Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Ram Temple Inauguration: তিন দশক ধরে মৌন! রামমন্দির উদ্বোধন হলেই কথা বলবেন সরস্বতী দেবী

    Ram Temple Inauguration: তিন দশক ধরে মৌন! রামমন্দির উদ্বোধন হলেই কথা বলবেন সরস্বতী দেবী

    মাধ্যম নিউজ ডেস্ক: তিন দশক ধরে কথা বলেননি। প্রতিজ্ঞা ছিল স্বপ্ন সত্যি হলে তবেই মুখ খুলবেন। অবশেষে স্বপ্ন পূরণ হতে চলেছে ৮৫ বছরের সরস্বতী দেবীর। অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের (Ram Temple Inauguration)। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর যেদিন অযোধ্যায় বাবরি মসজিদ ধংস হয়েছিল, সেদিন অনির্দিষ্টকালের জন্য মৌনব্রত শুরু করেছিলেন ঝাড়খণ্ডের বাসিন্দা মধ্য পঞ্চাশের সরস্বতী দেবী। অযোধ্যায় রামমন্দির তৈরি হলে সেই ব্রত ভাঙবেন বলে কথাও দিয়েছিলেন। অবশেষে স্বপ্নপূরণ হতে চলেছে তাঁর। 

    অযোধ্যার ‘মৌনি মাতা’

    সোমবার রাতেই ধানবাদের বাসিন্দা সরস্বতী রওনা দিয়েছেন রামমন্দিরের উদ্দেশ। ২২ তারিখ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবেন বলে। সরস্বতীর এক আত্মীয়ের কথায়, “মহন্ত নিত্যগোপাল দাসের থেকে অনুপ্রেরণা পেয়ে উনি প্রায়ই অযোধ্যায় (Ayodhya) যেতেন। ৩০ বছর আগে জানিয়েছিলেন নিজের চোখে রামমন্দির দেখে তবেই মৌন ভাঙবেন। ২২ তারিখ তিনি মুখ খুলবেন।” অযোধ্যায় ‘মৌনি মাতা’ নামে পরিচিত সরস্বতী দেবী সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং প্রয়োজনে জটিল বাক্য লিখে বোঝাতেন। যদিও তিনি ‘মৌন ব্রত’ থেকে বিরতি নিয়ে ২০২০ সাল পর্যন্ত প্রতিদিন দুপুরে এক ঘণ্টা করে কথা বলতেন। কিন্তু যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তারপর থেকে তিনি সম্পূর্ণ নীরব হয়ে গিয়েছেন। অপেক্ষায় থেকেছেন মন্দির উদ্বোধনের।

    আরও পড়ুন: কোচবিহারে তৈরি হচ্ছে রাম মন্দির, উদ্যোগী কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক

    রাম-নামেই সমর্পিত জীবন

    সরস্বতী দেবীর কনিষ্ঠ সন্তান ৫৫ বছর বয়সী হরে রাম আগরওয়াল জানান মন্দিরটি উদ্বোধনের দিন ঘোষণার পর থেকেই তাঁর  মা উচ্ছ্বসিত। সোমবার রাতে ধানবাদ রেল স্টেশন থেকে গঙ্গা-সুতলেজ এক্সপ্রেসে অযোধ্যার উদ্দেশে রওনা দেন তিনি। বাঘমারা ব্লকের ভৌরা এলাকার বাসিন্দা হরে রাম আরও জানান, আগামী ২২ জানুয়ারি মন্দির উদ্বোধনের পর তাঁর মা নীরবতা ভাঙবেন। রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে সরস্বতী দেবীকে আমন্ত্রণ জানিয়েছেন মহন্ত নৃত্যগোপাল দাসের শিষ্যরা। ১৯৮৬ সালে স্বামী দেবকীনন্দন আগরওয়ালের মৃত্যুর পর ভগবান রামের কাছে নিজের জীবন উৎসর্গ করেন সরস্বতী দেবী। তারপর থেকে অধিকাংশ সময় তীর্থ করেই জীবন অতিবাহিত করেছেন সরস্বতী দেবী৷ ২০০১ সালে নিজের সন্তানদের জন্য মধ্যপ্রদেশের চিত্রকূটে সাত মাস তপস্যা করেছিলেন সরস্বতী দেবী৷ কথিত আছে, বনবাসের সময় চিত্রকূটে একটা দীর্ঘ সময় কাটিয়েছিলেন রামচন্দ্র৷

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2024: দেশের মাটিতেই হবে সপ্তদশ আইপিএল! লোকসভা নির্বাচনের সঙ্গেই চলবে খেলা?

    IPL 2024: দেশের মাটিতেই হবে সপ্তদশ আইপিএল! লোকসভা নির্বাচনের সঙ্গেই চলবে খেলা?

    মাধ্যম নিউজ ডেস্ক: অন্য জায়গায় নয়, দেশেই আইপিএল (IPL 2024) আয়োজন করতে বদ্ধপরিকর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। লোকসভা নির্বাচনের সঙ্গেই চলবে আইপিএল। তার জন্য বিভিন্ন বিকল্প তৈরি রাখছে বিসিসিআই। একাধিক সূত্রের খবর অনুযায়ী, মার্চের শেষ সপ্তাহ থেকে আইপিএল শুরু করার পরিকল্পনা রয়েছে বোর্ডের। হোম এবং অ্যাওয়ে ফরম্যাটেই হবে এই প্রতিযোগিতা। অন্য দেশে প্রতিযোগিতা আয়োজনের কথা ভাবাই হচ্ছে না। 

    লোকসভা ভোট নিয়ে সমস্যা

    ২০২৪ শুরু হতে না হতেই আইপিএল-এর সপ্তদশ মরসুমের দিকে তাকিয়ে সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। গত নভেম্বর থেকেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে আইপিএলের (IPL)। বিশ্বকাপ ফাইনালের ঠিক এক সপ্তাহ পর, অর্থাৎ ২৬ নভেম্বর নিজেদের রিলিজ ও রিটেনশন তালিকা প্রকাশ করেছিলো দলগুলি। ১৯ ডিসেম্বর ছিল আইপিএল-এর নিলাম। তবে এবার আইপিএল আয়োজনে কয়েকটি সমস্যা রয়েছে। সামনেই রয়েছে লোকসভা ভোট। আইপিএল ম্যাচগুলিতে নিরাপত্তা প্রদানের ব্যাপারে প্রশাসনিক জটিলতা থাকার সম্ভাবনা রয়েছে। যদি কোনও রাজ্য সংস্থা নির্বাচনের কারণে আইপিএল ম্যাচের দিন পুলিশি নিরাপত্তা দিতে না চায় তা হলে কী হবে? মনে করা হচ্ছে, অবিজেপি শাসিত রাজ্যগুলিতেই এই সমস্যা হবে।

    বিকল্প ব্যবস্থা বোর্ডের

    কোনও রাজ্যে নির্বাচন চলাকালীন সেই রাজ্যে আইপিএলের ম্যাচ পড়লে যদি পুলিশ মোতায়েন নিয়ে সমস্যা হয়, তা হলে সেই ম্যাচ অন্য কোনও মাঠে আয়োজন করা হতে পারে। যে রাজ্যে আইপিএলের দল নেই এবং সেই সময়ে নির্বাচন নেই, সেই রাজ্যগুলিকেই প্রাধান্য দেওয়া হবে এ ক্ষেত্রে। উদাহরণ স্বরূপ বলা যেতে পারে, যদি কলকাতায় কেকেআরের ম্যাচের সময় ভোট পড়ে তাহলে সেই ম্যাচ গুয়াহাটি বা কটকে করা হতে পারে যদি সেই সময় সেই শহরে ভোট না থাকে। বোর্ডের মতে, আইপিএলের ম্যাচ যে মাঠে হবে সেখানেই লাভ। বরং আইপিএল দল না থাকা রাজ্যগুলিতে (যেমন অসম) ম্যাচ আয়োজন করা হলে তা আরও জনপ্রিয়তা পাবে।  ১০ শহরের বাইরেও আইপিএলের ম্যাচ হলে তা আখেড়ে লাভজনকই হবে।

    আরও পড়ুন: মলদ্বীপ বিতর্কে প্রধানমন্ত্রীর পাশে ‘অর্জুন’ শামি, কী বললেন তারকা পেসার

    আইপিএল ও বিশ্বকাপ

    প্রাথমিকভাবে ঠিক হয়েছে ২৪ মার্চ থেকে ২৬ মে পর্যন্ত হবে আইপিএল। কিন্ত এখনও কোনও কিছুই চূড়ান্ত করা সম্ভব হচ্ছে না ভোট ঘোষণা না হওয়া পর্যন্ত। তবে লোকসভা ভোট ছাড়াও টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) কথা মাথায় রাখতে হচ্ছে বিসিসিআই-কে। দিনকয়েক আগে কুড়ি-বিশের বিশ্বকাপের সূচি ও গ্রুপ বিন্যাস প্রকাশ করেছে ক্রিকেট দুনিয়ার সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ২ জুন থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা। তার অন্তত এক সপ্তাহ আগে আইপিএল (IPL) শেষ করতেই হবে বিসিসিআই-কে। সবকিছু ঠিকঠাক থাকলে মে মাসের চতুর্থ সপ্তাহের মধ্যে টুর্নামেন্ট শেষ করতে পারে ভারতীয় বোর্ড।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sandeshkhali Incident: সন্দেশখালিকাণ্ডে হাইকোর্টে মামলা ইডির, বয়ান রেকর্ডে সিজিওতে বসিরহাট পুলিশ

    Sandeshkhali Incident: সন্দেশখালিকাণ্ডে হাইকোর্টে মামলা ইডির, বয়ান রেকর্ডে সিজিওতে বসিরহাট পুলিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালিতে (Sandeshkhali Incident) তাদের উপরে হামলার ঘটনায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, রেশন দুর্নীতি মামলায় তল্লাশি করতে গিয়ে তাদের আধিকারিকদের উপর হামলা করা হয়েছে। বিচারপতি জয় সেনগুপ্ত ইডিকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামী কাল বৃহস্পতিবার মামলার শুনানি বলে জানা যাচ্ছে। অন্যদিকে বুধবারই ইডির দফতর সিজিও কমপ্লেক্সে পৌঁছল বসিরহাটের পুলিশ। এদিনই ইডি অফিসারদের বয়ান রেকর্ড করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

    হাইকোর্টে ইডি

    বুধবার হাইকোর্টে ইডি-র অভিযোগ, ‘রেশন দুর্নীতির মামলায় তল্লাশি করতে গিয়ে হামলার মুখে পড়েন অফিসাররা। উলটে আমাদের অফিসারদের বিরুদ্ধেই পুলিশ এফআইআর করেছে বলে শুনতে পাচ্ছি। সব সংবাদমাধ্যমে এটা প্রচার হচ্ছে। আমরা বসিরহাট কোর্টেও খোঁজ নিয়েছি। কিন্তু সেখানেও এমন কোনও এফআইআর কপি যায়নি। ওয়েবসাইটে আপলোডও করা হয়নি। উলটে পুলিশ প্রতিদিন আমাদের অফিসে গিয়ে খোঁজ করছে, কোন কোন অফিসার সেদিন সেখানে গিয়েছিলেন। আমাদের আশঙ্কা হেনস্থা করার জন্য তাঁদের নামেও নতুন অভিযোগ দায়ের করবে।’ এদিন ইডির আবেদন শোনার পর মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী কাল বৃহস্পতিবারই মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।

    তৎপর কেন্দ্র

    সন্দেশখালির (Sandeshkhali Incident) ঘটনায় তৎপর হয়েছে কেন্দ্রও। রাজ্যে এসে দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন ইডির ডিরেক্টর রাহুল নবীন। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে দফায় দফায় বৈঠক করেন ইডির ডিরেক্টর। কথা হয় কেন্দ্রীয় বাহিনীর কর্তাদের সঙ্গে। সূত্রের খবর, বৈঠকে ছিলেন সিআরপিএফ, এনআইএ, এসএসবি, সিআইএসএফ ও আইটি-র কর্তার। সেখানে দফতরের আধিকারিকদের নিরাপত্তা নিয়ে আলোচনা হয় বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে।

    আরও পড়ুন: এবার কলকাতা মেডিক্যাল কলেজ! পড়ুয়াকে লাগাতার হেনস্থার অভিযোগে তোলপাড়

    সিজিও কমপ্লেক্সে পুলিশ

    অন্যদিকে সন্দেশখালির ঘটনায় (Sandeshkhali Incident) তল্লাশি অভিযানে যাওয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের বয়ান রেকর্ড করতেই বসিরহাটের ডিএসপি-র নেতৃত্বে পুলিশের একটি দল সিজিওতে পৌঁছেছে বলে সূত্রের খবর। সঙ্গে রয়েছে পুলিশের ক্যামেরাম্যানও। বুধবার ১২টা নাগাদ বসিরহাট পুলিশ সিজিও কমপ্লেক্সে যায়। তবে ইডির ডেপুটি ডিরেক্টর বয়ান রেকর্ডের জন্য উপস্থিত না থাকার কারণে কিছুক্ষণ পরে পুলিশ সিজিও কমপ্লেক্স ছেড়ে বেড়িয়ে যায়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Super Cup 2024: পিছিয়ে পড়েও জয় দিয়েই সুপার কাপ অভিযান শুরু মোহনবাগানের

    Super Cup 2024: পিছিয়ে পড়েও জয় দিয়েই সুপার কাপ অভিযান শুরু মোহনবাগানের

    মাধ্যম নিউজ ডেস্ক: ইস্টবেঙ্গলের মতোই জয় দিয়েই সুপার কাপ (Super Cup 2024) অভিযান শুরু করল মোহনবাগান। মঙ্গলবার কলকাতার দুই প্রধানের দিনটা মন্দ গেল না। নিজেদের প্রথম ম্যাচে কলিঙ্গ স্টেডিয়ামে শ্রীনিধি ডেকানকে ২-১ গোলে হারাল সবুজ-মেরুন ব্রিগেড। প্রথমে পিছিয়ে পড়েছিল মোহনবাগান (Mohun Bagan)। সেখান থেকে দলকে টেনে তুললেন জেসন কামিংস ও আর্মান্দো সাদিকু। দুই বিদেশির গোলে পালে হাওয়া লাগল বাগানের। ম্যাচের সেরা ফুটবলারের পুরস্কার জেতেন আশিস রাই।

    পিছিয়ে পড়ে প্রত্যাবর্তন

    এদিন খাতায়-কলমে শক্তিশালী মোহনবাগানের বিরুদ্ধে শুরুটা ভাল করে শ্রীনিধি। তারাই বেশি আক্রমণ করতে থাকে। বাগানকে প্রথম ধাক্কা দেয় শ্রীনিধিই। ২৭ মিনিটের মাথায় বক্সের মধ্যে লালরোমাওয়াইয়াকে ফাউল করেন সুমিত রাঠি। পেনাল্টি পায় শ্রীনিধি। গোল করেন উইলিয়াম অলিভিয়েরা। গোল খাওয়ার পরে শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠেন সবুজ-মেরুন ফুটবলাররা। ৩৯ মিনিটের মাথায় সমতা ফেরান কামিংস। অভিষেক সূর্যবংশীর শট বারে লেগে ফেরে। ফিরতি বল জালে জড়িয়ে দেন কামিংস। দ্বিতীয়ার্ধে অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল শুরু করে বাগান। ৭১ মিনিটের মাথায় সাদিকুর গোলে ২-১ এগিয়ে যায় মোহনবাগান।

    কোচ জুয়ান ফেরান্দোকে সরিয়ে দেওয়ার পরে এদিন প্রথম ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান। নতুন কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস এখনও দলের সঙ্গে যোগ দেননি। তাই কলিঙ্গ স্টেডিয়ামে শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে কোচের দায়িত্ব সামলান সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা। আগামী ১৪ জানুয়ারি, অর্থাৎ রবিবার সুপার কাপে (Super Cup 2024) এ-গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোহনবাগান মাঠে নামবে হায়দ্রাবাদের বিরুদ্ধে। একই দিনে ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলেরও।

     

    আরও পড়ুন: ক্লেটনের জোড়া গোল, সুপার কাপে জয় দিয়ে শুরু ইস্টবেঙ্গলের

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Mohammed Shami on Maldives Row: মলদ্বীপ বিতর্কে প্রধানমন্ত্রীর পাশে ‘অর্জুন’ শামি, কী বললেন তারকা পেসার

    Mohammed Shami on Maldives Row: মলদ্বীপ বিতর্কে প্রধানমন্ত্রীর পাশে ‘অর্জুন’ শামি, কী বললেন তারকা পেসার

    মাধ্যম নিউজ ডেস্ক: মলদ্বীপ প্রসঙ্গে এবার মুখ খুললেন সদ্য ‘অর্জুন’ পুরস্কারপ্রাপ্ত ভারতের পেস বোলার মহম্মদ শামি। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যখন চাইছেন দেশকে এগিয়ে নিয়ে যেতে, আমাদেরও উচিত তাঁর পাশে দাঁড়ানো!’ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে মঙ্গলবারই অর্জুন পুরস্কার নেন শামি। মেরুন শুটে বেশ মানিয়েছিল তাঁকে। সদ্য সমাপ্ত একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপে ২৪টি উইকেট নিয়ে তাক লাগিয়ে দেন ‘সাহসপুর এক্সপ্রেস’।

    কী বললেন শামি

    মঙ্গলবার সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে শামি বলেন, ‘আমরা ভারতীয়। আমাদের সবার আগে দেখা উচিৎ দেশের স্বার্থ। আমি মনে করি দেশের পর্যটনকে বিশ্বের কাছে তুলে ধরা উচিৎ। এটা দেশের জন্য ভাল। আমাদের প্রধানমন্ত্রী চাইছেন দেশকে এগিয়ে নিয়ে যেতে। আমাদের উচিৎ তাঁর পাশে দাঁড়ানো।’কিছু দিন আগে প্রধানমন্ত্রী লাক্ষাদ্বীপে গিয়ে ছবি পোস্ট করেন। তার পর থেকেই সকলে লাক্ষাদ্বীপ নিয়ে পোস্ট করতে শুরু করেন। এর মাঝেই শুরু হয় মলদ্বীপ বিতর্ক। সে দেশের তিন মন্ত্রী ভারতের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী আক্রমণ করেন। তার পর থেকেই মলদ্বীপকে বয়কট করার ডাক দিয়ে সমাজমাধ্যমে সরব হন নেটাগরিকদের একাংশ। সমাজমাধ্যমে বেশ কিছু ক্রীড়াবিদ, অভিনেতাদের দেখা গিয়েছে  ভারতের পর্যটন নিয়ে প্রচার করতে। এবার শামিও দেশের পর্যটন নিয়ে মত প্রকাশ করলেন।

    কারা কারা অর্জুন সম্মান পেলেন

    সাধারাণত জাতীয় ক্রীড়া সম্মান দেওয়া হয় ২৯ অগাস্ট। তবে এবার হানঝাউ এশিয়ান গেমসের জন্য এই সম্মান পিছিয়ে দেওয়া হয়। এবার মেজর ধ্যান চাঁদ খেলরত্ন পুরস্কার পেলেন ভারতীয় ব্যাডমিন্টনের তারকা জুটি চিরাগ শেট্টি ও সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি। খেলরত্নর জন্য ২৫ লক্ষ টাকা, অর্জুন ও দ্রোণাচার্য পুরস্কারের জন্য ১৫ লক্ষ টাকা করে দেওয়া হয়। সব মিলিয়ে ২৬ জন ক্রীড়াবিদ ও কোচকে সম্মানিত করা হয়েছে। শামির পাশাপাশি অর্জুন সম্মান পেয়েছেন বাংলার টেবল টেনিস তারকা ঐহিকা মুখোপাধ্যায়।

    আরও পড়ুন: আত্মনির্ভর ভারতের জয়গান, মলদ্বীপকে জবাব অমিতাভ-সেওয়াগের

    অর্জুন পুরস্কারপ্রাপ্তদের তালিকা: মহম্মদ শামি (ক্রিকেট), অজয় রেড্ডি (অন্ধ ক্রিকেট) ওজস প্রবিন দেওতালে (তীরন্দাজ), অদিতি গোপীচাঁদ স্বামী (তীরন্দাজ), শীতল দেবী (প্যারা তিরন্দাজি), পারুল চৌধুরী এবং মুরলি শ্রীশঙ্কর (অ্যাথলেটিক্স), মোহাম্মদ হুসামুদ্দিন (অ্যাথলেটিক্স)। বক্সিং), আর বৈশালী (দাবা), দিব্যকৃতি সিং এবং আনুশ আগরওয়াল (অশ্বারোহী), দিক্ষা ডাগর (গলফ), কৃষাণ বাহাদুর পাঠক (হকি), সুশীলা চানু (হকি), পিঙ্কি (লন বল), ঐশ্বরী প্রতাপ সিং তোমর (শ্যুটিং) , অন্তিম পাংহাল (কুস্তি), ঐহিকা মুখোপাধ্যায় (টেবিল টেনিস)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ration Scam: চালকল মালিকদের থেকে নিজেই কমিশন নিতেন জ্যোতিপ্রিয়! দাবি ইডি-র

    Ration Scam: চালকল মালিকদের থেকে নিজেই কমিশন নিতেন জ্যোতিপ্রিয়! দাবি ইডি-র

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশন দুর্নীতিতে (Ration Scam) সরাসরি যুক্ত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ইডির দাবি, নিজেই কাটমানি নিতেন মন্ত্রী। বন দফতরে বসে কৃষকদের সঙ্গে ধান কেনার চুক্তি করেছিলেন জ্যোতিপ্রিয়। এমনকী চালকল মালিকদের থেকে নিয়মিত ‘কাটমানি’ নিতেন তিনি। প্রতি কুইন্টালে ২০ টাকা করে ‘কাটমানি নেওয়া হত’ বলে ইডির দাবি। 

    ধান কেনার চুক্তিপত্র

    ইডি সূত্রে খবর, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনমন্ত্রীর পদে আসার পরও সমানভাবেই দুর্নীতি (Ration Scam) চালিয়ে যেতেন। বন দফতরে বসে কৃষকদের সঙ্গে ধান কেনার চুক্তি করেছিলেন তিনি। বন দফতরের তল্লাশি চালিয়ে কৃষকদের থেকে সরাসরি ধান কেনার প্রায় ১০০টি চুক্তিপত্র মিলেছে, বলে দাবি ইডির। ধান কেনাবেচায় মন্ত্রী নিজেই কমিশন নিতেন। সমস্ত রাইস মিল মালিকদের এই কমিশন দিতে হত। প্রতি কুইন্টালে ২০ টাকা কমিশন নিতেন জ্যোতিপ্রিয়। কৃষি সমবায় সমিতির মাধ্যমে মন্ত্রীর কাছে পৌঁছে যেত কমিশন। আদালতের রিপোর্টে বিস্ফোরক দাবি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

    নিয়মিত ‘কাটমানি’ সংগ্রহ

    খাদ্যমন্ত্রীর পদে বসে থেকে চালকল মালিকদের কাছ থেকে নিয়মিত ‘কাটমানি’ নিতেন জ্যোতিপ্রিয়। রেশন বণ্টন (Ration Scam) মামলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীর গ্রেফতারির পরেই জানা গিয়েছিল এই খবর। আদালতের শুনানিতেও এই দাবিই বহাল রাখল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। খাদ্যমন্ত্রী হিসাবে পদাধিকার বলে ওই দফতরেরই অধীনস্থ ‘পশ্চিমবঙ্গ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহ সংস্থা’র চেয়ারম্যান ছিলেন জ্যোতিপ্রিয়। ওই সংস্থার মাধ্যমেই চলত কাটমানি দেওয়া-নেওয়া। কুইন্টাল পিছু খাদ্যশস্যে এই ‘কাটমানি’ জ্যোতিপ্রিয় এবং তাঁর সঙ্গীরা নিয়মিত নগদে নিয়ে থাকতেন বলেও আদালতে দাবি করেছে ইডি।

    আরও পড়ুন: সহায়ক মূল্যে চাষিদের পরিবর্তে ব্যবসায়ীদের থেকে ধান কেনা হচ্ছে! চাঞ্চল্য

    মূল চাঁই বাকিবুর

    এক দশকেরও বেশি সময় ধরে উত্তর ২৪ পরগনা এবং নদিয়ার বহু চাল এবং আটাকলে রেশন দুর্নীতির (Ration Scam) সিন্ডিকেট চলেছে বলে প্রথম থেকেই সন্দেহ ছিল ইডির। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির তদন্তকারীরা তখনই দাবি করেছিলেন, এই সিন্ডিকেটের অন্যতম চাঁই ছিলেন ধৃত ব্যবসায়ী বাকিবুর রহমান। এ বার সেই সম্পর্কিত একাধিক তথ্য জমা করল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ২০২১ সালের পয়লা ডিসেম্বর থেকে গত বছরের ৩০ সেপ্টেম্বর— এই ২২ মাসের সময়কালে বাকিবুরের ‘মেসার্স এনপিজি রাইস মিল প্রাইভেট লিমিটেড’ একাই তার ডিস্ট্রিবিউটর বা সরবরাহকারীদের কাছে নির্ধারিত পরিমাণের চেয়ে ১ লক্ষ ৪২ হাজার ৫০০ কুইন্টালেরও বেশি আটা (১,৪২,৫০০.৯৯৯৫ কুইন্টাল) কম সরবরাহ করেছে। যা মোট নির্ধারিত পরিমাণের ২৫.৫৫ শতাংশ। অর্থাৎ, যত আটা সরবরাহ করার কথা, তার চার ভাগের এক ভাগ আটা সরবরাহই করা হয়নি। অথচ, সেই বাবদ টাকা কিন্তু সরকার দিয়েছে। ইডির তদন্তে উঠে এসেছে যে, বাকিবুর চাল এবং আটার দুর্নীতির মাধ্যমে নগদে ৯০০ কোটিরও বেশি অর্থ কামিয়েছেন। যে দুর্নীতিলব্ধ অর্থের একটি অংশ তিনি পাঠিয়েছিলেন তৎকালীন খাদ্য এবং সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India Maldives Relation: আত্মনির্ভর ভারতের জয়গান, মলদ্বীপকে জবাব অমিতাভ-সেওয়াগের

    India Maldives Relation: আত্মনির্ভর ভারতের জয়গান, মলদ্বীপকে জবাব অমিতাভ-সেওয়াগের

    মাধ্যম নিউজ ডেস্ক: আত্মনির্ভর ভারতের কথা বলে মলদ্বীপের বিরুদ্ধে সুর চড়ালেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। লাক্ষাদ্বীপের একগুচ্ছ ছবি শেয়ার করে মলদ্বীপকে (India Maldives Relation) মোক্ষম জবাব দিলেন অমিতাভ। ঘটনার সূত্রপাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ সফর থেকে। লাক্ষাদ্বীপের সৈকতে প্রধানমন্ত্রীর ছবি দেখে মলদ্বীপের নেতা-মন্ত্রীরা কটাক্ষ করতে শুরু করেন। শুধু তাই নয়, ভারতের সমুদ্র সৈকতগুলোকে নোংরা, দুর্গন্ধে ভরা বলেও বিদ্রুপ করেন। ওই মন্ত্রীদের বরখাস্ত করা হলেও ভারতীয়দের রাগ কমছে না। মলদ্বীপ বয়কটের ডাক দেওয়া হচ্ছে।

    অমিতাভের জবাব 

    দেশ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অপমানের বদলায় অমিতাভ বচ্চন এক ঢিলে দুই পাখি মেরেছেন। আত্মনির্ভর ভারতের কথা বলে একইসঙ্গে দেশের জয়গান গেয়েছেন আর অন্যদিকে প্রতিপক্ষকে কড়া জবাব দিয়েছেন। মলদ্বীপ নিয়ে বীরেন্দ্র সেওয়াগের প্রতিবাদী ট্যুইটের প্রেক্ষিতে বিগ বি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “এটা খুবই প্রাসঙ্গিক। আমাদের নিজেদের দেশেই সবথেকে ভালো জায়গা রয়েছে ঘোরার। আমি নিজেও লাক্ষাদ্বীপ এবং আন্দামানে গিয়েছি। এবং লোকেশন হিসেবে দারুণ অভূতপূর্ব জায়গা। অসাধারণ নীল জলরাশি, সমুদ্র সৈকত এবং সমুদ্র গভীরে জলের তলায় যে অভিজ্ঞতা হয়েছে আমার, তা এককথায় অবিশ্বাস্য‍! আমরা ভারত। আমরা আত্মনির্ভর। আর আমাদের আত্মনির্ভরতাকে হুমকি দেবেন না। জয় হিন্দ।”  

    সেওয়াগের বার্তা

    প্রসঙ্গত, বীরেন্দ্র সেওয়াগ, তাঁর এক্স হ্যান্ডেলে চারটি ছবি পোস্ট করেন। সঙ্গে সেই জায়গাগুলির নাম ও তাঁর বিশেষত্ব তুলে ধরেন। প্রাক্তন ভারতীয় ওপেনার লিখেছেন, ‘উদুপির সৈকত, পুদুচেরির প্যারাডাইস বিচ, আন্দামানের নীল দ্বীপ ও হ্যাভলক আরও অনেক সুন্দর সৈকত রয়েছে আমাদের দেশে। ভারতে এমন অনেক অজানা জায়গা রয়েছে। সামান্য পরিকাঠামোগত সুযোগ-সুবিধা গড়ে তুললে, এই জায়গাগুলিতে পর্যটন শিল্পের বিপুল সম্ভাবনা রয়েছে।’ সেওয়াগ আরও জানান, ভারত প্রতিকূল পরিস্থিতি থেকে নতুন সম্ভাবনার জন্ম দেয়। তিনি লেখেন, ‘আমাদের প্রধানমন্ত্রীর অপমান আমাদের জেদ বাড়াবে। আমরা দেশের অনেক অজানা জায়গাকে আরও সুন্দর করে পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাব। যা আমাদের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।’ তিনি সকলকে অনুরোধ করেন দেশের এমন অনেক অজানা জায়গাগুলির খোঁজ দেওয়ার জন্য।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • AFC Asian Cup 2023: এশিয়ান কাপে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে ভারত! জেনে নিন কবে, কখন, কোথায় দেখবেন

    AFC Asian Cup 2023: এশিয়ান কাপে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে ভারত! জেনে নিন কবে, কখন, কোথায় দেখবেন

    মাধ্যম নিউজ ডেস্ক: আর কয়েকটা দিনের অপেক্ষা। চলতি সপ্তাহেই শুরু হচ্ছে এএফসি এশিয়ান কাপ ২০২৩ (AFC Asian Cup 2023)। ১২ জানুয়ারি আয়োজক দেশ কাতারের বিরুদ্ধে লেবাননের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের শুরু। পরের দিনই ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ। এর আগে দুইবার গ্রুপ পর্বের গণ্ডিই পেরোতে পারেনি ভারত। এবারও সুনী‌লদের জন্য গ্রুপ পর্বে অপেক্ষা করছে কঠিন লড়াই। 

    কবে কবে খেলবে ভারত

    আগামী ১৩ জানুয়ারি কাতারের আল রায়ানের আহমেদ বিন আলী স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ ২০২৩-এর (AFC Asian Cup 2023) প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। ভারতীয় সময় বিকেল ৫টায় হবে এই খেলা। উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার পর আগামী ১৮ জানুয়ারি একই ভেন্যুতে উজবেকিস্তানের মুখোমুখি হবে ব্লু টাইগার্স। এই খেলা শুরু ভারতীয় সময় রাত ৮টায়। আগামী ২৩ জানুয়ারি আল খোরের আল বায়েত স্টেডিয়ামে তৃতীয় ও শেষ গ্রুপ ম্যাচে সিরিয়ার মুখোমুখি হবে সুনীলরা। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫টায়।

    ভারতের কঠিন প্রতিপক্ষ 

    এশিয়ান কাপে (AFC Asian Cup 2023)যাত্রা শুরুর আগে ভারতীয় ফুটবল প্রেমীদের বড় স্বপ্ন দেখালে‌ন কোচ ইগর স্টিম্যাচ। এশিয়ার শীর্ষ ১০টি দেশের মধ্য পৌঁছাতে আরও চার বছর সময় লাগবে ভারতের। তাঁর কথায়, ভারত ক্রমশ উন্নতির দিকে এগোচ্ছে। এবারে দলের সাফল্য সম্পর্কে স্টিম্যাচ বলেন,“আমাদের তিন প্রতিপক্ষই টেকনিক্যালি ভালো, আমাদের থেকে শারীরিকভাবে শক্তিশালী এবং গতিময়। তাই তিনটি ম্যাচে আমাদের রণকৌশলে বিশেষ পার্থক্য থাকবে না। এই মুহূর্তে আমাদের খেলোয়াড়দের ফিটনেস লেভেল দেখতে হবে, আগামী দুই সপ্তাহে কতটা উন্নতি করা যায় সেটাও দেখতে হবে।”

    এশিয়ান কাপের গ্রুপ বিভাজন

    এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup 2023) ১৮তম আসরে ২৪টি দল অংশ নেবে। অংশগ্রহণকারী মোট ২৪টি দলকে ছ’টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি দল তাদের গ্রুপের অন্য দলগুলোর সঙ্গে একবার করে খেলবে। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুটি দল এবং সেরা চারটি তৃতীয় স্থান অর্জনকারী দল নকআউট পর্বে উঠবে, যার মধ্যে রাউন্ড অফ ১৬, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল রয়েছে। ২০২৩ সালের এএফসি এশিয়ান কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারিতে লুসাইল স্টেডিয়ামে। এশিয়ান কাপের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্পোর্টস ১৮ (Sports 18) চ্যানেলে। মোবাইলে দেখতে চাইলে ডাউনলোড করে নিতে হবে জিও সিনেমা (Jio Cinema) অ্যাপ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Bangladesh Election: ভক্তকে চড় মেরে বিতর্কে! বাংলাদেশের ভোট ময়দানে ছক্কা হাঁকালেন শাকিব

    Bangladesh Election: ভক্তকে চড় মেরে বিতর্কে! বাংলাদেশের ভোট ময়দানে ছক্কা হাঁকালেন শাকিব

    মাধ্যম নিউজ ডেস্ক: সংসদ নির্বাচনে (Bangladesh Election) বিপুল ভোটে জয় পেলেন বাংলাদেশের ক্রিকেট অধিনায়ক শাকিব আল হাসান (Shakib Al Hasan)। বাইশ গজের পর এবার ভোটের ময়দানেও ছক্কা হাঁকালেন শাকিব। বাংলাদেশে মাগুরা-১ থেকে আওয়ামী লিগের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। ভোটে জিতলেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও।

    বিপুল ভোটে জয়ী শাকিব

    প্রথম বার ভোটে (Bangladesh Election) দাঁড়িয়ে বিপুল ভোটে জিতে সাংসদ হলেন শাকিব (Shakib Al Hasan)। তিনি পেয়েছেন ১,৮৫,৩৮৮টি ভোট। তাঁর বিরুদ্ধে দাঁড়ানো আইনজীবী কাজী রেজাউল হোসেন পেয়েছেন ৫,৯৯৪ ভোট। শাকিব বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার, যিনি সাংসদ হলেন। এর আগে নৈমুর এহসান দুর্জয় এবং মাশরফি মোর্তাজা সাংসদ হয়েছিলেন। শাকিব এখনও ক্রিকেট থেকে বিদায় নেননি। তিনি ক্রিকেট এবং রাজনীতি, দু’টি ময়দানই একসঙ্গে সামলাবেন। ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। রংপুর রাইডার্সের অধিনায়ক শাকিব। সেই দলের হয়ে মাঠে নামবেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও ভোটে জিতেছেন। প্রায় দুই লাখ ভোট পেয়ে জয়ী হন তিনি।

    আরও পড়ুন: “আমরা ভাগ্যবান যে ভারতের মতো বন্ধুরাষ্ট্র পেয়েছি”, ভোটের দিন কৃতজ্ঞতা প্রকাশ হাসিনার

    বিতর্ক সঙ্গী শাকিবের

    বাইশ গজের মতোই রাজনীতির (Bangladesh Election) পিচেও বিতর্ক সঙ্গী হল শাকিব-আল-হাসানের (Shakib Al Hasan)। বাংলাদেশে নির্বাচনের দিনেই মেজাজ হারাতে দেখা গেল তাঁকে। এক ভক্তকে সপাটে চড় মেরে বসলেন ক্রিকেট বিশ্বের জনপ্রিয় অলরাউন্ডার। সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা গিয়েছে, শাকিব হাঁটছেন। তাঁকে ঘিরে অনেকে রয়েছেন। তাঁকে দেখতেই অনেক লোক জড়ো হয়ে গিয়েছে এলাকায়। এক যুবক প্রিয় তারকার একেবারে কাছে পৌঁছে গিয়েছিলেন। ভিড়ের মধ্যেই তিনি পিছন দিক থেকে শাকিবকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। তাঁর কাঁধে তুলে দেন হাত। এর পরেই মেজাজ হারাতে দেখা গিয়েছে শাকিবকে। তিনি পিছন দিকে ঘুরে যুবকের গালে চড় মারেন। আচমকা চড় খেয়ে হতভম্ব হয়ে যান ওই ভক্ত। আশপাশের বাকিরাও অপ্রস্তুত হয়ে পড়েন। মনে করা হচ্ছে, ভিডিওটি রবিবার ভোট গ্রহণের দিনের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: মুসলিম মন্ত্রীদের বার করে দিয়ে সাজছে মমতার অর্থনৈতিক উপদেষ্টার ঘর, দাবি শুভেন্দুর

    Suvendu Adhikari: মুসলিম মন্ত্রীদের বার করে দিয়ে সাজছে মমতার অর্থনৈতিক উপদেষ্টার ঘর, দাবি শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের ৩ সংখ্যালঘু মন্ত্রীকে ঘরছাড়া করে সেই বাড়ি সাজানো হচ্ছে সদ্য অবসরপ্রাপ্ত মুখ্যসচিব তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অর্থনৈতিক উপদেষ্টা হরিকৃষ্ণ দ্বিবেদীর জন্য। সোশ্যাল সাইটে সম্প্রতি এমনই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেন্দু দাবি করেছেন, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল চরিত্র। তৃণমূলের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিকে আরও চকচকে করতে ও মুসলিম ভোট টানতে মুসলিম নেতারা তাদের কাছে নিছকই মুখ। ক্যামেরা বন্ধ হলেই তাদের সঙ্গে অবমাননাকর ও অসম্মানজনক আচরণ করা হয়।

    শুভেন্দুর দাবি

    কলকাতার পার্ক সার্কাসের কাছে সরকারি পালাটিয়াল বাংলো সম্প্রতি সংস্কারের কাজ শুরু হয়েছে। ৭০০০ স্কোয়ার ফিটের এই বাংলোয় রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা হরিকৃষ্ণ দ্বিবেদী থাকবেন। বাংলো সংস্কার, সাজানো ও আসবাব কিনতে ২ কোটি টাকা খরচ করছে সরকার। এই বাংলোর বর্তমান বাসিন্দারা হলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী জনাব আখতারুজ্জমান, প্রাক্তন সংখ্যালঘু প্রতিমন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা। সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।

    গত ৩০ ডিসেম্বর অবসর নিয়েছেন বিদায়ী মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন স্বরাষ্ট্রসচিব ভগবতী প্রসাদ গোপালিকা। শুভেন্দুর (Suvendu Adhikari) প্রশ্ন, যে বিধায়ক ও মন্ত্রীদের কলকাতায় বাড়ি নেই তাদের ঘরছাড়া করে কেন কলকাতায় ২টি বাড়ির মালিক হরিকৃষ্ণ দ্বিবেদীর জন্য সরকারি বাংলো বরাদ্দ হল? সঙ্গে শুভেন্দুবাবু মনে করিয়েছেন, মুখ্যসচিব থাকাকালীন সরকারি বাংলোয় থেকেও এইচআরএ নিয়েছেন হরিকৃষ্ণবাবু। যেজন্য সরকারের ১৬.৪ লক্ষ টাকা অতিরিক্ত খরচ হয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share