Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Disney: মন্দার প্রভাব! সারা বিশ্বে ৭,০০০ কর্মী ছাঁটাই করল ডিজনি

    Disney: মন্দার প্রভাব! সারা বিশ্বে ৭,০০০ কর্মী ছাঁটাই করল ডিজনি

    মাধ্যম নিউজ ডেস্ক: এক ধাক্কায় বিশ্বব্যপী সাত হাজার কর্মী ছাঁটাই করল বিনোদন জগতের প্রথম সারির সংস্থা ডিজনি। বেশ কিছুদিন ধরেই টেক কোম্পানিগুলিতে ছাঁটাইয়ের ধারা চলছে।  ইতিমধ্যেই, গুগল, ফেসবুক ও মাইক্রোসফটের মতো কোম্পানিগুলি বহু কর্মীকে বরখাস্ত করেছে। এবার সেই তালিকায় সংযোজিত হল ডিজনির নাম। সংস্থার দাবি, তাঁদের গ্রাহক সংখ্যা কমেছে। নেটফ্লিক্স সহ একাধিক ওটিটি প্ল্যাটফর্মের তুলনায় গত কয়েকমাসে তাদের সাবস্ক্রাইবারের সংখ্যা কমেছে। তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন, ডিজনির সিইও বব ইগার।

    মন্দার প্রভাব

    করোনা মহামারীর পর বিশ্বব্যাপী ক্রমেই চওড়া হচ্ছে আর্থিক মন্দার জের। একের পর এক বড় সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে শুরু করেছে। সেই তালিকায় এবার যুক্ত হল বিনোদন জায়ান্ট ওয়াল্ট ডিজনিও। কোম্পানির ডিরেক্টর বব ইগার বলেন,”আমি এই সিদ্ধান্তকে হালকাভাবে নিচ্ছি না। বিশ্বজুড়ে আমাদের কর্মীদের প্রতিভাকে আমি অত্যন্ত সম্মান করি। তাঁদের কাজের প্রশংসা করি। কিন্তু অর্থনৈতিক মন্দার বাজারে সংস্থাকে ধরে রাখতে এ ধরনের কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।” 

    সাশ্রয় লক্ষ্য

    ২০২১-২০২২বার্ষিক প্রতিবেদন অনুসারে, উল্লিখিত বছরে ২রা অক্টোবর পর্যন্ত বিশ্বব্যাপী ১৯০,০০০ লোককে নিযুক্ত করেছে সংস্থা, যাদের মধ্যে ৮০ শতাংশই ছিল পূর্ণকালীন সময়ের। স্ট্রিমিং পরিষেবা সংস্থা আরও জানিয়েছে  গত ত্রৈমাসিকে প্রথমবারের মতো সংস্থার গ্রাহক সংখ্যা অনেকটাই হ্রাস পেয়েছে। যার প্রভাব পড়ে সংস্থায়। এর ফলে স্ট্রিমিং মিডিয়া ইউনিট এক বিলিয়ন ডলারেরও বেশি হারিয়েছে। এক শতাংশ ব্যবহারকারীও কমেছে। তাই কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে হয়েছে ডিজনিকে। কর্মী সংখ্যা কমানোর মধ্য দিয়ে কোম্পানি ৫.৫ বিলিয়ন ডলার সাশ্রয় করতে চায়।

    আরও পড়ুন: কবি সুভাষ থেকে রুবি, নতুন লাইনে মেট্রো চলবে চলতি মাসেই! জুড়ে যাবে দুটি ভিন্ন লাইন

    বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি সংস্থাগুলিতে ছাঁটাইয়ের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।  সোমবারই প্রযুক্তি সংস্থা জুম তাদের ১৩০০ কর্মীকে অপসারণের কথা ঘোষণা করেছিল।  ডেল তার ছয় হাজারেরও বেশি কর্মচারীকে অপসারণের পথে হাঁটছে। মন্দার প্রভাবে গত জানুয়ারি মাসেই বিভিন্ন প্রযুক্তি সংস্থা প্রায় ৫০ হাজার কর্মীকে ছাঁটাই করেছে। বুধবার সেই একই পথে হাঁটল ডিজনি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • PM Poshan Scheme: প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পের টাকা নয়ছয়! এবার রাজ্যে আসছে ক্যাগের বিশেষ টিম

    PM Poshan Scheme: প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পের টাকা নয়ছয়! এবার রাজ্যে আসছে ক্যাগের বিশেষ টিম

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পের টাকা নয়ছয় করা হয়েছে বাংলায়, এই অভিযোগ জানিয়ে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগকে অডিটের অনুরোধ করল শিক্ষামন্ত্রক। এবার তাই পিএম পোষণ প্রকল্পের আর্থিক খরচের হিসেব দেখতে রাজ্যে আসছে ক্যাগের বিশেষ দল। প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পের টাকায় রাজ্যে মিড ডে মিল পায় ছাত্রছাত্রীরা। সেখানেই ধরা পড়েছে আর্থিক গরমিল। নবান্ন সূত্রে খবর শিক্ষা দফতরের আধিকারিকদের পাশাপাশি রাজ্যের অর্থ দফতরের আধিকারিকদের নিয়েও বৈঠক করবে সিএজি অডিটের এই বিশেষ টিম।

    প্রধানমন্ত্রী পোষণ প্রকল্প 

    রাজ্যে প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পের পরিচালনা করে থাকে স্কুল শিক্ষা দফতর। এই প্রকল্পে সরকারি স্কুলে পাঠরত প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রত্যেক ছাত্রছাত্রীকে মিড ডে মিল দেওয়া হয়। মিড ডে মিল ছাড়াও প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পে বালভাতিকা পেয়ে থাকে ছোট ছোট ছেলেমেয়েরা। এর মাধ্যমে প্রাক-প্রাথমিক স্তরেও পড়ুয়াদের গরম খাবার পরিবেশন করা হয়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই প্রকল্পের মাধ্যমে গোটা দেশে ১১ লক্ষ ২০ হাজার সরকারি স্কুলের প্রায় ১১ কোটি ৮০ লক্ষ পড়ুয়া উপকৃত হয়ে থাকে।

    আরও পড়ুন: কবি সুভাষ থেকে রুবি, নতুন লাইনে মেট্রো চলবে চলতি মাসেই! জুড়ে যাবে দুটি ভিন্ন লাইন

    কেন্দ্রের অভিযোগ

    কেন্দ্রের দাবি, রাজ্যে গত ৩ বছর ধরে এই প্রকল্পের টাকা নয়ছয় করা হয়েছে। তাই ক্যাগকে বিশেষ ভাবে হিসাব নিকেশ করার অনুরোধ জানিয়েছে কেন্দ্র। বলা হয়েছে, ক্যাগের রিপোর্ট অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। সম্প্রতি রাজ্যে এসে জেলা থেকে শহরের বিভিন্ন স্কুলে মিড ডে মিল প্রকল্প পরিদর্শন করে গেছে কেন্দ্রীয় দল। জয়েন্ট রিভিউ মিশনের অধীনে ১১ সদস্যের প্রতিনিধি দল রাজ্যে এসেছিল কয়েক দিন আগেই। স্কুলগুলি পরিদর্শন করার পাশাপাশি রাজ্যের মিড ডে মিল কেমন ভাবে চলছে তা দেখতে একাধিক জেলাও ঘুরেছিল ওই প্রতিনিধি দল। তারপরই সেই প্রতিনিধি দল দিল্লিতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের কাছে রিপোর্ট জমা দেয়। মনে করা হচ্ছে সেই রিপোর্টের প্রেক্ষিতেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সিএজি অডিট করার নির্দেশ দিয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Nagpur: নাগপুরে ঘূর্ণি উইকেটই চান দ্রাবিড়! কাল থেকেই শুরু ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট

    Nagpur: নাগপুরে ঘূর্ণি উইকেটই চান দ্রাবিড়! কাল থেকেই শুরু ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। এই ম্যাচের প্রথম থেকেই যাতে ঘূর্ণি উইকেটের সামনে ফেলা যায় অস্ট্রেলিয়াকে নাগপুরের কিউরেটরকে এরকমই নির্দেশ দিলেন টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়।

    ঘূর্ণি উইকেট চাই

    প্রথমে নাগপুরের পিচ দেখে রীতিমতো রেগে যান দ্রাবিড়। কিউরেটর অভিজিৎ পিপ্রোদের সঙ্গে জোর ঝামেলাও হয় তাঁর। রাহুল দ্রাবিড় বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে স্পিনার সুবিধার জন্য স্পিনিং ট্র্যাক চেয়েছিলেন। কিন্তু দ্রাবিড় নাকি তাঁর দাবি অনুযায়ী, পিচ পাননি এবং সেই কারণেই ভারতীয় কোচ চটে যান।  দ্রাবিড় ভালো করেই জানেন যে, স্পিন বোলিং ভারতের শক্তি, অন্য দিকে এটি অস্ট্রেলিয়ার বড় দুর্বলতা। যদি উইকেটে টার্ন বেশি হয়, তবে এটি ভারতের বোলারদের অনেক সাহায্য করবে এবং বোলাররা অস্ট্রেলিয়ান দলকে চাপে রাখতে পারবে। এতে ভারতের জয়ের সম্ভাবনাও অনেক বেড়ে যাবে। 

    আরও পড়ুন: পাকিস্তানে হচ্ছে না এশিয়া কাপ, কোথায় হবে জানেন?

    প্রথমে মনে করা হয়েছিল এমন উইকেট তৈরি হবে যা দুদিন পর থেকে ঘোরা শুরু করবে। কিন্তু এবার তিনজন স্পিনার (অশ্বিন, কুলদীপ, অক্ষর/ রবীন্দ্র জাদেজা) প্রথম থেকেই আক্রমণ করবেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজ জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জায়গা নিশ্চিত করবে ভারত। তাই হোম অ্যাডভান্টেজ হাতছাড়া করতে রাজি নয় রাহুল।

    রান চান কোহলি

    এই ম্যাচেই টেস্টে রানে ফিরতে মরিয়া বিরাট কোহলি। আসন্ন বর্ডার-গাওস্কর সিরিজ নিয়ে আশাবাদী তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেট বরাবরই সফল কোহলি। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০টি টেস্ট খেলে করেছেন ১৬৮২ রান। সাতটি শতরান এবং পাঁচটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। আসন্ন সিরিজে দলের জন্য প্রত্যাশিত ছন্দে খেলতে পারবেন বলে মনে করছেন তিনি। আত্মবিশ্বাসী কোহলি সমাজমাধ্যমে অনুশীলনের ছবি দিয়ে লিখেছেন, ‘‘বর্ডার-গাওস্কর সিরিজ শুরু হবে কাল থেকে। সে দিকেই দৌড়চ্ছি। এই সিরিজ সব সময়ই খুব উত্তেজক হয়।’’


    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Sukanta Majumdar: তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকেও জেলে যেতে হবে! সংসদে বিস্ফোরক সুকান্ত

    Sukanta Majumdar: তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকেও জেলে যেতে হবে! সংসদে বিস্ফোরক সুকান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে রাজ্যের তৃণমূল সরকারের তুলোধনা করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সংসদের অধিবেশনে নাম না করে কটাক্ষ করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও।

    সুকান্ত যা বললেন

    লোকসভায় বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “বাংলার শিক্ষকরা একসময় গোটা বিশ্বে শিক্ষা প্রদান করতেন। আজ বাংলায় শিক্ষকের চাকরি বিক্রি করা হচ্ছে।” সেই সঙ্গে তিনি বলেন, “শিক্ষামন্ত্রী জেলে, উপাচার্য জেলে, আরও অনেককে যেতে হবে।” সুকান্তর দাবি,”তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকেও জেলে যেতে হবে। মোদি সরকারের আমলে দুর্নীতি করলে শাস্তি হবেই।” লোকসভায় হুঁশিয়ারির সুরে বলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। মঙ্গলবার থেকেই সংসদে মহুয়া মৈত্রর  অসংসদীয় মন্তব্য নিয়ে তোলপাড় সংসদ। মহুয়া ক্ষমা চান, চাইছেন বিজেপি নেতারা। এই পরিস্থিতিতে মহুয়ার মন্তব্য নিয়ে আক্রমণ শানান সাংসদ সুকান্ত মজুমদারও।

    উপাচার্য নিয়োগ নিয়ে প্রশ্ন

    সুকান্তর অভিযোগ, পশ্চিমবঙ্গে শিক্ষাব্যবস্থার করুণ অবস্থা। তিনি বলেন, “আজ রাজ্যপালের উপরে প্রশ্ন তোলা হচ্ছে। বলা হচ্ছে, রাজ্যের সরকারের বিরোধিতা করছেন রাজ্যপাল। কেন বিরোধিতা করা হবে না?” সুকান্ত জানান, বিশ্ববিদ্যালয় রাজ্যের হলেও তাঁর আচার্য রাজ্যপাল। অথচ, তাঁকে না জানিয়েই ২৪টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করা হয়েছে। এমনকি, উপাচার্য নিয়োগের ক্ষেত্রে ইউজিসি-র নিয়ম মানা হয়নি বলেও দাবি করেন বিজেপি সাংসদ।

    আরও পড়ুন: ওএমআর শিটে ‘গুপ্ত সঙ্কেত’-এর মাধ্যমে চলত দুর্নীতি! মানিক-কুন্তলের বিরুদ্ধে বিস্ফোরক ইডি

    নিয়ম অনুযায়ী, কোনও অধ্যাপক ১০ বছর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলে, তবেই তিনি উপাচার্য হওয়ার যোগ্যতা লাভ করেন। পাশাপাশি, উপাচার্য হতে হলে তাঁর একাধিক গবেষণাপত্র থাকাও বাধ্যতামূলক। অথচ, সুকান্তর অভিযোগ, কলেজের প্রিন্সিপালকেই উপাচার্য হিসাবে নিয়োগ করে দেওয়া হচ্ছে। মানা হচ্ছে না কোনও নিয়ম নীতি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Weather Update: বিদায়ের পথে শীত! সকালে শহরে কুয়াশার দাপট

    Weather Update: বিদায়ের পথে শীত! সকালে শহরে কুয়াশার দাপট

    মাধ্যম নিউজ ডেস্ক: বিদায়ের পথে শীত। বসন্তের হালকা বাতাস বইতে শুরু করেছে শহর কলকাতায়। বুধবার শহরের তাপমাত্রা ছিল ২০ ডিগ্রির উপরে। তবে সকালের দিকে ঘন কুয়াশা ছিল। হাওয়া অফিস জানিয়েছে, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করবে। ১২ ফেব্রুয়ারি থেকে শীতের আমেজও শেষ হবে। চিকিৎসকদের মতে, আবহাওয়ার এই খামখেয়ালিপনায় সর্দি, কাশি, জ্বরজ্বর ভাব, নাক দিয়ে জল পড়া, মাথা যন্ত্রণা ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে। ভাইরাল সংক্রমণেরও (Viral Infection) সম্ভাবনা থাকে এই ঋতু বদলের (Weather Change) সময়। 

    সকালে কুয়াশার দাপট

    বুধবার কুয়াশার দাপটে সকালের দিকে দৃশ্যমানতা কম ছিল। অসুবিধে হয় যান চলাচলে। তবে বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে অল্প-অল্প করে রোদের মুখ দেখা গিয়েছে। দুপুরের দিকে গরম অনুভূত হচ্ছে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর,বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণেই এই ঘন কুয়াশার দাপট। আগামী কয়েকদিন রাজ্যজুড়ে ঘন কুয়াশার দাপট থাকবে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। 

    আরও পড়ুন: ওএমআর শিটে ‘গুপ্ত সঙ্কেত’-এর মাধ্যমে চলত দুর্নীতি! মানিক-কুন্তলের বিরুদ্ধে বিস্ফোরক ইডি

    বিদায়ের পথে শীত

     ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত পারদ ওঠানামা করবে বাংলায়। বৃহস্পতিবার তাপমাত্রা কিছুটা নামবে। শনি ও রবিবার ফের বাড়বে তাপমাত্রা। সোম, মঙ্গলবার ফের নিম্নমুখী হবে পারদ। মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি বেশ কিছুটা নীচে নামতে পারে পারদ।  তবে এই ঠান্ডার অনুভূতি দীর্ঘস্থায়ী হবে না,  ১৫ ফেব্রুয়ারি থেকে শীত পুরোপুরি বিদায় নেবে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। তার আগে, ধীরে ধীরে সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ কমবে। বাড়বে দিনের ও রাতের তাপমাত্রা। দার্জিলিং ও কালিম্পং-এ হালকা বৃষ্টি সম্ভাবনা। রাজ্যের আর কোথাও বৃষ্টির কোন সম্ভাবনা নেই আগামী কয়েক দিন। শুষ্ক আবহাওয়া রাজ্যজুড়ে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Sraddha Murder Case: শ্রদ্ধার হাড় গ্রাইন্ডারে গুঁড়ো করে আফতাব! জানেন চার্জশিটে আর কী কী তথ্য উঠে এল?

    Sraddha Murder Case: শ্রদ্ধার হাড় গ্রাইন্ডারে গুঁড়ো করে আফতাব! জানেন চার্জশিটে আর কী কী তথ্য উঠে এল?

    মাধ্যম নিউজ ডেস্ক: স্টোন গ্রাইন্ডার ব্যবহার করে বান্ধবীর হাড় গুঁড়ো করেছিল আফতাব।  দিল্লিতে শ্রদ্ধা ওয়ালকরকে খুনের সেই নৃশংস বিবরণ উঠে এসেছে পুলিশের চার্জশিটে। শ্রদ্ধা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত আফতাব পুণেওয়ালার বিরুদ্ধে ৬ হাজার ৬০ পাতার চার্জশিট পেশ করেছে দিল্লি পুলিশ। আর সেই চার্জশিটের ছত্রে ছত্রে উঠে এসেছে হাড়হিম করা নানান তথ্য।

    হারপিক দিয়ে রক্ত সাফ

    চার্জশিট থেকে জানা গিয়েছে, শ্রদ্ধাকে খুনের পর চিকেন রোল খেয়েছিল আফতাব। প্রেমিকার রক্ত সাফ করেছিল হারপিক দিয়ে। একটি ডেটিং অ্যাপের মাধ্যমে মহারাষ্ট্রের পালঘরের তরুণী শ্রদ্ধার সঙ্গে আলাপ হয়েছিল আফতাবের। সেই আলাপ পরে প্রেমে গড়ায়। বাড়ির অমতেই আফতাবকে জীবনসঙ্গী হিসাবে বেছে নেন শ্রদ্ধা। যার জন্য আপনজনদের ছেড়েছেন, সেই আফতাবের হাতেই খুন হতে হয় শ্রদ্ধাকে। ২০২২ সালের ১৮ মে শ্রদ্ধাকে খুন করে তাঁর প্রেমিক। তবে এই হত্যাকাণ্ডের খবর প্রকাশ্যে আসে গত বছরের নভেম্বর মাসে। তিন মাস ধরে প্রেমিকার শরীরের ৩৫ টুকরো করে দিল্লির বিভিন্ন জায়গায় ফেলে এসেছিল আফতাব। খুনের তিনমাস পরে সবশেষে ফেলেছিল শ্রদ্ধার মাথা। 

    আরও পড়ুন: শেষ হল পলিগ্রাফ পরীক্ষা, ডিসেম্বরের শুরুতেই আফতাবের নারকো টেস্ট?

    চিকেন রোল অর্ডার

    ১৮ মে শ্রদ্ধাকে খুন করার পরে জোমাটো থেকে চিকেন রোল অর্ডার করেছিল আফতাব। তার আগে অবশ্য শ্রদ্ধার দেহ নিয়ে গিয়ে রেখেছিল বাথরুমে। ঘটনার দিন সন্ধে পৌনে ৮টার সময় ফ্ল্যাটের দরজা বন্ধ করে সামনের হার্ডওয়ার শপ থেকে একটি করাত, তিনটি ধারাল ছুরি এবং একটা হাতুড়ি কেনে সে। তারপর ঘরে ফিরে সেই সব ধারাল অস্ত্র দিয়েই একে একে শ্রদ্ধার দেহের ৩৫ টুকরো করে পলিথিনে ভরে রাখে। খুনের পরের দিন ১৯ মে একটা দামী রেফ্রিজিরেটর কিনে সেখানে ভরে রাখে সেই সমস্ত পলিথিন। তারপর পরের চার-পাঁচ দিনে দিল্লির ছাত্তারপুর পাহারি এলাকার জঙ্গলে এক এক করে সেই দেহাংশ ছড়িয়ে আসতে থাকে আফতাব।

    আরও পড়ুন: খোশমেজাজে জেলবন্দি আফতাব! দিন কাটছে দাবা খেলে, বই পড়ে

    আফতাবের ফাঁসির দাবি

    শ্রদ্ধাকে খুনের পর একটি ডেটিং সাইটে অন্য এক মহিলার সঙ্গে যোগাযোগ করেছিল আফতাব। ওই মহিলা আফতাবের ফ্ল্যাটে এসে বেশ কয়েক বার রাতও কাটান। যখনই ওই মহিলা ফ্ল্যাটে যেতেন, সেই সময় ফ্রিজ পরিষ্কার করে রাখত আফতাব। সেই সঙ্গে শ্রদ্ধার দেহাংশ রান্নাঘরে লুকিয়ে রাখত। খুনের পর প্রমাণ লোপাটের জন্য শ্রদ্ধার হাড়গোড় গ্রাইন্ডারে গুঁড়ো গুঁড়োও করেছিল আফতাব। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, পলিগ্রাফ পরীক্ষা এবং নার্কো পরীক্ষার সময় এই বয়ান দিয়েছে আফতাব। সেই বয়ানই চার্জশিটে তুলে ধরা হয়েছে। আফতাবের ফাঁসির দাবি জানিয়েছেন শ্রদ্ধার বাবা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • S400: এস-৪০০ মিসাইল সিস্টেম-এর তৃতীয় স্কোয়াড্রন দ্রুত আসতে চলেছে ভারতে! জানালেন রাশিয়ার দূত

    S400: এস-৪০০ মিসাইল সিস্টেম-এর তৃতীয় স্কোয়াড্রন দ্রুত আসতে চলেছে ভারতে! জানালেন রাশিয়ার দূত

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০১৮ সালের অক্টোবর মাসে ৫ টি এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম কেনার জন্য রাশিয়ার সঙ্গে ৫০০ কোটি মার্কিন ডলার চুক্তি সই করেছিল ভারত। তার তৃতীয় স্কোয়াড্রন দ্রুত ভারতে আসতে চলেছে। এটি প্রায় প্রস্তুত বলে জানালেন রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপোভ। এস-৪০০ মিসাইল সিস্টেম রাশিয়ার সবথেকে আধুনিক শক্তিশালী দূরপাল্লার মিসাইল সিস্টেম হিসেবে পরিচিত। 

    অত্যাধুনিক সক্ষমতা

    ২০২৩ সালের ফেব্রুয়ারির মধ্যেই ভারতকে (india) এস-৪০০ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের তৃতীয় স্কোয়াড্রন সরবরাহ করবে রাশিয়া। প্রথম দুটি স্কোয়াড্রন আগেই ভারতে এসেছে। সেগুলি যথাক্রমে উত্তর ও পূর্ব সেক্টরে মোতায়েন রয়েছে। বিভিন্ন রেঞ্জের ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র, ফাইটার এয়ারক্র্যাফ্টে আঘাত হানতে পারবে এই মিসাইল। ৪০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে উড়ে যাওয়া মানুষবিহীন আকাশযানের উপরও আঘাত হানতে সক্ষম এই এয়ার ডিফেন্স সিস্টেম। রুশ-ইউক্রেন যুদ্ধের আবহে এই ক্ষেপণাস্ত্র রাশিয়া থেকে আনায়, ভারতের ওপর না খুশি ছিল আমেরিকা। তবে তা পরে মেনে নেয় মার্কিন কংগ্রেস। দেশের নিরাপত্তার খাতিরে কোনও কিছুর সঙ্গেই আপোস করতে রাজি ছিল না ভারত।

    আরও পড়ুন: ‘বাজেটের ইতিবাচক দিকগুলি জনগণের সামনে তুলে ধরুন’, বিজেপি সাংসদদের নির্দেশ প্রধানমন্ত্রীর

    গেম-চেঞ্জার

    প্রসঙ্গত, ভারত এস-৪০০ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের জন্য রাশিয়ার সঙ্গে ৩৫ হাজার কোটি টাকার চুক্তি করে। এস-৪০০-কে একটি গেম চেঞ্জার বলে মনে করা হচ্ছে। একদিকে চিন অন্যদিকে, পাকিস্তানকে রুখতে এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা অনেকটাই সহায়ক হবে বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মত। চিন এবং ভারত উভয়েই তাদের এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর মোতায়েন করেছে। তবে চিনের তুলনায় ভারতীয় সিস্টেমের ক্ষমতা অনেকটাই বেশি বলে অনুমান বিশেষজ্ঞদের। সম্প্রতি অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে লালফৌজের অনুপ্রবেশের তৎপরতা ভেস্তে দিয়েছে ভারতীয় সেনা। এমন পরিস্থিতিতে নতুন বছরে এস-৪০০ এর তৃতীয় স্কোয়াড্রন আসার খবর যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • ICC: সেরার দৌড়ে শুভমন ও সিরাজ! কে জিতবেন আইসিসি প্লেয়ার অফ দ্য মন্থ অ্যাওয়ার্ড?

    ICC: সেরার দৌড়ে শুভমন ও সিরাজ! কে জিতবেন আইসিসি প্লেয়ার অফ দ্য মন্থ অ্যাওয়ার্ড?

    মাধ্যম নিউজ ডেস্ক: সেরার দৌড়ে শুভমন গিল ও মহম্মদ সিরাজ। ভারতীয় ক্রিকেটে সুদিন। আইসিসির গত জানুয়ারি মাসের প্লেয়ার অফ দ্য মন্থ অ্যাওয়ার্ড (ICC Player of the Month Award) কার ঝুলিতে উঠবে তা এখনও জানা যায়নি। কিন্তু যে তিনজন দৌড়ে রয়েছেন তাঁদের মধ্যে ২ জনই ভারতের। টানা দুরন্ত পারফরম্যান্সের জন্য শুভমন গিল (Subhman Gill) ও মহম্মদ সিরাজের (Mohammed Siraj) নাম উঠেছে এই তালিকায়। ক্রম তালিকায় তৃতীয় জন নিউজিল্য়ান্ডের ওপেনার ডেভন কনওয়ে। 

    শুভমনের চোখ ধাঁধানো ইনিংস

    শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে শুভমন গিলের। সিরিজের প্রথম ২ ম্যাচে রান না পেলও রাজকোটে সিরিজের তৃতীয় ম্যাচে গুরুত্বপূর্ণ ৪৬ রানের ইনিংস খেলেছিলেন ডানহাতি এই ব্যাটার। পরে ওয়ান ডে সিরিজে তিন ম্যাচে যথাক্রমে ৭০, ২১ ও ১১৬ রান করেন গিল। কিন্তু হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ১৪৯ বলে ২০৮ রানে ইনিংস গড়ে বহু রেকর্ড ভাঙেন তিনি। কনিষ্ঠতম ব্যাটার হিসেবে ওয়ান ডে ফর্ম্যাটে দ্বিশতরান হাঁকানোর নজির গড়েন গিল। এর পরের ২ ম্যাচে গিল যথাক্রমে ৪০ অপরাজিত ও ১১২ রানের ইনিংস খেলেন। ফেব্রুয়ারি মাসের শুরুতেই টি-টোয়েন্টি ফর্ম্যাটেও নিজের প্রথম সেঞ্চুরি হাঁকান গিল। ৬৩ বলে অপরাজিত ১২৬ রান করেন। এই দুই মাসে তাঁর পারফরম্যান্স তাঁকে সকলের নজরে আনে। জানুয়ারি মাসে এই পাঞ্জাবি ক্রিকেটার ১১ ম্যাচে মোট ৬৪৩ রান করেছিলেন।

    আরও পড়ুন: পাকিস্তানে হচ্ছে না এশিয়া কাপ, কোথায় হবে জানেন?

    সিরাজের সেরা স্পেল

    চোটের কারণে দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে যশপ্রীত বুমরা। বুমরার অনুপস্থিতিতেও ভারতকে বল হাতে একের পর এক সিরিজ জিতিয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। গত বছর থেকে এখনও পর্যন্ত আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে সিরাজই সর্বাধিক উইকেট নিয়েছেন। ওয়ান ডে ফর্ম্য়াটে মহম্মদ সিরাজ প্রতিদিনই নিজেকে এক আলাদা উচ্চতায় নিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে এই ফর্ম্যাটে বোলারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন সিরাজ। জানুয়ারিতে মোট ১৪টি উইকেট নিয়েছেন সিরাজ। তাঁর মধ্যে রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে অবিশ্বাস্য স্পেল ৬-১-১০-১। 

    অন্যদিকে নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে চলতি বছর শুরু করেছিলেন তিনটি শতরান ও ২টো অর্ধশতরান দিয়ে। মোট ৯ ম্যাচে ৪৯৩ রান করেছেন বাঁহাতি এই ওপেনার। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Turkey: তুরস্ক এবং সিরিয়ায় মৃত্যুর সংখ্যা ৫,০০০ ছাড়াল! তিন মাসের জন্য ১০ প্রভিন্সে ‘জরুরি অবস্থা’

    Turkey: তুরস্ক এবং সিরিয়ায় মৃত্যুর সংখ্যা ৫,০০০ ছাড়াল! তিন মাসের জন্য ১০ প্রভিন্সে ‘জরুরি অবস্থা’

    মাধ্যম নিউজ ডেস্ক: ভূমিকম্পের কয়েক ঘণ্টা পরেই যখন একের পর এক আফটারশকে কাঁপছে তুরস্কর বিস্তীর্ণ এলাকা, তখনই জাতীয় বিপর্যয় মোকবিলা দলকে সেখানে পাঠিয়েছে কেন্দ্র। মঙ্গলবার দুপুরে পঞ্চম বার কেঁপে ওঠে তুরস্ক। তার জেরে ধসে পড়ে আরও কিছু বহুতল, বাড়ি, হাসপাতাল। তার জেরে আরও হাজার হাজার মানুষ ঘরছাড়া হন। তুরস্ক এবং সিরিয়ায় মৃত্যুর সংখ্যা ৫,০০০ ছাড়াল। আহত প্রায় ২০ হাজার। যে ক’টা হাসপাতালে দাঁড়িয়ে রয়েছে, সেখানে আর তিলধারণের জায়গা নেই।

    কেঁদে ফেললেন প্রধানমন্ত্রী

    মঙ্গলবার সংসদের বাজেট অধিবেশনের প্রাক্কালে দলীয় বৈঠকে এই প্রসঙ্গে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তুরস্ক ও সিরিয়ার এই ভূমিকম্প ২০০১ সালের গুজরাটের ভুজের ভূমিকম্পের কথা স্মরণ করিয়ে দিচ্ছে বলে আবেগ ধরে রাখতে পারেননি প্রধানমন্ত্রী। বক্তব্যের মাঝেই কান্নায় ভেঙে পড়েন তিনি। ইতিমধ্যেই অত্যাধুনিক সরঞ্জাম, ত্রাণ, খাবার, ওষুধ সহ ভারতের এনডিআরএফ-এর বিশেষ দলকে পাঠানো হয়েছে সেখানে। ভূমিকম্পের পরে এখনও উদ্ধারকার্য চলছে। প্রচুর মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধারকাজে সহয়তার কাজও এই দলটি করবে বলে জানা গিয়েছে। ভারতীয় বায়ুসেনার C-17 বিমান করে এনডিআরএফ এই দলটিকে পাঠানো হয়েছে। দলে পুরুষ এবং মহিলা উভয় কর্মীদের রাখা হয়েছে। তুরস্কে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে এই দলটি কাজ করবে। 

    আরও পড়ুন: প্রবল ভূমিকম্প, মৃতের সংখ্যা চার হাজার ছাড়াল! কঠিন সময়ে তুরস্ক ও সিরািয়ার পাশে ভারত

    ১০ প্রভিন্সে ‘জরুরি অবস্থা’

    সোমবার ৭.৮ রিখটারের ভূমিকম্পে (Earthquake) বিধ্বস্ত  হয়েছে তুরস্ক (Turkey)। চাপ বাড়াচ্ছে তুরস্কের চরম ঠান্ডা। উষ্ণতা হিমাঙ্কের নীচে। এই পরিস্থিতিতে রাতে উদ্ধারকাজ চালানো এক প্রকার অসম্ভব। বিপাকে ঘরছাড়ারা। ঘর হারিয়ে চরম ঠান্ডায় সারা রাত খোলা আকাশের নীচে কাটাতে হচ্ছে তাঁদের। তুরস্কের তিন মাসের জন্য ১০ প্রভিন্সে ‘জরুরি অবস্থা’ ঘোষিত হয়েছে।

    তুরস্কের দিল্লির দূতাবাসে অর্ধনমিত থাকে সেদেশের জাতীয় পতাকা। ভূমিকম্পের জেরে গোটা দেশ শোকস্তব্ধ। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় পরিস্থিতি আরও খারাপ। যুদ্ধের কারণে এমনিতেই সেখানে উদ্বাস্তু শিবিরে দিন কাটাচ্ছেন হাজার হাজার মানুষ। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

     

  • SSC Scam: গোপাল হন আরমান! এসএসসি নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে নয়া তথ্য

    SSC Scam: গোপাল হন আরমান! এসএসসি নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে নয়া তথ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: নাম ভাঁড়িয়ে ‘আরমান গঙ্গোপাধ‌্যায়’ হন গোপাল দলপতি। চিটফান্ড মামলায় নাম জড়িয়ে যাওয়ার পরই এই পরিচয় নেন তিনি। ইডির জেরায় গোপাল জানিয়েছে, আরমান গঙ্গোপাধ্যায় নাম বদলে তিনি নথিপত্র বানিয়েছিলেন। সেবি যখন সব বন্ধ করে দিয়েছিল তখন আমি নাম বদলাতে বাধ্য হয়েছিলাম। দাবি গোপালের। 

    আদালতে গিয়ে নাম বদল

    ইডি সূত্রে খবর,  ‘আরমান’ নামেই গোপাল তৈরি করেন যাবতীয় পরিচয়পত্র। সেই আধার কার্ড, প‌্যান কার্ড-সহ যাবতীয় পরিচয়পত্র এসেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) হাতে। ইডি জানিয়েছে, হুগলির (Hooghly) ধৃত যুবনেতা কুন্তল ঘোষের মুখে তাপস মণ্ডলের সঙ্গে সঙ্গে উঠে এসেছিল গোপাল দলপতির নামও। কুন্তলের দাবি ছিল, তিনি গোপালকে বিপুল পরিমাণ টাকা দিয়েছেন। যদিও গোপাল ইডির কাছে তা অস্বীকার করেন। জেরার সময় ইডি আধিকারিকরা তাঁর পরিচয়পত্র দেখতে চান। সেখান থেকেই তাঁর আরমান পরিচয় সামনে আসে। সেবি (SEBI)তাঁর যাবতীয় অ‌্যাকাউন্ট বন্ধ করে দিলে  আদালতে গিয়ে এফিডেফিট করে ‘আরমান গঙ্গোপাধ‌্যায়’ নাম নেন। 

    আরও পড়ুুন: ফের বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘু হিন্দুরা, ১৪টি মন্দিরে ভাঙচুর, কী বলছে প্রশাসন?

    নাম ভাঁড়িয়ে কালো টাকা সাদা!

    ইডি আধিকারিকদের মতে, নাম ভাঁড়িয়ে একাধিক সংস্থা খুলে নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করতে সাহায‌্য করেন তিনি। গোপাল দলপতি বলেন, “পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগ নেই। রাজ্যের শিক্ষামন্ত্রী হিসাবে চিনতাম। কোনও টাকা আমি পার্থ চট্টোপাধ্যায়কে দিইনি। কুন্তল প্রসঙ্গে বলেন, আমার সঙ্গে তার বন্ধুত্ব হয়েছিল। যখন অভাব পড়েছে কখনও ৭০ হাজার, কখনও ৩০ হাজার কখনও ১ লাখ টাকা দিয়েছে। অ্য়াকাউন্টে ট্রান্সফার করেছিল…হাত খরচার জন্য…সেই সময় তাপসদার কাজ দেখভাল করতাম। বলত প্রেসার দাও, ফান্ড যাতে তাড়াতাড়ি দেয়, সেকারণেই হয়তো টাকা দিত।” ইডির কাছে গোপালের দাবি, তাঁর সামনেই ৯৪ লক্ষ টাকার লেনদেন হয়েছিল। আবার কুন্তলও তাঁকে টাকা দেওয়ার জন‌্য চাপ দিতেন। গোপাল বলেন, “আমি কুন্তলের কাছে কয়েকবার বলতে শুনেছি কাকু কাকু। কাকুর কাছে পেমেন্ট দিতে হবে। কাকু কে জানতাম না। কালীঘাটের কাকুর কাছে যেতে হবে বলত। কাকু আদৌ কে, তা জানি না।” 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share