Category: বিনোদন

Get updates on Entertainment News Celebrities, Hollywood, Bollywood, Tollywood Movies, Web series, OTT from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Aryan Khan: “আমার কি এসব প্রাপ্য ছিল?” মাদককাণ্ডে নিরবতা ভাঙলেন আরিয়ান খান

    Aryan Khan: “আমার কি এসব প্রাপ্য ছিল?” মাদককাণ্ডে নিরবতা ভাঙলেন আরিয়ান খান

    মাধ্যম নিউজ ডেস্ক: গতবছর অক্টোবর মাসের শুরুর দিকে মাদককাণ্ডে (Drug case) জড়িত থাকার অপরাধে গ্রেফতার হয়েছিলেন শাহরুখপুত্র আরিয়ান খান (Aryan Khan)। একমাসের হাজতবাসের পর অক্টোবরের শেষে জামিন পান আরিয়ান। তারকা সন্তানের বিরুদ্ধে মাদক সেবন, মাদক পাচারের মতো একাধিক অভিযোগ এনেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। গ্রেফতারি অভিযানের হোতা ছিলেন তৎকালীন এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede)। গোটা দেশ ফুঁসে উঠেছিল খান পরিবারের বিরুদ্ধে। এই অভিযোগ সত্যি প্রমাণিত হলে এনডিপিএস অ্যাক্ট (Narcotic Drugs and Psychotropic Substances Act) ১৯৮৫ অনুসারে, ছমাস থেকে কুড়ি বছরের সাজা হতে পারত আরিয়ানের। এরপর চলতি বছরের ২৮ মে কোনও উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে আরিয়ান খানকে ক্লিনচিট দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। প্রাক্তন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগও ওঠে।

    আরও পড়ুন: তদন্তে গাফিলতির মাশুল! বদলি সমীর ওয়াংখেড়ে, কোথায় পাঠানো হল জানেন?

    বিতর্কের সূত্রপাত থেকে এযাবৎ পুরো বিষয়টিতে মুখে কুলুপ এঁটে ছিলেন আরিয়ান। এবার নিরবাতা ভাঙলেন। প্রশ্ন করলেন, “আমার কি এসব প্রাপ্য ছিল?” এক জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আরিয়ানের সঙ্গে নিজের কথোপকথন তুলে ধরেন এনসিবি কর্তা সঞ্জয় সিং। এনসিবি কর্তাকে শাহরুখজাদার প্রশ্ন, “স্যার আপনারা আমাকে একজন আন্তর্জাতিক মাদক পাচারকারী বানিয়ে দিলেন! আমি মাদক ব্যবসায় টাকা  জোগাই? ওরা আমার কাছে কোনও মাদক পায়নি, তাও আমাকে গ্রেফতার করে। বিষয়টা অদ্ভুত না? আপনারা আমার সঙ্গে অত্যন্ত  খারাপ করেছেন। আমার ভাবমূর্তিটাই নষ্ট করে দিয়েছেন। আমাকে কেন এতগুলো সপ্তাহ জেলে থাকতে হল? সত্যিই কি আমার এসব প্রাপ্য?”  

    আরও পড়ুন: মাদক-মামলায় বেকসুর খালাস, আমেরিকার পথে শাহরুখ পুত্র আরিয়ান

    শাহরুখের (Shahrukh Khan) সঙ্গে নিজের সাক্ষাতের কথাও উল্লেখ করেন সঞ্জয় সিং (Sanjay Singh)। তিনি বলেন, “আমি অন্যান্য বন্দিদের পরিবারের সঙ্গে যেহেতু দেখা করেছি, তাই যখন জানতে পারলাম, শাহরুখ খান দেখা করতে চান, তখন আর না করিনি।” এনসিবি কর্তা জানান, বাদশা খান ছেলের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। জানান, আরিয়ান একা ঘুমোতেও পারছিলেন না। তাঁকে সঙ্গ দিতে শাহরুখ তাঁর শোবার ঘরে থাকতেন।  
     
    শাহরুখের চোখে জলও দেখেছিলেন সঞ্জয়। শাহরুখ আবেগপ্রবণ হয়ে বলেছিলেন, “আমাদেরকে ভয়ঙ্কর দানব বানিয়ে দেওয়া হল। এমন অপরাধী হিসেবে দাগিয়ে দেওয়া হল যারা সমাজকে ধ্বংস করে দেয়। ছেলের বিরুদ্ধে কোনও প্রমাণ না থাকে সত্ত্বেও আমাদের এই অপমানের মধ্যে দিয়ে যেতে হল।”  

     

  • Adnan Sami: ‘অলবিদা’ লিখে ইনস্টাগ্রামে সব পোস্ট ডিলিট করলেন আদনান সামি! রহস্য কী?

    Adnan Sami: ‘অলবিদা’ লিখে ইনস্টাগ্রামে সব পোস্ট ডিলিট করলেন আদনান সামি! রহস্য কী?

    মাধ্যম নিউজ ডেস্ক: অলবিদা! সবাইকে চমকে দিয়ে বিখ্যাত গায়ক আদনান সামি (Adnan Sami) এ কী পোস্ট করলেন ইনস্টাগ্রামে? মঙ্গলবার থেকেই তিনি ফের খবরের শিরোনামে। গতকাল তিনি হঠাৎ ইন্সটাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে শুধুমাত্র লেখা আছে ‘অলবিদা’। এরপর থেকেই তাঁর অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। কিছুদিন আগেই মালদ্বীপে ছুটি কাটানোর মুহূর্ত শেয়ার করছিলেন সোশ্যাল মিডিয়ায়। তখন তাঁর চেহারার অস্বাভাবিক পরিবর্তন দেখা গিয়েছিল। তাঁর শরীরের এমন পরিবর্তন দেখে নেটিজেনরা অবাক হয়ে পড়েছিলেন। এখন আবার এমন রহস্যজনক পোস্টে কৌতুহলী হয়ে পড়েছে তাঁর অনুরাগীরা।

    [insta]https://www.instagram.com/tv/CgLwzDxLwMj/?utm_source=ig_web_copy_link[/insta]

    আরও পড়ুন: প্রয়াত প্রখ্যাত গজল শিল্পী ভূপিন্দর সিং, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

    ইনস্টাগ্রামে (Instagram) এই ভিডিও পোস্ট করে তিনি তাঁর সব ছবিও ডিলিট করে দিয়েছেন। কিন্তু অন্য কোনও সোশ্যাল মিডিয়াতে কোনও কিছু ডিলিট করেননি। তাঁর ইনস্টাগ্রামে ফলোয়ার আছে ৬ লক্ষ ৭৭ হাজার। এই পোস্টের পর থেকেই তাঁর ভিডিয়োতে ঝড়ের বেগে আসতে থাকে অসংখ্য কমেন্ট। নেটিজেনদের মধ্যে কেউ লিখেছেন, “কী হল আপনার স্যার? আশা করি এটা নতুন কিছু শুরুর ইঙ্গিত। আপনার নতুন গান বা অন্যকিছু।“  অপর এক জন লিখেছেন, “আপনি ঠিক আছেন?”  আরেকজন বলেছে, হয়তো এটি প্রয়াত ভূপিন্দর সিং-এর জন্য। আবার অনেকে মনে করেছেন, এটি হয়তো তাঁর কোনও নতুন গানের অ্যালবামের প্রচারের জন্য। অনেকে আবার এটাও ভেবেছেন যে এটা তাঁর সঙ্গীত জগত থেকে অবসরের ঘোষণা হতে পারে। 

    আরও পড়ুন: চোখের জলে শেষ বিদায়, মুম্বাইয়ের ভারসোভায় পঞ্চভূতে বিলীন কেকে

    প্রসঙ্গত কিছুদিন আগেই আদনান সামির ওজন কমানোর খবর সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছিল। মালদ্বীপে কাটানো বিভিন্ন ছবি শেয়ার করলে সেখানে তাঁকে খুশীই দেখাচ্ছিল। আদনান তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে তার সন্তানের সঙ্গে সুইমিং পুলে উপভোগ করার একটি ছবিও শেয়ার করেন। এরপর সব জায়গায় শুধু তাঁর দেহের পরিবর্তন নিয়েই চর্চা করা হচ্ছিল। আদনান সামি প্রায় ১৫৫ কেজি ওজন কমিয়েছেন। ফলে তাঁর ওজন কমানো সবাইকে এক অনুপ্রেরণা দিয়েছে। কিন্তু এর কিছুদিনের মধ্যেই তিনি এমন কাজ করায় তাঁকে নিয়ে জল্পনা করা শুরু হয়েছে। তবে যে যাই বলুক, তিনি এমন কেন করলেন বা এর পেছনের আসল রহস্য কী, তা একমাত্র আদনান সামি নিজেই বলতে পারবেন।

  • Samrat Prithviraj: অক্ষয়ের সঙ্গে ছবি দেখলেন যোগী, উত্তরপ্রদেশে করমুক্ত ‘সম্রাট পৃথ্বীরাজ’

    Samrat Prithviraj: অক্ষয়ের সঙ্গে ছবি দেখলেন যোগী, উত্তরপ্রদেশে করমুক্ত ‘সম্রাট পৃথ্বীরাজ’

    মাধ্যম নিউজ ডেস্ক: অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত ইতিহাস-ভিত্তিক ছবি ‘সম্রাট পৃথ্বীরাজ’ (Samrat Prithviraj) ইতিমধ্যে বার বার চর্চায় উঠে এসেছে। চলতি সপ্তাহে শুক্রবারই হলে মুক্তি পেয়েছে ছবিটি। তার একদিন আগেই অর্থাৎ বৃহস্পতিবার লখনউতে অক্ষয়ের পাশে বসে ছবিটির বিশেষ স্ক্রিনিং দেখলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।

    নিজের মন্ত্রীসভার সদস্যদের নিয়ে ছবিটি দেখেন আদিত্যনাথ। সঙ্গে উপস্থিত ছিলেন ছবির নায়ক-নায়িকা, অক্ষয় কুমার-মানসী চিল্লার এবং নির্দেশক চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। রাজপুত রাজাকে নিয়ে তৈরি সিনেমাটি দেখে এতই মুগ্ধ হলেন যোগী, যে উত্তরপ্রদেশে ছবিটিকে করমুক্ত করার ঘোষণাও করে দিলেন সেদিনই। অর্থাৎ অনেক কম টাকায় টিকিট কেটে হলে গিয়ে সিনেমাটি দেখতে পারবেন দর্শকরা।   

    [tw]


     [/tw]

    যোগী আদিত্যনাথ জানিয়েছেন, “এটি একটি শিক্ষামূলক ছবি। করমুক্ত করা হলে সকল দর্শক এই ছবি দেখার সুযোগ পাবেন। তাই এই ছবিকে করমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” এর আগে ‘দ্য কাশ্মীর ফাইলস’-কেও করমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল যোগী সরকার। ‘সম্রাট পৃথ্বীরাজ’ এই নিয়ে দ্বিতীয় ছবি করমুক্ত, যা করা হল ওই রাজ্যে। 

    আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্ব পাননি পৃথ্বীরাজ চৌহান, আপশোস অক্ষয় কুমারের

    তরাইয়ের প্রথম যুদ্ধে মহম্মদ ঘোরিকে হারিয়েছিলেন বীর সম্রাট পৃথ্বীরাজ চৌহান। নাম ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। প্রেমিকা সংযুক্তার ভূমিকায় দেখা গিয়েছে ২০১৭ সালে বিশ্ব সুন্দরীর খেতাব জেতা মানসী চিল্লারকে। ছবিটি পরিচালনা করেছেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। নির্দেশনায় যশরাজ ফিল্মস। 

    বুধবার দিল্লিতে এই ছবির বিশেষ স্ক্রিনিং- এ উপস্থিত ছিলেন খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুরুতে ছবিটির নাম রাখা হয়েছিল ‘পৃথ্বীরাজ’। কয়েকদিন আগেই ছবির নামকরণ নিয়ে আপত্তি তুলে জনস্বার্থ মামলা দায়ের করেছিল কর্ণি সেনা। তারপরেই নাম পরিবর্তন করে ‘সম্রাট পৃথ্বীরাজ’ করেন ছবিটির নির্মাতারা। 

     

  • SSR Death Anniversary: ঠিক কী অবস্থায় দাঁড়িয়ে সুশান্তের মৃত্যু তদন্ত?

    SSR Death Anniversary: ঠিক কী অবস্থায় দাঁড়িয়ে সুশান্তের মৃত্যু তদন্ত?

    মাধ্যম নিউজ ডেস্ক: ২ বছর কেটে গেল, তবে সুশান্তের মৃত্যুর কারণ এখনও ধোঁয়াশায়। ১৪ জুন, ২০২০। অসংখ্য ভক্তের মন ভেঙে দিয়ে চিরকালের জন্য বিদায় নিয়েছিলেন বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। গতকাল ছিল তাঁর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। আর তাঁর মৃত্যুদিনে তাঁকে মনে করে অসংখ্য ভক্ত ফের একবার বিচারের দাবি জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীরা সিবিআই-এর ওপর ক্ষোভ প্রকাশ করে তাঁর ওপর হওয়া অবিচারের উত্তর চেয়েছেন।

    আরও পড়ুন: কম বয়সে মৃত্যু যে সকল সেলেব্রিটিদের

    মাত্র ৩৪ বছর বয়সেই তাঁর মৃত্যু হয়। মুম্বইয়ে তাঁর ফ্ল্যাট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছিল। মুম্বই পুলিশ প্রথম থেকেই একে আত্মহত্যার ঘটনা বলে দাবি করেছে। যদিও এই মৃত্যুর তদন্ত শুধু মুম্বই পুলিশকেই দেওয়া হয়নি, পরে এর তদন্ত ভার দেওয়া হয় সিবিআই, ইডি, এনসিবি-র মতো কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে। যদিও আজও ঠিক কী কারণে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু, তা নিয়ে পরিস্কার করে জানায়নি কোনও তদন্তকারীর সংস্থা। মৃত্যুর ২২ মাস কেটে গেলেও সিবিআই কোনও চার্জসিট করেনি। যেসব অফিসাররা সুশান্তের মৃত্যুর কারণ নিয়ে তদন্ত করছে তারাও নীরব রয়েছেন। ২২ মাস ধরে দীর্ঘ তদন্ত চলাকালীন অনেককে জিজ্ঞাসাবাদ করে, সুশান্তের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ওপর পর্যবেক্ষণ করার পরেও এর কোনও সুরাহা মেলেনি। ফলে এর জন্যই তাঁর ভক্তরা সুশান্তের প্রতি বিচারের দাবি করে সরব হয়েছেন।

    আরও পড়ুন:চোখের জলে শেষ বিদায়, মুম্বাইয়ের ভারসোভায় পঞ্চভূতে বিলীন কেকে

    যদিও অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের (All India Institute of Medical Sciences) একটি মেডিকেল বোর্ড ২০২০র সেপ্টেম্বরে একটি সিদ্ধান্তে পৌঁছেছিল যে সুশান্তের মৃত্যু আত্মহত্যা(Suicide)। সিবিঅআইয়ের তরফে তদন্তের এখনও পর্যন্ত কোনও রিপোর্ট দেওয়া হয়নি ও চার্জসিটও করেনি। অন্যদিকে সিবিআই ২০২০ সালের সেপ্টেম্বরে জানিয়েছিল, তাঁরা  তদন্তের সময় আধুনিক সফ্টওয়্যার সহ উন্নত মোবাইল ফরেনসিক সরঞ্জাম ব্যবহার করেছিল ডিজিটাল ডিভাইসগুলি থেকে ডেটা বের করবার জন্য ও বিশ্লেষণের জন্য। এবং এর পরেই সুশান্তের বন্ধু, তার ডাক্তার, রিয়া চক্রবর্তী এবং তার পরিবারের সদস্য এবং সিনেমা জগতের বেশ কয়েকজন সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আবার সুশান্তের বাবা রিয়া চক্রবর্তীর বিরূদ্ধে অভিযোগ করার পর তাকে জেলেও থাকতে হয়। এতকিছুর পরেও সুশান্তের মৃত্যু রহস্যের জট এখনও কাটেনি। সবটাই রয়েছে ধোঁয়াশায়।

  • Aryan Khan: মাদক-মামলায় বেকসুর খালাস, আমেরিকার পথে  শাহরুখ পুত্র আরিয়ান

    Aryan Khan: মাদক-মামলায় বেকসুর খালাস, আমেরিকার পথে শাহরুখ পুত্র আরিয়ান

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রমোদতরী কর্ডেলিয়া ক্রুজ (Cordelia Cruise) কাণ্ডে আরিয়ান খানকে (Aryan Khan) বেকসুর খালাস দিল কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা এনসিবি (NCB)। সংস্থার চার্জশিটে বলা হয়েছে শাহরুখ-তনয়ের কাছে কোনও মাদক পাওয়া যায়নি।

    নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (Narcotics Control Bureau) ছ’হাজার পৃষ্ঠার চার্জশিটে নাম ছিল না আরিয়ান খান সহ ছয় জনের। এরপরেই এনসিবি-র তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে আরিয়ানের বিরুদ্ধে কোনও প্রমাণ মেলেনি। এমনকী গ্রেফতারির দিন আরিয়ানের কাছ থেকে কোনও মাদক পাওয়া যায়নি। পাশাপাশি, তিনি মাদক সেবন করেছেন এমন প্রমাণও মেলেনি। তাই আরিয়ানকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

    বলি-পাড়ার খবর, মাদক মামলা (Drug case) থেকে মুক্তি পাওয়ার পরই আমেরিকা যাওয়ার কথা ভাবছেন শাহরুখ-তনয়। এতদিন মামলা চলার জন্য তাঁর দেশের  বাইরে যাওয়া নিষিদ্ধ ছিল। এখন নির্দোষ প্রমাণ হওয়ায় সেই বাধা কেটে গেল। পাসপোর্ট-সহ সমস্ত কাগজপত্র হাতে পেলেই নিজের পরবর্তী কাজে মার্কিন যুক্তরাষ্ট্র পাড়ি দেবেন আরিয়ান। ইতিমধ্যেই কয়েকটি ওয়েব সিরিজ পরিচালনার চিন্তাভাবনা করছেন আরিয়ান।

    আরও পড়ুন: নির্দোষ আরিয়ান, এনসিবি-র প্রাক্তন আধিকারিক সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ

    সাত মাস আগে ক্রুজ কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন আরিয়ান খান। গ্রেফতার করা হয় তাঁর দুই বন্ধু মুনমুন ধমেচা, আরবাজ মার্চেন্ট-সহ অন্যদের।  প্রায় একমাস জেলে কাটানোর পর অবশেষে গত বছর ৩০ অক্টোবর শর্তসাপেক্ষে জামিন পেয়েছিলেন শাহরুখ-পুত্র। এতদিন তাঁর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার চেষ্টা চালিয়ে গিয়েছে এনসিবি। একাধিকবার আদালতে বাড়তি সময়ও চাওয়া হয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর পক্ষ থেকে। তা-ও শাহরুখ তনয়ের বিরুদ্ধে কোনও প্রমাণ জোগাড় করতে পারেনি এই তদন্তকারী সংস্থা।

    সূত্রের খবর, বন্ধু আরবাজ মার্চেন্টের বয়ানই আরিয়ানকে নির্দোষ প্রমাণ করার ক্ষেত্রে বড় ভূমিকা নেয়। ২০২১ সালের ৩ অক্টোবর গ্রেফতার হওয়ার পর থেকে আরবাজ বারবার NCB আধিকারিকদের জানিয়েছেন যে আরিয়ান নির্দোষ। তিনি নিজে জুতোর নীচে চরস নিয়ে গিয়েছিলেন সে কথাও কবুল করেন আরবাজ। তবে আরিয়ান বিষয়টি জানার পরেই তাঁকে সাবধান করেছিলেন এবং ওই কাজ করতে বারণ করেছিলেন, এ কথাও জানান আরবাজ।

    এদিন এনসিবির পেশ করা চার্জশিটে নাম ছিল না আরিয়ান-সহ ৬ জনের। তাঁদের মধ্যে রয়েছেন প্রমোদতরীর অনুষ্ঠানের ৪ আয়োজকও। এঁদের কারও বিরুদ্ধেই তেমন কোনও তথ্যপ্রমাণ মেলেনি বলে জানিয়েছে সংস্থা। এনডিপিএস (NDPS) আইনের বিভিন্ন ধারায় বাকি ১৪ জনের নামে অভিযোগ দায়ের হচ্ছে। শুক্রবার আরিয়ান খানের আইনজীবী মুকুল রোহত্গি (Mukul Rohatgi) জানান, ছেলে ক্লিন চিট পাওয়ায় অবশেষে চিন্তামুক্ত হয়েছেন শাহরুখ (Shah Rukh Khan)। তাঁর কথায়, “আমার ক্লায়েন্ট নির্দোষ প্রমাণিত হয়েছেন। এতে আমি তো চিন্তামুক্ত হয়েছি ঠিকই। শাহরুখ খানও আজ চিন্তামুক্ত হলেন।” 

  • Akshay Kumar: ইতিহাসের পাতায় গুরুত্ব পাননি পৃথ্বীরাজ চৌহান, আপশোস অক্ষয় কুমারের

    Akshay Kumar: ইতিহাসের পাতায় গুরুত্ব পাননি পৃথ্বীরাজ চৌহান, আপশোস অক্ষয় কুমারের

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের (Akshay Kumar) ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত ছবি ‘সম্রাট পৃথ্বীরাজ’ (Samrat Prithviraj)। ভারতের পরাক্রমী রাজা পৃথ্বীরাজ চৌহানের (Prithviraj Chauhan) জীবনের গল্প নিয়েই তৈরি ছবিটি। এই কিংবদন্তী যোদ্ধা ভারতকে রক্ষা করতে শত্রুপক্ষের সঙ্গে যুদ্ধ করেন। এহেন বীর যোদ্ধা ইতিহাসে যোগ্য জায়গা পাননি বলে দুঃখপ্রকাশ করেন অক্ষয় কুমার।

    একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “দুর্ভাগ্যবশত আমাদের ইতিহাসের পাঠ্যপুস্তকে সম্রাট পৃথ্বীরাজ চৌহান সম্পর্কে মাত্র ২-৩ লাইন লেখা রয়েছে। খলনায়কদের কথা বেশি উল্লেখ করা হয়েছে বইগুলিতে। আমাদের সংস্কৃতি, মহারাজাদের সম্পর্কে তেমন কিছুই বলা হয়নি আমাদের ইতিহাস বইগুলিতে।”

    [tw]


    [/tw]

    কেন ইতিহাসের পাতায় পৃথ্বীরাজ চৌহানকে গুরুত্ব দেওয়া হয়নি সেই প্রশ্নও তোলেন তিনি। জানান, তিনি শিক্ষামন্ত্রীকে বিষয়টি খতিয়ে দেখতে আবেদন করতে চান। অক্ষয় বলেন, “আমি আরও বেশি করে পৃথ্বীরাজ চৌহান সম্পর্কে জানতে চাই। পৃথ্বীরাজ চৌহানের ইতিহাস সম্পর্কে লেখার কেউ নেই। মুঘলদের সম্পর্কে আমাদের জানা উচিৎ। কিন্তু আমাদের রাজাদের সম্পর্কে অবশ্যই জানতে হবে। তাঁদেরও বীরত্বের উদাহরণও কম নেই।”

    আরও পড়ুন: অক্ষয় কুমারের ছবি পৃথ্বীরাজ, সিনেমা হলে গিয়ে দেখবেন অমিত শাহ

    ছবিটির পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদী বলেন, “বিষয়টি শুধু হিন্দুত্বের নয়। এটি নিজেদের সংস্কৃতি রক্ষা করার বিষয়। হিন্দু সংস্কৃতিকে সম্মান করায় কোনও অপরাধ নেই।”

    [tw]


    [/tw]

    সম্রাট পৃথ্বীরাজ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। সঙ্গে রয়েছেন মানসী চিল্লার, সঞ্জয় দত্ত, সোনু সুদ, আশুতোষ রানা এবং সাক্ষী তানওয়ার। পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর তৈরি এই ছবির বাজেট বলা হচ্ছে ৩০০ কোটি টাকা। প্রযোজনা করেছে যশ রাজ ফিল্মস। ৩ জুন সিনেমা হলে মুক্তি পায় সম্রাট পৃথ্বীরাজ।

    আরও পড়ুন: সিগারেট কি তামাকজাত নয়, ফুলের পাপড়ি দিয়ে তৈরি! বিতর্ক অব্যাহত অক্ষয়কে নিয়ে

  • Akshay Kumar: বিনোদন জগতে সর্বোচ্চ ‘করদাতা’ বলিউডের ‘খিলাড়ি’! সম্মানিত করল আয়কর বিভাগ

    Akshay Kumar: বিনোদন জগতে সর্বোচ্চ ‘করদাতা’ বলিউডের ‘খিলাড়ি’! সম্মানিত করল আয়কর বিভাগ

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের একবার খবরের শিরোনামে বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার (Akshay Kumar)। তবে এবারে তিনি ট্রোলিং-এর জন্য বা তাঁর কোনও ছবির জন্য সমালোচিত হননি। বরঞ্চ তাঁর প্রশংসায় পঞ্চমুখ তাঁর অনুরাগীরা। কারণ বিনোদন জগতে সবচেয়ে বেশি টাকা কর দিয়েছেন অক্ষয় কুমার। তাই আয়কর বিভাগ থেকে বিশেষ সম্মানপত্রও দেওয়া হল অভিনেতাকে। এটা কিন্তু প্রথম নয়, টানা পাঁচবছর বছর ধরে ‘সর্বোচ্চ করদাতা’-র তকমা পেয়েছেন তিনি। তিনিই হলেন বলিউড (Bollywood) ফিল্ম ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ আয়কর (Income Tax) প্রদানকারী তারকা। আয়কর বিভাগ থেকে যে সম্মানপত্রটি দেওয়া হয়েছে, সেটির ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

    আরও পড়ুন: জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরার শিরোপা সুরিয়া-অজয় দেবগনের, জয়জয়কার অভিযাত্রিকের

    এই বিশেষ খবরে অক্ষয়প্রেমীরা অত্যন্ত খুশী যা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বোঝা গেল। তাঁর অনুরাগীদের একজন ট্যুইট করে লিখেছেন, “কিছু সাংবাদিক, অন্যান্য অভিনেতাদের অনুরাগীদের মতে তিনি একজন গ্লোবাল সুপারস্টার নন, তাঁর HGOTY নেই, খুব বেশি BB নেই, তিনি কানাডিয়ান এবং আরও অনেক কিছু। কিন্তু তারপরও গত ৫ বছর ধরে বাকিদের তুলনায় সর্বোচ্চ আয়কর দিয়েছেন আমার সুপারস্টার।” অন্য একজন লিখেছেন, “আয়কর বিভাগ সুপারস্টার অক্ষয় কুমারকে সম্মান পত্র দিয়ে সম্মানিত করেছে এবং তাঁকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির সর্বোচ্চ করদাতা বলে অভিহিত করেছে। বিদ্বেষীদের তাঁকে কানাডিয়ান বলার আগে এটি দেখা উচিত।“

    তবে অনেকেই মনে করেছেন, বলিউডে সবচেয়ে বেশি ছবি অক্ষয়ই করে থাকেন। আবার বিজ্ঞাপন তো আছেই। তাই সব মিলিয়ে স্বাভাবিক ভাবেই তাঁর আয়ও বেশি। যার ফলে অক্ষয় সর্বোচ্চ করদাতাদের মধ্যে রয়েছেন।

    প্রসঙ্গত, অক্ষয়কে পর্দায় শেষ দেখা গিয়েছিল ‘সম্রাট পৃথ্বীরাজ’-এ। যদিও এই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তবে আগামী কয়েক মাসের মধ্যেই তাঁর একাধিক ছবি মুক্তি পেতে চলেছে। ১১ অগাস্টেই মুক্তি পেতে চলেছে ‘রক্ষা বন্ধন’। যেখানে তাঁকে ভূমি পেডনেকারের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে। এছাড়াও ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি আসতে চলেছে তাঁর ছবি ‘সেলফি’।

    আরও পড়ুন: “কোনও বিয়ে নয়, কোনও আংটি নয়”, বিয়ে জল্পনায় নীরবতা ভাঙলেন সুস্মিতা

  • Criminal Justice: ফিরছেন মাধব মিশ্র, মুক্তি পেল ক্রিমিনাল জাস্টিস সিজন ৩ -র টিজার

    Criminal Justice: ফিরছেন মাধব মিশ্র, মুক্তি পেল ক্রিমিনাল জাস্টিস সিজন ৩ -র টিজার

    মাধ্যম নিউজ ডেস্ক: “অনুমতি হো তো আগে বাড়ে?” সংলাপটি মনে আছে নিশ্চই? মনে করতে পারছেন না? ‘মাধব মিশ্র’ (Madhav Mishra) এই নামটা? এই নামটা নিশ্চই ভুলে যাননি। না! এই নামটা ভুলে যেতে পারেন না ভারতীয় ওয়েব সিরিজ প্রেমীরা। ভারতীয় রহস্য রোমাঞ্চ সিরিজে যে ওয়েব সিরিজগুলির নাম এক নিঃশ্বাসে উচ্চারিত হয়, তার মধ্যে অন্যতম ‘ক্রিমিনাল জাস্টিস’ (Criminal Justice)। 

    ডিজনি+হটস্টারের (Disney+Hotstar) এই সিরিজটিকে অন্য মাত্রায় নিয়ে গেছে এর প্রধান চরিতে মাধব মিশ্র। খুব অল্প সময়েই জনপ্রিয়তা পেয়ে যায় পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi) অভিনীত এই চরিত্র। এক সাধারণ উকিলের একের এক জটিল কেসে বাজিমাৎ। টান টান উত্তেজনা। সব মিলিয়ে হটস্টারের এই অরিজিনাল সিরিজ যেন এক কমপ্লিট প্যাকেজ। 

    আরও পড়ুন: “আমার ছবি বয়কট করবেন না”, নেটিজেনদের অনুরোধ আমির খানের

    ইতিমধ্যেই মধ্যেই মুক্তি পেয়েছে এই ওয়েব সিরিজের দুটি সিজন। এবার ক্রিমিনাল জাস্টিজের তৃতীয় সিজন নিয়ে হাজির হটস্টার। এই সিজনটির নাম ‘ক্রিমিনাল জাস্টিস আধুরা সাচ’। মুক্তি পেয়েছে টিজার। ট্যুইটারে টিজারটি আপলোড করে হটস্টারের তরফ থেকে লেখা হয়, “ওদের সিলেবাসে পরাজয় নেই, আর আমাদের ওদের জন্যে বেশি অপেক্ষা করা। ফের আদালত কক্ষে ফিরছেন মাধব মিশ্র। খুব তাড়াতাড়ি।”

    [tw]


    [/tw]

    বিবিসি স্টুডিওজের সঙ্গে যৌথ উদ্যোগে সিরিজটি তৈরি করেছে হটস্টার। নির্দেশক রোহান সিপ্পি। ‘আন্ডার প্লে’ করা মাধব মিশ্র যখন শহরের সবচেয়ে জটিল কেসগুলি হাতে নেন এবং তার সমাধানে বুঁদ হয়ে যান, তখন তাঁর সঙ্গে বুঁদ হয়ে যান দর্শকরাও। ফের ওয়েব সিরিজ প্রেমীদের বুঁদ করতে ফিরছেন মাধব মিশ্র। অপেক্ষা আর মাত্র কয়েক দিনের। 

    আরও পড়ুন: জন্মদিনে শ্রদ্ধা কিশোর কুমারকে, ফিরে দেখা তাঁর চিরস্মরণীয় গানগুলো

    টিজারে দেখা যাচ্ছে মাধব মিশ্র বলছেন, “জয় আপনার বা আমার নয়, জয় হওয়া উচিৎ ন্যায়ের।” টিজার মুক্তি পেতেই উচ্ছসিত দর্শকরা।

    মনোজ ত্রিপাঠী বলেন, ” অভিনেতা হিসেবে আমি বিভিন রকম গল্পে কাজ করতে চাই। আমি ভাগ্যবান যে, ক্রিমিনাল জাস্টিসে আমি মাধব মিশ্রের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি। নতুন সিজনে আইনের সীমাবদ্ধতার বিরুদ্ধে প্রশ্ন তুলবে মাধব মিশ্র। অনেক রোমাঞ্চ অপেক্ষা করছে এই নতুন সিজনে।” 

    রোহন সিপ্পি বলেন, “এই নতুন সিজনে আইন ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তুলবে মাধব মিশ্র। এই সিজনে তার লড়াই আরও বেশি আক্রমণাত্মক।” 

     

     

     

  • Kishore Kumar: কিশোর কুমারের চারটি বিয়ে! এই বিষয়ে কী বললেন তাঁর পুত্র অমিত কুমার

    Kishore Kumar: কিশোর কুমারের চারটি বিয়ে! এই বিষয়ে কী বললেন তাঁর পুত্র অমিত কুমার

    মাধ্যম নিউজ ডেস্ক: সবার মনের মানুষ  ছিলেন কিশোর কুমার। মাত্র ৫৮ বছর বয়সেই চলে যান এই কিংবদন্তী সঙ্গীত শিল্পী। কিন্তু আপনি কি জানতেন এই স্বনামধন্য গায়কের চারটি বিয়ে ছিল? তাঁর স্ত্রীর নাম ছিল- রুমা গুহ ঠাকুরতা (Ruma Guha Thakurta), মধুবালা (Madhubala), যোগিতা বালি(Yogeeta Bali) এবং লীনা চান্দাভাকর (Leena Chandavarkar)। কিশোর কুমারের প্রথম স্ত্রী এবং বাঙালি গায়িকা-অভিনেত্রী রুমার ছেলেই গায়ক অমিত কুমার।

    আরও পড়ুন: বেহাল ব্যবস্থাপনাই প্রাণ কাড়ল কে কে-র! দাবি বিশেষজ্ঞ থেকে ভক্তদের

    একটি সংবাদমাধ্যমে কিশোর কুমারের পুত্র অমিত কুমার তাঁর পিতার বিবাহজীবন নিয়ে বলেন। তিনি জানান, তাঁর মায়ের সঙ্গে ডিভোর্স চলাকালীনই মধুবালার প্রেমে পড়ে যান কিশোর কুমার এবং তাঁর চতুর্থ স্ত্রী লীনার সঙ্গে আরও একটি পুত্র আছে যার নাম সুমিত কুমার। কিশোর কুমারের চারটি বিয়ে নিয়ে সরারসরি জিজ্ঞাসাবাদ করলে অমিত কুমার জানান, এটি তাঁর ব্যক্তিগত জীবন ছিল তাই তিনি কখনও তাঁর বাবাকে এই নিয়ে প্রশ্ন করেননি। কিন্তু তিনি সবসময় একটি পরিবার চেয়েছিলেন এবং তাঁকে এই নিয়ে ভুল বোঝানো হয়েছিল বলে দাবি করেছেন অমিত কুমার। তিনি আরও বলেছেন যে, তাঁর সৎ মা লীনা একজন দারুণ লেখিকা ছিলেন ও তাঁর জন্য গানও লিখেছিলেন। কিশোর-পুত্র তথা গায়ক আরও বলেন, যেদিন তাঁর বাবা-মায়ের ডিভোর্স হয়েছিল, তাঁর  বাবা নিজের মাইনর মরিস (Morris Minor) গাড়িটি বাংলোতে কবর দিয়েছিলেন। নায়ক হিসেবে প্রথম ছবি ‘আন্দোলন’-এর পর তিনি তাঁর মায়ের সঙ্গে এটি কিনেছিলেন এবং এই জন্যই তিনি হয়েছিলেন কিশোর কুমার।

    তিনি দাবি করেন, ১৯৫০ সালে তাঁর বাবা-মায়ের বিয়ে হলে, ১৯৫২ সালে তাঁর জন্মানোর পর কিশোর কুমার চেয়েছিলেন যে তাঁর মা যেন গৃহবধূ হয়ে থাকে। তাই মনে করা হয় যে , অমিতাভ বচ্চন(Amitabh Bacchan) এবং জয়া বচ্চন (Jaya Bacchan) অভিনীত হৃষিকেশ মুখার্জীর (Hrishikesh Mukherjee) ‘অভিমান’(Abhimaan), সিনেমাটি  কিশোর এবং রুমার গল্প থেকে অনুপ্রাণিত হয়েছিল।

    আরও পড়ুন: আইফা অ্যাওয়ার্ডে অনুরাগীদের মনে ঝড় তুললেন নোরা ফতেহি ও নারগিস ফাখরি

    উল্লেখ্য, রুমা সত্যজিৎ রায়ের (Satyajit Ray) ভাইঝি এবং তিনি দিলীপ কুমারের (Dilip Kumar) প্রথম ছবি ‘জোয়ার ভাটা’(Jwar Bhata), ‘আফসার’(Afsaar) এবং ‘মাশাল’-এর (Mashaal) মতো ছবিতে অভিনয় করেছিলেন। তিনি সত্যজিৎ রায়ের দুটি বাংলা ছবি ‘গণশত্রু’(Ganashatru) ও ‘অভিযান’ (Abhijan) সিনেমাতেও কাজ করেছিলেন ।  কিশোরের সঙ্গে বিচ্ছেদের পর ফের বিয়ে করেছিলেন তিনি এবং তাঁর আরও দুটি সন্তান হয়। ২০১৯ সালে ৮৪ বছর বয়সে কলকাতার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

  • Sonu Sood: চার হাত, চার পা নিয়ে জন্মানো একরত্তি মেয়েকে  নতুন জীবন দিলেন সোনু সুদ

    Sonu Sood: চার হাত, চার পা নিয়ে জন্মানো একরত্তি মেয়েকে নতুন জীবন দিলেন সোনু সুদ

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের ‘ফরিস্তা’ হয়ে আসলেন সোনু সুদ (Sonu Sood)। এবারে ফরিস্তা হয়ে এসেছেন বিহারের একটি ছোট্ট মেয়ের জীবনে। চার হাত, চার পা নিয়ে জন্মেছিল চৌমুখী কুমারী (Chaumukhi Kumari) নামে। বিহারের গ্রামে দরিদ্র পরিবারে জন্মেছে সেই মেয়েটি। তার শারীরিক অবস্থার  খবর পেয়েই পাশে দাঁড়ান অভিনেতা সোনু সুদ।

    আরও পড়ুন: কেকে-এর মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড তারকারা

    বলিউডের এই অভিনেতাকে সবসময়ই দেখা গিয়েছে সাধারণ মানুষের কল্যাণের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে। এবারে এই একরত্তি মেয়েকে এক নতুন জীবন উপহার দিলেন তিনি। বৃহস্পতিবার চৌমুখীর সঙ্গে নিজের ছবি শেয়ার করেন সোনু। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, শিশুটির একটি অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচারের আগে এবং পরে চৌমুখীর ছবি পোস্ট করেন তিনি। তিনি লিখেছেন, ‘(মেরা অর চৌমুখী কুমারী কা সফর কামিয়াব রাহা) আমার এবং চৌমুখী কুমারীর যাত্রা সফল হয়েছে। বিহারের একটি ছোট গ্রামে চার পা ও চার হাত নিয়ে জন্মেছিল চৌমুখী। এখন সে সফল অস্ত্রোপচারের পর বাড়ি ফিরেছে।’

    [insta]https://www.instagram.com/p/Celke5DJpPM/?utm_source=ig_web_copy_link[/insta]

    এর পাশাপাশি দেশের অন্যতম কঠিন অস্ত্রোপচারের সাফল্যের জন্যে সুরাতের (Surat) কিরণ হাসপাতালকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। তিনি চৌমুখীর ব্যাপারে জানার পরই ছুটে যান সাহায্য করতে ও তার অপারেশনের জন্য সোনু সাহায্য করেন।

    [tw]


    [/tw]

    এই পোস্ট ভাইরাল হওয়ার পর থেকেই তাঁর ফ্যানেরা আরও বেশি আবেগঘন হয়ে পড়েন। তাঁর অনুরাগীরা প্রশংসায় পঞ্চমুখ। তাঁর অনুরাগীদের কেউ তাঁকে ‘বাস্তবের হিরো’ বলেছেন, কেউ আবার তাঁর ভালোর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন। 

    [tw]


    [/tw]

    [tw]


    [/tw]

    [tw]


    [/tw]

    উল্লেখ্য, করোনা কালেও তিনি দুঃস্থদের পাশে দাঁড়িয়েছেন। কখনও আবার মাইলের পর মাইল হেঁটে চলা পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দিয়েছেন। কখনও আবার অক্সিজেন সিলিন্ডারও পৌঁছে দিয়েছেন তিনি। এমনকি এবারও সোনু সুদ এই বাচ্চা মেয়েটির পাশে দাঁড়িয়ে, তাকে নতুন জীবন দিয়ে হয়ে উঠলেন ‘ঈশ্বরের দূত’ ।

    আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্ব পাননি পৃথ্বীরাজ চৌহান, আপশোস অক্ষয় কুমারের

LinkedIn
Share