Author: শুভ্র চট্টোপাধ্যায়

  • Mohammed Shami: ‘তুমি আমার সব থেকে বেশি কাছের’! অসুস্থ মাকে নিয়ে আবেগঘন বার্তা শামির

    Mohammed Shami: ‘তুমি আমার সব থেকে বেশি কাছের’! অসুস্থ মাকে নিয়ে আবেগঘন বার্তা শামির

    মাধ্যম নিউজ ডেস্ক: নিজের সোশ্যাল মিডিয়ায় মাকে নিয়ে ছোট্ট আবেগঘন বার্তা পোস্ট করলেন ভারতের তারকা পেসার মহম্মদ শামি। বিশ্বকাপ ফাইনালের রাতে উদ্বেগ এবং জ্বরে অসুস্থ হয়ে পড়েন ভারতের তারকা বোলারের মা। এখন অবশ্য তিনি স্থিতিশীল। নিজের সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে নিজের ছবি পোস্ট করে শামি লেখেন, ‘তুমি আমার কাছে অত্যন্ত প্রিয় মা। আশা করি তুমি দ্রুতই সুস্থ হয়ে উঠবে।’ 

    মা-কে আবেগ-ঘন বার্তা

    বিশ্বকাপে আগুন ঝরিয়েছেন মহম্মদ শামি। প্রতিযোগিতার সর্বাধিক উইকেটের মালিক তিনি। রবিবার, ১৯ নভেম্বর যখন ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) হয়ে বিশ্বকাপ জয়ের আশায় আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বল করছেন মহম্মদ শামি (Mohammed Shami), ঠিক তখনই অসুস্থ হয়ে পড়েন তাঁর মা। হঠাৎই শরীর অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁর মাকে। প্রাথমিক চিকিৎসার পর শামির মাকে আরও উন্নত মানের চিকিৎসার জন্য ভাল হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং তাঁর পরিস্থিতির উন্নতিও হয়। 

    ব্যাক্তিগত সমস্যা

    বুধবার, ২২ নভেম্বর  ইনস্টাগ্রামে একটি ছবি দিয়েছেন শামি। সেখানে দেখা যাচ্ছে, ছেলের বুকে মাথা রেখে দাঁড়িয়ে রয়েছেন শামির মা অঞ্জুম। সেই ছবি দিয়ে শামি লিখেছেন, ‘‘তুমি আমার সব থেকে বেশি কাছের। আশা করছি খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে উঠবে।’’ ‘বিচ্ছিন্না’ স্ত্রী হাসিন জাহানের সঙ্গে শামির সম্পর্কের তিক্ততা অবশ্য বেড়েই চলেছে। বিশ্বকাপ চলাকালীন শামির সম্পর্কে মুখ খুলেছিলেন হাসিন। বিশ্বকাপের পর এক সাক্ষাৎকারে হাসিনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কথা উঠতেই গর্জে উঠেছেন শামি। হাসিনের সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চলছে শামির। সেই ঘটনা তাঁর জীবনে যে বড় ছাপ ফেলে গিয়েছে, সেটাও জানালেন ভারতীয় পেসার।

    আরও পড়ুন: ‘‘আমাদের সাফল্য ওদের সহ্য হয় না’’, পাকিস্তানকে তোপ মহম্মদ শামির

    শামি বলেন, “কেউ যদি সত্যি কথা না বলে, তাহলে সে পালাবে। চোখে চোখ রেখে কথা বলতে পারবে না। আমি জানি সত্যিটা এক দিন ঠিক সামনে আসবে। যখন যেখানে যেতে বলা হয়েছে আমি গিয়েছি। ৪-৬ দিন একটু মানসিক সমস্যা হয়েছিল। কিন্তু পরিবার আমার পাশে ছিল। তখন নিজেকে বোঝালাম যে, আমার নতুন করে শুরু করা উচিত। আমি তো আর কাউকে খুন করিনি যে পালিয়ে যাব। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, সেটাও সত্যি নয়। তাহলে আমি কেন থেমে থাকব।”

    চোট-প্রসঙ্গ

    সম্প্রতি এক সাক্ষাৎকারে শামি ২০১৫ সালের বিশ্বকাপের সময় চোট নিয়ে নিজের সংগ্রামের কথা তুলে ধরেন শামি। সম্প্রতি এক সাক্ষাৎকারে শামি বলেন, ‘২০১৫ বিশ্বকাপের আগে আমার হাঁটু ফুলে ছিল। অন্য কেউ হলে ওই ব্যথা নিয়ে খেলত না হয়তো। তবে আমার ব্যথা সহ্য করার ক্ষমতা রয়েছে। আমায় দুইটি বিকল্প দেওয়া হয়েছিল, হয় তখনই আমায় অস্ত্রোপ্রচার করাতে হত নয়তো টুর্নামেন্ট খেলার পর। ম্যাচের পর প্রতিদিন গোটা দল হোটেলে ফিরলেও, আমি যেতাম হাসপাতালে, ইঞ্জেকশন নিতে। দেশের জন্য খেলার সময় বাকি সবকিছু তুচ্ছ হয়ে যায়।’

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rohit Sharma: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট আর নয়! বিসিসিআই-এর সঙ্গে আলোচনায় রোহিত

    Rohit Sharma: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট আর নয়! বিসিসিআই-এর সঙ্গে আলোচনায় রোহিত

    মাধ্যম নিউজ ডেস্ক: অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এবং প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গে পরবর্তী চার বছরের পরিকল্পনা নিয়ে আলোচনায় বসবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। সেই বৈঠকে সাদা বলের ক্রিকেটে রোহিত নিজের ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন সেটাই জানতে চাওয়া হতে পারে। একই সঙ্গে আগামী দিনে রোহিতের পরবর্তী অধিনায়ক হিসেবেও কথা হতে পারে। 

    আগামীর অধিনায়ক

    বিসিসিআই-এর কাছে এখন একটি বড় চ্যালেঞ্জ হল দীর্ঘমেয়াদী অধিনায়ক তৈরি করা। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের সময়ে রোহিতের বয়স প্রায় ৪০ হবে। পরবর্তী বড় ওডিআই টুর্নামেন্টটি হবে ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, যা পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা। বাকি আগামী এক বছরে ভারতের মাত্র ছ’টি ওয়ানডে খেলার কথা রয়েছে। পরবর্তী বিশ্বকাপের কথা মাথায় রাখলে আগামীর নেতা বাছতেই হবে। হার্দিক পান্ডিয়া চোট প্রবণ তাই বিকল্প খুঁজতে চাইছে বিসিসিআই। রোহিতকে ২০২৫ সাল পর্যন্ত টেস্টে অধিনায়ক রেখে দেওয়া হবেই। বিসিসিআই-এর এক কর্তা বলেন, “রোহিতকে টেস্টে ব্যবহার করা হবে। ২০২৫ পর্যন্ত টেস্টে লাগবে রোহিতকে। এই সময়ের মধ্যে নতুন অধিনায়ককে তৈরি করা হবে। আর এক দিনের ক্রিকেটের জন্য নতুন অধিনায়ক খুঁজতে হবে।

    টি-টোয়েন্টিতে রোহিত

    বিসিসিআই (BCCI) সূত্রে খবর বিশ্বকাপ শুরুর আগেই ‘হিটম্যান’ নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ভবিষ্যত নিয়ে বোর্ডের সঙ্গে যাবতীয় আলোচনা সেরে ফেলেছেন। সূত্রের মতে, রোহিত (Rohit Sharma) ইতিমধ্যেই নির্বাচকদের জানিয়ে দিয়েছেন যে, টি-টোয়েন্টিতে তাঁকে বিবেচনা না করার জন্য, তাঁর কোনও সমস্যা নেই। আর নির্বাচকেরাও টি-টোয়েন্টিতে তরুণদের সুযোগ দিতে আগ্রহী। বোর্ডের ওই কর্তা বলেন, “গত এক বছর ধরে তরুণদের টি-টোয়েন্টিতে খেলানো হচ্ছে। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তরুণদের সেখানে খেলার সম্ভাবনা বেশি।” নির্বাচন কমিটি খুব স্পষ্ট যে, তারা এমন খেলোয়াড়দের তৈরি করতে চায়, যাদের দীর্ঘ সময়ের জন্য একসঙ্গে খেলানো যাবে। শ্রেয়স আইয়ার টেস্ট দলে ফিরেছেন। এবং শুভমান গিল ওপেন করছেন। তিনে রাহানের জন্য সুযোগ কম। কেএল রাহুলকেও টেস্ট ম্যাচের জন্য বিবেচনা করা যেতে পারে, কারণ তিনি ব্যাকআপ উইকেটকিপিং বিকল্প হতে পারেন।

    আরও পড়ুন: ‘‘আমাদের সাফল্য ওদের সহ্য হয় না’’, পাকিস্তানকে তোপ মহম্মদ শামির

    একদিনের ফরম্যাটে রোহিত

    বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে ঠাসা কর্মসূচির জন্য তিন ফরম্যাটে ক্রিকেট দীর্ঘদিন ধরে চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব। তবে, যেহেতু ২০২৪ এ টি-টোয়েন্টি বিশ্বকাপ, আর রোহিত বা কোহলি দুজনেই দুরন্ত ফর্মে রয়েছেন, তাই এখনই চূড়ান্ত কিছু ভাবা হচ্ছে না। তবে পুরোটাই রোহিতদের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে, বলেই মত বোর্ডের ওই কর্তার। রোহিত তাঁর ওয়ানডে ক্যারিয়ার নিয়ে কী সিদ্ধান্ত নেবেন, সেটা নিয়েও জল্পনা রয়েছে। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Sri Lanka Cricket: নির্বাসিত বোর্ড! শ্রীলঙ্কার বদলে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট 

    Sri Lanka Cricket: নির্বাসিত বোর্ড! শ্রীলঙ্কার বদলে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট 

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপে বাজে পারফরম্যান্স-সহ একাধিক অভিযোগে গোটা শ্রীলঙ্কা  (Sri Lankan Cricket) বোর্ডকে ভেঙে দিয়েছে সেই দেশের সরকার। যদিও দেশের আদালত বিষয়টিতে পরবর্তীতে হস্তক্ষেপ করেছে। তবুও ক্রিকেট বোর্ডের স্বাধীনতায় হস্তক্ষেপ করার কারণে শ্রীলঙ্কা বোর্ডের আইসিসির সদস্যপদ আপাতত বাতিল করা হয়েছে। তাই শ্রীলঙ্কা থেকে সরানো হল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আসর। সেটি দক্ষিণ আফ্রিকায় করা হবে। তবে নির্বাসনের সময়, শ্রীলঙ্কার ক্রিকেট দল বা ক্রিকেটারদের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে জল্পনা ছিল। সেই জল্পনার অবসান ঘটিয়ে আইসিসি জানিয়েছে নির্বাসন থাকলেও শ্রীলঙ্কা ক্রিকেট দল খেলতে পারবে।

    অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আসর

    সোমবার, ২০ নভেম্বর আইসিসির তরফে আয়োজিত এক বৈঠকে শ্রীলঙ্কা ক্রিকেটকে ঘিরে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। শ্রীলঙ্কান দলের বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্সের পর সেই দেশের সরকার ক্রিকেট বোর্ডের কার্যকলাপে হস্তক্ষেপ করার ফলেই আইসিসি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে নির্বাসিত করে। আগামী বছর ২০২৪ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আসর বসার কথার ছিল দ্বীপরাষ্ট্রে। কিন্তু নির্বাসনের ফলে এই টুর্নামেন্টটি আর শ্রীলঙ্কায় আয়োজিত হবে না। পরিবর্তে সেটি দক্ষিণ আফ্রিকায় সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। 

    আরও পড়ুন: ছিলেন অধিনায়ক, এ বার কেকেআর-এর মেন্টর গম্ভীর! উচ্ছ্বসিত নাইট অধিপতি শাহরুখ

    আইসিসি-র বৈঠকে আরও নানা সিদ্ধান্ত

    এদিন আইসিসির বৈঠকে শ্রীলঙ্কান ক্রিকেটের প্রতিনিধিদের দিকটা শোনার পর সিদ্ধান্ত নেওয়া হয় যে শ্রীলঙ্কান দলগুলি আন্তর্জাতিক মঞ্চে দ্বিপাক্ষিক সিরিজ খেলার পাশাপাশি আইসিসির বিভিন্ন টুর্নামেন্টেও অংশগ্রহণ করতে পারবে। এদিন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের উপর ঠিক কি কি শর্তে নিষেধাজ্ঞা চাপানো হয়েছে তা স্পষ্ট করেছে আইসিসি। একইসঙ্গে এদিন বৈঠকে আইসিসির সিইওর তরফে এক পরিকল্পনা পেশ করা হয়েছে যেখানে ম্যাচে মহিলা অফিসিয়াল নিয়োগ করার পদ্ধতিকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও পুরুষ ও মহিলা ক্রিকেট ম্যাচে দায়িত্বে থাকা আম্পায়ারদের সমান বেতন দেওয়ার পাশাপাশি ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপের প্রতিটি সিরিজে অন্তত একটি নিরপেক্ষ আম্পায়ার নিয়োগ করার বিষয়েও আলোচনা করা হয়েছে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lionel Messi: মাঠ ছাড়লেন মেসি! আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচে রণক্ষেত্র মারাকানা

    Lionel Messi: মাঠ ছাড়লেন মেসি! আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচে রণক্ষেত্র মারাকানা

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে ২০২৬ সালের বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ ছিল ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে (Brazil vs Argentina)। কিন্তু খেলা শুরুর আগেই ঝামেলায় জড়িয়ে পড়েন দুই দলের সমর্থকেরা। এর পরেই সতীর্থদের নিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান মেসি (Lionel Messi)। ফলে ৩০ মিনিটের জন্য স্থগিত হয়ে যায় ম্যাচ। পুলিশ এবং সমর্থকদের সঙ্গে দফায় দফায় মারামারি, গ্যালারিতে হাতাহাতি দেখে বিস্মিত হয়ে যান ফুটবলাররা। 

    দু’পক্ষের সমর্থকদের মধ্যে মারামারি

    বুধবার ভারতীয় সময় ভোর ৬টা নাগাদ বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে ব্রাজিলের রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা (Brazil vs Argentina)। ম্যাচকে ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। প্রথা মাফিক দুই দেশের ফুটবলাররা জাতীয় সংগীতের জন্য মাঠে সার দিয়ে দাঁড়িয়েছিলেন। তখনই গ্যালারিতে দু’পক্ষের সমর্থকদের মধ্যে তুমুল তর্কাতর্কি বাধে। যা মুহুর্তের মধ্যে হাতাহাতিতে গড়ায়। সেখানে আর্জেন্টিনার সমর্থকদের বেধড়ক মারধর করতে দেখা গিয়েছে পুলিশকে।

    দৃশ্যটি চোখে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন  লিওনেল মেসি। যোগ্যতা অর্জনের ম্যাচ খেলবেন না বলে মাঠ থেকে বেরিয়েন যান তিনি। তাঁকে অনুসরণ করেন অন্য খেলোয়াড়রাও। মাঠ ছাড়ার আগে অবশ্য কর্ম-কর্তাদের সঙ্গে কথা বলেন মেসি। এরপরই ‘আমরা খেলছি না, আমরা বেড়িয়ে যাচ্ছি,’ একথা বলতে শোনা যায় তাঁকে।

    ম্যাচ আপডেট

    ব্রাজিল-আর্জেন্টিনার (Brazil vs Argentina) খেলা মানেই উত্তেজনার পারদ চড়বে। বছর দুই আগে ব্রাজিলে খেলতে গিয়ে না খেলেই ফিরে এসেছিল আর্জেন্টিনা। সেবার সাও পাওলোতে ম্যাচ শুরুর কয়ের মিনিট পরেই ব্রাজিলের হেলথ এজেন্সির কর্মকর্তারা মাঠে ঢুকে খেলা পণ্ড করেন। এদিন অবশ্য কর্মকর্তাদের মধ্যস্থতায় মাঠে নামেন মেসিরা (Lionel Messi)। প্রায় আধ ঘণ্টা পর সাড়ে ৬টা নাগাদ খেলা শুরু হয়। এদিন খেলায় ঘরের মাঠে হারতে হয় ব্রাজিলকে। আর্জেন্টিনার হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন  নিকোলাস ওটামেন্ডি। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • FIFA World Cup 2026: কাতারের বিরুদ্ধে নিখুঁত ফুটবল খেলবে ভারত, কুয়েতকে হারিয়ে আত্মবিশ্বাসী স্টিম্যাচ

    FIFA World Cup 2026: কাতারের বিরুদ্ধে নিখুঁত ফুটবল খেলবে ভারত, কুয়েতকে হারিয়ে আত্মবিশ্বাসী স্টিম্যাচ

    মাধ্যম নিউজ ডেস্ক: রোহিতদের পর এবার সুনীলদের প্রেরণা জোগানোর পালা। সদ্য শেষ হওয়া ক্রিকেট বিশ্বকাপের শেষ লগ্নে এসে আশাহত হয়েছেন রোহিতরা। মন ভেঙেছে ১৪০ কোটির। ক্রিকেট বিশ্বে ভারত দাপট দেখালেও বিশ্ব ফুটবলে ভারত বেশ কিছুটা পিছিয়ে। তবে আশায় বুক বাঁধতে দোষ নেই। ভালো ছন্দে রয়েছে ভারতীয় ফুটবলাররা। একের পর এক ম্যাচে ভালো পারফর্ম করে চলেছে। ইগর স্টিম্যাচের কোচিংয়ে দল নতুন রূপ পেয়েছে।

    সতর্ক স্টিম্যাচ

    ভারতীয় ফুটবল তাঁর কোচিংয়ে বিশ্বকাপের বাছাই পর্বে বিদেশের মাটিতে পেয়েছে ভালো ফল। চার বছর আগে, বিদেশের মাটিতে এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের পর, গত সপ্তাহে কুয়েতের বিরুদ্ধে জয় মনবল বাড়িয়ে দিয়েছে ভারতীয় ফুটবল দলের। আগামীকাল ভারত মুখোমুখি হতে চলেছে কাতারের। ম্যাচের আগে কোচ স্টিম্যাচ জানান, কাতারের বিরুদ্ধে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। রক্ষণ ভাগকে ঠিকঠাক থাকতে হবে এবং মনোযোগ দিয়ে খেলতে হবে। ২১ নভেম্বর, মঙ্গলবার স্টিম্যাচ বাহিনী মুখোমুখি হবে এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের। স্টিম্যাচ জানান, ‘কাতার খুবই ভালো টিম। ওরা অত্যন্ত শক্তিশালী। ওরা আফগানিস্তানের বিরুদ্ধে আরো ৮ গোল করতে পারত। আমি জানি ম্যাচটা অত্যন্ত কঠিন হবে আমাদের জন্য, তবুও আমাদের খেলতে হবে। আমাদের রক্ষণ ভাগকে ঠিকঠাক খেলতে হবে এবং ম্যাচের উপর মনোযোগ দিতে হবে। আমরা জানি আমাদের কি করতে হবে।’

    আরও পড়ুন: বিহ্বল শামিকে জড়িয়ে ধরলেন মোদি! প্রধানমন্ত্রী প্রেরণা জুগিয়েছেন বললেন জাদেজা

    প্রসঙ্গ কুয়েত-ম্যাচ

    গত সপ্তাহে ১-০ গোলে কুয়েত সিটিরর বিরুদ্ধে জয় এসেছিল ভারতের। সেই জয় প্রসঙ্গে ভারতের কোচ বলেন, ‘বিদেশের মাটিতে কুয়েতের বিরুদ্ধে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। সেই ম্যাচ জিততে পেরে আমরা খুবই খুশি হয়েছি। কুয়েতও একটি শক্তিশালী দল। তবে, সেদিন আমাদের ছেলেদের মধ্যে যে আত্মবিশ্বাস, যে মাইন্ডসেট ছিল, আমি আশাবাদী ছিলাম জয় আমাদেরই হবে। তবে কিছু ক্ষেত্রে আমি চিন্তিত ছিলাম যেমন বল পাস করা, বল নিয়ন্ত্রণ করা, কারণ আমাদের তিনজন গুরুত্বপূর্ণ ফুটবলার নেই এই মুহূর্তে।’

    ভারতের পরবর্তী ম্যাচের সূচি

    ১) ভারত বনাম কাতার: ২১ নভেম্বর, সন্ধ্যা ৭ টা, ভুবনেশ্বর। 
    ২) আফগানিস্তান বনাম ভারত: ২০২৪ সালের ২১ মার্চ। 
    ৩) ভারত বনাম আফগানিস্তান: ২০২৪ সালের ২৬ মার্চ। 
    ৪) ভারত বনাম কুয়েত: ২০২৪ সালের ৬ জুন। 
    ৫) কাতার বনাম ভারত: ২০২৪ সালের ১১ জুন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: বিহ্বল শামিকে জড়িয়ে ধরলেন মোদি! প্রধানমন্ত্রী প্রেরণা জুগিয়েছেন বললেন জাদেজা

    ICC World Cup 2023: বিহ্বল শামিকে জড়িয়ে ধরলেন মোদি! প্রধানমন্ত্রী প্রেরণা জুগিয়েছেন বললেন জাদেজা

    মাধ্যম নিউজ ডেস্ক: ১২ বছর পর বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল রোহিত শর্মা-বিরাট কোহলিদের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল হারতেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন সিরাজ, রাহুল। চোখ মুছতে মুছতে মাঠ ছাড়লেন রোহিত। থমথমে কোহলি। ড্রেসিংরুমে চোখ ভিজে আসে সকলের। সেই সময় গোটা দলের মনোবল বাড়াতে ভারতীয় দলের ড্রেসিংরুমে চলে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

    রোহিতদের প্রেরণা দিতে মোদি

    সবকিছু….সবকিছুই উজাড় করে দিয়েছিলেন তাঁরা। টানা ১০টি ম্যাচে জিতেছিলেন। কিন্তু ফাইনালে হেরে গিয়ে বিশ্বকাপ ট্রফিটা হাতে আসেনি। তারপর যে রোহিত শর্মা, বিরাট কোহলিদের কতটা কষ্ট হতে পারে; তা হয়ত নিজেদের দেখেই বুঝতে পারবেন ভারতবাসী। বাইরে থেকে সমর্থন করেই মন খারাপ হয়ে গিয়েছে। কিন্তু ওই ১৫-২০ জন তো জানপ্রাণ লড়িয়ে দিয়েছিলেন। আর তাঁদের পাশে দাঁড়াতেই ভারতের ড্রেসিংরুমে যান প্রধানমন্ত্রী। দেখা করেন রোহিতদের সঙ্গে। 

    আবেগাপ্লুত জাদেজা-শামি

    সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ মোদির সঙ্গে ছবি পোস্ট করে জাদেজা লেখেন, ‘আমাদের একটা দুর্দান্ত টুর্নামেন্ট কেটেছে। কিন্তু গতকাল একধাপ দূরে থেমে গিয়েছি আমরা। আমাদের সকলের হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছে। কিন্তু দেশবাসীর সমর্থন আমাদের স্বস্তি দিয়েছেন। গতকাল ড্রেসিংরুমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে এসেছিলেন, সেটা অত্যন্ত স্পেশাল এবং অত্যন্ত অনুপ্রেরণাদায়ক ছিল।’ 

    ম্যাচের শেষে ড্রেসিংরুমে কান্নায় ভেঙে পড়া তারকা পেসারকে সান্ত্বনা দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এরপর শামি লেখেন, ‘দুর্ভাগ্যজনকভাবে গতকালের দিনটা আমাদের ছিল না। আমাদের দল এবং আমায় পুরো টুর্নামেন্টে সমর্থন করে যাওয়ার জন্য সব ভারতীয়কে আমি ধন্যবাদ জানাতে চাই। আমাদের ড্রেসিংরুমে এসে আমাদের মনোবল বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কৃতজ্ঞ। আমরা আবার ফিরে আসব।’ 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Virat Kohli: ইতিহাসের পুনরাবৃত্তি! সচিনের মতোই সোনার ব্যাটই সান্ত্বনা কোহলির

    Virat Kohli: ইতিহাসের পুনরাবৃত্তি! সচিনের মতোই সোনার ব্যাটই সান্ত্বনা কোহলির

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপ ফাইনালের আগে নিজের জার্সি উপহার দিয়েছিলেন বিরাটকে। ম্যাচের শেষে টুর্নামেন্টের সেরা প্লেয়ারের সম্মানও কোহলির হাতে তুলে দিলেন সচিন। ভাগ্যের নিঠুর পরিহাস। হতাশাও মিলিয়ে দিল সচিন-কোহলিকে। ২০০৩ সালে এভাবেই রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার কাছে হার মেনেছিল সৌরভের ভারত। থমথমে মুখ নিয়ে সেরার পুরস্কার গ্রহণ করেছিলেন মাস্টার-ব্লাস্টার। এবার সেভাবেই নিশ্চুপ কোহলি। নেই সেই আস্ফালন। ছটফটে, চনমনে কোহলি যেন ক্লান্ত, নিস্তেজ। সেরার পুরস্কার নিয়ে দ্রুত মাঠ ছাড়তে চাইছিলেন কিং কোহলি। ক্রিকেটের ঈশ্বরও হয়তো অনুভব করছিলেন সেই যন্ত্রণা।

    গোল্ডেন ব্যাট কোহলির

    বিশ্বকাপে সব থেকে বেশি রান করে গোল্ডেন ব্যাট পেলেন কোহলি।  ২০২৩-এর সর্বোচ্চ রান সংগ্রহকারী বিরাট। ১১ ম্যাচে কোহলির ব্যক্তিগত সংগ্রহ ৭৬৫ রান। তিনি ৩টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরি করেন। মারেন ৬৮টি ও ৯টি ছক্কা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৭ রানের আগ্রাসী ইনিংস খেলার পরে ২০২৩ বিশ্বকাপের ১১টি ম্যাচে রোহিত শর্মার ব্যক্তিগত সংগ্রহ দাঁড়ায় ৫৯৭ রান। তিনি ১টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরি করেন। ভারত অধিনায়ক এবারের বিশ্বকাপে সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে। মারেন ৬৬টি চার ও ৩১টি ছক্কা। ১০ ম্যাচে ৫৯৪ রান সংগ্রহ করে কুইন্টন ডি’কক ২০২৩ বিশ্বকাপে সব থেকে বেশি রান সংগ্রহ করা ব্যাটারদের তালিকায় তিন নম্বরে রয়েছেন। প্রোটিয়া তারকা এবারের বিশ্বকাপে ৪টি সেঞ্চুরি করেন। মারেন ৫৭টি চার ও ২১টি ছক্কা।

    আরও পড়ুন: “দলের জন্য গর্বিত, কোনও অজুহাত নয় আজ আমরা ব্যার্থ”! বললেন রোহিত

    সর্বোচ্চ উইকেট শিকারী শামি

    ২০২৩ বিশ্বকাপে সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় ভারতের আরও দুজন রয়েছেন। সাত নম্বরে আছেন শ্রেয়স আইয়ার। তিনি ১১টি ম্যাচে ৫৩০ রান করেন। শ্রেয়স ২টি সেঞ্চুরি ৩টি হাফ-সেঞ্চুরি করেন। মারেন ৩৭টি চার ও ২৪টি ছক্কা। লোকেশ রাহুল এবারের বিশ্বকাপে সব থেকে বেশি রান করা ব্যাটারদের তালিকায় ৮ নম্বরে থাকেন। তিনি ১১ ম্যাচের ১০টি ইনিংসে সাকুল্যে ৪৫২ রান সংগ্রহ করেন। সেঞ্চুরি করেন ১টি এবং হাফ-সেঞ্চুরি করেন ২টি। তিনি ৩৮টি চার ও ৯টি ছক্কা মারেন। অন্যদিকে ২৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হলে‌ন মহম্মদ শামি। সাত ম্যাচ খেলে ২৪টি উইকেট পেয়েছেন। এরমধ্যে আছে ৭ উইকেট ‌নেওয়ার নজিরও।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: “দলের জন্য গর্বিত, কোনও অজুহাত নয় আজ আমরা ব্যার্থ”! বললেন রোহিত

    ICC World Cup 2023: “দলের জন্য গর্বিত, কোনও অজুহাত নয় আজ আমরা ব্যার্থ”! বললেন রোহিত

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনি ছিলেন স্বপ্নের সওদাগর। তাঁর নিঃস্বার্থ ব্য়াটিং ও অসাধারণ অধিনায়কত্ব নিয়ে আজ কোনও প্রশ্ন উঠবে না। তিনি রোহিত শর্মা, গোটা টুর্নামেন্টে তাঁর দল দুরন্ত। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) মতোই ১৪০ কোটি ভারতবাসীও  রোহিতদের পাশ রয়েছে। কোনও রাগ নেই, ক্ষোভ নেই, তবে হতাশ আসমুদ্র হিমাচল। বিষণ্ণ, বিহ্বল কাশ্মীর থেকে কন্যাকুমারী। মানতে পারছিলেন না রোহিত (Rohit Sharma) নিজেও। কোনও রকমে প্রতিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে হাত মেলালেন। চোখের জল বাঁধ মানছিল না। দ্রুত মাঠ ছাড়ার চেষ্টা করছিলেন। বুক ভাঙা হৃদয়ে জানালেন বিশ্বকাপ (ICC World Cup 2023) না জিততে পারলেও, এই দলটির জন্য় তিনি গর্বিত।

    দিনটা আমাদের ছিল না

    এতটা হতাশ মুখ আগে কখনও দেখা যায়নি রোহিতকে। তবে এদিন ম্যাচের পর কোনও অজুহাত দিতে রাজি হলেন না অধিনায়ক। স্পষ্ট জানিয়ে দিলেন, দলকে নিয়ে গর্বিত। রোহিত বলেন, “আমরা জানি যে ভাল খেলতে পারিনি। কিন্তু প্রথম ম্যাচ থেকে যে ভাবে খেলেছি তার জন্যে গর্বিত। আজ দিনটা আমাদের ছিল না। আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি। কিন্তু যা চেয়েছিলাম তা হয়নি।” এদিন ম্যাচ শেষে দলের পাশে থেকে ভারতীয় ক্রিকেটারদের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

    একটা লম্বা জুটি দরকার ছিল, বলেও জানালেন রোহিত। তাঁর কথায়,“২০-৩০ রান আরও করলে হয়তো ম্যাচের ফল অন্য রকম হত। ২৫-৩০ ওভার নাগাদ যখন কোহলি-রাহুল ব্যাট করছিল তখন ভেবেছিলাম লম্বা জুটি তৈরি হতে চলেছে। ওদের বলেছিলাম যত দূর সম্ভব ব্যাটিং চালিয়ে যেতে। সেই মুহূর্তে ২৭৫-২৮০ রান উঠে যাবে ভেবেছিলাম। তার পরে একের পর এক উইকেট হারাতে থাকি। লম্বা জুটি হচ্ছিল না। অস্ট্রেলিয়া ঠিক সেটাই করল। ওরা লম্বা জুটি তৈরি করে ম্যাচটা জিতে নিল।”রোহিত বলেছেন, “আমরা চেয়েছিলাম ওদের উইকেটগুলো যত দ্রুত সম্ভব তুলে ফেলতে। শুরুতে সেটা পেরেওছিলাম। কিন্তু পরের দিকে সেটা সম্ভব হয়নি। ট্রেভিস হেড এবং মার্নাস লাবুশেনকে অনেক শুভেচ্ছা। ওদের লম্বা জুটি আমাদের ম্যাচ থেকেই ছিটকে দিল। আবারও বলছি, যতটা পেরেছি করেছি। তবে আমার মনে হয়, ফ্লাডলাইডের আলোয় ব্যাট করা অনেক সহজ হয়ে গিয়েছিল।”

    আরও পড়ুন: স্বপ্নভঙ্গ, অসহায় আত্মসমর্পণ! ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবার বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

    পিচ নিয়ে কোনও কথা নয়

    চলতি প্রতিযোগিতায় টানা ১০টি ম্যাচ জিতে ফাইনালে পা রেখেছিল ভারতীয় দল।  ১১ ইনিংসে রোহিতও করেছেন ৫৯৭ রান। কিন্তু এদিন যেন সব হিসেব ওলটা পালোট হয়ে গেল। পিচ নিয়েও কোনও অজুহাত দিতে চাননি রোহিত। বলেছেন, “আমরা পরে বুঝতে পেরেছিলাম আলোর নীচে ব্যাট করা সহজ হবে। চাই না এটা নিয়ে কোনও অজুহাত দিতে। আমরাই আগে ব্যাট করে বেশি রান করতে পারিনি। পেসারেরা তিনটে উইকেট নিয়ে আমাদের সুবিধা করে দিয়েছিল। কিন্তু ওই হেড-লাবুশেনের জুটিই আমাদের শেষ করে দিল।”

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: স্বপ্নভঙ্গ, অসহায় আত্মসমর্পণ! ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবার বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

    ICC World Cup 2023: স্বপ্নভঙ্গ, অসহায় আত্মসমর্পণ! ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবার বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষবেলায় স্বপ্নভঙ্গ! ফের একবার ফিরে এল ২০০৩-এর রাত। ২০ বছর আগের প্রতিশোধ নিতে পারলেন না রোহিতরা। ১২ বছর পর ফের বিশ্বকাপ স্পর্শ করা হল না কোহলির। টানা ১০ ম্যাচ জিতেও ১০ বছর ধরে আসিসি ট্রফি না পাওয়ার খরা কাটাতে পারলেন না শামি। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে ৬ উইকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গেল ভারত। এ বারের বিশ্বকাপে একটি মাত্র ম্যাচ হারল টিম ইন্ডিয়া। আর সেটা ফাইনাল ম্যাচ। প্রথমে ব্যাট করে ২৪০ রান করেছিল ভারত। একা হাতে দলকে সেই বৈতরণী পার করে দিলেন ট্র্যাভিস হেড। হয়তো বিরাটের ৫০টি শতরানের থেকেও বড় এই শতরান। যা দেশকে কাপ এনে দিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সেরা, চলতি বিশ্বকাপের সেমিফাইনালে সেরা, ফাইনালেও অনবদ্য। হেডের কাছেই হার মানল ১৪০ কোটির বিরাট-আবেগ।

    দুরন্ত চ্যাম্পিয়ন

    রোহিত এ বারের বিশ্বকাপে যে ভাবে খেলছিলেন, এই ম্যাচেও তার অন্যথা হল না। নেমেই দ্রুত রান তুলতে শুরু করেন তিনি। বড় শট খেলতে গিয়েই আউট হলেন। তখন তাঁর ৪৭ রান। কিন্তু নিজের ৫০ নয়, দলকে বড় রান দেওয়াই ছিল রোহিতের লক্ষ্য। সেটা করতে গিয়েই উইকেট দিলেন। রোহিতের ক্যাচ ধরেই যেন ম্যাচের ভাগ্য লিখে দিলেন হেড। বিরাট এদিন অর্ধ শতরান করলেও দলকে শক্ত ভিতে দাঁড় করাতে ব্যর্থ। কোহলির থমথমে মুখই যেন বলে দিচ্ছিল ম্যাচের ফল। 

    খেলতে নেমে শুরুটা ভালই করে অস্ট্রেলিয়া। তবে, শামি এসেই উইকেট তুলে নেন। তাঁর বলে ওয়ার্নার ক্যাচ দিলেন স্লিপে দাঁড়ানো বিরাটের হাতে। বুমরার বলে আউট মার্শ। ১৫ বলে ১৫ রান করে আউট হলেন তিনি। স্টিভ স্মিথ এলবিডব্লিউ হলেন। ক্ষণিকের জন্য নেচে উঠল গ্যালারি। হয়তো বা ফের আটকে দেওয়া যাবে অজিদের। আশা ছুটবে রোহিতদের ঘোড়া। কিন্তু না, এবার যে খেলা চ্যাম্পিয়নদের সঙ্গে। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা। এদিনও চ্যাম্পিয়নদের মতোই খেললেন হেড। তাঁর কাছে মাথা নত করতে বাধ্য হলেন শামি, সিরাজ, বুমরারা। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: গ্যালারিতে শাহরুখ, রণবীর, দীপিকা! ফাইনালের আগে কোহলিকে উপহার সচিনের

    ICC World Cup 2023: গ্যালারিতে শাহরুখ, রণবীর, দীপিকা! ফাইনালের আগে কোহলিকে উপহার সচিনের

    মাধ্যম নিউজ ডেস্ক: সারা দেশ বিশ্বকাপ জ্বরে কাবু। সাধারণ মানুষ থেকে তারকা সকলের নজর আটকে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। প্রথম থেকেই মাঠে ছিলেন ক্রিকেট অনুরাগী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর পাশেই ছিলেন লিজেন্ডারি গায়িকা আশা ভোঁসলে। ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকার। বলিউড ও দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রির নামীদামিরা গিয়েছেন খেলা দেখতে। বোর্ড সভাপতি জয় শাহ ও স্ত্রী গৌরী খানের পাশে বসে খেলা দেখেন শাহরুখ খান। সঙ্গে রয়েছেন ছেলে আরিয়ান, আব্রাম ও কন্যা সুহানা খান। ছিলেন রণবীর সিং, দীপিকা পাড়ুকোনও। 

    বিরাটকে জার্সি 

    এদিন ম্যাচ শুরুর আগে নিজের আদর্শ তথা ক্রিকেটের ঈশ্বর সচিনের কাছে থেকে বিশেষ উপহার পান বিরাট। যে জার্সি পরে সচিন নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছেন, সেটিই ফাইনালের আগে তুলে দেন কোহলির হাতে। সেই জার্সিতে রয়েছে সচিনের সই। সঙ্গে কিছু ছবিও। হাসতে হাসতে সেই জার্সি নিয়ে পোজ দেন কোহলি। সচিনের সঙ্গে দাঁড়িয়ে ছবিও তোলেন। দেখে বোঝাই যাচ্ছিল বিশেষ এই পুরস্কার পেয়ে কোহলি কতটা আপ্লুত। বোর্ডের তরফে লেখা হয়েছে, “একটা বিশেষ ম্যাচ এবং ফাইনালের আগে একটা বিশেষ মুহূর্ত। শেষ এক দিনের ম্যাচে খেলা জার্সি কোহলিকে উপহার দিলেন সচিন।”

    বায়ুসেনার এয়ার শো

    রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতীয় বায়ুসেনার সূর্যকিরণ অ্যারোব্যাটিক দলের এয়ার শো শুরু হয়। এদিন ম্যাচ শুরুর আগে  ১০ মিনিটের জন্য বায়ুসেনার পক্ষ থেকে এয়ার শো আয়োজন করা হয়। সূর্যকিরণ অ্যাক্রোব্যাটিক টিমের (Suryakiran Acrobatic Team) এয়ারশোর মাধ্যমে ভারতীয় বায়ুসেনা ফাইনালকে আকর্ষণীয় করে তুলেছিল। 

    ফ্লাইট কমান্ডার ও ডেপুটি টিম লিডার উইং কমান্ডার সিধেশ কার্তিকের (Sidhesh Kartik) নেতৃত্বে নয়টি হকের একটি দল এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। ইনিংস বিরতিতে ছিল সুরকার প্রীতম চক্রবর্তীর সঙ্গীত অনুষ্ঠান। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share