Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • SSC Scam: রাজসাক্ষী হচ্ছেন অর্পিতা! চার্জশিটে কী বলল ইডি?

    SSC Scam: রাজসাক্ষী হচ্ছেন অর্পিতা! চার্জশিটে কী বলল ইডি?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) রাজসাক্ষী হতে চাইলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। সোমবার সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা চার্জশিটে এই দাবি করেছে ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) সূত্রে খবর,তদন্তকারী আধিকারিকরা আলিপুর মহিলা সংশোধনাগারে অর্পিতাকে জেরা করতে যান। সেখানেই এই তথ্য পেয়েছেন তাঁরা। অর্পিতার এই আর্জি যদি ইডি মেনে নেয় তাহলে তদন্তে নয়া মোড় আসতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। জানা যেতে পারে কোটি কোটি টাকার উৎসও। প্রাক্তন শিক্ষামন্ত্রী তাই যতই বলুন, যে তিনি শুধু স্বাক্ষর করেছেন, তাঁর দফতরের কর্মীরা বিষয়টি জানেন, তা আদপে ভুল প্রমাণিত হচ্ছে। অর্পিতার বয়ান যদি সত্যি হয় তাহলে কোটি টাকার উৎস সম্পর্কে বিশদে বলতে পারবেন রাজ্যের প্রাক্তন মন্ত্রীই। এমনই অভিমত বিশেষজ্ঞদের।

    আরও পড়ুন: অর্পিতার ৩১টি পলিসির জন্য দেড় কোটি টাকা প্রিমিয়াম দিতেন পার্থ! চার্জশিটে দাবি ইডির

    ইডি চার্জশিটে জানিয়েছে, পার্থের স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের মৃত্যুর পরে বিভিন্ন কোম্পানিতে বাবলির শেয়ার অর্পিতার নামে হস্তান্তর করা হয়েছিল। পার্থ-ঘনিষ্ঠ এক হিসাবরক্ষক অর্পিতাকে চাপ দিয়ে ওই শেয়ার হস্তান্তর করার বিষয়ে সম্মতি আদায় করেছিলেন, বলে লিখিত বয়ানে জানিয়েছেন অর্পিতা। ওই হিসাবরক্ষক তাঁকে বলেছিলেন, ‘পার্থের মেয়ে বিদেশে আছেন। কলকাতায় ফিরলে ওই শেয়ার তাঁর নামে ফেরত দেওয়া হবে। আপাতত অর্পিতার নামে হস্তান্তর করা হচ্ছে।’

    আরও পড়ুন: একে অপরকে দিচ্ছেন দোষ, নিজামে পার্থ-সুবীরেশদের একসঙ্গে বসিয়ে জেরা করতে পারে সিবিআই

    অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে নগদ প্রায় ৪৯.৮০ কোটি টাকা এবং পাঁচ কোটি টাকার গয়না মিলেছিল। এই বিষয়ে অর্পিতা জানিয়েছেন, এগুলি সবই পার্থের। নেপাল, তাইল্যান্ড, বাংলাদেশ, সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া এবং আমেরিকার প্রচুর মুদ্রাও মিলেছিল অর্পিতার ফ্ল্যাট থেকে। যা নানা সময়ে নানা ব্যক্তি এসে রেখে গিয়েছিলেন বলে দাবি করেছেন অর্পিতা। তিনি এই টাকা-পয়সার উৎস সম্পর্কে কিছুই জানেন না যা জানেন প্রাক্তন মন্ত্রীই জানেন, বলে দাবি অর্পিতার। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Team India: বুধবার থেকে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজ, দলে বাংলার শাহবাজ

    Team India: বুধবার থেকে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজ, দলে বাংলার শাহবাজ

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে (INDvsSA) বিশ্রাম দেওয়া হল হার্দিক পান্ডিয়াকে। তাঁর জায়গায় টিমে এলেন বাংলার বাঁ হাতি অলরাউন্ডার শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)। কোভিড (Covid-19) থেকে এখনও সেরে উঠতে পারেননি। ফলে অস্ট্রেলিয়ার (Austrelia) মতো দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি (South Africa) সিরিজ থেকেও ছিটকে গেলেন মহম্মদ শামি। তাঁর জায়গায় দলে আনা হল উমেশ যাদবকে। পিঠে চোটের কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারেননি দীপক হুডা। তিনি দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেও ছিটকে গিয়েছেন। তাঁর জায়গায় দলে ঢুকেছেন শ্রেয়স আয়ার।

    ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে হারানোর পর ভারতের সামনে এখন দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জ। কেরলের মনোরম পরিবেশে হবে প্রথম খেলা। ভারতীয় দল হায়দরাবাদ থেকে ত্রিবান্দ্রমে পৌঁছেছে সোমবার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে  তিরুবনন্তপুরমে প্রথম টি ২০ আন্তর্জাতিক ম্যাচটি হবে বুধবার। বিসিসিআই সূত্র মারফত জানানো হয়েছে, ব্যাক আপ হিসাবেই শাহবাজকে দলে নেওয়া হয়েছে। যদি কোনও কারণে অক্ষর প্যাটেলকে বিশ্রাম দিতে হয় সেক্ষেত্রেই মাঠে নামানো হবে শাহবাজকে।

    আরও পড়ুন: সামনে এবার শুধুই ক্রিকেটের ঈশ্বর! সচিনকে টপকে শীর্ষস্থান দখল করতে পারবেন বিরাট?

    টি-২০ বিশ্বকাপের আগে হার্দিক পান্ডিয়াকে তরতাজা রাখতে তাঁকে বিশ্রাম দেওয়ায় শাহবাজ-কে জাতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে। এর আগে জিম্বাবোয়ে সফরে ওয়াশিংটন সুন্দরের জায়গায় জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন বাংলার বাঁ হাতি অলরাউন্ডার। তবে সিকান্দার রাজাদের বিরুদ্ধে লোকেশ রাহুলের দলে প্রথম একাদশে জায়গা হয়নি ২৭ বছরের শাহবাজের। চলতি বছর আইপিএলে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে কিছু অবিশ্বাস্য ইনিংস, ও বেশ কিছু ভাল স্পেল করে নির্বাচকদের নজরে এসেছিলেন শাহবাজ।

    ভারত বনাম দক্ষিণ আফ্রিকা কবে কোন ম্যাচ: 

    প্রথম টি-২০- ২৮ সেপ্টেম্বর ( তিরুবনন্তপুরম)
    দ্বিতীয় টি২০ – ২ অক্টোবর (গুয়াহাটি)
    তৃতীয় টি২০ – ৪ অক্টোবর (ইন্দোর) 

    প্রথম ওয়ান ডে – ৬ অক্টোবর (লখনউ)
    দ্বিতীয় ওয়ান ডে – ৯ অক্টোবর (রাঁচি)
    তৃতীয় ওয়ান ডে- ১১ অক্টোবর (দিল্লি) 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Shantiprasad Sinha: শান্তিপ্রসাদ সিনহার জামিনের আর্জি খারিজ! ৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতেই

    Shantiprasad Sinha: শান্তিপ্রসাদ সিনহার জামিনের আর্জি খারিজ! ৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতেই

    মাধ্যম নিউজ ডেস্ক: পুজোয় আর বাড়ি ফেরা হচ্ছে না শান্তিপ্রসাদ সিনহার (Shantiprasad Sinha)। এসএসসি দুর্নীতি মামলায় (SSC Case) তাঁর জামিনের আর্জি খারিজ করল বিশেষ সিবিআই আদালত।  ৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতেই থাকবেন তিনি।  শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যানকে গত ১০ অগাস্ট গ্রেফতার করেছিল সিবিআই। বৃহস্পতিবার তাঁর হেফাজতের মেয়াদ শেষ হওয়ায়  তাঁকে আদালতে তোলা হয়।

    আরও পড়ুন: প্রাইমারিতে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে! চার্জশিটে দাবি ইডির

    পুজোর আগে জামিন পাননি রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও (Partha Chatterjee) ৷ নিয়োগ দুর্নীতি মামলায় আগামী ৫ অক্টোবর পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুরের বিশেষ সিবিআই আদালত। পার্থ ছাড়াও কল্যাণময় গঙ্গোপাধ্যায়,অশোক সাহারও জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷ উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতিতে ভুয়ো নিয়োগপত্র দেওয়ার অভিযোগ রয়েছে শান্তিপ্রসাদের বিরুদ্ধে। গ্রুপ সি মামলায় তাঁকে গ্রেফতার করে সিবিআই। নিয়োগ সংক্রান্ত যে উপদেষ্টা কমিটি তৈরি করেছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তার চেয়ারম্যান পদে বসানো হয়েছিল শান্তিপ্রসাদকে। অভিযোগ, তাঁর আমলেই মূলত নিয়োগ দুর্নীতি হয়।

    আরও পড়ুন: অর্পিতার ৩১টি পলিসির জন্য দেড় কোটি টাকা প্রিমিয়াম দিতেন পার্থ! চার্জশিটে দাবি ইডির

    শান্তিপ্রসাদের বিরুদ্ধে টাকা নিয়ে অযোগ্য প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার অভিযোগ করেছে সিবিআই। বৃহস্পতিবার আদালতকে সিবিআই জানিয়েছে, গ্রেফতার হওয়া দুই মিডলম্যান প্রসন্ন রায় এবং প্রদীপের কম্পিউটারে অযোগ্য প্রার্থীদের তালিকা খুঁজে পেয়েছে তারা। এই দু’জনের সঙ্গে শান্তিপ্রসাদের যোগাযোগের কথা আগেই জানতে পেরেছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। তাঁদের ধারণা, এই তালিকা থেকেই নাম যেত এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদের কাছে। নগদের বিনিময়ে পাওয়া যেত চাকরিও। তবে লেনদেনের দায়িত্বে থাকতেন দুই মিডলম্যানই। সিবিআইয়ের এই যুক্তি শোনার পর এসএসসির প্রাক্তন উপদেষ্টা কমিটির সদস্যের জামিনের আবেদন খারিজ করে তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • England vs India: ইতিহাস ভারতীয় মহিলাদের! ২৩ বছর বাদে ইংল্যান্ডে সিরিজ জয় ঝুলনদের

    England vs India: ইতিহাস ভারতীয় মহিলাদের! ২৩ বছর বাদে ইংল্যান্ডে সিরিজ জয় ঝুলনদের

    মাধ্যম নিউজ ডেস্ক: ইংল্যান্ডে ইতিহাস ভারতের মেয়েদের। ২৩ বছর বাদে ইংল্যান্ডের মাটিতে সিরিজ জিতল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ১৯৯৯ সালে শেষ বার ইংল্যান্ডে (INDWvsENGW) ওয়ান ডে সিরিজ জেতে মেয়েরা। বুধবার হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur)  শতরানে ভর করে  তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই জিতে নিল ভারত। এবার শনিবার লর্ডসের মাটিতে সিরিজের শেষ ম্যাচ জিতে ঘরের মাঠে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করাই লক্ষ্য ভারতের। লর্ডসেই শেষ ম্যাচ খেলবেন বাংলার মেয়ে ভারতের কিংবদন্তি মহিলা পেসার ঝুলন গোস্বামী। সেই ম্যাচকে স্মরণীয় করে রাখতে বদ্ধপরিকর তাঁর সতীর্থেরা।

    এদিন  টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক অ্যামি জোন্স। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অধিনায়ক হরমনপ্রীতের ‘হারিকেনে’ ভর করে ৫ উইকেটে ৩৩৩ রান তোলে ভারত। ১১১ বলে অপরাজিত ১৪৩ রান করেন হরমনপ্রীত। প্রথমে দ্রুত উইকেট পড়ে গেলেও ঝড়ের আন্দাজ কেউ করতে পারেননি। প্রথমে একটু সময় নিলেও শেষের দিকে রীতিমতো ঝড় তোলেন। তাঁর ইনিংসে ছিল চোখ ধাঁধানো  ১৮টি চার ও চারটি ছয়। শেষ ১১ বলে ৪২ রান করেন হরমনপ্রীত। তার মধ্যে ছিল ৬টি চার ও ৩টি ছয়। ভারতের ৩৩৩ রানকে টার্গেট করে ব্যাট করতে নেমে ইংল্যান্ড গুটিয়ে যায় ২৪৫ রানে। ৮৮ রানে ইংল্যান্ডের বিরুদ্ধে বিশাল জয় পায় ভারত। কমনওয়েলথ গেমসের মতো অনবদ্য পারফর্ম করেন রেনুকা সিং ঠাকুর। ১০ ওভারে ৫৭ রান দিয়ে তিনি নেন ৪ উইকেট। ঝুলন উইকেট না পেলেও রান আটকান। ৭ ওভারে দিয়েছেন মাত্র ৩১ রান।

    ম্যাচ শেষে হরমনপ্রীত কৌর বলেন, “আমরা সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই এখানে এসেছিলাম। লক্ষ্যপূরণ হল। আমি নেতৃত্ব উপভোগ করছি। সঙ্গে প্রতিটি ম্যাচকেও উপভোগ করি। ব্যাটিং সহজ ছিল না। আমি সময় নিয়ে হার্লিনের সঙ্গে পার্টনারশিপ তৈরি করি। একবার ক্রিজে সেট হওয়ার পর নিজের খেলাটা খেলে গেছি। বোলিংয়ে যখনই দরকার তখনই কেউ না কেউ উইকেট নিয়েছেন।” প্রথম ওয়ান ডে জিতে, সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা বলেছিলেন, ‘এই সিরিজ ঝুলুদির জন্য। আমরা সর্বস্ব দিয়ে খেলব।’ কথা রাখলেন সতীর্থরা। এক ম্যাচ বাকি থাকতেই ঝুলনকে সিরিজ উপহার দিলেন তাঁরা। তবে এখনই সেলিব্রেশন নয়। হোয়াইটওয়াশের পর লর্ডসেই হবে উৎসব।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Congress President Poll: মনোনয়ন তুললেন থারুর-বনসল! কংগ্রেস সভাপতির দৌড়ে কারা?

    Congress President Poll: মনোনয়ন তুললেন থারুর-বনসল! কংগ্রেস সভাপতির দৌড়ে কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: কংগ্রেস সভাপতি পদের জন্য মঙ্গলবার মনোনয়ন তুললেন শশী থারুর (Sashi Tharoor)। শশী যে মনোনয়ন তুলবেন তা জানাই ছিল। কিন্তু এদিন রাজনৈতিক মহলকে খানিকটা অবাক করে মনোনয়ন তুললেন বর্ষীয়ান নেতা পবন বনসল। মঙ্গলবার কংগ্রেসের নির্বাচনের দায়িত্বে থাকা মধুসূদন মিস্ত্রি (Madhusudan Mistri) জানিয়েছেন, এখনও পর্যন্ত মোট দু’জন কংগ্রেসের সভাপতি পদে মনোনয়ন তুলেছেন। একজন শশী থারুর, অপরজন পবন বনসল। অশোক গেহলট মনোনয়ন তুলবেন কিনা, সে বিষয়ে তাঁর কাছে কোনও তথ্য নেই বলেই দাবি করেছেন মধুসূদন।

    আরও পড়ুন: দল নয় রাজ্য, মুখ্যমন্ত্রীত্বই পছন্দ গেহলটের! ক্ষুব্ধ হাইকমান্ড, কংগ্রেস সভাপতি পদে কে?

    সূত্রের খবর, কংগ্রেস সভাপতির (Cong Poll) দৌড়ে রয়েছেন মুকুল ওয়াসনিক, মল্লিকার্জুন খাড়গে, দিগ্বিজয় সিং, কেসি বেনুগোপালও। এক সময় মনে করা হয়েছিল, কংগ্রেসের পরবর্তী সভাপতি হতে চলেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। কিন্তু তিনি ও তাঁর অনুগতদের সাম্প্রতিক কার্যকলাপে বেজায় চটে কংগ্রেস হাইকমান্ড। এখন কার্যত কংগ্রেসের সভাপতি হওয়ার দৌড় থেকে বাদ পড়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। সম্প্রতি, তাঁর অনুগত ৯২ জন বিধায়ক দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ ঘোষণার পরেই, এই সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, রাহুল গান্ধীর নেতৃত্বে ‘ভারত জোড়ো যাত্রা’-র মাঝে পার্টিকে বিব্রত করেছে রাজস্থানের পরিস্থিতি। অনুগত বিধায়কদের মাধ্যমে ‘বিদ্রোহের ষড়যন্ত্র’ করার জন্য অশোক গেহলটের উপর ক্ষুব্ধ কংগ্রেস নেতৃত্ব। গান্ধী পরিবারের অনুগত হলেও, গেহলটের রাজস্থান মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে অস্বীকার করার বিষয়টি ভালোভাবে নেয়নি কংগ্রেস। জানা যাচ্ছে, অশোক গেহলটের জায়গায় এই পদের জন্যে নামতে পারেন মল্লিকার্জুন খাড়গে এবং দিগ্বিজয় সিং।

    আরও পড়ুন: ক্ষমতা হস্তান্তর বারবার ভুগিয়েছে কংগ্রেসকে, অন্যদিকে লক্ষ্যে অবিচল বিজেপি

    তবে এই পরিস্থিতিতে বনসল মনোনয়ন তোলায় হতচকিত রাজনৈতিক বিশেষজ্ঞরা। চণ্ডীগড়ে রাজনীতি করা বনসল গান্ধী (Gandhi Family) পরিবারের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত। এই মুহূর্তে কংগ্রেসের কোষাধ্যক্ষের মতো গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তিনি। তাই তাঁর মনোনয়ন তোলার পিছনে গান্ধী পরিবারের হাত রয়েছে, বলে অনুমান। কংগ্রেস কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষের চেয়ারম্যান মধুসূদন মিস্ত্রি মঙ্গলবার সোনিয়া গান্ধীর কাছে ‘ডেলিগেটদে’র একটি তালিকাও জমা দিয়েছেন। এই ডেলিগেটরাই কংগ্রেসের সভাপতি নির্বাচনে ভোট দিতে পারবেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • SSC Scam: ‘‘যাঁরা বেআইনি চাকরি পেয়েছেন, পদত্যাগ করুন নইলে…’’, নির্দেশ হাইকোর্টের

    SSC Scam: ‘‘যাঁরা বেআইনি চাকরি পেয়েছেন, পদত্যাগ করুন নইলে…’’, নির্দেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে ফরেনসিক রিপোর্ট পেশ করল সিবিআই (CBI)। বুধবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম, একাদশ-দ্বাদশ নিয়ে চারটি রিপোর্ট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এতদিন শুধু অভিযোগ ছিল যে, নম্বর অদল-বদল করা হয়েছে। কিন্তু ফরেনসিক রিপোর্টে দেখা গিয়েছে, ‘হার্ড ডিস্কে থাকা উত্তরপত্র ও এসএসসির সার্ভারে থাকা উত্তরপত্রে নম্বর মিলছে না। হার্ডডিস্কে দেখা গিয়েছে কেউ ‘০’ বা ‘১’ নম্বর পেয়েছেন, কিন্তু এসএসসি সার্ভারে থাকা উত্তরপত্রে তাঁদের প্রাপ্ত নম্বর ‘৫০’ কিংবা ‘৫৭’। গ্রুপ সি-তে ৩ হাজার ৪৮১ জনের নম্বর এবং গ্রুপ ডি-তে ২ হাজার ৮২৩ জনের নম্বর বদল হয়েছে। আদালতে সিবিআই জানিয়েছে, এই সংক্রান্ত ৩টি হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে’।

    আরও পড়ুন: হদিশ মিলল সিবিআই-এর হাজিরা এড়ানো ‘নিখোঁজ’ মানিকের! কোথায় তিনি?

    সিবিআই দাবি করেছে, নবম ও দশমের নিয়োগ মামলায় ৯০৭ জনের ওএমআর শিট জালিয়াতি করা হয়েছে। সাদা খাতা জমা দিয়েছে এমন প্রার্থীদের নামের পাশেও বসেছে ৫৩ নম্বর। এসএসসি-র সার্ভারে সেই তথ্য পাওয়া গিয়েছে। সুবীরেশ ভট্টাচার্য সেই সময় চেয়ারম্যান ছিলেন। সিবিআই জানিয়েছে, ধৃতরা মুখ খুলতে চাননি। কারণ তাঁরা জানেন সিবিআই থার্ড ডিগ্রি ব্যবহার করে না। এমনকী একজন ভয়েস স্যাম্পেল দিতেও রাজি হননি। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি এই নিয়োগ দুর্নীতিতে যে শিক্ষা দফতরও জড়িয়ে, সিবিআই রিপোর্টে তার সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। এই রিপোর্ট সামনে আসার পরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমি শকড!’ ওদিকে, সিবিআইয়ের আইনজীবী বলেন, ‘আমি স্পিচলেস!’

    আরও পড়ুন: রাত ৮টার মধ্যে মানিককে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ হাইকোর্টের, আজই কি গ্রেফতার?

    সিবিআই-এর কথা শোনার পর বিচারপতি কড়া ভাষায় বলেন, “যাঁরা বেআইনি চাকরি পেয়েছেন তাঁরা নিজেরা খুব ভালো মতন জানেন। তাঁদের অনুরোধ করব, চাকরি থেকে পদত্যাগ করুন। তা না হলে কড়া পদক্ষেপ করবে আদালত। যাঁরা পদত্যাগ করবেন না তাঁরা কোনও দিন সরকারি চাকরিতে আবেদনও করতে পারবেন না। বেআইনি চাকরি প্রাপকদের আলাদা সার্ভার ডেটা তৈরি করবে সিবিআই বা অন্য কেউ।” বিচারপতি আরও বলেন,”সুবীরেশ ভট্টাচার্যকে হেফাজতে নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করুক সিবিআই। আমি এসএসসি ল-ইনচার্জ থাকার সময় সুবীরেশ ভট্টাচার্যের সঙ্গে কাজ করেছি। আমি জানতাম তিনি জেন্টলম্যান। এখন সিবিআই তদন্তে যখন সামনে আসছে তাঁর সময়কালে  এতো অনিয়ম। বেআইনি চাকরি হয়েছে। আমার স্থির বিশ্বাস সুবীরেশ ভট্টাচার্য কোনও বড় প্রভাবশালী অঙ্গুলিহেলনে এই কাজ করেছেন। সেই প্রভাবশালীদের নাম জানাক সুবীরেশ ভট্টাচার্য।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • India-Pakistan: যারা শান্তি চায়, তারা নাশকতায় মদত দেয় না, রাষ্ট্রসংঘে পাকিস্তানকে তোপ ভারতের

    India-Pakistan: যারা শান্তি চায়, তারা নাশকতায় মদত দেয় না, রাষ্ট্রসংঘে পাকিস্তানকে তোপ ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এবার পাকিস্তানকে কড়া জবাব দিল ভারত। শুক্রবার রাষ্ট্রসংঘের চলতি এই অধিবেশনে কাশ্মীর ইস্যু নিয়ে ফের সরব হয় পাকিস্তান। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় কাশ্মীরে শান্তি ফেরানোর কথা তুলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, “যুদ্ধ কোনও অপশন নয়। পাকিস্তানের এখন স্থিতিশীল অর্থনীতির প্রয়োজন। এরজন্য ভারত সহ সমস্ত প্রতিবেশী দেশের সঙ্গেই শান্তি বজায় রাখতে চায়”। পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরই শনিবার ভারতের তরফে তীব্র সমালোচনা করা হয়। রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি মিজিটো ভিনিটো বলেন, “যে দেশ শান্তি চায়, তারা সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দেবে না।”

    আরও পড়ুন: মোটা মাইনের টোপ, মায়ানমারে বন্দি বহু ভারতীয়, সতর্কবার্তা বিদেশ মন্ত্রকের

    এদিন, ভারতের তরফে কাশ্মীর নিয়ে পাকিস্তানের দাবিকে ভুয়ো বলে আখ্যা দেওয়া হয়। একইসঙ্গে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের অভিযোগ করা হয়। ভারতের প্রতিনিধি মিজিটো ভিনিটো বলেন, “এটা সত্যিই দুঃখজনক যে পাকিস্তানের প্রধানমন্ত্রী এই মঞ্চকে বেছে নিয়েছেন ভারতের বিরুদ্ধে মিথ্যাচার করার জন্য। নিজের দেশের অপকর্মকে ধামাচাপা দেওয়ার জন্য এবং গোটা বিশ্ব যাকে অনৈতিক বলে অ্যাখ্য়া দিয়েছে, সেই কার্যকলাপকে নৈতিক বলে প্রমাণের চেষ্টায় পাকিস্তান এই কাজ করছে।”

    আরও পড়ুন : হিন্দু মন্দিরে হামলায় উদ্বেগ প্রকাশ, ব্রিটিশ বিদেশ সচিবের সঙ্গে বৈঠক জয়শঙ্করের

    রাষ্ট্রসংঘের মঞ্চে শাহবাজ অভিযোগ করেছেন, ‘‘জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনা ধারাবাহিক ভাবে অত্যাচার চালাচ্ছে, মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। বলপ্রয়োগের মাধ্যমে সেখানকার জনবিন্যাসের চরিত্র বদলের চেষ্টা চলছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরকে হিন্দুগরিষ্ঠ কাশ্মীরে পরিণত করতে চাইছে ভারত।’’ পাকিস্তানের এই অভিযোগের জবাব দেন ভারতীয় কূটনীতিক মিজিটো ভিনিটো (Mijito Vinito)। তিনি স্পষ্ট ভাষায় জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। এর কোনও ভিত্তি নেই। সম্প্রতি পাকিস্তানে হিন্দু, শিখ ও খ্রিস্টান পরিবারের মেয়েদের অপহরণ ও জোর করে বিয়ে দেওয়ার প্রসঙ্গ টেনেও ভারতের তরফে বলা হয়, “এটা হাস্যকর যে দেশে সংখ্য়ালঘুদের অধিকারের লঙ্ঘন করা হচ্ছে প্রতিনিয়ত, তারাই বিশ্বমঞ্চে সংখ্য়ালঘুদের নিয়ে কথা বলছে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Ghulam Nabi Azad: উপত্যকায় নতুন রাজনৈতিক দল! নিজের দলের নাম ঘোষণা করলেন গুলাম নবি আজাদ

    Ghulam Nabi Azad: উপত্যকায় নতুন রাজনৈতিক দল! নিজের দলের নাম ঘোষণা করলেন গুলাম নবি আজাদ

    মাধ্যম নিউজ ডেস্ক: কংগ্রেস (Congress) ছেড়েছিলেন আগেই। তখনই শুরু হয়েছিল জল্পনা। তাহলে কি এবার উপত্যকায় নতুন আর একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে গুলাম নবি আজাদের (Ghulam Nabi Azad) হাত ধরে। অবশেষে সেটাই সত্যি হল। সোমবার আনুষ্ঠানিকভাবে নতুন দলের নাম ঘোষণা করলেন গুলাম নবি আজাদ। আগামী দিনে তিনি ও বাকি সঙ্গীরা নির্বাচনে লড়বেন ‘ডেমোক্রেটিক আজাদ পার্টি’ (Democratic Azad Party) এই নামে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুলাম নবি আজাদ জানিয়েছেন, ‘নতুন দলের জন্য দেড় হাজারের বেশি নাম জমা পড়েছিল। তার মধ্যে ছিল উর্দু, সংস্কৃত নামও। তেমনি হিন্দি ও উর্দুর মিশ্রণে হিন্দুস্তানি ভাষায়ও নাম ছিল। সব কিছু বিবেচনার পর ডেমোক্রেটিক আজাদ পার্টি নামকরণ হয়েছে নতুন দলের।’

    আরও পড়ুন: জম্মু-কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ! জানেন কী বললেন তাঁর অনুগামী

    গত ২৬ অগাস্ট কংগ্রেস ছেড়েছিলেন ৭৩ বছরের আজাদ। ইস্তফাপত্রে তিনি অভিযোগ করেছিলেন, এই মুহূর্তে কংগ্রেস দলে সিনিয়রদের কোনও মর্যাদা নেই। আদতে তিনি ঘুরিয়ে তোপ দেগেছিলেন রাহুল গান্ধীকেই। কংগ্রেসের জি-২৩ নেতারা তাই দলে সংস্কার চেয়েছিলেন। তার জন্য কংগ্রেস সমর্থকদের হামলার মুখে পড়তে হয়েছিল কপিল সিব্বলকেও।

    আরও পড়ুন: আজাদকে প্রাণনাশের হুমকি জঙ্গিগোষ্ঠীর, ‘রাজনৈতিক গিরগিটি’ বলে কটাক্ষ

    অনেকেই ভেবেছিলেন, এই বয়সে গুলাম নবি আজাদ হয়তো নতুন রাজনৈতিক দল গড়ার ঝুঁকি নেবেন না। কিন্তু কংগ্রেস পরিত্যাগের পর উপত্যকায় প্রথম সমাবেশে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্ট করে দিয়েছিলেন, রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার এখনই কোনও পরিকল্পনা নেই তাঁর। বরং তিনি জম্মু ও কাশ্মীরের মানুষের স্বার্থে নতুন ব্যানারে রাজনৈতিক লড়াই চালিয়ে যাবেন। তখন থেকেই শুরু হয়ে গিয়েছিল আজাদের নতুন দল গঠনের কাজ। রাজ্যের একে একে কংগ্রস নেতা দল ছাড়তে শুরু করেন গুলাম নবি আজাদের ডাকে সাড়া দিয়ে। সেই তালিকা বেশ দীর্ঘ। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তারা চাঁদও রয়েছেন সেই দলে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Women’s Asia Cup 2022: পুজোর পরেই ভারত-পাকিস্তান! মেয়েদের এশিয়া কাপে ৭ অক্টোবর হরমনপ্রীতদের মুখোমুখি মিসবারা

    Women’s Asia Cup 2022: পুজোর পরেই ভারত-পাকিস্তান! মেয়েদের এশিয়া কাপে ৭ অক্টোবর হরমনপ্রীতদের মুখোমুখি মিসবারা

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হয়ে গিয়েছে উৎসব। রাত পোহালেই বেজে উঠবে আগমনী গান। তার মধ্যেই জারি রয়েছে ক্রিকেট উৎসবও। ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে মহিলাদের এশিয়া কাপ।  ১৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে এই টুর্নামেন্ট আয়োজিত হবে। টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women team)। শ্রীলঙ্কার মুখোমুখি হবেন হরমনপ্রীত কৌররা। ছেলেদের মতো মেয়েদের এশিয়া কাপেও (Women Asia Cup Cricket 2022)  মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান। আগামী ৭ অক্টোবর হবে সেই ম্যাচ। 

    বিসিসিয়াইয়ের সম্পাদক জয় শাহ ইতিমধ্যেই নিজের সোশ্যাল অ্যাকাউন্টে আসন্ন মহিলা এশিয়া কাপের সম্পূর্ণ সূচি জানিয়ে দিয়েছেন। থাইল্যান্ড এবং বাংলাদেশের ম্যাচ দিয়েই শুরু হবে এবারের এশিয়া কাপ। প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা। ১১ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্টের গ্রুপ পর্ব। এশিয়া কাপের সেমিফাইনাল আয়োজিত হবে  ১৩ অক্টোবর। ১৫ তারিখে  অনুষ্ঠিত হবে ফাইনাল। এশিয়া কাপের জন্য ভারতীয় মহিলা দলও ঘোষিত হয়েছে। এই নিয়ে আট বার আয়োজিত হতে চলেছে মহিলা এশিয়া কাপ। এর মধ্যে ৬ বারই খেতাব জিতেছে ভারত।

     

    দেখে নিন মহিলাদের এশিয়া কাপে ভারতের সূচি:

    ১ অক্টোবর – ভারত বনাম শ্রীলঙ্কা

    ৩ অক্টোবর – ভারত বনাম মালয়েশিয়া

    ৪ অক্টোবর – ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত

    ৭ অক্টোবর – ভারত বনাম পাকিস্তান

    ৮ অক্টোবর – ভারত বনাম বাংলাদেশ

    ১০ অক্টোবর – ভারত বনাম থাইল্যান্ড

    ১৩ অক্টোবর – প্রথম সেমিফাইনাল

    ১৩ অক্টোবর – দ্বিতীয় সেমিফাইনাল

    ১৫ অক্টোবর – ফাইনাল

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Anubrata Mondal: অনুব্রত-কন্যার ব্যাংকের নথি চাইল সিবিআই! মেয়ের অ্যাকউন্ট থেকেই কি লেনদেন?

    Anubrata Mondal: অনুব্রত-কন্যার ব্যাংকের নথি চাইল সিবিআই! মেয়ের অ্যাকউন্ট থেকেই কি লেনদেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: গরুপাচার মামলার (Cattle smuggling case) তদন্ত দ্রুত গুটিয়ে আনাই লক্ষ্য সিবিআইয়ের (CBI)। আর সেই কারণেই কেন্দ্রীয় সংস্থা অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার থেকে ব্যাংকের নথি চেয়ে নোটিস পাঠাল। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মত ওয়াকিবহাল মহলের। গোয়েন্দাদের ধারণা, গরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের যাবতীয় আর্থিক লেনদেন হয়েছে মেয়ে সুকন্যার অ্যাকাউন্ট থেকে। শুধু তাই নয়, সিবিআই আধিকারিকরা আরও মনে করছেন, বিদেশি মুদ্রাও কেষ্ট কন্যার অ্যাকাউন্টে লেনদেন হয়েছে। বোলপুরে (Bolpur) কেন্দ্রীয় তদন্তকারীরা অস্থায়ী ক্যাম্পে গত কয়েকদিন ধরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মীদের জেরা করেন। সেখান থেকেই গরুপাচার কাণ্ডে বিদেশি মুদ্রা ব্যবহারের তথ্য সামনে এসেছে।

    আরও পড়ুন: দুটি গাড়ি দিয়েছিলেন নেতাকে, অনুব্রত ঘনিষ্ঠ মলয় পিটকে তলব সিবিআই-এর

    দিন সাতেক আগে বোলপুরের বাড়িতে গিয়ে সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা। তাঁর বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি নজরে এসেছিল সিবিআইয়ের। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর, বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্টে সেই অর্থে বড় কোনও অর্থের খোঁজ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। সিবিআই কর্তারা মনে করছেন, যাবতীয় লেনদেন হয়েছে কেষ্ট কন্যা সুকন্যার অ্যাকাউন্টের মাধ্যমে। শুধু তাই নয়, বীরভূমের বিভিন্ন জায়গায় হানা দিয়ে সিবিআই আরও জানতে পেরেছে, বেশ কয়েকটি সম্পত্তির মালিক অনুব্রত। কিন্তু এই সম্পত্তি কেনার অর্থ তিনি কোথা থেকে এবং কীভাবে পেলেন? আয়কর রিটার্ন জমা করার ক্ষেত্রে তথ্য গোপান করা হয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে সিবিআই।

    আরও পড়ুন: কাবুলের তালিবানের চালানেই সন্দেশখালির সরিফুলের নাম, মাদক তদন্তে নতুন মোড়

    কেষ্ট কন্যা সুকন্যার নামেও রয়েছে একাধিক রাইস মিল সহ বিভিন্ন সম্পত্তি। প্রশ্ন উঠছে, প্রাথমিক স্কুলের শিক্ষিকা হয়ে তিনি কীভাবে এত বিপুল সম্পত্তির মালিক হলেন? অর্থের উৎস কোথায়? এই রহস্য উন্মোচন করাই লক্ষ্য এখন সিবিআই কর্তাদের। কারণ, কেন্দ্রীয় গোয়েন্দারা নিশ্চিত, অনুব্রত মণ্ডল এবং সুকন্যা মণ্ডল গরুপাচার কাণ্ডে সরাসরি যুক্ত। ইতিমধ্যেই সিবিআই গ্রেফতার করেছে তৃণমূল নেতাকে। তিনি এখন জেল হেফাজতে। সুকন্যা সুকৌশলে বার বার সিবিআইকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও, রেহাই পাবেন না বলেই মত বিশেষজ্ঞদের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share