Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Kanchenjunga Express: সিগন্যালেই সমস্যা! কীভাবে একই লাইনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর মালগাড়ি?

    Kanchenjunga Express: সিগন্যালেই সমস্যা! কীভাবে একই লাইনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর মালগাড়ি?

    মাধ্যম নিউজ ডেস্ক: কাঞ্চনজঙ্ঘার (Kanchenjunga Express) মতো একটি গুরুত্বপূর্ণ ট্রেনের লাইনে চলে এল মালগাড়ি। সোমবার সকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটল নিউ জলপাইগুড়ির পরের স্টেশন রাঙাপানিতে। কীভাবে এমন ঘটনা ঘটল, তার কারণ খুঁজছে রেল। ইতিমধ্য়েই দুর্ঘটনাস্থলে পৌঁছেছে ১৫টি অ্যাম্বুল্যান্স। দিল্লিতে কন্ট্রোলরুমে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেল সূত্রে খবর, সিগন্যালিং সিস্টেমে সমস্যার কারণেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের (Kanchenjunga Derailed) সঙ্গে মালগাড়ির সংঘর্ষ হয়। 

    সিগন্যালিংয়ের সমস্যা

    রেল সূত্রে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে অনুমান সিগন্যালিংয়ের সমস্যার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। সিগন্যাল ফেল করেই মালগাড়িটি ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে (Kanchenjunga Express) । মালগাড়ির ধাক্কায় ট্রেনের পার্সেল ভ্যান মালগাড়ির ইঞ্জিনের ছাদে উঠে যায়। পিছনের কামরাটি দুমড়ে মুচড়ে যায়। সোমবার সকালে মুষলধারে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। তার মাঝেই ঘটেছে এই দুর্ঘটনা। অসমের শিলচর থেকে শিয়ালদার দিকে আসছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সিগন্যাল লাল থাকায় নীচবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে দাঁড়িয়েছিল ট্রেনটি। তখন সেই লাইনেই এসে পড়ে একটি মালগাড়ি। সজোরে কাঞ্চনজঙ্ঘা (Kanchenjunga Derailed) এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে সেটি। খেলনাগাড়ির মতো মালগাড়ির উপর উঠে পড়ে এক্সপ্রেসের পিছনের একাধিক বগি। লাইচ্যুত হয় মালগাড়িও। 

    আরও পড়ুন: “যত বড়ই আধিকারিক হন, ছাড়া পাবেন না”, নিট বিতর্কে বার্তা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

    মালগাড়ির গতি বেশি

    জানা গিয়েছে, মালগাড়িটি ওভারলোডেড ছিল। গতিও ছিল যথেষ্ট বেশি। রেলের প্রাথমিক অনুমান, লাল সিগন্যাল দেখতে পাননি মালগাড়ির চালক। সেই কারণেই একই লাইনে এসে যায় সেটি। সাধারণত যে লাইনে এক্সপ্রেস (Kanchenjunga Derailed) ট্রেন চলে, সেই লাইনে মালগাড়ি চালানো হয় না। মালগাড়িকে দাঁড় করিয়ে পাস করানো হয় এক্সপ্রেস। এ ক্ষেত্রে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনেই ছিল মালগাড়িটি। একই লাইনেই দু’টি ট্রেন পাস করানোর পরিকল্পনা ছিল রেলের। তবে আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে (Kanchenjunga Express) শিয়ালদার উদ্দেশে রওনা করিয়ে দিয়ে তার পর মালগাড়িকে পাস করানোর কথা। সেই কারণেই মালগাড়িকে লাল সিগন্যাল দেওয়া হয়েছিল। রেলের অনুমান, মালগাড়ির চালক ওই সিগন্যাল দেখতে পাননি। এই ঘটনার পরেই উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের ট্রেন যোগাযোগ আপাতত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বন্ধ ট্রেন চলাচল। রেলের আধিকারিক ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: ‘বিজেপি কর্মীরা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আত্মহত্যা করবে’, কেন এমন বললেন সুকান্ত?

    Sukanta Majumdar: ‘বিজেপি কর্মীরা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আত্মহত্যা করবে’, কেন এমন বললেন সুকান্ত?

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটের ফল প্রকাশ পেয়েছে প্রায় ১০ দিন হয়ে গেল। কিন্তু জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) থামার নাম নেই। বসিরহাট লোকসভার হাড়োয়াতে বিজেপি কর্মীকে বাইক থেকে নামিয়ে মারধর, গলায় দড়ি বেঁধে টেনে নিয়ে নদীতে ফেলে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে রাজ্য়পালের সঙ্গে দেখা করতে চেয়েও দেখা করতে পারেননি শুভেন্দু অধিকারী। এবার আক্রান্ত কর্মীদের হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন করলেন বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

    সুকান্তর প্রশ্ন

    পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীরা আত্মহত্যা করুন, সেটাই কি চান মুখ্যমন্ত্রী? দিল্লিতে দাঁড়িয়ে এই প্রশ্ন তুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। আক্রান্তদের রাজ্যপালের সঙ্গে দেখা করতে বাধা দিয়ে মুখ্যমন্ত্রী গণতন্ত্রের মাথা হেঁট করে দিয়েছেন বলেও এদিন দাবি করেন সুকান্ত। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী কী চান বিজেপি কর্মীরা ডুবে মরুক, আত্মহত্যা করুক?  মুখ্যমন্ত্রী বলে দিন বিজেপি কর্মীরা ওঁর বাড়ির সামনে গিয়ে আত্মহত্যা করবে। আক্রান্ত বিজেপি কর্মীরা রাজ্যপালের কাছেও যেতে পারছে না। রাজ্যপালকে গিয়ে দেখা করতে হচ্ছে আক্রান্তদের সঙ্গে। গণতন্ত্রের পক্ষে এটা লজ্জার। মাননীয় রাজ্যপাল সঠিক প্রশ্ন উত্থাপন করেছেন। পশ্চিমবঙ্গে আক্রান্তদের রাজ্যপালের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। রাজ্যপালকে রাজভবন থেকে বেরিয়ে তাদের সঙ্গে দেখা করতে যেতে হচ্ছে। গণতন্ত্রের মাথা লজ্জায় হেঁট হয়ে গিয়েছে। গণতন্ত্রে সংবিধানকে সংরক্ষণের দায়িত্ব রাজ্যপালের। সেখানেও যদি আক্রান্তরা পৌঁছতে না পারেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় চানটা কী?’ 

    আরও পড়ুন: ছত্তিশগড়ের জঙ্গলে যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াই, নিহত ৮ মাওবাদী, শহিদ ১ জওয়ান

    রাজ্যে আসছে কেন্দ্রীয় দল

    উল্লেখ্য, এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তরা রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের আগাম অনুমতি ছিল আক্রান্তদের কাছে। তার পরও ব্যারিকেড করে তাদের আটকায় পুলিশ। প্রায় ১ ঘণ্টা অপেক্ষার পর ফিরে আসেন শুভেন্দু-সহ আক্রান্তরা। এরপর কলকাতা পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। এরই  মধ্যে  রাজ্যে ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) পরিস্থিতি খতিয়ে দেখতে আসছে বিজেপির কেন্দ্রীয় টিম। হিংসা পরিস্থিতি পর্যালোচনায় কেন্দ্রীয় টিম গঠন করেছেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা। টিমে আছেন ৪ সাংসদ বিপ্লব কুমার দেব, রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল এবং কবিতা পতিদার। পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনও রাজ্যে, ভোট পরবর্তী হিংসার খবর নেই বলে দাবি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বর। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • AFC Champions League: এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কঠিন পরীক্ষার সামনে ইস্টবেঙ্গল ও মোহনবাগান

    AFC Champions League: এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কঠিন পরীক্ষার সামনে ইস্টবেঙ্গল ও মোহনবাগান

    মাধ্যম নিউজ ডেস্ক: এএফসি চ্যাম্পিয়ন্স লিগে (AFC Champions League) খেলার ছাডপত্র পেয়েছে কলকাতার দুই প্রধান মোহনবাগান (Mohun Bagan) ও ইস্টবেঙ্গল (ast Bengal)। আইএসএলের লিগ-শিল্ড জেতার সুবাদে মোহনবাগান সরাসরি চ্যাম্পিয়ন্স লিগ ২-তে খেলবে। ইস্টবেঙ্গল সুপার কাপ জেতায় তাদের যোগ্যতা অর্জন পর্বে খেলতে হবে। এএফসি চ্যম্পিয়ন্স লিগের কথা মাথায় রেখেই দল গঠন করেছে দুই প্রধান। 

    কবে খেলবে ইস্টবেঙ্গল

    আগামী ১৪ অগস্ট ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন্স লিগের (AFC Champions League) প্রাথমিক পর্বের ম্যাচ খেলবে তুর্কমেনিস্তানের আলটিন আসিরের বিরুদ্ধে। খেলাটি হবে  কলকাতায় ইস্টবেঙ্গলের ঘরের মাঠে। ওই একই দলের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে তুর্কমেনিস্তান যাবে লাল হলুদ। প্রায় ১১ বছর পর ইস্টবেঙ্গল ফের এএফসি টুর্নামেন্ট খেলবে। ২০১২ সালে ফেডারেশন কাপ জিতেছিল লাল হলুদ এবং ২০১৩ সালে এএফসি কাপে শেষবার অংশগ্রহণ করেছিল। এরপর শুধুই ব্যর্থতা আর অন্ধকার অধ্যায়। কিন্ত সুপার কাপ জিতে ফের এশিয়ার সেরা মঞ্চে ইস্টবেঙ্গল। 

    ইস্টবেঙ্গলে দিমিত্রিয়স 

    এএফসি-র কথা মনে রেখেই চলতি মরশুমে ইস্টবেঙ্গল (East Bengal) সই করাল দিমিত্রিয়স দিয়ামানতোকোসকে। আইএসএলের সোনার বুট জয়ী স্ট্রাইকার দু’বছরের জন্য লাল হলুদ জার্সি পরছেন। কেরালা ব্লাস্টার্সের হয়ে গত দু’বছরে ৪৪টি ম্যাচ খেলেছেন গ্রিসের এই স্ট্রাইকার। ২৮টি গোল করেছেন। ২০১২ সালে নিজের দেশ গ্রিসের হয়ে অনূর্ধ্ব ১৯ দলে প্রতিনিধিত্ব করেছিলেন দিমিত্রিয়স। এই বিষয়ে কোচ কার্লোস কুয়াদ্রাত বলেছেন, “দিয়ামানতোকোসের যোগদানে দলের আক্রমণ ভাগ শক্তিশালী হবে। আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তাঁকে আমরা রাজি করাতে পেরেছি। একাধিক ক্লাবের প্রস্তাব থাকলেও দিয়ামানতোকোস ইস্টবেঙ্গলকেই বেছে নিয়েছেন।” গত মরশুমে ক্লেটন সিলভার উপর নির্ভর করেছিল ইস্টবেঙ্গল। গোল করার প্রকৃত বক্স স্ট্রাইকার ছিল না। নতুন মরশুমে সেই অভাব দূর হল দিয়ামানতোকোসের যোগদানে। লাল হলুদ জার্সি পরার সুযোগ পেয়ে খুশি গ্রিসের এই স্ট্রাইকার। তাঁর কথায়,”প্রত্যেকেই জানে ইস্টবেঙ্গল এশিয়ার সবচেয়ে বড় সমর্থক পুষ্ট ক্লাব। আমি সেই দলের হয়ে খেলার জন্য মুখিয়ে রয়েছি। দলের সাফল্যের জন্য নিজেকে নিংড়ে দেব।”

    কবে খেলবে মোহনবাগান

    মোহনবাগানের বিপক্ষ দল ঠিক না হলেও তারাও লড়বে এশিয়ার মহা শক্তিধর দেশের ক্লাব দলের বিরুদ্ধে। ১৭ সেপ্টেম্বর থেকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের (AFC Champions League) মূল পর্ব শুরু হবে। তাই সবুজ-মেরুনের প্রতিপক্ষ জানতে আর একটু অপেক্ষা করতে হবে সমর্থকদের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Uttarakhand Accident: উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে বাস পড়ল অলকানন্দার জলে, মৃত অন্তত ১০

    Uttarakhand Accident: উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে বাস পড়ল অলকানন্দার জলে, মৃত অন্তত ১০

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরাখণ্ডের (Uttarakhand Accident) রুদ্রপ্রয়াগ (Rudraprayag) জেলায় পুণ্যার্থী বোঝাই গাড়ি পাহাড় থেকে পড়ে গেল অলকানন্দার জলে। দুর্ঘটনায় অন্ততপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। হৃষিকেশ-বদ্রীনাথ হাইওয়েতে একটি টেম্পো ট্রাভেলার গাড়ি ২৩-২৬ জন যাত্রী নিয়ে খাদে উল্টে পড়ে যায়। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মৃতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ করেছেন। এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

    চলছে উদ্ধার কাজ

    দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর। স্থানীয় এসডিআরএফ এবং প্রশাসন উদ্ধার কাজে হাত লাগিয়েছে। পুলিশ সূত্রে খবর, দিল্লি-গাজিয়াবাদ থেকে একদল পুণ্যার্থী চোপতা তুঙ্গনাথের দিকে যাচ্ছিলেন। জখমদের চিকিৎসার জন্য আনতে গুপ্তকাশী থেকে হেলিকপ্টার রুদ্রপ্রয়াগে পৌঁছে গিয়েছে। এর মধ্যেই চারজনকে এইমসে নিয়ে আসা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রুদ্রপ্রয়াগ শহরের ৫ কিমি আগে বদ্রীনাথ হাইওয়েতে রাইতোলিতে অলকানন্দের জলে পড়ে যায় ছোট বাসটি।

    শোকবার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনায় শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডেলে লিখেছেন, “উত্তরাখণ্ডের (Uttarakhand Accident) রুদ্রপ্রয়াগে পথ দুর্ঘটনার দুঃখজনক খবর পেয়েছি। এই দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে। স্থানীয় প্রশাসন এবং এসডিআরএফ দল উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে৷ আহতদের সম্ভাব্য সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঈশ্বরের কাছে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

    দুর্ঘটনায় শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

    দুর্ঘটনায় (Uttarakhand Accident) শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “রুদ্রপ্রয়াগে (Rudraprayag) টেম্পো ট্রাভেলারের দুর্ঘটনার খরবে আমি ব্যথিত। স্থানীয় প্রশাসন ও এসডিআরএফ দল উদ্ধার কাজ করছে। আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। জেলাশাসককে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আমি ঈশ্বরের কাছে মৃতদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে ৷ আমি আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sikkim: যোগাযোগ বিচ্ছিন্ন কালিম্পঙের বহু অংশ, উত্তর সিকিমে আটকে হাজারেরও বেশি পর্যটক

    Sikkim: যোগাযোগ বিচ্ছিন্ন কালিম্পঙের বহু অংশ, উত্তর সিকিমে আটকে হাজারেরও বেশি পর্যটক

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃষ্টি চলছেই সিকিমে (Sikkim)। ধস নেমে একের পর এক পাহাড়ি রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন উত্তর সিকিম। লাচুং, চুংথাম, জঙ্গুতে এখনও আটকে রয়েছেন প্রায় ১২০০ পর্যটক। সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও। কালিম্পং-এর (Kalimpong) বিভিন্ন অঞ্চল অবরুদ্ধ। ফুঁসছে তিস্তা, রঙ্গীত-সহ ছোট বড় পাহাড়ি নদীগুলি। একটানা বৃষ্টিতে তিস্তার জলস্তর ক্রমশ বাড়ছে। তিস্তাবাজার সংলগ্ন বহু এলাকা জলের তলায়।

    নতুন করে ধস

    শুক্রবার সকালে নতুন করে ধস নামে উত্তর ও দক্ষিণ সিকিমে (Sikkim)। এদিন টুং, দক্ষিণ সিকিমের লিঙ্গসে, লিঙ্গে ও পাইয়ংয়ের মূল রাস্তা এবং কাওখোলা ও সুন্তালে এলাকাতেও ধস নামে। যার ফলে সিংথামের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। মূল সড়ক ধসে ক্ষতিগ্রস্ত হওয়ায় আটকে রয়েছে উদ্ধারকাজ। বৃহস্পতিবার রাতে সিকিম থেকে লাচেন যাওয়ার মূল রাস্তার উপর থাকা সাঙ্গেকেলাংয়ের সেতু ভেঙে পড়েছে। ফলে লাচেন সহ অন্যান্য এলাকায় আটকে থাকা পর্যটকদের টুং চেকপোস্ট পর্যন্ত নামিয়ে আনার পর আর নিচের দিকে আনা যায়নি। 

    আকাশপথে পর্যটকদের উদ্ধারের ভাবনা

    এই পরিস্থিতিতে পর্যটকদের গ্যাংটকে (Sikkim) ফেরাতে হলে আকাশপথ ছাড়া আর কোনও উপায় নেই। প্রতিকূল আবহাওয়ার কারণে এয়ারলিফটও করা সম্ভব হচ্ছে না। আটকে পড়া পর্যটকদের উদ্ধারে ভারতীয় সেনার কাছে সাহায্যের আবেদন জানাতে চলেছে সিকিম প্রশাসন। আবহাওয়া ভাল হলে যাতে পর্যটকদের বিমানে উদ্ধার করা যায়, তার জন্য ইতিমধ্যেই সিকিমের মুখ্যসচিব কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলেছেন। সিকিম প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, লাচুংয়ে আটকে রয়েছে ১২০০ ভারতীয় পর্যটক। বিদেশি পর্যটকদের মধ্যে রয়েছেন তাইল্যাণ্ড, নেপাল এবং বাংলাদেশের ১৫ জন পর্যটক। সিকিম প্রশাসন জানিয়েছে পর্যটকেরা সকলেই সুরক্ষিত আছেন, এমনকী খাবারও মজুত রয়েছে, তবে কোনও রকম ঝুঁকি নিতে নিষেধ করা হয়েছে। কালিম্পংয়ের জেলাশাসক বালাসুব্রহ্মণ্যম বলেন, “নর্থ সিকিমের মঙ্গনের জেলাশাসকের সঙ্গে কথা হয়েছে। আটকে থাকা পর্যটকেরা সুরক্ষিত আছেন। রংপোয় পশ্চিমবঙ্গ এবং সিকিম সীমানায় ট্যুরিস্ট হেল্পডেস্ক খোলা হয়েছে। পর্যটকেরা সীমানায় পৌঁছলে কালিম্পং (Kalimpong) জেলা প্রশাসন পর্যটকদের উদ্ধার করে বাড়ি ফেরাতে প্রস্তুত”।

    বাড়ছে তিস্তার জলস্তর

    সিকিমে (Sikkim) প্রবল বৃষ্টির সঙ্গে উত্তরবঙ্গেও বাড়ছে বৃষ্টির প্রভাব। শুক্রবার কালিম্পংয়ের (Kalimpong) তিস্তাবাজার, মাল্লির প্রতিটি বাড়িতে ঢুকে গিয়েছে তিস্তা নদীর জল । কোথাও কোথাও বাড়ির ভিতরে জমে গিয়েছে পলি। এদিনও কালিম্পং, দার্জিলিং যাওয়ার রাস্তা বন্ধ রয়েছে। বড় কোনও গাড়ি চলছে না। ঘুরপথে বিরিকধারা-মংপু-সিটং-তাকদা হয়ে চলছে ছোট গাড়ি। বৃষ্টি আরও বাড়লে উত্তরের সমতলও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রতিনিয়ত বাড়ছে তিস্তার জলস্তর। এদিন সকালে তিস্তার বাঁধ থেকে ১৭৬৩.৪২ কিউসেক জল ছাড়া হয়েছে, ফলে জলস্তর বেড়েছে তিস্তা নদীর। বিপদের আশঙ্কায় জলপাইগুড়ি তিস্তা সেতু সংলগ্ন এলাকায় নজরদারি বসিয়েছে পুলিশ। নদীতে নেমে কাঠ সংগ্রহ করতে বারণ করা হয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024: বাতিল অনুশীলন, রোহিতদের হোটেলও জলমগ্ন! ফ্লোরিডায় বন্যা, ম্যাচ সরানোর আর্জি

    T20 World Cup 2024: বাতিল অনুশীলন, রোহিতদের হোটেলও জলমগ্ন! ফ্লোরিডায় বন্যা, ম্যাচ সরানোর আর্জি

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত ফ্লোরিডায়। শনিবার ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিয়োনাল পার্ক স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারত-কানাডা খেলা হওয়ার কথা। এই মাঠে ভারত এবং কানাডা ছাড়াও পাকিস্তান এবং আয়ারল্যান্ডের ম্যাচ খেলার কথা। কিন্তু ফ্লোরিডার (Florida) বন্যা পরিস্থিতির কারণে সেই সব ম্যাচ আদৌ হবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। 

    ঘরবন্দি ভারতীয় দল

    ভারতীয় দল ফ্লোরিডায় যে হোটেলে উঠেছে, সেখানও জলে ডুবে গিয়েছে। শেষ ম্যাচ খেলতে নামার আগে প্র্যাকটিস করার কোনও সম্ভাবনা নেই। শুক্রবার হোটেলেই ঘরবন্দি রোহিত-কোহলিরা। যে মাঠে খেলা হবে, সেখানে জল থৈ থৈ করছে। পুরো আউটফিল্ডকে মনে হচ্ছে পুকুর। হড়পা বানে ভাসছে হোটেল, দোকানপাট, হাসপাতাল চত্বর। এই পরিস্থিতিতে সেখানে ম্যাচ হওয়া ঘোর অনিশ্চয়তার। ভারত ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 202) সুপার ৮-এ জায়গা পাকা করে নিয়েছে। তাই এই ম্যাচ নিয়ে চিন্তিত নন রোহিতরা। কিন্তু ফ্লোরিডায় ম্যাচ ভেস্তে গেলে সমস্যায় পড়বে পাকিস্তান। টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে তারা। 

    সমস্যায় পাকিস্তান

    টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) গ্রুপ এ-তে ভারত, পাকিস্তান ছাড়াও রয়েছে আমেরিকা, কানাডা এবং আয়ারল্যান্ড। ভারত নিজেদের তিনটি ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে আমেরিকা। ৩ ম্যাচে ৪ পয়েন্ট পেয়েছে তারা। পাকিস্তান এবং কানাডা তিন ম্যাচে ২ পয়েন্ট পেয়েছে। আয়ারল্যান্ড এখনও পর্যন্ত কোনও ম্যাচ জিততে পারেনি। তাদের যদিও এখনও দু’টি ম্যাচ বাকি রয়েছে। সুপার ৮-এ উঠতে হলে পাকিস্তানকে নিজেদের শেষ ম্যাচ জিততেই হবে। কিন্তু খেলা না হলে আমেরিকা পৌঁছে যাবে সুপার ৮-এ। ফ্লোরিডার (Florida) লডারহিলে ১৬ জুন পাকিস্তানের সঙ্গে ম্যাচ রয়েছে আয়ারল্যান্ডের। সেই ম্যাচ কোনও কারণে বাতিল হলে পাক দলের বিদায় নিশ্চিত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: তিস্তা পাড়ে বন্যার শঙ্কা, গঙ্গা পাড় শুকনো! দক্ষিণবঙ্গে আর কবে ঢুকবে বর্ষা? 

    Weather Update: তিস্তা পাড়ে বন্যার শঙ্কা, গঙ্গা পাড় শুকনো! দক্ষিণবঙ্গে আর কবে ঢুকবে বর্ষা? 

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরবঙ্গ যখন ভাসছে, তখন জ্বলে খাক দক্ষিণবঙ্গ। টানা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম। উত্তরের পাহাড় ও ডুয়ার্স অঞ্চলেও বৃষ্টি চলছে অনবরত (Heavy Rain in North Bengal)। নদী ছাপিয়ে ভাসতে পারে সমতল। ঘুম উড়েছে তিস্তাপাড়ের। আর ঠিক সেই সময়েই জ্বলছে দক্ষিণবঙ্গ। ঘর্মাক্ত রাত কাটছে দিনের পর দিন। বৃষ্টির আশায় দিন গুনছেন মানুষ। তবু তার দেখা নেই। শুক্রবার সকাল থেকেও ভ্যাপসা গরমে সেদ্ধ হচ্ছে শহরবাসী। পশ্চিমের জেলায় চলছে তাপপ্রবাহ। তবে, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় টানা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস (Weather Update)। এদিন বিকেলের পর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। 

    শহরে বৃষ্টি কবে

    আবহাওয়া দফতর (Weather Update) সূত্রে জানা গেছে, কলকাতায় এখনই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী ১৬ এবং ১৭ তারিখ কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে।  বৃহস্পতিবার রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ৩ ডিগ্রি বেড়ে ৩০.১ ডিগ্রি হয়। দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য বেড়ে ৩৫ ডিগ্রি হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সকালে ৬৬ শতাংশ। বেলা বাড়লে ৪৭ শতাংশ। বিকেলের দিকে তা ৯০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে।

    তাপপ্রবাহের শঙ্কা

    পশ্চিমের ৩ জেলায় আজ, শুক্রবারও তাপপ্রবাহের সতর্কতা (Weather Update) জারি রয়েছে। শনিবার বিকেল পর্যন্ত তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি এবং তাপপ্রবাহের সতর্কতা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলাতে। মৃদু তাপপ্রবাহ বা তার অনুরূপ অর্থাৎ ফিল লাইক পরিস্থিতি থাকবে ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলাতে। চূড়ান্ত অস্বস্তিকর ঘর্মাক্ত আবহাওয়া থাকবে হুগলি, পূর্ব বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। বাকি জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। ১৫ তারিখের পর আপাতত রাজ্যে কোথাও তাপপ্রবাহ নেই। কয়েকটি জেলায় শুরু হবে বৃষ্টি। এখনই দক্ষিণবঙ্গে বর্ষা না প্রবেশ করলেও দুটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় হয়েছে। তাঁর প্রভাবেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। ১৪ জুন থেকে টানা দু-তিনদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    আগামী সপ্তাহে বর্ষা মঙ্গল

    গত ৩১ মে থেকে উত্তরবঙ্গে একই জায়গায় আটকে রয়েছে মৌসুমী বায়ু। উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু হলেও দক্ষিণবঙ্গে বরুণদেবের কৃপা এখনও পড়েনি। দক্ষিণবঙ্গে বর্ষা আসার অনুকূল পরিস্থিতি তৈরি হলে তবেই দক্ষিণে বর্ষা প্রবেশের পূর্বাভাস দেওয়া সম্ভব হবে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী ২০ জুন মৌসুমী অক্ষরেখা কিছুটা হলেও দক্ষিণবঙ্গের দিকে সরতে পারে। 

    আরও পড়ুন: বৃষ্টি-ধসে বিপর্যস্ত সিকিম, বিপর্যস্ত লাচুং-লাচেন, আটকে ১৫০০ পর্যটক, বিচ্ছিন্ন যোগাযোগ

    উত্তরে বন্যার সম্ভাবনা

    উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির (Heavy Rain in North Bengal) সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বিপর্যস্ত উত্তরবঙ্গ-সিকিমে আরও বৃষ্টির আশঙ্কা রয়েছে। আরও ৩-৪ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস (Weather Update)। কালিম্পঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার- শুক্রবার উত্তরের তিন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। আবহবিদদের শঙ্কা, সিকিম-ভুটানের বৃষ্টিতে ডুবতে পারে উত্তরের সমতল।  বৃহস্পতিবার রাত থেকে উত্তরবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হচ্ছে। ধূপগুড়ি শহর-সহ গোটা ডুয়ার্স জুড়ে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। যে কারণে ডুয়ার্সের বিভিন্ন নদীতে  জল বাড়তে শুরু করেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup: আইসিসি-র নতুন নিয়মে পেনাল্টি হিসেবে ৫ রান পেল ভারত, জানেন এই নয়া রুল?

    T20 World Cup: আইসিসি-র নতুন নিয়মে পেনাল্টি হিসেবে ৫ রান পেল ভারত, জানেন এই নয়া রুল?

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) ব্যাটারদের ব্যর্থতা সত্ত্বেও জয়ের হ্যাটট্রিক করে সুপার এইটে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। বুধবারও আমেরিকাকে (India vs USA) তাদের ঘরের মাঠে ৭ উইকেটে হারিয়েছে ভারত। আমেরিকার বিরুদ্ধে ম্যাচে ১১১ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতকে করতে হয়েছে ১০৬ রান। ৫ রান ফ্রি-তেই পেয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। আমেরিকার ভুলের খেসারত হিসেবে ৫ রান পেনাল্টি পায় ভারত। আইসিসির এই নতুন নিয়মে প্রথম কোনও দল পাঁচ রান পেল। এর ফলে বুধবারের ম্যাচ বেশ কিছুটা সহজ হয়ে যায় ভারতের কাছে।

    কেন পেনাল্টি পেল ভারত

    এবার টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) শুরু থেকেই স্টপ ক্লক নিয়ম চালু করা হয়েছে। যার কারণ হল দুটি ওভারের মাঝে মাত্র ১ মিনিট সময় দেওয়া হবে। তাঁর আগে নতুন ওভার শুরু করে দিতে হবে। আর এই নিয়ম কেউ যদি একই ম্যাচে তিনবার ভাঙে বা ভুল করে তাহলে প্রতিপক্ষ দলকে ৫ রান পেনাল্টি হিসেবে দেওয়া হবে। আমেরিকা ভারতের বিরুদ্ধে একটি ওভারের পর পরবর্তী ওভার শুরু করতে ৩ বার দেরি করে। তারই খেসারত দিতে হয়। এর ফলে লো স্কোরিং ম্যাচে সুবিধা হয় ভারতের।

    ভারতের সুবিধা

    জয়ের জন্য ভারতের যখন ৩০ বলে ৩৫ রান প্রয়োজন, তখন পেনাল্টিতে পাঁচ রান পায় ভারত। তার ফলে ৩০ বলে ভারতের (India vs USA) টার্গেট হয় ৩০ রান। আসলে আইসিসি-র (T20 World Cup) নিয়ম অনুযায়ী, এক ওভার শেষ হওয়ার পরে যদি কোনও দল ৬০ সেকেন্ডের মধ্যে, পরের ওভার শুরু করতে না পারে, তাহলে ‘ওয়ার্নিং’ দেওয়া হবে। কোনও দল যদি নিজেদের বোলিং ইনিংসের সময় তিন বার এরকম ঘটনা ঘটিয়ে থাকে, তাহলে বিপক্ষ দলকে পাঁচ রান পেনাল্টি দেওয়া হবে। আর এই পাঁচ রানই চাপের মধ্যে পেয়েছে ভারত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Weather Update: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির রেড অ্যালার্ট, দক্ষিণে তাপপ্রবাহের কমলা সতর্কতা

    Weather Update: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির রেড অ্যালার্ট, দক্ষিণে তাপপ্রবাহের কমলা সতর্কতা

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের দুই প্রান্তে ভিন্ন ছবি! ফুলে-ফেঁপে উঠেছে তিস্তা-জলঢাকা। ভারী বৃষ্টিতে কানায় কানায় পূর্ণ উত্তরবঙ্গের পাহাড়ি নদীগুলি। আর গঙ্গাপাড়ে চাতকের হাল। স্বস্তির বর্ষার জন্য প্রতিদিন প্রহর গুনছে মানুষ। একদিকে যখন প্রবল বৃষ্টি চলছে উত্তরবঙ্গে, তখন দক্ষিণের মানুষের হাল চাতক পাখির মতোই। উত্তরবঙ্গে টানা চলছে বর্ষার বৃষ্টি (Rain in North Bengal)। আলিপুরদুয়ার ও কোচবিহারে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস (Weather Update)। অন্যদিকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে।

    উত্তরে চলছে বৃষ্টি

    বৃহস্পতিবার আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিপ্রবল বৃষ্টির (Rain in North Bengal) পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। এই দুই জেলার জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে অরেঞ্জ অ্যালার্ট দারি করা হয়েছে। ইতিমধ্যেই এই পাঁচ জেলায় বৃষ্টির কারণে নদীগুলির কানায় কানায় পূর্ণ। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।  টানা বৃষ্টির ফলে তিস্তার জল আরও বেশি ফুলেফেঁপে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টির জেরে তিস্তা, জলঢাকা, সঙ্কোশ ও তোর্সা নদীতে জলস্তর বাড়তে শুরু করেছে।

    দক্ষিণে তাপপ্রবাহের সতর্কতা

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা।আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, এদিন ও শুক্রবার হুগলি, পূর্ব মেদিনীপুর এবং বীরভূমে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে। এই সময়ের মধ্যে তাপপ্রবাহ চলতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে। দক্ষিণবঙ্গের কোথাও তীব্র তাপপ্রবাহ, কোথাও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের কমলা সতর্কতা এবং বাঁকুড়া ও ঝাড়গ্রামে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: লোকসভা ভোটে কারচুপি, আদালতে যাচ্ছে বিজেপি, জানালেন শুভেন্দু

    Lok Sabha Election 2024: লোকসভা ভোটে কারচুপি, আদালতে যাচ্ছে বিজেপি, জানালেন শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটে অনিয়মের অভিযোগ তুলে রাজ্যের চার লোকসভা (Lok Sabha Election 2024) কেন্দ্র, বসিরহাট, ডায়মন্ড হারবার, জয়নগর, ঘাটাল নিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছে বিজেপি। বুধবার সাংবাদিক বৈঠকে একথা জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটে কারচুপির অভিযোগ তুলে সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। শুভেন্দু (Suvendu Adhikari) জানান, আগামী মঙ্গল বা বুধবার তাঁদের চার প্রার্থী হাইকোর্টে ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী ইলেকশন পিটিশন দাখিল করবেন।

    ডায়মন্ড হারবার প্রসঙ্গে শুভেন্দু

    ডায়মন্ড হারবারে ভোটের ক্ষেত্রে বিপুল কারচুপি হয়েছে অভিযোগ তুলে হাইকোর্টে ইলেকশন পিটিশন করা হবে বলে জানান শুভেন্দু (Suvendu Adhikari)। সেখানে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অভিজিৎ দাস (ববি) অভিযোগ জানাবেন। ডায়মন্ড হারবারের পাশাপাশি জয়নগর এবং ঘাটালের বিভিন্ন ভোটকেন্দ্রের ‘ওয়েব কাস্টিং’-এর ফুটেজ কেন্দ্রীয় গবেষণাগারে পরীক্ষার জন্য হাই কোর্টে আর্জি জানাবে বিজেপি। বিরোধী দলনেতা বলেন, ‘‘ফুটেজ যাচাই করে যদি অনিয়ম প্রমাণিত হয় তবে সিবিআই তদন্ত এবং পুরো নির্বাচন বাতিলের দাবি জানাবে বিজেপি।’’ শুভেন্দু আরও বলেন, “ডায়মন্ডহারবারে ছাপ্পা হয়েছে ১০ লক্ষের বেশি। কেশপুরে ছাপ্পা দেড় লক্ষের বেশি। ক্যানিং পূর্ব পশ্চিমেও ছাপ্পা। গোটা রাজ্যে অন্তত ২৫ লাখ ভোট ছাপ্পা দেওয়া হয়েছে।”

    ঘাটাল-বসিরহাট নিয়ে

    শুভেন্দু জানান, বসিরহাট লোকসভার জয়ী তৃণমূল প্রার্থী হাজি নুরুলের প্রার্থিপদ বাতিলের আবেদন করা হবে আদালতে। শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ‘‘তিনি নিয়ম মেনে বকেয়া শংসাপত্র তাঁর মনোনয়নের সঙ্গে দেননি। তাই তাঁর মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে ইলেকশন পিটিশন দাখিল করবেন বসিরহাট লোকসভা (Lok Sabha Election 2024) কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র।” শুভেন্দুর কথায়, ‘‘ঘাটালে আমাদের প্রার্থী হিরন্ময় চট্টোপাধ্যায় (অভিনেতা হিরণ) ইলেকশন পিটিশন করবেন।’’ সেই সঙ্গে তাঁর মন্তব্য, ‘‘তৃণমূল শুনে রাখুক এই ইলেকশন পিটিশন চার-পাঁচ বছর ধরে ঝুলবে না। ছ’মাসের মধ্যে যাতে ডিসক্লোজার হয়, সেই ব্যবস্থা আমরা করব।’’

    আরও পড়ুন: আর্দ্রতাজনিত অস্বস্তি অব্যাহত, বৃষ্টি হলেও কমবে না গরম! কী বলছে হাওয়া অফিস?

    কোচবিহারে যাচ্ছেন শুভেন্দু

    কোচবিহার লোকসভা (Lok Sabha Election 2024) কেন্দ্রের গণনা নিয়েও আসছে অভিযোগ। সেই অভিযোগ খতিয়ে দেখতে শনিবার কোচবিহারে যাচ্ছেন শুভেন্দু (Suvendu Adhikari)। তিনি বলেন, ‘‘শনিবারের পর কোচবিহার কেন্দ্র নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ১৮ রাউন্ড পর্যন্ত আমাদের প্রার্থী নিশীথ প্রামাণিক এগিয়ে ছিলেন, ১৯-২০ রাউন্ডে তাঁকে হারিয়ে দেওয়া হয়েছে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share