Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Match Fixing in Football: ম্যাচ গড়াপেটার ছায়া ভারতীয় ফুটবলে! তদন্তে সিবিআই

    Match Fixing in Football: ম্যাচ গড়াপেটার ছায়া ভারতীয় ফুটবলে! তদন্তে সিবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপ জ্বরে কাঁপছে কাতার থেকে কলকাতা। উন্মাদনায় ভাসছে ফুটবল প্রেমীর দল, তখনই খারাপ খবর। ভারতীয় ফুটবলের ম্যাচ গড়াপেটার (Match Fixing) কালো ছায়া! এর জেরে পাঁচ ভারতীয় ক্লাবের বিরুদ্ধে তদন্তে নেমেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। আন্তর্জাতিক ক্ষেত্রের নামী বেটিং সংস্থার তরফে মোটা অঙ্কের টাকা নিয়ে ঘুরপথে গড়াপেটাতে বিনিয়োগ করা হয়েছে বলে অভিযোগ।

    কী অভিযোগ

    ভারতীয় ফুটবলের একটি ম্যাচে গড়াপেটার (Match Fixing) হয়েছে বলে অভিযোগ। আরও অভিযোগ, ৫টি ক্লাবে এক ম্যাচ ফিক্সার বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। এরই তদন্ত চালাচ্ছে সিবিআই। তদন্তকারীরা এআইএফএফের সদর দফতরে গিয়ে নথি সংগ্রহও করেছেন। সূত্রের খবর,এই তদন্তে যেই ব্যক্তির নাম উঠে এসেছে সে আগে আরও একাধিকবার গড়াপেটা করেছে বলে অভিযোগ। সিঙ্গাপুরের উইলসন রাজ পেরুমল ১৯৯৫ সালে ম্যাচ গড়াপেটার জন্য তার জেল হয়েছিল। ছাড়া পেয়ে ফের তিনি ম্যাচ গড়াপেটার কাজ শুরু করেন। এবার তার নজরে ভারত।  অতীতে অলিম্পিক্স, বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচ, মহিলাদের বিশ্বকাপ, কনকাফ গোল্ড কাপ ও আফ্রিকান নেশানস কাপে ম্যাচ গড়াপেটা করেছে পেরুমল। এই প্রসঙ্গে এআইএফএফ সচিব শাজি প্রভাকরণ বলেন, “ফুটবলে এধরনের কোনও অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না ফেডারেশন। আমরা সিবিআইকে তদন্তে পূর্ণ সহায়তা করব। যে ক্লাবগুলির নাম জড়িয়েছে, তাদেরও তদন্তে সাহায্যের আরজি জানানো হয়েছে।” যে সমস্ত কোম্পানি ফুটবলার ও টেকনিক্যাল স্টাফ নিয়োগের সঙ্গে যুক্ত, তাদের পাশাপাশি আর কোন এজেন্সি, স্পনসরশিপের সঙ্গে যুক্ত ছিল ক্লাবগুলি, তার বিস্তারিত তথ্য চেয়ে প্রতিটি ক্লাবকে আলাদা করে চিঠিও পাঠিয়েছে সিবিআই। 

    আরও পড়ুন: বিশ্ব-ফুটবলের যুদ্ধ কাতার ছাড়িয়ে কলকাতাতে! শহরের রাস্তায় প্রিয় তারকাদের ছবি

    অভিযুক্ত ইন্ডিয়ান অ্যারোজ

    কোন কোন ক্লাবের নাম গড়াপেটার (Match Fixing)সঙ্গে জড়িয়েছে, তা বিস্তারিত জানানো হয়নি। তবে পাঁচটি ক্লাবই আই-লিগে খেলেছে বলে জানা গিয়েছে। যার মধ্যে রয়েছে আই লিগের প্রাক্তন ক্লাব ইন্ডিয়ান অ্যারোজও। ভারতীয় ফুটবলে ম্যাচ গড়াপেটার অভিযোগ নতুন না হলেও কীভাবে ইন্ডিয়ান অ্যারোজ সন্দেহের তালিকায় পড়ল সেটাই অবাক করছে অনেককে। কেন না, এটি এআইএফএফের দল, ওড়িশা সরকারও এই দল চালাতে অর্থ দিতো। চার বছর ধরে এখানে কোনও বিদেশি প্লেয়ার বা সাপোর্ট স্টাফও ছিল না। তবে এই দলের সঙ্গে যুক্ত কারও মাধ্যমেই সন্দেহজনক কিছু ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • IPL Trading Window: ১৬ জন ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, নিলামে হাতে রইল সাড়ে সাত কোটি

    IPL Trading Window: ১৬ জন ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, নিলামে হাতে রইল সাড়ে সাত কোটি

    মাধ্যম নিউজ ডেস্ক: আসন্ন আইপিএলে (IPL Trading Window) কলকাতা নাইট রাইডার্স এর চেহারা অনেকটাই বদলে যাচ্ছে। কারণ গতবারের দলের ১৬ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে কেকেআর। তালিকাটা বেশ দীর্ঘ। প্যাট কামিন্স থেকে অ্যারন ফিঞ্চ, আলেক্স হেলস থেকে আজিঙ্কা রাহানের মতো তারকাদের বেগুনি জার্সি গায়ে হয়তো পরের আইপিএলে খেলতে দেখা যাবে না। ডিসেম্বরে রয়েছে আইপিএলের মিনি নিলাম। সেখানে ক্রিকেটার কেনা বেচার জন্য কলকাতার নাইট রাইডার্স এর হাতে রয়েছে সাড়ে সাত কোটি টাকা। তারমধ্যে তিনজন বিদেশি ক্রিকেটারের স্লট পূরণ করতে হবে। নিতে হবে টপ অর্ডার ব্যাটসম্যানও। স্বাভাবিক ভাবেই শক্তিশালী দল গঠনে ক্ষেত্রে স্বল্প পুঁজি অন্তরায় হয়ে দাঁড়াতে পারে, কেকেআর টিম ম্যানেজমেন্টের কাছে।

    তালিকা প্রকাশের শেষ দিন

    ক্রিকেটার ধরে রাখার তালিকা প্রকাশের (IPL Trading Window) শেষ দিন ছিল মঙ্গলবার। কলকাতা নাইট রাইডার্স থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন স্যাম বিলিংস। সেই পথে হাঁটেন পেট কামিন্স, অ্যালেক্স হেলস, অ্যারন ফিঞ্চের মতো বিদেশি ক্রিকেটাররা। তাদের প্রত্যেকেরই লক্ষ্য ২০২৩ একদিনের বিশ্বকাপ। আজিঙ্কা রাহানেকে যে শাহরুখের দল রাখবে না সেটা বোঝাই যাচ্ছিল। গতবার এক কোটি টাকা দিয়ে মুম্বাইয়ের ক্রিকেটারটিকে দলে নিয়েছিল কেকেআর। তবে রাহানের পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি। একইসঙ্গে সেল্ডন জ্যাকসন, শিবম মাভি, আফগানিস্তানের মোহাম্মদ নবি ও শ্রীলঙ্কার চামিকা করুণা রত্নেকেও দলে রাখেনি কেকেআর। তবে শ্রেয়াস আয়ারের অধিনায়কত্বে এবারও খেলতে দেখা যাবে সুনীল নারিন, আন্দ্রে রাসেলদের। ট্রেডিং উইন্ডোতে অন্য দল থেকে শার্দুল ঠাকুর, লকি ফার্গুশন ও গুজরাত টাইটান্সের উইকেট রক্ষক ব্যাটসম্যান রহুল্লাহু গুরবাজকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিলামে কেকেআর কে বিশেষ জোর দিতে হবে টপ অর্ডার ব্যাটিং ও উইকেট রক্ষক নেওয়ার দিকে। পাশাপাশি দেশের পেশারদের দিকে নজর থাকবে শাহরুখ খানের দলের। তবে হাতে খুব বেশি অর্থ না থাকায় কতটা শক্তিশালী দল কলকাতা নাইট রাইডার্স গড়ে তুলতে পারবে তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।

    আরও পড়ুন: নেই কামিন্স, এলেন শার্দুল! কলকাতা নাইট রাইডার্সে নতুন মুখ

    কেকেআর ছেড়ে দেয়: প্য়াট কামিন্স, স্যাম বিলিংস, আমন খান, শিবম মাভি, মহম্মহ নবি, চামিকা করুণারত্নে, অ্যারন ফিঞ্চ, অ্যালেক্স হেলস, অভিজিৎ তোমর, অজিঙ্কা রাহানে, অশোক শর্মা, বাবা ইন্দ্রজিৎ, প্রথম সিং, রমেশ কুমার, রশিখ সালাম ও শেল্ডন জ্যাকসনকে।

    কেকেআর ধরে রাখে: শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, বেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, উমেশ যাদব, টিম সাউদি, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অনুকূল রায় ও রিঙ্কু সিংকে।

  • Delhi-Mehrauli Murder: ধর্ম পরিবর্তনে রাজি না হওয়াতেই কি খুন শ্রদ্ধা? দিল্লির নৃশংস হত্যাকাণ্ডে নয়া মোড়

    Delhi-Mehrauli Murder: ধর্ম পরিবর্তনে রাজি না হওয়াতেই কি খুন শ্রদ্ধা? দিল্লির নৃশংস হত্যাকাণ্ডে নয়া মোড়

    মাধ্যম নিউজ ডেস্ক: বাবা-মা কে ছেড়ে ভালবেসে ঘর ছেড়েছিলেন মহারাষ্ট্রের হিন্দু পরিবারের মেয়ে শ্রদ্ধা ওয়েলকার। সম্পর্ক গড়েছিলেন এক মুসলিম যুবকের সঙ্গে। আফতাব আমিন পুনাওয়ালার সঙ্গে লিভ-ইন করছিলেন। বিয়ের জন্য প্রেমিককে চাপ দেওয়াতেই তাঁকে খুন (Delhi-Mehrauli Murder) করে আফতাব। পুলিশকে তাই জানিয়েছে সে। কিন্তু শ্রদ্ধার বন্ধুর দাবি, লিভ-ইন ছেড়ে বিয়ের কথা বলতেই শ্রদ্ধাকে ধর্ম পরিবর্তন করতে জোর করে  আফতাব। তাতে মত দেয়নি শ্রদ্ধা। পরিবার ত্যাগ করলেও ধর্ম ছাড়তে হয়ত রাজি ছিলেন না তিনি। তাই এই পরিণতি। ধর্মান্তরণের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশও। 

    শ্রদ্ধার বাবার দাবি

    আফতাব আমিন পুনাওয়ালার সঙ্গে আলাপ হওয়ার পরই তাঁর মেয়ে বদলে গিয়েছিল। এমনই দাবি করলেন দিল্লিতে নৃশংস হত্যার শিকার শ্রদ্ধার বাবা বিকাশ মদন ওয়েলকার। তাঁর দাবি, “শ্রদ্ধা খুব ভাল মেয়ে ছিল। ফ্যাশন ট্যাশন কিছু করত না। একদম সাধারণভাবে থাকত। যখন থেকে ও প্রথম চাকরি করা শুরু করেছিল এবং ওর সঙ্গে এই ছেলেটির দেখা হয়েছিল, তখন থেকেই লাইফস্টাইলে পরিবর্তন এসেছিল শ্রদ্ধার।” ভিন্ন ধর্ম, অন্য পরিবেশে বড় হয়ে ওঠা আফতাবের সঙ্গে সম্পর্কে যেতে দিতে রাজি ছিল না শ্রদ্ধার পরিবার। তাই বাড়ি ছাড়েন শ্রদ্ধা। কিন্তু বাড়ি ছাড়লেও শ্রদ্ধার বন্ধুর অনুমান, নিজের ধর্ম-ত্যাগ করতে রাজি ছিল না হিন্দু পরিবারের মেয়ে।  

    শ্রদ্ধার ছোটবেলার বন্ধু লক্ষ্মণ নাদার জানান, মাঝেমাঝেই শ্রদ্ধার সঙ্গে খারাপ ব্যবহার করত আফতাব।  সে কথা শ্রদ্ধা তাঁকে জানিয়েছিল। শ্রদ্ধাকে সে সম্পর্ক থেকে বেরিয়ে আসার কথাও বলে। এমনকী, আফতাবকে ভয়ও দেখায় পুলিশকে জানিয়ে দেবে বলে। লক্ষ্মণ বলেন, আফতাব তখনই শ্রদ্ধার থেকে ক্ষমা চেয়ে নেয়। তারপর শ্রদ্ধাই লক্ষ্মণকে পুলিশে যেতে আটকায়। শ্রদ্ধার পরিবার সূত্রে খবর, মা ও বাবাকেও আফতাবের ব্যবহারের কথা জানিয়েছিল শ্রদ্ধা কিন্তু সম্পর্ক থেকে বেরিয়ে আসতে রাজি ছিল না।

    আরও পড়ুন: দিল্লিতে হিন্দু লিভ-ইন পার্টনারকে খুন করে দেহ ৩৫ টুকরো করল মুসলিম যুবক

    তদন্তে নয়া দিক

    পুলিশকে জেরায় আফতাব জানিয়েছে খুনের এক সপ্তাহ আগে থেকেই পরিকল্পনা করেছিল সে। শ্রদ্ধা তাকে সন্দেহ করত। ফোনে কারুর সঙ্গে কথা বললে বিরক্ত হত। তার প্রতি শ্রদ্ধা অবিশ্বাস করত বলেই বিরক্ত হয়ে শ্রদ্ধাকে শেষ করার কথা ভাবে সে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্রদ্ধার দেহ মাটিতে পুঁতে দিলে বা কোথাও ফেললে ধরা পড়তে পারে এই আশঙ্কাতেই দেহ ৩৫ টুকরো করে ফ্রিজে রেখে দিয়েছিল আফতাব। পরে তা জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে পুঁতে ফেলা হয়েছিল। সেই সময়ও বাড়িতে নতুন বান্ধবীদের নিয়ে এসেছিল অভিযুক্ত আফতাব। ডেটিং অ্যাপ বাম্বেলেই তাঁদের সঙ্গে পরিচয় হয়েছিল আফতাবের। এবার দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, কোন কোন মহিলার সঙ্গে আফতাবের সাক্ষাৎ হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য হাতে পেতে এবার বাম্বল ডেটিং অ্যাপকে চিঠি পাঠাতে পারে দিল্লি পুলিশ।  শ্রদ্ধা হত্যাকাণ্ডের (Delhi-Mehrauli Murder) পিছনে সেই মহিলাদের কোনও হাত ছিল কিনা সেই বিষয়টি খতিয়ে দেখতে চায় পুলিশ।

    পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্তের অগ্রগতির স্বার্থে প্রমাণ উদ্ধারের জন্য একাধিক দল মোতায়েন করা হয়েছে । সবার আগে শ্রদ্ধার শরীরের টুকরো অংশগুলি খুঁজে বের করতে চায় পুলিশ। এখনও পর্যন্ত শরীরের ১৩টি টুকরো পাওয়া গিয়েছে । বেশিরভাগই হাড় । এখনও ,মাথা, ধড় কিংবা শরীরের অন্য কোনও অংশ খুঁজে পাওয়া যায়নি, যা দেখে শ্রদ্ধাকে সনাক্ত করা যেতে পারে । মেহরাউলি জঙ্গলে তল্লাশি চালাচ্ছে পুলিশ । কিন্তু, এত বড়, ঘন জঙ্গলে শরীরের টুকরো অংশগুলি খুঁজে পাওয়া খুবই কঠিন বলে জানাচ্ছে দিল্লি পুলিশ। ছয় মাস হয়ে গিয়েছে শ্রদ্ধার শরীরের অংশ জঙ্গলে রয়েছে। তা পচে যেতে পারে বা কোনও প্রাণী খেয়ে ফেলতে পারে বলেও পুলিশের অনুমান।

    যে অস্ত্র দিয়ে শ্রদ্ধার দেহের (Delhi-Mehrauli Murder) টুকরো টুকরো করেছিল আফতাব, এখনও তা উদ্ধার করতে পারেনি পুলিশ। পাশাপাশি, খুনের সময় আফতাবের রক্তমাখা জামারও খোঁজ চালাচ্ছে পুলিশ। জেরা চলাকালীন আফতাব পুলিশকে জানায়, আবর্জনার ভ্যানে সে তার রক্তমাখা জামাকাপড় ফেলে দিয়েছিল। এক সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, কিছু প্রমাণ তাঁরা পেয়েছেন সেগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এতটা সময়ের ব্যবধান যে তদন্তকে কঠিন করে তুলেছে, তা-ও মেনে নিয়েছেন তিনি। 

     

  • ITBP: আইটিবিপি কনস্টেবল পদে নিয়োগ, শূন্যপদ ২৯৩, জানুন বিস্তারিত

    ITBP: আইটিবিপি কনস্টেবল পদে নিয়োগ, শূন্যপদ ২৯৩, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: যাঁরা দেশের জন্য কাজ করতে চান তাঁদের জন্যে সুখবর। কর্মী নিয়োগ করছে ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্স (ITBP)। মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য এটি একটি সুবর্ণ সুযোগ ইন্দো তিব্বত বর্ডার পুলিশ বা আইটিবিপি কনস্টেবল পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি আজকেই জারি করা হয়েছে। কনস্টেবল গ্রুপ সি নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পদে নিয়োগ হবে।

     শূন্যপদ 

    আইটিবিপি কনস্টেবল নিয়োগ ২০২২ সব পদ মিলিয়ে এখানে মোট শুন্য পদ ২৯৩ টি। হেড কনস্টেবল ১২৬টি। কনস্টেবল ১৬৭টি।

    আরও পড়ুন: ‘শান্তিকুঞ্জে’র সামনে ‘অশান্তি’ তৃণমূলের, সিবিআই চেয়ে আদালতের দ্বারস্থ শুভেন্দু

    যোগ্যতা 

    মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন। সাথে এক বছরের সার্টিফিকেট কোর্স পাস করে থাকতে হবে। হেড কনস্টেবল পদে নিয়োগের জন্য দ্বাদশ পাশ করতে হবে। সঙ্গে, অঙ্ক, পদার্থবিদ্যা, রসায়নে ৪৫ শতাংশ নম্বর থাকতে হবে। আইটিবিপি কনস্টেবল নিয়োগ অনলাইন আবেদন, বয়স, বেতন, যোগ্যতা বিস্তারিত সহ আইটিবিপি কনস্টেবল পদে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলা থেকে আবেদন করতে পারবেন আইটিবিপি কনস্টেবল পদে।

    আরও পড়ুন: ‘দুয়ারে সরকার’ শিবিরেও চলতে পারে তৃণমূলের কাটমানি, সিন্ডিকেট-রাজ! আশঙ্কা খোদ রাজ্য প্রশাসনের 

    বয়স সীমা

    আইটিবিপি কনস্টেবল পদে চাকরি ২০২২ আবেদন করতে গেলে বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। তাছাড়া সরকারের নিয়ম অনুযায়ী ছাড়ের ব্যবস্থা রয়েছে বয়সের ক্ষেত্রে।

    আরও পড়ুন: বাংলায় গণতন্ত্র রক্তাক্ত, কাঁদছে, মুখ্যমন্ত্রীর ‘আবেদনে’র প্রেক্ষিতে পাল্টা দিলেন রিজিজু 
     
    নির্বাচন প্রক্রিয়া

    আইটিবিপি কনস্টেবল নিয়োগের জন্য আবেদন করতে হবে অনলাইনে নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইট www.recruitment.itbpolice.nic.in থেকে।
    আইটিবিপি কনস্টেবল অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৩ নভেম্বর থেকে। ২২ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • Delhi Murder: ফ্রিজে বান্ধবীর টুকরো দেহ! সেই ঘরেই নতুন বন্ধুর সঙ্গে প্রেমালাপ আফতাবের

    Delhi Murder: ফ্রিজে বান্ধবীর টুকরো দেহ! সেই ঘরেই নতুন বন্ধুর সঙ্গে প্রেমালাপ আফতাবের

    মাধ্যম নিউজ ডেস্ক: ফ্রিজে বান্ধবীর টুকরো দেহ। সেই ঘরেই নতুন বান্ধবীর সঙ্গে প্রেমালাপ চালাত আফতাব পুনাওয়লা। একই সঙ্গে খুন করার পর সেই বান্ধবীকে জীবিত রাখতে তাঁর বন্ধুদের সঙ্গে ইনস্টাগ্রামে চলত বাক্যালাপ। ব্যবহার করা হত শ্রদ্ধার ক্রেডিট কার্ডও। মঙ্গলবারই, দিল্লি পুলিশ এক নৃশংস হত্যাকাণ্ডের কথা জানায়। লিভ ইনে থাকা হিন্দু বান্ধবীর দেহ ৩৫ টুকরো করে জঙ্গলে ফেলে দেয় এক মুসলিম যুবক। লাভ জিহাদ, সাইকো-কিলিং কোনও তকমাই যেন এই নৃশংসতার পিছনে খাটে না।

    তদন্তে প্রকাশ

    পুলিশ সূত্রে খবর, জেরায় আফতাব জানিয়েছে শ্রদ্ধাকে খুনের পর তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে লগইন করেছিল সে। শ্রদ্ধা যে এখনও জীবিত তা প্রমাণ করার জন্য সঙ্গীর অ্যাকাউন্ট থেকে তাঁর বন্ধুদের ইনস্টাগ্রামে মেসেজ করত নিয়মিত। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পরিকল্পনা ছাড়া এই নৃশংস খুন কোনওভাবেই সম্ভব নয়। জানা গিয়েছে, শ্রদ্ধাকে খুন করার পর তাঁর ক্রেডিট কার্ড বিলের টাকাও দিয়েছিল আফতাব। বিল না মেটানোয় কোনও ক্রেডিট কার্ড প্রদানকারী সংস্থা যাতে শ্রদ্ধার মুম্বইয়ের ঠিকানায় যোগাযোগ না করে, তা নিশ্চিত করতেই এই কাজ করেছিল আফতাব।

    সম্পর্কে তিক্ততা

    ২০১৯ সালে ডেটিং অ্যাপের সাহায্যে শ্রদ্ধার সঙ্গে আলাপ হয় আফতাবের। সেখান থেকেই সম্পর্ক।  শ্রদ্ধা ও আফতাব দুজনেই মহারাষ্ট্রের পালঘর জেলার ভাসাইয়ের বাসিন্দা। ছেলে ভিন্ন ধর্মের তাই সম্পর্কের স্বীকৃতি দেয়নি শ্রদ্ধার পরিবার। বাড়ি ছেড়ে প্রেমিকের হাত ধরে বেড়িয়ে আসে শ্রদ্ধা। পরিণতি তখনও ছিল অজানা। দুবছর কেটে যায় একসঙ্গে। বিয়ের জন্য শ্রদ্ধা চাপ দেয় আফতাবকে। তখন থেকেই তিক্ততার শুরু।  অবিশ্বাস এমন পর্যায়ে পৌঁছয় যে একে অপরকে ফোন করে হোয়াটস্যাপে জিপিএস লোকেশন ও আশেপাশের ছবি চেয়ে পাঠাত আফতাব-শ্রদ্ধা। সম্পর্ক বিষিয়ে যাচ্ছে দেখে ভাল সময় কাটাতে ও ভুল বোঝবুঝি মিটিয়ে নিতে এপ্রিল মাসে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে বেড়াতেও গিয়েছিল তারা। সেখান থেকে ফিরে এসে দিল্লিতে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করে ওই যুগল। সেই ফ্ল্যাটেই খুন হয় শ্রদ্ধা। হয়ত বা হিমাচলেই হাড়হিম করা খুনের পরিকল্পনা করে আফতাব। পুলিশের অনুমান ঠান্ডা মাথায় পরিকল্পনা ছাড়া এরকমভাবে খুন করা সম্ভব নয়।

    আরও পড়ুন: দিল্লিতে হিন্দু লিভ-ইন পার্টনারকে খুন করে দেহ ৩৫ টুকরো করল মুসলিম যুবক

    নয়া সম্পর্ক

    শ্রদ্ধাকে খুন করে তাঁর দেহাবশেষ রেফ্রিজেটরে রেখে সংরক্ষণের পাশাপাশি অন্য আরেক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল আফতাব। শুধু তাই নয় যে বাড়ির রেফ্রিজেটরে শ্রদ্ধার দেহের অংশ সংরক্ষিত ছিল, নিজের প্রেমিকাকে সেই বাড়িতে এনেও তাঁর সঙ্গে সময় কাটিয়েছে আফতাব। পুলিশ জানিয়েছে, মোবাইলে ডেটিং অ্যাপ ইনস্টল করে তাঁর মাধ্যমে নতুন এক মহিলার সঙ্গে আলাপ হয়েছিল আফতাবের। এই অ্যাপের মধ্য দিয়েই শ্রদ্ধার সঙ্গেও সম্পর্ক হয় আফতাবের।

    কীভাবে খুন

    দক্ষিণ দিল্লির অতিরিক্ত ডিসিপি অঙ্কিত চৌহান জানিয়েছেন, গত তিন বছর আগে এক সঙ্গে থাকতে শুরু করেন আফতাব এবং শ্রদ্ধা। এর পরেই মুম্বই ছেড়ে দিল্লি চলে আসেন। এর পরেই বিয়ের জন্য আফতাবকে চাপ দিতে শুরু করেন শ্রদ্ধা। সেই নিয়ে রোজই চলত ঝামেলা। চৌহানের কথায়, ‘‘১৮ মে দু’জনের ঝামেলা চরমে ওঠে। রাগের বশে শ্রদ্ধার গলা টিপে খুন করেন আফতাব। এর পর মেয়েটির দেহ টুকরো টুকরো করে ছাতারপুর জঙ্গল এলাকায় ফেলে আসেন।’’ পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্রদ্ধার দেহের ৩৫টি টুকরো করেছিলেন আফতাব। এর পর একটি ফ্রিজ কিনে আনেন তিনি। সেখানেই ভরে রাখেন দেহের টুকরো। পরের ১৮ দিন ধরে রাতের অন্ধকারে দিল্লির বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেহের টুকরো ফেলে আসতেন আফতাব বলে অভিযোগ।  শ্রদ্ধার বাবার অভিযোগের ভিত্তিতে শনিবার গ্রেফতার হন আফতাব। তাঁকে ৫ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত। ধৃতকে জেরা করে পুলিশ জেনেছে, অপরাধ নিয়ে সিরিজ ‘ডেক্সটার’ দেখতেন তিনি। আমেরিকার এই জনপ্রিয় সিরিজ ২০০৬ থেকে ২০১১ পর্যন্ত চলেছিল। সিরিজের নায়ক ডেক্সটার মর্গান পুলিশের ফরেনসিক বিশেষজ্ঞ ছিলেন। অবসর সময়ে খুন করে বেড়াতেন। ওই সিরিজ দেখেই ছক কষেছিলেন আফতাব।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • SSC Scam: উচ্চ প্রাথমিকে নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

    SSC Scam: উচ্চ প্রাথমিকে নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: উচ্চ প্রাথমিকে নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ (SSC Scam) দিলেন হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। কর্মশিক্ষায় অতিরিক্ত ৭৫০ জনের নিয়োগে স্থগিতাদেশ দিয়েছেন তিনি। পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত কোনও পদক্ষেপ করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি। পরবর্তী শুনানি বৃহস্পতিবার, ১৭ নভেম্বর।

    কী বলল হাইকোর্ট

    মঙ্গলবার কর্মশিক্ষার শিক্ষক নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ (SSC Scam) দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আপাতত দু’দিনের জন্য এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দেন তিনি। হাই কোর্টের নির্দেশ, কোনও চাকরিপ্রার্থীকে এখনই সুপারিশপত্র দিতে পারবে না এসএসসি। আজ সাঁওতাল বিদ্রোহের নেতা বীরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। তাই এদিন অফিস বন্ধ, ফলে নিয়োগপত্র দেওয়ার প্রশ্ন নেই, এমনটাই জানিয়েছে পর্ষদ। এদিন শুনানির সময়, কীভাবে ওয়েটিং লিস্ট তৈরি হয়েছে? তা পর্ষদের কাছে জানতে চায় আদালত।   

    আরও পড়ুন: টেট চাকরিপ্রার্থীকে কামড়-কাণ্ডে অভিযুক্ত পুলিশকর্মীকে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা

    মামলার বিষয়

    প্রসঙ্গত, ২০১৬ সালে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয় রাজ্য স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। পরে ২০১৭ সালের জুন মাসে শুধু মাত্র কর্মশিক্ষা বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। ২০১৮ সালে পার্সোনালিটি টেস্ট নেওয়া হয়। ১৪ অক্টোবর অতিরিক্ত শূন্য পদ তৈরি করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। ৩ নভেম্বর কাউন্সেলিংয়ের তারিখ জানায় এসএসসি। ১০ ও ১১ নভেম্বর ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের কাউন্সেলিংয়ের তারিখ ঘোষণা করা হয়েছিল। শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পরই আদালতের দ্বারস্থ হন সোমা রায় নামে এক চাকরি প্রার্থী। তাঁর অভিযোগ,  তিনি তফসিলি জাতিভুক্ত। পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্ট মিলিয়ে ৭২ নম্বর পেয়েছেন। কিন্তু ‘অ্যাকাডেমিক স্কোরে’ ২২-এর পরিবর্তে তাঁকে ১৮ নম্বর দেওয়া হয়েছে বলে অভিযোগ সোমার। হাই কোর্টে সোমার দাবি, তিনি লিখিত পরীক্ষায় ৫৪ পেয়েছেন। অ্যাকাডেমিক স্কোরে ২২ পাওয়ার পর তাঁর প্রাপ্ত নম্বর ৭৬ হওয়ার কথা। কিন্তু তাঁকে দেওয়া হয়েছে ৭২ নম্বর। পাশাপাশি পার্সোনালিটি টেস্টের নম্বরও যোগ করা হয়নি। তাই ৩ নভেম্বর প্রকাশিত ওয়েটিং লিস্টে তাঁর নাম নেই। 

    বিচারপতির বক্তব্য

    মঙ্গলবার, এই নিয়োগ দুর্নীতি মামলার (SSC Scam) শুনানির সময়, বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, ‘‘প্রতিটি নাম ধরে ধরে দেখতে চাই, কী ভাবে এই নিয়োগ হল। কমিশন জানে তারা স্বচ্ছ নয়। কী বিশেষ যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাই হয়েছে, তা পর্ষদকে বিশদে জানাতে হবে।’’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • India vs NZ: ওয়েলিংটনে নীল জলরাশির মাঝে হার্দিক, শ্রেয়স, ওয়াশিংটন সুন্দররা! জেনে নিন কবে কোথায় ম্যাচ

    India vs NZ: ওয়েলিংটনে নীল জলরাশির মাঝে হার্দিক, শ্রেয়স, ওয়াশিংটন সুন্দররা! জেনে নিন কবে কোথায় ম্যাচ

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা এখন অতীত। সামনের দিকে তাকাতে চান হার্দিক পান্ডিয়ারা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামার আগে ভারতীয় ক্রিকেটাররা বেশ ফুরফুরে মেজাজে। নিউজিল্যান্ডের মাটিতে ভারত তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। তবে এই সফরে নেই রোহিত শর্মা, বিরাট কোহলির মতো তারকারা। তাদের বিশ্রাম দেওয়া হয়েছে। টি-টোয়েন্টি সিরিজে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। তাঁকে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক হিসেবে অনেকেই চাইছেন। সেই অর্থে এই সিরিজ হার্দিকের কাছে গুরুত্বপূর্ণ। একদিনে সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান।

    জলরাশির মাঝে

    ওয়েলিংটনে নীল জলরাশির হাতছানি উপেক্ষা করতে পারেননি শ্রেয়স আইয়ার, ওয়াশিংটন সুন্দররা। জার্সি খুলে, শটশ পরে তাঁরা নেমে পড়েছিলেন জলে। ওয়াশিংটন সুন্দর একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে খালি গায়ে বিচের উপর দিয়ে হেঁটে আসছেন হার্দিকরা। তাদের সিক্স প্যাক দেখে অনেকেই ফিটনেস নিয়ে প্রশংসা করেছেন। আসলে ভারতীয় ক্রিকেটাররা নিজেদের ফিট রাখার জন্য এখন অনেক বেশি সময় কাটান জিমে। শরীর গঠনের ওপরও তারা বাড়তি জোর দেন। খাদ্যাভাসেও এসেছে বদল। তাই শ্রেয়াস আইয়ারদের  এহেন ছবি ধরা পড়েছে।

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Washington Sundar (@washisundar555)

    হার্দিক যা বললেন

    শুক্রবার ওয়েলিংটনে প্রথম ম্যাচ। হার্দিক বলেছেন, ” বিশ্বকাপ জিততে না পারার ব্যথা এখনও পুরোপুরি যায়নি। তবে আমাদের সামনের দিকে তাকাতে হবে। এই দলে যাঁরা আছে, তাঁরা প্রত্যেকেই দারুন প্রতিভাবান ও দক্ষ। আমার বিশ্বাস সিনিয়রদের অভাব বোঝা যাবে না। দু’বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ। হাতে অনেকটা সময়। আশা করছি এখন থেকেই আমরা সঠিক দিশা ধরে এগিয়ে যেতে পারবো।”

    কবে-কখন-কোথায়

    ভারত বনাম নিউজিল্যান্ড টি২০ সিরিজের সূচি:

    প্ৰথম টি২০ শুরু হচ্ছে আগামী শুক্রবার, ১৮ নভেম্বর। ওয়েলিংটনের স্কাই স্টেডিয়ামে।
    দ্বিতীয় টি২০ হবে রবিবার (২০ নভেম্বর), মাউন্ট মাউনগানুইয়ের বে ওভাল স্টেডিয়ামে।
    তৃতীয় টি২০ মঙ্গলবার (২২ নভেম্বর), নেপিয়ারেট ম্যাকলিয়ন পার্কে।

    আরও পড়ুন: নেই কামিন্স, এলেন শার্দুল! কলকাতা নাইট রাইডার্সে নতুন মুখ

    ভারত বনাম নিউজিল্যান্ড ওয়ানডে, টি২০ সিরিজ কোথায় দেখা যাবে?

    ভারত বনাম নিউজিল্যান্ড টি২০ এবং ওয়ানডে লাইভ স্ট্রিমিং উপভোগ করা যাবে আমাজন প্রাইমে। টিভিতে সরাসরি ম্যাচ দেখা যাবে না।

    ভারতের টি২০ স্কোয়াড:

    হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, ঈশান কিষান, শুভমান গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, কুলদীপ যাদব, জুজবেন্দ্র চাহাল, হর্শল প্যাটেল, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং, উমরান মালিক

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Abhijit Ganguly: তদন্ত কবে শেষ হবে? সিবিআইকে প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

    Abhijit Ganguly: তদন্ত কবে শেষ হবে? সিবিআইকে প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: সিবিআইকে দ্রুত নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শেষ করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি আরও দুর্নীতির ইঙ্গিত তিনি পাচ্ছেন জানিয়ে তদন্তে লোক বাড়ানোর কথাও বলেছেন হাইকোর্টের মহামান্য বিচারপতি।

    আরও পড়ুন: রাষ্ট্রপতিকে নিয়ে অখিলের মন্তব্যের জের, বিজেপির আন্দোলনে উত্তাল রাজ্য

    সিবিআইকে যা বললেন বিচারপতি

    সোমবার তিনি সিবিআইয়ের আইনজীবীকে প্রশ্ন করেন, কবে তদন্ত শেষ হবে? এমনকী আরও দুর্নীতি লুকিয়ে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এদিন একটি মামলার শুনানি চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘গতকাল আমি একটা অনুষ্ঠানে গেছিলাম। সেখানে সমাজের গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের অনেকেই আমার কাছে জানতে চান, সিবিআই তদন্ত কবে শেষ হবে? আমারও একই প্রশ্ন?’একই সঙ্গে সিবিআই তদন্তের গতি নিয়ে ফের প্রশ্ন তোলেন তিনি। বলেন, ‘লোক কোথায়? সিটে লোক বাড়ান। দরকার হলে আরও লোক বাড়ানোর নির্দেশ দেব। আমার মনে হয় আরও দুর্নীতি লুকিয়ে রয়েছে।’ প্রসঙ্গত, দিন সাতেক আগেই দিনের শুরুতে নিয়োগ দুর্নীতির তদন্তের অগ্রগতি নিয়ে, সিবিআইকে  বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন, সিটের কয়েকজন আধিকারিক ঠিক মতো কাজ করছেন না। প্রয়োজনে তাঁদের বদল করা হতে পারে। কিন্তু দিনের শেষে,তদন্তকারী অফিসারের সঙ্গে কথা বলার পর, সিবিআই তদন্তের ওপরই আস্থা রেখেছিলেন মাননীয় বিচারপতি। তিনি বলেছিলেন,‘সিবিআই ম্যাজিক দেখাতে পারে,আশা করব,তারা তা দেখাবে’।

    আরও পড়ুন: জামিন হল না পার্থ-সুবীরেশ সহ ধৃত ৭ জনের! এসএসসি কাণ্ডে ফের জেল হেফাজতের নির্দেশ

    উল্লেখ্য, এই মাসের শুরুতে আর একটি মামলা চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ‘নিয়োগ দুর্নীতিতে আসল অপরাধী কে সবাই জানে। আমার জীবদ্দশায় তারা ধরা পড়বে বলে তো মনে হয় না। আমি তো নিজে ধরতে যেতে পারব না। সবাই মিলে চেষ্টা করে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। ‘ তাঁর যুক্তি, সিবিআই আরও বহু মামলার তদন্ত করছে, তাই তাদের সময় লাগছে। লোক বাড়াতেই হবে না হলে তদন্তে গতি আসবে না,মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Akhil Giri Issue: অখিল গিরির বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

    Akhil Giri Issue: অখিল গিরির বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের মহিলা রাষ্ট্রপতি সম্পর্কে বিরূপ মন্তব্য করে দেশজুড়ে প্রবল সমালোচনার মুখে রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি। এবার তাঁকে দল থেকে এবং মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি তুললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। অখিলের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের করা হল।

    হাইকোর্টে মামলা দায়ের

    রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কুৎসিত ভাষায় আক্রমণের জন্য অখিল গিরির বিরুদ্ধে কলকাতা  হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। আবেদনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতিকে নিয়ে মন্ত্রী অখিল গিরির মন্তব্য সংবিধানের অবমাননা। সাংবিধানিক প্রধান সম্পর্কে এই ধরনের মন্তব্য করা যায় না। রাজ্য সরকার তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না। আদালত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক। মামলা দায়েরের অনুমতি দেন প্রধান বিচারপতি। আগামীকাল শুনানির সম্ভাবনা রয়েছে। মামলাকারীর দাবি,অখিল গিরিকে অবিলম্বে মন্ত্রিত্ব পদ থেকে সরাতে হবে। এছাড়া তাঁকে গ্রেফতারির নির্দেশ দিক আদালত। বিজেপি সূত্রের খবর, ‘‘অখিল গিরি ইস্যুতে সোমবার বিজেপির পরিষদীয় দল তিনটের সময় বিধানসভায় জরুরী বৈঠকে বসছে। সেখানে শীতকালীন অধিবেশনে এই ইস্যুতে কিভাবে শাসক দলকে তথা সরকারকে চাপে ফেলা হবে তা নিয়ে আলোচনা হবে। অখিল গিরি ইস্যুতে বিধানসভার ভেতরে এবং বাইরে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে প্রস্তুত গেরুয়া শিবির। বিধানসভায় আগামী অধিবেশনে অখিল গিরির মন্তব্যের পরিপ্রেক্ষিতে নিন্দা প্রস্তাবও আনতে পারে বিজেপি। 

    স্মৃতি ইরানির অভিযোগ

    কয়েক দিন আগেই নন্দীগ্রামে তৃণমূলের একটি বিক্ষোভ কর্মসূচিতে রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি দেশের রাষ্ট্রপতিকে নিয়ে কুমন্তব্য করেছেন। এ প্রসঙ্গে এদিন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি জানতে চাইলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় কেন চুপ? মমতা বন্দ্যোপাধ্যায় আগে বলুন কবে অখিল গিরিকে দল থেকে বরখাস্ত করছেন এবং মন্ত্রিত্ব থেকেও সরিয়ে দিচ্ছেন।’’  স্মৃতি ইরানির কথায়, “দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদ্দেশ্যে যে ভাষায় কথা বলেছেন রাজ্যের এক মন্ত্রী তার নিন্দার ভাষা নেই। আমি মনে করি এই অপমান দ্রৌপদী মুর্মুর নয়, দেশের মহিলাদের শুধু নয়, দেশের প্রধান  সাংবিধানিক পদকে অপমান।” শাসক দলের বিরুদ্ধে তীব্র সুর চড়িয়ে স্মৃতি ইরানি এও বলেন, ‘‘আমরা অবিলম্বে তৃণমূলের ওই নেতার অপসারণ চাই।’’

    আরও পড়ুন: রাষ্ট্রপতিকে নিয়ে অখিলের মন্তব্যের জের, বিজেপির আন্দোলনে উত্তাল রাজ্য

    অখিল গিরির বিরুদ্ধে অভিযোগ দায়ের

    অখিল গিরি করা মন্তব্যের বিরুদ্ধে রবিবার বিজেপির প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা কোচবিহারের তুফানগঞ্জের মারুগঞ্জ এলাকায়। বিজেপির মিছিলের পালটা মিছিল করে তৃণমূল কংগ্রেস। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ বাহিনী ও র‍্যাফ মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি উত্তপ্ত হতে শুরু করেছে দেশের রাজনীতিও। রবিবার দিল্লি অখিল গিরির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এবার প্রতিবেশী অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন। অসমের আদিবাসীরা তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন হিমন্ত বিশ্বশর্মা।

    আরও পড়ুন: ‘বেফাঁস মন্তব্যে’র জের, এবার অখিলের বিরুদ্ধে দিল্লিতে অভিযোগ দায়ের লকেটের

    অখিল গিরির মন্তব্য

    রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির কুরুচিকর মন্তব্যের জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষোভে ফেটে পড়েছেন আদিবাসীরা। পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তাঁরা। অখিল গিরির পদত্যাগের দাবিতে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে গোটা এলাকায়।  উল্লেখ্য, রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি পূর্ব মেদিনীপুরের একটি সভায় গিয়ে বেলাগাম মন্তব্য করেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যের জবাব দিতে গিয়ে আরও কুরুচিপূর্ণ ইঙ্গিত ছুঁড়ে দেন রাষ্ট্রপতির দিকে। সরাসরি রাষ্ট্রপতির শারীরিক রূপ নিয়ে তিনি মন্তব্য করে বসেন। এরপরই বিক্ষোভ দানা বাঁধে। বিরোধিতায় সরব হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রমুখ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • G20:  ৪৫ ঘণ্টার ঝোড়ো সফর! জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ ইন্দোনেশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

    G20: ৪৫ ঘণ্টার ঝোড়ো সফর! জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ ইন্দোনেশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোর আমন্ত্রণে  সোমবার (১৪ নভেম্বর) ১৭তম জি২০ শীর্ষ সম্মেলনে (G-20 Summit) যোগ দিতে বালির উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।  আগামী বছরে ভারতই জি২০ গোষ্ঠীর সভাপতিত্ব করবে। আসন্ন সম্মেলনের সমাপ্তি অধিবেশনে,উইডোডো প্রতীকীভাবে জি২০-র সভাপতিত্ব হস্তান্তর করবেন প্রধানমন্ত্রীর হাতে। ১৬ নভেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। 

    বৈঠকে আলোচনার বিষয়

    ইন্দোনেশিয়ার বালিতে বসছে জি ২০ শীর্ষ বৈঠকে খাদ্য ও শক্তি নিরাপত্তা, ডিজিটাল ট্রান্সফর্মেশন এবং স্বাস্থ্য সংক্রান্ত তিনটি সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এমনটাই জানিয়েছেন বিদেশ সচিব বিনয় কাটরা। এবারের জি২০ শীর্ষ সম্মেলনের থিম হল ‘রিকভার টুগেদার, রিকভার স্ট্রঙ্গার’ অর্থাৎ, ‘একসঙ্গে পুনরুদ্ধার, শক্তিশালী পুনরুদ্ধার’। এই বিষয়ে বিস্তৃত আলোচনা করবেন সদস্য ও অতিথি দেশের নেতারা। এই থিমের আওতায় তিনটি কার্য অধিবেশন খাদ্য ও জ্বালানি, নিরাপত্তা ও স্বাস্থ্য এবং ডিজিটাল রূপান্তর নিয়ে  বৈঠকে যোগ দেবেন মোদি।  আলোচনা হবে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ ও বিশ্বে তার প্রভাব নিয়েও। জি-২০ সম্মেলনের সদস্য দেশগুলি হল ভারত, আমেরিকা, রাশিয়া, জার্মানি, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চিন, ফ্রান্স, ইন্দোনেশিয়া, ইটালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, ব্রিটেন।

    অন্য নেতাদের সঙ্গে বৈঠক

     জি-২০-এর প্রধান তিনটি বৈঠক ছাড়াও ৪৫ ঘণ্টার ঝোড়ো সফরে অন্তত ১০ জন রাষ্ট্রনেতার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা সারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আরও ২০টি কর্মসূচি রয়েছে। ইন্দোনেশিয়ার প্রবাসী ভারতীয়দের সঙ্গেও দেখা করবেন প্রধানমন্ত্রী। বালির শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন,আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ, জার্মান চ্যান্সেলার শোলজ এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিশেষ কারণে এই সম্মেলনে যোগ দিতে পারবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর পরিবর্তে রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ যোগ দেবেন বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাত হওয়ার কথা রয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী তথা ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনকের। তবে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এখনও পর্যন্ত বৈঠকের কোনও খবর নেই।

    আরও পড়ুন: বালিতে গিয়ে সুনক, মাক্রঁর সঙ্গে বৈঠক করবেন মোদি, কেন জানেন?

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share