Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • 18th Lok Sabha Session: নয়া সরকার গঠনের পর আজ শুরু লোকসভার প্রথম অধিবেশন, কী হবে সারাদিন?

    18th Lok Sabha Session: নয়া সরকার গঠনের পর আজ শুরু লোকসভার প্রথম অধিবেশন, কী হবে সারাদিন?

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন সরকার গঠনের পর আজ, সোমবার থেকে শুরু হচ্ছে লোকসভার (18th Lok Sabha Session) প্রথম অধিবেশন। নয়া নির্বাচিত সাংসদদের শপথগ্রহণ দিয়ে শুরু হবে অষ্টাদশ লোকসভার এই বিশেষ অধিবেশন। এই অধিবেশনেই শপথ নেবেন সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে জয়ী সাংসদরা ৷ সেইসঙ্গে এই অধিবেশনে নির্বাচিত হবেন নব গঠিত লোকসভার স্পিকার ৷ আগামী ২৬ জুন লোকসভার স্পিকার নির্বাচন করা হবে। পরদিন অর্থাৎ ২৭ জুন লোকসভা এবং রাজ্যসভায় যৌথ ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মু।

    আজ সংসদের সারাদিন

    সোমবার অধিবেশন (18th Lok Sabha Session) শুরুর আগেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লোকসভার প্রোটেম স্পিকার হিসেবে ভ্রাতৃহরি মহতাবকে শপথবাক্য পাঠ করাবেন। রাষ্ট্রপতি ভবনে এই শপথ অনুষ্ঠান হবে। এরপর সকাল ১১টা নাগাদ প্রোটেম স্পিকার পৌঁছবেন লোকসভায়। এরপরে বিজেপি সাংসদরা সকাল ১১টায় সংসদে পৌঁছবেন এবং অধিবেশন শুরুর আহ্বান জানাবেন। প্রথমদিনে নির্বাচিত  সাংসদরা ২ মিনিট নীরবতা পালনের পর লোকসভার সেক্রেটারি জেনারেল উৎপল কুমার সিং সকল নির্বাচিত সাংসদদের তালিকা পেশ  করবেন। এরপর প্রোটেম স্পিকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Pm Modi) লোকসভার দলনেতা হিসাবে শপথ পাঠের জন্য আহ্বান জানাবেন। এরপরে প্রোটেম স্পিকারকে সাহায্য করার জন্য রাষ্ট্রপতির সুপারিশে সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হবে। 

    কী কী হবে এবারের অধিবেশনে

    আগামী দুইদিন ধরে সংসদে কেবল প্রতিটি রাজ্য থেকে নির্বাচিত সাংসদদের শপথবাক্য পাঠ করানো হবে। লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হবে আগামী ২৬ জুন। ২৭ জুন, দুই কক্ষে যৌথ ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির বক্তব্যের ধন্যবাদ জ্ঞাপন নিয়ে ২৮ জুন থেকে আলোচনা শুরু হবে। আগামী ২ বা ৩ জুলাই সংসদে বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী মোদি। এরপরে অধিবেশন মুলতুবি হয়ে যাবে। আগামী ২২ জুলাই থেকে বাজেট পেশের জন্য ফের অধিবেশন শুরু হতে পারে।

    আরও পড়ুন: ডাক্তারিতে সুযোগ, পরে আইএএস! চাকরি ছেড়ে ২৬ হাজার কোটির কোম্পানি রোমান সাইনির

    অধিবেশন সুষ্ঠভাবে চলার আর্জি

    এবারের লোকসভা (18th Lok Sabha Session) অধিবেশন সুষ্ঠভাবে চলুক চায় বিজেপি। দেশকে এগয়ে নিয়ে যাওয়ার স্বার্থে অধিবেশন শান্তিপূর্ণ ভাবে চলা আবশ্যক বলে মত গেরুয়া শিবিরের। তাই অধিবেশন শুরুর আগে রবিবার লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। তিনি জানিয়েছেন, সরকার চায় সংসদের অধিবেশন সুষ্ঠভাবে চলুক। সেই নিয়েই সুদীপের সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Anupam Kher: জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবির নেগেটিভ নেই! অনুপম খেরের অফিসে চুরির ঘটনায় গ্রেফতার ২

    Anupam Kher: জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবির নেগেটিভ নেই! অনুপম খেরের অফিসে চুরির ঘটনায় গ্রেফতার ২

    মাধ্যম নিউজ ডেস্ক: বলিউডের বিশিষ্ট অভিনেতা অনুপম খেরের (Anupam Kher) অফিসে চুরির ঘটনায় দুজনকে গ্রেফতার করল মুম্বই পুলিশ (Mumbai Police)। সম্প্রতি আন্ধেরি পশ্চিমে অভিনেতা অনুপম খেরের অফিসে চুরি হয়। সিন্দুক ভর্তি টাকার সঙ্গে চুরি হয় জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘ম্যায়নে গান্ধী কো নেহিঁ মারা’র (Maine Gandhi Ko Nahi Mara) নেগেটিভ। এই ছবির নেগেটিভ চুরি যাওয়ায় ভেঙে পড়েন অভিনেতা।

    তদন্তে পুলিশ

    অভিনেতা অনুপম খেরের (Anupam Kher)  অফিসটি যে বাড়িতে সেটি পুরনো বলে পাশের বাড়ির সিসিটিভি ক্যামেরার সাহায্য নেয় পুলিশ (Mumbai Police)। সেই ফুটেজ খতিয়ে দেখে জানা যায়, দু’জন ব্যক্তি এই চুরির সঙ্গে জড়িত। মুম্বইয়ের যোগেশ্বরী এলাকা থেকে মজিদ শেখ এবং মহম্মদ দালের বাহরিম খান নামে ওই দুজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন দুই ব্যক্তির অপরাধমূলক ইতিহাস রয়েছে এবং তারা অপরাধ করার জন্য অটোরিকশা ব্যবহার করে। এরা মুম্বইয়ের বিভিন্ন এলাকায় চুরি করেছে এর আগেও। চোরেরা রাতে জোর করে অনুপম খেরের অফিসে প্রবেশ করে এবং প্রায় ৪ লাখ টাকার নগদ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। চুরি যাওয়া জিনিস উদ্ধার হয়েছে কি না সে বিষয়ে পুলিশের তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

    আর পড়ুন: হিন্দুজা পরিবারের চারজনকে কারাবাসের সাজা সুইৎজারল্যান্ডের আদালতের

    অনুপমের উদ্বেগ

    সমাজমাধ্যমে বিপর্যস্ত অফিসের ছবি পোস্ট করেন অনুপম (Anupam Kher) নিজেই। থানায় অভিযোগ দায়ের করে অভিনেতা সমাজমাধ্যমে লেখেন, “অফিসের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ (Mumbai Police) জানিয়েছে, খুব দ্রুত তদন্ত হবে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, তারা সব জিনিস নিয়ে বাড়ি থেকে বেরিয়ে একটি অটোতে উঠে পড়ে। ঈশ্বরের কৃপায় ওদের মতিগতি ঠিক হোক।” 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • SSC Scam: ভুয়ো সুপারিশ পত্রের মাধ্যমে নিয়োগ! এসএসসি দুর্নীতিতে যুক্ত শিক্ষক-অশিক্ষক কর্মীরাও

    SSC Scam: ভুয়ো সুপারিশ পত্রের মাধ্যমে নিয়োগ! এসএসসি দুর্নীতিতে যুক্ত শিক্ষক-অশিক্ষক কর্মীরাও

    মাধ্যম নিউজ ডেস্ক: বেআইনি নিয়োগের (Recruitment Case) ক্ষেত্রে এক দফতর থেকে অন্য দফতরে কী ভাবে ইমেল চালাচালির মাধ্যমে সমন্বয় সাধন করা হত, তা জানতে পেরেছে ইডি। আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি,  ভুয়ো সুপারিশ পত্রের মাধ্যমে এসএসসিতে (SSC Scam) প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও ১৮৩ জন অযোগ্য প্রার্থীকে চাকরি দেওয়া হয়েছিল। অন্যদিকে সিবিআই জানিয়েছে শুধু মন্ত্রী, বা সরকারি আধিকারিক নয় রাজ্য় জুড়ে নিয়োগ দুর্নীতিতে যুক্ত রয়েছেন বহু শিক্ষকও। অযোগ্য় চাকরিপ্রার্থীদের জিজ্ঞাসাবাদ করে এরকম বহু শিক্ষক ও অশিক্ষক কর্মীদের নাম পেয়েছে সিবিআই।

    আদালতে ইডির দাবি

    আদালতে ইডি দাবি করেছে, এসএসসিতে (SSC Scam) প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও ১৮৩ জন অযোগ্য প্রার্থীকে নিয়োগের জন্য তৈরি করা হয়েছিল ভুয়ো সুপারিশপত্র। এর পর সেই সুপারিশপত্র পাঠিয়ে দেওয়া হয়েছিল মধ্য শিক্ষা পর্ষদ (ডব্লিউবিবিএসই)-এর কাছে। সেই দফতরের কয়েক জন কর্মীর মাধ্যমে অযোগ্য প্রার্থীদের ভুয়ো নিয়োগপত্র প্রকাশিত হত। ইডির দাবি, এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তিপ্রসাদ সিন্‌হার নির্দেশে এই ভুয়ো সুপারিশপত্র তৈরির কাজটি করেছিলেন দফতরের অস্থায়ী কর্মী সমরজিৎ আচার্য। ইডির দাবি, এই সুপারিশগুলো এসেছিল মূলত ‘মিডলম্যান’ প্রসন্নকুমার রায়ের থেকে। তাঁর হয়ে আবার কাজ করতেন প্রদীপ সিং ওরফে ছোটু।

    কীভাবে করা হত সুপারিশ

    ইডি দাবি করেছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে এজেন্টদের সঙ্গে যোগ ছিল প্রসন্নের। ওই এজেন্টদের মাধ্যমে টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের বিষয়ে তথ্য জোগাড় করতেন প্রসন্ন। তার পর বেআইনি ভাবে তাঁদের চাকরির সুপারিশ করতেন শান্তিপ্রসাদের কাছে। সমরজিৎকে অযোগ্য প্রার্থীদের নাম সুপারিশ করে যে ইমেল করেছিলেন ছোটু, তা হাতে এসেছে ইডির। ইডি জানিয়েছে, একটি মেল ২০২০ সালের ১৬ জুন সমরজিৎকে করেছিলেন প্রদীপ। মেলের সঙ্গে ‘একাদশ-দ্বাদশ অ্যালটেড স্কুল-২১’ নামাঙ্কিত একটি ‘অ্যাটাচমেন্ট’ পাঠানো হয়েছে। তাতে ২১ জন প্রার্থীর নাম পাঠানো হয়েছিল। ইডির আরও দাবি, সমরজিৎ এই সুপারিশপত্রের প্রিন্ট করিয়ে পাঠিয়ে দিতেন পর্ষদের দফতরে। সেখানে রাজেশ লায়েক নামে এক কর্মী নিয়োগপত্র (Recruitment Case)  প্রিন্ট করাতেন। সেই কাজটা করতেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নির্দেশে। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য নিয়োগপত্র প্রিন্ট করাতেন রাজেশ।

    আর পড়ুন: হিন্দুজা পরিবারের চারজনকে কারাবাসের সাজা সুইৎজারল্যান্ডের আদালতের

    যুক্ত শিক্ষক-অশিক্ষক কর্মীরা

    অন্যদিক, ২০১৬ সালের এসএসসি-র প্যানেলে (SSC Scam) অযোগ্য চাকরিপ্রাপকদের চিহ্নিত করার কাজ চালাচ্ছে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, অযোগ্য় চাকরিপ্রার্থীদের জিজ্ঞাসাবাদ করে ৩৭ জনের নাম পাওয়া গেছে। এর মধ্য়ে রয়েছে বিভিন্ন সকুলে কর্মরত ১১ জন শিক্ষক ও ২ জন অশিক্ষক কর্মীর নাম। অযোগ্য়দের বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ায় কি ভূমিকা ছিল শিক্ষক ও অশিক্ষক কর্মীদের? সরাসরি টাকার লেনদেনেও যুক্ত ছিলেন তাঁরা? জানতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সিবিআই সূত্রের খবর, সোমবার থেকে শিক্ষক, অশিক্ষক কর্মী সহ ৩৭ জনকে তলব করা হবে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Mohammed Shami: শুরু করলেন অনুশীলন, চলতি বছরেই কি জাতীয় দলের জার্সি গায়ে মাঠে ফিরবেন শামি?

    Mohammed Shami: শুরু করলেন অনুশীলন, চলতি বছরেই কি জাতীয় দলের জার্সি গায়ে মাঠে ফিরবেন শামি?

    মাধ্যম নিউজ ডেস্ক: গোড়ালিতে চোট নিয়েই গত বছর একদিনের বিশ্বকাপে খেলেছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। দেখা গিয়েছিল তাঁর স্বপ্নের স্পেল। বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নিয়েও তার পর থেকেই মাঠের বাইরে শামি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে গোড়ালিতে অস্ত্রোপচার হয় তাঁর। কিন্তু এখনও পুরোপুরি সুস্থ হতে পারেননি। আরও কয়েক মাস সময় লাগবে বলে মনে করা হচ্ছে। যদিও বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (National Cricket Academy) বল করতে শুরু করে দিয়েছেন লড়াকু শামি।

    কেমন আছেন শামি

    এনসিএ-তে (National Cricket Academy) চিকিৎসক নীতীন প্যাটেল এবং স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ রজনীকান্তের তত্ত্বাবধানে রয়েছেন মহম্মদ শামি (Mohammed Shami)। তাঁর ছোটবেলার কোচ বদরুদ্দিন বলেন, “শামি বোলিং শুরু করেছে। লম্বা রান আপ নিয়ে বল করছে না। বল ছাড়ার সময় পুরো কোমর ভাঙছে না। কিন্তু বল করছে এটাই বড় ব্যাপার।” শামির এক পরিচিত বলেন, “খুব তাড়াতাড়ি ভারতীয় জার্সিতে দেখা যাবে শামিকে। সমাজমাধ্যমে দেখা যাচ্ছে ও কী ভাবে উন্নতি করছে। খুব পরিশ্রম করছে ও। তবে স্বাভাবিক ভাবে বোলিং শুরু করলে স্পষ্ট ভাবে বলা সম্ভব শামি কবে মাঠে ফিরবে।”  

    আরও পড়ুন: রানে ফিরতে মরিয়া কোহলি, বাংলাদেশকে হারিয়ে আজই শেষ চার নিশ্চিত করতে চায় ভারত

    কবে ফিরবেন শামি

    ঋষভ পন্থ, যশপ্রীত বুমরা, লোকেশ রাহুল এবং শ্রেয়স আয়ারকে বড় চোটের পর সুস্থ করে তুলেছিল জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (National Cricket Academy)। তাঁদেরও রিহ্যাব করতে হয়েছিল। গত ছ’মাস ক্রিকেট না খেলা শামিকেও (Mohammed Shami) রিহ্যাবের মধ্যে দিয়ে যেতে হবে। ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনালে শেষ বার খেলতে দেখা গিয়েছিল মহম্মদ শামিকে। আশা করা হচ্ছে সেপ্টেম্বর-অক্টোবর মাসে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শামিকে খেলতে দেখা যেতে পারে। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে তাঁকে ফেরানোর চেয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজকে। ভারত ৫ নভেম্বর টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় সফর করবে। সেই দলে শামিকে পেতে চাইছে টিম ইন্ডিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলার জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ ভারতের কাছে অতি গুরুত্বপূর্ণ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024: রানে ফিরতে মরিয়া কোহলি, বাংলাদেশকে হারিয়ে আজই শেষ চার নিশ্চিত করতে চায় ভারত

    T20 World Cup 2024: রানে ফিরতে মরিয়া কোহলি, বাংলাদেশকে হারিয়ে আজই শেষ চার নিশ্চিত করতে চায় ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বিশ্বকাপের (T20 World Cup 2024) আসরে এখনও পর্যন্ত অপরাজিত ভারত। সুপার এইটের প্রথম ম্যাচে আফগানিস্তানকে সহজে হারিয়েছে রোহিত-ব্রিগেড। কিন্তু দলের ব্যাটিং লাইন আপ চিন্তায় রেখেছে ভারতীয় সমর্থকদের। ফর্মে নেই রোহিত-কোহলি। তাই কোনওভাবেই বেঙ্গল টাইগারদের হালকা করে দেখছেন না কোচ রাহুল দ্রাবিড়। গত কয়েক দশকে দু’দেশের (India vs Bangladesh) লড়াই বরাবরই অন্য মাত্রা পেয়েছে। বিশ্বকাপে তা নিয়ে আরও চর্চা হয়। রোহিতরা যে কোনও মূল্যে এই ম্যাচ জিতে সেমির টিকিট পকেটে পুরতে চান। 

    ভারত-বাংলাদেশ অতীত রেকর্ড

    ব্যাটিংই তাঁদের হারিয়ে দিচ্ছে। এমনটাই মনে করছেন বাংলাদেশের (T20 World Cup 2024) অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গ্রুপ পর্বে চমক দেখিয়ে সুপার-৮’এ উঠে এসেছিল টাইগার শিবির। তবে প্ৰথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে সুবিধা করতে পারেনি বেঙ্গল টাইগাররা। ভারতের বিপক্ষে ভাল খেলার কথা জানিয়ে দিলেন শান্ত। সেমির দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচ তাদের জিততেই হবে। টি২০ আন্তর্জাতিকে ভারত ও বাংলাদেশ ১৩ বার পরস্পরের মুখোমুখি হয়েছে। ভারত জিতেছে ১২টিতে। একটিতে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। যদিও টি২০ বিশ্বকাপে ভারত চারবার বাংলাদেশের মুখোমুখি হয়ে জিতেছে সব ম্যাচেই। আজকের ম্যাচেও রোহিত শর্মারাই ফেভারিট।

    বৃষ্টি হলে কী হবে

    ওয়েস্ট ইন্ডিজে এখন বর্ষার মরশুম। আজকের ম্যাচে কোনও বৃষ্টির পূর্বাভাস না থাকলেও আকাশে রয়েছে মেঘের আনাগোনা। সুপার আটের (T20 World Cup 2024) কোনও ম্যাচের জন্যই কোনও রিজার্ভ ডে নেই। ম্যাচটি ভেসে গেলে দুই দলই এক করে পয়েন্ট পাবে। তবে ভারতের সঙ্গে বাংলাদেশের ম্যাচটি ভেস্তে গেলে চাপে পড়বেন শাকিবরা। তাদের তখন অস্ট্রেলিয়া-আফগানিস্তান এবং ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে। পাশাপাশি আফগানিস্তাকে তাদের হারাতেই হবে। কারণ তারা ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার কাছে একটি ম্যাচে হেরে বসে রয়েছে। রানরেটও সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। অন্যদিকে, রোহিতরা এই ম্যাচে জিতে সরাসরি সেমির দৌড় নিশ্চিত করতে চাইছে। টিম ইন্ডিয়া কোনওভাবেই সুপার এইটের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে চায় না। ভারতের শেষ ম্যাচ সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে।

    ম্যাচটি কখন কোথায় দেখা যাবে

    ভারত বনাম বাংলাদেশ (India vs Bangladesh) ম্যাচটি শুরু হবে রা ৮টায়। ডিজনি প্লাস হটস্টার মোবাইল অ্যাপে বিনামূল্যে ম্যাচটির লাইভ স্ট্রিমিং করা যাবে। এছাড়া ম্যাচটি স্টার স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচার করা হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Sheikh Hasina: বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক হাসিনার, আজ কথা প্রধানমন্ত্রী মোদির সঙ্গে

    Sheikh Hasina: বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক হাসিনার, আজ কথা প্রধানমন্ত্রী মোদির সঙ্গে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-বাংলাদেশ দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আগামী দিনেও অব্যাহত থাকবে। দুই দেশ সবসময়েই একে অপরের পাশে আছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) সঙ্গে বৈঠকের পর এমনই মত প্রকাশ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। দু’দিনের সফরে শুক্রবারই ভারতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দু’দিন দিল্লিতে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। শুক্রবার ভারতে এসেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে একান্ত বৈঠক সারেন হাসিনা।

    ঘনিষ্ঠ এবং স্থায়ী সম্পর্ক 

    হাসিনার (Sheikh Hasina) ভারত সফর প্রসঙ্গে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে জয়শঙ্কর (S Jaishankar) লেখেন, ‘‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পেরে খুবই আনন্দিত। তাঁর এই সফর আমাদের দু’দেশের স্থায়ী এবং ঘনিষ্ঠ সম্পর্ককে জোরদার করবে।’’ শুক্রবার হাসিনাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। এই সফর দু’দেশের সম্পর্ককে ত্বরান্বিত করতে সাহায্য করবে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

    মোদি-হাসিনা বৈঠক

    শনিবার দুপুরে শীর্ষ প্রতিনিধি পর্যায়ে এব‌ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক করবেন হাসিনা (Sheikh Hasina)। সই হওয়ার কথা ১০টিরও বেশি চুক্তিপত্রে। এর মধ্যে অন্তত ৪টির মেয়াদ শেষে পুনর্নবীকরণ হওয়ার কথা রয়েছে। উঠতে পারে তিস্তার জল বণ্টনের বিষয়ও। বিদেশ মন্ত্রকে সূত্রে জানানো হচ্ছে, অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়া, প্রতিরক্ষা সহযোগিতায় নতুন মোড় তৈরি করা, বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো, সংযোগ ব্যবস্থা ও দ্বিপাক্ষিক পরিকাঠামোর উন্নতি, মংলা বন্দর পরিচালনার মতো বিষয়গুলি গুরুত্ব পাবে মোদি-হাসিনা বৈঠকে। তিস্তার পাশাপাশি এবারের আলোচনায় বিশেষ গুরুত্ব পেতে পারে গঙ্গা জলচুক্তি। ২০২৬-এ যেটির মেয়াদ শেষ হবে। সেই চুক্তির নবীকরণ ঢাকার অগ্রাধিকারের তালিকায় আছে। এছাড়া বৈঠকে গুরুত্ব পাবে অর্থনৈতিক নিরাপত্তা। ভারতের বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করার জন্য সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে বলেও জানা গিয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sheikh Hasina: দিল্লি পৌঁছলেন শেখ হাসিনা,  শনি-সকালে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একান্ত বৈঠক

    Sheikh Hasina: দিল্লি পৌঁছলেন শেখ হাসিনা, শনি-সকালে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একান্ত বৈঠক

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দু’সপ্তাহের মধ্যে ফের ভারতে এলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। শুক্রবার বিকেলে তিনি নয়া দিল্লি পৌঁছন। ভারতের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান বিমান বন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। লোকসভা নির্বাচনে জয়ী বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতে কোনও দেশের প্রধানমন্ত্রীর এটিই প্রথম দ্বিপাক্ষিক সফর। শনিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গে বৈঠক করবেন হাসিনা।

    সাজানো হয়েছে রাজপথ

    হাসিনার এই সফরে ভারত এবং বাংলাদেশের মধ্যে একাধিক ‘মউ’ স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) আগমনে নয়াদিল্লিতে ইন্ডিয়া গেট, কর্তব্য পথ, অশোকা রোড এবং ফিরোজ শাহ রোডে স্বাগত জানিয়ে শেখ হাসিনার পোস্টার ও ব্যানার লাগানো হয়েছে। শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে রাষ্ট্রপতি ভবনে লাল গালিচা বিছানো হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাবেন এবং দু’দেশের জাতীয় সঙ্গীত বাজানো হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনারও দেওয়া হবে। 

    হাসিনার সফরসূচি

    শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার সকালে দিল্লির হায়দরাবাদ হাউসে শুরু হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) উপস্থিতিতে দু-দেশের শীর্ষস্তরের বৈঠক। তার আগে রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হবে। সেখান থেকে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানাবেন হাসিনা (Sheikh Hasina)। বেলার দিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাঁর সম্মানে দুপুরে রাষ্ট্রীয় মহাভোজের আয়োজন করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টায় দিল্লি বিমানবন্দর থেকে বিশেষ বিমানে ঢাকার উদ্দেশে রওনা দেবেন হাসিনা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Arvind Kejriwal: মুক্তি মিলল না, আপাতত আরও ২-৩ দিন তিহাড়ই ঠিকানা কেজরিওয়ালের

    Arvind Kejriwal: মুক্তি মিলল না, আপাতত আরও ২-৩ দিন তিহাড়ই ঠিকানা কেজরিওয়ালের

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি হাইকোর্টে আটকে গেল অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) জামিন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। শুক্রবার জরুরি ভিত্তিতে শুনানির পর বিচারপতি সুধীরকুমার জৈন এবং বিচারপতি রবীন্দ্র দুদেজার বেঞ্চ জানিয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যে এ সংক্রান্ত পরবর্তী নির্দেশ ঘোষণা করা হবে। ফলে ততদিন জেলেই থাকতে হবে কেজরিওয়ালকে। প্রসঙ্গত, বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত কেজরির স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করে। সেই রায়কে চ্যালেঞ্জ করে শুক্রবার দিল্লি হাইকোর্টে (Delhi High Court) আবেদন করেছিল ইডি। এদিন শুনানি শুরু হতেই কেজরিওয়ালের জামিনে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে দিল্লি হাইকোর্ট।

    জেলেই থাকছেন কেজরিওয়াল 

    বৃহস্পতিবার রাতে  ১ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কোজরিওয়ালের (Arvind Kejriwal) জামিন মঞ্জুর করেছিল ট্রায়াল কোর্ট। সেই নির্দেশ মতো শুক্রবার বেলাতেই তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু, দিল্লি হাইকোর্টের সিদ্ধান্তে এখনই মিলছে না মুক্তি। অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুরের রায়ের বিরোধিতা করে জরুরি শুনানির আবেদন জানিয়েছিল ইডি। সেই আবেদনে সাড়া দেয় দিল্লি হাইকোর্ট। শুনানি না হওয়া পর্যন্ত ট্রায়াল কোর্টের রায় কার্যকর হবে না বলে জানিয়েছিল দিল্লির শীর্ষ আদালত (Delhi High Court)। ফলে আপাতত তিহাড় জেল থেকে মুক্তি মিলছে না দিল্লির মুখ্যমন্ত্রীর।

    আরও পড়ুন: সরকারি জমি বেদখল হচ্ছে, কার্যত মেনে নিল রাজ্য! প্রশাসনকে পরামর্শ শুভেন্দুর

    কেন জামিনের বিরোধিতা

    ট্রায়াল কোর্ট অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) জামিন মঞ্জুর করার পরই দিল্লি হাইকোর্টে (Delhi High Court) এর বিরোধিতা করে আর্জি জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির আইনজীবীর দাবি ছিল, নিম্ন আদালতে যুক্তি পেশ করার জন্য যথেষ্ঠ সময় দেওয়া হয়নি তদন্তকারীদের। অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু জানান, লিখিত জবাব দাখিলের জন্য সময় দেওয়া হয়নি ট্রায়াল কোর্টে। যা ন্যায্য নয়। আর্থিক তছরুপ আইনের ৪৫ নম্বর ধারা উদ্ধৃত করে তিনি বলেন, ‘আমাদের মামলা খুবই পোক্ত।’ তিন মাস আগে, দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি সংক্রান্ত একটি ‘মানি লন্ডারিং’ মামলায় কেজরিওয়ালকে  গ্রেফতার করে ইডি। এই মামলার তদন্ত আলাদাভাবে করছে সিবিআই। কেজরিওয়াল লোকসভা নির্বাচনে প্রচারের জন্য অন্তর্বর্তী জামিনে গত মাসে জেল থেকে মুক্তি পান এবং ২রা জুন তিনি তিহাড় জেলে আত্মসমর্পণ করেছিলেন তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jammu Kashmir: ‘‘নিজের সরকার গড়বে কাশ্মীর’’! উন্নয়নই উপত্যকায় শান্তি ফেরাবে, মত মোদির

    Jammu Kashmir: ‘‘নিজের সরকার গড়বে কাশ্মীর’’! উন্নয়নই উপত্যকায় শান্তি ফেরাবে, মত মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: বিভাজনের রাজনীতি নয়, একমাত্র উন্নয়নই পারে উপত্যকায় শান্তি ফেরাতে, এমনই অভিমত প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম বৃহস্পতিবার দুই দিনের সফরে জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) গিয়েছেন মোদি। এদিন উপত্যকায় আনুষ্ঠানিক ভাবে ৮৪টি গুরুত্বপূর্ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী মোদি। ওই প্রকল্পগুলির জন্য খরচ হবে আনুমানিক ১৫০০ কোটি টাকা।

    উন্নত কাশ্মীরের স্বপ্ন

    প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, কাশ্মীরে (Jammu and Kashmir) সড়ক, জল সরবরাহ, উচ্চশিক্ষা ক্ষেত্রে উন্নয়নে বিপুল অর্থ বরাদ্দ করেছে কেন্দ্র। বিশেষ ভাবে চেন্নানি-পাটনিটপ-নাশরির উন্নয়নে জোর দেওয়া হয়েছে। একদিকে যেমন শিল্প তৈরিতে উৎসাহ দেওয়া হবে, পাশাপাশি ছয়টি সরকারি কলেজ গড়ে তোলা হবে। পরিকাঠামো উন্নয়নের সঙ্গেই যুব সমাজের পাশে থাকারও বার্তা দিতে চায় বিজেপি সরকার। উপত্যকায় কৃষি এবং সহযোগী ক্ষেত্রে ১৮০০ কোটি ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। যাতে উপকৃত হবেন জম্মু ও কাশ্মীরের ২০টি জেলার ৯০ ব্লকের ১৫ লক্ষ নাগরিক। এদিন শ্রীনগরের শের-এ-কাশ্মীর আন্তর্জাতিক সভাকক্ষে ‘যুব সমাজের ক্ষমতায়ন, জম্মু ও কাশ্মীরের পরিবর্তন’ শীর্ষক আলোচনাসভায় অংশ নেন মোদি (PM Modi)। এরপর ২০০০ জন যুবাকে সরকারি চাকরির নিয়োগপত্রও বিলি করেন। 

    কাশ্মীরে বিধানসভা নির্বাচন

    কাশ্মীরে (Jammu and Kashmir) আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। নিজেদের জন্য এবার সরকার গঠন করবেন কাশ্মীরিরা এদিন এমনই দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, ‘বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সেই দিন বেশি দূরে নয় যেদিন উপত্যকা একটি রাজ্য হিসেবে তার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আজ ভারতের সংবিধান সত্য়িকার অর্থে জম্মু ও কাশ্মীরে বাস্তবায়িত হয়েছে। এই সবই হচ্ছে ৩৭০ ধারার দেওয়াল যেটা সবাইকে বিভক্ত করেছিল সেটা পড়ে যাওয়ার জন্য। আমরা দেখছি এই নির্বাচনে কাশ্মীরবাসী গত ৩৫-৪০ বছরের রেকর্ড ভেঙেছে।’

    এদিন মোদি (PM Modi) আরও বলেন, “জম্মু ও কাশ্মীরে এই পরিবর্তন আসছে কেন্দ্রীয় সরকারের ১০ বছরের প্রচেষ্টার ফলে। পাকিস্তান থেকে আসা শরণার্থীরাও প্রথমবার তাদের ভোট দিয়েছেন। পঞ্চায়েত, পুরসভায় প্রথমবারের মতো ওবিসি সংরক্ষণ কার্যকর করা হয়েছে। এবার ভারতের একটি রাজ্য হিসেবে সম মর্যাদা পাবে কাশ্মীর।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: ভিজল কলকাতা! হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত, ধারাপাত দক্ষিণের একাধিক জেলায়

    Weather Update: ভিজল কলকাতা! হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত, ধারাপাত দক্ষিণের একাধিক জেলায়

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘নীল নবঘনে আষাঢ় গগনে’ অবশেষে এল বৃষ্টি (Weather Update)। জুনের প্রথম সপ্তাহ থেকেই গঙ্গা পাড়ে লুকোচুরি খেলছে বৃষ্টি। আসছি…আসছি করেও তার দেখা নেই। বৃহস্পতিবার বেলা ১২টার পর আকাশে কালো মেঘ দেখেও তাই অনেকে বলতে পারছিলেন না বৃষ্টি হবে। কিন্তু দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। নামল বৃষ্টি (Rain in Kolkata)। ঘড়িতে বেলা ১টা। নামল ঝিরঝিরে বৃষ্টি। রাস্তা-ঘাটে যাঁরা ছিলেন ছাতা না খুলেই ধারা স্নানে স্নিগ্ধ হলেন।

    কবে আসছে বর্ষা

    গত চার থেকে পাঁচ দিন ধরে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ক্রমশ বাড়ছিল। তাপমাত্রার পাশাপাশি অস্বস্তি বাড়াচ্ছিল আপেক্ষিক আর্দ্রতা। আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) জানাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে চলেছে। এই সপ্তাহেই মৌসুমী বায়ু ইসলামপুর থেকে নীচের দিকে নামতে পারে। দক্ষিণবঙ্গের প্রাক বর্ষার বৃষ্টিপাত শুরু হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তবে সপ্তাহান্তে বদলাতে পারে আবহাওয়া। রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।  আগামী কয়েক দিনে তাপমাত্রাও কিছুটা কমবে।

    কোথায় কোথায় বৃষ্টি

    গরমে কাহিল দক্ষিণবঙ্গবাসী চাতকের মতো অপেক্ষা করে ছিল বৃষ্টির জন্য। গত কয়েক দিন ধরে কলকাতা (Rain in Kolkata) এবং সংলগ্ন এলাকায় আকাশ মেঘলা, তবে বৃষ্টি হচ্ছিল না।  বৃহস্পতিবার সেই অপেক্ষার অবসান হয়েছে। দমদম, যাদবপুর, বেহালা, ধর্মতলা, নিউ টাউন, শোভাবাজার, শ্যামবাজার, কসবা এলাকায় বৃষ্টি হয়েছে। ভিজেছে একাধিক জেলাও। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, ঝাড়গ্রামে বৃষ্টির সঙ্গে ছিল ঝোড়ো হাওয়াও। তবে,  বেশির ভাগ জায়গাতেই ঝিরঝিরে বৃষ্টি দেখা গিয়েছে। সেই বৃষ্টি খুব বেশি ক্ষণ স্থায়ীও হয়নি। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, মেঘ সৃষ্টি হচ্ছে স্থানীয় ভাবে। তার জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

    আর পড়ুন: নিট-ইউজি মেডিক্যাল এন্ট্রাস পরীক্ষার পুনর্মূল্যায়ন, স্কোর কমতে পারে অনেকের

    উত্তরে দুর্যোগ অব্যাহত

    উত্তরবঙ্গে দুর্যোগ আরও কিছুদিন চলবে, বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Update)। সিকিম ও ভুটান পাহাড়ের পাশাপাশি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে সিকিম ও দার্জিলিং-কালিম্পঙে অবিরাম বৃষ্টিতে তিস্তার জল বিপদসীমার উপরেই রয়েছে। দার্জিলিং-কালিম্পং রোডের ওপর দিয়ে বইছে তিস্তা। ফের বন্ধ যান চলাচল। জলে ভাসছে তিস্তাবাজার এলাকা। ১০ নম্বর জাতীয় সড়কের জায়গায় জায়গায় ধস নামায় রাস্তা বন্ধ। গাড়ির লম্বা লাইন, আটকে পড়েছেন পর্যটকরা। এর মধ্যে আবহাওয়া দফতরের পূর্বাভাসে সিঁদুরে মেঘ দেখছেন উত্তরবঙ্গবাসী। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share