Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Sheikh Shahjahan: ফের ইডি হেফাজতে শাহজাহান, সন্দেশখালিতে কী চলত, আদালতে বলল তদন্তকারীরা

    Sheikh Shahjahan: ফের ইডি হেফাজতে শাহজাহান, সন্দেশখালিতে কী চলত, আদালতে বলল তদন্তকারীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালিতে (Sandesh Khali) আদিবাসীদের জমি কেড়ে নিয়ে টাকার বিনিময়ে সেই জমি অন্যদের ব্যবহার করতে দিতেন শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। নগদ অর্থের বিনিময়ে বেনামে জমি ব্যবহার করা হত। আদালতে সোমবার এই কথা জানায় ইডি। সেই কালো টাকা সাদা করতে মাছের ভেড়ির ব্যবসা চলত। তাই  দেশের স্বার্থে, সন্দেশখালির মানুষের স্বার্থে শাহজাহানকে হেফাজতে নেওয়া প্রয়োজন। তাকে জিজ্ঞাসাবাদ করে এই মামলার আরও গভীরে পৌঁছতে চায় ইডি। এদিন ইডির সেই আর্জি মঞ্জুর করেছে আদালত। আগামী ১৩ এপ্রিল পর্যন্ত শাহজাহানকে ইডি হেফাজতে পাঠানো হয়েছে।

    কী বলল ইডি

    সোমবার শাহজাহানকে (Sheikh Shahjahan) বিশেষ ইডি আদালতে পেশ করার পর, ইডির আইনজীবীরা তুলে ধরেন কী কী চলত সন্দেশখালিতে (Sandesh Khali)। আদালতে ইডির আইনজীবী জানান, জমি ও মাছের ভেড়ি কেড়ে নেওয়া হয়েছিল। আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হয়েছিল বলে আদালতে দাবি করেন ইডির আইনজীবী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী জানান, সেখানে একটি সিন্ডিকেট তৈরি করা হয়েছিল, যার কিংপিন বা মাস্টারমাইন্ড ছিলেন শাহাজাহান। সঙ্গে আরও অনেককে চিহ্নিত করা হয়েছে বলেও জানান ইডির আইনজীবী। শাহজাহান-ঘনিষ্ঠ কিছু মানুষ নিজেদের ভেড়ির মালিক দেখিয়েও উপার্জন করেছেন বলে দাবি ইডির। তাদের আরও দাবি, জমি দখলের কালো টাকা চিংড়ির ব্যবসার মাধ্যমে সাদা করা হত। টাকাটা চিংড়ি ব্যবসার লেনদেন হিসাবে দেখানো হত। সেই ব্যবসা শাহজাহানের মেয়ে শেখ সাবিনার নামাঙ্কিত। ইডির দাবি, চিংড়ি বেচা-কেনা করে দুর্নীতির টাকা নয়ছয় করা হয়েছে।

    আরও পড়ুন: ভারতে চলবে না পেট্রল-ডিজেল গাড়ি! কী বললেন নিতিন গড়করি?

    শাহজাহানের ‘ফাঁসি’র দাবি

    আদালতের লকআপে প্রবেশের সময় ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে হোঁচট খান শাহজাহান। এ দিকে সে সময় আইনজীবীদের একাংশ তাঁর ফাঁসি চেয়ে স্লোগান তোলেন। তাঁকে দুষ্কৃতী বলেও তোপ দাগেন। স্লোগান দেওয়া আইনজীবীদের এক জন বলেন, “শাহজাহান(Sheikh Shahjahan) যা করেছেন, তাতে ফাঁসিও ওঁর শাস্তির জন্য যথেষ্ট নয়।” সোমবার আদালতে ইডি দাবি করে, কিছু নথি দেখিয়ে জেরা করার সময় তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন শাহজাহান। প্রশ্নও এড়িয়ে গিয়েছেন। এ ছাড়াও তদন্তে বেশ কয়েকটি নতুন নাম উঠে এসেছে। ইডির আশঙ্কা, এই পরিস্থিতিতে শাহজাহানকে হেফাজতে নিয়ে জেরা করা না হলে, যাঁদের নাম উঠে এসেছে, তাঁরা পালিয়ে যেতে পারেন বা নাগালের বাইরে চলে যেতে পারেন। সব কথা শুনে আদালত এদিন ইডির দাবি মেনে শাহজাহানকে ১৩ এপ্রিল পর্যন্ত হেফাজতে পাঠানোর কথা জানায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের WhatsappTelegramFacebookTwitter এবং Google News পেজ।

  • Nitin Gadkari: ভারতে চলবে না পেট্রল-ডিজেল গাড়ি! কী বললেন নিতিন গড়করি?

    Nitin Gadkari: ভারতে চলবে না পেট্রল-ডিজেল গাড়ি! কী বললেন নিতিন গড়করি?

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী দিনে ভারতে পেট্রোল ও ডিজেল গাড়ির সংখ্যা ব্যাপক হারে কমে যাবে বলে বিশ্বাস করেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গড়করি (Nitin Gadkari)। ভারতকে সবুজ অর্থনীতিতে পরিণত করাটা শক্ত হলেও অসম্ভব নয় বলে মনে করেন কেন্দ্রীয় মন্ত্রী। হাইব্রিড গাড়িতে জিএসটি কমানোর কথাও জানিয়েছেন তিনি। বর্তমানে ৩৬ কোটির বেশি পেট্রল-ডিজেল গাড়ি রয়েছে ভারতে। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, জৈব জ্বালানির উপর জোর দিয়ে জ্বালানি আমদানি কমাতে পারে সরকার। কেন্দ্রের এই ভাবনাকে স্বাগত জানিয়েছেন পরিবেশবিদরা।

    কী বললেন গডকরি

    কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি (Nitin Gadkari) জানিয়েছেন, জ্বালানি আমদানির জন্য ১৬ লাখ কোটি টাকা খরচ করে ভারত। এই টাকা কৃষকদের জীবনযাত্রার উন্নয়নে, গ্রামগুলোকে সমৃদ্ধ করা এবং যুবক-যুবতীদের কর্মসংস্থানে ব্যবহার করা যেতে পারে। যদিও এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য এখনও কোনও দিন নির্দিষ্ট করেনি কেন্দ্র। হাইব্রিড গাড়ির উপর জিএসটি কমিয়ে ৫ শতাংশ করার পরিকল্পনা রয়েছে সরকারের। হাইব্রিড গাড়ির পাশাপাশি ফ্লেক্স-ফুয়েল ইঞ্জিন চালিত গাড়িতে জিএসটি কমিয়ে ১২ শতাংশ করতে পারে কেন্দ্র সরকার। এই প্রস্তাব ইতিমধ্যে অর্থমন্ত্রকের কাছে পাঠানো হয়েছে। বর্তমানে বিবেচনাধীন রয়েছে এই সিদ্ধান্ত। 

    আরও পড়ুন: জ্ঞানবাপী চত্বরে পুজো-আরতি চলবে, মসজিদ কমিটির আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

    জৈব জ্বালানিকে স্বাগত

    পরিবেশ দূষণের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে দেশের গাড়ি বাজারে আমূল পরিবর্তন করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি (Nitin Gadkari) জানান, “এই পরিবর্তনের জন্য আমি আপনাদের কোনও তারিখ দিতে পারব না। এটা করা শক্ত তবে অসম্ভব নয়।” তিনি আশাবাদী যে হারে বর্তমানে ইলেকট্রিক গাড়ি বাজারে আসতে শুরু করেছে তাতে আগামীদিনে বিকল্প জ্বালানি এবং জৈব জ্বালানির স্বপ্ন পূরণ হবে। তিনি আরও জানান, বাজাজ, টিভিএস, হিরো মটোকর্পের মতো সংস্থার ইতিমধ্যে ফ্লেক্স-ফুয়েল ইঞ্জিন চালিত মোটরসাইকেল এবং রিকশা বানানো শুরু করে দিয়েছে। ফলে আগামী ৫-৭ বছরের মধ্যে পেট্রল-ডিজেল চালিত গাড়িকে ছাপিয়ে শীঘ্রই যে ইলেকট্রিক গাড়ির দাপট শুরু হবে তা বলাই যায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের WhatsappTelegramFacebookTwitter এবং Google News পেজ।

  • Commercial Gas: ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম কমাল কেন্দ্র, জানেন কোথায় দাম কত?

    Commercial Gas: ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম কমাল কেন্দ্র, জানেন কোথায় দাম কত?

    মাধ্যম নিউজ ডেস্ক: রান্নার গ্যাসের (Commercial Gas) পর বাণিজ্যিক গ্যাসের দামও কমাল কেন্দ্র। দেশের তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এবং এফটিএল গ্যাসের মূল্য হ্রাসের কথা জানিয়েছে। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস এবং পাঁচ কেজির ফ্রি-ট্রেড এলপিজি (এফটিএল) সিলিন্ডারের দাম (Gas Cylinder Price) কমানো হয়েছে। কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে ৩২ টাকা।

    কোথায় কত দাম কমল

    কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের (Commercial Gas) দাম সিলিন্ডার প্রতি ৩০.৫০ টাকা কমানো হয়েছে। এ ছাড়া, পাঁচ কেজির এফটিএল সিলিন্ডারের দামও আগের চেয়ে সাড়ে ৭ টাকা কমানো হয়েছে। সোমবার দিল্লিতে বাণিজ্যিক গ্যাসের দাম হয়েছে ১,৭৬৪.৫০ টাকা। মার্চ মাসে এই গ্যাসের দাম দিল্লিতে ছিল ১,৭৯৫ টাকা। দাম কমার ফলে কলকাতায় এখন ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের একটি সিলিন্ডারের দাম ১,৮৭৯ টাকা। মার্চে যা ছিল ১,৯১১ টাকা। মুম্বইয়ে ওই সিলিন্ডার মিলছে ১,৭১৭.৫০ টাকায়। মার্চে তার দাম ছিল ১,৭৪৯ টাকা। চেন্নাইতে বাণিজ্যিক গ্যাসের একটি সিলিন্ডারের দাম হয়েছে ১,৯৩০ টাকা। মার্চে দাম ছিল ১,৯৬০ টাকা।

    আরও পড়ুন: আরও এক বছর সস্তায় মিলবে গ্যাস, ভর্তুকি কত জানেন?

    কোথায় প্রভাব পড়বে

    বাণিজ্যিক এলপিজি (Commercial Gas) ব্যবহার করা হয় হোটেল, রেস্তোরাঁয়। বাণিজ্যিক গ্যাসের দাম (Gas Cylinder Price) কমলে এর প্রভাব সরাসরি মধ্যবিত্তের রান্নাঘরে না পড়লেও কমতে হোটেলে খাবার খরচ। গ্যাসের দাম বাড়লে বা কমলে ছোট ছোট হোটেল রেস্তোরাঁগুলিও তাদের খাবারের দাম অল্প বিস্তর বাড়ায় বাকমায়। শেষ বার বাণিজ্যিক গ্যাসের দাম কমেছিল গত জানুয়ারি মাসে। ৩৯.৫০ টাকা দাম কমানো হয়েছিল। ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্থান পেট্রোলিয়ামের মতো রাষ্ট্রীয় তৈল সংস্থাগুলি প্রতি মাসের প্রথম দিন আন্তর্জাতিক বাজারের সঙ্গে হিসাব করে দেশে গ্যাসের দাম হ্রাস বা বৃদ্ধি করে থাকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Patna High Court: সঙ্গীকে ‘ভূত’ বা ‘পিশাচ’ সম্বোধন ‘নিষ্ঠুরতা’ নয়, পর্যবেক্ষণ পাটনা হাইকোর্টের

    Patna High Court: সঙ্গীকে ‘ভূত’ বা ‘পিশাচ’ সম্বোধন ‘নিষ্ঠুরতা’ নয়, পর্যবেক্ষণ পাটনা হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: সঙ্গীকে শুধুমাত্র ‘ভূত’ বা ‘পিশাচ’ বলে সম্বোধন করা ‘নিষ্ঠুরতা’ নয়। সম্প্রতি একটি মামলায় এমনই পর্যবেক্ষণ পাটনা হাইকোর্টের (Patna High Court)। বিচারপতি বিবেক চৌধুরীর বেঞ্চে চলছিল এই মামলা। সংশ্লিষ্ট মামলায় উচ্চ আদালতের পর্যবেক্ষণ, বৈবাহিক সম্পর্কে অনেক সময়েই স্বামী-স্ত্রী একে অপরকে কদর্য ভাষায় আক্রমণ করেন। কিন্তু এই ধরনের সমস্ত অভিযোগই নিষ্ঠুরতার মধ্যে আসে না।

    কী নিয়ে অভিযোগ

    ঝাড়খণ্ডের বোকারোর বাসিন্দা নরেশকুমার গুপ্তর বিয়ে হয়েছিল বিহারের নওয়াদার এক মহিলার সঙ্গে। কিন্তু ১৯৯৪ সালে ওই মহিলার বাবা তাঁর জামাইয়ের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, তাঁর মেয়ের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পণের টাকার জন্য বারবার চাপ দিচ্ছিল। শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করা হচ্ছিল বলেও অভিযোগ জানানো হয়। তাঁর জামাইয়ের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা হয়। তদন্তের পর পুলিশ চার্জশিট করে। যাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল, তাঁদের নাম ছিল সেই চার্জশিটে। সেই অনুযায়ী, ট্রায়াল কোর্টের নির্দেশে এক বছরের জেলের শাস্তি হয় অভিযোগকারীর জামাইয়ের। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।

    আরও পড়ুুন: “ভারত এমন দেশ নয়, যাকে অন্যের উপদেশ নিতে হবে”, বললেন ধনখড়

    আদালতে সওয়াল

    সংশ্লিষ্ট মামলায় প্রথমেই স্ত্রীকে ‘পিশাচ’ বলায় স্বামী নিষ্ঠুর আচরণ করেছেন সওয়ালের এমন যুক্তি খারিজ করে দেন বিচারপতি। সংশ্লিষ্ট মামলাটিতে বিচারপতি বলেন, স্ত্রী তাঁর সাক্ষ্য-প্রমাণে বলেছেন যে তিনি তাঁর বাবাকে একাধিক চিঠির মাধ্যমে নির্যাতনের বিষয়ে জানিয়েছেন। তবে মামলার বিচার চলাকালীন অভিযোগকারিনী একটি চিঠিও দেখাননি। নরেশের প্রাক্তন স্ত্রীর দাবি ছিল, নরেশ এবং তাঁর বাবা সহদেব গুপ্ত তাঁকে ‘ভূত’ এবং ‘পিশাচ’-এর মতো ‘অশ্লীল’ ভাষায় গালিগালাজ করতেন। যদিও আদালতের পর্যবেক্ষণ, এমন যুক্তি মেনে নেওয়ার কোনও জায়গা নেই। বিচারপতি চৌধরি বলেন, ‘‘বিয়ের সম্পর্কে, বিশেষ করে ব্যর্থ বিয়েতে স্বামী এবং স্ত্রী, উভয়েরই পরস্পরকে অশ্লীল ভাষায় গালাগালি করার নজির রয়েছে। তবে, এই ধরনের সমস্ত অভিযোগকে নিষ্ঠুরতা বলা যায় না।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • IPL 2024: জীবনের সেরা প্রাপ্তি! আইপিএল-এ রিঙ্কুর ভাগ্যে ‘বিরাট’ পুরস্কার

    IPL 2024: জীবনের সেরা প্রাপ্তি! আইপিএল-এ রিঙ্কুর ভাগ্যে ‘বিরাট’ পুরস্কার

    মাধ্যম নিউজ ডেস্ক: নাইট তারকা রিঙ্কু সিংয়ের (Rinku Singh) হাতে নিজের ব্যাট তুলে দিলেন বিরাট কোহলি। বেঙ্গালুরুতে (IPL 2024) আরসিবি বনাম কেকেআর ম্যাচের শেষে দেখা গিয়েছিল রিঙ্কুর ব্যাট চেক করে দেখছেন বিরাট। দু’জনেই সেই সময় হাসছিলেন। ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিরাট (Virat Kohli) ও রিঙ্কুর আর এক ছবি। যেখানে দেখা গিয়েছে, বিরাট তাঁর একটি ব্যাট উপহার দিয়েছেন রিঙ্কুকে। ভারতীয় দলের উঠতি তারকাকে উপহার দিয়ে জড়িয়ে ধরেন বিরাট। সেই ছবিও ঘুরছে নেট দুনিয়ায়।

    ‘বিরাট’ উপহার

    শুক্রবার চিন্নাস্বামীতে ব্যাট হাতে বিশেষ কিছু করে দেখানোর সুযোগ পাননি রিঙ্কু সিং (Rinku Singh)। তার আগেই সল্ট, নারিন ও বেঙ্কটেশ কেকেআরকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ ছিল কলকাতা নাইট রাইডার্সের। সেই ম্যাচে বেঙ্গালুরুর ঘরের মাঠেই বিরাটদের দলকে হারিয়ে দেয় কলকাতা। প্রথমে ব্যাট করে বিরাটের ব্যাটে ভর করে ১৮২ রান তোলে আরসিবি। কিন্তু ১৯ বল বাকি থাকতেই জয়ের রান তুলে নেয় কলকাতা। ম্যাচ শেষে নাইট দল যায় বেঙ্গালুরুর সাজঘরে। সেই ভিডিয়ো পোস্ট করেছে আরসিবি। সেখানেই দেখা যায় বিরাট তাঁর ব্যাট রিঙ্কুকে দিচ্ছেন। ব্যাট পেয়ে খুশি রিঙ্কু। বিরাটকে জড়িয়ে ধরেন তিনি।

    আপ্লুত রিঙ্কু

    এবারের আইপিএলে (IPL 2024) এখনও পর্যন্ত সব থেকে বেশি রান বিরাটের (Virat Kohli)। কমলা টুপি এখন তাঁর দখলে। যদিও আরসিবি তিনটির মধ্যে দু’টি ম্যাচে হেরে লিগ তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। কলকাতার কাছে হারার পরে বিরাট কোহলি ছিলেন আরসিবির সাজঘরে। সেখানেই রিঙ্কু সিংয়ের সঙ্গে বেশ কিছুক্ষণ আলাপচারিতা সারেন কোহলি। তিনি রিঙ্কুকে উদ্দীপ্ত করেন নিজের একটি ব্যাট উপহার দিয়ে। এমন বিরাট উপহার নিশ্চিতভাবেই আপ্লুত করবে নাইট তারকাকে। রিঙ্কু কতটা খুশি হয়েছেন, সেটা বোঝা যায় তাঁর অভিব্যক্তিতেই।

    আরও পড়ুন: ঝগড়া অতীত, হাসিমুখে আলিঙ্গন! আইপিএল ম্যাচের মধ্যেই কোহলিকে জড়িয়ে ধরলেন গম্ভীর

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2024: ঝগড়া অতীত, হাসিমুখে আলিঙ্গন! আইপিএল ম্যাচের মধ্যেই কোহলিকে জড়িয়ে ধরলেন গম্ভীর

    IPL 2024: ঝগড়া অতীত, হাসিমুখে আলিঙ্গন! আইপিএল ম্যাচের মধ্যেই কোহলিকে জড়িয়ে ধরলেন গম্ভীর

    মাধ্যম নিউজ ডেস্ক: হাসিমুখে গৌতম গম্ভীর ও বিরাট কোহলির কথোপকথন কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএল-এ (IPL 2024) হাইভোল্টেজ ম্যাচের সেরা ছবি। ইডেনেও নাইটদের ম্যাচে গম্ভীরকে দেখেই গ্যালারিতে ‘বিরাট… বিরাট’ ধ্বনি শোনা গিয়েছিল। শুক্রবার চিন্নাস্বামীতেও তার ব্যতিক্রম হয়নি। তবে ব্যতিক্রম ঘটল মাঠে। বিশ্বজয়ী ভারতীয় দলের দুই সদস্য একে অপরকে জড়িয়ে ধরলেন। মান-অভিমান দূরে সরিয়ে ভারতীয় ক্রিকেটের দুই আইকন একে অপরকে কুর্নিশ জানালেন। স্তব্ধ হল গ্যালারি।  

    বিরাট-গম্ভীর দ্বৈরথ

    একতরফা ম্যাচে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে শনিবার অ্যাওয়ে গেমে সহজ জয় পেল কলকাতা নাইট রাইডার্স। বেঙ্গালুরুকে সাত উইকেটে হারায় নাইটরা। দল হারলেও এদিন চওড়া ছিল বিরাটের ব্যাট। অরেঞ্জ ক্যাপের মালিক বিরাট এদিন আবারও বুঝিয়ে দেন কেন তিনি কিং কোহলি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর ব্যাট যে ভারতের হয়ে ফের দাপট দেখাবে তা-ও বোঝা গেল কোহলির খেলায়। আর রাজকীয় ইনিংসকে সম্মান জানাতে পিছপা হলেন না আপাদমস্তক স্পোর্টস-ম্যান গৌতম গম্ভীরও। গম্ভীর ও কোহলির প্রেস্টিজ ফাইটে এদিন শেষ হাসি হাসলেন কেকেআর মেন্টর। যদিও মাঠে শনিবার গম্ভীর ও কোহলির মধ্যে সৌজন্যতাই দেখা গেল। 

    গম্ভীর নন গৌতম

    কেকেআরে অধিনায়ক হিসেবে থাকাকালীন বিরাট কোহলির সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন গৌতম গম্ভীর। গত বছর আইপিএলে (IPL 2024) লখনউ সুপার জায়ান্টসের মেন্টর থাকাকালীন বিরাট-গম্ভীর দ্বন্দ্বের জল বহুদূর গড়িয়েছিল। এবার কেকেআর মেন্টর হিসেবে কলকাতায় ফিরেছেন গম্ভীর। শুক্রবার চিন্নাস্বামীতে আরসিবির বিরুদ্ধে কেকেআর ম্যাচ কী ঘটে সেদিকেই নজর ছিল সকলের।

    আরও পড়ুন: পরপর দু-ম্যাচে জয়, আরসিবি-কে সাত উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে কেকেআর

    আরসিবির ইনিংসের ১৬ ওভারের পরে টাইম আউট হয়। আড়াই মিনিটের বিরতিতে মাঠে নামেন গম্ভীর ও চন্দ্রকান্ত পণ্ডিত। কেকেআরের ক্রিকেটারদের শেষ চার ওভারের পরিকল্পনা জানান তাঁরা। তখন পাশে দাঁড়িয়ে জল খাচ্ছিলেন বিরাট। হঠাৎ দেখা যায়, গম্ভীর তাঁর দিকে এগিয়ে যাচ্ছেন। দর্শকেরা ভেবেছিলেন আবার হয়তো কথা কাটাকাটি হবে। তাই চিন্নাস্বামীর গ্যালারি থেকে চিৎকার শুরু হয়। সবাইকে অবাক করে দিয়ে কোহলিকে হাসি মুখে জড়িয়ে ধরেন গম্ভীর। পাল্টা কোহলিও হাসেন। দু’জনের মধ্যে কিছু কথা হয়। তার পরে ডাগ আউটের দিকে এগিয়ে যান গম্ভীর। কোহলি আবার ব্যাট করতে যান। দু’জনের মধ্যে ঝামেলা না হওয়ায় চিন্নাস্বামীর গ্যালারিও চুপ করে যায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • RCB vs KKR: পরপর দু-ম্যাচে জয়, আরসিবি-কে সাত উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে কেকেআর

    RCB vs KKR: পরপর দু-ম্যাচে জয়, আরসিবি-কে সাত উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে কেকেআর

    মাধ্যম নিউজ ডেস্ক: গৌতম গম্ভীরের যাদু হোক বা রাসেলের মস্তিষ্ক অথবা দলীয় সংহতি, চলতি আইপিএলে দুরন্ত শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। ইডেনে হায়দরাবাদের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ের পর চিন্নাস্বামীতে বিরাটদের বিপক্ষে একাধিপত্য বজায় রেখে জিতল নাইটরা। পরপর দুই ম্যাচ জিতে আইপিএলের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল কেকেআর। 

    অ্যাওয়ে ম্যাচে প্রথম জয়

    ট্রেন্ড ভাঙল অবশেষে। এবারের আইপিএলে এই প্রথম নিজেদের ঘরের মাঠে কোনও দল হারল। এর আগে সব ম্যাচে জিতেছিল হোম টিম। কলকাতা নাইট রাইডার্স আরসিবিকে চিন্নাস্বামী স্টেডিয়ামে হারিয়ে সেই ট্রেন্ড ভেঙে দিল। ২০১৫ সালের পর থেকে বেঙ্গালুরুর মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারেনি কলকাতা নাইট রাইডার্স। এই নিয়ে বেঙ্গালুরুর মাঠে টানা ছ’টি ম্যাচ জিতল কলকাতা।

    বিরাট-ব্যাট

    একতরফা ম্যাচে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে শনিবার অ্যাওয়ে গেমে সহজ জয় পেল কলকাতা নাইট রাইডার্স। বেঙ্গালুরুকে সাত উইকেটে হারায় নাইটরা। দল হারলেও এদিন চওড়া ছিল বিরাটের ব্যাট। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর ব্যাট যে ভারতকে ফের ভরসা জোগাবে তা এদিন বুঝিয়ে দিয়েছেন কিং কোহলি। অধিনায়ক কোহলি কেন তাঁকে সদা পাশে চান তা-ও বুঝিয়েছেন বিরাট।

    আরও পড়ুন: ঝগড়া অতীত, হাসিমুখে আলিঙ্গন! আইপিএল ম্যাচের মধ্যেই কোহলিকে জড়িয়ে ধরলেন গম্ভীর

    ম্যাচ আপডেট

    এদিন ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন কেকেআর। আরসিবির ব্যাটিংয়ে এদিন কার্যত একা লড়াই করে সর্বোচ্চ স্কোর করলেন বিরাট কোহলি। ৫৯ বলে ৮৩ রানের ইনিংস খেলেন কোহলি। ৪টি চার ও ৪টি ছয় মারেন তিনি। বিরাট ছাড়া ক্যামেরন গ্রিন ৩৩, গ্লেন ম্যাক্সওয়েল ২৮ ও দীনেশ কার্তিক ২০ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান করে আরসিবি। কলকাতার হয়ে দুটি করে উইকেট নেন হর্ষিত রানা ও আন্দ্রে রাসেল। বেঙ্গালুরুর ১৮২ রানের জবাবে কলকাতা ১৯ বল আগেই জয়ের রান তুলে দেয়। কাজে আসে না আইপিএলে কোহলির ৫২তম অর্ধশতরান। কলকাতার এই জয় বিশেষ অবদান রয়েছে তিন ব্যাটারের। শুরু থেকে নারিন (৪৭) ও ফিল সল্ট (৩০) যেভাবে খেলছিলেন তাতে বোঝাই গিয়েছে কলকাতা আজও ছন্দে রয়েছে। শেষদিকে শ্রেয়স (৩৯) ও ভেঙ্কটেশ (৫০) যা খেলেছেন তাতেই খেলার পার্থক্য হয়ে গিয়েছে।

    নারিনের ৫০০ ম্যাচ

    নিজের ৫০০তম টি-টোয়েন্টি ম্যাচ স্মরণীয় করে রাখলেন কেকেআরের ক্যারিবিয়ান অলরাউন্ডার। এদিন, নারিন ২২ বলে ৪৭ রানের ইনিংসে মেরেছেন ৫টি ছক্কা ও দুটি চার। তবে এই ম্যাচে জয়ের কৃতিত্ব নারিন ছাড়াও রাসেলকে দিলেন ক্যাপ্টেন শ্রেয়স। তিনি জানান, বোলিংয়ের সময় এদিন কেকেআর প্রচুর স্লোয়ার বল করেছে। পেসারেরা ক্রমাগত স্লোয়ার দেন যাতে রান তোলা কঠিন হয়ে যায়। এই বুদ্ধি বেরিয়েছে রাসেলের মাথা থেকেই। শ্রেয়স বলেন, “ম্যাচ শুরুর কিছু ক্ষণ পরেই রাসেল এসে আমাদের বলে দিয়েছিল, এই উইকেট থেকে বোলারদের বিশেষ কিছু পাওয়ার নেই। তাই আমরা স্লোয়ার বলের পরিকল্পনা করেছিলাম। এত দ্রুত পরিস্থিতি বুঝে যাওয়া এবং সেটা কাজে লাগানো, এটা দেখে দারুণ লেগেছে।”  এরপর শ্রেয়সের মুখে শোনা যায় নারিনের প্রশংসা। তাঁর কথায়, “নারিন মাঠে নামলে ওর একটাই কাজ, বল মাঠের বাইরে পাঠানো। যত বেশি সম্ভব রান করাই ওর কাজ। আজকের ইনিংসটা তার আদর্শ উদাহরণ। ওকে দিয়ে ওপেন করাব কি না সেটা ম্যাচের আগে ভাবনাচিন্তা করেছি। কিন্তু আজকের ইনিংসটা খুব ভাল।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • RBI: ১ এপ্রিল বদলানো হবে না ২০০০ টাকার নোট, কেন বলল আরবিআই?

    RBI: ১ এপ্রিল বদলানো হবে না ২০০০ টাকার নোট, কেন বলল আরবিআই?

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ১ এপ্রিল, সোমবার ২০০০ টাকার নোট গ্রহণ বা বদল করা যাবে না, জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। ২ এপ্রিল থেকে আবার চালু হবে পরিষেবা। ২০০০ টাকার নোটের লেনদেন এখন বন্ধ হয়ে গিয়েছে। বাজার থেকে নোট তুলে নেওয়ার প্রক্রিয়া চলছে এক বছর ধরে। কিন্তু, এখনও ১০০ শতাংশ নোট ব্যাঙ্কে ফেরেনি। আজও বিভিন্ন রাজ্যে রিজার্ভ ব্যাঙ্কের হেড অফিসগুলিতে ২০০০ টাকার নোট বদলের প্রক্রিয়া হয়ে চলেছে। তাই আগে থেকেই নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিল আরবিআই।

    কেন এই সিদ্ধান্ত

    বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরবিআই (RBI)। সেখানে জানানো হয়েছে আগামী ১ এপ্রিল, রিজার্ভ ব্যাঙ্কের ১৯টি অফিসেই ২০০০ টাকার ব্যাঙ্কনোট বদল এবং জমা দেওয়ার যাবতীয় প্রক্রিয়া বন্ধ থাকবে। শেষ হওয়ার অর্থবর্ষের হিসেবনিকেশ (annual closing of accounts) সংক্রান্ত কারণেই ওই দিন ২০০০ টাকার বদল ও জমা হবে না। যদিও, তারপরের দিন অর্থাৎ ২ এপ্রিল থেকেই এই কাজ আবার শুরু হবে বলে জানানো হয়েছে। এক্স হ্যান্ডেলেও এই বিষয়টি পোস্ট করেছে আরবিআই।  ২৯ ফেব্রুয়ারি আরবিআই জানিয়েছিল, ২০০০ টাকা নোটের ৯৭.৬২ শতাংশই ফেরত এসেছে। ২০২৩ সালের ১৯ মে আরবিআই ঘোষণা করেছিল, আর ২০০০ টাকার নতুন নোট ছাপা হবে না। বাজার থেকে পুরনো নোট তুলে নেওয়া হবে। 

    প্রসঙ্গত, ২০১৮ সালের অক্টোবরে ডিমানিটাইজেশনের পর নতুন ১০০, ৫০০ ও ২০০০ টাকার নোট বাজারে আনে নরেন্দ্র মোদির সরকার। কিন্তু, ২০০০ টাকার নোট খুচরো করতে সমস্যা হয় এবং এই নোটের অনেক নকল টাকাও বাজারে ছড়িয়ে পড়েছিল। তাই গত বছরের ১৯ মে ২০০০ টাকার নোট অবৈধ ঘোষণা করে বাজার থেকে তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করে আরবিআই। প্রথমদিকে সমস্ত ব্যাঙ্কে, তারপর কেবল রিজার্ভ ব্যাঙ্কের (RBI) শাখায় ২০০০ টাকার নোট জমা দিয়ে পরিবর্তে অন্য নোট নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। 

     

    আরও পড়ুন: দক্ষিণ কলকাতায় নামী ছাতু ব্যবসায়ীর অফিসে আয়কর হানা, উদ্ধার বিপুল টাকা

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • IT Raid: দক্ষিণ কলকাতায় নামী ছাতু ব্যবসায়ীর অফিসে আয়কর হানা, উদ্ধার বিপুল টাকা

    IT Raid: দক্ষিণ কলকাতায় নামী ছাতু ব্যবসায়ীর অফিসে আয়কর হানা, উদ্ধার বিপুল টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের শহর কলকাতায় বিপুল পরিমাণ টাকা উদ্ধার করল আয়কর দফতর (IT Raid)। জানা গিয়েছে, চেতলায় ছাতু প্রস্তুতকারী সংস্থার অফিসে গত দুই দিন ধরে তল্লাশি অভিযান চালানো হয়। এরপর সেখান থেকে ৫৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর। লোকসভা ভোটের মুখে শহরের এক ব্যবসায়ীর বাড়ি থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের খবর ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।

    ছাতু প্রস্তুতকারী সংস্থার অফিসে তল্লাশি

    আয়কর দফতর (IT Raid) সূত্রে জানা গিয়েছে, চেতলায় ছাতু প্রস্তুতকারী সংস্থার অফিসে গত দু’দিন ধরে তল্লাশি অভিযান চালানো হয়েছে। তাতে প্রায় ৫৮ লক্ষ টাকা পাওয়া গিয়েছে। নিয়ম মেনে সেই টাকা আটক করা হয়েছে। কেন্দ্রীয় সংস্থার সূত্রের দাবি, কোথা থেকে ওই পরিমাণ টাকা এল, তার কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননি ওই ব্যবসায়ী। এমনকী কোনও নথিও জমা দিতে পারেননি তিনি। গোয়েন্দাদের অনুমান এই টাকার পরিমাণ আরও বাড়তে পারে। আয়কর দফতর সূত্রে খবর, এই সংস্থার বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ পেয়েছিলেন। এরপরেই অভিযান চালানো হয়। এরপর অফিসে তল্লাশি চালিয়ে দুটি জায়গা থেকে টাকা উদ্ধার হয়। 

    আরও পড়ুন: ১৭০০ কোটি টাকা জরিমানা চেয়ে কংগ্রেসকে আয়কর দফতরের নোটিস

    নির্বাচন কমিশনে খবর

    নির্বাচনের আগে এত পরিমাণ টাকা উদ্ধার হয়েছে বলে আয়কর দফতরের (IT Raid) পক্ষ থেকে এসওপি মেনে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। এর পাশাপাশি আগামী সপ্তাহে সংস্থার মালিককে আয়কর দফতরের অফিসে ডেকে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। একই সঙ্গে নির্মাণ সংস্থার অফিসেও তল্লাশি চালানো হয়েছে। ভোটঘোষণার পরেই দেশ জুড়ে আদর্শ আচরণবিধি চালু হয়েছে। তার পর থেকে রাজ্যে কোথায় কত হিসাব-বহির্ভূত নগদ, মদ, মাদক উদ্ধার হয়েছে, বৃহস্পতিবার তার পরিসংখ্যান দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন, বৃহস্পতিবার তালিকা প্রকাশের আগে পর্যন্ত এ রাজ্য থেকে ৭ কোটি ২ লক্ষ টাকা হিসাব-বহির্ভূত নগদ উদ্ধার হয়েছে। ওই সময়কালে উদ্ধার হয়েছে ৩০ কোটি ৯৬ লক্ষ টাকার মদ। বৃহস্পতিবার তালিকা প্রকাশের আগে পর্যন্ত ১৫ কোটি ৩৩ লক্ষ টাকার মাদক, ২২ কোটি ৬৩ লক্ষ টাকার দামি ধাতু, ৫২ কোটি ৯৪ লক্ষ টাকার উপঢৌকন উদ্ধার করা হয়েছে। এগুলি সবই হিসাব-বহির্ভূত। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • IPL 2024: নাইট শিবিরে বদলি, চিন্নাস্বামীতে আজ কলকাতার সামনে বেঙ্গালুরু

    IPL 2024: নাইট শিবিরে বদলি, চিন্নাস্বামীতে আজ কলকাতার সামনে বেঙ্গালুরু

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথম ম্যাচে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আইপিএলে (IPL 2024) যাত্রা শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার চলতি আইপিএলে চিন্নাস্বামীতে কোহলিদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে শ্রেয়সরা। এখনও পর্যন্ত এই মরশুমে আইপিএলে ৯টি ম্যাচ হয়েছে।  ৯টি ম্যাচেই হোম টিম জিতেছে। এটাই এখনও পর্যন্ত যে কোনও আইপিএলে সর্বোচ্চ টানা হোম টিমের জয়ের ধারা। এই ধারা আজ, কলকাতা ভাঙতে পারে কি না তাই দেখার।

    নাইট শিবিরে পরিবর্তন

    ইডেনের পিচে তিন জন পেসার নিয়ে খেলেছিল কেকেআর। এ বার ম্যাচ বেঙ্গালুরুতে। সেখানকার পিচ অনুযায়ী চূড়ান্ত দল ঠিক করা হবে। তবে, এখনই উইনিং কম্বিনেশন ভাঙতে চাইছে না কেকেআর শিবির। ব্যাটিংয়ে পরিবর্তন আনা হতে পারে। গত ম্যাচে ঘরের মাঠে টপ অর্ডার রান পায়নি। বেঙ্গালুরু মণীশ পাণ্ডের ঘরের মাঠ। তাই তাঁকে সুযোগ দেওয়া হতে পারে। এরই মধ্যে নাইট শিবিরে পরিবর্তন করা হয়েছে। নিলামে কেনা আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমানকে পাবে না কলকাতা নাইট রাইডার্স। তাঁর চোট রয়েছে। সেই জায়গায় আল্লা গজনফরকে দলে নিয়েছে কেকেআর। তিনি দেশের হয়ে দু’টি এক দিনের ম্যাচ খেলেছেন। এই তরুণ আফগান স্পিনারের উপর ভরসা রাখছে নাইটরা।

    রিঙ্কুর বেতন বাড়ছে

    আইপিএলে (IPL 2024) রিঙ্কু সিংকে কেকেআর প্রথম নিয়েছিল ২০ লাখ টাকায়। সেই শুরু, তারপর দিন যত এগিয়েছে ততই চওড়া হয়েছে নাইট তারকার ব্যাট। নাইট দলের মধ্যমণি আলিগড়ের এই ২৬ বছরের তারকা। যাঁকে দলের সবাই ভালবাসেন। মালিক শাহরুখ শিবিরে এসেই খোঁজ করেন রিঙ্কুর। চলতি মরশুম থেকে নাইট রিঙ্কুর বেতন  মরশুম প্রতি এক কোটি টাকা। এছাড়াও আরও বাড়তি সুবিধে পাবেন তিনি। কেকেআরের যে কতকগুলি কো স্পনসর রয়েছে, তার থেকে লভ্যাংশ বাবদ অর্থ পাবেন রিঙ্কু। পাশাপাশি, ম্যাচ প্রতি ইনসেনটিভের ক্ষেত্রেও রিঙ্কু বেশি অর্থ পাবেন। কেকেআর দলে রিঙ্কুর পাঁচবছর হয়ে গেল। তিনি এমনিতেই ম্যাচ পিছু পান পাঁচ লক্ষ টাকা। এই মরশুমে নাইট রাইডার্স তাঁকে রেখেছে চার কোটি ৭৫ লক্ষ টাকায়।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share