Category: বিনোদন

Get updates on Entertainment News Celebrities, Hollywood, Bollywood, Tollywood Movies, Web series, OTT from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Tarun Majumdar: চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন, প্রয়াত পরিচালক তরুণ মজুমদার 

    Tarun Majumdar: চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন, প্রয়াত পরিচালক তরুণ মজুমদার 

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত পরিচালক তরুণ মজুমদার (Tarun Majumdar)। বয়স হয়েছিল ৯১ বছর। ১৪ জুন থেকে ভর্তি ছিলেন এসএসকেএম (SSKM) হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় গতকাল বর্ষীয়ান পরিচালককে ভেন্টিলেশনে রাখা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সোমবার সকাল ১১টা ১৭ মিনিটে তাঁর জীবনাবসান হয়। বাংলা সিনেমার ইতিহাসে একটি যুগের অবসান ঘটল।

    ১৯৩১ সালের ৮ জানুয়ারি, তৎকালীন পূর্ববঙ্গের বোগরায় জন্মগ্রহণ করেন তরুণ মজুমদার। বাবা বীরেন্দ্রনাথ মজুমদার ছিলেন স্বাধীনতা সংগ্রামী। পড়াশোনা সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলজ এবং স্কটিশ চার্চ কলেজে। রসায়ন নিয়ে পড়াশোনা শেষ করে সিনেমার বিজ্ঞাপনের কাজ শুরু করেন। কিন্তু, তাঁর নজর ছিল পরিচালনায়৷ পরবর্তীকালে তাকেই পেশা হিসেবে বেছে নেন।

    আরও পড়ুন: কিশোর কুমারের চারটি বিয়ে! এই বিষয়ে কী বললেন তাঁর পুত্র অমিত কুমার

    শচীন মুখোপাধ্যায়, দিলীপ মুখোপাধ্যায়ের সঙ্গে মিলে তৈরি করেছিলেন যাত্রীক নামে একটি সংস্থা। এই যাত্রীকের ব্যানারেই ১৯৫৯ সালে তরুণ মজুমদারের পরিচালনায় প্রথম মুক্তি পেল উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত ‘চাওয়া পাওয়া’৷ তবে তাঁকে প্রথম জাতীয় পুরস্কার এনে দেয় ১৯৬২ সালে মুক্তি পাওয়া ছবি ‘কাঁচের স্বর্গ’৷

    এরপর একের পর এক হিট ছবি তরুণ মজুমদারের ঝুলিতে। ‘বালিকা বধূ’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘দাদার কীর্তি’, ‘ভালবাসা ভালবাসা’ তার মধ্যে উল্লেখযোগ্য। শুধু ছবিই নয়, উপহার দিয়েছেন একের পর এক জুটি।  পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন তরুণ মজুমদার। এ ছাড়াও রয়েছে ৭টি বিএফজেএ পুরস্কার, ৫টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড৷ পদ্মশ্রী সম্মানেও সম্মানিত হয়েছেন।

    আরও পড়ুন: দিলীপ কুমারের স্মৃতিতে কান্নায় ভেঙে পড়লেন সায়রা বানু

    কিংবদন্তির প্রয়াণে শোকাহত টলিউড৷ বর্ষীয়ান চিত্র পরিচালকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন পরিচালক গৌতম ঘোষ থেকে শুরু করে অভিনেতা প্রসেনকিৎ চট্টোপাধ্যায়।  গৌতম ঘোষ বলেছেন, ‘আমরা অভিভাবক হারালাম। চল্লিশ বছর ধরে ব্যক্তিগত পরিচয়। শিক্ষিত বাঙালি সমাজের জন্য পরিচ্ছন্ন ছবি নির্মাণ করেছেন। আমরা আর ওরকম ছবি পাব না। তাঁর ছবি বাঙালি আপন করে নিয়েছিল। হলভর্তি করে লোক, তিনটে-চারটে করে শো।’ শোকপ্রকাশ করেন অভিনেতা প্রসেনকিৎ চট্টোপাধ্যায়ও। বললেন, ‘শেষ মানুষ যাঁকে নিজে আমি ব্যক্তিগত ভাবে গুরু মানি, তিনি তরুণ মজুমদার।’

     

  • Oscar Committee: অস্কার কমিটির সদস্য হওয়ার আমন্ত্রণ পেলেন কাজল-সুরিয়াসহ বেশ কিছু ভারতীয় 

    Oscar Committee: অস্কার কমিটির সদস্য হওয়ার আমন্ত্রণ পেলেন কাজল-সুরিয়াসহ বেশ কিছু ভারতীয় 

    মাধ্যম নিউজ ডেস্ক: দ্য অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সাইন্সেস (Academy of Motion Picture Arts and Sciences) এর তরফ থেকে ২০২২-এর অস্কার (Oscar) কমিটির আমন্ত্রিত অতিথিদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তের ৩৯৭ জন শিল্পী, লেখক, ছবি নির্মাতা, প্রযোজকদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারকাদের এই ‘ভিভিআইপি’ তালিকায় রয়েছেন ভারতের দুই মেগাস্টার। তালিকায় রয়েছে বলিউড অভিনেত্রী কাজল (Kajol) এবং তামিল সুপারস্টার সুরিয়ার (Suriya) নাম।  

    কাজল ও সুরিয়া ছাড়াও তালিকায় জায়গা পেয়েছেন অস্কারে মনোনয়ন প্রাপ্ত ‘রাইটিং উইথ ফায়ার’ নির্মাতা সুস্মিত ঘোষ, রিন্টু থমাস, ‘গল্লি বয়’-এর লেখিক রিমা কাগতি এবং ইন্ডিয়ান-আমেরিকান প্রযোজক আদিত্য সুদ।   

    আরও পড়ুন: শেষে হলিউড সিনেমার পোস্টার ‘চুরি’র দায়ে শাহরুখ খানের ‘পাঠান’?

    এছাড়াও এই তালিকায় রয়েছে বিশ্বের তারড় তাবড় তারকাদের নাম। তাদের মধ্যে আছেন ‘দ্য কুইন্স অব গ্যামবিট’ খ্যাত অ্যানা টেলর-জয়, বিলি আইলিশ, জ্যামি ডরনান ও অস্কার জয়ী ‘কোডা’- র তারকা ট্রয় কটসার।  

    বিশ্বের মোট ৩৯৭ জন কৃতি তারকাকে সদস্য়পদ গ্রহণ করার জন্য় আমন্ত্রণ জানিয়েছে অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস ৷ মঙ্গলবার রাতে নিজেদের ওয়েবসাইটে এই তালিকা ঘোষণা করা হয় অ্যাকাডেমির তরফে (New Members of Academy of Motion Picture Arts)।

    আরও পড়ুন: মা হতে চলেছেন আলিয়া! নিজেই সোশ্যাল মিডিয়ায় দিলেন সুখবর..

    এই তালিকা নির্বাচনের ক্ষেত্রে বেশ কয়েকটি যোগ্যতার মাপকাঠিকে মান্যতা দেওয়া হয়েছে ৷ প্রফেশনাল কেরিয়ার তো বটেই তার সঙ্গেই রয়েছে আরও কয়েকটি ধাপ ৷ অ্যাকাডেমি জানিয়েছে এবারের সদস্যপদের জন্য ৪৪ শতাংশ নারী-সহ মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের ৫৩টি দেশ থেকে প্রায় ৫০ শতাংশ সদস্য়কে আমন্ত্রণ জানানো হয়েছে৷ 

    কাজলের ঝুলিতে রয়েছে ‘মাই নেম ইজ খান’ এবং ‘কভি খুশি কাভি গম…’, ‘দিলোয়ালে দুলহানিয়া…’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ – এর মতো ব্লক বাস্টার সব ছবি ৷ দক্ষিণী তারকা সুরিয়া তাঁর ‘জয় ভীম’ ছবির জন্য ইতিমধ্যেই সিনেমাবোদ্ধাদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন। পরিচালক সুস্মিত ঘোষ এবং রিন্টু থমাসের তৈরি ডক্যুমেন্টরি ‘রাইটিং উইথ ফায়ার’ এই বছরই মনোনীত হয়েছিল অস্কারের ডক্যুমেন্টারি ফিচার বিভাগে ৷ রিমা ডাক পেয়েছেন ‘তালাশ’, ‘গালি বয়’ এবং ‘গোল্ড’-এর মতো অসাধারণ সব চিত্রনাট্যের লেখিকা হিসেবে ৷ 
        
    ভারত থেকে ইতিমধ্যেই অস্কার বিজয়ী এ আর রহমান, মেগাস্টার অমিতাভ বচ্চন, শাহরুখ খান, বিদ্যা বালান, আমির খান, সলমন খান, আলি আফজল, প্রযোজক আদিত্য চোপড়া, গুনীত মঙ্গা, একতা কাপুর এবং শোভা কাপুর এই সদস্য হিসাবে মনোনীত হয়েছেন ৷ 

     

  • Madhubala – Dilip Kumar: জানেন কী কেন ভেঙে গিয়েছিল মধুবালা-দিলীপ কুমারের ভালোবাসার সম্পর্ক?

    Madhubala – Dilip Kumar: জানেন কী কেন ভেঙে গিয়েছিল মধুবালা-দিলীপ কুমারের ভালোবাসার সম্পর্ক?

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ ন-বছর চলেছিল বিখ্যাত তারকা মধুবালা(Madhubala) ও দিলীপ কুমারের (Dilip Kumar) প্রেমপর্ব। এমনকি তাঁরা বিয়েও করতে চলেছিল। কিন্তু পরিণতি পায়নি সেই প্রেম। সম্পর্ক আকস্মিকই ভেঙে গিয়েছিল, ফলে তারকা জুটির অনুরাগীদের মনও ভেঙে যায়। তবে কেনই বা তাঁদের সম্পর্কে বিচ্ছেদ এল তা নিয়ে হাজারো প্রশ্ন তাঁদের ভক্তদের। সব জল্পনার অবসান করে এই সম্পর্কের বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মধুবালার বোন মধুর ভূষণ(Madhur Bhushan)।

    সম্প্রতি একটি সাক্ষাৎকারে মধুর ভূষণ সংবাদমাধ্যমে জানান, ‘নয়া দৌড়’ (Naya Daur) ছবির শ্যুটিংয়ের জন্য মধুবালাকে যেতে দেয়নি তাঁর বাবা আতাউল্লা খান (Ataullah Khan)। এরপর ছবির পরিচালক বিআর চোপড়া (BR Chopra) কোর্টে মামলা দায়ের করেন অভিনেত্রী ও তাঁর বাবার নামে। সেই মামলায় মধুবালার বিপক্ষে সাক্ষ্য দেন দিলীপ কুমার। তিনি দিলীপ কুমারকে অনুরোধ জানান, তাঁর বাবার কাছে এই আচরণের জন্য ক্ষমা চাইতে। কিন্তু আতাউল্লাহর কাছে ক্ষমা চাননি দিলীপ কুমার। মন ভেঙে যায় মধুবালার। এছাড়াও তাঁর বাবার বিরুদ্ধে যেতে নারাজ ছিলেন তিনি। সুতরাং শুধুমাত্র ক্ষমা না চাওয়ার কারণে ভেঙে যায় দিলীপ কুমার-মধুবালার দীর্ঘ দিনের প্রেম। ১৯৫১ সালে ‘তারানা’ ছবির সেটে শুরু হয়েছিল মধুবালা-দিলীপের প্রেম কাহিনির।

    আরও পড়ুন: দিলীপ কুমারের স্মৃতিতে কান্নায় ভেঙে পড়লেন সায়রা বানু

    মধুবালার বোন আরও জানিয়েছেন, মধুবালা কখনও চাননি যে সবাই এমনটা জানুক যে, তিনি তাঁর ভালোবাসার জন্য বাবাকে অমান্য করেছেন। তিনি একজন ভালো মেয়ে হতে চেয়েছিলেন, তাই তিনি দিলীপ সাবকে আর বিয়ে করেননি। তিনিও কখনও চাননি যে জনসম্মুখে তাঁর বাবাকেই এই বিচ্ছেদের জন্য দোষী মনে করা হয়। তাই এইসব থেকে দূরে থাকতে তিনি দিলীপ সাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ১৯৬০ সালে কিশোর কুমারের সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন। বহু পুরুষের কাঙ্খিত নারী ছিলেন তিনি। তাঁর সৌন্দর্য, মায়াবী হাসি, ব্যক্তিত্ব আর অভিনয়ে মুগ্ধ ছিল সারা দেশের মানুষ। তবে তাঁর জীবন ছিল ট্র্যাজেডি-তে ভরা। সিনেমার গল্পকে হার মানায় মধুবালার জীবন-কাহিনি। মাত্র ৩৬ বছর বেঁচে ছিলেন তিনি। অথচ এই অল্প সময়ের মধ্যেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন ছাপ রেখে গেছেন মধুবালা, যা কখনও ভোলার নয়। এখনও তাঁর রূপ, অভিনয় নিয়ে চর্চা হয়। চর্চা হয় দিলীপ কুমারের সঙ্গে তাঁর বিচ্ছেদ নিয়ে। এতদিন পর সেই বিচ্ছেদের কারণ সামনে আনলেন মধুবালার বোন। 

  • Ms. Marvel: ‘মিস মার্ভেল’-এ ভারত পাকিস্তান বিভাজনের দৃশ্য দেখে চোখে জল দর্শকদের

    Ms. Marvel: ‘মিস মার্ভেল’-এ ভারত পাকিস্তান বিভাজনের দৃশ্য দেখে চোখে জল দর্শকদের

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি ওয়েব সিরিজ হিসাবে ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে উঠেছে ‘মিস মার্ভেল’ (Ms Marvel)। ওটিটি (OTT) প্ল্যাটফর্ম ডিজনি হটস্টারে (Disney Hotstar) এই ওয়েব সিরিজটি রিলিজ করা হয়েছে। হটস্টারের বিভিন্ন ওয়েব সিরিজের থেকে এই সিরিজটি বিশেষ খ্যাতি অর্জন করেছে। কারণ এই সিরিজটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে (MCU) সেট করা হলেও এই ওয়েব সিরিজটির মাধ্যমে ভারতপাকিস্তান বিভাজনের (India-Pakistan Partition) ছবি তুলে ধরা হয়েছে, যা ভারতীয়দের মন জয় করে নিয়েছে। বিভাজনের ভয়াবহতা এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে দর্শকদের চোখে জল এনে দিয়েছে এই ওয়েব সিরিজটি।

    এই সিরিজের কাহিনির কেন্দ্রে রয়েছে কমলা খান (Kamala Khan) নামে এক কিশোরী। সে ক্যাপ্টেন মার্ভেলের (Captain Marvel) ভক্ত। সে এক পাকিস্তানি-মার্কিন কিশোরী। এই ভূমিকায় অভিনয় করছেন ইমান ভেলানি (Iman Vellani) নামের অভিনেত্রী। ব্যক্তিগত জীবনে ইমান কানাডার নাগরিক হলেও, তিনি পাকিস্তানি বংশোদ্ভুত।

    গল্পে দেখানো হয়েছে, কমলা তার মায়ের সঙ্গে করাচি গিয়েছে যেখানে তার দিদা থাকেন। আর এই সময়েই বিভাজনের ঘটনাটি তুলে ধরা হয় যা ভারতীয়দের মুগ্ধ করেছে। এমনকি এই সিরিজের অনুরাগীরা দুবার অস্কার জয়ী পরিচালক শারমিন ওবেড-চিনয় (Sharmeen Obaid-Chenoy) ও কাহিনীটির লেখক বিশা কে আলির (Bisha K Ali) প্রশংসা করেছেন ও ট্যুইটারে সেই বিষয়ে কমেন্ট করেছেন।

    আরও পড়ুন: শেষে হলিউড সিনেমার পোস্টার ‘চুরি’র দায়ে শাহরুখ খানের ‘পাঠান’?

    সিরিজের চতুর্থ পর্বেই এই ঘটনাটি দেখানো হয়েছে। এর পাশাপাশি করাচি রেলওয়ে স্টেশনের ভয়াবহ ছবিও দেখানো হয়েছে, যখন পাকিস্তান থেকে মানুষেরা তাঁদের বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। সিরিজের একটি দৃশ্যে কমলার দিদাকে বলতে দেখা যায়, “আমার পাসপোর্ট পাকিস্তানি কিন্তু আমার শিকড় ভারতীয়। আর মাঝখানে রক্ত ​​আর বেদনা দিয়ে গড়া একটা সীমানা।“ আর এই সিনটি অনুরাগীদের মুগ্ধ করেছে। এর পাশাপাশি এটি দর্শকদের বিশেষ পছন্দের হওয়ার কারণ হল, এতে ফারহান আখতারও (Farhan Akhtar) রয়েছেন। তাঁর অভিনীত চরিত্রটির নাম ওয়ালিদ (Waleed)। যদিও খুব ছোট একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। কিন্তু তাঁর চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    দর্শকদের মধ্যে কেউ বলেন, “কমলার দিদা বিভাজনের গল্পটি সঠিকভাবে বর্ণনা করতে পেরেছেন।“

    [tw]


    [/tw]

    আরও পড়ুন: মেক-আপই ‘হিরোর’ ভূমিকায় অবতীর্ণ হয়েছে, এমন পাঁচটি সিনেমা

    কেউ বলেছেন, “মিস মার্ভেলের বিভাজনের দৃশ্যটি বাস্তবের ঘটনাই লাগছে। আমি খুশী যে এখানে বিভাজনের আসল কাহিনীটি লুকোনো হচ্ছে না।“

    [tw]


    [/tw]

    কেউ আবার এই সিরিজটিকে ‘মার্ভেল স্টুডিও’-এর ‘মাস্টারপিস’ বলেছেন।

    [tw]


    [/tw]

    [tw]


    [/tw]

     

  • Rocketry Movie: এক ফ্রেমে শাহরুখ, মাধবন, নাম্বি, রণবীর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

    Rocketry Movie: এক ফ্রেমে শাহরুখ, মাধবন, নাম্বি, রণবীর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি ফের খবরে শাহরুখ খান (Shahrukh Khan)এবং আর মাধবন (R Madhavan)। মুক্তি পেয়েছে ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’(Rocketry: The Nambi Effect)। তামিল, হিন্দি, ইংরেজিতে মুক্তি পেয়েছে ছবিটি। পরিচালক হিসেবে আর মাধবনের ডেবিউ হল এই ছবির হাত ধরে। রকেট বিজ্ঞানী নাম্বি নারায়ণনের চরিত্রে অভিনয় করেছেন মাধবন। ছবিটিতে কেমিও করেছেন কিং খান। শাহরুখ এক সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন, যে সাক্ষাৎকার নেবে নাম্বির। প্রায় চার বছর পর বড় পর্দায় ফিরলেন শাহরুখ খান। ‘জিরো’ ছিল তাঁর অভিনীত শেষ ছবি। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ছবিটি। তাই এতদিন পরে বলিউড কিং- এর কামব্যাকে বেজায় খুশি ভক্তরা।

    আরও পড়ুন: চরিত্রের প্রয়োজনে ভেঙেছিলেন নিজের চোয়াল! খোলসা করলেন আর মাধবন  

    মুক্তির আগে থেকেই মাধবন পরিচালিত ছবিটি সংবাদ শিরোনামে। সম্প্রতি এই সিনেমা সংক্রান্ত একটি ছবি বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে ইসরোর প্রাক্তন বিজ্ঞানী নাম্বি নারায়ণনের (Nambi Narayanan) সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে শাহরুখ খান, রণবীর কাপুর (Ranbir Kapoor), করণ জোহর (Karan Johar), আর মাধবন, আয়ন মুখার্জীদের (Ayan Mukherjee)। ছবিতে দেখা যাচ্ছে নাম্বি নারায়ণনের মতোই হুবহু সেজে রয়েছেন আর মাধবন। ছবিটি ‘রকেট্রি’- শুটিং সেট- এর। এক ফ্রেমে তিন সুপারস্টারকে দেখে উচ্ছসিত ভক্তকুল।   

    [insta]

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Team Shah Rukh Khan (@teamshahrukhkhan)


    [/insta]

    ২০১৮ সালে শাহরুখের জিরো ছবিতে কেমিও করেছিলেন মাধবন। আর তখনই এই সিনেমার গল্প শুনিয়েছিলেন শাহরুখকে। শুনেই পছন্দ হয়ে যায় বাদশার। এমনকী, নিজের জন্মদিনের পার্টিতেও মাধবনকে বলেছিলেন, ‘ম্যাডি আমি তোমার ছবিতে কিন্তু কাজ করতে চাই। আমাকে জানিও কখন কী হচ্ছে।’

    আরও পড়ুন: পাঁজি দেখে মঙ্গলে রকেট পাঠায় ইসরো, মন্তব্যে ট্রোলড মাধবন

    কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে আর মাধবনের (R Madhavan) ছবি ‘রকেট্রি- দ্য নাম্বি এফেক্ট’। ছবিটি যেমন বক্স অফিসে সাফল্য পাচ্ছে, তেমনই এই ছবির জন্য মাধবন প্রশংসিত হচ্ছেন বিভিন্ন মহলে।

    কেরিয়ারের মধ্যগগনে থাকতেই নামের পাশে সেঁটে গিয়েছিল ‘দেশদ্রোহী’ তকমা। চরবৃত্তির অভিযোগে চাকরি গিয়েছিল, জেলও খাটতে হয়েছিল বিজ্ঞানী নাম্বি নারায়ণনকে। সেই বদনাম কাটিয়ে উঠতে সময় লেগেছে দুদশকেরও বেশি। অবশেষে সুবিচার পেলেও, সেই সময় আর ফিরে আসেনি। ক্ষতিপূরণে অর্থ পেলেও সত্যিকারের ক্ষতিটা পূরণ করা যায়নি। ইসরোর প্রাক্তন বিজ্ঞানী নাম্বি নারায়ণনের জীবনের একটি কলঙ্কিত অধ্যায়কেই দেখানো হয়েছে এই ছবিতে। দেশের প্রতি তাঁর ভালোবাসা এবং চাকরির প্রতি নিষ্ঠা থাকায় কত বড় মূল্য দিতে হয়েছিল এই বিজ্ঞানীকে, সেই কাহিনীই তুলে ধরা হয়েছে। নাম্বির পিএইচডি প্রোগ্রামে সুযোগ পাওয়া থেকে নাসাতে চাকরি পাওয়া পর্যন্ত সবকিছুই দেখানো হয়েছে এই ছবিতে।      

     

  • Pathaan Movie Poster: শেষে হলিউড সিনেমার পোস্টার ‘চুরি’র দায়ে শাহরুখ খানের ‘পাঠান’?

    Pathaan Movie Poster: শেষে হলিউড সিনেমার পোস্টার ‘চুরি’র দায়ে শাহরুখ খানের ‘পাঠান’?

    মাধ্যম নিউজ ডেস্ক:  গত শনিবার অর্থাৎ ২৫ জুন বলিউড বাদশার সিনেমা জগতে ৩০ বছর পূর্ণ হল। আর এই বিশেষ দিনেই শাহরুখ খান (Shahrukh Khan) নিজের নতুন ছবি ‘পাঠান’ (Pathaan)-এর পোস্টার প্রকাশ করেন। হাতে আগ্নেয়াস্ত্র, চোখে-মুখে রক্ত মাখা শাহরুখের টিজার পোস্টারে মন্ত্রমুগ্ধ সোশ্যাল মিডিয়া। কিং খান নিজেই আসন্ন ছবির পোস্টারটি শেয়ার করেছেন। এই পোস্টার শেয়ার করার সঙ্গে সঙ্গে ঝড়ের বেগে ভাইরাল হতে শুরু হয়েছে। ‘পাঠানের’ নতুন লুক প্রকাশ্যে আসতেই ঝড় উঠেছে দর্শকদের মনে। সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীরা তাঁর নতুন ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছেন। 

    আরও পড়ুন: চরিত্রের প্রয়োজনে ভেঙেছিলেন নিজের চোয়াল! খোলসা করলেন আর মাধবন

    কিন্তু এরই মাঝে ‘পাঠান’ পোস্টার নিয়ে  শুরু  হয়েছে বিতর্ক। অনেকেই  ‘Pathaan’ সিনেমার পোস্টারের সঙ্গে ইদ্রিস এলবা অভিনীত ‘Beast’ সিনেমার পোস্টারের মিল খুঁজে পেয়েছেন। হলিউড ছবির পোস্টার কপির মতো অভিযোগও তুলেছেন অনেকেই। তবে তাঁর অনুরাগীদের মধ্যে কেউ বলেছেন, “শাহরুখ এটি বেশি ভালো করতে পেরেছেন।“ ‘Beast’ সিনেমার পোস্টারটি অনেক আগেই প্রকাশ করা হয়েছে। তাই অনেকেই মনে করছেন যে পাঠান ছবির পোস্টারটি নকল করা হয়েছে। তবে অধিকাংশ মানুষই এটি মানতে নারাজ। বিশেষ করে কিং খানের ভক্তরা। অনেকেই বলেছেন, কোনও অ্যাকশন ছবির জন্য এটি খুবই সাধারণ পোজ, সুতরাং এটি নকল করার কোনও কথাই আসে না।

    আরও পড়ুন: পাঁজি দেখে মঙ্গলে রকেট পাঠায় ইসরো, মন্তব্যে ট্রোলড মাধবন

    উল্লেখ্য, এই সিনেমাটি পরের বছরের জানুয়ারি মাসে মুক্তি পেতে চলেছে। এই ছবিতে শাহরুখের পাশাপাশি দেখা যাবে দীপিকা পাডুকোন (Deepika Padukone) এবং জন আব্রাহামের (John Abraham) মতো সুপারস্টারদের। কিং খানের এই নতুন সিনেমা নিয়ে অনুরাগীদের মধ্যে এক উন্মাদনার সৃষ্টি করেছে। বিশেষ করে শাহরুখ অনুরাগীদের মধ্যে আলাদাই উদ্বেগ দেখা যায়। কারণ কিং খানকে প্রায় ৪ বছর পর সিনেমার পর্দায় দেখা যাবে। ২০২২-২৩কে অনেকেই শাহরুখের বছর হিসেবেও উল্লেখ করছেন। কারণ  এই বছরগুলোতে একাধারে ‘পাঠান’, ‘জওয়ান, ‘ডানকি’- এর মত পরপর সব বিগ বাজেট ছবি আসতে চলেছে।

     

     

  • Rhea Chakraborty: বলিউড মাদক মামলায় এনসিবির খসড়া চার্জশিটে উঠল রিয়া, সৌভিকের নাম

    Rhea Chakraborty: বলিউড মাদক মামলায় এনসিবির খসড়া চার্জশিটে উঠল রিয়া, সৌভিকের নাম

    মাধ্যম নিউজ ডেস্ক:  সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput)  মৃত্যুর দুবছর কেটে গেলেও বলিউড (Bollywood)  মাদক মামলায় (Drug Case) এখনই রেহাই পেলেন না প্রয়াত অভিনেতার প্রাক্তন বান্ধবী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) ও তাঁর ভাই শৌভিক চক্রবর্তী (Showik Chakraborty)। বুধবার মুম্বইয়ের (Mumbai) আদালতে (Court) রিয়া, শৌভিকের বিরুদ্ধে এই মামলার খসড়া চার্জ দাখিল  করেছে এনসিবি (NCB)।  প্রসঙ্গত, মাদক কেনাবেচার অভিযোগে রিয়ার ভাই-সহ একাধিক বলিউডের ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছিল। পরে তাঁদের জামিনে ছেড়ে দেওয়া হয়।

    আরও পড়ুন: ঠিক কী অবস্থায় দাঁড়িয়ে সুশান্তের মৃত্যু তদন্ত?

    সরকারি আইনজীবী অতুল সারপান্ডে (Atul Sarpande) জানান, আগের  চার্জশিটে যেসব অভিযুক্তদের বিরুদ্ধে যা বলা হয়েছে তার প্রায় সবকটি এক থাকবে। রিয়া ও তাঁর ভাই মাদক সেবন ও অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে মাদক সরবরাহ করার জন্যে তাঁদের বিরুদ্ধে অনেকদিন ধরেই মামলা চলছিল। আবারও রিয়া ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে খসড়া চার্জ পেশ করেছে। ১৪ জুন, ২০২০- মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের দেহ। সিবিআই (CBI) সেই মামলার তদন্ত করছে। এর সঙ্গে এনসিবি (NCB) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরও (ED) তদন্ত  করেছে। এরপর এনসিবি, মাদক যোগে সুশান্তের বান্ধবী রিয়াকে গ্রেফতার করলেও মুম্বই হাই কোর্টের নির্দেশে প্রায় এক মাস পর ছাড়া পেয়ে যান তিনি।

    আরও পড়ুন: আরিয়ানের বিরুদ্ধে ভুয়ো মামলা! প্রাক্তন এনসিবি কর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ কেন্দ্রের

    অতুল সারপান্ডে আদালতের কাছে সকল অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট গঠনের কথা বললেও তা করা সম্ভব হয়নি। কারণ অভিযুক্তদের অনেকেই অভিযোগ সরিয়ে নেওয়ার আবেদন করেছে আদালতে। খবরসূত্রে জানা যায়, আদালত থেকে জানানো হয়েছে যে, এই আবেদন খারিজের বিষয়টি শেষ না হওয়া পর্যন্ত চার্জশিট গঠন করা যাবে না। বুধবার, রিয়া ও তাঁর ভাইসহ সমস্ত অভিযুক্তরা আদালতে উপস্থিত ছিলেন। বিশেষ বিচারক ভিজি রঘুবংশী (V G Raghuwanshi) এই মামলার পরবর্তী শুনানি আগামী ১২ জুলাই ধার্য করেছেন।

     

  • Brahmastra Trilogy: প্রতীক্ষার অবসান! অবশেষে মুক্তি পেল ‘ব্রহ্মাস্ত্র’-এর ট্রেলার

    Brahmastra Trilogy: প্রতীক্ষার অবসান! অবশেষে মুক্তি পেল ‘ব্রহ্মাস্ত্র’-এর ট্রেলার

    মাধ্যম নিউজ ডেস্ক: সমস্ত অপেক্ষার অবসান। অবশেষে মুক্তি পেল রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt) অভিনীত বহু প্রতীক্ষিত প্রথম ছবি ব্রহ্মাস্ত্র ট্রিলজির স্টার স্টুডিওজ, ধর্ম প্রোডাকশনস,  ১৫ জুন, প্রকাশ্যে আনলেন অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukerji) পরিচালিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’  পার্ট ১-এর ট্রেলার। বুধবার ট্রেলারটি প্রকাশ্যে আসার পর অনুরাগীদের উন্মাদনা আরও তুঙ্গে। অ্যাকশন, রহস্য, ভিএফএক্স-এ ভরা অয়ন মুখার্জী পরিচালিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’ -এর ট্রেলার। ভিএফএক্স-এর এমন যাদুতে সবার তাক লাগিয়ে দিয়েছে। দর্শকরা মনে করছেন, বলিউডে এমন চোখ ধাঁধানো ভিএফএক্স এর আগে হয়ত তারা দেখেনি। তাই এর জন্য দর্শকরা যে কতটা আগ্রহের সঙ্গে অপেক্ষা করে আছেন, তা বলাার আর কোনও জায়গা রাখে না।

    আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্ব পাননি পৃথ্বীরাজ চৌহান, আপশোস অক্ষয় কুমারের

    এই ছবিতে আলিয়া ও রণবীরের সঙ্গে রয়েছে অমিতাভ বচ্চন, মৌনি রায়, নাগার্জুন। নাগার্জুনের উপস্থিতি বিশেষ নজর কেড়েছে। যখন এই মুভির ট্রেলার বলিপাড়ায় ও দর্শকদের মনে ঝড় তুলেছে, তারই মধ্যে দর্শকরা মুভির আরও দুটি পার্ট নিয়ে আলোচনা করতে শুরু করেছে এবং তারা বিশেষভাবে আগ্রহী যে কবে আসতে চলেছে ব্রহ্মাস্ত্র ট্রিলজির আরও দুটো পার্ট। তাই সমস্ত জল্পনার অবসান করে অয়ন মুখার্জী জানিয়েছেন, মুভির প্রথম অংশ মুক্তি পাওয়ার পরেই দ্বিতীয় ও তৃতীয় পার্টের শ্যুটিং নিয়ে পরিকল্পনা করা শুরু হবে। তিনি আরও জানিয়েছেন যে, ট্রায়োলজির প্রতিটি পার্টের গল্প একই থাকবে কিন্তু নতুন ক্যারেক্টার আনা হবে ও ব্রহ্মাস্ত্র কাহিনীর নতুন দিক তুলে ধরা হবে।

    উল্লেখ্য, ব্রহ্মাস্ত্র জল-আগুন-বায়ুর পৌরাণিক একটি গল্প  যাকে আধুনিকভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। অন্যদিকে এই মুভিতে কিং খানের উপস্থিতি নিয়েও বেশ জল্পনা শুরু হয়েছে। কারণ অনেকেরই মনে হয়েছে যে, শিবের অবতারে ট্রেলারে শাহরুখ খানকে দেখা যায়।

    আরও পড়ুন:বলিপাড়ায় নতুন ধামাকা! ‘বাপ’-এ এবারে একসঙ্গে বলিউডের চার তারকা

    এই ছবি নিয়ে অয়ন মুখার্জী আরও বলেন যে, তিনি ৯ বছর আগে এই মুভির উপর কাজ করতে শুরু করেছিলেন, যখন তিনি ‘Yeh Jawaani Hain Deewani’ শ্যুটিং শেষ করেন। এবং তারপর রণবীর কাপুরের সঙ্গে এই ছবিতে কাজ করার কথা চললেও রণবীর ‘সঞ্জু’ ছবিতেই আগে কাজ করেছিলেন। তবে দীর্ঘ সময় ধরে এই ছবির মুক্তি পিছানোর পর অবশেষে আগামী ৯ই সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি।

  • Tarun Majumdar Hospitalized: অসুস্থ তরুণ মজুমদার, পিজির আইসিউতে চলছে চিকিৎসা

    Tarun Majumdar Hospitalized: অসুস্থ তরুণ মজুমদার, পিজির আইসিউতে চলছে চিকিৎসা

    মাধ্যম নিউজ ডেস্ক: অসুস্থ বর্ষীয়ান চিত্রপরিচালক (Film Director) তরুণ মজুমদার (Tarun Majumdar)। একাধিক শারীরিক সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) ভর্তি রয়েছেন তিনি। আইসিইউতে (ICU) চিকিৎসা চলছে তাঁর। কোভিড টেস্ট করা হয়েছে ইতিমধ্যেই। রিপোর্ট এখনও চিকিৎসকের হাতে এসে পৌঁছয়নি। হাসপাতাল সূত্রে খবর, কিডনি এবং শ্বাসকষ্টের সমস্যা রয়েছে পরিচালকের। 

    তরুণ মজুমদারের কিডনির সমস্যা নতুন নয়। ২০০০ সাল থেকে এই রোগে ভুগছেন তিনি। এছাড়াও রয়েছে ফুসফুসের সমস্যা ও ডায়াবেটিস। চেস্ট মেডিসিন চিকিৎসক সোমনাথ কুণ্ডু এবং মেডিসিন বিশেষজ্ঞ সৌমিত্র ঘোষের নেতৃত্বে পাঁচজন চিকিৎসকের একটি দল সারাক্ষণ পরিচালকের শারীরিক অবস্থার ওপর নজর রেখেছেন। ক্যাথিটার দিয়ে তাঁকে প্রস্রাব করানো হচ্ছে বলে খবর। শ্বাসকষ্টের সমস্যা থাকায় বর্ষীয়ান পরিচালকের করোনা পরীক্ষা করানো হয়েছে। আজ মঙ্গলবারই তার রিপোর্ট আসার কথা।

    আরও পড়ুন: কিশোর কুমারের চারটি বিয়ে! এই বিষয়ে কী বললেন তাঁর পুত্র অমিত কুমার  
     
    পরাধীন ভারতবর্ষে জন্ম হয় এই কিংবদন্তি পরিচালকের। বাবা বীরেন্দ্রনাথ মজুমদার ছিলেন স্বাধীনতা সংগ্রামী। রসায়নের ছাত্র হলেও সিনেমা তৈরির নেশায় তিনি বিনোদন জগতে পা রাখেন। শচীন মুখোপাধ্যায় এবং দিলীপ মুখোপাধ্যায়ের সঙ্গে মিলে ‘যাত্রিক’ নামে একটি দল তৈরি করে সিনেমা পরিচালনার কাজ শুরু করেন তিনি। এই তিন পরিচালকের তৈরি প্রথম সিনেমা ‘চাওয়া পাওয়া’। এই সিনেমায় অভিনয় করেন সর্বকালীন সেরা জুটি উত্তম কুমার-সুচিত্রা সেন।  এই ত্রয়ীর পরের ছবি‘কাঁচের স্বর্গ’। জাতীয় পুরস্কার পেয়েছিল ছবিটি।

    আরও পড়ুন: দিলীপ কুমারের স্মৃতিতে কান্নায় ভেঙে পড়লেন সায়রা বানু    
      
    ১৯৬৫ সালে ‘যাত্রিক’ থেকে বেরিয়ে এসে একা ছবি বানানো শুরু করেন তরুণ মজুমদার। সে বছর ‘আলোর পিপাসা’ এবং ‘একটুকু ভালবাসা’ নামের দুটি সিনেমা তৈরি করেন তিনি। তারপর থেকে একের পর এক সিনেমা উপহার দিয়েছেন এই পরিচালক। সেই তালিকায় রয়েছে ‘বালিকা বধূ’, ‘কুহেলি’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘ফুলেশ্বরী’, ‘দাদার কীর্তি’,  ‘আপন আমার আপন’, ‘গণদেবতা’, ‘চাঁদের বাড়ি’, ‘ভালবাসা ভালবাসা’, ‘আলো’- র মতো সব জনপ্রিয় বাংলা সিনেমা। নিজের দীর্ঘ কেরিয়ারে একাধিক জাতীয় পুরস্কার পেয়েছেন তরুণ মজুমদার। 

    তাঁর সংগ্রহে রয়েছে চারটি জাতীয় পুরস্কার, সাতটি বিএফজেএ সম্মান, পাঁচটি ফিল্মফেয়ার পুরস্কার এবং একটি আনন্দলোক পুরস্কার। ১৯৯০ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। ২০১৮ সালে মুক্তি পায় তরুণ মজুমদার পরিচালিত শেষ ছবি ‘ভালোবাসার বাড়ি’। ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও প্রতীক সেন।  

     

  • KK Last Song Release: মৃত্যুর পর মুক্তি পেল কেকে-এর গাওয়া শেষ গান, আবেগপ্রবণ ভক্তরা

    KK Last Song Release: মৃত্যুর পর মুক্তি পেল কেকে-এর গাওয়া শেষ গান, আবেগপ্রবণ ভক্তরা

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে মুক্তি পেল কেকে (KK)-এর শেষ রেকর্ড করা গান। সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) নতুন হিন্দি সিনেমা ‘শেরদিল: দ্য পিলিভিট সাগা’র (Sherdil The Pilibhit Saga) গান, ‘ধূপ পানি বাহনে দে’ (Dhoop Paani Bahne De)। বিখ্যাত গীতিকার গুলজার (Gulzar) এই গানটি লিখেছেন এবং শান্তনু মৈত্র সুর দিয়েছেন ও গানটি গেয়েছেন কেকে। ‘শেরদিল: দ্য পিলিভিট সাগা’র প্রথম এই গানটি  সোমবার মুক্তি পায়।

    আরও পড়ুন: চোখের জলে শেষ বিদায়, মুম্বাইয়ের ভারসোভায় পঞ্চভূতে বিলীন কেকে

    এই গানের ভিডিও-তে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi), নীরজ কবি ( Neeraj Kabi) ও সায়নী গুপ্ত (Sayani Gupta) রয়েছেন। এই গানটি মুক্তি পাওয়ার পর থেকেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন তাঁর ভক্তরা, কারণ এটি কেকে-র গাওয়া শেষ গান। গানটি ইউটিউবে আসার পরেই ভক্তরা শোকপ্রকাশ করেছেন। এক ভক্ত বলেছেন, “তাঁর কণ্ঠস্বর যে স্বস্তি দেয়, তা অতুলনীয়। বিশ্বাস করা কঠিন যে, আমরা তাঁর কাছ থেকে আর নতুন কোনও গান পাব না। যখনই আমরা তাঁর গান শুনি, আমি অনুভব করতে পারি যে তিনি আমাদের সঙ্গেই আছেন।” অন্য একজন বলেন, “তাঁর গান শোনার পর আমার চোখের জল থামাতে পারিনা।”

    আরও পড়ুন: জেনে নিন প্রখ্যাত সঙ্গীতশিল্পী কেকে-এর বিষয়ে কিছু অজানা তথ্য

    কেকে-এর মৃত্যুতে শোকপ্রকাশ করে গুলজার সাহিব বলেছেন, “সৃজিত আমার বড় উপকার করেছেন, শুধুমাত্র ‘শেরদিল’-এর মত সুন্দর সিনেমায় গান লেখার জন্য নয়, আমি তাঁর জন্যেই অনেক বছর কেকে-এর সঙ্গে দেখা করতে পেরেছি। এই গানটির রেকর্ডিংয়ের সময়, কেকে তাঁর বহু পুরনো গান, ‘মাচিস’ (Maachis) এর ‘ছোড় আয়ে হাম’ গানটি গেয়েছিলেন। এই গানটি শোনার পর আমার মন খুশিতে ভরে গিয়েছিল কিন্তু দুঃখের বিষয় যে, এটিই তাঁর গাওয়া শেষ গান হয়ে থাকল। তিনি যেন এই গানটি গাইতে এসেই আমাকে বিদায় জানিয়ে গেলেন।”

    উল্লেখ্য, সৃজিত মুখোপাধ্যায়ের ‘শেরদিল: দ্য পিলিভিট সাগা’ সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। আধুনিকীকরণ ও মানুষ-পশুর দ্বন্দ্ব, এর ওপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে সিনেমাটি।

LinkedIn
Share