Author: pranabjyoti

  • Islamic Conversion Racket: ছাঙ্গুরবাবা সেজে ধর্মান্তরের কারবার ফেঁদেছিল জামালউদ্দিন, শেষ রক্ষা হল কই?

    Islamic Conversion Racket: ছাঙ্গুরবাবা সেজে ধর্মান্তরের কারবার ফেঁদেছিল জামালউদ্দিন, শেষ রক্ষা হল কই?

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশে (UP) মিলল ধর্মান্তর চক্রের বড়সড় হদিশ। রাজ্য পুলিশ ও সন্ত্রাসবাদ দমন স্কোয়াডের যৌথ অভিযানে মেলে এই চক্রের হদিশ। অভিযোগ, এই চক্র পরিচালনা করছিল জামালউদ্দিন ওরফে ছাঙ্গুরবাবা (Islamic Conversion Racket)। জানা গিয়েছে, এই চক্রটি প্রায় ১০০ কোটিরও বেশি বিদেশি অর্থায়নের সঙ্গে জড়িত। এর প্রধান লক্ষ্য ছিল প্রতারণা ও প্রলোভন দেখিয়ে হিন্দু তরুণীদের ধর্মান্তরিত করা। ঘটনার প্রেক্ষিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, “উত্তরপ্রদেশে শান্তি, সম্প্রীতি ও নারীদের নিরাপত্তা বিঘ্নকারীদের কোনও ঠাঁই নেই। ছাঙ্গুরবাবাকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, যা অন্যদের জন্য সতর্কবার্তা হয়ে থাকবে।”

    অবৈধ ধর্মান্তকরণের ‘কারবার’ (Islamic Conversion Racket)

    উত্তরপ্রদেশ প্রশাসনের দাবি, জামালউদ্দিন এই বাড়ি থেকেই অবৈধ ধর্মান্তকরণের ‘কারবার’ শুরু করেছিল। লখনউ থেকে মুম্বই পর্যন্ত বিস্তৃত ছিল এই চক্রের জাল। জামালউদ্দিনের লোকজন মানুষকে ভুল বুঝিয়ে, টোপ দিয়ে, কখনও আবার ভয় দেখিয়ে হিন্দু তরুণীদের ইসলাম ধর্মে দীক্ষিত করত। এজন্য লেনদেন হত বিপুল পরিমাণ টাকা। জামালউদ্দিনের ফাঁদে পড়ে কিছু মানুষ মুসলিম হওয়ার পর ফের হিন্দু ধর্মে ফিরে আসেন। এর পরেই প্রকাশ্যে আসে এই চক্রের কথা। তদন্তে নামে এটিএস। এই গ্যাংয়ের বাকিদের গ্রেফতার করতে কোমর বেঁধে নেমে পড়েছে উত্তরপ্রদেশ পুলিশ।

    ধর্মান্তরণের এই চক্রের শেকড়

    তদন্তে জানা গিয়েছে, ধর্মান্তরণের এই চক্রের শেকড় বিস্তৃত আন্তর্জাতিক পর্যায়েও, বিশেষ করে আরব আমিরশাহিতে। জামালউদ্দিনের প্রাসাদোপম বাংলোয় তার সঙ্গে থাকত নিতু রোহরা, নবীন রোহরা ও তার মেয়ে। এই তিনজনকেই জামালউদ্দিন ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করেছিল। বাড়িটিতে থাকত জামালউদ্দিনের ছেলে মেহবুবও। চারজনকেই গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ২০১৪ থেকে ২০১৯ এই পাঁচ বছরে নিতু আরব আমিরশাহিতে গিয়েছিল ১৯ বার। এটিএস জেনেছে (Islamic Conversion Racket), নিতু, তার স্বামী নবীন রোহরা এবং তাদের মেয়ে ২০১৫ সালে দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট থেকে ধর্মান্তরণের সার্টিফিকেট নিয়েছিল। যদিও তাদের পাসপোর্টের রেকর্ডে ভ্রমণের তারিখ নিয়ে অসঙ্গতি রয়েছে।

    পাঁচ বছরে ১৯ বার আরবে!

    মাত্র পাঁচ বছরে এতবার নিতু কেন আরব আমিরশাহিতে গিয়েছিল, বিদেশি অর্থায়নের সঙ্গে এর কী সম্পর্ক, তা খতিয়ে দেখছে এটিএস। জামালউদ্দিনের অপারেশন ছিল অত্যন্ত সুসংগঠিত। সে একাধিক ভুয়ো ট্রাস্ট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলে। এর মধ্যে ছিল “আস্বি এন্টারপ্রাইজেস”, “আস্বি চ্যারিটেবল ট্রাস্ট”, “আসিপিয়া হাসনি হুসেইনি কালেকশন” এবং “বাবা তাজউদ্দিন আস্বি বুটিক”। এসব প্রতিষ্ঠান মূলত বিদেশি তহবিলকে সাদা করার (মানি লন্ডারিং) জন্য ব্যবহৃত হত। ধর্মান্তরকরণের উদ্দেশ্যেই এই অর্থ আসত বিদেশ থেকে। এসব ভুয়ো প্রতিষ্ঠানের সঙ্গে (UP) যুক্ত আটটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও খুঁজে পেয়েছেন তদন্তকারীরা। তাঁরা দেখেন, জামালউদ্দিন ৬ লাখ টাকা একটি বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছে। এনইএফটির মাধ্যমে স্থানান্তর করেছিল ১০ লাখ টাকাও। এছাড়াও তার সহযোগীদের সঙ্গে আরও অনেক সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে (Islamic Conversion Racket)।

    নেটওয়ার্ক বিস্তৃত বহুদূর

    জামালউদ্দিনের এক গুরুত্বপূর্ণ সহযোগী ছিল পুনের ইদুল ইসলাম। সে এই নেটওয়ার্ক বিস্তারে সাহায্য করত। জামালউদ্দিন অন্যান্য রাজ্যেও জমি ও সম্পত্তি কিনে অপারেশনাল বেস গড়ে তুলেছিল। এসটিএফ জানিয়েছে, জামালউদ্দিনের পুনেতে কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে। লোনাভালায় তার এক সহযোগী মহম্মদ আহমেদ খানের নামে ১৬ কোটি টাকার একটি সম্পত্তিও সে কিনেছে।

    মিলত মোটা অঙ্কের ইনাম

    এই ধর্মান্তর চক্রে জড়িত মুসলিম পুরুষদের টাকাও দেওয়া হত। কোনও হিন্দু মহিলাকে প্রলুব্ধ করে ধর্মান্তর করলেই জুটত মোটা অঙ্কের ইনাম। যেসব মহিলাদের ধর্মান্তর করা হত, তাঁদের জাত অনুসারে ঠিক হত টাকার অঙ্ক। ব্রাহ্মণ, ক্ষত্রিয় বা শিখ নারীদের ইসলাম ধর্মে ধর্মান্ততর করতে পারলেই মিলত ১৫-১৬ লাখ টাকা। মহিলা যদি ওবিসি সম্প্রদায়ের হলে মিলত ১০-১২ লাখ টাকা। অন্যান্য জাতের মহিলাদের ধর্মান্তর করতে পারলে মিলত আরও কম টাকা। এর পরিমাণ ৮-১০ লাখ টাকা। তদন্তকারীরা জেনেছেন, জনসংখ্যাগত পরিবর্তন করতেই শুরু হয়েছিল এই ‘ব্যবসা’। প্রসঙ্গত, এই মডেলটি অনেকটা বেওয়ার মুসলিম গ্যাং কেসের মতো। সেখানে হিন্দু স্কুলছাত্রীদের টার্গেট করে শোষণ ও জোরপূর্বক ধর্মান্তরের জন্য একইরকম পন্থা অবলম্বন করা হত (Islamic Conversion Racket)।

    রাজনীতির কারবারি থেকে ধর্মান্তর চক্রের চাঁই!

    জামালউদ্দিন ছিল রেহরা মাফি গ্রামের বাসিন্দা। সস্তার আংটির (UP) ফেরিওয়ালা ছিল সে। ২০১৫ সালে পঞ্চায়েত নির্বাচনে জিতে গ্রামপ্রধান হয় সে। তার পর থেকেই দ্রুত ঘুরতে থাকে তার ভাগ্যের চাকা। রাজনীতিতে ‘মধু’র স্বাদ পেয়ে ছেলে মেহবুবকেও রাজনীতিতে নিয়ে আসে জামালউদ্দিন। যদিও তার পরের পঞ্চায়েত নির্বাচনে বিপুল টাকা খরচ করেও আর জিততে পারেনি সে। রাজনীতির এই ‘কারবারে’র পাশাপাশি জামালউদ্দিন বিস্তার করতে থাকে ধর্মান্তর চক্রের জাল। এজন্য অর্থও আসতে থাকে বিদেশ থেকে। রাতারাতি বিশাল সম্পত্তির মালিক হয়ে যায় জামালউদ্দিন। সে একাধিক সম্পত্তি কেনে, নির্মাণ করে শোরুম, বানায় বিলাসবহুল বাড়ি, কেনে দামী দামী গাড়িও (Islamic Conversion Racket)।

    মঙ্গলবার কোতোয়ালির উতরৌলায় মধুপুরে জামালউদ্দিনের প্রাসাদোপম বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দেয় প্রশাসন। প্রশাসনের দাবি, সরকারি জমিতে নির্মাণ করা হয়েছিল বাড়িটি (UP)। সেটি খালি করার জন্য তাকে তিনবার নোটিশও দেওয়া হয়েছিল (Islamic Conversion Racket)।

  • Weather Update: রাজ্যজুড়ে সপ্তাহভর ভারী বৃষ্টির পূর্বাভাস, দুর্যোগ চলবে কতদিন?

    Weather Update: রাজ্যজুড়ে সপ্তাহভর ভারী বৃষ্টির পূর্বাভাস, দুর্যোগ চলবে কতদিন?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যজুড়ে সপ্তাহভর ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর হাওয়া অফিস (Weather Update)। নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জেরে আজ, বুধবার থেকে তিন দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি (Heavy Rainfall) হতে পারে। ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হওয়াও। দক্ষিণের পাশাপাশি ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও।

    নিম্নচাপ অঞ্চল (Weather Update)

    হাওয়া অফিস আগেই জানিয়েছিল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্তও। বঠিন্ডা, রোহতক, কানপুর, ডালটনগঞ্জ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ অঞ্চলের কেন্দ্র বরাবর দক্ষিণপূর্বে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি মৌসুমি অক্ষরেখাও। রাজ্যে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ুও। এ সবের জেরে সপ্তাহভর ঝড়বৃষ্টি চলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে। কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণও।

    ভারী বৃষ্টির সম্ভাবনা

    মঙ্গলবার বিকেল থেকে বুধবার সকাল পর্যন্ত দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস ছিল। দক্ষিণের অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আবহাওয়ার বিশেষ কোনও উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। নিম্নচাপের জেরে আগামী ২৪ ঘণ্টা পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে সমুদ্র উত্তাল থাকবে বলেও পূর্বাভাস হাওয়া অফিসের। এই সময়ের মধ্যে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে (Weather Update)।

    সপ্তাহব্যাপী ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। রবি ও সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং  কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মাঝে কমবেশি ঝড়বৃষ্টি চলবেই।

    প্রসঙ্গত, সোমবার রাত থেকে নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে। কলকাতার বেশিরভাগ রাস্তাই জলমগ্ন। জল জমেছে হাওড়ারও কিছু অংশে। টানা বৃষ্টিতে জলস্তর বাড়তে পারে শিলাবতী, কংসাবতীতে। ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে ঝাড়খণ্ডেও। ফলে জল ছাড়তে পারে ডিভিসি (Heavy Rainfall)। ডিভিসির ছাড়া জলে বিপদ বাড়তে পারে হাওড়া ও হুগলিতে (Weather Update)।

  • Dilip Ghosh: দিলীপের মুখে শমীক-প্রশস্তি, কী বললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি?

    Dilip Ghosh: দিলীপের মুখে শমীক-প্রশস্তি, কী বললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি?

    মাধ্যম নিউজ ডেস্ক: দিলীপের (Dilip Ghosh) তৃণমূলে যোগদানের জল্পনায় জল ঢেলে দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ স্বয়ং। এদিন বিজেপির দফতরে গিয়ে শমীকের (Shamik Bhattacharya) সঙ্গে দেখা করেন দিলীপ। দু’জনে বেশ খানিকক্ষণ কথাবার্তাও হয়। পরে দিলীপ বলেন, “মার্কেটে যাঁর দাম থাকে, তাঁকে নিয়ে অনেক জল্পনা হয়।”

    ঘাসফুল শিবিরে দিলীপ-যোগের জল্পনা (Dilip Ghosh)

    অসমর্থিত একটি সূত্রের খবর, ধর্মতলায় তৃণমূলের ২১ জুলাই সমাবেশে দিলীপ ঘাসফুল শিবিরে যোগ দিতে পারেন বলে জল্পনা ছড়াতে থাকে এক শ্রেণির সংবাদ মাধ্যম। এদিন তাতে জল ঢেলে দিয়ে দিলীপ বলেন, “বাজারে যাঁর দাম থাকে, তাঁর সেলের কথা ওঠে। যাঁদের দাম নেই, তাঁদের কিনবে কে? তাঁরা রাস্তায় পড়ে থাকেন। দিলীপ ঘোষের দাম আছে, দাম থাকবে। দিলীপ ঘোষ সেলেবল নয়।” এদিন বিজেপির নয়া রাজ্য সভাপতির ভূয়সী প্রশংসাও করেন দিলীপ। বলেন, “এক সময় শমীকদার পথেই আমি হেঁটেছি। যখন দলে এসেছিলাম, তখন শমীকদা আমার সিনিয়র ছিলেন। নতুন-পুরানো সব কর্মীরা মিলেই দলকে এই জায়গায় এনেছে। তাই লড়াই জারি থাকবে।” তিনি বলেন, “আমার মধ্যে কোনও ভেজাল নেই। তাই এত দাম।”

    আবেগ দিয়ে পার্টি দাঁড় করিয়েছি     

    বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি (Dilip Ghosh) বলেন, “আবেগ দিয়ে আমরা পার্টি দাঁড় করিয়েছি। ঘাম-রক্ত দিয়েছি। ১৫০ জনেরও বেশি কর্মী প্রাণ দিয়েছেন। সেই আবেগের আগুন বুকের মধ্যে রয়েছে। শুধু আমার নয়, শত শত কর্মীর। তাই যতই বৃষ্টি হোক, আবেগের আগুন নিভে যেতে দেব না।” দিলীপের সঙ্গে বৈঠকের পর দৃশ্যতই খুশি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “আমরা সবাই বিজেপি। আমাদের প্রতীক পদ্মফুল। ক্ষণিকের জন্য কোথাও ভুল হতে পারে। ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে। কিন্তু এর অর্থ এই নয় যে, তিনি দলের বাইরে চলে গিয়েছেন।”

    শমীক (Shamik Bhattacharya) বলেন, “১৫ দিনের মধ্যেই সংঘবদ্ধ বিজেপিকে দেখতে পাবেন পশ্চিমবঙ্গের মানুষ। বিজেপি ঐক্যবদ্ধ ছিল, আছে, থাকবে। কাউকে অন্য দলের লোক বলে দাগিয়ে দেবেন না। কাউকে অন্য দলের লোক বলে দূরে সরিয়ে দেবেন না। এই লড়াই পশ্চিমবঙ্গ বাঁচানোর লড়াই। এটা অস্তিত্ব রক্ষার সংকট। হিন্দু বাঙালিদের জন্য শেষ নির্বাচন। জাতীয়তাবাদী মুক্তমনস্ক প্রগতিশীল মুসলমানদের জন্যও এই নির্বাচন (Dilip Ghosh) শেষ নির্বাচন।”

  • Elon Musk: আমেরিকায় পানি পাবে কি ইলন মাস্কের নয়া দল?

    Elon Musk: আমেরিকায় পানি পাবে কি ইলন মাস্কের নয়া দল?

    মাধ্যম নিউজ ডেস্ক: ৫ জুলাই নয়া দল গঠনের কথা ঘোষণা করেছিলেন মার্কিন বিলিয়নিয়র ইলন মাস্ক (Elon Musk)। তাঁর দলের নাম আমেরিকা পার্টি। এক্স হ্যান্ডেল তিনি জানিয়েছেন তাঁর এই নয়া দলের কথা। ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ নিয়ে মতদ্বৈততা চরমে ওঠে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ও ইলন মাস্কের। তার পরেই আত্মপ্রকাশ করে মাস্কের নয়া দল। ট্রাম্পের বিলটিকে মাস্ক অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এক বিপর্যয় বলে বর্ণনা করেছেন।

    মাস্কের দলের তিন স্তম্ভ (Elon Musk)

    যদিও মাস্কের দলটি এখনও আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হয়নি, তাদের কোনও সংবিধানও নেই। তবে মাস্কের দলটি মূলত তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে রয়েছে। এগুলি হল, আগ্রাসী আর্থিক রক্ষণশীলতা – ঋণ ও অপ্রয়োজনীয় ব্যয় কমানোর ওপর জোর, প্রযুক্তিগত গতি বৃদ্ধি – কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), রোবোটিক্স এবং বিশেষ করে জ্বালানি খাতে নিয়ন্ত্রণ মুক্ত করার পক্ষে জোরালো অবস্থান এবং মধ্যম ৮০ শতাংশ প্রতিনিধিত্ব – রাজনৈতিক চরমপন্থীদের দ্বারা বিমুখ হওয়া সাধারণ মানুষের প্রতিনিধিত্বের দাবি। প্রাথমিক সমীক্ষায় দেখা গিয়েছে, মাস্কের নয়া দলের প্রতি জনগণের কিছুটা আগ্রহ রয়েছে। ৪০ শতাংশ ভোটার এতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে মাস্কের ব্যক্তিগত জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে কম। তাঁর অনুকূলতা সূচক বর্তমানে -১৮।

    আগেও ছাপ ফেলতে পারেনি তৃতীয় কোনও দল

    তবে ১৭৭৬ সাল থেকে আমেরিকায় তৃতীয় রাজনৈতিক দলগুলির ইতিহাস মাস্কের আকাঙ্ক্ষার এক হতাশাজনক ছবি তুলে ধরে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা বরাবরই চ্যালেঞ্জারদের দমন করেছে (Elon Musk)। থিওডোর রুজভেল্টের প্রগ্রেসিভ বুল মুস পার্টি ১৯১২ সালে ২৭ শতাংশ ভোট জয়ী হলেও, অল্পদিনেই ভেঙে পড়ে। রস পেরোর রিফর্ম পার্টি ওই বছরই ভোট পেয়েছিল ১৯ শতাংশ ভোট। পেরো নেতৃত্ব ছাড়ার পরেই দ্রুত দুর্বল হয়ে পড়ে নয়া পার্টি। লিবার্টেরিয়ান ও গ্রিন পার্টির মতো ধারাবাহিক চেষ্টাগুলোও দশকের পর দশক ধরে সংগ্রাম করে চলেছে। কিন্তু সম্মিলিতভাবে কংগ্রেসের ১ শতাংশ আসনও পায়নি।

    কাঠামোগত বাধাও রয়েছে। নয়া দলকে প্রতিটি রাজ্যে আলাদা আইনের অধীনে লাখ লাখ স্বাক্ষর সংগ্রহ করতে হয়। ক্যালিফোর্নিয়া রাজ্যেই ১১ লাখ স্বাক্ষর বা ৭৫ হাজার নিবন্ধিত সদস্য লাগবে। “স্পয়লার এফেক্ট”ও একটি বড় বাধা। কারণ তৃতীয় দলগুলো প্রায়ই প্রধান রাজনৈতিক দলের সমর্থকদের ভোট কেটে নেয়। তাই তাদের প্রতিপক্ষই জয়ী হয়। তাই মাস্কের দল আমেরিকায় পানি পাবে কিনা, তা বলবে সময়। তবে এনিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন সে দেশের রাজনৈতিক (Donald Trump) বিশেষজ্ঞরা। ভ্যালডোস্টা স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানী বার্নার্ড টামাস বলেন, “এটা ব্যবসা চালানোর মতো নয়। এর জন্য একটি তৃণমূলস্তরের আন্দোলনের প্রয়োজন। শুধু টাকাটাই যথেষ্ট নয় (Elon Musk)।”

  • BJP: ভারত চতুর্থ সর্বাধিক সমতা সম্পন্ন দেশ, জানাল ওয়ার্ল্ড ব্যাংক

    BJP: ভারত চতুর্থ সর্বাধিক সমতা সম্পন্ন দেশ, জানাল ওয়ার্ল্ড ব্যাংক

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিবেদনকে স্বাগত জানাল বিজেপি (BJP)। ওই রিপোর্টে ভারতকে চতুর্থ সর্বাধিক সমতা সম্পন্ন দেশ হিসেবে ঠাঁই দেওয়া হয়েছে। কংগ্রেসের অভিযোগ, বিশ্বব্যাংকের ওই রিপোর্ট ভুলভাবে (World Bank Report) উপস্থাপন করা হয়েছে। রাহুল গান্ধীর দলের ওই দাবিকে খারিজ করে দিয়েছে বিজেপি।

    বিশ্ব ব্যাংকের গিনি সূচক (BJP)

    বিশ্ব ব্যাংকের গিনি সূচক (Gini Index) রিপোর্টের উদ্ধৃতি দিয়ে বিজেপির মুখপাত্র সায়েদ জাফর ইসলাম বলেন, “২০১৩–১৪ সালে “ফ্র্যাজাইল ফাইভ” (অস্থিতিশীল পাঁচটি দেশের) অংশ থেকে আজ “ফ্যাবুলাস ফোর”-এর অন্তর্ভুক্তিতে ভারতের রূপান্তর সরকারের নীতিগত সাফল্যকেই প্রতিফলিত করে।” তিনি বলেন, “এটি একদিনে হয়নি। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদৃষ্টির ফল, যা ওয়ার্ল্ড ব্যাংকের মতো রিপোর্টে প্রতিফলিত হয়েছে। এই রিপোর্টে ভারতকে চতুর্থ সর্বাধিক সমতা বজায় রাখা দেশ হিসেবে দেখানো হয়েছে। জি৭-এর যে কোনও দেশের চেয়েও ভারত এগিয়ে।”  ইসলাম জানান, গিনি সূচকের পতন ২০১১–১২ সালে ছিল ২৮.৮ এবং ২০২২–২৩ সালে কমে দাঁড়িয়েছে ২৫.৫।  এটি আয়ের বৈষম্য হ্রাসের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত।

    বিজেপির বক্তব্য

    প্রসঙ্গত, ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টে ভারতকে শুধু স্লোভাক প্রজাতন্ত্র, স্লোভেনিয়া এবং বেলারুসের নীচে রাখা হয়েছে। এটিকে মধ্যম মাত্রার কম বৈষম্যমূলক দেশ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। গিনি সূচক হল বৈষম্য মাপার একটি পদ্ধতি, যেখানে নিম্নতর স্কোর মানে আয়ের বণ্টন বেশি ন্যায়সঙ্গত। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এই সূচকে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র (৪১.৮), চিন (৩৫.৭) এবং ব্রিটেনের (৩৪.৪) মতো বড় অর্থনীতিগুলিকেও ছাড়িয়ে গিয়েছে (BJP)। ইসলাম পিউ রিসার্চ সেন্টারের এক সমীক্ষার প্রসঙ্গও উল্লেখ করেন। সেখানে দেখা গিয়েছে, ৭৪ শতাংশ ভারতীয় তাঁদের গণতন্ত্র ও অর্থনীতি—উভয় ক্ষেত্রেই আপেক্ষিকভাবে সন্তুষ্ট এবং এই ভিত্তিতে ২৩টি দেশের মধ্যে ভারত দ্বিতীয় স্থান অধিকার করেছে।

    উল্লেখ্য, কংগ্রেস কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তথ্য বিকৃতি করার অভিযোগ এনেছিল। এই সময়ই বিজেপির মন্তব্যটি (World Bank Report) সামনে আসে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ অভিযোগ করেন, সরকার বেছে বেছে তথ্য তুলে ধরছে এবং গুরুত্বপূর্ণ বিষয়ে চোখ বন্ধ করে আছে (BJP)।

  • Karnataka: এ গ্রামে মহরম পালন করেন হিন্দুরা, অন্যত্র গণেশ মূর্তি ভেঙে কাঠগড়ায় সৈয়দ

    Karnataka: এ গ্রামে মহরম পালন করেন হিন্দুরা, অন্যত্র গণেশ মূর্তি ভেঙে কাঠগড়ায় সৈয়দ

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্রামে একঘরও মুসলমান নেই। তবে মহরম উৎসব আছে। এবং সেই উৎসব পালন করেন হিন্দুরাই। আজব মনে হলেও, ফি বছর মহরমের শোভাযাত্রা বের হয় কর্নাটকের (Karnataka) ইয়াদগির জেলার তালাওয়ারগেরে গ্রামে। হিন্দু গ্রামের এই মহরম পালনের ঘটনা সাম্প্রদায়িক সম্প্রীতির এক (Ganesha Idol) অনন্য নজির। মহরমের এই উৎসব চলে ছ’দিন ধরে। শোভাযাত্রায় অংশ নেন শত শত হিন্দু। শোভাযাত্রায় হয় ভক্তিমূলক গান। হাসান, হুসেন এবং এক মৌলালির প্রতিকৃতি কাঁধে বহন করেন শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা।

    সাম্প্রদায়িক সম্প্রীতির নজির (Karnataka)

    সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়তে যখন সেই ১৯২৫ সাল থেকে মহরম পালন করছেন হিন্দুরা, সেই সময় শিবামগ্গা গ্রামে ভগবান গণেশের মূর্তি ভাঙচুর করল এক মুসলমান। জানা গিয়েছে, ১৯২৫ সালে যখন একজন সুফি সন্তের দর্শনের মাধ্যমে প্লেগ ও খরার হাত থেকে রক্ষা পান গ্রামবাসীরা, তার পর থেকে তাঁর স্মৃতির উদ্দেশে প্রতি বছর মহরম পালন করেন গ্রামবাসীরা। ওই সুফি সন্তকে শ্রদ্ধা জানাতে আশুরখানা রং-ও করেন তাঁরা (Karnataka)। বিলানো হয় মিষ্টি। এদিন বহু মানুষ এখানে আসেন ওই সুফি সন্তের আশীর্বাদ নিতে।

    গণেশের মূর্তি ড্রেনে

    ইয়াদগিরে হিন্দুরা যখন মুসলমানদের উৎসব পালন করছেন ঘটা করে, তখন শিবামগ্গার আকাশে ঘনাচ্ছে অসাম্প্রদায়িকতার মেঘ। রাখিগুড্ডার বাঙ্গারাপ্পা লে আউটে দেখা গিয়েছে ৩ জুলাই সৈয়দ নামে এক ব্যক্তি গণেশের মূর্তি পা দিয়ে মাড়িয়ে দেন। তিনি নাগারার একটি মূর্তি ড্রেনে ছুঁড়ে ফেলেন বলেও অভিযোগ। স্থানীয় বাসিন্দারা এই মূর্তি দুটি একটি পার্কে বসিয়েছিলেন।

    সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওয় দেখা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি মূর্তিগুলির অবমাননা করেছে বলে কবুল করেছে। সে বলেছে, “আমাদের বাড়ির বাইরে মন্দির থাকবে কেন?” পরে সে নাকি ক্ষমাও চেয়েছিল। এই ঘটনায় পুলিশ সৈয়দ ও তার সঙ্গী রেহমতুল্লাহকে আটক করেছে। স্থানীয় বিধায়ক এসএন চন্নবাসাপ্পা এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কেএস ঈশ্বরাপ্পা ঘটনাস্থল (Ganesha Idol) পরিদর্শন করেন এবং কঠোর আইনি ব্যবস্থার দাবি জানান। পুলিশ (Karnataka) জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।

  • Celebi Ban: সেলেবির সুরক্ষা ছাড়পত্র প্রত্যাহার নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তই বহাল দিল্লি হাইকোর্টে

    Celebi Ban: সেলেবির সুরক্ষা ছাড়পত্র প্রত্যাহার নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তই বহাল দিল্লি হাইকোর্টে

    মাধ্যম নিউজ ডেস্ক:তুর্কি বিমান পরিষেবা সংস্থা সেলেবির (Celebi Ban) সুরক্ষা ছাড়পত্র প্রত্যাহার নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তই বহাল রাখল দিল্লি হাইকোর্ট। সোমবার আদালত তুর্কি বিমান পরিষেবা সংস্থা সেলেবি এয়ারপোর্ট সার্ভিসেস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের সুরক্ষা ছাড় বাতিল করার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থন করেছে। এদিন বিচারপতি (Delhi High Court) শচীন দত্ত তাঁর নির্দেশে বলেন, “সরকারের এই সিদ্ধান্তে জাতীয় নিরাপত্তা জড়িত। তাই সেলেবি কর্তৃক দায়ের করা আবেদনগুলি খারিজ করে দেওয়া হল।” তিনি বলেন, “গুপ্তচরবৃত্তি বা লজিস্টিক ক্ষমতার দ্বৈত ব্যবহারের সম্ভাবনা নির্মূল করা প্রয়োজন। কারণ বহিরাগত সংঘাতের সময় এই ধরনের সংযোগ দেশের নিরাপত্তাকে বিপদের মুখে ফেলতে পারে।”

    আদালতের পর্যবেক্ষণ (Celebi Ban)

    পর্যবেক্ষণে আদালত জানায়, বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং পরিষেবার মাধ্যমে এয়ারসাইড অপারেশন, বিমানের অভ্যন্তর, কার্গো, যাত্রী তথ্য ব্যবস্থা এবং নিরাপত্তা জোনে প্রবেশের সুযোগ তৈরি হয়। এই ধরনের অবাধ প্রবেশাধিকার নিরাপত্তা পর্যালোচনার প্রয়োজনীয়তা অনেক গুণ বাড়িয়ে তোলে, বিশেষ করে যখন পরিষেবা সংস্থার বিদেশি সংযোগ থাকে। সেলেবি তাদের আবেদনে বলে, কোনও পূর্ব সতর্কতা ছাড়াই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং সরকার কোনও ব্যাখ্যাও দেয়নি। তারা আরও দাবি করে, এই নিষেধাজ্ঞার ফলে ৩,৭৯১ জনের চাকরির ওপর প্রভাব পড়বে। তাদের বক্তব্য ছিল, “কোনও সত্তা কীভাবে একটি হুমকি — তা ব্যাখ্যা না করে শুধুমাত্র জাতীয় নিরাপত্তা সম্পর্কিত কথার ফুলঝুরি আইনের দৃষ্টিতে ধোপে টেকে না।”

    কেন্দ্রের বক্তব্য

    সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, কেন্দ্রের সিদ্ধান্তের কারণ প্রকাশ করলে সেই সিদ্ধান্তের (Celebi Ban) মূল উদ্দেশ্য ব্যাহত হত। তিনি বলেন, নভেম্বর ২০২২-এ যখন সেলেবির সুরক্ষা ছাড়পত্র রিনিউ করা হয়েছিল, তখন সংস্থা মেনে নিয়েছিল যে, কোনও কারণ না জানিয়েও সেই ছাড় বাতিল করা যেতে পারে। প্রসঙ্গত, ১৫ মে ভারতের বিমান চলাচল নিরাপত্তা সংস্থা ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সেলেবির নিরাপত্তা অনুমোদন বাতিল করে। এই সিদ্ধান্তটি (Delhi High Court) এমন একটা সময়ে এল, যখন তুরস্ক পাকিস্তানকে ড্রোন সরবরাহ করে এবং ভারতের ‘অপারেশন সিঁদুর’ বিমান হামলার নিন্দা করে (Celebi Ban)।

  • Manipur Crisis: “মণিপুরে মেইতেই ও কুকিদের মধ্যে উত্তেজনা কমাতে চেষ্টা করে যাচ্ছেন স্বয়ংসেবকরা,” দাবি আরএসএসের

    Manipur Crisis: “মণিপুরে মেইতেই ও কুকিদের মধ্যে উত্তেজনা কমাতে চেষ্টা করে যাচ্ছেন স্বয়ংসেবকরা,” দাবি আরএসএসের

    মাধ্যম নিউজ ডেস্ক: “মণিপুরে (Manipur Crisis) আলোচনার মাধ্যমে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে উত্তেজনা কমাতে চেষ্টা করে যাচ্ছেন স্বয়ংসেবকরা।” অন্তত এমনই দাবি করল আরএসএস (RSS)। সংঘের দাবি, ২০২৩ সালের মে মাস থেকে জাতিগত হিংসায় জর্জরিত রাজ্যে ধীরে ধীরে শান্তি ফিরছে। আরএসএসের জাতীয় প্রচার ও গণমাধ্যম বিভাগের প্রধান সুনীল আম্বেকর জানান, সম্প্রতি অনুষ্ঠিত তিনদিনব্যাপী ‘প্রান্ত প্রচারক’ সভায় অংশগ্রহণকারী প্রতিনিধিরা মনিপুরের বর্তমান পরিস্থিতি এবং রাজ্যে ঘটতে থাকা ইতিবাচক পরিবর্তন নিয়ে আলোচনা করেছেন।

    সংঘের দাবি (Manipur Crisis)

    তিনি বলেন, “দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এই সভায় অংশ নিতে এসেছিলেন। তাঁরা এটাও জানিয়েছেন যে কীভাবে স্বয়ংসেবকরা দ্রুত ওই অঞ্চলে সৌহার্দ্য প্রতিষ্ঠা ও শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছেন।” তিনি বলেন, “এই উদ্দেশ্যে  আরএসএস স্বয়ংসেবকরা মেইতেই ও কুকি সম্প্রদায়ের সঙ্গে এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করছেন, যাতে তাঁদের মধ্যে একটি সদ্ভাবপূর্ণ পরিবেশ গড়ে ওঠে। তাঁরা এজন্য চেষ্টা করে যাচ্ছেন।” আম্বেকর বলেন, “গত বছরের তুলনায় এবার মণিপুরের পরিস্থিতির উন্নতি হয়েছে। তাঁদের অভিজ্ঞতা থেকে অনেক ইতিবাচক দিক সামনে এসেছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে। তবে তাদের মাধ্যমে কিছু ইতিবাচক খবর পাওয়া গিয়েছে।”

    বিরোধীদের সমালোচনার জবাব

    বিরোধীদের সমালোচনার জবাবে আম্বেকর বলেন, “যখন কোথাও পরিস্থিতির অবনতি ঘটে, তখন তা একদিনেই ঠিক হয়ে যায় না (Manipur Crisis)। তবে অবশ্যই আগের বছরের তুলনায় যদি দেখা যায়, তাহলে কিছুটা হলেও শান্তি ফিরে আসতে শুরু করেছে।” তিনি বলেন, “শান্তি প্রক্রিয়া শুরু হয়েছে। দু’পক্ষের মধ্যে যে আলোচনা চলছে, তা অগ্রসর হবে।” পরে অন্য একটি বিবৃতিতে আম্বেকর বলেন, “আরএসএসের স্বয়ংসেবকরা মণিপুরে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার লক্ষ্যে মেইতেই এবং কুকি উভয় পক্ষের সঙ্গেই কথা বলছেন। এই কারণেই ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে।” প্রসঙ্গত, ২০২৩ সালের মে মাস থেকে মেইতেই এবং কুকি-জো গোষ্ঠীর (RSS) মধ্যে জাতিগত সংঘর্ষে ২৬০জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ঘরছাড়া হয়েছেন হাজার হাজার মানুষ (Manipur Crisis)।

  • India: ১৮তম ব্রিকস সম্মেলন হবে ভারতে, রাষ্ট্রসংঘে ভারতের অন্তর্ভুক্তিতে জোরালো সওয়াল

    India: ১৮তম ব্রিকস সম্মেলন হবে ভারতে, রাষ্ট্রসংঘে ভারতের অন্তর্ভুক্তিতে জোরালো সওয়াল

    মাধ্যম নিউজ ডেস্ক: অষ্টাদশতম ব্রিকস সম্মেলন হবে ভারতে (India)। ব্রাজিলে সপ্তদশতম ব্রিকস সম্মেলনেই (BRICS Summit) এই সিদ্ধান্ত হয়েছে। রিও ডি জেনেইরোয় রবিবার ব্রিকস সম্মেলনের শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এই খবর জানানো হয়েছে। একটি অন্তর্ভুক্তিমূলক ও মজবুত শাসনের জন্য গ্লোবাল সাউথ সহযোগিতা জোরদার করা শীর্ষক এই বিবৃততে ২০২৮ সালে ৩৩তম রাষ্ট্রসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন আয়োজনের জন্য ভারতের আয়োজনের উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। ভারতের প্রতি সমর্থন জানিয়ে ব্রিকস নেতারা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে ফের সওয়াল করেন। যৌথবিবৃতিতে আরও বলা হয়েছে, ২০২২ সালের বেইজিং এবং ২০২৩ সালের জোহানেসবার্গ-২ সম্মেলনের ঘোষণাপত্র স্মরণ করে চিন ও রাশিয়া, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে, রাষ্ট্রসংঘ-সহ নিরাপত্তা পরিষদে বৃহত্তর ভূমিকা রাখার জন্য ব্রাজিল ও ভারতের আকাঙ্ক্ষার প্রতি তাঁদের সমর্থন জোরালো করেছে।”

    ভারতের উদ্ভাবন ও প্রযুক্তি (India)

    ভারতের উদ্ভাবন ও প্রযুক্তি ক্ষেত্রে নেতৃত্বকেও জোরালোভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ব্রিকস নেতারা ২০২৫ সালের জানুয়ারিতে ব্রিকস স্টার্টআপ ফোরামের সূচনা এবং একটি ব্রিকস স্টার্টআপ নলেজ হাব প্রতিষ্ঠার প্রশংসা করেন। এই উদ্যোগগুলির লক্ষ্য হল সদস্য দেশগুলির মধ্যে স্টার্টআপ ইকোসিস্টেমে সহযোগিতা আরও গভীর করা (India)। বিবৃতিতে ডিজিটাল রূপান্তর বিষয়ে দক্ষতা বৃদ্ধি অধিবেশনের আয়োজনের জন্য ভারতের প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ সাইড ইভেন্ট হিসেবে অনুষ্ঠিত হয়। শুধু তাই নয় ব্রিকসজুড়ে এই ধরনের উদ্যোগ আরও উৎসাহিত করার আহ্বানও জানানো হয়েছে।

    কী বললেন প্রধানমন্ত্রী

    পরিবেশ, সিওপি ৩০ ও বৈশ্বিক স্বাস্থ্য বিষয়ে এক অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “ভারতের ব্রিকস সভাপতিত্বে আমরা ব্রিকসকে একটি নতুন রূপ দিতে কাজ করব।” তিনি বলেন, “ব্রিকসের অর্থ হবে বিল্ডিং রেসিলিয়েন্স অ্যান্ড ইননোভেশন ফর কো-অপারেশন অ্যান্ড সাসটেনেবিলিটি। যেমন করে আমরা জি২০-এর সভাপতিত্বের সময় গ্লোবাল সাউথের বিষয়গুলিকে অগ্রাধিকার দিয়েছিলাম, তেমনি ব্রিকসের সভাপতিত্বেও আমরা এই ফোরামকে এগিয়ে নিয়ে যাব।” পরিবেশ (BRICS Summit) সংরক্ষণের ক্ষেত্রে ব্রিকস ভারত সরকারের উদ্যোগের প্রশংসা করেছে, বিশেষ করে বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতি সংরক্ষণের লক্ষ্যে গঠিত ইন্টারন্যাশনাল বিগ ক্যাটস অ্যালায়েন্সের প্রতিষ্ঠাকে গুরুত্ব দেওয়া হয়েছে। ব্রিকস নেতারা বাঘ-সহ বন্যপ্রাণ সংরক্ষণে পারস্পরিক সহযোগিতা এবং যৌথ প্রচেষ্টার ওপর জোর দিয়েছেন (India)।

  • Earths Rotation Speed: আগের চেয়ে ঢের বেশি দ্রুত গতিতে ঘুরছে পৃথিবী! কেন এই পরিবর্তন?

    Earths Rotation Speed: আগের চেয়ে ঢের বেশি দ্রুত গতিতে ঘুরছে পৃথিবী! কেন এই পরিবর্তন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আগের চেয়ে ঢের বেশি দ্রুত গতিতে ঘুরছে পৃথিবী। বিজ্ঞানীরা জানিয়েছেন, যদিও এই গতি (Earths Rotation Speed) বৃদ্ধির পরিবর্তন দৈনন্দিন জীবনে বোঝা যায় না, তবে এটি প্রতিদিনের দৈর্ঘ্য মিলিসেকেন্ডের ভগ্নাংশে ছোট করে দিচ্ছে। তাই বিশ্বের টাইমকিপাররা এক ঐতিহাসিক পরিবর্তনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ২০২৯ সালের মধ্যে কো-অর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম থেকে এক সেকেন্ড বিয়োগ করা হতে পারে (Days Getting Shorter)।

    পারমাণবিক ঘড়ি (Earths Rotation Speed)

    ছয়ের দশকে পারমাণবিক ঘড়ির মাধ্যমে সময় গণনা শুরু হওয়ার পর এই প্রথমবার, পৃথিবীকে সময় যোগ না করে বিয়োগ করতে হতে পারে। এটি সময় গণনায় এক বৈপ্লবিক পরিবর্তনের ইঙ্গিত দেয়। এখানে মানুষ তার ঘড়িকে পৃথিবীর প্রকৃতিক ছন্দের সঙ্গে মানানসই করতে গিয়ে এক ব্যতিক্রমী বাস্তবতার মুখোমুখি হচ্ছে, যা দেখায় পৃথিবীর অভ্যন্তরীণ গতিশীলতার কাছে মানুষের সবচেয়ে নিখুঁত প্রযুক্তিও কতটা অরক্ষিত।

    পৃথিবীর ঘূর্ণনের গতি বাড়ছে

    পৃথিবীতে একটি দিন সাধারণভাবে ৮৬,৪০০ সেকেন্ড বা ২৪ ঘণ্টার হয়ে থাকে। তবে এটি কখনওই একটি নির্দিষ্ট ধ্রুবক ছিল না। পৃথিবীর ঘূর্ণন বিভিন্ন ভূ-ভৌগোলিক, জ্যোতির্বৈজ্ঞানিক ও বায়ুমণ্ডলীয় প্রভাবের কারণে বদলায়। তবে ২০২০ সাল থেকে বিজ্ঞানীরা লক্ষ্য করছেন যে পৃথিবীর ঘূর্ণনের গতি ধারাবাহিকভাবে বাড়ছে। ফলে দিনের দৈর্ঘ্য মিলিসেকেন্ডের ভগ্নাংশে কমে যাচ্ছে। এটা মানুষ টের পায় না, কিন্তু পারমাণবিক সময় পরিমাপে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ (Earths Rotation Speed)।

    ওয়াশিংটন ডিসিভিত্তিক ইন্টারন্যাশনাল আর্থ রোটেশন অ্যান্ড রেফারেন্স সিস্টেমস সার্ভিস জানিয়েছে, এই প্রবণতা ২০২৫ সালেও অব্যাহত রয়েছে এবং এ বছর ৯, ১২ এবং ২২ জুলাই এবং ৫ অগাস্টে পৃথিবীর ঘূর্ণনের গতি রেকর্ড ভাঙতে পারে। ৫ আগস্ট পৃথিবী তার স্বাভাবিক ২৪ ঘণ্টার তুলনায় ১.৫১ মিলিসেকেন্ড দ্রুত এক পূর্ণ (Days Getting Shorter) আবর্তন সম্পন্ন করতে পারে।

    বিশেষজ্ঞদের মতে, যদি এই প্রবণতা বজায় থাকে, তবে ২০২৯ সালেই ইতিহাসে প্রথমবার এক সেকেন্ড সময় বিয়োগ করতে হতে পারে, যাতে পারমাণবিক সময় পৃথিবীর ক্রমবর্ধমান দ্রুত ঘূর্ণনের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে পারে (Earths Rotation Speed)।

LinkedIn
Share