Tag: Weather Report

Weather Report

  • Weather Report: ভিজল ডুয়ার্স! দক্ষিণবঙ্গে আজও চলবে তাপপ্রবাহ, সব জেলায় বৃষ্টি কবে?

    Weather Report: ভিজল ডুয়ার্স! দক্ষিণবঙ্গে আজও চলবে তাপপ্রবাহ, সব জেলায় বৃষ্টি কবে?

     মাধ্যম নিউজ ডেস্ক: হাওয়া অফিস অনেক আগেই পূর্বাভাস (Weather Report) দিয়েছিল যে এই বছরের গরম ভেঙে দিতে পারে অতীতের সব রেকর্ড। স্বাভাবিকের থেকে তাপমাত্রার পারদ গোটা দেশেই এই বছর বেশি থাকবে। গত কয়েক দিনের দাবদাহ সেই কথা মিলিয়ে দিয়েছে। বৃষ্টিতে উত্তরবঙ্গের কিছু অংশ স্বস্তি পেয়েছে গতকাল। স্বস্তির বৃষ্টিতে ভিজেছে ডুয়ার্স। আজও দক্ষিণবঙ্গ জুড়ে চলবে তাপপ্রবাহ। সর্বোচ্চ তাপমাত্রা বিভিন্ন জেলায় ৪০ ডিগ্রির উপর থাকবে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস সূত্রে খবর, আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। প্রসঙ্গত, ভয়ংকর এই গরমের মধ্যেই নতুন বিশ্ব রেকর্ড গড়ে ফেলল বাংলা। ফের দেশের উষ্ণতম স্থানের  তকমা পেল বাঁকুড়া। পাশাপাশি পৃথিবীর ১৫টি উষ্ণতম স্থানের মধ্যে ১৩ নম্বরে রয়েছে জঙ্গলমহলের এই জেলা। 

    শীর্ষে বাঁকুড়া… 

    বৃহস্পতিবার এই জেলার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪৪.৩ ডিগ্রি সেলসিয়াসে। এই নিয়ে একটানা তিন দিন ৪৪ ডিগ্রি সেলসিয়াসের উপরে পৌঁছল বাঁকুড়ার তাপমাত্রা। আবহাওয়া দফতর সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই দেশের উষ্ণতম জায়গার লড়াইয়ে রয়েছে বাঁকুড়া। কিন্তু ওড়িশার বারিপদা বা উত্তরপ্রদেশের প্রয়াগরাজ কিছুটা হলেও এগিয়ে থাকছিল। এদিন সবাইকে পিছনে ফেলে শীর্ষে পৌঁছে গেল বাঁকুড়া। দেশের দ্বিতীয় উষ্ণতম জায়গাও বাংলার। পশ্চিম বর্ধমানের পানাগড়। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.৯ ডিগ্রি সেলসিয়াস। উষ্ণতম শহরের তকমা যে এভাবে বাংলার কপালে জুটবে, এমন কৃতিত্ব অবশ্য বাঙালি দুঃস্বপ্নেও আশা করেনি!

    রবি ও সোমবার বাংলার সব জেলাতেই ঝড়-বৃষ্টিপাতের পূর্বাভাস

    তবে তীব্র দাবদাহের মধ্যে কিছুটা আশার খবর শুনিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি শুরু হয়েছে। শনিবার থেকে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। তবে, আগামী রবি ও সোমবার বাংলার সব জেলাতেই ঝড়-বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। ঝড়-বৃষ্টি হতে পারে কলকাতাতেও। বৃষ্টি নামলেই তাপপ্রবাহের হাত থেকে রেহাই মিলবে এবং ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে আশ্বাস আবহাওয়া দফতরের। এদিনই অবশ্য স্বস্তির বৃষ্টি নেমেছে কালিম্পং সহ ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায়। বলা ভাল, ঝড় ও শিলাবৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গিয়েছ ভুটান সীমান্ত চামুর্চি সংলগ্ন ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা। বেশ কিছু বাড়ির টিনের চালে শিল পরে বড় বড় ছিদ্র হয়ে গিয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে বেশ কিছু এলাকা। একইভাবে শিলাবৃষ্টি হয়েছে কালিম্পং জেলার লাভা, লোলেগাঁও এলাকায়। সবমিলিয়ে, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চললেও প্রচণ্ড দাবদাহের মধ্যে কিছুটা স্বস্তি মিলেছে ডুয়ার্সবাসীর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Report: দক্ষিণবঙ্গ জুড়ে আজও চলবে তাপপ্রবাহ! উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

    Weather Report: দক্ষিণবঙ্গ জুড়ে আজও চলবে তাপপ্রবাহ! উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরবঙ্গে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে দক্ষিণবঙ্গে আজও রীতিমতো গরমের হলকা ও অস্বস্তি বজায় থাকবে। বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দুই থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেশি থাকবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহ বিগত কয়েকদিনের মতোই থাকবে। বেলা বাড়লেই রয়েছে লু’-এর সতর্কতা। এ বছর গরমের বাড়াবাড়ি। গত কয়েকদিনে উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি উপরে পারদ। দার্জিলিংয়েও যেন গরমের অনুভূতি। হতাশ পর্যটকরা। তবে উত্তরবঙ্গের মাটি আজ ভিজতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

    উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা  

    ২০ এপ্রিল থেকে উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলায় বৃষ্টি না হওয়ায় একটাই কারণ ছিল, জলীয় বাষ্পের অভাব। এবার বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকতে শুরু করায় সুখবর মিলল। শনিবার ও রবিবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    দক্ষিণবঙ্গে কবে হবে আবহাওয়ার পরিবর্তন

    তবে ২২ শে এপ্রিল আবহাওয়ার পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গে। প্রচণ্ড গরমের দাবদাহ থেকে কিছুটা মুক্তি পাওয়া যেতে পারে। উপকূলের জেলা-সহ তিন-চার জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে সপ্তাহের শেষে। 
    জানা গিয়েছে, শুক্রবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ৩ জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণায়। ২২ এপ্রিল শনিবার দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলি হল দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং নদিয়া। এদিকে, কলকাতা ও লাগোয়া জেলায় তাপের সঙ্গে শুরু হয়েছে আর্দ্রতার অত্যাচার। ফলে কলকাতায় ভ্যাপসা গরমের দাপট থাকবে। ঘর্মাক্ত পরিবেশে অস্বস্তি আরও বাড়বে। আবহাওয়া দফতর জানাচ্ছে, ২১ এপ্রিল পর্যন্ত বিক্ষিপ্ত তাপপ্রবাহ চলবে (Weather Report)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Report: আজও চলবে তাপপ্রবাহ! বৃষ্টি শুরু হচ্ছে কবে?

    Weather Report: আজও চলবে তাপপ্রবাহ! বৃষ্টি শুরু হচ্ছে কবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। সরকারি নির্দেশে স্কুল-কলেজ বন্ধ। চাঁদিফাটা গরমে খুব কাজ না থাকলে বাইরে বেরতে নিষেধ করছেন চিকিৎসকরা। প্রায় সব জেলাতেই পারদ পেরিয়েছে চল্লিশের উপর। মঙ্গলবারই বাংলার ১৭টি জেলার পারদ ৪৪ ডিগ্রি ছাড়িয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি গরমে নাজেহাল উত্তরবঙ্গও। বুধবারও একই অবস্থা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Report)। এই অবস্থায় বিশেষ সতর্কতা জেলা প্রশাসনের। জেলাশাসকের নির্দেশে রাস্তার ধারে ধারে করা হয়েছে জলছত্র। পাশাপাশি রাখা হয়েছে ওআরএসের ব্যবস্থাও।

    বৃষ্টি কবে?

    অত্যাধিক দহনজ্বালার মধ্যেই এবার হাওয়া বদলের পূর্বাভাস। অবশেষে এল সেই বহু প্রতীক্ষিত সুখবর। তাপপ্রবাহের হাত থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ২০ এপ্রিল, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের ২ জেলায় এবং ২১ এপ্রিল, শুক্রবার দক্ষিণবঙ্গের ৩ জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে (Weather Report)। 

    জানা গিয়েছে, শুক্রবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ৩ জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণায়। ২২ এপ্রিল শনিবার দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলি হল দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং নদিয়া। এদিকে, কলকাতা ও লাগোয়া জেলায় তাপের সঙ্গে শুরু হয়েছে আর্দ্রতার অত্যাচার। ফলে কলকাতায় ভ্যাপসা গরমের দাপট থাকবে। ঘর্মাক্ত পরিবেশে অস্বস্তি আরও বাড়বে। আবহাওয়া দফতর জানাচ্ছে, ২১ এপ্রিল পর্যন্ত বিক্ষিপ্ত তাপপ্রবাহ চলবে (Weather Report)।

    উত্তরবঙ্গের ৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস (Weather Report) 

    অন্যদিকে, বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে উত্তরবঙ্গেও। ২০ এপ্রিল থেকে উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলায় বৃষ্টি না হওয়ার একটাই কারণ ছিল, জলীয় বাষ্পের অভাব। এবার বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকতে শুরু করায় সুখবর মিলল। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Report: প্যাচপ্যাচে গরম থেকে মুক্তি কবে! কী জানাচ্ছে হাওয়া অফিস?

    Weather Report: প্যাচপ্যাচে গরম থেকে মুক্তি কবে! কী জানাচ্ছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: গত কয়েকদিনেই চড়চড়িয়ে বেড়েছে তাপমাত্রার পারদ। ভেঙে গেছে গত পাঁচ বছরের সব রেকর্ড। গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। চিকিৎসকরা দুপুরের দিকে বাড়ির বাইরে বেরতে নিষেধ করছেন, বিশেষ প্রয়োজন না থাকলে। হাওয়া অফিস বলছে, অস্বস্তির আবহাওয়ার আপাতত তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। অবশ্য সাগর থেকে জলীয় বাষ্প স্থলভাগের দিকে প্রবেশ করছে। যে কারণে আগামী সপ্তাহের মাঝামাঝি ঝড়-বৃষ্টির সম্ভাবনা। তবে এব্যাপারে আবহাওয়া দফতর কোনও নিশ্চয়তা দেয়নি।

    এক নজরে আজকের আবহাওয়া

    সর্বোচ্চ তাপমাত্রা : ৪১.৮°সেলসিয়াস
    সর্বনিম্ন তাপমাত্রা : ৩১.৭° সেলসিয়াস
    আর্দ্রতা : ৯২%
    বাতাস বইবে : ১২ কিমি/ঘন্টা

    আরও পড়ুন: উদ্বোধন করলেন এইমসের! বিহুর আগে অসমকে ১৪,৩০০ কোটি টাকার প্রকল্প উপহার মোদির

    কেমন থাকবে কলকাতার আবহাওয়া

    কলকাতা এবং শহরতলিতে আকাশ পরিষ্কার থাকবে। যদিও ব্যাপক তাপপ্রবাহ এবং আর্দ্রতা মিলে বেশ অস্বস্তিকর প্যাচপ্যাচে গরম থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা  থাকবে ৪১ ডিগ্রি ও সর্বনিম্ন ২৯ ডিগ্রি। 

    উত্তরবঙ্গের জেলাগুলিতে কেমন থাকবে আবহাওয়া

    হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়াই শুকনো থাকবে আপাতত। আগামী পাঁচ দিনে পাহাড়ের জেলাগুলোতে আবহাওয়া পরিবর্তন না হলেও সমতলের বিভিন্ন জেলায় তীব্র দাবদাহ থাকবে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গে কিন্তু তাপপ্রবাহের কোনও পূর্বাভাস নেই।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে 

    দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য ১৯ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহজনিত সতর্কতার কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। ব্যাপক তাপপ্রবাহ চলবে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে। সব মিলিয়ে চরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে।

    সোমবারের পূর্বাভাস

    সোমবার অবধি আবহাওয়া একই থাকবে বলে জানিয়েছে মৌসমভবন। আগামী ৫ দিনে পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রায় সেরকম পরিবর্তন হবেনা। অর্থাৎ গরমের দাপট থেকে আপাতত নিস্তার পাবেনা রাজ্যবাসী। বৃষ্টি নিয়ে কোনও পূর্বাভাস দিতে পারেনি হাওয়া অফিস।

    আরও পড়ুন: ছেলের শেষকৃত্যের দিনেই দুষ্কৃতীদের গুলিতে নিহত গ্যাংস্টার আতিক আহমেদ

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Report: রাজ্যে ফের ঝড় বৃষ্টির ভ্রূকুটি! কতদিন চলবে জানেন?

    Weather Report: রাজ্যে ফের ঝড় বৃষ্টির ভ্রূকুটি! কতদিন চলবে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বজ্রপাত সহ ফের বৃষ্টির ভ্রূকুটি রাজ্য জুড়ে (Weather Report)। সূত্রের খবর, রবিবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে রাজ্যে। হাওয়া অফিস সূত্রে জানা গেছে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে আগামী বেশ কয়েকদিন। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টিস্নাত হবে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলগুলিও। শনিবার এমনই পূর্বাভাস শোনাল আবহাওয়া দফতর। জানা গিয়েছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে ৩০ মার্চ। এই ঝঞ্ঝা ক্রমশ পূর্ব দিকে এগোবে। এরফলেই রাজ্যে ফের বৃষ্টির ভ্রূকুটি দেখা দিয়েছে।

    আরও পড়ুন: চা-ওয়ালা থেকে বিজেপি বিধায়ক, চিনুন রাহুলের বিরুদ্ধে মামলাকারী পূর্ণেশকে

    উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে বেশ কয়েকদিন

    দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে আগামী বুধবার অবধি বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত (Weather Report) হতে পারে। সিকিমের দিকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। এছাড়াও উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের (Weather Report) সম্ভাবনা রয়েছে।

     

    দক্ষিণবঙ্গেও আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা (Weather Report)

    এদিকে রবিবার আবহাওয়ার বদল হবে দক্ষিণবঙ্গেও। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে বৃষ্টি হবে। সোম ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এই ঝড়-বৃষ্টির অনুকূল আবহাওয়া থাকতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। পরে সোম-মঙ্গলবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।  মূলত, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশের কারণেই আবার ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন আবহবিদেরা। মৌসুমী অক্ষরেখা তামিলনাড়ু থেকে বিদর্ভ পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই কারণেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

    আরও পড়ুন: ফের কর্ণাটকে বিঘ্নিত প্রধানমন্ত্রীর নিরাপত্তা! কনভয়ে ঢোকার চেষ্টা যুবকের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

     

     

  • Weather Update: মেঘলা আবহাওয়া, মাঘেই উধাও শীত! কী বলছে হাওয়া অফিস?

    Weather Update: মেঘলা আবহাওয়া, মাঘেই উধাও শীত! কী বলছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: মাঘেই শীত উধাও। ক্যালেন্ডারে শীত শেষ হতে এখনও দিন পনেরো বাকি। কিন্তু আবহাওয়া দফতরের (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আর জাঁকিয়ে শীত ফিরবে না এই মরশুমে। হালকা ঠান্ডার আমেজ থাকলেও পারদ থাকবে ঊর্ধ্বমুখী। হাওয়া অফিস বলছে, শুক্রবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। শনিবার থেকেই রাজ্যের সর্বত্র পরিচ্ছন্ন আকাশ দেখা যাবে। মেঘ সরে গিয়ে দেখা মিলবে রোদেরও।

    বৃ্ষ্টির পূর্বাভাস

    কখনও ঘন কুয়াশা, কখনও মেঘ, এমনকী বৃষ্টিও। বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে কলকাতার বিভিন্ন জায়গায়। বৃষ্টিতে (Weather Update) ভিজেছে শহরতলি। আজ শুক্রবারও বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে কাটবে মেঘ। তবে নতুন ঝঞ্ঝার প্রভাবে ফের মেঘ ঢুকবে দক্ষিণবঙ্গের আকাশে। বৃষ্টি-কুয়াশা-মেঘলা আকাশে চাষে ক্ষতির আশঙ্কা বাড়ছে। চিন্তায় চাষিরা। শুক্রবার দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে বৃষ্টি হতে পারে।

    আরও পড়ুন: সারভাইক্যাল ক্যানসার রুখতে কিশোরীদের টিকা, নির্মলার এই ঘোষণা কেন গুরুত্বপূর্ণ?

    শীত বিদায়

    শুক্রবার সারা দিনে কলকাতার (Weather Update) সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানানো হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে আকাশ পরিষ্কার হলেও নতুন করে ঠান্ডা পড়ার আর ইঙ্গিত নেই। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে শুধু কলকাতাতেই তাপমাত্রা ৫ ডিগ্রি বেড়েছে। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৯-২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গে এবং পশ্চিমের জেলাগুলিতে এখনও ঠান্ডা রয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি সরস্বতী পুজো। আবহবিদদের অনুমান, সরস্বতী পুজোর আগেই বিদায় নিতে পারে শীত। হালকা আমেজ থাকলেও শীত বিলাস এই মরশুমে আর নয়। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: বাড়ল তাপমাত্রা, শুক্রবারও ভিজতে পারে কলকাতা, কী বলছে হাওয়া অফিস?

    Weather Update: বাড়ল তাপমাত্রা, শুক্রবারও ভিজতে পারে কলকাতা, কী বলছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবারের পর বৃহস্পতিবারও সকাল থেকেই কলকাতার আকাশ ছিল মেঘে ঢাকা। কয়েক পশলা বৃষ্টিও পড়েছে। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই দুর্যোগ চলবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শহরে। শনিবার থেকে কলকাতা-সহ (Winter in Kolkata) গোটা রাজ্যের আবহাওয়ার (Weather Update) উন্নতি হবে। মেঘ কাটলেও শীত আর ফিরছে না বলেই অনুমান। মাঘের মাঝামাঝি শীতও বিদায় নিতে চলেছে শহর থেকে। জেলায় এখনও ঠান্ডার আমেজ থাকলেও শহর কলকাতার পারদ চড়ল বেশ কয়েক ধাপ।

    বৃষ্টির পূর্বাভাস

    পশ্চিমী ঝঞ্ঝার জের। বুধবারই এক ধাক্কায় চার ডিগ্রি বেড়েছিল তাপমাত্রা (Weather Update)। বৃহস্পতিবার ফের চড়ল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৩, যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি। জানুয়ারির শেষে তাপমাত্রার এমন ঊর্ধ্বগতি বিরল। শুক্রবার দক্ষিণবঙ্গের ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া ও পূর্ব মেদিনীপুরে। বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা কম। অসময়ের বৃষ্টিতে সারাদিন প্যাচপ্যাচে আবহাওয়ায় বিরক্ত শহরবাসী। শীত বিলাস ছেড়ে গরম পড়বে তো ঠিকই কিন্তু এই অকাল বৃষ্টিতে মন ভাল নেই শহরের।

    আরও পড়ুন: রাম মন্দিরের পর ধর্মীয় পর্যটনে জোর, বাজেটে উঠে এল লাক্ষাদ্বীপ প্রসঙ্গও

    শীত বিদায় 

    হাওয়া অফিস (Weather Update) জানিয়েছে, শনিবার থেকে আকাশ পরিষ্কার হলেও নতুন করে ঠান্ডার (Winter in Kolkata) আর ইঙ্গিত নেই। গত ৪৮ ঘণ্টায় শুধু কলকাতাতেই তাপমাত্রা ৫ ডিগ্রি বেড়েছে। চলতি সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৯-২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানানো হয়েছে। সে ক্ষেত্রে, তাপমাত্রা আর একটু কমলেও ঠান্ডার ঝোড়ো ব্যাটিং এই মরশুমে আর দেখা যাবে না বলেই মনে করা হচ্ছে। সরস্বতী পুজো পর্যন্ত পারদ ওঠা-নামা করলেও জাঁকিয়ে শীত আর পড়ছে না শহরে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: পারদ নামল শহরে! নিম্নচাপের প্রভাবেই কি বৃষ্টি, চলবে কতদিন?

    Weather Update: পারদ নামল শহরে! নিম্নচাপের প্রভাবেই কি বৃষ্টি, চলবে কতদিন?

    মাধ্যম নিউজ ডেস্ক: সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি নামল শহরের (Kolkata Weather) উত্তর থেকে দক্ষিণে। পূর্বাভাস (Weather Update) অনুযায়ী, বুধবার রাত  থেকে হালকা বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বৃহস্পতিবার সকালে বৃষ্টির তেজ বেড়েছে। সঙ্গে রয়েছে ঝড়ো হাওয়ার দাপট। একই সঙ্গে ২০ ডিগ্রির নীচে নেমেছে পারদও। সকাল সকাল স্কুলের পথে সোয়েটার, মাফলার পরেই স্কুলের পথে রওনা দিয়েছে ছোটরা। অফিস যাত্রীদের সঙ্গী ছাতাও।  

    দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা

    সকাল থেকেই মেঘলা আকাশ। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জন্য হলুদ সতর্কতা জারি করেছে মৌসম ভবন। কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাস (Weather Update) দেওয়া হয়েছে। অকালের বৃষ্টির হাত ধরে একধাক্কায় তিন ডিগ্রি তাপমাত্রা কমেছে কলকাতায়। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। বুধবার এই তাপমাত্রা ছিল ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১.৪ মিমি। শক্তি হারালেও এখনও নিম্নচাপ হিসাবে মধ্য ভারতে অবস্থান করছে মিগজাউম। মূলত তার জেরেই এই দুর্যোগ, বলে মত আবহাওয়াবিদদের।

    আরও পড়ুন: চাকরির নামে প্রতারণা! ১০০টি ভুয়ো ওয়েবসাইট বন্ধ করল কেন্দ্র

    কবে থেকে হাওয়া বদল

    আবহাওয়া দফতরের তরফে বৃহস্পতিবার সকালে জানানা হয়েছে, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি চলবে। শুক্রবার দুপুর থেকে আবহাওয়ার উন্নতি হবে। এ দিন কলকাতার তামপাত্রা ২০ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ, সর্বনিম্ন ৫৬ শতংশ। আগামী ২৪ ঘন্টা পর থেকে পরবর্তী তিন দিনে রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। অন্যদিকে এই একই সময়ে দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবার থেকে দক্ষিণবঙ্গে শীত পড়তে শুরু করবে। নামবে পারদও।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Report: রোদ ঝলমলে আকাশ পুজোয়, মনোরম আবহাওয়ায় জমবে মজা

    Weather Report: রোদ ঝলমলে আকাশ পুজোয়, মনোরম আবহাওয়ায় জমবে মজা

    মাধ্যম নিউজ ডেস্ক: সময় হয়ে গিয়েছে বর্ষা বিদায়ের। তবে ঠিক কবে রাজ্য থেকে বর্ষা বিদায় নেবে, তা এখনও জানানো (Weather Report) হয়নি সরকারিভাবে। তবে পুজোয় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। পঞ্চমী থেকে অষ্টমী পর্যন্ত আবহাওয়া থাকবে মনোরম। নবমী এবং দশমীতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে কিছু অঞ্চলে আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। হাওয়া অফিস সূত্রে খবর, ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত উত্তুরে হাওয়ার প্রভাব অনুভূত হবে। পশ্চিমের জেলাগুলিতে ভোরের দিকে ও সন্ধে নামার পর হালকা শীতের অনুভূতি হতে পারে।

    মেঘমুক্ত আকাশ দক্ষিণে

    রাত পোহালেই মহালয়া। এদিন আকাশ থাকবে মেঘমুক্ত। দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া থাকবে মনোরম। দু এক জায়গায় দেখা যেতে পারে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। আজ, শুক্রবার থেকেই কমতে থাকবে জলীয় বাষ্পের পরিমাণ। ক্রমশ প্রভাব বিস্তার করতে থাকবে উত্তুরে হাওয়া। শনিবার (Weather Report) দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশ থাকলেও, হালকা বৃষ্টি হতে পারে উত্তরে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে। তবে সোমবার থেকে উত্তরবঙ্গেও আবহাওয়া থাকবে শুষ্ক।

    বৃষ্টির সম্ভাবনা নেই

    পুজো-পর্বে অবশ্য গোটা বাংলায়ই বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। ষষ্ঠী থেকে মহাষ্টমী পর্যন্ত দিনগুলি থাকবে রোদ ঝলমলে। তাই চুটিয়ে উপভোগ করা যাবে ঠাকুর দেখার আনন্দ। রাতে এবং ভোরের দিকে কয়েকটি জেলায় হালকা শীত অনুভূত হবে। তাই যাঁরা রাতের বেলায় ঠাকুর দেখতে বেরোন, তাঁদের ক্লান্তি হবে কম। নবমী, দশমীতেও একই রকম আবহাওয়া থাকার কথা।

    এদিকে, বর্ষা বিদায় রেখা গিয়েছে রক্সৌল, ডালটনগঞ্জ এবং বিজাপুরের ওপর দিয়ে। তাই বর্ষা বিদায়ের পরিস্থিত অনুকূল। যে কোনও মুহুর্তে বর্ষা বিদায় নিতে শুরু করবে বাংলা ও ওড়িশা থেকে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বর্ষা বিদায় নেবে তেলঙ্গনা, মহারাষ্ট্র এবং কর্নাটক থেকে। উত্তর-পশ্চিম ভারতের (Weather Report) পার্বত্য এলাকায় শুক্রবার ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা। শনিবার সেটি প্রভাব বিস্তার করবে সমতলের রাজ্যগুলিতে।

    আরও পড়ুুন: ‘‘অন্তঃসত্ত্বার পেট ফালা ফালা করা, পাশে পড়ে গর্ভস্থ শিশু’’! প্রকাশ্যে হামাস জঙ্গিদের বর্বরোচিত হামলা

    আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, “আগামী তিন-চারদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। শুধুমাত্র সমুদ্র উপকূলবর্তী জেলাগুলোর আকাশ মেঘলা থাকতে পারে। তবে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Report: উত্তরে বন্যা সতর্কতা, অসহ্য গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ! কবে আসবে বৃষ্টি?

    Weather Report: উত্তরে বন্যা সতর্কতা, অসহ্য গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ! কবে আসবে বৃষ্টি?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে (West Bengal Weather)। বর্ষা রাজ্যে ঢুকে গেলেও এদিকে বৃষ্টির কোনও দেখা নেই। এখনও একাধিক জেলায় জারি তাপপ্রবাহের সতর্কতা। আবহাওয়া দফতর জানাচ্ছে (Weather Report), চরম অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে আরও নাকি দু’দিন! অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। রয়েছে বন্যার সতর্কতাও! সব মিলিয়ে প্রকৃতির খামখেয়ালিপনায় জর্জরিত রাজ্যবাসী।

    গরমে নাজেহাল কলকাতাবাসী

    শহর কলকাতায় গত কয়েকদিন ধরেই ভ্যাপসা গরম। সকাল ৭টায় রোদের যা তেজ, মনে হচ্ছে যেন ১১টা বেজে গিয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বাড়ছে গরমের প্রকোপ। সেই সঙ্গে বাড়ছে অস্বস্তি। কলকাতা শহরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৩ ডিগ্রি, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৫ থেকে ৯০ শতাংশ (Weather Report)।

    তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণে

    প্রায় একই অবস্থা গোটা দক্ষিণবঙ্গেই। পশ্চিমের কয়েকটি জেলায় এখনও জারি রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতর (West Bengal Weather) সূত্রে খবর, রবিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। বাকি জেলাতেও চরম অস্বস্তিকর আবহাওয়া গরম বাড়বে। শনি ও রবিবার অস্বস্তি আরও চরমে উঠবে।

    আলিপুর আবহাওয়া দফতর (Weather Report) সূত্রে খবর, শুক্র ও শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির বেশি সম্ভাবনা মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূম, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বাকি জেলাতেও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। তবে, একইসঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, বৃষ্টি হলেও অস্বস্তি পিছু ছাড়বে না। আগামী কয়েকদিন স্বাভাবিকের তুলনায় চার-পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি দিন ও রাতের তাপমাত্রা, সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

    আরও পড়ুন: রাতভর গুজরাটে তাণ্ডব চালিয়ে এবার রাজস্থানে

    কোথায় আটকে বর্ষা?

    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে এমন গলদঘর্ম দশা চলবে আরও কয়েকদিন। শুক্র-শনিতেও অস্বস্তিকর গরম বজায় থাকবে। কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। রবিবার পর্যন্ত আবহাওয়ার তেমন বদল ঘটবে না (Weather Report)। হাওয়া অফিস জানাচ্ছে, মালদহের উপর থমকে দাঁড়িয়ে রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। রবিবার থেকে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। অর্থাৎ, বর্ষার দেখা পেতে পেতে সেই সোমবার। ততদিন পর্যন্ত এই ঘর্মাক্ত ভ্যাপসা গরম সহ্য করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। আগামী ১৯ থেকে ২১ জুনের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বর্ষা ঢুকে যাবে বলে ধারণা আবহবিদদের।

    উলটপূরাণ উত্তরে

    এদিকে, দক্ষিণের একেবারে বিপরীত ছবি উত্তরবঙ্গে। দক্ষিণে যেখানে হাঁসফাঁস পরিস্থিতি, সেখানে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস (Weather Report) রয়েছে। এমনকি, জারি হয়েছে বন্যা-ধসের সতর্কতাও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে আরও চার-পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতে। 

    ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির কিছু অংশে। পার্বত্য এলাকার দুই জেলা দার্জিলিং ও কালিম্পঙে টানা বৃষ্টির জেরে ধস নামার আশঙ্কা রয়েছে। একটানা ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে (West Bengal Weather)। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

LinkedIn
Share