Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Justice Abhijit Ganguly: সকালে গরম, বিকেলে নরম…! নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের উপরেই আস্থা বিচারপতির

    Justice Abhijit Ganguly: সকালে গরম, বিকেলে নরম…! নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের উপরেই আস্থা বিচারপতির

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে প্রথমে সিবিআইয়ের  (CBI) ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও দিনের শেষবেলায় সিবিআই তদন্তের উপরই আস্থা প্রকাশ করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। সোমবার দিনের শুরুতে সিবিআইয়ের গঠন করা বিশেষ তদন্তকারী দল (সিট) নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও বিকেলে তিনি বলেন, ‘‘সিবিআইয়ের উপর আমার আস্থা ও বিশ্বাস রয়েছে।’’

    আরও পড়ুন: ৬০০ দিন পেরোলো চাকরিপ্রার্থীদের আন্দোলন, আরও জোরদার আন্দোলনের হুঁশিয়ারি

    এদিন, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, যোগ্য প্রার্থীরা কেন চাকরি পাননি তদন্ত করে তা সিবিআইকে জানাতে হবে। নইলে বিচারব্যবস্থা ও প্রশাসনের ওপর তাদের আস্থা উঠে যাবে। সিবিআইয়ের গঠিত সিটের কয়েক জন সদস্য ঠিক মতো কাজ করছেন না বলে সোমবার সকালে এই মামলায় পর্যবেক্ষণ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।  প্রয়োজনে ওই সদস্যদের পরিবর্তন করার কথাও বলেন তিনি। কিন্তু দুপুরে তিনি জানান, ‘বিচারব্যবস্থা যোগ্যদের কথা ভাবে। রাজ্যের ভবিষ্যতের কথা ভাবে। সিবিআইয়ের ওপর আমার আস্থা রয়েছে। কেন দেরি হয়েছে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি। সিবিআইকে নিজের জায়গা ধরে রাখতে হবে। অনেকে বলছেন মুড়ি মুড়কির মতো সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছি। মুড়ি মুড়কির মতো দুর্নীতি হচ্ছে তাই সিবিআই। সিবিআই ম্যাজিক দেখাতে পারে। আশা করব তারা দেখাবে’।

    আরও পড়ুন: এবার ভারতীয় মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির মালিকও আম্বানি? জানুন কত টাকায় হচ্ছে হস্তান্তর 

    সোমবার এই মামলার শুনানিতে আদালতে OMR শিট দুর্নীতি সংক্রান্ত রিপোর্ট পেশ করে সিবিআই। কিন্তু এদিন সেই রিপোর্ট গ্রহণ করেননি বিচারপতি। সুপ্রিমকোর্টে মানিক ভট্টাচার্য এই সংক্রান্ত মামলা দায়ের করায় রিপোর্ট সেখানে জমা দিতে বলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। অন্যদিকে, চাকরিপ্রার্থীদের ধর্নার বিরোধিতায় সম্প্রতি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। আবেদনে বলা হয়, প্রতিবাদকে দুর্ভোগ বানানো যায় না। ট্রাফিকের সমস্যা তৈরি হতে দেওয়া যায় না। সোমবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে এই মামলার শুনানি শেষ হয়েছে। রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি।   

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Danushka Gunathilaka: ধর্ষণে অভিযুক্ত ক্রিকেটার দানুষ্কা গুণতিলকাকে নির্বাসিত করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

    Danushka Gunathilaka: ধর্ষণে অভিযুক্ত ক্রিকেটার দানুষ্কা গুণতিলকাকে নির্বাসিত করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: ধর্ষণে অভিযুক্ত ক্রিকেটার দানুষ্কা গুণতিলকার জামিনের আর্জি খারিজ করে দিয়েছে সিডনির একটি আদালত। একই সঙ্গে গুণতিলকাকে সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও। সোমবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এগজিকিউটিভ কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী দিনে শ্রীলঙ্কার হয়ে গুণতিলকাকে আর খেলতে দেখা যাবে না।

    সোমবার ভিডিও মাধ্যমে ম্যাজিস্ট্রেটের সামনে হাজিরা দেন গুণতিলকা। তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। কিন্তু ম্যাজিস্ট্রেট রবার্ট উইলিয়ামস তাঁকে জামিন দেননি। আগামী বুধবার এই মামলা আরও একবার আদালতে উঠবে। ততদিন পুলিশি হেফাজতেই থাকতে হবে শ্রীলঙ্কার ক্রিকেটারকে। ধর্ষণের অভিযোগে রবিবার ভোররাতে সিডনির একটি হোটেল থেকে গ্রেফতার করা হয় তাঁকে।  দানুষ্কাকে ছাড়াই রবিবার সকালে দেশে ফেরার বিমান ধরেছেন দাসুন শনাকারা। নিউ সাউথ ওয়েলস পুলিশের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘‘একটি ডেটিং অ্যাপে যোগাযোগের পর ২৯ বছরের এক মহিলার সঙ্গে এক জন পুরুষ দেখা করেছিলেন। মহিলার অভিযোগ, গত ২ নভেম্বর বুধবার সন্ধ্যায় ওই ব্যক্তি তাঁকে যৌন নিগ্রহ করেছেন। অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি। পুলিশ বিভাগের অপরাধ বিশেষজ্ঞরা বিষয়টি খতিয়ে দেখছেন।’’

    আরও পড়ুন: শেষ চারে যেতে গেলে জিততে হবে ভারতকে! না হলে নানান অঙ্ক, জেনে নিন কোন দল কোন জায়গায়

    সিডনি পুলিশের বিবৃতিতে অভিযুক্তের পরিচয় প্রকাশ করা হয়নি। শুধু বলা হয়েছে অভিযুক্ত শ্রীলঙ্কার নাগরিক। তাঁর বয়স ৩১ বছর। সিডনির যে হোটেলে শ্রীলঙ্কা দল ছিল, সেই হোটেলে এই ঘটনা ঘটেনি। কাছেরই অন্য একটি হোটেলে ওই মহিলার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটার গুণতিলকা। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় ছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। সুপার টুয়েলভ থেকেই বিদায় নিয়েছে দ্বীপরাষ্ট্র। এবার তাদের দেশের এক ক্রিকেটারের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ওঠায় বিব্রত শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Facebook: ট্যুইটারের পথে মেটা! বড় কর্মী-ছাঁটাইয়ের পথে মার্ক জুকারবার্গের সংস্থা?

    Facebook: ট্যুইটারের পথে মেটা! বড় কর্মী-ছাঁটাইয়ের পথে মার্ক জুকারবার্গের সংস্থা?

    মাধ্যম নিউজ ডেস্ক: ট্যুইটারের পর এবার ফেসবুক। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের  (Wall Street Journal) প্রতিবেদন অনুযায়ী,  খুব তাড়াতাড়ি তারা সংস্থার বহু কর্মীকে ছাঁটাই করতে পারে ফেসবুকের মালিক সংস্থা মেটা। ছাঁটাই প্রক্রিয়া শুরু হতে পারে বুধবার থেকেই। সংস্থার তরফে এ সপ্তাহের শুরুতে কর্মীদের কোথাও অপ্রয়োজনীয় ভ্রমণে যেতে বারণ করা হয়েছে। সম্প্রতি ট্যুইটার (Twitter) থেকে কর্মী ছাঁটাই করেছেন ইলন মাস্ক (Elon Musk)। একই পথে হাঁটতে চলেছে ফেসবুকের (Facebook) প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গও (Mark Zuckerberg)।

    আরও পড়ুন: ‘‘ভুল হয়েছে, ফিরে আসুন…’’! বহু সদ্যপ্রাক্তন কর্মীকে পুনরায় কাজে যোগ দেওয়ার আবেদন ট্যুইটারের

    অক্টোবর মাসে মেটার তরফে  বলা হয়েছিল, আগামী বছর স্টক মার্কেট ভ্যালু ৬৭ বিলিয়ন ডলার কমে যেতে পারে। এ বছর ইতিমধ্যেই এক ট্রিলিয়ন ডলারের অর্ধেক ভ্যালু নষ্ট হয়েছে। এই দুর্দশার কারণ দুনিয়াজুড়ে অর্থনীতি মন্থর হয়ে পড়ছে।  জুনে, মেটার প্রধান পণ্য কর্মকর্তা ক্রিস কক্স কর্মীদের ‘গুরুতর সময়ের’ বিষয়ে সতর্ক করেছিলেন। সেই সময়ে তিনি জানান যে কর্মীদেরকে অবশ্যই ‘ধীরগতির বৃদ্ধির পরিবেশে নির্ভুলভাবে কর্মসম্পাদনা করতে হবে’। মেটার সিইও মার্ক জুকারবার্গ একই সময়ে কর্মীদের উপর চাপ বৃদ্ধি করতে শুরু করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে ‘সম্ভবত কোম্পানিতে এমন এক গুচ্ছ লোক রয়েছেন যাদের এখানে থাকা উচিত নয়’। জুকারবার্গ পরবর্তীতে সেপ্টেম্বরে নিয়োগ স্থগিত করে এবং সতর্ক করে দেন যে অদূর ভবিষ্যতে কোম্পানির আকার কমতে পারে। 

    আরও পড়ুন: কর্মী ছাঁটাই শুরু করেছে ট্যুইটার, ভয় বাড়ছে H1B ভিসাধারীদের

    প্রসঙ্গত, গত জুন মাসেই ইঞ্জিনিয়ারদের চাকরিতে নিয়োগ ৩০ শতাংশ কমিয়ে দিয়েছিল মেটা। বর্তমানে  ৮৭,০০০ এরও বেশি কর্মচারী রয়েছে মেটায়। কিন্তু এই ছাঁটাই প্রক্রিয়া শুরু হলে কর্মীদের একটি উল্লেখযোগ্য অংশ কমে যাবে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে এই ছাঁটাই ট্যুইটারে ব্যাপক ছাঁটাইয়ের তুলনায় মেটাকে আরও বেশি প্রভাবিত করতে পারে। ট্যুইটারের ছাঁটাই কোম্পানির ৭,৫০০ কর্মচারীর মধ্যে প্রায় অর্ধেককে প্রভাবিত করেছিল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Anubrata Mondal: লটারির মাধ্যমেও চলত কালো টাকা সাদা করার প্রয়াস! অনুব্রতকে জেরা সিবিআইয়ের

    Anubrata Mondal: লটারির মাধ্যমেও চলত কালো টাকা সাদা করার প্রয়াস! অনুব্রতকে জেরা সিবিআইয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে হাওয়ায় উড়ছে কালো টাকা। চলছে সাদা করার নানান প্রয়াস। তারই একটা নয় তো লটারি, অনুমান গোয়েন্দাদের। বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের পর লটারিকাণ্ডে এবার ইডির নজরে রাজ্যের এক বিধায়কের স্ত্রী। ওই মামলায় বিধায়কের স্ত্রীকে দিল্লিতে তলব করেছে ইডি। লটারিতে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) কোটি টাকা প্রাপ্তি আসলে কি সত্য ঘটনা, নাকি এর পিছনে রয়েছে কোন গভীর ষড়যন্ত্র? তা জানতে বোলপুরে  পৌঁছে যায় সিবিআই (CBI) অফিসাররা। কিছুদিন আগে অনুব্রত মণ্ডল ডিয়ার লটারিতে ১ কোটি টাকা জিতেছিলেন। তদন্তকারীরা মনে করছেন, ওটা কালো টাকা সাদা করার একটা ধাপ।

    আরও পড়ুন: আদৌ কি লটারি জিতেছিলেন অনুব্রত? লটারি বিক্রেতার বয়ানে ঘনীভূত রহস্য

    লটারিকাণ্ডের তদন্ত পৃথক একটি এফআইআর দায়ের করেছে ইডিও। ইডি সূত্রে খবর, বিভিন্ন জেলায় একাধিক লোকের সন্ধান পাওয়া গিয়েছে যারা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টিকিট কিনে নিয়ে কালো টাকা সাদা করেছেন। পাশাপাশি, লটারি কোম্পানির মালিকরাও ইডির নজরে রয়েছেন। কীভাবে ওই গোটা প্রক্রিয়া চলত তা জানার চেষ্টা করছে ইডি। এর জন্যই ওই তৃণমূল বিধায়কের স্ত্রীকে আগামী ১১ নভেম্বর দিল্লিতে ইডির অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। তিনিও কিছুদিন আগে লটারি জেতেন। সূত্রের খবর,  কিছুদিন আগে ডিয়ার লটারিকাণ্ডে একটি তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। তখনই একাধিক গুরুত্বপূর্ণ নথি আসে ইডির হাতে। ওইসব নথি থেকে তাঁরা জানতে পারেন শুধুমাত্র অনুব্রত মণ্ডলই নয়, আরও কয়েকজন রয়েছেন যাদের কালো টাকা সাদা করা হতো লটারির মাধ্যমে। তদন্তকারীরা মনে করছেন, ওই বিধায়কের স্ত্রীকে জেরা করে আরও অনেক তথ্য উঠে আসবে। অনুব্রত ছাড়া আর কারা লটারির মাধ্যমে কালো টাকা সাদা করতেন তা জানা যাবে। 

    আরও পড়ুন: গরু পাচার মামলায় নতুন মোড়! বখরা পেতেন ২ বিধায়ক! ইডি-কে জানাল সায়গল

    লটারি জেতা প্রসঙ্গে আসানসোল সংশোধনাগারে গিয়ে অনুব্রতকে জিজ্ঞাসবাদ করে সিবিআই। দীর্ঘক্ষণ জেরা চলে। সিবিআই সূত্রে খবর, অনুব্রত এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি। অনুমান, অনুব্রতকে জেরা করে পাওয়া তথ্য থেকেই তৃণমূল বিধায়কের স্ত্রীর সঙ্গে কথা বলবে তদন্তকারীরা। দুজনের থেকে প্রাপ্ত তথ্য মিলিয়ে দেখা হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • T20 World Cup: শেষ চারে যেতে গেলে জিততে হবে ভারতকে! না হলে নানান অঙ্ক, জেনে নিন কোন দল কোন জায়গায়

    T20 World Cup: শেষ চারে যেতে গেলে জিততে হবে ভারতকে! না হলে নানান অঙ্ক, জেনে নিন কোন দল কোন জায়গায়

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়ে টি-২০ বিশ্বকাপের (T-20 World Cup) সেমি-ফাইনালে ওঠার আশা জাগিয়ে রাখল পাকিস্তান (Pakistan)। আইসিসি’র নিয়ম অনুযায়ী দু’টি গ্রুপ থেকে দু’টি করে দল সেমি-ফাইনালে উঠবে। এই মুহূর্তে দু’নম্বর গ্রুপে চারটি ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার ঝুলিতে সমসংখ্যক ম্যাচে ৫ পয়েন্ট। অনেকটা পিছিয়ে থেকে তৃতীয় স্থানে উঠে এসেছে পাকিস্তান। চার ম্যাচে বাবরদের সংগ্রহ ৪ পয়েন্ট। বাংলাদেশও চার পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ স্থানে।

    আরও পড়ুন: আমার ক্যাপ্টেনের হাসি মুখটা যেন একই রকম থাকে! ইমরানের উপর হামলায় আবেগঘন ট্যুইট মুস্তাকের

    গ্রুপের শেষ ম্যাচে ভারত খেলবে জিম্বাবোয়ের বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকার লড়াই নেদরাল্যান্ডসের বিরুদ্ধে। আর পাকিস্তান মুখোমুখি হবে বাংলাদেশের। ভারত যদি জিম্বাবোয়েকে হারিয়ে দেয় তাহলে রোহিত শর্মারা শীর্ষে থেকেই সেমি-ফাইনালে উঠবেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে জেতা উচিত দক্ষিণ আফ্রিকার। সেক্ষেত্রে বাভুমাদের পয়েন্ট দাঁড়াবে সাত। তাদেরও শেষ চারের টিকিট নিশ্চিত হবে। তবে বৃষ্টিতে যদি এই ম্যাচ ভেস্তে যায়, তাহলে অঙ্ক বদলে যেতে পারে। কারণ, সেক্ষেত্র প্রোটিয়া বাহিনীর হবে ৬ পয়েন্ট। আর পাকিস্তান যদি বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে দেয়, তাহলে তাদেরও ঝুলিতে থাকবে ৬ পয়েন্ট। সেক্ষেত্রে দেখা হবে নেট রান রেট। দক্ষিণ আফ্রিকার নেট রান রেট ১.৪৪১ আর পাকিস্তানের নেট রান রেট ১.১১৭। তাই বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানকে জিতলেই হবে না, মার্জিনও অনেক বড় রাখতে হবে। তবে ভারত যদি কোনওভাবে জিম্বাবোয়ের কাছে হেরে যায়, তাহলে সুবিধা হবে পাকিস্তানের। কারণ, রোহিত শর্মাদের নেট রান রেট (০.৭৩০) পাকিস্তানের তুলনায় খারাপ। আর জিম্বাবোয়ে যেহেতু পাকিস্তানকে হারিয়ে দিয়েছে, তাই রোহিতরা মোটেও সিকন্দর রাজাদের হাল্কাভাবে নেবেন না।  

    আরও পড়ুন: বিরাট রেকর্ড কোহলির! সচিনকে পিছনে ফেলে বিদেশের মাঠে সর্বোচ্চ রান সংগ্রাহক কে জানেন?

    দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নেদারল্যান্ডস যদি অঘটন ঘটিয়ে দেয়, তাহলে সবচেয়ে বেশি খুশি হবে পাকিস্তান। সেক্ষেত্রে বাবর আজমরা শুধু জিতলেই হবে। কারণ, তখন আর নেট রান রেট দেখার প্রয়োজন পড়বে না। দক্ষিণ আফ্রিকা আটকে থাকবে ৫ পয়েন্টে। আর পাকিস্তান জিতলে ৬ পয়েন্ট নিয়ে সেমি-ফাইনালে চলে যাবে। তাই নিশ্চিন্তে নেই কোনও দলই। শেষ পর্যন্ত কারা সেমি-ফাইনালে ওঠে সেটাই দেখার।

  • T20 World Cup: ভারতকে হারাতে পারলে জিম্বাবোয়ের কোন ক্রিকেটারকে বিয়ের প্রস্তাব দেবেন পাক অভিনেত্রী? নজরে কে সিকন্দর রাজা?

    T20 World Cup: ভারতকে হারাতে পারলে জিম্বাবোয়ের কোন ক্রিকেটারকে বিয়ের প্রস্তাব দেবেন পাক অভিনেত্রী? নজরে কে সিকন্দর রাজা?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতকে (India) হারাতে পারলে বিয়ে (marry) করব তোমাদের মধ্যে একজনকে। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) গুরুত্বপূর্ণ ম্যাচের আগে জিম্বাবোয়েন ক্রিকেটারদের এমনই প্রস্তাব দিলেন পাকিস্তানের বিতর্কিত অভিনেত্রী সেহর শিনওয়ারি (Pakistani actress Sehar Shinwari)। রবিবার মেলবোর্নে দু’নম্বর গ্রুপে শেষ ম্যাচে জিম্বাবোয়ের (Zimbabwe) মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। এই ম্যাচটা ভারত হারলে পাকিস্তানের সেমি-ফাইনালে ওঠার সম্ভাবনা জিইয়ে থাকবে। আর সেই কারণেই সিকন্দর রাজাদের জয় চাইছেন শিনওয়ারি। পরিবর্তে তিনি জিম্বাবোয়ে দলের এক ক্রিকেটারকে বিয়ে করতেও রাজি বলে জানিয়েছেন।

    তবে এটাই প্রথম নয়। এর আগেও পাক অভিনেত্রীর ট্যুইট তোলপাড় ফেলেছিল ক্রিকেট মহলে। সম্প্রতি এশিয়া কাপের সময় তিনি বলেছিলেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারত জিতলে আর কখনও ট্যুইট করবেন না। যদিও রোহিত শর্মাদের কাছে গ্রুপের ম্যাচে হেরে গিয়েছিলেন বাবররা। শিনওয়ারি কথা রাখেননি। তাই এবারও তাঁর ট্যুইটকে সেভাবে কেউ পাত্তা দিতে চাইছেন না। অনেকে বলছেন, এটা আসলে সস্তায় প্রচারে আসার একটা উপায়।

    আরও পড়ুন: শেষ চারে যেতে গেলে জিততে হবে ভারতকে! না হলে নানান অঙ্ক, জেনে নিন কোন দল কোন জায়গায়

    মাঠের ভিতরে পাকিস্তানের বিরুদ্ধ ঝাঁঝ দেখা গিয়েছিল কোহলির ব্যাটে। মাঠের বাইরে ভারতীয় সমর্থকরাও একই মেজাজে। পাক অভিনেত্রীর ট্যুইট ভাইরাল হওয়ার পর টিম ইন্ডিয়ার সমর্থকরা শিনওয়ারিকে খোঁচা দিতে ছাড়েননি। তবে ক্রিকেট দেবতার কী নিষ্ঠুর পরিহাস যে জিম্বাবোয়ের কাছে হেরে পাকিস্তানের সেমি-ফাইনাল ভাগ্য এখন বিশবাঁও জলে, সেই জিম্বাবোয়ের হয়েই এখন পাক সমর্থকরা সাফল্য প্রার্থনা করছেন।

    ট্যুইটারে ব্যাপকভাবে ট্রোলড হচ্ছেন সেহর শিনওয়ারি। কেউ লিখেছেন, ‘মনের কথা খুলে বলতেই পারতেন যে জিম্বাবোয়ের সিকন্দর রাজাকে ভালো লেগেছে। তাঁকে বিয়ে করতে চান। এত নাটকের কোনও প্রয়োজন নেই।’ আসলে বাবরদের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করেছিলেন পাক বংশোদ্ভূত জিম্বাবোয়ের অলরাউন্ডার সিকন্দর রাজা। তাঁর লক্ষ্য ছিল পাক এয়ারফোর্সে চাকরি করা। কিন্তু চোখের সমস্যার কারণে সেই স্বপ্ন পূরণ হয়নি। পরে ইঞ্জিনিয়ারিং পড়তে চলে যান গ্লাসগো। সেখানেই ক্রিকেটের প্রতি তাঁর ভালোবাসা জন্মায়। আর বাকিটা ইতিহাস।

  • Dengue in Kolkata: রাজ্যে ক্রমশ ভয়ঙ্কর আকার নিচ্ছে ডেঙ্গি! আক্রান্ত ৫০ হাজার ছুঁইছুঁই

    Dengue in Kolkata: রাজ্যে ক্রমশ ভয়ঙ্কর আকার নিচ্ছে ডেঙ্গি! আক্রান্ত ৫০ হাজার ছুঁইছুঁই

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি ভয়ঙ্কর আকার নিয়েছে। গত ২৭ অক্টোবর রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৪২ হাজার ৬৬৬। ৫ দিনে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫০ হাজারের কাছাকাছি চলে গিয়েছে। রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৭০ পেরিয়েছে। প্রতিদিন তরতরিয়ে বাড়ছে সংক্রমণের গ্রাফ। আজই ডেঙ্গি সংক্রমিত হয়ে বেলেঘাটা আইডি-র প্রশাসনিক কর্তার মৃত্যু হল। অনির্বাণ হাজরা,নামে ওই প্রশাসনিক কর্তা  ১ নভেম্বর ভর্তি হয়েছিলেন বেলেঘাটা আইডি-তে। তাঁর বয়স হয়েছিল ৪২ বছর। গতকাল অনির্বাণের প্লেটলেট নেমে আসে ১৬ হাজারে। পরে পরিস্থিতি স্থিতিশীল হলেও, শুক্রবার সকালে ফের অবস্থার অবনতি হয়। অনির্বাণকে সিসিইউ-তে স্থানান্তরিত করা হয়, সেখানেই তাঁর মৃত্যু হয়। 

    আরও পড়ুন: ফের পারদ নামল কুড়ির ঘরে, শীতের প্রাক্কালে নিম্নচাপ! বাংলায় কি প্রভাব পড়বে?

    আক্রান্তের সংখ্যার নিরিখে এই মুহূর্তে সবথেকে খারাপ অবস্থা কলকাতা সহ তিন জেলায়। সব থেকে ভয়ানক পরিস্থিতি উত্তর ২৪ পরগনায়। এক সপ্তাহে সেখানে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন, ১ হাজার ১৬৬ জন।এর পরেই রয়েছে মুর্শিদাবাদ। সেখানে শেষ এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা ৮৬৪ জন। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। গত এক সপ্তাহে কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৬৮১ জন। পার্বত্য শহর কালিম্পংয়েও ভয়ঙ্কর ডেঙ্গির প্রকোপ। সেখানে পজিটিভিটি রেট ১৯.০৫%। 

    আরও পড়ুন: রেকর্ড পারদ-পতন কলকাতায়! অক্টোবরেই তাপমাত্রা নামল ২০ ডিগ্রির নীচে

    স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মুর্শিদাবাদ, নদিয়া, বসিরহাট, ডায়মন্ড হারবার, আলিপুরদুয়ার এবং পূর্ব মেদিনীপুর জেলায় ডেঙ্গি সংক্রমণের হার দ্রুত বাড়ছে। কলকাতার পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে ব্যারাকপুর ও হাওড়া পুরসভার পরিসংখ্যানও। ব্যারাকপুরে এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত হয়েছে ৪০৮ জন। হাওড়ায় ২৩১ জন। পুরসভার ১, ৮, ৯, ১০, ১১ , ১২, ১৩ নম্বর বরোয় ডেঙ্গি সংক্রমণের বৃদ্ধির হার বেশি। তাই ওই বরোগুলির দিকে বাড়তি নজর রাখছে প্রশাসন। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক করেন স্বাস্থ্য সচিব। সূত্রের খবর, দক্ষিণ কলকাতায় সংক্রমণ বৃদ্ধির হার নিয়ে বিশদে আলোচনা হয়েছে। সরকারি ভাবে না মানলেও, স্বাস্থ্য দফতরের কর্তারা আড়ালে স্বীকার করছেন, এ বছরের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা গত কয়েক বছরের মধ্যে রেকর্ড গড়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Suryakumar Yadav: সূর্যের তেজ! প্রথমবার আইসিসি টি-২০ ব্যাটারদের তালিকায় শীর্ষে সূর্যকুমার

    Suryakumar Yadav: সূর্যের তেজ! প্রথমবার আইসিসি টি-২০ ব্যাটারদের তালিকায় শীর্ষে সূর্যকুমার

    মাধ্যম নিউজ ডেস্ক: সূর্যকুমার যাদবের দুরন্ত ফর্ম অব্যাহত। চলতি টি-২০ বিশ্বকাপে চার ম্যাচে ১৬৪ রান করে ফেলেছেন তিনি। যাতে রয়েছে দু’টি অর্ধশতরানের ইনিংসও। সেই সুবাদে প্রথমবার আইসিসি টি-২০ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন তিনি। সিংহাসনচ্যুত করলেন পাকিস্তানের মহম্মদ রিজওয়ানকে। ‘স্কাই’-এর সংগৃহীত রেটিং পয়েন্ট ৮৬৩।  রিজওয়ানের ৮৪২। দশম স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (৬৩৮)। ভারতের জার্সিতে অভিষেকের পর থেকেই ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন সূর্যকুমার। ক্রিজে এসে প্রথম বল থেকে মারমুখী মেজাজে থাকেন ‘স্কাই’। চলতি  বিশ্বকাপের প্রথম ম্যাচে  পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ১৫ রানে আউট হয়েছিলেন তিনি। দ্বিতীয়  ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ঘুরে দাড়ান। উপহার দেন ৫১ রানের ইনিংস। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও দলের কঠিন পরিস্থিতিতে হাল ধরেছিলেন তিনি। হাঁকিয়েছিলেন আরও একটি দুর্দান্ত হাফ সেঞ্চুরি। বাংলাদেশ ম্যাচেও সূর্যের ব্যাট থেকে বেরিয়েছে  রানের ফুলঝুরি। ১৬ বলে করেন ৩০ রান।

    ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আইসিসি টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান দখলের জন্য সূর্যকে অভিনন্দন জানানো হয়েছে। বিসিসিআই ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে সূর্য কুমারের ছবি। তার প্রত্যুত্তরে ভারতীয় ব্যাটসম্যানটি লিখেছেন, “আপনাদের ভালোবাসা ও সমর্থনে আমি গর্বিত। যা আমাকে আরো কঠোর পরিশ্রম করার অনুপ্রেরণা যোগায়।”

    আরও পড়ুন: বিরাট রেকর্ড কোহলির! সচিনকে পিছনে ফেলে বিদেশের মাঠে সর্বোচ্চ রান সংগ্রাহক কে জানেন?

    দুরন্ত ছন্দে রয়েছেন বিরাট কোহলি। তবে বিসিসিআই-এর (BCCI) ভারতের এবার বিশ্বকাপ জয় অনেকটাই নির্ভর করছে সূর্য কুমার যাদবের উপর। কারণ যে কোনও পিচে তিনি রান করতে সক্ষম। হাতে রয়েছে রকমারি শট। সেই কারণেই তো সূর্যকে বলা হয় থ্রি সিক্সটি ডিগ্রি ব্যাটসম্যান। ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সূর্য কুমারকে। তিনি বলেছেন, শুধু টি-টোয়েন্টি (T- 20) ফরম্যাট নয় ওয়ানডের (ODI) পাশাপাশি টেস্ট ক্রিকেটেও এরকম চমকপ্রদ ইনিংস খেলার ক্ষমতা রয়েছে সূর্য কুমারের। তাই ওকে অবিলম্বে লাল বলের ক্রিকেটে দেশের জার্সি গায়ে খেলানোর চিন্তা ভাবনা করা উচিত।

     

  • T20 World Cup:  জয়ের কাছাকাছি ছিলাম, তবে ম্যাচ শেষ করতে পারিনি! ভারতের কাছে হারের জন্য অনভিজ্ঞতাকেই দায়ী করলেন শাকিব

    T20 World Cup: জয়ের কাছাকাছি ছিলাম, তবে ম্যাচ শেষ করতে পারিনি! ভারতের কাছে হারের জন্য অনভিজ্ঞতাকেই দায়ী করলেন শাকিব

    মাধ্যম নিউজ ডেস্ক: সমর্থকরা যা-ই বলুন, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে পাঁচ রানে হারের জন্য নিজেদের অভিজ্ঞতার অভাবকেই দুষছেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। ম্যাচ শেষে তিনি বলেন, “আমরা এই ধরনের ক্লোজ ম্যাচ খুব একটা খেলিনি। ফলে কীভাবে স্নায়ুর চাপ ধরে রেখে এই ধরনের ম্যাচ জিততে হয়, সে বিষয়ে আমরা অনভিজ্ঞ। ১৮৫ হোক বা ১৫১ রান, তাড়া করাটা অসম্ভব ছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেটা করতে পারিনি। আবেগ নিয়ন্ত্রণের অক্ষমতা এবং অভিজ্ঞতার অভাবেই আমরা হারলাম।” 

    [fb]https://fb.watch/gzqtY_eIBW/[/fb]

    বৃষ্টির জেরে ব্যাটিং টিম বাড়তি সুবিধা পায় বলেও দাবি করেন শাকিব, “ভেজা মাঠে সবসময় ব্যাটাররা সুবিধা পায়। কারণ সেসময় রান করা সহজ হয়। উল্টে আমরা বৃষ্টির পর মোমেন্টামটাই হারিয়ে ফেলি। আবেগ নিয়ন্ত্রণে রাখতে না পারার কারণেই হারতে হল। কী ভাবে ম্যাচটা শেষ করতে হবে, সে সম্পর্কে আমাদের কোনও ধারণা ছিল না।” ম্যাচ হারের জন্য কোনও বিশেষ মুহূর্তের কথা জিজ্ঞাসা করা হলে শাকিব জানান,  “লিটনের রান আউটটা গুরুত্বপূর্ণ ছিল। বৃষ্টির পরেই আমরা ছন্দ হারালাম। কিন্তু বৃষ্টিকে তো আর নিয়ন্ত্রণ করা যায় না।”

    আরও পড়ুন: বিরাট রেকর্ড কোহলির! সচিনকে পিছনে ফেলে বিদেশের মাঠে সর্বোচ্চ রান সংগ্রাহক কে জানেন?

    বৃষ্টির পর বাংলাদেশ কি আর খেলতে চাইছিল না? সে কথাই কি আম্পায়ারকে বলছিলেন তিনি? এক সাংবাদিকের এই প্রশ্নকেও দারুণভাবে সামলে দেন শাকিব। বাংলাদেশ অধিনায়ক হাসতে হাসতে জবাব দেন, “আমাদের হাতে কি কোনও সুযোগ ছিল? আম্পায়ারকে কি বোঝানোর ক্ষমতা আছে আমার?” ওই সাংবাদিক পুনরায় জানতে চান, তাহলে আপনি কি আম্পায়ারের সঙ্গে বাংলাদেশের নদী নিয়ে আলোচনা করছিলেন? তখনও মাথা ঠান্ডা রেখেই শাকিব ঘটনার বিবরণ দেন। বলেন, দুই দলের অধিনায়ককে ডেকেছিলেন আম্পায়ার এবং লক্ষ্যমাত্রা, কত ওভার বাকি ও খেলার নিয়ম বলছিলেন। সেই অনুযায়ীই খেলা এগিয়েছে।

     

  • IND vs BAN T20 World Cup: রানে ফিরলেন রাহুল! লোকেশের পর অর্ধশতরান কোহলির, বাংলাদেশের টার্গেট ১৮৫

    IND vs BAN T20 World Cup: রানে ফিরলেন রাহুল! লোকেশের পর অর্ধশতরান কোহলির, বাংলাদেশের টার্গেট ১৮৫

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথমে ব্যাট করে বাংলাদেশের সামনে জয়ের জন্য ১৮৫ রানের লক্ষ্যমাত্রা রাখল ভারত। ৪৪ বলে ৬৬ রান করে অপরাজিত কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রাহক বিরাট। ছাপিয়ে গেলেন শ্রীলঙ্কার প্রাক্তন ব্যাটার মহেলা জয়বর্ধনেকে। বিরাট-ব্যাটে ভর দিয়েই বাংলাদেশের সামনে বড় রানের টার্গেট খাড়া করল ভারত। ছয় উইকেট হারিয়ে ভারত তুলল ১৮৪ রান। সমালোচনার জবাব দিয়ে ৩১ বলে হাফসেঞ্চুরি করলেন লোকেশ রাহুল। রাহুল স্যারের কথা ঠিক হল। ভরসা দিল ছাত্রের ব্যাট। ৭ রান করেন অক্ষর পটেল। ৫ রান করে ফিরলেন হার্দিক পাণ্ডিয়া। এদিন বড় রান করতে না পারলেও ১৬ বলে ৩০ রান করে নিজের নামের প্রতি সুবিচার করেন সূর্যকুমার যাদব। ব্যক্তিগত মাত্র ২ রানের মাথায় প্য়াভিলিয়ন ফেরেন রোহিত শর্মা।

    টি-২০ বিশ্বকাপের কার্যত ডু অর ডাই ম্যাচে এদিন অ্যাডিলেডে মুখোমুখি হয় ভারত বনাম বাংলাদেশ। এই ম্যাচের ফলের উপর অনেকটাই নির্ভর করছে দুই দলের সেমিফাইনাল ভাগ্য। তিনটি ম্যাচ খেলে ভারত জিতেছে দুটিতে হেরেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। চার পয়েন্ট নিয়ে রোহিত শর্মারা আপাতত রয়েছেন দ্বিতীয় স্থানে। সম সংখ্যক ম্যাচ খেলে বাংলাদেশেরও সংগ্রহ চার পয়েন্ট। অর্থাৎ দুই দলই এই ম্যাচ জিততে মরিয়া। শাকিবদের কাছে হারলে বিপদ ঘনিয়ে আসতে পারে ভারতীয় শিবিরে।

    তবে শুরুটা ভাল ছিল না রোহিতদের। অ্যাডিলেডে টস ভাগ্য সঙ্গ দিল না ভারত অধিনায়কের। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন শাকিব। দুই দলে একটি মাত্র পরিবর্তন হয়েছে। ভারতীয় দলে দীপক হুডার বদলে দলে ফিরেছেন অক্ষর প্যাটেল। অপরদিকে, বাংলাদেশ দলে সৌম্য সরকারের পরিবর্তে সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম। ভারতীয় দলের প্রথম একাদশের ব্যাটিং লাইনে কেএল রাহুল ও রোহিত শর্মা ওপেন করেছেন। এরপর মিডল অর্ডারে রয়েছেন দুরন্ত ফর্মে থাকা বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। দলে উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে আরও একবার সুযোগ পেয়েছেন দীনেশ কার্তিক। পেসার অলরাউন্ডার হিসেবে খেলছেন হার্দিক পান্ডিয়া। দলে প্রধান স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এছাড়া দলে বাঁ হাতি স্পিনার অলরাউন্ডার হিসেবে ফিরেছেন অক্ষর প্যাটেল।  

    আরও পড়ুন: আমরা জিততে আসিনি, তাই চাপটা ওদের, আমাদের নয়! ভারতের বিপক্ষে নিজেদের সেরাটা দেওয়াই লক্ষ্য শাকিবের

    ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (ক্যাপ্টেন), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার ও অর্শদীপ সিং।

    বাংলাদেশের প্রথম একাদশ: নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, শাকিব আল হাসান (ক্যাপ্টেন), আফিফ হোসেন, ইয়াসির আলি, নুরুল হাসান (উইকেটকিপার), মোসাদ্দেক হোসেন, তাস্কিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share