Category: বিনোদন

Get updates on Entertainment News Celebrities, Hollywood, Bollywood, Tollywood Movies, Web series, OTT from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Web Series on Rajiv Assassination: ‘ট্রেল অফ অ্যান অ্যাসাসিন’, ওটিটি পর্দায় রাজীবহত্যা রহস্য 

    Web Series on Rajiv Assassination: ‘ট্রেল অফ অ্যান অ্যাসাসিন’, ওটিটি পর্দায় রাজীবহত্যা রহস্য 

    মাধ্যম নিউজ ডেস্ক: দিনটা ছিল ২১ মে। আর সালটা ১৯৯১। তামিলনাডুর মাদ্রাজ (অধুনা চেন্নাই) থেকে ৩০ মাইল দূরে শ্রীপেরুম্বুদুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার সভায় এক আত্মঘাতী জঙ্গির হাতে নিহত হন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী (Rajiv Gandhi)। সেই সময় জাতীয় কংগ্রেসের (Indian National Congress) সভাপতিও ছিলেন তিনি । কেটে গিয়েছে ৩১টা বছর। কিন্তু এখনও রাজীবহত্যার স্মৃতি ভারতীয়দের মনে দগদগে ক্ষতের মতোই রয়ে গিয়েছে। এই ঘটনার পিছনের অনেক সত্যিই আজও শিহরিত করে আমাদের। নয়ের দশকের সেই অভিশপ্ত সময়কেই ফিরিয়ে আনছেন পরিচালক নাগেশ কুকুনুর (Nagesh Kukunoor)। ওয়েব সিরিজের মাধ্যমে।

    আরও পড়ুন: ‘বিক্রম বেদা’-য় তিন ভিন্ন অবতারে দেখা যাবে হৃত্বিককে! ৮ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ট্রেলার     

    রাজীব গান্ধী হত্যার পিছনে রয়েছে কোন গল্প মূলত সেই রহস্যই উন্মোচন করবেন পরিচালক। জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক নাগেশ কুকুনুর, এর আগে ‘সিটি অফ ড্রিমস’ ছবির মাধ্যমে সিনেমার দুনিয়ায় বেশ সাড়া ফেলেছিলেন। এই ছবির প্রযোজনা করেছিল অ্যাপ্লজ এন্টারটেনমেন্ট (Applause Entertainment)। আবারও এই প্রযোজনা সংস্থার হাত ধরেই পরিচালক কুকুনুর পর্দায় ফুটিয়ে তুলবেন রাজীবহত্যা রহস্য। 

    অনিরুদ্ধ মিত্রর (Anirudhya Mitra) সদ্য প্রকাশিত বই ‘নাইন্টি ডেজ়: দ্য ট্রু স্টোরি অফ দ্য হান্ট ফর রাজীব গান্ধীজ় অ্যাসাসিন’ (Ninety Days: The True Story of the Hunt for Rajiv Gandhi’s Assassin)- এর  ওপর ভিত্তি করে তৈরি হয়েছে সিরিজটি। সিরিজের নাম ‘ট্রেল অফ অ্যান অ্যাসাসিন’ (Trail of an Assassin)। হত্যাকারীর গল্প তুলে ধরা হবে সেই সিরিজের মাধ্যমে। 

    আরও পড়ুন: ‘মহেশ ভাটের আসল নাম আসলাম, তবে লুকিয়ে রাখেন কেন?’ প্রশ্ন করলেন কঙ্গনা

    প্রাক্তন সাংবাদিক, অনিরুদ্ধ মিত্র সেই সময় রাজীব গান্ধী হত্যার খবর করেছিলেন। এই সংক্রান্ত বেশ কিছু এক্সক্লুসিভ খবর ব্রেকও করেছিলেন তিনি। সিবিআই-এর বিশেষ তদন্তকারী দল কীভাবে এই হত্যার প্লট খুঁজে বের করে? কীভাবে ঘাতকদের সনাক্ত করা হয়? এই ঘটনার মাস্টারমাইন্ড কে? এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই সিরিজে।   
     
    সোশ্যাল মিডিয়ায় এই ছবিরই ফাস্ট পোস্টার লুক প্রকাশ করেছে অ্যাপ্লজ এন্টারটেনমেন্ট। সূত্রমতে, অল্প সময়েই মুক্তি পাবে সিরিজটি।

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Applause Entertainment (@applausesocial)


    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Brahmastra: ‘ব্রহ্মাস্ত্র’-এর নতুন রেকর্ড! অগ্রিম বুকিং-এ ২৪ ঘণ্টারও কম সময়ে ২০০০ টি টিকিট বিক্রি!

    Brahmastra: ‘ব্রহ্মাস্ত্র’-এর নতুন রেকর্ড! অগ্রিম বুকিং-এ ২৪ ঘণ্টারও কম সময়ে ২০০০ টি টিকিট বিক্রি!

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ৯ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে রণবীর কাপুর-আলিয়া ভাট (Ranbir Kapoor-Alia Bhatt) অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra)। তবে ছবি মুক্তি পাওয়ার আগেই এক দুর্দান্ত খবর সামনে এসেছে। জানা গিয়েছে, সিনেমা দেখার জন্য এখন থেকেই অগ্রিম বুকিং (Advance Booking) করা শুরু হয়ে গিয়েছে। ফলে এর থেকে বোঝাই যাচ্ছে, বড় পর্দায় রণবীর-আলিয়াকে একসঙ্গে প্রথমবার দেখার জন্য তাঁর অনুরাগীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

    কিছুদিন আগেই বয়কট ট্রেন্ডের মুখোমুখি হয়েছিল এই ছবি। এই ছবিতে হিন্দু ধর্মকে অপমান করা হয়েছে বলে একাধিক অভিযোগ এনেছিল নেটিজেনরা। আবার আলিয়ার এক মন্তব্যের জেরেও এই ছবি বয়কটের ডাক দিয়েছিল নেটিজেনদের একাংশ। তবে এই অগ্রিম বুকিং-এর এই খবর সামনে আসাতে বোঝা যাচ্ছে, বেশিরভাগ মানুষই এই বয়কটের ডাককে তোয়াক্কা না করে এই সিনেমা দেখার সিদ্ধান্ত নিয়েছেন।

    আরও পড়ুন: প্রতীক্ষার অবসান! অবশেষে মুক্তি পেল ‘ব্রহ্মাস্ত্র’-এর ট্রেলার

    সূত্রের মতে, অয়ন মুখার্জির (Ayan Mukherjee) পরিচালিত এই ছবির জন্য ২৪ ঘন্টারও কম সময়ে প্রায় ২০০০ টি টিকিট বিক্রি হয়েছে। শুনতে অবাক লাগলেও এটিই সত্যি। করোনা আবহের পর থেকেই হিন্দি ইন্ডাস্ট্রির অবস্থা একেবারেই খারাপ। একের পর এক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে। এই পরিস্থিতিতে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির জন্য সবার এত উত্তেজনা দেখে অনুমান করা হচ্ছে যে বক্স অফিসে এই ছবি হিট হতে চলেছে। এমনকি কোভিড পরবর্তী ছবিগুলোর মধ্যে অগ্রিম বুকিং-এর ক্ষেত্রে রেকর্ড গড়ে তুলেছে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি।

    এছাড়াও বিশ্লেষকরা আগেই জানিয়েছিলেন যে রণবীর কাপুরের ছবিটি প্রথম দিনেই ১৮  থেকে ২২ কোটি টাকার ব্যবসা করবে। তবে এবারে অগ্রিম বুকিং রেট দেখে অনুমান করা হচ্ছে, বক্স অফিসে এই ছবি ২২ কোটিরও বেশি ব্যবসা করতে পারে।

    প্রসঙ্গত, রণবীর-আলিয়া অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি একটি ট্রিলজি হিসাবে তৈরি করা হয়েছে। ফলে এরপরেও আরও দুটো পার্ট আসতে চলেছে। সিনেমাটিতে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, নাগার্জুন, মৌনি রায় এবং অন্যান্যদের সহ বিভিন্ন তারকা অভিনয় করেছে। তাছাড়াও এই ছবির ভিজ্যুয়ালস, ভিএফএক্স হতে চলেছে অন্য রকমের। চোখধাঁধানো ট্রেলার আগেই মানুষের নজর কেড়েছে। ছবির গল্প থেকে ভিজ্যুয়াল, সব জুড়ে রয়েছে চমক। ফলে সবমিলে আশায় বুক বেঁধেছেন দর্শকেরা।

  • Hrithik Roshan: ‘বিক্রম বেদা’-য় তিন ভিন্ন অবতারে দেখা যাবে হৃত্বিককে! ৮ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ট্রেলার

    Hrithik Roshan: ‘বিক্রম বেদা’-য় তিন ভিন্ন অবতারে দেখা যাবে হৃত্বিককে! ৮ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ট্রেলার

    মাধ্যম নিউজ ডেস্ক: টিজারই দর্শকদের নজর কেড়ে নিয়েছিল, তবে এবারে জানা গিয়েছে, বেদার চরিত্রে হৃত্বিককে তিন অবতারে দেখা যাবে। বলিউড অভিনেতা হৃত্বিক রোশন ও সইফ আলি খানের অনুরাগীরা নতুন ছবি ‘বিক্রম বেদা’-র ট্রেলারের জন্য বহুদিন ধরেই আশায় বসেছিলেন। এবারে তাঁদের এই অপেক্ষার অবসান হল। কারণ গত ৪ সেপ্টেম্বর প্রকাশ্যে এসেছে ছবির নতুন পোস্টার। আর সেখানেই জানা গিয়েছে, এই ছবির ট্রেলার মুক্তি পাবে ৮ সেপ্টেম্বর।

    ট্রেলারের জন্য তো উত্তেজনা ছিলই, তবে ছবিতে বেদের চরিত্রে হৃতিককে ৩টি ভিন্ন লুকে দেখা যাবে অর্থাৎ বিক্রম বেদা ছবিতে তিন আলাদা অবতারে দেখা যাবে হৃত্বিককে। আর এই খবর ছড়িয়ে পড়তেই হৃত্বিকের ভক্তদের মধ্যে উন্মাদনার শেষ নেই। জানা গিয়েছে, হৃত্বিকের কাছে এই ছবিটি বিশেষ হতে চলেছে। কারণ বিক্রম বেদা হৃত্বিকের ২৫ তম ছবি।

    ‘বিক্রম বেদা’ টিজারটি দর্শকদের কাছ থেকে ব্যাপকভাবে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে এবং হিন্দি সিনেমার টিজারের মধ্যে এই সিনেমার টিজারকেই সর্বাধিক পছন্দের টিজার হিসাবে ধরা হয়েছে। অ্যাকশন-থ্রিলারে ভরা এই ছবিতে এক সৎ, নিষ্ঠাবান পুলিশ অফিসার বিক্রমের চরিত্রে দেখা যাবে সইফকে। অন্যদিকে, তাঁর সবচেয়ে বড় শত্রু গ্যাংস্টার বেদার ভূমিকায় দেখা যাবে হৃত্বিককে। উল্লেখ্য, ২০১৭ সালের সুপারহিট তামিল সিনেমা ‘বিক্রম বেদা’র হিন্দি রিমেক এই নতুন ছবিটি।

    আরও পড়ুন: ‘মহাকাল’ থেকে থালি অর্ডার হৃত্বিক রোশনের! বিতর্কের মধ্যে বিজ্ঞাপন প্রত্যাহার জোম্যাটোর

    সূত্রের খবর অনুযায়ী, ‘বিক্রম বেদা’ ছবিতে বেদার যাত্রা এবং তাঁর কাহিনী দেখানো হবে। আর এই জন্যই হৃতিককে ছবিতে ৩টি ভিন্ন লুকে দেখা যাবে। বিভিন্ন ছবিতে দেখা গিয়েছে, অভিনেতা হিসেবে হৃতিক সবসময়ই তার অনস্ক্রিন চরিত্রকে ভালোভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। তাঁর প্রথম ছবি ‘কাহো না.. প্যায়ার হ্যায়’ থেকে তাঁর শেষ ছবি ‘সুপার 30’ এবং ‘ওয়ার’ পর্যন্ত, হৃত্বিক নতুন নতুন চরিত্রে অভিনয় করে তাঁর ভক্তদের মন জয় করেছেন। তাই এবারও তাঁর অনুরাগীরা আশায় বুক বেঁধেছে যে হৃত্বিক এবারও নতুন চমক নিয়ে আসবেন ও তাঁর চরিত্রের মাধ্যমে ফ্যানদের মুগ্ধ করবেন।

    এই ছবির লুক, টিজার সামনে আসতেই দর্শকরা তাঁর অনেক প্রশংসা করেছেন। উল্লেখ্য, তামিল ছবি ‘বিক্রম বেদা’তে আর মাধবন এবং বিজয় সেতুপতিকে দেখা গিয়েছিল যথাক্রমে বিক্রম ও বেদার ভূমিকায়। সেই ছবিটি পরিচালনা করেছিলেন পুষ্কর এবং গায়ত্রী। এবার এই হিন্দি রিমেকটিও তাঁরাই পরিচালনা করেছেন। এছাড়াও এই ছবিতে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাধিকা আপ্তে এবং রোহিত শরফ। চলতি বছরের ৩০শে সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ‘বিক্রম বেদা’। ‘বিক্রম বেদা’ যে চলতি বছরের অন্যতম সুপারহিট সিনেমা হতে চলেছে তা বলার আর অপেক্ষা রাখে না।

     

  • OTT Movies and Web Shows: মাসের শুরুতেই ধামাকা! ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হচ্ছে একাধিক সিনেমা ও ওয়েব সিরিজ

    OTT Movies and Web Shows: মাসের শুরুতেই ধামাকা! ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হচ্ছে একাধিক সিনেমা ও ওয়েব সিরিজ

    মাধ্যম নিউজ ডেস্ক: সিনেমা প্রেমীদের জন্য এবারে আসতে চলেছে দারুণ খবর। চলতি বছরের সেপ্টেম্বর মাস বেশ জমজমাট হতে চলেছে। কারণ প্রচুর সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজও রিলিজ হতে চলেছে এই মাসে। আর করোনা আবহের মধ্যে তো ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা আরও বেড়ে গিয়েছে। আর এই ছবিগুলোর অনেক ছবি, ওয়েব সিরিজ ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হতে চলেছে। ওটিটি প্ল্যাটফর্মের এক আলাদাই ফ্যানবেস রয়েছে, আর বহু প্রতীক্ষিত এই ছবিগুলো এই মাসে রিলিজ করার কারণে সবার উত্তেজনা আরও বেড়ে গিয়েছে। অনুমান করা হচ্ছে এই ফিল্ম গুলি বক্স অফিসে দুর্দান্ত সফলতা অর্জন করবে। দর্শকরা অধির আগ্রহের সঙ্গে অপেক্ষা করেছিল এই সিনেমাগুলি দেখার জন্য। তবে দেখে নেওয়া যাক আজ ওটিটি প্ল্যাটফর্মে কী কী ছবি রিলিজ হতে চলেছে…

    কাঠপুতলি (Cuttputlli)

    অক্ষয় কুমারের মুক্তি পাওয়া ৩ টি সিনেমা এই বছর বক্স অফিসে ফ্লপ হয়েছে। চলতি মাসের ২ তারিখে অর্থাৎ আজ অক্ষয়ের ‘কাঠপুতলি’ নামের আরেকটি ছবি ওটিটি প্ল্যাটফর্ম Disney+Hotstar-এ মুক্তি পেতে চলেছে। যেখানে তাঁকে আবারও পুলিশের চরিত্রে দেখা যাবে। রঞ্জিত এম তিওয়ারি পরিচালিত ছবিটি অ্যাকশন সিনেমাই হতে চলেছে। তবে দেখা যাক, অক্ষয় এবারে তাঁর অনুরাগীদের মন রাখতে পারনেন কি না।

    লর্ড অফ দ্য রিংস: রিংস অফ পাওয়ার  (Lord Of The Rings: Rings Of Power)

    এই সিরিজটি বিখ্যাত উপন্যাস ‘লর্ড অফ দ্য রিংস’-এর থেকে অনুপ্রাণিত হয়েই এই সিরিজটি তৈরি করা হয়েছে। এটি আমেরিকার একটি টেলিভিশন শো। যা ২ সেপ্টেম্বর Amazom Prime-ই রিলিজ হয়েছে।  এটি ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালম এবং কন্নড় ভাষায় রিলিজ হয়েছে।

    আরও পড়ুন: বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ‘লাল সিং চাড্ডা’, পারিশ্রমিকে ‘না’ আমিরের

    ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস সিজন ২ (Fabulous Lives of Bollywood Wives Season 2)

    করণ জোহার পরিচালিত এই সিরিজটি একটি হিট আন্তর্জাতিক সিরিজ ‘দ্য রিয়েল হাউসওয়াইভস’ দ্বারা অনুপ্রাণিত বলে মনে করা হয়। এটি Netflix-এ আজ রিলিজ হতে চলেছে।

    খুদা হাফিজ ২(Khuda Haafiz Chapter 2)

    ফারুখ কবির পরিচালিত খুদা হাফিজ ২ একটি অ্যকশন-থ্রিলার সিনেমা এবং এটি খুদা হাফিজ ছবির দ্বিতীয় পার্ট। এই ছবিটি বড় পর্দায় ৮ জুলাই রিলিজ হয়েছিল তবে আজ Zee5-এ রিলিজ হতে চলেছে।

    বিক্রান্ত রোনা (Vikrant Rona)

    এই বছরে ২৮ জুলাই এই ছবিটি বড় পর্দায় এসেছে এবং এই ছবির ট্রেলার রিলিজ হওয়ার পর থেকেই অনেক চর্চা শুরু হয়। এটি Zee5-এ ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালম এবং কন্নড় ভাষায় রিলিজ হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Sushmita – Lalit: ইন্সটাগ্রাম থেকে উধাও ছবি! দেড় মাসেই ললিত-সুস্মিতার সম্পর্ক শেষের পথে? প্রশ্ন উঠছে নেটদুনিয়ায়

    Sushmita – Lalit: ইন্সটাগ্রাম থেকে উধাও ছবি! দেড় মাসেই ললিত-সুস্মিতার সম্পর্ক শেষের পথে? প্রশ্ন উঠছে নেটদুনিয়ায়

    মাধ্যম নিউজ ডেস্ক: মাত্র দেড় মাসেই সম্পর্কের ইতি! অন্তত ললিত মোদির (Lalit Modi) ইন্সটাগ্রাম প্রোফাইল দেখে অনেকে এটাই অনুমান করেছেন যে, তাঁদের সম্পর্ক হয়তো ভেঙে গেছে। মাত্র দেড় মাস আগের কথা, প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদি বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের (Sushmita Sen) সঙ্গে প্রেমে পড়ার কথা গর্বের সঙ্গে জানিয়েছিলেন। ট্যুইটারে একাধিক ঘনিষ্ঠ ছবি শেয়ার করে সুস্মিতাকে ‘বেটার হাফ’ বলে স্বীকৃতি দিয়েছিলেন। তবে কী এমন হল যে, হঠাৎ তাঁদের বিচ্ছেদের কথা শোনা যাচ্ছে? আর এই খবর ছড়িয়ে পড়তেই মঙ্গলবার সকাল থেকে হইচই পড়ে গিয়েছে।

    দেখা গিয়েছে, ললিত মোদি তাঁর ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে সুস্মিতার সঙ্গে নিজের ছবি সরিয়ে অন্য প্রোফাইল পিকচার আপলোড করেছেন। শুধু তাই নয়, ট্যুইটার, ইন্সটাগ্রাম বায়ো দুই থেকেই সুস্মিতার নাম সরিয়ে দিয়েছেন। আর সেই থেকেই নেটিজেনরা কিছুটা আন্দাজ করতে পেরেছেন যে, হয়তো তাঁরা এখন আর রিলেশনে নেই। তবে সুস্মিতা ও ললিতের সম্পর্ক ভাঙা নিয়ে তাঁরা কিছুই প্রকাশ করেননি। কিন্তু ললিতের ইন্সটাগ্রামে কিছু পরিবর্তন নেটিজেনদের নজরে আসে এবং তা থেকেই তাঁদের বিচ্ছেদর গুজব রটতে শুরু করে।

    আরও পড়ুন: “আমার বেটার হাফ সুস্মিতা সেন…”, ললিত মোদির ট্যুইটে তোলপাড় নেটপাড়া

    প্রসঙ্গত উল্লেখ্য, ১৪ জুলাই ললিত মোদি ১৯৯৪ সালের মিস ইউনিভার্সের সঙ্গে সম্পর্কের কথা ঘোষণা করে রীতিমতো ঝড় তুলছিলেন। সেসময় তাঁদের অনেক ব্যঙ্গ-বিদ্রুপ, নেতিবাচক মন্তব্যও শুনতে হয়েছিল। এমনকি ললিত যে সুস্মিতার সঙ্গে বিদেশে ঘুরতে গিয়েছিলেন, সেই ছবিও শেয়ার করেছিলেন। তাঁকে ‘বেটার হাফ’ বলে ট্যুইটারে লিখলে অনেকে এও মনে করেছিলেন যে তাঁরা হয়তো বিয়ে করেছেন, কিন্তু এই ঘটনার কিছুক্ষণ পরই ট্যুইট করে ললিত লেখেন, বিয়ে করেননি, কিন্তু সম্পর্কে আছেন। বিয়েটাও হয়তো করবেন। শুধু তাই নয়, ললিত তাঁর ইনস্টা বায়োতে লেখেন, ‘‌অবশেষে পার্টনার ইন ক্রাইমের সঙ্গে নতুন জীবন শুরু করলাম। আমার ভালোবাসা সুস্মিতা সেন।’‌ তবে তাঁদের সম্পর্ক নিয়ে কখনওই মুখ খোলেননি সুস্মিতা। আবার এই সম্পর্ককে প্রত্যক্ষভাবে অস্বীকারও করেননি।

    আর এই গুজব রটে যেতেই আবারও নেটিজেনদের একাংশ একাধিক ‘মিম’ নিয়ে হাজির। সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে তাঁদের নিয়ে ঠাট্টা-মশকরা।

    আরও পড়ুন: “কোনও বিয়ে নয়, কোনও আংটি নয়”, বিয়ে জল্পনায় নীরবতা ভাঙলেন সুস্মিতা

  • Shubman Gill: তেন্ডুলকর হোক বা খান, সারাতেই মজে শুভমন

    Shubman Gill: তেন্ডুলকর হোক বা খান, সারাতেই মজে শুভমন

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেট এবং বলিউড, এই সম্পর্ক যেন চিরকালীন। আরও এক নতুন বলিউড-ক্রিকেট জুটি পেতে চলেছে বিনোদন জগৎ। এই নতুন জুটি সারা আলি খান (Sara Ali Khan) ও শুভমন গিল (Shubman Gill)। সম্প্রতি সারা আলি খান এবং ক্রিকেটার শুভমন গিলের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তারপর থেকেই জল্পনা তুঙ্গে।  

    আরও পড়ুন: ‘বেবি বাম্প’-এর নতুন ভিডিও শেয়ার করলেন বিপাশা, তাঁর এই কাজে মুগ্ধ নেটিজেনরা

    এক ভক্ত যুগলকে একসঙ্গে রেস্তোরাঁয় এক সঙ্গে নৈশভোজ সারতে দেখেই তাঁদের ভিডিও টিকটকে শেয়ার করেছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসা মাত্রই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিওতে সারাকে গোলাপি পোশাকে এবং শুভমনকে সাদা-সবুজ শার্টে দেখা গিয়েছে। 

    আরও পড়ুন: অনুষ্ঠিত হল ২০২২ সালের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড, দেখে নিন কারা পেলেন পুরস্কার…  

    এই ভিডিও দেখার পর থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন শুরু হয়। অনেকেই এই নতুন যুগলকে দেখে খুশি হয়েছেন। অনেকেই আবার শুভমানকে আরেক সারার কথা মনে করিয়েছেন। কিছুদিন আগেই মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকরের (Sara Tendulkar) সঙ্গে শুভমনের সম্পর্কের কথা শোনা গিয়েছিল। তবে সইফ কন্যার সঙ্গে তাঁকে দেখে অনেকেই মনে করছেন দুজনের সম্প্রতি ব্রেক আপ হয়ে গিয়েছে। সারা এবং শুভমন একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন। এই সমস্ত আলোচনার মধ্যে, সারা আলি খানের সঙ্গে শুভমনের উপস্থিতি শোবিজ ইন্ডাস্ট্রিতে একটি আলোচিত বিষয়। যদিও ডেট করার খবরে সারা ও শুভমনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।   

    এই ত্রয়ীকে নিয়ে মজায় মেতেছেন নেট নাগরিকরা। 

     

     

     

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

     

  • Bipasha Basu: ‘বেবি বাম্প’-এর নতুন ভিডিও শেয়ার করলেন বিপাশা, তাঁর এই কাজে মুগ্ধ নেটিজেনরা

    Bipasha Basu: ‘বেবি বাম্প’-এর নতুন ভিডিও শেয়ার করলেন বিপাশা, তাঁর এই কাজে মুগ্ধ নেটিজেনরা

    মাধ্যম নিউজ ডেস্ক: মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু (Bipasha Basu)। খুব শীঘ্রই বিপাশা বসু এবং তাঁর স্বামী করণ সিং গ্রোভার তাঁদের প্রথম সন্তানকে তাঁদের জীবনে আনতে চলেছেন। গতকালই বিপাশা তাঁর ইন্সটাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যা দেখে বিপাশা ও করণের অনুরাগীরা এই ভিডিওটিকে ‘কিউট’ বলেছেন। এই ভিডিওতে বিপাশাকে তাঁর বেবি বাম্পকে ফ্লন্ট করতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পরেই ব্যাপকভাবে ভাইরাল হতে শুরু হয়েছে এই ভিডিওটি।

    [insta]https://www.instagram.com/reel/ChyiPgHAF8_/?utm_source=ig_web_copy_link[/insta]

    ভিডিওতে নিজের বেবি বাম্পের ওপরে হাত বুলিয়ে আদর করতে দেখা যাচ্ছে বিপাশা বসুকে। একটি সবুজ রঙের পোশাক পরে থাকতে দেখা গিয়েছে বিপাশাকে। ভিডিওটি শেয়ার করে বিপাশা একটি হার্ট ইমোজি পোস্ট করেছেন এবং হ্যাশট্যাগ ব্যবহার করেছেন যেমন, “#mamatobe #loveyourself #loveyourbody #grateful #blessed”। বিপাশার এই ভিডিও দেখে খুশি হয়েছেন তাঁর অনুরাগীরা। বিভিন্ন কমেন্ট করছেন তাঁরা। এক ইউজার লেখেন, ‘বেশি করে নিজের যত্ন নিন।’ আরও এক ইউজার লেখেন,’আপনার প্রেগন্যান্সি গ্লো দারুণ।’ অন্যদিকে অভিনেত্রী আরতি সিং লেখেন, “Babyyyyyyy coming, Jai Mata di”।

    আরও পড়ুন: স্বচ্ছ টপে ফুটে উঠল আলিয়ার ‘বেবি বাম্প’, ব্রহ্মাস্ত্রের প্রচারে কাপুর দম্পতি

    প্রসঙ্গত, ২০১৫ সালের ‘হরর ফিল্ম’ ‘Alone’ এর সেটে প্রথম দেখা হয়েছিল বিপাশা ও করণ সিং-এর। তারপর ২০১৬ সালের এপ্রিল মাসে বিয়ে করেন করণ-বিপাশা। বিপাশা করণের তৃতীয় স্ত্রী। একেবারে বাঙালি মতেই বিয়ে করেন বিপাশা-করণ। তাঁদের বিয়ের পর থেকেই বিভিন্ন সময় উঠে এসেছে বিপাশার অন্তঃসত্ত্বা হওয়ার খবর। তবে প্রতিবারই এই জল্পনাকে উড়িয়ে দিয়েছেন এই বং বিউটি। তবে ২০২২ সালে এই তারকা জুটির পরিবারে নতুন সদস্য আসার সুখবর জানিয়েছেন করণ-বিপাশা।

    কিছুদিন ধরেই বিপাশার মা হওয়া নিয়ে জল্পনা চলছিল। একটি ফটোশ্যুটের মাধ্যমে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান বিপাশা বসু নিজেই। প্রকাশ্যে এনেছেন তাঁর বেবি বাম্প। ১৬ অগাস্ট নিজের প্রেগন্যান্সি ফটোশুটের ছবি দিয়েছেন বিপাশা। সেখানেই দেখা যাচ্ছে সাদা ব্যাগি সাইজ শার্ট পরে রয়েছেন বিপাশা। এই খবর সামনে আসতেই  শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন বলিপাড়ার সেলিব্রিটিরা। মালাইকা আরোরা থেকে সফি চৌধুরী, মাহি ভিজ, ডায়না পেন্টি সকলেই শুভেচ্ছা জানিয়েছেন দম্পতিকে।

    [insta]https://www.instagram.com/p/ChT3SgaNdJF/?utm_source=ig_web_copy_link[/insta]

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Aamir Khan: বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ‘লাল সিং চাড্ডা’, পারিশ্রমিকে ‘না’ আমিরের

    Aamir Khan: বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ‘লাল সিং চাড্ডা’, পারিশ্রমিকে ‘না’ আমিরের

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর গত ১১ অগাস্ট বড়পর্দায় মুক্তি পেয়েছে ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chaddha)। আমির খানের এই ছবিকে ঘিরে বহু আশা ছিল তাঁর অনুরাগীদের। কিন্তু বক্স অফিসে একেবারেই মুখ থুবড়ে পড়েছে ছবিটি। পুরোপুরি ব্যর্থ হয়েছে। আর এর জন্যই আমির খান এক সিদ্ধান্ত নিলেন। ছবির ব্যর্থতার কারণেই আমির খান জানিয়েছেন, তিনি তাঁর পারিশ্রমিক নেবেন না, বরং তিনি ক্ষতিপূরণ দিতেও রাজি।

    বিভিন্ন সূত্র অনুয়ায়ী জানা গিয়েছে, ‘লাল সিং চাড্ডা’ সিনেমা তৈরি করতে প্রায় ১৮০ কোটি টাকা খরচ হয়েছে আর সেখানে এই ছবি বক্স অফিসে শেষ পর্যন্ত ৬০ কোটির গণ্ডিও পেরোতে পারেনি। এর ফলে ছবি নির্মাতাদের ক্ষতি হয়ছে ১০০ কোটি টাকার মতো। জানা গিয়েছে,  ছবি ব্যবসা করতে না পারায় নিজের পারিশ্রমিক নিচ্ছেন না আমির খান। অভিনেতা মনে করেছেন এমন সিদ্ধান্তে প্রযোজকদের ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কমবে।

    আরও পড়ুন: “আমার ছবি বয়কট করবেন না”, নেটিজেনদের অনুরোধ আমির খানের

    এক সংবাদমাধ্যমে জানা গিয়েছে, আমির খান তাঁর পারিশ্রমিক নিলে Viacom18 Studios ১০০ কোটি টাকা লোকসান করবেন, আর যদি আমির খান কোনও টাকা না নেন, তবে তাঁদের লোকসানের পরিমাণও কমবে। আরও জানা গিয়েছে, আমির প্রায় চার বছর এই ছবির পেছনে দিয়েছেন, কিন্তু এরপরেও বক্স অফিসে ব্যবসা করতে পারেনি। কিন্তু তিনি ব্যর্থতার সম্পূর্ণ দোষ নিজের উপর নিয়ে সমস্ত ক্ষতি শোধ করার সিদ্ধান্ত নিয়েছেন।

    তাঁর এই সিদ্ধান্তে প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। আমির খানের (Aamir Khan) বহু প্রতীক্ষিত ছবি ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chaddha) মূলত টম হ্যাঙ্কসের ‘ফরেস্ট গাম্প’ ছবির এটি অফিশিয়াল হিন্দি রিমেক। ছবিটি মুক্তি পাওয়ার আগেই ছবিটিকে বয়কটের ডাক দিয়েছিলেন নেট নাগরিকরা। ট্রেলার রিলিজের পর থেকেই এই ছবিকে বয়কটের ডাক দিয়েছে নেটপাড়ার একাংশ। ট্যুইটারে ট্রেন্ড করছে #BoycottLaalSinghChaddha। আর এরই ফলস্বরূপ এমন পরিস্থিতি।

    আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর অনুরোধে আসাম সফর পিছিয়ে দিলেন আমির খান, জানেন কেন?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     

  • Jacqueline Fernandez: সব জানতেন অভিনেত্রী! চার্জশিটে দাবি ইডি-র, তছরুপকাণ্ডে আরও অস্বস্তিতে জ্যাকলিন

    Jacqueline Fernandez: সব জানতেন অভিনেত্রী! চার্জশিটে দাবি ইডি-র, তছরুপকাণ্ডে আরও অস্বস্তিতে জ্যাকলিন

    মাধ্যম নিউজ ডেস্ক: বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez) বিরুদ্ধে চার্জশিট (Charge sheet) জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। তছরুপ (Money Laundering) মামলার চার্জশিটে ইডি জানায়, এখন পর্যন্ত তদন্তে জানা গিয়েছে যে অভিযুক্ত অভিনেত্রী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অপরাধের সঙ্গে জড়িত। 

    আরও পড়ুন: মোদির ট্যুইটের জবাব দিলেন পাক প্রধানমন্ত্রী, কী লিখলেন জানেন?

    চার্জশিটে আরও বলা হয়েছে যে, তিনি শুধু নিজেই না। ভারত এবং বিদেশে বসবাসকারী তাঁর পরিবারের সব সদস্যই তছরুপের টাকায় উপহার পেয়েছেন। এর ফলে তছরুপ প্রতিরোধ আইন ২০০২-এর ধারা ৩-এর অধীনে তছরুপের অভিযোগ দায়ের করা হয়েছে। যা PMLA, ২০২২-এর ধারা ৪-এর অধীনে শাস্তিযোগ্য অপরাধ। এমনই বলা হয়েছে চার্জশিটে।

    চার্জশিটে এছাড়াও বলা হয়, জ্যাকলিন ফার্নান্ডেজ সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrashekhar) অতীতের অপরাধমূলক কাজের অবগত ছিলেন এবং সচেতনভাবে সেগুলি উপেক্ষা করে গিয়েছেন। এবং তাঁর সঙ্গে আর্থিক লেনদেনে লিপ্ত থেকেছেন। শুধু জ্যাকলিন নয়, এমনকী তাঁর পরিবারের সদস্য এবং বন্ধুরাও সুকেশে দ্বারা আর্থিকভাবে উপকৃত হয়েছেন। 

    আরও পড়ুন: আর্থিক তছরুপ মামলায় অস্বস্তি বাড়ল জ্যাকলিনের, নাম এল চার্জশিটে

    ইডির দাবি, বিভিন্নসময় বিভিন্ন গল্প বানিয়েছেন জ্যাকলিন, সত্যি কথা বলেননি।  

    আরও পড়ুন: নৌসেনা পাচ্ছে নতুন নিশান! শুক্রবারই উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  

    গত সপ্তাহে এই মামলায় এই মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছিল ইডি। যদিও অভিনেত্রীর আইনজীবী প্রশান্ত পাতিল দাবি করেছেন, ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হয়েছে জ্যাকলিনকে। সাংবাদিকদের তিনি জানান, “এই মামলার তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন জ্যাকলিন। জিজ্ঞাসাবাদের জন্য যতবার তাঁকে ডাকা হয়েছে, প্রতিবার হাজিরা দিয়েছেন তিনি। আর্থিক তছরুপ মামলার তদন্তের স্বার্থে সবধরনের তথ্য তদন্তকারীদের জানিয়েছেন জ্যাকলিন। কিন্তু তিনি যে প্রতারিত, তা মানতে চাইছেন না আধিকারিকরা। জ্যাকলিন ষড়যন্ত্রের শিকার হয়েছেন।”   

    গত ১৭ অগাস্ট দিল্লি হাইকোর্টে দাখিল করা অতিরিক্ত চার্জশিটে ইডি স্পষ্ট জানিয়েছিল, সুকেশ চন্দ্রশেখরের থেকে আর্থিকভাবে লাভবান হয়েছেন জ্যাকলিন। সুকেশের তোলাবাজির প্রায় ১০ কোটি টাকা আত্মসাৎ করেছেন অভিনেত্রী। যার মধ্যে ৭ কোটি টাকারও বেশি সম্পত্তি  ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে ইডি।  

    আপাতত অস্বস্তিতে বলিউড সুন্দরী। ২১৫ কোটি টাকার তছরুপ মামলায় নাম জড়িয়েছে তাঁর। প্রধান অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে এই মামলার চার্জশিট জমা হয়েছিল আগেই। তাঁর সঙ্গে জ্যাকলিনের প্রেমের গুঞ্জনও ছিল। দুজনের ঘনিষ্ঠ ছবিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। সন্দেহভাজনদের তালিকায় আগেই সামিল হয়েছিল জ্যাকলিনের নাম। এবার চার্জশিট জুড়েও তিনি।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Filmfare Awards 2022: অনুষ্ঠিত হল ২০২২ সালের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড, দেখে নিন কারা পেলেন পুরস্কার…

    Filmfare Awards 2022: অনুষ্ঠিত হল ২০২২ সালের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড, দেখে নিন কারা পেলেন পুরস্কার…

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার সন্ধ্যায় ৬৭তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড Filmfare Awards 2022) অনুষ্ঠিত হয়েছে। ভারতের সিনেমা সম্পর্কিত প্রাচীনতম পুরস্কার অনুষ্ঠানগুলির মধ্যে একটি হল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, যেখানে সিনেমা জগতের সঙ্গে জড়িত সমস্ত তারকাদের সম্মানিত করা হয়। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ২০২২-র এদিনের অনুষ্ঠান ছিল তারকা খচিত। চাঁদের হাট বসেছিল যেন। নয়টি বিভাগে পুরস্কার জিতেছে সুজিত সরকারের ‘সর্দার উধম’। অন্যদিকে ‘শেরশাহ’ সেরা ছবিসহ ৭টি পুরস্কার পেয়েছে।

    নীচে একনজরে জয়ীদের তালিকা:

    সেরা ছবি (সমালোচক)

    ‘সর্দার উধম’

    সেরা ছবি

    ‘সর্দার উধম’

    প্রধান চরিত্রে সেরা অভিনেতা (পুরুষ)

    রণবীর সিং (’83’)

    সেরা অভিনেতা (সমালোচক)

    ভিকি কৌশল (‘সর্দার উধম’)

    প্রধান চরিত্রে সেরা অভিনেতা (মহিলা)

    কৃতি শ্যানন (‘মিমি’)

    সেরা অভিনেত্রী (সমালোচক)

    বিদ্যা বালান (‘শেরনি’)

    সেরা পরিচালক

    বিষ্ণুবর্ধন (‘শেরশাহ’)

    সেরা সহঅভিনেতা (পুরুষ)

    পঙ্কজ ত্রিপাঠী (‘মিমি’)

    সেরা সহঅভিনেতা (মহিলা)

    সাই তামহঙ্কর (‘মিমি’)

    আরও পড়ুন: জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরার শিরোপা সুরিয়া-অজয় দেবগনের, জয়জয়কার অভিযাত্রিকের

    সেরা মিউজিক অ্যালবাম

    তানিস্ক বাগচি, বি প্রাক, জানি, জসলিন রয়্যাল, জাভেদ-মহসিন এবং বিক্রম মন্ট্রোজ (‘শেরশাহ’)

    সেরা গানের কথা

    ‘লেহরা দো’ (’83’) এর জন্য কাউসার মুনির

    সেরা প্লেব্যাক গায়ক (পুরুষ)

    ‘মন ভরিয়া’ (‘শেরশাহ’) এর জন্য বি প্রাক

    সেরা প্লেব্যাক গায়ক (মহিলা)

    ‘রাতান লাম্বিয়ান’ (‘শেরশাহ’) এর জন্য আসিস কৌর

    সেরা অ্যাকশন

    স্টেফান রিখটার এবং সুনিয়েল রড্রিগস (‘শেরশাহ’)

    সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর

    শান্তনু মৈত্র (‘সর্দার উধম’)

    সেরা কোরিওগ্রাফি

    ‘চাকা চক’ (‘আতরঙ্গি রে’) এর জন্য বিজয় গাঙ্গুলি

    সেরা সিনেমাটোগ্রাফি

    ‘সর্দার উধম’-এর জন্য অভিক মুখোপাধ্যায়

    সেরা পোশাক

    ‘সর্দার উধম’-এর জন্য ভিরা কাপুর

    সেরা এডিটিং

    ‘শেরশাহ’-এর জন্য শ্রীকর প্রসাদ

    সেরা প্রোডাকশন ডিজাইন

    ‘সর্দার উধম’-এর জন্য মানসী ধ্রুব মেহতা এবং দিমিত্রি মালিচ

    সেরা সাউন্ড ডিজাইন

    ‘সর্দার উধম’-এর জন্য দীপঙ্কর চাকি ও নীহার রঞ্জন সামল

    সেরা ডায়লগ

    ‘সন্দীপ অর পিঙ্কি ফারার’-এর জন্য দিবাকর ব্যানার্জি এবং বরুণ গ্রোভার

    সেরা স্ক্রিনপ্লে

    ‘সর্দার উধম’-এর জন্য শুভেন্দু ভট্টাচার্য ও রিতেশ শাহ

    সেরা গল্প

    ‘চন্ডিগড় কারে আশিকি’-এর জন্য অভিষেক কাপুর, সুপ্রতীক সেন এবং তুষার পরাঞ্জপে।

    সেরা ডেবিউ পরিচালক

    সীমা পাহওয়া (রামপ্রসাদ কি তেহরভি)

    সেরা ডেবিউ মহিলা

    শর্বরী ওয়াঘ (বান্টি অর বাবলি 2)

    সেরা ডেবিউ (পুরুষ)

    এহান ভাট (৯৯ গান)

    লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড

    সুভাষ ঘাই

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share