ উঠেছে। আবাস যোজনায় ব্যাপক দুর্নীতির অভিযোগও উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে। কেবল বাংলা নয়, দেশের আরও কয়েকটি রাজ্যেও একই অভিযোগ উঠেছে। তা সত্ত্বেও সকলের মাথার ওপর পাকা ছাদের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বরাদ্দ বৃদ্ধির কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

    বরাদ্দ বৃদ্ধি…

    বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে আগের বছরের তুলনায় ৬৬ শতাংশ বেশি। ফলে এই প্রকল্পে বাজেট (Union Budget) বেড়ে হয়েছে ৭৯ হাজার কোটি টাকারও বেশি। সীতারামন জানান, গরিব মানুষের মানোন্নয়নে মোদি সরকার সব সময় প্রস্তুত। আগামী কয়েক বছরে যাতে দেশের পিছিয়ে পড়া মানুষের জীবন উন্নত হয় সেই লক্ষ্যে কাজ করছে মোদি সরকার। সেই কারণেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় এই বরাদ্দ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। ২০২২-২৩ আর্থিক বর্ষে প্রধানমন্ত্রী অবাস যোজনায় বরাদ্দ হয়েছিল ৪৮ হাজার কোটি টাকা।

    প্রধানমন্ত্রী আবাস যোজনা (Union Budget) প্রকল্পে যাঁদের স্থায়ী বাড়ি নেই, তাঁদের বাড়ি দেওয়া হয়। আবাস প্রকল্পের অধীনে তালিকা তৈরি করার সময় এটি দেখা হয় যে সুবিধাভোগীর কোনও মোটরচালিত দুই বা তিন চাকার গাড়ি নেই। এ ছাড়াও আরও বেশ কয়েকটি মানদণ্ডও নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, কারও কাছে ৫০ হাজার কিংবা তার বেশি টাকার কিষান ক্রেডিট কার্ড থাকলে তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বাড়ি পাবেন না। পরিবারে একজন সরকারি কর্মচারি থাকলেও, সেই পরিবারও এই প্রকল্পে বাড়ি পাবেন না। একটি পরিবারের কোনও সদস্য যদি প্রতি মাসে ১০ হাজার টাকা আয় করেন, তাহলে তিনিও আবাসন প্রকল্পে বাড়ি পাবেন না।

    আরও পড়ুুন: ‘ঐতিহাসিক বাজেট’! অমৃতকালের প্রথম বাজেটের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী মোদি

    কোনও পরিবারে ফ্রিজ, ল্যান্ডলাইন সংযোগ থাকলে কিংবা আড়াই একর বা তার বেশি কৃষি জমি থাকলে, তাহলেও, তিনিও ওই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন। জানা গিয়েছে, এখনও পর্যন্ত এই প্রকল্পে দেশের লক্ষাধিক মানুষ আবাসন পেয়েছেন। এই প্রকল্পে পাহাড়ি এলাকার বাসিন্দাদের বাড়ি তৈরির জন্য দেওয়া হয় এক লক্ষ ২০ হাজার টাকা, আর সমতল এলাকার বাসিন্দাদের দেওয়া হয় এক লক্ষ ৩০ হাজার টাকা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Union Budget 2023: “আমি অমৃতকাল বাজেটে বিশ্বাস করি”, বললেন শুভেন্দু, কী প্রতিক্রিয়া দিলীপ ঘোষের?

    Union Budget 2023: “আমি অমৃতকাল বাজেটে বিশ্বাস করি”, বললেন শুভেন্দু, কী প্রতিক্রিয়া দিলীপ ঘোষের?

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৪-এর লোকসভা ভোটের আগে আজ মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অমৃত কালের প্রথম বাজেট-কে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে অভিবাদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাজেট নিয়ে প্রশংসা করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। আর এবারে নির্মলা সীতারামনের বাজেটের প্রশংসা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ। এই দুই বিজেপি নেতা দৃঢ়বিশ্বাসী যে, এবারে বাজেট মধ্যবিত্তদের জীবনে খুশি নিয়ে আসবে।

    বাজেট নিয়ে শুভেন্দুর বক্তব্য

    শুভেন্দু অধিকারী এদিন ট্যুইটে বাজেটের প্রশংসা করেছেন। তিনি বাজেটে সবথেকে বেশি গুরুত্ব পাওয়া সাতটি ক্ষেত্র সামনে রেখে লেখেন, “আমি অমৃতকাল বাজেটে বিশ্বাস করি।” নির্মলা সীতারামনের বাজেটের সাতটি উল্লেখযোগ্য পয়েন্ট তুলে ধরেছেন তিনি। এর মধ্যে রয়েছে অর্থনৈতিক ক্ষেত্র, কৃষিপরিকাঠামো উন্নতির জন্য ডিজিটাল প্রযুক্তি ইত্যাদি। অন্যদিকে, বাজেটে আয়কর ছাড়ের ঊর্ধবসীমা বৃদ্ধি করার প্রসঙ্গ এনেও অন্য একটি ট্যুইটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এর ফলে মধ্যবিত্তের অনেক সুবিধা বলে মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতার।

    বাজেট নিয়ে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া

    বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এদিন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, “নির্মলাজি যা বলেছেন তার ফলে সমাজের সমস্ত মানুষ খুশি হবেন। ব্যক্তিগত ইনকামে ছাড় আছে। অর্থনীতিকে গতিশীল রাখার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার জনকল্যাণের জন্য যা যা ব্যবস্থা নিয়েছে তাও বজায় থাকছে। সার্বিক ভাবে খুশি মানুষ।” 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Union Budget: প্রবীণ নাগরিকদের পাশেও মোদি সরকার, বাজেটে বাড়ল সুদের হার, বিনিয়োগের সীমা

    Union Budget: প্রবীণ নাগরিকদের পাশেও মোদি সরকার, বাজেটে বাড়ল সুদের হার, বিনিয়োগের সীমা

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার পেশ হল নরেন্দ্র মোদি (PM Modi) সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট (Union Budget)। আগামী বছর লোকসভা নির্বাচন। তাই সেবার পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে না। পেশ হবে ভোট অন অ্যাকাউন্ট। প্রতিবারের মতো এবারও যে মধ্যবিত্ত-ফ্রেন্ডলি বাজেট পেশ হবে তার ইঙ্গিত মিলেছিল আগেই। খোদ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) দিন কয়েক আগে বলেছিলেন, আমি মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছি। মধ্যবিত্তদের সমস্যাটা আমি বুঝি।

    সুদের হার…

    এবারের বাজেট যে আগের বারের চেয়ে আরও ভালো বাজেট হতে চলেছে, তার ইঙ্গিত মিলেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথায়ও। সেই মতো এদিন পেশ হয়েছে মধ্যবিত্ত-ফ্রেন্ডলি বাজেট। এবারের বাজেটে সিনিয়র সিটিজেনদের বিরাট সুযোগ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, সরকার সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের ঊর্ধ্বসীমা ১৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৩০ লক্ষ টাকা করেছে। এর অর্থ হল, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদের হার ২০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। পোস্ট অফিসে সঞ্চয়ের ক্ষেত্রেও প্রবীণ নাগরিকদের ছাড় দিয়েছে কেন্দ্র। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদের হার আগে ছিল বার্ষিক ৭.৪ শতাংশ। এবার তা বেড়ে হল ৭.৬ শতাংশ। এছাড়া, মহিলাদের জন্য একটি নতুন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প, আজাদি কা অমৃত মহোৎসব মহিলা সম্মান বাচত পত্রও চালু করবে সরকার।

    আরও পড়ুুন: বাজেটে মহিলাদের জন্য বিশেষ স্বল্প সঞ্চয় প্রকল্পের ঘোষণা! সুদের হার ৭.৫ শতাংশ

    প্রসঙ্গত, এদিন ছিল মোদি সরকারের নবম বাজেট (Union Budget)। প্রতিবারের মতো এবারও বেলা ১১টায় নির্দিষ্ট সময়ে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারের বাজেটের শুরুতেই প্রবীণদের জন্য সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বরাদ্দ টাকা বাড়ানোর কথা বলেন তিনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, কোভিড পরিস্থিতি অনেকখানি সামলে উঠেছে ভারত। নির্মলা সীতারামন জানান, বিশ্বের তুলনায় অর্থনৈতিকভাবে অনেকটাই সুবিধাজনক জায়গায় রয়েছে ভারত। এখন ভারতকে উজ্জ্বল নক্ষত্র হিসেবে দেখছে বিশ্ব। তিনি জানান, বর্তমানে দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার ৭ শতাংশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Union Budget 2023: ‘ঐতিহাসিক বাজেট’! অমৃতকালের প্রথম বাজেটের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী মোদি

    Union Budget 2023: ‘ঐতিহাসিক বাজেট’! অমৃতকালের প্রথম বাজেটের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৪-এর লোকসভা ভোটের আগে আজ মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ‘অমৃত কালের প্রথম বাজেট’-কে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে অভিবাদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, স্বাধীনতার অমৃতকালের প্রথম বাজেট এটি। যা বিকশিত ভারতের স্বপ্ন পূরণের লক্ষ্যে তৈরি করা হয়েছে। এই বাজেট একটি উন্নত ভারত গড়ার জন্য শক্তিশালী ভিত্তি স্থাপন করবে ও দরিদ্র, মধ্যবিত্ত, কৃষকসহ উচ্চাকাঙ্ক্ষী ভারতীয় সমাজের স্বপ্ন পূরণ করবে।

    বাজেট প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্য

    বুধবার সংসদের অধিবেশনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করেন। এরপরেই একটি ভিডিও বার্তা প্রকাশ করে বাজেটের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এদিন মোদি বলেন, “নির্মলাজি এবং তাঁর দলকে এই ঐতিহাসিক বাজেট পেশের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। অমৃত কালের প্রথম বাজেট এটি। এই বাজেট উন্নত ভারত গড়ার জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে। এটিতে বঞ্চিতদের প্রাধান্য দেওয়া হয়েছে। এই বাজেট দরিদ্র, মধ্যবিত্ত মানুষ এবং কৃষক সহ একটি উচ্চাকাঙ্ক্ষী সমাজের স্বপ্ন পূরণ করবে।”

    আরও পড়ুন: মোদিকে আমন্ত্রণ বাইডেনের, জুন-জুলাইয়ে আমেরিকা যেতে পারেন প্রধানমন্ত্রী

    তিনি বলেন, “পরম্পরা ধরে দেশের কয়েক কোটি বিশ্বকর্মা এই দেশকে নির্মাণ করে চলেছেন। এই সব বিশ্বকর্মার সৃজন ও পরিশ্রমকে এই বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে। ট্রেনিং, টেকনোলজি, মার্কেট সাপোর্ট দিয়ে সাহায্য করা হবে। পিএম বিকাশের মাধ্যমে এই কাজ করা হবে। যার জেরে কোটি কোটি বিশ্বকর্মার জীবনে বিশাল পরিবর্তন আসবে।”

    এবারের বাজেটে মহিলাদের জীবন উন্নত করার জন্য সরকারের প্রচেষ্টার উপর জোর দেওয়া হয়েছে। সেই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “শহর থেকে গ্রামে মহিলাদের জন্য একাধিক প্রকল্প আনা হয়েছে। মহিলা স্বনির্ভর গ্রুপ যা ভারতে নিজেদের অনেক বড় জায়গা করে নিয়েছে। এই মহিলা স্বনির্ভর গোষ্ঠীর জন্যও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবারের মহিলাদের জন্য বিশেষ সঞ্চয় প্রকল্প চালু করা হবে।”

    তিনি আরও বলেছেন, “ডিজিটাল পেমেন্টের সাফল্যকে কৃষিক্ষেত্রেও আনতে হবে এবং এর জন্য ডিজিটাল এগ্রিকালচার পরিকাঠামোর প্রকল্প গ্রহণ করা হয়েছে।” তিনি আরও উল্লেখ করেছেন, পরিকাঠামো উন্নয়নে ১০ লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে।                      

  • Union Budget: রেলের জন্য রেকর্ড বরাদ্দ! বাজেটে ২ লাখ ৪৮ হাজার কোটি টাকার ঘোষণা অর্থমন্ত্রীর

    Union Budget: রেলের জন্য রেকর্ড বরাদ্দ! বাজেটে ২ লাখ ৪৮ হাজার কোটি টাকার ঘোষণা অর্থমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: মধ্যবিত্তদের ভরসাযোগ্য যান রেলে বিপুল বরাদ্দ ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট পেশ করতে গিয়ে নির্মলা বলেছেন, ‘‘এর আগে কখনও ভারতীয় রেল এত বরাদ্দ পায়নি।’’ এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, রেলের জন্য ২ লাখ ৪৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নতুন রেলপথ তৈরি, আরও রেলপথের বৈদ্যুতিকরণ, রেলস্টেশন এবং ট্রেনের পরিচ্ছন্নতা, রেলের পরিকাঠামোর উন্নতি, রেল সুরক্ষা ব্যবস্থা, নতুন আরও বন্দে ভারত ট্রেন, বুলেট ট্রেন এবং হাইড্রোজেন জ্বালানিতে ট্রেন চালানোর খাতে খরচ করা হবে বরাদ্দ অর্থ।

    রেলের জন্য সর্বোচ্চ বরাদ্দ

    অর্থনৈতিক সমীক্ষার রিপোর্টে জানানো হয়েছিল, আগামী ১০ বছরে রেলে বিশাল পরিমাণ খরচ হতে চলেছে। ২০১৪ সাল পর্যন্ত, রেলে বরাদ্দের পরিমাণ ছিল বাৎসরিক ৪৫ হাজার ৯৮০ কোটি টাকা পর্যন্ত। এবার তা বাড়ানো হবে বলে জানিয়েছিলেন অর্থমন্ত্রী। তা থেকেই এবারের বাজেটে যে  রেলের গুরুত্ব বাড়তে চলেছে তা অনুমান করেছিলেন অর্থনীতিবিদদের একাংশ। কিন্তু বুধবার সেই অনুমানকে টপকে গিয়ে রেলের জন্য বড় বরাদ্দ ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পর্যাপ্ত বরাদ্দ না থাকায় সে অর্থে অনেক ক্ষেত্রে রেলের উন্নতি এখনও আটকে রয়েছে, তাই যাত্রী সুরক্ষা ও যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই বরাদ্দ, বলে জানান নির্মলা। ২০২৩ সালে রেলে আরও বেসরকারি বিনিয়োগ আসতে চলেছে বলে জানান অর্থমন্ত্রী।

    আরও পড়ুন: বাজেটে মহিলাদের জন্য বিশেষ স্বল্প সঞ্চয় প্রকল্পের ঘোষণা! সুদের হার ৭.৫ শতাংশ

    অর্থমন্ত্রী জানান, ভারতীয় রেল বিশ্বের অন্যতম দীর্ঘ বৈদ্যুতিক রেল নেটওয়ার্ক পরিষেবায় পরিণত হতে চলেছে। এই প্রক্রিয়ায় চলতি অর্থবর্ষে ১ হাজার ৯৭৩ কিলোমিটার রেলপথ বৈদ্যুতিকরণের আওতায় আনা হয়েছে। যা গত অর্থবর্ষের তুলনায় ৪১ শতাংশ বেশি। এতদিন দেশের যে সব প্রান্তে রেল নেটওয়ার্ক সে অর্থে পৌঁছায়নি, এবার সেইসব জায়গাতেও পৌঁছে দেওয়া হবে রেল পরিষেবা। জম্মু ও কাশ্মীর এবং উত্তর-পূর্বের প্রকল্পে আরও নজর দেওয়া হবে। গত কয়েক বছরে রেল সংক্রান্ত বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে কেন্দ্র। রেলকে দেশের জাতীয় আর্থিক উন্নতির ইঞ্জিন হিসাবে প্রতিষ্ঠা করার কথাও বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফলে রেলের বরাদ্দ ব্যয় অনেকখানি বৃদ্ধি পাওয়ারও কথা। তার জন্যই এই বিপুল বরাদ্দ বলে মনে করছেন অর্থনীতিবিদেরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Union Budget 2023: কেন্দ্রীয় বাজেটে ঘোষণা করা হল নয়া প্রকল্প ‘মিষ্টি’, কী এই স্কিম, জানুন

    Union Budget 2023: কেন্দ্রীয় বাজেটে ঘোষণা করা হল নয়া প্রকল্প ‘মিষ্টি’, কী এই স্কিম, জানুন

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় বাজেট ২০২৩-২৪ পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থমন্ত্রী আজ সকাল ১১টায় লোকসভায় বাজেট শুরু করেন। এবারের এই বাজেটে রয়েছে একের পর এক চমক। কেন্দ্রের বাজেটে উপস্থিত বাংলার মিষ্টি। অবাক হচ্ছেন তবে এটিই সত্যি। বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতরামন ঘোষণা করলেন ‘মিষ্টি’ প্রকল্প। যেখানে উপকূল বরাবর ম্যানগ্রোভ বাগান করা হবে। এই নাম নেওয়া হয়েছে বাংলার মিষ্টি থেকেই। এই প্রকল্পের পুরো নাম Mangrove Initative for Shoreline Habitats and Tangible Incomes। অর্থমন্ত্রী সীতারামন বলেছেন যে সরকার নতুন মিষ্টি প্রকল্পের অধীনে উপকূলরেখা বরাবর ম্যানগ্রোভ বাগান করবে। মিষ্টি প্রকল্পটি ম্যানগ্রোভ সংরক্ষণের লক্ষ্যেই শুরু করা হচ্ছে।

    আরও পড়ুন: ডিজিটাল প্যান কার্ডই ব্যবসায়ীদের মূল পরিচয়পত্র, বড় ঘোষণা নির্মলার

    ‘মিষ্টি’ প্রকল্প চালু কেন্দ্রীয় সরকারের

    কেন্দ্রীয় বাজেটের অন্যতম মূল উদ্দেশ্য ছিল সবুজ ও দূষণমুক্ত ভারত গড়ে তোলা। সেই লক্ষ্য পূরণে এবছর মোট ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করলেন অর্থমন্ত্রী। ২০৭০ সালের মধ্যে পরিবেশে কার্বন নিঃসরণ বন্ধ করার পথে এগোনোর কথা জানিয়ে প্রথমেই ম্যানগ্রোভ অরণ্য বাড়ানোর জন্য ‘মিষ্টি’ প্রকল্পের ঘোষণা করেন তিনি।

    পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য রয়েছে এই বাংলার বুকেই, তা হল সুন্দরবন। নির্মলা সীতারামনের ‘মিষ্টি’ সেই সুন্দরবনকেই করে তুলবে আরও সবুজ, যাতে লাভবান হবে এ রাজ্যই। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের অবক্ষয়ে বিপদের আঁচ দেখছে বাংলা তথা গোটা দেশ। ফলে এবার সেই দিকেই বিশেষ নজর দেওয়া হল বাজেটে। উল্লেখযোগ্যভাবে, সমুদ্রে সুনামির মত বড় বিপর্যয়ের পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিরোধে ম্যানগ্রোভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

    ২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষের স্বপ্ন পূরণের জন্য ‘সপ্তর্ষি’ লক্ষ্যের কথা ঘোষণা করেন নির্মলা। তার মধ্যে অন্যতম ছিল সবুজ ভারত গড়ে তোলা। সেই জন্যই লুপ্তপ্রায় ম্যানগ্রোভ অরণ্যকে বাঁচিয়ে রাখা ও তার বিস্তার করার জন্য ‘মিষ্টি’ প্রকল্প শুরু করবে কেন্দ্র। উপকূল অঞ্চলে ম্যানগ্রোভ চাষে উৎসাহ দেবে এই প্রকল্প।

     

  • Union Budget: ডিজিটাল প্যান কার্ডই ব্যবসায়ীদের মূল পরিচয়পত্র, বড় ঘোষণা নির্মলার

    Union Budget: ডিজিটাল প্যান কার্ডই ব্যবসায়ীদের মূল পরিচয়পত্র, বড় ঘোষণা নির্মলার

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্যবসায়ীদের ক্ষেত্রে এবার প্যান কার্ডকেই (Union Budget) একমাত্র পরিচয়পত্র হিসেবে গণ্য করা হবে। বুধবার বাজেটে পেশের সময় এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ব্যবসায়ীদের নানা ক্ষেত্রে কেওয়াইসি’‌র জন্য সাধারণ পরিচয়পত্র হতে চলেছে প্যান কার্ড। এখন থেকে আর আলাদা করে কোনও তথ্য দিতে হবে না। এখন থেকে শুধু প্যান কার্ড পেশ করলেই হবে।    

    কেন্দ্রের এই সিদ্ধান্তে খুশি ব্যবসায়ীরা। বুধবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Union Budget) ঘোষণা করেন, এখন থেকে ব্যবসায়িক সংস্থাগুলির জন্য সমস্ত সরকারি সংস্থার ডিজিটাল লেনদেনের জন্য প্যান কার্ডকেই সাধারণ পরিচয়পত্র হিসাবে মেনে নিতে কোনও অসুবিধা নেই। অর্থমন্ত্রী আরও বলেন, যে কোনও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্যান কার্ড থাকতেই হবে। সব রকম ডিজিটাল লেনদেন এবং ব্যবসা সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে প্যান কার্ডকেই একমাত্র মান্যতা দেবে কেন্দ্র। প্যান কার্ড অন্যতম প্রধান নথি হওয়ায় কর দেওয়ার পদ্ধতিও অনেকটাই সহজ হবে।

    প্রয়োজন পড়বে না ১৩টি পৃথক পরিচয়পত্রের 

    এতদিন ব্যবসার ক্ষেত্রে পিএফ, এসিক, প্যান, সিআইএন বা ট্যানের (Union Budget) মতো বেশ কিছু পরিচয়পত্রের প্রয়োজন পড়ত। কিন্তু পদ্ধতির সরলীকরণ করে একমাত্র প্যানকেই একমাত্র পরিচয় ঘোষণা করল কেন্দ্র। এখন থেকে আর ১৩টি পৃথক আইডির প্রয়োজন পড়বে না। কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা ছিল ব্যবসায়িক ক্ষেত্রে প্যানকে সিঙ্গল উইন্ডো হিসেবে ব্যবহার করা। পরিকল্পনামাফিকই কাজ করল মোদি সরকার।

    এর ফলে, দেশে ‘ইজ় অব ডুয়িং বিজ়নেস’ বা ব্যবসা করার সুবিধা (Union Budget) আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। কেওয়াইসি বা ‘নো ইয়োর কাস্টোমার’ প্রক্রিয়াও সহজ হবে। আয়কর বিভাগ থেকে ইংরাজি অক্ষর ও নম্বর মিলিয়ে ১০ অঙ্কের এই অনন্য নম্বর দেওয়া হয়। কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠানের নামে প্যান কার্ড দেওয়া হয়।

    আরও পড়ুন: ৭ লক্ষ টাকা পর্যন্ত দিতে হবে না কোনও আয়কর! দেখুন নতুন কর-তালিকা

    প্যান কার্ড একমাত্র পরিচয়পত্র হলে উপকৃত হবে ছোট ও মাঝারি ব্যবসায়ীরাও (Union Budget)। পরিচয়পত্র নকল করার প্রবণতা কমাতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। এতে ব্যবসায়িক লেনদেনের জটিলতা কমবে এবং ব্যবহারও অনেকটাই সহজ হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

  • Union Budget: বাজেটের ঘোষণার সঙ্গে সঙ্গেই ওপরে উঠল স্টক মার্কেটের সূচক, ১০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স

    Union Budget: বাজেটের ঘোষণার সঙ্গে সঙ্গেই ওপরে উঠল স্টক মার্কেটের সূচক, ১০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স

    মাধ্যম নিউজ ডেস্ক: সাধারণ বাজেট পেশের পরেই লাফিয়ে বাড়ল সেনসেক্স পয়েন্ট (Union Budget)। চড়চড়িয়ে ওপরে উঠল শেয়ার মার্কেট। সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করার পরেই সেনসেক্স উঠতে শুরু করে দিয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জে ৬০,৫০০ পয়েন্ট ছাড়িয়ে গিয়েছে সেনসেক্স। উত্থান হয়েছে ১.৮৩ শতাংশ। অর্থাৎ আজ সেনসেক্সের বৃদ্ধি ছাড়িয়ে গিয়েছে ১,০০০ পয়েন্ট।   মঙ্গলবার বাজার বন্ধের সময় বম্বে স্টক এক্সচেঞ্জ বন্ধ হয়েছিল ৫৯,৫৪৯ পয়েন্টে। 

    নিফটি ৫০-র সূচকও প্রায় ২৮০ পয়েন্ট (Union Budget) বেড়ে দাঁড়িয়ে ১৭,৯৪০.১০ পয়েন্ট হয়েছে। আইসিআইসিআই ব্যাঙ্ক, টাটা স্টিল, এলটি, এইচডিএফসি, জেএসডব্লু স্টিল-এর স্টক সবথেকে বেশি লাভ করেছে। যদিও আদানি এন্টারটেইনমেন্ট, এইচডিএফসি লাইফ, এসবিআই লাইফ, আদানি পোর্টস, সান ফার্মার মতো সংস্থাগুলির শেয়ারের দাম পড়েছে।

    এদিন দুপুর একটার আগেই ১৭,৯৪০ পয়েন্ট ছুয়ে ফেলে নিফটি (Union Budget)। গত সপ্তাহে তা ১৭,৬০০-য় নেমে গিয়েছিল। সূচকের অবস্থানেই বোঝা যাচ্ছে, বিনিয়োগকারীদের মনের ভাব। আজ বাজার বন্ধের আগে এই উত্থানে খুশি বিনিয়োগকারীরা।

    আরও পড়ুন: কোথাও আরশোলা, তো কোথাও ঝুল! মিড ডে মিল অব্যবস্থায় ক্ষুব্ধ কেন্দ্রীয় দল

    পড়েছে আদানির শেয়ারের দাম 

    প্রসঙ্গত, গত সপ্তাহে হিনডেনবার্গ রিপোর্টের ভিত্তিতে ধস নামে আদানির (Union Budget) শেয়ারে। মূলত, গৌতম আদানি গ্রুপের স্টকের দামে কারচুপি হয়েছে বলে দাবি করেছে এই শর্ট সেলিং সংস্থা। এর জেরে, ৬০ শতাংশের বেশি পড়ে গিয়েছে আদানি গ্রুপের স্টক। আজও তলানিতে চলে গিয়েছে আদানি গোষ্ঠীর সব স্টক। বাজার ওপরে উঠলেও আদানি, পোর্ট, আদানি গ্রিন, আদানি উইলমারের মতো স্টকগুলির দাম অনেকটাই পড়েছে।

    কিছুক্ষণ আগেই ২০২৩ সালের বাজেট ভাষণ শেষ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Union Budget)। এবার ৯০ মিনিটেরও কম সময়ে বাজেট ভাষণ শেষ করেছেন তিনি। কিন্তু তাতে এমন কিছু ঘোষণা করলেন, যাতে শেয়ার বাজার চড়তে পারে বলে আগেই ধারণা করেছিল সংশ্লিষ্ট মহল। আর হলও ঠিক তাই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

     

        

  • Union Budget 2023: বাজেটে কীসের দাম বাড়ল আর কী কী কমল? এক নজরে

    Union Budget 2023: বাজেটে কীসের দাম বাড়ল আর কী কী কমল? এক নজরে

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি আর্থিক বছরের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে কর ছাড়ের ক্ষেত্রে বড় চমক দিয়েছেন তিনি। ইতিমধ্যেই করছাড়ের ঘোষণায় স্বস্তি পেয়েছেন চাকুরিজীবীরা। বাজেটে ঠিক কোন কোন জিনিসের দাম বাড়ছে, কিসের দাম কমছে আম জনতার মূলত নজর থাকে সেই দিকে। ফলে এক ঝলকে দেখে নিন কিসের কিসের দাম এ বারের বাজেটে কমল।

    কোন কোন জিনিসের দাম কমল?

    • বুধবারের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানালেন, দাম কমতে পারে টিভি-চিমনির মত নিত্যপ্রয়োজনীয় জিনিসের। সেই সঙ্গে দাম কমতে পারে ক্যামেরা লেন্স, ব্যাটারি-সহ একাধিক জিনিসের।
    • দেশে টিভি তৈরির জন্য যন্ত্রাংশের আমদানি শুল্কের উপর ২.৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার ফলে বেশ খানিকটা কমবে টিভির দাম।
    • ক্যামেরার লেন্সের মত আরও বেশ কয়েকটি জিনিসেরও আমদানি শুল্কে ছাড়ের পরিমাণ বাড়ানো হয়েছে। ফলে দাম কমবে ক্যামেরা লেন্সের।
    • মোবাইলের যন্ত্রাংশের উপর শুল্কের ছাড় দেওয়া হয়েছে। ফলে কমবে মোবাইলের দামও।
    • বস্ত্র ও কৃষি ছাড়া অন্যান্য ক্ষেত্রে আমদানি কর ২১ শতাংশ থেকে কমিয়ে ১৩ শতাংশ করা হয়েছে।
    • ইলেকট্রিক গাড়ির ব্য্যাটারির যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড় রয়েছে। ফলে সাইকেল, ইলেকট্রিক গাড়ির দাম কমবে বলে ঘোষণা করেন অর্থমন্ত্রী।
    • বাজেটের পর সস্তা হবে লিথিয়াম ব্যাটারিও। ব্যাটারির দাম বেশ খানিকটা কমতে চলেছে। শুল্কে ছাড় দিয়েছে সরকার।
    • সস্তায় পাওয়া যাবে দেশে তৈরি খেলনাও।
    • শিল্পক্ষেত্রে ব্যবহৃত অ্যালকোহলের দামও কমে যাবে।
    • দাম কমেছে হিরের গয়নারও।

    আরও পড়ুন: বাজেটে মহিলাদের জন্য বিশেষ স্বল্প সঞ্চয় প্রকল্পের ঘোষণা! সুদের হার ৭.৫ শতাংশ

    কিসের কিসের দাম বাড়ল?

    • ধূমপায়ীদের জন্য এটি সুখবর নয়। কারণ দাম বাড়বে সিগারেটের। সিগারেটের উপর ১৬ শতাংশ কর আরোপ করা হয়েছে এ বারের বাজেটে।
    • চিন থেকে আমদানি করা খেলনার উপরেও শুল্ক বাড়ানো হয়েছে। ফলে দাম বাড়বে চিনের তৈরি খেলনার।
    • সোনা, রুপো, প্ল্যাটিনামের মত ধাতুর দাম বাড়ায় গয়না ও বাসনের দাম বাড়ছে।
  • Union Budget: বাজেটে মহিলাদের জন্য বিশেষ স্বল্প সঞ্চয় প্রকল্পের ঘোষণা! সুদের হার ৭.৫ শতাংশ

    Union Budget: বাজেটে মহিলাদের জন্য বিশেষ স্বল্প সঞ্চয় প্রকল্পের ঘোষণা! সুদের হার ৭.৫ শতাংশ

    মাধ্যম নিউজ ডেস্ক: ছোট সেভিংস স্কিম হিসেবে মহিলাদের জন্য নয়া যোজনার প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। চলতি বছর ‘মহিলা সম্মান’ যোজনা চালুর কথা ২০২৩-২০২৪ সালের বাজেটে ঘোষণা করলেন অর্থমন্ত্রী। এই যোজনায়  ২ বছরের জন্য ন্যুনতম ২ লক্ষ টাকা জমা রাখা যাবে। সুদের হার ৭.৫ শতাংশ। এই যোজনার নামকরণ করা হয়েছে, ‘মহিলা সম্মান বাচত পত্র।’

    এদিন বাজেট পেশ করতে গিয়ে শুরুতেই মহিলাদের কথা উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, এটাই অমৃতকালের প্রথম বাজেট। এই বাজেটে মহিলা ও যুব সম্প্রদায়কে গুরুত্ব দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে সিনিয়র সিটিজেন স্কিম (SCSS) নিয়েও বিশেষ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত রাখা যাবে। পোস্টঅফিসে মান্থলি ইনকাম স্কিমে ৪.৫ লক্ষের পরিবর্তে ৯ লক্ষ টাকা রাখা যাবে। জয়েন্ট অ্যাকাউন্টে ৯ লক্ষ টাকার পরিবর্তে ১৫ লক্ষ টাকা রাখা যাবে।

    আরও পড়ুন: আবাস যোজনায় বরাদ্দ বৃদ্ধি থেকে আয়করে ছাড়, বাজেটে কী কী বললেন নির্মলা?

     মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প 

    লোকসভা ভোটের আগে এটাই অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের (Nirmala Sitharaman) শেষ পূর্ণাঙ্গ বাজেট। মহিলাদের উন্নয়নের কথা সবসময় মাথায় রাখে মোদি সরকার এই প্রকল্প তারই প্রমাণ। অর্থমন্ত্রী বলেন যে, স্বাধীনতার অমৃত মহোৎসবের অধীনে মহিলা সম্মান বচত পত্র ঘোষণা করা হচ্ছে। মহিলাদের জন্য একটি নতুন সঞ্চয় প্রকল্প এটি। এতে ২ বছরের জন্য বিনিয়োগ করতে পারবেন। ২ লক্ষ টাকা জমা করতে হবে। যার উপর ৭.৫ শতাংশ সুদ দেওয়া হবে। যেকোনও মহিলা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং সেখান থেকে টাকা তোলার শর্ত থাকবে। এবারের বাজেটে নারী কল্যাণে এটি একটি বড় পদক্ষেপ।

    নারীর ক্ষমতায়ন

    স্বনির্ভর গোষ্ঠীগুলির বিষয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন- “নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন একটি সুযোগ যা উপরোক্ত ক্ষেত্রগুলিতে ফোকাস করে আমাদের দৃষ্টিভঙ্গি অর্জনে রূপান্তরিত হতে পারে৷ দীনদয়াল অন্ত্যোদয় যোজনা গ্রামীণ মহিলাদের ৮১ লক্ষ স্বনির্ভরতা প্রদান করেছে। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে একত্র করে আমরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছি। আমরা এই স্বনির্ভর গোষ্ঠীগুলিকে বড় উৎপাদনশীল উদ্যোগে পরিণত করব যাতে তাদের অর্থনৈতিক ক্ষমতায়নের পরবর্তী পর্যায়ে পৌঁছাতে সহায়তা করা যায়।” 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share