Author: pranabjyoti

  • US Iran Conflict: গোয়েন্দা রিপোর্টেই অস্বস্তিতে ট্রাম্প, কী বলল হোয়াইট হাউস?

    US Iran Conflict: গোয়েন্দা রিপোর্টেই অস্বস্তিতে ট্রাম্প, কী বলল হোয়াইট হাউস?

    মাধ্যম নিউজ ডেস্ক: নিজের দেশের গোয়েন্দা রিপোর্টেই যারপরনাই অস্বস্তিতে পড়লেন ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (White House)। ইরানের তিন-তিনটি ক্ষেপণাস্ত্র কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছিলেন তিনি (US Iran Conflict)। কিন্তু সে দেশের গোয়েন্দা রিপোর্টেই বলা হয়েছে, ইরানের যে তিনটি পরমাণু গবেষণা কেন্দ্রে হামলা চালানো হয়েছিল, তাতে ইরানের পরমাণু কর্মসূচির কোমর ভেঙে দেওয়া যায়নি। বরং যে গতিতে লক্ষ্যে পৌঁছানোর কথা ছিল ইরানে, তাকে কয়েক মাস পিছিয়ে দেওয়া গিয়েছে। গোয়েন্দা রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই নিজের দেশেই প্রশ্নের মুখে ট্রাম্প প্রশাসন। দেশবাসীর নজর ঘোরাতে মার্কিন প্রেসিডেন্ট প্রশ্ন তুলেছেন গোয়েন্দা রিপোর্ট কীভাবে ফাঁস হল, তা নিয়ে। গোয়েন্দা রিপোর্ট ফাঁস হওয়াকে ট্রাম্প প্রশাসন ‘দেশদ্রোহ’ বলে দেগে দিয়েছেন।

    কি বলছে রিপোর্ট (US Iran Conflict)

    দিন কয়েক আগে ইরানের যে তিনটি পরমাণু গবেষণা কেন্দ্রে আমেরিকা হামলা চালিয়েছিল, তা নিয়ে রিপোর্ট জমা দিয়েছে দেশের সামরিক বিভাগ পেন্টাগনের গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি। মার্কিন হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা ব্যাখ্যা করে বলা হয়েছে সময়ের সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও ভালোভাবে বোঝা যাবে। তবে প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইরানের পরমাণু কর্মসূচির মূল উপাদানকে গুঁড়িয়ে দেওয়া যায়নি। ধ্বংস করা যায়নি সে দেশের ইউরেনিয়ামের ভান্ডারও। মার্কিন হামলার আগেই ইরান মজুত রাখা ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নিয়ে যায় বলেও দাবি করা হয়েছে গোয়েন্দা রিপোর্টে।

    সিএনএনের বক্তব্য

    ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির এক আধিকারিককে উদ্ধৃত করে সিএনএন জানিয়েছে, ইরানের পরমাণু কর্মসূচিকে হয়তো কয়েক মাস পিছিয়ে দেওয়া গিয়েছে। গোয়েন্দাদের রিপোর্ট জমা পড়ার কথা স্বীকার করলেও, হামলায় ইরানের যে তেমন ক্ষয়ক্ষতি হয়নি, তা অস্বীকার করেছে হোয়াইট হাউস। প্রেস সেক্রেটারি ক্যারোসিন লেভিট বলেন, “ওই রিপোর্ট ভুল। রিপোর্টটি গোপন থাকার কথা। কিন্তু নিম্নস্তরের কেউ সেটি ফাঁস করে দিয়েছেন বলে জানা গিয়েছে। রিপোর্ট ফাঁস করে দেওয়ার আসল উদ্দেশ্য হল ডোনাল্ড ট্রাম্পকে খাটো করা (US Iran Conflict), তাঁর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা, যুদ্ধবিমানের বীর পাইলটদের অপমান করা। ইরানের পরমাণু কর্মসূচি নিশ্চিহ্ন করতে নিপুণ হাতে কাজ করেছেন তাঁরা। ৩০ হাজার পাউন্ড বোমা নিক্ষেপ করলে কী হয়, তা সকলেই জানেন।” গোয়েন্দা রিপোর্ট ফাঁস করাকে দেশদ্রোহ বলে উল্লেখ করেছেন পশ্চিম এশিয়ায় ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফও। তিনি বলেন, “অত্যন্ত জঘন্য বিষয় (White House)। এটি দেশদ্রোহ। এ নিয়ে তদন্ত হওয়া উচিত (US Iran Conflict)।”

  • Pahalgam Terrorist Attack: পাহাড়ি পথ বেয়ে ভারতে ঢুকেছিল পহেলগাঁওকাণ্ডের জঙ্গিরা, জানাল এনআইএ

    Pahalgam Terrorist Attack: পাহাড়ি পথ বেয়ে ভারতে ঢুকেছিল পহেলগাঁওকাণ্ডের জঙ্গিরা, জানাল এনআইএ

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের অ্যাবেটাবাদ থেকে মুজফ্ফরবাদ হয়ে পুঞ্চ-রাজৌরি রুটে ভারতে ঢুকেছিল পহেলগাঁওয়ে হামলাকারী জঙ্গিরা (Pahalgam Terrorist Attack)। পুঞ্চের ‘দেহরা কি গলি’ দিয়েই তারা পাকিস্তান থেকে ঢুকেছিল ভারতে। পহেলগাঁও হামলার সময় তারা সড়কপথের বদলে পাহাড়ি রাস্তায় ট্রেক করে এসেছিল। এতে তাদের দূরত্ব কমে গিয়েছিল প্রায় ৭০ শতাংশ (Terrorist)। তবে পাহাড়ি রাস্তায় অস্ত্রশস্ত্র নিয়ে যাওয়া সহজ নয়। গোয়েন্দাদের সন্দেহ, সেক্ষেত্রে জঙ্গিদের সাহায্য করতে পারে স্থানীয়দের কেউ কেউ। অপারেশন শেষে জঙ্গিদের পালাতে বা গা-ঢাকা দিতে তারা জঙ্গিদের সাহায্য করেছিল কিনা, তা খতিয়ে দেখছেন এনআইএর তদন্তকারীরা।

    জঙ্গিদের পরিচয় (Pahalgam Terrorist Attack)

    জঙ্গিদের পরিচয় নিয়েও চাঞ্চল্যকর তথ্য উঠে এল এনআইএর রিপোর্টে। পহেলগাঁও হত্যাকাণ্ডে জঙ্গিদের সাহায্য করার অভিযোগে ধৃতদের জেরা করে জানা গিয়েছে জঙ্গিরা পাকিস্তানের নাগরিক। প্রসঙ্গত, পহেলগাঁও হত্যাকাণ্ডের পরপরই ভারতের তরফে দাবি করা হয়েছিল জঙ্গিরা পাকমদতপুষ্ট। ভারতের অভিযোগের প্রেক্ষিতে পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ দাবি করেছিলেন, প্রমাণ ছাড়াই অভিযোগ করছে ভারত। জঙ্গি হানা নিয়ে আন্তর্জাতিক স্তরের তদন্তের দাবিও করেছিল পাকিস্তান। তবে ভারতের অভিযোগ যে নিছক সন্দেহের বশে নয়, বরং তা যে সত্য, জঙ্গিদের যারা সাহায্য করেছিল, সে কথা কবুল করল তারাই।

    হত্যাকাণ্ডে যুক্ত সুলেমান

    পাকিস্তানের সশস্ত্র বাহিনীর একাধিক অ্যাকাডেমি রয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার দাবি, ভারতে ঢোকার আগে একাধিক ক্যাম্পে প্রশিক্ষণ পেয়েছে জঙ্গিরা। জম্মু-কাশ্মীরে পুরানো জঙ্গি হামলার সঙ্গে পহেলগাঁও হত্যাকাণ্ডের যোগসূত্রগুলি খতিয়ে দেখছেন এনআইএর আধিকারিকরা। এনআইএর এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, ‘সুলেমান নামে এক পাক নাগরিকের পহেলগাঁও হত্যাকাণ্ডে যুক্ত থাকার যোগ মিলেছে। কেন্দ্রীয় সংস্থা তার ডিজিট্যাল ফুটপ্রিন্ট খোঁজার চেষ্টা করছে। জঙ্গিরা (Pahalgam Terrorist Attack) নিজেদের মধ্যে যোগাযোগের জন্য কোনও উন্নতমানের বিকল্প মাধ্যম ব্যবহার করত। তাই কাজটা সহজ নয়।’

    তদন্তকারীদের দাবি, জঙ্গিদের পরিচয় সম্পর্কে এনআইএর তরফে ইতিমধ্যেই যথেষ্ট প্রমাণ সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ভিডিও ফুটেজ, সিসিটিভি ফুটেজ, প্রযুক্তিগত প্রমাণ এবং জম্মু-কাশ্মীর পুলিশ কর্তৃক প্রকাশিত স্কেচ। প্রসঙ্গত, এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে সাংবাদিক হেমির দেশাই লিখেছেন (Terrorist), “দুই কাশ্মীরি মুসলিমকে গ্রেফতার করা হয়েছে। তারা পাহেলগাঁওয়ে হামলার তারিখ ও সময় জানত। পাকিস্তানি জঙ্গিদের পালানোর পথ ও লজিস্টিক সহায়তা দিয়েছিল। এখন তারা এনআইএ হেফাজতে আছে (Pahalgam Terrorist Attack)।”

  • India Job Market: চাঙা হচ্ছে ভারতের চাকরির বাজার, বলছে ইপিএফও-র তথ্য

    India Job Market: চাঙা হচ্ছে ভারতের চাকরির বাজার, বলছে ইপিএফও-র তথ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রমেই চাঙা হচ্ছে ভারতের চাকরির বাজার (India Job Market)! ২০২৫ সালের এপ্রিল মাসেই ইপিএফওয় (EPFO) যুক্ত হয়েছেন ১৯ লাখেরও বেশি নয়া সদস্য। একটি নির্দিষ্ট বয়সের গ্রুপের ছেলেমেয়েরাই এর একটা বড় অংশ।

    ইপিএফওয় নয়া সদস্য (India Job Market)

    জানা গিয়েছে, ইপিএফও (কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা) ২০২৫ সালের এপ্রিল মাসে ১৯.১৪ লাখেরও বেশি সদস্য যুক্ত করেছে। এটি ২০২৫ সালের মার্চ মাসের তুলনায় ৩১.৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে দাবি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের। রবিবারই মন্ত্রকের তরফে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে এই সব তথ্য। এ মাসে ইপিএফওতে ৮.৪৯ লাখ নতুন সাবস্ক্রাইবার যুক্ত হয়েছেন, যা চলতি বছরের মার্চ মাসের তুলনায় ১২.৪৯ শতাংশ বেশি। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হল, এই নতুন সংযোজনের মধ্যে ১৮ থেকে ২৫ বছর বয়সীদের সংখ্যাই সর্বাধিক, যা এপ্রিল মাসের মোট সংযোজনের ৫৭.৬৭ শতাংশ। ১৮-২৫ বছর বয়সী নতুন সদস্যদের সংখ্যা মার্চ ২০২৫ এর তুলনায় বৃদ্ধি পেয়েছে ১০.০৫ শতাংশ। জানা গিয়েছে, ১৮-২৫ বছর বয়সী গোষ্ঠীর নিট পে-রোল (বেতনভুক কর্মচারী) সংযোজন হয়েছে প্রায় ৭.৫৮ লাখ, যা মার্চ মাসের তুলনায় ১৩.৬০ শতাংশ বৃদ্ধি প্রতিফলিত করে। ইপিএফও-র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি আগের প্রবণতার সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ, যা নির্দেশ করে যে সংগঠিত কর্মক্ষেত্রে যোগদানকারী অধিকাংশ ব্যক্তি যুবক, প্রধানত প্রথমবারের মতো চাকরি খুঁজছেন (India Job Market)।

    নিট পে-রোল সংযোজন

    ২০২৪ সালের এপ্রিল মাসের তুলনায় নিট পে-রোল সংযোজন ১.১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং কর্মচারী সুরক্ষার বিষয়ে সচেতনতা বৃদ্ধিকে নির্দেশ করে। এটি সম্ভব হয়েছে ইপিএফও-র কার্যকর প্রচারমূলক বিভিন্ন উদ্যোগের ফলে। মন্ত্রকের দাবি, “নতুন সদস্য সংখ্যার এই বৃদ্ধির পেছনে রয়েছে বাড়তে থাকা চাকরির সুযোগ, কর্মচারী সুরক্ষার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ইপিএফও-র সফল প্রচারমূলক কর্মসূচি।” জানা গিয়েছে, চলতি বছরের এপ্রিল মাসে ২.৪৫ লাখ নতুন মহিলা সদস্য ইপিএফওয়  যোগ দিয়েছেন। মার্চ মাসের তুলনায় বেড়েছে ১৭.৬৩ শতাংশ। এই এপ্রিলেই উল্লেখযোগ্য সংখ্যক সদস্য ফের ইপিএফওয় যোগ দিয়েছেন। মন্ত্রকের বক্তব্য (EPFO), “১৫.৭৭ লাখ সদস্য, যাঁরা আগে ইপিএফও থেকে সরে গিয়েছিলেন, তাঁরা এপ্রিল ২০২৫-এ ফের যুক্ত হয়েছেন (India Job Market)।”

  • Murugan Conference: মুরুগন ভক্তদের আধ্যাত্মিক সম্মেলন শুরু, ডিএমকেকে তোপ বিজেপির

    Murugan Conference: মুরুগন ভক্তদের আধ্যাত্মিক সম্মেলন শুরু, ডিএমকেকে তোপ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: মুরুগন ভক্তদের আধ্যাত্মিক সম্মেলনকে (Murugan Conference) ঘিরে ব্যাপক বিতর্ক তামিলনাড়ুতে। পুলিশ বেশ কয়েকটি শর্ত সাপেক্ষে এই সম্মেলন করার অনুমতি দিয়েছে। এতদিন যে অনুষ্ঠান হত ১১ দিন ধরে, সেটাই এবার শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে তিন দিনে।

    কী বলছেন বিজেপি নেতা (Murugan Conference)

    বিজেপির তামিলনাড়ু রাজ্য সভাপতি নাইনার নাগেন্দ্রন বলেন, “মাদুরাইয়ে তামিল দেবতা মুরুগনের জন্য অনুষ্ঠিত বিশাল সম্মেলনের বিষয়ে আদালত ন্যায়বিচার করেছে।” রাজ্যের শাসক দল ডিএমকের বিরুদ্ধে এই অনুষ্ঠান বিঘ্নিত করার চেষ্টার অভিযোগও করেন তিনি। নাগেন্দ্রন বলেন, “আমরা আমাদের সংস্কৃতি রক্ষার জন্য এই সম্মেলনের আয়োজন করেছি। আমরা হয়তো ডিএমকে সরকারের কাছ থেকে ন্যায়বিচার পাইনি, কিন্তু আমরা আদালতের কাছ থেকে ন্যায়বিচার পেয়েছি। এটি একটি বিরাট সাফল্য।” প্রসঙ্গত, মুরুগা বকথারগালিন আনমেগা মান্ডু (মুরুগা ভক্তদের আধ্যাত্মিক সম্মেলন) নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। তামিলনাড়ু পুলিশ এতে বেশ কয়েকটি শর্ত আরোপ করেছে। ১৩ জুন, মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ এই সম্মেলনের অনুমতি দেয়।  তবে হিন্দু মুনানিকে মাদুরাই পুলিশ নির্ধারিত শর্তগুলি মেনে চলার নির্দেশ দেয়।

    সম্মেলনে যোগ হেভিওয়েটদেরও

    বিজেপির সমর্থনে এই সম্মেলনের আয়োজন করে দক্ষিণপন্থী সংগঠন হিন্দু মুনানি। কঠোর নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয় এই সম্মেলন (Murugan Conference)। তামিলনাড়ুর বিভিন্ন স্থানে অবস্থিত মুরুগার ছ’টি মন্দিরের (স্থানীয়ভাবে “আরুপাডাই ভীডু” নামে পরিচিত) অনুকরণে নির্মিত মন্দির দর্শনে বহু মানুষ ভিড় জমান। তামিল দেবতা মুরুগনের সম্মানার্থে আয়োজিত এই সম্মেলনে অংশ নেন অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ, প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি কে আন্নামালাই এবং বিজেপির জোটসঙ্গী ও তামিলনাড়ুর প্রধান বিরোধী দল এআইএডিএমকে।

    বক্তৃতা দিতে গিয়ে পবন কল্যাণ বলেন, “কিছু গোষ্ঠী আমাদের সংস্কৃতি ও বিশ্বাসকে নিয়ে উপহাস করে। একে ধর্মনিরপেক্ষতা বলে। এরা অচিরেই অদৃশ্য হয়ে যাবে।” আন্নামালাই বলেন, “আজ মাদুরাইয়ে আমাদের মতাদর্শের সম্মেলনে পাঁচ লাখ মানুষ এসেছেন। তাঁরা জানেন, তাঁরা বৃষ্টিতে ভিজবেন, তাও এসেছেন। এটি শাসক দলের জন্য একটি সতর্কবার্তা (Murugan Conference)।”

  • Assembly Bypoll Results: কালীগঞ্জে বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় ছাত্রীর মৃত্যু, কাঠগড়ায় তৃণমূল

    Assembly Bypoll Results: কালীগঞ্জে বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় ছাত্রীর মৃত্যু, কাঠগড়ায় তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: উপনির্বাচনের (Assembly Bypoll Results) বলি এক নাবালিকা। পশ্চিমবঙ্গের কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের ঘটনা (Updates)। চার রাজ্যের ৫টি বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছিল ১৯ জুন, বৃহস্পতিবার। ফল বের হয় ২৩ জুন, সোমবার। এদিন বাংলার কালীগঞ্জ আসনেও ভোটের ফল বেরিয়েছে। ভোট গণনা চলাকালীন বিস্ফোরণে মৃত্যু হয় বছর নয়েকের এক ছাত্রীর। পুলিশ সূত্রে খবর, এদিন দুপুরে বড়চাঁদগড় এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় ওই নাবালিকা জখম হয়। পরে তার মৃত্যু হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই আসনে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের আলিফা আহমেদ। বছর আটত্রিশের আলিফা এই কেন্দ্রের প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মেয়ে।

    কী বলছেন মৃতের মা

    স্থানীয়দের একটা বড় অংশের অভিযোগ, এদিন ভোট গণনায় তৃণমূল প্রার্থীর জয়ের ইঙ্গিত মিলতেই মেলেন্দি এলাকায় বিজয় মিছিল বের করেন রাজ্যের শাসক দলের নেতা-কর্মীরা। ওই বিজয় মিছিল থেকেই সিপিএম কর্মীদের বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় বোমা। সেই সময় স্কুল থেকে বাড়ি ফিরছিল চতুর্থ শ্রেণির ওই নাবালিকা। বিস্ফোরণে মৃত্যু হয় তামান্না খাতুন নামের ওই ছাত্রীর। বোমা বিস্ফোরণের এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীদের অভিযোগ, তৃণমূলের ছোড়া বোমার ঘায়ে মৃত্যু হয়েছে ওই ছাত্রীর। ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি বলেন, “তৃণমূল রক্তপাত ছাড়া ভোটে জিততে পারে না।” তাঁর (Assembly Bypoll Results) প্রশ্ন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে এটাই জয়ের মূল্য?” তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তামান্নার মা-ও। মৃতের মা সাবিনা ইয়াসমিন বলেন, “কারা বোমা ছুড়েছে, আমি দেখেছি। আমরা সিপিএম করি। ওদের নাম না জানলেও, সকলের মুখ চেনা, সবাই তৃণমূল করে।”

    কোন কেন্দ্রে কে জয়ী

    এদিন অকাল বিধানসভা নির্বাচনের ফল বেরিয়েছে গুজরাটের কাদি এবং বিসাবদর কেন্দ্রের, পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম কেন্দ্রে এবং কেরলের নীলম্বুর কেন্দ্রে। পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম আসনে জয়ী হয়েছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ আপ প্রার্থী সঞ্জীব অরোরা। নীলাম্বুর কেন্দ্রে জয়ী হয়েছেন (Updates) কংগ্রেসের আর্যদান শৌকথ। গুজরাটের দুই কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপির কিরীট প্যাটেল ও রাজেন্দ্র চাভদা (Assembly Bypoll Results)।

  • West Bengal Assembly: বিধানসভার ফ্লোরে ফেলে মার, মহিলা বিধায়কদের গায়ে হাত! বড় অভিযোগ বিজেপির

    West Bengal Assembly: বিধানসভার ফ্লোরে ফেলে মার, মহিলা বিধায়কদের গায়ে হাত! বড় অভিযোগ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: সোম-সকালে ধুন্ধুমারকাণ্ড বিধানসভায় (West Bengal Assembly)। পাঁজাকোলা করে বিধানসভা থেকে বের করে দেওয়া হল বিজেপি (BJP MLAs Suspended) বিধায়ক মনোজ ওঁরাওকে। ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। সেদিন একটি বিলের ওপর আলোচনায় অংশ নিয়েছিলেন বিজেপি বিধায়করা। মন্ত্রীর জবাব না শুনেই বিধানসভা থেকে বেরিয়ে গিয়েছিলেন পদ্ম-বিধায়করা। সেই কারণে রেকর্ড থেকে বাদ দেওয়া হয় বিজেপি বিধায়কদের বক্তব্য। এরই প্রতিবাদে সোমবার বিধানসভায় তুমুল বিক্ষোভ দেখান গেরুয়া বিধায়করা। এদিন অধিবেশনের শুরুতেই ওই বিষয়ে পয়েন্ট অফ অর্ডার তোলেন অশোক লাহিড়ি।

    অশোকের বক্তব্য (West Bengal Assembly)

    তিনি বলেন, “কোন আইনে তাঁর বক্তব্য রেকর্ড থেকে বাদ দেওয়া হল, তা জানাতে হবে অধ্যক্ষকে।” অধ্যক্ষের বদলে এর জবাব দিতে শুরু করেন তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য। এর পরেই শুরু হয় তুমুল বিক্ষোভ। পরিস্থিতি সামলাতে মার্শাল ডাকেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মার্শালের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন মনোজ। তাঁকে পাঁজাকোলা করে বিধানসভা থেকে বের করে দেওয়া হয়। মনোজ এবং অগ্নিমিত্রা পল, দীপক বর্মন এবং শঙ্কর ঘোষকে পুরো অধিবেশনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়। গণতন্ত্রের কণ্ঠ রোধ করা হচ্ছে এই অভিযোগ তুলে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা।

    কী বললেন শঙ্কর

    বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “বিধানসভার ভিতরে অত্যাচার চালানো হচ্ছে। এর আগে মনোজ টিগ্গা, দেবলীনা হেমব্রম, আবদুল মান্নানদের মেরে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আবারও আমাদের হাসপাতালে পাঠাতে চায়। মার্শাল দিয়ে আমাদের ওপর আক্রমণ করা হল! বাংলার এই অপশাসন থেকে যদি মুক্তি দিতে না পারি, তাহলে আমরা বিজেপি কর্মীই নই।” তিনি বলেন, “ফ্লোরের মধ্যে আমাদের ফেলে মারা হয়েছে। মহিলা বিধায়কদের গায়েও হাত তুলেছে (BJP MLAs Suspended)। তারপর টানতে টানতে কক্ষ থেকে বের করে দেওয়া হয়েছে (West Bengal Assembly)। এমনকি, আগের দিনও এরা একই পরিস্থিতি সৃষ্টি করেছিল।”

    তুমুল হট্টগোল

    জানা গিয়েছে, এদিন বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্করকে ‘মেনশন’ পর্বে বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এই অভিযোগ তুলেই স্পিকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। পালটা চিৎকার শুরু করেন তৃণমূল বিধায়করা। এই সময় স্পিকার বিজেপি বিধায়কদের সাসপেন্ড করার হুঁশিয়ারি দেন। অভিযোগ, এই সময় কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানান বিজেপি বিধায়ক দীপক বর্মন। শুরু হয় তুমুল হট্টগোল। তার পরেই মন্ত্রী অরূপ বিশ্বাসের আবেদনের ভিত্তিতে চলতি অধিবেশনের জন্য বিজেপির চার বিধায়ককে সাসপেন্ড করেন স্পিকার।

    ডাকা হল মার্শাল

    সাসপেন্ড হওয়া বিজেপি বিধায়কদের বিধানসভা থেকে বের করে দিতে মার্শাল ডাকেন স্পিকার। সেই সময় বিধানসভার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিধায়কদের ধাক্কাধাক্কি হয় বলে অভিযোগ। ঠেলাঠেলির চোটে বিধানসভা কক্ষেই পড়ে যান বিধায়ক শঙ্কর। তাঁর চশমা ভেঙে যায়। বিধানসভা কক্ষ থেকে বের করে দেওয়া হয় বিজেপি বিধায়ক মিহির গোস্বামীকে (West Bengal Assembly)। এরই মধ্যেই তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিজেপির অগ্নিমিত্রা। ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন অরূপ এবং বিজেপি বিধায়করা। এই হট্টগোলের মধ্যেই তৃণমূল পরিষদীয় দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ বক্তৃতা দিতে শুরু করেন। তিনি নিশানা করেন পদ্ম শিবিরকে (BJP MLAs Suspended)। এই সময় বিধানসভার নিরাপত্তারক্ষীরা ঘিরে রাখেন বিজেপি বিধায়কদের। আলোচনা শুরু হয় নেতাজি সুভাষ ক্রীড়া বিশ্ববিদ্যালয় বিল নিয়ে।

    আসরে শুভেন্দু

    বিধানসভায় যখন এই সব কাণ্ড চলছে, তখন বিধানসভা কক্ষে উপস্থিত ছিলেন না রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী (West Bengal Assembly)। তিনি ব্যস্ত ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসের একটি কর্মসূচিতে। বিজেপি বিধায়কদের সাসপেনশনের খবর পেয়ে বিধানসভায় চলে আসেন তিনি। এরপর পুরো ঘটনাটি শোনেন বিজেপি বিধায়কদের কাছ থেকে। তারপর তিনি বিধায়কদের ভাঙা চশমা, ঘড়ি নিয়ে অভিযোগ জানাতে যান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে। অধ্যক্ষের সঙ্গে তুমুল তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন শুভেন্দু। ওয়েলে নেমে স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা। এই সময় শুভেন্দুকে নিজের আসনে গিয়ে বসতে বলেন অধ্যক্ষ। সে কথা কানে না তুলে নিজের বক্তব্যই পেশ করতে থাকেন নন্দীগ্রামের বিধায়ক (West Bengal Assembly)। এভাবে কিছুক্ষণ চলার পর বিধানসভা কক্ষ থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। বাইরে বেরিয়ে প্রতিবাদ জানাতে থাকেন তাঁরা। তাঁদের হাতে তখন ধরা, ‘চুপ বিধানসভা চলছে’ লেখা পোস্টার (BJP MLAs Suspended)।

    বড় অভিযোগ শুভেন্দুর

    শুভেন্দু বলেন, “সিকিউরিটি মার্শাল আমাকে গোল করে ঘিরে রেখেছিল। ২০ জন মহিলা সিকিউরিটি দিয়ে সার্কেল করে রাখা হয়। ওরা চেয়েছিল আমি মহিলা নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতি করি। কিন্তু হাতদুটো ট্রাউজারের পকেটে ঢুকিয়ে রেখেছিলাম। আমি ঠিক করেই রেখেছিলাম, হাত বের করব না। ১৫ মিনিট ধরে ধর্না চালিয়েছিলাম।” প্রসঙ্গত, গত সোমবারও অধিবেশন চলাকালীন (West Bengal Assembly) সাসপেন্ড করা হয়েছিল মনোজকে।

  • Amit Shah: “ছাব্বিশের মার্চের মধ্যেই মাওবাদ মুক্ত হবে দেশ”, ফের বললেন অমিত শাহ

    Amit Shah: “ছাব্বিশের মার্চের মধ্যেই মাওবাদ মুক্ত হবে দেশ”, ফের বললেন অমিত শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক:  “আমি আগেও বলেছিলাম যে ৩১ মার্চ, ২০২৬-এ এই দেশ মাওবাদ মুক্ত হবে। আজ আমি আবারও বলতে চাই, যেভাবে আমাদের নিরাপত্তা বাহিনী বীরত্ব দেখাচ্ছে, তাতে আমরা অবশ্যই এই লক্ষ্য পূরণ করব।” রবিবার ছত্তিশগড়ে (Chhattisgarh) কথাগুলি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি মাওবাদীদের অস্ত্র ছেড়ে সমাজের মূলস্রোতে ফিরে আসার আহ্বানও জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিষ্ণু দেও সাই (ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী) একটি অত্যন্ত প্রশংসনীয় আত্মসমর্পণ নীতি তৈরি করেছেন। আসুন, আত্মসমর্পণ করুন এবং ছত্তিশগড়ের উন্নয়নে অবদান রাখুন। এ জন্য কোনও আলাপ-আলোচনার দরকার নেই। সরকারের ওপর বিশ্বাস রাখুন। অস্ত্র ত্যাগ করুন এবং সমাজের মূলস্রোতে ফিরে আসুন।”

    মাওবাদী বিরোধী অভিযান (Amit Shah)

    ছত্তিশগড় সরকার যে মাওবাদী বিরোধী অভিযানকে পুনরুজ্জীবিত করেছে এবং পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে উৎসাহ দিয়েছে, সে জন্যও শাহ প্রশংসা করেন। তিনি জানান, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই এবং উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মার নেতৃত্বে উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে। তিনি বলেন, “ছত্তিশগড়ে বিষ্ণু দেব সাইয়ের সরকার এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বিজয় শর্মার সবচেয়ে বড় সাফল্য হল তাঁরা বন্ধ হয়ে থাকা নকশালবিরোধী অভিযানকে দ্রুত গতিতে চালু করেছেন। আমি দেখেছি, সরকার গঠনের পর থেকেই এই দুই নেতা শুধু অভিযানকে গতি দেননি, বরং সময়ে সময়ে এর দিক নির্দেশনাও দিয়েছেন। এতে পুলিশ ও নিরাপত্তাবাহিনী উৎসাহিত হয়েছে এবং এই লড়াই আরও দক্ষতার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে।” শাহ বলেন, “ভারত সরকারের পক্ষ থেকে আমি বিজয় শর্মা ও মুখ্যমন্ত্রী সাইকে নকশালবাদের বিরুদ্ধে তাঁদের প্রচেষ্টার জন্য অভিনন্দন জানাই।”

    অটল বিহারী বাজপেয়ী

    এদিন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে তাঁর শতবর্ষ উপলক্ষে স্মরণ করেন শাহ। ছত্তিশগড় গঠনের জন্য তাঁকে কৃতিত্বও দেন। তিনি ঘোষণা করেন, ছত্তিশগড়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে এই বছরকে ‘অটল নির্মাণ বর্ষ’ হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এটি অটল বিহারী বাজপেয়ীর শততম জন্মবার্ষিকী। আমি গত ১১ বছর ধরে ছত্তিশগড়ে আসছি। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে, ছত্তিশগড় গঠনের পূর্ণ কৃতিত্ব আমাদের নেতা অটল বিহারী বাজপেয়ীর। ছত্তিশগড়কে (Chhattisgarh) সৌন্দর্যমণ্ডিত করার কৃতিত্ব বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ছত্তিশগড় সরকার তাদের ২৫ বছর উদযাপন করছে এবং সিদ্ধান্ত হয়েছে এই প্রতিষ্ঠাবার্ষিকীকে ‘অটল নির্মাণ বর্ষ’ হিসেবে পালন করা হবে (Amit Shah)।”

    ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি

    ছত্তিশগড়ের নব রায়পুরে ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি (NFSU) এবং সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির (CFSL) ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “এই উদ্যোগ ছত্তিশগড় ও মধ্য ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যাবে, আরও মজবুত করবে।” শাহ বলেন, “আজকের দিনটি ছত্তিশগড়ের ফৌজদারি বিচার ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। বলা যায়, আজ থেকে তিনটি নতুন উদ্যোগ শুরু হচ্ছে যা এই ব্যবস্থাকে আরও উন্নত করবে – ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি ও সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির ভিত্তিপ্রস্তর স্থাপন এবং এনএফএসইউ-এর ট্রানজিট ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে। এই পদক্ষেপ মধ্য ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থাকে শক্তিশালী করবে (Amit Shah)।”

    চাকরির গ্যারান্টি

    শাহ জানান, চলতি বছরে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে ছত্তিশগড় সরকার ৫,০০০ কোটি টাকার মউ স্বাক্ষর করেছে (Chhattisgarh)। এর মাধ্যমে রাজ্যে নতুন শিল্প আসবে। তিনি বলেন, “ছত্তিশগড়ের আই-হাবেরও উদ্বোধন করা হয়েছে। মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাইয়ের উদ্যোগে আয়োজিত বিনিয়োগ সম্মেলনে ৫,০০০ কোটি টাকার মউ স্বাক্ষরিত হয়েছে। শিল্প প্রতিষ্ঠান আসছে ঠিকই, কিন্তু রাজ্যের যুব সমাজ যদি নিজেদের উদ্যোগে শিল্পপতি হওয়ার চেষ্টা না করে, তাহলে ছত্তিশগড়ে প্রকৃত শিল্প বিপ্লব হবে না।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আই-হাব (i-hub) যুবকদের স্টার্টআপ শুরু করতে প্রযুক্তিগত এবং আর্থিক সহায়তা দেবে। এটি ছত্তিশগড়ের যুবকদের জন্য এক বড় সুযোগ এবং মঞ্চ তৈরি করবে। এখানকার যুবসমাজ যদি এমএসএমই (MSME) শিল্পপতি না হয় এবং এই ধরণের সংস্কৃতি না গড়ে তোলে, তাহলে ছত্তিশগড় কখনওই উন্নত হতে পারবে না।” তিনি এনএফএসইউতে চালু হতে যাওয়া কোর্সগুলি সম্পর্কে বিস্তারিত জানান। বলেন, “মোদি সরকারের ওপর আস্থা রাখুন। এনএফএসইউয়ের গ্র্যাজুয়েশন মানেই চাকরির গ্যারান্টি। এই প্রতিষ্ঠানগুলির বিকাশের ফলে ফরেনসিক স্যাম্পল পরীক্ষার জন্য বড় শহরের (Chhattisgarh) ওপর নির্ভরতা কমে যাবে (Amit Shah)।”

  • Israel Iran Conflict: যুদ্ধের আবহে ইরানের প্রেসিডেন্টের ফোন মোদিকে, কী বললেন ভারতের প্রধানমন্ত্রী?

    Israel Iran Conflict: যুদ্ধের আবহে ইরানের প্রেসিডেন্টের ফোন মোদিকে, কী বললেন ভারতের প্রধানমন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে পরেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তিনি বলেছিলেন, এটা যুদ্ধের সময় নয়। তার পরেও থামেনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। তবে বুদ্ধের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) যে শান্তির (Israel Iran Conflict) পক্ষে, নানা সময় তা উঠে এসেছে তাঁর বক্তৃতায়।

    ইরানের প্রেসিডেন্টের ফোন মোদিকে (Israel Iran Conflict)

    ইউরোপে যখন চলছে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ, তখন মধ্য এশিয়ায়ও শুরু হয়ে গিয়েছে যুদ্ধ। এহেন আবহে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার দুপুর ৩টে নাগাদ সমাজমাধ্যমে একটি পোস্ট করে মোদি জানিয়েছেন, ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর কথা হয়েছে। ফোনে কথোপকথনে পশ্চিম এশিয়ার সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। এর পাশাপাশি ইরানের প্রেসিডেন্টকে উত্তেজনা প্রশমনের আর্জিও জানিয়েছেন। শনিবার ইরানের অন্তত তিনটি পরমাণুকেন্দ্রে হামলা চালায় আমেরিকা। তার পরেই ইরান-ইজরায়েল দ্বন্দ্ব অন্য মাত্রা নিয়েছে। এই পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট ফোন করেন মোদিকে। তখনই শান্তিপ্রতিষ্ঠার বার্তা দেন মোদি।

    কী বললেন প্রধানমন্ত্রী

    সমাজমাধ্যমের পোস্টে মোদি লেখেন, “বর্তমান (Israel Iran Conflict) পরিস্থিতি নিয়ে আমাদের মধ্যে সবিস্তার কথা হয়েছে। সাম্প্রতিক উত্তেজনাবৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগের কথা জানিয়েছি। আরও এক বার আলোচনা এবং কূটনীতির মাধ্যমে উত্তেজনা প্রশমনের বার্তা দেওয়া হয়েছে। আমরা চাই আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং সুস্থিতি দ্রুত ফিরে আসুক।” ভারতীয় সময় রবিবার ভোরে ইরান-ইজরায়েল যুদ্ধে যোগ দিয়েছে আমেরিকাও। ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকা। হামলা অত্যন্ত সফল হয়েছে। ইরানের আকাশসীমা ছেড়ে নিরাপদে বেরিয়েও গিয়েছে আমেরিকার বিমান। এর পরেও যদি ইরান শান্তিস্থাপন না করে, তবে আগামী দিনে আরও ভয়ানক হামলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। প্রসঙ্গত, এদিন ইরানের ফরডো, নাতানজ এবং এসফাহানে হামলা চালিয়েছে আমেরিকা।

    মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক শক্তি সংগঠনের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক আইনের পরিপন্থী এই পদক্ষেপ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সহযোগিতায় পরিচালিত হয়েছে। ফোরডো, ইসফাহান এবং নাতানজে হামলার দায় স্বীকার করেছে আমেরিকা। আন্তর্জাতিক সম্প্রদায় এই বেআইনি কাজের (PM Modi) প্রতিবাদ করে ইরানকে তাদের বৈধ অধিকার অর্জনে সমর্থন করবে বলে আশা করা হচ্ছে (Israel Iran Conflict)।

  • Tesla: ভারতে খুলছে টেসলার প্রথম শোরুম? জানুন কবে, কেথায়

    Tesla: ভারতে খুলছে টেসলার প্রথম শোরুম? জানুন কবে, কেথায়

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে প্রবেশের জন্য ইভি জায়ান্ট টেসলা (Tesla) তার রিটেল বিক্রয় কেন্দ্র শুরু করতে দুটি জায়গা নির্বাচন করেছিল – মুম্বই (Mumbai) এবং দিল্লি। তবে শেষমেশ আগামী মাসেই মুম্বইয়ে খুলতে চলেছে ভারতে টেসলার প্রথম শোরুম।

    মাস্ক-মোদি বৈঠক (Tesla)

    গত ফেব্রুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হয়েছিল বিশ্বের সব চেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের। তার পরেই কোম্পানিটি ভারতে চাকরির জন্য আবেদনপত্র চাওয়া শুরু করে। সেই প্রক্রিয়া শেষ হওয়ার পর এবার খুলতে চলেছে ভারতে এই বিশ্বখ্যাত কোম্পানির প্রথম শোরুম। পরে খোলা হবে নয়াদিল্লিতে। ওয়াকিবহাল মহলের মতে, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ি বাজার। ভারতে ব্র্যান্ডের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে এর বিক্রি বাড়াতে পারে। ইউরোপ এবং চিনে অবশ্য বিক্রি কমেছে এই গাড়ির।

    টেসলার দাম কত 

    ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, টেসলা ভারতীয় বাজারে রিয়ার হুইল ড্রাইভ কনফিগারেশন-সহ মডেল ওয়াই চালু করবে। জানা গিয়েছে, এই ইভি টেসলার চিনের কারখানা থেকে আমদানি করা হবে। ট্যাক্স ছাড়াই টেসলা মডেল ওয়াইয়ের দাম হতে পারে ভারতীয় মুদ্রায় ৪৮.৪৮ লাখ টাকারও বেশি। তবে বাজারে ব্রান্ডের অবস্থান এবং এর মার্জিন বিবেচনা করে চূড়ান্ত দাম পরিবর্তিত হতে পারে। ওয়াকিবহাল মহলের ধারণা, গাড়িটি যদি উচ্চ মূল্যের ট্যাগ নিয়ে বাজারে ঢোকে, তাহলে এটি অটোমেকারের বিক্রির ওপর প্রভাব ফেলতে পারে।

    জুলাই মাসে মুম্বইতে প্রথম শোরুম খোলার পরে নয়াদিল্লিতে একটি নতুন শোরুম করবে টেসলা। ডিলারশিপগুলি চিন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং নেদারল্যান্ডস থেকে সুপারচার্জার উপাদান, গাড়ির আনুষাঙ্গিক খুচরো যন্ত্রাংশ এবং পণ্য আমদানি করেছে (Tesla)।

    প্রসঙ্গত, আমদানি কর এবং স্থানীয় উৎপাদনের প্রয়োজনীয়তা নিয়ে বিরোধের জেরে কয়েক বছরের বিলম্বের পর এবার ভারতের বাজারে প্রবেশ করতে চলেছে টেসলা। চলতি (Mumbai) বছরের ফেব্রুয়ারিতে মাস্ক-মোদির বৈঠকের পরেই অগ্রগতি ঘটে এই প্রকল্পের (Tesla)।

  • BJP: বিজেপির সংখ্যালঘু নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাঠগড়ায় তৃণমূল

    BJP: বিজেপির সংখ্যালঘু নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাঠগড়ায় তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি (BJP) নেতার হাত-পা বাঁধা ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য হুগলির গোঘাটের শানবাঁধি এলাকায়। মৃতের নাম শেখ বাকিবুল্লা। তিনি গোঘাটে বিজেপির সংখ্যালঘু সেলের মণ্ডল সভাপতি ছিলেন। শনিবার বাড়ির দোতলার বারান্দায় তাঁর ঝুলন্ত দেহ প্রথমে দেখতে পান তাঁর স্ত্রী। খবর (TMC) পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। উদ্ধার করা হয় ওই বিজেপি কর্মীর দেহ। পুলিশের অনুমান, রাতেই কেউ বাড়িতে ঢুকে হাত-পা বেঁধে খুন করে দেহ ঝুলিয়ে দিয়েছে। পরিবারের অভিযোগ, রাজনৈতিক শত্রুতা থেকেই এই খুন। পুলিশি নিষ্ক্রিয়তা নিয়েও সরব হন স্থানীয়দের একাংশ। খবর পেয়ে এলাকায় যান পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ। তিনি বলেন, “বাকিবুল্লা এলাকার জনপ্রিয় সংখ্যালঘু মুখ ছিলেন। তাই এই খুনের নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত থাকতে পারে।”

    কী বলছেন মৃতের বাবা (BJP)

    মৃত বিজেপি কর্মীর বাবা শেখ আবদুল্লা বলেন, “আগে বলেছিল এ (বাকিবুল্লা) সিপিএম করে, একে মার। তৃণমূলের ছেলেরা মারল। আমরা ছাড়ালাম। জ্বালা-যন্ত্রণায় বিজেপিতে ঢুকেছিল। তৃণমূল ফের ক্ষমতায় এল। ভাইপোরা বলল, চল তৃণমূলে ঢুকি। ছোটটা তৃণমূল করে। সেই সূত্রে ও তৃণমূলে ঢুকতে গেল। যোগ দিল বিজয় মিছিলে। সেখানেও আমার ছেলে দুটোকে ওরা মারল। সান্ত্বনা দিয়ে বললাম, ওরা যেটা করেছে, সেটা তোলা থাকবে।”

    বিজেপির বক্তব্য

    বিজেপির (BJP) আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুকান্ত বেরা বলেন, “পূর্বপরিকল্পিত। বিজেপি কর্মী। খুব সক্রিয় কর্মী ছিলেন। সব সময় মানুষের পাশে থাকতেন। ওঁকে যেভাবে হাতে দড়ি বেঁধে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার ধিক্কার জানাই। যারা এ কাজ করেছে, আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, তারা যাতে উপযুক্ত শাস্তি পায় তার ব্যবস্থা করব।” তিনি বলেন, “আমরা লাশ নিয়ে থানায় যাচ্ছি। ওখান থেকে আমরা ডেপুটেশন দেব। ডেপুটেশনের মাধ্যমে যেসব দুষ্কৃতী আজও এখানে ঘোরাঘুরি করছে, যেভাবে ওঁকে হত্যা করেছে, যদি তার প্রতিবাদ না করা হয়, তাহলে আগামিদিনে এখানে আর থাকা যাবে না। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ জন্য যতদূর যেতে হয়, আমরা যাব।”

    বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি বলেন, “পশ্চিমবঙ্গে গণতন্ত্রের লজ্জাজনক অবস্থা। তৃণমূলের (TMC) শাসনে বাংলায় কোনও গণতন্ত্র অবশিষ্ট নেই। এটি কোনও একক ঘটনা নয়, একটি ধারাবাহিক প্যাটার্নের অংশ। এখানে রাজনৈতিক বিরোধীদের টার্গেট করা হয়, তাঁদের কণ্ঠরোধ করা হয় এবং হত্যা পর্যন্ত করা হয় (BJP)।”

LinkedIn
Share