Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Kumbh Mela 2025: মহাকুম্ভে ভিড় এড়াতে এআই প্রযুক্তি! মেলা প্রসঙ্গে কী বললেন যোগী? 

    Kumbh Mela 2025: মহাকুম্ভে ভিড় এড়াতে এআই প্রযুক্তি! মেলা প্রসঙ্গে কী বললেন যোগী? 

    মাধ্যম নিউজ ডেস্ক: গোটা বিশ্বের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান হল ভারতের মহাকুম্ভ মেলা। কুম্ভ মেলা প্রতি চারবছর অন্তর পালন করা হলেও প্রতি বারো বছর অন্তর প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিকে পালিত হয় মহাকুম্ভ বা পূর্ণকুম্ভ। এছাড়া প্রতি ছয় বছর অন্তর হরিদ্বার ও প্রয়াগরাজে পালিত হয় অর্ধকুম্ভ। ২০১৩ সালে মহাকুম্ভের (Kumbh Mela 2025) আয়োজন করা হয়েছিল। ২০২৫ সালে ফের মহাকুম্ভের প্রস্তুতি চলছে। এবার মহাকুম্ভের আয়োজন করা হবে প্রয়াগরাজে। এই মেগা ইভেন্টকে অন্য রূপ দিতে চান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মহাকুম্ভে লক্ষাধিক মানুষের সমাগম হবে। তাই ভিড় এড়ানোর জন্য এখানে এআই প্রযুক্তি ব্যবহার করতে চলেছে উত্তরপ্রদেশ সরকা। সরকারি সূত্রে খবর এই মেলায় ভিড় ব্যবস্থাপনার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার (AI Based Technology) সাহায্য নেওয়া হবে।

    মহাকুম্ভ নিয়ে যোগীর ভাবনা

    সরকারি সূত্রে খবর, আগামী বছর মহাকুম্ভের (Kumbh Mela 2025) জন্য এখন থেকেই প্রস্তুতি চলছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্য পুলিশ বিভাগকে মেগা ইভেন্টের জন্য এআই প্রযুক্তি গ্রহণের কথা বলেছেন। মুখ্যমন্ত্রী তাঁর বাসভবনে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে মহাকুম্ভের গুরুত্বের কথা বলেন। এই মহাযজ্ঞ সুন্দর, পরিচ্ছন্ন ও সুষ্ঠভাবে করতে বদ্ধপরিকর সরকার। এই মেলাকে বিশ্বের কাছে ব্র্যান্ড ইন্ডিয়া হিসেবে গড়ে তুলতে আগ্রহী যোগী। এই মেলা চার হাজার হেক্টর অঞ্চল জুড়ে হবে। দেশ-বিদেশ থেকে আসা তীর্থ যাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য ২৪ ঘণ্টা মেলা প্রাঙ্গণে দক্ষ কর্মী থাকবে। ভিড় নজরে রাখতে ব্যবহৃত হবে এআই প্রযুক্তি (AI Based Technology)। গরোন্নয়ন দফতর জানিয়েছে, তীর্থযাত্রীদের সুবিধার জন্য মাটিতে দেড় লক্ষেরও বেশি টয়লেট তৈরি করা হবে। নিযুক্ত করা হবে ১০ হাজারেরও বেশি স্যানিটেশন কর্মী। মুখ্যমন্ত্রী এই মেলা শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য পুলিশকে সংবেদনশীল ও মৃদুভাষী হতে বলেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অক্ষয় ভাট, সরস্বতী কুপ এবং পাতালপুরী মন্দিরের সঙ্গে সংযোগকারী করিডোরটি শীঘ্রই সম্পন্ন করবে সরকার। এই প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করার জন্য প্রয়াগরাজে ভারতীয় সেনা ইউনিটেরও সাহায্য চাওয়া হতে পারে, বলে জানিয়েছেন আদিত্যনাথ।

    আরও পড়ুন: লক্ষ্য ৩০০ কোটি আয়, বাছা হয়েছিল ৭০০ পরীক্ষার্থীকে! নিট প্রশ্নফাঁস কাণ্ডে দাবি এক মাফিয়ার

    মহাকুম্ভের আয়োজন

    ২০২৫ সালের মহাকুম্ভের (Kumbh Mela 2025) প্রথম শাহি স্নান পালিত হবে ১৩ জানুয়ারি। সেদিন আবার পৌষ পূর্ণিমাও পালিত হবে। ১৪ জানুয়ারি মকর সংক্রান্তির শাহি স্নান পালিত হবে ২৯ জানুয়ারি। এছাড়া মৌনী অমাবস্যার শাহী স্নান পালিত হবে ৩ ফেব্রুয়ারি, বসন্ত পঞ্চমীর শাহী স্নান ও তারপর ৮ ফেব্রুয়ারি অচলা সপ্তমী, ১২ ফেব্রুয়ারি অচলা সপ্তমী, ১২ ফেব্রুয়ারি মাঘ পূর্ণিমা ও ৮ মার্চ মহাশিবরাত্রির শাহি স্নান পালিত হবে। মোট ২১টি শাহি স্নান পালিত হবে মহাকুম্ভের সময়। শাস্ত্র অনুসারে স্বর্গের ১২ দিন হল মর্ত্যের ১২ বছরের সমান। সেই কারণে মহাকুম্ভ প্রতি ১২ বছর অন্তর হয়। অমৃত নিয়ে দেব দানবের যুদ্ধের সময় তা অমৃতের কলসী থেকে অমৃত চলকে ১২টি স্থানে পড়েছিল। এর মধ্যে আটটি স্থান হল স্বর্গ্যে এবং চারটি স্থান মর্ত্যে। মর্ত্যের এই চার স্থান হল প্রয়াগ, হরিদ্বার,   উজ্জ্বয়িন ও নাসিক। এই চার স্থানে ঘুরিয়ে ফিরিয়ে প্রতি বারো বছর অন্তর কুম্ভ মেলা আয়োজিত হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Arvind Kejriwal: সুপ্রিম দুয়ারই ভরসা কেজরিওয়ালের! আপ প্রধানের জামিন খারিজ করল দিল্লি হাইকোর্ট

    Arvind Kejriwal: সুপ্রিম দুয়ারই ভরসা কেজরিওয়ালের! আপ প্রধানের জামিন খারিজ করল দিল্লি হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: জামিন পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। আপাতত জেলেই থাকতে হবে তাঁকে। এবার কেজরির একমাত্র ভরসা সুপ্রিম কোর্টই। বৃহস্পতিবার, ২০ জুন, নিম্ন আদালতের অবকাশকালীন বিচারক ন্যায় বিন্দু আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেন। তবে তিহার থেকে কেজরিওয়াল ঘরে ফেরার আগেই আপ সুপ্রিমোর মুক্তি আটকাতে ২১ জুন সকালে দিল্লি হাইকোর্টে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। শুক্রবারই তাঁর জামিনে সাময়িক স্থগিতাদেশ দেয় হাইকোর্ট (Delhi High Court)। মঙ্গলবার নিম্ন আদালতের দেওয়া জামিন খারিজই করে দিল হাইকোর্ট। 

    হাইকোর্টের অভিমত

    মঙ্গলবার বিচারপতি সুধীরকুমার জৈন এবং বিচারপতি রবীন্দ্র দুদেজার অবকাশকালীন বেঞ্চ রায় ঘোষণার সময় বলে, ‘‘ট্রায়াল কোর্টের এমন কোনও নির্দেশ দেওয়া উচিত হয়নি, যা হাইকোর্টের রায়ের বিপরীত।’’ একই সঙ্গে উচ্চ আদালত এ-ও জানায়, নিম্ন আদালত নির্দেশ দেওয়ার সময় নথি এবং যুক্তি যথাযথ ভাবে মূল্যায়ন করেনি। হাইকোর্ট আরও বলেছে, এক বার তাঁর (Arvind Kejriwal) গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে করা মামলা হাইকোর্ট (Delhi High Court) খারিজ করে দিয়েছিল। ফলে এটা কখনই বলা যাবে না যে, ব্যক্তিগত স্বাধীনতা খর্ব করা হয়েছে।

    আরও পড়ুন: লক্ষ্য ৩০০ কোটি আয়, বাছা হয়েছিল ৭০০ পরীক্ষার্থীকে! নিট প্রশ্নফাঁস কাণ্ডে দাবি এক মাফিয়ার

    সুপ্রিম দুয়ারে কেজরিওয়াল

    আবগারি মামলায় গত ২১ মার্চ আপ প্রধানকে গ্রেফতার করেছিল ইডি। কিন্তু তিনি মুখ্যমন্ত্রী (Arvind Kejriwal) পদ থেকে ইস্তফা দেননি। পরে লোকসভা ভোটের আগে প্রচারের জন্য তাঁকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছিল। সেই মেয়াদ শেষ হলে আবার তিনি তিহাড় জেলে ফিরে গিয়েছিলেন। বৃহস্পতিবার আম আদমি পার্টির প্রধানের স্থায়ী জামিন মঞ্জুর হয় রাউস অ্যাভিনিউ আদালতে। তারপরই দিল্লি হাইকোর্টে কেজরির জামিনের বিরোধিতা করে মামলা করে ইডি। তখনই কেজরির জামিনে সাময়িক স্থগিতাদেশ দেয় উচ্চ আদালত। এরপর রবিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। কিন্তু সোমবার তাঁর সেই আর্জি আগামী বুধবার পর্যন্ত স্থগিত করে দেয় শীর্ষ আদালত। এবার সুপ্রিম দুয়ারই শেষ ভরসা আপ প্রধানের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Nana Patekar: জানেন ‘ওয়েলকাম’ সিরিজের তৃতীয় ছবিতে কেন নেই নানা পাটেকর?

    Nana Patekar: জানেন ‘ওয়েলকাম’ সিরিজের তৃতীয় ছবিতে কেন নেই নানা পাটেকর?

    মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দি ফিল্ম জগতে হাস্যরস পরিপূর্ণ ছবি ওয়েলকাম। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়েলকাম’ (Welcome 3) ছবিতে অক্ষয় কুমার, নানা পাটেকর ও অনিল কপূর এই ত্রয়ীর অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। এরপর ওয়েলকাম ছবির দ্বিতীয় পর্বে দেখা মেলেনি অক্ষয়ের। এবার তৃতীয় পর্বে থাকছেন না নানা পাটেকর ও অনিল কপূর। সম্প্রতি এক সাক্ষাতকারে নানা (Nana Patekar) জানান, নতুন ছবির গল্প তাঁদের সেভাবে ছুঁয়ে যায়নি। তাই ছবি থেকে সরে গিয়েছেন নানা ও অনিল।

    ওয়েলকাম-এর সাফল্য 

    ২০০৭ সালে ৩২ কোটি টাকা বাজেটে তৈরি প্রথম ‘ওয়েলকাম’ ছবিটি মুক্তির পর প্রায় ১১৮ কোটি টাকার ব্যবসা করে। আনিস বাজমি পরিচালিত এই ছবির সাফল্যের পর আট বছরের বিরতি। উদয় শেট্টির চরিত্রে নানা এবং মজনুর চরিত্রে অনিলের অভিনয় দর্শকের মন জিতে নেয়। তারপর ছবির দ্বিতীয় পর্ব মুক্তি পায়। পরিচালকের আসনে দেখা যায় আনিসকেই। ‘ওয়েলকাম’ ছবির দ্বিতীয় পর্ব ‘ওয়েলকাম ব্যাক’ও ছিল তারকা সমন্বিত সিনেমা। তারকাদের তালিকায় নতুন মুখ যোগ হলেও বদলায়নি মজনু-উদয় জুটি। বড় পর্দায় আবার অনিল এবং নানাকে ফিরে পান দর্শক। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ছবিটির দ্বিতীয় পর্ব ‘ওয়েলকাম ব্যাক’ ছবিটি তৈরি করতে খরচ হয়েছিল ৮৮ কোটি টাকা। প্রেক্ষাগৃহে মুক্তির পর এই ছবি বক্স অফিস থেকে ১৬৮ কোটি টাকার ব্যবসা করে।

    আরও পড়ুন: রোহিতের রূপকথা! জয়ের হ্যাটট্রিক, অস্ট্রেলিয়াকে হারিয়েই শেষ চারে ভারত

    ওয়েলকাম টু জঙ্গল

    দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার পর আবার আট বছরের বিরতি। ‘ওয়েলকাম’ (Welcome 3) ফিল্ম সিরিজের তৃতীয় পর্ব আসতে চলেছে। নাম  ‘ওয়েলকাম টু জঙ্গল’। এই ছবিতে ফিরছেন অক্ষয়। কিন্তু উদয় ও মজনুর চরিত্রে দেখা যাবে না নানা পাটেকর ও অনিল কপূরকে। এ প্রসঙ্গে নানা (Nana Patekar) বলেন,”নতুন ছবির গল্প আমাদের তেমন ভাল লাগেনি। আর উদয় ও মজনুএকে অপরের পরিপূরক। একজনকে ছাড়া অন্য চরিত্র দাঁড়াবে না। তাই আমরা এই ছবি থেকে সরে গিয়েছি।” বলিপাড়ার অন্দরমহল সূত্রে জানা গিয়েছে, অনিল এবং নানা ‘ওয়েলকাম’-এর তৃতীয় পর্ব থেকে বাদ পড়লেও ছবি থেকে মজনু এবং উদয়ের চরিত্রদু’টি বাদ পড়ছে না। বরং ওই চরিত্রে দেখা যাবে নতুন দুই মুখকে। মজনুর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সঞ্জয় দত্তকে। তাঁর সঙ্গে জুটি বেঁধে উদয়ের চরিত্রে অভিনয় করবেন আরশাদ ওয়ারসি। ছবিতে দেখা যেতে চলেছে সুনীল শেট্টি, দিশা পটানি, জ্যাকলিন ফার্নান্ডেজের মতো তারকাদের। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup: বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার! বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে আফগানিস্তান

    T20 World Cup: বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার! বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে আফগানিস্তান

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে নতুন পাওয়ার আফগানিস্তান। সম্ভাবনাময় ক্রিকেট উপহার দিচ্ছে রশিদ খানরা। প্রথমবার কোনও আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছল আফগানিস্তান। মঙ্গলবার সকালে বাংলাদেশকে ৮ রানে হারিয়ে প্রথমবার টি২০ বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে উঠল তারা। রশিদরা (Afghanistan vs Bangladesh) লিখে ফেলল ইতিহাস। একই সঙ্গে লজ্জার মুখে পড়ল ক্রিকেটের সুপার পাওয়ার অস্ট্রেলিয়া। সেমিফাইনালেই উঠতে পারল না বিশ্বচ্যাম্পিয়নরা। এবারের মতো টুর্নামেন্ট থেকে বিদায় নিল ব্যাগি গ্রিনরা।

    শেষ ম্যাচ পর্যন্ত লড়াই 

    ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে জমে উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আসর। সেমিফাইনালে ওঠার লড়াই চলল শেষ ম্যাচ পর্যন্ত। মঙ্গলবার খেলতে নামা আফগানিস্তান এবং বাংলাদেশের যেমন সুযোগ ছিল শেষ চারে ওঠার। তেমনই এই ম্যাচের উপর নির্ভর করছিল অস্ট্রেলিয়ার ভাগ্য। তিন দলের কাছেই সুযোগ ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলার। এদিন প্রথমে ব্যাট করে ১১৫ রান করে আফগানিস্তান। বাংলাদেশকে সেমিফাইনালে উঠতে হলে সেই রান করতে হত ১২.১ ওভারে। কিন্তু সেটা করতে পারলেন না শাকিব আল হাসানেরা। বৃষ্টির কারণে বার বার বন্ধ হল খেলা। বাংলাদেশের লক্ষ্যও বদলে গিয়েছিল। জয়ের জন্য ১৯ ওভারে ১১৪ রান প্রয়োজন ছিল তাদের। শেষ পর্যন্ত ৮ রানে হেরে গেল বাংলাদেশ। সুপার এইট থেকেই বিদায় নিল বেঙ্গল টাইগার্সরা। ছিটকে গেল ক্যাঙ্গারু বাহিনীও। চার পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠলেন রশিদেরা। 

    আফগানিস্তানের সামনে দক্ষিণ আফ্রিকা

    সুপার ৮-এ ভারতের বিরুদ্ধে হারলেও অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের বিরুদ্ধে জিতল আফগানিস্তান। সেমিফাইনালে (T20 World Cup) তাঁদের খেলতে হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এদিন প্রথমে ব্যাট করে রহমানুল্লাহ গুরবাজের ৪৩ রানের ইনিংসে ভর করে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান তোলে আফগানিস্তান (Afghanistan vs Bangladesh)। জবাবে বাংলাদেশ দল ১৭.৫ ওভারে ১০৫ রানে গুটিয়ে যায়। আফগানিস্তানের হয়ে অধিনায়ক রশিদ খান ৪ ওভারে ২৩ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন। শেষ বেলায় ঝটকা দিয়ে নবীন-উল-হকও নেন ৪ উইকেট। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Julian Assange: দোষ কবুল! ব্রিটেনের জেল থেকে মুক্ত উইকিলিক্‌‌স প্রধান অ্যাসাঞ্জ, এবার কি আমেরিকার পথে?

    Julian Assange: দোষ কবুল! ব্রিটেনের জেল থেকে মুক্ত উইকিলিক্‌‌স প্রধান অ্যাসাঞ্জ, এবার কি আমেরিকার পথে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্রিটেনের কারাগার থেকে মুক্তি পেলেন আমেরিকার গোপন সামরিক ফাইল ফাঁস করায় অভিযুক্ত, উইকিলিক্‌‌স-এর (Wikileaks) প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ (Julian Assange)। স্থানীয় সময় বুধবার সকালে আমেরিকায় পৌঁছনোর কথা অ্যাসাঞ্জের। এ সপ্তাহেই মার্কিন আদালতে হাজির হওয়ার কথা রয়েছে তাঁর। তথ্য বলছে মার্কিন আদালতে তিনি দোষীই সাব্যস্ত হবেন। তবে তাঁর সাজা কমে পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে। যদিও ব্রিটেনের কারাগারে ইতিমধ্যেই সেই ৫ বছর কাটিয়ে এসেছেন তিনি। তাই এবার তিনি মুক্তিও পেতে পারেন। তাঁর জন্মভূমি অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার অনুমতি পেতেও পারেন অ্যাসাঞ্জ।

    অ্যাসাঞ্জের বিরুদ্ধে অভিযোগ

    অ্যাসাঞ্জ (Julian Assange) ২০০৬ সালে হুইসেল-ব্লোয়িং ওয়েবসাইট উইকিলিকস (Wikileaks) প্রতিষ্ঠা করেন। আমেরিকার নেতৃত্বে ইরাক এবং আফগানিস্তানে হওয়া সংঘাত সংক্রান্ত পাঁচ লক্ষ গোপন সামরিক ফাইল ফাঁস করার অভিযোগ উঠেছিল অ্যাসাঞ্জের বিরুদ্ধে। এই কারণে চরবৃত্তির অভিযোগে আমেরিকাতে তাঁকে অপরাধীও ঘোষণা করা হয়। উইকিলিক্‌‌সের তরফে প্রকাশিত ওই গোপন নথিতে থাকা একটি ভিডিয়োয় দেখা যায়, ২০০৭ সালে ইরাকে আমেরিকার হেলিকপ্টার থেকে সাধারণ নাগরিকদের লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে।  এই নথি প্রকাশ্যে আসার পরেই শোরগোল পড়ে যায় গোটা বিশ্বে। এর পরে ২০১০ সালেই ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগ ওঠায় অ্যাসাঞ্জের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে সুইডেন সরকার। যদিও সেই অভিযোগ অস্বীকার করে অ্যাসাঞ্জ পাল্টা দাবি করেন, মার্কিন সরকারের একাধিক গোপন বার্তা ফাঁস করে দেওয়ার জন্যই তিনি চক্রান্তের শিকার। 

    পাঁচ বছর ব্রিটেনের জেলে

    আত্মরক্ষার জন্য ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত অ্যাসাঞ্জ (Julian Assange) ব্রিটেনের ইকুয়েডর দূতাবাসের রাজনৈতিক আশ্রয়ে ছিলেন অ্যাসাঞ্জ। সে বছরের এপ্রিলেই ইকুয়েডর সাহায্যের হাত সরিয়ে নেয় এবং দূতাবাসেই গ্রেফতার করা হয় উইকিলিকস (Wikileaks) প্রতিষ্ঠাতাকে। এর পর ব্রিটেনের একটি জেলে অ্যাসাঞ্জ কাটিয়ে ফেলেন পাঁচটি বছর। অ্যাসাঞ্জের তথ্য ফাঁস নিয়ে মামলা শুরু হয় আমেরিকার নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডের একটি আদালত। ব্রিটেন থেকে তাঁকে আমেরিকার হাতে প্রত্যর্পণ নিয়েও বেশ জলঘোলা হয়। প্রত্যর্পণ প্রক্রিয়া নিরাপদ হবে না বলে মনে করে অ্যাসাঞ্জের অনুগামীরা একে মানবাধিকার বিরোধী বলে তোপ দাগেন। অবশেষে অ্যাসাঞ্জ নিজেই আমেরিকার শর্ত মেনে আদালতে দোষী সাব্যস্ত হতে রাজি হয়েছেন বলে উইকিলিকস সূত্রে খবর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • India Vs Australia: রোহিতের রূপকথা! জয়ের হ্যাটট্রিক, অস্ট্রেলিয়াকে হারিয়েই শেষ চারে ভারত

    India Vs Australia: রোহিতের রূপকথা! জয়ের হ্যাটট্রিক, অস্ট্রেলিয়াকে হারিয়েই শেষ চারে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: টসে জিতে ফিল্ডিং নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মার্শ। প্রথম ওভারেই রোহিতের আউটের আবেদন করেছিল অস্ট্রেলিয়া (India Vs Australia)। কিন্তু ব্যাটে লেগে বল মাটিতে ছুঁয়ে ফিল্ডারের হাতে যায়। বেঁচে গেলেন রোহিত। দ্বিতীয় ওভার, হ্যাজলউডের শর্ট বলে পুল করতে গিয়ে আউট কোহলি। ফিরলেন শূন্য রানে। ২ ওভারের শেষে ভারতের রান ৬/১। ভারতীয় ক্রিকেট প্রেমীরা তখন চুপ। তাহলে এবারও…। দিনের তৃতীয় ওভার আইপিএলে ফাইনালে ৩ ওভারে ১৪ রান দিয়ে দুই উইকেট তোলা ২৫ কোটির বোলার মিচেল স্টার্কের হাতে বল। দুরু দুরু বুকে টিভির পর্দায় চোখ ১৪০ কোটির। ৩ ওভারের শেষে ভারতের স্কোর ৩৫/১। স্টার্কের এক ওভারে চারটি ছক্কা ও একটি বাউন্ডারি রোহিতের। শুরু রোহিত-রূপকথার।

    রোহিতের মধুর বদলা

    ভারত অধিনায়ককে হিটম্যান বলা হয়। অস্ট্রেলিয়ার (India Vs Australia) বিরুদ্ধে তিনি আরও এক বার বোঝালেন তাঁর সেই নামকরণের সার্থকতা। কখনও পুল, কখনও লং অনের উপর দিয়ে আবার কখনও কভারে রোহিত খেললেন অনায়াসে। ১৯ বলে অর্ধশতরান করলেন রোহিত। মাত্র ৮ রানের জন্য শতরান হাতছাড়া হয় তাঁর। স্টার্কের হাতেই ৪১ বলে ৯২ রান করে আউট হন তিনি। বিরতিতে সূর্যকুমার বললেন, ‘লাইক আ ড্রিম!’ স্বপ্নই বটে। বিগ বস! সাতটা চার আর আটটা ছক্কায় কোথাও যেন ধরা থাকল আক্রোশ, আমেদাবাদে গত ১৯ নভেম্বর ঝাঁ চকচকে শুরু করেও ৪৭ রানে ট্র্যাভিস হেডের অবিশ্বাস্য ক্যাচে স্বপ্নভঙ্গের যন্ত্রণা। ব্যাগি গ্রিনকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া, রোজ রোজ সমান যায় না। 

    ভারতের দাপট

    একটা সময় মনে হচ্ছিল ভারত হয়তো ২২০ রান তুলে ফেলবে। কিন্তু রোহিত এবং সূর্যকুমার যাদব আউট হতেই রানের গতি কমে যায়। ১৬ বলে ৩১ রান করে সূর্য ফিরতেই ভারতের ২২০ রানের আশা শেষ হয়ে যায়। হার্দিক ও দুবে চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁরা ক্রিজে থিতু হতে হতেই বেশ কিছু বল নষ্ট করেন। ফলে শেষ দিকে বড় শট খেললেও ২০৫ রানেই আটকে যায় ভারতের ইনিংস। রান তাড়া করতে নেমে শুরুটা খারাপ করেনি অজিরা। যে ভাবে সোমবার ট্রেভিস হেড ব্যাট করতে শুরু করেছিলেন, তাতে সাত মাস আগের স্মৃতি ফিরে এসেছিল ভারতীয় সমর্থকদের মনে। যশপ্রীত বুমরারা শেষ পর্যন্ত হতাশ করেননি। ভারতীয় বোলারদের মধ্যে সফলতম আরশদীপ সিং। ৪ ওভারে ৩৭ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি। তবে ম্যাচের মোড় ঘোড়ান কুলদীপ ও বুমরাই। কুলদীপ বল করতে আসার আগে অস্ট্রেলিয়ার ব্যাটারেরা অনায়াসে শট খেলছিলেন। দ্রুত রান করছিলেন। সেটাই আটকে দেন কুলদীপ। বলের লাইন এবং লেংথ বার বার বদলে ব্যাটারদের বোকা বানাচ্ছিলেন তিনি। তাতেই রানের গতি কমে যায়। গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে (India Vs Australia) চাপে ফেলে দেন কুলদীপ। বড় শট খেলতে গিয়ে এর পর উইকেট দেন একাধিক অজি ব্যাটার। শেষ পর্যন্ত ২৪ রানে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) সেমিফাইনালে ভারত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Shubman Gill: ভারতের নয়া অধিনায়ক শুভমন,  জিম্বাবোয়ে সফরে দল ঘোষণা

    Shubman Gill: ভারতের নয়া অধিনায়ক শুভমন,  জিম্বাবোয়ে সফরে দল ঘোষণা

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যেই জিম্বাবোয়ে সফরের জন্য ভারতীয় দল (Team India) ঘোষণা করা হল সোমবার। জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হলেন শুভমন গিল (Shubman Gill)। দলের কোচ হয়েছেন ভিভিএস লক্ষ্মণ। দলে রয়েছেন কেকেআর তারকা রিঙ্কু সিং। বাংলার পেসার মুকেশ কুমারকেও দলে রাখা হয়েছে।  টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর এটাই ভারতীয় দলের প্রথম সিরিজ।

    বিশ্রাম রোহিত-বিরাটদের

    ভারতীয় দলে রাখা হয়নি রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদবদের। তাঁদের বিশ্রাম দেওয়া হয়েছে। দলে নেই শ্রেয়স আইয়ার ও ঈশান্ত শর্মাও। তাঁরা যে এখনও বোর্ডের গুডবুকে আসতে পারেননি, এই দল নির্বাচনই তার প্রমাণ। দলে প্রথম বার ডাক পেলেন অভিষেক শর্মা, রিয়ান পরাগ, নীতীশ রেড্ডি, ধ্রুব জুরেল এবং তুষার দেশপাণ্ডে। এঁদের মধ্যে ধ্রুব টেস্ট ক্রিকেট খেললেও টি-টোয়েন্টি দলে সুযোগ পেলেন প্রথম বার। টি ২০ বিশ্বকাপের দলে রিজার্ভ ক্রিকেটার হিসেবে ছিলেন আবেশ খান ও খলিল। তাঁরা জিম্বাবোয়ে সফরে যাবেন নিয়মিত সদস্য হিসেবে। 

    কবে কবে ম্যাচ

    জিম্বাবোয়ে সফরে ভারতীয় দল (Team India) খেলবে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ। ৬ জুলাই থেকে, সিরিজের শেষ ম্যাচ শুভমনরা (Shubman Gill) খেলবেন ১৪ জুলাই। গিলকে চলতি টি ২০ বিশ্বকাপের দলে রাখা হয়নি। তিনি দেশের নতুন অধিনায়ক হিসেবে বড় দায়িত্ব পেলেন। ৬ জুলাই প্রথম ম্যাচ খেলার পর দিনই দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত। বাকি তিনটি ম্যাচ ১০, ১৩ ও ১৪ জুলাই। ১০ জুলাইয়ের ম্যাচ বাদ দিয়ে বাকি সব ম্যাচই ভারতীয় সময় দুপুর ১টা থেকে শুরু। ১০ তারিখের ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়।

    নির্বাচিত দল: শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, সঞ্জু স্যামসন, ঋতুরাজ গায়কোয়াড, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, ধ্রুব জুরেল, নীতীশ রেড্ডি, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান, খলিল আমেদ, মুকেশ কুমার ও তুষার দেশপাণ্ডে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Jammu Kashmir: সন্ত্রাস দমনে আরও কঠোর জম্মু-কাশ্মীর পুলিশ, প্রয়োগ করা হবে শত্রু এজেন্ট আইন

    Jammu Kashmir: সন্ত্রাস দমনে আরও কঠোর জম্মু-কাশ্মীর পুলিশ, প্রয়োগ করা হবে শত্রু এজেন্ট আইন

    মাধ্যম নিউজ ডেস্ক: স্থানীয় বাসিন্দারা যদি সন্ত্রাসকে মদত দেন বা বিদেশি সন্ত্রাসবাদীদের আশ্রয় দেন, তাঁদের সহযোগিতা করেন তাহলে তাঁদের ওপর শত্রু-এজেন্ট আইনের প্রয়োগ করা হবে। জম্মু ও কাশ্মীর (Jammu Kashmir) পুলিশের ডিজিপি আরআর সোয়েন রবিবার এই কথা বলেন। গত দুই সপ্তাহে জম্মু ও কাশ্মীরে একাধিক সন্ত্রাসের ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের শীর্ষ আধিকারিক এই মত ব্যক্ত করেন।

    শত্রু-এজেন্ট আইন কী

    রিয়াসি, ডোডা এবং কাঠুয়া জেলায় ৯ থেকে ১২ জুনের মধ্যে চারটি জঙ্গি হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় শিব খোরি মন্দির থেকে ফিরে আসা সাতজন তীর্থযাত্রী এবং একজন সিআরপিএফ জওয়ান সহ দশজন নিহত এবং আরও অনেক লোক আহত হয়েছেন। কাঠুয়ায় একটি এনকাউন্টারে দুই পাকিস্তানি জঙ্গিও নিহত হয়েছে। শত্রু এজেন্ট আইন হল বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের চেয়ে অনেক বেশি কঠোর, এই আইনে একজন অভিযুক্তের শাস্তি হল যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড।

    এই ধারায় শাস্তি

    এই আইনটি ইউএপিএ-এর চেয়ে কঠোর। ডিজিপি আরআর সোয়েনের মতে যখন জঙ্গিরা এনকাউন্টারে নিহত হবে, তখন তাদের সাহায্যকারীদের সঙ্গে জম্মু ও কাশ্মীরে কঠোরতম আইনের প্রয়োগ করা হবে। এই আইনে ধৃতদের বিচারের জন্য বিশেষ আদালত গঠন করা হবে।

    আরও পড়ুন: হিজাব নিষিদ্ধ হয়ে গেল মুসলিম দেশ তাজিকিস্তানে!

    ব্যর্থ অনুপ্রবেশের চেষ্টা

    জম্মু ও কাশ্মীরে ফের ব্যর্থ হল অনুপ্রবেশের চেষ্টা (Infiltration bid foiled)। সেনা তৎপরতায় খতম হল কমপক্ষে দু-জন জঙ্গি। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) বারামুল্লা জেলার উরি সেক্টরের (Uri sector) লাইন অফ কন্ট্রোলে। সূত্রের খবর, শনিবার উত্তর কাশ্মীরের (Jammu Kashmir) উরি সেক্টরের গোহাল্লান এলাকায় অবস্থিত লাইন অফ কন্ট্রোলে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন সীমান্তে কর্তব্যরত সেনা জওয়ানরা। কয়েকজন সীমান্তের ওপার থেকে অনুপ্রবেশের চেষ্টা করছে বুঝতে পেরে হুঁশিয়ারি দেন। সেই সময় আচমকা গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেন সেনা জওয়ানরাও। দু-পক্ষের গুলি ছোঁড়াছুড়িতে কমপক্ষে ২ জঙ্গির মৃত্যু হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024: বদলার ম্যাচ ভারতের, অস্ট্রেলিয়ার কাছে ডু অর ডাই! কী হবে বৃষ্টি হলে?

    T20 World Cup 2024: বদলার ম্যাচ ভারতের, অস্ট্রেলিয়ার কাছে ডু অর ডাই! কী হবে বৃষ্টি হলে?

    মাধ্যম নিউজ ডেস্ক: অপরাজিত থেকে ফাইনালে পৌঁছেছিল ভারত। গত বছর ১৯ নভেম্বর, বিশ্ব খেতাব জয়ের স্বপ্ন দেখেছিল ১৪০ কোটি ভারতবাসী। কিন্তু অল্পের জন্য সব হাতছাড়া। গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেদিন ছিল পিন পড়ার মতো নিস্তব্ধতা। একটা ম্যাচ যেন সব শেষ করে দিল। একদিনের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার (India vs Australia) কাছে হার মানতে হয়েছিল রোহিতদের। কান্না চাপতে পারেনি কেউই। বিরাটের মুখ ঢাকা, রোহিতের থমথমে চেহারা, সিরাজের কান্না আজও মনে রয়েছে ক্রিকেট পাগল ভারতবাসীর। আজ, সোমবার সুদুর ক্যারিবিয়ান দ্বীপে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) তার বদলা নেওয়ার পালা রোহিতদের সামনে।

    জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য 

    ভারতের কাছে আজকে ম্যাচ (T20 World Cup 2024) যেমন সেমিফাইনাল নিশ্চিত করার, তার চেয়েও বেশি বদলার। টুর্নামেন্টে একমাত্র দল হিসেবে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে ভারত। কোনওভাবেই জয়ের পথ থেকে সরতে চায় না রোহিত এন্ড কোং। গত ওয়ান ডে বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়েই অভিযান শুরু করেছিল ভারত। টানা দশ ম্যাচ জিতে ফাইনাল। ট্রফির ম্যাচেও সামনে ছিল অস্ট্রেলিয়াই। কিন্তু সেই ম্যাচে আর জয় আসেনি। অস্ট্রেলিয়ার কাছে হারে ট্রফির স্বপ্নভঙ্গ হয় রোহিতদের। এ বার অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে দিতে পারলে, সেই জ্বালা হয়তো কিছুটা জুড়োবে রহিতদের। অস্ট্রেলিয়ার কাছে এটা ডু অর ডাই ম্যাচ (India vs Australia)। জিততে না পারলে কার্যত ছিটকে যেতে হবে বলাই যায়।

    বৃষ্টি হলে সমীকরণ

    এদিনের ম্যাচে (T20 World Cup 2024) রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে ভারতের অবশ্য ক্ষতি হবে না। বরং, সেমিফাইনালে পৌঁছে যাবে রোহিতরা। চাপে থাকবে অজিরাই। এই ম্যাচ বাতিল হওয়ার কারণে, টিম ইন্ডিয়ার অ্যাকাউন্টে পাঁচ পয়েন্ট থাকবে। এই গ্রুপ থেকে কোনও দল এত পয়েন্টে পৌঁছতে পারবে না। ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারে ক্যাঙ্গারুরা। এই ম্যাচ বাতিলের কারণে অজিরা ৩ পয়েন্টে থামবে। আফগানিস্তানের কাছে চার পয়েন্ট করে সেমিফাইনালে যাওয়ার টিকিট পাওয়ার সুযোগ থাকবে। আফগানিস্তানের শেষ ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। যদি আফগানরা সেই ম্যাচটি জিততে পারে তাহলে প্রথমবারের মতো আইসিসি ইভেন্টে সেমিফাইনালে প্রবেশ করবে আফগানিস্তান।

    কখন, কোথায় দেখবেন খেলা

    এখনও পর্যন্ত টি-টোয়েন্টি (T20 World Cup 2024)ফর্ম্য়াটে মোট ৩১টি ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া (India vs Australia)। তার মধ্যে ১১ বার জয় ছিনিয়ে নিয়েছে অজিরা। অন্য়দিকে ১৯ বার জিতেছে ভারতীয় দল। ইতিহাস কিন্তু বলছে পাল্লা ভারী টিম ইন্ডিয়ারই। তবে, সাম্প্রতিক সময়ে আইসিসি ইভেন্টে গুরুত্বপূর্ণ ম্যাচেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছে রোহিত শর্মার দলকে। ভারতীয় সময় সোমবার রাত ৮ টা থেকে এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।  স্মার্টফোনেও দেখতে পাবেন ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচটি। ডিজনি প্লাস হটস্টারে এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখার সুযোগ থাকছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Neet UG Scam: নিট মামলায় ধৃতদের দিল্লি নিয়ে যেতে চাইছে সিবিআই, ফৌজদারি মামলা রুজু

    Neet UG Scam: নিট মামলায় ধৃতদের দিল্লি নিয়ে যেতে চাইছে সিবিআই, ফৌজদারি মামলা রুজু

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউজিসি নিট প্রশ্নফাঁসকাণ্ডে (NEET UG Scam) ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সিবিআই (CBI)। রবিবার তদন্তে নেমে একটি মামলা দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, নিটের প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে একাধিক রাজ্যের যাবতীয় এফআইআর, গ্রেফতার হওয়া অভিযুক্তদের সিবিআই নিজেদের হেফাজতে নিতে চলেছে। আগে পুলিশ জিজ্ঞাসাদবাদ করলেও নতুন করে সিবিআই আধিকারিকরা তাদের সঙ্গে কথা বলবে। সোমবার আদালতে বিহারে ধৃত অভিযুক্তদের দিল্লি নিয়ে যাওয়ার আর্জি জানাতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

    সিবিআই-এর তৎপরতা

    কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অভিযোগের ভিত্তিতে রবিবার বিকেলেই এফআইআর দায়ের করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)। নাম গোপন রাখার শর্তে সিবিআইয়ের এক শীর্ষকর্তা বলেছেন, ‘আমরা বৃহত্তর ষড়যন্ত্রের বিষয়টি খতিয়ে দেখব। প্রশ্নপত্র ফাঁসের ক্ষেত্রে কমন লিঙ্ক আছে কিনা, সেটাও তদন্ত করে দেখা হবে।’ সিবিআইয়ের ওই আধিকারিক বলেছেন, ‘যে জায়গা থেকে অভিযোগ এসেছে, সেখানে যাচ্ছে আমাদের দল। স্থানীয় স্তরে গিয়ে আমরা তদন্ত করে দেখব।’ তিনি জানিয়েছেন গুজরাট, বিহার প্রয়োজনে মহারাষ্ট্রেও যাবে সিবিআই-এর টিম। প্রসঙ্গত, রবিবার মহারাষ্ট্র থেকে সঞ্জয় ঠাকুর যাদব এবং জলিল উমরখান পাঠান নামের দুই শিক্ষককে আটক করেছে পুলিশ। অভিযুক্তরা নিটের প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে জড়িত বলে মনে করা হচ্ছে। দুজনেই জেলা পরিষদ স্কুলের শিক্ষক। পাশাপাশি লাটুরে কোচিং সেন্টার রয়েছে সঞ্জয় এবং জলিলের। 

    সিবিআই-এর হাতে ফাইল

    কেন্দ্রের নির্দেশ, নিট-ইউজি (NEET UG Scam)  নিয়ে এখনও পর্যন্ত যত অনিয়মের অভিযোগ উঠেছে, তার তদন্ত করবে সিবিআই (CBI)। পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস হয়েছিল কি না, তা-ও খতিয়ে দেখা হবে। পরীক্ষা প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতেই এই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিহার এবং গুজরাট পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত মামলার ফাইল সিবিআই-এর হাতে তুলে দিতে হবে। দুই রাজ্যই সিবিআইকে সম্পূর্ণরূপে সাহায্যের কথা জানিয়েছে। পাটনা ও গোধরায় পৌঁছে গিয়েছে সিবিআই-এর বিশেষ দল। বৃহত্তর ষড়যন্ত্রের খোঁজ পাচ্ছে সিবিআই। তাদের নজরে রয়েছে এনটিএ আধিকারিকরাও। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি নিয়ে যেতে চায় সিবিআই। প্রশ্নফাঁসকাণ্ডের তদন্তে গিয়ে বিহারে আক্রান্তও হয়েছে সিবিআই-এর দল। নকল পুলিশ গুজব রটিয়ে সিবিআই আধিকারিকদের ঘিরে ধরে হামলা চালায় অন্তত ৩০০ গ্রামবাসী। 

    আরও পড়ুন: নয়া সরকার গঠনের পর আজ শুরু লোকসভার প্রথম অধিবেশন, কী হবে সারাদিন?

    তৎপর কেন্দ্র সরকার

    গত ৫ মে নিট-ইউজি পরীক্ষা (NEET UG Scam) হয়। দেশ জুড়ে ৪,৭৫০টি কেন্দ্রে ওই পরীক্ষা হয়েছিল। পরীক্ষা দিয়েছিলেন প্রায় ২৪ লক্ষ পড়ুয়া। ফলপ্রকাশের নির্ধারিত সময়ের অন্তত ১০ দিন আগে গত ৪ জুন এই পরীক্ষার ফলাফল ঘোষিত হয়। দেখা যায়, ৬৭ জন সম্পূর্ণ নম্বর নিয়ে প্রথম স্থান অধিকার করেছেন। এক নম্বরও তাঁদের কাটা যায়নি। এমনকি, এই ৬৭ জনের মধ্যে অনেকে একই পরীক্ষাকেন্দ্র থেকে পরীক্ষা দিয়েছেন বলেও জানা যায়। ফলে প্রশ্ন ওঠে, পরীক্ষার আগেই নির্দিষ্ট কোনও কোনও জায়গায় ফাঁস হয়ে গিয়েছিল প্রশ্ন। এ প্রসঙ্গে কেন্দ্রের তরফে বলা হয়েছে, ‘‘ছাত্রছাত্রীদের স্বার্থরক্ষা এবং পরীক্ষা পদ্ধতির স্বচ্ছতা বজায় রাখতে সরকার বদ্ধপরিকর। এই ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে, যে বা যারা তার সঙ্গে যুক্ত থাকবে, তাদের কঠোর শাস্তি দেওয়া হবে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share