Tag: Vaccination Drive

Vaccination Drive

  • Supreme Court: জলাতঙ্কে আক্রান্ত ও আরোগ্যহীন পথকুকুরদের মৃত্যু দিতেও পিছপা হওয়া উচিত নয় রাজ্য সরকারের, নির্দেশ সুপ্রিম কোর্টের

    Supreme Court: জলাতঙ্কে আক্রান্ত ও আরোগ্যহীন পথকুকুরদের মৃত্যু দিতেও পিছপা হওয়া উচিত নয় রাজ্য সরকারের, নির্দেশ সুপ্রিম কোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার ২০২৫ সালের নভেম্বর মাসে দেওয়া নিজেদের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ওই নির্দেশে বলা হয়েছিল, জনসমাগমপূর্ণ এলাকা ও সরকারি বা সর্বজনীন প্রতিষ্ঠানের আশপাশ থেকে পথকুকুর সরাতে হবে। বিভিন্ন আবেদন সত্ত্বেও আদালত এই রায়ে কোনও শিথিলতা বা পরিবর্তন আনতে অস্বীকার করে। আদালত আরও জানায়, রাজ্য সরকারের উচিত (Euthanasia) নয় জলাতঙ্কে আক্রান্ত ও আরোগ্যহীন পথকুকুরদের মৃত্যু দিতেও পিছপা হওয়া।

    সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ (Supreme Court)

    বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এন ভি আঞ্জারিয়ার বেঞ্চের পর্যবেক্ষণ, লোকালয়ে দুর্বল ও অসহায় মানুষদের যে বাস্তব সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, তা বিচারব্যবস্থা উপেক্ষা করতে পারে না। আদালতের মন্তব্যে “যোগ্যতমের বেঁচে থাকা” (Survival of the Fittest) তত্ত্বের উল্লেখ করে বলা হয়, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। মানবজীবন ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ানো জলাতঙ্কগ্রস্ত, আরোগ্যহীন বা অত্যন্ত আক্রমণাত্মক কুকুরদের ক্ষেত্রে আইনসম্মত সব ধরনের ব্যবস্থা নেওয়া, প্রয়োজন হলে মৃত্যুও দিতে হবে।

    আদালতের বক্তব্য

    আদালত জানায়, ছোট শিশুদের কুকুরে কামড়েছে, প্রবীণ নাগরিকদের ওপর হামলা হয়েছে, এমনকি বিদেশি পর্যটকরাও আক্রান্ত হয়েছেন। মনে হচ্ছে চার্লস ডারউইনের “যোগ্যতমের বেঁচে থাকা” তত্ত্ব বাস্তবে কার্যকর হচ্ছে। সরকারি পদক্ষেপের অভাবে শিশু ও বয়স্কদের নিজেদের বাঁচার লড়াইয়ে একা ছেড়ে দেওয়া যায় না। মানুষের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব (Supreme Court)।

    ডগ বাইটের পরিসংখ্যান

    পরিসংখ্যান অনুযায়ী, দেশজুড়ে পথকুকুরে কামড়ানোর ঘটনা বাড়ছে। রাজস্থানের শ্রীগঙ্গানগরে তিন মাসে ১,৪৮৩টি ঘটনা নথিভুক্ত হয়েছে, উদয়পুরে ২০২৬ সালে ১,৭০০-র বেশি ঘটনা ঘটেছে। তামিলনাড়ুতে এ বছর ২,৪০,০০০টি ঘটনা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে মার্চ মাসেই ঘটে ছিল ৭১,০০০টি ঘটনা এবং ৩৪ জনের মৃত্যুও হয়েছে। এই সমস্যা এখন অত্যন্ত সংবেদনশীল জায়গায়ও পৌঁছে গিয়েছে, যেমন ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে টার্মিনাল এবং রানওয়েতেও পথকুকুর দেখা গিয়েছে। এটি জননিরাপত্তা ব্যবস্থার গুরুতর ব্যর্থতার প্রমাণ।

    শীর্ষ আদালতের সাফ কথা

    রাষ্ট্র নীরব দর্শক হয়ে থাকতে পারে না। আদালতও এই কঠোর বাস্তবতা থেকে চোখ ফিরিয়ে রাখতে পারে না, যেখানে শিশু, আন্তর্জাতিক পর্যটক এবং প্রবীণ মানুষ কুকুরের কামড়ের শিকার হচ্ছেন। সংবিধান এমন সমাজ কল্পনা করে না, যেখানে শিশু ও বয়স্ক মানুষদের কেবল শারীরিক শক্তির ওপর নির্ভর করে বেঁচে থাকতে হবে। এছাড়া, কর্মীদের প্রশিক্ষণ, পশুচিকিৎসা পরিষেবা বৃদ্ধি, আশ্রয়কেন্দ্র শক্তিশালী করা এবং সংশ্লিষ্ট বিভাগগুলির সমন্বয়ে টিকাকরণ অভিযান-সহ বিস্তৃত সক্ষমতা বৃদ্ধির পদক্ষেপও করতে হবে। আদালতের নির্দেশ (Euthanasia) বাস্তবায়নের জন্য সৎ উদ্দেশ্যে নেওয়া পদক্ষেপের ক্ষেত্রে কোনও আধিকারিক বা কর্মচারীর বিরুদ্ধে এফআইআর বা ফৌজদারি মামলা দায়ের করা যাবে না (Supreme Court)।

     

  • Covid 19 in India: ঊর্ধ্বমুখী করোনারগ্রাফ, দেশজুড়ে ১৯৫ কোটি টিকাকরণ

    Covid 19 in India: ঊর্ধ্বমুখী করোনারগ্রাফ, দেশজুড়ে ১৯৫ কোটি টিকাকরণ

    মাধ্যম নিউজ ডেস্ক:  তৃতীয়  ঢেউয়ের পর করোনায় (Covid 19) সর্বোচ্চ সংক্রমণ দেখল ভারত। ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। একদিনে আক্রান্ত সাড়ে আট হাজার। গত কয়েকদিন ধরেই টানা বেড়ে চলেছে কোভিডের দৈনিক সংক্রমণের হার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫৮২ জন। তার আগের দিন আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ৩২৯। দেশে এখন সক্রিয় করোনারোগী (Active Covid Case) ৪৪ হাজার ৫১৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪ জনের।    

    তার এক দিন আগে মৃত্যুর সংখ্যা ছিল ১০।  এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৭৬১ জনের। গত ২৪ ঘণ্টায় ভারতে কোআরও পড়ুন: দেশে ফের ঊর্ধ্বমুখী করোনাগ্রাফ, চতুর্থ ঢেউয়ের পূর্বাভাস?ভিড সংক্রমণ মুক্ত হয়েছেন ৩ হাজার ৭৯১ জন। ভারতে এখন সুস্থ হওয়ার হার ৯৮.৬৬ শতাংশ। রবিবারের বুলেটিন অনুযায়ী দেশে এখন করোনা পজিটিভিটি রেট ২.৭১ শতাংশ।  

    আরও পড়ুন: আশঙ্কা বাড়াচ্ছে করোনা, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ কেন্দ্রের  

    করোনা সংক্রণ ঠেকাতে দেশজুড়ে জোরকদমে চলছে টিকাকরণ (Vaccination)। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ভারতে এখন বুস্টার ডোজ(Booster Dose) দেওয়ার প্রক্রিয়া চলছে। গবেষকদের দাবি, জুনেই ভারতে চতুর্থ ঢেউ আসতে পারে। ইতিমধ্যেই দেশজুড়ে মোট ১৯৫ কোটি ৭ লক্ষ ৮ হাজার ৫৪১ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৯১.৬৯ কোটি এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮৩.৩৭ কোটি। ১৮-৫৯ বছরের মধ্যে ৩.৫৪ কোটি জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে মোট ১৩,০৪,৪২৭ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮ বছরের ঊর্ধ্বে ৪৫,৩০০ জনকে প্রথম ডোজ এবং ৫.১১ লক্ষ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৮-৫৯ বছর বয়সীদের ১.৪৮ লক্ষ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে। ৬০ বছরের ঊর্ধ্বে ১.৬৭ লক্ষ জনকে একদিনে বুস্টার ডোজ দেওয়া হয়েছে।  

       

    রাজ্যভিত্তিক টিকাকরণের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। সে রাজ্যে এযাবৎ মোট ৩৩.২৭ কোটি ডোজ দেওয়া হয়েছে। এরপরেই রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে (Maharashtra) মোট ১৬.৭৮ কোটি টিকা দেওয়া হয়েছে। তারপরে রয়েছে পশ্চিমবঙ্গ (West Bengal)। এরাজ্যে মোট ১৪.৭ কোটি টিকা দেওয়া হয়েছে।  

     

     

     

     

     

LinkedIn
Share