Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Criminal Laws: চাকরি, বিয়ের ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে সেক্স ‘অপরাধ’! নয়া বিলে প্রস্তাব কেন্দ্রের

    Criminal Laws: চাকরি, বিয়ের ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে সেক্স ‘অপরাধ’! নয়া বিলে প্রস্তাব কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: পরিচয় লুকিয়ে কোনও মহিলাকে বিয়ে করলে বা চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস করলে তাকে ‘অপরাধ’ বলে গণ্য করা হবে। প্রস্তাবিত ভারতীয় ন্যায় সংহিতা (Bharatiya Nyaya Sanhita Bill) আইনে সেই সুপারিশই করা হয়েছে। যে প্রস্তাবিত আইন ঔপনিবেশিক আমলের ভারতীয় দণ্ডবিধির পরিবর্তে কার্যকর করা হবে বলে শুক্রবার সংসদে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

    কী বলা হয়েছে নয়া বিলে

     ১৮৬০-এর আইপিসি-র পরিবর্তে জায়গা করে নিতে পারে ‘ভারতীয় ন্যায় সংহিতা’ (BNS) বিল। শাহ বলেন, ‘মহিলাদের উপর অপরাধ সংক্রান্ত আইনে বিশেষ নজর দেওয়া হয়েছে। মহিলাদের বিরুদ্ধে অপরাধ এবং তাঁরা যেসব সামাজিক সমস্যার মুখোমুখি হচ্ছেন, তা এই বিলে তুলে ধরা হয়েছে। এই প্রথম বিয়ে-চাকরি-প্রোমোশনের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং মিথ্যা পরিচয় দিয়ে বিয়ে করলে তাকে অপরাধ বলে গণ্য করা হবে। ‘  ওই প্রস্তাবিত আইন অনুযায়ী, পরিচয় লুকিয়ে কোনও মহিলাকে বিয়ে করলে সেটাও অপরাধের আওতায় নিয়ে আসা হতে চলেছে। 

    আরও পড়ুন: “সারা দেশ দেখেছে রক্তের খেলা”! বাংলায় পঞ্চায়েত ভোটে হিংসা নিয়ে তৃণমূলকে আক্রমণ মোদির

    এমনিতে ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ নতুন নয়। পুলিশে একাধিক অভিযোগ দায়ের করা হয়। আদালতেও গড়ায় একাধিক মামলা। কিন্তু ভারতীয় দণ্ডবিধিতে সেই বিষয়টি নিয়ে নির্দিষ্ট কোনও ধারা নেই। প্রস্তাবিত আইনে সেই বিষয়টি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ওই বিলে বলা হয়েছে, ‘প্রতারণামূলক উপায় বা প্রতিশ্রুতি পূরণের কোনওরকম উদ্দেশ্য ছাড়াই কোনও মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া, তাঁর সঙ্গে সহবাস করা এবং যেরকম যৌনসম্পর্ক স্থাপনের বিষয়টি ধর্ষণের আওতায় আসে না, সেরকম ক্ষেত্রে (অপরাধীর) ১০ বছর পর্যন্ত জেল হতে পারে এবং জরিমানাও দিতে হবে।’প্রতারণামূলক উপায়’ বলতে কী বোঝানো হয়েছে, সেটাও ওই প্রস্তাবিত আইনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। ওই প্রস্তাবিত আইন অনুযায়ী, ‘প্রতারণামূলক উপায়’-র আওতায় পদোন্নতি বা চাকরির ভুয়ো প্রতিশ্রুতি, প্ররোচনা বা ‘পরিচয় গোপন করে বিয়ের’ বিষয়গুলি রাখা হয়েছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Recruitment Scam: সুপ্রিম নির্দেশ, হাইকোর্টই শুনবে নিয়োগ মামলা! আরও দু’মাস জেল হেফাজত পার্থর

    Recruitment Scam: সুপ্রিম নির্দেশ, হাইকোর্টই শুনবে নিয়োগ মামলা! আরও দু’মাস জেল হেফাজত পার্থর

    মাধ্যম নিউজ ডেস্ক: হাইকোর্ট থেকে নিয়োগ মামলা সরিয়ে শীর্ষ আদালতে নিয়ে যাওয়ার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। নিয়োগ দুর্নীতি মামলার (Recruitment Scam Case) শুনানি হবে কলকাতা হাইকোর্টেই (Calcutta High Court)। নিয়োগ দুর্নীতির যাবতীয় মামলা একযোগে সুপ্রিম কোর্টে শোনার আর্জি জানানো হয়। শুক্রবার বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চে এই আবেদনের শুনানি হয়। এদিনের শুনানিতে ডিভিশন বেঞ্চ জানায়, হাইকোর্টকে এড়িয়ে সরাসরি কোনও মামলার শুনানি সম্ভব নয়।

    সুপ্রিম পর্যবেক্ষণ

    প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের নির্দেশে অনেক শিক্ষকের চাকরি প্রশ্নের মুখে পড়েছে। সেই সব শিক্ষকদের একটি অংশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। আর্জি ছিল, নিয়োগ দুর্নীতির অন্যান্য মামলাগুলি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে রাজ্যের বাইরের কোনও হাইকোর্টে যাতে স্থানান্তর করে দেওয়া হয়। কিন্তু সেই আর্জি ধোপে টিকল না শীর্ষ আদালতে। শুক্রবার সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে নিয়োগ মামলার শুনানিতে কোনও বাধা রইল না। হাইকোর্টে যেমন শুনানি চলছে তেমনই চলবে।

    আরও পড়ুন: মধ্যপ্রদেশে মোদির বড় চমক, আজ সন্ত রবিদাসের ১০০ কোটির মন্দিরের শিলান্যাস

    পার্থর জেল হেফাজত

    নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, অয়ন শীল, শান্তনু মুখোপাধ্যায়, সৌভিক ভট্টাচার্য এবং কুন্তল ঘোষকে আরও দু’মাসের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিল সিবিআইয়ের বিশেষ আদালত। বিচারকের নির্দেশ, আগামী ১০ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতেই রাখতে হবে পার্থদের। তাঁদের কোনও আইনজীবীই শুক্রবার জামিনের জন্য আবেদন করেননি। শুক্রবার সিবিআইয়ের বিশেষ আদালতের শুনানিতে পার্থ, অর্পিতা, সৌভিক এবং কুন্তলকে ভার্চুয়ালি হাজির করানো হয়েছিল। শান্তনু এবং অয়নকে সশরীরে আদালতে হাজির করানো হয়। মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য আদালতে হাজির হতে পারেননি। তিনি আদালতকে তা আগে থেকে জানিয়ে দিয়েছিলেন। ইডির তরফ থেকে শুনানিতে ছিলেন আইনজীবী ফিরোজ এডুলজি, অভিজিৎ ভদ্র এবং ভাস্করপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Durand Cup Derby 2023: টিকিটের হাহাকার,  কড়া নিরাপত্তা! জেনে নিন কোথায় দেখবেন মরশুমের প্রথম ডার্বি

    Durand Cup Derby 2023: টিকিটের হাহাকার, কড়া নিরাপত্তা! জেনে নিন কোথায় দেখবেন মরশুমের প্রথম ডার্বি

    মাধ্যম নিউজ ডেস্ক: টিকিটের জন্য হাহাকার সমর্থকদের। শেষ মুহূর্তের প্রস্তুতি দুই শিবিরে। কয়েকঘণ্টা পরেই শুরু হতে চলেছে মরশুমের প্রথম কলকাতা ডার্বি (East Bengal vs Mohun Bagan)। শেষ পাঁচটি ডার্বিতে জয়ের মুখ দেখেনি ইস্টবেঙ্গল। এবার তারা মরিয়া। একটা ডার্বি জিততে পারলে অনেক বেশি মনোবল পাওয়া যায়, জানে লাল হলুদ শিবির। অন্যদিকে, জয়ের ধারা বজায় রাখার বিষয়ে আত্মবিশ্বাসী সবুজ-মেরুন। ডুরান্ডে (Durand Cup Derby 2023) জিতলে টানা ৯টি ডার্বিতে জিতবে বাগান। কার্লোস কুয়াদ্রাত আর জুয়ান ফেরান্দো এখন শুধুই হিসেব মেলাতে ব্যস্ত আর সমর্থকরা ব্যস্ত নিজেদের প্রিয় দলের হয়ে গলা ফাটানোর প্রস্তুতি নিতে।

    কী কী নিয়ে মাঠে যাবেন না

    ডুরান্ড কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে। মরশুমের প্রথম ডার্বি নিয়ে নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চায় না প্রশাসন।  এই ম্যাচ নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেট। ম্য়াচে দর্শকদের ব্যানার, পোস্টার, বাজি, দেশলাইয়ের মতো বেশ কিছু জিনিস আনতে বারণ করা হয়েছে। অর্থাৎ যে সব বস্তু মাঠে ছোড়া যায়, সেগুলি নিয়ে ভিতরে প্রবেশ নিষেধ করা হয়েছে। এমনকী ছাতা, জলের বোতল নিয়েও প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। দর্শকরা তাদের সঙ্গে শুধু মোবাইল ও পার্স নিয়ে প্রবেশ করতে পারবেন। নির্দেশিকা থাকার পরও যদি কারোর কাছে বাজি পাওয়া যায়, তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেই স্পষ্টভাবে জানিয়েছে বিধাননগর পুলিশ। মিউজিকাল যন্ত্রাদি নিয়ে মাঠে ঢোকাও বারণ।

    কড়া নিরাপত্তা

    দর্শকদের সুবিধার্থে যুবভারতী স্টেডিয়ামের প্রধান গেটের বাইরে সিসিটিভি লাগানো হচ্ছে এবং সন্ধ্যা বেলা খেলা শেষ হয়ে যাওয়ার পরে যাতে স্টেডিয়ামের বাইরে আলোর কোন ঘাটতি না থাকে সেই কারণে আলাদা করে লাইটের বন্দোবস্তও করা হচ্ছে। ৬৩ হাজার ৫০০ জন দর্শকের এই ম্যাচ দেখতে আসার কথা। খেলার নিরাপত্তা এবং যান নিয়ন্ত্রণের জন্য প্রায় ২ হাজার ৬০০ জন পুলিশ কর্মীকে মোতায়েন করা হয়েছে। এদের মধ্যে প্রায় ১৮ জন ডিসি এবং অ্যাডিশনাল ডিসির ব়্যাাঙ্কের অফিসার থাকবেন।

    আরও পড়ুন: গোল খেয়ে ধরাশায়ী জাপান! এশীয় হকির ফাইনালে ভারত

    কখন ম্যাচ, কোথায় দেখবেন

    ডার্বি ম্যাচটি শনিবার বিকেল ৪:৪৫ নাগাদ শুরু হবে, আড়াইটার মধ্যে গেট খুলে দেওয়া হবে। মোহনবাগানের যে সকল দর্শকরা আসবেন তাঁরা ৩এ, ৪ এবং ৫ নম্বর গেট দিয়ে ঢুকবেন। এদের মধ্যে যারা গাড়িতে করে আসবেন তারা নেমে যাওয়ার পর ক্যানেল সাইড রোডে পার্কিং করবেন। ইস্টবেঙ্গল সমর্থকরা ১,২ এবং ৩ নম্বর গেট দিয়ে ঢুকবেন। আর তাদের গাড়িগুলো থাকবে আইএ মার্কেট এর কাছে। অন্যান্য ভিআইপিদের জন্য যে গাড়িগুলো রাখা হবে সেগুলো সুভাষ সরোবর ও মিশ্র আইল্যান্ডের কাছে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এবার ডুরান্ড কাপের সম্প্রচার স্বত্ত্ব পেয়েছে সোনি। ডুরান্ড কাপের প্রথম ম্যাচ থেকে শুরু করে সবকটি ম্যাচ সম্প্রচার করা হবে সোনি নেটওয়ার্কে। সোনি স্পোর্টস টেন টু চ্যানেলে দেখা যাবে ডার্বি ম্যাচের সরাসরি সম্প্রচার।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP: ভার্চুয়ালি থাকবেন মোদি-শাহ! আজ পূর্বাঞ্চলীয় পঞ্চায়েত রাজ সম্মেলনের উদ্বোধনে নাড্ডা 

    BJP: ভার্চুয়ালি থাকবেন মোদি-শাহ! আজ পূর্বাঞ্চলীয় পঞ্চায়েত রাজ সম্মেলনের উদ্বোধনে নাড্ডা 

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপির পূর্বাঞ্চলীয় পঞ্চায়েত রাজ সম্মেলনের উদ্বোধন। আজ, শনিবার থেকে দুদিন ব্যাপী এই শিবিরের শুরু। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘শনিবার এই সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।’’ ভার্চুয়ালি থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। শনিবার সকাল দশটা নাগাদ নিউ টাউনের হোটেল থেকে সড়কপথে কোলাঘাটের উদ্দেশ্যে রওনা দেবেন জে পি নাড্ডা। বিজেপি সূত্রের খবর, দু’দিনের সম্মেলনে শেষ দিন রবিবার ভার্চুয়ালি সমাপ্তি ভাষণও দেবেন মোদি। চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক পরিকাঠামো খতিয়ে দেখতে শুক্রবার রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

    বিজেপির লক্ষ্য

    বিজেপি সূত্রে জানা গিয়েছে, কলকাতায় শুক্রবার রাতে নেমেছেন জে পি নাড্ডা। শহরের এক পাঁচতারা হোটেলে রাত্রিবাস করেন তিনি। উনিশের লোকসভা নির্বাচনে বঙ্গবাসী বিজেপির ঝুলিতে দিয়েছিল অনেকগুলি সাংসদ। একুশের বিধানসভায়ও ভাল ফল করেছিল বিজেপি। ২০২৪ লোকসভা নির্বাচনে ৩৫ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই লক্ষ্যে পৌঁছনোর রুটম্যাপ ঠিক করতেই নাড্ডার বঙ্গসফর, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

    গ্রামীণ ভোট ব্যাঙ্কে নজর

    বিজেপি পরিচালিত বিভিন্ন জেলা পরিষদ ও স্বশাসিত পরিষদের ১৭০ জন প্রধানরা উপস্থিত থাকবেন দুদিনের বিজেপির এই সম্মেলনে। ২০২৪-এর লক্ষ্যে গ্রামীণ ভোট ব্যাঙ্কে নজর দিতেই এই শিবির বিজেপির। মূলত গোটা দেশের গ্রামাঞ্চলের দলীয় নেতৃত্বরা আসবেন বাংলায়। ২৪-এর ভোটের আগে গ্রামের মানুষকে কাছে টানতেই কেন্দ্রীয় প্রকল্পের সুফল নিয়ে কর্মশালায় আলোচনা হবে বলে বিজেপি সূত্রের খবর।

    আরও পড়ুন: মধ্যপ্রদেশে মোদির বড় চমক, আজ সন্ত রবিদাসের ১০০ কোটির মন্দিরের শিলান্যাস

    ‘গ্রাম যার বাংলা তার’- এই ধারণা থেকেই লোকসভা ভোটের আগে বঙ্গ বিজেপির ব্যবস্থাপনায় হতে চলেছে এই কর্মশালা। গেরুয়া শিবিরের নজর গ্রামীণ ভোট ব্যাঙ্ক। বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সহ বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা যোগ দেবেন এই সম্মেলনে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Weather Update: প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কলকাতা-সহ ১৫ জেলায় হলুদ সতর্কতা জারি

    Weather Update: প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কলকাতা-সহ ১৫ জেলায় হলুদ সতর্কতা জারি

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, শুক্রবার রাত থেকে শহরে বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর হাওয়া অফিস। উত্তরপ্রদেশ ও সংলগ্ন বিহারে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত (cyclone)। অমৃতসর, নাজিবাবাদ, দ্বারভাঙ্গা  থেকে জলপাইগুড়ির ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে মিজোরাম পর্যন্ত বিস্তৃত হয়েছে মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবেই জলীয় (Rain) বাষ্প ঢুকছে রাজ্যে আর তার থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। শনিবার থেকে মৌসুমী অক্ষরেখা নিচের দিকে নামতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। 

    দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

    দক্ষিণবঙ্গে প্রায় প্রতিনিয়ত বাড়ছে ঝড়-বৃষ্টির দাপট। রাজ্যের সমস্ত জেলাতেই কম-বেশি ঝড়-বৃষ্টি সম্ভাবনা, জারি করা হয়েছে হলুদ সতর্কতা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হতে পারে। ঝড়বৃষ্টির কারণে দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রার পারদ বেশ খানিকটা কমেছে। কলকাতায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ২ ডিগ্রি কম। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল রয়েছে। মূলত মেঘলা আকাশই থাকবে দক্ষিণবঙ্গে (West Bengal Weather Update) । ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বেশ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার কলকাতার আকাশ মূলত মেঘলা ছিল। শনিবার থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির (Weather Update) পরিমাণ বাড়তে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। 

    আরও পড়ুন: স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরানোর নির্দেশ রাজ্যপালের

    উত্তরে ভারী বৃষ্টি

    মৌসুমী অক্ষরেখার অবস্থানের জেরে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী ৪৮ ঘন্টায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি – এই পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি করা হয়েছে। শুক্রবার কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা। ভারী বৃষ্টির সতর্কতা থাকছে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এমনকী পার্বত্য এলাকায় ধসও নামতে পারে। নদীর জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে। অতি বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • C V Ananda Bose: স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরানোর নির্দেশ রাজ্যপালের

    C V Ananda Bose: স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরানোর নির্দেশ রাজ্যপালের

    মাধ্যম নিউজ ডেস্ক: শিক্ষাক্ষেত্রকে দুর্নীতিমুক্ত করতে একের পর এক কড়া পদক্ষেপ গ্রহণ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। একের পর এক বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য বদল করেছেন তিনি। এবার ইউজিসি’র নিয়ম মেনে নিয়োগ না হওয়ায় স্বাস্থ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুহৃতা পালকে অপসারিত করলেন রাজ্যপাল। ঠিক কারণে সুহৃতা পালকে সরানো হয়েছে, তার কারণও জানিয়েছে রাজভবন। 

    রাজভবনের যুক্তি

    উল্লেখ্য, সার্চ কমিটির দ্বারা নিয়োগ হয়েছিলেন স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  সুহৃতা পাল। কিন্তু সেই কমিটিতে ইউজিসি’র কোনও সদস্য ছিলেন না। পদ্ধতি  না মেনে নিয়োগ হওয়ায় স্বাস্থ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরিয়ে দেওয়া হবে না কেন, তা নিয়েও প্রশ্ন তুলেছে রাজভবন। এখন দেখার, সুহৃতা পাল কী পদক্ষেপ নেন। সূত্রর খবর, এই সিদ্ধান্তের বিরুদ্ধ আদালতে যেতে পারেন সুহৃতা পাল। এদিকে, সুহৃতা পাল যদি সরে যান, তাহলে কে আপাতত সেই পদ সামলাবেন, তা নিয়েও প্রশ্ন রয়েছে। সূত্রের খবর, এ ব্যাপারে স্বাস্থ্য দফতরের সঙ্গে কথা বলছে রাজভবন। প্রসঙ্গত, ২০০৪ সালে এ রাজ্যে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় তৈরি হয় । সেই সময় উপাচার্য নিয়োগের জন্য একটি সার্চ কমিটি গঠিত হয়েছিল। সেই কমিটির সুপারিশ অনুযায়ীই নিয়োগ হত। তাতে ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা UGC-র কোনও  প্রতিনিধি। ২০১৩ সালে আইন সংশোধন হয়। এরপর বাদ পড়ে ইউজিসির প্রতিনিধি। সেই নতুন সার্চ কমিটিই নিয়োগ করেছিল সুহৃতা পালকে।

    আরও পড়ুন: ক্যাম্পাসের ভিতরেও হিংসার প্রবেশ! ছাত্র মৃত্যুর পর যাদবপুরে উদ্বিগ্ন রাজ্যপাল

    কেন অপসারণ

    ঘটনার সূত্রপাত একটি চিঠি ঘিরে। চিকিৎসক সংগঠনগুলি সম্প্রতি স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধ চরম অরাজকতার অভিযোগ তুলে রাজ্যপালকে চিঠি দিয়েছিল। তারপর রাজভবনের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হয়। তখনই সামনে আসে সুহৃতা পালের নিয়োগ নিয়ম মেনে হয়নি। তার কারণ জানতে চেয়ে একাধিকবার স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি পাঠায় রাজভবন। আচার্যের যুক্তি সার্চ কমিটি দ্বারা নিয়োগ হলেও সেই সময় কমিটিতে থাকতেন না ইউজিসি-র কোনও প্রতিনিধি। এ নিয়ে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের নির্দেশ রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। ইউজিসির নিয়ম না মেনে আদালত অবমাননা করা হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করেছে রাজভবন। কিন্তু কোনও সদুত্তর মেলেনি। তাই সুহৃতা পালকে অপসারণের নিদের্শ জারি করেছেন রাজ্যপাল। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।  
     

  • Jadavpur University: ক্যাম্পাসের ভিতরেও হিংসার প্রবেশ! ছাত্র মৃত্যুর পর যাদবপুরে উদ্বিগ্ন রাজ্যপাল

    Jadavpur University: ক্যাম্পাসের ভিতরেও হিংসার প্রবেশ! ছাত্র মৃত্যুর পর যাদবপুরে উদ্বিগ্ন রাজ্যপাল

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর পর বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। সেখানে গিয়ে তিনি বলেন, ” রাজ্যপাল পদে দায়িত্ব পাওয়ার পর আমার জীবনের অন্যতম দুঃখের দিন। ক্যাম্পাসের ভিতরেও হিংসার প্রবেশ ঘটেছে। এটা খুব দুঃখের বিষয়। ক্যাম্পাসের ভিতরেও হিংসার প্রবেশ ঘটেছে। এটা তার বহিঃপ্রকাশ।”

    কী বললেন রাজ্যপাল

    সাংবাদিকের মুখোমুখি হয়ে রাজ্যপাল স্পষ্ট বলেন, হিংসা বর্জিত বাংলার পাশাপাশি হিংসা বর্জিত বিশ্ববিদ্যালয়ও চান তিনি। সূত্রের খবর, সে কারণেই আজকের দিনটিকে ক্যাম্পাসে অ্যান্টি-ভায়োলেন্স ডে হিসাবে পালন করার ঘোষণা করেন তিনি। শুধু তাই নয়, কী ভাবে স্বপ্নদীপের মৃত্যু হয়েছে তা জানার জন্য তাঁর বাবার সঙ্গেও কথা বলেন। ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তরফে যে কমিটি তৈরি করা হয়েছে তার সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি। কথা বলেন পুলিশ-প্রশাসনের সঙ্গেও। কথা বলেন স্বপ্নদীপের সহপাঠীদের সঙ্গে। কিন্তু, যেহেতু তদন্ত চলছে তাই তদন্ত প্রক্রিয়া নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। তবে সাফ জানিয়ে দেন বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির সঙ্গে মিনিটে মিনিটে যোগাযোগ রাখবে রাজভবন। 

    আরও পড়ুন: আজ আসছেন মোহন ভাগবত! ‘পঞ্চায়েত রাজ’ সম্মেলন সহ একগুচ্ছ কর্মসূচি নিয়ে রাজ্যে নাড্ডাও

    রাজ্যপালের দুঃখপ্রকাশ

    ইতিমধ্যেই ছাত্র-মৃত্যুর ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করছে পুলিশ। সঠিক তদন্তের দাবিতে এদিন সকাল থেকেই দফায় দফায় অরবিন্দ ভবনের সামনে বিক্ষোভ দেখায়  একাধিক ছাত্র সংগঠন। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সন্ধ্যাবেলা ক্যাম্পাসে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল ক্যাম্পাসে ঢুকতেই পড়ুয়াদের স্লোগানের তীব্রতা আরও বাড়তে থাকে। ছাত্রের মৃত্যু নিয়ে রাজ্যপাল দুঃখ প্রকাশ করে বলেন, “একজন তরুণকে তাঁর গুরুত্বপূর্ণ , সময়ে হারালাম আমরা। একটা গাছকে আমরা কেটে ফেললাম পুরোপুরি বড় হওয়ার আগেই। যে গাছটি খুব সুন্দর ফুল, ফল দিতে পারতো। আমাদের শপথ নিতে হবে, যে নতুন প্রজন্মের মধ্য হিংসার প্রবেশ ঘটতে দেব না আমরা।”

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।  

     

  • ODI World Cup 2023: ২৫ অগাস্ট থেকে শুরু! সাত দফায় পাওয়া যাবে বিশ্বকাপের টিকিট

    ODI World Cup 2023: ২৫ অগাস্ট থেকে শুরু! সাত দফায় পাওয়া যাবে বিশ্বকাপের টিকিট

    মাধ্যম নিউজ ডেস্ক: বেজে গিয়েছে বিশ্বকাপের বাদ্যি। আগামী ২৫ অগাস্ট থেকে অনলাইনে টিকিট কাটা যাবে, জানিয়ে দিয়েছে আইসিসি। তবে ভারতীয় বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, মাঠে প্রবেশ করা যাবে শুধুমাত্র ছাপা টিকিট নিয়েই। সমর্থকদের সুবিধার কথা মাথায় রেখে আইসিসি নতুন ব্যবস্থা নিয়ে এসেছে, যেখানে বাড়িতে বসেই সমর্থকেরা বিশ্বকাপের ছাপা টিকিট পেয়ে যেতে পারেন। তার জন্য দিতে হবে অতিরিক্ত ১৪০ টাকা। 

    কী কী সুবিধা

    বিশ্বকাপের সংশোধিত সূচি প্রকাশ হওয়ার পরপরই আইসিসির পক্ষ থেকে জানানো হয় যে, ভারত-পাকিস্তান ম্যাচ সহ নয়টি ম্যাচের জন্য তারিখ পরিবর্তন করা হয়েছে। ওয়ার্ম-আপ ও টুর্নামেন্টের সব ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ২৫ অগাস্ট। এরপর বাকী ছয় ধাপে টিকিট বিক্রি হবে। অফলাইনে, অর্থাৎ স্টেডিয়ামে বা অন্য কোথাও ছাপা টিকিট বিক্রি হবে না। টিকিট কাটতে হবে অনলাইনেই। পরে স্টেডিয়ামে বা বোর্ডের নির্দিষ্ট করে দেওয়া জায়গায় গিয়ে অনলাইন টিকিটের প্রতিলিপি দেখিয়ে ছাপা টিকিট নিতে হবে। সে ক্ষেত্রে দীর্ঘ ক্ষণ লাইনে দাঁড়ানোর ঝুঁকি থাকছে। কিন্তু বাড়তি খরচ করলে সেই অসুবিধা পোহাতে হবে না। অতিরিক্ত ১৪০ টাকা দিলেই ক্যুরিয়ারের মাধ্যমে সেই টিকিট বাড়িতে পৌঁছে যাবে। তবে শর্ত রয়েছে একটি। যে ম্যাচ দেখতে চাইছেন, তার অন্তত ৭২ ঘণ্টা আগে টিকিট কাটতে হবে। এই সুবিধা কেবল ভারতে থাকা সমর্থকদের ক্ষেত্রেই প্রযোজ্য। যাঁরা স্টেডিয়ামে বসে ম্যাচ দেখতে ইচ্ছুক, তাঁদের ১৫ অগস্টের মধ্যে ক্রিকেট বিশ্বকাপের ওয়েবসাইটে গিয়ে নাম ‘রেজিস্টার’ করাতে হবে। টিকিটের চাহিদা কী রকম তার উপর ভিত্তি করে টিকিট বিক্রি শুরু হবে। গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু হবে সবার শেষে। সেমিফাইনাল এবং ফাইনালের ঠিক আগে।

    আরও পড়ুন: সামনে বিশ্বকাপ! গভীর রাতে আগুনে পুড়ল ইডেনের ঐতিহ্যবাহী ড্রেসিং রুম

    কবে কবে টিকিট 

    ২৫ অগাস্ট: ওয়ার্ম-আপ এবং বিশ্বকাপের যে সমস্ত ম্যাচ ভারতের নয়।

    ৩০ অগাস্ট: গুয়াহাটি ও তিরুঅনন্তপুরমে ভারতের প্রস্তুতি ম্যাচ।

    ৩১ অগাস্ট: ভারত বনাম অস্ট্রেলিয়া (চেন্নাই), ৮ অক্টোবর, দিল্লি (আফগানিস্তানের বিপক্ষে), ১১ অক্টোবর এবং পুনে (বাংলাদেশের বিপক্ষে), ১৯ অক্টোবর

    ১ সেপ্টেম্বর: ধর্মশালায় ভারত-নিউজিল্যান্ড ম্যাচ, ২২ অক্টোবর, লখনউ (ইংল্যান্ডের বিরুদ্ধে), ২৯ অক্টোবর এবং মুম্বই বনাম শ্রীলঙ্কা, ২ নভেম্বর

    ২ সেপ্টেম্বর: কলকাতায় ভারতের ম্যাচ (দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে), ৫ নভেম্বর এবং বেঙ্গালুরুতে (নেদারল্যান্ডের বিপক্ষে), ১২ নভেম্বর

    ৩ সেপ্টেম্বর: আহমেদাবাদে ভারত বনাম পাকিস্তান ম্যাচ, (১৪ অক্টোবর)

    ১৫ সেপ্টেম্বর: সেমিফাইনাল ও ফাইনাল

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Fever Detector App: থার্মোমিটারের দরকার নেই! ফোন থেকেই চেক করতে পারবেন ডেঙ্গির জ্বর 

    Fever Detector App: থার্মোমিটারের দরকার নেই! ফোন থেকেই চেক করতে পারবেন ডেঙ্গির জ্বর 

    মাধ্যম নিউজ ডেস্ক: ডেঙ্গি হোক বা কোভিড কিংবা ভাইরাল জ্বর, বডি টেম্পারেচার মাপতে হবে ঘন ঘন। জ্বরে পুড়ে যাচ্ছে গা। অথচ হাতের কাছে নেই থার্মোমিটারটা। হাতের কাছে স্মার্টফোনটা তো আছে! থার্মোমিটারের প্রয়োজন পড়বে না স্মার্টফোনে ডাউনলোড করুন একটি বিশেষ অ্যাপ তাহলেই বডি টেম্পারেচার মাপতে পারবেন।

    জেনে নিন সেই বিশেষ অ্যাপ

    ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের (UW) গবেষকরা একটি স্মার্টফোনকে থার্মোমিটারে রূপান্তর করতে ‘ফিভারফোন’ অ্যাপ তৈরি করেছেন। এতে আপনি কোনও হার্ডওয়্যার কানেকশন ছাড়াই আপনার জ্বর আছে কি না পরীক্ষা করতে পারবেন। ইউডব্লিউ-এর ছাত্র জোসেফ ব্রেডা গবেষণাটি শুরু করেন। এই অ্যাপটি ফোনে আপনার তাপমাত্রা নিরীক্ষণ করবে। এতে লাগানো সেন্সরটি ডিভাইসের কাছে আসা যে কোনও গরম জিনিসকে শনাক্ত করবে। অ্যাপটিকে অন করে কপালের সামনে ধরতে হবে। খেয়াল রাখতে হবে, যাতে ফোনের টাচ স্ক্রিনটি কপালের সামনে থাকে। সঠিক ভাবে দেহের তাপমাত্রা পরিমাপের জন্য ফোনটিকে ৯০ সেকেন্ড মতো কপালে ঠেকিয়ে রাখতে হবে। যদি স্ক্রিনে তাপমাত্রার পরিবর্তন হয় তবে জ্বর এসেছে। অ্যাপটি নিয়ে এখন নানা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তবে জনসাধারণের ব্যবহারের জন্য তা কবে বাজারে আনা হবে, সেটা নিয়ে এখনও জানাতে পারেননি গবেষকরা। এখন শুধু বিভিন্ন স্বাস্থ্য সংস্থার থেকে ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় রয়েছে অ্যাপটি।

    আরও পড়ুন: লক্ষ্য চিন! নেপাল-ভুটানের সঙ্গে রেলপথে জুড়তে চাইছে ভারত, জানালেন জয়শঙ্কর

    অন্য অ্যাপগুলি

    বডি টেম্পারেচার থার্মোমিটার: এই অ্যাপটি গুগল প্লে স্টোরে দশ লাখেরও বেশি ডাউনলোড হয়েছে। অ্যাপটি আপনার শরীরের তাপমাত্রা পরীক্ষা করতে পারে, যাতে সহজেই বোঝা যায় আপনার জ্বর আছে কি না।
    বডি টেম্পারেচার অ্যাপ: এই অ্যাপটি গুগল প্লে স্টোরে ৩.৭ রেটিং পেয়েছে এবং এটি এখন পর্যন্ত ৫ লাখ ব্যবহারকারী ডাউনলোড করেছেন।
    থার্মোমিটার ফর ফিভার ট্র্যাকার: শরীরের তাপমাত্রা চেক করতে পারবেন এই অ্যাপটির সাহায্যে। এই অ্যাপটি এখন পর্যন্ত গুগল প্লে স্টোরে ১ লাখ ব্যবহারকারী ডাউনলোড করেছেন এবং এটি ৩.২ রেটিং পেয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Consensual Sex: সম্মতিতেই যৌন সম্পর্ক! পকসোতে অভিযুক্তকে জামিন দিল্লি হাইকোর্টের, অভিযোগ খারিজ কর্নাটকে

    Consensual Sex: সম্মতিতেই যৌন সম্পর্ক! পকসোতে অভিযুক্তকে জামিন দিল্লি হাইকোর্টের, অভিযোগ খারিজ কর্নাটকে

    মাধ্যম নিউজ ডেস্ক: দুটি পৃথক মামলা, পৃথক হাইকোর্ট! সম্মতিক্রমে শারীরিক সম্পর্ককে (Consensual Sex) ধর্ষণ বলতে রাজি নয় দিল্লি ও কর্নাটক হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণে এমনই অভিমত বিশেষজ্ঞদের। ‘পকসো আইনের প্রকৃত উদ্দেশ্য হল ১৮ বছরের কম বয়সি মেয়েদের যৌনশোষন থেকে রক্ষা করা। আইনটি তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যে স্বেচ্ছায় প্রেম বা শারীরিক সম্পর্ককে অপরাধ হিসাবে চিহ্নিত করে না।’ একটি পকসো মামলায় এমনই পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের। বিচারপতি আরও উল্লেখ করেছেন, জেলে অপরাধীদের সঙ্গে রাখা একজন যুবকের ভাল হবে না, আরও খারাপের দিকে চলে যাবে সে। এই বলে অভিযুক্তকে জামিন দিয়েছে আদালত।

    দিল্লি হাইকোর্টের পর্যবেক্ষণ

    অভিযোগ, ১৭ বছর বয়সি এক কিশোরী ২০ বছর বয়সি এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। এরপর তাদের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হলে শারীরিক সম্পর্ক হয়। ঘটনায় গর্ভবতী হয়ে পড়ে ওই কিশোরী। তখন পরিবারের সদস্যরা ওই যুবকের বিরুদ্ধে কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ তোলে। সেই ঘটনায় ২০২১ সালে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। তারপর থেকে জেলে রয়েছে ওই যুবক। জামিনের জন্য দিল্লি হাইকোর্টে আবেদন জানায় ওই যুবক। মামলাটি ওঠে বিচারপতি বিকাশ মহাজনের বেঞ্চে। আদালতের মতে, ১৭ বছর বয়সি ওই মেয়েটির সঙ্গে অভিযুক্ত যুবকের প্রেমের সম্পর্ক ছিল।  বিচারপতি বিকাশ মহাজনের পর্যবেক্ষণ, ‘যখন তাদের শারীরিক সম্পর্ক তৈরি হয়েছিল তখন যুবতীর বয়স ছিল প্রায় সাড়ে ১৭ বছর। একটা প্রেমের সম্পর্ক বোঝার জন্য এই বয়স যথেষ্ট। এছাড়া অভিযুক্তের সঙ্গে সহমতেই সম্পর্ক তৈরি হয়েছিল। শারীরিক সম্পর্কের পথে তারা এগিয়েছিল নিজেদের ইচ্ছায়।’

    আরও পড়ুন: লক্ষ্য চিন! নেপাল-ভুটানের সঙ্গে রেলপথে জুড়তে চাইছে ভারত, জানালেন জয়শঙ্কর

    কর্নাটক হাইকোর্টের পর্যবেক্ষণ

    অন্যদিকে ৬ বছর ধরে সম্মতিক্রমেই শারীরিক সম্পর্ক। বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু ওই মহিলাকে বিয়ে করেননি এক ব্যক্তি। এরপর ধর্ষণের অভিযোগ আনেন ওই মহিলা। তবে কর্নাটক হাইকোর্ট ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ খারিজ করে দিয়েছে। প্রসঙ্গত সোশ্য়াল মিডিয়ার মাধ্য়মে তাদের মধ্য়ে পরিচয় হয়েছিল। তবে দীর্ঘ ৬ বছর ধরে তাদের মধ্য়ে শারীরিক সম্পর্ক হয়। সেই ২০১৯ সাল থেকে তাদের মধ্য়ে সম্পর্ক। তবে কর্নাটক হাইকোর্ট জানিয়েছে, ৬ বছর ধরে যাদের মধ্য়ে শারীরিক সম্পর্ক রয়েছে সেটাকে কখনওই ধর্ষণ বলে বলা যাবে না। আদালত জানিয়েছে ৫ বছর ধরে সম্মতিক্রমে যৌন সম্পর্ক স্থাপন করা হলে সেটা কোনওভাবেই তাঁর ইচ্ছার বিরুদ্ধে নয়। এরপর কর্নাটক হাইকোর্ট ধর্ষণের অভিযোগকে খারিজ করে দিয়েছে।  বিচারপতি এম নাগাপ্রসন্ন জানিয়েছেন, প্রথম দিন থেকে তাঁদের মধ্যে পারস্পরিক সম্মতিতে যৌন সম্পর্ক হয়েছে। ২০১৯ সালের ২৭ ডিসেম্বর পর্যন্ত এটা হয়েছিল। তবে পারস্পরিক সম্মতিতে যে যৌনক্রিয়া সেটাকে ধর্ষণ বলে উল্লেখ করা যাবে না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share