Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Rajasthan Bandh: ‘রাজস্থানে-রক্তপাত’! কার্ণি সেনার প্রধানের মৃত্যু, আজ দিনভর বনধের ডাক

    Rajasthan Bandh: ‘রাজস্থানে-রক্তপাত’! কার্ণি সেনার প্রধানের মৃত্যু, আজ দিনভর বনধের ডাক

    মাধ্যম নিউজ ডেস্ক: দিনেদুপুরে বাড়িতে ঢুকে রাষ্ট্রীয় রাজপুত কার্ণি সেনার (Karni Sena) প্রধানকে খুন করল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। সুখদেব সিং গোগামেদিকে খুনের ঘটনা প্রকাশ্যে আসতেই রাজস্থানে (Rajasthan) উত্তেজনা ছড়ায়। খুনের প্রতিবাদে এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে বুধবার রাজ্যে ১২ ঘণ্টা বন্‌ধের ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যেই খুনের দায় স্বীকার করেছে গ্যাংস্টার গোল্ডি ব্রার এবং লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ গ্যাংস্টার রোহিত গোদারার গোষ্ঠী।

    কী ঘটেছিল

    জয়পুর পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে শ্যামনগর এলাকায় সুখদেবের বাড়িতে ঢুকে তাঁকে গুলি করে খুন করে কয়েক জন সশস্ত্র দুষ্কৃতী। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, নিহত নেতার সামনে বসে রয়েছে কয়েক জন। গোগামেদি যখন নিজের ফোন দেখতে ব্যস্ত, সেই সময় হঠাৎই উঠে দাঁড়িয়ে এলোপাথাড়ি গুলি চালাতে থাকেন তাঁরা। পুলিশের তরফে জানানো হয়েছে, গোগামেদিকে লক্ষ্য করে মোট ৫টি গুলি চালানো হয়। শেষ গুলিটি নিহতের মাথায় লাগে। তিন জন সশস্ত্র দুষ্কৃতীর মধ্যে এক জনকে পাল্টা গুলি চালিয়ে হত্যা করেন গোগামেদির এক নিরাপত্তারক্ষী। বাকি দু’জন চম্পট দেয়। রাজপুত নেতার হত্যার খবর প্রকাশ্যে আসতেই চুরু, উদয়পুর, আলওয়ার, যোধপুরের নানা জায়গায় বিক্ষোভ শুরু হয়ে যায়।

    প্রতিবাদ-বিক্ষোভ

    পুলিশ সূত্রে খবর, কিছুদিন আগেই  কার্ণি সেনার প্রধান সুখদেব সিং গোগামেদিকে খুনের হুমকি দিয়েছিল লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের সদস্য সম্পত নেহরা। পুলিশেও এই বিষয়ে জানিয়েছিলেন তিনি। এরপরই মঙ্গলবারের ভয়ঙ্কর হত্যালীলা। রাষ্ট্রীয় রাজপুত কার্ণি সেনার তরফে জানানো হয়েছে, গোগোমেদির হত্যার তদন্তের দাবিতেই রাজস্থান জুড়ে আজ, বুধবার বনধের ডাক দেওয়া হয়েছে। রাজস্থানের অন্যান্য সম্প্রদায়গুলিও এই বনধে সমর্থন জানিয়েছে।

    রাজপুত প্রভাবিত কার্ণি সেনার নরমপন্থী গোষ্ঠীর নেতা হিসাবে পরিচিত ছিলেন গোগামেদি। খুনের খবর ছড়িয়ে পড়তেই জয়পুরে পথে নেমে বিক্ষোভ দেখায় কার্ণি সেনার সদস্য ও সমর্থকরা। মেট্রো মাস হাসপাতালের বাইরেও বিক্ষোভ দেখানো হয়। মানসরোবর যাওয়ার পথ আটকেও বিক্ষোভ দেখানো হয়। বহু দোকান জোর করে বন্ধ করিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: চিকিৎসক-নার্সদের নিম্নমানের খাবার পরিবেশন! মমতার পাহাড় সফর নিয়ে কটাক্ষ শুভেন্দুর

    Suvendu Adhikari: চিকিৎসক-নার্সদের নিম্নমানের খাবার পরিবেশন! মমতার পাহাড় সফর নিয়ে কটাক্ষ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ৭ ডিসেম্বর বৃহস্পতিবার কার্শিয়ংয়ের কন্যার সঙ্গে বিয়ে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়ের। বিবাহের আসরে উপস্থিত থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিয়ের পর কলকাতায় নিউটাউনের একটি হোটেলে ভোজের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। মুখ্যমন্ত্রীর ভাইপোর বিয়ের এলাহি আয়োজন নিয়ে এবার সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

    কী বললেন শুভেন্দু

    শুভেন্দুর কথায়, ‘আগামী পরশু পিসির ভ্রাতুষ্পুত্র শ্রীমানের বিবাহবাসর বসতে চলেছে শৈলশহরে। প্রীতিভোজ দিন কয়েক পরে, নিউটাউনের বিলাসবহুল ব্যাঙ্কুয়েট হলে, যেখানে বিশিষ্ট শিল্পপতিদের সন্তানদের বিবাহ অনুষ্ঠান আয়োজিত হয়।’ শুভেন্দু দাবি করছেন, আগামী রবিবার পর্যন্ত অনুষ্ঠানের এই কয়টা দিন কার্শিয়াং হাসপাতালের আঠাশজন চিকিৎসককে, সঙ্গে প্রায় সমসংখ্যক নার্স, ফার্মাসিস্ট ও অ্যাটেন্ড্যান্টদের সকাল থেকে রাত পর্যন্ত নিয়োগ করা হয়েছে। তাঁদের হাসপাতালে দুই শিফটে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশক কটাক্ষ করে শুভেন্দু বলেন, ‘রাজবৈদ্যদের নিশিযাপনের জন্য যে শয্যা বরাদ্দ করা হয়েছে তা নাকি নিম্নমানের লজের বিছানারও অধম, এবং মধ্যাহ্নভোজনে যে ‘মিড-ডে মিল’ পরিবেশন করা হয়েছে, তা দেখে লজ্জা হয়।’ 

    এদিন একটি সাংবাদিক বৈঠক থেকেও শুভেন্দু বলেন, ‘উনি নাকি গরীবের মুখ্যমন্ত্রী। তাঁর আত্মীয়ের বিয়েবাড়িতে এই রকমের আয়োজন। মানুষ তো সব দেখছে।’ তাঁর কথায়, ‘পিসির পরিবার, জ্ঞাতি, আত্মীয় ও কুটুম্বদের বেশ কয়েকদিনের অস্থায়ী ঠিকানা হয়েছে চা-বাগিচা এলাকার পাঁচতারা হোটেল’ তবে অন্যদিকে, চিকিৎসকদের মোতায়েন করার বিষয়টি নিয়ে তাঁর প্রশ্ন, ‘এলাহি আয়োজনের ছিটেফোঁটা ভাগ কি এই ব্যাক্তিদের দেওয়া যেত না, যাদের ক্ষমতার অপব্যবহার করে বাধ্য করা হয়েছে ওখানে যেতে।’ এরই সাথে খাবারের একটি ছবিও দিয়েছেন শুভেন্দু।

    আরও পড়ুন: আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মিগজাউম! তাণ্ডব অন্ধ্রপ্রদেশে, বাংলায় বুধবার থেকে বৃষ্টি

    উল্লেখ্য, বিয়ের পিঁড়িতে বসছেন মমতার ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ডাক্তার পুত্র আবেশ বন্দ্যোপাধ্যায় (Abesh Banerjee)। পারিবারিক সূত্রে খবর, নিজের সহপাঠী প্রেমিকার সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। বরকর্তা হচ্ছেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রীর পরিবারের এই রাজ-বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চা চলছে। এর মধ্যেই বিয়েতে সাহায্য করা সাধারণ কর্মীদের হাল নিয়ে সরব হলেন বিরোধী দলনেতা। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Anubrata Mondal: ‘‘আমি মাস্টারমাইন্ড নই’’, দাবি কেষ্টর, ‘‘পুলিশ ওনার পকেটে’’, পাল্টা সিবিআই

    Anubrata Mondal: ‘‘আমি মাস্টারমাইন্ড নই’’, দাবি কেষ্টর, ‘‘পুলিশ ওনার পকেটে’’, পাল্টা সিবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের জেল হেফাজতে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। গরুপাচার মামলায় দিল্লির তিহাড় জেলে বন্দি অনুব্রতের জামিনের আর্জি প্রত্যাখ্যাত হল সুপ্রিম কোর্টেও। মঙ্গলবার ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিন মামলা। ২২ জানুয়ারি এই মামলার শুনানি। চার্জ গঠনের আগে জামিন মামলার শুনানি নয় বলেই জানিয়েছে দেশের শীর্ষ আদালত।

    মাস্টারমাইন্ড নই

    এদিন সর্বোচ্চ আদালতে শুনানি চলাকালীন বিশেষ মন্তব্য করেন কেষ্ট তথা অনুব্রত (Anubrata Mondal)। সুপ্রিম কোর্টের শুনানিতে বর্ষীয়ান এই তৃণমূল নেতা প্রশ্ন তোলেন, ‘গোরু পাচারকাণ্ডের মূল অভিযুক্ত এনামূল হক জামিন পেয়েছেন। বিএসএফ আধিকারিক সতীশ কুমার জামিন পেয়েছে। আমি গোটাকাণ্ডের মাস্টারমাইন্ড নই। তারপরও আমাকে কেন আটকে রাখা হচ্ছে জেলে?’

    পুলিশ ওনার হাতে

    পাল্টা অনুব্রতর (Anubrata Mondal) জামিনের আবেদনের বিরোধিতা করে শীষ আদালতে এদিন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু বলেন, শাসকদলে তাঁর ক্ষমতাকে কাজে লাগিয়ে জেলায় রাজার মতো থাকেন অনুব্রত। তিনি এই মামলার অন্য প্রত্যক্ষদর্শীদের ভয় দেখিয়েছেন। তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করে সিবিআইয়ের গ্রেফতার ঠেকানোর চেষ্টা হয়েছে। তিনি জেলার পুলিশ অফিসারদের ট্রান্সফার এবং পোস্টিং ঠিক করেন। পুলিশ তাঁর পকেটে। জামিনের জন্য আদালতের স্পেশাল জাজকে ভয় দেখিয়ে চিঠি পাঠানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তাঁকে জামিন দিলে তদন্ত প্রভাবিত হবে।

    আরও পড়ুন: ২০০০ টাকার বেশি জি-পে, ফোন-পে করতে লাগবে ৪ ঘণ্টা! জানেন কেন?

    আদালতের পর্যবেক্ষণ

    দুই পক্ষের সওয়াল জবাব শুনে নিম্ন আদালতে এই মামলার শুনানি কোন পর্যায়ে রয়েছে তা জানতে চায় সুপ্রিম কোর্ট। অনুব্রতর আইনজীবী জানান, পাঁচটি চার্জশিট ফাইল করা হয়েছে। এখনও ট্রায়াল শুরু হয়নি। এরপরই সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, আগে চার্জ গঠন করা হোক। তারপর জামিনের প্রসঙ্গে ভাবা যাবে। অতএব আরও একটি বছর  জেলেই শেষ হবে অনুব্রতের। প্রসঙ্গত, ২০২২ সালে ১১ অগাস্ট গরু পাচার মামলায় তাঁকে গ্রেফতার করে সিবিআই। এই মামলার তদন্তে নেমে একাধিক তথ্য হাতে আসে গোয়েন্দাদের। এই মামলাতে তিহাড় জেলে রয়েছেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলও। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Cyclone Michaung: নেল্লোরের কাছে ল্যান্ডফল! ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে লন্ডভন্ড চেন্নাই, মৃত ৫

    Cyclone Michaung: নেল্লোরের কাছে ল্যান্ডফল! ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে লন্ডভন্ড চেন্নাই, মৃত ৫

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোরেই অন্ধকার। সকাল থেকে আকাশে কালো মেঘের আনাগোনা। সঙ্গে ঝড়ো হাওয়ার দাপট। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব শহর কলকাতাতেও। মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের নেল্লোরের কাছে ল্যান্ডফল করার কথা শক্তিশালী ঘূর্ণিঝড় মিগজাউমের।  ইতিমধ্যেই মিগজাউম পেরিয়ে গিয়েছে অন্ধ্র প্রদেশের উপকূল এলাকা। নেল্লোর এবং মছলিপট্টনমের মধ্যবর্তী এলাকায় ঘূর্ণিঝড়ের আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ল্যান্ডফলের সময় এই ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার।

    অন্ধ্র প্রদেশে জারি সতর্কতা

    মঙ্গলবার সকাল থেকেই ঘূর্ণিঝড় নিয়ে সতর্ক করে একের পর এক পোস্ট করেছে আবহাওয়া দফতর (IMD)। পূর্বাভাস রয়েছে, দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূলের সমান্তরাল ভাবে উত্তর দিকে এই ঘূর্ণিঝড় এগোবে। ইতিমধ্যেই সমুদ্র উথাল-পাতাল শুরু হয়েছে। বেড়ে গিয়েছে জলস্তর। ল্যান্ডফলের সময় এই ঘূর্ণিঝড়ের জেরে অন্ধ্রের একাধিক এলাকায় ৮৫ থেকে ৯৫ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। কোনও কোনও ক্ষেত্রে হাওয়ার গতিবেগ বেড়ে দাঁড়াতে পারে ১১০ কিলোমিটার পর্যন্ত। উপকূলবর্তী এলাকায় দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় বন্দোবস্ত করা হয়েছে।

    তাণ্ডব চেন্নাইয়ে

    ল্যান্ডফলের আগে সোমবার এই ঝড় তাণ্ডব চলল চেন্নাই-সহ আশপাশের এলাকায়। বৃষ্টির কারণে চেন্নাইয়ে মৃত্যু হয়েছে পাঁচ জনের। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে বিমানবন্দর। ভারী বৃষ্টির কারণে চেন্নাইয়ের বহু এলাকা জলমগ্ন। চেন্নাই পুলিশ জানিয়েছে, ভারী বৃষ্টিতে শহরে পাঁচ জনের মৃত্যুর খবর পেয়েছে তারা। বৈদ্যনাথন উড়ালপুলের কাছে ৭০ বছরের এক প্রবীণের দেহ মিলেছে। তাঁর পরিচয় জানা যায়নি। ফোরশোর এস্টেট বাস ডিপোর কাছে ৬০ বছরের এক মহিলার দেহ মিলেছে। তাঁরও পরিচয় জানা যায়নি। দিণ্ডিগুল জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন ৫০ বছরের এক ব্যক্তি। তাঁর নাম পদ্মনাভন। পাণ্ডিয়ান নগরেও নিজের বাড়ির কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক জনের। মৃতের নাম গণেশন (৭০)। বেসান্ত নগরে গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে ৩৫ বছরের এক যুবকের। নাম মুরুগান।

    আরও পড়ুন: মোদি ঝড়ের প্রভাব পড়ল দালাল স্ট্রিটেও! সর্বকালীন রেকর্ড উচ্চতায় বন্ধ হল বাজার

    কলকাতার আবহাওয়া

    আজ, মঙ্গলবার সকাল থেকেই মেঘলা আকাশ। নিম্নচাপের প্রভাবে চলছে ঝড়ো হাওয়া। পারদ আপাতত না নামলেও মেঘলা থাকায় স্যাঁতস্যাঁতে আবহাওয়া। শীতের মিঠে-কড়া রোদ উধাও। অকাল বর্ষণের পূর্বাভাস শহরে। হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার এবং বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। শুক্রবারের পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে। সপ্তাহান্তে পারদ নামার ইঙ্গিত রয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mizoram Election: দুই প্রধানে খেলা দেশের প্রাক্তন ফুটবলার জেজে লালপেখলুয়া এখন বিধায়ক

    Mizoram Election: দুই প্রধানে খেলা দেশের প্রাক্তন ফুটবলার জেজে লালপেখলুয়া এখন বিধায়ক

    মাধ্যম নিউজ ডেস্ক: ময়দান থেকে রাজনীতিতে সগর্বে পদার্পন করলেন জেজে লালপেখলুয়া (Jeje Lalpekhlua)। এক সময় জাতীয় দলে স্ট্রাইকিং লাইনে সুনীল ছেত্রীর পাশাপাশি তিনি ছিলেন বিশ্বস্ত সৈনিক। কলকাতাতেও লাল হলুদ, সবুজ মেরুন জার্সি গায়ে দাপটের সঙ্গেই খেলেছেন জেজে। চেন্নাইয়িনের হয়ে দু’বার জিতেছেন আইএসএল। মোহনবাগানের হয়ে আই লিগ জয়েরও অভিজ্ঞতা রয়েছে। সেই জেজে লালপেখলুয়া এ বার মিজোরামে বিধায়ক (Mizoram Election) হয়ে গেলেন। 

    প্রথম ম্যাচেই কামাল

    বাংলাতেও মনোজ তিওয়ারি, অশোক ডিন্ডা, প্রসূন বন্দ্যোপাধ্যায়েরা রয়েছেন, যাঁরা খেলাধুলোর জগত থেকে রাজনীতিতে এসেছেন। সিকিম থেকে রয়েছেন বাইচুং ভুটিয়া। সোমবার মিজোরামে ভোটের ফল গণনা হতে দেখা গেল শক্তিশালী প্রতিপক্ষকে গোল দিয়ে রাজনীতির মাঠে নিজের জয় নিশ্চিত করলেন জেজে। মিজোরামের দক্ষিণ তুইপুই আসনে জেডপিএম-এর প্রার্থী জেজে লালপেখলুয়ার কাছে পরাজিত হয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী আর লালথাংলিয়ানা। জোরাম পিপলস মুভমেন্টের জেজে লালপেখলুয়া পেয়েছেন ৫৪৬৮ টি ভোট আর এমএনএফ প্রার্থী আর লালথাংলিয়ানা পেয়েছেন ৫৩৩৩ টি ভোট। ইতিপূর্বে ভাইচুং ভুটিয়া একাধিকবার ভোটে লড়লেও জিততে পারেননি। জেজে কিন্তু প্রথম ম্যাচেই গোল করলেন।

    আরও পড়ুন: ‘‘ভোটে হেরে সংসদে রাগ দেখাবেন না’’! বিরোধীদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী মোদির

    ময়দানে জেজে

    মিজোরামে ফুটবল অত্যন্ত জনপ্রিয়, ফুটবলাররা মানুষের কাছে অত্যন্ত প্রিয়। তাদের ভাবমূর্তিও যথেষ্ট ভালো। সেটাই কাজে লাগিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে জেজেকে প্রার্থী করে জোরাম পিপলস মুভমেন্ট। চলতি বছরের  ফেব্রুয়ারি মাসেই পেশাদার ফুটবল থেকে অবসর নেন জেজে। দেশের হয়ে ৫৬টি ম্যাচে ২৩টি গোল করেছেন। শুরু করেছিলেন পুণে এফসি-র অ্যাকাডেমি থেকে। পুণে এফসি তাঁর প্রথম পেশাদার ক্লাব। এরপর পৈলান অ্যারোজ, ডেম্পো হয়ে ২০১৪-১৫ মরসুমে যোগ দেন মোহনবাগানে। শুধু সবুজ মেরুন নয় ২০২০-২১ মরসুমে লাল হলুদ জার্সিতে খেলেন মিজোরামের এই স্ট্রাইকার। আইএসএলে চেন্নাইয়িন দলের সদস্যও ছিলেন। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs Australia: “শেষ ওভার স্বস্তি ফেরাল”! ভারতকে জিতিয়ে কী বললেন অর্শদীপ

    India vs Australia: “শেষ ওভার স্বস্তি ফেরাল”! ভারতকে জিতিয়ে কী বললেন অর্শদীপ

    মাধ্যম নিউজ ডেস্ক: সিরিজ জয় নিশ্চিত ছিল, তবে বিশ্বকাপে পরাজয়ের জ্বালা মেটাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর কোনওভাবেই হারতে রাজি ছিল না ভারত। বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে লো-স্কোরিং ম্যাচে রবিবার অস্ট্রেলিয়াকে ৬ রানে হারিয়ে দিল সূর্যের ভারত। ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ ভারতের পকেটে। শেষ ওভারে জয়ের জন্য অজিদের দরকার ছিল ৯ রান। কোটার প্রথম তিন ওভারে ৩৭ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন অর্শদীপ। তাঁর ইকোনমিই সবচেয়ে বেশি। তাঁর হাতেই বল তুলে দিলেন অধিনায়। নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ ওভারে মাত্র ৩ রান দিয়ে ম্যাথিউ ওয়েডের উইকেট নিয়ে স্বস্তি ফেরালেন অর্শদীপ।

    বিশেষ কোনও পরিকল্পনা ছিল না

    রুদ্ধশ্বাস ম্যাচ শেষে অর্শদীপ বলেন, ‘প্রথম তিন ওভারে প্রচুর রান দিয়েছি। ভেবেছিলাম আমিই হয়তো খলনায়ক হব। তবে ঈশ্বর আমাকে আরও একটা সুযোগ দিয়েছিল ঘুরে দাঁড়ানোর। টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছিল আমার ওপর। সত্যি বলতে, শেষ ওভারে বোলিংয়ের জন্য আমার বিশেষ কোনও পরিকল্পনাই ছিল না। সূর্য ভাই বলে, যা হবে দেখা যাবে। এই জয়ের জন্য ব্যাটিংকেও কৃতিত্ব দিতে হবে। কারণ, আমাদের যা দক্ষতা সেই অনুযায়ী সার্বিক বোলিং পারফরম্যান্স খুব ভালো হয়নি। এই ম্যাচ থেকে অনেক কিছু শিখেছি। ভুলগুলো থেকে ঘুরে দাঁড়াবো।’

    নয়া স্পিন জুটি

    এদিন প্রথমে ব্যাট করে ১৬০ রান তুলেছিল ভারত। টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড। আগে বল করার সুযোগ পেয়ে সেটা কাজে লাগালেন অস্ট্রেলিয়ার বোলারেরা। দ্রুত যশস্বী, ঋতুরাজ, সূর্য, রিঙ্কুর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। শ্রেয়সের সঙ্গে থেকে ভারতকে ১৬০ রানে পৌঁছে দেওয়ার কাজটি করেন জিতেশ শর্মা (২৪) এবং অক্ষর পটেল (৩১)। প্রথম শ্রেয়সের সঙ্গে জিতেশ ৪৭ রানের জুটি গড়েন। পরে অক্ষরের সঙ্গে শ্রেয়স যোগ করেন আরও ৪৬ রান। তাঁরা ফিরে যাওয়ার পর শ্রেয়সও (৩৭ বলে ৫৩ রান) আউট হয়ে যান। ফলে বেঙ্গালুরুতে ভারতের ইনিংস থেমে যায় ১৬০ রানে।

    এই ম্যাচ জিততে হলে বোলারদের উপর নির্ভর করতে হত। শেষ বেলায় তাঁরাই জেতালেন। মুকেশ এবং অর্শদীপ মিলে ডেথ ওভারে যেমন রান আটকালেন, তেমনই উইকেট তুলে নিলেন। দুরন্ত স্পিন-আক্রমণ শানালেন রবি বিষ্ণোই ও অক্ষর প্যাটেল। তাঁরা দু’জনে মিলে ৩ উইকেট নিলেন সেই সঙ্গে দিলেন মাত্র ৩৩ রান। তাঁদের কৃপণ বোলিং ভারতকে জিততে সাহায্য করল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • 14 Hours Fasting: ১৪ ঘণ্টার ব্যবধানে খাবার খান! গবেষণা বলছে এর গুণ অনেক

    14 Hours Fasting: ১৪ ঘণ্টার ব্যবধানে খাবার খান! গবেষণা বলছে এর গুণ অনেক

    মাধ্যম নিউজ ডেস্ক: সাধারণত রাতের খাবারের পর থেকে পরের দিন প্রাতঃরাশ বা মধ্যাহ্নভোজন শুরু করার মধ্যে পুষ্টিবিদদের পরামর্শে নির্দিষ্ট সময়ের (14 Hours Fasting) ব্যবধান রাখতে হবে। সেই বযবধান ১৪ ঘণ্টা হলে সবচেয়ে ভাল। সম্প্রতি এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। লন্ডনের কিংস কলেজের গবেষকরা এই নিয়ে গবেষণা করে দেখেছেন ১০ ঘণ্টার মধ্যে মানুষ যদি নিজেদের খাদ্য গ্রহণ করে তা শরীরকে সতেজ রাখবে। গবেষণা বলছে কী খাওয়া উচিত আর কতটা খাওয়া উচিত তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল কখন খাওয়া উচিত। পুষ্টিবিদদের মতে, নিয়মিত বিরতি দিয়ে খাবার খান। কখনওই খাবার সময় পরিবর্তন করবেন না। ঘুম থেকে ওঠার পর ১০ ঘণ্টার মধ্যে যা খাওয়ার খেয়ে নিন তাহলে যা খেলেন তা হজমের জন্য পুরো সময় পাওয়া যাবে।

    ঘুম ভাল হয়, মেজাজ ঠিক থাকে

    শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমে৷ ফ্রি র‍্যাডিক্যাল এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলির মধ্যে ভারসাম্যহীনতার কারণে আমাদের শরীর প্রভূত ক্ষতি হয়৷ সবসময় কেমন যেন একটা ক্লান্তির ঘোর লেগে থাকে শরীরে, এমনকি মনেও৷ আসলে, স্ট্রেস আপনার শরীরের কোষের ক্ষতি করে৷ দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি বাড়ায়। নির্দিষ্ট সময়ের ব্যবধানে নির্দিষ্ট পরিমাণ খাবার খেলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়ে বলে জানা যায়, যা অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করতে পারে। ঘুম ভাল হয়। মানুষের মেজাজ ঠিক থাকে।

    আরও পড়ুুন: “ধনী দেশগুলির উচিত কার্বন নির্গমন পুরোপুরি কমানো”, দুবাইতে বললেন প্রধানমন্ত্রী

    বিপাকহার নিয়ন্ত্রণে থাকে, মেদ ঝরে দ্রুত

    ১৪ ঘণ্টার উপবাস আমাদের শরীরের মেদ ঝরাতেও অত্যন্ত কার্যকরী। এছাড়া, শরীরে শর্করার মাত্রা সঠিক রাখতেও নির্দিষ্ট সময়ের ব্যবধানে খাদ্যগ্রহণ জরুরি। এই নিয়ম মানলে মানসিক শক্তিও বাড়ে। মন স্থির হয়, মনোযোগ বাড়ে, স্মৃতি শক্তি  বাড়ে ৷ গবেষণায় দেখা গিয়েছে, এই নিয়ম মানলে শরীরে প্রোটিনের মাত্রা বৃদ্ধি পায়, যা মস্তিষ্কের কোষগুলিকে রক্ষা করে এবং মেরামত করে, নতুন স্নায়ু কোষের বৃদ্ধিকে উৎসাহিত করে, যা সময়ের সাথে সাথে মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে পারে। নির্দিষ্ট সময়ের ব্যবধানে নির্দিষ্ট পরিমাণ খাবার খেলে বিপাকহার নিয়ন্ত্রণে থাকে। এতে ক্যালোরিও কম যায় শরীরে। এই ডায়েটের ফলে মেদ ঝরে দ্রুত। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Pro Kabaddi League: শুরু হচ্ছে প্রো-কাবাডি লিগ! জেনে নিন কখন, কোথায় দেখবেন

    Pro Kabaddi League: শুরু হচ্ছে প্রো-কাবাডি লিগ! জেনে নিন কখন, কোথায় দেখবেন

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হতে চলেছে প্রো কাবাডি লিগের (Pro Kabaddi League) নয়া মরসুম। ২০১৪ সালে ভারতে চালু হওয়া প্রো-কাবাডি লিগ আইপিএলের পর দ্বিতীয় সর্বাধিক দেখা ক্রীড়া লিগ। আজ, শনিবার থেকেই শুরু হয়ে যাচ্ছে কাবাডির লড়াই। প্রো কাবাডি লিগের দশম মরসুমে ক্যারাভান ফর্ম্যাট অনুসরণ করা হবে। শনিবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে তেলুগু টাইটান্স ও গুজরাট জায়ান্টস। তার আগে প্রো-কাবাডি লিগে অংশ নেওয়া ১২টি দলের অধিনায়কদের নিয়ে সবরমতী নদীর রিভার ক্রুজে হয়ে গলে উদ্বোধনী অনুষ্ঠান।

    কাবাডি লিগের ইতিহাস

    ২০০৬ সালে এশিয়ান গেমসে কাবাডি (Pro Kabaddi League) প্রতিযোগিতার জনপ্রিয়তায় প্রভাবিত হয়ে ক্রিকেটের ন্যায় কাবাডিরও ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হয়। ২০১৪ সালে আটটি দল নিয়ে প্রো কাবাডি লিগ শুরু হলেও ২০১৯ সালে জনপ্রিয়তায় সংখ্যা দ্বিগুন হয়ে বারোটি দল হয়ে যায়। তার পর থেকে এ পর্যন্ত ছয়টি দল চ্যাম্পিয়ন হয়েছে। ২০২২ সালে প্রো কবাডি লিগের মরসুমে ফাইনালে জয়পুর পিঙ্ক প্যান্থার্স পুনেরি পল্টনকে হারিয়ে পাটনা পাইরেটসের পর দ্বিতীয় দল হিসেবে একাধিকবার কাবাডি লিগ জিতেছে। 

    কোথায়, কখন কাবাডি

    ভারতে প্রো কাবাডি লিগের (Pro Kabaddi League) দশম সংস্করণ সরাসরি সম্প্রচারের অধিকার রয়েছে স্টার স্পোর্টস নেটওয়ার্কের টিভি চ্যানেলগুলির। ডিজনি+ হটস্টার মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট থেকে সরাসরি সম্প্রচার করা হবে প্রো কাবাডি লিগ ২০২৩। আজ, শনিবার, ২ ডিসেম্বর প্রো কবাডি লিগের উদ্বোধনী ম্যাচ খেলবে গুজরাট জায়ান্টস বনাম তেলুগু টাইটান্স এবং অন্য ম্যাচে মুখোমুখি হবে ইউ মুম্বা বনাম ইউপি ওয়ারিরাস। দুই মাসব্যাপী এ প্রতিযোগিতা চলবে এবং শেষ হবে ২১ ফেব্রুয়ারি, বুধবার।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Howrah: দামোদরের চর বিক্রি করে দিচ্ছেন তৃণমূল নেতা! উঠছে পাঁচিল, প্রশাসন কী করছে?

    Howrah: দামোদরের চর বিক্রি করে দিচ্ছেন তৃণমূল নেতা! উঠছে পাঁচিল, প্রশাসন কী করছে?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য জুড়়ে নিয়োগ দুর্নীতি, কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। নিয়োগ দুর্নীতির অভিযোগে শাসক দলের একাধিক নেতা মন্ত্রী জেলে রয়েছেন। এবার দামোদরের চর বিক্রিতে নাম জড়াল তৃণমূল নেতার। ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) শ্যামপুর-২ ব্লকের বাড়গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই ঘটনা জানাজানি হতে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী অভিযোগ? (Howrah) 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাওড়া (Howrah) শ্যামপুরে দামোদরের ওই চরটি দীর্ঘদিন স্থানীয় মণ্ডল পরিবারের দখলে ছিল। ওই পরিবারের সদস্য, পেশায় শিক্ষক পরিমল মণ্ডলের বক্তব্য, পূর্বপুরুষেরা চর দখল করেছিলেন। বর্তমানে বেদখল হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হওয়ায় স্থানীয় তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দীপক দাসকে বিক্রি করে দেওয়া হয়েছে। দীপক কী করেছেন, তা আমাদের জানা নেই। ওই জমিতেই পাঁচিল গাঁথা হচ্ছে। সেই ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যিনি পাঁচিল দিচ্ছেন, সেই মুসিয়ার রহমান মোল্লা ওরফে সাহেব বলেন, তৃণমূল নেতা দীপক দাসের থেকে ওই জায়গা আমি কিনেছি।

    স্থানীয় বাসিন্দারা কী বললেন?

    স্থানীয় বাসিন্দারা বলেন, যে ভাবে দামোদরের চর দখল হয়ে যাচ্ছে, যেখান সেখান থেকে মাটি কাটা হচ্ছে, বালি তোলা হচ্ছে – আগামী দিনে পরিণতি ভয়ঙ্কর হতে পারে। এই সব অনিয়ম-বেনিয়মে শাসকদলের নেতারা জড়িত। তারা চর বিক্রি করে দিচ্ছে। তাই, ভয়ে কেউ কোনও কথা বলতে পারছে না।

    অভিযুক্ত তৃণমূল নেতা কী সাফাই দিলেন?

    তৃণমূল নেতা দীপক দাস বলেন, ‘দামোদরের চর কেনাবেচার সঙ্গে আমি কোনওভাবেই জড়িত নই। পরিমল মণ্ডল ও তাঁর ভাইয়েরা চর দীর্ঘ দিন দখল করেছিলেন। পরে তাঁরা চরটি মুসিয়ারকে বিক্রি করেন। চরে অসামাজিক কাজ চলছিল। গাঁজার ঠেক বসত। পরিমলদের থেকে চর কিনেও মুসিয়ার দখল নিতে পারছিলেন না। তখন এলাকার জনপ্রতিনিধি হিসাবে বিষয়টি আমাকে জানানো হয়। আমি পুলিশকে বলে গাঁজার ঠেক তুলে দেওয়ার ব্যবস্থা করি। চর কেনাবেচা নিয়ে যা করেছেন, পরিমল ও মুসিয়ার রহমান মোল্লা। আমি কোনওভাবে জড়িত নয়।’

    প্রশাসন কী করছে?

    হাওড়া (Howrah) জেলা সেচ দফতরের এক আধিকারিক বলেন, বিষয়টি নজরে আসতেই পুলিশে এফআইআর করা হয়েছে। পাঁচিল ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • IPL 2024:  ক’জন ভারতীয়! আইপিএল নিলামে নাম জমা পড়ল ১১৬৬ জন ক্রিকেটারের

    IPL 2024: ক’জন ভারতীয়! আইপিএল নিলামে নাম জমা পড়ল ১১৬৬ জন ক্রিকেটারের

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে হবে আইপিএলের (IPL 2024)নিলাম। তার জন্য নাম লেখালেন ১১৬৬ জন ক্রিকেটার। কিন্তু খুব বেশি হলে মাত্র ৭৭ জন ক্রিকেটার দল পাবেন আইপিএলের নিলামে (IPL Auction)। তার মধ্যে আবার ৩০ জনের বেশি ক্রিকেটারকে নেওয়া যাবে না। অর্থাৎ নিলামে নাম লেখালেও ২০২৪ আইপিএলে খেলার সুযোগ থেকে বঞ্চিত হবেন অনেকেই। আসলে বিগত কয়েক বছরে কোটিপতি লিগের জনপ্রিয়তা বেড়েছে হু হু করে। আর তাতে আকর্ষিত হয়েছেন দেশ বিদেশের ক্রিকেটাররা। সকলেই আইপিএলে খেলতে চান। কিন্তু এবারের নিলামে কাদের ভাগ্যে শিকে ছেঁড়ে সেটাই দেখার।

    নিলামে কতজন ভারতীয়

    আইপিএলের নিলামে অংশগ্রহণকারী ক্রিকেটারদের মধ্যে ভারতীয়দের সংখ্যা সবচেয়ে বেশি ৮৩০ জন। তালিকায় বিদেশি ক্রিকেটারদের সংখ্যা ৩৬৬। তার মধ্যে আবার আনক্যাপড অর্থাৎ আন্তর্জাতিক ম্যাচ এখনও খেলেনি এমন ক্রিকেটারের সংখ্যা ৯০৯। যা থেকে স্পষ্ট, তরুণ ক্রিকেটাররা অনেক বেশি আইপিএলে খেলতে আগ্রহী। ভারতীয় ক্রিকেটারের মধ্যে ১৮ জন ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। এই তালিকায় রয়েছেন মণীশ পান্ডে, হার্ষল প্যাটেল, চেতন সাকারিয়া, মনদীপ সিং, বরিন্দর স্রান, শার্দূল ঠাকুর, জয়দেব উনাদকাট, হনুমা বিহারী, সন্দীপ ওয়ারিয়র ও উমেশ যাদব, বরুণ অ্যারন, কেএস ভরত, কেদার যাদব, সিদ্ধার্থ কৌল, ধবল কুলকার্নি, শিবম মাভি, শাহবাজ নদিম, করুণ নায়ার।

    কোন কোন বিদেশি ক্রিকেটারদের ভালো দর 

    অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের একাধিক সদস্য এবার নিলামে অংশ নিচ্ছে। তবে ফাইনালের নায়ক ট্রাভিস হেডের দর কত টাকা ওঠে, সেটাই দেখার। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জোশ হেজেলউডকে নিয়ে নিলামে টানাটানি চলতে পারে। তাঁদের বেস প্রাইস ২ কোটি টাকা। এছাড়া নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্রকে নিয়েও লড়াই হবে।

    আরও পড়ুন: পাকিস্তানকে সরিয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি২০ জয়ের নজির ভারতের

    ভারতীয়দের মধ্যে কাদের দর বেশি

    ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট খেলা ১৮ জন ভারতীয় ক্রিকেটারের মধ্যে হার্ষল প্যাটেল, কেদার যাদব, শার্দুল ঠাকুর ও উমেশ যাদবের বেস প্রাইস সর্বোচ্চ ২ কোটি টাকা। বাকি ১৪ জন রয়েছেন ৫০ লক্ষ টাকা বেস প্রাইসের তালিকায়।

    নজরে ইংল্যান্ডের ক্রিকেটাররাও

    ফ্র্যাঞ্চাইজিদের উদ্দেশে একটি চিঠিতে বোর্ড জানিয়েছে, নিলামে ওঠার তালিকায় নেই এমন ক্রিকেটারের নাম দলগুলি চাইলে পাঠাতে পারে। তাঁরা যদি যোগ্য হন তা হলে নিলামের তালিকায় নাম তোলা হবে। জিওফ্রে আর্চার কেন নিলামে অংশ নিচ্ছেন না তার কোনও কারণ জানায়নি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে অনেকেরই ধারণা, চোট থাকার কারণেই আইপিএল থেকে নাম সরিয়ে নিয়েছেন। তবে ইংল্যান্ড থেকে অনেকে রয়েছেন তালিকায়। আদিল রশিদ, হ্যারি ব্রুক, দাউইদ মালান, রেহান আহমেদ, বেন ডাকেট, টম কারেন, ব্রাইডন কার্স, স্যাম বিলিংসেরা রয়েছেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share