Tag: Vijaypat Singhania

  • Dhurandhar-2: বক্স অফিসে দুরন্ত ব্যাটিং ‘ধুরন্ধর ২’-এর, ১২০০ কোটির গণ্ডি পার রণবীর সিংয়ের ছবি

    Dhurandhar-2: বক্স অফিসে দুরন্ত ব্যাটিং ‘ধুরন্ধর ২’-এর, ১২০০ কোটির গণ্ডি পার রণবীর সিংয়ের ছবি

    মাধ্যম নিউজ ডেস্ক: বক্স অফিসে দাপট অব্যাহত রেখে ইতিহাস গড়ল রণবীর সিং (Ranveer Singh) অভিনীত ও আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ (Dhurandhar-2)। মুক্তির দ্বিতীয় শনিবার অর্থাৎ ১০ম দিনে ছবিটির ব্যবসার গ্রাফ এক ধাক্কায় প্রায় ৫০ শতাংশ বেড়েছে। এর ফলে বিশ্বজুড়ে ছবিটির মোট আয় (Global Gross) ১২০০ কোটি টাকার মাইলফলক ছাড়িয়ে গেল।

    দ্বিতীয় শনিবারের রেকর্ড ব্যবসা (Dhurandhar-2)

    বক্স অফিস ট্র্যাকার (Dhurandhar-2) ‘স্যাকনিল্ক’ (Sacnilk)-এর প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ১০ম দিনে ভারতে ছবিটির নেট কালেকশন হয়েছে প্রায় ৬২.৮৫ কোটি টাকা। শুক্রবারের তুলনায় ৪১.৫৫ কোটি এই আয় অবিশ্বাস্যভাবে বেড়েছে। এর ফলে ভারতে ছবিটির মোট নেট কালেকশন দাঁড়িয়েছে ৭৭৮.৭৭ কোটি টাকায়। বিশেষজ্ঞরা মনে করছেন, আজ রবিবারের মধ্যেই এটি ৮০০ কোটির গণ্ডি অনায়াসেই পার করে ফেলবে।

    ১২০০ কোটির গ্লোবাল গ্রস

    আন্তর্জাতিক বাজারেও ‘ধুরন্ধর ২’-এর (Dhurandhar-2) জয়জয়কার চলছে। সব মিলিয়ে বিশ্বব্যাপী ছবিটির গ্রস কালেকশন এখন ১২২৬.৪৪ কোটি টাকা। এর মাধ্যমে ছবিটি ভারতীয় সিনেমার ইতিহাসে দ্রুততম ১০০০ কোটি এবং ১২০০ কোটি ক্লাবে প্রবেশ করা অন্যতম সফল ছবি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করল। এটি ইতিমধ্যেই শাহরুখ খানের ‘জওয়ান’ ও ‘পাঠান’-এর মতো মেগা ব্লকবাস্টারগুলির লাইফটাইম রেকর্ডকে চ্যালেঞ্জ করছে।

    ভাষাগত পরিসংখ্যান

    • হিন্দি: ১০ম দিনে হিন্দি ভার্সন থেকে এসেছে ৫৮ কোটি টাকা।
    • তেলগু: অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা থেকে প্রায় ৩ কোটি টাকার ব্যবসা করেছে।
    • তামিল ও অন্যান্য: তামিলনাড়ু ও কেরালা থেকেও সন্তোষজনক সাড়া মিলেছে।

    ছবির বিষয়বস্তু ও সাফল্য

    আদিত্য ধরের এই স্পাই-থ্রিলারটিতে রণবীর সিংকে এক দুর্ধর্ষ ভারতীয় এজেন্টের ভূমিকায় দেখা গিয়েছে। করাচির অপরাধ জগতের প্রেক্ষাপটে তৈরি এই ছবিটির টানটান চিত্রনাট্য ও রণবীরের অনবদ্য অভিনয় দর্শকদের হলমুখী করছে। রণবীর সিং (Ranveer Singh) ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল এবং সারা অর্জুন।

    ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’-এর (Dhurandhar-2) সিক্যুয়েল হিসেবে এই ছবিটি প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছে। চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে, যেভাবে ছবিটির ব্যবসা এগোচ্ছে, তাতে খুব শীঘ্রই এটি ভারতের সর্বকালের সর্বোচ্চ আয়কারী ছবির তালিকায় শীর্ষস্থানে জায়গা করে নিতে পারে।

  • Vijaypat Singhania: প্রয়াত রেমন্ড গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান বিজয়পত সিংহানিয়া, শোকস্তব্ধ শিল্প জগৎ

    Vijaypat Singhania: প্রয়াত রেমন্ড গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান বিজয়পত সিংহানিয়া, শোকস্তব্ধ শিল্প জগৎ

    মাধ্যম নিউজ ডেস্ক: রেমন্ড গ্রুপের (Raymond Group) প্রাক্তন চেয়ারম্যান তথা পদ্মভূষণ শিল্পপতি বিজয়পত কৈলাশপত সিংহানিয়া প্রয়াত (Vijaypat Singhania)। শনিবার সন্ধ্যায় মুম্বইয়ে ৮৭ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে ভারতের শিল্প মহলে শোকের ছায়া।

    পরোপকারী এবং এক অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব

    বিজয়পত সিংহানিয়ার (Vijaypat Singhania) প্রয়াণের খবর নিশ্চিত করেছেন প্রয়াত শিল্পপতির ছেলে তথা রেমন্ড গ্রুপের (Raymond Group) বর্তমান চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর গৌতম সিংহানিয়া। সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেছেন তিনি। লিখেছেন, “গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে, পদ্মভূষণ বিজয়পত কৈলাশপত সিংহানিয়া আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি ছিলেন এক দূরদর্শী নেতা, পরোপকারী এবং এক অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব। তাঁর উত্তরাধিকার আগামী প্রজন্মের পথপ্রদর্শক হিসেবে কাজ করবেন।”

    বর্ণময় কর্মজীবন

    ১৯৩৮ সালের ৪ অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন বিজয়পত সিংহানিয়া (Vijaypat Singhania)। ১৯৮০ সালে রেমন্ড গ্রুপের দায়িত্ব নিয়েছিলেন তিনি। তাঁর হাত ধরেই রেমন্ড একটি সাধারণ টেক্সটাইল মিল থেকে বিশ্বের অন্যতম বিশ্বস্ত এবং জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ডে পরিণত হয়। পুরুষের পোশাকে ‘দ্য কমপ্লিট ম্যান’ ট্যাগলাইনটি তাঁর সময়কালেই রেমন্ডকে ঘরে ঘরে পৌঁছে দেয়। শুধু সুতির কাপড় নয়, ইস্পাত এবং সিমেন্ট শিল্পেও তিনি বাড়িয়েছিলেন ব্যবসার পরিধি।

    অ্যাডভেঞ্চার ও অনন্য কৃতিত্ব

    ব্যবসার বাইরে বিজয়পত সিংহানিয়া (Raymond Group) ছিলেন একজন দক্ষ বৈমানিক এবং রোমাঞ্চপ্রিয় মানুষ। ২০০৫ সালে ৬৭ বছর বয়সে তিনি একটি হট এয়ার বেলুনে চড়ে প্রায় ৬৯,০০০ ফুট উচ্চতায় উঠে বিশ্ব রেকর্ড গড়েন। ১৯৮৮ সালে লন্ডন থেকে দিল্লি পর্যন্ত মাইক্রোলাইট বিমানে এককভাবে উড়ে রেকর্ড গড়েছিলেন তিনি। ২০০৬ সালে ভারত সরকার তাঁকে দেশের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মভূষণে’ ভূষিত করে। মুম্বইয়ের শেরিফ (২০০৬-২০০৭) হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।

    শেষ বিদায়

    পারিবারিক সূত্রে খবর, আজ রবিবার দুপুর ১:৩০ মিনিটে মুম্বইয়ের এলডি রুপারেল মার্গের ‘হবেলি’-তে তাঁর (Vijaypat Singhania) মরদেহ অন্তিম দর্শনের জন্য রাখা হবে। এরপর বিকেল ৩টের সময় চন্দনবাড়ি শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। স্ত্রী আশাদেবী এবং তিন সন্তান— গৌতম, মধুপতি ও শেফালিকে রেখে গিয়েছেন তিনি।

LinkedIn
Share