Tag: Union Finance Minister

Union Finance Minister

  • India: রিফান্ড কমে যাওয়ায় ভারতের নিট প্রত্যক্ষ কর আদায়ে উল্লেখযোগ্য বৃদ্ধি, পরিমাণ কত জানেন?

    India: রিফান্ড কমে যাওয়ায় ভারতের নিট প্রত্যক্ষ কর আদায়ে উল্লেখযোগ্য বৃদ্ধি, পরিমাণ কত জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ভারতের (India) নিট প্রত্যক্ষ কর আদায়ে ৯.৪০ শতাংশের উল্লেখযোগ্য বৃদ্ধি রেকর্ড হয়েছে। ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত এই আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৯,৪৩,৭৪৩.৯৭ কোটি টাকা। গত অর্থবর্ষে এই একই সময়ের ১৭,৭৬,৭২৮.১১ কোটি টাকার তুলনায় বেশি। বুধবার আয়কর দফতর প্রকাশিত তথ্যে এ খবর জানানো হয়েছে (Direct Tax Collections)।

    গ্রস প্রত্যক্ষ কর আদায় (India)

    সরকারি তথ্য অনুযায়ী, গ্রস প্রত্যক্ষ কর আদায় হয়েছে ২২,৭৮,০৬৮.৬০ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের ২১,৮৮,৫৫৪.৮৬ কোটি টাকার তুলনায় ৪.০৯ শতাংশ বেশি। এই সময়ে জারি করা কর ফেরতের পরিমাণ ১৮.৮২ শতাংশ কমে ৩,৩৪,৩২৪.৬৩ কোটি টাকায় নেমে এসেছে, যেখানে গত অর্থবর্ষে এর পরিমাণ ছিল ৪,১১,৮২৬.৭৫ কোটি টাকা। কর্পোরেট করের (নিট) আদায় ২০২৫-২৬ অর্থবর্ষে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৮,৮৯,৭৫২.৯০ কোটি টাকা। আগের বছরের এই একই সময়ে এর পরিমাণ ছিল ৭,৭৭,০৪৭.৬৩ কোটি টাকা। অ-কর্পোরেট কর আদায়, যার মধ্যে ব্যক্তি, হিন্দু অবিভক্ত পরিবার (HUF), সংস্থা ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রদত্ত কর অন্তর্ভুক্ত, বেড়ে হয়েছে ১০,০৩,৩৮৫.৫২ কোটি টাকা। এক বছর আগে এর পরিমাণ ছিল ৯,৪৭,৪৭৭.৩০ কোটি টাকা। সিকিউরিটিজ লেনদেন কর আদায় প্রায় স্থিতিশীল রয়েছে ৫০,২৭৯.১৭ কোটি টাকায়। গত অর্থবর্ষে ছিল ৪৯,২০১.৪০ কোটি টাকা (India)।

    নির্মলা সীতারামনের আশ্বাস

    লোকসভায় ২০২৬-২৭ সালের কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনার জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আশ্বাস দেন, করের ৪১ শতাংশ অংশ রাজ্যগুলির কাছে হস্তান্তর করা হয়। তিনি বলেন, “আমরা বিভাজ্য করের তহবিলের ৪১ শতাংশ রাজ্যগুলির কাছে হস্তান্তর করেছি। কোনও রাজ্যের অংশ কমানো হয়নি (Direct Tax Collections)।” তিনি আরও বলেন, “আগামী বছরে রাজ্যগুলির অংশ আনুমানিক ২৫.৪৪ লাখ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যা তাদের দেওয়া হবে। এটি গত বছরের তুলনায় ২.৭ লক্ষ কোটি টাকা বেশি।” তিনি ১৬তম অর্থ কমিশনের কথা উল্লেখ করে জানান, কমিশনটি ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত তহবিল বণ্টন বিশ্লেষণ করে সিদ্ধান্তে পৌঁছেছে যে প্রতিটি বছরে কেন্দ্র থেকে রাজ্যগুলিতে অর্থ হস্তান্তর হয়েছে কমিশনের সুপারিশ অনুযায়ীই (India)।

     

  • India 5G: ভারতে তৈরি ৫জি প্রযুক্তি ভবিষ্যতে অন্য দেশকেও দেওয়া হবে! অভিমত নির্মলা সীতারমনের

    India 5G: ভারতে তৈরি ৫জি প্রযুক্তি ভবিষ্যতে অন্য দেশকেও দেওয়া হবে! অভিমত নির্মলা সীতারমনের

    মাধ্যম নিউজ ডেস্ক: আত্মনির্ভর ভারত স্লোগানকে সামনে রেখেই দেশের ৫জি (India 5g) পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে বলে সম্প্রতি জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি বলেছেন, ‘৫জি পরিষেবা দেশীয় প্রযুক্তিতে করা হয়েছে। একমাত্র কিছু অত্যন্ত জটিল পার্টস আমদানি করা হয়েছে দক্ষিণ কোরিয়া থেকে।’ Johns Hopkins School of Advanced International Studies-এর ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথপোকথনের সময় সীতারমন আরও জানান, ভারতে তৈরি ৫জি প্রযুক্তি ভবিষ্যতে অন্য দেশকেও দেওয়া হবে। অর্থাৎ আত্মনির্ভর ভারতের দিকে আরও এক ধাপ এগলে মোদি সরকার।

    আরও পড়ুন: পুজোর আগেই খুশির খবর! ১ অক্টোবর থেকে দেশজুড়ে ৫জি পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী

    কয়েকদিন আগেই দিল্লিতে মোবাইল কংগ্রেসে ৫জি পরিষেবা আনুষ্ঠানিকভাবে চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি বলেছিলেন, ‘১৩০ কোটি ভারতবাসীকে ৫জি পরিষেবা উপহার দিতে পেরে খুবই ভালো লাগছে। আমার বিশ্বাস, এটা সাধারণের কাছে দিগন্ত খুলে দেবে। ৪জির থেকে এর স্পিড কয়েকগুণ বেশি। এখন থেকে ৫জির মাধ্যমে এক সঙ্গে অনেক ডিভাইস একই সময়ে ব্যবহার করা যাবে।’

    আরও পড়ুন: বাজেট ফোনে ৫জি সাপোর্ট ও ফিচার পাওয়া মুশিকল, মানছেন বিশেষজ্ঞরা

    বিশেষজ্ঞরা বলছেন, ৫জি পরিষেবা শুধু দেশের টেলিকম শিল্পে নয়, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ক্ষেত্রেও বিপ্লব এনে দেবে। কবে থেকে দেশের সাধারণ মানুষ ৫জি পরিষেবা পাবেন, তাও জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি বলেছেন, ‘পরিকাঠামো গড়ে তোলার কাজ চলছে জোর কদমে। ইতিমধ্যে দেশের আটটি শহরে এই পরিষেবা চালু হয়েছে। তাই যে কেউ এখন থেকে এর সুবিধা নিতে পারবেন।’ দিল্লি, মুম্বই সহ দেশের মোট আটটি শহরে এয়ারটেল ৫জি পরিষেবা দিচ্ছে।

    রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানি দেশের বিভিন্ন প্রান্তে ৫জি পরিষেবা প্রদানের কথা বলেছেন। উন্নতিশীল দেশগুলির তুলনায় ভারতের টেলিকম ব্যবস্থা অনেক সহজলভ্য। কম খরচে অনেকে ৪জি পরিষেবা পাচ্ছেন। ৫জি পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে যেহেতু দেশীয় প্রযুক্তির উপর বেশি করে জোর দেওয়া হয়েছ, তাই এক্ষেত্রে সাধারণ মোবাইল গ্রাহক কম খরচে ৫জি পরিষেবা উপভোগ করতে পারবেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share