Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Jhalda Municipality: তৃণমূল ক্ষমতাচ্যুত, বন্ধ টাকা! হাইকোর্টের দ্বারস্থ ঝালদার ৭ কাউন্সিলর

    Jhalda Municipality: তৃণমূল ক্ষমতাচ্যুত, বন্ধ টাকা! হাইকোর্টের দ্বারস্থ ঝালদার ৭ কাউন্সিলর

    মাধ্যম নিউজ ডেস্ক: হাতছাড়া হওয়া ঝালদা পুরসভা ছিনিয়ে আনতে মরিয়া তৃণমূল। বিরোধীদের জব্দ করতে বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন প্রকল্পের টাকা এমনই অভিযোগ। পুরসভা শাসক দলের হাতছাড়া হওয়ার পর থেকে বিভিন্ন স্কিমের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। সেই টাকা পেতেই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ঝালদার ৭ কাউন্সিলর। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে সেই মামলার শুনানি ছিল।

    বিরোধীদের অভিযোগ

    জেলা কংগ্রেস সভাপতি তথা ঝালদার বাসিন্দা নেপাল মাহাতোর অভিযোগ, ‘‘স্রেফ বিরোধী দলের পুরসভা বলেই বিভিন্ন অছিলায় রাজ্য সরকার ঝালদা পুরসভার ‘হাউজ ফর অল প্রকল্প’-সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের তহবিল আটকে রেখেছে। সুবিচার পেতে তাই হাইকোর্টের দ্বারস্থ হতে যাচ্ছি।’’ ঝালদা পুরভবন সূত্রে খবর, ‘হাউজ ফর অল প্রকল্পে’ বাড়ি তৈরির জন্য পুরসভায় মোট ৩ কোটি টাকা এসেছিল। গত বছরের শেষে বিরোধীদের ডাকা অনাস্থার জেরে তৃণমূল পুরপ্রধান সুরেশ আগরওয়াল পদ থেকে সরে যাওয়ার কিছু দিনের মাথায় ২ কোটি ৮৭ লক্ষ টাকা পুরসভার তহবিল থেকে ফেরত নেওয়া হয় বলে অভিযোগ। ঝালদার উপপুরপ্রধান পূর্ণিমার দাবি, ‘‘আবেদন-নিবেদনের পরেও সেই টাকা মেলেনি। সুবিচার পেতে মামলা করা করা ছাড়া গতি নেই।’’

    আরও পড়ুন: চড়া রোদে হেঁটেই বাড়ি বাড়ি প্রচারে সুকান্ত, ‘চোরেদের’ না আনার আহ্বান

    মামলাকারীদের দাবি

    মামলাকারীদের তরফে আইনজীবী কৌস্তুভ বাগচি এদিন আদালতে জানান, শাসক দলের হাত থেকে পুরসভা চলে যাওয়ার পর থেকেই টাকা দেওয়া হচ্ছে না। এ কথা শুনে বিচারপতি প্রশ্ন করেন, তবে পুরসভা চলছে কীভাবে? আইনজীবী জানান, পুরসভার তরফ থেকে একাধিকবার টাকা দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। কিন্তু রাজ্য কোনও উত্তর দেয়নি। টাকা প্রত্যাহার করার কোনও নথি আছে কি না, তা দেখতে চান বিচারপতি সিনহা। উল্লেখ্য, গত পুরসভা নির্বাচনের পর পুরুলিয়ার ঝালদা পুরসভার কংগ্রেসের পুরপ্রতিনিধি তপন কান্দুকে গুলি করে খুন করা হয়। এরপর উপ পুরপ্রধান হন তাঁর স্ত্রী পূর্ণিমা কান্দু। তারপরও ওই পুরসভার ক্ষমতা ফিরে পেতে বারবার বিভিন্নভাবে চেষ্টা চালিয়েছে তৃণমূল। এমনই অভিযোগ কংগ্রেসের।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • CV Ananda Bose: আচার্যই উপাচার্য! ফাঁকা পদে নিজেই দায়িত্ব সামলাবেন রাজ্যপাল

    CV Ananda Bose: আচার্যই উপাচার্য! ফাঁকা পদে নিজেই দায়িত্ব সামলাবেন রাজ্যপাল

    মাধ্যম নিউজ ডেস্ক: যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই সেখানে পড়ুয়াদের সার্টিফিকেট–সহ অন্য কিছু পেতে আর অসুবিধা হবে না। বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজভবনের তরফে জানানো হয়েছে, রাজ্যের যে ১৪টি বিশ্ববিদ্যালয় বর্তমানে উপাচার্যহীন, সেই সব ক’টি বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তিকালীন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত আচার্য নিজেই সেই দায়িত্ব পালন করবেন। কার্যত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন আচার্য সিভি আনন্দ বোস।

    পড়ুয়াদের স্বার্থেই সিদ্ধান্ত

    ক্ষমতাবলে রাজ্যপাল সিভি আনন্দ (CV Ananda Bose) বোসই রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির আচার্য। রাজভবনের তরফে জানানো হয়েছে, উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়গুলির পড়ুয়াদের সমস্যার কথা মাথায় রেখে রাজ্যপালের এই সিদ্ধান্ত। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ ঘিরে রাজ্যপালের সঙ্গে বাংলার শাসকদলের সংঘাত চলছে। এরই মধ্যে ফের বড় পদক্ষেপ রাজ্যপাল সিভি আনন্দ বোসের।  পাশাপাশি, তিনি আরও এক জন অস্থায়ী উপাচার্যকে নিয়োগ করলেন। রাজকুমার কোঠারিকে পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের নতুন অন্তর্বর্তিকালীন উপাচার্য হিসেবে নিয়োগ করলেন রাজ্যপাল। অর্থাৎ এখন রাজ্যের মোট ১৭টি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য রয়েছেন।

    আরও পড়ুন: কেঁপে উঠল চাঁদ! চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম কী বার্তা দিল ইসরোকে?

    রাজভবনের নয়া বিজ্ঞপ্তি

    রাজভবনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির যে ক’টিতে উপাচার্য পদ খালি রয়েছে সেখানকার ছাত্রদের ডিগ্রি শংসাপত্র এবং অন্যান্য নথি পেতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাঁদের সহায়তার জন্য মাননীয় রাজ্যপাল আচার্য হিসাবে তার ক্ষমতাবলে নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত এই রাজভবনের তরফে জানানো হয়েছে, amnesaamne.rajbhavankolkata@gmail.com — এই মেল আইডিতে যে কোনও সমস্যার কথা জানাতে পারবেন পড়ুয়ারা। পাশাপাশি, একটি ফোন নম্বরও দেওয়া হয়েছে। ০৩৩ ২২০০১৬৪২ নম্বরে ফোন করতে পারবেন পড়ুয়ারা। চাইলে রাজ্যপালের সঙ্গে দেখাও করতে পারবেন তাঁরা। পড়ুয়াদের সমস্যার কথা জানতে মাঝেমধ্যেই বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন রাজ্যপাল, এ কথাও জানানো হয়েছে রাজভবনের তরফে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Chandrayaan-3 Update: কেঁপে উঠল চাঁদ! চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম কী বার্তা দিল ইসরোকে?

    Chandrayaan-3 Update: কেঁপে উঠল চাঁদ! চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম কী বার্তা দিল ইসরোকে?

    মাধ্যম নিউজ ডেস্ক: চাঁদেও কি ভূমিকম্প হয়? বৃহস্পতিবার ইসরো চন্দ্রযান-৩ (Chandrayaan-3 Update) মিশন পরিচালিত আরেকটি ইন-সিটু বৈজ্ঞানিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। সেখানেই মিলেছে এই মহাজাগতিক ঘটনার প্রমাণ। লুনার সিসমিক অ্যাক্টিভিটি (ILSA) নতুন একটি তথ্য রেকর্ড করেছে। ঘটনাটিকে ‘স্বাভাবিক’ বলে মনে করছে ইসরো। তবে এবিষয়ে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।

    ইসরোর ট্যুইট

    ইসরোর তরফে ট্যুইটে জানানো হয়েছে, চন্দ্রযান-৩ মিশন, ইন-সিটু বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার যন্ত্র – চন্দ্রযান-৩ ল্যান্ডারে লুনার সিসমিক অ্যাক্টিভিটি (আইএলএসএ) পেলোড চাঁদে প্রথম মাইক্রো ইলেক্ট্রো মেকানিক্যাল সিস্টেম (এমইএমএস) প্রযুক্তি-ভিত্তিক যন্ত্র রোভারের ও অন্যান্য পেলোডের গতিবিধি রেকর্ড করেছে। উপরন্তু ২৬ অগাস্ট ২০২৩-এ এমন একটি ঘটনা রেকর্ড করেছে যা একটি ‘স্বাভাবিক’ ঘটনা বলে মনে হচ্ছে। তবে এবিষয়ে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন।

    কী কী তথ্য পেল ইসরো

    চাঁদের মাটিতে নানান ধরনের বিষয় নিয়ে গবেষণা করছে ইসরো। চন্দ্রযান-৩ তাতে সাহায্য করছে। আর চন্দ্রযান-৩ (Chandrayaan-3 Update) এর খুঁজে বের করা জিনিসপত্রের ফলাফল থেকেই দেখা গিয়েছে, চাঁদের মাটিতে কম্পন খেলে যাওয়ার বিষয়টি ‘প্রাকৃতিক’। এছাড়াও, রোভার প্রজ্ঞান ও বাকি পেলোড চাঁদের মাটিতে চলাচলের ফলে যে কম্পন হচ্ছে, তাও রেকর্ড করা গিয়েছে বলে জানিয়েছে ইসরো। চন্দ্রযান-৩ এর ল্যান্ডারে ‘ইনসট্রুমেন্ট ফর লুনার সিসেমিক অ্যাক্টিভিটি পে লোড’ নিজের কাজ চালাচ্ছে। তার দৌলতেই চাঁদের মাটিতে কিছু ‘মুভমেন্ট’ রেকর্ড করতে পারা গিয়েছে বলে খবর।

    আরও পড়ুন: ফুরিয়ে আসছে আয়ু, হাতের কাজ শেষ করতে ব্যস্ত প্রজ্ঞান

    চন্দ্রযান-৩ এর ‘ইনসট্রুমেন্ট ফর লুনার সিসেমিক অ্যাক্টিভিটি পে লোড’ -এর কাজ হল চাঁদের মাটিতে কোথায় স্বাভাবিক কম্পন হচ্ছে, কোথায় কম্পনের প্রভাব রয়েছে, আর্টিফিশিয়াল কোনও ঘটনা ঘটছে কি না, তার সম্পূর্ণটা রেকর্ড করা।  সামনে এসছে আরও একটি তথ্য। ইসরো বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিলেন, চাঁদের যে অংশে বিক্রম অবতরণ করেছে, সেখানকার তাপমাত্রা ২০ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। কিন্তু সেই ভাবনা ছিল ভুল। ইসরোর বিজ্ঞানীদের মতে, সেখানকার তাপমাত্রা ৭০ ডিগ্রি সেলসিয়াস। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sunil Chhetri: শুভেচ্ছায় ভাসছেন দেশের ফুটবল আইকন! পুত্রসন্তানের বাবা হলেন সুনীল

    Sunil Chhetri: শুভেচ্ছায় ভাসছেন দেশের ফুটবল আইকন! পুত্রসন্তানের বাবা হলেন সুনীল

    মাধ্যম নিউজ ডেস্ক: বাবা হলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। বৃহস্পতিবার সুনীলের স্ত্রী সোনম পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, দু’জনেই সুস্থ আছেন। অন্তঃসত্ত্বা অবস্থায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন সোনম। সেই খবরে উদ্বেগ ছড়িয়েছিল অনুরাগীদের মধ্যে। যদিও পরে ডেঙ্গি থেকে সুস্থ হয়ে ওঠেন তিনি। মেয়ে পুত্রসন্তানের জন্ম দেওয়ায় খুব খুশি দাদু সুব্রত ভট্টাচার্য। 

    মা হলেন সোনম

    গত মাসে অন্তঃসত্ত্বা অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন সোনম। বেঙ্গালুরুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। আশঙ্কা কাটিয়ে অগাস্ট মাসের শেষদিনে সুখবর এসেছে সুনীল-সোনমের পরিবারে। মা ও সন্তান উভয়েই সুস্থ রয়েছেন। সুনীল বাবা হওয়ার খবর খুবই অভিনব কৌশলে জানিয়েছিলেন। সুনীল ও সোনমকে নিয়ে আলোচনা চলছে গত কয়েকমাস ধরেই। ভারতের ম্যাচ দেখতে মাঠে আসতে দেখা গিয়েছিল সোনমকে। ইন্টারকন্টিনেন্টাল কাপে গোল করে সুনীল সেটা উৎসর্গ করে তাঁর স্ত্রীকে। জার্সির মধ্যে বল ঢুকিয়ে স্ত্রীর দিকে তাকিয়ে সেলিব্রেট করেন। তখনই জানা যায়, ভারতীয় কিংবদন্তি বাবা হচ্ছেন।

    স্ত্রীর পাশে সুনীল

    সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে কিংস কাপে খেলছেন না সুনীল। গত মঙ্গলবার তাঁকে ছাড়াই দল ঘোষণা করেন কোচ ইগর স্টিমাচ। এখন কিছুদিন ফুটবল মাঠে নয়, সদ্যোজাত সন্তানের পিতার ভূমিকায় নিজেকে সড়গড় করে নিতে চাইবেন সুনীল।  ডুরান্ড কাপেও খেলেননি সুনীল। আগামী ৭ সেপ্টেম্বর থেকে থাইল্যান্ডে শুরু কিংস কাপ। চলবে ১০ সেপ্টেম্বর। ভারত ছাড়া কিংস কাপে খেলবে  ইরাক, থাইল্যান্ড এবং লেবানন। ৭ সেপ্টেম্বর ভারত খেলবে ইরাকের বিরুদ্ধে। ক্রমতালিকায় তারা ভারতের থেকে ২৯ ধাপ এগিয়ে। সেই দিনই লেবানন এবং থাইল্যান্ড একে অপরের বিরুদ্ধে খেলবে। দু’টি ম্যাচের জয়ীরা খেলবে ফাইনাল। ১০ সেপ্টেম্বর সেই ম্যাচ। ২০১৯ সালে কিংস কাপে ব্রোঞ্জ জিতেছিল ভারত।

    আরও পড়ুন: চোখের নিমেষে শেষ! বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের টিকিট আর কি পাওয়া যাবে?

    কিংস কাপে ভারতীয় দল: গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, গুরমিত সিং। আশিস রাই, নিখিল পূজারি, সন্দেশ ঝিঙ্গন, আনোয়ার আলি, মেহতাব সিং, লালচুংনুঙ্গা, আকাশ মিশ্র, শুভশিস বসু, জিকসন সিং, থুনাওজাম, সুরেশ সিং ওয়াংজাম, ব্রেন্ডন ফার্নান্ডেজ, সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা, রোহিত কুমার, আশিক কুরুনিয়ান, নাওরেম মহেশ সিং, লালিয়ানজুয়ালা ছাংতে, মনবীর সিং, রহিম আলি ও রাহুল কেপি।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • SSC Merit List: বিস্তর অসঙ্গতি! এসএসসির নতুন মেধা তালিকা নিয়ে হাইকোর্টে মামলা

    SSC Merit List: বিস্তর অসঙ্গতি! এসএসসির নতুন মেধা তালিকা নিয়ে হাইকোর্টে মামলা

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ প্রক্রিয়া শুরু করতে গত ২৩ অগাস্ট স্কুল সার্ভিস কমিশন (SSC) নতুন প্যানেল  (Merit List) প্রকাশ করে। সেই প্যানেলেই চূড়ান্ত অসঙ্গতির অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হলেন কয়েক হাজার চাকরিপ্রার্থী। ওই মামলাতেই ফের কমিশনের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ।

    কোন মামলার প্রেক্ষিতে এই অভিযোগ

    আদালত (Calcutta High Court) সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। ১ অক্টোবর ২০১৯ প্রথম মেধাতালিকা (SSC Merit List) প্রকাশ করে রাজ্যে স্কুল সার্ভিস কমিশন। কিছু অকৃতকার্য পরীক্ষার্থী সেই তালিকা চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।   ১১ ডিসেম্বর ২০২০ সালে বিচারপতি মৌসুমী ভট্টাচার্য এসএসসির মেধা তালিকা বাতিল করে দেন এবং প্রার্থীদের তথ্য আপলোড করে সমস্ত তথ্য প্রকাশ করতে নির্দেশ দেন। নতুন করে ইন্টারভিউর পাশাপাশি মেধা তালিকা প্রকাশ করতে বলেন। ২১ জুন ২০২১ সালে স্কুল সার্ভিস কমিশন ইন্টারভিউ তালিকা প্রকাশ করে। সেখানে যারা প্রথম মেধা তালিকায় অন্তর্ভুক্ত ছিল তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। মামলা গড়ায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেও।

    আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে ধৃত মিডল ম্যান প্রসন্ন রায়ের ফ্ল্যাটে তল্লাশি সিবিআই-এর

    সর্বশেষ মামলায় অভিযোগ, গত ২৩ অগাস্ট স্কুল সার্ভিস কমিশন যে নতুন মেধা তালিকা (SSC Merit List) প্রকাশ করেছে, তা-ও ঠিক নয়। প্রকাশিত মেধা তালিকায় সকলের ওএমআর শিট প্রকাশ করা হয়নি। অনেক তালিকাভুক্ত চাকরিপ্রার্থীদের আবেদন পত্র বিকৃত করা হয়েছে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের প্রার্থীদের প্রাপ্ত নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ টেট ওয়েটেজ (টেটে নম্বর) পুনরায় মূল্যায়ন করে প্রথম মেধা তালিকা তৈরি করা হয়েছিল, সেই জন্য প্রথম মেধা তালিকা বাতিল হয়। অথচ সেই নাম্বারের ভিত্তিতে অনেকে সম্প্রতি প্রকাশিত নতুন মেধা তালিকায় স্থান পেয়েছে। বুধবার ওই মামলার শুনানিতে মামলাকারীদের আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে লিখিত বক্তব্য আদালতে (Calcutta High Court) জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়। মামলার পরবর্তী শুনানি হবে ১৪ সেপ্টেম্বর।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rohit Sharma: নিজের শেষ বিশ্বকাপ! তাহলে কি অবসরের চিন্তা রোহিতের মাথায়?

    Rohit Sharma: নিজের শেষ বিশ্বকাপ! তাহলে কি অবসরের চিন্তা রোহিতের মাথায়?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের আগে উপমহাদেশের ৬টি দেশ নিজেদের মধ্যে লড়াইয়ে নামছে এশিয়া সেরার মুকুট মাথায় পরার লক্ষ্যে। আজ, বুধবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ ২০২৩। আসন্ন ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) জন্য এটিকে একটি যথার্থ প্রস্তুতি মঞ্চ হিসেবে দেখছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। এশিয়া কাপ (2023 Asia Cup) অভিযান শুরুর আগে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন হিট-ম্যান। 

    কী বললেন রোহিত

    ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন যে আগামী দুই তিন মাসে তিনি ভারতীয় দলের সঙ্গে অনেক ভালো ভালো মুহূর্ত তৈরি করতে চান। যদিও তিনি এটাও বিশ্বাস করেন যে একটি বিশ্বকাপ বা একটি চ্যাম্পিয়নশিপের ফলাফল, তিনি কেমন ক্রিকেটার বা ব্যক্তি সেটার পরিবর্তন ঘটাবে না। এই মন্তব্য শুনে অনেকেরই মনে একটা প্রশ্ন জেগেছে। তবে কি এটাই তার শেষ বিশ্বকাপ হতে চলেছে এবং তারপর তিনি অবসর নেওয়ার কথা ভাববেন? যদিও হিটম্যান এই প্রশ্নের কোনও যথাযথ উত্তর এখনই দেননি।  

    ২০১৯ ওডিআই বিশ্বকাপে অসাধারণ ফর্মে ছিলেন রোহিত। প্রথম ক্রিকেটের হিসেবে একটি বিশ্বকাপে পাঁচটি শতরান করার রেকর্ড করেছিলেন তিনি। এবার বিশ্বকাপের আগে সেই শারীরিক সক্ষমতা ফিরে পেতে চাইছেন তিনি। জানিয়েছেন যে একজন নেতা হিসেবে দল নির্বাচনের সময় তিনি নিজের ব্যক্তিগত পছন্দ অপছন্দকে কখনোই প্রকাশ্যে আনেন না বা সেই ভিত্তিতে দল গঠন করেন না। শুধু মাঠে নেমে সতীর্থদের সঙ্গে নিয়ে লড়াই করার চেষ্টা করেন।

    কোন কোন চ্যানেলে ম্যাচ

    ভারতে এশিয়া কাপের ম্যাচগুলি সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডি, স্টার স্পোর্টস-১ হিন্দি, স্টার স্পোর্টস-১ হিন্দি এইচডি, স্টার স্পোর্টস-১ তামিল, স্টার স্পোর্টস-১ তামিল এইচডি, স্টার স্পোর্টস-১ তেলেগু, স্টার স্পোর্টস-১ তেলেগু এইচডি, স্টার স্পোর্টস-১ কান্নাড়া ও স্টার স্পোর্টস-১ কান্নাড়া এইচডি চ্যানেলে। ভারতে এশিয়া কাপের ম্যাচগুলির সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে।

    আরও পড়ুন: চোখের নিমেষে শেষ! বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের টিকিট আর কি পাওয়া যাবে?

    কবে কখন ম্যাচ

    পাকিস্তান বনাম নেপাল এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে মুলতান ক্রিকেট স্টেডিয়ামে। এশিয়া কাপের সব ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী বিকাল ৩টে থেকে। টস অনুষ্ঠিত হবে আধ ঘণ্টা আগে অর্থাৎ, দুপুর ২টো ৩০ মিনিটে। এবছর এশিয়া কাপ খেলা হচ্ছে ৫০ ওভারের ফর্ম্যাটে।  ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। ভারতের প্রথম ম্যাচ পাকিস্তানের সঙ্গে ২ সেপ্টেম্বর।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • East Bengal: ডুরান্ড ফাইনালে লাল-হলুদ! ২ গোলে পিছিয়ে ম্যাচ জয় ইস্টবেঙ্গলের

    East Bengal: ডুরান্ড ফাইনালে লাল-হলুদ! ২ গোলে পিছিয়ে ম্যাচ জয় ইস্টবেঙ্গলের

    মাধ্যম নিউজ ডেস্ক: টাইব্রেকারে নর্থইস্টকে হারিয়ে ডুরান্ড কাপ (Durand Cup) ফাইনালে উঠল ইস্টবেঙ্গল। চার বছর আগে, ২০১৯-এ গোকুলাম কেরালা এফসি-র কাছে টাইব্রেকারে হেরেই সেমিফাইনাল থেকে ছিটকে যেতে হয়েছিল ইস্টবেঙ্গলকে (East Bengal)। সেই অভিশাপ এবার কাটল লাল-হলুদের। ডুরান্ড কাপে অনবদ্য ছন্দে ইস্টবেঙ্গল। আর আগামী শনিবার এশিয়া কাপে ভারত-পাক মহারণের পর রবিবার কলকাতা ডার্বি দেখার আশায় আরও এক ধাপ এগিয়ে গেল ক্রীড়াপ্রেমীরা।

    গোছানো ফুটবল, তবু পরাস্ত

    গোটা ম্যাচে ইস্টবেঙ্গল মোটেও ভালো ফুটবল খেলেনি। বরং নর্থইস্ট অনেক গোছানো ফুটবল খেলেছে। মাঝমাঠের দখল পুরোটাই নিজেদের হাতে রেখেছিল নর্থইস্ট। তারা পরিকল্পনা করে ফুটবল খেলেছে। যার ফলও তারা পেয়েছিল হাতেনাতে। প্রথমার্ধেই ১-০ এগিয়ে গিয়েছিল। দ্বিতীয়ার্ধে ২-০ করে নর্থইস্ট। ইস্টবেঙ্গলকে (East Bengal) তখন খুঁজে পাওয়া যাচ্ছেন না। পার্থিব গোগোই, জিতিন এমএসের মতো ভারতীয় ফুটবলার দলের সম্পদ। থাই লিগে খেলা বিদেশি মেলো ও আক্রমণাত্মক ফুটবলার রোমানও দারুণ ছন্দে ছিলেন। সবাইকে অবাক করে দিয়ে বাইশ মিনিটে এগিয়ে গেল নর্থ ইস্ট। বাঁদিক থেকে ফাল্গুনীর ক্রসে হেডে গোল করে গেলেন মিগুয়েল। ইস্টবেঙ্গলের ২ ডিফেন্ডার একেবারেই জায়গায় ছিলেন না। ৫৭ মিনিটে ব্যবধান বাড়াল হাইল্যান্ডর। এবার ফাল্গুনি একক প্রচেষ্টায় দেখার মত একটা গোল করলেন।

    আরও পড়ুন: এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের পরের দিনই বিশ্বকাপের দল ঘোষণা করবে বিসিসিআই?

    স্বপ্ন দেখার শুরু 

    ম্যাচের ৭৭ মিনিটে ক্লেটন সিলভার ক্রস থেকে নওরেমের শট দীনেশের পায়ে লেগে দিক পরিবর্তন করে গোলে ঢুকে যায়। এটা হয় প্রথম টার্নিং পয়েন্ট। আর ম্যাচের ইনজুরি টাইমে জাবাকোর লালকার্ড (ডবল ইয়েলো) হয়ে যায় দ্বিতীয় টার্নিং পয়েন্ট। নর্থইস্ট দশ জন হওয়ার পরের মুহূর্তেই নন্দর গোলে ২-২ করে ফেলে লাল-হলুদ। তখন ইনজুরি টাইমের মিনিট খানেক বাকি। নর্থইস্টের আর কিছু করার ছিল না। খেলা গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুট আউটে মিস করলেন নর্থইস্টের পার্থিব। নন্দকুমারের শট জালে জড়াতেই ১৯ বছর পর ডুরান্ড কাপ (Durand Cup) ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। ভালো খেলেও ছিটকে যেতে হল পাহাড়ের দলটিকে। এবার কোচ কুয়াদ্রাতের হাত ধরে স্বপ্ন দেখার শুরু লাল-হলুদ জনতার।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Assam Flood: ফুঁসছে ব্রহ্মপুত্র, জলের তলায় একাধিক জেলা, অসমের বন্যায় এখনও পর্যন্ত মৃত ১৫ 

    Assam Flood: ফুঁসছে ব্রহ্মপুত্র, জলের তলায় একাধিক জেলা, অসমের বন্যায় এখনও পর্যন্ত মৃত ১৫ 

    মাধ্যম নিউজ ডেস্ক: ভাসছে অসম। উত্তর-পূর্বের এই রাজ্যটিতে প্রতি বছরই বন্যা হয়ে থাকে। চলতি বছরে অতিরিক্ত বৃষ্টির কারণে আবার বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে অসমে (Assam Flood)। প্রায় দুই লক্ষ মানুষ এই বন্যায় বিপর্যস্ত। এখনও পর্যন্ত চলতি বছরে ১৫ জনের মৃত্যু হয়েছে বন্যার কারণে। অসমে অবিরাম বৃষ্টির কারণে বেশিরভাগ নদীই বইছে বিপদসীমার ওপর দিয়ে। তাদের জলস্তর অনেক বেড়েছে। জলস্তর বৃদ্ধির কারণে, গুয়াহাটি এবং জোড়হাটের নিমতি ঘাটে ব্রহ্মপুত্র নদে ফেরি পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। 

    ত্রাণশিবিরে বহু মানুষ

    সোমবার অসম (Assam Flood) সরকারের তরফে যে বুলেটিন প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, বন্যায় রাজ্যে এক লক্ষ ৯০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এক জনের মৃত্যু হয়েছে সোমবার। ব্রহ্মপুত্র-সহ রাজ্যের একাধিক নদীর জলস্তর বেড়ে গিয়েছে। প্লাবিত হয়েছে ওই নদী তীরবর্তী গ্রামগুলি। বহু মানুষ বাড়িঘর ছেড়ে সরকারি ত্রাণশিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। ব্রহ্মপুত্র নদীর জল কোথাও কোথাও বিপদসীমার উপর দিয়ে বইছে। 

    ১৭টি জেলা বন্যার কবলে

    রাজ্যের নানা প্রান্তে কাজ করছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। তারাই জানিয়েছে, এই মুহূর্তে অসমের (Assam Flood) মোট ১৭টি জেলা বন্যার কবলে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে লখিমপুর। তার পরেই তালিকায় আছে ধেমাজী। এই দুই জেলায় ৪০ হাজারের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। ডিব্রুগড়, ধুবরি, তেজপুর এবং জোড়হাটের নিমতি ঘাটে ব্রহ্মপুত্র বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ওয়াহুন, বেকি, জিয়া-ভারালি, ডিসাং, দিখাউ এবং সুবানসিরি নদীও লাল দাগ অতিক্রম করেছে। একই সময়ে, ব্রহ্মপুত্র নদের জলস্তর বৃদ্ধির কারণে গুয়াহাটিতে ফেরি পরিষেবা বন্ধ করা হয়েছে। রাজ্যের নানা প্রান্তে ত্রাণশিবির খুলেছে অসম সরকার। এখনও পর্যন্ত ৪৫টি ত্রাণ প্রায় ৫০০ জন সেই শিবিরে আশ্রয় নিয়েছেন।

    আরও পড়ুন: ভয় ধরাচ্ছে অগাস্ট! শেষ এক মাসে ডেঙ্গি সংক্রমণ ১০ হাজার

    চাষের জমি জলের তলায়

    বিপর্যয় মোকাবিলা দল জানিয়েছে, বন্যায় রাজ্যে আট হাজার হেক্টরের বেশি চাষের জমি জলের তলায়। ৮০৮৬.৪০ হেক্টর ফসলি জমি বন্যার জলে তলিয়ে গেছে এবং ৮১৩৪০টি বড় প্রাণী এবং ১১৮৮৬টি হাঁস-মুরগি সহ ১৩০৫১৪টি প্রাণী ক্ষতিগ্রস্ত হয়েছে। গত কয়েক দিন ধরে অসমে অনবরত বৃষ্টির কারণে উঁচু এলাকাগুলি থেকে বৃষ্টির জল গড়িয়ে নামছে নীচের দিকে। তাতেই ফুলেফেঁপে উঠছে একাধিক নদী। বৃষ্টি না থামলে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। উদলগুড়ির দুটি এলাকা এবং বিশ্বনাথ ও দাররাং-এর একটি করে এলাকা থেকে বন্যার জলে বাঁধ ভেঙে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • ODI World Cup 2023: বিশ্বকাপের ম্যাচে টিকিটের হাহাকার! একদিনেই কলকাতায় পাকিস্তান ম্যাচের টিকিট শেষ

    ODI World Cup 2023: বিশ্বকাপের ম্যাচে টিকিটের হাহাকার! একদিনেই কলকাতায় পাকিস্তান ম্যাচের টিকিট শেষ

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপে ভারতের ম্যাচগুলির টিকিট বিক্রি এখনও শুরু হয়নি। কিন্তু বাকি দেশগুলির ম্যাচ নিয়েও টিকিটের হাহাকার পড়ে গিয়েছে। সবথেকে বেশি টিকিটের চাহিদা পাকিস্তান ম্যাচের। মুম্বই এবং বেঙ্গালুরুতে ভারত বাদে বাকি দেশগুলির যে ম্যাচ রয়েছে তার সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। কলকাতাতেও একই অবস্থা। সেখানে শুধু নেদারল্যান্ডস বনাম বাংলাদেশ ম্যাচের কিছু টিকিট বাকি। 

    পাকিস্তানের ক্রিকেট নিয়ে উন্মাদনা

    ২৫ অগাস্ট থেকে ভারত বাদে বিশ্বকাপে বাকি ম্যাচগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। ভারত বাদে যেই দেশের টিকিটের চাহিদা সবথেকে বেশি, সেটা হল পাকিস্তান। প্রথম দিনের টিকিট বিক্রির পর দেখা গিয়েছে  পাকিস্তান ম্যাচের টিকিট নিয়ে সমর্থকদের মধ্যে চাহিদা আকাশ প্রমাণ। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ দীর্ঘদিন হয়নি। ২০১৬ সালের পর ভারতের মাটিতে মুখোমুখি হবে ভারত পাকিস্তান। ফলে পাকিস্তান দলকে ভারতের মাটিতে খেলতে সমর্থকরা দেখেননি দীর্ঘদিন। আর বিশ্বকাপ এবার ভারতে হওয়ায় পাকিস্তানের নাগরিকরাও ভারতে এসেছে পাকিস্তানের ম্যাচ দেখতে। তবে রাজনৈতিক অস্থিরতা থাকা দুই দেশের সমর্থকদের মধ্যে পাকিস্তানের ক্রিকেট নিয়ে উন্মাদনা নজর কেড়েছে। 

    আরও পড়ুন: ‘‘সবকিছু করতে পারি…’’! বিশ্ব অ্যাথলেটিক্সে সোনা জিতে আরও কঠোর প্রতিজ্ঞা নীরজের

    পাঁচটা ভেন্যুতে বিশ্বকাপের মোট ৯টা ম্যাচ খেলবে পাকিস্তান। হায়দ্রাবাদ পেয়েছে দুটো ম্যাচ। এছাড়া আছে কলকাতা, বেঙ্গালুরু, আমেদাবাদ ও চেন্নাই। এরমধ্যে আমেদাবাদে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে বাবররা। ফলে এই ম্যাচের টিকিটের চাহিদা সবার থেকে বেশি। যদিও এই ম্যাচের টিকিট বিক্রি এখনও শুরু হয়নি। পাকিস্তানের ৯টা ম্যাচের মধ্যে ৪টে ম্যাচের টিকিট একদিনে শেষ হয়ে গিয়েছে। এরমধ্যে রয়েছে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া, পাকিস্তান বনাম নিউ জিল্যান্ড, পাকিস্তান বনাম বাংলাদেশ ও পাকিস্তান বনাম ইংল্যান্ড। স্টেডিয়ামগুলো হল যথাক্রমে বেঙ্গালুরু, কলকাতা ও হায়দ্রাবাদ। ভারত পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ৩ সেপ্টেম্বর থেকে। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Calcutta High Court: ৪৯৮এ ধারায় মামলা, অভিযুক্তকে সঙ্গে সঙ্গে গ্রেফতার নয়! পুলিশের জন্য নির্দেশিকা হাইকোর্টের

    Calcutta High Court: ৪৯৮এ ধারায় মামলা, অভিযুক্তকে সঙ্গে সঙ্গে গ্রেফতার নয়! পুলিশের জন্য নির্দেশিকা হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ধারায় মামলা হলে অভিযুক্তকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা যাবে না বলে পুলিশকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এক্ষেত্রে অভিযোগ খতিয়ে দেখতে হবে পুলিশকে। প্রসঙ্গত, ভারতীয় দণ্ডবিধির এই ধারায় কোনও মহিলার ওপর অত্যাচারের ক্ষেত্রে তাঁর স্বামী ও স্বামীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ আনা যায়। 

    কী এই ধারা

    সাম্প্রতিক অতীতে এমন বেশ কয়েকটি মামলা সামনে এসেছে, যেখানে এই ৪৯৮ এ ধারা অন্যায় ভাবে প্রয়োগ করে, প্রকৃতপক্ষে নির্দোষ স্বামী বা তার পরিবার পরিজনকে হয়রান করা হয়েছে। মামলাগুলিতে দেখা গিয়েছে, বেশ কিছু মহিলা এই আইনের অপপ্রয়োগ করে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের থেকে মোটা টাকা আদায় করার চেষ্টা করছে। এই অন্যায় রুখতে এবার সক্রিয় হল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

    কী বলল আদালত

    সেকশন ৪০ প্রয়োগ: আইন বলছে, পুলিশ যখন ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ধারায় কারও বিরুদ্ধে অভিযোগ পাবে, সেক্ষেত্রে স্বতপ্রণোদিতভাবে সেকশন ৪০ প্রয়োগ করে অভিযুক্ত ব্যক্তিকে থানায় ডেকে পাঠাবে মামলার দায়িত্বে থাকা আধিকারিক। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে যদি পুলিশ আধিকারিকের মনে হয় বধূ নির্যাতনের অভিযোগ মিথ্যা, তাহলে এ ক্ষেত্রে গ্রেফতারি এড়ানো যেতে পারে। তবে দুই পক্ষের আলোচনায় বিবাদ মিটিয়ে নেওয়া যেতে পারে অথবা মিথ্যা মামলার বিরুদ্ধে পাল্টা মামলার সুযোগ পেতে পারেন অভিযুক্ত ।

    সরাসরি গ্রেফতার নয়: সেকশন ৪০ প্রয়োগ না করেই বধূ নির্যাতনের অভিযোগে অভিযুক্তকে যদি পুলিশ সরাসরি গ্রেফতার করে, তাহলে তা তদন্তের গাফিলতি হিসাবেই বিবেচিত হবে। আর এ ক্ষেত্রে আদালতে পুলিশের বিরুদ্ধেও অভিযোগ জানানো যেতে পারে। অভিযোগ প্রমাণ হলে বধূ নির্যাতনের অভিযোগে অভিযুক্ত জামিনের আবেদন করতে পারেন।

    আরও পড়ুন: ‘‘প্রাণ হাতে করে গ্রামে বাস করছি’’, দত্তপুকুরে রাজ্যপালকে নালিশ মহিলাদের

    উপযুক্ত প্রমাণ পেশ: কোর্ট বলছে, ‘ যদি ফৌজদারি আইন একজন অভিযোগকারীকে একটি ফৌজদারি অভিযোগ দায়ের করার অনুমতি দেয়, তাহলে এটিকে যৌক্তিক প্রমাণ প্রতিপন্য করে, তাকে ন্যায়সঙ্গত করতে হবে।’

    গ্রেফতারের কারণ নথিভুক্ত করা: একজন অভিযুক্তকে একজন ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার পরে, পুলিশ অফিসারকে অবশ্যই অভিযুক্তকে গ্রেফতারের উপযুক্ত কারণ দর্শাতে হবে।

    ম্যাজিস্ট্রেটদের ভূমিকা: ম্যাজিস্ট্রেটদের, আটকের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে, “পুলিশ অফিসার দ্বারা পূর্বোক্ত শর্তাবলীতে প্রদত্ত প্রতিবেদনটি পর্যালোচনা করতে হবে এবং শুধুমাত্র তার সন্তুষ্টি রেকর্ড করার পরে, ম্যাজিস্ট্রেট আটকের অনুমোদন দেবেন।”

    সময়োপযোগী রিপোর্টিং: একজন অভিযুক্তকে গ্রেফতার না করার সিদ্ধান্ত অবশ্যই “মামলার প্রতিষ্ঠানের তারিখ থেকে দুই সপ্তাহের মধ্যে” জানিয়ে দিতে হবে, যাতে বৈধ কারণে সময় বাড়ানোর সম্ভাবনা থাকে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share