Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • India T-20 Record: পাকিস্তানকে সরিয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি২০ জয়ের নজির ভারতের 

    India T-20 Record: পাকিস্তানকে সরিয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি২০ জয়ের নজির ভারতের 

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্তর্জাতিক টি২০ ফরম্য়াটে এতদিন সর্বকালীন জয়ের রেকর্ড ছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েই ভারত লিখে ফেলল ইতিহাস। ওয়াঘার ওপারের ক্রিকেটীয় দেশকে পিছনে ফেলে দিল সূর্যবাহিনী। এখন ভারতের ঝুলিতেই সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি২০ জয়ের নজির। শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগে ব্যাট করে ১৭৪-৯ তুলেছিল ভারত। ঝড়ের গতিতে ব্যাট করেন রিঙ্কু সিং। জবাবে ১৫৪ রানে থেমে গেল অস্ট্রেলিয়ার ইনিংস। শেষ দিকে ভারতের নিয়ন্ত্রিত বোলিং খেলতে পারলেন না অস্ট্রেলিয়ার ব্যাটারেরা। এই জয়ের ফলে অজিদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ জিতে নিল ভারত। সিরিজে ভারত এখন ৩-১ ব্যবধানে এগিয়ে।

    পিছনে পাকিস্তান

    ভারত ২১৩টি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলে ১৩৬টি ম্যাচ জিতে নিল। পাকিস্তান ২২৬টি ম্যাচ খেলে ১৩৫টি জিতেছে। ভারত-পাকিস্তানের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি জিতেছে যথাক্রমে নিউ জিল্য়ান্ড (১০৩), অস্ট্রেলিয়া (৯৫) ও দক্ষিণ আফ্রিকা (৯৫)। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের পঞ্চম তথা শেষ টি২০ খেলবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। সেই ম্যাচে হারলেও সিরিজ ভারতের পকেটে। দেখতে দেখতে ভারতের ঘরের মাঠে টানা ১৪তম আন্তর্জাতিক টি২০ সিরিজ জিতে ফেলল। 

    ব্যাটে-বলে দাপট ভারতের

    এদিন টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন ম্যাথু ওয়েড। স্লো পিচে আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান করে ভারত। শুরুটা ভাল হয়নি ভারতের। প্রথম অভার মেডেন হওয়ার পর দ্বিতীয় ওভারে ১১ রান করেন যশস্বী। শেষের দিকে রিঙ্কু সিংয়ের ২৯ বলে ৪৬ রানের দৌলতে ভারত পৌঁছায় ১৭৪ রানে। এদিন বল হাতে দাপট দেখায় মেন-ইন-ব্লু। ৩ উইকেট নেন অক্ষর প্যাটেল। দীপক চাহার ২টি, রবি বিষ্ণোই এবং আবেশ খান ১টি করে উইকেট নেন। অজিদের হয়ে ওপেনার ট্র্যাভিস হেড ৩১ এবং অধিনায়ক ওয়েড ৩৬ রান করেন। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Moloy Ghatak : বালুর পর এবার মলয়, সিবিআই রেডারে আইনমন্ত্রীই! পাঁচ অ্যাকাউন্টের তথ্য তলব

    Moloy Ghatak : বালুর পর এবার মলয়, সিবিআই রেডারে আইনমন্ত্রীই! পাঁচ অ্যাকাউন্টের তথ্য তলব

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়লা পাচারকাণ্ডে (Coal Scam) আগেই নাম জড়িয়েছিল আইনমন্ত্রী মলয় ঘটকের (Moloy Ghatak)। এবার তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট চাইল সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা সিবিআই। কলকাতায় বেসরকারি ব্যাঙ্কের কাছ থেকে সেই নথি তলব করা হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় কেওয়াইসি হিসাবে যে সমস্ত নথি ব্যবহার করা হয়েছে, সেই নথিও চেয়েছে কেন্দ্রের তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

    ১৩ ডিসেম্বর মধ্যে তথ্য জমা

    কয়লা পাচার কাণ্ডে আইনমন্ত্রী মলয় ঘটককে (Moloy Ghatak) ১২ বার তলব করা হলেও এখনও অবধি ইডির সামনে তিনি একবার হাজিরা দিয়েছেন। এবার সিবিআইয়ের স্ক্যানারে মলয় ঘটক ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সিবিআই সূত্রে খবর, আইনমন্ত্রী ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের মিলিয়ে মোট পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য তলব করা হয়েছে। সূত্রের খবর, কলকাতার একটি বেসরকারি ব্যাঙ্কের শাখা থেকে মলয় ও তাঁর পরিবারের অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য তলব করা হয়েছে। অ্যাকাউন্ট খোলার পর থেকে যাবতীয় লেনদেনের তথ্য ১৩ ডিসেম্বর মধ্যে নিজাম প্যালেসের সিবিআই দফতরের জমা দেওয়ার কথা বলা হয়েছে।

    আরও পড়ুন: বাড়িতে সিবিআই তল্লাশির পরই অদিতি মুন্সীর ছুটির আর্জি মঞ্জুর স্পিকারের

    কী দেখতে চাইছে সিবিআই

    উল্লেখ্য, কয়লা পাচার কাণ্ডে বহুদিন ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আতস কাঁচের তলায় রয়েছেন মলয় ঘটক (Moloy Ghatak)। এবার মলয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাঁদের নজরে। অ্যাকাউন্ট খোলার পর থেকে লেনদেনে কোনও অনিময় হয়েছে কি না, তা খতিয়ে দেখতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কলয়া পাচারকাণ্ডে মলয়ের বিরুদ্ধে সিবিআইয়ের এই তৎপরতা আইনমন্ত্রীর উপর আরও চাপ বাড়াল বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর, ব্যাঙ্ক থেকে ওই পাঁচটি অ্যাকাউন্টের নথি খতিয়ে দেখে মলয়ের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যেই দিল্লি হাইকোর্টে রক্ষাকবচের আবেদন জানিয়েছিলেন মন্ত্রী। দায়ের হওয়া অভিযোগ বা ইসিআইআর খারিজ করার আবেদনের পাশাপাশি দিল্লিতে তলব না করে কলকাতায় তলবের জন্যও আবেদন জানিয়েছিলেন মলয়। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jyotipriya Mallick: বালুর কেবিনে সিসি ক্যামেরা! পিজির ফুটেজ দেখবে ইডিও, নির্দেশ আদালতের

    Jyotipriya Mallick: বালুর কেবিনে সিসি ক্যামেরা! পিজির ফুটেজ দেখবে ইডিও, নির্দেশ আদালতের

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক (বালু) এখন ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালে। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়র কেবিনে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারির নির্দেশ দিল ব্যাঙ্কশাল কোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, সেই সিসিটিভি ফুটেজের লিঙ্কও দিতে হবে ইডি-র তদন্তকারী অফিসারকে। শুক্রবার সকালেই এসএসকেএমে (SSKM) জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা যেখানে চলছে, সেখানে সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়। প্রেসিডেন্সি জেলের তরফে এসএসকেএমে ক্যামেরা লাগাতে আসে কলকাতা পুলিশের টিম।

    বসল ক্যামেরা

    প্রেসিডেন্সি জেলে বন্দি ছিলেন বালু। অসুস্থ বোধ করায় তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার রাতেই তাঁকে আইসিইউতে পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, মন্ত্রীকে পর্যবেক্ষণে রেখেছে মেডিক্যাল বোর্ড। তিনি হাসপাতালে থাকায়, তাঁকে বৃহস্পতিবার আদালতে হাজির করানো যায়নি। সূত্রের খবর, আদালতের নির্দেশে হাসপাতালের কার্ডিয়োলজি কেবিনে ইতিমধ্যে ক্যামেরা বসানো হয়েছে।

    ইডির দাবি

    দিন ইডি-র আইনজীবী ভাস্করপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বিচারকের উদ্দেশে বলেন, ‘আমরা ওঁকে ১৪ দিনের জেল হেফাজতে চাইছি। অভিযুক্ত রাজ্যের একজন মন্ত্রী। তাঁকে জেল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি কেন্দ্রীয় এজেন্সির কাছে উদ্বেগের। তাই হাসপাতালে ২৪ ঘণ্টা সিসিটিভি মনিটরিংয়ের বন্দোবস্ত করা হোক। ওই সিসিটিভি-র লিঙ্ক যেন তদন্তকারী অফিসারকেও দেওয়া হয়।’ জ্যোতিপ্রিয়কেও ‘প্রভাবশালী’ বলেই দাবি করেছে ইডি। সেই কারণে তাঁকে নজরদারিতে রাখার আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

    আরও পড়ুন: ডিসেম্বরেও ঘামছে কলকাতা! নিম্নচাপের প্রভাবে থমকে শীত, কবে হাওয়া বদল?

    আদালতের নির্দেশ

    ইডির দাবি,’প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হোক, যাতে জ্যোতিপ্রিয় যেখানে রয়েছেন, সেখানে কেউ ডিজিটাল ডিভাইস নিয়ে ঢুকতে না পারেন। অভিযুক্ত একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। জেলে ও হাসপাতালে থাকাকালীন প্রমাণ লোপাটের চেষ্টা হতে পারে।’ জ্যোতিপ্রিয়র আইনজীবী শ্যামল ঘোষের পাল্টা সওয়াল, ‘আমার মক্কেল জেলে থাকার সময়ে অসুস্থ হয়ে পড়েন। এখন কেমন রয়েছেন, তা জানতে চাইছি। শারীরিক দিক থেকে ফিট নন তিনি। কিডনিও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা জামিন চাইছি না। সঠিক চিকিৎসার বন্দোবস্ত করা হোক।’ এরপরই আদালত হাসপাতালে জ্যোতিপ্রিয়র কেবিনে সিসিটিভি মনিটারিং-এর নির্দেশ দেয়। পাশাপাশি, জ্যোতিপ্রিয়ের স্বাস্থ্য-রিপোর্টও আদালতকে জানানোর কথা বলা হয়। আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত জ্যোতিপ্রিয়ের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs South Africa: সাদা বলের সিরিজে নেই রোহিত-বিরাট! দক্ষিণ আফ্রিকা সফরের ভারতীয় দল ঘোষিত 

    India vs South Africa: সাদা বলের সিরিজে নেই রোহিত-বিরাট! দক্ষিণ আফ্রিকা সফরের ভারতীয় দল ঘোষিত 

    মাধ্যম নিউজ ডেস্ক: ডিসেম্বরের শুরুতে দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। খেলবে পূর্ণাঙ্গ সিরজ। যা শুরু হবে তিনটি টি-২০ ম্যাচ দিয়ে। মাঝে রয়েছে তিনটি একদিনের ম্যাচও। দু’টি টেস্ট খেলে দেশে ফিরবে টিম ইন্ডিয়া (Team India)। তার জন্য ঘোষিত হলো তিন ফরম্যাটের আলাদা আলাদা দল। রয়েছে বহু চমক।

    টি-টোয়েন্টি-র দল

    বিরাট কোহলি আগেই বোর্ডকে জানিয়ে দিয়েছিলেন তিনি দক্ষিণ আফ্রিকা সফরে (India vs South Africa)  শুধু টেস্ট সিরিজ খেলবেন। সেই মতো তাঁকে টি-২০ এবং ওয়ান ডে দলে রাখা হয়নি। তবে রোহিত শর্মাও নাকি বিরাটের পথে হেঁটে বিশ্রাম নিতে চেয়েছেন। তাই সীমিত ওভারের সিরিজে খেলবেন না হিটম্যানও। তবে শোনা যাচ্ছে, বৃহস্পতিবার দিল্লিতে দল নির্বাচনী বৈঠকে রোহিতকে টি-২০ দলের অধিনায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কারণ, বিসিসিআই কর্তারা চাইছেন আগামী বছর টি-২০ বিশ্বকাপে তিনিই নেতৃত্ব দিন। রোহিতকে রাজি করানো যায়নি। তার উপর হাদির্ক পান্ডয়ার চোট, তিনি নেই। তাই বাধ্য হয়েই সূর্যকুমার যাদবকে টি-২০ দলের অধিনায়ক করা হয়েছে। তবে লোকেশ রাহুলকে কেন টি-২০ সেকায়াডে রাখা হল না তা নিয়েও উঠছে প্রশ্ন। তবে গত টি-২০ বিশ্বকাপের পর থেকে কোহলি ও রোহিত আর দেশের জাসির্তে সংক্ষিপ্ততম ফরম্যাটে খেলেননি। ফলে তাঁদের টি-২০ ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

    টেস্টের দল

    এদিকে, টেস্ট (India vs South Africa) দলেও রয়েছে বড় চমক। রোহিত শর্মার নেতৃত্বে যে স্কায়াড ঘোষণা করেছে বিসিসিআই, তাতে নাম নেই অজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারার। বরং শ্রেয়স আয়ার, ঋতুরাজ গায়কোয়াড়দের উপর ভরসা রাখা হয়েছে। যার ফলে একটা বিষয় স্পষ্ট, তাঁদের টেস্ট কেরিয়ার প্রায় শেষ। ভারতীয় দল সামনের দিকে তাকাতে চাইছে।

    একদিনের দলে চমক

    একদিনের দলেও রয়েছে একাধিক চমক। অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে লোকেশ রাহুলকে। তবে তিনি নেই টি-২০ স্কোয়াডে। ঠিক তেমনি সূর্যকুমার যাদব জায়গা পাননি একদিনের দলে। যা থেকে একটা বিষয় স্পষ্ট, সূর্যকে শুধু টি-২০ ফরম্যাটের জন্যই ভাবা হচেছ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ODI World Cup 2023: বিশ্বকাপে ব্যর্থতা! তিন সদস্যের তদন্ত কমিটি গড়ল বাংলাদেশ ক্রিকেট বোর্ড

    ODI World Cup 2023: বিশ্বকাপে ব্যর্থতা! তিন সদস্যের তদন্ত কমিটি গড়ল বাংলাদেশ ক্রিকেট বোর্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপে (ODI World Cup 2023) লিগ পর্বে সাতটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেনি শাকিব আল হাসানের দল। হারতে হয়েছিল নেদারল্যান্ডসের মতো দলের কাছেও। এই ব্যর্থতার কারণ জানতে তিন সদস্যের কমিটি গঠন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)। 

    কেন তদন্ত কমিটি

    ওডিআই বিশ্বকাপের (ODI World Cup 2023) দল গঠনের পর থেকেই বিতর্ক দানা বেঁধেছিল বাংলাদেশ ব্রিগেড নিয়ে। বিশেষ করে তামিম ইকবালের মতো তারকা ক্রিকেটারকে দলে না নেওয়ার জন্যই শুরু হয়েছিল তুমুল সমালোচনা। প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করলেও শেষরক্ষা করতে পরেনি তারা। একে পর এক ম্যাচ হেরে ক্রমশই বিশ্বকাপের মঞ্চে নিজেদের জায়গা হারিয়েছিল বাংলাদেশ। শাকিব আল হাসানের দল লিগ পর্বে ন’টি ম্যাচের মাত্র দু’টিতে জয় পেয়েছিল। বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটারেরা প্রায় কেউ ফর্মে ছিলেন না। মাহমুদুল্লা ছাড়া কোনও ব্যাটারই রান পাননি। বোলারেরাও সাফল্য পাননি। ভাল হয়নি দলের সার্বিক ফিল্ডিংও।

    তিন সদস্যের কমিটি

    দলের বেহাল দশার কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিসিবি। বুধবার বিজ্ঞপ্তি দিয়ে কমিটি গঠনের কথা জানানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, “ওডিআই বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ ব্রিগেডের পারফরম্যান্স কেন এমন হয়েছে তা দেখার জন্যই তৈরি করা হয়েছে এই কমিটি। হারের কারণ খতিয়ে দেখার পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে কমিটি রিপোর্ট জমা দেবে।” কমিটিতে রাখা হয়েছে বিসিবির (Bangladesh Cricket Board) তিন জন ডিরেক্টরকে। তাঁরা হলেন এনায়েত হোসেন, মাহবুব আনাম এবং আক্রম খান। ক্রিকেটার এবং দলের কোচিং স্টাফদের সঙ্গে কথা বলে ব্যর্থতার কারণ খুঁজবে তিন সদস্যের এই কমিটি। 

    আরও পড়ুন: নিয়োগকাণ্ডে ২ তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত ও দেবরাজ চক্রবর্তীর বাড়িতে সিবিআই

    স্পনসরহীন বাংলাদেশ

    বিসিবি সূত্রে খবর, বাংলাদেশ ক্রিকেট দলের হতশ্রী পারফরম্যান্স-এর জন্যই কোনও সংস্থা চুক্তি করতে রাজি হচ্ছে না। আপাতত স্পনসরহীন অবস্থাতেই আন্তর্জাতিক ক্রিকেট খেলতে বাধ্য হচ্ছে বাংলাদেশ দল। অক্টোবর পর্যন্ত ‘দারাজ’-এর সঙ্গে চুক্তি ছিল বাংলাদেশ ক্রিকেট সংস্থার। ২০২১ থেকে ২০২৩-এ পর্যন্ত দারাজ-এর সঙ্গে সেই চুক্তি শেষ হওয়ার কথা নভেম্বরে। তবে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে চুক্তি নবীকরণ করতে আর আগ্রহী নয় সংস্থাটি। তাই পুরো টার্ম শেষ হওয়ার আগেই মাঝপথে সরে দাঁড়িয়েছে দারাজ। এতে অথৈ জলে পড়ে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Recruitment Scam: নিয়োগকাণ্ডে ২ তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত ও দেবরাজ চক্রবর্তীর বাড়িতে সিবিআই

    Recruitment Scam: নিয়োগকাণ্ডে ২ তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত ও দেবরাজ চক্রবর্তীর বাড়িতে সিবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলায় দুর্নীতির শিকড়ে (Recruitment Scam) পৌঁছতে বৃহস্পতিবার সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে চলছে সিবিআই-এর তল্লাশি অভিযান। তৃণমূলের বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে পৌঁছছে সিবিআই। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতেও অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে খবর, রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের অঙ্গ হিসাবেই তল্লাশি চালানো হচ্ছে ওই দুই কাউন্সিলরের বাড়িতে।  

    পার্থ-ঘনিষ্ঠ কাউন্সিলর বাপ্পাদিত্য

    পাটুলিতে কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে এদিন হানা দিয়েছে সিবিআই। পার্থ-ঘনিষ্ঠ কাউন্সিলর হিসাবেই পরিচিত তিনি। এর পাশাপাশি তিনি পুরসভায় তৃণমূলের মুখ্য সচেতকও বটে। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টা নাগাদ বাপ্পাদিত্যের বাড়ির সামনে পৌঁছন বেশ কয়েক জন সিবিআই আধিকারিক। তাঁরা বাড়ির সদর দরজার সামনে কড়া নাড়েন। বেশ কয়েক মিনিট অপেক্ষা করার পর নিজেই দরজা খুলে দেন বাপ্পাদিত্য। সিবিআই আধিকারিকেরা নিজেদের পরিচয় দিয়ে বাড়ির ভিতরে ঢোকেন। সিবিআই আধিকারিকদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও।

    অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ

    এদিন সকাল ৯টা ১০ নাগাদ বিধাননগর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর রাজারহাটের বাড়িতে পৌঁছয় সিবিআইয়ের একটি দল। তখন দেবরাজ বাড়িতে ছিলেন না। যদিও কিছুক্ষণের মধ্যেই তিনি বাড়ি পৌঁছে যান। সিবিআইয়ের গোয়েন্দারা তাঁকে সঙ্গে নিয়ে ভিতরে ঢুকে যান। দেবরাজ তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর স্বামী। এর আগেও তাঁকে একটি মামলায় তলব করেছিল সিবিআই। রাজনৈতিক মহলে তাঁকে অনেকেই চেনেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে।

    আরও পড়ুন: শক্তিশালী সাইক্লোনের রূপ নেবে ‘মিগজাউম’! শনি-রবিবার বৃষ্টির সম্ভাবনা

    সিবিআই তল্লাশি মুর্শিদাবাদ, কোচবিহারেও

    সকাল থেকেই নতুন করে নিয়োগ দুর্নীতি মামলায় সক্রিয় তদন্তকারীরা। মুর্শিদাবাদ এবং কোচবিহারেও চলছে সিবিআই তল্লাশি। মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে হানা দিয়েছে সিবিআই। বিধায়কের বাড়িতে শুরু হয়েছে তল্লাশি। তাঁর বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। প্রসঙ্গত, গরু পাচার মামলায় আগে জাফিকুলকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। ডোমকলের পাশাপাশি বড়ঞাতেও চলছে তল্লাশি। সেখানে ঝণ্টু শেখের বাড়িতে হানা দিয়েছে সিবিআই। আবার বড়ঞাতে বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ ‘ঘনিষ্ঠ’ ঝণ্টু শেখের বাড়িতে হানা দিয়েছে সিবিআই আধিকারিকরা। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PMGKAY: ১১.৮ লক্ষ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের! আরও ৫ বছর বিনামূল্যে খাদ্যশস্য পাবেন ৮১ কোটি মানুষ

    PMGKAY: ১১.৮ লক্ষ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের! আরও ৫ বছর বিনামূল্যে খাদ্যশস্য পাবেন ৮১ কোটি মানুষ

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী গরিব কল্যাণ খাদ্যশস্য যোজনায় (PM Garib Kalyan Yojana) আরও ৫ বছর তালিকাভুক্ত নাগরিকদের বিনামূল্যে খাদ্যশস্য (Free food grains) দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা (Union Cabinet)। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) নেতৃত্বে হওয়া মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় সরকার রেশন ব্যবস্থার মাধ্যমে আরও পাঁচ বছর বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া নিয়েছে। এদিন মন্ত্রিসভার বৈঠকের পর, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে আরও ৫ বছরের জন্য এই সরকারি প্রকল্পের মেয়াদ বাড়ানো হল। 

    কী এই যোজনা

    জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় এমনিতেই প্রতি মাসে ভর্তুকিযুক্ত দামে প্রদত্ত ৫ কেজি খাদ্যশস্য দেওয়া হয় দরিদ্র মানুষদের।  করোনা মহামারির (Covid Pandemic) ফলে লকডাউন শুরু হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া চালু করা হয়েছিল। এর মাধ্যমে রেশন কার্ড থাকা ভারতীয় নাগরিকরা প্রতিমাসে পাঁচ কিলো করে হয় গম না হয় চাল পাচ্ছিলেন। অতিরিক্ত খাদ্য সরবরাহ প্রকল্পের মাধ্যমে ছোলাও দেওয়া হচ্ছিল। দেশের ৮১ কোটি দরিদ্র মানুষকে প্রতি মাসে বিনামূল্যে ৫ কেজি করে খাদ্যশস্য সরবরাহ করার জন্য এই প্রকল্প চালু করেছিল কেন্দ্র সরকার।

    তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, “বিশ্বের বৃহত্তম খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায়, আরও ৫ বছর ধরে দরিদ্র মানুষকে খাদ্যশস্য সরবরাহ করা হবে। আগামী পাঁচ বছরে এর জন্য সরকার প্রায় ১১.৮ লক্ষ কোটি টাকা খরচ করবে।” তবে তিনি জানিয়েছেন, প্রয়োজনে তহবিল আরও বাড়ানো হবে। এই প্রকল্পের মেয়াদ য়ে বাড়ানো হবে, তা অবশ্য আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নভেম্বরের শুরুতেই ছত্তীসগঢ়ের দুর্গে এক নির্বাচনী জনসভায় তিনি বলেছিলেন, “প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ এই ডিসেম্বরেই শেষ হচ্ছে। কিন্তু, বিজেপি সরকার এই প্রকল্পের মেয়াদ আরও ৫ বছরের জন্য বাড়াবে।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।  

  • India Vs Australia: ফের ম্যাক্স-ম্যাজিক! বড় স্কোর করেও অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের

    India Vs Australia: ফের ম্যাক্স-ম্যাজিক! বড় স্কোর করেও অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ফিরে এল ওয়াংখেড়ের স্মৃতি। ফের ম্যাক্স -ম্যাজিক দেখলেন ক্রিকেট প্রেমীরা। জয়ের জন্য অস্ট্রেলিয়ার (India Vs Australia) দরকার ছিল ৫০ বলে ১৪০ রান। সেখান থেকেই ৪৮ বলে অপরাজিত ১০৪ রান করে ভারতের জয়ের গ্রাস কেড়ে নিয়ে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল। জলে গেল ঋতুরাজের অপরাজিত ১২৩ রানের ইনিংস। অধরা রইল দু-ম্যাচ বাকি থাকতেই ভারতের সিরিজ জয়ের স্বপ্ন।  অজিদের জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে এখন ভারত এগিয়ে ২-১। 

    দুরন্ত শতরান ঋতুরাজের

    এদিন, টস হেরে প্রথমে ব্যাট করে ভারত। ম্যাচের শুরুতেই ২৪ রানে ২ উইকেট হারিয়ে বসে ভারত। আউট হন যশস্বী জয়সওয়াল ও ঈশান কিষাণ। এরপর দলকে টেনে তোলেন অধিনায়ক সূর্য ও ঋতুরাজ। দুর্দান্ত খেলে দলের স্কোরকার্ড দ্রুত পরিবর্তন করতে থাকেন এই দুই ব্যাটার। তবে সেটি বেশিদূর এগোয়নি। দলীয় ৮১ রানের মাথায় ২৯ বলে ৩৯ করা সূর্যকে ফেরান অ্যারন হার্ডি। সূর্য ফিরলেও দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে যান ঋতুরাজ। শেষ পর্যন্ত ১৩টি চার ও ৭টি ছক্কায় ১২৩ রানের দুর্দান্ত অপরাজিত ইনিংস খেলেন তিনি। কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি পেলেন ঋতু।

    ম্যাক্স-ম্যানিয়া

    ঋতুরাজ দুরন্ত শতরান করলেও চাপের মুখে ম্যাক্সওয়েলের ইনিংসের কাছে কিছুই না। ভারতের দেওয়া ২২৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাক্সওয়েল অনবদ্য ইনিংস উপহার দেন। শেষ তিন ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৪৯ রান। শেষ তিন ওভারে একাধিক ভুলের খেসারত দিল ভারত। শেষ বলে রুদ্ধশ্বাস জয়ে সিরিজ জিইয়ে রাখল অস্ট্রেলিয়া। ম্যাথু ওয়েডকে সঙ্গে নিয়ে  ৪৮ বলে অপরাজিত ১০৪ রানের ইনিংস খেলেন ম্যাক্সি। ২০ ওভারে ২২৫/৫ করে ম্যাচ জিতে যায় ব্যাগি গ্রিনরা। শেষ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ২১ রান। পঞ্চম বলে সেঞ্চুরি পূর্ণ করেন ম্যাক্সি। শেষ বলে ২ রান প্রয়োজন ছিল। বাউন্ডারিতে ম্যাচ ফিনিশ করেন ম্যাক্সি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Uttarkashi Tunnel Collapse: জীবনের ঝুঁকি, মনের জোরে সাফল্য! উত্তরকাশীতে ‘হিরো’ র‍্যাট হোল মাইনার্স

    Uttarkashi Tunnel Collapse: জীবনের ঝুঁকি, মনের জোরে সাফল্য! উত্তরকাশীতে ‘হিরো’ র‍্যাট হোল মাইনার্স

    মাধ্যম নিউজ ডেস্ক: নাওয়া-খাওয়া ভুলে পাথর কেটেছেন। প্রতি মুহূর্তে ছিল ঝলসে যাওয়ার ভয়। তবু পাথর কেটে চলেছেন ১২ জন র‍্যাট হোল মাইনার্স। বিদেশি যন্ত্র যেখানে হার মেনে গিয়েছিল, সেখানে এই ১২ জনের মনের জোরেই উদ্ধার করে আনা গেল উত্তরকাশীর (Uttarkashi Tunnel Collapse) সুড়ঙ্গে আটকে পড়া ৪১ জন শ্রমিককে। উদ্ধারকাজ সফল হওয়ার পরে ওই ১২জন শ্রমিকের মুখে ছিল তৃপ্তির হাসি। এদিন তাঁরা রিয়েল-হিরো। 

    কী এই র‍্যাট হোল মাইনিং

    র‍্যাট হোল মাইনিং বা ইঁদুরের গর্ত খনন একটি বিতর্কিত এবং বিপজ্জনক প্রক্রিয়া। খুব ছোট গর্ত (৪ ফুটের বেশি চওড়া নয়) খনন করে কয়লা তোলার একটি অভিনব পদ্ধতি। খনি শ্রমিকরা কয়লা সীমায় পৌঁছে গেলে, কয়লা উত্তোলনের জন্য পাশে টানেল তৈরি করা হয়। উত্তোলিত কয়লা কাছাকাছি ডাম্প করা হয় এবং পরে উত্থিত করা হয়। এই পদ্ধতিকেই বলে র‍্যাট হোল মাইনিং। এই পদ্ধতি ইতিমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে। খুব সরু গর্ত করে নীচের দিকে এগিয়ে যাওয়া হয়। অনেক সময় গর্ত এতটাই সরু হয় যে একজন মাত্র সেই গর্তে নামতে পারেন। 

    নিষিদ্ধ পদ্ধতিতেই সাফল্য

    মার্কিন অগার মেশিন ভেঙে পড়ার পর উত্তরকাশীর টানেলে আটক ৪১ শ্রমিকদের উদ্ধারে র‍্যাট হোল মাইনার্সদের উপরেই ভরসা করতে হয়। দিল্লি ও ঝাঁসি থেকে উড়িয়ে আনা হয় র‌্যাট হোল মাইনার-দের। তারাই কয়েক ঘণ্টার চেষ্টায় সরু পাইপের মধ্যে বসে সরিয়ে ফেলেন ১৫ মিটার ধস। প্রায় ৪০০ ঘণ্টার পর এক ঝটকায় টানেলে আটক শ্রমিকদের সামনে খুলে যায় সব বাধা। মোট ১২ জন বিশেষজ্ঞ র‍্যাট হোল মাইনার দলে দলে ভাগ হয়ে এই কাজ শুরু করেন৷ উদ্ধার অভিযান শেষে সেই র‍্যাট হোল মাইনার্স নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন৷ তাঁরা জানিয়েছেন, শ্রমিকদের উদ্ধার করার অদম্য জেদই তাঁদের শক্তি জুগিয়েছে৷ সেই কারণে গতকাল তিনটে থেকে পাথর ভাঙার কাজ শুরু করে চব্বিশ ঘণ্টার মধ্যেই কার্যত অসম্ভবকে সম্ভব করে তুলেছেন৷  

    আরও পড়ুন: যবনিকা পতন ১৭ দিনের লড়াইয়ে, উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে উদ্ধার ৪১ শ্রমিকই

    র‍্যাট হোল মাইনার্স-দের প্রশংসা

    ১২ জনের র‌্যাট হোল মাইনার টিমের নেতৃত্বে ছিলেন ওয়াকিল হাসান। তাঁর কথায়, ” মনে হল দেশের জন্য কিছু করতে পারলাম। খুব কঠিন কাজ। সরু জায়গায় কাজ করতে হয়েছিল। ৪১ জনের প্রাণ বাঁচাব ভেবেই মনে জেদ চেপে গিয়েছিল। আমার সঙ্গীরা খুব পরিশ্রম করেছে। জীবনে এমন চ্যালেঞ্জিং কাজ আগে কখনও করিনি। টিমের কর্মীরা টানা ২৪ ঘণ্টা বিরামহীন কাজ করেছে।”

    অপর এক র‌্যাট হোল মাইনার-এর কথায়, “আমরা ঠিক করে নিয়েছিলাম, যেভাবেই হোক আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করতেই হবে৷ তাই তো না খেয়েই আজ সকাল থেকে পাথর ভেঙে গিয়েছি৷ পাথর কাটতে কাটতে কখনও কখনও সেই ধ্বংসস্তূপের মধ্যে স্টিলের টুকরোও চলে এসেছে৷ আমরা সেসবও কেটে ফেলেছি৷ এখন এত আনন্দ হচ্ছে, ভাষায় প্রকাশ করতে পারছি না৷” উদ্ধার অভিযান শেষে সাংবাদিক বৈঠক করতে গিয়ে এই র‍্যাট হোল মাইনার্স-দের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি৷ ১২ জন উদ্ধারকারীর সঙ্গে কথাও বলেন তিনি৷ 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Gautam Gambhir: ভারতের হারে উচ্ছ্বাস! পাকিস্তান সমর্থকদের তুলোধনা গম্ভীরের

    Gautam Gambhir: ভারতের হারে উচ্ছ্বাস! পাকিস্তান সমর্থকদের তুলোধনা গম্ভীরের

    মাধ্যম নিউজ ডেস্ক: সদ্য সমাপ্ত একদিনের বিশ্বকাপ (ICC World Cup 2023) ক্রিকেটের আসরে পুরো টুর্নামেন্ট অপরাজেয় থেকেও ফাইনালে হেরে গিয়েছে ভারত। রোহিতদের এই পরাজয়ে উচ্ছ্বসিত বহু পাকিস্তানি সমর্থক। সোশ্যাল সাইটে তারা ভারতের এই পরাজয় উদযাপন করেছেন। এই মনোভাবের সমালোচনা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর (Gautam Gambhir)। একই সঙ্গে তিনি ভারতের কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মার ভূয়সী প্রশংসা করেছেন। তবে রোহিতের একটি মন্তব্য মেনে নিতে পারেননি গম্ভীর। 

    খেলোয়াড়োচিত মানসিকতা কাম্য

    ভারতের পরাজয়ে পাকিস্তানের সমর্থকরা সোশ্যাল সাইটে যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তার সমালোচনা করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তিনি বলেন,”নিজের দলকে সমর্থন করা ভাল। তাদের জয়-পরাজয়ের গঠনমূলক আলোচনা করুক সমর্থকেরা। কিন্তু নিজের দল সাফল্য না পেলে অন্য দলের পরাজয় কামনা করা ঠিক নয়। এই ধরনের আচরণ বৈরিতা বাড়ায়।” অনুরাগীদের এই আচরণের সমালোচনা করেছেন প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রামও। তাঁর কথায়, “এটা আসলে একটা খেলা। এখানে হার-জিত রয়েছে। হতাশা এলেও সমর্থকেরা যেন বিদ্বেষী না হন।”

    আরও পড়ুন: পাকিস্তান থেকে সরছে চ্যাম্পিয়ন্স ট্রফি! জানেন আয়োজনের নয়া দাবিদার কারা?

    রোহিত-দ্রাবিড় প্রসঙ্গ

    বিশ্বকাপ (ICC World Cup 2023) ফাইনালের আগে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে ছিলেন যে এবারের বিশ্বকাপটা তিনি রাহুল দ্রাবিড়ের জন্য জিততে চান। রোহিতের সেই বক্তব্য মেনে নিতে পারছেন না গম্ভীর (Gautam Gambhir)। তিনি বলেন, “দেশের জন্য বিশ্বকাপ জয়ের কথা ভাবা উচিত। বিশেষ কোনও ব্যক্তির জন্য নয়। রাহুল দ্রাবিড় বিশ্বকাপ জেতার বিষয়ে অবশ্যই যোগ্যতম ব্যক্তি। কিন্তু তাই বলে বিশেষ একজনের জন্য বিশ্বকাপ জিততে হবে এটা ভেবে নেওয়া এবং দলের অধিনায়ককে সাংবাদিকদের সামনে সেই কথা বলার কোনও মানে হয় না।” বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে ইতিমধ্যেই দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তবে গম্ভীরের কথায়, রাহুল দ্রাবিড় যদি নিজে চান, তাহলে তাঁর চুক্তির মেয়াদ অবশ্যই বাড়ানো যেতে পারে। গম্ভীর বলেন, “গোটা একদিনের ক্রিকেট বিশ্বকাপে টিম ইন্ডিয়া যে পারফরম্যান্স করেছে, সেটা অবশ্যই প্রশংসনীয়। যদি আমরা একটা ম্যাচ দিয়েই কোন কোচকে বিচার করতে যাই, তাহলে সেটা অবশ্যই ভুল হবে।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share