Tag: University of Oxford

  • CJP Saurav Das: অক্সফোর্ডে যাওয়ার পথে বিমানবন্দরে আটক সৌরভ দাস, পাসপোর্টে জন্মস্থানের তথ্যে অসঙ্গতির অভিযোগ

    CJP Saurav Das: অক্সফোর্ডে যাওয়ার পথে বিমানবন্দরে আটক সৌরভ দাস, পাসপোর্টে জন্মস্থানের তথ্যে অসঙ্গতির অভিযোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: অক্সফোর্ডে একটি অনুষ্ঠানে যোগ দিতে ব্রিটেনে যাওয়ার পথে দিল্লি বিমানবন্দরে বাধার মুখে পড়লেন ককরোচ জনতা পার্টির সহ-আহ্বায়ক সৌরভ দাস (CJP Saurav Das)। ২৩ নভেম্বর, সোমবার, তাঁকে বিমানবন্দরের অভিবাসন দফতরে আটকে দেওয়া হয় বলে অভিযোগ। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার পরিকল্পিতভাবে তাঁকে ব্রিটেন সফরে বাধা দিয়েছে। যদিও সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাঁর পাসপোর্টে জন্মস্থান সংক্রান্ত তথ্যের অসঙ্গতিই এই পদক্ষেপের কারণ (Oxford University)।

    সৌরভের দাবি, ব্রিটেনের অক্সফোর্ডে আয়োজিত একটি অনুষ্ঠানে ‘আরশোলা আন্দোলন’ নিয়ে বক্তব্য রাখার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই অনুষ্ঠানে যোগ দিতে সোমবার রাত ১টার বিমানে লন্ডন যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু বিমানে ওঠার ঠিক আগে দিল্লি বিমানবন্দরের অভিবাসন কাউন্টারে তাঁকে আটকে দেওয়া হয়। আধিকারিকেরা জানান, তাঁর পাসপোর্টে আপত্তি সংক্রান্ত চিহ্ন রয়েছে।

    সোমবার রাতে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সৌরভ। তাঁর অভিযোগ, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানে তাঁর বক্তব্য পেশের সুযোগ বন্ধ করতেই এই পদক্ষেপ করেছে মোদি সরকার।

    তবে এই ঘটনাকে ঘিরে অন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। ককরোচ জনতা পার্টির আইনি বিভাগের প্রধান রত্না সিং একই দিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেখানে তিনি জানান, সৌরভের সঙ্গে তাঁরও অক্সফোর্ড ইউনিয়নের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তাঁর নিজের ভিসার আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।

    অক্সফোর্ড ইউনিয়ন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (CJP Saurav Das)

    উল্লেখ্য, অক্সফোর্ড ইউনিয়ন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দুটি সম্পূর্ণ পৃথক প্রতিষ্ঠান। ইংল্যান্ডের অক্সফোর্ডে অবস্থিত অক্সফোর্ড ইউনিয়ন একটি স্বাধীন ছাত্র-পরিচালিত বিতর্কসভা। অতীতে এটি ইউনাইটেড ডিবেটিং সোসাইটি নামে পরিচিত ছিল। এর সদস্যদের অধিকাংশই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হলেও প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের কোনও বিভাগ, কলেজ বা সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নয়।

    বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক বিষয়ে বিতর্ক এবং আলোচনা সভার আয়োজন করে অক্সফোর্ড ইউনিয়ন। নিজস্ব সদস্যপদ, প্রশাসনিক ব্যবস্থা এবং পরিচালন কাঠামো রয়েছে প্রতিষ্ঠানটির। সদস্য হতে সাধারণত নির্দিষ্ট অর্থের বিনিময়ে সদস্যপদ গ্রহণ করতে হয়। ফলে অক্সফোর্ড ইউনিয়নের কোনও অনুষ্ঠানে বক্তা হিসেবে আমন্ত্রণ পাওয়া এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফে (CJP Saurav Das) শিক্ষার্থীদের জন্য আনুষ্ঠানিক বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ পাওয়া এক বিষয় নয়।

    পাসপোর্টে জন্মস্থানের তথ্যে অসঙ্গতির অভিযোগ

    সৌরভের দাবি, ‘আরশোলা আন্দোলন’ নিয়ে তাঁর বক্তব্যের আশঙ্কা থেকেই কেন্দ্রীয় সরকার তাঁকে ব্রিটেনে যেতে বাধা দিয়েছে। তবে সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনার নেপথ্যে রয়েছে তাঁর পাসপোর্টে জন্মস্থান সংক্রান্ত তথ্যের অসঙ্গতি।

    পাসপোর্টে জন্মস্থান সম্পর্কে ভুল তথ্য থাকার অভিযোগে তাঁকে বিদেশযাত্রা থেকে আটকানো হয়েছে। এ বিষয়ে চেন্নাইয়ের আঞ্চলিক পাসপোর্ট দফতর তাঁর পাসপোর্ট বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে।

    প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২৩ নভেম্বর সৌরভকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং সাত দিনের মধ্যে জবাব জমা দিতে বলা হয়েছে। তাঁর বক্তব্য জমা না দেওয়া পর্যন্ত ওই পাসপোর্ট ব্যবহার করে বিদেশে যাতায়াত না করার পরামর্শ দেওয়া হয়েছে (Oxford University)।

    ফলে প্রাথমিকভাবে যে ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বাধা হিসেবে তুলে ধরেছেন সৌরভ, সরকারি পাসপোর্ট দফতরের পদক্ষেপ সংক্রান্ত প্রকাশিত তথ্য তাতে অন্য মাত্রা যোগ করেছে। আপাতত বিষয়টি তাঁর পাসপোর্টে দেওয়া জন্মস্থান সংক্রান্ত তথ্যের যথার্থতা এবং তা নিয়ে শুরু হওয়া প্রশাসনিক প্রক্রিয়াকে কেন্দ্র করেই আবর্তিত (CJP Saurav Das) হচ্ছে।

     

LinkedIn
Share