Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Assembly Election 2023: ছত্তিসগড় শান্ত! মধ্যপ্রদেশে ভোটে চলল গুলি, জখম বিজেপি প্রার্থী

    Assembly Election 2023: ছত্তিসগড় শান্ত! মধ্যপ্রদেশে ভোটে চলল গুলি, জখম বিজেপি প্রার্থী

    মাধ্যম নিউজ ডেস্ক: মধ্যভারতের প্রধান রাজ্য মধ্যপ্রদেশ ও ছত্তিসগড়ে বিধানসভা নির্বচনে ভোট পড়ল যথাক্রমে ৭১ শতাংশ ও ৬৮ শতাংশ। এদিন দ্বিতীয় দফায় ছত্তিসগড়ে ৭০ আসনে ভোট নেওয়া হয়েছে। মধ্যপ্রদেশে ২৩০ টি আসনে ভোট গ্রহণ করা হয়। ডিসেম্বরের ৩ তারিখে ভোট গণনা পর্ব শুরু হবে। এদিন ভোট গ্রহণের সময় মধ্যপ্রদেশে বিক্ষিপ্ত অশান্তি চোখে পড়ে। ছত্তিসগড়ে ভোট ছিল মোটের উপর শান্তিপূর্ণ।

    ছত্তিসগড়ে নির্বাচন

    ছত্তিসগড় বিধানসভায় মোট ৯০টি আসন। তার মধ্যে মাওবাদী-উপদ্রুত ২০টি আসনে গত ৭ নভেম্বর প্রথম দফা ভোট নেওয়া হয়ে গিয়েছে। বাকি ৭০টি আসনে ভোটগ্রহণ করা হল শুক্রবার। ভোট হল রায়পুর, বিলাসপুর, ভিলাইয়ের মতো গুরুত্বপূর্ণ শহরে। দ্বিতীয় দফায় নির্ধারিত হবে ৯৫৮ জন প্রার্থীর ভাগ্য। 

    মধ্যপ্রদেশে ভোট গ্রহণ

    মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন (Madhya Pradesh Assembly Elections 2023) চলাকালীন প্রকাশ্যে গুলি চালাল (open fire) অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা। শুক্রবার মেহগাও বিধানসভা (Mehgaon Assembly constituency) এলাকার এই ঘটনায় বিজেপি প্রার্থী (BJP candidate) জখম হন। ২৩০ আসন বিশিষ্ট মধ্যপ্রদেশ বিধানসভার ভোট একদফায় হয় শুক্রবার। সকাল সাতটা থেকে ভোট চলে বিকেল ৬টা পর্যন্ত। তবে বালাঘাট জেলার বাইহার, লানজি ও পারসওয়ারা বিধানসভা আসনে এবং মান্ডলা ও ডিন্ডোরি জেলার বেশ কয়েকটি বুথে ভোট গ্রহণ চলে ৩টে পর্যন্ত। ওই এলাকাগুলি নকশাল অধ্যুষিত হওয়ায় এই পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন।

    মধ্যপ্রদেশে বিজেপির গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (বুধনি), দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়ের পাশাপাশি রয়েছেন তিন কেন্দ্রীয় মন্ত্রী— নরেন্দ্র সিং তোমর (মোরেনা), প্রহ্লাদ পটেল (নরসিংহপুর) এবং ফগ্গন সিং কুলস্তে। কংগ্রেসের ‘মুখ্যমন্ত্রী মুখ’ কমল নাথ ছিন্দওয়াড়ায় প্রার্থী হয়েছেন। রাজ্যের ৪২ হাজার ভোট কেন্দ্রে নিরাপত্তার জন্য আনুমানিক ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সঙ্গে মধ্যপ্রদেশ পুলিশের ২ লক্ষ কর্মীও মোতায়েন করা হয়। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Cyclone Midhili: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিধিলি’! দীঘা ও সুন্দরবন উপকূলে সতর্কতা

    Cyclone Midhili: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিধিলি’! দীঘা ও সুন্দরবন উপকূলে সতর্কতা

    মাধ্যম নিউজ ডেস্ক: দীঘা থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘মিধিলি’ । বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকালের মধ্যে সর্বশক্তি দিয়ে বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে। এর প্রভাবে  রাজ্যের উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দীঘা ও সুন্দরবন উপকূলে সতর্কতা জারি করেছে প্রশাসন। কলকাতা ও দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

    রাজ্যে ‘মিধিলি’র প্রভাব 

    বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘মিধিলি’ ক্রমশ এগোচ্ছে উত্তর ও উত্তর-পূর্ব দিকে। আগামী কাল সকালে বাংলাদেশের খেপুপাড়া ও মংলার মধ্যে স্থলভাগে আছড়ে পড়তে পারে মিধিলি। এর প্রভাবে আজ ও কাল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকায় ৫০-৭০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। দুই জেলাতেই জারি হয়েছে হলুদ সতর্কতা।

    কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের তাই সমুদ্রে যেতে মানা করা হয়েছে। 

    আরও পড়ুন: রোহিতের হাতে কাপ দেখার স্বপ্ন! ইডেন কেন সমর্থন জানাল দক্ষিণ আফ্রিকাকে?

    ‘মিধিলি’র গতিবেগ

    শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে ৮০ কিলোমিটার গতিবেগে এই ঘূর্ণিঝড় বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে। পশ্চিমবঙ্গের উপকূলে মিধিলির আছড়ে পড়ার সম্ভাবনা কম। পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে না এলেও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বাংলাতে। এর প্রভাবে শুক্র ও শনিবার কলকাতার আকাশ মেঘলা থাকবে। আজ দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শহরে। রাতের তাপমাত্রা বাড়বে। মেঘলা আকাশ থাকায় কমবে দিনের তাপমাত্রা। ঝোড়ো হাওয়া বইবে। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৬৭ থেকে ৮৭ শতাংশ। আর্দ্রতা বজায় থাকবে। রবিবার থেকে শহর ও সংলগ্ন এলাকায় আবহাওয়া শুষ্ক থাকবে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • ICC World Cup 2023: পাকিস্তান ক্রিকেটে দোলাচল! বাবরকে দল থেকে ছেঁটে ফেলার দাবি

    ICC World Cup 2023: পাকিস্তান ক্রিকেটে দোলাচল! বাবরকে দল থেকে ছেঁটে ফেলার দাবি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপে বাজে পারফরম্যান্স করেছে পাকিস্তান। ব্যাটে রান পাননি অধিনায়ক বাবর আজম। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়ে এখন দোলাচলে পাক ক্রিকেট।  এবার প্রাক্তন অধিনায়ককে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়ার দাবি তুললেন তাঁর দুই সতীর্থ। প্রসঙ্গত, পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এই ফরম্যাটে অনেক ম্যাচ রয়েছে পাকিস্তানের। তার আগে পাক ক্রিকেটে এই আওয়াজ, বাবরের টি-টোয়েন্টি কেরিয়ারে প্রশ্ন তুলে দিল। ইতিমধ্যেই পাক ক্রিকেট বোর্ডের নতুন ডিরেক্টর করা হয়েছে মহম্মদ হাফিজকে। নয়া জমানায় বাবর এখন নিজের জায়গা করতে পারেন কি না তা সময় বলবে।

    বাবর-বিরোধী সুর

    বাবরের নেতৃত্ব ছাড়ার খবর প্রকাশ্যে আসতেই তোপ দাগেন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম।  একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়ার যোগ্য় নয় বাবর। কঠিন হলেও নির্বাচকদের এখনই ছেঁটে ফেলা উচিত।” প্রাক্তন পাক ক্রিকেটার মহম্মদ আমিরও বলেন, “টি-টোয়েন্টিতে খেলার যোগ্যতা নেই বাবরের।” অবাক করা ব্যাপার হল, পাকিস্তান সুপার লিগে এই দুই ক্রিকেটারই বাবরের দল করাচি কিংসের হয়ে খেলেন। অতীতে এই দুই সতীর্থের সঙ্গে একাধিক বার ঝামেলাও হয়েছে বাবরের। ইমাদ এবং আমির, দু’জনেই ২০১৯ বিশ্বকাপে পাকিস্তানের হয়ে খেলেছেন।

    আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে মাঠে মোদি! আমেদাবাদে হোটেল ভাড়া ৪ লাখ, বিমানভাড়াও চড়ছে

    বাবরকে সম্মান

    উল্লেখ্য, বাবর নেতৃত্ব ছাড়ার পরে বেশ কয়েকজন সতীর্থ ধন্যবাদ জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন। বাবরের প্রশংসা করে নাসিম শাহ বলেছেন, “চার বছর আনন্দে কাটালাম। তোমার অধীনে খেলা বেশ সম্মানের ব্যাপার। সাদা বলের ক্রিকেটে অভিষেক হয়েছে তোমার নেতৃত্বেই। বরাবর সামনে থেকে নেতৃত্ব দিয়েছ তুমি।” পাক দলে বাবরের সহকারী মহম্মদ রিজওয়ান লিখেছেন, “পাকিস্তানের ক্রিকেটে অন্যতম সেরা অধিনায়ক তুমি। পাকিস্তানের অধিনায়ক হিসাবে তোমার সততা, ভালবাসা, সাহস, ভাবনা এবং প্রচেষ্টা সবার কাছে অনুকরণ করার মতো। আশা করি পাকিস্তানের নাম এ ভাবেই উজ্জ্বল করবে।”

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: বিশ্বকাপ ফাইনালে মাঠে মোদি! আমেদাবাদে হোটেল ভাড়া ৪ লাখ, বিমানভাড়াও চড়ছে

    ICC World Cup 2023: বিশ্বকাপ ফাইনালে মাঠে মোদি! আমেদাবাদে হোটেল ভাড়া ৪ লাখ, বিমানভাড়াও চড়ছে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-পাক মহারণের পর এবার মোতেরায় মহাযুদ্ধ! অস্ট্রেলিাকে হারিয়ে কাপ জয়ের অপেক্ষায় আমেদাবাদ। রবিবার ভারত-অস্ট্রেলিয়া ফাইনালে ঠিক হবে এ বারের বিশ্বকাপ জিতবে কোন দেশ। ইতিমধ্যেই  আমদাবাদে পৌঁছে গিয়েছে রোহিতরা। ভারতীয় দল শহরে পা রাখতেই চড়চড় করে বাড়ছে হোটেল ভাড়া। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমেদাবাদ যাওয়ার বিমান-খরচও আকাশ ছুঁইছুঁই। বিশেষ সূত্রে খবর, ফাইনালে মাঠে থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

    ফাইনালে বিশিষ্ট অতিথিরা

    রবিবার বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে থাকছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের খ্যাতনামারা। থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেলও। বলিউডের বেশ কয়েকজন তারকাও বিশ্বকাপ ফাইনাল দেখতে আমেদাবাদে আসছেন। এদিন নানা অনুষ্ঠান আয়োজন করছে বিসিসিআই। ম্যাচ শুরু হওয়ার আগে যেমন বিশেষ অনুষ্ঠান হবে, তেমনই ম্যাচ চলাকালীনও সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। ম্যাচ শেষ হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানও বিশেষ আকর্ষণীয় হতে চলেছে। বিশ্বকাপ চ্যাম্পিয়নদের পুরস্কার দিতে পারেন প্রধানমন্ত্রী।

    আরও পড়ুন: রোহিতের হাতে কাপ দেখার স্বপ্ন! ইডেন কেন সমর্থন জানাল দক্ষিণ আফ্রিকাকে?

    ভারতের অনুশীলন

    আজ, শুক্রবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুশীলন করবে ভারত। তবে তা ঐচ্ছিক অনুশীলন। তাই সকলকে সেখানে দেখা না-ও যেতে পারে। টানা ম্যাচ খেলে চলেছেন বিরাটেরা। শুক্রবার বিশ্রাম নিতে পারেন তাঁরা। শনিবার অনুশীলনের সুযোগ রয়েছে তাদের কাছে। ইতিমধ্যেই আমেদাবাদগামী বিমানগুলির অধিকাংশ আসনই বুক হয়ে গিয়েছে। মুম্বই থেকে আমেদাবাদগামী বিমানের ১৮-২০ নভেম্বর ভাড়া পড়ছে ৪৫ হাজারের বেশি।অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে ওই সময়ের বিমানের ভাড়া একেবারে চড়তে শুরু করেছে। হোটেলগুলিতেও ঠাঁই নেই অবস্থা। যে হোটেলের কিছু ঘর খালি রয়েছে, তার ভাড়া সাধারণ সময়ের থেকে ১০ গুণ।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: রোহিতের হাতে কাপ দেখার স্বপ্ন! ইডেন কেন সমর্থন জানাল দক্ষিণ আফ্রিকাকে?

    ICC World Cup 2023: রোহিতের হাতে কাপ দেখার স্বপ্ন! ইডেন কেন সমর্থন জানাল দক্ষিণ আফ্রিকাকে?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রিন্স অফ ক্যালকাটার চোখের সামনে থেকে বিশ্বকাপ নিয়ে গিয়েছিলেন রিকি পন্টিং। ২০০৩ বিশ্বকাপের ফাইনালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত খেলেছিল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ফাইনালে ভারত হেরেছিল ১২৫ রানে। তাই কলকাতা যেন কোনওভাবেই চায় না ফাইনালে মুখোমুখি হোক ভারত-অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার ইডেনের গ্যালারি অন্তত তাই বলছিল। আমেদাবাদে রোহিতের হাতে যে কোনও মূল্যে কাপ দেখার স্বপ্নই বুনে চলেছে কলকাতা-সহ গোটা দেশ।

    প্রোটিয়াদের সমর্থন

    বৃহস্পতিবার, টসে জিতে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে এলে উল্লাসে ফেটে পড়ে ক্রিকেটের নন্দনকানন। কিন্তু দ্রুত উইকেট পড়ে গেলে খানিকটা চুপ করে যায় ইডেন। এরপর ডেভিড মিলার সেঞ্চুরি করতেই শব্দব্রহ্ম ইডেনে। ওঠে মেক্সিকান ঢেউ-ও। আর দ্বিতীয় পর্বে! গ্যালারি যেন মনে প্রাণে চাইছিল, ২১২ রানের পুঁজি নিয়ে কোনও ম্যাজিক হোক। বেশ কিছু হাফ-চান্স, ইডেনের হতাশা বাড়াল। অস্ট্রেলিয়া তিন উইকেট হারাতেই ফের মেক্সিকান ওয়েভ গ্যালারিতে। শামসি-মহারাজের কোনও ডেলিভারি টার্ন করতেই ম্যাজিকের প্রত্যাশা বাড়ল। কিন্তু পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের রোখা সহজ নয়। নক-আউটে ব্যাগি গ্রিনরা যে ভয়ঙ্কর তা বিলক্ষণ জানে কলকাতা।

    আতঙ্ক অস্ট্রেলিয়া

    বিশ্বকাপ রেকর্ড অস্ট্রেলিয়ার পক্ষে। পুরুষদের একদদিনের ক্রিকেট বিশ্বকাপে ভারত এবং অস্ট্রেলিয়া মোট ১৩ বার একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে। এরমধ্যে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আটটা ম্যাচে জয়লাভ করেছে। ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯৮৩ সালে, ১৯৮৭ সালে, ২০১১ সালে এবং ২০১৯ সালে এবং চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে জয়লাভ করেছিল। ২০০৩ সালে এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই টিম ইন্ডিয়া ফাইনাল ম্যাচ খেলতে নেমেছিল। ২০১৫ সালে এই দুই দলের মধ্যে সেমিফাইনাল ম্যাচে টক্কর হয়। দুবারই পরাজিত হয় ভারত। একদিনের ফরম্যাটে রেকর্ডের দিকে তাকালেও অস্ট্রেলিয়া অনেকটাই এগিয়ে থাকবে। এখনও পর্যন্ত মোট ১৫০টি ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত জিতেছে ৫৭টি ম্যাচে। আর ৮৩টি ম্যাচে তারা হেরে গিয়েছে। এছাড়া ১০টি ম্যাচ অমীমাংসিত রয়েছে।

    আরও পড়ুন: আবারও আটকে গেল দক্ষিণ আফ্রিকা! ফাইনালে ভারতের সামনে অস্ট্রেলিয়া

    রেহিতদের নিয়ে আশা

    সময় বদলেছে। পরিবর্তন হয়েছে মানসিকতার। রোহিতের ভারত এখন অবশ্য অপরাজেয়। চলতি বিশ্বকাপের ১০টি ম্যাচের ১০টিতেই জিতেছে মেন-ইন-ব্লু। সোনার স্বপ্ন বাস্তবায়িত করার ক্ষেত্রে আর মাত্র একটা ধাপ দূরে কোহলি-শামিরা। রোহিতের ভারত শুধু জিততে জানে। তাই ইডেনে বৃহস্পতিবার, ম্যাচ শেষে ছিল একটাই আওয়াজ এবার ২০০৩-এর বমধুর প্রতিশোধ নিতে হবে। কলকাতার জামাই মহেন্দ্র সিং ধোনির ভারত পেরেছিল। ২০১১ সালে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে কোয়ার্টার ফাইনাল ম্যাচে জিতেছিল ধোনি-ব্রিগেড। রোহিতরাও পারবে বিশ্বাস ক্রিকেট পাগল কলকাতার।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: আবারও আটকে গেল দক্ষিণ আফ্রিকা! ফাইনালে ভারতের সামনে অস্ট্রেলিয়া

    ICC World Cup 2023: আবারও আটকে গেল দক্ষিণ আফ্রিকা! ফাইনালে ভারতের সামনে অস্ট্রেলিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: অনেকটা কাছে পৌঁছেও সেমিফাইনালের বাধা পেরোতে ব্যর্থ প্রোটিয়ারা। ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার। ১৯৯৯ ও ২০০৭ সালের পর আবার ২০২৩-এর ক্রিকেট বিশ্বকাপেও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। পাঁচ বারের চ্য়াম্পিয়ন অস্ট্রেলিয়া প্রথম ট্রফি জিতেছিল ইডেন গার্ডেন্সেই। ১৯৮৭ সালে প্রথম ট্রফি জয়ের মঞ্চে অষ্টম ফাইনাল নিশ্চিত করল অজিরা। রবিবার আমেদাবাদে ভারতের সামনে ব্যাগি গ্রিনরা।

    ‘চোকার্স’ তকমা মুছল না

    এদিনও ‘চোকার্স’ তকমা মুছে ফেলতে পারল না টেম্বা বাভুমার দল। বিশ্বকাপের শুরু থেকে দারুণ ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকাকে চেনা গেল না সেমিফাইনালের অর্ধেক সময়। পাঁচ বার বিশ্বকাপের সেমিফাইনালে উঠে পাঁচ বারই হারল দক্ষিণ আফ্রিকা।  এদিন টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন বাভুমা। অধিনায়কের সিদ্ধান্তের ফসল ঘরে তুলতে পারল না দক্ষিণ আফ্রিকা। ২১২ রানেই শেষ হয়ে গেল তাদের ইনিংস। ডেভিড মিলার ১০১ রানের লড়াকু ইনিংস না খেলতে পারলে এবং হেনরিক ক্লাসেন ৪৭ রান না করলে বড় লজ্জায় পড়তে হত দক্ষিণ আফ্রিকাকে। 

    সহজ হল না অস্ট্রেলিয়ার জয়

    এক দিনের ক্রিকেটে ২১৩ রানের লক্ষ্য তেমন বড় নয়। ইডেনের ২২ গজে সেই রান খুব সহজে তুলতে পারল না অস্ট্রেলিয়া। দুই ওপেনার অবশ্য ইনিংস শুরু করেন আগ্রাসী মেজাজে। ৪৮ বলে ৯টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ৬২ রান করলেন হেড। ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে এল ১৮ বলে ২৯ রানের ইনিংস। ১টি চার এবং ৪টি ছয় মারলেন তিনি। মার্করাম এবং কেশব মহারাজ দুই ওপেনারকে পর দু’ওভারে আউট করতেই চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। সেই চাপ সঙ্গী হল পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের গোটা ইনিংসে। তিন নম্বরে নেমে ব্যর্থ হলেন মিচেল মার্শ (শূন্য)। দলকে তেমন ভরসা দিতে পারলেন না স্টিভ স্মিথ (৬২ বলে ৩০), মার্নাস লাবুশেন (৩১ বলে ১৮), গ্লেন ম্যাক্সওয়েলরা (১)। শেষ দিকে লড়াই করলেন জশ ইংলিস। তাঁকে সঙ্গ দিলেন স্টার্ক। শেষ পর্যন্ত স্টার্কের সঙ্গে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে গেলেন অধিনায়ক কামিন্স।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Weather Update: অতি গভীর নিম্নচাপ! কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

    Weather Update: অতি গভীর নিম্নচাপ! কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

    মাধ্যম নিউজ ডেস্ক: সকাল থেকেই শহরের আকাশে কালো মেঘ। এক ধাক্কায় কমেছে দিনের তাপমাত্রা। ইডেনের আকাশে ক্রমেই গাঢ় হচ্ছে নিম্নচাপের মেঘ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার দিনভর বিক্ষিপ্ত এবং হালকা বৃষ্টি চলতে পারে কলকাতায়। কারণ বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ঘনিয়েছিল, তা ইতিমধ্যেই পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। আজ, ইডেনে রয়েছে বিশ্বকাপের সেমিফাইনাল। বৃষ্টির ফলে ব্যহত হতে পারে সেই ম্যাচ।

    কী বলছে হাওয়া অফিস

    আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন বেলা যত বাড়বে বৃষ্টির (Rain) সম্ভাবনা ততই বাড়বে। দফায় দফায় হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধু তাই নয়, উপকূলের জেলাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার পর্যন্ত উপকূলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভানা রয়েছে। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এরপর তা গতি পরিবর্তন করে উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগোবে। আগামীকাল অর্থাৎ ১৭ নভেম্বর সকালে এটি ভুবনেশ্বরের কাছাকাছি ওড়িশা উপকূলে অবস্থান করবে। এরপর উপকূল বরাবর বাংলাদেশের দিকে এগোবে। শনিবার বিকেল অথবা সন্ধ্যের দিকে এটি বাংলাদেশের সুন্দরবন এলাকার পাথরঘাটা মাথাবেড়িয়া দিয়ে বরিশালের অভিমুখে যাবে। এর প্রভাবে ১৬ থেকে ১৮ নভেম্বর মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। 

    আরও পড়ুন: নতুন বছরের শুরুতে পাঁচটি স্টেশনকে ঢেলে সংস্কারের উদ্যোগ, তালিকায় কাদের নাম রয়েছে জানেন?

    শহরে বৃষ্টির সতর্কতা

    বৃহস্পতিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর উত্তর ২৪ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এবং নদিয়াতে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। পূর্ব মেদিনীপুর ও হাওড়া জেলার কিছু অংশে রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া, মুর্শিদাবাদে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। শনিবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। শুক্রবারও মেঘলা আকাশ ও দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৬ থেকে ৯০ শতাংশ। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: হতাশ উইলিয়ামসন! সম্মিলিত প্রচেষ্টার ফল, বললেন রোহিত

    ICC World Cup 2023: হতাশ উইলিয়ামসন! সম্মিলিত প্রচেষ্টার ফল, বললেন রোহিত

    মাধ্যম নিউজ ডেস্ক: ৩৯৭ রান তুলেও জয়ের কড়ি জোগাড় করতে গিয়ে অনেক কালঘাম ছুটল ভারতীয় দলের। ওয়াংখেড়ে স্টেডিয়ামে উত্তেজনার পারদ চড়িয়ে যদিও শেষ হাসি হাসল টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে ফাইনালে ‘মেন ইন ব্লু’। স্বাভাবিকভাবেই চওড়া হাসি অধিনায়ক রোহিত শর্মার মুখে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এই মাঠে খেলে বড় হয়েছি। এখানে কখনওই স্বস্তিতে থাকা যায় না। আমরা জানতাম চাপ আসবে। আর তা মোকাবিলার জন্য আমাদের বিশেষ কিছু করতেই হতো। পরিকল্পনা মাফিক আমরা নিজেদের সেরা অস্ত্রগুলিকে সঠিক সময়ে ব্যবহার করেছি। দলের প্রত্যেকেই চেষ্টা করেছে। মহম্মদ শামি অনবদ্য। শ্রেয়সও দুর্দান্ত সেঞ্চুরি হাঁকাল। শুভমান গিল সাহসের সঙ্গে ব্যাট করছে। ও ভালো খেলার ফলে পরের দিকের ব্যাটসম্যানদের কাজটা সহজ হচ্ছে। বিরাট কোহলিকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। ও এরকম একটা ম্যাচে মাইলস্টোন স্পর্শ করল। সব মিলিয়ে আমি খুশি। তবে আমাদের উপর একটা সময় প্রবল চাপ ছিল। সেটা অস্বীকার করার কোনও উপায় নেই। তবে নিজেদের উপর আস্থা ছিল। বাকি ন’টা ম্যাচ আমরা যেভাবে খেলে জিতেছি, সেটা আজও করার চেষ্টা করেছি সকলে। এটা যথেষ্ট স্বস্তির যে, আমাদের পরিকল্পনা সফল হচ্ছে।’

    কী বললেন রোহিত

    গত বিশ্বকাপে সেমি-ফাইনালে নিউজিলান্ডের কাছে হেরে বিদায় নিয়েছিল টিম ইন্ডিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও হারতে হয়েছিল কিউইদের কাছে। তাই একটা আশঙ্কা ছিল ভারতীয় সমর্থকদের মনে। তবে ঘরের মাঠে অপ্রতিরোধ্য টিম ইন্ডিয়াকে থামাতে পারেনি কেন উইলিয়ামসনের দল। তবে তাঁদের চোয়ালচাপা লড়াই প্রশংসীত হয়েছে সব মহলে। রোহিত বলেন, ‘মিচেল(ড্যারিল) এবং উইলিয়ামসন (কেন) দুর্দান্ত ব্যাটিং করেছে। আমরা ওই সময়টা ধৈর্য্য রেখেছি। দর্শকরাও সেই সময়ে কার্যত নিশ্চুপ হয়ে গিয়েছিল। আর এটাই খেলাটার বৈশিষ্ট্য। আমরা জানতাম আমাদেরকে কিছু একটা স্পেশাল পারফরম্যান্স করতেই হবে। আমরা সবকিছু চেষ্টা করি। কিন্তু তাতে লাভ হয়নি। তবে শামি এদিন অনবদ্য পারফরম্যান্স করেছেন বল হাতে।’

    কী বললেন উইলিয়ামসন

    অন্যদিকে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, ‘প্রথমত, ভারতকে অভিনন্দন। তারা পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ ক্রিকেট খেলেছে, এবং সম্ভবত তারা আজ রাতে তাদের সেরা খেলাটি খেলেছে। লড়াই করার জন্য ছেলেদের কৃতিত্ব দেব। সেমিতে হেরে ছিটকে যাওয়াটা হতাশাজনক, কিন্তু গত সাত সপ্তাহ ধরে যে প্রচেষ্টা চলছে তার জন্য অত্যন্ত গর্বিত আমরা। আমাদের দল এই প্রতিযোগিতায় ভাল খেলেছে।’

    শ্রেয়সের প্রশংসা

    ব্যাটারদের প্রশংসা করে রোহিত বলেন, “আমাদের প্রথম ৫-৬ ব্যাটার বেশ ভালো খেলেছে। ফলে বড় রান করেছে ভারতীয় দল। এই টু্র্নামেন্টে আইয়ার (শ্রেয়স) তা খেলেছে তাতে আমি ভীষন খুশি। প্রথমদিকে গিল দারুন ব্যাট করেছে। এদিন স্বাভাবিকভাবেই অনবদ্য ব্যাটিং করেছে কোহলি। সে মাইলফলক স্পর্শ করেছে। সবমিলিয়ে আমাদের ব্যাটিংটা খুব ভালো হয়েছে। ইংল্যান্ডের ম্যাচেও আমরা মাত্র ২৩০ রান করেছিলাম। আমাদের বোলাররা ওই ম্যাচে প্রথম থেকেই উইকেট তুলে নিয়ে আমাদেরকে ম্যাচ জিতিয়েছিল। এদিনও ওরা তাই করেছে। আমি এটা বলব না যে আজ আমাদের চাপ ছিল না। তবে চাপ সামলে ছেলেরা অনবদ্য খেলেছে। আগের নটা ম্যা চে আমরা যা করেছি এই ম্যাচেও এক কাজ করেছি। সৌভাগ্যবশত আজ সবকিছু ঠিকঠাকভাবে হয়েছে।”

  • Pakistan Cricket: অধিনায়কের পদ ছাড়লেন বাবর! টি-টোয়েন্টি, টেস্টে দুই নেতার নাম ঘোষণা পিসিবি-র

    Pakistan Cricket: অধিনায়কের পদ ছাড়লেন বাবর! টি-টোয়েন্টি, টেস্টে দুই নেতার নাম ঘোষণা পিসিবি-র

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়েই নেতৃত্ব ছাড়লেন পাকিস্তানের ক্রিকেট অধিনায়ক বাবর আজম। বাবরের সেই ঘোষণার ৯৩ মিনিট পর সমাজমাধ্যমেই নতুন অধিনায়কদের নাম জানিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। টেস্টে অধিনায়ক করা হল শান মাসুদকে। এক দিনের ক্রিকেটের অধিনায়কের নাম এখনও ঘোষণা করা হয়নি। একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট দলের ডিরেক্টর করা হয়েছে প্রাক্তন পাক অধিনায়ক মহম্মদ হাফিজকে। 

    কী বললেন বাবর

    সমাজমাধ্যমে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন বাবর। তিনি লিখেছিলেন, “তিন ফরম্যাটের ক্রিকেটে পাকিস্তানের নেতৃত্ব ছাড়ছি। এই সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল কিন্তু আমার মনে হয় এটাই সঠিক সময়। নেতৃত্ব ছাড়লেও আমি পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটেই ক্রিকেট খেলব। নতুন অধিনায়ককে সব রকম সাহায্য করব। আমার সব অভিজ্ঞতা ভাগ করে নেব তাঁর সঙ্গে।” বাবরের দেখানো পথেই চলার অঙ্গীকার নিলেন টিমে তাঁর বিপরীত মেরুতে থাকা বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।

    আইসিসি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের কাছে শোচনীয় পরাজয়ের পর পাকিস্তান দলের সার্বিক পরিস্থিতি খারাপ। ভারতের  মাটিতে লজ্জাজনক পরাজয়েরই খেসারত দিলেন বাবর। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দুঃখ ভরা পোস্ট করেছেন তিনি৷

    বাবর আজম লিখেছেন, ‘‘আমার এখনও মনে আছে যখন আমি ২০১৯ সালে পিসিবি থেকে ডাক পেয়েছিলাম,  যে আপনি পাকিস্তান ক্রিকেট দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন। আমি গত ৪ বছরে অনেক উত্থান-পতন দেখেছি। আমার উদ্দেশ্য ছিল সবসময় দলের জন্য আরও ভাল পারফর্ম করা এবং এটিকে আরও উচ্চতায় নিয়ে যাওয়া। ওডিআই ক্রিকেটে এক নম্বর র‍্যাঙ্কিংয়ে পৌঁছানো পুরো দলের একটি দুর্দান্ত প্রচেষ্টা ছিল। এর পিছনে ছিল খেলোয়াড়, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের পুরো পরিশ্রম।’’ 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: বিরাট-মঞ্চে নায়ক শামি! সেঞ্চুরি ম্যাচে, রেকর্ডের বন্যা বাংলার পেসারের

    ICC World Cup 2023: বিরাট-মঞ্চে নায়ক শামি! সেঞ্চুরি ম্যাচে, রেকর্ডের বন্যা বাংলার পেসারের

    মাধ্যম নিউজ ডেস্ক: মঞ্চটা ছিল বিরাট কোহলির। হঠাতই স্পট-লাইট ঘুরে গেল মহম্মদ শামির দিকে। এদিনও বিরাট, শ্রেয়সকে টপকে তিনিই ম্যাচের সেরা হলেন। বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে ৪৮ বছরের পুরনো রেকর্ড এক লহমায় ভেঙে দিলেন বাংলার তারকা পেসার। ৯.৫ ওভার বল করে ৫৭ রানের বিনিময়ে ৭টি উইকেট দখল করেন। আর কোনও ভারতীয় বোলার কখনও একটি ওয়ান ডে ম্যাচে ৭টি উইকেট নিতে পারেননি। সুতরাং, ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে ভারতের হয়ে সর্বকালের সেরা বোলিং পারফর্ম্যান্স মেলে ধরলেন শামি। শুধু দেশের ক্রিকেট ভক্তরা নন, অভিনন্দন বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

    শামির একাধিক নজির

    দেশের হয়ে এদিন ছিল শামির ১০০তম এক দিনের ম্যাচ। এদিনই একাধিক নজির গড়লেন বাংলার জোরে বোলার। ৫০ ওভারের ক্রিকেটে জীবনের সেরা বোলিংও করলেন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে। নিজের দক্ষতায় স্মরণীয় করে রাখলেন শততম এক দিনের ম্যাচ। ভারতের প্রথম বোলার হিসাবে এক দিনের বিশ্বকাপে ৫০টি উইকেট নেওয়ার নজির গড়লেন শামি। কেন উইলিয়ামসনকে আউট করে বিশ্বকাপে ৫০ উইকেট পূর্ণ করলেন তিনি। এই মাইলফলক স্পর্শ করতে ১৭টি ম্যাচ লাগল শামির। এটিও একটি নজির। বিশ্বকাপের ৪৮ বছরের ইতিহাসে ৫০ উইকেট নেওয়ার ক্ষেত্রে শামিই দ্রুততম। এর আগে রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের দখলে। তিনি ১৯টি ম্যাচে ৫০ উইকেট নিয়েছিলেন। 

    এ বার বিশ্বকাপে ছ’টি ম্যাচ খেলে তিনটিতেই ৫ উইকেট নিলেন তিনি। এই নিয়ে বিশ্বকাপে চতুর্থ বার ৫ উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি। যা বিশ্বে আর কোনও বোলারের নেই। জাহির খান এবং জাভাগল শ্রীনাথকে টপকে বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেট উইকেট সংগ্রাহক হয়েছেন শামি। তাঁদের ৪৪টি করে উইকেট রয়েছে বিশ্বকাপে। সেমিফাইনালের পর বিশ্বকাপে শামির উইকেট সংখ্যা হল ৫৪। 

    আরও পড়ুন: শামির সাত উইকেট, কোহলি-শ্রেয়সের শতরান! ১২ বছর পর বিশ্বকাপ ফাইনালে ভারত

    কী বললেন শামি

    এদিন খেলা শেষ শামি বলেন, “আমি এই বিশ্বকাপে সুযোগের অপেক্ষায় ছিলাম। শুরুতে যখন বসেছিলাম, সেইসময় খারাপ লাগত। মনে মনে ভেবেছি সুযোগ এলে জান লড়িয়ে দেব। ঠিক তাই হয়েছে। আমি সবসময় বলি বোলিংয়ে সময়জ্ঞানটাই বড় কথা। যতই বলের কারিকুরি করো না কেন, সময়টাই বড় কথা। ওর ফাঁদে পড়েই আউট হয়ে যায় ব্যাটাররা।” দলের জয়ে নিজের অবদান রাখতে পেরে শামি বলেন, “কেন উইলিয়ামসনের ক্যাচ মিস করে এতটা খারাপ লাগছিল যে রোহিত ভাইকে বলেছিলাম বলে কিছু একটা করব। অধিনায়ক ভরসা রাখায় আমার কাজ সহজ হয়ে গিয়েছে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share