Category: বিনোদন

Get updates on Entertainment News Celebrities, Hollywood, Bollywood, Tollywood Movies, Web series, OTT from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Aishwarya Rai Bachchan: বচ্চন পরিবারে বিচ্ছেদের মেঘ! মেয়েকে নিয়ে বাড়ি ছাড়লেন ঐশ্বর্য

    Aishwarya Rai Bachchan: বচ্চন পরিবারে বিচ্ছেদের মেঘ! মেয়েকে নিয়ে বাড়ি ছাড়লেন ঐশ্বর্য

    মাধ্যম নিউজ ডেস্ক: খবর নাকি সত্যি। সত্যিই বচ্চন পরিবারের বাড়ি ছেড়ে মেয়েকে নিয়ে বেরিয়ে গিয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। বচ্চন পরিবারের এক ঘনিষ্ঠের সূত্রে জানা গিয়েছে, পারিবারিক কলহের কারণেই নাকি মেয়ে আরাধ্যাকে নিয়ে ‘জলসা’ ছেড়েছেন ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan)। শাশুড়ি জয়া বচ্চন নিজের নাতিনী এবং বৌমার সঙ্গে বহু বছর ধরে নাকি কথা বলেন না। এমনকি একে অপরের সামনে উপস্থিতও হন না। বাবা হিসাবে অভিষেক কন্যা এবং স্ত্রীর প্রতি নাকি খুব একটা আনুগত্য নন। তাই মেয়ে আরাধ্যাকে নিয়ে বাড়ি ছাড়লেন গেলেন বিশ্বসুন্দরী। তাহলে কি এবার বচ্চন পরিবারে বিচ্ছেদের মেঘ সঞ্চার হল? ঠিক ভক্তদের মনে এই কথাই উঠছে বারবার। 

    জন্মদিন একাই কাটিয়েছেন ঐশ্বর্য(Aishwarya Rai Bachchan)?

    গত ১ নভেম্বর নিজের জন্মদিন একাই কাটিয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। পরিবারের বাকি লোকজন তাঁর জন্মদিনে খুব একটা উচ্ছ্বাস দেখায়নি বলে খবর। সামজিক মাধ্যমে অভিষেক শুভ জন্মদিন লিখে কেবল মাত্র দায় সেরেছেন। সেই সময় থেকেই ঐশ্বর্য এবং অভিষেকের সম্পর্কের মধ্যে তিক্ততা ধরা পড়েছে বলে অনুমান করা হচ্ছে। সম্প্রতি অমিতাভ বচ্চন নিজের মেয়ে শ্বেতাকে ‘প্রতীক্ষা’ বাংলো লিখে দেন। এরপর থেকেই জানা যায় ঐশ্বর্য এবং শ্বেতার সম্পর্ক খুব একটা মধুর নয়। তবে বিবাহ বিচ্ছেদের কথা প্রকাশ্যে আসলেও ঐশ্বর্য-অভিষেকের মধ্যে সম্পর্ক খুব একটা ভাল নয়, ফলে মনোমালিন্য স্পষ্টত।

    ১৬ বছরের দাম্পত্য

    ২০০৭ সাল থেকে ঐশ্বর্য এবং অভিষেকের মধ্যে বিবাহ সম্পর্কের সূচনা হয়েছিল। নিজের পরিচয়ের সঙ্গে ঐশ্বর্য বচ্চন পরিবারের ‘বচ্চন বহু’ নামে পরিচিতি লাভ করেছিলেন। আজ পর্যন্ত ১৬ বছর হয়ে গেল বলিউডের কোনও অনুষ্ঠানে একক ভাবে ঐশ্বর্যকে দেখা যায়নি। সবসময় অভিষেককে দেখা যেত। কিন্তু গত কয়েক মাস ধরেই সেই ছন্দের পতন ঘটেছে। ঐশ্বর্য-অভিষেকের ভক্তরা এবার নিশ্চিন্তে থাকতে পারছেন না কারণ শোনা যাচ্ছে দিল্লি থেকে ননদ শ্বেতা বচ্চন এবার থেকে বচ্চন পরিবারের মধ্যে থাকতে শুরু করেছেন। সূত্রে আরও জানা গিয়েছে গত একবছর ধরে জয়া বচ্চনের সঙ্গে সম্পর্ক একদম ভাল নেই ঐশ্বর্যর। ‘জলসা’য় চলেছে চরম অশান্তি। তবে সম্পর্ক তালানিতে ঠেকলেও পরিবারের প্রতি যে বৌয়ের দায়িত্ব পালনে অভাব রাখছেন না ঐশ্বর্য। গত শুক্রবার সকালে ধীরুভাই অম্বানির স্কুলের বার্ষিক অনুষ্ঠানে স্বামী এবং শ্বশুরের সঙ্গে এক সঙ্গেই দেখা গিয়েছে ঐশ্বর্যকে। উল্লেখ্য শ্বেতার ছেলে অভিনীত ‘দ্য আর্চিজ’ ছবির প্রিমিয়ামে গোটা পরিবারকে দেখা গেলেও, ঐশ্বর্যর (Aishwarya Rai Bachchan) সঙ্গে পরিবারের কথাবার্তা, আলাপচারিতার মধ্যে দূরত্ব লক্ষ্য করা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Junior Mahmood: প্রয়াত বর্ষীয়ান কৌতুক অভিনেতা ‘জুনিয়র মেহমুদ’

    Junior Mahmood: প্রয়াত বর্ষীয়ান কৌতুক অভিনেতা ‘জুনিয়র মেহমুদ’

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত হলেন কিংবদন্তী অভিনেতা নঈম সৈয়দ (Naeem Sayyed)। চলচ্চিত্র জগতে তিনি পরিচিত ছিলেন ‘জুনিয়র মেহমুদ’ (Junior Mahmood) নামে। ‘মেরা নাম জোকার’, ’হাথি মেরে সাথি’, ’কারাভান’-এর মতো একাধিক সিনেমায় কাজ করেছেন তিনি। পাঁচ দশক ধরে চলচিত্র জগতের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। মাত্র ৬৭ বছর বয়সে ক্যানসার কেড়ে নিল প্রাণ।

    শিশু শিল্পী হিসেবে জনপ্রিয়তা

    ক্যানসার আক্রান্ত হয়ে দীর্ঘ দিন হাসপাতালে ভর্তি ছিলেন নঈম। কিছু দিন আগে পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যান। বৃহস্পতিবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।  শুক্রবার ভোরবেলা মুম্বইয়ে নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। পাঁচ দশকের অভিনয় জীবনে ২৫০টিরও বেশি ছবিতে কাজ করেছিলেন নঈম। এর মধ্যে ‘কাটি পতঙ্গ’, ‘মেরা নাম জোকার’, ‘পরওয়ারিশ’, এবং ‘দো অর দো পাঁচ’-এর মতো বহু সফল ছবিতে তিনি অভিনয় করেছেন। ১৯৬৭ সালে সঞ্জীব কুমার, বলরাজ সাহানী এবং ইন্দ্রাণী মুখোপাধ্যায় অভিনীত ‘নৌনিহাল’ ছবিতে শিশু অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করেন নঈম। শিশু শিল্পী হিসেবে জনপ্রিয়তাও লাভ করেন তিনি। তাঁর নাম জুনিয়র মেহমুদ হয় ১৯৬৮ সাল থেকে। যখন তিনি মেহমুদের সঙ্গে ‘সুহাগ রাত’ সিনেমায় কাজ করেছিলেন, তখন থেকে তিনি এই নামে পরিচিত। শুধুমাত্র সিনেমা নয় বিভিন্ন জনপ্রিয় সিরিয়ালেও কাজ করেছিলেন নঈম।

    আরও পড়ুন: আত্মহত্যা না খুন! চিনের প্রাক্তন বিদেশমন্ত্রী কিন গ্যাং-এর মৃত্যু নিয়ে প্রশ্নের মুখে প্রেসিডেন্ট জিনপিং

    শোকস্তব্ধ বলিউড

    অভিনেতার ছোট ছেলে জানিয়েছেন, ক্যানসারের কারণে মাত্র ১ মাসেই তাঁর ৩০-৪০ কেজি ওজন কমে গিয়েছিল। গত ১৭ দিন ধরে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি গেছেন। মাত্র ১৮ দিন আগে তাঁরা অভিনেতার ফোর্থ স্টেজ ক্যানসারের ব্য়াপারে জানতে পারে। সেই মূহুর্তে তাঁদের হাতে করার মতো কিছুই ছিল না। ডাক্তারই তাঁদেরকে বলেছিলেন বাড়িতে রেখে অভিনেতার খেয়াল রাখতে। মেডিক্যাল রিপোর্টে জানা যায়, অভিনেতা লিভার ও ফুসফুসের ক্যানসারে আক্রান্ত। তাঁর অন্ত্রে একটি টিউমার ছিল। জন্ডিসেও ভুগছিলেন তিনি। শুধু কৌতুকশিল্পী হিসাবে নয়, পরে পার্শ্ব অভিনেতা হিসেবেও দর্শকদের বিনোদন জুগিয়ে গিয়েছেন জুনিয়র মেহমুদ। ২০১৯ সাল পর্যন্ত সিনেমা-সিরিয়ালে চুটিয়ে অভিনয় করে গিয়েছেন তিনি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বলিউড।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Dinesh Phadnis Death: ‘সিআইডি’-র ইনস্পেক্টর ফ্রেডরিক্স আর নেই! প্রয়াত অভিনেতা দীনেশ ফড়নিস

    Dinesh Phadnis Death: ‘সিআইডি’-র ইনস্পেক্টর ফ্রেডরিক্স আর নেই! প্রয়াত অভিনেতা দীনেশ ফড়নিস

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত হলেন জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘সিআইডি’-র ইনস্পেক্টর ফ্রেডরিক্স (Dinesh Phadnis Death)। সমস্ত বয়সের মানুষের কাছেই প্রভূত জনপ্রিয়তা অর্জন করেছিল টেলিভিশনের হিন্দি সিরিয়াল ‘সিআইডি’। সেখানেই ইনস্পেক্টর ফ্রেডরিক্সের চরিত্রে অভিনয় করতেন দীনেশ ফড়নিস। অভিনয়ের মাধ্যমে অগণিত মানুষের মনে জায়গা করেছিলেন তিনি। একমাত্র শো’ যা কিনা টানা ২০ বছর ধরে চলেছিল বলে জানা যায়।

    লিভার ফেলিওরের জেরে মৃত্যু হয় অভিনেতার

    জানা গিয়েছে, মুম্বইয়ের এক হাসপাতালে লিভার ফেলিওরের জেরে মৃত্যু হয় এই অভিনেতার (Dinesh Phadnis Death)। মৃত্য়ুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে সম্প্রীতি, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন দীনেশ। তাঁকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তিও করানো হয়। অভিনেতার অসুস্থতার খবর পৌঁছে যায় তাঁর ভক্তদের কাছেও। দেশজুড়ে অসংখ্য সিআইডি-ভক্ত অভিনেতার জন্য প্রার্থনাও শুরু করেন। কিন্তু  ক্রমশই অবস্থা সঙ্কটজনক হয়ে ওঠে দীনেশের (Dinesh Phadnis Death)। এরপরই তাঁকে স্থানান্তরিত করা হয় ভেন্টিলেশনে। কিন্তু শেষ রক্ষা আর হল না। অভিনেতার মৃত্যুতে শোকাচ্ছন্ন ‘সিআইডি’ পরিবারও।  ‘সিআইডি’-এর অন্যতম অভিনেতা দয়ানন্দ শেঠি যিনি পর্দায় দয়া’র ভূমিকায় অভিনয় করতেন তিনিও পৌঁছে যান হাসপাতালে। প্রসঙ্গত ফ্রেডরিক্সের মৃত্যুর খবর সংবাদমাধ্যমের কাছে প্রথম প্রকাশ্য আনেন দয়ানন্দই। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘‘কী বলব বুঝতে পারছি না। খুব তাড়াতাড়ি চলে গেল। শুধু এতটুকুই বলব খুব মিস করব ফ্রেডরিক্সকে।’’

    ‘সিআইডি’ ছাড়াও বড় পর্দায় দেখা গিয়েছে অভিনেতাকে

    অভিনেতার মৃত্যুর খবর সামনে আসতেই তাঁর ভক্তদের মনে বিষাদের ছায়া। শুধুমাত্র ‘সিআইডি’ নয় ‘তারক মেহতা কা উল্টা চশমা’ নামের একটি সিরিয়ালেও দেখা গিয়েছে অভিনেতাকে। এখানেও অভিনয় করে প্রভূত জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। ‘সিআইডি’ প্রেমী মানুষদের কাছে আজ বড়ই দুঃখের দিন, এ কথা বলাই যায়। জানা যায় ‘সিআইডি’-তে শুধুমাত্র অভিনয় নয়, বেশ কতগুলো পর্বও লিখেছিলেন তিনি। ১৯৯৮ সালে শুরু হয় এই টিভি সিরিয়াল। তবে ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও অভিনয় করেছেন দীনেশ। ‘সরফরোশ’ এবং ‘সুপার ৩০’ ছবিতেও দেখা গিয়েছে অভিনেতাকে। এছাড়া দীনেশ (Dinesh Phadnis Death) একটি মারাঠি ছবির জন্যও চিত্রনাট্য লিখেছেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sam Bahadur: ৫টি যুদ্ধক্ষেত্রে সেনাকে নেতৃত্ব! মুক্তি পেল ভিকি কৌশল অভিনীত ‘স্যাম বাহাদুর’

    Sam Bahadur: ৫টি যুদ্ধক্ষেত্রে সেনাকে নেতৃত্ব! মুক্তি পেল ভিকি কৌশল অভিনীত ‘স্যাম বাহাদুর’

    মাধ্যম নিউজ ডেস্ক: পাঁচটি যুদ্ধক্ষেত্রে সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছিলেন দেশকে। সেই ভারতীয় সেনাবাহিনীর ফিল্ড মার্শাল স্যাম বাহাদুরকে (Sam Bahadur) নিয়ে সিনেমা মুক্তি পেল আজকে। পর্দায় স্যাম বাহাদুরের চরিত্রে দেখা যাবে অভিনেতা ভিকি কৌশলকে। মেঘনা গুলজারের সঙ্গে অভিনেতার এটা দ্বিতীয় ছবি। ‘স্যাম বাহাদুর’ (Sam Bahadur) ছবি দেশে জাতীয়তাবাদী পরিবেশ নির্মাণ করবে এবং নতুন প্রজন্মকে সেনাবাহিনীতে প্রবেশের অনুপ্রেরণা জোগাবে এমনটাই আশা ওয়াকিবহাল মহলের। 

    কে ছিলেন স্যাম বাহাদুর?

    স্যাম বাহাদুরের (Sam Bahadur) পুরো নাম স্যাম হরমুসজি ফ্রামজি জামশেদজি মানেকশ। ১৯১৪ সালের ৩ এপ্রিল পঞ্জাবের অমৃতসরে একটি পারসি পরিবারে জন্ম গ্রহণ করেন স্যাম বাহাদুর। তিনিই ছিলেন ভারতের সেনাবাহিনীর প্রথম ব্যক্তি যিনি ফিল্ড মার্শাল পদ লাভ করেছিলেন। জানা যায়, সেনাবাহিনীতে ছেলে যাক এমনটা চাননি স্যাম বাহাদুরের (Sam Bahadur) পিতা। কিন্তু এক প্রকার বাবার ইচ্ছার বিরুদ্ধেই ভারতীয় সেনাবাহিনীর মিলিটারি অ্যাকাডেমিক প্রবেশিকা পরীক্ষায় বসেন স্যাম বাহাদুর। ৪০ বছর ধরে ভারতীয় সেনাবাহিনীর কাজে যুক্ত ছিলেন তিনি। তার মধ্যে পাঁচটি প্রধান যুদ্ধ ক্ষেত্রেও অবতীর্ণ হয়েছিলেন। ১৯৪১ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত চলেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেখানে ছিলেন তিনি। ১৯৪৭ সালের ভারত-পাকিস্তান যুদ্ধেও দেখা যায় স্যাম বাহাদুরকে। ১৯৬২ সালের চিন-ভারত যুদ্ধেও ছিলেন তিনি। আবার ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধেও তাঁকে দেখা যায়। ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি।

    ১৯৭২ সালে পদ্মবিভূষণ সম্মান পান স্যাম বাহাদুর

    ১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ন’টি গুলিতে বিদ্ধ হন স্যাম বাহাদুর। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গেও তাঁর সখ্যতার কথা জানা যায়। ইন্দিরা গান্ধীর স্বামী ফিরোজ-ও পারসি ছিলেন। ১৯৭২ সালে স্যাম বাহাদুর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হন। এর আগেই ১৯৬৮ সালে তিনি পেয়েছিলেন পদ্মভূষণ সম্মান। সেনাবাহিনীর কাজে তাঁর অসামান্য অবদানের জন্য ১৯৭২ সালে তৎকালীন রাষ্ট্রপতি ভিভি গিরি তাঁকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করেন। তিনিই ছিলেন দেশের প্রথম ফিল্ড মার্শাল। ১ জানুয়ারি ১৯৭৩ সাল থেকে তিনি এই পদে কর্মরত হন। দেশের আমলা হওয়ার পরীক্ষা ইউপিএসসি-তে অন্যতম বিষয়বস্তু হল স্যাম বাহাদুর। ৯৪ বছর বয়স পর্যন্ত জীবিত ছিলেন তিনি। ২০০৮ সালের ২৭ জুন স্যাম বাহাদুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওয়েলিংটনের একটি মিলিটারি হাসপাতালে। চিকিৎসকরা তাঁর (Sam Bahadur) মৃত্যুর কারণ হিসেবে নিউমোনিয়া উল্লেখ করেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amitabh Bachchan: বিশ্বকাপ ফাইনালে বিগ বি-কে মাঠে না আসার অনুরোধ নেটিজেনদের! কেন জানেন?

    Amitabh Bachchan: বিশ্বকাপ ফাইনালে বিগ বি-কে মাঠে না আসার অনুরোধ নেটিজেনদের! কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেট নিয়ে উন্মাদনা ভারতবাসীর কাছে সারা বছর ধরেই থাকে। এখন তো বিশ্বকাপ চলছে তার ওপর। ভারত আবার ফাইনালে উঠেছে। ক্রিকেট উন্মাদনার মধ্যে কুসংস্কারও দেখা যাচ্ছে কমবেশি। এই যেমন ধরুন, অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) মাঠে গিয়ে খেলা দেখলে সেই ম্যাচ নাকি ভারত হেরে যায়! এমন কুসংস্কারে আচ্ছন্ন হয়ে বিগ বি-কে ফাইনাল খেলা দেখতে মাঠে না যাওয়ার আর্জি জানাল নেটিজেনরা।

    ভারত-নিউজিল্যান্ড ম্যাচের পরেই অমিতাভ বচ্চনের ট্যুইট

    আসলে ঘটনাটি হল গত ১৫ নভেম্বরের। ভাইফোঁটার দিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেমিফাইনালে নিউজিল্যান্ডকে দুরমুশ করে রোহিত বাহিনী। ৩৯৭ রানের লক্ষ্যমাত্রায় খেলতে নেমে ৭০ রানে পরাস্ত হয় নিউজিল্যান্ড। লাগাতার দশ ম্যাচ জেতে ভারতীয় দল। অপ্রতিরোধ্য ভারতকে দেখতে সেদিন মুম্বইতে হাজির ছিলেন সিনেমা জগতের অনেক নামকরা তারকা। দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত থেকে বলিউডের অনুষ্কা, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদবানি প্রমুখ উপস্থিত ছিলেন ওয়াংখেড় স্টেডিয়ামে। তবে সেদিন দেখা যায়নি অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan)। ভারতের জয়ের পর একটি ট্যুইট ভেসে আসে শাহেনশার এক্স হ্যান্ডেল থেকে তাতে লেখা, ‘‘আমি যখন দেখি না সেই সময়ই আমরা জিতি।’’

    এরপরেই একের পর এক নেটিজেনের মন্তব্য দেখা যায় কমেন্ট বক্সে। কেউ লিখছেন, ‘‘আপনি কি ফাইনালের দিন চোখে রুমাল বেঁধে থাকবেন?’’ আর একজন লিখছেন, ‘‘আপনার কোনও দরকার নেই খেলা দেখার।’’ 

    শুক্রবার ফের ট্যুইট অমিতাভ বচ্চনের

    নেটিজনদের এই মন্তব্যের পরেই শুক্রবার ফের একটি ট্যুইট সামনে আসে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan)। সেখানে তিনি লিখেছেন, ‘‘এখন ভাবছি যাব কি যাব না!’’

    সেখানে অবশ্য বিশ্বকাপের কথা কিছু উল্লেখ করেননি তিনি। তবে তাঁর ট্যুইট দেখেই বোঝা যাচ্ছে তিনি ১৯ তারিখে হতে চলা আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচের কথাই বলছেন। এখন দেখার অমিতাভ বচ্চন সেদিন মাঠে উপস্থিত হবেন নাকি কুসংস্কারকে মর্যাদা দেবেন!

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Goutam Haldar: বিদ্যা বালনের অভিষেক তাঁর হাত ধরেই! প্রয়াত পরিচালক গৌতম হালদার

    Goutam Haldar: বিদ্যা বালনের অভিষেক তাঁর হাত ধরেই! প্রয়াত পরিচালক গৌতম হালদার

    মাধ্যম নিউজ ডেস্ক: তারাদের দেশে পাড়ি দিলেন বিশিষ্ট চিত্রপরিচালক গৌতম হালদার। শুক্রবার সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। পরিবার সূত্রে খবর, শুক্রবার সকালে তিনি অসুস্থ বোধ করায় হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু পথেই মৃত্যু হয় তাঁর।

    শোকস্তব্ধ বিনোদন জগৎ

    বলিউড অভিনেত্রী বিদ্যা বালনের প্রথম ছবি ‘ভালো থেকো’র পরিচালক গৌতম। এবারের পুজোতেও গৌতম হালদারের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে এসেছিলেন বিদ্যা। কেবল বিদ্যা নন, তাঁর ‘নির্বাণ’ ছবিতে অভিনয় করেছিলেন রাখি গুলজারও। বিদ্যা-রাখিকে পরিচালনার পাশাপাশি বাংলা নাট্যজগতের উল্লেখযোগ্য নাম গৌতম। তাঁর নির্দেশনায় মঞ্চস্থ হয়েছে বহু নাটক। দীর্ঘ কেরিয়ারে তিনি প্রায় ৮০টি নাটকের নির্দেশক ছিলেন। যে নাটকের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’। ‘রক্তকরবী’র নন্দিনী চরিত্রটিতে অভিনয় করেছিলেন বাঙালি অভিনেত্রী চৈতি ঘোষাল। তাঁর কথায়, “মনে হচ্ছে দ্বিতীয়বার বাবাকে হারিয়েছি। এই যন্ত্রণা সহ্য করা যায় না।” চৈতি ঘোষাল সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘গৌতম দা ভালো থেকো। আর নাগাল পাওয়া যাবে না। নন্দিনী’।  তাসলিমা নাসরিনও সোশ্যাল মিডিয়া থেকে এই খবরটি পেয়েছে চমকে উঠেছেন। লিখেছেন, ‘এই তো সেদিন কথা হল।’  উস্তাদ আমজাদ আলি খানের বিশেষ ঘনিষ্ঠ ছিলেন গৌতম। ১৯৯৯ সালে সরোদ শিল্পীকে নিয়ে গৌতম তৈরি করেন ‘স্ট্রিংস ফর ফ্রিডম’ তথ্যচিত্রটি।

    আরও পড়ুন: ২২ জানুয়ারি রামমূর্তির প্রাণ প্রতিষ্ঠা, বিগ্রহ হাতে ৫০০ মিটার পথ হেঁটে মন্দিরে ঢুকবেন মোদি

    কেরিয়ারের শুরুতে সিনেমা পরিচালনার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পা রাখেন গৌতম। ২০০৩ সালে মুক্তি পায় তাঁর পরিচালিত ছবি ‘ভালো থেকো’। এই ছবিতে অভিনয় করেছিলেন বিদ্যা বালন, সৌমিত্র চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, দেবশঙ্কর হালদার প্রমুখ। উল্লেখ্য, এই ছবিটিই বিদ্যা বালনের কেরিয়ারের প্রথম ছবি। ছবিটি সেরা অডিয়োগ্রাফি, সেরা সিনেমাটাগ্রাফির জাতীয় পুরস্কার-সহ বিশেষ জুরি পুরস্কারও জিতে নেয়। ২০১৯ সালে মুক্তি পায় গৌতম পরিচালিত ছবি ‘নির্বাণ’। গৌতমের মৃত্যুতে শোকস্তব্ধ বাংলার বিনোদন জগৎ। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ranbir Kapoor: অনলাইন গেমিং গড়াপেটাকাণ্ডে ইডির তলব রণবীর কাপূরকে, কারা রয়েছেন তালিকায়?

    Ranbir Kapoor: অনলাইন গেমিং গড়াপেটাকাণ্ডে ইডির তলব রণবীর কাপূরকে, কারা রয়েছেন তালিকায়?

    মাধ্যম নিউজ ডেস্ক: অনলাইন গেমিং গড়াপেটাকাণ্ডে ইডির (ED) তলব বলিউড অভিনেতা রণবীর কাপূরকে (Ranbir Kapoor)। শুক্রবার ইডির দফতরে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেবল ঋষি-পুত্র নন, ইডির স্ক্যানারে রয়েছেন আরও অন্তত ১৫-২০ জন তারকা। এই তালিকায় রয়েছেন গায়ক আতিফ আসলাম, রাহত ফতেহ আলি খান, বিশাল দাদলানি, সুখবিন্দর সিংহ এবং নেহা কক্কর। তালিকায় রয়েছেন অভিনেতা টাইগার শ্রফ, এলি আব্রাম, সানি লিওনি, ভাগ্যশ্রী, পুলকিত সম্রাট, কৃতি খরবান্দা এবং নুসরত ভারুচা। কৌতুকাভিনেতা ভারতী সিংহ, কৃষ্ণা অভিষেকও রয়েছেন ইডির আতস কাচের তলায়।

    অনলাইন গেমিং অ্যাপের কর্ণধারের মেগা বিয়ে

    চলতি বছর ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরশাহিতে বিয়ে করেন মহাদেব অনলাইন গেমিং অ্যাপের কর্ণধার সৌরভ চন্দ্রকার। তাঁর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের একাধিক তারকা। এই সময় মহাদেব অ্যাপের সাফল্য উদযাপনেও পার্টি দিয়েছিলেন সৌরভ। সেখানেও যোগ দিয়েছিলেন বলিউডের বেশ কয়েকজন তারকা। সৌরভের সঙ্গে বলিউডের ওই তারকাদের সমীকরণ (Ranbir Kapoor) কী, মূলত তা-ই জানতে চান ইডির তদন্তকারী আধিকারিকরা। অনলাইন গেমিংকাণ্ডে গড়াপেটা সম্পর্কে তাঁরা ওয়াকিবহাল কিনা, তাও জানতে চান তাঁরা।

    হাওয়ালার মাধ্যমে টাকা!

    সাক্ষ্যপ্রমাণ অনুযায়ী, হাওয়ালার মাধ্যমে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে দেওয়া হয়েছিল ১১২ কোটি টাকা। হোটেল বুকিংয়ের জন্য খরচ করা হয়েছিল ৪২ কোটি টাকা। সেই বিল মেটানো হয়েছিল নগদ টাকায়। ইডি সূত্রে খবর, মহাদেব অনলাইন বেটিং অ্যাপের কর্ণধারের সঙ্গে স্থানীয় ব্যবসায়ী ও হাওয়ালা অপারেশনের যোগসূত্র রয়েছে। যোগ রয়েছে পাকিস্তানের সঙ্গেও। সেই কারণেই ‘অ্যানিমাল’-এর অভিনেতাকে ডেকে পাঠিয়েছে ইডি। প্রসঙ্গত, দিন কয়েক আগেই ট্রেলর মুক্তি পেয়েছে রণবীর কাপূরের ছবি ‘অ্যানিমাল’-এর।

    আরও পড়ুুন: “সব নথি নিয়ে ইডির দফতরে যান”, অভিষেককে বলল ডিভিশন বেঞ্চ

    মহাদেব গেমিং বেটিং অ্যাপ আসলে একটি অনলাইন সাট্টা খেলার প্লাটফর্ম। এই সাট্টা অ্যাপের টার্নওভার ২ হাজার কোটি টাকার কাছাকাছি। এই চক্রের খোঁজ পেতে কিছুদিন আগেই ইডি তল্লাশি চালায় কলকাতা, ভোপাল ও মুম্বইয়ে। সৌরভের ওই ইভেন্টে পারফর্ম করার জন্য ভাগ্যশ্রী, ভারতী সিংহ, সুখবিন্দর সিংহ এবং নেহা কক্করকে টাকা দেওয়া হয়েছে বলে অভিযোগ। ইডির তল্লাশিতে জানা গিয়েছে, মহাদেব বুক অ্যাপ ও সাট্টার এই মামলার সঙ্গে যুক্ত রয়েছেন ছত্তিশগড়ের কিছু রাজনীতিবিদ, পুলিশ অফিসার এবং রাজনৈতিক নেতা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kaliachak Chapter 1: সত্য ঘটনা অবলম্বনে তৈরি সিনেমা ‘কালিয়াচক চ্যাপ্টার ১’, প্রকাশ্যে এল মোশন পোস্টার

    Kaliachak Chapter 1: সত্য ঘটনা অবলম্বনে তৈরি সিনেমা ‘কালিয়াচক চ্যাপ্টার ১’, প্রকাশ্যে এল মোশন পোস্টার

    মাধ্যম নিউজ ডেস্ক: বড় পর্দায় এবার আসছে ‘কালিয়াচক চ্যাপ্টার ১’ (Kaliachak Chapter 1)। ২০২১ সালে ঘটা মামদার কালিয়াচক হত্যাকাণ্ডের বাস্তব ঘটনার উপর নির্ভর করে এই সিনেমা নির্মাণ করা হয়েছে। মূলত এটি ক্রাইম থ্রিলার ঘরানার ছবি। সামাজিক মাধ্যমে প্রকাশিত হল মোশন পোস্টার।

    প্রযোজকের বক্তব্য (Kaliachak Chapter 1)

    সামাজিক মাধ্যমে এই ‘কালিয়াচক চ্যাপ্টার ১’ ছবির (Kaliachak Chapter 1) পোস্টার প্রকাশ হলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রযোজক অসীম আকতার বলেন, “মানুষ নিজের পরিবারের প্রতি যাতে যত্নশীল হয়, সেই জন্যই কালিয়াচকের নির্মম হত্যাকাণ্ডের মতো বিষয়কে বেছে নিয়েছি। কালিয়াচক নাম শুনলেই সকলের মনে ভয় হয়। অনেকেই মনে করেন এই এলাকায় প্রচুর চোরাকারবার, বেআইনি কাজ হয়। এলাকায় মাফিয়াদের রাজ চলে। গ্যাংস্টারদের বসবাস রয়েছে। তাই কালিয়াচককে একটু অন্যরকম ভাবে উপস্থাপনের চেষ্টা করবো সিনেমায়”।

    কে কে থাকছেন অভিনয়ে

    সিনেমার (Kaliachak Chapter 1) পরিচালক রাতুল মুখোপাধ্যায়। তিনি বলেন, “আশা করি বেশ মনোরঞ্জক অডিও-ভিজ্যুয়াল সফর হবে। তবে আপাতত এটা আমার শেষ থ্রিলার। প্রচুর মাথা খাটাতে হয়। তবে কাজে আনন্দ আছে।“ এই সিনেমাতে টলিপাড়া থেকে যেমন অনেকে রয়েছেন, তেমনি মালদার কিছু স্থানীয় অভিনেতাও রয়েছেন। অভিনয় করছেন রূপাঞ্জন মিত্র, পার্থসারথি, দেবপ্রসাদ হালদার, দেবপ্রতিম মিত্র। এছাড়া জেলার শিল্পীদের বিশেষ ভূমিকায় দেখা যাবে এই সিনেমায়। ছবির সঙ্গীত পরিচালক ভিকি সিংহ এবং গীতিকার তাপস সরকার এবং সায়ন্তন। ১১ অক্টোবর এই সিনেমার টিজার প্রকাশ্যে আসবে বলে জানা গেছে।

    সত্য ঘটনা অবলম্বনে সিনেমা

    গত তিন বছর আগে, মালদার কালিয়াচকে মর্মান্তিক হাড়হিম করা হত্যাকাণ্ডে রাজ্য তোলপাড় হয়ে গিয়েছিল। মাত্র ১৯ বছরের মহম্মদ আসিফ খুন করে পরিবারের চার সদস্যকে। পুলিশ জানিয়েছিল, আসিফ খুব মাথা ঠান্ডা করে খুন করে। হ্যাকিংয়ে খুব দক্ষ ছিল সে। তবে খুনের পরেও কোনও রকম অনুশোচনা ছিল না তার মধ্যে। পরে খুনের কথা স্বীকার করে  আসিফ। এই ঘটনার বাস্তবতা জায়গা করে নিচ্ছে এবার বড় পর্দায় (Kaliachak Chapter 1)। দর্শক মহলে সিনেমাকে ঘিরে তীব্র উত্তেজনা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Virat Anushka: বিরাট-অনুষ্কার সংসারে নতুন অতিথি! কেন বাড়ি থেকে বেরচ্ছেন না বলিউড কুইন?

    Virat Anushka: বিরাট-অনুষ্কার সংসারে নতুন অতিথি! কেন বাড়ি থেকে বেরচ্ছেন না বলিউড কুইন?

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন খবর দিতে চলেছেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। ফের মা হতে চলেছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, তিন মাসেরও বেশি তিনি অন্তঃসত্ত্বা। গত কয়েক মাস ধরেই অনুষ্কা নিজেকে লোকচক্ষুর আড়ালেই রেখেছেন। বলি অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, নানা গুঞ্জন। সম্প্রতি বাড়ি থেকে নাকি এক্কেবারেই বেরচ্ছেন না অনুষ্কা। এই সময় বাইরে বেরলে ঝুঁকিপূর্ণ হতে পারে ব্যাপারটা। সাধারণত, প্রথম এবং দ্বিতীয় ট্রাইমেস্টারে গর্ভবতীরা বাড়িতে থেকেই বিশ্রাম করেন।

    কেন রটল এমন খবর

    সম্প্রতি মুম্বইয়ের এক ক্লিনিকে বিরাট ও অনুষ্কাকে একসঙ্গে দেখতে পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, মুম্বইয়ের ওই ক্লিনিকে ফোটোশিকারিদের মুখোমুখি হতেই বিরাট কোহলি নিজে তাঁদের ছবি প্রকাশ্যে আনতে বারণ করেন। তিনি নিজে খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা করবেন বলেও জানান। সামনেই বিশ্বকাপ। ঘরের মাঠে একদিনের ওয়ার্ল্ড কাপ খেলতে নামবে টিম ইন্ডিয়া। তার আগে নতুন সন্তান আগমনের খবর কোহলি ঘোষণা করবেন কিনা, এখন সেটাই লাখ টাকার প্রশ্ন। 

    গত কয়েক সপ্তাহ ধরেই খবর শোনা যাচ্ছিল যে, অভিনেত্রী অনুষ্কা শর্মা অন্তঃসত্ত্বা। এই কারণেই তাঁকে খুব একটা প্রকাশ্যে দেখা যাচ্ছে না। বর্তমানে তাঁদের মেয়ে ভামিকা কোহলির বয়স দু’বছর। ২০২১ সালে মেয়ে ভামিকার জন্ম দেন অভিনেত্রী। প্রায় দু’বছর হয়ে গেল এখনও মেয়েকে সে ভাবে প্রকাশ্যে আনেননি তাঁরা। এর মাঝে ফের খুশির খবর কোহলি পরিবারে। ম্প্রতি নিজের বাড়িতে গণেশ পুজোর অনুষ্ঠানে যে ছবিগুলি পোস্ট করেছিলেন, তাতে তাঁকে দেখে গর্ভবতী বোঝা যায়নি। কারণ শাড়ি কিংবা ঢিলে‌ঢালা চুড়িদার পরেই ছবিগুলি তুলেছিলেন অভিনেত্রী।

    আরও পড়ুন: নিবিড় অরণ্য আর ইছামতীর বুকে নৌ-বিহার, হাত বাড়ালেই “বিভূতিভূষণ অভয়ারণ্য”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Soumendu Roy Death: প্রয়াত সত্যজিৎ রায়ের সিনেমাটোগ্রাফার সৌম্যেন্দু রায়, শিল্পীমহলে শোকের ছায়া

    Soumendu Roy Death: প্রয়াত সত্যজিৎ রায়ের সিনেমাটোগ্রাফার সৌম্যেন্দু রায়, শিল্পীমহলে শোকের ছায়া

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত হলেন সত্যজিৎ রায়ের সিনেমাটোগ্রাফার সৌমেন্দু রায় (Soumendu Roy Death)। এই কিংবদন্তীর প্রয়াণে শিল্পী মহলে শোকের ছায়া নেমে এসেছে, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন সৌমেন্দু বাবু। বুধবারে বালিগঞ্জ সার্কুলার রোডে নিজের বাড়িতে প্রয়াত হন তিনি। সত্যজিৎ রায়ের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন সৌমেন্দু রায়। জানা যায় সৌমেন্দু বাবুকে সত্যজিৎ রায় ‘রায়’ সম্বোধন করতেন। সৌমেন্দু বাবু (Soumendu Roy Death) কিংবদন্তি পরিচালককে মানিকদা বলে ডাকতেন। সত্যজিৎ রায় প্রয়াত হন ১৯৯২ সালে, ততদিন পর্যন্ত সৌমেন্দু রায় কিংবদন্তি পরিচালকের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন।

    আরও পড়ুন: অভিষেকের অফিসের সামনে দিয়েই গেল চাকরি প্রার্থীদের মিছিল, একসঙ্গে হাঁটলেন শুভেন্দু, কৌস্তুভ

    সত্যজিৎ রায়ের সঙ্গে একাধিক ছবি করেছেন

    ১৯৩২ সালে জন্মগ্রহণ করেন সৌমেন্দু রায়। একাধিক জনপ্রিয় ছবিতে তিনি ক্যামেরা সামলেছেন। সত্যজিৎ রায়ের বিপুল জনপ্রিয় ছবি ‘পথের পাঁচালী’ সিনেমার সিনেমাটোগ্রাফার ছিলেন সুব্রত মিত্র। এই ছবিতেই প্রথমবার সুব্রত মিত্রের সহকারী হিসেবে দেখা যায় সৌমেন্দু রায়কে। সেই হাতে খড়ি, তারপর একের পর এক ছবিতে সত্যজিৎ রায় তাঁর হাতেই তুলে দিতেন ক্যামেরার ভার। ১৯৬০ সালে সত্যজিৎ রায় তাঁকে রবীন্দ্রনাথ ঠাকুর তথ্যচিত্রের ক্যামেরার দায়িত্ব অর্পণ করেন। এরপর ‘তিন কন্যা’, ‘অভিযান’, ‘চিড়িয়াখানা’, ‘গুপী গায়েন বাঘা বায়েন’, ‘অরণ্যের দিনরাত্রি’র মতো ছবির জন্য সত্যজিৎ রায় সিনেমাটোগ্রাফার হিসেবে বেছে নেন সৌমেন্দুবাবুকে (Soumendu Roy Death)।

    ২০০০ সাল থেকে আর ক্যামেরার কাজ করেননি সৌমেন্দু বাবু 

    সত্যজিৎ রায়ের পাশাপাশি, তপন সিংহ এবং বুদ্ধদেব দাশগুপ্তের ছবিতেও ক্যামেরা সামলাতে দেখা গিয়েছিল সৌমেন্দু রায়কে। তিনি (Soumendu Roy Death) অবিবাহিত ছিলেন এবং একাই থাকতেন। ২০১৪ সাল থেকে শয্যাশায়ী হয়ে পড়েন তিনি। সঙ্গী বলতে ছিলেন তাঁর দুই পরিচারক। দেশ বিদেশের অসংখ্য সম্মান তিনি পেয়েছেন বলে জানা যায়। ২০০০ সাল থেকে আর সেভাবে ক্যামেরার কাজ তিনি করেননি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

LinkedIn
Share