Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Sheikh Shahjahan: শাহজাহানের গোপন ডায়েরির খোঁজ পেল ইডি! জানেন কী রয়েছে তাতে?

    Sheikh Shahjahan: শাহজাহানের গোপন ডায়েরির খোঁজ পেল ইডি! জানেন কী রয়েছে তাতে?

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালির বেতাজ  বাদশা শাহজাহান শেখের (Sheikh Shahjahan) হিসেবের খাতার সন্ধান পেল ইডি। শাহজাহান, তাঁর কর্মচারী, ঘনিষ্ঠদের জেরা করেই এই ডায়েরির খোঁজ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই ডায়েরি থেকে অনেক প্রশ্নের উত্তর মিলতে পারে বলে মনে করছে ইডি। 

    কী রয়েছে শাহজাহানের ডায়েরিতে

    ইডি সূত্রে খবর, শাহজাহানের (Sheikh Shahjahan) বিরুদ্ধে যে সমস্ত দুর্নীতির অভিযোগ উঠেছে, ব্যাঙ্কের নথিতে তার হিসেব নেই। অভিযোগ, গ্রামবাসীদের জমি দখল করে নিয়ে তা বিক্রি করে সেই টাকা চিংড়ির ব্যবসার মাধ্যমে সাদা করতেন শাহজাহান। ফলে সরকারি ভাবে কোনও নথিতে ‘কালো’ টাকার হিসেব ছিল না। অথচ, শাহজাহানের মেয়ের সংস্থা সাবিনা এন্টারপ্রাইজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৩৭ কোটি টাকার লেনদেনের হিসেব মিলেছে বলে দাবি কেন্দ্রীয় সংস্থার। তা হলে সেই টাকার হিসেব কোথায় রাখতেন শাহজাহান? কাকে কত টাকা দিচ্ছেন, কার কাছ থেকে কত টাকা পাচ্ছেন, কত টাকা পাওয়া বাকি, কী করে হিসাব করতেন? জেরা করে তারই উত্তর পেয়েছেন তদন্তকারীরা।

    আরও পড়ুন: রেপো রেট নিয়ে বড় ঘোষণা! টানা সাতবার সুদের হার অপরিবর্তিত রাখল আরবিআই

    একাধিক সাদা খাতার সন্ধান

    ইডি সূত্রের দাবি, এক নয়, একাধিক সাদা খাতায় এই বেআইনি কারবারের হিসেব লিখে রাখা হত। কখনও শাহজাহান নিজে কখনও বা তাঁর বিশ্বস্ত কর্মচারীরা ওই খাতার হিসেব রাখতেন। ইতিমধ্যে সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্ত শাহজাহানের (Sheikh Shahjahan) দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছেন তদন্তকারীরা। এছাড়াও আরও অন্তত ১৫ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওপর নজর রাখছেব তদন্তকারীরা। ইডির দাবি, শাহজাহানের এই সাদা খাতায় অনেক প্রশ্নের উত্তর মিলতে পারে। এই ডায়েরি থেকে শাহজাহানের বিপুল সম্পত্তির বিষয়ে একাধিক তথ্য মিলতে পারে বলে অনুমান। ইডি হেফাজত থেকে মেডিক্যাল পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে যাওয়ার পথে শুক্রবার সকালেও শাহজাহান তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।  এদিন জোকার সামনে শাহজাহানকে দেখে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RBI: রেপো রেট নিয়ে বড় ঘোষণা! টানা সাতবার সুদের হার অপরিবর্তিত রাখল আরবিআই

    RBI: রেপো রেট নিয়ে বড় ঘোষণা! টানা সাতবার সুদের হার অপরিবর্তিত রাখল আরবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের অপরিবর্তিত রইল রেপো রেট। টানা সাতবার রেপো রেট এক রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তিন দিনের মানিটারি পলিসি বৈঠকের পর শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India)-র গভর্নর শক্তিকান্ত দাশ (Shaktikanta Das) জানালেন, রেপো রেট (Repo Rate) ৬.৫ শতাংশেই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    মধ্যবিত্তের স্বস্তি!

    এই নিয়ে টানা সাতবারের বৈঠকে রেপো রেট এক রাখার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর আগে শেষবার রেপো রেটে পরিবর্তন এসেছিল ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে। তখন রেপো রেট রাখা ছিল ৬.৫০ শতাংশে। রেপো রেটের সঙ্গে ব্যাঙ্ক লোন সরাসরি জড়িত। সাধারণত দেখা যায়, আরবিআই (RBI) রেপো রেট বৃদ্ধি করলে ব্যাঙ্কগুলোও সুদের হার বৃদ্ধি করে। এরফলে হোম লোন, গাড়ি ঋণ বা পার্সোনাল লোনে খরচ বৃদ্ধি পায়। আমজনতার জন্য ইএমআই বাড়ে। তবে রেপো রেট স্থির থাকলে সাধারণ ব্যাঙ্কগুলো লোনের হার একই রাখে। তাই মধ্যবিত্তের কথা ভেবেই রেপো রেট এক রাখা হল বলে মনে করা হচ্ছে।

    কী বলল আরবিআই

    এদিন বৈঠকের পর আরবিআই দেশের মোট জাতীয় উৎপাদন বৃদ্ধির হার ৭ শতাংশের কাছাকাছি থাকবে বলে জানিয়েছে। আরবিআই (RBI) গভর্নর শক্তিকান্ত দাস জানান, রেপো রেট রয়েছে ৬.৫০ শতাংশ। স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি রেট রয়েছে ৬.৭৫ শতাংশ ও ব্যাঙ্ক রেট রয়েছে ৬.৭৫ শতাংশ ও ফিক্সড রিভার্স রেপো রেট রাখা হয়েছে ৩.৩৫ শতাংশ। মুদ্রাস্ফীতি নিয়ে স্বস্তির বার্তা দিয়ে তিনি জানান, বর্তমানে ভারতীয় মুদ্রা ‘রুপি’ বর্তমানে অনেক বেশি স্থির রয়েছে। যা দেশের আর্থিক বৃদ্ধির একটি লক্ষণ। মুদ্রাস্ফীতি ধীরে ধীরে নামছে। এটা যাতে ৪ শতাংশ টার্গেটের নিচে নামে তা দেখতে হবে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • GT vs PBKS: নায়ক শশাঙ্ক! টানটান ম্যাচে শেষ ওভারে জয় পাঞ্জাবের, শুভমনের দাপুট  ব্যাটেও হার গুজরাটের

    GT vs PBKS: নায়ক শশাঙ্ক! টানটান ম্যাচে শেষ ওভারে জয় পাঞ্জাবের, শুভমনের দাপুট ব্যাটেও হার গুজরাটের

    মাধ্যম নিউজ ডেস্ক: ম্যাচের ফলের জন্য অপেক্ষা করতে হল শেষ বল পর্যন্ত। হাড্ডাহাড্ডি ম্যাচে পঞ্জাব কিংসের কাছে তিন উইকেটে  হারল গুজরাট টাইটান্স। খেলার ৩০ ওভার পর্যন্ত মনে হয়েছিল হাসতে হাসতে ম্যাচ জিতবে গুজরাট। কিন্তু শেষ ১০ ওভারে বদলে গেল ছবি। গুজরাটের বিরুদ্ধে ২০০ রান তাড়া করতে নেমে যেখানে শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টোরা ব্যর্থ হলেন সেখানেই নায়ক হয়ে উঠলেন শশাঙ্ক সিং। 

    দুরন্ত শুভমন

    এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন শিখর ধাওয়ান। কিন্তু তাঁর সিদ্ধান্ত খুব একটা কাজে লাগেনি। শুভমানের চওড়া ব্যাটের উপর ভর করে বড় রান করে গুজরাট। ওপেন করতে নেমে শেষ পর্যন্ত টিকে থাকেন তিনি। । শুভমান গিল এক এক করে পার্টনারশিপ করে কেন উইলিয়ামসন, সাই সুদর্শনের সঙ্গে। প্রত্যেকের সঙ্গে রান পান তিনি। কেন উইলিয়ামসন করেন ২৬ রান। সাই সুদর্শন করেন ৩৩ রান। শেষে তাঁর সঙ্গে পার্টনারশিপ তৈরি করলেন রাহুল তেওটিয়া।  ৮ বলে ২৩ রান করলেন রাহুল তেওটিয়া ও গিল করলেন ৮৯ রান। এদিন ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে গুজরাট ১৯৯ রান তোলে। 

    নায়ক শশাঙ্ক

    রান তাড়া করতে নেমে পেরথমেই শিখর ধাওয়ানের উইকেট হারায় পাঞ্জাব।  ১ রানে ফেরেন শিখর। উমেশ যাদব বোল্ড আউট করেন গব্বরকে। এরপর দ্বিতীয় উইকেটে বেয়ারস্টো ও প্রভসিমরন মিলে তোলেন ৩৫ রান। ইনিংসের মাঝপথে ৪ উইকেট হারিয়ে ফেলে পঞ্জাব। স্যাম কারান মাত্র ৫ রান করেন। পঞ্চম উইকেটে এরপর সিকান্দার রাজার সঙ্গে জুটি বাঁধেন শশাঙ্ক সিং। এই জুটিতে ওঠে ৪১ রান। রাজা (১৫) ফিরলে এরপর জীতেশ শর্মার সঙ্গে জুটিতে ৩৯ রান তোলেন শশাঙ্ক। এক আলাদা মেজাজে ব্যাটিং করছিলেন শশাঙ্ক।

    শেষ চার ওভারে জিততে দরকার ছিল ৪৭ রান। শশাঙ্ক ২৫ বলে অর্ধশতরান করেন। তাঁকে সঙ্গ দেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামা আশুতোষ শর্মা। শেষ ১২ বলে জিততে দরকার ছিল ২৫ রান। অবশেষে ১ বল বাকি থাকতেই ৩ উইকেটে ম্যাচ জিতে হাসিমুখে মাঠ ছাড়ে প্রীতি জিন্টার দল। নায়ক হয়ে ওঠেন শশাঙ্ক। এই শশাঙ্ককেই নাকি নিলাম টেবিলে “ভুল করে” কিনে ফেলেছিলেন প্রীতি!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Gourav Vallabh: “রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণপত্র প্রত্যাখ্যান মানা যায় না” , কংগ্রেস ছাড়ার কারণ ব্যাখ্যা করলেন গৌরব

    Gourav Vallabh: “রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণপত্র প্রত্যাখ্যান মানা যায় না” , কংগ্রেস ছাড়ার কারণ ব্যাখ্যা করলেন গৌরব

    মাধ্যম নিউজ ডেস্ক: সামনেই ভোট (Lok Sabha Election)। তার আগেই যেন ক্রমশ হেরে যাচ্ছে কংগ্রেস। বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিলেন এআইসিসির সদ্য-প্রাক্তন মুখপাত্র গৌরব বল্লভ। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ের উপস্থিতিতে দিল্লিতে আনুষ্ঠানিক ভাবে ‘পদ্ম’ শিবিরে শামিল হলেন গৌরব। বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিয়েছেন বিহার প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অনিল শর্মাও। 

    কেন বিজেপিতে যোগ

    কংগ্রেস ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যে বিজেপিতে যোগ দিলেন গৌরব বল্লভ। বৃহস্পতিবার সকালেই দু’পাতার চিঠি লিখে কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেছিলেন দলের মুখপাত্র বল্লভ। বিজেপিতে যোগ দেওয়ার পরে গৌরব বলেন, ‘‘কংগ্রেস এখন দিশাহীন ভাবে কাজ করছে। সনাতন ধর্মের বিরোধিতা করা আমার পক্ষে সম্ভব নয়। চিঠিতে আমি আমার হৃদয়ের সমস্ত ব্যথা লিখেছি। যে ভাবে অযোধ্যায় ভগবান রামের মন্দির উদ্বোধন অনুষ্ঠানের আমন্ত্রণ পাওয়ার পরেও তা প্রত্যাখ্যান করা হয়েছে, আমার পক্ষে তা মেনে নেওয়া সম্ভব নয়। সনাতন ধর্মের বিরোধিতা করা অসম্ভব। আমি আজ বিজেপিতে যোগ দিয়েছি এবং আশা করি ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আমার ক্ষমতা ও জ্ঞানের সদ্ব্যবহার করতে পারব।’’

    আরও পড়ুন: ‘দলের কোনও দিশা নেই, সনাতন ধর্ম বিরোধী’, ইস্তফা দিলেন কংগ্রেস মুখপাত্র গৌরব বল্লভ

    কংগ্রেসে গণতন্ত্র নেই

    গত মাসে পূর্ণিয়ার ‘বাহুবলী’ প্রাক্তন সাংসদ পাপ্পু যাদব কংগ্রেসে যোগ দেওয়ার পরেই প্রতিবাদে দল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন বিহারের প্রাক্তন রাজ্য সভাপতি অনিল শর্মা। দলে গণতন্ত্র নেই, এমন অভিযোগ করে লোকসভা ভোটের আগে কংগ্রেস ছাড়েন তিনি। লালুপ্রসাদ যাদবের দল আরজেডির সঙ্গে জোটের বিরোধিতা করেছিলেন অনিল। এদিন বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেন,”গণতন্ত্র বাঁচানোর কথা বলে কংগ্রেস। কিন্তু দুঃখের বিষয়, কংগ্রেসে কোনও গণতন্ত্র দেখা যায় না। তাই এই সিদ্ধান্ত নিলাম।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: প্রচারে বেরিয়ে শরীর সুস্থ রাখতে সুকান্তর ডায়েট চার্ট কী জানেন?

    Sukanta Majumdar: প্রচারে বেরিয়ে শরীর সুস্থ রাখতে সুকান্তর ডায়েট চার্ট কী জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: সামনেই লোকসভা ভোট। হাতে সময় খুব কম। তাই এই এপ্রিল-মে মাসের সূর্যের তেজেও দমে নেই বালুরঘাটের হেভিওয়েট বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের ভোট প্রচার। লড়াইয়ের ময়দানে মাথার ওপর চড়া রোদ নিয়ে প্রচারে নেমেছেন তিনি। তাই শরীর ঠিক রাখতে মানছেন কোন ডায়েট? (diet) মনোনয়ন জমা দেওয়ার আগে জীবনের অজানা কথা জানালেন  সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

    কী বললেন সুকান্ত

    প্রিয় খাবার থেকে ডায়েট চার্ট(Diet Chart), প্রচারে বেরিয়ে শরীর সুস্থ রাখতে মানছেন কোন ডায়েট সব নিজেই জানালেন বালুরঘাটের বিজেপি প্রার্থী। সুকান্ত মজুমদার বলেন, ‘আমি সাধারণত হালকা খাবার পছন্দ করি। এখন প্রচারের ব্যস্ততায় কর্মীদের বাড়ি খেতে হচ্ছে। তবে বাড়ির খাবার পেলে বেশি ভাল হয়।’ উল্লেখ্য ১৯ এপ্রিল উত্তরবঙ্গে(north bengal) রয়েছে প্রথম দফার ভোট। ফলত হাতে ভোট প্রচারের সময় কমে আসছে ক্রমশ। তাই এই সময় প্রচণ্ড গরমেও প্রচারে পিছুপা হটছেন না সুকান্ত। আর প্রচারে নেমে জন সাধারনের মাঝে ঝড় তুলতে হলে, নিজেকে ফিট রাখাটাও একান্তই প্রয়োজন। খাওয়া-দাওয়ার ক্ষেত্রেও তাই অত্যন্ত সতর্ক বিজেপির রাজ্য সভাপতি।

    আরও পড়ুন: ‘দলের কোনও দিশা নেই, সনাতন ধর্ম বিরোধী’, ইস্তফা দিলেন কংগ্রেস মুখপাত্র গৌরব বল্লভ

    মনোনয়নপত্র জমা দিলেন সুকান্ত

    বুধবার মনোনয়নপত্র জমা দিয়েছেন সুকান্ত মজুমদার(sukanta majhumdar)। আর মনোনয়ন জমা দেওয়ার আগে প্রতিপক্ষের উদ্দেশ্যে হুঁশিয়ারি বদলে তার গলায় শোনা গেল ইলিশ, চিংড়ির গল্প। সুকান্তর কথায়, “আমি বাঙাল। পছন্দের তালিকায় ইলিশ। তবে ইলিশ সিজানাল বলে বেশি চিংড়ি হয়। ” এই প্রচন্ড গরমে যখন চিকিৎসকেরা (doctor) শরীর সুস্থ রাখতে প্রতিদিন বেশি করে জল ,টক দই ও তরল জাতীয় খাবার খেতে বলছেন, সেই সময় বালুরঘাটের বিজেপি প্রার্থী (balurghat BJP candidate) কি ডায়েটে রয়েছেন  সে কথাও জানালেন নিজেই। মনোনয়ন জমা দিতে যাওয়ার দিন  তিনি দুপুরে কি খেয়েছেন তা ভাগ করে নিলেন সকলের সঙ্গে।  জানালেন ভাত,আলু পটলের তরকারি, সজনে ডাটার তরকারি, মাছের ঝোল, কুলের চাটনি ও টক দই দিয়ে সেরেছেন দুপুরের মধ্যাহ্নভোজ (lunch), অতএব লড়াইয়ের ময়দানে শরীর ঠিক রাখতে সঠিক পথেই আছেন বালুরঘাটের হেভিওয়েট বিজেপি প্রার্থী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Gourav Vallabh: ‘দলের কোনও দিশা নেই, সনাতন ধর্ম বিরোধী’, ইস্তফা দিলেন কংগ্রেস মুখপাত্র গৌরব বল্লভ

    Gourav Vallabh: ‘দলের কোনও দিশা নেই, সনাতন ধর্ম বিরোধী’, ইস্তফা দিলেন কংগ্রেস মুখপাত্র গৌরব বল্লভ

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের আগে ফের অস্বস্তিতে কংগ্রেস। সনাতন ধর্ম বিরোধী কোনও স্লোগান তুলতে পারবেন না বলে দল ছাড়লেন কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র গৌরব বল্লভ (Gaurav Vallabh)। বৃহস্পতিবার দলের সমস্ত পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিলেন তিনি।

    কেন দল ছাড়লেন গৌরব

    মল্লিকার্জুন খাড়গেকে লেখা চিঠিতে গৌরব (Gaurav Vallabh) বলেছেন,”আজ আমি ব্যাথিত, দুঃখিত। অনেক কথা বলার ছিল। আমার সংস্কার আমাকে বাধা দিচ্ছে। কিন্তু সত্যগোপন করা অনুচিত।” এক্স হ্যান্ডলে গৌরব লিখেছেন, ‘‘কংগ্রেস দল আজ যে আজ যে দিশাহীনতার পথে এগিয়ে যাচ্ছে, তাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি না।’’ দলের বিরুদ্ধে হিন্দুবিরোধী আচরণের অভিযোগ তুলে গৌরব লিখেছেন, ‘‘আমি সনাতন ধর্মের বিরোধী স্লোগান তুলতে পারি না। দেশের সম্পদ সৃষ্টিকারীদের গালি দিতে পারি না। আমি কংগ্রেস পার্টির সমস্ত পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিচ্ছি।’’ গৌরব বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে।

    গৌরব (Gaurav Vallabh) অর্থনীতির অধ্যাপক ছিলেন। কংগ্রেসের হাত ধরেই তাঁর রাজনীতিতে আগমন। এর আগে কংগ্রেসের টিকিটে ঝাড়খণ্ডের জামশেদপুর এবং রাজস্থানের উদয়পুরে ভোটে লড়েছেন তিনি। কিন্তু ভোটের আগে দল ছাড়লেন গৌরব। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। এর ফলে লোকসভা নির্বাচনের আগে ফের বিপাকে পড়ল কংগ্রেস।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Civic Volunteer: পুলিশের সার্টিফিকেট জাল করে ধৃত দুই গুণধর সিভিক ভলন্টিয়ার

    Civic Volunteer: পুলিশের সার্টিফিকেট জাল করে ধৃত দুই গুণধর সিভিক ভলন্টিয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: টাকার বিনিময়ে জাল পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট গছিয়ে দেওয়ার অভিযোগে দুই সিভিক ভলেন্টিয়ারকে (civic volunteer) গ্রেফতার করল দুর্গাচক থানার পুলিশ। অভিযুক্তরা হলেন সঞ্জয় মান্না ও অনির্বাণ দাস। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় (Haldia)।

    কী অভিযোগ

    পুলিশ সূত্রে খবর কারখানায় কাজের জন্য পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন ছিল বাহাদুর চন্দ্র দাসের। সেই মত তিনি দুর্গাচক (Durgachak) থানায় পৌঁছে যান। ওই ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার পর তাদেরকে জাল সার্টিফিকেট গছিয়ে দেয়। পুলিশের জাল শংসাপত্র (Fake certificate) দেওয়ার পাশাপাশি নকল স্ট্যাম্প ব্যবহারের অভিযোগ রয়েছে। সার্টিফিকেট জাল বুঝে বাহাদুর চন্দ্র দাস থানার দ্বারস্থ হন। দুই গুণধর সঞ্জয় মান্না ও অনির্বাণ দাসের নামে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। এরপর ওই দুই গুণধরকে গ্রেফতার করে পুলিশ। সমস্ত তথ্য প্রমাণ খতিয়ে দেখে ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

    আরও পড়ুন: বাইরে তাপপ্রবাহ! সুস্থ থাকতে কী করবেন, কী করবেন না, নির্দেশিকা কেন্দ্রের

    পুলিশ সূত্রে জানা গেছে হলদিয়ায় কোন কারখানায় কাজ করতে গেলে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। সেই সার্টিফিকেটের জন্যই কুমার চকের বাসিন্দা বাহাদুর বাবু দুর্গাচক থানায় গিয়েছিলেন। তার দাবি সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় মান্না আধার কার্ডের জেরক্স, দুটি ছবি ও ৫০০ টাকা দাবি করে। এরপর তাকে একটি মোবাইল নম্বর দেওয়া হয়। ওই মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও কেউ ফোন ধরেনি। সঞ্জয় তাকে যে সার্টিফিকেট দেয় যাতে দুর্গাচক থানার স্ট্যাম্প ও আধিকারিকের সই ছিল। কিন্তু থানার সঙ্গে যোগাযোগ করে তিনি জানতে পারেন তাকে যে সার্টিফিকেট গছিয়ে দিয়েছে থানার সিভিক ভলেন্টিয়ার তা জাল। তিনি সঞ্জয় মান্নার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ সঞ্জয়কে গ্রেফতার করে এবং জিজ্ঞাসাবাদ করে। অনির্বাণের জড়িত থাকার ঘটনা জানতে পারে পুলিশ তাকেও গ্রেফতার করে। পুলিশ খতিয়ে দেখছে কোথা থেকে এই জাল সার্টিফিকেট এবং ভুয়া স্টাম্প তৈরি করা হয়েছিল। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Recruitment Case: সশরীরে হাজিরার হুমকি, নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্যসচিবকে ডেডলাইন

    Recruitment Case: সশরীরে হাজিরার হুমকি, নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্যসচিবকে ডেডলাইন

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Case) আগামী মঙ্গলবারের মধ্যে রাজ্যের মুখ্যসচিবকে জবাব দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। যদি সময়মতো নির্দেশ না মানা হয়, তাহলে আদালত তাঁকে সশরীরে ডাকতে বাধ্য হবে বলে জানালেন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ। 

    কলকাতা হাইকোর্টের প্রশ্ন

    নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Case) সরকারি পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে চার্জশিট দিয়েছে সিবিআই। কিন্তু রাজ্য অনুমোদন না দিলে চার্জ গঠন করে বিচার শুরু করা যাচ্ছে না বলে অভিযোগ। কেন রাজ্য সরকার এত দিন ধরে ওই অনুমোদন দানের প্রক্রিয়া ঝুলিয়ে রেখেছে তা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। গত ২২ মার্চ অনুমতি দেওয়া বা না দেওয়া নিয়ে তিনি কী ভাবছেন তা মুখ্যসচিবকে জানাতে বলেছিল আাদলত। সরকারি আইনজীবী অনির্বাণ রায় আদালতকে জানান, “মুখ্যসচিব ভোটের কাজে ব্যস্ত রয়েছেন। নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার জন্য দেরি হচ্ছে।”  আদালতের থেকে আরও কিছু সময় চায় রাজ্য। 

    আরও পড়ুন: বাইরে তাপপ্রবাহ! সুস্থ থাকতে কী করবেন, কী করবেন না, নির্দেশিকা কেন্দ্রের

    কী বলল আদালত

    সরকারি আইনজীবী নির্বাচনের কথা বললেই ক্ষুব্ধ হয় আদালত। এরপরই বিচারপতি বাগচীর পর্যবেক্ষণ, গত দেড় বছর ধরে সিদ্ধান্ত নিতে পারেননি মুখ্যসচিব। সম্প্রতি নির্বাচন ঘোষণা হয়েছে। তিনি এতদিন কী করছিলেন প্রশ্ন তোলে হাইকোর্ট। এতে বিচারপ্রক্রিয়া ব্যাহত হচ্ছে। তদন্তের কাজ শ্লথ হচ্ছে। একটা সুযোগ দেওয়া হচ্ছে। আগামী মঙ্গলবার রিপোর্ট জমা দিতে না পারলে তাঁকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হবে। নিয়োগ মামলায় (Recruitment Case) এর আগে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করে দ্রুত শুনানির প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছিল। এর আগে নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআইয়ের তদন্তের গতি নিয়েও প্রশ্ন তুলেছিলেন বিচারপতি। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: আইপিএলে অভিষেকের পর প্রথম দুই ম্যাচেই সেরা! মায়াঙ্কের গতিতে বেসামাল আরসিবি

    IPL 2024: আইপিএলে অভিষেকের পর প্রথম দুই ম্যাচেই সেরা! মায়াঙ্কের গতিতে বেসামাল আরসিবি

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএলেই (IPL 2024) ১৫৭ কিমি প্রতি ঘণ্টা গতিতে বোলিং করে নজর কেড়েছিলেন জম্মু-কাশ্মীরের ছেলে উমরান মালিক। ভারতীয় দলে জায়গাও পেয়েছিলেন। কিন্তু ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। এবার দিল্লির ছেলে মায়াঙ্ক যাদবকে নিয়ে স্বপ্ন দেখছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। চলতি আইপিএলে অভিষেকের পর পরপর দুই ম্যাচেই সেরা প্লেয়ারের পুরস্কার পেয়ে ইতিমধ্যেই ইতিহাস রচনা করেছেন। নিজের গতিকে নিজেই পিছনে ফেলছেন তাই তাঁকে নিয়ে ফের স্বপ্ন দেখছে আপামর ভারতবাসী। মঙ্গলবার আইপিএলে লখনউ সুপার জায়ান্টের হয়ে তাঁর আগুনে বোলিংয়ের সামনে দিশেহারা হয়ে পড়েন আরসিবির (RCB vs LSG) ব্যাটাররা। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৮১ রান করে লখনউ। জবাবে বেঙ্গালুরু করল ১৯.৪ ওভারে ১৫৩। লোকেশ রাহুলদের কাছে ২৮ রানে হেরে চাপ বাড়ল বিরাটদের।

    গতির পূজারী মায়াঙ্ক

    মঙ্গলবার কোহলিদের ইনিংসে ধস নামালেন অভিষেক ম্যাচে ১৫৫.৮ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বল করা মায়াঙ্ক যাদব। মাত্র ১৪ রান খরচ করে ৩ উইকেট নিলেন তিনি। এ দিন তাঁর একটি বলের গতি ছিল ১৫৬.৭ কিলোমিটার প্রতি ঘণ্টা। যা এ বারের প্রতিযোগিতার দ্রুততম। গতিতে ছাপিয়ে গেলেন নিজেকেই। অভিষেক ম্যাচে ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন মায়াঙ্ক। ম্যাচের সেরার পুরস্কারও জিতেছিলেন। এদিনও সেরা। পাতিদার, ম্যাক্সওয়েল এবং গ্রিনকে আউট করে বেঙ্গালুরুর ইনিংসের ভিত আলগা করে দেন দিল্লির ২১ বছরের তরুণ জোরে বোলার মায়াঙ্ক। এই চাপ শেষ পর্যন্ত সামলাতে পারেনি বেঙ্গালুরু।

    ম্যাচ আপডেট

    জয়ের জন্য ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাল বেঙ্গালুরু। ওপেন করে কোহলি করলেন ১৬ বলে ২২। মারলেন ২টি চার এবং ১টি ছয়। অপর ওপেনার ডুপ্লেসির অবদান ১৩ বলে ১৯। ৩টি চার মারলেন বেঙ্গালুরু অধিনায়ক। কিছুটা লড়াই করলেন তিন নম্বরে নামা রজত পাতিদার। তাঁর ব্যাট থেকে এল ২১ বলে ২৯ রানের ইনিংস। ২টি করে চার এবং ছয় মারলেন তিনি। তার পর গ্লেন ম্যাক্সওয়েল (শূন্য), ক্যামেরন গ্রিন (৯), অনুজ রাওয়াত (১১), দীনেশ কার্তিকেরা (৪) মিডল অর্ডারকে ভরসা দিতে পারলেন না।

    এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি এলএসজি। তারা ৫.৩ ওভারেই প্রথম উইকেটে ৫৩ রান করে ফেলেছিল। কিন্তু রাহুল এদিনও উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি। ২টি ছয়ের হাত ধরে ১৪ বলে ২০ করে সাজঘরে ফেরেন কেএল। তিনে ব্যাট করতে নেমে, এদিন ফের ব্যর্থ হন দেবদূত পাডিক্কালও। স্কোরবোর্ডকে সচল রেখেছিলেন কুইন্টন ডি’কক। মার্কাস স্টোইনিসের সঙ্গে যখন তিনি ভালো পার্টনারশিপ করার পথে, সেই সময়ে ফের ধাক্কা খায় লখনউ। ২টি ছক্কা এবং ১টি চারের সৌজন্যে ১৫ বলে ২৪ করে সাজঘরে ফিরে যান স্টোইনিস। ৫৬ বলে ৮১ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন ডি কক। এদিন আইপিএলে (IPL 2024) ৩০০০ রান পূরণ করলেন তিনি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappTelegramFacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2024: কলকাতার ম্যাচের সময় বদল, ইডেনে রাজস্থানের সঙ্গে খেলা ১৬ এপ্রিল

    IPL 2024: কলকাতার ম্যাচের সময় বদল, ইডেনে রাজস্থানের সঙ্গে খেলা ১৬ এপ্রিল

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি আইপিএল-এ (IPL 2024) দুটি ম্যাচের দিন পরিবর্তন করা হল। ১৭ এপ্রিল কলকাতায় ম্যাচ ছিল নাইটদের। সেই ম্যাচের দিন বদলে গেল। ১৭ এপ্রিলের বদলে ম্যাচটি হবে ১৬ এপ্রিল। ওই দিন আমেদাবাদে গুজরাট টাইটান্সের ম্যাচ ছিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। সেই ম্যাচের দিনও বদলে গিয়েছে। আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছেন, কলকাতার ম্যাচটি ১৬ এপ্রিল হবে, গুজরাটের ম্যাচটি হবে ১৭ এপ্রিল। 

    কেন দিন বদল

    আগামী ১৭ এপ্রিল (IPL 2024) রামনবমী। ওই দিন খেলা হল কলকাতা পুলিশের তরফে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়েছিল। সিএবি-কে পাঠানো চিঠিতে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, যে হেতু ওই ম্যাচের দিন রামনবমী রয়েছে এবং নির্বাচনের জন্য অন্য রাজ্যে পুলিশ পাঠানো হয়েছে, তাই ম্যাচের দিন পর্যাপ্ত পুলিশের জোগান দেওয়া সম্ভব নয়।” এরপরই বোর্ডের কাছে ম্যাচের দিন পরিবর্তনের জন্য আবেদন জানায় সিএবি। ১৭ তারিখের বদলে ১৬ অথবা ১৮ তারিখ ইডেনে আইপিএলের ম্যাচ করতে চায় তারা। অবশেষে সিএবির দাবিই মেনে নেওয়া হল।

    প্রাথমিক ভাবে দু-সপ্তাহের সূচি প্রকাশ করলেও নির্বাচনের দিন ঘোষণা হতেই বাকি ম্যাচেরও সূচি ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে এর মধ্যেও পরিবর্তন হতে পারে। ১৭ তারিখ ইডেন গার্ডেন্সে আইপিএলের (IPL 2024) ম্যাচ হচ্ছে না। ওই দিন রামনবমী। ১৯ তারিখ আবার প্রথম দফার ভোট। নির্বাচনের জন্য উত্তরবঙ্গে ভোটের ডিউটিতে যাবেন এখানকার পুলিশ অফিসাররা। নিরাপত্তা জনিত কারণ এবং পর্যাপ্ত পুলিশের অভাবে ১৭ তারিখ ইডেনে কেকেআর-রাজস্থান রয়্যালস ম্যাচ আয়োজন সম্ভব নয়। বিকল্প তারিখ হিসেবে ১৬ এপ্রিলকে বেছে নেওয়া হল।

     

    আরও পড়ুন: টানা ৩ ম্যাচে হার মুম্বই ইন্ডিয়ান্সের, জয়ের হ্যাটট্রিক করে লিগ শীর্ষে রাজস্থান

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappTelegramFacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share