Category: বিনোদন

Get updates on Entertainment News Celebrities, Hollywood, Bollywood, Tollywood Movies, Web series, OTT from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Pradip Mukherjee: ফের বিনোদন জগতে শোকের ছায়া, প্রয়াত সত্যজিত রায়ের ‘সোমনাথ’

    Pradip Mukherjee: ফের বিনোদন জগতে শোকের ছায়া, প্রয়াত সত্যজিত রায়ের ‘সোমনাথ’

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত সত্যজিত রায়ের (Satyajit Ray) ‘সোমনাথ’। ফের বিনোদন জগতে শোকের ছায়া। সোমবার সকাল ৮টা বেজে ১৫ মিনিট নাগাদ জীবনাবসান হয় বর্ষীয়ান অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়ের (Pradip Mukherjee)। ‘জন অরণ্য’ (Jana Aranya) ছবিতে তাঁর অনবদ্য অভিনয়ের জন্যই তিনি যেন সকলের স্মৃতিতে এখনও বর্তমান। দীর্ঘদিন ধরে ফুসফুস সংক্রান্ত রোগে ভুগছিলেন তিনি। গোরাবাজার মিউনিসিপ্যালিটি হাসপাতালের ওপরের প্রাইভেট হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। এরপর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকায় রবিবারই তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল। হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে এদিন সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রদীপ মুখোপাধ্যায়।

    প্রদীপবাবুকে শেষ ‘ড্রাকুলা স্যার’ ছবিতে দেখা গিয়েছিল। পরিচালক নির্মল চক্রবর্তীর সিনেমা ‘দত্তা’ -তে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপরেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘জন অরণ্য’ ছবিতেই বাংলা সিনেমা জগতে তাঁর হাতে খড়ি। এই ছবিতে তাঁর অভিনয় এখনও দর্শককে মুগ্ধ করে। এরপর তিনি গোলাপ বউ (Golap Bou), দৌড় (Dour), দুরাত্মা (Dooratwa), দুরের নদী (Durer Nadi), অশ্লীলতার দায়ে (Ashleelotar Daye), ললিতা (Lalita), অন্বেষণ (Anweshan), চপার (Chopper), মধুগঞ্জনের সুমতি (Madhuganjer Sumati), সতী (Sati), মানবপ্রেমিক (Manabpremik), সুমতি (Sumati), আনন্দনিকেতন (Anandaniketan), পুরুষোত্তম (Purushottam), হিরের আংটি (Hirer Angti) ইত্যাদি ছবিতে কাজ করেছেন।

    আরও পড়ুন: ‘চাওয়া-পাওয়া’ থেকে ‘ভালোবাসার বাড়ি’! শেষ হল এক যুগ

    এখানেই থেমে নয়, শুধু পুরনো ছবিতেই তিনি কাজ করেছেন এমনটা নয়, বর্তমান প্রজন্মের আধুনিক সিনেমা যেমন ‘উৎসব’, ‘যেখানে ভূতের ভয়’, ‘মাছ, মিষ্টি অ্যান্ড মোর’, ‘গয়নার বাক্স’, ‘বাদশাহী আংটি, ‘সজারুর কাঁটা’, ‘কাহানি ২’, ‘তরুলতার ভূত’ প্রমুখ ছবিতে তিনি অভিনয় করেছেন।

    সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই টলিউড তথা বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। এছাড়াও এই বছরের প্রথম থেকেই একের পর এক দুঃসংবাদ পাওয়া গেছে। চলতি বছরেই প্রয়াত হয়েছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, পরিচালক তরুণ মজুমদার, গায়িকা নির্মলা মিশ্র প্রমুখ। শুধু বাংলা বিনোদন জগতেই নয়, শোকের ছায়া নেমেছে জাতীয় চলচ্চিত্র জগতেও। কলকাতা এসেই মৃত্যু হয়েছে বলিউড গায়ক কেকে-র। এছাড়াও লতা মঙ্গেশকর, বাপ্পি লাহিড়ির মতো তারকারাও শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
  • Raju Srivastava: সুস্থতার পথে রাজু শ্রীবাস্তব! ১৫ দিনের লড়াই শেষে অবশেষে জ্ঞান ফিরল কমেডিয়ানের

    Raju Srivastava: সুস্থতার পথে রাজু শ্রীবাস্তব! ১৫ দিনের লড়াই শেষে অবশেষে জ্ঞান ফিরল কমেডিয়ানের

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে জ্ঞান ফিরল জনপ্রিয় অভিনেতা তথা কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের (Raju Srivastava)। গত ১০ অগাস্ট থেকে দিল্লির এইমস-এ ভর্তি ছিলেন তিনি। ১৫ দিন পর আজ তাঁর জ্ঞান ফিরল। সেখানকার চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন শিল্পী। চিকিৎসকেরা জানিয়েছেন, রাজুর শরীর ধীরে ধীরে ভাল হচ্ছে, সুস্থতার দিকে এগোচ্ছেন তিনি। স্বস্তিতে তাঁর অনুরাগীরা।

    আজ রাজু শ্রীবাস্তবের সহকারী গর্বিত নারাঙ (Garvit Narang) জানিয়েছেন, পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে রাজুর। আজ তাঁর ১৫ দিন পর জ্ঞান ফিরেছে। তিনি বর্তমানে এইমসের ডাক্তারদের নজরে আছেন। আবার, কিছুদিন আগেই ৩ মিনিটের ভিডিও পোস্ট করেছিলেন রাজু শ্রীবাস্তবের ভাই দীপু শ্রীবাস্তব। সেখানে তিনি রাজুর শারীরিক অবস্থার খবর দিয়েছিলেন। সেইসঙ্গে গুজব ছড়ানোর বিষয়েও বলেন তিনি। তিনি জানিয়েছিলেন, যাঁরা ছড়িয়েছিলেন তাদেরকেও কটাক্ষ করেছিলেন।

    আরও পড়ুন: ‘রাজু এখন স্থিতিশীল’, ব্রেন ডেথের গুজব ওড়ালেন রাজু শ্রীবাস্তবের স্ত্রী

    প্রসঙ্গত, গত ১০ অগাস্ট জিম করতে গিয়েই হার্ট অ্যাটাক হয় অভিনেতার। শরীরচর্চা করতে করতেই হৃদরোগে আক্রান্ত হয়ে ট্রেডমিলের উপরেই পড়ে যান তিনি। তারপরই তড়িঘড়ি করে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। মাঝখানে তাঁর ব্রেন ডেথের মত গুজবও শোনা গিয়েছিল। তাঁর স্বামীর শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের গুজব রটায় ভীষণ বিরক্ত ছিলেন তিনি। পরে তিনি ব্রেন ডেথের ঘটনাকেও গুজব বলেছিলেন।

    তাঁর স্বামীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকলেও তিনি দৃঢ়বিশ্বাসী ছিলেন ও বলেছিলেন যে রাজু অবশ্যই ফিরে আসবেন ও সবাইকে হাসাবেন। তিনি আরও বলেছিলেন “আমার স্বামী একজন যোদ্ধা, আমি নিশ্চিত, উনি এই যুদ্ধ শেষে ফিরে আসবেই।“ এবং তাঁর বিশ্বাসই রাজুকে যেন আবার ফিরিয়ে নিয়ে এসেছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     

     

  • Amitabh Bachchan: ফের করোনায় আক্রান্ত ‘বিগ বি’, নিজেই জানালেন ট্যুইটারে

    Amitabh Bachchan: ফের করোনায় আক্রান্ত ‘বিগ বি’, নিজেই জানালেন ট্যুইটারে

    মাধ্যম নিউজ ডেস্ক: আবারও করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। মঙ্গলবার রাতে ট্যুইট করে নিজেই অনুরাগীদের জানান এই খবর। গত কয়েক দিনের মধ্যে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদের পরীক্ষা করে নেওয়ার অনুরোধ করছেন তিনি।

    গতকাল রাতে ১১ টা ২৫ মিনিট টুইটারে ‘বিগ বি’লেখেন, “আমি করোনা পরীক্ষা করিয়েছিলাম। তার রিপোর্ট পজিটিভ এসেছে। যাঁরা সম্প্রতি আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা দয়া করে কোভিড টেস্ট করিয়ে নেবেন।”

    আরও পড়ুন: হু হু করে বাড়ছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, একদিনে আক্রান্ত ১২ হাজারের বেশি

    তবে তিনি বাড়িতেই আইসোলেশনে নাকি হাসপাতালে ভর্তি হয়েছেন, সে বিষয়ে স্পষ্ট কোনও খবর পাওয়া যায়নি। এছাডৃাও করোনার কোনও উপসর্গ দেখা গিয়েছে কিনা, শারীরিক অবস্থা কেমন আছে, সে বিষয়েও বিস্তারিতভাবে কিছু জানাননি বলিউডের বিগ বি।

    এর আগেও ২০২০ সালের করোনার প্রথম ঢেউয়ের সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। এরপর অমিতাভের ছেলে অভিষেকের বচ্চনেরও করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। তারপর অভিষেকের স্ত্রী ঐশ্বর্য ও তাঁদের মেয়ে আরাধ্যাও করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেসময় বিগ বি-এর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তারপর তিনি আক্রান্ত হওয়ার তিন সপ্তাহ পরে সুস্থ হয়ে অগাস্টে বাড়ি ফিরেছিলেন। প্রসঙ্গত, সামনেই অনেকগুলো কাজ রয়েছে তাঁর। বলিউড শেহানশাহকে অয়ন মুখার্জী পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে দেখা যাবে। এছাড়াও ‘গুডবাই’, ‘উনচাই’ ছবিতে দেখা যাবে। এই খবর পাওয়ার পর থেকেই তাঁর অনুরাগীরা চিন্তিত। বর্ষীয়ান অভিনেতার দ্রুত আরোগ্য করেছেন সকলেই। 

    অন্যদিকে দেশে ফের করোনায় আক্রান্তের গ্রাফ ঊর্ধমুখী। কোভিডে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। মঙ্গলবার মুম্বই-এ ৮৩২ জন করোনায় আক্রান্ত হয়েছে। মুম্বই-এ সক্রিয় রোগীর সংখ্যা ৬২৬৯। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • 30 years of Roja: ৩০ বছরে পা ‘রোজা’-র, এখনও ভাটা পড়েনি জনপ্রিয়তায়

    30 years of Roja: ৩০ বছরে পা ‘রোজা’-র, এখনও ভাটা পড়েনি জনপ্রিয়তায়

    মাধ্যম নিউজ ডেস্ক: তামিলের সেরা দেশাত্মবোধক সিনেমাগুলোর মধ্যে একটি ছিল ‘রোজা’ (Roja)। চলতি বছরেই এই ছবি ৩০ বছর পূর্ণ করল। ১৯৯২ সালের ১৫ অগাস্ট ছবিটি বড়পর্দায় মুক্তি পেয়েছিল। ছবিটি একটি রোমান্টিক থ্রিলার এবং এতে অরবিন্দ স্বামী এবং মধু প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। সে বছর স্বাধীনতা দিবসে এটি মুক্তি পেয়েছিল। মণি রত্নম পরিচালিত ‘রোজা’ ছবিটি দর্শকদের মনে এক অন্য জায়গা করে নিয়েছিল।

    আরও পড়ুন: ৭৫ তম স্বাধীনতা দিবসে দেখে নিন বলিউডের ৫টি দেশাত্মবোধক ছবি

    এই সিনেমায় দেখানো প্রতিটি গল্প এখনও প্রাসঙ্গিক। তাই তো সিনেমা মুক্তির এত বছর কেটে গেলেও এর রেশ এখনও বর্তমান। ছবির গল্প, সিনেমাটোগ্রাফি, অরবিন্দ স্বামী ও মধুর অভিনয়ের পাশাপাশি কাশ্মীরের প্রকৃতির অপূর্ব সৌন্দর্য দর্শকদের মুগ্ধ করেছে। পরিচালক খুব সুন্দরভাবে কাশ্মীরের রূপকে তাঁর ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। শুধু তাই নয়, এই ছবির গানগুলোও সুপারহিট। সঙ্গীত রচয়িতা এ আর রহমান এই ছবির জন্য গানগুলোতে সুর দিয়েছিলেন। এইসব ছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে মণি রত্নম যেভাবে কাশ্মীরের পরিস্থিতি সাধারণ গল্পের মাধ্যমে তুলে ধরেছেন তা অসাধারণ। আর এই সিনেমা বিশেষ করে দেশপ্রেমকে ফোকাস করেই তৈরি করা হয়েছিল, তাই আজও দর্শকের কাছে এই সিনেমা অতুলনীয়।

    ‘রোজা’ ছিল প্রথম তামিল সিনেমা, যার মধ্যে দেশের রাজনীতি সম্পর্কে দেখানো হয়েছিল। আর এই ছবি থেকে অনুপ্রানিত হয়েই ‘বোম্বে’ এবং ‘দিল সে’ -এর মত  রাজনৈতিক সিনেমা তৈরি করা হয়। ছবিটি সমগ্র ভারতে ব্যাপক সাফল্য লাভ করেছিল। ছবিটি শুধুমাত্র তামিলনাড়ুতে নয়, উত্তর ভারতেও ব্যাপকভাবে হিট হয়েছিল।

    আরও পড়ুন: স্বাধীনতা দিবসের দিন অবশ্যই দেখুন এই সিনেমাগুলি

    সিনেমাটি একাধিক আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কার পেয়েছে। সেরা পরিচালক হিসেবে মণি রত্নম পাঁচটি রাজ্য থেকে পুরস্কার পেয়েছেন।  সঙ্গীত রচয়িতা এ আর রহমানও পুরস্কার পেয়েছেন। ‘চিন্না চিন্না আসাই’- গানের জন্য শ্রেষ্ঠ প্লেব্যাক গায়ক হিসেবে মিনমিনি ও অভিনেত্রী মধু এই ছবির জন্য বিশেষ পুরস্কার পেয়েছেন। সেই বছর এই সিনেমাকে সেরা সিনেমা হিসেবেও পুরস্কৃত করা হয়।  

     

  • Virat – Anushka: বৃষ্টির দিনে মুম্বইয়ের রাস্তায় স্কুটি চালিয়ে ঘুরছেন বিরুষ্কা, কিন্তু চললেন কোথায়?

    Virat – Anushka: বৃষ্টির দিনে মুম্বইয়ের রাস্তায় স্কুটি চালিয়ে ঘুরছেন বিরুষ্কা, কিন্তু চললেন কোথায়?

    মাধ্যম নিউজ ডেস্ক: মুম্বইয়ের রাস্তায় স্কুটি চেপে ঘুরে বেড়াচ্ছেন তারকা দম্পতি। বৃষ্টির দিনে এমনভাবেই উপভোগ করতে দেখা গেল বিরুষ্কা-কে। তবে এভাবে হঠাৎ স্কুটি নিয়ে বেরিয়ে পড়লেন আর কোথায় যাচ্ছেন সেই নিয়েই তাঁদের অনুরাগীদের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়েছে। স্কুটিতে যাওয়ার সময় দুজনেই পরেছিলেন কালো রংয়ের হেলমেট। তবুও তাদের চিনে নিতে অসুবিধা হয়নি কারোরই। কেউ কেউ আবার তাঁদের চিনতে পেরে ভিডিয়ো তুলে নেন এবং সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

    [insta]https://www.instagram.com/reel/ChezQzZK_cg/?utm_source=ig_web_copy_link[/insta]

    বিরাট পরেছিলেন সবুজ রংয়ের টি-শার্ট ও কালো প্যান্ড। অন্যদিকে বলি অভিনেত্রী অনুষ্কার পরনে ছিল কালো টি-শার্ট ও কালো প্যান্ড। স্কুটিতে বিরাটকে জড়িয়ে ধরতে দেখা যায় তাঁকে। তাঁরা কোথায় যাচ্ছিলেন পরে সেই ঘটনা জানা যায়। জানা যায়, বিরাট এবং অনুষ্কা একটি বিজ্ঞাপন ফটোশুটের জন্য বেরিয়েছিলেন। সেই সময়ে তাঁরা মুম্বইয়ের বর্ষাকালকে উপভোগ করতে স্কুটিতে করে স্টুডিওতে পৌঁছে গিয়েছিলেন। আবার সঙ্গে নিয়েছিলেন ছাতাও। প্রিয় মানুষের সঙ্গে কেই না ‘কোয়ালিটি টাইম’ স্পেন্ড করতে চায় না, ফলে এভাবেই বিরাট অনুষ্কা একে অপরের সঙ্গে সময় কাটানোর জন্য মুম্বইয়ের বৃষ্টি উপভোগ করতে স্কুটিতেই বেরিয়ে পড়লেন।

    আরও পড়ুন: ‘দোবারা’ মুক্তির দিনে কালীঘাটে পুজো, ছবির প্রচারে কলকাতায় তাপসী-পাভেল-একতা

    বলিউড ও ক্রিকেট জগতের অন্যতম জনপ্রিয় দম্পতি হল বিরাট অনুষ্কা। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তাঁরা তাঁদের ছবি শেয়ার করেন। কিছুদিন আগেই একই রকমের জামা পরে ইন্সটাগ্রামে ছবি শেয়ার করেছিলেন তাঁরা। আবার তাঁদের গতকাল এই ভাইরাল ভিডিওতে একসঙ্গে দেখা গেল।

    [insta]https://www.instagram.com/p/Cg1JEDzMsAr/?utm_source=ig_web_copy_link[/insta]

    প্রসঙ্গত, আগামী ২৭ অগাস্ট থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। আর আগামী ২৮ অগাস্ট পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করতে চলেছেন বিরাটরা। অন্যদিকে অনুষ্কাও তাঁর আসন্ন ছবি ‘চাকদা  এক্সপ্রেস’ (Chakda Xpress) ছবির জন্য ব্যস্ত আছেন। এই ছবি আগামী বছরের ফেব্রুয়ারী মাসে মুক্তি পেতে চলেছে। 

     

  • India at 75: স্বাধীনতা দিবসের দিন শুনে দেখুন এই গানগুলি

    India at 75: স্বাধীনতা দিবসের দিন শুনে দেখুন এই গানগুলি

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় ২০০ বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৪৭ সালের ১৫ অগাস্ট স্বাধীন হয় ভারত। এ বছর স্বাধীনতার ৭৫ বছর পালন করবে দেশ। প্রতিটি দেশবাসীর কাছে অত্যন্ত গর্বের দিন। বছরের এই দিনটি দেশবাসীর কাছে কোনও উৎসবের থেকে কম না। প্রায় এক সপ্তাহ ধরে চলতে থাকে স্বাধীনতা দিবসের উদযাপন। 

    বছরের এই দিনটিকে কেন্দ্র করে জড়িয়ে রয়েছে বেশ কয়েকটি গান। যে সমস্ত দেশনায়কেরা নিজেদের জীবনের পরোয়া না করে দেশের জন্য শহিদ হয়েছেন, তাঁদের স্মরণার্থে বহু গান রচিত হচ্ছে ভিন্ন ভাষায়, ভিন্ন সুরে। স্বাধীনতা দিবস উপলক্ষে দেখে নিন, সেরা দেশাত্মবোধক গানগুলি (Patriotic Songs)।

    আরও পড়ুন: স্বাধীনতা দিবসে গাড়িতে পতাকা লাগানোর কথা ভাবছেন? তাহলে আগে জানুন এই নিয়ম

    অ্যায়ে মেরে ওয়াতানকে লোগো

    লতা মঙ্গেশকরের কন্ঠে এই গানে আজও দেশবাসী আবেগপ্রবণ হয়ে পড়েন। গানটি লিখেছেন কবি প্রদীপ, সুর দিয়েছেন সি রামচন্দ্র। ১৯৬২ সালে ভারত- চিন যুদ্ধে দেশের যে জওয়ানরা প্রাণ দিয়েছেন তাঁদের শ্রদ্ধা জ্ঞাপন করতে এই জ্ঞান লেখা হয়েছিল। 

    দিল দিয়া হ্যায় জান ভি দেঙ্গে, কার্মা

    ‘আইকনিক’ বলিউডি গানগুলির মধ্যে এটি অন্যতম। ছবিটিতে অভিনয় করেছেন দীলিপ কুমার, নুতন, জ্যাকি শ্রফ, অনিল কাপুর, নাসিরুদ্দীন শাহ। ১৯৮৬ সালে মুক্তি পায় সিনেমাটি। গানটি শুনে এখনও দেশপ্রেমীদের মন উদ্বেলিত হয়।

    আরও পড়ুন: জাতীয় পতাকা উত্তোলন করবেন? জানুন কী করবেন আর কী করবেন না 

    মা তুঝে সালাম, বন্দে মাতারাম

    এ আর রহমান কখনও আমাদের নিরাশ করেন না। মেহবুবের লেখা এই গানটি বন্দেমাতরম অ্যালবামে ১৯৯৭ সালে মুক্তি পায়। ‘নন ফিল্মি’ এই অ্যালবামটি সেই সময় ব্যাপক জনপ্রিয়তা পায়। 

    রঙ দে বসন্তি, রঙ দে বসন্তি  

    রঙ দে বসন্তির এই টাইটেল ট্র্যাকটি অত্যন্ত জনপ্রিয়। স্বাধীনতা দিবসের দিন শোনার মতো এই গানের জুড়ি মেলা ভার। এ আর রহমানের সুরে গানটি গেয়েছেন ডালের মেহেন্দি এবং কেএস চিত্রা। 

    কান্ধো সে মিলতে হ্যায় কান্ধে, লক্ষ্য 

    লক্ষ্য সিনেমার বহু জনপ্রিয় গানের মধ্যে এটাও একটি। ২০০৪ সালে মুক্তি পায় সিনেমাটি। সিনেমাটিতে অভিনয় করেছেন ঋত্বিক রোশন, প্রীতি জিন্টা। ১৯৯৯ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের ওপর তৈরি। 

    আয়ে ওয়াতান, রাজী 

    এই গানে চোখের জল পড়বে না, এরম মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। রাজী সিনেমায় গানটি গেয়েছেন অরিজিত সিং এবং সুনিধি চৌহান। গানের একটি লাইন “ম্যায় যাহা রাহু, জাহামে ইয়াদ রাহে তু”- ভারতীয়দের ‘ভারত’ -এর প্রতি গর্ব বোধ জাগিয়ে তোলে। তারা যেখানেই যাক, ভারত মনে থাকবেই। 

    চাক দে ইন্ডিয়া, চাক দে ইন্ডিয়া

    ‘কুছ কারিয়ে’ – গানের এই অংশটা অনুপ্রেরণা দিয়েছে বহু মানুষকে। সিমিত আমিনের নির্দেশনায় ‘চক দে ইন্ডিয়া’ সিনেমায় অভিনয় করেছেন শাহরুখ খান। চক দে ইন্ডিয়া সিনেমাটিই  শুধু নয়। ব্যাপক জনপ্রিয়তা পায় এই সিনেমার গানগুলিও। 

    অ্যায়সা দেশ হ্যায় মেরা, ভীর যারা 

    ভীর যারা -র এই গানটির মাধ্যমে পাকিস্তান এবং ভারত সংস্কৃতিগতভাবে আলাদা হয়েও কতটা এক, তা দেখানো হয়েছে।  

     

  • Ranbir-Alia: গর্ভবতী আলিয়ার ওজন বৃদ্ধি নিয়ে বিরক্তিকর মন্তব্য করলেন রণবীর, ক্ষুব্ধ নেটিজেনরা

    Ranbir-Alia: গর্ভবতী আলিয়ার ওজন বৃদ্ধি নিয়ে বিরক্তিকর মন্তব্য করলেন রণবীর, ক্ষুব্ধ নেটিজেনরা

    মাধ্যম নিউজ ডেস্ক: গতকাল থেকেই দেখা যাচ্ছে হঠাৎ নেটিজেনরা বেশ বিরক্ত হয়ে আছেন রণবীর কাপুরের (Ranbir Kapoor) ওপর। যে রণবীরের জন্য লক্ষ লক্ষ অনুরাগী, তাঁর ওপর কেন রেগে আছেন নেটিজেনরা, এই নিয়ে বিশাল শোরগেোল পড়ে গিয়েছে। কেন নেটিজেনরা ক্ষুব্ধ, তা নিয়ে অনেকের মনে কৌতুহলের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে রণবীর তাঁর সদ্য বিবাহিতা স্ত্রী আলিয়াকে নিয়ে কিছু বিরক্তিকর কমেন্ট করেছেন তাও আবার অন-এয়ার। তবে অনেকে এই খবর বিশ্বাস করতেই পারছে না।

    আসলে সম্প্রতি একটি সাক্ষাৎকারে আলিয়া ভাটের (Alia Bhatt) ওজন বৃদ্ধি নিয়ে ‘অবিবেচক’ মন্তব্য করার জন্য রণবীর কাপুরকে নিয়ে সমালোচনা করা হচ্ছে। আলিয়া জুন মাসে রণবীরের সঙ্গে একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দিয়েছিলেন। তারপর থেকেই তাঁদের অনুরাগীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। বিয়ের কয়েক মাসের মাথায় গর্ভবতী হওয়াতেও তাঁকে শুনতে হয়েছিল কটুক্তি। আর এবার রণবীরের মন্তব্যকে ঘিরে আবার সমালোচনার সৃষ্টি হয়েছে।

    আরও পড়ুন: মা হতে চলেছেন আলিয়া! নিজেই সোশ্যাল মিডিয়ায় দিলেন সুখবর..

    বড়পর্দায় এই প্রথমবারের জন্য তাঁরা একসঙ্গে আসতে চলেছে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে। আর এই সিনেমা প্রচারের সময় রণবীর আলিয়ার গর্ভবতী পেটের দিকে ইঙ্গিত করেছিলেন এবং তাঁর ওজন বৃদ্ধির বিষয়ে মন্তব্য করেছিলেন। সেই সঙ্গে আলিয়াকে বডি-শেমিং করায় একে ‘অরুচিকর’ বলে উল্লেখ করেন নেটিজেনরা। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, রণবীর-আলিয়া সিনেমার প্রচারের জন্য আলোচনা করছিলেন, তখনই রণবীর জানান, তাঁরা ছবির জন্য ব্যাপক প্রচার করছেন না। কিন্তু আলিয়া এতে বলেন, ছবির ব্যাপক প্রচার করা করবে, এটিই তাঁদের এখন মেন ফোকাস, সিনেমা কে সর্বত্র প্রসারিত করা। আর তখনই রণবীর আলিয়ার পেটের দিকে ইশারা করে বলেন, “আমি দেখতে পাচ্ছি অন্য একজনও প্রসারিত হচ্ছে।“  এরপর এই বক্তব্যে আলিয়া হতবাক হলে রণবীর হেসে বলে এটি ‘জোক’ ছিল।

    [insta]https://www.instagram.com/tv/ChZZficlv3q/?utm_source=ig_web_copy_link[/insta]

    আর এরই প্রতিক্রিয়া জানিয়ে নেটিজেনরা নানা কথা কমেন্টে লিখেছেন। কেউ বলেছেন “এটি খুবই দুঃখজনক।” অন্য একজন বলেছেন, “এটি মোটেও মজার ছিল না।” একজন অনুরাগী এটিকে ‘জঘন্য রসিকতা’ বলেছেন, অন্য একজন বলেছেন, “আলিয়ার আরও ভালো  কিছু প্রাপ্য ছিল।” একজন ফ্যান আরও লিখেছেন, “একজন গর্ভবতী মহিলাকে এমন বলাটা জঘন্য রসিকতা ছিল।” একজন  বলেছিলেন, “এটি অস্বস্তিকর।”

    প্রসঙ্গত উল্লেখ্য, আলিয়া এবং রণবীর ১৪ এপ্রিল, ২০২২-এ মুম্বইতে বিয়ে করেছিলেন। তাঁরা সম্প্রতি ‘ব্রহ্মাস্ত্র’ ছবির গান ‘ডান্স কা ভূত’-এর একটি টিজার প্রকাশ করেছেন। বহু প্রতীক্ষিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে৷ এতে অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং মৌনি রায়, প্রমুখরাও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।

  • Raju Srivastava Health Update: কেমন আছেন রাজু শ্রীবাস্তব? চিকিৎসায় কি সাড়া দিচ্ছেন?

    Raju Srivastava Health Update: কেমন আছেন রাজু শ্রীবাস্তব? চিকিৎসায় কি সাড়া দিচ্ছেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: কেটে গিয়েছে এক সপ্তাহ। এখনও দিল্লির এইমস হাসপাতালের ভেন্টিলেটরে রয়েছেন জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)। তবে এখন তিনি আগের থেকে আনেকটাই ভালো আছেন, এমনটাই জানা গিয়েছে। ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। হাত-পা নাড়াতে পারছেন। তাঁর ম্যানেজার নয়ন সোনি এমনটাই এক সংবাদমাধ্যমে জানিয়েছেন।

    প্রসঙ্গত, গত ১০ অগাস্ট জিম করতে গিয়েই হার্ট অ্যাটাক হয় অভিনেতার। জিমে গিয়েই ঘটে এই ভয়ঙ্কর দুর্ঘটনা। শরীরচর্চা করতে করতেই হৃদরোগে আক্রান্ত হয়ে ট্রেডমিলের উপরেই পড়ে যান তিনি। তারপরই তড়িঘড়ি করে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতালে ভর্তির দ্বিতীয় দিন থেকেই শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে তাঁর। রাখা হয়েছিল ভেন্টিলেশনে। অনুরাগীদের মধ্যে তাঁকে নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে। এরপর এক সপ্তাহ পরে কিছুটা হলেও আশার আলো দেখা গিয়েছে।

    [tw]


    [/tw]

    আরও পড়ুন: শারীরিক অবস্থার চরম অবনতি, ভেন্টিলেশনে রাখা হয়েছে কমেডিয়ান রাজু শ্রীবাস্তবকে

    গতকাল তাঁর ম্যানেজার জানিয়েছেন, রাজু শ্রীবাস্তব তাঁর হাত-পা নাড়াতে পারছেন। তবে তিনি এখনও পুরোপুরি সুস্থ নন। এখনও আইসিইউ-তে ভেন্টিলেশনে রয়েছেন অভিনেতা। ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তিনি। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তাঁর শারীরিক অবস্থায় উন্নতি দেখা গিয়েছে। তবে তাঁকে এখনও কয়েকদিন আইসিইউ-তেই রাখা হবে। তাঁর চিকিৎসক জানিয়েছেন, তাঁর জ্ঞান ফিরতে এখনও এক সপ্তাহ লেগে যেতে পারে।

    তাঁর শারীরিক অবস্থা নিয়ে প্রায়ই গুজব শোনা যাচ্ছে। তাই গত সপ্তাহেই তাঁর পরিবার থেকে ইন্সটাগ্রামে পোস্ট শেয়ার করা হয়েছিল যে তাঁর শারীরিক অবস্থা নিয়ে কেউ জানো কোনওরকমের গুজব না ছড়ায়। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাই অযথা গুজব না ছড়ানোর আবেদন জানিয়েছেন। চিকিৎসকরা তাঁদের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।  

    আরও পড়ুন: অতিরিক্ত ওয়ার্ক আউট কী হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়াচ্ছে? কী বলছেন বিশেষজ্ঞরা? 

  • Zomato Ad Controversy: ‘মহাকাল’ থেকে থালি অর্ডার হৃত্বিক রোশনের! বিতর্কের মধ্যে বিজ্ঞাপন প্রত্যাহার জোম্যাটোর

    Zomato Ad Controversy: ‘মহাকাল’ থেকে থালি অর্ডার হৃত্বিক রোশনের! বিতর্কের মধ্যে বিজ্ঞাপন প্রত্যাহার জোম্যাটোর

    মাধ্যম নিউজ ডেস্ক: এবারে হৃত্বিক রোশনের (Hrithik Roshan) বিজ্ঞাপন ঘিরে শুরু হল বিতর্ক,  সোশ্যাল মিডিয়ায় উঠল ‘বয়কট জ্যোমাটো’ ট্রেন্ড। শনিবার মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরের (Ujjain’s Shree Mahakaleshwar Temple) দু’জন পুরোহিত এই অনলাইন ফুড ডেলিভারি সংস্থার একটি বিজ্ঞাপনের প্রচার বন্ধ করার দাবি জানান৷ তাঁরা অভিযোগ জানিয়েছেন, হৃত্বিক রোশন অভিনীত এই বিজ্ঞাপন হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করেছে। অন্যদিকে জোম্যাটোর তরফেও একটি বিবৃতি জারি করে সাফাই দেওয়া হয়েছে।

    [tw]


    [/tw]

    আসলে বিজ্ঞাপনটিতে দেখা যায়, হৃত্বিক রোশনের ‘থালি’ খেতে ইচ্ছে হয়েছে৷ তাই খাবারটি পেয়ে তিনি বাকিদের জানাচ্ছেন, উজ্জয়িনীর ‘মহাকাল’ থেকে ‘থালি’ অর্ডার করেছেন৷ আর এরপরেই এই বিজ্ঞাপন ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এদিকে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাকাল মন্দির অবস্থিত। ওই দুই পুরোহিত মহেশবাবু ও আশিসবাবু হৃত্বিকের জ্যোমাটো বিজ্ঞাপনের প্রসঙ্গ টেনে বলেন, “মহাকাল মন্দিরে দীর্ঘদিন ধরে ভক্তদের প্রসাদ দেওয়া হচ্ছে। এই প্রসাদের জন্য কোনও অর্থ দিতে হয় না এবং প্রসাদ কোনওভাবেই ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে অর্ডার করা যায় না।” মহেশবাবু আরও বলেন, এই ফুড ডেলিভারি সংস্থা মহাকাল মন্দিরের বিষয়ে ভুল তথ্য প্রচার করছে। এমন ধরণের বিজ্ঞাপন বানানোর আগে তাদের চিন্তা ভাবনা করা উচিত। ফলে মন্দিরের দুই পুরোহিত দাবি করেন, অবিলম্বে এই বিজ্ঞাপন প্রত্যাহার করা উচিত ও জ্যোমাটোর ক্ষমা চাওয়া উচিত।

    [tw]


    [/tw]

    অন্যদিকে জোম্যাটোর তরফে জানানো হয়েছে, উজ্জয়িনীর মহাকাল রেস্তোরাঁকে বিজ্ঞাপনে ‘মহাকাল’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তাতে পবিত্র শ্রী মহাকালেশ্বর মন্দিরের কথা বলা হয়নি। তারা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী ও তাদের কখনও কারও বিশ্বাস ও ভাবাবেগে আঘাতের উদ্দেশ্য ছিল না। এও জানানো হয়েছে যে, তারা এই বিজ্ঞাপনটিকে প্রত্যাহার করা হয়েছে।

    [tw]


    [/tw]

    এদিকে এই বিজ্ঞাপনটি নিয়ে একাধিক এফআইআর দায়ের করা হয়েছে। উজ্জ্বয়িনীর জেলা শাসকের কাছেও দায়ের হয়েছে অভিযোগ। বিষয়টি মধ্যপ্রদেশ পুলিশকে খতিয়ে দেখতে বলেছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। 

     

  • India at 75: স্বাধীনতা দিবসের দিন অবশ্যই দেখুন এই সিনেমাগুলি 

    India at 75: স্বাধীনতা দিবসের দিন অবশ্যই দেখুন এই সিনেমাগুলি 

    মাধ্যম নিউজ ডেস্ক: ৭৫- এ পা দিল স্বাধীন ভারত (75th Independence Day)। গোটা দেশ মেতেছে উৎসবে। দেশের স্বাধীনতা সংগ্রামের প্রতিফলন উঠে এসেছে একের পর এক সিনেমায়। বিভিন্ন ভাষায় তৈরি হয়েছে সিনেমা, যাতে বলা হয়েছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। সিনেমার মাধ্যমে দেশবাসীর স্বদেশ চেতনাকে জাগ্রত করা হয়েছে বহুবার। এমন বহু হিন্দি ছবি (Patriotic Cinema) রয়েছে যা, আট থেকে আশির অনুগামীদের অনুপ্রাণিত করে। তা এক নজরে দেখে নিন।

    আরও পড়ুন: স্বাধীনতা দিবসে গাড়িতে পতাকা লাগানোর কথা ভাবছেন? তাহলে আগে জানুন এই নিয়ম
     
    লক্ষ্য: ১৮ বছর আগে মুক্তি পাওয়া এই গানটির জনপ্রিয়তা এক চুলও কমেনি। ১৯৯৯ সালের কারগিল যুদ্ধ নিয়ে তৈরি সিনেমা। এক সেনা আধিকারিকের ভূমিকায় অভিনয় করেছেন ঋত্বিক রোশন। ‘কাল্ট ক্লাসিক’ – এর তকমা পেয়েছে সিনেমাটি। ফারহান আখতারের নির্দেশনায় এই সিনেমাটি দেখতে পাবেন অ্যামাজন প্রাইমে।  

    রাজী: এখনও যদি এই সিনেমাটি না দেখে থাকেন, তাহলে এখনই দেখুন। এক ভারতীয় ‘র’ এজেন্ট, যিনি দেশের স্বার্থে এক পাকিস্তানি সেনা পরিবারে বিয়ে করেন। তাঁর জীবনের গল্প নিয়ে তৈরি এই সিনেমা। অভিনয় করেছেন আলিয়া ভাট এবং বিকি কৌশল। এই দুই অভিনেতার অসাধারণ অভিনয় দেখতে অবশ্যই দেখতে হবে সিনেমাটি। নেটফ্লিক্সে গিয়ে এখনই দেখে আসুন। 

    আরও পড়ুন: জাতীয় পতাকা উত্তোলন করবেন? জানুন কী করবেন আর কী করবেন না
     
    ভুজ, প্রাইড অফ ইন্ডিয়া: স্বাধীনতা দিবসে দেখার জন্যে অন্যতম ভালো সিনেমা। ১৯৭১ সালের ভুজ এয়ার বেস অ্যাটাককে কেন্দ্র করে এগোয় গল্প। অভিনয় করেছেন অজয় দেবগান, নোরা ফাতেহি এবং সোনাক্ষ্মী সিনহা। ডিজনি+ হটস্টারে গিয়ে দেখতে পারেন সিনেমাটি। 

    দ্য লেজেন্ড অফ ভগৎ সিং: বিপ্লবী ভগৎ সিং- এর জীবনের গল্প নিয়ে তৈরি সিনেমাটি। দেশের সেবায় জীবন দিয়েছিলেন ভগৎ সিং। রাজকুমার সন্তোষীর নির্দেশনায় ভগৎ সিং – এর ভূমিকায় অভিনয় করেছেন অজয় দেবগান। জিও সিনেমায় দেখতে পাবেন এই সিনেমা। 

    উড়ি, দ্য সার্জিক্যাল স্ট্রাইক: দেশত্মবোধক সিনেমা যদি পছন্দ করেন, তাহলে এই সিনেমাটি একবার অবশ্যই দেখা উচিৎ। ২০১৬ সালের ভারতীয় সেনার উড়ি সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে তৈরি সিনেমাটি। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিকি কৌশল। দেখতে পাবেন অ্যামাজন প্রাইমে।   

     

LinkedIn
Share