Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Women’s IPL: ফেব্রুয়ারি-মার্চেই দেশের মাটিতে মহিলাদের আইপিএল! ইঙ্গিত বিসিসিআই সভাপতির

    Women’s IPL: ফেব্রুয়ারি-মার্চেই দেশের মাটিতে মহিলাদের আইপিএল! ইঙ্গিত বিসিসিআই সভাপতির

    মাধম্য নিউজ ডেস্ক: দাবি অনেকদিনের। কিন্তু বার বার নানা কারণে তা বাস্তবায়িত হয়নি। অবশেষে আশার আলো দেখা গেল। আগামী বছরের শুরুতে মহিলাদের আইপিএল (Women’s IPL)  আয়োজন করতে চেয়ে রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে চিঠি দিল বিসিসিআই (BCCI)। খুব সম্ভবত ফেব্রুয়ারি-মার্চে দেশের মাটিতেই বসবে মহিলাদের আইপিএলের প্রথম আসর। সেই ইঙ্গিত মিলেছিল কয়েকদিন আগে বিসিসিআই সভাপতি (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) কথায়। শহরে এক অনুষ্ঠানে, তিনি ভারতীয় মহিলা দলের ভূয়সী প্রশংসা করেন। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারত ইংল্যান্ডের মাটিতে ওয়ান ডে সিরিজ জিতে নজির গড়েছে। তাই মেয়েদের প্রশংসা শোনা গেল বিসিসিআই সভাপতির মুখে।

    আরও পড়ুন: পুজোর পরেই ভারত-পাকিস্তান! মেয়েদের এশিয়া কাপে ৭ অক্টোবর হরমনপ্রীতদের মুখোমুখি মিসবারা

    প্রসঙ্গত, ২০০৮ সালে শুরু হয়েছিল ভারতীয় প্রিমিয়ার লিগ (Indian Premeire legue)। আইপিএল ভারতীয় ক্রিকেটকে আমূল বদলে দিয়েছে। শুধু আথির্ক দিক থেকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড শক্তিশালী হয়নি, একই সঙ্গে মজবুত হয়েছে ভারতীয় দলের সাপ্লাই লাইন। তাই বিসিসিআই কর্তারা মনে করছেন, আইপিএল শুরু হলে দেশের মহিলা ক্রিকেটেও জোয়ার আসবে।

    আরও পড়ুন: ঝুলন সকলের কাছে অনুপ্রেরণা! বঙ্গকন্যাকে নিয়ে আবেগে ভাসলেন সৌরভ

    অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো দেশগুলিতে পুরুষদের মতো সম্মান পান মহিলা ক্রিকেটাররা। বেতনের ক্ষেত্রেও তেমন কোনও তারতম্য চোখে পড়ে না। তবে এক্ষেত্রে বিসিসিআই ব্যতিক্রমী। বিরাট কোহলি, রোহিত শর্মারা বোর্ডের সঙেগ চুক্তির ফলে যে অর্থ পান, তার থেকে অনেক কম পান স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌররা। এই বৈষম্য দ্রুত মেটানোর দাবিও তুলেছেন মহিলা ক্রিকেটাররা। কিন্তু তাতে বিসিসিআই কর্তারা কর্ণপাত করেননি। তবে সময় বদলেছে। দেশের মহিলা ক্রিকেটের কাঠামোকে আরও উন্নত করার চেষ্টা শুরু করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহরা। এই মরশুম থেকেই শুরু হয়েছে অনুর্ধ্ব-১৫ মহিলা ক্রিকেট টুর্নামেন্ট। যেখান থেকে বহু ক্রিকেটার আগামী দিনে ভারতীয় মহিলা দলে সুযোগ পাবেন বলে মত প্রাক্তনদের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Primary Teacher Recruitment scam: প্রাইমারিতে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে! চার্জশিটে দাবি ইডির

    Primary Teacher Recruitment scam: প্রাইমারিতে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে! চার্জশিটে দাবি ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: সাদা খাতা জমা দিলেই মিলবে চাকরি। সঙ্গে দিতে হবে মোটা টাকা। রাজ্যে প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও চলেছে একই কারবার। ৭ থেকে ৮ লক্ষ টাকার রেটে বিক্রি হয়েছে শিক্ষকের চাকরি। চার্জশিটে এ কথাই জানাল ইডি। শিক্ষক নিয়োগ (teacher recruitment) দুর্নীতি কাণ্ডে প্রাথমিক চার্জশিট (charge sheet) জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সেখানেই ইডি জানিয়েছে  লক্ষ লক্ষ টাকার বিনিময়ে শিক্ষকের চাকরি বিক্রি করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আস্থাভাজন শিক্ষা দফতরের উচ্চপদে থাকা আধিকারিক ও কর্মচারীরা। প্রশ্ন কিছুই কী জানতেন না মন্ত্রী? 

    আরও পড়ুন: জুটিতে তাইল্যান্ড-গোয়ায় গিয়েছিলেন পার্থ-অর্পিতা! সেখানেও বিনিয়োগ? কী বলছে ইডি

    চার্জশিটে ইডি দাবি করেছে, সাদা খাতা জমা দিয়েই চাকরি পেয়েছিলেন অনেকে। উত্তরপত্রে লেখা ছিল শুধুমাত্র নাম, ঠিকানা। নিয়োগ কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্ত রঞ্জন ওরফে চন্দনের নামও রয়েছে এই চার্জশিটে। ২০১৪ সালে প্রাথমিক টেটের ওপর ভিত্তি করে একটি এফআইআর হয়েছিল। সেখানেই ওঠে দুর্নীতির অভিযোগ। মোট ১৬ হাজার ৫০০ টি শূন্যপদে নিয়োগ হওয়ার কথা ছিল। অভিযোগ, ঘুষ দিয়ে প্রাথমিকে নিয়োগ করা হয়েছে। যাঁদের চাকরি পাওয়ার কথা ছিল না তাঁরা চাকরি পেয়েছেন। অনেকে আবার টাকা দিয়েও প্রতারিত হয়েছেন। চাকরি পাননি। শুধু এর কাছ থেকে ওর কাছে ঘুরেছেন।

    আরও পড়ুন: অর্পিতার ৩১টি পলিসির জন্য দেড় কোটি টাকা প্রিমিয়াম দিতেন পার্থ! চার্জশিটে দাবি ইডির

    ইডি সূত্রে খবর,ওই পরীক্ষায় চরম বেনিয়ম হয়। কেউ কেউ সাদা খাতা জমা দিয়েও চাকরি পান। আবার অনেক যোগ্য প্রার্থী চাকরি পাওয়া থেকে বঞ্চিত হন।  ইডির দাবি, সেই সব অযোগ্য প্রার্থীদের টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়। বাদ পড়ে যোগ্য প্রার্থীদের নাম। ওই ভাবে চাকরি দেওয়ার জন্য আলাদা করে প্যানেল তৈরি করা হয়েছিল। উদ্দেশ্যপ্রণোদিতভাবেই প্রশ্নপত্রে বিশেষ কারসাজি করা হয়েছিল বলেও চার্জশিটে দাবি ইডির। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • MiG-21: এবার অবসরের পালা! ৩০ সেপ্টেম্বর থেকে আর উড়বে না শ্রীনগরের মিগ ২১-এর ৫১ নম্বর স্কোয়াড্রন

    MiG-21: এবার অবসরের পালা! ৩০ সেপ্টেম্বর থেকে আর উড়বে না শ্রীনগরের মিগ ২১-এর ৫১ নম্বর স্কোয়াড্রন

    মাধ্যম নিউজ ডেস্ক: আর নয়, এবার অবসরের পালা। বেলাশেষেও নিজের জাত চিনিয়েছিল ‘মিগ ২১’-র (single-engine MiG-21) ৫১ নম্বর স্কোয়াড্রন। তিনবছর আগে ২০১৯ সালে এই স্কোয়াড্রনের বিমান নিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি পাকিস্তানের এফ-১৬ ফাইটার জেটকে গুলি করে নামিয়েছিলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। কিন্তু বয়স হয়েছে। তাই আর পারছে না মিগ-২১। বারবার দুর্ঘটনার মুখে পড়ছে বায়ুসেনার এই বিমান। তাই সরে যেতে হবে এবার। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে আর আকাশে উড়বে না ‘মিগ ২১’-র ৫১ নম্বর স্কোয়াড্রন। শ্রীনগরে বায়ুসেনার ঘাঁটিতে মোতায়েন এই স্কোয়াড্রনের নাম দেওয়া হয়েছিল  ‘সোর্ড আর্মস’। ভারতীয় বায়ুসেনা (Indian Air Force) গর্ব করে এই নাম দেয়।

    আরও পড়ুন: আর নয় মিগ-২১! এই যুদ্ধবিমানকে বিদায় জানানোর সিদ্ধান্ত প্রতিরক্ষামন্ত্রকের

    প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ‘মিগ ২১’ যুদ্ধবিমানের চারটি স্কোয়াড্রন এখনও রয়েছে। ৩০ সেপ্টেম্বর অবসর নেবে এর একটি। ২০৩০-র মধ্যে ধাপে ধাপে অবসর নেবে আরও ৩টি স্কোয়াড্রন। ১৯৫৫ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন (Russia) তৈরি করে মিগ-২১ যুদ্ধবিমান। ১৯৬২ সালে চিনের সঙ্গে যুদ্ধের পর এই ফাইটার জেটগুলি কেনে বায়ুসেনা।

    আরও পড়ুন: ফের দুর্ঘটনার কবলে মিগ ২১, মৃত দুই পাইলট

    যুদ্ধে বারবার নিজের দাপট দেখালেও মাঝেমাঝেই দুর্ঘটনার মুখে পড়েছে বায়ুসেনার মিগ-২১। প্রতিরক্ষা মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ৪০০-র বেশি বার দুর্ঘটনার মুখে পড়েছে মিগ-২১। উল্লেখ্য, অভিনন্দন যে বিমান নিয়ে মাঝ আকাশে পাক যুদ্ধবিমানের সঙ্গে ডগ ফাইট করেন সেই মিগ-২১ বাইসনও ভেঙে পড়ে। বিমান থেকে বেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে পড়েন অভিনন্দন। সেখানে পাক সেনা বন্দি করেছিল তাঁকে। পরে অবশ্য চাপের মুখে পড়ে বায়ুসেনার এই অফিসারকে ভারতকে ফিরিয়ে দেয় ইসলামাবাদ। গত বছর ৫ বার দুর্ঘটনায় পড়ে মিগ-২১। মৃত্যু হয় ২ জন পাইলটের। চলতি বছরের ১৭ মার্চ গোয়ালিয়র এয়ারবেসে টেক-অফের পরই ভেঙে পড়ে মিগ-২১। প্রাণ হারান গ্রুপ ক্যাপ্টেন আশিস গুপ্ত। গত ২০ মে রাজস্থানের সুরাটগড়ে  মিগ ভেঙে মৃত্যু হয় ২৮ বছরের স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরীর। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Rajasthan Turmoil: রাজস্থানে কংগ্রেসের সমস্যার জন্য রাজ্যবাসী কেন ভুগবেন? প্রশ্ন বিজেপির

    Rajasthan Turmoil: রাজস্থানে কংগ্রেসের সমস্যার জন্য রাজ্যবাসী কেন ভুগবেন? প্রশ্ন বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজস্থানে (Rajathan Crisis) শাসক কংগ্রেসের অভ্যন্তরে অসন্তোষ নিয়ে চুপ বিজেপি (BJP) শিবির। পরিস্থিতির উপর শান্ত মাথায় নজর রাখছেন রাজস্থানে বিজেপির রাজ্য সভাপতি সতীশ পুনিয়া (BJP state president Satish Poonia)। কংগ্রেসের সভাপতি নির্বাচন নিয়ে জটিলতা তৈরি হওয়ায় বিজেপি শিবির উল্লসিত। এ প্রসঙ্গে কংগ্রেসের অন্দরে গেহলট বনাম পাইলট বিবাদ ফের প্রকাশ্যে চলে আসায় রাজস্থানে আগামী বছর বিধানসভা নির্বাচনেও বিজেপির সুবিধা হয়ে গেল, বলে মনে করছে রাজনৈতিক মহল। 

    রাজস্থানের বিজেপি নেতা রাজেন্দ্র রাঠোরের কথায়, কংগ্রেসের অশোক গেহলট অনুগামী বিধায়করা যখন ইস্তফা দেওয়ার কথা বলছেন, তখন তাঁরা নিয়ম মেনে স্পিকারের কাছে ইস্তফা দিন। সে ক্ষেত্রে মুখ্যমন্ত্রীরও উচিত বিধানসভা ভেঙে দিয়ে ভোটে যাওয়া। রাঠোরের বক্তব্য, ‘‘অশোক গেহলট সরকারের সূচনাই হয়েছিল দুই গোষ্ঠীর বিবাদ থেকে। বিবাদের জেরে মন্ত্রী, বিধায়করা রাজ্যের কাজ ছেড়ে হোটেলে গিয়ে বসে আছেন। যা রাজ্যবাসীর পক্ষে ঠিক নয়।’’ স্পিকারেরও উচিত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া অভিমত রাঠোরের।

    আরও পড়ুন: ক্ষমতা হস্তান্তর বারবার ভুগিয়েছে কংগ্রেসকে, অন্যদিকে লক্ষ্যে অবিচল বিজেপি

    বিজেপির রাজ্য সভাপতি সতীশ পুনিয়া বলেন, “কংগ্রেসের সমস্যার জন্য রাজ্যবাসী কেন ভুগবেন? যদি কংগ্রেস সরকার চালাতে না পারে তাহলে তারা ছেড়ে দিক। স্পিকারেরও উচিত বিধায়করা যদি নিজেরা ইস্তফা দেন তাহলে তা গ্রহণ করা।” রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট প্রসঙ্গে সতীশ জানান, বিজেপির দরজা সচিনের জন্য কখনওই বন্ধ হয়ে যায়নি। এ প্রসঙ্গে কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেবে। গত দেড় বছর ধরে সচিন যেভাবে শান্ত মাথায় সবকিছু মেনে নিয়েছেন তারও প্রশংসা করে বিজেপি।

    রাজস্থান নিয়ে কংগ্রেসের পদক্ষেপকে কটাক্ষ করেছেন বিজেপির মুখপাত্র শেহজাদ পুণেওয়ালা। তাঁর ট্যুইট, ‘রাজস্থানে যুযুধান গোষ্ঠীগুলির মধ্যস্থতার ভার কমলনাথকে দেওয়া হয়েছে। গান্ধীদের বিশ্বাসযোগ্যতা এবং প্রভাবের আর কি কিছু অবশিষ্ট রয়েছে? তাঁরা কি তাঁদের অদক্ষতা স্বীকার করবেন?’ মধ্যপ্রদেশে দলের ভাঙন এড়াতে ব্যর্থ কমল নাথ। তিনি নেবেন রাজস্থানের দায়িত্ব।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • IND vs AUS 1st T20: আজ মোহালিতে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-২০, জেনে নিন কখন, কোথায় দেখতে পারবেন ম্যাচ

    IND vs AUS 1st T20: আজ মোহালিতে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-২০, জেনে নিন কখন, কোথায় দেখতে পারবেন ম্যাচ

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-২০ বিশ্বকাপের (T-20 World Cup) আগে আজ, মঙ্গলবার থেকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে নামছে মেন ইন ব্লু। ভারতঅস্ট্রেলিয়া (India vs Australia) টি-২০ ক্রিকেটে এখনও পর্যন্ত ২৩টি ম্যাচে মুখোমুখি হয়েছে। যার মধ্যে ১৩টি ম্যাচে জিতেছে ভারত ও ৯টি ম্যাচে জিতেছে অজিরা। অমীমাংসিত ১টি ম্যাচ। এশিয়া কাপের ব্যর্থতা ভুলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াইয়ে নামতে বদ্ধপরিকর রোহিত শর্মার দল। অন্যদিকে, নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে এক দিনের সিরিজে হারিয়ে ভারত সফরে এসেছে অস্ট্রেলিয়া। তাই জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।

    ফর্মে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে ভারতকে খালি হাতে ফিরতে হলেও ফর্ম ফিরে পেয়েছেন বিরাট। রাহুল দ্রাবিড়কে (২৪০৬৪) ছাড়িয়ে আন্তর্জাতিক ম্যাচে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার জন্য বিরাট কোহলির (২৪০০২) আজ প্রয়োজন ৬৩ রান। তাই বিরাটের সামনে আজ রেকর্ড গড়ার হাতছানি। এশিয়া কাপের শেষের ম্যাচগুলিতে ভাল খেলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও। চোটের কারণে এশিয়া কাপে খেলা হয়নি হর্ষল প্যাটেল, জসপ্রীত বুমরার। কুড়ি-বিশের বিশ্বকাপের আগে অজিদের বিরুদ্ধে এই সিরিজে জসপ্রীত ও হর্ষল বাইশ গজে নিজেদের ঝালিয়ে নিতে পারবেন। 

    আরও পড়ুন: এক সেঞ্চুরিতেই বাজিমাত! কী কী রেকর্ড গড়লেন বিরাট, জানেন?

    ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টি-২০ ম্যাচ শুরু আজ সন্ধ্যা  ৭টা ৩০ মিনিটে। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।

    ম্যাচটি হবে মোহালিতে।

    ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টসে এবং মোবাইলে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। 

    ভারত বনাম অস্ট্রেলিয়া: সম্ভাব্য প্লেয়িং ১১

    ভারত (IND): রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল, হর্ষাল প্যাটেল, ভুবনেশ্বর কুমার

    অস্ট্রেলিয়া (AUS): অ্যারন ফিঞ্চ, জশ ইঙ্গলিস, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, ড্যানিয়েল সামস, জোশ হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডসন

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Maoist leader arrested: অবশেষে এনআইএ-এর জালে মাওবাদী নেতা সম্রাট চক্রবর্তী, জানেন কীভাবে?

    Maoist leader arrested: অবশেষে এনআইএ-এর জালে মাওবাদী নেতা সম্রাট চক্রবর্তী, জানেন কীভাবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকার পর ধরা পড়লেন কিষেণজি ঘনিষ্ঠ মাওবাদী নেতা (Maoist Leader) সম্রাট চক্রবর্তী । বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকার সময় থেকেই মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত হন সম্রাট। প্রায় ২০ টি নাম ব্যবহার করতেন। সোমবার উত্তর ২৪ পরগনায় (North 24  Parganas) কল্যাণী এক্সপ্রেসওয়ের (Kalyani Expressway) কাছ থেকে তাঁকে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA) গুয়াহাটি শাখার গোয়েন্দারা।

    সিঙ্গুর ও নন্দীগ্রামে মাওবাদীদের আন্দোলনে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন সম্রাট। রাজ্যে প্রাক্তন প্রয়াত উচ্চশিক্ষামন্ত্রী সত্যসাধন চক্রবর্তীর আত্মীয় সম্রাটের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা রয়েছে। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর নদিয়া, মুর্শিদাবাদ(Murshidabad), মালদা এবং কলকাতার দায়িত্ব নেন সম্রাট। গ্রামে গ্রামে গিয়ে মাওবাদী কার্যকলাপ নিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলতেন তিনি। ২০১৬ সালে তিনি অসম চলে যান। সেখানে সংগঠনের বিস্তার করতে থাকেন। কিন্তু অসমে অবস্থা বেগতিক দেখে কলকাতায় চলে আসেন সম্রাট। থাকতে শুরু করেন কল্যাণী এক্সপ্রেসওয়ের কাছে। সেখানে দীর্ঘদিন একটি গোডাউনে কাজ করতেন তিনি। আর সেই কাজের আড়ালে চলতে  থাকে মাওবাদী কার্যকলাপও।

    আরও পড়ুন: বায়ুসেনার ‘প্রোজেক্ট চিতা’! ভারতেই হবে ইজরায়েলি ‘হেরন’-কে মারণ ক্ষমতা দেওয়ার কাজ

    এনআইএ- সূত্রে খবর, বহুদিন তাঁর খোঁজ চালাচ্ছিল জাতীয় গোয়েন্দা সংস্থা। কিন্তু সন্ধান মেলেনি। অনেক দিন পর গোপন সূত্রে সম্রাটের খবর পায় এনআইই। শুরু হয় তাঁকে ধরার প্রক্রিয়া। সম্রাট চক্রবর্তীকে ধরতে রীতিমত বেগ পেতে হয়েছে এনআইএ আধিকারিকদের। চলতে থাকে নজরদারি। অবশেষে তাঁর মোবাইল ফোনের টাওয়ার লোকেশন দেখে তাঁর গতিবিধি ধরেন গোয়েন্দারা। সোমবার কুখ্যাত মাও নেতা গৌর চক্রবর্তীর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় সম্রাটকে হাতেনাতে ধরে ফেলে এনআইএ।  গ্রেফতার করা হয় তাঁকে। প্রশ্ন উঠেছে, খোদ কলকাতায় বসে মাওবাদী কার্যকলাপ পরিচালনা করতেন সম্রাট। তা-ও কেন এতদিন তাঁর খোঁজ পায়নি রাজ্য পুলিশ ও প্রশাসন? মাও নেত্রী নির্মলার সঙ্গেও সম্ভবত যোগাযোগ রয়েছে সম্রাটের। আগেই, নির্মলার মাথার দাম ঘোষণা করা হয়েছে ৫ লক্ষ টাকা। এবার, সম্রাটকে জেরা করে নির্মলাকে ধরতে চাইছে এনআইএ। সূত্রের খবর, তাঁকে এর পর গুয়াহাটি নিয়ে যাওয়া হতে পারে। কারণ, গুয়াহাটির একটি মামলাতেই সম্রাটকে গ্রেফতার করা হয়েছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Iran Hijab-row: হিজাব না পরায় গ্রেফতার, পরে মৃত্যু তরুণীর, প্রতিবাদে উত্তাল ইরান

    Iran Hijab-row: হিজাব না পরায় গ্রেফতার, পরে মৃত্যু তরুণীর, প্রতিবাদে উত্তাল ইরান

    মাধ্যম নিউজ ডেস্ক: অভিযোগ, সঠিকভাবে হিজাব পরেননি। তাই নীতি পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন ২২ বছরের তরুণী মাশা আমিনি (Mahsa Amini)। পুলিশের কাছে থাকার সময়ই তাঁর শরীর খারাপ হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অভিযোগ, ইরানের নীতি পুলিশের অত্যাচারে মৃত্যু হয়েছে তাঁর। এরপরই এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে ইরান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বিক্ষোভের ছবি। এ বিষয়ে ইরানের এক মহিলার পোস্ট ভাইরাল হয়েছে। মাসি এলিনজাদ নামক সেই মহিলা ট্যুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, মাশার রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে সে দেশের মহিলারা তাঁদের চুল কেটে দিচ্ছেন, কেউ আবার হিজাব পুড়িয়ে দিচ্ছেন। ভিডিওর নীচে তিনি লিখেছেন, ‘সাত বছর বয়স থেকে আমরা যদি আমাদের চুল ঢেকে না রাখি, তা হলে আমরা স্কুলে যেতে পারব না বা চাকরি পাব না। সরকারের এই লিঙ্গ বৈষম্যমূলক শাসনে আমরা বিরক্ত।’

    মাশা ছিলেন পশ্চিম ইরানের কুর্দিস্তানের মেয়ে। ঘটনার পরে সেখানে প্রবল বিক্ষোভ হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিক্ষোভের নানা ভিডিওয় দেখা যায়, বিক্ষোভকারীরা সরকার-বিরোধী স্লোগান দিয়েছে, পুলিশের গাড়িতে পাথর ছুড়েছে । আমিনির মৃত্যুর পরই প্রতিবাদে সরব হয়েছে নেটপাড়া। একটি ভিডিওয় দেখা গিয়েছে, বিক্ষোভাকারীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গিয়েছে বিক্ষোভকারীরা তেহরান বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়ে মহিলাদের স্বাধীনতা ও জীবনযাপন নিয়ে স্লোগান তুলছেন। প্রতিবাদের অঙ্গ হিসেবে অনেকেই তাঁদের হিজাব খুলে ফেলেছেন। এমনকি, অনেক ইরানি মহিলা তাঁদের চুলও কেটে ফেলেছেন, আগুন ধরিয়ে দিয়েছেন হিজাবে। 

    বিক্ষোভ ঠেকাতে সক্রিয় রয়েছে ইরানের পুলিশও। অভিযোগ, ইতিমধ্যেই পুলিশের গুলিতে প্রাণ গিয়েছে পাঁচ জনের। কুর্দিস্তান অঞ্চলের সাকেজ শহরে বিক্ষোভকারীদের উপর গুলি চালায় নিরাপত্তাবাহিনী। গুলিতে মারা যান ২ জন। দিভানদারেহ শহরে নিরাপত্তারক্ষীদের গুলিতে আরও ২ জনের প্রাণ যায়। আরেকজন মারা যান কুর্দিশ অঞ্চলের দেহগোলানে। ইতিমধ্যেই মাশা আমিনির পরিবারের সঙ্গে দেখা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের দূত। সরকার সবরকমের সহযোগিতা করবে বলে মাশার পরিবারকে আশ্বাস দিয়েছেন তিনি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Weight Loss: সামনে পুজো ! ওজন কমাত চান? খাবার থালায় রাখুন এই সাত সবজি

    Weight Loss: সামনে পুজো ! ওজন কমাত চান? খাবার থালায় রাখুন এই সাত সবজি

    মাধ্যম নিউজ ডেস্ক: সপ্তাহ পেরলেই মহালয়া। দরজায় কড়া নাড়ছে পুজো। আর পুজোর চারদিন মানেই জমিয়ে খাওয়া আর দেদার আড্ডা। রাত জেগে ঠাকুর দেখা তো মাঝেমধ্যেই সফট ড্রিঙ্কসে চুমুক। ফলে পুজোর শেষে ওজন তো বাড়বেই। তাই পুজোর আগে কয়েকটা দিন ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। অতএব লাঞ্চ বা ডিনারে রাখুন এই সবজিগুলি।

    ফুলকপি: গবেষকদের মতে ফুলকপিতে আছে সালফোরাফেন। যা এক বিশেষ ধরনের অ্যান্টিঅক্সিড্যান্ট। এই অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরে প্রদাহ রোধ করে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

    ব্রকলি: এই আনাজ এখন আমাদের খাবারের তালিকায় যোগ হচ্ছে। দেখতে অনেকটা ফুলকপির মতোই। স্বাদও প্রায় কাছাকাছি। তবে সবুজ রঙের এই সবজি নিজ গুণেই পরিচিত। ব্রকলিকে নিউট্রিয়েন্ট পাওয়ারহাউস বলা যেতে পারে। এর ভেতরে প্রচুর ক্যাসলিয়াম, ভিটামিন সি, ভিটামিন কে এবং আয়রন রয়েছে। ব্রকলিতে আছে প্রচুর ফাইবার এবং ক্যালোরি বেশ কম। তাইতো এই সবজি ওজন কমাতে ভীষণ উপকারী।

    আরও পড়ুন: রোজ ভিটামিন সি গ্রহণ করছেন? সাবধান! অতিরিক্ত ভিটামিন সি ডেকে আনতে পারে বিপদ

    পালংশাক: গাঢ় সবুজ রঙের এই শাক বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর। এর মধ্যে রয়েছে প্রচুর আয়রন, পটাসিয়াম এবং ফাইবার। পালংশাকে ক্যালোরির পরিমাণ অত্যন্ত কম। পালং শাক শুধু যে ওজন কমাতে সাহায্য করে তাই নয়, টাইপ ২ ডায়াবেটিস, হার্টের অসুখ এবং যেকোনো ধরনের ক্যানসার প্রতিরোধেও এটি বেশ কার্যকরী ভূমিকা রাখে। 

    টোম্যাটো:  প্রায় সব রান্নাতেই টোম্যাটো ব্যবহার করা হয়। টোম্যাটোতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপিন। ওজন কমাতে এটি ভীষন কার্যকরী। নিয়মিত টোম্যাটো খেলে অনেক অসুখও দূরে থাকে। এটি আপনি সালাদে কিংবা সবজিতে ব্যবহার করতে পারেন।

    লঙ্কা: খাবারের সঙ্গে লঙ্কা খেলে তা ওজন কমাতে সাহায্য করে। কারণ লঙ্কায় থাকে ক্যাপসিন। যা দেহের বিপাক হার বাড়িয়ে ওজন নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

    ক্যাপসিকাম: পুষ্টিকর এই সবজিতে আছে ভিটামিন সি, ডায়েটারি ফাইবার, ভিটামিন ই, বি৬ এবং ফোলেট। রঙিন এই সবজিতে জলের পরিমাণ বেশি থাকে। ক্যাপসিকাম মেটাবলিজমের হার বাড়ায় এবং ওজন কমাতে সাহায্য করে।

     মিষ্টি আলু: পুড়িয়ে নিয়ে তার উপরে সামান্য লবণ ও লেবুর রস ছড়িয়ে নিন। খেতে বেশ লাগবে। মিষ্টি আলুতে প্রচুর ফাইবার এবং কমপ্লেক্স কার্ব আছে। এটি ত্বকের পক্ষেও অত্যন্ত উপকারী। আলুর বদলে আপনি মিষ্টি আলু খেতে পারেন। এটি ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • BJP: নবান্ন অভিযানে আহত নেতা-কর্মীদের বাড়িতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, কী বললেন তাঁরা?

    BJP: নবান্ন অভিযানে আহত নেতা-কর্মীদের বাড়িতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, কী বললেন তাঁরা?

    মাধ্যম নিউজ ডেস্ক: নবান্ন অভিযানে (nabanna abhiyan) আহত নেতা কর্মীদের বাড়ি গেলেন বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতারা। পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা দুই নেতা মঙ্গল পাণ্ডে এবং আশা লকড়া ঘুরে বেরাচ্ছেন শহরের বিভিন্ন প্রান্তে। রবিবার দমদম বিমানবন্দর থেকে বিধাননগর ও রাজারহাট নিউটাউন এলাকায় গিয়ে দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে দেখা করেন আশা লকড়া। পাশাপাশি অপর কেন্দ্রীয় নেতা মঙ্গল পাণ্ডে দমদম বিমানবন্দর থেকে বেরিয়ে খড়দহ,পানিহাটি,উত্তর দমদম ও দমদম এলাকায় বিজেপির দলীয় কর্মীদের দেখতে যান। এ দিন আহত কর্মীদের সঙ্গে দেখা করে বিজেপির সহ-পর্যবেক্ষক আশা বলেন, ” রটানো হচ্ছে, বিজেপি কর্মীরা পুলিশকে আক্রমণ করেছে, গাড়ি জ্বালিয়েছে। আসলে, তৃণমূলের গুন্ডারাই কোনও না কোনও ভাবে এই কাজ করে বিজেপির নামে মিথ্যা প্রচার করছে। বিজেপি এই ধরনের ঘৃণ্য কাজ করে না। আইন হাতে নেয় না।”

    আরও পড়ুন: নবান্ন অভিযানে গিয়ে ‘মিথ্যা’ মামলায় গ্রেফতার, হাইকোর্টের দ্বারস্থ বঙ্গ বিজেপি

    প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানে রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতা ও হাওড়ার বিভিন্ন অঞ্চল। রাজ্যে শাসকদলের প্ররোচনায় বিজেপি কর্মীদের আটকাতে লাঠিচার্জ করে পুলিশ অভিযোগ বিজেপির। আহত হন বিজেপি-কাউন্সিলর-সহ কয়েকজন নেতা-কর্মী। ঘটনা খতিয়ে দেখতে দলের কেন্দ্রীয় নেতাদের পাঁচজনের ফ্যাক্ট ফাইন্ডিং টিমে রাজ্যে আসে। ছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ ও উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি ব্রিজ লাল, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠৌর, সাংসদ ও প্রাক্তন আইএএস অপরাজিতা ষড়ঙ্গী, প্রাক্তন সাংসদ সুনীল জাখর ও বিজেপির রাজ্যসভার সাংসদ সমীর ওঁরাও। গতকাল তাঁরা প্রথমে কলকাতা মেডিক্যাল কলেজে গিয়ে আহত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেন। এরপর নবান্ন অভিযানে আহত বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিতের বাড়িতে যায় বিজেপির কেন্দ্রীয় দল। এরপর হেয়ার স্ট্রিট থানায় যায় বিজেপির এই দল। দলের কেন্দ্রীয় সভাপতি জে পি নাড্ডাকে (JP Nadda) রিপোর্ট দেওয়ার কথা বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের।

    আরও পড়ুন :নবান্ন অভিযানের পুলিশি অত্যাচারের তদন্তে বিশেষ কমিটি গঠন বিজেপির

    কলকাতায় এসে নবান্ন অভিযানে আহত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেন বঙ্গ বিজেপির নতুন পর্যবেক্ষক সুনীল বনসলও। এদিন প্রথমে কলেজ স্ট্রিটের কাছে কেশবচন্দ্র সেন স্ট্রিটে বিজেপি কর্মী সুবোধ দাসের বাড়িতে যান বিজেপির কেন্দ্রীয় নেতা। হাত ভাঙা বিজেপি কর্মীর পাশে থাকার আশ্বাস দেন তিনি। সঙ্গে ছিলেন বিজেপি নেতা কল্যাণ চৌবে। পরে বেলেঘাটায় আহত বিজেপি কর্মী রীতা রজকের বাড়িতেও যান তিনি। এরপর যান শ্যামবাজারে এক কর্মীর বাড়িতেও। এই বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দেওয়া হবে বলে জানিয়েছেন বঙ্গ বিজেপির নতুন পর্যবেক্ষক।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Agnipath scheme: প্রধানমন্ত্রীর অগ্নিপথ প্রকল্পে মোদির পাশেই কেজরীর আম আদমি পার্টি

    Agnipath scheme: প্রধানমন্ত্রীর অগ্নিপথ প্রকল্পে মোদির পাশেই কেজরীর আম আদমি পার্টি

    মাধ্যম নিউজ ডেস্ক: আগে বিরোধিতা করলেও এখন কেন্দ্র সরকারের অগ্নিপথ প্রকল্পকে একযোগে এগিয়ে নিয়ে যাতে চায়, আম আদমি পার্টি। আপ প্রধান অরবিন্দ কেজরীবাল বলেন, অতীতে অগ্নিপথের বিরোধিতা করেছে আপ। কিন্তু এখন যখন এই প্রকল্প চালু হয়েছে, তখন পিছনে ফিরে তাকানোর প্রয়োজন নেই। এই প্রকল্পে নিয়োগের ক্ষেত্রে  সবরকম সহযোগিতা করবে আপ।

    প্রসঙ্গত, অগ্নিপথ প্রকল্পে নিয়োগ নিয়ে বিহার এবং পাঞ্জাবে সবথেকে বেশি প্রতিবাদের ঝড় বয়েছিল। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও প্রতিবাদে সামিল হন। এখন তিনি এই বিষয়ে বেশ কিছুটা নমনীয় হয়েছেন। আসলে সেনা মান সরকারের বিরুদ্ধে অভিযোগ এনেছিল যে, রাজ্য সরকার এই প্রকল্পে নিয়োগের জন্য সহযোগিতা করছে না। বলে দেওয়া হয় যে সরকার সাহায্য না করলে এই নিয়োগ সেখান থেকে সরিয়ে অন্য কোথাও করা হবে। এরপরেই মান তাঁর সম্পূর্ণ সহায়তার কথা বলেছেন।

    আরও পড়ুন: পার্থ ‘ঘনিষ্ঠ’ মোনালিসার দাদার নামে বিপুল জমির হদিশ! বেনামে মালিক প্রাক্তন মন্ত্রী-ই?

    মুখ্যমন্ত্রী মান এক ট্যুইট বার্তায় সকল জেলার জেলা শাসককে সতর্ক থাকতে বলেছেন। নিয়োগ অভিযানের জন্য সেনা কর্মকর্তাদের সম্পূর্ণ সহযোগিতা করার আদেশ দেন। মান  ট্যুইট বার্তায় লেখেন, “যে কোনও ধরণের সাহায্যকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।” রাজ্য থেকে অগ্নিপথ প্রকল্পে সর্বোচ্চ সংখ্যায় চাকরির বিষয়েও আশা প্রকাশ করেন তিনি।

    আরও পড়ুন: প্রদেশ সভাপতিদের বাছবেন সনিয়া! দল কি গান্ধী-পরিবারের প্রভাবমুক্ত হবে? গুঞ্জন কংগ্রেসেই

    উল্লেখ্য, কেন্দ্র এই বছরের জুন মাসে অগ্নিপথ নিয়োগের সূচনা করেছিল। এই প্রকল্পের অধীনে, চার বছরের জন্য সৈন্য নিয়োগ করা হবে। চার বছর পর বাহিনীতে রাখা হবে প্রায় ২৫ শতাংশ জওয়ানকে। এই প্রকল্পের প্রবর্তনে দেশজুড়ে ব্যাপক উত্তেজনা শুরু হয়। প্রশ্ন উঠেছিল যে চার বছরের জন্য বাহিনীতে থাকার পরে অগ্নিবীরদের কী হবে। সমালোচকরা যুক্তি দিয়েছিলেন যে চার বছরের মেয়াদ সৈন্যদের ঝুঁকি-প্রতিরোধ করবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share