Category: বিনোদন

Get updates on Entertainment News Celebrities, Hollywood, Bollywood, Tollywood Movies, Web series, OTT from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Raju Srivastava Health Update: শারীরিক অবস্থার চরম অবনতি, ভেন্টিলেশনে রাখা হয়েছে কমেডিয়ান রাজু শ্রীবাস্তবকে

    Raju Srivastava Health Update: শারীরিক অবস্থার চরম অবনতি, ভেন্টিলেশনে রাখা হয়েছে কমেডিয়ান রাজু শ্রীবাস্তবকে

    মাধ্যম নিউজ ডেস্ক: মন খারাপ করে দেওয়ার মত খবর। টিভির পর্দায় যিনি সবার মুখে হাসি ফোটাতেন, সবার মন ভালো করে দিতেন, আজ তিনিই ভালো নেই। হ্যাঁ আমরা কথা বলছি জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান ও অভিনেতা রাজু শ্রীবাস্তবের (Raju Srivastava)। সূত্রের খবরে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। রাখা হয়েছে ভেন্টিলেশনে। গতকাল সকালে জিম করতে গিয়েই হার্ট অ্যাটাক হয় অভিনেতার। শরীরচর্চা করতে গিয়ে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। তারপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর আজ সকাল থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তাঁর।

    আরও পড়ুন: “আমার ছবি বয়কট করবেন না”, নেটিজেনদের অনুরোধ আমির খানের

    সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, হোটেলের জিমে এক্সারসাইজ করার সময়ই হৃদরোগে আক্রান্ত হন তিনি। তখনই অজ্ঞান হয়ে পড়ে যান। এরপরই দ্রুত ভর্তি করা হয়েছে দিল্লির AIIMS-এ। গতকাল ভর্তি করানোর পরেই তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছিল। কিন্তু, আজ বেলা বাড়তেই এই মন খারাপ করা খবর শোনালেন তাঁর চিকিৎসক। এই খবরে তাঁর অনুরাগীরা ভেঙে পড়েছে। কমেডি দুনিয়া থেকে তাঁর পরিচিতি গড়ে উঠলেও পরে তিনি বলিউডেও জায়গা করে নিয়েছেন। অসংখ্য ভক্ত তাঁর। ‘বিগবস’ থেকে শুরু করে ‘কপিল শর্মা’র শো– এ সবেই নিজের অবদান রেখেছেন রাজু। বেশ কিছু বলিউড ছবিতেও অভিনয় করেছেন তিনি। সম্প্রতি ‘ইন্ডিয়া’জ লাফটার চ্যাম্পিয়ন’-এ বিশেষ অতিথি হিসেবে দেখা গিয়েছে তাঁকে।

    আরও পড়ুন: সাবধান! ভুলেও অবহেলা করবেন না, হার্ট অ্যাটাকের এই ৮টি লক্ষণ

    সবার মুখে যিনি হাসি নিয়ে আসেন, আজ তাঁরই মুখে হাসি দেখার জন্যে অপেক্ষায় বসে আছেন পুরো দেশবাসী। ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) অভিনেতার স্ত্রীর কাছ থেকে তাঁর স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নিয়েছেন। সুত্রের খবর অনুযায়ী, আজই অভিনেতার স্ত্রী শিখা শ্রীবাস্তবের সঙ্গে কথা বলেন মন্ত্রী। অন্যদিকে তাঁর খবর শোনার পরেই অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। অনেক অনুরাগীরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

  • Raju Srivastava Health Update: ‘রাজু এখন স্থিতিশীল’, ব্রেন ডেথের গুজব ওড়ালেন রাজু শ্রীবাস্তবের স্ত্রী

    Raju Srivastava Health Update: ‘রাজু এখন স্থিতিশীল’, ব্রেন ডেথের গুজব ওড়ালেন রাজু শ্রীবাস্তবের স্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজু শ্রীবাস্তবের (Raju Srivastava) অবস্থা এখন স্থিতিশীল। বৃহস্পতিবার এমনটাই জানালেন জনপ্রিয় কমেডিয়ান রাজুর স্ত্রী শিখা শ্রীবাস্তব (Shikha Srivastava)। বৃহস্পতিবার হঠাৎ তাঁর স্বাস্থ্যের অবনতি নিয়ে চারিদিকে গুজব ছড়িয়ে পড়ে। কিন্তু হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা স্থিতিশীল হলেও সঙ্কটজনক। গতকাল বিকেল থেকেই শোনা যাচ্ছিল, রাজুর ব্রেন ডেথ (Brain Death) হয়েছে। তবে এই বিষয়ে মুখ খুললেন তাঁর স্ত্রী।

    গতকাল কমেডিয়ান সুনীল পালের একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়ে। সেই ভিডিওতে তাঁকে বলতে শোনা গেল, ‘রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থা যথেষ্ট সঙ্কটজনক। চিকিৎসকেরা বুঝতে পারছেন না কি করা উচিত। তাঁরা সাধ্যমতো চেষ্টা করছেন ওনাকে সুস্থ করে তোলার। ওনার মস্তিষ্ক কাজ করছে না। কেবল প্রার্থনা করুন উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসেন আমাদের মধ্যে।’

    আরও পড়ুন: কেমন আছেন রাজু শ্রীবাস্তব? চিকিৎসায় কি সাড়া দিচ্ছেন?

    এরপরেই দেশবাসী বিশ্বাস করে নেয় যে, তাঁর ব্রেন ডেথ হয়েছে। কিন্তু এই গুজবের উত্তরে কমেডিয়ানের স্ত্রী জানান, তাঁর স্বামীর শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের গুজব রটায় ভীষণ বিরক্ত তিনি। তিনি এদিন বলেন, “রাজুর অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসকেরা দিন-রাত এক করে কাজ করছেন। আমার স্বামী একজন যোদ্ধা, আমি নিশ্চিত, উনি এই যুদ্ধ শেষে ফিরে আসবেই। আবারও আপনাদের সবাইকে হাসাবেন এবং এটি আমার আপনাদের সকলের কাছে প্রতিজ্ঞা। এত লোকের এত প্রার্থনা কোনও ভাবেই বৃথা যেতে পারে না। আমি সবার কাছে অনুরোধ করছি সবাই ওনার জন্য প্রার্থনা করে যাবেন।”

    চিকিৎসকেরা হাল ছেড়ে দিয়েছেন, এই কথা সত্যি কিনা তা তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, এটি মোটেও সত্যি নয়। তিনি বলেন, “আমি হাত জোড় করে সবাইকে বলছি দয়া করে ওনার স্বাস্থ্য নিয়ে মিথ্যে রটাবেন না। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি আমরা। কোনও নেতিবাচক ভাবনা আমরা ভাবতে চাই না। চিকিৎসকেরা সবরকমভাবে তাঁকে সারিয়ে তোলার চেষ্টা করছেন।“ কয়েকদিন আগেও রাজু শ্রীবাস্তবের পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে সমস্ত ভুয়ো খবর বন্ধ করার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু আবার এই ভুয়ো খবর ছড়াতেই এবারে বিরক্তি প্রকাশ করেছেন তিনি।

  • Jacqueline Fernandez: আর্থিক তছরুপ মামলায় অস্বস্তি বাড়ল জ্যাকলিনের, নাম এল চার্জশিটে

    Jacqueline Fernandez: আর্থিক তছরুপ মামলায় অস্বস্তি বাড়ল জ্যাকলিনের, নাম এল চার্জশিটে

    মাধ্যম নিউজ ডেস্ক: সুকেশ চন্দ্রশেখরের অর্থ তছরুপ মামলায় নাম জড়াল অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez)। ইডির দায়ের করা অভিযোগপত্রে রয়েছে অভিনেত্রীর নাম। দিল্লির একটি আদালতে তাঁর বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে ইডি (Enforcement Directorate)। এর আগেও অর্থ তছরুপ (extortion) মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের (Conman Sukesh Chandrashekar) সঙ্গে সম্পর্কে থাকার কারণে খবরের শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী। ইতিমধ্যেই একাধিকবার ইডি জ্যাকলিনকে তলব করেছে। অভিনেত্রীর কনম্যানের সঙ্গে সম্পর্কের বিষয়টি বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে উঠেছিল। কিন্তু এই বিষয়ে কখনই নিজের মুখে কিছু স্বীকার করেননি জ্যাকলিন।

    আরও পড়ুন: দেশবাসীর সুবিধাই আগে! জানুন রাশিয়া থেকে তেল কেনা নিয়ে কী মত বিদেশমন্ত্রীর

    অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে, তাঁর আইনজীবী প্রশান্ত পাতিল একটি প্রকাশ্য বিবৃতি জারি করেছেন। সেখানে উল্লেখ করা রয়েছে যে জ্যাকলিন এখনও অভিযোগের কোনও অফিসিয়াল কপি পাননি। তিনি বলেন, “ইডি যে অভিযোগ ফাইল করেছেন সেই ব্যাপারে তথ্য আমরা কেবল মিডিয়ার মাধ্যমেই পেয়েছি। আদালত বা ইডি, কারও তরফেই কোনও অফিসিয়াল যোগাযোগ করা হয়নি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের করা কোনও অভিযোগের অফিসিয়াল কপি পাননি আমার মক্কেল। তবে যদি মিডিয়ার রিপোর্ট সত্যি হয়, তাহলে এটা দুর্ভাগ্যজনক যে আমার মক্কেলকে এই মামলায় অভিযুক্ত করা হচ্ছে।”

    আরও পড়ুন: অনুপ্রবেশ ইস্যুতে কোনও আপোশ করবে না মোদি সরকার, জানাল বিজেপিও  

    এখনই জ্যাকলিনকে গ্রেফতার করতে পারবে না ইডি। তবে দেশের বাইরে যেতে পারবেন না অভিনেত্রী। জ্যাকলিন ফার্নান্ডেজের হেয়ার ড্রেসারের মাধ্যমেই যোগাযোগ হয় দুজনের। প্রথমে কনম্যান সুকেশ চন্দ্রশেখরের পাঠানো মেসেজের উত্তর দেননি জ্যাকলিন। পরবর্তীতে তিনি তাঁর হেয়ারড্রেসারের মাধ্যমে অভিনেত্রীর কাছে পৌঁছন। নিজের পরিচয় দিয়ে সুকেশ বলেছিলেন যে, তিনি একটি টিভি নেটওয়ার্ক এবং একটি জুয়েলারি ব্র্যান্ডের মালিক। ইডি আধিকারিকরা জানিয়েছেন, অভিনেত্রী তখনও জানতেন যে তিহার জেল থেকে ফোনগুলি করতেন সুকেশ। 

    অভিনেত্রী নিজের বয়ানে জানিয়েছেন, সুকেশ চন্দ্রশেখর প্যারোলে বের হওয়ার পর তাঁর সঙ্গে অভিনেত্রীর মাত্র দুবার দেখা হয়েছিল। ভিডিও কলের মাধ্যমেই কথা হত তাঁদের। এই ভিডিও কল করা হল তিহার জেল থেকেই। 

    এর আগে একাধিকবার অভিনেত্রীকে তলব করেছে ইডি। চলতি বছরের জুন মাসে শেষবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল জ্যাকলিন ফার্নান্ডেজকে। অভিনেত্রীর সাত কোটি ২৭ লক্ষের সম্পত্তি এবং ১৫ লক্ষ নগদ টাকার সঙ্গে আর্থিক তছরুপ মামলার যোগ পেয়েছেন গোয়েন্দারা। একটি বিবৃতিতে ইডি জানায়, “জ্যাকলিন ফার্নান্ডেজকে পাঁচ কোটি ৭১ লক্ষ টাকার উপহার দিয়েছেন সুকেশ চন্দ্রশেখর। প্রতারণার টাকা দিয়েই ওই উপহার কেনা হয়েছিল।” পাশাপাশি, এও জানানো হয়েছিল যে সুকেশের দীর্ঘদিনের সহযোগী পিঙ্কি ইরানির মাধ্যমেই অভিনেত্রীকে উপহার পাঠাতেন সুকেশ। এই উপহারের তালিকায় ৫২ লক্ষ টাকার ঘোড়া, নয় লক্ষ টাকার পার্সিয়ান ক্যাট সহ আরও অনেক মূল্যবান জিনিসপত্র রয়েছে। এছাড়াও সুকেশ Gucci এবং Chanel -এর একাধিক ব্যাগ ও পোশাক দিয়েছিলেন জ্যাকলিনকে। পাশাপাশি, এক চিত্রনাট্যকারকে ওয়েব সিরিজ লেখার জন্য জ্যাকলিনের হয়ে ১৫ লক্ষ টাকা দিয়েছিলেন তিনি। এছাড়া জ্যাকলিন নিজে জানিয়েছেন লুই ভিতন, ডিওর – এর মতো বহুমূল্য সামগ্রী, মিনি কুপার গাড়ি উপহার হিসেবে পেয়েছিলেন তিনি। 

    দিল্লির এক ব্যবসায়ী চেন্নাই-এর বাসিন্দা সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে মামলা করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, এক বছরে তাঁর থেকে ২০০ কোটি টাকা প্রতারণা করেছে সুকেশ চন্দ্রশেখর। সেই মামলাতে ডেকে পাঠানো হয়েছিল অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে। গত ৩০ অগাস্ট ইডির দফতরে প্রায় ৫ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল জ্যাকলিনকে। জ্যাকলিনের সঙ্গে কথা বলে ইডি-র হাতে আসে বহু জরুরি তথ্য। সুকেশ চন্দ্রশেখরকে ২০০ কোটি টাকার প্রতারণায় গ্রেফতার করা হয়। অভিযোগ, এই ব্যক্তির কাছ থেকে কয়েক কোটি টাকার বহুমূল্য উপহার পেয়েছিলেন জ্যাকলিন।  

  • Alia Bhatt Baby Bump: স্বচ্ছ টপে ফুটে উঠল আলিয়ার ‘বেবি বাম্প’, ব্রহ্মাস্ত্রের প্রচারে কাপুর দম্পতি 

    Alia Bhatt Baby Bump: স্বচ্ছ টপে ফুটে উঠল আলিয়ার ‘বেবি বাম্প’, ব্রহ্মাস্ত্রের প্রচারে কাপুর দম্পতি 

    মাধ্যম নিউজ ডেস্ক: ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra)। এই মুহূর্তে ছবির প্রচারে ব্যস্ত কাপুর দম্পতি। অন্তঃসত্ত্বা অবস্থাতেও কোনওভাবেই কাজ বন্ধ করেননি আলিয়া ভাট (Alia Bhatt)। চলছে জোর কদমে বাড়ির প্রচার। আর তাতে স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রচার করছে ভাট কন্যা। রাখছেন না পেশাদারিত্বে কোনও খামতি। শুক্রবার ‘ব্রহ্মাস্ত্র’র প্রচারে হাজির ছিলেন। অতি যত্নে ‘শো অফ’ করলেন ‘বেবি বাম্প’ (Baby Bump)। তাঁর পরনে ছিল কালো লেগিংসের সঙ্গে গোলাপি রঙের স্বচ্ছ টপ। আর তাতে আরও বেশি করে দৃশ্যমান হচ্ছিল আলিয়ার ‘বেবি বাম্প’।  

    আরও পড়ুন: গর্ভবতী আলিয়ার ওজন বৃদ্ধি নিয়ে বিরক্তিকর মন্তব্য করলেন রণবীর, ক্ষুব্ধ নেটিজেনরা
     
    এদিন ‘ব্রহ্মাস্ত্র’ প্রচার সেরে বেরিয়ে আসার সময় পাপারাৎজিদেরর ক্যামেরায় বন্দি হয়েছেন রণবীর-আলিয়া (Ranbir Kapoor)। 

    প্রেগন্যান্সি ফ্যাশনে ভক্তদের মন জয় করেছেন আলিয়া। দম্পতিকে খুশির মেজাজে দেখা গেল এদিন। সামনেই মুক্তি পেতে চলেছে এই যুগলের একসঙ্গে প্রথম ছবি। আর নভেম্বর আসতে চলেছে পরিবারের নতুন সদস্য। সব মিলিয়ে এই মুহূর্তে ‘ক্লাউড নাইনে’ বিরাজ করছেন রনলিয়া। 

    আরও পড়ুন: অর্ধেক বলিউড লন্ডনে! লিস্ট বানালেন শাবানা আজমি

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Manav Manglani (@manav.manglani)

     

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Viral Bhayani (@viralbhayani)

     

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Alia Bhatt 🤍☀️ (@aliaabhatt)

    আলিয়া নিজেও ছবির প্রমোশনের সময় তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ক্যাপশানে লিখেছেন, ‘আলো আসতে আর মাত্র দু’সপ্তাহের অপেক্ষা।’ আলো বলতে ব্রহ্মাস্ত্র  ছবির কথা বলেছেন নায়িকা। আলিয়ার এই পোস্টের নিচে ‘লাভ রিঅ্যাক্ট’ করেছেন তাঁর ননদ করিশ্মা কাপুর এবং করিনা কাপুর। তাঁর আরও এক ননদ ঋদ্ধিমা কাপুর সাহানি কমেন্ট করেছেন ‘গ্লো-বিউটি’। ভালোবাসা প্রকাশ করেছেন বিপাশা বসু। কমেন্ট করেছেন করিনার ননদ সাবা আলি খান। এছাড়াও আরও অনেক তারকাকেই কমেন্ট করতে দেখা গিয়েছে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Taapsee Pannu in Kolkata: ‘দোবারা’ মুক্তির দিনে কালীঘাটে পুজো, ছবির প্রচারে কলকাতায় তাপসী-পাভেল-একতা

    Taapsee Pannu in Kolkata: ‘দোবারা’ মুক্তির দিনে কালীঘাটে পুজো, ছবির প্রচারে কলকাতায় তাপসী-পাভেল-একতা

    মাধ্যম নিউজ ডেস্ক: মহানগরীতে তাপসী পান্নু (Taapsee Pannu)। ১৯ অগাস্ট অর্থাৎ গতকাল মুক্তি পেয়েছে অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘দোবারা'(Dobaaraa)। নতুন ছবি দোবারা -র প্রচারে বৃহস্পতিবার কলকাতায় এসেছেন তাপসী। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবি ট্রেলার। সেখানে রহস্য, ভয় যেন একত্রে  মিলেমিশে গিয়েছে আর সঙ্গে রয়েছে কল্পবিজ্ঞানের ছোঁয়াও। এদিন ছবির প্রচারে তাপসী ছাড়াও উপস্থিত ছিলেন একতা কাপুর (Ektaa Kapoor) ও পাভেল গুলাটি (Pavail Gulati)। ছবিটি পরিচালনা করেছেন অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap)। ছবির প্রযোজকদের মধ্যে অন্যতম একতা কাপুর (Ektaa Kapoor)।

    আরও পড়ুন: ২৩ তম কার্গিল বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধার্ঘ্য বলিউড তারকাদের

    কলকাতায় তাপসী-পাভেল-একতাকে অভ্যর্থনা জানান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। গতকাল কলকাতাতেই আয়োজন করা হয়েছিল একটি স্পেশাল স্ক্রিনিংয়ের। সেখানে হাজির ছিলেন টলিউডের ইন্ডাস্ট্রির অনেককেই দেখা গিয়েছিল। এদিন স্ক্রিনিং-এ উপস্থিত ছিলেন অনুরাগ কাশ্যপ, ঋতুপর্না সেনগুপ্ত, ঋতাভরী চক্রবর্তী, পরমব্রত প্রমুখ অভিনেতা-অভিনেত্রী।  কলকাতা ছাড়াও মুম্বই, চেন্নাই ও দিল্লি তে প্রচারে গিয়েছিল টিম ‘দোবারা’। এছাড়া আন্তর্জাতিক স্তরেও এই ছবিটির অনেক প্রশংসা করা হয়েছে। বিভিন্ন ফিল্ম ফেস্টিবেল যেমন- মেলবর্নের ফিল্ম ফেস্টিবেল (Film Festival of Melbourne), লন্ডনের ফিল্ম ফেস্টিবেল (the London film festival)-এ এই ছবিটির সুনাম করা হয়েছে। এবারে তাই কলকাতায় পৌঁছে গিয়েছে দোবারা-র টিম।

    আরও পড়ুন: ‘লজ্জাজনক ঘটনা’, কাশ্মীরি পণ্ডিত হত্যার নিন্দায় সরব অনুপম খের

    তাপসীকে শুধু সিনেমা প্রচারেই দেখা যায়নি। গতকাল অর্থাৎ শুক্রবার জন্মাষ্টমীর সকালে কালীঘাটের মন্দিরে পুজো দিলেন তাপসী পান্নু। তাপসীর সঙ্গে ছিলেন সহ অভিনেতা পাভেল গুলাটিও। কালীঘাটে মা কালীর আশীর্বাদ নিয়েই তাঁরা তাঁদের ছবি মুক্তির দিন শুরু করে। এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ মন্দিরে প্রবেশ করেন তাঁরা। পুজো দেওয়ার পাশাপাশি আরতিও দেখেন তাঁরা। এরপর সকাল ৮টার মধ্যেই তাপসী এবং পাভেল মন্দির ছেড়ে বেরিয়ে যান। প্রসঙ্গত, কিছু দিন আগেই সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘সাবাশ মিথু’র প্রচারে কলকাতায় এসেছিলেন নায়িকা। এই কয়েক মাসের মধ্যে দু’বার কলকাতা সফর করলেন তিনি। তবে এবারে কালীঘাটে পুজো দিয়েই এবারের যাত্রা শুরু করলেন।    

     

  • Aamir Khan: “আমার ছবি বয়কট করবেন না”, নেটিজেনদের অনুরোধ আমির খানের 

    Aamir Khan: “আমার ছবি বয়কট করবেন না”, নেটিজেনদের অনুরোধ আমির খানের 

    মাধ্যম নিউজ ডেস্ক: “আমার ছবি বয়কট করবেন না।আমি আমার দেশকে ভালোবাসি।” নেটিজেনদের এমনই আবেদন জানালেন বলিউডের ‘মিঃ পারফেকশনিস্ট’। দীর্ঘ চার বছর পর পর্দায় ফিরছেন আমির খান (Aamir Khan)। হলিউডি জনপ্রিয় ছবি ‘ফরেস্ট  গাম্প’-এর(Forest Gump) রিমেকে দেখা যাবে তাঁকে। ছবির নাম ‘লাল সিং চাড্ডা'(Laal Singh Chaddha)।  মুক্তি পেতে চলেছে ১১ অগাস্ট। 

    কিন্তু ছবিটি মুক্তি পাওয়ার আগেই ছবিটিকে বয়কটের ডাক দিয়েছেন নেট নাগরিকরা। “ভারত জুড়ে বাড়ছে অসহনীয়তা”— ২০১৫ সালে এক  সাক্ষাৎকারে আমিরের এই পুরনো মন্তব্যকে ঘিরেই এই জনরোষ। ফের নতুন করে সরব আমজনতা। আমির সেই সাক্ষাৎকারে বলেছিলেন, “আমাদের দেশ সহনশীল, কিন্তু এখানকার মানুষ এই পরিবেশকে অসুস্থ করে তুলছেন।” ৭ বছর পরে এই মন্তব্যেই বিপদে আমিরের আগামী ছবি ‘লাল সিং চাড্ডা’। ট্রেলার রিলিজের পর থেকেই এই ছবিকে বয়কটের ডাক দিয়েছে নেটপাড়ার একাংশ। ট্যুইটারে ট্রেন্ড করছে #BoycottLaalSinghChaddha। এবার ড্যামেজ কন্ট্রোলে নামলেন খোদ অভিনেতা।

    আরও পড়ুন: বুলেটপ্রুফ বলিউড! জানুন সলমন ছাড়াও বুলেটপ্রুফ গাড়ি আছে কোন তারকাদের কাছে

    সাংবাদিক সম্মেলনে আমিরকে প্রশ্ন করা হয়, তাঁর মন্তব্য নিয়ে সম্প্রতি যে জনরোষ তৈরি হয়েছে, তাই নিয়ে অভিনেতার কী মত? আমির বলেন, “আমি সত্যিই দুঃখিত। দুঃখিত এই কারণে যে কিছু মানুষ মনে মনে সত্যিই বিশ্বাস করেন যে আমি ভারতকে ভালোবাসি না। কিন্তু এটা একেবারেই সত্যি নয়। খুবই দুর্ভাগ্যজনক যে কিছু মানুষ এটা মনে করেন।” 

    তিনি আরও বলেন, “আমি দেশকে ভালবাসি। দয়া করে আমার ছবি বয়কট করবেন না। যাঁরা বলছেন বা মনে মনে বিশ্বাস করতে শুরু করেছেন, আমি দেশকে ভালবাসি না, তাঁরা ভুল ভাবছেন। আমার মন্তব্য কাউকে আঘাত করে থাকলে আমি দুঃখিত।” 

    আরও পড়ুন: জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরার শিরোপা সুরিয়া-অজয় দেবগনের, জয়জয়কার অভিযাত্রিকের

    টম হ্যাঙ্কসের জনপ্রিয় ছবি ফরেস্ট গাম্পের রিমেক লাল সিং চাড্ডা। লাল সিং চাড্ডার ভূমিকায় দেখা যাবে আমির খানকে। আমির খানের প্রেমিকার চরিত্রে দেখা যাবে করিনা কাপুর খানকে। এছাড়াও আমিরের মায়ের চরিত্রে দেখা যাবে মোনা সিংকে। এই ছবির হাত ধরেই বলিউডে ডেবিউ করতে চলেছেন তেলুগু অভিনেতা নাগা চৈতন্য। ছবিটি পরিচালনা করেছেন, অদ্বৈত চন্দন। 

     

     

  • Bollywood Bulletproof Cars: বুলেটপ্রুফ বলিউড! জানুন সলমন ছাড়াও বুলেটপ্রুফ গাড়ি আছে কোন তারকাদের কাছে

    Bollywood Bulletproof Cars: বুলেটপ্রুফ বলিউড! জানুন সলমন ছাড়াও বুলেটপ্রুফ গাড়ি আছে কোন তারকাদের কাছে

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রমাগত প্রাণনাশের হুমকি পাচ্ছেন। আত্মরক্ষার জন্য বন্দুক রাখারও অনুমতি পেয়েছেন বজরঙ্গি ভাইজান। শুধু তাই নয়, বলিউডের সুলতানের বাড়ির গ্যারেজে এসেছে বুলেটপ্রুফ গাড়ি। তাতে চড়েই নাকি বিভিন্ন জায়গায় যাচ্ছেন তিনি। তবে শুধু সলমন খান (Salman Khan) নন বলিউডে আরও অনেক তারকা চড়েন বুলেটপ্রুফ গাড়ি। শাহরুখ থেকে হৃত্বিক, প্রিয়াঙ্কা থেকে কঙ্গনা অনেকেই রয়েছেন সেই তালিকায়। 

    শাহরুখ খান (Shah Rukh Khan):  এই তালিকায় প্রথমেই নাম নেওয়া যেতে পারে বলিউড বাদশার। শুধু বুলেটপ্রুফ নয়, শাহরুখের গাড়িটি বোমা-প্রুফ বলেও শোনা গিয়েছে। বহু বছর ধরে কোটি কোটি নারীর মন জয় করে রয়েছেন তিনি। কোটি টাকার সম্পত্তির পাশাপাশি তিনি দামি গাড়ি রাখতে পছন্দ করেন। শাহরুখ খানের কাছে রয়েছে একটি Mercedes-Benz গার্ড, যার দাম প্রায় ১০ কোটি টাকা। এটি একটি বুলেটপ্রুফ গাড়ি।

    অজয় দেবগন (Ajay Devgn):  নিজের এবং নিজের পরিবারের সুরক্ষা নিয়ে সবসময় তৎপর থাকেন অজয়। এই জন্যই বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করেন তিনি। শোনা যায়, পরিবারের বাকি সদস্যদের জন্যও নাকি এই গাড়ি ব্যবহার করেন অজয়। 

    আরও পড়ুন: কঙ্গনার ‘এমার্জেন্সি ’ তে অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে শ্রেয়স তালপড়ে, দেখুন ফার্স্ট লুক

    আমির খান (Aamir Khan): বুলেটপ্রুফ এবং বোমা-প্রুফ গাড়ি  ব্যবহার করেন আমিরও। শোনা যায়, আন্ডারওয়ার্ল্ডের কোনও এক গ্যাংস্টার হুমকি দিয়েছিলেন আমিরকে। তারপর থেকেই এমন গাড়ি ব্যবহার করেন তিনি। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট হিসেবে পরিচিত আমির। বক্সঅফিসে যখনই আমির খানের সিনেমা মুক্তি পায় তখনই কোটি কোটি টাকার ব্যবসা করে সেই সমস্ত সিনেমা। কোটি কোটি টাকার মালিক আমির খানের কাছে রয়েছে একটি Mercedes-Benzs ৬০০ বুলেটপ্রুফ গাড়ি।

    হৃত্বিক রোশন (Hrithik Roshan): শুধু নিজের জন্য নয়, গোটা পরিবারের জন্যই নাকি বুলেটপ্রুফ গাড়ি রাখেন । নিরাপত্তার বিষয়ে কোনও আপস করতে চান না বলিউডের গ্রিক গড। বলিউডের সবথেকে হ্যান্ডসাম এই অভিনেতার কাছেও রয়েছে মার্সিডিজ বুলেটপ্রুফ গাড়ি। অভিনয় করার পাশাপাশি হৃত্বিক নাচের জন্য বিখ্যাত। শুধুমাত্র বুলেটপ্রুফ গাড়ি নয়, তার কাছে রয়েছে একাধিক দামি গাড়ি।

    আরও পড়ুন: বিনোদন জগতে সর্বোচ্চ ‘করদাতা’ বলিউডের ‘খিলাড়ি’! সম্মানিত করল আয়কর বিভাগ

    প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra): এখন হলিউড তাঁর কর্মক্ষেত্র। তবে যেখানেই থাকেন বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করেন । সুরক্ষার জন্য আরও কিছু বিশেষ ফিচার রয়েছে তাঁর গাড়িতে। বলিউড থেকে হলিউড, সর্বত্র বিচরণ করা এই অভিনেত্রী তাঁর লাইফ স্টাইল এবং অভিনয়ের জন্য বিখ্যাত। অনান্য সুপারস্টারদের মত প্রিয়াঙ্কা চোপড়ার কাছে রয়েছে একটি বুলেটপ্রুফ গাড়ি। এই গাড়ির নাম রোলস রয়েলস ফ্যান্টম।

    কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut): বিতর্ক কুইন’  এর কাছে রয়েছে একটি বিএমডব্লিউ 7 সিরিজ গার্ড গাড়ি, যেটি বুলেট প্রুফ। অভিনেত্রী তার দুর্দান্ত অভিনয় এবং স্পষ্ট কথার জন্য বিখ্যাত।

    সানি দেওল (Sunny Deol): উনবিংশ শতকের একজন অনন্য অভিনেতা ছিলেন সানি দেওল। ধর্মেন্দ্র পুত্রের কাছে রয়েছে একটি অডি A8 এবং রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি মত বিলাসবহুল গাড়ি। এছাড়াও রয়েছে বুলেটপ্রুফ গাড়ি, যে গাড়িতে করে মাঝে মাঝেই সানি দেওয়লকে যাতায়াত করতে দেখা যায়।

  • Emergency: কঙ্গনার ‘এমার্জেন্সি ’ তে অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে শ্রেয়স তালপড়ে, দেখুন ফার্স্ট লুক

    Emergency: কঙ্গনার ‘এমার্জেন্সি ’ তে অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে শ্রেয়স তালপড়ে, দেখুন ফার্স্ট লুক

    মাধ্যম নিউজ ডেস্ক: কিছুদিন আগেই মুক্তি পেয়েছে কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) ‘এমার্জেন্সি’ ছবির প্রথম টিজার। মুখ্য ভূমিকায় ইন্দিরা গান্ধীর চরিত্রে রয়েছেন কঙ্গনা রানাউত। তাঁর লুকস আগেই প্রকাশ্যে এসেছে। তবে অনেক দিন ধরেই জল্পনা শুরু হয়েছিল যে অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে কে থাকবেন। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে তাঁর নাম সামনে আনা হল। এমার্জেন্সি ছবিতে অটল বিহারীর চরিত্রে থাকবেন শ্রেয়স তালপড়ে (Shreyas Talpade)। কঙ্গনার ইন্দিরা গান্ধী সাজে প্রথম লুকস সামনে আসাতেই চর্চায় ছিলেন তিনি। এবারে আরও এক গুরুত্বপূর্ণ চরিত্রের লুকস প্রকাশ্যে এসেছে।

    আরও পড়ুন: এবার বড় পর্দায় তৈরি হবে অটল বিহারী বাজপেয়ীর বায়োপিক

    ‘এমার্জেন্সি’ থেকে নিজের ফার্স্ট লুক প্রকাশ্যে এনেছেন শ্রেয়স। অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় দেশবাসীকে চমকে দিয়েছেন শ্রেয়স। এই ঝলক দেখে অটল বিহারী বাজপেয়ীর তরুণ বয়সের আভাস পাওয়া যাচ্ছে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি লিখেছেন, “আমি আজকে ভীষণ খুশি ও সম্মানিত, এমন একজনের চরিত্র ফুটিয়ে তুলতে চলেছি যিনি সত্যিকারের দেশপ্রেমিক ও ভারতের জনসাধরণের নেতা অটল বিহারী বাজপেয়ী। আশা করি সকলের প্রত্যাশা পূরণ করতে পারব।“  তিনি আরও লিখেছেন, “আমাকে অটলজী হিসেবে ভাবার জন্য ধন্যবাদ কঙ্গনা। আপনি নিঃসন্দেহে আমাদের দেশের সবচেয়ে প্রতিভাবান এবং বহুমুখী অভিনেত্রীদের মধ্যে একজন। একইসঙ্গে সমান ভালো অভিনেতা-পরিচালক আপনি।“

    [insta]https://www.instagram.com/p/CggJqDLj5hl/?utm_source=ig_web_copy_link[/insta]

    এমার্জেন্সি ছবিতে পরিচালনা করার পাশাপাশি অভিনয়ও করছেন কঙ্গনা। এই ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। এর আগের ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। একের পর এক ফ্লপ ছবি দিয়েও তিনি থেমে থাকেননি। এই ছবিটি নিয়ে অনেকদিন ধরেই প্রস্তুতি চালাচ্ছিলেন কঙ্গনা। বিপুল খরচও করছেন। তাঁর শেষ ছবি ‘ধকড়’ ও ফ্লপ ছিল। ফলে এই ছবি নিয়ে বড় আশা বলিউড কুইনের। এত ফ্লপ ছবি দেওয়ার পরেও এই ছবি কেমন হবে তা একমাত্র বড় পর্দায় আসলেই বোঝা যাবে। তাই বলিউড ‘কুইন’- এর অনুরাগীরা এই ছবির প্রতীক্ষায় বসে আছে।

    আরও পড়ুন: অ্যাকশনে ভরপুর ‘ধাকড়’ ছবির ট্রেলার, রণংদেহী মেজাজে কঙ্গনা, সঙ্গী শাশ্বত 

  • Tanushree Dutta: ‘আমার কিছু ঘটলে দায়ী নানা পাটেকর এবং…’! ইনস্টাগ্রামে বিস্ফোরণ ঘটালেন তনুশ্রী

    Tanushree Dutta: ‘আমার কিছু ঘটলে দায়ী নানা পাটেকর এবং…’! ইনস্টাগ্রামে বিস্ফোরণ ঘটালেন তনুশ্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: হলিউড থেকে বলিউড, ‘মিটু’-র স্ক্যানারের তলায় আসতে হয়েছে বহু অভিনেতা থেকে নির্দেশককে। বাদ যাননি প্রোযজকরাও। এরকমই ‘মিটু’ (#MeToo) ঝড় তুলেছিলেন বলিউডের হারিয়ে যাওয়া বঙ্গ তনয়া তনুশ্রী দত্ত (Tanushree Dutta)। নাম জড়িয়েছিল নানা পাটেকরের (Nana Patekar)। জলঘোলাও হয়েছিল বেশ। তারপর খানিকটা থিতুও হয় সেই ঝড়। কিন্তু আবার সেই প্রসঙ্গ তুললেন তনুশ্রী। ফের নানা পাটেকরের বিরুদ্ধে উগরে দিলেন একরাশ ক্ষোভ। অভিনেত্রী জানালেন, তাঁর সঙ্গে যদি কোনও কিছু ঘটে যায়, তাহলে দায়ী থাকবেন নানা পাটেকর এবং তাঁর আইনজীবী, সহযোগীরা।

    আরও পড়ুন: কঙ্গনার ‘এমার্জেন্সি ’ তে অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে শ্রেয়স তালপড়ে, দেখুন ফার্স্ট লুক  
     
    নেটমাধ্যমে নিজের ছবি শেয়ার করে তনুশ্রী লেখেন, “যদি আমার সঙ্গে কখনও কিছু হয়ে থাকে তাহলে ‘মিটু’-এ অভিযুক্ত নানা পাটেকর, তাঁর আইনজীবী, সহযোগীরা এবং তাঁর বলিউড মাফিয়া বন্ধুরা দায়ী থাকবেন। বলিউডের মাফিয়া কারা? একই ব্যক্তি, যাদের নাম সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় বার বার উঠে এসেছে (উল্লেখ্য, সকলেরই একই আইনজীবী)। তাঁদের সিনেমা দেখবেন না, তাঁদের সম্পূর্ণ বর্জন করুন এবং ভয়ঙ্কর প্রতিহিংসা নিয়ে তাঁদের ওপর নজর রাখুন।”      

    তিনি আরও লেখেন, “সমস্ত ইন্ডাস্ট্রির মুখ এবং সাংবাদিকদের ওপর নজর রাখুন, যারা আমার সম্পর্কে ভুয়ো খবর ছড়ায়। জনসংযোগের লোকজন, জঘন্য অপপ্রচার চালায় যারা, তাদের ওপরও নজর রাখুন। এদের সকলের ওপর নজর রাখুন! এদের জীবনকে নরক বানিয়ে দিন। কারণ এরা সবাই আমাকে হয়রান করেছে। আইন ও বিচারে হয়তো আমি ব্যর্থ। কিন্তু মানুষের প্রতি আমার আস্থা আছে। জয় হিন্দ… চললাম! আমার দেখা হবে।” 

    আরও পড়ুন: ২৩ তম কার্গিল বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধার্ঘ্য বলিউড তারকাদের 

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Tanushree Dutta (@iamtanushreeduttaofficial)

    ২০১৮ সালে ‘মি টু’-র অভিযোগে যখন সরব হন তনুশ্রী দত্ত। সেই সময় তিনি নানা পাটেকর, কোরিওগ্রাফার গণেশ আচার্য (Ganesh Acharya) এবং পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ এনেছিলেন। তাঁর অভিযোগ ছিল, এক শ্যুটিং-এর সময় তনুশ্রীর সঙ্গে অভব্য আচরণ করেছিলেন বলিউডের এই বড় বড় নামেরা। সেই সময় নানা পাটেকারের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছিলেন তনুশ্রী। যদিও সব অভিযোগ অস্বীকার করেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা। 

     

  • Kargil Vijay Diwas: ২৩ তম কার্গিল বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধার্ঘ্য বলিউড তারকাদের

    Kargil Vijay Diwas: ২৩ তম কার্গিল বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধার্ঘ্য বলিউড তারকাদের

    মাধ্যম নিউজ ডেস্ক: গতকাল কার্গিল বিজয় দিবসের ২৩ বছর পূর্ণ হল। ১৯৯৯ সালে আজকের দিনেই কার্গিল যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করেছিল আমাদের ভারতবর্ষ। আর যাঁরা এই জয় এনে দিয়েছিলেন, সেই সব বীর শহীদদের স্মরণে এই দিনটি আমাদের প্রতিটি ভারতীয়দের কাছে একটি স্মরণীয়। প্রতিবছর ২৬ জুলাই দিনটি কার্গিল বিজয় দিবস (Kargil Vijay Diwas) হিসেবে উদযাপন করা হয়। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে লড়াকু ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন গোটা ভারতবাসী। এদিন এর মধ্যে বলিউডের তারকারাও সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

    বলিউড অভিনেতা অক্ষয় কুমার ট্যুইটে লিখেছেন, অক্ষয় কুমার টুইটারে লিখেছেন, “ভারতের এই বীরদের জন্যে আজ আমরা নিরাপদ।”  

    [tw]


    [/tw] 

    অজয় দেবগণ একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, কার্গিল বিজয় দিবসে ভারতের শহীদ বীরদের আমার সেলাম। জয় হিন্দ।“

    [tw]


    [/tw]

    অভিষেক বচ্চন টুইট করেছেন, “কারগিল বিজয় দিবসে, যারা আমাদের মাতৃভূমিকে রক্ষা করেছেন সেই বীর শহীদদের শত-শত প্রণাম। জয় হিন্দ। কার্গিল বিজয় দিবস।”

    [tw]


    [/tw]

    অভিনেতা ফারহান আখতার তাঁর পরিচালনা করা ছবি ‘লক্ষ্য’-এর একটি ক্লিপ শেয়ার করেছেন ও কার্গিলে ভারতীয় সেনা ও শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন।

    [tw]


    [/tw]

    রাজকুমার রাও লিখেছেন, যারা ভারতের জন্য প্রাণ দিয়ছেন, সেইসব সাহসী যোদ্ধাদের স্যালুট।

     অভিনেত্রী তাপসী পান্নু ট্যুইটে কার্গিল যোদ্ধাদের শ্রদ্ধা জানিয়েছেন।

    [tw]


    [/tw]

    অনুপম খের সেনাদের কিছু ছবি শেয়ার করেছেন ও হিন্দিতে একটি কবিতা লিখে তাঁদের প্রণাম জানিয়েছেন।

    [tw]


    [/tw]

     

LinkedIn
Share