Tag: WhatsApp

WhatsApp

  • Supreme Court: প্রাইভেসি পলিসি মানতে বাধ্য নয় ভারতের ব্যবহারকারীরা! হোয়াটসঅ্যাপকে ‘সুপ্রিম’-নির্দেশ

    Supreme Court: প্রাইভেসি পলিসি মানতে বাধ্য নয় ভারতের ব্যবহারকারীরা! হোয়াটসঅ্যাপকে ‘সুপ্রিম’-নির্দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২১ সালে জারি করা হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি (Privacy policy) মানতে বাধ্য নয় ভারতের ব্যবহারকারীরা (Indian Users)। এই নিয়ে হোয়াটসঅ্যাপকে (WhatsAPP) প্রচার চালানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।

    কী বলল আদালত

    ভারতের (India) সর্বোচ্চ আদালত তবে একথাও জানিয়ে দিয়েছে, যাঁরা এই বিষয়টি গ্রহণ করেছে তাদের ক্ষেত্রে ডাটা প্রোটেকশন বিল (Data Protection Bill) যতক্ষণ না লাঘু হচ্ছে ততক্ষণ হোয়াটসঅ্যাপ ঠিকঠাক ভাবেই কাজ করবে। বুধবার এই নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ (Constitution Bench)। এর ফলে ভারতে বসবাসকারী হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা যাঁরা লেটেস্ট প্রাইভেসি পলিসি গ্রহণ করেননি তাদেরও এই অ্যাপটি ব্যবহার করতে কোনও অসুবিধা হবে না। এই অর্ডারটি পাশ করতে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি কে এম যোশেফ, অজয় রাস্তোগি, অনিরুদ্ধ বোস, ঋষিকেশ রায় ও সিটি রবিকুমারের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ জানায়, যাঁরা ২০২১ সালে জারি করা হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসির শর্তাবলী মানতে চাননি তাঁরা উপকৃত হবেন।

    আরও পড়ুন: পুড়িয়ে ফেলা হয়েছে ২০১৭-এর টেটের ওএমআর শিট! কার নির্দেশে এমন কাজ, রিপোর্ট চাইলেন বিচারপতি

    হয় ফেসবুক নয়তো হোয়াটসঅ্যাপ

    বেশীরভাগ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ফেসবুক অ্যাকাউন্টও রয়েছে। খুব কম সংখ্যক মানুষের এই দুটির মধ্যে যে কোনও একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে। যাঁদের একইসঙ্গে দুটি অ্যাকাউন্ট রয়েছে, তাঁরা কোন অ্যাকউন্টটি রাখতে চান সেব্যাপারে চিন্তা ভাবনা শুরু করা উচিত। অন্তত গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে একটি অ্যাকাউন্ট বন্ধ করা কাম্য। এব্যাপারে সুপ্রিম কোর্টে তাদের অবস্থান জানিয়েছে ফেসবুক। যদি কোনও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী সঠিকভাবে গোপনীয়তা রক্ষা করতে চান, তাহলে তাঁর ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেলা ভাল। সুপ্রিম কোর্টে শুনানির সময় আইনজীবী কপিল সিবাল বলেছেন, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কিছু ডেটা ফেসবুকের সঙ্গে ভাগ করে নেওয়া হয়। এক্ষেত্রে ব্যবহারকারীরা যদি সম্পূর্ণ গোপনীয়তা চান, তাহলে তাঁদের ফেসবুক অ্যাকাউন্ট না রাখাই উচিত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • WhatsApp: হোয়াটসঅ্যাপে আসতে পারে নতুন ফিচার ‘রিপোর্ট স্ট্যাটাস’

    WhatsApp: হোয়াটসঅ্যাপে আসতে পারে নতুন ফিচার ‘রিপোর্ট স্ট্যাটাস’

    মাধ্যম নিউজ ডেস্ক: জুকেরবার্গের মালিকাধীন হোয়াটসঅ্যাপ (WhatsApp) যেন ফিচারসের ঝুড়ি নিয়ে আসছে  প্রতি সপ্তাহেই প্রায়। নতুন নতুন ফিচারস এসেই চলেছে। এই কয়েকদিন আগেই এলো হোয়াটসঅ্যাপ ভিডিও কল। যেখানে অন্য অ্যাপ চালু থাকলেও হোয়াটসঅ্যাপ ভিডিও কল করা যাবে অর্থাৎ একদিকে গুগল মিটে আপনি হয়তো মিটিং করছেন কারও সঙ্গে,অন্যদিকে অন্য বন্ধুর সঙ্গে  হোয়াটসঅ্যাপ (WhatsApp)  ভিডিও কলে কথা বলতে পারবেন। 

    কী এই ‘রিপোর্ট স্ট্যাটাস’ ফিচার ?

    এতদিন অবধি হোয়াটসঅ্যাপের (WhatsApp)  মেসেজ এবং কন্টাক্টেই শুধু রিপোর্ট করা যেত। বার্তালাপের শেষ পাঁচটি মেসেজকে ফরওয়ার্ড করতে হতো হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের কাছে। এবার নতুন ফিচারে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেও রিপোর্ট করা যাবে। যদি মনে হয় যে হোয়াটসঅ্যাপের কোনও নিয়ম অগ্রাহ্য করা হয়েছে বা নিয়ম ভাঙা হয়েছে। তবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের কাছে  রিপোর্ট করা যাবে।

    আরও পড়ুন: এবার হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ভার্সানেও ‘ডু নট ডিস্টার্ব’! কীভাবে কাজ করবে এটি?

    হোয়াটসঅ্যাপ (WhatsApp) সূত্রে জানা গেছে, স্ট্যাটাস সেকশনের একটি নতুন মেনু থেকে এই আপডেটটি করা যাবে। মেসেজ রিপোর্টিং করার ক্ষেত্রে যা নিয়ম এই স্ট্যাটাস রিপোর্টিং-এর ক্ষেত্রে সেই একই নিয়ম থাকছে। যেখানে স্ট্যাটাসটি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে এবং তারাই স্থির করবেন যে এই স্ট্যাটাস হোয়াটস পের নিয়ম ভেঙেছে না ভাঙেনি।

    হোয়াটসঅ্যাপ (WhatsApp) কর্তৃপক্ষের কাছ থেকে এটাও জানা গেছে যে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের যেকোনও কনটেন্ট, মেসেজ কন্টেন্ট হোক অথবা যেকোনও প্রাইভেট ফোন কল, এর পুরোটাকেই গোপন রাখা হয় এবং হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ তারা নিজেরাও এ সংক্রান্ত কিছু দেখতে পান না। জনপ্রিয় এই সোশ্যাল প্ল্যাটফর্মকে নিরাপদ রাখতেই স্ট্যাটাসের রিপোর্টিং, এই ফিচার আনা হল বলে মনে করা হচ্ছে।

    আরও পড়ুন: ভুল করে ‘ডিলিট ফর মি’ করে ফেলেছেন? এবার ‘আনডু’ ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • WhatsApp Feature: এবার হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ভার্সানেও ‘ডু নট ডিস্টার্ব’! কীভাবে কাজ করবে এটি?

    WhatsApp Feature: এবার হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ভার্সানেও ‘ডু নট ডিস্টার্ব’! কীভাবে কাজ করবে এটি?

    মাধ্যম নিউজ ডেস্ক: সাধারণ ফোন কলের ক্ষেত্রে ‘ডু নট ডিস্টার্ব মোড’ আমাদের অনেক ক্ষেত্রে সুবিধা দেয়। আর এই ‘ডু নট ডিস্টার্ব’ ফিচার হোয়াটসঅ্যাপেও আনার কাজ করছে মেটা কর্তৃপক্ষ। এই আপডেটের সাহায্যে ডিএনডি মোডে আপনি কোনও কল মিস করে গিয়েছিলেন কি না, তা পরে জানা যাবে। তবে এবারে এই ডিএনডি-র সুবিধা আসতে চলেছে ডেস্কটপের ক্ষেত্রেও (WhatsApp New Feature)। অর্থাৎ যেসব ইউজাররা হোয়াটসঅ্যাপ ল্যাপটপ বা ডেস্কটপে করেন, তাঁরাও এর পর থেকে ডিএনডি ফিচারটি ডেস্কটপে ব্যবহার করতে পারবেন।

    ডেস্কটপে ডিএনডি ফিচারের সুবিধা

    ধরুন, আপনি কোনও প্রেজেন্টেশনের মাঝে ব্যস্ত। আর আপনি ল্যাপটপ অন রেখেই অন্যদের সঙ্গে মিটিংয়ে যোগ দিয়েছেন। ফলে হোয়াটসঅ্যাপ ডেস্কটপে (WhatsApp Desktop) খোলাও রয়েছে। আর দেখা গেল, হোয়াটসঅ্যাপের ডেস্কটপ অ্যাপ কিংবা হোয়াটসঅ্যাপ ওয়েবে কল আসায় ল্যাপটপে বেজে উঠল, তখন আপনার প্রেজেন্টেশনে ব্যাঘাত ঘটবে। ফলে প্রেজেন্টেশন কিংবা মিটিংয়ের মাঝে হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপে কল চলে এলে, অপ্রস্তুত অবস্থার মধ্যে পড়তেই হবে। আর এই অবস্থায় যাতে আপনাকে না পড়তে হয়, তার জন্য হোয়াটসঅ্যাপ এবারে এই ফিচারের উপরেই কাজ করছে (WhatsApp New Feature)।

    আরও পড়ুন: ভুল করে ‘ডিলিট ফর মি’ করে ফেলেছেন? এবার ‘আনডু’ ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

    তবে শুধুমাত্র উইন্ডোজ ইউজারদের (Windows Users) জন্যই এই ফিচার আপডেট (Feature Update)। মাইক্রোসফট স্টোর (Microsoft Store) থেকে হোয়াটসঅ্যাপ কল নোটিফিকেশন (WhatsApp Call Notification) টার্ন অফ করার এই আপডেট আপাতত বিটা টেস্টারদের (Beta Testers) জন্যই উপলব্ধ করছে মেটা। তবে এই ফিচার খুব শীঘ্রই সমস্ত উইন্ডোজ ইউজারদের জন্য আসতে চলেছে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, নেটওয়ার্ক সমস্যার (Network Glitch) কারণে হোয়াটসঅ্যাপ কল মিউট (Call Mute) কাজ না করলে ডিএনডি ফিচার (DND Feature) কাজ নাও করতে পারে।

    কীভাবে এই ফিচার কাজ করবে?

    বিটা টেস্ট পর্ব শেষ হলে ডিএনডি ফিচার আপডেট সকল ওয়েব ইউজারদের জন্যই পাঠানো হবে। উইন্ডোজ প্ল্যাটফর্মে এই ফিচার আপডেটের সুবিধা নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ ওয়েব অ্যাপ (WhatsApp Web App) খুলবেন এবং সেটিংস (Settings)-এ যাবেন। সেখান থেকে নোটিফিকেশনে (Notification) যাবেন। দেখবেন নোটিফিকেশন বারের (Notification bar) অধীনে টগল (Toggle) অপশন থাকবে। আর সেই নোটিফিকেশন টার্ন অফ (Turn Off Notifications) করে দিন ‘হোয়েন হোয়াটসঅ্যাপ ইজ ক্লোজড (‘when WhatsApp is closed)’। একবার এই অপশন বেছে নিলে মেসেজ হোক কিংবা কল কোনও নোটিফিকেশনই আসবে না। ব্যাস, এতেই আপনার সব সমস্যার সমাধান (WhatsApp New Feature)।

  • WhatsApp New Feature: ভুল করে ‘ডিলিট ফর মি’ করে ফেলেছেন? এবার ‘আনডু’ ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

    WhatsApp New Feature: ভুল করে ‘ডিলিট ফর মি’ করে ফেলেছেন? এবার ‘আনডু’ ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্যবহারকারীদের জন্যে একের পর এক নতুন ফিচার নিয়ে আসছে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (WhatsApp New Feature)। এবার আরও এক নতুন ফিচার নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ। নতুন ফিচারটির নাম ‘অ্যাক্সিডেন্টাল ডিলিট’। এই ফিচারে কেউ ভুল করে কোনও মেসেজ পাঠালেও তা ডিলিট করা যাবে। আমরা অনেক সময়েই ভুল করে অনেককে মেসেজ করে ফেলি। ইউজারদের এই সমস্যার সমাধান করতেই হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার। বর্তমানে হোয়াটসঅ্যাপের মেসেজ ডিলিট করার জন্য দুটো অপশন পাওয়া যায়। একটি ‘ডিলিট ফর মি’, অন্যটি ‘ডিলিট ফর এভরিওয়ান’। অনেকসময় ভুলবশত আমরা ‘ডিলিট ফর এভরিওয়ান’ অপশন ক্লিক করার পরিবর্তে ‘ডিলিট ফর মি’ ক্লিক করে ফেলি। এক্ষেত্রে সেই মেসেজ ডিলিট হয় শুধুমাত্র যে পাঠাচ্ছে তার জন্যে। রিসিভার তখনও মেসেজ দেখতে পান এবং তা আর ডিলিট করা যায় না। এই অসুবিধা দূর করতেই এসেছে নতুন ফিচার ‘অ্যাক্সিডেন্টাল ডিলিট’। নতুন ইউজারদের জন্যে ইতিমধ্যেই এই ফিচার এসে গিয়েছে। আইওএস এবং অ্যান্ড্রয়েড, দু’ক্ষেত্রেই রয়েছে এই ফিচার ।

    কী সুবিধা হবে এই ফিচারে? 

    মেসেজ ডিলিট করার ক্ষেত্রে ‘ডিলিট ফর এভরিওয়ান’- এর বদলে ‘ডিলিট ফর মি’ অপশনে ক্লিক করে ফেললেও একটি আনডু অপশন পাবেন। ৫ সেকেন্ডের জন্য এই অপশন দেওয়া হবে। সঙ্গে সঙ্গে আনডু অপশনে ক্লিক করলে ফের মেসেজ ফিরে আসবে। তারপর ফের ‘ডিলিট ফর এভরিওয়ান’ অপশন ক্লিক করা যাবে। এই ফিচারে (WhatsApp New Feature) ইউজারদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

    আরও পড়ুন: ‘বিজেপির একটি কুকুরও প্রাণ দেয়নি…’, খাড়গের মন্তব্যে উত্তাল রাজ্যসভা

    এর আগে ভিউ ওয়ানস ফিচারস নিয়ে এসেছে মেসেজিং অ্যাপটি। মেসেজ একবার দেখার পরেই ডিলিট হয়ে যাবে। যিনি পাঠাবেন তাঁর কাছেও, আবার যাঁকে পাঠানো হবে তাঁর কাছেও। এটা অবশ্য নতুন কিছু নয়, এর আগেও এমন ফিচার হোয়াটসঅ্যাপ (WhatsApp New Feature) এনেছে। সেটা এই বছরেই। আগের ফিচারটি ছিল অবশ্য ছবি এবং ভিডিও সংক্রান্ত। যেখানে ছবি বা ভিডিও একবার দেখামাত্রই ডিলিট হয়ে যাবে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি বা ভিডিও যখন অন্য ব্যবহারকারীদের পাঠানো হয় তখন সেই ছবি বা ভিডিও ফোনের গ্যালারিতে সেভ হয়ে যায়। ভিউ ওয়ান্স ফিচার ব্যবহার করে ছবি বা ভিডিও পাঠালে সেটা আর হবে না। এবার এই একই ফিচার হোয়াটসঅ্যাপ নিয়ে এল মেসেজের ক্ষেত্রে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • WhatsApp New Features: আরও এক নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ, জানুন কন্ট্যাক্ট কার্ড সম্পর্কে

    WhatsApp New Features: আরও এক নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ, জানুন কন্ট্যাক্ট কার্ড সম্পর্কে

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন নতুন ফিচার (WhatsApp New Features) হোয়াটসঅ্যাপে এসেই চলেছে। সেরকমই হল, হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট কার্ড। এটি আদতে একটি বিন্যস্ত তথ্যপুঞ্জ যা কোনও কথোপকথনে কাজে লাগবে। নিজেদের উইন্ডোজ বিটা নেটিভ অ্যাপ উন্নত করছে হোয়াটসঅ্যাপ। এখানেই থাকবে এই কন্ট্যাক্ট কার্ড (WhatsApp New Features)।

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ স্টেটাসে দেওয়া যাবে ‘ভয়েস নোট’! কবে আসবে এই নয়া ফিচার?

    কী এই কন্ট্যাক্ট কার্ড ? 

    কন্ট্যাক্ট কার্ড (WhatsApp New Features) সম্পর্কিত সাম্প্রতিক আপডেটে যাওয়ার আগে, জেনে নেব কন্ট্যাক্ট কার্ড  সম্পর্কিত আরও বেশ কিছু তথ্য। 

    কন্ট্যাক্ট লিস্টে থাকা বিভিন্ন ব্যক্তি সম্পর্কে কন্ট্যাক্ট কার্ড (WhatsApp New Features) সংক্ষিপ্ত তথ্য দেবে। এছাড়াও এই কন্ট্যাক্ট কার্ডের মাধ্যমে কাউকে ফোন করা, বার্তা পাঠানো এবং ইমেল করা যাবে।

    কন্ট্যাক্ট কার্ডে (WhatsApp New Features) ঢুকতে হোয়াটসঅ্যাপ চ্যাট অপশনে থাকা ব্যক্তির প্রোফাইলে ক্লিক করতে হবে। এরপর কন্টাক্ট কার্ড, উইন্ডোতে প্রদর্শিত হবে। বিভিন্ন অপশনের মধ্যে থেকে তখন আপনাকে বেছে নিতে হবে সেই অপশনটি, যেটির মাধ্যমে আপনি যোগাযোগ করতে চান ।

    আরও পড়ুন: নিজেকেই মেসেজ করার নতুন ফিচার ‘মেসেজ ইওরসেলফ’ আনল হোয়াটসঅ্যাপ

    হোয়াটসঅ্যাপে এই কন্ট্যাক্ট কার্ড কীভাবে শেয়ার করবেন?

    আপনি চ্যাটে কারও সঙ্গে যদি এই কন্ট্যাক্ট কার্ড (WhatsApp New Features) শেয়ার করতে চান তাহলে এই ধাপগুলি জেনে নিন—

    ১) আইফোনে স্ক্রিনের নীচে + আইকন বা Android-এ পেপারক্লিপ আইকন প্রেস করুন।
    ২) এরপর মেনু দেখাবে, সেখানে গিয়ে কন্টাক্ট ক্লিক করুন ।
    ৩) iPhone-এ Done বা Android-এ Send অ্যারো-তে ট্যাপ করুন।
    ৪) আপনি যে তথ্যগুলি শেয়ার করতে চান না সেই তথ্যের পাশে থাকা সংশ্লিষ্ট চেকমার্কগুলির ‘টিক’ মুছে দিন। এটা হয়ে গেলে সেন্ড অপশনে ক্লিক করলে কন্ট্যাক্ট কার্ডটি হোয়াটসঅ্যাপ চ্যাট উইন্ডোতে প্রদর্শিত হবে। আপনি তখন কন্ট্যাক্ট কার্ড শেয়ার করতে পারবেন।

    হোয়াটসঅ্যাপের বিটা ব্যবহারকারীরাই এখন কেবল কন্ট্যাক্ট কার্ড শেয়ারের সুবিধা পাবেন। নতুন ভার্সেন WhatsApp beta for Windows 2.2247.2.0 খুব তাড়াতাড়ি মাইক্রোসফট স্টোরে পাওয়া যাবে বলেই জানা গেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

     

  • WhatsApp: হোয়াটসঅ্যাপ স্টেটাসে দেওয়া যাবে ‘ভয়েস নোট’! কবে আসবে এই নয়া ফিচার?

    WhatsApp: হোয়াটসঅ্যাপ স্টেটাসে দেওয়া যাবে ‘ভয়েস নোট’! কবে আসবে এই নয়া ফিচার?

    মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপে (WhatsApp) খুব শীঘ্রই একটি মজাদার ফিচার আসতে চলেছে। যার ফলে আপনি আপনার হোয়াটসঅ্যাপের স্টেটাসেও দিতে পারবেন ভয়েস নোট। ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপ (Whatsapp) কর্তৃপক্ষ প্রায়ই নতুন নতুন ফিচার লঞ্চ করে। এবার তারা এমন একটি ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে যার সাহায্যে ইউজাররা হোয়াটসঅ্যাপ স্টেটাসে (Whatsapp Status) ভয়েস রেকর্ড (Voice Note) শেয়ার  করতে পারবেন।

    হোয়াটসঅ্যাপ স্টেটাসে ভয়েস নোট…

    বর্তমানে ইউজাররা হোয়াটসঅ্যাপের (WhatsApp) স্টেটাসে ২৪ ঘণ্টার জন্য ছবি বা ভিডিও শেয়ার করতে পারেন। তবে নতুন ফিচার চালু হয়ে গেলে আগামী দিনে ইজাররা হোয়াটসঅ্যাপ স্টেটাসে ভয়েস নোটও শেয়ার করতে পারবেন। আর মনে করা হচ্ছে, এটি খুব শীঘ্রই আসতে চলেছে হোয়াটসঅ্যাপে। বিটা ভার্সানে আপাতত ৩০ সেকেন্ড পর্যন্ত ভয়েস রেকর্ড স্টেটাসে অ্যাড করা যাচ্ছে। এই বিষয়ে ট্যুইটও করেছে WABetaInfo। WABetaInfo-এর রিপোর্টে বলা হয়েছে যে, নতুন বৈশিষ্ট্যটি ইতিমধ্যে আইওএস বিটা ভার্সনে দেখা গেছে। অর্থাৎ হোয়াটসঅ্যাপ (WhatsApp) কর্তৃপক্ষ এই ফিচারের টেস্টিং শুরু করেছে আইওএস বিটা ভার্সনে। আবার হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সনের ক্ষেত্রেও এই ফিচার নিয়ে কাজকর্ম চলছে। ফলে খুব শীঘ্রই ফাইনাল ভার্সনে আসতে পারে এই ভয়েস স্টেটাসের সুবিধা।

    আরও পড়ুন: একই অ্যাকাউন্ট দুটি ফোনে ব্যবহার করার সুবিধা পাবেন হোয়াটসঅ্যাপে, আসছে নয়া ফিচার ‘কম্প্যানিয়ন মোড’

    কীভাবে স্টেটাসে দেবেন ভয়েস নোট?

    WABetaInfo বিটা ভার্সনে স্টেটাসের একটি স্ক্রিনশট শেয়ার করেছে। তাতে দেখা যাচ্ছে, টাইপ করার স্থানের ডানদিকে একটি নীল মাইক্রোফোন চিহ্ন রয়েছে। অর্থাৎ তাতে ট্যাপ করেই এই ভয়েস রেকর্ড স্টেটাসে দেওয়া যাবে। তবে জানা গিয়েছে, স্টেটাসে ৩০ সেকেন্ড পর্যন্ত ভয়েস নোট শেয়ারের সুযোগ পাবেন ইউজাররা। তার সঙ্গে আবার আপনারা টেক্সটও অ্যাড করার সুযোগ পাবেন।   

    তবে হোয়াটসঅ্যাপের (WhatsApp) অ্যান্ড্রয়েড এবং আইওএস ভার্সনে সমস্ত ইউজারদের জন্য কবে এই ফিচার চালু হবে তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে, এই ফিচার চালু হতে হয়ত আর বেশি দেরি নেই।

    আরও পড়ুন: ভিডিও কলে একসঙ্গে ৩২ জন, গ্রুপে হাজারের বেশি লোক দেখুন হোয়াইসঅ্যাপের নতুন ফিচার

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • WhatsApp New Features: নিজেকেই মেসেজ করার নতুন ফিচার ‘মেসেজ ইওরসেলফ’ আনল হোয়াটসঅ্যাপ

    WhatsApp New Features: নিজেকেই মেসেজ করার নতুন ফিচার ‘মেসেজ ইওরসেলফ’ আনল হোয়াটসঅ্যাপ

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের এক মজাদার ফিচার নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ (WhatsApp New Features)। সম্প্রতি নতুন ফিচার রোলআইট করল হোয়াটসঅ্যাপ। মেটা মালিকানাধীন এই মেসেজিং অ্যাপ সংস্থা ঘোষণা করেছে যে হোয়াটসঅ্যাপে এবার চালু হয়েছে ‘মেসেজ ইওরসেলফ’ (Message Yourself) ফিচার। নিজেকেই এবার থেকে মেসেজ করতে পারবেন আপনি। আজই হোয়াটসঅ্যাপ আপডেট করে এই ফিচার ব্যবহার করুন।

    এই ফিচারটির কী সুবিধা?

    এই নতুন ফিচারের (WhatsApp New Features) সাহায্যে আপনি আপনার যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য নিজের হোয়াটসঅ্যাপে রেখে দিতে পারবেন তাও আবার মেসেজের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ নামক ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি এখন সবার হাতের মুঠোয় চলে এসেছে। কোনও বিষয়ে নোট, বা কোনও লিস্ট করার ক্ষেত্রে আগে মানুষ নোটপ্যাড ব্যবহার করত, কিন্তু এই ফিচার আসার পর থেকে নোটপ্যাডের আর দরকার পড়ে না। হোয়াটসঅ্যাপেই সেটি নোট করে নিজেকে মেসেজ করে রেখে দিতে পারবেন।

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ স্টেটাসে দেওয়া যাবে ‘ভয়েস নোট’! কবে আসবে এই নয়া ফিচার?

    মূলত নিজেকে মেসেজ করার চ্যাটবক্সকে ব্যক্তিগত নোট হিসাবে ব্যবহার করা যেতে পারে। অনেকসময়েই আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, তারিখ এবং আরও অনেক কিছু মনে রাখতে হয়। সেক্ষেত্রে এই ‘মেসেজ ইওরসেলফ’ ফিচারের মাধ্যমে একজন ইউজার নিজেকেই নোট, রিমাইন্ডার, শপিং লিস্ট এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস পাঠিয়ে রাখতে পারবেন (WhatsApp New Features)।

    এছাড়াও ফিচারটি (WhatsApp New Features) ব্যবহার করে ইউজাররা ফটো, অডিও, ভিডিও সহ মেসেজ পাঠাতে পারবেন। এই চ্যাটটি শুধুমাত্র আপনার কাছে থাকবে এবং শুধুমাত্র আপনিই অ্যাক্সেস করতে পারবেন৷ আপনি চ্যাটে যে তথ্য শেয়ার করবেন তা হোয়াটসঅ্যাপে অন্য কেউ দেখতে পাবে না।

    কীভাবে ব্যবহার করবেন এই ফিচার?

    প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন, এরপর নতুন চ্যাট শুরু করুন। কনট্যাক্ট দেখাবে যেখানে, তার একেবারে প্রথমেই আপনার নম্বরটা আসবে। তাতে ক্লিক করলেই হবে। সেই চ্যাটবক্সে মেসেজিং শুরু করুন (WhatsApp New Features)।

    আরও পড়ুন: ভারতে হোয়াটসঅ্যাপ প্রধান অভিজিৎ বসু, আরেক উচ্চপদস্থ কর্তার পদত্যাগ

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • WhatsApp New Feature: ল্যাপটপে হোয়াটসঅ্যাপ খোলা? কেউ মেসেজ পড়ছে না তো?

    WhatsApp New Feature: ল্যাপটপে হোয়াটসঅ্যাপ খোলা? কেউ মেসেজ পড়ছে না তো?

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউজারদের সুরক্ষার কথা ভেবে সবসময় হোয়াটসঅ্যাপ কিছু না কিছু ফিচার নিয়ে আসে। এবারেও ব্যতিক্রম কিছু হল না। বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (Whatsapp) এবারও ইউজারদের সুবিধার্থে নতুন ফিচার লঞ্চ করার কথা জানিয়েছে (WhatsApp New Feature)। আর এবারে হোয়াটসঅ্যাপ (WhatsApp) ডেস্কটপ ভার্সনের জন্য নিয়ে আসতে চলেছে নতুন সিকিউরিটি ফিচার। অর্থাৎ হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সনের জন্যও স্ক্রিন লক ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। যার সাহায্যে আপনি ডেস্কটপেও কোনও সমস্যা ছাড়া খুব সহজেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।

    স্ক্রিন লক ফিচার উপলব্ধ মোবাইলে

    এতদিন অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীদের জন্য সুরক্ষা বজায় রাখতে এই ফিচার উপলব্ধ ছিল। এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা তাঁদের চ্যাট, তথ্য ইত্যাদি সুরক্ষিত রাখতে পারেন। এই ফিচারে ব্যবহারকারীরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে হোয়াটসঅ্যাপ স্ক্রিন আনলক করতে পারেন। অন্যদিকে আইফোন- এ হোয়াটসঅ্যাপ স্ক্রিন আনলক করা যায় টাচ আইডি বা ফেস আইডির সাহায্যে। এতদিন যে সুবিধাটা ফোনে উপলব্ধ ছিল সেটাই এবার ওয়েব ভার্সনে আসতে চলেছে হোয়াটসঅ্যাপের (WhatsApp New Feature)।

    ওয়েব ভার্সনে স্ক্রিন লক ফিচার

    WaBetaInfo-এর একটি রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ এখন এই নতুন ফিচারের উপর কাজ করছে। এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা ডেস্কটপের স্ক্রিন লক করে রাখতে পারবেন একটি পাসওয়ার্ড দিয়ে। আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপ ডেস্কটপে ব্যবহার করেন, তবে ধরুন আপনি কোনও কাজে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ খুলেই সেখান থেকে দূরে গেলেন, আর এদিকে আপনার ডিভাইসে হোয়াটসঅ্যাপ খোলা, তখন আপনার হোয়াটসঅ্যাপের চ্যাট অন্য কেউ পড়তেই পারে বা কোনও তথ্য নিয়ে নিতেই পারে। ফলে এটি আটকাতেই অর্থাৎ আপনার তথ্য, চ্যাটের সুরক্ষা আরও বাড়াতেই নতুন ফিচার আনা হচ্ছে হোয়াটসঅ্যাপে (WhatsApp New Feature)। আর এর ফলে আপনি আপনার ডেস্কটপ বা ল্যাপটপ ছেড়ে উঠলেও কেউ আপনার চ্যাট দেখতে পারবে না।

    কীভাবে ব্যবহার করবেন এই ফিচার?

    এই ফিচার চালু হয়ে গেলেই ইউজাররা যতবার হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সানে লগ-ইন করতে চাইবেন তখন প্রয়োজন হবে পাসওয়ার্ডের। তবে প্রত্যককে পাসওয়ার্ড ব্যবহার করতেই হবে, একেবারেই তেমনটা নয়। কেউ চাইলে পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন বা কেউ না করেত পারেন, ঠিক আইফোন বা অ্যন্ড্রয়েড ফোনের মতই। আবার পাসওয়ার্ড ভুলে গেলে প্রয়োজনে তা পালটে ফেলাও খুব সহজ। তবে পাসওয়ার্ড পরিবর্তনের ক্ষেত্রে নতুন করে কিউআর কোড স্ক্যান করে লগ ইন করতে হবে (WhatsApp New Feature)।

    সূত্রের খবর অনুযায়ী, বর্তমানে এই ফিচারটি নিয়ে কাজ করা শুরু হয়ে গিয়েছে। তবে প্রথমে এটি তৈরি হওয়ার পর বিটা ভার্সন ব্যবহারকারীদের জন্য আনা হবে তারপর সেটা সাধারণ মানুষের জন্য আনা হবে। তবে কবে এই ফিচারটি জনসাধারণের জন্য আনা হবে, তা মেটা পক্ষ থেকে জানানো হয়নি (WhatsApp New Feature)।

LinkedIn
Share