Tag: Zelenskyy

Zelenskyy

  • Putin: ইউক্রেন পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চল দিয়ে দিলে বন্ধ হবে যুদ্ধ, পুতিনের দাবি নস্যাৎ করে দিলেন জেলেনস্কি

    Putin: ইউক্রেন পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চল দিয়ে দিলে বন্ধ হবে যুদ্ধ, পুতিনের দাবি নস্যাৎ করে দিলেন জেলেনস্কি

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৫ অগাস্ট (স্থানীয় সময়) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Putin) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানান যে মস্কো তার যুদ্ধ কেবল তখনই শেষ করবে, যদি ইউক্রেন পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চল দিয়ে দেয়। ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আলাস্কায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সময় পুতিন এই দাবি জানান। তিনি প্রস্তাব দেন, দোনেৎস্ক (Donetsk Region Meeting) হস্তান্তরের মাধ্যমে রাশিয়া যুদ্ধক্ষেত্রকে স্থির রাখতে পারবে, বিশেষ করে দক্ষিণের খেরসন এবং জাপোরিঝিয়া অঞ্চলে। উল্লেখযোগ্যভাবে, রুশ সেনারা ইতিমধ্যেই ওই অঞ্চলের অধিকাংশ অংশ দখল করে ফেলেছে।

    ট্রাম্পের বার্তা জেলেনস্কি ও ইউরোপকে (Putin)

    এর ঠিক একদিন পরেই ট্রাম্প এই বার্তাটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের কাছে পৌঁছে দেন যৌথ ফোন কলের মাধ্যমে। তিনি সীমিত যুদ্ধবিরতির বদলে একটি পূর্ণাঙ্গ শান্তিচুক্তির পক্ষে সওয়াল করেন। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ-সহ অন্য নেতাদের সঙ্গে আলোচনার পর ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ লেখেন “রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ভয়াবহ যুদ্ধ শেষ করার সেরা উপায় হল সরাসরি একটি শান্তিচুক্তি করা, যা যুদ্ধের অবসান ঘটাবে, শুধুমাত্র একটি যুদ্ধবিরতি নয়, কারণ যুদ্ধবিরতি প্রায়ই টেকসই হয় না।” তিনি আরও জানান, যদি অগ্রগতি হয়, তবে পুতিনের সঙ্গে আর একটি বৈঠক নির্ধারণ করা হবে।

    প্রশ্ন হল, কেন দোনেৎস্ক এই সংঘাতের কেন্দ্রে

    ২০১৪ সাল থেকে রাশিয়া ও ইউক্রেনের দ্বন্দ্বের মূল কেন্দ্র দোনেৎস্ক। বর্তমানে রাশিয়া প্রায় এর ৭০ শতাংশ অঞ্চল নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে, ইউক্রেন তাদের পূর্ব প্রতিরক্ষার জন্য অত্যন্ত সুরক্ষিত পশ্চিমাঞ্চলীয় শহরবেষ্টনী ধরে রেখেছে। দোনেৎস্কের পূর্ণ নিয়ন্ত্রণ রাশিয়ার জন্য হবে সবচেয়ে বড় সাফল্য, রাশিয়া-ইউক্রেন পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে। এটি ২০২৩ সালের শেষ দিক থেকে তাদের দ্রুততম ভূখণ্ডগত দখলকে সুসংহত করবে। উল্টোদিকে, দোনেৎস্ক হারালে কিয়েভের জন্য পুরো পূর্ব ফ্রন্টের স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়বে।

    মিডিয়া প্রতিবেদন

    মিডিয়া প্রতিবেদনে প্রেসিডেন্ট জেলেনস্কির ঘনিষ্ঠ নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, তিনি দোনেৎস্ক ছাড়তে অস্বীকার করেছেন। তবে ১৮ অগাস্ট ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে তিনি বিস্তৃত আঞ্চলিক বিষয়গুলি নিয়ে আলোচনা করতে প্রস্তুত বলে জানা গিয়েছে। প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, তিনি পুতিনকে অন্তর্ভুক্ত করে একটি ত্রিপাক্ষিক বৈঠকের কথাও বিবেচনা করতে পারেন। তবে, ক্রেমলিন স্পষ্টভাবে এমন কোনও ব্যবস্থার কথা অস্বীকার করেছে এবং জানিয়ে দিয়েছে যে আলাস্কার অ্যাঙ্কোরেজে (Donetsk Region Meeting) এ ধরনের কোনও আলোচনাই হয়নি (Putin)।

    ভূমি-বিনিময়ের ইঙ্গিত

    ট্রাম্পের আগের ভূমি-বিনিময়ের ইঙ্গিতগুলি ইউরোপীয় রাজধানীগুলোকে অস্থির করে তুলেছিল। অনেক নেতাকে আশ্বস্ত করেছিল যখন ট্রাম্প পুতিনকে সতর্ক করেছিলেন এই বলে যে, মস্কো যদি যুদ্ধ থামাতে অস্বীকার করে, তবে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। তবে আলাস্কার আলোচনায় যুদ্ধবিরতি নিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছনো যায়নি। বরং এই বৈঠক পুতিনকে বিশ্বমঞ্চে নিজেকে উপস্থাপন করার সুযোগ করে দিয়েছিল। বৈঠকটি লাল গালিচা অভ্যর্থনা এবং ট্রাম্পের সঙ্গে হালকা কথোপকথনের মধ্যে দিয়ে শুরু হয়েছিল। এরপর দুই নেতার আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়। পুতিন দোনেৎস্কের ওপর পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করছে এই জন্য যে, তিনি কূটনৈতিকভাবে সেই লক্ষ্য অর্জন করতে চান, যা রুশ সেনারা সামরিকভাবে অর্জনে সংগ্রাম করছে। ২০১৪ সাল থেকে ইউক্রেন দোনেৎস্কে ৩১ মাইল দীর্ঘ একটি দুর্গ শহর ও প্রতিরক্ষা বলয় গড়ে তুলেছে। রুশ সেনারা বারবার সেই প্রতিরক্ষা লাইনের কাছে গিয়ে প্রবল প্রতিরোধের সম্মুখীন হয়েছে। “ইনস্টিটিউট ফর দ্য স্টাডি (Donetsk Region Meeting) অব ওয়ারে”র মতে, বর্তমান পরিস্থিতিতে সেই প্রতিরক্ষা ভেদ করতে কয়েক বছর সময় লেগে যেতে পারে (Putin)।

    রাশিয়া

    এই দীর্ঘস্থায়ী লড়াইয়ে রাশিয়া গত ১৭ মাসে বিপুল পরিমাণ সরঞ্জাম ও জনবল নিয়োজিত করেছে। চ্যালেঞ্জ সত্ত্বেও রাশিয়া ধীরে ধীরে শহরের দিকে এগিয়ে যাচ্ছে। যদি রাশিয়া আলোচনার মাধ্যমে দোনেৎস্ক দখল করে, তবে তারা পরবর্তী ধাপে খারকিভ ও দ্নিপ্রোপেত্রোভস্ককে হুমকির মুখে ফেলতে পারবে। এতে ইউক্রেনকে তড়িঘড়ি করে নতুন কিন্তু দুর্বল প্রতিরক্ষা লাইন গড়তে হবে। দোনেৎস্কের নিয়ন্ত্রণ রাশিয়ার কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করবে, যা পশ্চিমী নেতাদের উদ্বেগ বাড়াচ্ছে।আলাস্কার শীর্ষ সম্মেলন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনও অগ্রগতি ছাড়াই শেষ হয়, যদিও ট্রাম্প দাবি করেছিলেন এটি অত্যন্ত ফলপ্রসূ। পুতিনকে দেওয়া লাল গালিচা অভ্যর্থনার সঙ্গে ট্রাম্পের নিষেধাজ্ঞার হুমকি প্রবল বৈপরীত্য তৈরি করেছিল। আর আলোচনায় ইউক্রেনের অনুপস্থিতি তীব্র সমালোচনার জন্ম দেয়। বৈঠক থেকে অন্তত একটি যুদ্ধবিরতির রূপরেখা আশা করা হয়েছিল, কিন্তু পরিবর্তে এটি দেখিয়ে (Donetsk Region Meeting) দিল বাস্তবতা ও আড়ম্বরের মধ্যে কতটা ফাঁক রয়েছে। তার পরেই ট্রাম্প শান্তির দায়ভার সরাসরি জেলেনস্কি ও ইউরোপীয় দেশগুলির ওপর চাপিয়ে দেন (Putin)।

  • PM Modi: মার্কিন মুলুকে ফের বৈঠকে মোদি-জেলেনস্কি, এবার কী নিয়ে কথা হল?

    PM Modi: মার্কিন মুলুকে ফের বৈঠকে মোদি-জেলেনস্কি, এবার কী নিয়ে কথা হল?

    মাধ্যম নিউজ ডেস্ক: “মানবতার সাফল্য লুকিয়ে রয়েছে আমাদের সমবেত শক্তির ওপর। তা কখনওই যুদ্ধক্ষেত্রে নয়।” সোমবার রাষ্ট্রসঙ্ঘের ‘সামিট অফ দ্য ফিউচার’ শীর্ষক আলোচনায়  যোগ দিয়ে এমনই মন্তব্য করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তাঁর কথা যে নিছক কথার কথা নয়, তিনি যে প্রকৃতই বিশ্বশান্তির পক্ষে, এক মাসে দ্বিতীয়বার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির (Volodymyr Zelenskyy) সঙ্গে বৈঠক করে তা বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিসমাপ্তি ঘটিয়ে শান্তি ফেরাতে ভারত পূর্ণ সহযোগিতা করবে বলেও বার্তা দিলেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে দুই দেশের তরফেই জানিয়ে দেওয়া হল, দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে একযোগে কাজ করবে ভারত ও ইউক্রেন।

    মোদি-জেলেনস্কি বৈঠক (PM Modi)

    দু’বছর ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মোদি বলেছিলেন, “এটা যুদ্ধের সময় নয়।” একবার নয়, একাধিকবার পুতিনের কানে এই মন্ত্র দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তার পরেও বন্ধ হয়নি রাশিয়া ইউক্রেন যুদ্ধ। মাসখানেক আগে ইউক্রেন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানেও তিনি জানিয়েছিলেন, “যুদ্ধ কোনও সমাধান নয়।” তিন দিনের সফরে আমেরিকা গিয়েছিলেন মোদি। সেখানে বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে পার্শ্ববৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী (PM Modi)। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, জেলেনস্কি যে মোদির সঙ্গে পার্শ্ববৈঠকে আগ্রহী, তা জানিয়েছিল ইউক্রেন। সেই মতো হয় পার্শ্ববৈঠক।

    কী বললেন মোদি?

    বৈঠক প্রসঙ্গে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানান, এই দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী জেলেনস্কিকে বার্তা দিয়েছেন আলোচনার মাধ্যমে শান্তির পথে এগিয়ে যাওয়ার। শান্তি ও স্থিতাবস্থা না থাকলে উন্নয়ন সম্ভব নয়। যুদ্ধ শেষ হবে কিনা, তা বলবে সময়। তবে যুদ্ধ যাতে শেষ হয়, সেদিকেই মনোনিবেশ করা উচিত প্রত্যেকের। বৈঠক শেষে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, “নিউইয়র্কে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ হল। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে গত মাসে ইউক্রেন সফরে আমাদের আলোচনায় যে বিষয়গুলি উঠে এসেছিল, তা বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অস্ত্র ছেড়ে আলোচনার মাধ্যমে (Volodymyr Zelenskyy) দীর্ঘস্থায়ী সমাধানের জন্য ভারত সব ধরনের সাহায্য করতে প্রস্তুত (PM Modi)।”

    আরও পড়ুন: মোদি-ট্রাম্প বৈঠক হল না, মার্কিন সফর সেরে ভারতে ফিরছেন প্রধানমন্ত্রী

      

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।  

  • Joe Biden: ইউক্রেনের প্রেসিডেন্ট ‘পুতিন’, কমলা হলেন ‘ট্রাম্প’! কী বললেন বাইডেন?

    Joe Biden: ইউক্রেনের প্রেসিডেন্ট ‘পুতিন’, কমলা হলেন ‘ট্রাম্প’! কী বললেন বাইডেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আবার বক্তব্য-বিভ্রাট বাইডেনের (Joe Biden)। ন্যাটো শীর্ষ সম্মেলনে তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে ‘পুতিন’ বলে ডাকলেন। আবার কথায় কথায় কমলা হ্যারিসের কথা বলতে গিয়ে নিজের ভাইস প্রেসিডেন্টকে ডোনাল্ড ট্রাম্প বানিয়ে দিলেন। স্বভাবতই মার্কিন প্রেসিডেন্ট (US President) বাইডেনের শারীরিক সক্ষমতা, বয়স নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

    জেলেনস্কি হলেন ‘পুতিন’

    আমেরিকায় নেটো গোষ্ঠীভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানদের নিয়ে বৈঠক চলছে। বৃহস্পতিবার সেই বৈঠকেই বক্তব্য রাখতে ওঠেন আমেরিকার প্রেসিডেন্ট (US President) জো বাইডেন (Joe Biden)। তাঁর পরের বক্তা ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। বাইডেনকে বলতে শোনা যায়, “আমি এ বার মঞ্চ ছেড়ে দিতে চাই ইউক্রেনের প্রেসিডেন্টকে। যাঁর আছে সাহস, আছে কিছু করে দেখানোর ইচ্ছা। আমি প্রেসিডেন্ট পুতিনকে স্বাগত জানাচ্ছি।” নেটোর বৈঠকে পুতিন এলেন কোথা থেকে, তা ভেবেই হতচকিত হয়ে যায় বৈঠকে উপস্থিত অতিথিরা। অপ্রস্তুত দেখায় জেলেনস্কিকেও। ভুল হয়েছে বুঝতে পেরে তা সংশোধন করে নেন বাইডেনও। বলেন, “জেলেনস্কি পুতিনকে হারাবেন।”

    হ্যারিস হলেন ‘ট্রাম্প’

    শুধু একবারই নয়, বাইডেন (Joe Biden) আরও একবার মুখ ফস্কান। ওই বৈঠকেই। তিনি বলেন, “দেখুন, আমি ট্রাম্পকে ভাইস প্রেসিডেন্ট করতামই না, যদি তিনি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য না হতেন।” বাইডেন যখন এই মন্তব্য করছেন, তখন দর্শকাসনে বসে আমেরিকার শীর্ষ পদাধিকারীরা। অনেকেই মনে করছেন, দেশের প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পকে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে গুলিয়েছেন বাইডেন।

    আরও পড়ুন: বাজেটের আগে বিশেষ বৈঠক, অর্থনীতিবিদদের থেকে পরামর্শ নিলেন মোদি

    পরপর ভুল বাইডেনের (Joe Biden)

    প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে একের পর এক ‘ভুল’ করেছেন জো বাইডেন (Joe Biden)। সাক্ষাৎকার থেকে ট্রাম্পের বিরুদ্ধে ডিবেটে জড়িয়েছে তাঁর কথা। এরই মাঝে কয়েকদিন আগেই এক রিপোর্টে দাবি করা হয়, গত জানুয়ারি মাসে হোয়াই হাউজে এসেছিলেন পার্কিনসন রোগ বিশেষজ্ঞ। এই আবহে বাইডেনের শারীরিক অবস্থা নিয়ে আরও জল্পনা বেড়েছে। এরই মাঝে এবার আন্তর্জাতিক মঞ্চেও ‘হোঁচট’ খেলেন বাইডেন। উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনের প্রচারে দাঁড়িয়ে বাইডেন বলেন, ‘২০২০ সালে ট্রাম্পকে আবারও হারাব’। আর তাঁর সেই মুখ ফসকে বেরিয়ে যাওয়া কথা নিয়ে তোলপাড় নেটপাড়া। বাইডেনের পরপর ‘হোঁচট’ দেখে ইতিমধ্যেই ডেমোক্র্যাটদের প্রার্থী বদলের গুঞ্জন শোনা যাচ্ছে। তবে নিজের অবস্থানে অনড় থেকেছেন বাইডেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: নয়া ভারতের রূপকার, ‘শান্তির দূত’ মোদিকে আগাম আমন্ত্রণ রাশিয়া, ইউক্রেনের

    PM Modi: নয়া ভারতের রূপকার, ‘শান্তির দূত’ মোদিকে আগাম আমন্ত্রণ রাশিয়া, ইউক্রেনের

    মাধ্যম নিউজ ডেস্ক: জয়ের ব্যাপারে তিনি এক প্রকাশ নিশ্চিত। মন্ত্রিসভার সদস্যদের একশো দিনের কাজের পরিকল্পনা করার নির্দেশও দিয়েছেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনে জয়ী হলে তিনিই হবেন টানা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী, ভারত-ভাগ্য-বিধাতা। সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই (PM Modi) এবার আগাম আমন্ত্রণ জানিয়ে রাখল রাশিয়া ও ইউক্রেন। গত দু’বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে।

    যুদ্ধে ইতি টানার পরামর্শ (PM Modi)

    বুধবারই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। কৌশলগত অংশীদারিত্ব নিয়েও আলোচনা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের। এদিনই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গেও ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী। রাশিয়ার পুনর্নির্বাচিত প্রেসিডেন্টকে ফোনে ফের যুদ্ধে ইতি টানার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। তার পরেই ভারতের প্রধানমন্ত্রীকে দুই দেশের রাষ্ট্রপ্রধানের তরফে আমন্ত্রণ জানানো তাৎপর্যপূর্ণ বলেই ধারণা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের।

    পুতিনকে কী বলেছেন প্রধানমন্ত্রী?

    বুধবারই রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দূরভাষে কথা হওয়ার পর এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী (PM Modi) লিখেছিলেন, “ভারত ও রাশিয়ার স্পেশাল ও প্রিভিলেজড স্ট্র্যাটেজিক পার্টনারশিপ গভীর ও আরও বাড়াতে কাজ করব বলে আমরা দুই রাষ্ট্রপ্রধানই সম্মত হয়েছি।” মোদি-পুতিনের আলোচনায় অনিবার্যভাবেই এসে পড়েছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ। পুতিনকে ফের যুদ্ধ বন্ধের পরামর্শ দিয়েছিলেন মোদি। উজবেকিস্তানে এসসিও সম্মলনের ফাঁকে ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক বৈঠকের সময়ও প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্টকে বলেছিলেন, “এটা যুদ্ধের সময় নয়”। বুধবারও পুতিনের সঙ্গে আলোচনার সময় মোদি তাঁকে কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইউক্রেন সমস্যা মেটাতে বলেছেন বলে সূত্রের খবর।

    এদিনই ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গেও ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী। পরে এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “ভারত-ইউক্রেন অংশীদারিত্ব আরও পোক্ত করতে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে খুব সুন্দর আলোচনা হয়েছে। শান্তি ফেরাতে ভারতের নিরন্তর প্রচেষ্টা এবং অবিলম্বে দ্বন্দ্বের অবসান ঘটিয়ে যুদ্ধ থামাতে ভারত মানবিক সাহায্য করে যাবে।” প্রেস বিবৃতিতে বিদেশমন্ত্রক জানিয়েছে, “ভারত চায় যে দুই দেশের মধ্যে আলোচনা, কূটনীতি, ক্রমাগত সংলাপ হওয়া উচিত যাতে উভয় পক্ষই যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে পারে।”

    আরও পড়ুুন: তৃতীয় দফার প্রার্থিতালিকা প্রকাশ বিজেপির, কারা রয়েছেন তালিকায়?

    প্রসঙ্গত, কিছুদিন আগেই জানা গিয়েছিল, প্রধানমন্ত্রীর পরামর্শেই রাশিয়া ইউক্রেনে পারমাণবিক অস্ত্র প্রয়োগ করেনি। সে খবর মাধ্যম জানিয়েছিল পাঠককে। আবারও রাশিয়া-ইউক্রেনকে শান্তির ললিত বাণী শোনাচ্ছে রাইজিং ইন্ডিয়া। যে ভারতের রূপকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Russia Ukraine War: শান্তি সমঝোতায় ভারতের সাহায্য চায় ইউক্রেন! মোদির আশ্বাস জেলেনস্কিকে

    Russia Ukraine War: শান্তি সমঝোতায় ভারতের সাহায্য চায় ইউক্রেন! মোদির আশ্বাস জেলেনস্কিকে

    মাধ্যম নিউজ ডেস্ক: রাশিয়ার (Russia) সঙ্গে যুদ্ধের ইতি টানতে ‘শান্তি ফর্মুলা’ কার্যকরের জন্য ভারতের সমর্থন চাইলেন ভ্লাদিমির জেলেনস্কি (Ukraine President Volodymyr Zelenskyy)। সে জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে কথাও বলেছেন তিনি। সোমবার ট্যুইট করে নিজেই সেকথা জানান ইউক্রেন প্রেসিডেন্ট।

    জেলেনস্কি-মোদি ফোনালাপ

    সোমবার এই ইস্যুতে প্রেসিডেন্ট জেলেনস্কি ট্যুইটে লেখেন, “প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ফোনে কথা বলেছি। G20-র সভাপতিত্বের জন্য তাঁকে অভিনন্দনও জানিয়েছি। এই মঞ্চেই আমি শান্তি সমঝোতার কথা বলেছি। এর বাস্তবায়ন এখন ভারতের উপর নির্ভর করছে।” এছাড়া যুদ্ধের মধ্যে ইউক্রেনকে মানবিক সাহায্য পাঠানো ও রাষ্ট্রসংঘে নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য ধন্যবাদও জানিয়েছেন তিনি। ভারতের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ইউক্রেনে যে সংঘাত চলছে, তা নিয়ে মোদি এবং জেলেনস্কির আলোচনা হয়েছে। যুদ্ধক্ষেত্রের পরিবর্তে আলোচনার টেবিলে বসে যাতে সমস্যার সমাধান করা যায়, সেই বার্তা দিয়েছেন মোদি।

    আরও পড়ুন: ঝটিকা সফরে শুক্রবার শহরে প্রধানমন্ত্রী! বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন মোদি

    চলতি বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে বসেছিল G20-র সম্মেলন। সেখানে ১০টি পয়েন্টের উপর ভিত্তি করে ‘শান্তি সমঝোতার’ রূপরেখা দিয়েছিলেন ইউক্রেন প্রেসিডেন্ট। তিনি বলেন, “ইউক্রেনকে তার বিবেক, সার্বভৌমত্ব, ভূখণ্ড এবং স্বাধীনতার সাথে আপস করার প্রস্তাব দেওয়া উচিত নয়।” তাঁর দেওয়া শান্তি সমঝোতায় রাশিয়াকে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার করতে বলা হয়েছে। এছাড়া পারমাণবিক নিরাপত্তা, খাদ্য সুরক্ষা, জ্বালানি নিরাপত্তা, রাশিয়ার থেকে বন্দি মুক্তি, ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধারের কথা বলেছিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। পালটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, পূর্ব ইউরোপের দেশে যাতে সংঘাতে ইতি পড়ে, সেজন্য যে কোনও শান্তি ফেরানোর চেষ্টায় সমর্থন করতে রাজি আছে নয়াদিল্লি। মোদি স্পষ্ট করে দেন যে অবিলম্বে সংঘাতে ইতি টেনে কূটনৈতিকভাবে ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে আছে ভারত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share