Tag: WhatsApp

WhatsApp

  • WhatsApp New Features: একই অ্যাকাউন্ট দুটি ফোনে ব্যবহার করার সুবিধা পাবেন হোয়াটসঅ্যাপে, আসছে নয়া ফিচার ‘কম্প্যানিয়ন মোড’

    WhatsApp New Features: একই অ্যাকাউন্ট দুটি ফোনে ব্যবহার করার সুবিধা পাবেন হোয়াটসঅ্যাপে, আসছে নয়া ফিচার ‘কম্প্যানিয়ন মোড’

    মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপ ইউজারদের সুবিধার কথা ভেবে ফের নিয়ে এসেছে নয়া ফিচার (WhatsApp New Features)। যার নাম কম্প্যানিয়ন মোড (Companion Mode)। এই ফিচারের সাহায্যে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুটো ফোনে ব্যবহারের সুযোগ পাবেন ইউজাররা। শোনা গিয়েছে, ইতিমধ্যেই নতুন এই ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করে দিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WaBetaInfo সম্প্রতি জানিয়েছে যে, হোয়াটসঅ্যাপের বিটা ভার্সানে এই কম্প্যানিয়ন মোড নিয়ে কাজকর্ম শুরুও হয়ে গিয়েছে।

    এই ফিচারের কী কী সুবিধা?

    বর্তমানে হোয়াটসঅ্যাপের একটি অ্যাকাউন্ট চারটি ডিভাইসে লিঙ্ক করার সুবিধা রয়েছে। অর্থাৎ ইউজাররা মোবাইলের পাশাপাশি অন্য একটি ল্যাপটপ বা ট্যাবলেটেও অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে এখন একটি হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট মাত্র একটি ফোনেই খোলা যায়। কিন্তু কম্প্যানিয়ন মোড ফিচারটি আসলে আপনারা একটি হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট দুটো ফোন থেকে খুলতে পারবেন। যদিও হোয়াটসঅ্যাপ ক্লোনিং- এর মাধ্যমে একটি ফোনে আপনি দুটো আলাদা ফোন নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একসঙ্গে ব্যবহার করতে পারেন। তবে এই ফিচার আসলে ইউজারদের সুবিধাই হবে বলে মনে করেছেন মেটা কর্তৃপক্ষ (WhatsApp New Features)।

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে আসতে চলেছে ‘ডু নট ডিস্টার্ব’ মোড, মিস হবে না একটি কলও

    এই ফিচারের বিশেষত্বই হল যে এই সব হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের জন্য ইউজার তাঁর একটি মোবাইল নম্বর ব্যবহার করতে পারবেন। আবার যখন অন্য ফোন দিয়ে আপনার হোয়াটসঅ্যাপটি খুলবেন, তখন দ্বিতীয় ফোনটিতে একাই আগের সব মেসেজ, ভিডিও যাবতীয় তথ্য সিঙ্ক বা আপডেট হয়ে যাবে। এই ফিচার চলে আসলে আপনাকে ডেস্কটপ, ল্যাপটপ বা ট্যাবের উপর নির্ভর হতে হবে না। কারণ এরপর থেকে একই অ্যাকাউন্ট অন্য ফোনেও ব্যবহার করা যাবে (WhatsApp New Features)। 

    অনুমান করা হচ্ছে, হোয়াটসঅ্যাপের কম্প্যানিয়ন মোড সব ইউজারদের জন্য খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। তবে কবে এই ফিচার সব ইউজারের জন্য চালু হবে তার নিশ্চিত দিনক্ষণ এখনও জানা যায়নি। অন্যদিকে, হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী সংস্থা টেলিগ্রামে ইতিমধ্যেই এই ফিচার রয়েছে। আর এবার হোয়াটসঅ্যাপেও চালু হতে চলেছে এই গুরুত্বপূর্ণ ফিচার (WhatsApp New Features)।

    আরও পড়ুন: ভিডিও কলে একসঙ্গে ৩২ জন, গ্রুপে হাজারের বেশি লোক দেখুন হোয়াইসঅ্যাপের নতুন ফিচার

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপে আসতে চলেছে ‘ডু নট ডিস্টার্ব’ মোড, মিস হবে না একটি কলও

    WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপে আসতে চলেছে ‘ডু নট ডিস্টার্ব’ মোড, মিস হবে না একটি কলও

    মাধ্যম নিউজ ডেস্ক: জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের ব্যবহারকারীদের কাছে অ্যাপটি আরও সহজ ও আকর্ষণীয় করার জন্য প্রায় প্রতিদিনই নতুন নতুন ফিচার যুক্ত করে চলেছে (WhatsApp New Feature)। ফলে সম্প্রতি আরও একটি ফিচার নিয়ে হাজির মেটা কর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপের এই নতুন আপডেটের নাম ‘ডু নট ডিস্টার্ব’ (Do Not Disturb)। আর কিছুদিন পর থেকেই ‘ডু নট ডিস্টার্ব’ সহ মিসড কল অ্যালার্টের সুবিধা পাওয়া যাবে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে। এর ফলে কোনও ইউজার যদি হোয়াটসঅ্যাপে ডু নট ডিস্টার্ব মোড (Do Not Disturb Mode) বেছে নিয়ে থাকেন এবং তখন তার কাছে কোনও হোয়াটসঅ্যাপ কল (Whatsapp Call) আসে, তাহলে সেটা তিনি পরে বুঝতে পারবেন।

    ‘ডু নট ডিসটার্ব’ মোডের সুবিধা

    ইউজারদের সুবিধার্থে সবসময় কিছু না কিছু প্রয়োজনীয় ফিচার নিয়ে আসে হোয়াটসঅ্যাপ (WhatsApp New Feature)। এই ফিচারটি খুবই প্রয়োজনীয় ছিল ব্যবহারকারীদের জন্য। কারণ কেউ যদি হোয়াটসঅ্যাপের ডু নট ডিস্টার্ব মোড ফিচার বেছে নিয়ে থাকেন, তখন যদি কোনও ফোন আসে, তবে সে সেটি পরে বুঝতে পারবেন। সাধারণত ডু নট ডিস্টার্ব মোডে এই ফোন আসার নোটিফিকেশন না আসলে অনেককেই অসুবিধায় পড়তে হত। ফলে হোয়াটসঅ্যাপ এই কথা ভেবেই নতুন ফিচারটি অ্যাড করেছে। এই ফিচার চালু হয়ে গেলে ইউজাররা বোঝাতে পারবেন যে তাঁরা ইচ্ছে করে ফোনকল মিস করেননি। বরং এই মোডের জন্যই মিস হয়েছে কল।

    Android Police- এর তরফে জানানো হয়েছে ইউজাররা মিসড কল হিস্ট্রি অর্থাৎ যেখানে সমস্ত মিসড কল দেখা যায়, সেখানে তার নীচেই একটি ট্যাগলাইন দেখতে পাবেন। সেখানে দেখা যাবে যে, ডু নট ডিস্টার্ব মোডের জন্য কোন কোন কল মিস হয়েছে।  

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের নতুন ফিচার! এবার লুকনো যাবে অনলাইন স্ট্যাটাসও

    আপাতত বিটা টেস্টারদের জন্য এই ফিচার উপলব্ধ হয়েছে। গুগল প্লে বিটা প্রোগ্রামের মাধ্যমে কিছু বিটা টেস্টারদের জন্য ইতিমধ্যেই এই ফিচারের পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গিয়েছে। তবে অনুমান করা হয়েছে, খুব তাড়াতাড়ি সব হোয়াটসঅ্যাপ ইউজার এই ফিচার এবং আপডেট ব্যবহার করতে পারবেন (WhatsApp New Feature)।

    একাধিক নতুন ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

    উল্লেখ্য, সম্প্রতি, হোয়াটসঅ্যাপে ইউজারদের সুবিধার জন্য অনেক ফিচারই চালু হয়েছে। তার মধ্যে একটি হল হোয়াটসঅ্যাপ কমিউনিটি। আবার হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য সংখ্যাও বাড়ানো হয়েছে। এরপর আরও একাধিক আপডেটের ওপর কাজ করে চলেছে হোয়াটসঅ্যাপ। আগামী সময়ে যে নতুন ফিচারগুলি পাওয়া যাবে, তার মধ্যে পোল, এডিট, ভয়েজ স্ট্যাটাস আপডেট, হোয়াটসঅ্যাপ অবতার ফিচারের মতো বৈশিষ্ট্যও রয়েছে (WhatsApp New Feature)। 

    আরও পড়ুন: ভিডিও কলে একসঙ্গে ৩২ জন, গ্রুপে হাজারের বেশি লোক দেখুন হোয়াইসঅ্যাপের নতুন ফিচার

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Whatsapp: ইউজাররা সাবধান! হ্যাক করা হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ

    Whatsapp: ইউজাররা সাবধান! হ্যাক করা হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের খবরের শিরোনামে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (Whatsapp)। তবে এবার শিরোনামে এসেছে ভিন্ন কারণে। সম্প্রতি মেটা (Meta) কোম্পানি তার ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপের পুরানো ভার্সানে গুরুতর নানা সমস্যার কথা তুলে ধরেছে। পূর্বে ইনস্টল করা অ্যাপটিকে কোম্পানি আপডেট করার কথা বলেছে।

    আরও পড়ুন: এবার হোয়াটসঅ্যাপে পাঠানো ভুল মেসেজ ‘এডিট’ করা যাবে! শীঘ্রই আসছে নয়া ফিচার

    হোয়াটসঅ্যাপ তার সিক্যুইরিটি অ্যাডভাইসারি (Advisory) পেজে সর্বপ্রথম এই দুর্বলতার কথা জানায় সেপ্টেম্বর মাসের প্রথম দিকে। হোয়াটসঅ্যাপের তরফে আরও জানানো হয়েছিল, অ্যান্ড্রয়েডের (Android) জন্য হোয়াটসঅ্যাপ ভার্সন v2.22.16.12, অ্যন্ড্রয়েড ফর বিজনেস হোয়াটসঅ্যাপ ভার্সন v2.22.16.12″, আইওএস-এর জন্য হোয়াটসঅ্যাপ ভার্সন v2.22.16.12 এবং বিজনেস ফর আইওএস ভার্সন v2.22.16.12-এ রিমোট কোড এক্সিকিউশনে হ্যাকাররা দূর থেকে কারও কম্পিউটিং ডিভাইসে কমান্ড চালাতে পারে। এবং শেষে ডিভাইসের দায়িত্বও নিতে পারে। ব্যবহারকারীদের সমস্ত ব্যক্তিগত ডেটাও অ্যাক্সেস করতে পারে।

    আরও পড়ুন: ফেসবুক বা ইনস্টাগ্রাম ব্যবহার করেন? আপনার জন্য আসছে বিশেষ সুবিধা 

    মেটা আরও জানিয়েছে, তারা তাদের লেটেস্ট অ্যাপে এই সমস্যাগুলির সমাধান করেছে। তাই ব্যবহারকারীদের অ্যাপটি আপডেট করতে বলা হয়েছে। যদি আপনার হ্যান্ডসেটটিতে অ্যাপটি নিজে থেকে আপডেট না হয়, তাহলে অ্যাপেল ব্যবহারকারীরা অ্যাপেল স্টোর থেকে আপডেট করতে পারেন। আর অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগুল প্লে (Google Play store) স্টোরে গিয়ে আপডেট করতে পারবেন।

    আরও পড়ুন:সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে ব্যক্তিগত ছবি, ভিডিও! এই পরিস্থিতিতে কী করা উচিত? 

    নতুন ভার্সনে নয়া বৈশিষ্ট্যটি হল কল লিঙ্ক। সর্বশেষ কল লিঙ্ক বৈশিষ্ট্যটি চালু হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবহারকারীদের কেবল কল ট্যাবের মধ্যে উপলব্ধ ‘কল লিঙ্কস’(Call links) অপশন ট্যাপ করতে হবে। পরে অডিও বা ভিডিয়ো কলের (Video call) জন্য একটি লিঙ্ক তৈরি করতে হবে। এ ভাবে পরিবার ও  বন্ধুদের সঙ্গে সহজেই ভাগ করে নেওয়া যাবে ভিডিও দেখার মজা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপে গুগল মিটের মতো সুবিধা

    WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপে গুগল মিটের মতো সুবিধা

    নয়া ফিচার হোয়াটসঅ্যাপে (WhatsApp New Feature)

    WhatsApp New Feature -এ এবার গুগলের মতোই একটি বিশেষ সুবিধা নিয়ে এল জুকারবার্গের সংস্থা মেটা । এই নয়া ফিচারের কারণে এবার WhatsApp-এ যুক্ত হল কললিঙ্ক।

    WhatsApp New Feature – কললিঙ্ক

    হোয়াটসঅ্যাপে এই নতুন ফিচারটি ব্যবহারকারীদের জন্য অনেক সুবিধাও এনে দেবে বলে দাবি জুকারবার্গের সংস্থার। গতকাল মেটার (META) মালিকাধীন হোয়াটসঅ্যাপ সংস্থার সিইও মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) ঘোষণা করেছেন যে তারা একটি নতুন ফিচার (Whatsapp New Feature) লঞ্চ করতে চলেছে, যার নাম ‘কল লিঙ্ক’ (Call Link)। বন্ধু বা পরিচিতদের সহজে ভিডিও কলে যুক্ত হওয়ার সুযোগ দিতে ‘কল লিঙ্ক’ সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ।

    এভাবেই কাজ করবে WhatsApp New Feature – কললিঙ্ক

    এই নতুন ফিচার (WhatsApp New Feature)-এর ফলে ইউজাররা গ্রুপ অডিও ও ভিডিও কল করতে চাইলে, আগেই একটি লিঙ্ক তৈরি করে নিতে পারবেন। এরপর এই লিঙ্কটি মেসেজের মাধ্যমে আপনার বন্ধু-বান্ধব, পরিচিত মানুষের সঙ্গে শেয়ার করতে পারবেন। ঠিক যেমন আপনারা গুগল মিট-এ (Google Meet) করে থাকেন। তাঁরা ওই লিঙ্কটিতে ক্লিক করলেই মুহূর্তের মধ্যে ওই গ্রুপ কলে যোগ দিতে পারবেন। বলাই বাহুল্য, এই নয়া হোয়াটসঅ্যাপ ফিচার ইউজারদের জন্য সুবিধার হতে চলেছে। কারণ যদি কোনও ব্যক্তি গ্রুপ কলে জয়েন করতে দেরি করে ফেলে, তবে তিনি পরে ওই লিঙ্কের মাধ্যমেই গ্রুপে খুব সহজেই জয়েন করতে পারবেন।

    হোয়াটসঅ্যাপের কল ট্যাবেই এই কল লিঙ্ক অপশনটি দেখা যাবে। আর এই অপশন থেকেই গ্রুপ কল লিঙ্ক তৈরি করতে হবে। অনুমান করা হয়েছে, হোয়াটসঅ্যাপের এই নয়া ফিচার অ্যান্ড্রয়েড (Android) ও আইওএস (iOS) – উভয়তেই আসতে চলেছে। জুকারবার্গ জানিয়েছেন, চলতি সপ্তাহের শেষের দিকেই এই ফিচারটির রোলআউট করা শুরু হবে।

    সিইও মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) আরও জানিয়েছেন, এই নয়া হোয়াটসঅ্যাপ ফিচার (Whatsapp New Feature) ছাড়াও হোয়াটসঅ্যাপ ৩২ জনের জন্য সুরক্ষিত এবং এনক্রিপ্ট করা গ্রুপ ভিডিও কলের ওপর কাজ করা শুরু করেছে। ফলে এই ফিচারটি আসলে হোয়াটসঅ্যাপের গ্রুপ ভিডিও কলে ৩২ জন পর্যন্ত ইউজার যুক্ত হতে পারবেন।

    বর্তমানে হোয়াটসঅ্যাপে গ্রুপ কলিং-এ এখন পর্যন্ত আটজন ব্যক্তিদের একে অপরের সঙ্গে ভিডিও কল করার সুযোগ দেওয়া হয়েছে। পরবর্তীতে এই সংখ্যা যাতে বাড়ানো যায়, তাই নিয়েই কাজ চলছে। এই ফিচারটি অ্যান্ড্রয়েড ও আইওএস দুটিতেই খুব শীঘ্রই আসতে চলেছে। তাই এই নয়া হোয়াটসঅ্যাপ ফিচার (Whatsapp New Feature) ‘কল লিঙ্ক’ (Call Link)-এর সাথে আরও একাধিক নতুন সুবিধা পেতে চলেছে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা।

  • WhatsApp: হোয়াটসঅ্যাপে পাঠানো ফাইল খোঁজা হবে আরও সহজ! শেয়ার করার সময় লেখা যাবে ‘ক্যাপশন’

    WhatsApp: হোয়াটসঅ্যাপে পাঠানো ফাইল খোঁজা হবে আরও সহজ! শেয়ার করার সময় লেখা যাবে ‘ক্যাপশন’

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বে দুই বিলিয়নেরও বেশি মানুষ জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত ব্যবহার করে চলেছে। এই অ্যাপটি অ্যনড্রয়েড ও আইওএস উভয়েই ব্যাপকভাবে ব্যবহার করা হয়। হোয়াটসঅ্যাপকে বেশি ব্যবহার করা হলেও প্রতিযোগিতায় টেলিগ্রাম, সিগনালের মত অ্যাপগুলোও রয়েছে। তাই গ্রাহকদের আকর্ষণ করতে ও তাঁদের সুবিধার্থে একের পর এক ফিচার এনে চলেছে হোয়াটসঅ্যাপ। ফলে আবারও একটি জরুরী ফিচার নিয়ে এসেছে, যার ফলে ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে আরও সুবিধা হবে। এবারে কোনও ফাইল শেয়ার করার সময় তাতে ক্যাপশনের দেওয়ার ফিচারটি আনা হবে।

    ক্যাপশন দেওয়ার ফলে এরপর থেকে কোনও ফাইল খুঁজতে আর বেশি খাটনি করতে হবে না। কারণ তখন শুধু ক্যাপশনে লেখা শব্দটি ব্যবহার করলেই এক নিমেষে পেয়ে যাবেন ফাইলটি। বর্তমানে আপনারা যে পিডিএফ বা ছবি শেয়ার করেন সেগুলির নাম থাকে না। তাই ভবিষ্যতে ক্যাপশন ফিচার রোলআউট করা হলে, ব্যবহারকারীদের কেবল ক্য়াপশনের একটি শব্দ মনে রাখতে হবে এবং পুরানো নথি, ফাইলগুলি সহজে এবং দ্রুত খুঁজে পেতে উপরের দিকে সার্চ বারে সার্চ করতে হবে।

    আরও পড়ুন: এবার হোয়াটসঅ্যাপে পাঠানো ভুল মেসেজ ‘এডিট’ করা যাবে! শীঘ্রই আসছে নয়া ফিচার

    WABetaInfo-এর রিপোর্ট অনুসারে, এই ফিচারটি প্রথমে বিটা টেস্টারদের জন্য উপলব্ধ করা হবে। পরে হোয়াটসঅ্যাপ বিটা v2.22.21.2 আপডেটে ফিচারটি দেখা যাবে। যেখানে ব্যবহারকারীরা কাউকে মেসেজ করার সময় বা কোনও তথ্য শেয়ার করার সময় ক্যাপশন অপশনটি দেখা যাবে। তবে এখনও জানানো হয়নি যে, কবে এই ফিচারটি সবার জন্য আসতে চলেছে।

    এছাড়াও হোয়াটসঅ্যাপ একাধিক ফিচারে কাজ করে চলেছে, যেমন- ডিসঅ্যাপেয়ারিং মেসেজ, ফটো এডিটিং টুল, গ্রুপ থেকে কোনও নোটিফিকেশন ছাড়াই বেরিয়ে যাওয়ার অপশন, অনলাইন স্ট্যাটাস না দেখানোর জন্য ফিচার ইত্যাদি। এছাড়াও ‘এডিট মেসেজ’ (Edit Message) নামে ফিচারটিও খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • WhatsApp: হোয়াটসঅ্যাপে পাঠানো ফাইল খোঁজা হবে আরও সহজ! শেয়ার করার সময় লেখা যাবে ‘ক্যাপশন’

    WhatsApp: হোয়াটসঅ্যাপে পাঠানো ফাইল খোঁজা হবে আরও সহজ! শেয়ার করার সময় লেখা যাবে ‘ক্যাপশন’

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বে দুই বিলিয়নেরও বেশি মানুষ জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত ব্যবহার করে চলেছে। এই অ্যাপটি অ্যনড্রয়েড ও আইওএস উভয়েই ব্যাপকভাবে ব্যবহার করা হয়। হোয়াটসঅ্যাপকে বেশি ব্যবহার করা হলেও প্রতিযোগিতায় টেলিগ্রাম, সিগনালের মত অ্যাপগুলোও রয়েছে। তাই গ্রাহকদের আকর্ষণ করতে ও তাঁদের সুবিধার্থে একের পর এক ফিচার এনে চলেছে হোয়াটসঅ্যাপ। ফলে আবারও একটি জরুরী ফিচার নিয়ে এসেছে, যার ফলে ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে আরও সুবিধা হবে। এবারে কোনও ফাইল শেয়ার করার সময় তাতে ক্যাপশনের দেওয়ার ফিচারটি আনা হবে।

    ক্যাপশন দেওয়ার ফলে এরপর থেকে কোনও ফাইল খুঁজতে আর বেশি খাটনি করতে হবে না। কারণ তখন শুধু ক্যাপশনে লেখা শব্দটি ব্যবহার করলেই এক নিমেষে পেয়ে যাবেন ফাইলটি। বর্তমানে আপনারা যে পিডিএফ বা ছবি শেয়ার করেন সেগুলির নাম থাকে না। তাই ভবিষ্যতে ক্যাপশন ফিচার রোলআউট করা হলে, ব্যবহারকারীদের কেবল ক্য়াপশনের একটি শব্দ মনে রাখতে হবে এবং পুরানো নথি, ফাইলগুলি সহজে এবং দ্রুত খুঁজে পেতে উপরের দিকে সার্চ বারে সার্চ করতে হবে।

    আরও পড়ুন: এবার হোয়াটসঅ্যাপে পাঠানো ভুল মেসেজ ‘এডিট’ করা যাবে! শীঘ্রই আসছে নয়া ফিচার

    WABetaInfo-এর রিপোর্ট অনুসারে, এই ফিচারটি প্রথমে বিটা টেস্টারদের জন্য উপলব্ধ করা হবে। পরে হোয়াটসঅ্যাপ বিটা v2.22.21.2 আপডেটে ফিচারটি দেখা যাবে। যেখানে ব্যবহারকারীরা কাউকে মেসেজ করার সময় বা কোনও তথ্য শেয়ার করার সময় ক্যাপশন অপশনটি দেখা যাবে। তবে এখনও জানানো হয়নি যে, কবে এই ফিচারটি সবার জন্য আসতে চলেছে।

    এছাড়াও হোয়াটসঅ্যাপ একাধিক ফিচারে কাজ করে চলেছে, যেমন- ডিসঅ্যাপেয়ারিং মেসেজ, ফটো এডিটিং টুল, গ্রুপ থেকে কোনও নোটিফিকেশন ছাড়াই বেরিয়ে যাওয়ার অপশন, অনলাইন স্ট্যাটাস না দেখানোর জন্য ফিচার ইত্যাদি। এছাড়াও ‘এডিট মেসেজ’ (Edit Message) নামে ফিচারটিও খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • WhatsApp: এবার হোয়াটসঅ্যাপে পাঠানো ভুল মেসেজ ‘এডিট’ করা যাবে! শীঘ্রই আসছে নয়া ফিচার

    WhatsApp: এবার হোয়াটসঅ্যাপে পাঠানো ভুল মেসেজ ‘এডিট’ করা যাবে! শীঘ্রই আসছে নয়া ফিচার

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপের মধ্যে একটি হল হোয়াটসঅ্যাপ (WhatsApp)। শুধু ভারতেই ৪০ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে এই প্ল্যাটফর্মে। ব্যবহারকারীদের আকর্ষণ করতে ও তাঁদের সুবিধার্থে নিয়মিত নতুন ফিচার নিয়ে হাজির হয় হোয়াটসঅ্যাপ। এই মেসেজিং অ্যাপে ফের যুক্ত হতে চলেছে নতুন এক ফিচার। তবে এবারে হোয়াটসঅ্যাপ বহু প্রতীক্ষিত এবং অত্যন্ত জরুরি একটি বৈশিষ্ট্য নিয়ে আসছে। সেটি হল এবার থেকে মেসেজ পাঠানোর পরেও আপনি এটি এডিট করতে পারবেন। অর্থাৎ ‘এডিট মেসেজ’ (Edit Message) নামে ফিচারটি খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপে যুক্ত করা হবে।

    অনেক সময় মেসেজ টাইপের সময় ভুল হয়ে যায়। আর এক্ষেত্রে উপায় বলতে একটিই, মেসেজ ডিলিট করে ফেলা। কিন্তু এবারে মেসেজ ডিলিট না করেও সেই ভুল শুধরে, মেসেজ ঠিক করার সুযোগ এনে দিচ্ছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি WABetaInfo ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে এই খবর জানানো হয়েছে। এখানে জানানো হয়েছে যে, ‘সেন্ট মেসেজ’ ‘এডিট’ করার অপশন খুব শীঘ্রই আসতে চলেছে।

    আরও পড়ুন: ইনস্টাগ্রাম, ফেসবুকের মত এবারে হোয়াটসঅ্যাপেও পাবেন পোল বৈশিষ্ট্যের সুবিধা

    জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের এই জরুরি বৈশিষ্ট্যটি আপাতত ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে। অ্যান্ড্রয়েডের জন্য হোয়াটসঅ্যাপ বিটা 2.22.20.12 আপডেটে ফিচারটি সর্বপ্রথম দেখা যাবে। হোয়াটসঅ্যাপ এডিট মেসেজ ফিচারটি ভবিষ্যতের আপডেটে ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে। আর অফিসিয়াল রোলআউটের আগে তা সর্বপ্রথম বিটা পরীক্ষকদের জন্য উপলব্ধ করা হবে। তারা পরীক্ষা করার পর এই ফিচারে যদি কোনও ভুল নজরে আসে, তারপর তা ঠিক করার পরেই অফিসিয়াল রোলআউট করবে হোয়াটসঅ্যাপ।

    আরও জানা গিয়েছে, কোনও মেসেজ একবার এডিট করা হলে পাশে ‘Edited’ চিহ্ন দেখাতে পারে। যদিও আগে কী মেসেজ পাঠানো হয়েছিল তা দেখা যাবে কিনা, তা সম্পর্কে জানানো যায়নি। এও মনে করা হয়েছে, মেসেজ পাঠানোর পরে নির্দিষ্ট সময় পর্যন্ত তা এডিট করা যাবে। যদিও এই বিষয়ে মেসেজিং অ্যাপের তরফ থেকে এখনও কিছুই জানানো হয়নি। 

  • WhatsApp: ইনস্টাগ্রাম, ফেসবুকের মত এবারে হোয়াটসঅ্যাপেও পাবেন পোল বৈশিষ্ট্যের সুবিধা

    WhatsApp: ইনস্টাগ্রাম, ফেসবুকের মত এবারে হোয়াটসঅ্যাপেও পাবেন পোল বৈশিষ্ট্যের সুবিধা

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্তমানে বিশ্বব্যাপী যে কটি অ্যাপ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তার মধ্যে হোয়াটসঅ্যাপ (WhatsApp) অন্যতম। প্রতিদিন কয়েক কোটি মানুষ এ অ্যাপ ব্যবহার করছেন। হোয়াটসঅ্যাপ জনপ্রিয় হওয়ার পেছনে যে কয়েকটি অপশন রয়েছে তার মধ্যে অন্যতম হল গ্রুপ চ্যাটিং। আর এবার এই গ্রুপ চ্যাটিং অপশনের জন্যই আরও চমকপ্রদ কিছু ফিচার যোগ করতে চলেছে হোয়াটসঅ্যাপ।

    জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের গ্রুপের সদস্যরা এবার পোল সিস্টেমের ফিচার খুব শীঘ্রই ব্যবহার করতে পারবে। কারণ হোয়াটসঅ্যাপ থেকে জানানো হয়েছে, তারা এই পোল সিস্টেমের ফিচারটি হোয়াটসঅ্যাপে অন্তর্ভুক্ত করার জন্য কাজ করছে। আপনারা সাধারণত এই পোল ফিচার ইন্সটাগ্রাম, ফেসবুকে দেখেছেন। এবার এরকমই সুবিধা পেতে চলেছেন হোয়াটসঅ্যাপেও।

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে প্রতারণার শিকার! মুহূর্তে গায়েব কোটি কোটি টাকা? কী করবেন, জানুন…

    তবে জানেন কী, এই ফিচারের ফলে কী সুবিধা পেতে চলেছেন আপনারা? হোয়াটসঅ্যাপের গ্রুপে এই ফিচার আসলে গ্রুপের সদস্যদের অনেক সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে কোনও অফিসিয়াল কাজের জন্য বা অন্য কোনও প্রয়োজনীয় কাজের জন্য এই পোল ফিচার উপকারী হবে। কোনও কিছু মতামত জানার জন্য এই পোল ফিচারটি ব্যবহার করা যাবে। কারণ যেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক সদস্য, সেখানে সবার থেকে একে একে কোনও বিষয়ে মতামত জানা মুশকিল হয়ে পড়ে, ফলে এই পোল সিস্টেম থাকলে খুব সহজেই এই সমস্যার সমাধান করা যাবে ও খুব তাড়াতাড়িই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে।

    WABetaInfo রিপোর্ট অনুসারে জানা গেছে, এখনও পর্যন্ত এই পোল ফিচারে ১২ টি অপশন রাখা হয়েছে, এবং পুরোপুরি আপডেট হওয়ার আগেও এর পরিবর্তন হতে পারে। যদি এই ফিচারটি এখনও ডেভেলপমেন্টের প্রাথমিক পর্যায়ে রয়েছে, ফলে এটি এখনও বিটা পরীক্ষকদের জন্যও উপলব্ধ নয়। এছাড়াও হোয়াটসঅ্যাপ থেকে জানানো হয়নি যে, এই ফিচারটি কবে আসতে চলেছে।   

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • WhatsApp Scam: হোয়াটসঅ্যাপে প্রতারণার শিকার! মুহূর্তে গায়েব কোটি কোটি টাকা? কী করবেন, জানুন…

    WhatsApp Scam: হোয়াটসঅ্যাপে প্রতারণার শিকার! মুহূর্তে গায়েব কোটি কোটি টাকা? কী করবেন, জানুন…

    মাধ্যম নিউজ ডেস্ক: অনলাইনে যেবাবে প্রতারণা বৃদ্ধি পাচ্ছে, তাতে নিজেদের এই জাল থেকে দূরে রাখা খুবই মুশকিল হয়ে পড়েছে। বিশেষ করে মেসেজ বা হোয়াটসঅ্যাপের (WhatsApp) মাধ্যমে প্রতারকরা এই জাল পেতে চলেছে। প্রায়ই হোয়াটসঅ্যাপে ব্ল্যাকমেল করে, কোনও লিঙ্কে ক্লিক করতে বলে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা শোনা যায়। সাধারণ মানুষ তো এই প্রতারণার কথা বুঝতে না পেরে অনেক সময় প্রতারকদের ফাঁদে পা দিয়েই দেয়, তবে এবারে এরকম ঘটনা ঘটল এক বড় সংস্থার সঙ্গেও, আর এদিকে হুশ নেই সংস্থার মালিকের।

    ভ্যাকসিন প্রস্তুতকারক ‘সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া’ (এসআইআই) থেকে এক কোটি টাকারও বেশি প্রতারণার ঘটনা সামনে এসেছে। রবিবার জানা যায় যে, কিছু অজানা ব্যক্তি সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার থেকে এক কোটি টাকার প্রতারণা করেছে, পরে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারকরা আদর পুনাওয়ালা সেজে ভুয়ো মেসেজ পাঠায় এসআইআই-এর অর্থ বিভাগের পরিচালক সতীশ দেশপান্ডের হোয়াটসঅ্যাপে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দ্রুত ট্রান্সফারের জন্য বলে। দেশপাণ্ডে ওই মেসেজ সত্যিই আদর পুনাওয়ালা পাঠিয়েছেন এই ভেবে তিনি ১,০১,০১,৫৫৪ কোটির বেশি টাকা প্রতারকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। পরে তাঁরা বুঝতে পারেন যে এসআইআই প্রতারিত হয়েছে।

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে সেক্স ট্র্যাপ, ভিডিও কলের ফাঁদে ৫.২৮ লক্ষ টাকা খোয়ালেন এক মুম্বইবাসী

    তবে আদর পুনাওয়ালার সঙ্গে ঘটা ঘটনা নতুন নয়। এর আগেও বিভিন্ন সরকারী সংস্থার কর্মচারীদের সঙ্গেও এমন প্রতারণা করা হয়েছে ও বিগত কয়েক মাস ধরে একাধিক সরকারী বিভাগ এই প্রতারণার বিষয়ে সতর্কতা জারি করেছে। এমন অনেক সময়ে দেখা গিয়েছে প্রতারকরা যাকে টার্গেট করছে তাদের পরিচিত কারোর ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে হোয়াটসঅ্যাপে টাকা চাওয়া হয়।

    তবে এমন অবস্থার শিকার হলে আপনাদের কী করা উচিত, জানেন?

    প্রথমত, হোয়াটসঅ্যাপ প্রোফাইলে আপনার পরিচিত কারোর ছবি থাকুক না কেন, টাকা চাইলেই প্রথমে সেই ব্যক্তির নম্বর চেক করুন। আর যদি দেখতে পান যে নম্বরটি অন্য, তখনই সেই নম্বরে রিপ্লাই করা বন্ধ করুন। আর এই রকম সাইবার ক্রাইমের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে http://cybercrime.gov.in- পোর্টালে অভিযোগ দায়ের করুন।

  • WhatsApp: মেসেজ যতই হোক পুরনো, হোয়াটসঅ্যাপের এই নয়া ফিচার খুঁজে দেবে এক নিমেষে!

    WhatsApp: মেসেজ যতই হোক পুরনো, হোয়াটসঅ্যাপের এই নয়া ফিচার খুঁজে দেবে এক নিমেষে!

    মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিত্য নতুন ফিচার নিয়ে এসে আরও জনপ্রিয় হয়ে উঠছে হোয়াটসঅ্যাপ। এই অ্যাপটি লক্ষাধিক মানুষ ব্যবহার করে এবং বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম প্রধান যোগাযোগ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এই অ্যাপ। অফিস থেকে বাড়ি পর্যন্ত, অ্যাপটিতে প্রতিদিন শত শত মেসেজ আদান – প্রদান করা হয়, ফলে এই মেসেজেগুলো কোনও প্রয়োজনে ট্র্যাক করা  কঠিন হয়ে পড়ে। কিন্তু আর চিন্তা নেই, কারণ ইউজারদের এই সমস্যা সমাধানের জন্যও হোয়াটসঅ্যাপ ফের এক নতুন ফিচার নিয়ে আসতে চলেছে। যেখানে আপনি খুব সহজেই কোনও নির্দিষ্ট তারিখ বসিয়ে সেই দিনের মেসেজ পড়তে পারবেন।

    এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ আপনাকে একটি সুবিধা দিয়েছিল যে, কোনও শব্দ দিয়ে খুঁজলে আপনার সেই প্রয়োজনীয় মেসেজটি সামনে চলে আসত, কিন্তু এবারে পুরনো মেসেজ খোঁজা হবে আরও সহজ। অনেক সময় কোনও পুরনো চ্যাট খুঁজতে গেলে অনেক সময় লেগে যায়, তাই এবার ব্যবহারকারীদের সমস্যার সমাধান করতে হোয়াটসঅ্যাাপ নিয়ে এসেছে চার্জ বাই ডেট ফিচার, অর্থাৎ আপনি এবার তারিখ দিয়ে মেসেজ খুঁজে বার করতে পারবেন। আপনি যদি কোনও নির্দিষ্ট বা বিশেষ দিনের মেসেজ খুঁজে বের করতে চান তবে এই ফিচারের সাহায্যে খুব সহজেই পেয়ে যাবেন পুরনো মেসেজ।

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে ফের নয়া ফিচার! অন্য নম্বর ছাড়াই নিজেকে মেসেজ পাঠান নিজেই

    এই ফিচারে হোয়াটসঅ্যাপে একটি ক্যালেন্ডার আইকন যোগ করা হবে। ফলে আপনি মেসেজ টাইপ করার জায়গার পাশে এই আইকোনটি দেখতে পাবেন। আর এই আইকনে ক্লিক করলে আপনি নিজের ইচ্ছা মতো তারিখ পছন্দ করে বেছে নিলে সেই নির্দিষ্ট দিনের সব মেসেজ দেখতে পাবেন।

    wabetainfo-র রিপোর্ট অনুযায়ী, এই ফিচারটি এই মুহূর্তে ডেভেলপমেন্টের প্রাথমিক পর্যায়ে রয়েছে। ইতিমধ্যেই এর টেস্টিং শুরু হয়ে গিয়েছে। কিন্তু কবে এই ফিচারটি আসতে চলেছে, এবিষয়ে কিছুই জানানো হয়নি হোয়াটসঅ্যাপের তরফে। কিন্তু অনুমান করা  হচ্ছে, খুব শীঘ্রই ফিচারটি হোয়াটসঅ্যাপ রোল আউট করবে। তবে জানা গিয়েছে, আইফোন  গ্রাহকরা এই ফিচারটি প্রথমে ব্যবহার করার সুযোগ পাবেন। অর্থাৎ এই ফিচার প্রথমে আইফোনে আনা হবে ও তারপরে অ্যান্ড্রয়েডে।

LinkedIn
Share