Tag: WhatsApp

WhatsApp

  • Supreme Court to WhatsApp: “নিয়ম মানতে না পারলে ভারত ছাড়ুন”—হোয়াটসঅ্যাপের প্রাইভেসি নীতিতে মেটাকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

    Supreme Court to WhatsApp: “নিয়ম মানতে না পারলে ভারত ছাড়ুন”—হোয়াটসঅ্যাপের প্রাইভেসি নীতিতে মেটাকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপের বিতর্কিত প্রাইভেসি নীতি নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে (Supreme Court to WhatsApp) তীব্র ভর্ৎসনার মুখে পড়ল মার্কিন প্রযুক্তি সংস্থা মেটা। আমেরিকার এই মেসেজিং অ্যাপ সংস্থার গোপনীয়তা সংক্রান্ত নীতি নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন স্বয়ং দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। সুপ্রিম কোর্টের তরফে মেটা সংস্থাকে কড়া ভাষায় বলা হয়, ব্যবহারকারীদের তথ্য বাণিজ্যিক উদ্দেশে ব্যবহার করা যায় না।এ দিন, (৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত মার্কিন সংস্থাকে সতর্ক করে বলেন, “আমাদের দেশের গোপনীয়তা নিয়ে খেলা করতে পারেন না, আমরা নিজেদের তথ্যের একটা ডিজিটও শেয়ার করতে দেব না।”

    গোপনীয়তা সংক্রান্ত নীতির অপব্যবহার হতে পারে

    হোয়াট্‌সঅ্যাপের (WhatsApp Policy) হয়ে সওয়াল করা কৌঁসুলি আদালতে যুক্তি দেন যে, আন্তর্জাতির নিয়মের সঙ্গে সঙ্গতি রেখেই তাঁরা গোপনীয়তার নীতি তৈরি করেছেন। মেটার তরফে জানানো হয়, সংস্থার অভ্যন্তরীণ ক্ষেত্রেই তথ্য আদানপ্রদান করা হয়। তবে এই যুক্তি মানতে চায়নি শীর্ষ আদালত। স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, বাণিজ্যিক কাজে তথ্য আদানপ্রদান করাকে মান্যতা দেওয়া হবে না। ভারতের গোপনীয়তার নীতি এবং ইউরোপের এই সংক্রান্ত নিয়ম যে অনেক আলাদা, তা-ও স্মরণ করিয়ে দেয় সুপ্রিম কোর্ট। হোয়াট্‌সঅ্যাপের ২০২১ সালের গোপনীয়তার নীতি নিয়ে হওয়া একটি মামলার শুনানি ছিল মঙ্গলবার। সরকারের তরফে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা শীর্ষ আদালতে সওয়াল করে জানান, হোয়াট্সঅ্যাপের এই গোপনীয়তা সংক্রান্ত নীতির অপব্যবহার হতে পারে। ব্যবহারকারীদের তথ্য হোয়াট্‌সঅ্যাপ কী ভাবে বাণিজ্যিক লাভের জন্য কাজে লাগাচ্ছে, তাও তুলে ধরেন সলিসিটর জেনারেল।

    সংস্থার গোপনীয়তার নথি সাধারণ মানুষ বুঝবে কীভাবে

    মেটা ও হোয়াটসঅ্যাপের তরফে হাজির আইনজাবী মুকুল রোহতগি ও অখিল সিব্বল বলেন যে হোয়াটসঅ্যাপে সব মেসেজ ‘এন্ড টু এন্ড এনক্রিপ্টেড’ (end-to-end encrypted)। কোম্পানিও এই তথ্য বা মেসেজ দেখতে পায় না। ন্যাশনাল ল ট্রাইবুনালের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন হোয়াট্‌সঅ্যাপ কর্তৃপক্ষও। একই সঙ্গে এদিন সেটিও শোনে প্রধান বিচারপতির বেঞ্চ। দু’পক্ষের সওয়াল জবাবের পর মেটা কর্তৃপক্ষের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, “যদি আপনারা আমাদের সংবিধান মেনে চলতে না-পারেন, তা হলে ভারত ছেড়ে চলে যান। আমরা নাগরিকদের গোপনীয়তার সঙ্গে আপস করতে দেব না।” হোয়াট্‌সঅ্যাপের গোপনীয়তা সংক্রান্ত নীতি নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, অনেক বিষয়ই স্পষ্ট নয়। সংস্থার গোপনীয়তার নথি এক জন সাধারণ মানুষ—যিনি কোনও আঞ্চলিক ভাষায় কথা বলেন— তিনি বুঝতে পারবেন কি না, সেই প্রশ্ন তোলে আদালত। হোয়াটসঅ্যাপ ও মেটা-র নীতি নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালত বলে, “যদি একজন গরিব মহিলা বা রাস্তার ধারের কোনও বিক্রেতা কিংবা এমন একজন ব্যক্তি যিনি শুধু তামিল বোঝেন, তারা কি এই নীতি বুঝতে পারবেন? কখনও কখনও আমাদেরও সমস্যা হয় আপনাদের নীতি বুঝতে… বিহারের প্রত্যন্ত এলাকার মানুষ কীভাবে বুঝবেন? এটা ব্যক্তিগত তথ্য চুরি। আমরা এটা অ্যালাও করব না।”

    মেটাকে কী কী বলল সুপ্রিম কোর্ট

    মঙ্গলবার অন্তর্বর্তী নির্দেশে সুপ্রিম কোর্ট জানিয়েছে, পরবর্তী শুনানির আগে ব্যবহারকারীর কোনও তথ্য মেটার মাধ্যমে প্রকাশ্যে আনতে পারবে না হোয়াট্‌সঅ্যাপ। তথ্যের গোপনীয়তা নিয়ে হোয়াট্‌সঅ্যাপ এবং মেটা কর্তৃপক্ষকে বক্তব্য জানানোরও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। শীর্ষ আদালতের তরফে এদিন হোয়াটসঅ্যাপ ও মেটা-কে ডেটা প্রাইভেসি, বিহেভিওরাল অ্যানালাইসিস এবং ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট নিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। অন্তর্বর্তী পদক্ষেপ হিসেবে সুপ্রিম কোর্ট হোয়াটসঅ্যাপকে ব্যবহারকারীদের কোনও তথ্য মেটার সঙ্গে ভাগ করতে বারণ করেছে। যতক্ষণ পর্যন্ত এই মামলার পুরো শুনানি হচ্ছে না, ততদিন পর্যন্ত তথ্য় শেয়ার করতে পারবে না হোয়াটসঅ্যাপ।

    কেন এই মামলা?

    হোয়াটসঅ্যাপ ২০২১ (WhatsApp Policy) সালে একটি প্রাইভেসি পলিসি এনেছিল যেখানে বলা হয়, হয় “মেনে নাও নয়তো বিদায় হও”। সেই সময় হোয়াটসঅ্যাপ তার গ্রাহকদের বাধ্য করেছিল তাদের নতুন শর্তাবলী মেনে নিতে, নয়তো অ্যাপ ব্যবহার বন্ধ করে দেওয়ার কথা বলেছিল। মেটার ওই পলিসির কারণে তাদের উপরে ২১৩.১৪ কোটি টাকা জরিমানা করেছিল ভারতের ‘কম্পিটিশন কমিশন’ (CCI)। কোম্পানি ল ট্রাইব্যুনাল (NCLAT) সেই জরিমানার আদেশটিকেই বহাল রাখে। ট্রাইব্যুনালের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েই মেটা ও হোয়াটসঅ্যাপ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।

    মেটাকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ

    ওই মামলায় আদালত হোয়াটসঅ্যাপের মাদার কোম্পানি মেটাকে একটি হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। যেখানে স্পষ্ট করে বলতে হবে তারা বিজ্ঞাপনের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কোনো তথ্য শেয়ার করবে না। অন্যথায় তাদের মামলাটি খারিজ করে দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অন্যদিকে, বিজ্ঞাপনের উদ্দেশ্যে তথ্য শেয়ার করা নিয়ে সিসিআই একটি পাল্টা আপিল করেছিল, যা ট্রাইব্যুনাল গ্রহণ করেছে। যদিও এর আগে ট্রাইব্যুনাল রায় দিয়েছিল যে কোম্পানিটি তাদের ক্ষমতার অপব্যবহার করেনি।

    সাংবিধানিক ব্যবস্থা নিয়ে ছেলেখেলা

    মঙ্গলবার সুপ্রিম কোর্ট (Supreme Court to WhatsApp) এই বিষয়টিকে “সাংবিধানিক ব্যবস্থা নিয়ে ছেলেখেলা বলে বর্ণনা করেছে। আদালতের প্রশ্ন, যখন কোনো নীতি ‘মানলে মানো নাহলে যাও’—এভাবে জোর করে চাপিয়ে দেওয়া হয়, তখন তাকে ব্যবহারকারীদের’স্বেচ্ছায় দেওয়া সম্মতি’ হিসেবে কীভাবে ধরা যায়? বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, এই কোম্পানিগুলোর বিরুদ্ধে মূল সমস্যাটি হল তারা যে সম্মতি আদায় করেছে তা আসলে “তৈরি করা বা কৃত্রিম সম্মতি”। প্রধান বিচারপতি এই বিষয়ে নিজের অভিজ্ঞতাও ভাগ করেন। বলেন, “যদি হোয়াটসঅ্যাপে একজন চিকিৎসককে মেসেজ পাঠানো হয় যে আপনার সর্দি-কাশি হয়েছে এবং চিকিৎসক আপনাকে কিছু ওষুধ প্রেসক্রাইব করেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনি ওই ওষুধের বিজ্ঞাপন দেখতে শুরু করেন।” সরকারের তরফে হাজির সলিসিটর জেনারেল তুষার মেহতা হোয়াটসঅ্যাপের এই নীতিকে শোষণমূলক (exploitative) বলেই উল্লেখ করেন। এরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “যদি আমাদের সংবিধান অনুসরণ করতে না পারেন, তাহলে ভারত ছেড়ে চলে যান। আমাদের নাগরিকদের গোপনীয়তা কোনওভাবে আপোস করতে পারব না।”

     

     

     

  • Nyaya Setu: নিখরচায় যে কোনও আইনি পরামর্শ মিলবে হোয়াটসঅ্যাপে! কেন্দ্র চালু করল ‘ন্যায় সেতু’

    Nyaya Setu: নিখরচায় যে কোনও আইনি পরামর্শ মিলবে হোয়াটসঅ্যাপে! কেন্দ্র চালু করল ‘ন্যায় সেতু’

    মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপে (Whatsapp) ‘ন্যায় সেতু’ (Nyaya Setu) চালু করেছে কেন্দ্রীয় সরকার। এখন থেকে যে কোনও রকম আইনি সলা-পরামর্শের জন্য এই নতুন ব্যবস্থা বিশেষ ভাবে কার্যকারী হবে। ব্যবহারকারীরা নিজের মোবাইল থাকে মেসেজ করে প্রয়োজনীয় সবরকম আইনি সাহায্য, পরামর্শ, উপদেশ পেতে পারবেন, তাও একেবারে নিখরচায়। অর্থাৎ, এর জন্য কোনও রকম অর্থ খরচ করতে হবে না উপভোক্তাদের। প্রযুক্তিবিদদের মতে, এই ব্যবস্থার মাধ্যমে যে কোনও ব্যক্তি অনেক সমস্যার দ্রুত সমাধান করতে পারবেন।

    ভারত সরকার হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মে ‘ন্যায় সেতু’ পরিষেবাটি চালু করেছে। এর ফলে আইনি সহায়তা এখন থেকে নাগরিকদের জন্য মাত্র একটি মেসেজ করতে যত সময় লাগে এই স্বল্প সময়ের ব্যবধানে এই সুবিধা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। এই ‘ন্যায় সেতু’ কী এবং কীভাবে ব্যবহার করা যাবে, তার বিস্তারিত সারসংক্ষেপ নিচে দেওয়া হল-

    ‘ন্যায় সেতু’ কী (Nyaya Setu)?

    ‘ন্যায় সেতু’ হল ভারত সরকারের আইন ও বিচার মন্ত্রকের একটি ডিজিটাল উদ্যোগ। উল্লেখ্য এই ডিজিটাল প্রক্রিয়ার কাজ শুরু হয়েছিল ২০২৪ সালের অগাস্টে। আসুন জেনে নিই কিছু প্রয়োজনীয় তথ্য এবং সুবিধার তথ্য।

    উদ্দেশ্য: নাগরিকদের জন্য আইনি সহায়তা লাভের সুযোগকে উন্নত করা এবং সহজলভ্য করা।

    সুবিধা: কোনও জটিল আমলাতান্ত্রিক প্রক্রিয়া ছাড়াই জনসাধারণ দ্রুত আইনি পরামর্শ পেতে সক্ষম হবেন।

    হোয়াটসঅ্যাপে পরিষেবা লাভের সুবিধা

    ‘ন্যায় সেতু’ এখন সরাসরি হোয়াটসঅ্যাপের (Whatsapp) মাধ্যমে উপলব্ধ। এই সংযোজনের ফলে উপভক্তারা যে যে সুবিধাগুলি পাবেন তা হল–

    পেশাদার আইনি সাহায্য নাগরিকদের জন্য অত্যন্ত সহজলভ্য। আপনি একটি মেসেজ করেই দ্রুত প্রতিক্রিয়া পেতে পারেন।

    আইন ও বিচার মন্ত্রকের মতে, এই আপডেটের মাধ্যমে প্রত্যেক নাগরিকের জন্য পেশাদার আইনি সহায়তা সর্বদা দ্রুত এবং পরিষেবার যোগ্য হবে।

    প্ল্যাটফর্মটির ব্যাপক জনপ্রিয়তা ব্যবহার করে আইনি সংস্থান এবং নাগরিকদের মধ্যেকার ব্যবধান কমানো সম্ভব হবে।

    হোয়াটসঅ্যাপে ‘ন্যায় সেতু’ কীভাবে ব্যবহার করবেন?

    হোয়াটসঅ্যাপের মাধ্যমে আইনি তথ্য বা পরামর্শ পেতে নিচের ধাপটি অনুসরণ করুন:

    ১>আপনার হোয়াটসঅ্যাপে নিচের নম্বরটিতে একটি বার্তা পাঠান

    যোগাযোগের নম্বর: ৭২১৭৭১১৮১৪

    ২> এই নম্বরটি আপনার হোয়াটসঅ্যাপে “Tele-Law” নামে প্রদর্শিত হবে।

    পরিষেবা এবং কার্যকারিতা

    সেবা: ‘ন্যায় সেতু’ (Nyaya Setu) চ্যাটবটটি আপনাকে আইনি পরামর্শ, আইনি তথ্য এবং আইনি সহায়তার জন্য বিভিন্ন বিকল্প প্রদান করবে।

    ব্যবহার প্রক্রিয়া: এটি ব্যবহারের জন্য প্রাথমিকভাবে আপনার মোবাইল নম্বর যাচাই করতে চাওয়া হবে। (তবে আপাতত যাচাইকরণ ছাড়াই কিছু প্রাথমিক তথ্য পাওয়া যেতে পারে)।

    প্ল্যাটফর্ম: এই চ্যাটবটটি ভারতের সমস্ত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য উপলব্ধ—তা সেটি অ্যান্ড্রয়েড, আইওএস, বা ওয়েব যেকোনো প্ল্যাটফর্মেই হোক।

  • WhatsApp: ব্যস্ততায় চ্যাটের অনেক মেসেজ পড়া হয়নি? চিন্তা নেই, হোয়াটসঅ্যাপ আনছে ‘কুইক রিক্যাপ’

    WhatsApp: ব্যস্ততায় চ্যাটের অনেক মেসেজ পড়া হয়নি? চিন্তা নেই, হোয়াটসঅ্যাপ আনছে ‘কুইক রিক্যাপ’

    মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপ (WhatsApp) তার ব্যবহারকারীদের জন্য নিয়ে আসছে একটি অত্যন্ত কার্যকর এবং সময়-সাশ্রয়ী ফিচার, যার নাম কুইক রিক্যাপ (Quick Recap)। এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা একাধিক চ্যাট থেকে না-পড়া মেসেজগুলির সংক্ষিপ্তসার দেখে নিতে পারবেন সহজেই।

    সর্বাধিক ৫টি চ্যাটের অপঠিত মেসেজের সংক্ষিপ্তসার দেখা যাবে

    ইতিমধ্যেই Android বিটা সংস্করণ ২.২৫.১৯.১৪-তে চালু হয়েছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ফিচার (WhatsApp), যেখানে না-পড়া মেসেজগুলোর সারাংশ দেখা যাচ্ছিল। এবার এই ফিচারে যুক্ত হচ্ছে আরও অত্যাধুনিক সুবিধা, না-পড়া মেসেজগুলির সংক্ষিপ্তসার একসঙ্গে দেখা যাবে। এই ফিচারটির মাধ্যমে যদি ব্যবহারকারীদের ফোন বন্ধ থাকে বা ইন্টারনেটেও কোনও সমস্যা থাকে, তবুও জমে থাকা মেসেজগুলি দ্রুত পড়ে ফেলা সম্ভব হবে। এই ফিচারের মাধ্যমে একসঙ্গে সর্বাধিক ৫টি চ্যাট নির্বাচন করে সেখানকার না-পড়া মেসেজগুলির সারসংক্ষেপ দেখতে পারবেন ব্যবহারকারীরা।

    বজায় থাকবে গোপনীয়তা (WhatsApp)

    না-পড়া বা অপঠিত মেসেজের এই সারসংক্ষেপ তৈরি হবে Private Processing-এর মাধ্যমে। অর্থাৎ হোয়াটসঅ্যাপ (WhatsApp) নিজেও ব্যবহারকারীর বার্তা কোনওভাবেই পড়তে পারবে না। এর ফলে প্রাইভেসি বজায় থাকবে—ব্যবহারকারীদের অনুমতি ছাড়া কারোর পক্ষেই বার্তার কোনও রকম তথ্য দেখা সম্ভব নয়।

    আপনা আপনি চালু হবে না এই ফিচার

    তবে এই ফিচারটি আপনা-আপনি চালু হবে না। ব্যবহারকারীরা চাইলে সেটিংসে গিয়ে এটি চালু করতে পারবেন। হোয়াটসঅ্যাপ-এর (WhatsApp) তরফ থেকে জানানো হয়েছে, বর্তমানে এই ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং শুধুমাত্র বেটা ব্যবহারকারীরাই এই ফিচার ব্যবহার করতে পারবেন। সফলভাবে পরীক্ষামূলক পর্যায় শেষ হলে সকলের জন্য তা উন্মুক্ত করে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ-এর এই নতুন ফিচার (Quick Recap) ব্যবহারকারীদের জন্য অত্যন্ত সুফল নিয়ে আসবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ, অনেকেই আছেন যাঁরা দিনভর ব্যস্ত থাকেন—তাদের জন্য এক ঝটকায় সমস্ত চ্যাটের সারসংক্ষেপ দেখে নেওয়া সম্ভব হবে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই মূল বিষয়গুলো বুঝে নেওয়া যাবে। প্রযুক্তি প্রয়োগ করে একটি উন্নত অভিজ্ঞতা দিতে চলেছে মার্ক জুকারবার্গ-এর হোয়াটসঅ্যাপ।

  • WhatsApp: হোয়াটসঅ্যাপে এবার ছোট ছোট গ্রুপেও ভয়েসচ্যাট, নতুন ফিচার কীভাবে ব্য়বহার করবেন?

    WhatsApp: হোয়াটসঅ্যাপে এবার ছোট ছোট গ্রুপেও ভয়েসচ্যাট, নতুন ফিচার কীভাবে ব্য়বহার করবেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: মেটা তাদের জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে (WhatsApp) একটি নতুন ফিচার চালু করল ৷ যার মাধ্যমে ব্যবহারকারীরা গ্রুপ চ্যাটে লাইভ অডিওর সাহায্য়ে অন্যান্য সদস্যদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন ৷ গ্রুপ চ্যাটে কথা বলার সময় সহজেই ভয়েস কলে স্যুইচ করতে পারবেন। এতদিন এটি শুধু বড় গ্রুপের জন্য সীমাবদ্ধ থাকলেও এখন থেকে যেকোনও গ্রুপেই এই ফিচার ব্যবহার করা যাবে। এটি এক ধরনের গ্রুপ কলের মতো হলেও, আলাদা করে সবাইকে কল করে বিরক্ত না করেই চুপচাপ চ্যাটে একটি পপ-আপ নোটিফিকেশনের মাধ্যমে ব্যবহারকারীরা এতে যোগ দিতে পারবেন।

    হোয়াটসঅ্যাপ গ্রুপ ভয়েস চ্যাটে নতুন কী?

    হোয়াটসঅ্যাপ (WhatsApp) জানিয়েছে, আপডেটের ফলে এখন সব গ্রুপেই সদস্যরা লাইভ অডিও চ্যাটে যুক্ত হতে পারবেন এবং একইসঙ্গে লিখিত বার্তাও পাঠাতে পারবেন। যে কেউ সহজেই গ্রুপ চ্যাটে স্ক্রিনের নিচের দিক থেকে ওপরের দিকে সোয়াইপ করে কয়েক সেকেন্ড ধরে রাখলেই ভয়েস চ্যাট শুরু করতে পারবেন। এতে কারও ফোনে রিং বাজবে না বা বিরক্তিকর নোটিফিকেশন আসবে না, ফলে কম-বিরক্তির একটি অভিজ্ঞতা দেবে এই ফিচার। ভয়েস চ্যাটেও টেক্সট চ্যাটের মতো এন্ড-টু-এন্ড এনক্রিপশন রয়েছে। চ্যাটটি শুরু হলে, এটি গ্রুপ চ্যাটের নিচে পিন হয়ে থাকবে। এতে সহজেই দেখা যাবে কারা অংশ নিচ্ছেন এবং কেউ চাইলেই মাঝখানে জয়েন বা বের হতে পারবেন। ভয়েস চ্যাটে অংশ নেওয়ার জন্য চ্যাট থেকে বের হয়ে আলাদা কোনও কল স্ক্রিনে যাওয়ার দরকার হবে না।

    এই ফিচারটি কীভাবে ব্যবহার করবেন

    স্টেপ ১: হোয়াটসঅ্যাপ খুলতে হবে

    স্টেপ ২: যে গ্রুপে ভয়েস চ্যাট শুরু করতে চান সেই গ্রুপে ট্যাপ করতে হবে

    স্টেপ ৩: চ্যাটের নীচের অংশে আসতে হবে

    স্টেপ ৪: উপরে সোয়াইপ করে এবং কয়েক সেকেন্ড ধরে রাখতে হবে, যতক্ষণ না নীচে ”Keep holding to talk” এই মেসেজটি দেখা যায় ৷

    স্টেপ ৫: কানেক্ট বোতাম এবং নীচে ‘Release to talk’ লেখা একটি মেসেজ দেখতে পাবেন, তখন হোল্ডটি ছেড়ে দিতে হবে।

    স্টেপ ৬: এখন আপনি বৈশিষ্ট্যটি সেট আপ করতে পারেন এবং ভয়েস চ্যাট শুরু করতে পারেন

    হোয়াটসঅ্যাপের (WhatsApp) এই ভয়েস চ্যাট ফিচার গ্রুপ কমিউনিকেশনকে আরও স্বাচ্ছন্দ্যময় এবং প্রাণবন্ত করে তুলবে। নতুন বৈশিষ্ট্যটি হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় সংস্করণেই উপলব্ধ। ব্যবহারকারীদের তাদের অ্যাপটি আপডেট রাখতে এবং যদি এটি ইতিমধ্যেই চালু না থাকে তবে বৈশিষ্ট্যটির জন্য অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

  • WhatsApp: গোপনীয়তা রক্ষাই লক্ষ্য, চ্যাটবক্সে আসা ছবি ও ভিডিও ফিচারে বড় বদল আনছে হোয়াট্‌সঅ্যাপ

    WhatsApp: গোপনীয়তা রক্ষাই লক্ষ্য, চ্যাটবক্সে আসা ছবি ও ভিডিও ফিচারে বড় বদল আনছে হোয়াট্‌সঅ্যাপ

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষার্থে এবার ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’ ফিচার আনছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। গোপনীয়তা রক্ষার জন্য নানা রকম ফিচার প্রায়ই এনে থাকে হোয়াট্‌সঅ্যাপ। এবার প্রাইভেসি সেটিংসে কিছু অদলবদল করছে হোয়াট্‌সঅ্যাপ। নতুন ফিচারে গ্রাহকদের নিরাপত্তা আরও বাড়বে, তেমনই দাবি করেছে মেটা। প্রথমত, ছবি ও ভিডিও পাঠানো, ডাউনলোডের পদ্ধতিতে পরিবর্তন আসছে বলে হোয়াট্‌সঅ্যাপের তরফে জানানো হয়েছে।

    অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি ফিচার কী

    মেটা মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের এই নয়া ফিচার বহারকারীদের গোপনীয়তা আগের থেকে আরও কঠোর করবে বল মনে করছেন টেক স্যাভিরা। হোয়াটসঅ্যাপের (WhatsApp) এই ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’ ফিচারের সাহায্যে, অন্য ব্যবহারকারীর সঙ্গে শেয়ার করা যেকোনও ছবি, ভিডিও বা মিডিয়া ফাইল অপর প্রান্তে থাকা সংশ্লিষ্ট ব্যাক্তির গ্যালারিতে নিজে থেকে সেভ হবে না৷ ধরুন, আপনার চ্যাটে এমন কোনও ছবি বা ভিডিও এল, যা আপনি গোপনই রাখতে চান। সে ক্ষেত্রে নতুন ফিচারটি চালু করলে আপনি সেই ছবি বা ভিডিওতে ক্লিক করে কেবল সেটি দেখতে পারবেন। সেই ছবি বা ভিডিও নিজে থেকে ডাউনলোড হয়ে ফোনে জমা হবে না। আপনি যত বার খুশি সেটি খুলে দেখতে পারেন বা অন্যকে পাঠাতে পারেন, সব ক্ষেত্রেই কেবল হোয়াট্‌সঅ্যাপের চ্যাটবক্সেই থাকবে। ফোনের গ্যালারি, মিডিয়া স্টোর, মেমরি কোথাও জমা হবে না।

    কেন আনা হচ্ছে, কবে থেকে আসছে নয়া ফিচার

    গ্রাহকের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতেই এই নয়া ব্যবস্থা আনা হচ্ছে বলে জানানো হচ্ছে। হোয়াট্‌সঅ্যাপ (WhatsApp) ভয়েস মেসেজেও এমন সুবিধা পাওয়া যাবে। মেসেজটি ক্লিক করে শোনা যাবে, তবে সেটি ফোনের মেমরিতে থাকবে না। এতে ফোনের মেমরিতে অতিরিক্ত জায়গা নষ্ট হবে না আর গ্রাহকের গোপনীয়তাও বজায় থাকবে। এছাড়াও বেশ কয়েকটি নিরাপত্তা জনিত ফিচার চালু করছে হোয়াটস্যাপ ৷ ইউজারদের নিরাপত্তার বিষয়টি বারবারই প্রাধান্য পেয়েছে হোয়াটসঅ্যাপ সংস্থার কাছে। আর তাই আরও একটি নতুন সিকিউরিটি ফিচার লঞ্চ করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। মেটা অধিকৃত ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সানে আসতে চলেছে এই সিকিউরিটি ফিচার। নতুন এই সিকিউরিটি ফিচার হোয়াটসঅ্যাপে কবে চালু হবে তা এখনও স্পষ্ট নয়। তবে কাজকর্ম চলছে বলে অনুমান, হয়তো আর বেশি দেরি নেই।

  • WhatsApp: ভয়েস রেকর্ড মেসেজ লিখিত আকারে পৌঁছবে প্রাপকের কাছে! ভারতে চালু হোয়াটসঅ্যাপের নয়া ফিচার

    WhatsApp: ভয়েস রেকর্ড মেসেজ লিখিত আকারে পৌঁছবে প্রাপকের কাছে! ভারতে চালু হোয়াটসঅ্যাপের নয়া ফিচার

    মাধ্যম নিউজ ডেস্ক: মেটা-র মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ (WhatsApp) এ বার ভারতে আনল নয়া ফিচার। এর নাম দেওয়া হয়েছে ‘ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশন’। হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজ ‘ট্রান্সক্রিপশন’ ফিচারটি অন করা থাকলে ভয়েস রেকর্ডেড বার্তার লিখিত প্রতিরূপ প্রাপকের কাছে পৌঁছে যাবে। অনেকক্ষেত্রে রেকর্ড করা বার্তা সব জায়গায় খোলা সম্ভব হয় না। এতে গোপনীয়তা নষ্ট হয় আশেপাশে ভিড় থাকলে। হোয়াটসঅ্যাপের এই নয়া ফিচারের (WhatsApp) মাধ্যমে সেই সমস্যা মিটবে বলেই মনে করছেন অনেকে। একইসঙ্গে কিছু অফিসিয়াল বিষয় তো থাকেই, যা লিখিত রূপে পাঠানোই ভালো।

    ফিচারটির কীভাবে কাজ করবে?

    জনসমক্ষে রেকর্ড করা বার্তা শুনতে হবে না প্রাপককে। যিনি বার্তা (WhatsApp) পাঠাবেন, তাঁকে কষ্ট করে লিখতেও হবে না। ভয়েস রেকর্ড করার পদ্ধতিতেই পুরো বিষয়টি, পরে যখন তা প্রাপকের কাছে পৌঁছবে তখন তা মিলবে লিখিত ভাবে।

    কিন্তু নিরাপত্তার কী হবে?

    মেটা-র ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম এনিয়ে এক বিবৃতিতে জানিয়েছে, হোয়াট্‌সঅ্যাপ (WhatsApp) জানিয়েছে, এই ধরনের বার্তালাপ শুধুমাত্র সেই যন্ত্র বা মোবাইলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এই কথাবার্তা হোয়াটসঅ্যাপ সংস্থার (WhatsApp New Feature) কাছেও পৌঁছোবে না। মেটার এই মেসেজিং প্ল্যাটফর্ম জানিয়েছে, এই সুবিধা নেওয়া বা না নেওয়ার পুরোটাই নির্ভর করছে ব্যবহারকারীর ওপরে। ব্যবহারকারী মে করলে সেটিংস অপশন থেকে এটি বন্ধও করে দিতে পারেন। প্রসঙ্গত, গত নভেম্বর মাসেই এই সুবিধা প্রদান করার কথা ঘোষণা করেছিল মেটা সংস্থা।

    কীভাবে চালু করবেন এই ফিচার?

    • প্রথমে ফোন থেকে হোয়াটসঅ্যাপের (WhatsApp) ‘সেটিংস’ অপশনে যেতে হবে।

    • এরপর ‘চ্যাট’ অপশনে ক্লিক করতে হবে।

    • পরের ধাপে ‘ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশন’ অপশন দেখা যাবে। তার পাশে ‘অন’ বোতামে ক্লিক করতে হবে।

    • ‘অন’ বোতামে ক্লিক করলেই পছন্দের ভাষা বেছে নেওয়ার নানা বিকল্প দেখা যাবে সামনে।

    • যদিও এই মুহূর্তে খুব বেশি বিকল্প পাওয়া যাবে না, বলেই জানিয়েছে মেটা। আপাতত ইংরেজি, স্প্যানিশ, পর্তুগিজ এবং রাশিয়ান— এই চারটি ভাষায় প্রতিলিপি পাবেন ব্যবহারকারীরা। অন্যদিকে আঞ্চলিক ভাষার বিকল্প নিয়েও কাজ চলছে বলে জানিয়েছে মেটা।

    • পছন্দের ভাষা বেছে নেওয়ার পরে আসবে আরও দুটি অপশন।

    • সেট আপ নাও এবং ওয়েট ফর ওয়াই-ফাই — যে কোনও একটি অপশনে ক্লিক করতে হবে। তখনই আপনার ফোন প্রস্তুত হয়ে যাবে সুবিধাটি নেওয়ার ক্ষেত্রে।

    ভয়েস মেসেজ কী ভাবে ট্রান্সক্রাইব হবে?

    হোয়াটসঅ্যাপে যেখানে ভয়েস রেকর্ড করার অপশন রয়েছে, সেই বোতামটি দীর্ঘক্ষণ চেপে ধরে থাকতে হবে। এরপরেই ভয়েস রেকর্ডার অন হয়ে যাবে। কথা রেকর্ড হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই পর্দায় ফুটে উঠবে ‘ট্রান্সক্রিপশন’ করার বিকল্প। সেখানে ক্লিক করলেই বার্তাটির লিখিত রূপ দেখতে পাওয়া যাবে।

  • Whatsapp New Feature: এবার হোয়াটসঅ্যাপেই খোলা যাবে ইনস্টাগ্রাম-ফেসবুকের লিঙ্ক! কীভাবে?

    Whatsapp New Feature: এবার হোয়াটসঅ্যাপেই খোলা যাবে ইনস্টাগ্রাম-ফেসবুকের লিঙ্ক! কীভাবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াট্সঅ্যাপের (Whatsapp New Feature) সঙ্গে এবার যুক্ত হল ইনস্টাগ্রাম ও ফেসবুক। এ বার একই হোয়াট্‌সঅ্যাপ প্রোফাইল থেকে খোলা যাবে ইনস্টাগ্রাম ও ফেসবুকের লিঙ্ক। একইসঙ্গে হোয়াটসঅ্যাপে দেওয়া স্ট্যাটাস চাইলে যে কেউ নিজেদের ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টেও সরাসরি পোস্ট করতে পারবে। মেটার তরফ থেকে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপের (WhatsApp) বিটা সংস্করণেই আপাতত এই সুবিধা দেওয়া হচ্ছে। তবে, শীঘ্রই জনসাধারণের জন্যেও খুলে দেওয়া হবে এই পরিষেবা।

    হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট সেটিংস অপশন থেকে ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক যোগ করা যাবে

    হোয়াটসঅ্যাপবিটাইনফো (ডব্লিউএবিটাইনফো)-র সূত্র থেকে জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের (Whatsapp New Feature) প্রোফাইলে গিয়ে অ্যাকাউন্ট সেটিংস অপশন থেকে ইনস্টাগ্রামের লিঙ্ক যোগ করা যাবে। এর পাশাপাশি, বিটার সবচেয়ে আপডেটেড সংস্করণ থেকে ফেসবুক ও থ্রেডের লিঙ্কও খোলা যাবে। তবে সবার জন্য মিলবে না এমন সুবিধা। এর জন্য বিটার নতুন সংস্করণকে আপডেট করতে হবে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা তাদের স্ট্যাটাস ইনস্টাগ্রাম ও ফেসবুকেও শেয়ার করতে পারবেন। চাইলে যেকোনও কাউকে ট্যাগও করতে পারবেন বলে জানিয়েছে মেটা। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এরফলে নিজেদের প্রোফাইলে ইনস্টাগ্রাম ও ফেসবুকের লিঙ্কও শেয়ার করতে পারবেন। ফলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই ব্যবহারকারীরা নিজেদের প্রোফাইলে ইনস্টাগ্রাম ও ফেসবুক পোস্টের সঙ্গেও যুক্ত হতে পারবেন। এক্ষেত্রে ব্যবহারকারীর নাম, পরিচয় গোপন রাখার ব্যবস্থাও করেছে হোয়াটসঅ্যাপ (Whatsapp New Feature)।

    একের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রাখা যাবে (Whatsapp New Feature)

    অন্যদিকে, হোয়াটসঅ্যাপের আইওএস ভার্সনে আসতে চলেছে নতুন ফিচারের সাপোর্ট। জানা গিয়েছে, আইফোন ইউজাররা একটি আইফোনে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সুবিধা পাবেন। সুইচ অ্যাকাউন্ট অপশনের মধ্যমে একের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রাখা যাবে। তবে কবে এই ফিচার সমস্ত আইওএস ইউজারদের জন্য চালু হবে তা এখনও জানা যায়নি। প্রসঙ্গত, অনেক ব্যবহারকারী কাজের জন্য কর্মক্ষেত্রে একটি ফোন নম্বর ব্যবহার করেন। এর পাশাপাশি ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য থাকে আরেকটি নম্বর। নতুন ফিচার চালু হলে আইফোন ব্যবহারকারীরা একটি ফোনেই দুটো হোয়াটসঅ্যাপ (Whatsapp New Feature) অ্যাকাউন্ট চালু রাখতে পারবেন, দুটো আলাদা নম্বর থেকে। একটি পেশাদার কাজে, অন্যটি ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এক্ষেত্রে দুটো আলাদা ডিভাইসের অর্থাৎ ফোনে প্রয়োজন হবে না।

  • CCI: গোপনীয়তা নীতি লঙ্ঘন, হোয়াটসঅ্যাপকে ২১৩ কোটি জরিমানা করল কেন্দ্রীয় সংস্থা সিসিআই

    CCI: গোপনীয়তা নীতি লঙ্ঘন, হোয়াটসঅ্যাপকে ২১৩ কোটি জরিমানা করল কেন্দ্রীয় সংস্থা সিসিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপের গোপনীয়তা নীতি নিয়ে অভিযোগ, প্রতিযোগিতা কমিশন বা সিসিআইয়ের (CCI) তরফে ২১৩.১৪ কোটি টাকা জরিমানা করা হল জুকেরবার্গের সংস্থাকে। অভিযোগ, হোয়াট্‌সঅ্যাপ গোপনীয়তা নীতি বদলের মাধ্যমে প্রতিযোগিতার নিয়ম ভাঙছে, তাই এই জরিমানা বলে জানিয়েছে সিসিআই (CCI)। জুকেরবার্গের সংস্থা অবশ্য জানিয়েছে, পুরো বিষয়টি নিয়ে আবেদন করা হবে। জুকেরবার্গের সংস্থা মেটাকে প্রয়োজনীয় পদক্ষেপ করতেও বলা হয়েছে। নয়া নির্দেশে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপকে ইউজারদের ডেটা শেয়ার করতে হলে বিস্তৃত ব্যাখ্যা দিতে হবে।

    ব্যবহারকারীদের তথ্য মেটার অন্য অ্যাপ্লিকেশনের সঙ্গে ভাগ করে নিচ্ছিল হোয়াটসঅ্যাপ

    প্রসঙ্গত, ২০২১ সালে গোপনীয়তা নীতি বদল করে হোয়াটসঅ্যাপ। সিসিআইয়ের অভিযোগ, হোয়াটসঅ্যাপের গোপনীয়তা নীতি বদল করার পর বিজ্ঞাপনের উদ্দেশ্যে মেটা (Meta) পরিচালিত অ্যাপ্লিকেশনগুলির সঙ্গে ব্যবহারকারীর তথ্য ভাগ করে নেওয়া হচ্ছিল। প্রতিযোগিতা কমাতেই এমনটা করা হচ্ছিল বলে জানিয়েছে সিসিআই (CCI)। এর পরেই মেটার ওপর ২১৩ কোটির জরিমানার বোঝা চাপায় এই কেন্দ্রীয় সংস্থা। জানা গিয়েছে, গ্রাহকের তথ্য সংগ্রহ ও সেগুলি ইনস্টাগ্রাম, ফেসবুকের মতো মেটার শাখার সঙ্গে ভাগ করা থেকে বিরত থাকতেও নির্দেশ দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপকে। কেন্দ্রীয় সংস্থা হোয়াটসঅ্যাপকে এভাবে ডেটা শেয়ার করার ক্ষেত্রে পাঁচ বছরের নিষেধাজ্ঞা জারি করেছে।

    আবেদন জানাবে মেটা (Meta)

    অন্যদিকে সিসিআইয়ের (CCI) এই অভিযোগের বিরুদ্ধেই এবার আবেদন করার কথা জানাল মেটা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মেটার এক মুখপাত্র জানিয়েছেন, তাঁদের সংস্থা সিসিআইয়ের পর্যবেক্ষণের সঙ্গে একমত নয় এবং তারা আবেদন করতে চায়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • WhatsApp: হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসকে ফেসবুক স্টোরিতে শেয়ার করতে চান? জেনে নিন উপায়

    WhatsApp: হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসকে ফেসবুক স্টোরিতে শেয়ার করতে চান? জেনে নিন উপায়

    মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপ (WhatsApp) বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারীরা ব্যবহার করে থাকেন। ব্যবহারকারীদের চ্যাট এবং স্ট্যাটাস আপডেটের মাধ্যমে বন্ধুদের সাথে আরও ভালোভাবে সংযুক্ত হতে, অ্যাপটি সময়ের সঙ্গে সঙ্গে নানা ফিচারের পরিবর্তন করে থাকে। এর ফলে একাধিক বৈশিষ্ট্য যুক্ত হয়ে যায়। বর্তমান সময়ে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বৈশিষ্ট্যটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, যা ব্যবহারকারীদের ছোট ভিডিও, ভয়েস নোট, ছবি এবং আরও অনেক কিছু পোস্ট করতে সাহায্য করে। এবার থেকে ব্যবহারকারীরা তাঁদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ফেসবুক (Facebook) স্টোরিতে শেয়ার করতে পারবেন। ফলে হোয়াটসঅ্যাপ পরিচিতির বাইরের শ্রোতাদের কাছে বার্তা পৌঁছে যাবে খুব সহজেই।

    করার ধাপ (WhatsApp)

    আপনার হোয়াটসঅ্যাপ (WhatsApp) স্ট্যাটাসকে ফেসবুক (Facebook) স্টোরি হিসাবে বিনিময় করতে চাহিলে নিচের কয়েকটি ধাপ অনুসরণ করুন—

    প্রথম ধাপ: আপনার হোয়াটসঅ্যাপ খুলুন এবং আপনি শেয়ার করতে চান এমন একটি ফটো, ভিডিও বা পাঠ্য সহ আপনার স্ট্যাটাস আপডেট করুন।

    দ্বিতীয় ধাপ: আপনার স্ট্যাটাস আপডেট করার পরে, স্ট্যাটাস বিভাগে তিনটি বিন্দুতে ক্লিক করুন এবং এটিকে ফেসবুক স্টোরি করার বিকল্পটি খুঁজুন।

    তৃতীয় ধাপ: স্টিকার, টেক্সট বা অঙ্কন দিয়ে আপনার স্ট্যাটাসকে আরও আকর্ষণীয় করতে কাস্টমাইজ করুন।

    চতুর্থ ধাপ: আপনার সমস্ত বন্ধু বা নির্দিষ্ট ব্যক্তিদের কাছে দৃশ্যমান একটি ফেসবুক স্টোরি হিসেবে এটি ভাগ করতে বেছে নিন।

    পঞ্চম ধাপ: ফেসবুক স্টোরি হিসেবে পোস্ট করার আগে আপনার কাস্টমাইজড স্ট্যাটাস ঠিক করুন এবং নিশ্চিত করুন।

    আরও পড়ুনঃ হোয়াটসঅ্যাপে যুক্ত হতে লাগবে না কোনও ফোন নম্বর, শীঘ্রই আসছে নতুন ফিচার

    সম্প্রতি এসেছে হোয়াটসঅ্যাপ চ্যানেল

    এদিকে, গত জুন মাসে, হোয়াটসঅ্যাপ (WhatsApp) তার চ্যানেল ফিচার চালু করেছে, যা এখন বিশ্বব্যাপী উপলব্ধ। চ্যানেল বৈশিষ্ট্যটি সম্প্রচারিত বার্তাগুলির মাধ্যমে এক থেকে একাধিক যোগাযোগের সুবিধা দেয়। হোয়াটসঅ্যাপ চ্যানেলের মালিক হিসেবে, আপনার চ্যানেল পরিচালনা করতে সাহায্য করার জন্য ১৬ জন অতিরিক্ত অ্যাডমিনকে আমন্ত্রণ করতে পাবেন। ইমোজির ধরন সহ চ্যানেলের নাম, আইকন, বিবরণ এবং সেটিংস পরিবর্তন করার ক্ষমতা অ্যাডমিনদের থাকে। অ্যাডমিনদের দ্বারা করা যেকোনও আপডেট অবিলম্বে শেয়ার করা যায় এবং চ্যানেল মালিকের কাছ থেকে অনুমোদনেরও প্রয়োজন হয় না। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • WhatsApp: হোয়াটসঅ্যাপে যুক্ত হতে  লাগবে না কোনও ফোন নম্বর, শীঘ্রই আসছে নতুন ফিচার

    WhatsApp: হোয়াটসঅ্যাপে যুক্ত হতে লাগবে না কোনও ফোন নম্বর, শীঘ্রই আসছে নতুন ফিচার

    মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপ (WhatsApp) ওয়েব ক্লায়েন্টে নতুন বৈশিষ্ট্য যুক্ত করতে চলেছে। এবার থেকে কম্পিউটার ব্যবহারকারীদের যে কোনও ওয়েব ব্রাউজারে ব্যবহার করা যাবে। কোনও ফোন নম্বর ছাড়াই লগ ইন করা যাবে। ইতিমধ্যেই এই প্ল্যাটফর্মে মেটা, এআই, চ্যাটবট-এর পরিষেবা উপলব্ধ করেছে। শীঘ্রই এবার মেসেজিং অ্যাপে লোকেদের নম্বর নিরাপদ রাখতে একটি নতুন গোপনীয় বিকল্প ফিচারকে সংযুক্ত করবে। এতে ব্যবহারকারীদের অনাবশ্যক তথ্য চুরির ভয় থাকবে না।

    পরীক্ষার কাজ চলছে (WhatsApp)

    তবে হোয়াটসঅ্যাপের এই নতুন বৈশিষ্ট্যটি এখনও ক্রমবিকাশের স্তরে রয়েছে। আরও নিরাপদ এবং নির্ভরযোগ্য কাজের জন্য হোয়াটসঅ্যাপকে (WhatsApp) কীভাবে ব্যবহার করা যায় সেই প্রচেষ্টা নিরন্তর চলছে। পরীক্ষামূলক প্রয়োগ সফল হওয়ার পরই তা বাস্তবায়ন হবে বলে জানা গিয়েছে। অনেকে মনে করেন, হোয়াটসঅ্যাপে খুব বেশি অনুপ্রবেশ ঘটার আশঙ্কা থাকে। কারণ, তাঁদের ফোন নম্বর ব্যবহার করেই অনেকে তাঁদের পৌঁছে যেতে পারেন এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ফলে একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় যদি কেউ নম্বর জানে এবং এরপর হোয়াটসঅ্যাপে ঢুকে পড়ে। তাই এবার থেকে মেসেজিং অ্যাপে ব্যবহারকারীর নাম যুক্ত করার বিষয়ে বিশেষ নজর দেওয়া হয়েছে। ফলে ফোন নম্বরের বিনিময়ের উপর কেবল সবটা নির্ভর করবে না। আর তাই শীঘ্রই হোয়াটসঅ্যাপ ওয়েব সংস্করণ করে এই বিষয়ে নতুন ফিচার যুক্ত করা হবে।

    আরও পড়ুনঃ স্ক্রিন শেয়ারিংয়ের সময় অডিও সাপোর্ট মিলবে হোয়াটসঅ্যাপে, জানেন এর সুবিধা?

    আইডি গঠন করার কথা বলবে

    ব্যবহারকারীদের কাছে একটি বার্তা থাকবে, আর সেখানেই হোয়াটসঅ্যাপের এই বৈশিষ্ট্যটির উদ্দেশে ব্যাখ্যা স্বরূপ লেখা থাকবে, “যে কোনও বন্ধু এবং পরিবার, এই ব্যবহারকারীর নাম ব্যবহার করে হোয়াটসঅ্যাপেের (WhatsApp) সঙ্গে সংযুক্ত হতে পারবে।” যাদেরকে ব্যবহারকারী নিজের তালিকায় যোগ করতে চায়, এই বৈশিষ্ট্য নিশ্চিত করবে যে মোবাইল নম্বর বিনিময় না করেই এবার থেকে অ্যাপে যুক্ত করা যাবে। ব্যবহারকারীর নাম একাধিক হতে পারে, তাই সম্ভবত হোয়াটসঅ্যাপ এবার থেকে অ্যাকাউন্টের জন্য একটি আইডি গঠন করার কথা বলবে। বৈশিষ্ট্যটি এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারেনি। তবে পরিকল্পনাগুলি ঠিকঠাক থাকলে, আমরা আগামী সপ্তাহগুলিতে নয়া ফিচার লক্ষ্য করা যাবে বলে মনে করা হচ্ছে।

        

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share