Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • T20 World Cup 2024: অক্ষর-কুলদীপ ঘূর্ণিতে বেসামাল ইংল্যান্ড, ফের বিশ্বকাপ ফাইনালে ভারত

    T20 World Cup 2024: অক্ষর-কুলদীপ ঘূর্ণিতে বেসামাল ইংল্যান্ড, ফের বিশ্বকাপ ফাইনালে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: মাত্র সাত মাসের ব্যবধান, আবারও বিশ্বকাপ (T20 World Cup 2024) ফাইনালে ভারত।  গত নভেম্বরে দেশের মাটিতে অপরাজিত থেকে একদিনের বিশ্বকাপ ফাইনালে খেলেছিল রোহিতরা। এবার সুদূর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টিম ইন্ডিয়া। ভারতের বরাবরের শক্তি স্পিন আক্রমণেই হারিয়ে গেল ইংরেজরা। অক্ষর-কুলদীপ ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারলেন না জস বাটলার, ফিল সল্ট, লিভিং স্টোনরা। সঙ্গে তো রয়েইছেন বুম বুম বুমরা। মনের জোরকে সম্বল করে অ্যাডিলেডের বদলা নিয়ে নিলেন রোহিতরা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অ্যাডিলেডে রোহিতের ভারতকে ১০ উইকেটে গুঁড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছিল ইংরেজরা। সেই দলের আট জন ক্রিকেটার এই ম্যাচেও প্রথম একাদশে ছিলেন। কিন্তু এ বার ফলাফল বদলাতে পারলেন না তাঁরা। সেই ম্যাচের নায়ক জস বাটলার এদিন খলনায়ক হলেন। টসে জিতেও আগে বল করার সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে গেল। আগে ব্যাট করে ১৭১/৭ তুলেছিল ভারত। জবাবে ইংল্যান্ড থেমে গেল ১০৩ রানে। ভারত জিতল ৬৮ রানে। 

    বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে টস-ফ্যাক্টর

    টসের আগেই ধারাভাষ্যকারেরা বলছিলেন, কোনও অধিনায়কই জিততে চাইবেন না। বৃষ্টির কারণে দীর্ঘ সময় উইকেট ঢাকা থাকায় পিচ কেমন আচরণ করবে তা কেউই বুঝতে পারছিলেন না। তবে নিশ্চিত ভাবেই প্রথমে ব্যাট করা দলের সমস্যা বেশি হত। টসে হেরে রোহিত শর্মাদের সেই আগে ব্যাটই করতে হল। যদিও রোহিত স্বীকার করলেন, তাঁরা আগে ব্যাট করতেই চেয়েছিলেন। এদিনও রাজকীয় ভঙ্গিতেই শুরু করেন রোহিত।  টপলিকে ছয় মেরে আশা জাগিয়েছিলেন কিং কোহলিও। কিন্তু না এবারও ব্যর্থ বিরাট। টপলির বলের লাইন বুঝতেই পারলেন না বিরাট। যা কোনওভাবেই তাঁকে মানায় না। পন্থ, সূর্যকুমারও ফিরলেন দ্রুত। কিন্তু একদিন আগলে রেখে অধিনায়কোচিত ইনিংস উপহার দেন রোহিত। কিন্তু চালিয়ে খেলার তাড়নায় আদিল রশিদের গুগলির সামনে ঠকে যান রোহিত। হার্দিকও চালিয়ে খেলেন। তখন স্কোরবোর্ডে রানের দরকার ছিল। শেষ দিকে রবীন্দ্র জাডেজা এবং অক্ষর  প্যাটেলের সৌজন্যে ১৭১/৭ তোলে ভারত।

    ঘূর্ণিতে বেসামাল

    ভারতের রান তাড়া করতে নেমে শুরুটা ভালই করেছিলেন সল্ট ও বাটলার। ইংরেজ অধিনায়কের (T20 World Cup 2024) আগ্রাসী মনোভাব দিকে ফিরে আসছিল অ্যডলিডের স্মৃতি। কিন্তু না তা হয়নি। পিচ বুঝে চতুর্থ ওভারেই অক্ষরকে নিয়ে আসেন রোহিত। ওভারের প্রথম বলেই বাটলার-কাঁটা উপড়ে নিলেন অক্ষর। প্রথম বলেই কাট করতে গিয়ে পন্থের হাতে ক্যাচ দিলেন বাটলার। পরের ওভারে বুমরা তুলে নিলেন সল্টকে। ষষ্ঠ ওভারে সেই অক্ষরই তুলে নেন জনি বেয়ারস্টো। পাওয়ার প্লে-র মধ্যে তিন উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যায় ইংল্যান্ড। সেখান থেকে আর ফিরতে পারেনি গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কুলদীপ ও অক্ষর ৩টি করে উইকেট পান। বুমরা নেন ২টি উইকেট। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024: এবার ভরসা বুমরা-কুলদীপ! বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের রান ২০ ওভারে ১৭১

    T20 World Cup 2024: এবার ভরসা বুমরা-কুলদীপ! বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের রান ২০ ওভারে ১৭১

    মাধ্যম নিউজ ডেস্ক: বারবার বৃষ্টি বাধা হল টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারত-ইংল্যান্ড (India vs England) সেমিফাইনাল ম্যাচে। আশঙ্কা ছিলই। আর সেটাই সত্যি হল। বৃষ্টিবিঘ্নিত গায়ানায় পিছিয়ে গেল বিশ্বকাপ সেমিফাইনালে (ICC T20 World Cup 2024) ভারত-ইংল্যান্ড ম্যাচের টস। সন্ধ্যা সাড়ে ৭টার পরিবর্তে টস হল রাত সড়ে ৮টার পর। ৮.৫০ মিনিটে। তারপর শুরু হয় খেলা। তবে তা-ও বৃষ্টিবিঘ্নিত। এদিনও রান পেলেন না বিরাট কোহলি। এক প্রান্ত আটকে রেখে রোহিত করলেন ৫৭ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ভারতের রান দাঁড়ায়

    টসে জিতে বোলিং

    এদিন টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিলেন ইংরেজ অধিনায়ক জস বাটলার। ভিজে মাঠে সুইং পেলেন ইংল্যান্ডের (India vs England) বোলাররা। এদিনও ব্যর্থ বিরাট। টপলির সোজা বলে আড়াআড়ি খেলতে গেলেন কোহলি। বল ভেঙে দিল লেগ স্টাম্প। তার আগেই ছয় মেরেছিলেন টপলিকে। দাঁড়াতে পারলেন না পন্থ। প্রথম ওভারেই উইকেট নিলেন স্যাম কারেন। তাঁর দ্বিতীয় বলেই চালাতে গিয়ে মিড অনে ক্যাচ দিলেন পন্থ (৪)। এদিনও খেলা ধরলেন রোহিত ও সূর্য। কিন্ত ৮ ওভারের মাথায় ফের নামল অঝোড়ে বৃষ্টি। ভারত তখন ৬৫। ক্রিজে রোহিত (৩৭) এবং সূর্য (১৩)।

    কখনও মেঘ, কখনও বৃষ্টি। বর্তমানে এটাই গায়ানার অবস্থা। হঠাৎ করেই বৃষ্টি নামছে। আবার কিছুক্ষণ পরেই সব বন্ধ। যদি খেলা ভেস্তে যায়, তা হলে ফাইনালে উঠবে ভারত। কারণ, সুপার ৮-এ গ্রুপ শীর্ষে শেষ করেছেন রোহিত শর্মারা। ইংল্যান্ড সেখানে গ্রুপে দ্বিতীয় স্থানে শেষ করেছে। সেই কারণে, খেলা না হলে সুবিধা হবে ভারতের। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

  • Bharatiya Nyaya Sanhita: ১ জুলাই থেকে চালু ন্যায় সংহিতা, সংসদে ঘোষণা রাষ্ট্রপতির

    Bharatiya Nyaya Sanhita: ১ জুলাই থেকে চালু ন্যায় সংহিতা, সংসদে ঘোষণা রাষ্ট্রপতির

    মাধ্যম নিউজ ডেস্ক: সারা দেশে ১ জুলাই থেকে চালু হবে ন্যায় সংহিতা (Bharatiya Nyaya Sanhita)। বৃহস্পতিবার সংসদের উভয় সভার যৌথ অধিবেশনে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। সেখানেই এই ঘোষণা করেন তিনি। অষ্টাদশ লোকসভা গঠনের পর এটিই সংসদে রাষ্ট্রপতির প্রথম ভাষণ। তিনি জানান, ব্রিটিশ শাসনে গোলামি ব্যবস্থায় যে শাস্তির বিধান ছিল এবার তা ঘুচবে। শাস্তির বদলে ন্যায়ে বিশেষ জোর দেওয়া হবে।

    কী বললেন রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির কথা অনুযায়ী,  আগামী জুলাইয়ের প্রথম দিন থেকে ১৮৬০ সালে তৈরি ‘ইন্ডিয়ান পেনাল কোড’ (ভারতীয় দণ্ডবিধি) প্রতিস্থাপিত হল ‘ভারতীয় ন্যায় সংহিতা’ দিয়ে। ১৮৯৮ সালের ‘ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট’ (ফৌজদারি দণ্ডবিধি) প্রতিস্থাপিত হবে ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’ দিয়ে এবং ১৮৭২ সালের ‘ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট’ (ভারতীয় সাক্ষ্য আইন) প্রতিস্থাপিত হবে ‘ভারতীয় সাক্ষ্য আইন’-এ। রাষ্ট্রপতি (Droupadi Murmu) এদিন বলেন, “১ জুলাই থেকে ন্যায় সংহিতা (Bharatiya Nyaya Sanhita) চালু হবে। ব্রিটিশরাজে গোলামি ব্যবস্থায় শাস্তির বিধান ছিল। সেই আইন বদলের সাহস দেখিয়েছে সরকার। এবার শাস্তির (New Criminal Law) বদলে ন্যায়ে বিশেষ জোর দেওয়া হবে।”

    ন্যায় সংহিতা কী

    উল্লেখ্য, ১৮৬০ সালে ব্রিটিশ সরকার ভারতীয় দণ্ডবিধির প্রবর্তন করেন। স্বাধীনতার ৭৫ বছর সেই আইনে বদল আনা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, দণ্ড সংহিতার এই নয়া আইন সন্ত্রাসের ক্ষেত্রে আরও কড়া হতে চলেছে। এছাড়াও গণপিটুনি, জাতীয় সুরক্ষাকে লঙ্ঘন সংক্রান্ত অপরাধে কঠিন থেকে কঠিনতর শাস্তি আসতে চলেছে এই নয়া আইনের হাত ধরে। এর ফলে ভারতীয় আইন ব্যবস্থা থেকে পুরোপুরি মুছে যাবে ব্রিটিশ আমলে তৈরি হওয়া নিয়মগুলি।

    আরও পড়ুন: বালিকা বধূ রূপা এখন ডাক্তার! মাত্র ৮ বছরে বিয়ে, দুই সন্তানের মা অবশেষে স্বপ্নপূরণ

    নারী-সুরক্ষায় জোর 

    নতুন তিন আইনে (New Criminal Law) একাধিক গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত করা হয়েছে। কিছু নিয়মে বদলও আনা হয়েছে। মহিলা এবং শিশুদের বিরুদ্ধে হওয়া অপরাধগুলির ক্ষেত্রে আরও কঠোর সাজার বিধান থাকছে নতুন আইনে। নয়া আইনে ১৮ বছরের কমবয়সি মহিলাকে ধর্ষণের সাজা হবে মৃত্যুদণ্ড অথবা আজীবন কারাদণ্ড। গণধর্ষণের ক্ষেত্রে ২০ বছর থেকে আজীবন জেলের সাজার কথা বলা হয়েছে। এমনকি, মহিলাদের হার বা মোবাইল ছিনতাইয়ের মতো ঘটনার বিচারের জন্য রয়েছে নয়া আইন। যৌন হিংসার মামলার ক্ষেত্রে নির্যাতিত মহিলার বয়ান তাঁরই বাড়িতে এক জন মহিলা ম্যাজিস্ট্রেটের সামনে নথিবদ্ধ করার কথাও জানাচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা (Bharatiya Nyaya Sanhita)। বিয়ে বা চাকরির প্রতিশ্রুতি দিয়ে মহিলাদের সঙ্গে যৌন সম্পর্কের অপরাধের জন্য ১০ বছরের সাজার কথা বলা হয়েছে এতে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে তৃণমূল বিধায়ক তাপস ‘ঘনিষ্ঠ’ ইতিকে ফের তলব সিবিআইয়ের

    Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে তৃণমূল বিধায়ক তাপস ‘ঘনিষ্ঠ’ ইতিকে ফের তলব সিবিআইয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) তদন্তে ফের সিবিআই-এর তৃণমূল নেত্রী ইতি সরকার।  নদিয়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ইতিকে তলব করেছে সিবিআই।  নদিয়া জেলার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার ঘনিষ্ঠ ইতি আগেও গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

    কেন তলব ইতিকে

    বৃহস্পতিবার তাপস ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত ইতিকে সমন পাঠিয়েছে সিবিআই। কেন তাঁকে তলব করা হল তা নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। অর্থের বিনিময়ে চাকরির দেওয়ার মামলাতেই ডেকে পাঠানো হয়েছে ইতিকে। সূত্রের খবর, তদন্তকারীরা মূলত চাকরি সংক্রান্ত বিষয় ছাড়াও তাপস সাহার সঙ্গে তাঁর যোগাযোগের বিষয়টি জানতে চান। ইতি দীর্ঘ দিন ধরেই বিভিন্ন সরকারি স্কুলে স্কুলের পোশাক সরবরাহের ব্যবসায় যুক্ত। এর পাশাপাশি তিনি বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়ার কাজও করে থাকেন। তাঁকে জেরা করে সিবিআই (CBI) কোনও নতুন তথ্যের সন্ধান করতে চাইছে বলেই অনুমান।

    আরও পড়ুন: নিজস্ব পেমেন্ট অ্যাপ চালু করল ফ্লিপকার্ট! জানেন কীভাবে ব্যবহার করবেন?

    তাপসকে জেরা

    গত শুক্রবারই নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় তাপসকে ডেকে পাঠানো হয়েছিল নিজাম প্যালেসে সিবিআই দফতরে। সেই দিন তাপসের কণ্ঠস্বরের নমুনাও সংগ্রহ করে সিবিআই। তার সাত দিনের মধ্যেই তাপস-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীকে তলব করায় নতুন করে জল্পনা শুরু হয়েছে। প্রথমবার তাপস সাহাকে সঙ্গে নিয়েই ইতি সরকারের বাপের বাড়ি বেতাইয়েরই কাছের বিআর আম্বেদকর কলেজে তল্লাশি চালিয়েছিল গোয়েন্দারা। তল্লাশি চলেছিল তাপসের বাড়িতেও। নিয়োগ দুর্নীতি মামলায় এখনও জেলেই রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যরা। নিয়োগ দুর্নীতি মামলায় আরও বেশ কয়েকজন ‘বড় নাম’-কে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করতে পারে খবর। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Dr Rupa Yadav: বালিকা বধূ রূপা এখন ডাক্তার! মাত্র ৮ বছরে বিয়ে, দুই সন্তানের মা অবশেষে স্বপ্নপূরণ 

    Dr Rupa Yadav: বালিকা বধূ রূপা এখন ডাক্তার! মাত্র ৮ বছরে বিয়ে, দুই সন্তানের মা অবশেষে স্বপ্নপূরণ 

    মাধ্যম নিউজ ডেস্ক: বয়স মাত্র ৮ বছর। তখন সে তৃতীয় শ্রেণিতে পড়ে। গ্রামের স্কুলের মেধাবী ছাত্রী। কিন্তু অভাবের ঘরে মেয়ের পড়াশোনা বাতুলতা! এমনই ভাবনা থেকে পরিবারের চাপে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছিল রূপাকে (Dr Rupa Yadav)। শখ ছিল ডাক্তার হওয়ার।  সম্ভব কী করে? হাল ছাড়েননি রূপা। পাশে পেয়েছিলেন স্বামী শঙ্করকে। অভাব থাকলেও স্ত্রীয়ের ইচ্ছাকে পূর্ণ মর্যাদা দিয়েছেন পেশায় গাড়িচালক শঙ্কর। সাহায্য করেছিলেন শ্বশুরবাড়ির লোকেরাও। প্রথম থেকে না হলেও রূপার ইচ্ছের কাছে হার মেনেছিল সব প্রতিকূলতা। এখন প্রতিষ্ঠিত ডাক্তার রূপা যাদব।

    ছোটতেই বিয়ে, তারপর পড়াশোনা

    রাজস্থানের বালি ভুমিকে কেন্দ্র করে তৈরী হয়েছিল হিন্দি সিরিয়াল ‘বালিকা বধু’ (Child Bride from Rajasthan)। যেখানে বধূ ছিল আনন্দী। বাস্তবে সেই রাজস্থানের বালি ভুমিকে কেন্দ্র করে রচিত হল বধূ রুপা যাদবের (Dr Rupa Yadav) কাহিনী। মাত্র ৮ বছর বয়সে তাঁর বিয়ে হয়ে যায় ১২ বছরের শঙ্কর লালের সঙ্গে! বাল্যবিবাহের পরও পড়াশোনায় কোনও খামতি হতে দেননি ছোট থেকেই মেধাবী রূপা। দশম শ্রেণির পরীক্ষায় ৮৪ শতাংশ নম্বর পাওয়া সেটাই প্রমাণ করে। এরপর ধীরে ধীরে উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলেন তিনি। রূপার স্বামী বা তাঁর শ্বশুর-শাশুড়িও কখনও তাঁকে বাধা দেননি ঠিকই, কিন্তু আর্থিক কষ্ট বরাবরই ছিল তাঁদের। সংসার সামলেই রূপা প্রস্তুতি নিয়েছিলেন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার। সেখানে সফল হয়েই সন্তানকে কোলে নিয়ে ডাক্তারি পড়া শুরু রূপার।

    আরও পড়ুন: নিজস্ব পেমেন্ট অ্যাপ চালু করল ফ্লিপকার্ট! জানেন কীভাবে ব্যবহার করবেন?

    স্বপ্নপূরণ, পাশে পরিবার

    ২০১৭ সালে নিট ইউজি পাশ করেছেন রূপা (Dr Rupa Yadav)। এখন তিনি ডাক্তার। নাগৌড় জেলার খারিয়া গ্রামের একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার পদে কর্মরত তিনি। ডাক্তার হওয়ার আগে একাধিক প্রাইভেট ফার্মে কাজ করেছেন তিনি। এখন গাইনোকোলজিস্ট হওয়ার স্বপ্ন দেখছেন রূপা (Child Bride from Rajasthan)। প্রস্তুতি নিচ্ছেন নিট পিজির। স্বামী হিসেবে শঙ্করকে ফুল মার্কস দিচ্ছেন রূপা। বলছেন, ”আমাকে সাহায্য করবে বলে নিজের পুরনো বাড়ি ছেড়েছে ও। সংসারের বাড়তি খরচ সামলানোর জন্য একসঙ্গে একাধিক কাজও করেছে। এখন বাড়ির সামনে একটি দোকান চালিয়েই আমাকে সাহায্য করে।” স্বাভাবিকভাবেই স্ত্রীর এই সাফল্যে গর্ববোধ করেন শঙ্করও। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Flipkart: নিজস্ব পেমেন্ট অ্যাপ চালু করল ফ্লিপকার্ট! জানেন কীভাবে ব্যবহার করবেন?

    Flipkart: নিজস্ব পেমেন্ট অ্যাপ চালু করল ফ্লিপকার্ট! জানেন কীভাবে ব্যবহার করবেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: নিজস্ব পেমেন্ট অ্যাপ চালু করল ই-কমার্স জায়ান্ট ফ্লিপকার্ট (Flipkart)। বুধবার থেকে শুরু হল ফ্লিপকার্টের নিজের পেমেন্ট অ্যাপ ‘সুপার ডট মানি’ (Super.money)। অ্যাক্সিস ব্যাঙ্কের (Axis Bank) সঙ্গে জোটবদ্ধ হয়ে এই ইউপিআই পেমেন্ট সার্ভিস (Flipkart UPI Service) চালু করেছে ই-কমার্স সংস্থা। আপাতত অ্যান্ড্রয়েড ইউজাররা ফ্লিপকার্ট ইউপিআই সার্ভিস ব্যবহার করতে পারবেন। অনলাইন এবং অফলাইন পেমেন্ট, উভয়ক্ষেত্রেই এই পেমেন্ট সিস্টেম ব্যবহার করা যাবে। ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে এই অ্যাপ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

    কীভাবে ব্যবহার করবেন

    ভারতে বিগত বেশ কয়েক বছরে দারুণভাবে জনপ্রিয় হয়েছে পেটিএম, ফোন পে, গুগল পে, অ্যামাজন পে- এইসব ইউপিআই অ্যাপ। এবার এইসব ইউপিআই পেমেন্ট সার্ভিসগুলির সঙ্গে ফ্লিপকার্ট (Flipkart) ইউপিআই পেমেন্ট সার্ভিস জোরদার প্রতিযোগিতায় নামতে চলেছে। জানা গিয়েছে, এখন থেকে অ্যান্ড্রয়েড ইউজাররা ফ্লিপকার্টের অ্যাপ থেকেই সরাসরি বিল পেমেন্ট করতে পারবেন। এর পাশাপাশি টাকা পাঠানোও যাবে। ফ্লিপকার্ট ইউপিআই সার্ভিসের মাধ্যমে কোনও জিনিসের দাম দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের পরিষেবার ক্ষেত্রেও পেমেন্ট করা যাবে, যেমন- রিচার্জ, বিল পেমেন্ট ইত্যাদি। এর পাশাপাশি ফ্লিপকার্ট মার্কেটপ্লেসের বাইরে কিউআর কোড স্ক্যান করে অ্যাপের বাইরেও পেমেন্ট করা সম্ভব। সুপার ডট মানির (Super.money) প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী প্রকাশ সিকারিয়া জানিয়েছেন এই টিম আগামী সপ্তাহ থেকে গ্রাহকদের প্রতিক্রিয়া মূল্যায়ন করবে। 


    একগুচ্ছ সুবিধা

    ফ্লিপকার্ট (Flipkart) ইউপিআই ট্রানজাকশনের ক্ষেত্রে ক্রেতাদের জন্য একগুচ্ছ সুবিধা এনেছে ই-কমার্স কর্তৃপক্ষ। সুপারকয়েন, ক্যাশব্যাক, ভাউচারের মতো সুবিধা দেওয়া হবে গ্রাহকদের। প্রথম ৫টি স্ক্যানের ক্ষেত্রে ইউজাররা ১০টি সুপারকয়েন পাবেন। ন্যূনতম ১০০ টাকার পেমেন্ট করলেও থাকছে এই সুপারকয়েন পাওয়ার সুযোগ। এর পাশাপাশি ওয়ালমার্ট অধিকৃত ফ্লিপকার্টে প্রথম অর্ডারের ক্ষেত্রে ফ্ল্যাট ২৫ টাকা ছাড়ও ক্রেতাদের দেবে ই-কমার্স সংস্থা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup: আফগান রূপকথায় ইতি, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

    T20 World Cup: আফগান রূপকথায় ইতি, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: অভিজ্ঞতার অভাব, বড় ম্যাচে নার্ভ ফেল, ব্যাটিং দুর্বলতা, টসে জিতে ফিল্ডিং নেওয়ার ভুল সিদ্ধান্ত কারণ যাই হোক এবারের মতো স্বপ্নের দৌড় শেষ আফগানিস্তানের। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের সামনে খড়-কুটোর মতো উড়ে গেল আফগানিস্তান। নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশের মতো টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিলেন গুরবাজরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হার মানতে হল রশিদ খানদের। একপেশে সেমিফাইনালে ৯ উইকেটে জিতে কাপের কাছাকাছি পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা (South Africa vs Afghanistan)।

    টস-ভাগ্য

    বৃহস্পতিবার সকালে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন রশিদ। অনেকে মনে করছেন, সেটাই বোধ হয় ভুল হল। দক্ষিণ আফ্রিকার ব্যাটারেরা স্পিনারদের বিরুদ্ধে খুব স্বচ্ছন্দ নন। আফগানিস্তান প্রথমে বল করে অল্প রানে প্রোটিয়াদের আটকে দিলে, নিজেদের সামনে একটা রানের লক্ষ্য নিয়ে খেলতে নামতে পারতেন। কিন্তু রশিদের পরিকল্পনা ছিল অন্য। তিনি দলের বোলিংকে কাজে লাগাতে চেয়েছিলেন পরে। রশিদ জানেন তাঁর দলের শক্তি বোলিং। তাই পরে বল করলে ম্যাচ জেতার সুযোগ পবেশি থাকবে বলে মনে করেছিলেন তিনি। কিন্তু দলের ব্যাটিং বিপর্যয় যে এভাবে হবে তা ভাবতে পারেনি আফগান অধিনায়ক। 

    দুর্বল ব্যাটিং দাগ কাটতে পারল না

    এদিন শুরু থেকেই প্রোটিয়া পেসারদের সুইংয়ের দাপট সামলাতে পারলেন না রহমানুল্লা গুরবাজেরা। চার রানে প্রথম উইকেট পড়ে। গুরবাজ এদিন তিন বল খেলে শূন্য রানে আউট হন। অপর ওপেনার ইব্রাহিম জাদরান মাত্র দুই রান করে ফেরেন। অস্ট্রেলিয়া ম্যাচের নায়ক গুলবদিন করেন ৯ রান। আজমাতুল্লা ওমরজাই ১০ রান করে ফেরেন। পাওয়ার প্লে-র মধ্যে একটি দল যদি ৫ উইকেট হারায় তা হলে ম্যাচে ফেরা কঠিন হয়। নির্ধারিত ২০ ওভারও ব্যাট করতে পারেননি আফগানি ব্যাটাররা। মাত্র ১১.৫ ওভারেই গুটিয়ে যায় তারা। করে ৫৬ রান। বল হাতে তিনটে করে উইকেট নেন মার্কো জেনসন, তাবরেজ শামসি। দুটো করে উইকেট নেন কাগিসো রাবাডা ও অনরিখ নকিয়া। স্লোয়ার ও পিচের স্পিন নিয়ে বাজিমাত করে প্রোটিয়ারা।

    জয় সময়ের অপেক্ষা

    আফগানিস্তানের ইনিংস ১০০ পেরোলেও লড়াই করার জায়গায় থাকতে পারতেন রশিদরা। কিন্তু এত কম রানে আটকে যাওয়ার পর আর কিছু করার ছিল না। দক্ষিণ আফ্রিকার (South Africa vs Afghanistan) জয় ছিল সময়ের অপেক্ষা। রান তাড়া করতে নেমে তাদের খুব একটা সমস্যায় পড়তে হয়নি। ওপেনার কুইন্টন ডি কক ব্যর্থ হন। তিনি মাত্র পাঁচ রান করে ফেরেন। ফজলহক ফারুকির বলে তিনি বোল্ড হন। ৫৭ রান তাড়া করতে নেমে মাত্র ৮.৫ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup: বদলার ম্যাচ ভারতের, ইতিহাস গড়তে চায় আফগানিস্তান

    T20 World Cup: বদলার ম্যাচ ভারতের, ইতিহাস গড়তে চায় আফগানিস্তান

    মাধ্যম নিউজ ডেস্ক: গত টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল ভারতকে। এবারও ফের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছে টিম ইন্ডিয়া। ভারতের কাছে কার্যত এটা বদলার ম্যাচ। ইতিহাস বদলাতে চায় রোহিতরা। অন্যদিকে প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ইতিহাসের সামনে প্রতিবেশী আফগানিস্তান।

    দুরন্ত ভারত 

    কাপ (T20 World Cup) ও রোহিতদের মধ্যে আর মাত্র দুটো ম্যাচের দুরত্ব। ভারতকে টি-২০ বিশ্বকাপ জয় করার জন্য সেমিফাইনালে ইংল্যান্ডকে হারাতেই হবে। এবারের টি-২০ বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দল এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে। গ্রুপ পর্যায়ে টিম ইন্ডিয়া আয়ারল্যান্ডকে ৮ উইকেটে, পাকিস্তানকে ৬ রানে এবং আমেরিকাকে ৭ উইকেটে পরাস্ত করেছে। এরপর গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচটা কানাডার বিরুদ্ধে বৃষ্টির কারণে ভেস্তে যায়। অন্যদিকে সুপার এইট পর্বে টিম ইন্ডিয়া আফগানিস্তানকে ৪৭ রানে, বাংলাদেশকে ৫০ রানে এবং অস্ট্রেলিয়াকে ২৪ রানে পরাস্ত করেছে গ্রুপ পর্যায় এবং সুপার এইট পর্বে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করার পর ভারতীয় ক্রিকেট দল সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে হারানোর আপ্রাণ চেষ্টা করবে। এই ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গেলে সুপার এইটে শীর্ষে থাকার জন্য সরাসরি ফাইনালে পৌঁছে যাবে ভারত।

    ইতিহাসের সামনে আফগানিস্তান

    টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) খেতাব জয়, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান দুটো দলের কাছেই আপাতত স্বপ্ন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল এই নিয়ে তৃতীয়বার টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে। অন্য়দিকে, আফগানিস্তান প্রথমবার টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করেছে।

    টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান এখনও পর্যন্ত মোট ২ বার একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে। আর এই দু’বারই বাজিমাত করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ২০১৬ সালে শেষবার টি-২০ বিশ্বকাপে এই দুটো দল একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৩৭ রানে জয়লাভ করে। এবার ৮ বছর পর ফের সাক্ষাত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mithun Chakraborty: গায়ের রং-এর জন্য অপমানিত! বলিউডে এক সময় মিঠুন ছিলেন গরিবের অমিতাভ

    Mithun Chakraborty: গায়ের রং-এর জন্য অপমানিত! বলিউডে এক সময় মিঠুন ছিলেন গরিবের অমিতাভ

    মাধ্যম নিউজ ডেস্ক: কোনও রকম বিশেষ সুবিধা ছাড়াও যে বলিউডে বড় তারকা হওয়া যায় তা প্রমাণ করে দেখিয়েছিলেন বাংলার ছেলে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। কলকাতা থেকে গিয়ে এক অচেনা অজানা শহরে সহায় সম্বলহীন ভাবে দিনের পর দিন পরিশ্রম করে নিজের পায়ে দাঁড়িয়েছিলেন তিনি। বলিউডে পা রাখার পর, প্রথমদিকে নাকি টেম্পো-তে চড়েও যাতায়াত করতে হয়েছিল মিঠুনকে। গায়ের রং কালো বলে শুনতে হয়েছিল কটুক্তিও। আবার সেই বলিউডেই এক সময় অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঙ্গে তুলনা করা হত তাঁর।

    মিঠুনের আগমন

    সালটা ছিল ১৯৭৬, সেবছরই পরিচালক মৃণাল সেনের ‘মৃগয়া’ ছবির হাত ধরে অভিনয় জীবনে পা রেখেছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। প্রথম ছবিতে অভিনয়ের পরই সেরা অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার জিতে নিয়েছিলেন মিঠুন। পরবর্তী সময়ে মুম্বইতে গিয়ে তারকা হয়ে ওঠেন মিঠুন চক্রবর্তী। ১৯৭৯ সালে রাজশ্রী প্রোডাকশনের ‘তারনা’ ছবির হাত ধরে বলিউডে পথ চলা শুরু হয়েছিল তাঁর। তারপর ১৯৮২ সালে ‘ডিস্কো ড্যান্সার’ ছবিতে অভিনয়ের পর তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি, জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন। 

    গায়ের রং কালো

    মুম্বইয়ে গিয়ে একটা লম্বা সময় ধরে সংগ্রাম করতে হয়েছিল মিঠুনকে (Mithun Chakraborty)। বলিউডে তাঁর কোনও চেনা পরিচিতি ছিল না। এমনকি গায়ের রং কালো বলে পরিচালকরাও অপমান করতেন তাঁকে। তবুও তথাকথিত কোনো গডফাদার ছাড়াই নিজের পরিশ্রম এবং প্রতিভার জোরে নিজের ভবিষ্যৎ নিজে লিখেছেন বাগবাজারের ছেলে। আশির দশকের সুপারস্টারদের মধ্যে একজন ছিলেন ‘ডিস্কো কিং’। বিগ বি-র ঔজ্জ্বল্যের সামনে যখন ফিকে পড়ে যাচ্ছিলেন অন্য অভিনেতারা। তখন ব্যতিক্রম ছিলেন মিঠুন। অমিতাভের সঙ্গে পাল্লা দিয়ে সিনেমায় অভিনয় করছিলেন তিনি। সে সময়েই তিনি তকমা পান ‘গরিবের অমিতাভ বচ্চন’ (Gareebon ka Amitabh)।

    আরও পড়ুন: কল্কি কে? ট্রেলারের ধোঁয়াশা কাটিয়ে জানতে হলে যেতে হবে হলে

    অমিতাভের সঙ্গে সম্পর্ক

    এক সাক্ষাৎকারে অমিতাভকে ‘শতাব্দীর সেরা তারকা’ আখ্যা দিয়ে মিঠুন (Mithun Chakraborty) বলেছিলেন, “সে সময়ে বচ্চন সাব সব বড় ব্যানারের সিনেমা করতেন। আর আমার কাছে কোনও ব্যানারই ছিল না। কিন্তু আমার ছবির ব্যবসাও প্রায় ওঁর কাছাকাছিই যেত। মানুষ বলত, এ-ও অমিতাভ বচ্চন, কিন্তু গরিবের’’। লোকের ঠাট্টায় খুশিই হয়েছিলেন মিঠুন। অভিনেতার কথায়, এটা তাঁর কাছে সবথেকে বড় প্রশংসা ছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: “সংসদীয় ইতিহাসের স্বর্ণালী সময়”, স্পিকার পদে ওম বিড়লাকে স্বাগত মোদির

    PM Modi: “সংসদীয় ইতিহাসের স্বর্ণালী সময়”, স্পিকার পদে ওম বিড়লাকে স্বাগত মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভায় ফের স্পিকার পদে নির্বাচিত হলেন ওম বিড়লা৷ বুধবার তাঁকে স্পিকার পদে নির্বাচন করেন নতুন লোকসভার সদস্যরা৷ তাঁকে এই পদে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানান, ওম বিড়়লার সভাপতিত্বে সপ্তদশ লোকসভা বড় বড় সিদ্ধান্ত নিয়েছিল। হাসিমুখে যেভাবে ওম বিড়লা (Om Birla) সংসদ সামলান হাসির ছলে সেই প্রশংসাও করেন মোদি (PM Modi)।

    কী বললেন মোদি

    স্পিকার নির্বাচনের পর অভিনন্দন-ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) বলেন,”এটা সংসদের সৌভাগ্য যে আপনি দ্বিতীয়বার এই আসনে বিরাজমান হচ্ছেন। আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। অমৃতকালের এই গুরুত্বপূর্ণ সময়ে দ্বিতীয়বার এই পদে বিরাজমান হওয়া মানে অনেক বড় দায়িত্ব। আপনার ৫ বছরের অভিজ্ঞতার সুফল পাবে সংসদ। আগামী ৫ বছর আমাদের মার্গদর্শন করবেন। এই সংসদ যাতে নিজের দায়িত্ব পালন করতে পারে তা নিশ্চিত করতে আপনার বড় ভূমিকা থাকবে।” স্পিকার পদে ওম বিড়লাকে (Om Birla) শুভেচ্ছা জানিয়ে মোদি বলেন, ‘বিনম্র ও ভদ্র ব্যবহারের ব্যক্তি সহজে সফল হন। সেই সঙ্গে আপনার তো মিটিমিটি হাসিও রয়েছে। যা গোটা সংসদকে প্রসন্ন রাখে। আমার বিশ্বাস আপনি প্রতিটি পদে নতুন কীর্তি গড়বেন।”

    আরও পড়ুন: সত্যি হল জল্পনা! লোকসভায় বিরোধী দলনেতা হলেন রাহুল গান্ধী

    স্বর্ণালী অধ্যায়

    প্রধানমন্ত্রী জানান, অষ্টাদশ লোকসভায় দ্বিতীয়বার স্পিকারের দায়িত্ব পালন করে নতুন রেকর্ড তৈরি করলেন ওম বিড়লা। এর আগে বলরাম ঝাখড় দ্বিতীয়বার স্পিকার হওয়ার সুযোগ পেয়েছিলেন। প্রধানমন্ত্রী (PM Modi) বলেন,”সপ্তদশ লোকসভা সংসদীয় ইতিহাসের স্বর্ণালী সময় ছিল। ওই সময় যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে, তা ঐতিহাসিক।” ওম বিড়লার উদ্দেশে মোদি বলেন, ” ভবিষ্যতে যখন বিশ্লেষণ হবে, তখন লেখা হবে আপনার নেতৃত্বে সপ্তদশ লোকসভা বিরাট ভূমিকা পালন করেছে। গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে সপ্তদশ লোকসভায়। নারীশক্তি বন্দন, জম্মু-কাশ্মীর পুনর্গঠন, ভারতীয় দণ্ডবিধি, মুসলিম মহিলা বিবাহ অধিকার বিধি সহ বিভিন্ন বিল দেশের জন্য মজবুত ভিত তৈরি করেছে। ত ৭০ বছরে যা হয়নি আপনার কার্যকালে তা করে দেখানো হয়েছে। আমার বিশ্বাস দেশ এই নিয়ে গৌরব করবে। এই সংসদ ১৪০ কোটি দেশবাসীর আশার কেন্দ্র। করোনার সময় আপনি প্রতি সাংসদের সঙ্গে ব্যক্তিগত ভাবে কথা বলেছে তাদের স্বাস্থ্যের হালের খোঁজ নিয়েছেন। কেউ অসুস্থ হলে লাগাতার তার খোঁজ নিয়েছেন। করোনার সময় সংসদে ১০৭ শতাংশ প্রডাক্টিভিটি যা ইতিহাস রচনা করেছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share