Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Suvendu Adhikar: অমর্ত্য সেনের জমি বিতর্কে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দুর

    Suvendu Adhikar: অমর্ত্য সেনের জমি বিতর্কে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: অমর্ত্য সেনের জমি বিতর্কে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা দাবি করেছেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় যে কাগজগুলি দেখিয়েছেন, তা ভুয়ো।’’ এই প্রসঙ্গে তাঁর কটাক্ষ, ‘‘এই জন্য রাজ্য সরকারকে সবাই ভুয়ো বলছে।’’

    শুভেন্দু-মমতা তরজা

    জমি দখলের অভিযোগ ঘিরে অমর্ত্য সেন এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সংঘাত চরমে উঠেছে। এই সময়ে বীরভূম সফরে গিয়ে প্রথমে অমর্ত্য সেনের বাড়িতে যান মুখ্যমন্ত্রী।  তারপর তিনি বলেন, ‘‘যে জমিটা লিজে দেওয়া হয়েছিল তা ১.৩৮৮ একর। আর ওরা বলছে ১.২৫ একর। ‘এল আর’ রেকর্ড বলছে, ১.৩৮ একর। তাই অমর্ত্য সেন ঠিক বলছেন। ১৯৫৬ সালের ‘আরএস’ রিপোর্টেও একই তথ্য রয়েছে।’’ মুখ্যমন্ত্রীর ওই সরকারি নথি ‘ভুয়ো’ বলে বৃহস্পতিবার দাবি করলেন শুভেন্দু। তাঁর বক্তব্য, ‘‘লিজ জমি হস্তান্তরযোগ্য নয়। লিজটা ছিল স্বর্গীয় আশুতোষ সেনের (অমর্ত্য সেনের বাবা)। তিনি মারা যাওয়ার পর লিজ খতম। মমতা বন্দ্যোপাধ্যায় যে কাগজগুলি দেখিয়েছেন, সেগুলি ভুয়ো। এই জন্য রাজ্য সরকারকে সবাই ভুয়ো বলছে।’’ 

    আরও পড়ুন: হাইকোর্টে স্বস্তি শুভেন্দুর! রাজ্য শিশু সুরক্ষা কমিশনের শোকজ নোটিসের উপর স্থগিতাদেশ

    জমি বিতর্কে মুখ্যমন্ত্রী যে নথি দেখিয়েছেন তা ‘অপ্রাসঙ্গিক’ বলে আগেই দাবি করেছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এক্ষেত্রে বিশ্বভারতীতে গৈরিকীকরণের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে মমতাকে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। ট্যুইটারে বিজেপির সর্বভারতীয়-সহ সভাপতি লিখেছেন, ‘‘ওয়াশিং পাউডার দিয়ে মুখ্যমন্ত্রীকে ধুয়ে দিয়েছে বিশ্বভারতী। এত অপমানিত আগে কখনও হননি। বহিরাগত হয়ে হস্তক্ষেপের চেষ্টা করেছেন। অনাহুত হয়ে গিয়েছেন ওখানে। জমি মাফিয়াদের বাঁচাতে বীরভূমে গিয়েছেন তিনি।’’

    বিশ্বভারতী-রাজ্য সম্পর্ক

    প্রসঙ্গত, বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। প্রধানমন্ত্রী পদাধিকার বলে তার আচার্য। দেশের রাষ্ট্রপতি হলেন পদাধিকার বলে পরিদর্শক। অতীতে বাংলায় যখন বামফ্রন্ট সরকার চলছে, তখন পদাধিকার বলে বিশ্বভারতীর আচার্য কখনও ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী বা মনমোহন সিং। আচার্য হিসাবে বিশ্বভারতীতে এসেছিলেন ইন্দিরা গান্ধীও। কিন্তু দিল্লির শাসকের স্নেহ ও আচ্ছাদন নিয়ে বাংলায় বাম সরকারের সঙ্গে বিবাদ বা এ ধরনের বাকযুদ্ধে কখনও জড়াতে দেখা যায়নি বিশ্বভারতী কর্তৃপক্ষকে। কিন্তু বর্তমান সরকারের সঙ্গে ক্রমশ দূরত্ব বেড়েছে বিশ্বভারতীর।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Suvendu Adhikari: হাইকোর্টে স্বস্তি শুভেন্দুর! রাজ্য শিশু সুরক্ষা কমিশনের শোকজ নোটিসের উপর স্থগিতাদেশ

    Suvendu Adhikari: হাইকোর্টে স্বস্তি শুভেন্দুর! রাজ্য শিশু সুরক্ষা কমিশনের শোকজ নোটিসের উপর স্থগিতাদেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘কয়লা ভাইপো’ ট্যুইট বিতর্কে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাঠানো রাজ্য শিশু সুরক্ষা কমিশনের শোকজ নোটিসের উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার ওই নোটিসের উপর আগামী ৩ সপ্তাহের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য।

    কী অভিযোগ

    তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলের জন্মদিন নিয়ে কটাক্ষ করে ট্যুইট করার অভিযোগ উঠেছিল শুভেন্দুর বিরুদ্ধে। এই নিয়ে শিশু সুরক্ষা কমিশনে অভিযোগ দায়ের হয়েছিল। কমিশন নোটিস পাঠিয়েছিল বিরোধী দলনেতাকে।  ওই ট্যুইট নিয়ে তাঁকে ৩ বার নোটিস পাঠানো হয়।  এই নোটিসকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টে আপিল করেছিলেন শুভেন্দু। আদালতের কাছে তাঁর আর্জি ছিল, ওই নোটিস খারিজ করা হোক কিংবা তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হোক। বুধবার সেই মামলার শুনানির পর শুক্রবার শুভেন্দুর আবেদন গৃহীত হয়েছে।

    অভিযোগ গুরত্বহীন

    শুক্রবার ওই নোটিসে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট (Calcutta High Court)। প্রসঙ্গত, গত বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মামলার শুনানিতে বিচারপতি মৌসুমি ভট্টাচার্য তাঁর পর্যবেক্ষণ জানান, যে ট্যুইটের বিরোধিতা করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে, সেখানে ‘কয়লা ভাইপো’র কথা বলা হয়েছে! ইনি কে? তা জানতে চান বিচারপতি। তিনি বলেন, “মামলকারী তো তাঁর ট্যুইটে কারও নাম ব্যবহার করেননি।” অভিযোগ, বিতর্কিত ট্যুইটে ‘লেডি কিম’ শব্দবন্ধ ব্যবহার করেছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। এদিন শুনানি চলাকালীন বিচারপতি ভট্টাচার্য বলেন, “লেডি কিম! তিনি কে? কিম জন উন উত্তর কোরিয়ার শাসক বলে জানি। তাঁকেই কী বলা হয়েছে? না কী মজা ছিল?”

    আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর মন্তব্য রাষ্ট্রবিরোধী ও ভিত্তিহীন! সব জানলে শ্বেতপত্র প্রকাশ করুন, দাবি শুভেন্দুর

    শুনানি চলাকালীন শুভেন্দুর আইনজীবী বলেন, “শিল্পা দাস নামে এক মহিলা কমিশনে অভিযোগ করেন। তার ভিত্তিতে নোটিস পাঠিয়েছে কমিশন।” এরপরেই বিচারপতি ভট্টাচার্যের প্রশ্ন, “যিনি অভিযোগ করেছেন, তাঁর সঙ্গে এই ট্যুইটের কী সম্পর্ক রয়েছে? তাঁর কি কোনও ক্ষতি বা স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে?” কমিশনের আইনজীবী জানান, অভিযোগকারিণী একজন মা। বিরোধী দলনেতার ওই মন্তব্য শিশু অধিকার লঙ্ঘন করে! একটি শিশুর জন্মদিনের অনুষ্ঠানকে কটাক্ষ করার অভিযোগ রয়েছে। এর উত্তরে কমিশনের উদ্দেশে বিচারপতি ভট্টাচার্যের প্রশ্ন, “যদি অভিযোগ সত্যিও হয়, তা হলে মামলকারীর বিরুদ্ধে পদক্ষেপ করার কোনও ক্ষমতা আপনাদের রয়েছে?” 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Prabir Chatterjee: ১০০ কোটি টাকা তছরুপ! সিবিআইয়ের হাতে গ্রেফতার খানাকুলের প্রভাবশালী তৃণমূল নেতা

    Prabir Chatterjee: ১০০ কোটি টাকা তছরুপ! সিবিআইয়ের হাতে গ্রেফতার খানাকুলের প্রভাবশালী তৃণমূল নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: চিটফান্ড মামলায় (Cheat fund Scam) গ্রেফতার হলেন খানাকুলের প্রভাবশালী তৃণমূল নেতা প্রবীর চট্টোপাধ্যায় (Khanakul TMC Leader)। খানাকুল এক নম্বর ব্লক তৃনমুল কংগ্রেসের সহসভাপতি প্রবীর চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই। তাঁকে গ্রেফতার করার পর আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়।

    কী অভিযোগ

    সিবিআই সূত্রে জানা গিয়েছে, আজ  ভোরে বাড়ি থেকে প্রবীরকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপর বিশেষ নিরাপত্তার বেড়াজালে ধৃত তৃণমূল নেতাকে আদালতে নিয়ে আসা হয়। আদালত তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।  ওই তৃণমূল নেতার বিরুদ্ধে ১০০ কোটি টাকা তছরুপের অভিযোগ ওঠে। একটি চিটফান্ডের নামে টাকা তুলেছিল প্রবীর, এমন অভিযোগ ছিল। এই মামলার তদন্তে আগেই সিবিআই প্রবীরের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সরকারি আইনজীবী অমিতাভ গুহ এই প্রসঙ্গে বলেন, ‘পুরনো মামলায় ওনাকে গ্রেফতার করেছেন। অনেকের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে। ধৃত তৃণমূল নেতা ছাড়াও আরও অনেকে এই মামলায় যুক্ত। জলপাইগুড়িতে এই সংক্রান্ত কয়েকটি অভিযোগ রয়েছে। সিবিআই আগে চার্জশিট দিয়েছে। পরবর্তীকালে আরও চার্জশিট দেওয়া হবে। সিবিআই জেল হেফাজতের আবেদন করেছিল।’

    আরও পড়ুন: সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে ত্রিমুখী লড়াই! বিজেপির প্রার্থী দিলীপ সাহা

    সিবিআই সূত্রে খবর, ২০১৩ সালের ২০ এপ্রিল ভারত কৃষি সমৃদ্ধি লিমিটেড নামে এক চিটফান্ড কোম্পানির (Chitfund Company) বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। পাশাপাশি আর্থিক দুর্নীতির তদন্তে নামে ইডি-ও। এই ঘটনার জেরে জানুয়ারির ৪ তারিখ প্রবীর চট্টোপাধ্যায়-সহ বেশ কয়েকজনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। তাসত্ত্বেও ১৩ই জানুয়ারি খানাকুলের ময়ালে তৃণমূলের একটি মিছিল ও সভায় সক্রিয়ভাবেই দেখতে পাওয়া যায় অভিযুক্ত ওই তৃণমূল নেতাকে। ১০ বছর পুরোনো এই দুর্নীতি নিয়ে প্রথম থেকেই সরব হয়েছিল বিরোধী দল বিজেপি। প্রবীর সহ এই মামলায় জড়িতদের গ্রেফতারের দাবিও তুলেছিল। এর আগে বাংলায় রোজভ্যালি থেকে সারদা বিভিন্ন চিটফান্ড মামলায় নাম জড়িয়েছিল শাসক দলের নেতা-মন্ত্রীদের। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Suvendu Adhikari: নাম করে অভিযোগ করলেই মানহানির মামলা করব! মমতাকে শুভেন্দুর হুঁশিয়ারি

    Suvendu Adhikari: নাম করে অভিযোগ করলেই মানহানির মামলা করব! মমতাকে শুভেন্দুর হুঁশিয়ারি

    মাধ্যম নিউজ ডেস্ক: নাম উল্লেখ করে কোনও মন্তব্য করা হলেই মানহানির মামলা করবেন বলে জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চলতি বছরের মে মাসেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে রাজ্যে চলছে অভিযোগ-পাল্টা অভিযোগ। এই আবহে বুধবার বীরভূমে এক সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) বলেছেন, ‘কেউ কেউ সরকারে থেকে সবথেকে বেশি চুরি করেছে, সবথেকে বেশি গদ্দারি করেছে। তাঁদের মুখে এখন আবার কালো টাকার গল্প শুনি। শুনলেও হাসি পায়।’ যদিও এদিন সরাসরি কারও নাম উল্লেখ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। 

    মমতা যা বলেছিলেন

    মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) প্রশ্ন করা হলে তিনি জানতে চান তাঁর নাম উল্লেখ করা হয়েছে কি না। জানিয়ে দেন, যদি তাঁর নাম উল্লেখ করে কোনও মন্তব্য করা হয়, তাহলে তিনি মানহানির মামলা করবেন। শুভেন্দুর সংযোজন, ‘ওনাকে প্রমাণ করতে হবে। উনি আমার বিরুদ্ধে ৩৪টি মামলা করেছেন।’ বুধবার দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে একটি সভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

    আরও পড়ুন: সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে ত্রিমুখী লড়াই! বিজেপির প্রার্থী দিলীপ সাহা

    শুভেন্দুর পাল্টা

    পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জেলা সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অন্যদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে জনসভা করছেন বিজেপির নেতা মন্ত্রীরা। বীরভূমের ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমি তো খুশি কয়েকটা ডাকাত গদ্দার আমার দল থেকে বিদায় নিয়েছে। পুরুলিয়ার ছেলেমেয়ের চাকরির কোটাটাই তো কেটে দিয়েছিল।’ প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর করা এই মন্তব্য প্রসঙ্গে শিশির পুত্র শুভেন্দু ক্ষোভ প্রকাশ করেন। এদিন সভামঞ্চ থেকে মালদার গাজোলে মমতার সেই মন্তব্য নিয়ে শুভেন্দুর পাল্টা চ্যালেঞ্জ, ‘কাকে বলছেন? নাম ধরে বলুন। আমি যদি ডাকাত বা গদ্দার হই, বিধানসভায় ডেকেছিলেন কেন?’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Union Budget: প্রতিরক্ষা খাতে বরাদ্দ ৫ লক্ষ ৯৪ হাজার কোটি টাকা! জানেন কী কী অস্ত্র কিনতে পারে ভারত?

    Union Budget: প্রতিরক্ষা খাতে বরাদ্দ ৫ লক্ষ ৯৪ হাজার কোটি টাকা! জানেন কী কী অস্ত্র কিনতে পারে ভারত?

    মাধ্যম নিউজ ডেস্ক: আত্মনির্ভর ভারতের ওপর জোর দিয়ে বাজেটে প্রতিরক্ষা খাতে বিপুল বরাদ্দ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ২০২৩-২০২৪ সালের জন্য ঘোষিত বাজেটে প্রতিরক্ষায় বরাদ্দ বাড়ছে ১২.৯৫ শতাংশ। গতবারের ৫.২৫ লক্ষ কোটি থেকে তা বেড়ে হচ্ছে ৫.৯৪ লক্ষ কোটি টাকা!যার বড় অংশই ব্যয় হবে দেশে যুদ্ধাস্ত্র এবং সামরিক সরঞ্জাম নির্মাণের কাজে। 

    কোন খাতে কত বরাদ্দ

    অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ তাঁর বাজেট বক্তৃতায় বলেছেন, এবার এই বাড়তি বরাদ্দের ফলে ভারত আগামী দিনে তার সেনার জন্য আধুনিক প্রযুক্তির অস্ত্রশস্ত্র কিনতে পারবে, কিনতে পারবে নতুন ফাইটার জেট, সাবমেরিন, ট্যাংক ইত্যাদি। অস্ত্র এবং সামরিক সরঞ্জাম কেনা এবং সশস্ত্র বাহিনীর তিন শাখার আধুনিকীকরণের জন্য এই অর্থ ব্যয় করা হবে। প্রতিরক্ষা গবেষণা ও উৎপাদনে বেসরকারি সংস্থা এবং স্টার্ট আপ সংস্থাকে সহায়তার কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী। সুইডেনের প্রতিরক্ষা সমীক্ষা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই)-এর ২০২১ সালের পরিসংখ্যান অনুযায়ী সামরিক ব্যয়ে আমেরিকা এবং চিনের পরেই ভারতের অবস্থান। এ বারও ভারতের সেই অবস্থান বহাল থাকবে বলেই মনে করা হচ্ছে।

    আরও পড়ুুন: ‘ঐতিহাসিক বাজেট’! অমৃতকালের প্রথম বাজেটের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী মোদি

    এবারের বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দের মধ্যে শুধু বেতন ও রক্ষণাবেক্ষণ খাতেই বরাদ্দ হয়েছে ২.৭০ লক্ষ কোটি টাকা।  রেভিনিউ এক্সপেন্ডিচার বাবদ বরাদ্দ হয়েছে ২.৩৯ লক্ষ কোটি টাকা। প্রতিরক্ষা দফতরের পেনশন দেওয়ার খাতে বরাদ্দ হয়েছে ১.৩৮ লক্ষ কোটি টাকা। এ বছর আর্মড ফোর্সেস মডার্নাইজেশন বাজেটেও বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। সেখানে ১.৫২ লক্ষ কোটি থেকে বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে ১.৬২ লক্ষ কোটি টাকা। এই বরাদ্দ থেকে ভারত সরকারের মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় দেশের মাটিতে তৈরি হওয়া অস্ত্রশস্ত্রও কেনা হবে।

    আধুনিক অস্ত্রের চাহিদা

    দেশের নিরাপত্তার খাতিরে নানান ধরনের আধুনিক অস্ত্র কিনতে চায় প্রতিরক্ষা বিভাগ। বায়ুসেনা চায় নতুন ফাইটার এয়ারক্র্যাফ্ট। দেশে নির্মিত ফাইটার জেটও কিনতেআগ্রহী বায়ুসেনা। ফ্রান্স থেকে ফাইটার জেট কিনতে চায় নৌসেনা। লাদাখ সীমান্তে চিনের মোকাবিলা করার জন্য  সেনাবাহিনী চায় লাইট ট্যাংক,আর্টিলারি গান-এর মতো আধুনিক অস্ত্র।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Union Budget: বাজেটে মহিলাদের জন্য বিশেষ স্বল্প সঞ্চয় প্রকল্পের ঘোষণা! সুদের হার ৭.৫ শতাংশ

    Union Budget: বাজেটে মহিলাদের জন্য বিশেষ স্বল্প সঞ্চয় প্রকল্পের ঘোষণা! সুদের হার ৭.৫ শতাংশ

    মাধ্যম নিউজ ডেস্ক: ছোট সেভিংস স্কিম হিসেবে মহিলাদের জন্য নয়া যোজনার প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। চলতি বছর ‘মহিলা সম্মান’ যোজনা চালুর কথা ২০২৩-২০২৪ সালের বাজেটে ঘোষণা করলেন অর্থমন্ত্রী। এই যোজনায়  ২ বছরের জন্য ন্যুনতম ২ লক্ষ টাকা জমা রাখা যাবে। সুদের হার ৭.৫ শতাংশ। এই যোজনার নামকরণ করা হয়েছে, ‘মহিলা সম্মান বাচত পত্র।’

    এদিন বাজেট পেশ করতে গিয়ে শুরুতেই মহিলাদের কথা উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, এটাই অমৃতকালের প্রথম বাজেট। এই বাজেটে মহিলা ও যুব সম্প্রদায়কে গুরুত্ব দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে সিনিয়র সিটিজেন স্কিম (SCSS) নিয়েও বিশেষ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা পর্যন্ত রাখা যাবে। পোস্টঅফিসে মান্থলি ইনকাম স্কিমে ৪.৫ লক্ষের পরিবর্তে ৯ লক্ষ টাকা রাখা যাবে। জয়েন্ট অ্যাকাউন্টে ৯ লক্ষ টাকার পরিবর্তে ১৫ লক্ষ টাকা রাখা যাবে।

    আরও পড়ুন: আবাস যোজনায় বরাদ্দ বৃদ্ধি থেকে আয়করে ছাড়, বাজেটে কী কী বললেন নির্মলা?

     মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প 

    লোকসভা ভোটের আগে এটাই অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের (Nirmala Sitharaman) শেষ পূর্ণাঙ্গ বাজেট। মহিলাদের উন্নয়নের কথা সবসময় মাথায় রাখে মোদি সরকার এই প্রকল্প তারই প্রমাণ। অর্থমন্ত্রী বলেন যে, স্বাধীনতার অমৃত মহোৎসবের অধীনে মহিলা সম্মান বচত পত্র ঘোষণা করা হচ্ছে। মহিলাদের জন্য একটি নতুন সঞ্চয় প্রকল্প এটি। এতে ২ বছরের জন্য বিনিয়োগ করতে পারবেন। ২ লক্ষ টাকা জমা করতে হবে। যার উপর ৭.৫ শতাংশ সুদ দেওয়া হবে। যেকোনও মহিলা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং সেখান থেকে টাকা তোলার শর্ত থাকবে। এবারের বাজেটে নারী কল্যাণে এটি একটি বড় পদক্ষেপ।

    নারীর ক্ষমতায়ন

    স্বনির্ভর গোষ্ঠীগুলির বিষয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন- “নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন একটি সুযোগ যা উপরোক্ত ক্ষেত্রগুলিতে ফোকাস করে আমাদের দৃষ্টিভঙ্গি অর্জনে রূপান্তরিত হতে পারে৷ দীনদয়াল অন্ত্যোদয় যোজনা গ্রামীণ মহিলাদের ৮১ লক্ষ স্বনির্ভরতা প্রদান করেছে। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে একত্র করে আমরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছি। আমরা এই স্বনির্ভর গোষ্ঠীগুলিকে বড় উৎপাদনশীল উদ্যোগে পরিণত করব যাতে তাদের অর্থনৈতিক ক্ষমতায়নের পরবর্তী পর্যায়ে পৌঁছাতে সহায়তা করা যায়।” 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Suvendu Adhikari: সত্যকে লুকোতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে রাজ্য! মিড ডে মিল নিয়ে বিস্ফোরক শুভেন্দু

    Suvendu Adhikari: সত্যকে লুকোতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে রাজ্য! মিড ডে মিল নিয়ে বিস্ফোরক শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: মিড ডে মিল প্রক্রিয়া খতিয়ে দেখতে রাজ্যে রয়েছে ১১ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। রাজ্য সরকারের পরিকল্পনামতো কেন্দ্রীয় প্রতিনিধিদল পূর্ব ঘোষিত স্কুলগুলিতে পরিদর্শনেও যাচ্ছেন। এবার তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, অসত্যকে ঢেকে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা হচ্ছে। দায়িত্বে থাকা সরকারি আধিকারিকরা কেন্দ্রীয় প্রতিনিধি দলকে সেই সমস্ত স্কুলেই নিয়ে যাচ্ছে যাদের আগে থেকে সতর্ক করে রাখা হয়েছে। দুর্নীতি অনিয়ম লুকোতে মিড মিল স্টাফদেরও এতে সামিল করা হচ্ছে বলে দাবি শুভেন্দুর।

    শুভেন্দুর দাবি

    মঙ্গলবার এক ট্যুইট বার্তায় শুভেন্দু দাবি করেন, ‘মনে হচ্ছে সত্য অনুসন্ধানে, তাঁদের ওপর ভরসা করা হচ্ছে, যারা সত্যকে লুকোতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। রাঁধুনিদেরও এতে সামিল করা হয়েছে। তাদের বেতন ও ইনসেন্টিভ সময়ের আগেই দেওয়া হচ্ছে। এটা পশ্চিমবঙ্গ। যদি পড়ুয়াদেরও হুমকি দেওয়া হয়, অবাক হব না।’ শুভেন্দু অধিকারী বলেন, ”কেন্দ্রীয় প্রতিনিধি দলের (Central Team) উচিত নিজেদের মতো যেমন খুশি তেমন স্কুল বেছে হানা দেওয়া। নইলে আসল ছবিটা ধরা পড়বে না। রাজ্য সরকারের আধিকারিকরা কেন্দ্রীয় প্রতিনিধি দলকে বাছাই করা স্কুলে মিড ডে মিল প্রক্রিয়া খতিয়ে দেখতে নিয়ে যাচ্ছে। আগে থেকে জানানো বলে রান্নার কর্মীদের অ্যাপ্রন, গ্লাভস ও টুপি পরে দেখা যাচ্ছে। আর রান্নাঘরও পরিষ্কার পরিচ্ছন্ন। হাতেনাতে ধরতে আগাম খবর না দিয়ে যেতে হবে।”

    এই ট্যুইটের সঙ্গেই তিনি একটি হোয়াটস অ্যাপ মেসেজেরও স্ক্রিনশট দেন। যেখানে মিড-ডে-মিলের রাঁধুনীদের জন্য বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে বলে দেখা যাচ্ছে। সোমবার থেকে রাজ্যের জেলায় জেলায় মিড ডে মিল প্রকল্পের অনুসন্ধান শুরু করেছে কেন্দ্রীয় প্রতিনিধিদল।

    আরও পড়ুন: মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা! ইডির দফতরে গিয়ে দাবি গোপাল দলপতির

    এদিনই কেন্দ্রীয় দলের অনুসন্ধানে একাধিক বিস্ফোরক তথ্য সামনে এসেছে। ৭ জন মিড ডে মিলের কর্মীকে ভাগ করে দেওয়া হয় ৫জনের বেতন। দক্ষিণ ২৪ পরগনার রসকুঞ্জ প্রাণকৃষ্ণ হাইস্কুলে গিয়ে এমনই তথ্য় পেলেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। প্রায় ১০-১২ বছর ধরে এভাবেই কম বেতন নিয়ে কাজ করে আসছেন কর্মীরা। মিড ডে মিলের রান্নাঘর পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। প্রধান শিক্ষকের অফিসে গিয়ে কথা বলেন তাঁরা। এদিকে রাজ্যে মিড মিলের খতিয়ান দেখার দিনেই  চন্দ্রকোণায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড ডে মিলের খিচুড়িতে আরশোলা মিলেছে, বলে খবর। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Sukanta Majumdar:  রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব সুকান্ত! জানেন কী বললেন তিনি?

    Sukanta Majumdar: রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব সুকান্ত! জানেন কী বললেন তিনি?

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ্য ভাতা দেওয়া নিয়ে সওয়াল করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, “হাইকোর্ট একাধিকবার রাজ্য সরকারের গালে থাপ্পড় মারলেও সরকারি কর্মীদের বকেয়া ডিএ দিচ্ছে না রাজ্য।”

    সুকান্তর দাবি

    সোমবার গঙ্গা আরতি মামলায় জামিন পেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (BJP Sukanta Majumdar)। সেই মামলায় আদালত চত্বরে দাঁড়িয়ে এই মত ব্যক্ত করেন তিনি। গত ১০ জানুয়ারি বাবুঘাটে বিজেপির গঙ্গা আরতি কর্মসূচি ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায়। এই ঘটনায় গ্রেফতার হন সুকান্ত মজুমদার-সহ ৮১ জন বিজেপি নেতা কর্মী। ঘটনার দিন থানা থেকে জামিন নিয়েছিলেন তাঁরা। তবে জামিনের শর্ত ছিল, বিচার ভবন থেকে নিয়ম মেনে জামিনের আবেদন করে জামিন নিশ্চিত করতে হবে। সেইমতো এদিন ৪৪ জন জামিন পেলেন। এদিন জামিন নিয়ে বেরিয়ে সুকান্ত মজুমদার বলেন, “পশ্চিমবঙ্গের কী অবস্থা দেখুন। গঙ্গা আরতি করতে গেলেও তার জন্য মামলা হচ্ছে। আমি গঙ্গা আরতি করেছি বলে আমার নামে মামলা করা হয়েছে। তার জামিন আজ হল। আমার সঙ্গে আরও কয়েকজন কর্মীরও জামিন হল। এখনও ২৩ জনের জামিন হয়নি। আগামিদিনে হবে। আমরা দেখেছি ঔরঙ্গজেবও এক সময় এরকম করত। তবে আমরা লড়াই করতে জানি।”

    আরও পড়ুন: সরকারি বাসভবনে থেকেও পুলিশকর্তাদের একাংশ বাড়িভাড়া ভাতা পান কীভাবে? প্রশ্ন শুভেন্দুর

    আদালত সূত্রে খবর, গঙ্গা আরতির সময় সুকান্ত মজুমদার-সহ ৮১ জনের বিরুদ্ধে মামলা হয়। তাতে সকলেই গ্রেফতার হয়েছিলেন। পরে পুলিশের কাছ থেকে জামিন পান। এদিন ৪৪ জন আত্মসমর্পণ করে, ‘রেগুলার বেল’ পেলেন। নিয়ম অনুযায়ী থানা থেকে ‘পিএস বেল’ পেলে ‘রেগুলার বেল’-এর জন্য আবেদন করতে হয়। সেখানে জামিন নিশ্চিত হয়। এদিন ব্যক্তিগত বন্ডে জামিন পান সুকান্তরা। এদিন তিনি রাজ্যের শাসক দল তৃণমূলকে কটাক্ষ করে বলেন, “বিজেপি গত নির্বাচনে ক্ষতায় আসার পর বলা হয়েছিল মুসলিমদের স্বার্থে আঘাত আসবে। তাদের মসজিদে ঢুকতে দেওয়া হবে না। বিজেপি শাসিত রাজ্যগুলিতে মুসলিমদের অবস্থা দেখলেই বোঝা যাবে, এগুলি অপপ্রচার। “

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Budget Session: আজ, রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে শুরু বাজেট অধিবেশন! আর্থিক সমীক্ষা পেশ করবেন অর্থমন্ত্রী

    Budget Session: আজ, রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে শুরু বাজেট অধিবেশন! আর্থিক সমীক্ষা পেশ করবেন অর্থমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, মঙ্গলবার শুরু হচ্ছে বাজেট অধিবেশন (Budget Session 2023)। লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) ভাষণ দিয়ে এই অধিবেশনের সূচনা হবে।  রাষ্ট্রপতির ভাষণের পর সংসদে আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। 

    কী কী থাকবে

    এরপর সরকারের লক্ষ্য রাষ্ট্রপতির ভাষণে ধন্য়বাদ জ্ঞাপন ও আর্থিক বিলে অনুমোদন আদায় করা। আগামিকাল অর্থাৎ ১ ফেব্রুয়ারি লোকসভায় পূর্ণাঙ্গ কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ২০২৪ -র নির্বাচনের আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট মোদি সরকারের।  সরকার এই অধিবেশনে মোট ৩৬ টি বিল নিয়ে আসতে পারে। এর মধ্যে ৪ টি এই অধিবেশনের বাজেট সংক্রান্ত। আজ থেকে শুরু করে ৬ এপ্রিল অবধি চলবে এই অধিবেশন। মোট ২৭ টি সিটিং থাকবে এই অধিবেশনে। একমাস ধরে বাজেট পেপারের পরীক্ষা করা হবে। তবে দুই ভাগে হবে এই বাজেট অধিবেশন। প্রথমা ভাগের অধিবেশন শেষ হবে ১৪ ফেব্রুয়ারি। তারপর কিছুদিনের বিরতি। আবার ১২ মার্চ থেকে শুরু হবে বাজেট অধিবেশনের দ্বিতীয় ভাগ।

    আরও পড়ুন: সীমান্ত সুরক্ষিত, ভয় নেই! সর্বদলীয় বৈঠকে বললেন রাজনাথ

    রাষ্ট্রপতি হিসাবে সংসদের যৌথ অধিবেশনে আজ প্রথম বক্তৃতা দেবেন দ্রৌপদী মুর্মু। গত বছরই তিনি দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। লোকসভা ও রাজ্যসভায় বিতর্কের পর বিরোধীদের উত্তর দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অধিবেশন চলাকালীন, সরকারের ফোকাস রাষ্ট্রপতির ভাষণ এবং ২০২৩-২৪ আর্থিক বছরের সাধারণ বাজেটের ধন্যবাদ প্রস্তাবের উপর মসৃণ আলোচনার উপর থাকবে। অন্যদিকে, বিরোধী দলগুলি আদানি গোষ্ঠী, কয়েকটি রাজ্যে রাজ্যপালদের কাজকর্ম, জাতিভিত্তিক আদমশুমারি, মুদ্রাস্ফীতি, বেকারত্ব সংক্রান্ত বিষয়ে সরকারকে ঘেরাও করার ইঙ্গিত দিয়েছে।  বাজেট অধিবেশনের আগে সোমবার সর্বদলীয় বৈঠকের পর বিরোধীদের তরফে সেরকমই ইঙ্গিত দেওয়া হয়েছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Chicken Pox: বসন্ত না আসতেই জল বসন্তের প্রকোপ শহরে! জানেন কীভাবে একে ঠেকাবেন?

    Chicken Pox: বসন্ত না আসতেই জল বসন্তের প্রকোপ শহরে! জানেন কীভাবে একে ঠেকাবেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: চিকেন পক্সের (chickenpox) সংক্রমণ বাড়ছে কলকাতা। গত এক মাসে এই ভাইরাসঘটিত রোগে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, শুধুমাত্র কলকাতাতেই গত এক বছরে চিকেন পক্সে প্রাণ গেছে ৩৫ জনের। আক্রান্ত দু’হাজারেরও বেশি। বাঁকুড়া, উত্তরবঙ্গ থেকেও সংক্রমণ ও মৃত্যুর খবর আসছে।

    রোগ সংক্রমণ

    আগে বলা হত, ছোটবেলায় একবার চিকেন পক্স হয়ে গেলে আর হবে না, শরীরে জীবনভরের জন‌্য তার বিরুদ্ধে প্রতিরোধক্ষমতা তৈরি হয়ে যাবে। কিন্তু গত তিন বছরে ভিজেডভি (ভারিসেলা-জোস্টার ভাইরাস, যা কিনা চিকেন পক্সের জন‌্য দায়ী) সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে। তথ‌্য বলছে, রাজ্যের একমাত্র সংক্রামক ব‌্যাধির হাসপাতাল বেলেঘাটা আইডি’তে ভরতি জলবসন্ত রোগীদের ৯০ শতাংশই আগে এই ভাইরাসে সংক্রমিত হয়েছিল। চিকিৎসকদের মত, রোগীর সংস্পর্শে আসা অন্তত ৮০ শতাংশ মানুষ জলবসন্তে আক্রান্ত হতে পারে। তাই সচেতনতা ও সাবধানতাই আসল দাওয়াই।

    উপসর্গ

    চিকেন পক্স হলে আগে জ্বর হবে। পরের ২-৩ দিনের মধ্যে জ্বরের মাত্রা বাড়তে থাকবে। সেই সঙ্গে সারা শরীরে ব্যথা হবে। ছোট ছোট গুটির মতো র‍্যাশ বের হবে। খসখসে হয়ে যাবে ত্বক, চুলকানি হবে। সারা শরীর, মুখেও র‍্যাশ ছড়িয়ে পড়বে। ৫-৭ দিন পর্যন্ত র‍্যাশ বের হবে। পরে ধীরে ধীরে সেগুলিই জলভরা ফোস্কার মতো আকার নেবে। ফোস্কার ভিতরের রস ঘন হয়ে পুঁজের মতো হয়ে শুকিয়ে উঠবে।

    কীভাবে ঠেকাবেন

    তাপমাত্রার পারদ ওঠানামা করছে। কখনও ঠান্ডা লাগছে, কখনও আবার গরম। প্রকৃতির এই খামখেয়ালি আবহাওয়ায় শীতের শেষে বসন্তের হাত ধরে আসে চিকেন পক্স। এই সময়ে বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করলে ভাল। বাইরে বেরোলে লম্বাহাতা পোশাক পরা জরুরি। 

    আরও পড়ুন: অ্যান্টি এজিং জিন ১০ বছর পর্যন্ত কমাতে পারে হৃদয়ের বয়স, জানাচ্ছে গবেষণা

    চিকেন পক্সের ভ্যাকসিন নেওয়া থাকলে এই রোগের প্রকোপ থেকে রেহাই মেলে।  চিকেন পক্স ঠেকাতে জন্মের ১০ বছরের মধ্যে টিকা নিতে হয়। তবে পোলিও, ডিপিটি-র মতো টিকাকরণের জাতীয় কমর্সূচি নেই। বেসরকারি হাসপাতাল বা স্বাস্থ‌্যকেন্দ্রে টিকা দেওয়া হয়। দু’বছর বয়সের আগে দু’টি ডোজ, ২ বছরের পরে একটা। এই তিনটি ডোজ দশ বছর বয়সের মধ্যে নিতে হবে

    শীত ও বসন্তের এই সন্ধিক্ষণে মাঝেমাঝেই সজনে ফুল, বাঁধাকপি, গাজর, নিম পাতা, টক দই খেতে পারেন। এই সময় বায়ুবাহিত নানা অসুখ ঠেকাতে ও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই খাবারগুলো অত্যন্ত উপকারী। প্রতি দিন অল্প করে হলেও খাদ্য তালিকায় এগুলি রাখুন। উপকার পাবেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share