Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Aparupa Poddar:  এবার ডেঙ্গি আক্রান্ত তৃণমূল সাংসদের স্বামী ও কন্যা! রাজ্যে প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা

    Aparupa Poddar: এবার ডেঙ্গি আক্রান্ত তৃণমূল সাংসদের স্বামী ও কন্যা! রাজ্যে প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রমশ ভয় ধরাচ্ছে ডেঙ্গি। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। কলকাতা থেকে কালিম্পং প্রতিদিন বাড়ছে সংক্রমণ। এবার খোদ তৃণমূল সাংসদের (TMC MP) ঘরে ডেঙ্গির হানা। আক্রান্ত আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী ও মেয়ে। দু’জনেই শ্রীরামপুরের নার্সিংহোমে ভর্তি। তবে তৃণমূল সাংসদের ডেঙ্গি পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। প্রসঙ্গত,আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলি রিষড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। তৃণমূল সাংসদ জানিয়েছেন, সম্প্রতি হায়দরাবাদ থেকে ঘুরে আসার পর, তাঁর স্বামী ও ২ বছরের মেয়ের ডেঙ্গি ধরা পড়ে। 

    আরও পড়ুন: রেকর্ড পারদ-পতন কলকাতায়! অক্টোবরেই তাপমাত্রা নামল ২০ ডিগ্রির নীচে

    স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, রাজ্যে এ মরসুমে এখনও অবধি ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছুঁইছুঁই। সূত্রের দাবি, রাজ্যে এখনও অবধি ৭২ জন ডেঙ্গি আক্রান্ত প্রাণ হারিয়েছেন। যদিও বিরোধীদের দাবি, সংখ্যাটা এর চেয়ে অনেক বেশি!চিকিৎসকদের ওপর চাপ দিয়ে, ডেঙ্গিতে মৃত্যু না লিখতে বাধ্য করা হচ্ছে। আর এমনটা করে আরও বেশি করে সাধারণ মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে রাজ্য সরকার। 

    আরও পড়ুন: ফের পারদ নামল কুড়ির ঘরে, শীতের প্রাক্কালে নিম্নচাপ! বাংলায় কি প্রভাব পড়বে?

    প্রসঙ্গত, রীতিমতো প্রাণঘাতী হয়ে উঠছে ডেঙ্গি।  সম্প্রতি ডেঙ্গির নতুন একটি ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। সুস্থ হয়ে ওঠার পরও, ফের হঠাৎ কমতে থাকছে প্লেটলেটের সংখ্যা। চিকিৎসকেরা জানিয়েছেন, একাধিক ডেঙ্গি রোগীর মধ্যে এই উপসর্গ দেখা যাচ্ছে। ডেঙ্গির নতুন এই ভ্যারিয়েন্টকে আপাতত ডি-২ বলেই উল্লেখ করা হচ্ছে। মূলত উত্তর প্রদেশ ও দিল্লিতে কিছু সংখ্যক রোগীর মধ্যে বর্তমানে এই উপসর্গ দেখা যাচ্ছে। ডেঙ্গির এই নতুন ভ্যারিয়েন্টে রোগীদের প্রথম দুই দিন জ্বর থাকছে। তৃতীয় দিন থেকে কমতে শুরু করছে জ্বর। রোগী যখন সম্পূর্ণ সুস্থবোধ করছেন, সেই সময়ই হঠাৎ প্লেটলেটের সংখ্যা কমতে শুরু করছে। দ্রুত শারীরিক অবস্থার অবনতি হওয়ায়, অনেকে বিনা চিকিৎসাতেই মারা যাচ্ছেন। একাধিক রোগীর খিঁচুনিও হচ্ছে বলে জানা গিয়েছে। সদ্য করোনামুক্তদের ডেঙ্গি হলে, তার প্রভাব পড়ছে লিভারে। হেপাটাইটিসে আক্রান্ত হওয়ারও সম্ভাবনা তৈরি হচ্ছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • DA : রাজ্যের ভাঁড়ার কার্যত শূন্য! জানেন ডিএ-মামলায় কী বলল রাজ্য সরকার?

    DA : রাজ্যের ভাঁড়ার কার্যত শূন্য! জানেন ডিএ-মামলায় কী বলল রাজ্য সরকার?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের আর্থিক দুরবস্থা প্রকট,আদালতে তা স্বীকার করে নিল রাজ্য। ডিএ মামলা (DA Case) গড়াল সুপ্রিম কোর্ট (Supreme Court) পর্যন্ত। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার বিষয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টে গেল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। শীর্ষ আদালতে দেওয়া হলফনামায় নিজেদের দাবি রাখতে গিয়ে রাজ্যের আর্থিক হাল যে কার্যত বেহাল,তা একপ্রকার মেনেই নিল রাজ্য সরকার।

    আরও পড়ুন: ডিএ মামলায় ফের ধাক্কা রাজ্যের! রিভিউ পিটিশন খারিজ করল হাইকোর্ট

    রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) দেওয়ার ব্যাপারে গত ২০ মে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে উচ্চ আদালত জানিয়ে দিয়েছিল, রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিতে হবে। হাইকোর্টের রায়কে (Calcutta High Court) চ্যালেঞ্জ করে অবশেষে সুপ্রিম কোর্টে (Supreme Court) স্পেশাল লিভ পিটিশন দায়ের করল রাজ্য।  পিটিশনে বলা হয়েছে, এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে হাইকোর্টের রায়ের বাস্তবায়ন করা সম্ভব নয়। তারা যে হারে ডিএ দেয় তার থেকে বেশি ডিএ দিতে গেলে অপ্রত্যাশিত সমস্যা তৈরি হবে। আসতে পারে আর্থিক বিপর্যয়।  

    আরও পড়ুন: কার্ড দেখালেই বেসরকারি হাসপাতালে ‘বেড ফাঁকা নেই’, স্বাস্থ্য সাথী কি কেবল ‘বিজ্ঞাপন’?

    প্রসঙ্গত, ২০ মে হাইকোর্টের দেওয়া রায় রাজ্য না মানায়, তা নিয়ে প্রশ্ন তোলে আদালত। এ ব্যাপারে আদালত অবমাননা করা হয়েছে কি না তা জানতে চেয়ে ৪ নভেম্বরের মধ্যে হলফনামার মাধ্যমে মুখ্যসচিব ও রাজ্যের অর্থসচিবের থেকে জবাব চেয়েছিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে হলফনামা দিয়ে রাজ্যের আইনজীবী বলেন, আদালত অবমাননার মামলা গ্রহণযোগ্য নয় কারণ, কলকাতা হাইকোর্টের ২০ মে-র রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছে রাজ্য সরকার। হাইকোর্ট আদর্শগত অবস্থানের কথা বললেও তা প্রয়োগ করতে গিয়ে সমস্যায় পড়তে হবে রাজ্য সরকারকে। ভেঙে পড়তে পারে রাজ্যের আর্থিক শৃঙ্খলা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • T20 World Cup: ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে চোট রোহিতের! সেমিফাইনালে থাকবেন তো ভারত অধিনায়ক?

    T20 World Cup: ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে চোট রোহিতের! সেমিফাইনালে থাকবেন তো ভারত অধিনায়ক?

    মাধ্যম নিউজ ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে হাইভোল্টেজ সেমিফাইনালের আগে অনুশীলনের সময় চোট পেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ২০০৭ সালের পর দেশে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2022) ফিরিয়ে আনতে আর মাত্র দুটো ধাপ পেরোতে হবে ভারতকে। তার আগে অধিনায়কের চোট খানিকটা হলেও বিব্রত করছে ভারতীয় শিবিরকে। মঙ্গলবার ছিল ভারতীয় দলের ঐচ্ছিক অনুশীলন। সেখানে গিয়েই কাল হল রোহিতের। থ্রো ডাউন বিশেষজ্ঞ এস রঘুর ছোঁড়া বলে আর পাঁচটা দিনের মতোই অনুশীলন সারছিলেন রোহিত। তখনই লেন্থ এরিয়া থেকে একটি শর্ট বল ছিটকে রোহিতের ডানহাতে গিয়ে আঘাত করে। পুল শট খেলার চেষ্টা করছিলেন ক্যাপ্টেন। বল মিস করে হাতে আঘাত পান। মাঠেই যন্ত্রণায় কুঁকড়ে যান অধিনায়ক। 

    চোট লাগার পর বেশ কিছুক্ষণ হাতে আইস প্যাক বেঁধে বসেছিলেন রোহিত। সেই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। রোহিতের ডান হাতে বরফ বেঁধে দেওয়া হয়। তাঁর মুখ দেখে মনে হচ্ছিল বেশ যন্ত্রণা করছে। অনুশীলনের জায়গায় রাখা একটি আইস বক্সের উপর বসেছিলেন তিনি। রোহিতের সঙ্গে বেশ কিছু ক্ষণ কথা বলেন দলের মানসিক শক্তি বৃদ্ধির কোচ প্যাডি আপটন। বেশ কিছু ক্ষণ বিশ্রাম নেওয়ার পর রোহিত আবার ব্যাটিং করতে আসেন। কিন্তু তখন তাঁকে শুধু রক্ষণাত্মক শট খেলতেই দেখা যায়। থ্রো ডাউন দিলেও খুব বেশি জোরে বল ছোড়া হচ্ছিল না রোহিতকে। রোহিতের চোট কতটা গুরুতর তা দেখবেন ভারতীয় দলের চিকিৎসকরা। এখনও দলের পক্ষ থেকে অধিনায়কের চোট নিয়ে কিছু বলা হয়নি।

    আরও পড়ুন: দলীয় সংহতির প্রমাণ! শামিদের জন্য বিমানের বিজনেস ক্লাসের টিকিট ছেড়ে দিলেন কোহলি-রোহিতরা

    চলতি বিশ্বকাপে খুব ভাল ইনিংস আসেনি অধিনায়ক রোহিতের ব্যাট থেকে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৫৩ রানের ইনিংস সহ বিশ্বকাপে তাঁর মোট রান মাত্র ৮৯। আগামী বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে সেমি ফাইনাল খেলতে নামছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিতের রেকর্ড খুবই ভাল। ১৪ ম্যাচে ৩৮৩ রান করেছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর সর্বোচ্চ স্কোর অপরাজিত শতরান। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর শতরান একটি এবং অর্ধশতরান দুটি। স্ট্রাইক রেট ১৪৩.৪৫, অ্যাভারেজ ৩৪.৮২।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • East Bengal: ডেঙ্গি এবার ময়দানেও! আক্রান্ত ইস্টবেঙ্গল এফসির অধিনায়ক, হাসপাতালে ভর্তি সৌভিক চক্রবর্তী

    East Bengal: ডেঙ্গি এবার ময়দানেও! আক্রান্ত ইস্টবেঙ্গল এফসির অধিনায়ক, হাসপাতালে ভর্তি সৌভিক চক্রবর্তী

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তর থেকে দক্ষিণ রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, খাস কলকাতাতেই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৫ হাজারের বেশি মানুষ। গোটা রাজ্যে সংখ্যাটা ৫০ হাজার  ছুঁইছুঁই! রাজ্যের তুলনায় কলকাতায় পজিটিভি রেট দ্বিগুণ। ডেঙ্গি এবার হানা দিল ময়দানেও। ডেঙ্গি (Dengue) আক্রান্ত হলেন ইস্টবেঙ্গল (East Bengal) অধিনায়ক,দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী।  চলতি মরসুমে টানা সাতটি ডার্বি হেরেছে লাল হলুদ শিবির। গত পাঁচ ম্যাচে চারটি ম্যাচ হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে। এর মধ্যে অধিনায়কের অসুস্থতা চিন্তায় ফেলেছে দলকে।

    আরও পড়ুন: বাড়ছে ম্যালেরিয়ার প্রকোপ, কেন্দ্রকে পাঠানো রিপোর্টে আশঙ্কা প্রকাশ রাজ্যের

    দলীয় সূত্রে খবর, ২ দিন আগে জ্বরের উপসর্গ নিয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। রক্ত পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে। এর আগে, গত বছর গোড়ালিতে চোটের জন্য় ইস্টবেঙ্গল দলে ছিলেন না সৌভিক। এবার কি খেলতে পারবেন? আপাতত বেঙ্গালুরুর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ইস্টবেঙ্গল অধিনায়কের খেলা অনিশ্চিত। পুজোর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন সৌভিক। 

    আরও পড়ুন: ফের করোনার দাপট ভারতে, মৃতের সংখ্যা বেড়ে ১৬

    শীত পড়তে এখনও বেশ দেরি। তার আগে শহরে ডেঙ্গি পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গি আক্রান্ত হয়ে কলকাতা ও সল্টলেকের তিনজনের মৃত্য়ু হয়েছে। এদিকে জেলাগুলিতেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। হাওড়ায় ডেঙ্গি বাড়ছে, হুগলির কিছু এলাকা ক্রমেই ডেঙ্গির হটস্পট হয়ে উঠছে। ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দফায় দফায় বৈঠক হচ্ছে নবান্নে। তবে কাজের কাজ কিছুই হচ্ছে না। জানা গেছে, কলকাতা পুরসভা মাস্টার প্ল্যান তৈরি করছে। এবার থেকে শহরের আনাচ কানাচে কোন বাড়ির চারপাশে আবর্জনা, জল জমছে তা চিহ্নিত করা হবে। ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হবে। আক্রান্ত এলাকাগুলিকে চিহ্নিত করে মানুষজনকে সচেতন করার কাজ শুরু হবে। কিন্তু কবে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Chandra Grahan: আজ বছরের শেষ চন্দ্রগ্রহণ, জানেন কলকাতায় দেখা যাবে কখন?

    Chandra Grahan: আজ বছরের শেষ চন্দ্রগ্রহণ, জানেন কলকাতায় দেখা যাবে কখন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ বছরের শেষ চন্দ্রগ্রহণ (Lunar Eclipse)। কলকাতা-সহ উত্তর-পূর্ব ভারত থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখতে পাওয়া যাবে। নাসার তরফে জানানো হয়েছে, এই চন্দ্রগ্রহণ দেখা যাবে উত্তর পূর্ব ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার বেশিরভাগ জায়গা থেকেই চন্দ্রগ্রহণ দেখা যাবে। 

    আরও পড়ুন: চন্দ্রগ্রহণের সময় চাঁদের রঙ কেন লাল দেখায়? জানাচ্ছেন নাসা বিজ্ঞানীরা

    কলকাতায় বিকেল ৪টে ৫২-য় চাঁদ উঠবে। সেইসময় থেকে বিকেল ৫টা ১১ পর্যন্ত পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। অর্থাৎ কলকাতায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়সীমা ১৯ মিনিট। চন্দ্রগ্রহণ ছাড়ছে সন্ধে ৬টা ১৯-এ। ৫টা ১১ থেকে ৬টা ১৯ পর্যন্ত আংশিক চন্দ্রগ্রহণ। কলকাতায় আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে ১ ঘণ্টা ৮ মিনিট। সব মিলিয়ে গ্রহণ শুরু হবে বিকেল ৪টে ৫২ মিনিটে এবং শেষ হবে সন্ধে ৭টা ২৬ মিনিটে। গ্রহণ স্থায়ী হবে ২ ঘণ্টা ৩৪ মিনিট।  এর পরের চন্দ্রগ্রহণ তিনবছর পর, ২০২৫-এর ১৪ মার্চ। শিলিগুড়িতে বিকেল ৪টে ৪৯ মিনিটে পূর্ণ চন্দ্রগ্রহণের সাক্ষী হবে। গ্রহন ২ ঘণ্টা ৪১ মিনিট স্থায়ী হবে। গুয়াহাটিতে গ্রহণ শুরু হবে ৪টে ৩২ মিনিটে শেষ হবে ৭টা ২৬মিনিটে।

    আরও পড়ুন: বছরের শেষ চন্দ্রগ্রহণ! জেনে নিন গুরুত্বপূর্ণ বিষয়গুলি

    আজ সারা দেশে পালিত হচ্ছে রাসপূর্ণিমা। এবার রাসপূর্ণিমায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে। বাংলাদেশ থেকেও গ্রহণ পরিলক্ষিত করা যাবে। বাংলাদেশের সময় অনুযায়ী, দুপুর ২ টো ৪ সেকেন্ডে চন্দ্রগ্রহণ শুরু হবে। সন্ধ্যা ৬ টা ৪৯ মিনিট ৪ সেকেন্ড পর্যন্ত চন্দ্রগ্রহণ চলবে। ভারত এবং বাংলাদেশে পুরো গ্রহণ দেখা যাবে না। গ্রহণের শেষ অংশ দেখা যাবে। আজকের চন্দ্রগ্রহণ আংশিক দেখা যাবে দিল্লি থেকে। কলকাতা, শিলিগুড়ি, পটনা, রাঁচি, গুয়াহাটি-সহ দেশের পূর্ব অংশ থেকে আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সম্পূর্ণ দেখা যাবে। নিজেদের অঞ্চল থেকে চন্দ্রগ্রহণ দেখা গেলে এই মহাজাগতিক দৃশ্য পর্যবেক্ষণ করার চেষ্টা করবেন। তবে খালি চোখে চন্দ্রগ্রহণ না দেখাই ভাল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • S Jaishankar: দু’দিনের সফরে রাশিয়া গেলেন এস জয়শঙ্কর! দেখা হতে পারে পুতিনের সঙ্গে?

    S Jaishankar: দু’দিনের সফরে রাশিয়া গেলেন এস জয়শঙ্কর! দেখা হতে পারে পুতিনের সঙ্গে?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে ভারত। আশা আন্তর্জাতিক মহলের। এই আবহেই, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) আজ, সোমবার (৭ নভেম্বর) দুদিনের সফরে রাশিয়া যাচ্ছেন। যেখানে তিনি রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং উপ-প্রধানমন্ত্রী এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী ডেনিস মান্টুরভের সঙ্গে এক বৈঠক করবেন। তাঁর সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) দেখা হবে কি না তা নিয়ে জল্পনা চলছে। সারা বিশ্বের নজর এখন জয়শঙ্করের মস্কো সফরের দিকে।

    আরও পড়ুন: ফের মস্কোর পাশে নয়াদিল্লি, নাৎসিবাদের বিরুদ্ধে রাশিয়ার প্রস্তাবে সায় ভারতের

    বিদেশমন্ত্রীর এই সফরে উভয় দেশের মধ্যে আলোচনায় উঠে আসতে পারে একাধিক দ্বিপাক্ষিক বিষয় এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়নের বিষয়ে দুদেশের মধ্যে মতামত বিনিময় হবে বলেই মনে করছে ওয়াকিবহল মহল। আগামী দিনে জি-২০ সম্মেলনে যোগ দেবে ভারত, রাশিয়া, আমেরিকা-সহ নানা দেশ। সেখানে ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কীরকম অবস্থান নেওয়া হবে, সেই বিষয়ে আলোচনা হবে বিদেশমন্ত্রীর এই সফরে। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, “রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করবেন ভারতের বিদেশমন্ত্রী। সামগ্রিকভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েই এই বৈঠকে আলোচনা করা হবে। সেই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করবে দুই দেশ।” রুশ বাণিজ্যমন্ত্রী ডেনিস মান্তুরোভের সঙ্গেও আলাদা ভাবে বৈঠক করবেন জয়শঙ্কর। তবে পুতিনের সঙ্গে সাক্ষাত প্রসঙ্গে এখনও কিছু জানায়নি বিদেশমন্ত্রক।

    আরও পড়ুন: রাশিয়া থেকে জ্বালানি কিনতে কেউ নিষেধ করেনি, সাফ জানালেন হরদীপ সিং পুরী

    সম্প্রতি ৪,নভেম্বর একতা দিবস উপলক্ষে পুতিন ভারতের ভূয়সী প্রশংসা করেন। তাঁর ভাষণে পুতিন বলেন, “ভারত তার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে দারুণ ফলাফল অর্জন করবে, এতে কোনও সন্দেহ নেই এবং প্রায় ১.৫ বিলিয়ন মানুষের কাছে এখন এই সম্ভাবনা রয়েছে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও প্রশংসা করেন রুশ প্রেসিডেন্ট। শুধু তাই নয়, যেভাবে মোদির নেতৃত্বে ভারত এগিয়ে যাচ্ছে সেই প্রসঙ্গও তুলে ধরেন পুতিন। পাশাপাশি ভারতের বিদেশনীতির প্রশংসাও শোনা যায় তাঁর মুখে। আর এরপরেই জয়শঙ্করের রাশিয়া সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • T20 World Cup: বোলারের মন বুঝে ব্যাট করার চেষ্টা করি! নিজের সাফল্যের রসায়ন সম্পর্কে কী বললেন সূর্য?

    T20 World Cup: বোলারের মন বুঝে ব্যাট করার চেষ্টা করি! নিজের সাফল্যের রসায়ন সম্পর্কে কী বললেন সূর্য?

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেট শুধু ব্যাট বলের খেলা নয়, এটা মাইন্ড গেমও। সেটাই যেন ধরা পড়লো সূর্য কুমার যাদবের (Suryakumar Yadav) কথায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T-20 World Cup) দুরন্ত ছন্দে রয়েছেন ভারতীয় ব্যাটসম্যানটি। গ্রুপে পাঁচটি ম্যাচের মধ্যে দুটিতে সেরা হয়েছেন। রবিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে ২৫ বলে তার অপরাজিত ৬১ রানের ইনিংস মন জয় করে নিয়েছে ক্রিকেট মহলের। রান তো অনেকেই করেন, কিন্তু সূর্য কুমার যাদব যেভাবে বিশ্বের তাবড় বোলারদের বিরুদ্ধে অভিনব শটে চার ছক্কা হাঁকাচ্ছেন তা বড়ই বিস্ময়ের। সূর্যের স্টাইলে মুগ্ধ সুনীল গাভাসকর, বীরেন্দ্র সেওয়াগ থেকে রাহুল দ্রাবিড় সকলেই।

    রবিবার ম্যাচ শেষে ভারতীয় দলের প্রাক্তন কোচ তথা ধারাভাষ্যকার রবি শাস্ত্রী এক সাক্ষাৎকারে সূর্য কুমার যাদবের কাছে জানতে চান তার এই অভিনব শর্টগুলির রহস্য। জবাবে ভারতীয় ব্যাটসম্যানটি বলেন, “আমি চেষ্টা করি বোলারের মন বোঝার। বোলার কি ধরনের বল করতে চাইছে সেটা আন্দাজ করেই শর্ট মেরে  থাকি। তবে এই ধরনের শর্ট খেলা রাতারাতি সম্ভব নয়। এর জন্য আমাকে অনেক প্র্যাকটিস করতে হয়েছে রাবার বলে। ব্যাটে বলে টাইমিং ঠিকমতো না হলে এই ধরনের শটে সাফল্য পাওয়া যায় না। তাই বোলার কি ভাবছে সেটা সঠিকভাবে আন্দাজ করাটাও আমার কাজ।” কব্জির মোচরে অস্ট্রেলিয়ার বড় বড় মাঠে সূর্য কুমার যেভাবে ছক্কা হাঁকাচ্ছেন তা সহজ ব্যাপার নয়। সূর্য কুমার যাদবের কাছে এর রহস্য জানতে চেয়েছিলেন রবি শাস্ত্রী। তখন তিনি বলেন, “বাউন্ডারি অনেক বড়। কিন্তু আমি যখন ব্যাট করি তখন সেটা মনে হয় ৬০-৬৫ মিটার। প্রচন্ড গতিতে ধেয়ে আশা বলে সঠিক টাইমিং করতে পারলে, এবং ব্যাটের ঠিক জায়গায় সংযোগ ঘটাতে পারলে ছক্কা হাঁকানো মোটেও মুশকিল নয়।”

    আরও পড়ুন: ইংল্যান্ড শক্তিশালী দল! সেমিফাইনালে লড়াই হবে সমানে সমানে, অভিমত রোহিতের

    তিনি ক্রিকেটের নতুন মিস্টার ৩৬০° কিনা সেই প্রশ্ন করা হলে, সূর্য সরাসরি জানিয়ে দেন, “ক্রিকেটের দুনিয়াতে মিস্টার ৩৬০° একজনই ছিলেন এবি ডিভিলিয়ার্স। আমি শুধু তাঁর খেলাটা কিছুটা অনুকরণ করার চেষ্টা করি।” এবি ডিভিলিয়ার্সের বিধ্বংসী ব্যাটিংটা অনেকটাই রপ্ত করে ফেলেছেন স্কাই। একথা স্বয়ং জানিয়েছেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি। 

    অধিনায়ক রোহিত শর্মাও, প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভারতীয় মিডিল অর্ডার ব্যাটসম্যানটিকে। সূর্য প্রসঙ্গে রোহিত বলেন, “সূর্য যেরকম পারফরম্যান্স মেরে ধরছে, তা এক কথায় অনবদ্য। ও নিয়মিত রান পাচ্ছে বলে আমাদের অন্য ব্যাটসম্যানদের চাপ অনেকটাই কমে যাচ্ছে। সূর্য যখন ব্যাট হাতে নামে তখন আমরা ডাগআউটে একটু হালকা মেজাজেই থাকি। কারণ প্রতিপক্ষ যতই কঠিন হোক, যেমনি হোক পিচের চরিত্র সূর্য কিন্তু নিজের মতো খেলে যায়। শুরু থেকে ও যেভাবে আক্রমণাত্মক ব্যাটিং করে তা সকলের পক্ষে সম্ভব নয়। আমরা সবাই চাইছি ওর এই ফর্ম আরও দুটি ম্যাচে বজায় থাকুক। তাহলে আমাদের লক্ষ্য পূরণে সুবিধা হবে।”

    এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপে ৫ ম্যাচে ২৪৬ রান করেছেন বিরাট কোহলি। যা প্রতিযোগিতার এখনও সর্বোচ্চ। সঙ্গে বিরাট কোহলির নামের পাশে রয়েছে ৩টি অর্ধশতরান। অপরদিকে, সেমি ফাইনালে ওঠা দলগুলির মধ্যে কোহলির সবথেকে কাছে রয়েছেন সূর্যকুমার। ৫ ম্যাচে রান ২২৫। স্কাইয়ের ব্যাট থেকেও এসেছে ৩টি অর্ধশতরান। এখন চলতি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়ে দুই ভারতীয়। শেষ হাসি যেই হাসুক আখেড়ে লাভ হবে দলেরই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • India Cricket Team: রোহিতদের পারফরম্যান্সে খুশি নয় বিসিসিআই! দলে একগুচ্ছ পরিবর্তনের সম্ভাবনা

    India Cricket Team: রোহিতদের পারফরম্যান্সে খুশি নয় বিসিসিআই! দলে একগুচ্ছ পরিবর্তনের সম্ভাবনা

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড এর কাছে ১০ উইকেটে হেরে বিদায় নিয়েছে ভারত ( India Cricket Team)। ২০১৪ সাল থেকে ধারাবাহিকভাবে আইসিসি টুর্নামেন্টে খেতাব অর্জন করতে ব্যর্থ টিম ইন্ডিয়া। বারবার ফিরতে হয়েছে খালি হাতে। কখনও ফাইনালে কখনও আবার সেমিফাইনালে, স্বপ্নভঙ্গ হয়েছে ১৩০ কোটি ভারতবাসীর। তবে বৃহস্পতিবার অ্যাডিলেডে যশ বাটলারের দলের বিরুদ্ধে রোহিত বাহিনীর নির্লজ্জ আত্মসমর্পণ অনেকেই মন থেকে মেনে নিতে পারছেন না।

    অখুশি বিসিসিআই

    বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, সূর্য কুমার যাদবের মত হাতে গোনা কয়েকজন ভালো পারফর্ম করলেও টিম ইন্ডিয়ার সার্বিক পারফরম্যান্সে খুশি নয় বিসিসিআই। বিশেষ করে কোচ রাহুল দ্রাবিড় এবং তাঁর সহযোগীদের ওপর বেজায় ক্ষুব্ধ সকলে। অস্ট্রেলিয়া থেকে বিরাট কোহলি, রোহিত শর্মারা দেশে ফিরলেও এই দলের অনেকে অ্যাডিলেড থেকেই নিউজিল্যান্ড উড়ে যাবেন দ্বিপাক্ষিক সিরিজ খেলতে। আর এই সিরিজে রাহুল দ্রাবিড়কে ছুটি দেওয়া হয়েছে। তাঁর বদলে হার্দিক পান্ডিয়াদের কোচের দায়িত্ব সামলাবেন ভিভিএস লক্ষ্মণ। যা দেখে অনেকের মনে প্রশ্ন, তাহলে কি, ভারতের (Indian CRicket Team) টি-টোয়েন্টি দলে ব্যাপক পরিবর্তন হতে চলেছে? সেই সম্ভবনা উসকে দিয়ে বিসিসিয়ের এক শীর্ষকর্তা জানিয়েছেন, ‘পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ সালে। আপাতত দু’বছর ধরে প্রস্তুতি নিতে হবে। এই মুহূর্তে আমরা কাউকেই অবসর নেওয়ার কথা বলছি না। কিন্তু আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অন্যদেরও সুযোগ দেওয়া প্রয়োজন। স্বাভাবিকভাবেই অনেকে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাই সরে দাঁড়াতে চাইবেন। বিরাট কোহলি, রোহিত শর্মার মতো সিনিয়রদের ওয়ার্কলোড কমানোয় নজর দিতে হবে। পরের বছর দেশের মাটিতে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। আপাতত সেটাকেই পাখির চোখ করা উচিত। পাশাপাশি রোহিত, কোহলিরা যদি সমান্তরাল ভাবে টেস্ট ক্রিকেটে মনোনিবেশ করেন তাহলে আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপেও ভালো জায়গায় থাকতে পারি। T-২০ ফরম্যাটে তাই ব্যাপক রদবদলের সম্ভাবনা থাকছে।’

    আরও পড়ুন: শোয়েব-সানিয়া বিচ্ছেদ! কী বলছেন তারকা দম্পতি?

    গাভাস্কারের পছন্দ হার্দিক

    তবে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে চরম ব্যর্থতার পর দীনেশ কার্তিক, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সামির মতো সিনিয়ার ক্রিকেটারদের আর হয়তো টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের জার্সিতে খেলতে দেখা যাবে না। ইংল্যান্ডের কাছে হারার পর ভারত অধিনায়ক রোহিত শর্মা, যেভাবে ঘুরিয়ে ভুবেনশ্বর কুমারকে তুলোধোনা করেছেন তাতে তাঁর পক্ষেও জায়গা ধরে রাখা মুশকিল। রোহিত শর্মা, বিরাট কোহলিরা যদি বেছে বেছে টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তাহলে নতুন অধিনায়ক খুঁজে নিতে হবে জাতীয় নির্বাচকদের। সে ক্ষেত্রে হার্দিক পান্ডিয়া দৌড়ে এগিয়ে। নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে তিনি নেতৃত্ব দেবেন ভারতীয় দলকে (Indian Cricket team)। শুধু তাই নয়, প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার সরাসরি হার্দিকের হয়ে সওয়াল করেছেন। তিনি বলেছেন, ‘সামনের দিকে তাকানোর সময় এসেছে। অনেক সিনিয়র ক্রিকেটারই অবসর নেবে এই ফরম্যাট থেকে। আমি ব্যক্তিগতভাবে চাই টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দিক হার্দিক পান্ডিয়া।’

  • Suvendu Adhikari: নাকা চেকিংয়ের আওতায় পড়ুক মুখ্যমন্ত্রীর কনভয়ও! দাবি শুভেন্দুর

    Suvendu Adhikari: নাকা চেকিংয়ের আওতায় পড়ুক মুখ্যমন্ত্রীর কনভয়ও! দাবি শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে ভিআইপি-দের গাড়িতে করে চলছে অস্ত্র পাচার। লেনদেন হচ্ছে টাকার। প্রশাসনিক বৈঠকে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর। পুলিশকে নাকা চেকিং বাড়ানোর নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে সমর্থন করেই পাল্টা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেলন, মুখ্যমন্ত্রীর কনভয়ও যেন নজরদারির আওতায় থাকে। জনগণের নিরাপত্তার জন্য সেই কনভয়ও যেন বাদ না পড়ে।

    ভিডিওগ্রাফি করে চেকিংয়ের দাবি শুভেন্দুর

    নন্দীগ্রামে, নিজের বিধানসভা কেন্দ্রে এক  কর্মসূচিতে অংশ নিয়ে শুভেন্দু বলেন, “একবার নয়, ১০০ বার চেকিং করতে পারে। শুধু চেকিং করাই নয়, ভিডিওগ্রাফি করে চেকিং করতে হবে। আর অবশ্যই এই নজরদারি প্রক্রিয়ায় মুখ্যমন্ত্রীকেও রাখতে হবে। নাকা চেকিং চালু হলে নিয়ম সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। কারণ উনিও (মুখ্যমন্ত্রী) তো ভিআইপি।” উল্লেখ্য, বৃহস্পতিবার নদিয়ার প্রশাসনিক বৈঠকে মমতা বলেন, “ভিআইপি’দের গাড়িতে যেন অস্ত্র আমদানি না হয়। ভিআইপি’দের স্পেশাল প্রটোকশনের নাম করে অনেকে অস্ত্র ও নোট ক্যারি করে। তাই নাকা চেকিং বাড়াতে হবে। ” মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরে শুভেন্দু বলেন, ‘‘একবার নয়, পুলিশ একশো বার বিরোধী দলনেতার গাড়িতে তল্লাশি করতে পারে। তবে ভিডিয়োগ্রাফির মাধ্যমে আইপিসি এবং সিআরপিসি মেনেই তল্লাশি করতে হবে। আর পুলিশকে তৃণমূল বেতন দেয় না। তারা সরকারের টাকায় বেতন পান। তাই মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও এটা প্রযোজ্য হবে।’’ মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতার দাবি-পাল্টা দাবি নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিক মহলে চাপান-উতোর শুরু হয়েছে।

    আরও পড়ুন: নবান্ন অভিযানেও ছিলেন টেট-চাকরিপ্রার্থীকে কামড় দেওয়া পুলিশকর্মী! কী বললেন শুভেন্দু?

    মমতার দাবি, সুকান্তের অভিযোগ

    কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-এর দিকেও অভিযোগের আঙুল তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়,“একটা চক্রান্ত চলছে। স্পর্শকাতর জায়গাগুলো দেখে রাখুন। বিহার থেকে হাজার টাকায় অস্ত্র আসছে। ও-পার থেকে চলে আসছে। এখান-সেখান থেকে চলে আসছে। এগুলো সামলাতে হবে।” অশান্তির আশঙ্কা সম্পর্কে বিজেপির রাজ্য সভাপতি সুকান্তের মন্তব্য, ‘‘উনি ভয় পেয়েছেন দেখে ভাল লাগছে। আমরা তো শুধু বলেছি ডিসেম্বরে ঠান্ডা পড়বে, ওঁর সরকার কাঁপবে। আর তো কিছু বলিনি। বাকি কথা তো উনিই বলছেন। বাংলার মানুষ ২ মে ২০২১ থেকে শান্তি দেখেছে। উনি কি সেই শান্তির কথা বলছেন? শ্মশানের শান্তি?’’ 

    আরও পড়ুন : নবান্ন অভিযানে গিয়ে ‘মিথ্যা’ মামলায় গ্রেফতার, হাইকোর্টের দ্বারস্থ বঙ্গ বিজেপি

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Sania Mirza: শোয়েব-সানিয়া বিচ্ছেদ! কী বলছেন তারকা দম্পতি?

    Sania Mirza: শোয়েব-সানিয়া বিচ্ছেদ! কী বলছেন তারকা দম্পতি?

    মাধ্যম নিউজ ডেস্ক: শোয়েব মালিক ও সানিয়া মির্জার বিবাহ বিচ্ছেদ। ক্রীড়া ও বিনোদন জগতে কান পাতলেই শোনা যাচ্ছে এই খবর। শোয়েব মালিকের বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে তাদের ১২ বছরের সম্পর্কের অবসান ঘটে বলে খবর। তাঁদের সন্তান ইজহান মির্জা মালিক কার কাছে থাকবে তা নিয়েও আলোচনা চলছে। তবে এ ব্যাপারে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি পাকিস্তানের তারকা ক্রিকেটার বা ভারতের টেনিস কুইন। 

    বিচ্ছেদের খবর

    শোয়েব-সানিয়ার আনুষ্ঠানিক বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন দু’জনের ঘনিষ্ঠ এক বন্ধু। যিনি আবার শোয়েব মালিকের ম্যানেজমেন্ট দলের সদস্যও। সেই বন্ধুটি বলেছেন, “সানিয়া মির্জা ও শোয়েব মালিকের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেছে, যা এই দম্পতির জন্য দুঃখজনক।” তিনি আরও বলেছেন, বিচ্ছেদের পর হতাশায় ভুগছেন সানিয়া। তাঁরা এখন আলাদা থাকাও শুরু করে দিয়েছেন।  একাধিক রিপোর্ট অনুযায়ী শোয়েব সানিয়ার সঙ্গে প্রতারণা করেছেন। যা মেনে নিতে পারেননি ভারতের টেনিস সুন্দরী। তাঁদের একমাত্র সন্তান ইজহানকে যদিও তাঁরা একসঙ্গেই দেখাশোনা করছেন বলে জানা গিয়েছে।

    আরও পড়ুন: কাতার বিশ্বকাপে নেই ফিলিপে কুটিনহো! ব্রাজিলের ২৬ জনের দল ঘোষিত

    সানিয়ার পোস্ট

    শোয়েব-সানিয়াকে নিয়ে চলা গুঞ্জনের মধ্যেও একে অপরকে সোশাল মিডিয়ায় এখনও ফলো করছেন দুজনে। সোশাল মিডিয়ায় একে অপরকে নিয়ে সক্রিয় তাঁরা। মাঝেমাঝেই পারিবারিক ছবি পোস্ট করে থাকেন তাঁরা। যদিও সম্প্রতি সানিয়ার পোস্টে তাঁদের বিচ্ছেদের জল্পনাকেই নাড়া দেয়। সূত্রের খবর, সানিয়া সম্প্রতি দুবাইতে তাঁর নতুন বাড়িতে গেছেন। এরআগে তিনি শোয়েব মালিকের সঙ্গে দুবাইতে পাম জুমেইরাতে থাকতেন। সেখান থেকে তিনি সরে গেছেন তাঁর নতুন বাড়িতে। সানিয়া তাঁর ছেলের সঙ্গে রয়েছেন সেখানে। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি স্টোরিতে সানিয়া লিখেছিলেন, “ভাঙা হৃদয় কোথায় যায়? ঈশ্বর খুঁজতে।” ভারতের অন্যতম সেরা টেনিস তারকা ছেলের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে ইজহান তাঁকে চুমু খাচ্ছে। সেই সঙ্গে সানিয়া লিখেছিলেন, “যে মুহূর্তগুলো কঠিন সময় পার করে দেয়।”

     

     

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Sania Mirza (@mirzasaniar)

LinkedIn
Share