Category: বিনোদন

Get updates on Entertainment News Celebrities, Hollywood, Bollywood, Tollywood Movies, Web series, OTT from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Bappi Lahiri: লতা মঙ্গেশকরের কোলের শিশুটিকে চিনতে পারছেন? আজ তাঁরই ৭০ তম জন্মবার্ষিকী

    Bappi Lahiri: লতা মঙ্গেশকরের কোলের শিশুটিকে চিনতে পারছেন? আজ তাঁরই ৭০ তম জন্মবার্ষিকী

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছর চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন সঙ্গীত জগতের একাধিক নক্ষত্র। বলা চলে, ২০২২ সাল বিনোদন জগতে একের পর এক দুঃখের সংবাদ এনেছে। কারণ এই বছরেই আমরা হারিয়েছি ‘কোকিলকন্ঠী’ লতা মঙ্গেশকর, ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায় এবং ‘ডিস্কো কিং’ বাপ্পি লাহিড়িকে (Bappi Lahiri)। তিন শিল্পীর মৃত্যুতেই শোকের ছায়া পড়ে যায় কলকাতা সহ পুরো দেশে।

    বাপ্পি লাহিড়ির জন্মবার্ষিকী

    আর আজ সেই ডিস্কো কিং বাপ্পি লাহিড়ির (Bappi Lahiri) ৭০ তম জন্মবার্ষিকী। চলতি বছরের শুরুতেই প্রয়াত হয়েছেন বাপ্পি লাহিড়ি। যাঁকে এককথায় বলা চলে, ভারতে ডিস্কো সঙ্গীতের পথপ্রদর্শক। তবে আপনি জানেন কি বাপ্পি লাহিড়িকে ডিস্কো গানের জন্য চেনা হলেও, তাঁর (Bappi Lahiri) এক অন্য দিকও ছিল, যেখানে তিনি এই ডিস্কো গান ছাড়াও অন্য ধরণের গানেরও সুর দিতেন, আর এই ধরণের গানেরই বড় অনুরাগী ছিলেন স্বয়ং লতা মঙ্গেশকর।

    আরও পড়ুন: চিনে লকডাউনের প্রতিবাদে হাতিয়ার বাপ্পি লাহিড়ির গান ‘জিমি জিমি আজা আজা’! ব্যাপারটা কী?

    বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri) একবার সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, তাঁর ও লতা মঙ্গেশকরের সম্পর্কের ব্যাপারে, যে তিনি তাঁকে শ্রদ্ধা করে মা সরস্বতী বলতেন। তিনি জানিয়েছিলেন যে, তিনি মা সরস্বতীর সঙ্গে ‘সুনি সুনি রাহেন’ (ফির জনম লেঙ্গে হাম) এবং ‘তু কাহাঁ আ গয়ি জিন্দেগি’ (ভাবনা) এর মত সিরিয়াস ব্যালাডগুলিতে কাজ করার জন্য গর্বিত। বাপ্পিদা আরও জানিয়েছিলেন, তাঁর ‘তু কাহান আ গায়ে জিন্দেগি’ গানটিতে সুর দিয়েছিলেন তিনি, গেয়েছিলেন মাতা সরস্বতী। এমনকি ‘প্যাস’ ছবিতে মা সরস্বতীর সঙ্গে তাঁর আরেকটি ক্লাসিক্যাল গান ছিল। গানটি ছিল ‘দর্দ কি রাগিনী মুসকুরাকে ছেড় দে’। তিনি সেই গানের সুর দেওয়ার জন্য খুব গর্বিত। লতা মঙ্গেশকর এটিকে তাঁর (Bappi Lahiri) সর্বকালের গানগুলোর মধ্যে সেরা বলেছিলেন।

    এককথায় বাপ্পি লাহিড়ির (Bappi Lahiri) সৃষ্ট হিন্দি চলচ্চিত্রের একাধিক ডিস্কো গান তাঁর কেরিয়ারের অন্যতম স্বতন্ত্র বৈশিষ্ট্য হলেও এমনটা নয় যে, তাঁর ডিস্কো গানগুলো ছাড়া অন্য গানগুলো হিট হয়নি। ফলে তিনি একদিকে যেমন ডিস্কো টাইপের গানের জন্য জনপ্রিয় ছিলেন, তেমনি সফট, মেলোডিয়াস গানের জন্যও পরিচিত ছিলেন (Bappi Lahiri)। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

  • Riteish-Genelia: রিতেশ-জেনেলিয়ার ছেলে রিয়ানের জন্মদিনে হাজির ঐশ্বর্য-করিনারা, সঙ্গে এক ঝাঁক সেলেব শিশু

    Riteish-Genelia: রিতেশ-জেনেলিয়ার ছেলে রিয়ানের জন্মদিনে হাজির ঐশ্বর্য-করিনারা, সঙ্গে এক ঝাঁক সেলেব শিশু

    মাধ্যম নিউজ ডেস্ক: জন্মদিন সবার জন্যই এক বিশেষ দিন। তার উপর আবার যার জন্মদিন, সে যদি সেলেব শিশু হয়, তা হলে তো আর কোনও কথাই নেই। সে একেবারে হইহই ব্যাপার হয়ে যায়। গতকাল রিতেশ দেশমুখ (Ritesh Deshmukh) এবং জেনেলিয়া ডিসুজার (Genelia Deshmukh) বড় ছেলে রিয়ান পা দিল সাত বছরে (Riteish-Genelia)। সেই উপলক্ষে শনিবার ধুমধাম করে বার্থ ডে পার্টির আয়োজন করেছিলেন দেশমুখ পরিবার (Riteish-Genelia)। আর যথারীতি সেখানে বাবা-মায়েদের সঙ্গে উপস্থিত ছিল একঝাঁক বলিউডি সেলেব শিশু।

    মুম্বইয়ে তারকা দম্পতির (Riteish-Genelia) ছেলের জন্মদিন পার্টিতে আমন্ত্রিত ছিল বলিউডের একগুচ্ছ তারকা। কে নেই সেখানে! ঐশ্বর্য রায় বচ্চন ও তাঁর মেয়ে আরাধ্যা থেকে দুই ছেলে তৈমুর এবং জেহকে নিয়ে হাজির করিনা কাপুর খান। আয়ুষ্মান খুরানার ছেলে বিরাজবীর থেকে শাহিদের ছেলেমেয়ে জেইন এবং মিশা, সোহা আলি খান ও তাঁর মেয়ে ইনায়া- হাজির হন বি টাউনের তাবড় তাবড় সেলেবরা। দেখে নিন তাঁদেরই এক ঝলক।

    বার্থ ডে পার্টিতে চাঁদের হাট

    প্রথমেই যাঁর কথা বলব, তিনি হলেন বচ্চন-বধূ ঐশ্বর্য। রিতেশ-জেনেলিয়ার ছেলের জন্মদিন পার্টিতে মেয়ে আরাধ্যাকে নিয়ে হাজির হয়েছিলেন ঐশ্বর্য। যে কোনও পার্টিতেই ঐশ্বর্যের লুক নজর কাড়ে নেটিজেনের। এ দিনও তার অন্যথা হয়নি। ঐশ্বর্য এবং আরাধ্যা, মা-মেয়ে দুজনেই এ দিন সোয়েটশার্ট পরেছিলেন। রিয়ান দেশমুখের জন্মদিনের অনুষ্ঠানে স্টাইলিশ লুকে পৌঁছান তাঁরা।

    পার্টিতে উপস্থিত হন মীরা রাজপুত ও মেয়ে মিশা।

    পার্টিতে জেনেলিয়া ডিসুজা এবং রিতেশ দেশমুখকে পাপারাজ্জিদের জন্য পোজ দিতে দেখা যায়।

    আরও পড়ুন: লতা মঙ্গেশকরের কোলের শিশুটিকে চিনতে পারছেন? আজ তাঁরই ৭০ তম জন্মবার্ষিকী

    উপস্থিত হন আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ ও তাঁর ছেলে বিরাজবীর, মেয়ে বরুষ্কা।

    মেয়ে ইনায়ার সঙ্গে দেখা যায় সোহা আলি খানকে।

    সলমনের বোন অর্পিতাকেও দেখা যায় পার্টিতে।

    নেহা ধুপিয়া এবং অঙ্গদ বেদিকে তাঁদের মেয়ে মেহর এবং গুরিকের সঙ্গে ছবি তুলতে দেখা যায়।

    প্রযোজক একতা কাপুরও গিয়েছিলেন পার্টিতে।

    দেখা যায় সইফ ও করিনার ছোট ছেলে জেহকেও।

  • Richa Chadda: সেনাকে অপমান করে ট্রোলড রিচা চাড্ডা, ক্ষমা চাইলেন ট্যুইটারে

    Richa Chadda: সেনাকে অপমান করে ট্রোলড রিচা চাড্ডা, ক্ষমা চাইলেন ট্যুইটারে

    মাধ্যম নিউজ ডেস্ক: সোস্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বিপাকে রিচা চাড্ডা (Richa Chadda)। ভারতীয় সেনাকে অপমান করার অভিযোগে রিচার বিরুদ্ধে সরব নেট নাগরিকরা। এবার নিজের পোস্টের জন্যে ট্যুইটারে ক্ষমা চাইলেন এই বলিউড অভিনেত্রী। 

    বলিউড অভিনেত্রী রিচা চাড্ডার ট্যুইট ঘিরে বিতর্কের সৃষ্টি হয় সোশ্যাল মিডিয়ায়। একাধিক মানুষ অভিনেত্রীর ক্ষমার দাবি করেছিলেন। অবশেষে ক্ষমা চাইলেন রিচা। এও জানালেন তাঁর বলা কথাগুলি ভারতীয় সেনাকে আঘাত করার জন্য ছিল না। তিনিও যে সেনার পরিবার থেকেই এসেছেন পোস্টে তাও পরিষ্কার করেন রিচা (Richa Chadda)।

    আরও পড়ুন: ডিএ-র দাবিতে আন্দোলনকারীদের গ্রেফতারি দুর্ভাগ্যজনক, বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

    কোন পোস্ট ঘিরে বিতর্ক?

    পাক অধিকৃত কাশ্মীরের ফের দখল নেওয়ার বিষয়ে কিছুদিন আগেই একটি বিবৃতি দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছিলেন, “পাকিস্তান পিওকে-তে যা করেছে তার মূল্য চোকাতে হবে। কাশ্মীরের উন্নয়ন শুরু হয়েছে। ততক্ষণ পর্যন্ত থামা হবে না, যতক্ষণ না গিলগিট-বালোচিস্তানে পৌঁছনো হচ্ছে।” এরপর জবাবে নর্দান আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বিবৃতি দিয়ে বলেন, ‘‘যদি ভারতীয় আর্মির কথা কথা বলা হয়, তাহলে সরকারের যেকোনও নির্দেশ পালন করতে তৈরি সেনা। যখনই এরকম কোনও নির্দেশ আসবে, আমরা তৈরি থাকব। ভারতীয় সেনা দুই দেশের স্বার্থেই সীমান্তে শান্তি রাখার চেষ্টা করে সবসময় ও সব শর্ত মেনে চলে। তবে অন্যপক্ষ শর্ত কভাঙলে, জবাব দিতেও ভয় পায় না।” কম্যান্ডারের কথায় উঠে আসে ২০২০ সালে চিনের সেনার সঙ্গে গালওয়ান ক্ল্যাশের কথাও।

    এরপরেই ট্যুইটারে একটি পোস্ট করে রিচা (Richa Chadda) লেখেন, “গালওয়ান বলছে হাই!” তারপরেই বাধে বিতর্ক। রিচা চাড্ডার (Richa Chadda) বিরুদ্ধে সেনা বাহিনীকে অপমান করার অভিযোগ করে নেট জনতা। এরপরেই ড্যামেজ কন্ট্রোলে নামেন রিচা। 

    ক্ষমা চাইলেন রিচা চাড্ডা

    ক্ষমা চেয়ে ট্যুইটে অভিনত্রী (Richa Chadda) লেখেন, “যদিও এটা কখনই আমার ইচ্ছে ছিল না, কিন্তু যদি এই তিনটে শব্দ থেকে এত বিতর্ক তৈরি হয়, যদি এই কারণে কেউ কষ্ট পান, তাহলে আমি ক্ষমা চাইছি। যদি সেনাতে থাকা আমার ভাইয়েরা আমার এই বক্তব্যে দুঃখ পেয়ে থাকেন তার জন্য আমি দুঃখিত। এটা একদমই অনিচ্ছাকৃত ভুল। আমার দাদুও সেনায় ছিলেন। আমার মামা ছিলেন প্যারা ট্রুপার। আমার রক্তে আছে। দেশকে বাঁচাতে একটি ছেলে শহিদ হলে বা যুদ্ধে আহত হলে তাঁর পুরো পরিবার ক্ষতিগ্রস্ত হয়। তাঁদের অবদানেই তৈরি এই দেশ। আমি ব্যক্তিগতভাবে জানি, সেটার অনুভব ঠিক কেমন। এটা আমার কাছে খুবই সংবেদনশীল বিষয়।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Amitabh Bachchan: অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না ‘বিগ বি’-র নাম-ছবি-কণ্ঠস্বর, নির্দেশ দিল্লি হাইকোর্টের

    Amitabh Bachchan: অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না ‘বিগ বি’-র নাম-ছবি-কণ্ঠস্বর, নির্দেশ দিল্লি হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার থেকে আর বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) নাম, কণ্ঠস্বর, ছবি তাঁর অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। এমনটাই আজ দিল্লি হাইকোর্ট নির্দেশ দিল। আদালত বলেছে, অভিনেতার ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘন করা যাবে না। তবে কী এমন হল, যার জন্য এমন নির্দেশ দেওয়া হল আদালত থেকে।

    ঘটনাটি কী?

    সূত্রের খবর অনুযায়ী, ব্যক্তিত্বের অধিকার (Personality Rights) রক্ষার জন্য দিল্লি হাইকোর্টে মামলা করেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) । শুক্রবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অমিতাভের আইনজীবী। সেখানে তাঁদের তরফে দাবি করা হয়, নাম, কণ্ঠস্বর, ছবি এবং ব্যক্তিত্বের উপর শুধুমাত্র তাঁর অধিকার থাকবে। অন্য কারও থাকবে না। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই রীতিমতো উত্তেজনা বিনোদন জগতে।

    অমিতাভের (Amitabh Bachchan) আইনজীবী হাইকোর্টে জানিয়েছেন, সম্প্রতি ‘অমিতাভবচ্চন ডট কম’ নামে একটি ডোমেন বিক্রি হয়েছে। আর এটির সঙ্গে অমিতাভ বচ্চনের কোনও সম্পর্ক নেই। আবার কেউ টি-সার্টে তাঁর ছবি লাগিয়ে বিক্রি করছে, কেউ পোস্টার বানাচ্ছে। ফলে এক্ষেত্রে মেগাস্টারের নিজস্বতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আদালতে জানিয়েছেন আইনজীবী। সেই প্রসঙ্গ তুলেই দাবি করা হয়, বিগ বি-র নাম, কণ্ঠস্বর, ছবি এবং ব্যক্তিত্বের উপর শুধুমাত্র তাঁর অধিকার থাকবে।

    তাঁর (Amitabh Bachchan) পক্ষে এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী হরিশ সালভে (Harish Salve)। বিচারপতি নবীন চাওলার (Justice Navin Chawla) এজলাসে এই মামলার শুনানি হয়। এদিন বিচারপতি বলেন, “এটা অস্বীকার করা যায় না যে অমিতাভ বচ্চন একজন জনপ্রিয় ব্যক্তিত্ব এবং তাঁকে অনেক বিজ্ঞাপনে দেখা গেছে। যারা তাঁর ব্যক্তিত্বকে তাঁর অনুমতি ছাড়াই তাদের ব্যবসা, পণ্য এবং পরিষেবার প্রচারের জন্য ব্যবহার করেছেন, তাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন অমিতাভ বচ্চন। অভিনেতা এই ধরনের কার্যকলাপের জন্য ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই এই সমস্ত বিষয় মাথায় রেখে একটি অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া হয়েছে।”

    এককথায় বলতে, অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) বিনোদন জগতের সব থেকে বড় নাম। বিজ্ঞাপনে এই বড় নামের গুরুত্ব অনেক। কিন্তু এই নামকে কাজে লাগিয়েই অনেকেই তাদের ব্যবসা ও সংস্থার পণ্যে সেলিব্রিটিদের অনুমতি ছাড়াই তাঁদের ছবি, কণ্ঠ ব্যবহার করে। আর এই বিষয়টিকে বন্ধ করতেই এবারে সরব হয়েছেন ‘বিগ বি’ (Amitabh Bachchan) ।

     

  • Galwan: বিপাকে রিচা চাড্ডা! গালওয়ান বিতর্কের জেরে অভিযোগ দায়ের, ক্ষোভ উগরে দিলেন অক্ষয়ও

    Galwan: বিপাকে রিচা চাড্ডা! গালওয়ান বিতর্কের জেরে অভিযোগ দায়ের, ক্ষোভ উগরে দিলেন অক্ষয়ও

    মাধ্যম নিউজ ডেস্ক: বলিউড অভিনেত্রী রিচা চাড্ডার ট্যুইট (Galwan) নিয়ে গতকাল থেকেই উত্তাল সোশ্যাল মিডিয়া। সাধারণত রিচা চাড্ডা স্পষ্টবক্তা, আর এই জন্য তাঁকে এর আগেও অনেক মন্তব্যের জন্য ট্রোলের শিকার হতে হয়েছে। আর এবারেও ভারতীয় সেনাকে নিয়ে এক মন্তব্য করায় ফের বিতর্কে জড়ালেন অভিনেত্রী। এমনকি তাঁর বিরুদ্ধে মুম্বইয়ের জুহু পুলিশ স্টেশনে অভিযোগও দায়ের করেছেন চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত।

    অন্যদিকে ভারতীয় সেনাকে (Galwan) নিয়ে মন্তব্য ও উপহাস করায় তাঁর উপর ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেতা অক্ষয় কুমার। আবার নেটিজেনরা অভিনেত্রীর ক্ষমা দাবি করেছেন। এরপরই রিচা চাড্ডা তাঁর বিতর্কিত ট্যুইটের জন্য প্রকাশ্যে ক্ষমা চান। কিন্তু তিনি ক্ষমা চাইলেও এই বিতর্ক এখানেই থেমে যায়নি। এই মন্তব্যের জেরে একাধিক ব্যক্তি তাঁর বিরুদ্ধে অভিযোগ করতে থানায় যাচ্ছে ও ভারতীয় সেনাকে অপমান করার জন্য তাঁর শাস্তির দাবি করছে।

    ঘটনাটি কী?

    পাক অধিকৃত কাশ্মীরের ফের দখল নেওয়া হবে বলে দিন কয়েক আগেই বিবৃতি দিয়েছিলেন রাজনাথ সিং। এরপরেই সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদি বিবৃতি দেন যে, “ভারতীয় সেনা পাকিস্তানে থাকা কাশ্মীর ফেরত নেওয়ার দেশের জন্য অপেক্ষা করছে এবং তারা প্রস্তুত। আমরা সরকারের আদেশের অপেক্ষা করছি। আমরা খুব দ্রুত অপারেশন পূরণ করব।” আর এরপরেই এনার বক্তব্যের উপর নিজের প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেত্রী। তিনি ট্যুইটে লিখেছেন, ‘Galwan Says Hi’। আর এতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া (Galwan)। তাঁর প্রতিক্রিয়া ভারতীয়দের পছন্দ হয়নি এবং নেটিজেনদের একাংশ ভারতীয় সেনাকে অপমান করার অভিযোগে তাঁর শাস্তির দাবিতে সরব হয়েছেন ও অনেকে তাঁকে নিয়ে ট্রোল করা শুরু করেছেন।

    রিচার বিরুদ্ধে অভিযোগ দায়ের অশোক পণ্ডিতের

    ভারতীয় সেনাকে অপমান করার অভিযোগে অশোক পণ্ডিত রিচার বিরুদ্ধে এফআইআর (Galwan) দায়ের করার জন্য বলেন। তিনি বলেন, “আপনি একজন সেলিব্রেটি বলেই আপনি সেনা জওয়ানদের উপহাস করতে পারেন না, তাঁদের জন্যই আমরা বেঁচে আছি। তাঁরা জাতিকে রক্ষা করে। আপনি তাঁদের নিয়ে মজা করতে পারেন না। আপনি দেশকে অপমান করছেন। এটি দেশবিরোধী কাজ।” তিনি আরও জানিয়েছেন, তাঁর মনে হয়েছে শুধুমাত্র ট্যুইটে রিচার বিরুদ্ধে রাগ দেখিয়ে লাভ নেই, এসময় একজন নাগরিক হিসাবে তাঁর সৈন্যদের পাশে দাঁড়ানো তাঁর কর্তব্য। তাই তিনি রিচার শাস্তির দাবি করেছেন।

    রিচার মন্তব্যের নিন্দা করেন অক্ষয় কুমার

    ভারতীয় সেনার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের (Galwan) ফলে রিচার প্রতি ক্ষোভ উগরে দিলেন অক্ষয় কুমারও। তিনি লিখেছেন, “এটা দেখে খুব দুঃখ পেলাম। সেনা-জওয়ানদের প্রতি আমাদের কখনোই অকৃতজ্ঞ হওয়া উচিত নয়। ওঁরা আছে বলেই আমরা আছি।”

    ক্ষমা চাইলেন রিচা

    বৃহস্পতিবার সকাল থেকে এই ট্যুইট-বিতর্ক নিয়ে শোরগোল শুরু হওয়ার পর চাপে পড়ে অবশেষে রিচা চাড্ডা ট্যুইটারে ক্ষমা চান। অভিনেত্রী জানান যে তিনি অনিচ্ছাকৃতভাবে এই ভুল করেছেন রিচা তাঁর ট্যুইটে বলেন, ‌“যদিও এটা আমার উদ্দেশ্য ছিল না, তবে যেই তিনটে শব্দ নিয়ে এত বিতর্ক হচ্ছে তা যদি কারও মনে আঘাত করে থাকে, আমি ক্ষমা চাইছি।”

  • Aamir Khan: হিন্দু ছেলের সঙ্গে মেয়ের বাগদান, ইসলামপন্থীদের রোষের মুখে আমির খান

    Aamir Khan: হিন্দু ছেলের সঙ্গে মেয়ের বাগদান, ইসলামপন্থীদের রোষের মুখে আমির খান

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘদিনের হিন্দু প্রেমিক নূপুর শিখরের সঙ্গে বাগদান সারলেন আমির খানের (Aamir Khan) কন্যা ইরা খান। গত মাসে এক সাইক্লিং ইভেন্টে নূপুর হাঁটু মুড়ে প্রোপোজ করেন ইরাকে৷ মুসলিম মেয়ের হিন্দু ছেলের সঙ্গে বাগদানের কারণে ইসলামপন্থীদের রোষের মুখে পড়লেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। 

    নূপুর শিখর একজন তারকা জিম ট্রেনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আমিরসহ, আমিরের দুই প্রাক্তন স্ত্রী। এছাড়াও সিলভার টাউনের আরও বেশ কিছু তারকা উপস্থিত ছিলেন বাগদানের অনুষ্ঠানে। এই বিশেষ দিনে ইরার পরনে ছিল স্ট্র্যাপলেস গাউন৷ খোলা চুল এবং বাহারি নেকপিসে অসাধারণ দেখাচ্ছিল ইরাকে৷ নজর কেড়ে নিয়েছে ইরার পায়ের লেসের সাদা জুতোও৷ তাঁর বাগদত্ত নূপুরও সেজেছিলেন পশ্চিমী ঘরানায়৷ 

    আরও পড়ুন: খরচ কমাতে কর্মীদের বিনা বেতনে ছুটিতে পাঠাচ্ছে জেট এয়ারওয়েজ

    আমির খান এবং তাঁর প্রথম স্ত্রী রীনা দত্তের দ্বিতীয় সন্তান হচ্ছে ইরা। গতকাল নিকট বন্ধু এবং আত্মীয়দের উপস্থিতিতে ইরার সঙ্গে তাঁর দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরের বাগদান হয়। তাঁকে একটি লাল রঙের গাউনে দেখা যায় এই অনুষ্ঠানে, অন্যদিকে নূপুর স্যুট পরেছিলেন। এই অনুষ্ঠানে আমিরের দুই প্রাক্তন স্ত্রী, রীনা দত্ত এবং কিরণ রাও উপস্থিত ছিলেন। আমির রীনার ছেলে আজাদ খানকে নীল রঙের স্যুট পরে দেখা যায় এই অনুষ্ঠানে। অন্যদিকে অভিনেতার বোন নিখত খান, বোনপো ইমরান খান, তাঁর কন্যা ইমারা মালিক খান, প্রমুখকে দেখা গিয়েছে। ১৮ নভেম্বর ছিল নূপুর শিখরের সঙ্গে ইরা খানের বাগ্‌দান অনুষ্ঠান।  

    সোশ্যাল মিডিয়ায় রোষের মুখে আমির 

    আমিরকন্যার বাগদান অনুষ্ঠানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই আমির খানকে নিশানা করে ইসলামপন্থীরা। কেন একজন মুসলিম হয়ে মেয়ের বিয়ে দিচ্ছেন হিন্দু পরিবারে তা নিয়ে অনেক কটুকথা শোনান ইসলামপন্থীরা। 

    ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে তাঁদের সম্পর্ককে শিলমোহর দেন ইরা৷ ভ্যালেন্টাইন্স ডে সপ্তাহ উদযাপনের সময় প্রমিস ডে উপলক্ষে ইনস্টাগ্রামে তিনি জানান নূপুরের সঙ্গে তাঁর প্রেমপর্ব৷ তার পর থেকে সোশ্যাল মিডিয়ায় দুজনের একসঙ্গে সময় কাটানোর ছবিও শেয়ার করেছেন৷ নিজেদের ছবির পাশাপাশি শেয়ার করেছেন পরিবারের সদস্যদের ছবিও৷

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Bipasha Basu Daughter: ঘর আলো করে এসেছে কন্যা সন্তান, মেয়ের কী নাম দিলেন বিপাশা?

    Bipasha Basu Daughter: ঘর আলো করে এসেছে কন্যা সন্তান, মেয়ের কী নাম দিলেন বিপাশা?

    মাধ্যম নিউজ ডেস্ক: বলিউডজুড়ে একের পর এক সুখবর। বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের পর মা হওয়ার খবর দিয়েছেন বঙ্গ তনয়া বিপাশা বসুও (Bipasha Basu)। তাঁদের ঘর আলো করে এসেছেন মা লক্ষ্মী। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বিপাশা। সোশ্যাল মিডিয়ায় আনুষ্ঠানিক ঘোষণা করার সময়, করণ সিং গ্রোভার (Karan Singh Grover) এবং বিপাশা বসু (Bipasha Basu) কন্যার প্রথম ছবি এবং কন্যার নামও শেয়ার করেছেন।

    আরও পড়ুন: শীতকালে ঘরোয়া টোটকায় খুসকি থেকে মুক্তি পান

    বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার ৩০ এপ্রিল ২০১৬ সালে বিয়ে করেন। এই দিনটির জন্যে তাঁরা অপেক্ষা করেছেন ৬ বছর। গর্ভাবস্থার শুরুতে অনেক শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল বলেও জানিয়েছেন প্রাক্তন ভারত সুন্দরী। কিন্তু সেই কষ্টের শেষে এসেছে মাতৃত্বের স্বাদ। 

    কন্যার কী নাম দিলেন বিপাশা-করণ?

    বিপাশা এবং করণ দুজনেই সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে এই খুশির খবর ভাগ করে নিয়েছেন। দম্পতি জানান, তাঁর বাড়িতে একটি ছোট মেয়ে এসেছে। যার নাম তাঁরা রেখেছেন দেবী বসু সিং গ্রোভার (Devi Basu Singh Grover)। পোস্টে দম্পতি আরও লিখেছেন, মাতা রানি নিজেই তাদের বাড়িতে এসেছেন এবং তাই তাঁরা মেয়ের নাম রাখছেন দেবী। জানা গিয়েছে বিপাশাই তাঁর মেয়ের এই নাম রেখেছেন। দেবী মানে মা। যারা পৌরাণিক কাহিনী পছন্দ করেন তাদের জন্য এই নামের অর্থ ‘ঈশ্বরী’। দেবীর পুজা করা হয়। প্রতিবছর নবরাত্রি উদযাপন করেন বিপাশা। তিনি দেবীর একনিষ্ঠ ভক্ত। মেয়ের জন্মকে তিনি দেবীর আশীর্বাদ হিসেবে দেখেছেন।

    সন্তান জন্মের কয়েক ঘন্টার মধ্যেই মেয়ের নাম জানিয়েছেন তাঁরা। একটি পোস্টে সদ্যোজাতর গোলাপী পায়ের ছবি দিয়ে জানানো হয়েছে মেয়ের নাম রাখছেন দেবী বসু সিংহ গ্রোভার। দিন কয়েক আগেই সাধ অনুষ্ঠানের ছবি ভাগ করে নিয়েছিলেন বিপাশা। ঘরোয়া অনুষ্ঠানে বিশেষ পোশাক বিধিতে সেজে হাজির হয়েছিলেন আমন্ত্রিতরা। সেসব পেরিয়ে অপেক্ষার অবসান ঘটেছে। মা হয়েছেন বিপাশা। শুরু নতুন যাত্রা পথের। শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Amitabh Bachchan: প্রিয় বন্ধু্র মৃত্যুতে শোকার্ত অমিতাভ বচ্চন

    Amitabh Bachchan: প্রিয় বন্ধু্র মৃত্যুতে শোকার্ত অমিতাভ বচ্চন

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি নিজের প্রিয় বন্ধুকে হারিয়েছেন বলিউডের ‘ডন’ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। প্রিয় বন্ধুটি তাঁর নিজের পোষ্য। তার সঙ্গে ছবি পোস্ট করে অমিতাভ করলেন স্মৃতিচারণা। লিখলেন, “আমাদের এই ছোট্ট বন্ধু। এক সময় এই বন্ধু ছোট ছিল। তারপর আমাদের চোখের সামনেই সে বড় হয়। তারপর একদিন এমন আসে, যেদিন সব মায়া কাটিয়ে তারা চলে যায়। রেখে যায় অজস্র স্মৃতি। যা হৃদয়বিদারক।”

     



      

    অমিতাভের পশুপ্রেমের কথা কারও অজানা নয়। যখনই সময় পান, পোষ্যর সঙ্গেই সময় কাটান। অমিতাভ এর আগেও ব্লগে পশুপ্রেম নিয়ে লিখেছেন। কীভাবে তাঁর অবসর সময় অবলা জীবদের সঙ্গে কেটে যায় জানিয়েছিলেন সে কথা। কোভিডকালে লক ডাউনের সময় এই ছোট্ট পোষ্য কীভাবে ঘর মাতিয়ে রেখেছিল তাও স্পষ্ট জানিয়ে ছিলেন বিগ বি।

    কী বললেন ভক্তরা?

    প্রিয় অভিনেতার এই শোকের দিনে পাশে দাঁড়িয়েছে তাঁর ভক্তকুল। কেউ লিখেছেন, ‘‘মন শক্ত করুন। মানুষের জীবনের কঠিন সময়ে পোষ্যরা পাশে থাকে।’’ আবার কেউ, অমিতাভের এই পোষ্য প্রেমের প্রশংসা করেছেন। নিজের ব্লগেও অমিতাভ তাঁর পোষ্যের স্মৃতিচারণ করে লিখেছেন, ‘‘কাজের ফাঁকে আমার ছোট্ট বন্ধুর সৌন্দর্য দেখুন। ওরা যখন আমাদের সঙ্গে থাকে, তখন ওরাই হয়ে ওঠে আমাদের জীবনের প্রাণকেন্দ্র।’’ 

    গ্রুপ-ডি মামলায় সিবিআই তদন্তে অখুশি হাইকোর্ট, সিট পুনর্গঠন বিচারপতির 

    বিগ বি জানাননি এই পোষ্যটির নাম। তবে, প্রসঙ্গত, ২০১৩ সালে অমিতাভের প্রিয় সারেময় ‘শানুক’ প্রয়াত হয়। প্রসঙ্গত, গত সপ্তাহেই মুক্তি পেয়েছে অমিতাভ অভিনীত ছবি ‘উঁচাই’। সুরজ বরজাতিয়া পরিচালিত ছবিটি দর্শকদের যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। দেশে পাঁচশোটিরও কম স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Aamir Khan: অভিনয় থেকে দীর্ঘ বিরতি নিলেন আমির খান! কী এমন হল?

    Aamir Khan: অভিনয় থেকে দীর্ঘ বিরতি নিলেন আমির খান! কী এমন হল?

    মাধ্যম নিউজ ডেস্ক: আমির (Aamir Khan) অনুরাগীদের জন্য মন খারাপের খবর! জানা গিয়েছে, বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান কিছুদিনের জন্য অভিনয় থেকে বিরতি নিতে চাইছেন। তবে হঠাৎ কেন এই সিদ্ধান্ত, তা নিয়ে আলোচনার শেষ নেই। সম্প্রতি বহুদিন পর তাঁকে দিল্লির একটি অনুষ্ঠানে দেখা গিয়েছে, আর সেখানেই তিনি সংবাদমাধ্যমে তাঁর এই সিদ্ধান্তের কথা জানান।

    অভিনয় জগত থেকে বিরতি নেওয়ার কারণ কী?

    আমির (Aamir Khan) সংবাদমাধ্যমে বলেন, “আমি যখন অভিনেতা হিসেবে কোনও ছবিতে কাজ করি, আমি তখন সম্পূর্ণভাবে জীবনের বাকি সব কিছু ভুলে যাই। আমার লাল সিং চাড্ডার পর আরও একটি ছবি ‘চ্যাম্পিয়ন’ করার কথা ছিল। ওটার স্ক্রিপট খুবই ভাল। গল্পও খুব সুন্দর। কিন্তু আমার মনে হচ্ছে আমার কিছুদিন বিরতি নেওয়া উচিত। আমার মা, পরিবার, সন্তানদের সঙ্গে সময় কাটানো উচিত।”

    তিনি তাঁর এই ৩৫ বছরের কেরিয়ারে এই প্রথমবার বিরতি নিতে চলেছেন। এই বিষয়ে বিশদে তিনি (Aamir Khan) বলেন, ‘আমার মনে হয় আমি দীর্ঘ ৩৫ বছর ধরে কাজ করছি, এবং ভীষণভাবে আমার কাজে ডুবে থেকেছি। কিন্তু এখন মনে হচ্ছে এটি অন্যায় করেছি, আমার নিকটজনেদের সঙ্গে ঠিক করিনি। এবার প্রথমবার মনে হচ্ছে কিছু সময় বিরতি নিয়ে তাঁদের সঙ্গে সময় কাটানো উচিত, জীবনটাকে অন্যভাবে উপভোগ করা উচিত। ফলে এক-দেড় বছর আমি অভিনেতা হিসেবে কোনও কাজ করব না।”

    আরও পড়ুন: ঘর আলো করে এসেছে কন্যা সন্তান, মেয়ের কী নাম দিলেন বিপাশা?

    তবে বেশিরভাগ লোকেদের মনে হয়েছে, তাঁর আগের ছবিগুলো বক্স অফিসে তেমন ভাল ব্যবসা করতে পারেনি। ফলে তাঁর বিরতি নেওয়ার পিছনে এটিই আসল কারণ। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ‘ঠাগস অফ হিন্দুস্তান’। এরপর তাঁর একমাত্র ভরসা ছিল হলিউড ক্লাসিক ‘ফরেস্ট গাম্প’ ছবির অফিশিয়াল রিমেক ‘লাল সিং চড্ডা’। কিন্তু সে ছবিও দর্শকদের মনে তেমনভাবে দাগ কাটতে পারেনি। আর এরইমধ্যে আমিরের (Aamir Khan) এই বক্তব্য শোনা গেল।

    তবে এর আগে সূত্রের খবর থেকে জানা গিয়েছিল যে, অভিনেতাকে দেখা যাবে ‘চ্যাম্পিয়ন’ ছবিতে। পরিচালক আর এস প্রসন্ন-র এই ছবি স্প্যানিশ ‘চ্যাম্পিয়ন’ ছবির রিমেক বলেই শোনা যাচ্ছিল। তবে তিনি এখন জানিয়ে দিয়েছেন তিনি এই ছবিতে নায়কের চরিত্রে থাকছেন না। তবে চ্যাম্পিয়ন ছবিতে আমির খান প্রযোজক হিসেবে অবশ্যই থাকবেন। তিনি এই প্রসঙ্গে বলেন, “আমি অভিনেতা হিসেবে কাজ করব না, কিন্তু প্রযোজক হিসেবে কাজ করব। তাই আমি চ্যাম্পিয়ন ছবির প্রযোজনা অবশ্যই করব। আশা করছি সব ভালোই হবে।” এবারে আমিরকে (Aamir Khan) ফের বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকবেন আমির অনুরাগীরা।

  • Aindrila Sharma: লড়াইয়ের অবসান, কাজে দিল না প্রার্থনা, না ফেরার দেশে ঐন্দ্রিলা

    Aindrila Sharma: লড়াইয়ের অবসান, কাজে দিল না প্রার্থনা, না ফেরার দেশে ঐন্দ্রিলা

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষ মুহূর্ত অবধি চমৎকারের আশা করেছিল গোটা বাংলা। এ কদিনে যেন সকলের ঘরের মেয়ে হয়ে উঠেছিল ঐন্দ্রিলা (Aindrila Sharma)। ঘরের মেয়েটি এ যাত্রায় বেঁচে যাক। জিতে যাক সব্যসাচী-ঐন্দ্রিলার প্রেম। প্রার্থনা করেছিলেন সকলে। সকলের এত প্রার্থনা শেষেও হল না শেষ রক্ষা। মাত্র ২৪ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন টেলি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। শেষ হল ১৯ দিনের দীর্ঘ লড়াই। শনিবার রাত থেকে রবিবার সকাল অবধি ১০ বার হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী। তারপর রবিবার দুপুর ১২ঃ৫৯- এ চিরতরে স্তব্ধ হয়ে যায় হৃদযন্ত্র। 

    আরও পড়ুন: সোমনাথ মন্দিরে পুজো দিয়ে গুজরাটে প্রচার শুরু মোদির

    প্রসঙ্গত, ১ নভেম্বর ব্রেন স্ট্রোক হয় অভিনেত্রীর। এরপরই তাঁকে হাওড়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। করা হয় অপারেশনও। সংক্রমণ বাড়তে থাকায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। মাঝে অবস্থার উন্নতি হলেও, গত বুধবার তাঁর হার্ট অ্যাটাক হয় পর পর দু’বার। এরপর কাল রাতে আরও ১০ বার। শেষ লড়াই জেতা হল না ঐন্দ্রিলার।   

    এর আগেও একবার রটে গিয়েছিল ঐন্দ্রিলা আর নেই। কিন্তু বন্ধু সব্যসাচী জানান, খবরটি সত্যি নয়। এতে সবার আশা আরও বেড়ে গিয়েছিল। আশা ছিল ‘মিরাকল’- এর। কিন্তু হল না কোনও মিরাকল। 

    ফিরে দেখা ঐন্দ্রিলার লড়াই

    এর আগে মারণ রোগ ক্যান্সার দু দুবার থাবা বসিয়েছিল শরীরে। প্রথমবার ২০১৫ সালে অস্থিমজ্জায় এবং দ্বিতীয়বার ২০২১ সালে ডাই ফুসফুসে টিউমার রূপে। দু’বারই ক্যান্সারকে হারিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ব্রেন স্ট্রোক আর হার্ট অ্যাটাক থামিয়ে দিল সব লড়াই। মস্তিষ্কে অস্ত্রোপচার হওয়ার পর আত্মীয় ও অনুরাগীদের আশা জন্মাচ্ছিল, হয়তো এই বার চেতনা ফিরবে তাঁর। কিন্তু তারপরই আবার হার্ট অ্যাটাক। একবার নয়, বারবার। হাজার চেষ্টা করেও কোমা থেকে আর কোনওভাবেই ফেরানো গেল না তাঁকে। না ফেরার দেশে চলে গেলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

     

     

      

LinkedIn
Share