Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Recruitment Scam: পুরনিয়োগ দুর্নীতিতে প্রথম রাজ্যের ‘হেভিওয়েট’ মন্ত্রীকে তলব সিবিআই-এর

    Recruitment Scam: পুরনিয়োগ দুর্নীতিতে প্রথম রাজ্যের ‘হেভিওয়েট’ মন্ত্রীকে তলব সিবিআই-এর

    মাধ্যম নিউজ ডেস্ক: পুরনিয়োগ দুর্নীতি কাণ্ডে (municipality recruitment scam) এবার রাজ্যের এক মন্ত্রীকে তলব করল সিবিআই। ইতিমধ্যেই তাঁর কাছে তলবের চিঠি স্পিড পোস্ট করে দেওয়া হয়েছে। সিবিআই সূত্রে খবর,আগামী ৩১ অগাস্ট জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। 

    কেন মন্ত্রীকে তলব

    পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে আস্তে আস্তে জাল গোটাচ্ছেন তদন্তকারীরা। হাইকোর্টের আইনি জটিলতা কেটে যাওয়ার পরই আরও তৎপর সিবিআই। সিবিআই সূত্রে খবর, নিজাম প্যালেস থেকে বুধবারই স্পিড পোস্টে নোটিস পাঠানো হল রাজ্যের এক গুরুত্বপূর্ণ মন্ত্রীকে। যাঁকে ডেকে পাঠানো হয়েছে তিনি একজন হেভিওয়েট মন্ত্রী। তিনি দুর্নীতির সময় পুরসভার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তাঁর সঙ্গে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া অয়ন শীলের কীভাবে পরিচয়, দুর্নীতি কাণ্ডে তাঁর ভূমিকাই বা কী ছিল, কীভাবে এবং কবে এই দুর্নীতির শুরু, তা জানতেই ডেকে পাঠানো হয়েছে তাঁকে। 

    আরও পড়ুন: ল্যান্ডারের ‘সফট ল্যান্ডিং’ নয়, বিজ্ঞানীদের চিন্তায় রেখেছে চাঁদের ধুলো! কেন?

    আদালতের পর্যবেক্ষণ

    প্রসঙ্গত, অয়ন শীল গ্রেফতার হওয়ার পর প্রথম পুর নিয়োগ দুর্নীতির অভিযোগ সামনে আসে। এই মামলায় সিবিআই-কে তদন্ত করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে হাইকোর্টে এই মামলার বেঞ্চ বদল হয়। ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখে। এরপর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য। কিন্তু সেখানেও কার্যত ধাক্কা খায় রাজ্য। কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রাখে সুপ্রিম কোর্ট। পুর-নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত চালিয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই-এর পক্ষে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এ এস ভি রাজু সওয়াল করেছিলেন, দুটি মামলা অর্থাৎ স্কুল ও পুরসভায় নিয়োগে দুর্নীতির ক্ষেত্রে এক সাধারণ অভিযুক্ত রয়েছেন। এই সওয়ালকে মান্যতা দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। দেশের শীর্ষ আদালতের নির্দেশ পরই প্রথম রাজ্যের কোনও মন্ত্রীকে তলব করলেন কেন্দ্রীয় তদন্তকারীরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Heath Streak : মৃত্যু নিয়ে গুজব! হোয়্যাটসঅ্যাপ মেসেজে হিথ স্ট্রিক জানালেন তিনি জীবিত

    Heath Streak : মৃত্যু নিয়ে গুজব! হোয়্যাটসঅ্যাপ মেসেজে হিথ স্ট্রিক জানালেন তিনি জীবিত

    মাধ্যম নিউজ ডেস্ক: মারণ রোগ ক্যান্সারের বিরুদ্ধে জীবন যুদ্ধের লড়াইয়ে হার মানলেন হিথ স্ট্রিক (Heath Streak)। বুধবার সকালে দাবানলের মতো ছড়িয়ে পড়ে এই খবর। সোশ্যাল মিডিয়ায় সমাজের বিভিন্ন স্তরের মানুষ জিম্বাবোয়ের প্রাক্তন অলরাউন্ডারকে শ্রদ্ধা জানাতে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার হেনরি ওলোঙ্গা ট্যুইটারে জানান, এটা ভুয়ো খবর। হিথ সিট্রকত জীবিত। হোয়াটসঅ্যাপে তাঁর সঙ্গে চ্যাট করার স্ক্রিন শট তিনি পোস্ট করেন। তবে মজার ব্যাপার হল, ওলোঙ্গাই কিন্তু হিথ স্ট্রিকের মৃত্যুর খবর জানিয়েছিলেন ট্যুইটারে। 

    জীবিত  হিথ স্ট্রিক

    বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ ওলোঙ্গা একটি কথোপকথনের স্ক্রিনশট পোস্ট করেন টুইটারে। সেটি স্ট্রিকের সঙ্গে তাঁর কথোপকথন বলে দাবি করেছেন তিনি। সঙ্গে লিখেছেন, “আমি নিশ্চিত ভাবে জানাতে চাই যে হিথ স্ট্রিকের মৃত্যুর খবর নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে। আমি নিজেই ওর মুখ থেকে শুনেছি যে ও এখনও জীবিত। তৃতীয় আম্পায়ার আবার ওকে ফিরিয়ে এনেছে। ও বেঁচে রয়েছে।” পরে তাঁর মেয়েও বেঁচে থাকা খবর নিশ্চিত করেছেন।

    হিথ স্ট্রিকের রেকর্ড

    ১৯৯৩ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল হিথ স্ট্রিকের। ১৮৯টি ওয়ান ডে এবং ৬৫টি টেস্ট খেলেছেন তিনি। অলরাউন্ডার হিসেবে নিজেকে মেলে ধরতে সফল হয়েছিলেন স্ট্রিক (Heath Streak)। টেস্ট তাঁর ব্যাটে এসেছিল ১৯৯০ রান। ঝুলিতে রয়েছে ২১৬টি উইকেট। সাদা বলের ক্রিকেটেও তিনি যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন। ২৯৪৩ রানের পাশাপাশি ২৩৯টি উইকেটের মালিক তিনি। ২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানান জিম্বাবোয়ের এই প্রাক্তন তারকা অলরাউন্ডার। তিনি অধিনাকত্ব করেন ২১টি টেস্ট ও ৬৮টি ওয়ান ডে ম্যাচে। তবে ম্যাচ গড়াপেটা কাণ্ডে জড়িয়ে তিনি নির্বাসিত হন। ২০২১ সালে তাঁকে আট বছরের জন্য নির্বাসিত করেছিল আইসিসি। তবে হিথ স্ট্রিক বরাবরই দাবি করেছিলেন, তিনি কোনওভাবেই গড়াপেটার সঙ্গে যুক্ত নন। 

    আরও পড়ুন: নয়া ভূমিকায়! নির্বাচন কমিশনের ন্যাশনাল আইকন হচ্ছেন সচিন

    হিথ স্ট্রিক চিকিৎসাধীন

    গত বছর মে মাসে স্ট্রিক (Heath Streak) গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে জানা যায়, তাঁর শরীরে বাসা বেঁধেছে মারণ রোগ ক্যান্সার। কোলন ও যকৃতের ক্যান্সারের চিকিৎসার জন্য তাঁকে দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। এখনও তিনি চিকাৎসাধীন। তবে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, এই পরিস্থিতি থেকে হিথ স্ট্রিকের বেঁচে ফেরার সম্ভাবনা কম। তবুও হাল ছাড়েননি প্রাক্তন অলরাউন্ডার। বাইশ গজে বাঘা বাঘা ব্যাটসম্যানদের তিনি কাঁদিয়ে ছেড়েছিলেন তাঁর গতি ও সুইয়ে। শুধু বল হাতে নয়, ব্যাটসম্যান স্ট্রিকের নজরকাড়া বিধ্বংসী ইনিংস আজও চোখের সামনে ভাসে ক্রিকেট জনতার। তাই হাল ছেড়ো না বন্ধু বলে এখনও জীবনের পিচে লড়াই চালিয়ে যাচ্ছন স্ট্রিক।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sachin Tendulkar: নয়া ভূমিকায়! নির্বাচন কমিশনের ন্যাশনাল আইকন হচ্ছেন সচিন

    Sachin Tendulkar: নয়া ভূমিকায়! নির্বাচন কমিশনের ন্যাশনাল আইকন হচ্ছেন সচিন

    মাধ্যম নিউজ ডেস্ক: নয়া ভূমিকায় ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। তবে ক্রিকেট মাঠে নয়, তিনি এবার দূত হলেন জাতীয় নির্বাচন কমিশনে। মাস্টার ব্লাস্টারকে কমিশনের ‘ন্যাশনাল আইকন’ হিসেবে ঘোষণা করা হয়েছে। কিংবদন্তী ক্রিকেটারের সঙ্গে বুধবার এই মর্মে একটি মৌ চুক্তি স্বাক্ষরিত করা হবে। মঙ্গলবার এ কথা ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। আগামী বছর লোকসভা ভোট। তার আগে সচিনকে সামনে রেখে প্রচার করতে চায় নির্বাচন কমিশন। সকলে যাতে ভোট দেওয়ার জন্য উৎসাহ পায়, সেই কারণেই সচিনকে এই দায়িত্ব দেওয়া হবে।

    জাতীয় নির্বাচন কমিশনের ট্যুইট-বার্তা

    ভারতীয় ক্রিকেটে তথা বিশ্ব ক্রিকেটে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) অবদান অনস্বীকার্য। সচিনের অবসরের পর কেটে গিয়েছে এক দশক। কিন্তু এখনও তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। অবসরের পর নানা সামাজিক কাজে নিজেকে লিপ্ত রেখেছেন। ভারতরত্নও পেয়েছেন। এবার তাঁকে জাতীয় আইকনের স্বীকৃতি দিল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)।

    বুধবার থেকেই নির্বাচন কমিশনের ‘জাতীয় আইকন’ হিসাবে কাজ করবেন সচিন। জাতীয় নির্বাচন কমিশনের মুখপত্রের ট্যুইটারে এই খবর জানানো হয়েছে।

    আরও পড়ুন: জোহানেসবার্গে বসেই ‘চন্দ্রযান ৩’-এর ঐতিহাসিক ল্যান্ডিং দেখবেন প্রধানমন্ত্রী

    তরুণ প্রজন্মকে প্রেরণা দেবেন সচিন

    বুধবার, ২৩ অগাস্ট রাজধানী নয়াদিল্লির রং ভবন অডিটোরিয়ামে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানেই সচিনকে (Sachin Tendulkar) জাতীয় নির্বাচন কমিশনের তরফে জাতীয় আইকনের স্বীকৃতি দেওয়া হবে। সেখানেই তিনি নির্বাচন কমিশনের (Election Commission of India) সঙ্গে একটি মৌ স্বাক্ষর করবেন। তিন বছরের জন্য তিনি চুক্তিবদ্ধ হচ্ছেন। নির্বাচন কমিশনের সঙ্গে সম্মিলিতভাবে দেশের নাগরিকদের ভোট দেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করতে দেখা যাবে সচিনকে। এই অনুষ্ঠানে নির্বাচন কমিশনের প্রধান শ্রী রাজীব কুমার, নির্বাচন কমিশনার শ্রী অনুপ চন্দ্র পাণ্ডে এবং শ্রী অরুণ গোয়েল এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। জাতীয় নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে, “তরুণদের উপর সচিনের প্রভাব দেশের ভোটার সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করবে। আগামী বছর লোকসভা নির্বাচন রয়েছে। তার আগে তরুণদের ভোট দেওয়ার প্রতি আগ্রহ বাড়বে বলে মনে করা হচ্ছে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Recruitment Scam: নিয়োগ দুর্নীতির অজস্র প্রমাণ! হাইকোর্টে খারিজ জীবনকৃষ্ণের জামিনের আবেদন

    Recruitment Scam: নিয়োগ দুর্নীতির অজস্র প্রমাণ! হাইকোর্টে খারিজ জীবনকৃষ্ণের জামিনের আবেদন

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha)  জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট  (Calcutta High Court)। মঙ্গলবার এই নির্দেশ দেয় বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। রায়দানের সময় বিচারপতি বলেন, “জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে যে যে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে, তার ভিত্তিতে এই মুহূর্তে জামিনের আবেদন মঞ্জুর করা সম্ভব নয়।” যার ফলে আপাতত জেলেই থাকতে হবে জীবনকে।

    প্রমাণ পেশ করল সিবিআই

    নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) গত ১৭ এপ্রিল জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করে সিবিআই। তার পর সিবিআই হেফাজতে রয়েছেন তিনি। নিয়োগ দুনীর্তির তদন্ত করতে গিয়ে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবন প্রচুর তথ্য আসে সিবিআই-এর হাতে। তাঁর মুর্শিদাবাদাদের বাড়িতে প্রায় ৬৫ ঘণ্টা ধরে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রচুর নথিও উদ্ধার হয় তাঁর বাড়ি থেকে। সিবিআই-এর দাবি টাকার বিনিময়ে বহু অযোগ্য ব্যক্তিকে শিক্ষকের চাকরি করে দিয়েছিলেন জীবনকৃষ্ণ। গত ১৫ জুলাই তৃণমূল বিধায়কের বিরুদ্ধেসাপ্লিমেন্টরি চার্জশিট পেশ করে সিবিআই। চার্জশিটে তাঁর বিরুদ্ধে প্রতারণা, ঘুষ নেওয়ার মতো অভিযোগের পাশাপাশি তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ আনা হয়েছে। চার্জশিটে নাম রয়েছে জীবনকৃষ্ণ সাহার এজেন্ট সুব্রত সামন্ত রায়েরও।

    আরও পড়ুন: “শীঘ্রই আপনার পরিবারের কোনও সদস্য যদি ভিতরে ঢুকে যায়?” মুখ্যমন্ত্রীকে প্রশ্ন সুকান্তর

    জেলেই জীবন

    কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ব্যাংকের লেনদেন নজর রাখলেই বোঝা যায় যে নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) জীবনকৃষ্ণ সাহার প্রত্যক্ষ ভূমিকা আছে। তিনি একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছেন। সিবিআইয়ের তরফে জীবনকৃষ্ণের বিরুদ্ধে মেলা সমস্ত প্রমাণ কলকাতা হাইকোর্টে দাখিল করা হয়। আর সেই প্রামাণ্য নথি খতিয়ে দেখে জীবনকৃষ্ণের জামিনের আর্জি খারিজ করে দেন বিচারপতি জয়মাল্য বাগচি। তিনি জানিয়ে দেন, ওঁর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির এত প্রমাণ মেলার পর জামিন কোনওভাবেই সম্ভব নয়। নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে জামিন পেয়েছেন মানিক ভট্টাচার্যের স্ত্রী, নাইসার আধিকারিক নিলাদ্রি দাস। তবু শিঁকে ছিঁড়ল না তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার ভাগ্যে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Chess World Cup 2023: ইতিহাস প্রজ্ঞানন্দের! দাবা বিশ্বকাপের ফাইনালে সামনে কার্লসেন

    Chess World Cup 2023: ইতিহাস প্রজ্ঞানন্দের! দাবা বিশ্বকাপের ফাইনালে সামনে কার্লসেন

    মাধ্যম নিউজ ডেস্ক: দাবা বিশ্বকাপের ফাইনালে (Chess World Cup 2023) ১৮ বছরের রমেশবাবু প্রজ্ঞানন্দ (R Praggnanandhaa)। দ্বিতীয় ভারতীয় হিসেবে দাবা বিশ্বকাপের ফাইনালে উঠলেন। এর আগে ২০০০ এবং ২০০২ সালে বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ এই কৃতিত্ব অর্জন করেছিলেন। আজারবাইজানের বাকুতে বিশ্ব ব়্যাঙ্কিংয়ের তিন নম্বর দাবাড়ু ফাবিয়ানো কারুয়ানাকে টাইব্রেকে ৩.৫-২.৫ ব্যবধানে হারিয়েছেন ভারতীয় চেস খেলোয়াড়। ট্যুইট বার্তায় একথা জানিয়েছেন প্রজ্ঞার গর্বিত মেন্টর বিশ্বনাথন আনন্দ। তিনি লেখেন, “প্রাগ ফাইনালে পৌঁছে গিয়েছে। টাইব্রেকে ফাবিয়ানো কারুয়ানাকে হারিয়েছে। এবার সামনে ম্যাগনাস কার্লসেন। কী দারুণ পারফরম্যান্স।” 

    কঠিন লড়াইয়ের পর ইতিহাস

    বিশ্বনাথন আনন্দের পর এই প্রথম ভারতের কোনও খেলোয়াড় ফাইনালে উঠলেন। ফাইনালে তিনি খেলবেন ম্যাগনাস কার্লসেনের বিপক্ষে। বিশ্বের তিন নম্বর কারুয়ানার বিরুদ্ধে প্রজ্ঞানন্দের লড়াই মোটেই সহজ ছিল না। রবিবার প্রথম দু’টি ক্লাসিক্যাল গেম ড্র হয়েছিল। ফলে সোমবার ম্যাচ গড়িয়েছিল টাইব্রেকারে। সেখানেই জিতে গেলেন ভারতের খেলোয়াড়। তিনি ৩.৫-২.৫ পয়েন্টে জিতেছেন।

    দাবা বিশ্বকাপ প্রথম আয়োজিত হয়েছিল ২০০০ সালে। এর পরে ফের এটি আয়োজিত হয় ২০০২ সালে। প্রথম দু’বারই এই বিশ্বকাপ জিতেছিলেন আনন্দ। কিন্তু তখন এটি বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের অংশ ছিল না। ২০০৫ সাল থেকে এটি বিশ্ব দাবা প্রতিযোগিতার অংশ হয়ে যায়। তার পর থেকে প্রতি দু’বছর অন্তর এই প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। কিন্তু ফাইনালে ওঠা তো দূর, কোনও ভারতীয় খেলোয়াড় সেমিফাইনালেও পৌঁছতে পারেননি। অবশেষে সেই আক্ষেপ মিটল।

    আরও পড়ুন: এশিয়া কাপের দল ঘোষণা করলো ভারত, ফিরলেন লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার

    সামনে শুধুই কার্লসেন

    বিশ্বকাপে শেষ হাসি হাসতে হলে এই টিনএজার দাবাড়ুকে মোকাবিলা করতে হবে বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেনের (Magnus Carlsen)। একদিকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অন্যদিকে ভারতের দাবার জগতের উঠতি প্রতিভা। অতীতে কার্লসেনকে হারিয়ে ‘অঘটন’ ঘটিয়েছেন টিনএজার প্রজ্ঞানন্দ। বিশ্ব চ্যাম্পিয়ন হতে গেলে সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তি ঘটাতে হবে তাঁকে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Covid 19: করোনার নয়া রূপ নিয়ে চিন্তা! উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী, প্রস্তুত সরকারও

    Covid 19: করোনার নয়া রূপ নিয়ে চিন্তা! উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী, প্রস্তুত সরকারও

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনাভাইরাস (Covid 19)। সম্প্রতি করোনার নতুন ভ্যারিয়েন্টের প্রকোপের কারণে প্রস্তুতি পর্ব সারতে এ বার কেন্দ্রীয় সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠকে বসলেন৷ উচ্চ-পর্যায়ের বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ইংল্যান্ড জুড়ে শুরু হওয়া করোনার নতুন রূপ (ভ্যারিয়ান্ট) ইজি ৫.১ অথবা এরিসের বাড়াবাড়িতে উদ্বিগ্ন কেন্দ্র।

    কেন্দ্রীয় বৈঠক

    কোভিডের (Covid 19) নতুন ভ্যারিয়্যান্ট আন্তর্জাতিক ও স্থানীয় ক্ষেত্রে কতটা প্রভাব ফেলছে তা নিয়ে বৈঠকে আলোচনা করা হয়৷ এই মিটিংয়ে ছিলেন, নীতি আয়োগের সদস্য বিনোদ পাল, ছিলেন ক্যাবিনেট সেক্রেটারি রাজীব গৌবা, প্রধানমন্ত্রীর পরামর্শদাতা অমিত খারে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিব, শ্রী সুধাংশু পন্থ-সহ অনেকেই৷ একাধিক ভ্যারিয়্যান্ট বা প্রজাতির কোভিড সংক্রমণ নিয়ে এদিনের বৈঠকে বিস্তারিত রিপোর্ট পেশ করেন স্বাস্থ্য সচিব৷ দেশে কোভিড আক্রান্তদের জিনোম সিকোয়েন্স করার সংখ্যা বাড়াতে সক্রিয় হতে চলেছে কেন্দ্র। পাশাপাশি, জোর দেওয়া হচ্ছে, পরীক্ষার সামগ্রিক সংখ্যা বাড়ানোতেও।

    নতুন ভ্যারিয়্যান্টের উপসর্গ

    প্রসঙ্গত, গত মে মাসে এরিস রূপটিকে চিহ্নিত করেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু গত তিন সপ্তাহে ইংল্যান্ডে করোনার (Covid 19) এই নয়া রূপে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এখন ইংল্যান্ডে ১০ জন করোনা আক্রান্ত পাওয়া গেল এক জনের শরীরে এরিস রূপ মিলছে। কোভিডের উপসর্গের সঙ্গে এই  নতুন ভ্যারিয়্যান্টের কিছুটা পার্থক্য আছে। গবেষণা মতে, স্পাইক প্রোটিনের মিউটেশন বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর্যবেক্ষণ অনুযায়ী, পরিবর্তিত এই বিশেষ স্ট্রেইন কিছু নতুন উপসর্গ যুক্ত। তবে খুব একটা আলাদা নয়। সর্দি, হাঁচি-কাশি, হালকা জ্বর এবং মাথা ঘোরা হল করোনার নয়া রূপে আক্রান্তদের সাধারণ উপসর্গ। এর সংক্রমণের হার বেশি হলেও কোভিড-১৯ এর মত এটি ভয়াবহ নয়।

    আরও পড়ুন: মার্কিন প্রেসিডেনশিয়াল নির্বাচনে বাইডেনের প্রতিদ্বন্দ্বী ভারতীয় বংশোদ্ভূত রামস্বামী?

    কী বলছে কেন্দ্র 

    বিশ্বস্বাস্থ্য সংস্থার হিসাব অনুসারে পৃথিবীর ৫০টি দেশে এই এরিস প্রজাতি ভ্যারিয়্যান্ট ছড়িয়ে পড়েছে৷ কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব জানিয়েছেন, এখনও পর্যন্ত সারা পৃথিবীতে ২ লক্ষ ৯৬ হাজার ২১৯টি কোভিড (Covid 19) আক্রান্তের খবর মিলেছে শেষ সাত দিনে৷ এর মধ্যে ভারতে এই নতুন প্রজাতির সংক্রমণে আক্রান্ত হয়েছে মোটে ২২৩ জন, মোট আক্রান্তের ০.০৭৫ শতাংশ৷ দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দীর্ঘদিন ধরেই রয়েছে ৫০-এর নীচে৷ পজিটিভিটি রেট ০.২ শতাংশ৷ পাশাপাশি করা হচ্ছে জিনোম সিকোয়েন্সিংও৷ তিনি বলেছেন, সারা দেশের কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, কিন্তু যে কোনও জরুরিকালীন পরিস্থিতিতেই সারা দেশের স্বাস্থ্য পরিষো দিতে তৈরি আছে প্রশাসন৷ বিশেষজ্ঞরা এ-ও জানাচ্ছেন, এই প্রেক্ষিতে ‘বুস্টার শট’ নেওয়া খুব জরুরি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Chandrayaan-3: ‘ওয়েলকাম বন্ধু’! চন্দ্রযান ২-এর অরবিটারের সঙ্গে সাক্ষাৎ ‘বিক্রম’-এর

    Chandrayaan-3: ‘ওয়েলকাম বন্ধু’! চন্দ্রযান ২-এর অরবিটারের সঙ্গে সাক্ষাৎ ‘বিক্রম’-এর

    মাধ্যম নিউজ ডেস্ক: পরিকল্পনা মতো চললে আর এক দিন পরেই চাঁদের পৃষ্ঠে পা রাখবে ইসরোর চন্দ্রযান-৩ (Chandrayaan-3)। ২৩ অগাস্ট, বুধবার সেই মাহেন্দ্রক্ষণ। ইতিহাস লিখবে ভারত। তার আগে চাঁদের কক্ষপথে চন্দ্রযান -৩ এর বিক্রমের সঙ্গে দেখা হল ২০১৯-এর চন্দ্রযান ২-এর অরবিটারের। তাদের সেই হঠাৎ দেখার পর ইসরো সামনে আনল কী কথা হল তাদের!

    ইসরোর ট্যুইট-বার্তা

    ইসরোর তরফে ট্যুইটে জানানো হয়েছে, ‘স্বাগত বন্ধু’, চন্দ্রযান-২-এর অরবিটারটি আনুষ্ঠানিক ভাবে স্বাগত জানিয়ছে চন্দ্রযান-৩-এর (Chandrayaan-3) ল্যান্ডার মডিউলকে (LM)। দু’জনের মধ্যে দ্বিমুখী যোগাযোগ স্থাপিত হয়েছে। ল্যান্ডার মডিউলে পৌঁছানোর জন্য এমওএক্স-এর কাছে এখন আরও রুট রয়েছে ৷ অবতরণ প্রক্রিয়া (ল্যান্ডিং ইভেন্ট) সরাসরি সম্প্রচার শুরু হবে বুধবার ৫টা ২০ মিনিটে।

    সেই কবে ২০১৯ সালে পৃথিবী ছেড়ে চাঁদের পথে পাড়ি দিয়েছিল চন্দ্রযান-২। সেই মিশন ব্যর্থ হলেও ১০০x১০০ কিলোমিটার কক্ষপথে আজও রয়ে গিয়েছে চন্দ্রযান ২-এর অরবিটার। চন্দ্রযান-২ অভিযানের সময় ইসরোর ডিরেক্টর ছিলেন কে শিবন। ওই অভিযানের দায়িত্বও ন্যস্ত ছিল তাঁর হাতে। শেষ মুহূর্তের গোলযোগে সে বার সফট ল্যান্ডিংয়ে ব্যর্থ হয়েছিল ভারত। একই সঙ্গে তিনি জানালেন, চন্দ্রযান-২-এর অভিজ্ঞতা থেকেই এবার এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যাতে ব্যর্থতার সম্ভাবনা যতটা সম্ভব কমানো যায়। এজন্য অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই অতিরিক্ত ব্যবস্থাগুলিও দেশেই তৈরি, জানান কে শিবন।

    আরও পড়ুন: বুধবার সন্ধেয় চাঁদে পা ‘চন্দ্রযান ৩’-এর! কখন-কোথায় সরাসরি সম্প্রচার, জেনে নিন

    সতর্ক চন্দ্রযান-৩

    বুধবার চাঁদের পৃষ্ঠে ল্যান্ডার ‘বিক্রম’ অবতরণ করতে পালে বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার ইতিহাস তৈরি করবে ভারত। এছাড়াও সার্বিক ভাবে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে অবতরণের নজির গড়বে ভারত। চাঁদে অবতরণের পর ল্যান্ডার ‘বিক্রম’-এর ভিতর থেক বেরিয়ে আসবে রোভার ‘প্রজ্ঞান’। সেটি চাঁদের পিঠে ঘুরে ঘুরে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার কাজ সংগঠিত করবে। এদিন আরও একটি পোস্ট করেছিল ইসরো। তাতে দেখা যাচ্ছে, সঠিক এলাকায় সঠিক ভাবে অবতরণের জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে ল্যান্ডার। চাঁদের মাটিতে চারদিকে গর্ত, মাটি অসমান, বন্ধুর। যেখানে সেখানে পড়ে রয়েছে পাথর। চাঁদের মেরু লাগোয়া এলাকার এমনই ছবি প্রকাশ্যে এনেছিল ইসরো।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Primary Posting Scam: বদলিতে কারচুপি! ৫০ জন প্রাথমিক শিক্ষককে নিজামে তলব সিবিআই-এর

    Primary Posting Scam: বদলিতে কারচুপি! ৫০ জন প্রাথমিক শিক্ষককে নিজামে তলব সিবিআই-এর

    মাধ্যম নিউজ ডেস্ক: বদলি বা পোস্টিং ‘দুর্নীতি’ মামলায় ৫০ জন প্রাথমিক শিক্ষককে তলব করল সিবিআই। সোমবার নিজাম প্যালেসে তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে। সিবিআই সূত্রে খবর, পোস্টিং দুর্নীতি মামলায় চলতি সপ্তাহে মোট ৪০০ জন শিক্ষককে ধাপে ধাপে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর হাইকোর্টে রিপোর্ট জমা দেবে সিবিআই।  

    সিবিআই দফতরে চলছে জিজ্ঞাসাবাদ

    সোমবার নিজাম প্যালেসে ৫০ জন শিক্ষককে ডেকে পাঠিয়েছে সিবিআই। এদিন সকাল থেকে একের পর এক শিক্ষক নিজাম প্যালেসে (Nizam Palace) সিবিআই দফতরে পৌঁছতে শুরু করেছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এই শিক্ষকদের বিরুদ্ধে টাকা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ রয়েছে। এঁদের সবার জবানবন্দি রেকর্ড করা হবে। সিবিআই সূত্রে বলা হচ্ছে, আদালতের নির্দেশে এবার বদলি দুর্নীতির তদন্তও শুরু করতে চলেছেন তাঁরা। তাঁদের কাছে চারশ জন শিক্ষকের তালিকা রয়েছে। যাঁরা টাকা দিয়ে পছন্দমতো জেলা বা মহকুমায় বদলি নিয়েছেন বলে অভিযোগ। সিবিআই সূত্রে বলা হচ্ছে, শিক্ষক বদলির ক্ষেত্রেও কোনও চক্র কাজ করছিল কিনা, কারা মিডলম্যান ছিল তা খতিয়ে দেখা হবে। সেই চক্রের বিস্তার দফতরের মন্ত্রী পর্যন্ত ছিল কিনা তাও তদন্ত করে দেখবে সিবিআই।

    আরও পড়ুন: পুলওয়ামায় সেনার হাতে নিহত লস্কর কমান্ডার সহ ২ জঙ্গি

    আদালতের নির্দেশেই জিজ্ঞাসাবাদ 

    কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই পোস্টিংয়ের মামলায় সিবিআইকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। এর আগে, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে পোস্টিং ‘দুর্নীতি’ মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। সেই জিজ্ঞাসাবাদের ভিডিয়ো রেকর্ড আদালতে পেশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান মানিক। তাঁকে জিজ্ঞাসাবাদ এবং তাঁর ভিডিয়ো ফুটেজ পেশের উপর স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। কিন্তু তদন্তে বাধা দেয়নি সুপ্রিম কোর্ট। তাই বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআইকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। পোস্টিং দুর্নীতিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছিল ডিজাইনড কোরাপশনের কথা। এর পর সেই মামলায় ইডিকেও যুক্ত করতে নির্দেশ দেন বিচারপতি। প্রযোজনে যে শিক্ষকদের পোস্টিং নিয়ম মেনে হয়নি বলে অভিযোগ, সেই শিক্ষকদেরও ইডি জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে জানিয়ে দেয় আদালত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India Vs Ireland: রিঙ্কু, ঋতুরাজের দাপটে সহজ জয়! আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতল ভারত

    India Vs Ireland: রিঙ্কু, ঋতুরাজের দাপটে সহজ জয়! আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: এক ম্যাচ বাকি থাকতেই আয়ারল্যান্ডের (India Vs Ireland) বিরুদ্ধে টি ২০ সিরিজ জিতে নিল ভারত। প্রথমে ব্যাট করে জসপ্রীত বুমরাহার দল ৫ উইকেটে তোলে ১৮৫ রান। জবাবে আয়ারল্যান্ড ভালো লড়াই করেও শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৫২ রানেই থেমে যায়। টিম ইন্ডিয়া জেতে ৩৩ রানে।

    ছন্দে বুমরাহ

    এশিয়া কাপ ও বিশ্বকাপের দল নির্বাচনের আগে এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল বেশ কিছু ক্রিকেটারের কাছে। বিশেষ করে বুমরাহ, যিনি আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছেন ১১ মাস পরে। অনেকের মনে এই প্রশ্ন ছিল যে, বুমরাহ কি আগের ফর্মে আছেন? তার উত্তর পেয়ে গিয়েছে ক্রিকেট দুনিয়া। আগুনে গতি ও বিষাক্ত ইয়র্কার দিয়ে প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদের তিনি বার বার চাপে ফেলেছেন। নিয়েছেন উইকেটও। যা শুধু বুমরাহর নয়, ভারতীয় টিম ম্যানেজমেন্টকে অনেকটাই স্বস্তি দেবে।

    দাপট ভারতের

    অনেক দিন পর বেশ গোছানো লাগলো ভারতীয় ব্যাটিং। যশস্বী শুরুটা বেশ ভালোই করেছিলেন। কিন্তু বেশি আগ্রাসী হতে গিয়ে তিনি আউট হন ১৮ রানে। তবে ফের হতাশ করলেন তিলক ভার্মা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর দুর্ধর্ষ ব্যাটিং দেখে অনেকেই বলেছিলেন ছেলেটাকে বিশ্বকাপ দলে রাখা উচিত। কিন্তু আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি ম্যাচই নামের প্রতি সুবিচার করতে পারলেন না এই বাঁহাতি। মাত্র এক রান করে মাঠ ছাড়তে হয় তিলককে। এর পর দলকে টানেন ঋতুরাজও সঞ্জু স্যামসন। তৃতীয় উইকেটে তাঁরা যোগ করেন ৬৮ রান। ঋতুরাজের সংগ্রহ  ৪৩ বলে ৫৮। আর সঞ্জু অনেক দিন পর ভালো ব্যাট করলেন। ২৬ বলে তিনি ৪০ রান করে আউট হন। ঋতুরাজ যখন আউট হলেন তখন ভারতের রান ছিল ১৫.১ ওভারে ৪ উইকেটে ১২৯। সেখান থেকে স্কোর ১৮৫তে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় অবদান রয়েছে রিঙ্কু সিংয়ের।

    কলকাতা নাইট রাইডার্সের এই বাঁহাতি ব্যাটসম্যান আইপিএলে নজর কেড়েছিলেন। যার সুবাদে সুযোগ পেয়েছেন ভারতীয় দলে। গত ম্যাচে অভিষেক হলেও বৃষ্টির জন্য ব্যাট করতে পারেননি। রবিবার ডাবলিনে রিঙ্কু ঝোড়ো ব্যাটিংয়ে দর্কশদের মন জিতে নেন। ২১ বলে তিনি করেছেন ৩৮ রান। তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন শিবম দুবে। যিনি ২২ রানে অপরাজিত থাকেন। 

    আরও পড়ুন: বুধবার সন্ধেয় চাঁদে পা ‘চন্দ্রযান ৩’-এর! কখন-কোথায় সরাসরি সম্প্রচার, জেনে নিন

    দুরন্ত বোলিং

    জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেনি আয়ারল্যান্ড। অধিনায়ক পল স্টার্লিং শূন্য রানে ফেরেন। এরপর একই ওভারে আউট হন লরকান টাকার। দুটো উইকেটই নেন প্রসিদ্ধ কৃষ্ণা। এরপর হ্যারি টেক্টরকে ফেরান রবি বিষ্ণোই। তিনি সাত রান করেন। আয়ারল্য়ান্ডের হয়ে নজর কাড়েন ওপেনার অ্যান্ড্রু বালব্রিনি। তিনি ৫১ বলে ৭২ রানের ইনিংস খেলেন। আর্শদীপ সিংয়ের বলে তিনি ক্যাচ আউট হন। এই ম্য়াচে নজর কাড়েন রবি বিষ্ণোই। তিনি ৪ ওভার বল করে ৩৭ রান দিয়ে ২ উইকেট নেন। প্রসিদ্ধ কৃষ্ণা নেন দুটি উইকেট। একটি উইকেট নেন আর্শদীপ সিং। জসপ্রীত বুমরাহ নেন ২টি উইকেট।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Jadavpur University: যাদবপুরে ছাত্র-মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি! জনস্বার্থ মামলা হাইকোর্টে

    Jadavpur University: যাদবপুরে ছাত্র-মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি! জনস্বার্থ মামলা হাইকোর্টে

    মাধ্যম নিউজ ডেস্ক: ব়্যাগিংয়ের সঙ্গে সঙ্গেই এবার যাদবপুরে উঠল ‘তোলাবাজির’ অভিযোগ। সূত্রের খবর, দীর্ঘদিন থেকে মেইন হস্টেলে ‘তোলাবাজি’ চালিয়ে গিয়েছেন সিনিয়ররা। যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় (Jadavpur University Student Death) এখনও পর্যন্ত প্রাক্তনী ও বর্তমান পড়ুয়া নিয়ে মোট ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে শুক্রবার রাতে তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ (police custody)। শনিবার তাঁদের আলিপুর আদালতে তোলা হয়। সেখানে বিচারক অভিযুক্তদের আগামী ৩১ অগাস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় সিবিআই তদন্তেরও দাবি জানানো হয়েছে।

    সিবিআই তদন্তের দাবি

    ছাত্র মৃত্যুর ঘটনার তদন্ত সিবিআইকে দিয়ে করানো হোক। এই দাবি জানিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। যাদবপুরেরই এক প্রাক্তনী মামলা করেছেন। তাঁর দাবি, ছাত্র মৃত্যুর ঘটনার তদন্ত সিবিআইকে দিয়ে করানো হোক। শুধু সিবিআই নয়, তদন্তে যুক্ত করা হোক এনআইএ ও এনসিবিকেও। তাঁর বক্তব্য, পুলিশ তদন্ত করছে ঠিকই, কিন্তু অনেক ধীর গতিতে। এছাড়াও তথ্য প্রমাণ লোপাটের অভিযোগও তুলেছেন যাদবপুরের ওই প্রাক্তন পড়ুয়া। তিনি বলেন, সিবিআই তদন্ত করলে তাড়াতাড়ি মৃত্যু রহস্যের (Jadavpur Student Death Case) কিনারা হবে। আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

    তোলাবাজির অভিযোগ

    পুলিশ সূত্রে খবর, ধৃত সৌরভ চৌধুরী ও তাঁর গ্যাং হস্টেলের মধ্যে নবাগতদের থেকে টাকা তুলত। ‘তোলাবাজি’ চলত ডিজিটাল কায়দায়। টাকা পেলেই শুরু হতো মোচ্ছব। পুলিশ সূত্রে খবর, কোথাও সিনিয়ররা খাওয়া-দাওয়া করলে সেখানে ডিজিটাল পেমেন্ট করতে বলা হতো নবাগতদের।

    আরও পড়ুন: ‘‘পুর নিয়োগ দুর্নীতিতে মিলেছে ‘মানি ট্রেল’-এর সন্ধান’’! সুপ্রিম কোর্টে সিবিআই

    কুৎসিত ইঙ্গিত যাদবপুর-কাণ্ডে ধৃতের

    যাদবপুর কাণ্ডের তদন্তে ১১ অগস্ট প্রথমে গ্রেফতার করা হয় সৌরভ চৌধুরীকে। তারপর গ্রেফতার করা হয় দীপশেখর দত্ত, মনোতোষ ঘোষকে। ১৬ অগস্ট গ্রেফতার করা হয় সপ্তক কামিল্যা, অসিত সর্দার, মহম্মদ আরিফ, সুমন নস্কর, অঙ্কন সর্দার, মহম্মদ আসিফ আজমল নামে ৬ পড়ুয়াকে। এরইমধ্যে শুক্রবার রাতে গ্রেফতার করা হয় শেখ নাসিম আক্তার, হিংমাশু কর্মকার, সত্যব্রত রায়কে। গ্রেফতারির সময়ে সত্যব্রতর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, সত্যব্রত মুখ ঢাকা অবস্থায় মধ্যমা দেখাচ্ছেন সংবাদমাধ্যমের ক্যামেরাগুলিতে। সত্যব্রত কম্পিউটার সায়েন্স বিভাগের বর্তমান ছাত্র৷ বাড়ি নদীয়ার হরিণঘাটায়৷ জানা গিয়েছে, ছাত্রমৃত্যুর ঘটনার আগে সেদিন রাতে তাঁর ফোন থেকেই ডিন অফ আর্টসের ফোনে ফোন গিয়েছিল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share