মাধ্যম নিউজ ডেস্ক: তামাক সংস্থার হয়ে বিজ্ঞাপনের (Advertisement)জন্য অনুরাগীদের কাছে ক্ষমা চাইলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। বিজ্ঞাপন করা নিয়ে জনরোষের মুখে পড়েন তিনি। অভিনেতা জানিয়েছেন যে, তিনি আর ওই তামাকজাত পণ্যের বিজ্ঞাপন করবেন না। ওই সংস্থার বিজ্ঞাপনের জন্য পারিশ্রমিক বাবদ যে অর্থ তিনি নিয়েছেন,তা-ও কোনও সমাজকল্যাণমূলক কাজে দিয়ে দেবেন। বুধবার রাতে সোশ্যাল সাইটে একটি পোস্টে এ কথা জানান অক্ষয়।
অক্ষয় বলেন, “আমি আন্তরিক ভাবে দুঃখিত। আমি আমার সব ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমাপ্রার্থী। গত কয়েক দিন ধরেই আপনাদের প্রতিক্রিয়া আমাকে ভীষণ ভাবে প্রভাবিত করেছে। যদিও আমি সরাসরি তামাককে সমর্থন করিনি এবং করব না। আমি এই সংস্থার এলাচের বিজ্ঞাপন করেছি। তবে আমি আপনাদের অনুভূতিকে সম্মান করি। তাই এই বিজ্ঞাপন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি এই সংস্থার কাছে থেকে নেওয়া অর্থও সমাজকল্যাণমূলক কাজে দিয়ে দেব। বাধ্যতামূলক আইনি চুক্তির কারণে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত এই বিজ্ঞাপনের প্রচার চালিয়ে যেতে পারে এই সংস্থা। তবে আমি ভবিষ্যতে অত্যন্ত সচেতন থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। বিনিময়ে আমি চিরকাল আপনাদের ভালবাসা এবং শুভেচ্ছা চাইব।”
প্রসঙ্গত, তামাকজাত এই সংস্থার পণ্যের বিজ্ঞাপনে (Tobacco Brand Ambassador) দেখা যেত অভিনেতা অজয় দেবগণকে (Ajay Devgan)। গত বছর ওই বিজ্ঞাপনের মুখ হিসেবে যোগ দেন শাহরুখ খান (Saha Rukh Khan)। তবে এই সংস্থার বিজ্ঞাপনের মুখ হিসেবে নবতম সংযোজন ছিলেন অক্ষয়। কিন্তু তাঁর এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তাঁর অনুরাগীরা। অক্ষয় শরীরচর্চা এবং স্বাস্থ্যের বিষয়ে কথা বলেন। তাহলে তিনি কী করে একটি তামাক সংস্থার বিজ্ঞাপনের মুখ হতে রাজি হলেন? প্রশ্ন উঠছিল। তাই জনগণের উচ্ছাকে সম্মান জানিয়ে শেষ পর্যন্ত এই সংস্থার বিজ্ঞাপন থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন অক্ষয়।
Category: বিনোদন
Get updates on Entertainment News Celebrities, Hollywood, Bollywood, Tollywood Movies, Web series, OTT from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com
-

Akshay Kumar: ভক্তরা রুষ্ট, তামাক সংস্থার পণ্যের বিজ্ঞাপন থেকে সরলেন অক্ষয়, চাইলেন ক্ষমাও
-

K K Demise: সঙ্গীতশিল্পী কে কে-র প্রয়াণে শোকপ্রকাশ ক্রীড়াজগতের
মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার রাতে একটি কনসার্টে পারফর্ম করার পরে হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৩ বছর বয়সে মারা যান সঙ্গীতশিল্পী কেকে (KK)। পারফরম্যান্সের পরে কেকে হোটেলে ফিরে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তাঁকে মৃত ঘোষণা করা হয়।
গায়কের আসল নাম কৃষ্ণকুমার কুন্নাথ (Krishnakumar Kunnath)। কিন্তু, আসমুদ্র হিমাচল তাঁকে চিনত কেকে নামেই। হোটেলের কর্মকর্তারা জানান, তিনি সন্ধ্যায় প্রায় ঘণ্টা দেড়েক দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে (Nazrul Mancha) একটি কলেজ আয়োজিত কনসার্টে গান করেছিলেন। এরপর তিনি হোটেলে পৌঁছানোর পরেই অসুস্থ হয়ে পড়েন। তাঁকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসকরা বলেছেন যে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ (Cardiac Arrest)-এর ফলেই তাঁর মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হয়েছে।
তাঁর আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই তাঁর সহযোগীরা এবং ভক্তরা সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেওয়াগ (Virender Sehwag) এবং ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman) সহ ক্রীড়া সম্প্রদায়ের অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের দুঃখ প্রকাশ করেছেন। এমনকি আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) থেকে শুরু করে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) এবং ক্রিকেট ধারাভাষ্যকার হর্ষ ভোগলে (Harsha Bhogle) সোশ্যাল মিডিয়ায় তাঁদের দুঃখ প্রকাশ করেছেন।
বিরাট কোহলি (Virat Kohli) লিখেছেন, “আমাদের সময়ের এক প্রতিভাবান সঙ্গীতশিল্পীকে আমরা হারিয়ে দিলাম। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই”।
[tw]
Lost a magnificent singer of our times and so suddenly. Condolences to his family and close ones. #KK🙏
— Virat Kohli (@imVkohli) June 1, 2022
[/tw]“কলকাতায় পারফর্ম করার সময় অসুস্থ হয়ে কেকে মারা যাওয়ার কথা শুনে আমি দুঃখিত। জীবন কতটা ক্ষণস্থায়ী তাই আবার মনে করিয়ে দিল। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি,” ট্যুইটারে লিখেছেন শেওয়াগ।
[tw]
Tragic to hear about the passing away of KK after falling ill while performing in Kolkata. Another reminder of how fragile life is. Condolences to his family and friends. Om Shanti. pic.twitter.com/43B3dzykP3
— Virender Sehwag (@virendersehwag) May 31, 2022
[/tw]ভিভিএস লক্ষ্মণ লিখেছেন, “প্রতিভাবান সঙ্গীতশিল্পীর অকালমৃত্যুতে আমি খুবই দুঃখিত। তিনি তাঁর গানের মাধ্যমে বেঁচে থাকবেন। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।”
[tw]
Saddened by the untimely demise of a wonderful Singer, KK. He will live on through his music.
My heartfelt condolences to his family and friends. Om Shanti🙏🏼 pic.twitter.com/5V7FybYMnQ— VVS Laxman (@VVSLaxman281) May 31, 2022
[/tw]হর্ষ ভোগলে লিখেছেন, “আমি বিশ্বাস করতে পারছি না যে আমরা কেকে-কে হারিয়ে ফেলেছি। ইস্তানবুলে তাঁর পারফরমেন্স ও তাঁর সঙ্গে কাটানো মুহূর্তের স্মৃতিগলো খুবই ভালো ছিল।”
[tw]
Can’t believe we have lost KK! Such happy memories of his fabulous performances and time spent together in Istanbul. Such a cool, chilled out person. @vikramsathaye @mandybedi @BhogleAnita
— Harsha Bhogle (@bhogleharsha) May 31, 2022
[/tw]রাজস্থান রয়্যালসও ট্যুইট করে লিখেছে, “কেকে, আপনার আত্মার শান্তি কামনা করি”।
[tw]
Rest in peace, KK. 🙏 pic.twitter.com/j6kWZWOcYZ
— Rajasthan Royals (@rajasthanroyals) May 31, 2022
[/tw]কলকাতা নাইট রাইডার্স ট্যুইট করে লিখেছে, “হাম রহে ইয়া না রহে ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল”। “কেকে, আপনার আত্মার শান্তি কামনা করি”।
[tw]
“𝘏𝘶𝘮, 𝘳𝘢𝘩𝘦 𝘺𝘢 𝘯𝘢 𝘳𝘢𝘩𝘦 𝘺𝘢𝘢𝘥 𝘢𝘢𝘺𝘦𝘯𝘨𝘦 𝘺𝘦 𝘱𝘢𝘭…”
Shocking news coming in from Kolkata. Rest In Peace KK 💐
— KolkataKnightRiders (@KKRiders) May 31, 2022
[/tw] -

Cannes 2022: কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে এবার অক্ষয় কুমার, এ আর রহমানের সঙ্গী অনুরাগ ঠাকুর
মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় দর্শকদের জন্য উপভোগ্য হতে চলেছে ৭৫তম কান চলচ্চিত্র উৎসব (Cannes 2022)। দীপিকা, ঐশ্বর্যদের পাশাপাশি এবারের উৎসবে রেড কার্পেটে দেখা যাবে অক্ষয় কুমার (Akshay Kumar), এ আর রহমান (AR Rahman) এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরকে। আগামী ১৭ মে থেকে শুরু হচ্ছে ফ্রান্সের এই জনপ্রিয় চলচ্চিত্র উৎসব। শোনা গিয়েছে, প্রথম দিনই ভারতীয় তারকাদের সঙ্গে রেড কার্পেটে হাঁটবেন অনুরাগ ঠাকুর (I&B minister Anurag Thakur)।
এবার কান চলচ্চিত্র উৎসবের ‘কান্ট্রি অফ অনার’ হিসেবে বেছে নেওয়া হয়েছে ভারতকে। ভারত-ফ্রান্সের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যেই ভারতকে এই সম্মান দেওয়া হয়েছে। এছাড়াও উৎসবের ন’ জন জুরি বা বিচারকের মধ্যে রয়েছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। যে ২১টি সিনেমা কাটাছেঁড়ার পর সেরা ছবিকে পামে ডি’অর পুরস্কারে সম্মানিত করা হবে, তার বাছাইয়ে অংশ নেবেন অভিনেত্রী। ইতিমধ্যেই ফ্রান্সে পৌঁছেও গিয়েছেন তিনি।
চমক এখানেই শেষ নয়। অস্কারজয়ী বাঙালি পরিচালক সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষ উপলক্ষে এবার ‘কান ফিল্ম ফেস্টিভ্যাল’-এ প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে তাঁর (Satyajit Ray) ছবি ‘প্রতিদ্বন্দ্বী’। উৎসবের ফিল্ম মার্কেটে ভারতের ৫টি স্টার্টআপ কোম্পানি বৈঠকে অংশ নিতে পারবে। এত কিছুর মধ্যেই শুরুর দিন রেড কার্পেটে দেখা যাবে অক্ষয় কুমার, এ আর রহমানের মতো তারকাদের। কান চলচ্চিত্র উৎসবেই প্রিমিয়ার হবে আর মাধবন অভিনীত ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ (Rocketry: The Nambi Effect) ছবির। ইসরোর প্রাক্তন বিজ্ঞানী নাম্বি নারায়ণের জীবন অবলম্বনে তৈরি এই ছবিটি। ছবির সৌজন্যেই কানে দেখা যাবে মাধবনকে। এছাড়াও কানে দেখা যেতে পারে নওয়াজউদ্দিন সিদ্দিকি, পূজা হেগড়ে, নয়নতারা, প্রযোজক শেখর কাপুর, রিকি রেজ এবং CBFC প্রধান প্রসূন যোশীকে। বলা যায়, কান চলচ্চিত্র উৎসবে এবার ভারতের চাঁদের হাট। আগামী ২৬ মে পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব।
-

The Kashmir Files: “প্রশংসা না করে ওঁর উপায় ছিল না”, অক্ষয় কুমার প্রসঙ্গে কেন একথা বললেন বিবেক অগ্নিহোত্রী?
মাধ্যম নিউজ ডেস্ক: মার্চ মাসে মুক্তি পেয়েছে বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। কাশ্মীরের গণহত্যা এবং কাশ্মীরি পণ্ডিতদের (Kashmiri Pandits) ভিটে-মাটি হারানোর গল্প নিয়ে তৈরি এই ছবি সাড়া ফেলেছিল গোটা দেশে। ছবির প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন বলিউড (Bollywood) থেকে শুরু করে গোটা দেশ। প্রায় একই সময়ে মুক্তি পায় অক্ষয় কুমারের (Akshay Kumar) ‘বচ্চন পাণ্ডে’ (Bachchan Pandey)। কিন্তু বক্স অফিসে মুখ থুবরে পড়ে ‘খিলাড়ি’ কুমারের ছবি। কাশ্মীর ফাইলসের ঝড়ে উড়ে যায় অক্ষয়ের স্টারডম। এত কিছুর পরেও বিবেক অগ্নিহোত্রীর সিনেমার ভূয়সী প্রশংসা করেছিলেন অক্ষয়।
এই ঘটনার পর কেটে গেছে প্রায় দুমাস। হঠাতই অক্ষয়ের প্রশংসা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করে বসলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। তিনি বলেন, ‘১০০ জন মানুষকে জিজ্ঞাসা করেছেন, আমার ছবি কেন চলছে, ওঁর ছবি কেন চলছে না বা আমার ছবি কেমন লেগেছে? সেই সময়ে প্রশংসা না করে ওঁর উপায় ছিল না। তাই নিরুপায় হয়ে অক্ষয় আমার ছবিকে ভালো বলেছেন। ভোপালের যে অনুষ্ঠানে তিনি প্রশংসা করেছেন, সেখানে আমিও উপস্থিত ছিলাম।’
সম্প্রতি বিবেকের পোস্ট করা একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে অক্ষয় একদিকে যেমন বিবেকের ছবির প্রশংসা করছিলেন অন্যদিকে আবার হেসে বলেন সেই ছবি তাঁর ছবিকে ডুবিয়ে দিল। সেই ভাইরাল ভিডিওর জেরে ওড়িশার এক মাল্টিপ্লেক্সে বন্ধ হয়ে গিয়েছিল বচ্চন পাণ্ডের স্ক্রিনিং। জোর করে বিক্ষোভ করে বন্ধ হয়েছিল অক্ষয়ের ছবি। কিন্তু তাঁর দুমাস পরে কেন অক্ষয়ের প্রতি তোপ দাগলেন পরিচালক? তা নিয়েই উঠছে প্রশ্ন।
[tw]
Thanks @akshaykumar for your appreciation for #TheKashmirFiles. 🙏🙏🙏 pic.twitter.com/9fMnisdDzR
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) March 25, 2022
[/tw]১৯৯০ সালে কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকা থেকে যেভাবে নির্মম অত্যাচার করে তাড়িয়ে দেওয়া হয়েছিল সেই গল্প নিয়েই তৈরি সিনেমাটি। চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন বিবেক অগ্নিহোত্রী। ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার, পল্লবী জোশিরা। সিনেমাটি মুক্তি পাওয়ার আগে থেকেই এই সিনেমা নিয়ে বিতর্কের অন্ত নেই। অনেকেই সিনেমাটিকে ‘সাম্প্রদায়িক’ আখ্যা দিয়েছেন। আবার অনেকেই সিনেমাটিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে। আজ মুক্তি পাওয়ার দুমাস পরেও এই সিনেমা নিয়ে বিতর্ক অব্যহত।
-

Akshay Kumar: সিগারেট কি তামাকজাত নয়, ফুলের পাপড়ি দিয়ে তৈরি! বিতর্ক অব্যাহত অক্ষয়কে নিয়ে
মাধ্যম নিউজ ডেস্ক: বিজ্ঞাপনে Akshay Kumar! দেখেই চমকে উঠেছিল অভিনেতার ভক্তরা। আর এরপরই শুরু হয় বিতর্ক। নিন্দার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। যার জেরে বৃহস্পতিবার অক্ষয় কুমার ওই বিজ্ঞাপন থেকে সরে এসেছেন। একটি বিবৃতি দিয়ে তিনি জানান, কোনওদিনও তিনি তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন করেননি। আর ভবিষ্যতেও করতে চান না। কিন্তু, এতেও শেষরক্ষা হল না। নেট নাগরিক খিলাড়ির বেশ কিছু পুরনো বিজ্ঞাপনের ছবি খুঁজে বের করেছেন। যেখানে দেখা যাচ্ছে, অক্ষয়কে সিগারেট এবং বিদেশি মদের প্রোমোশন করতে দেখা যাচ্ছে।
[tw]
Whenever I go to movies and see the ad of Akshay Kumar is doing that PADMAN and asking to buy sanitary pads instead of cigarettes, I just remember this ad from my childhood.
Sacchi Red and White peene waalo ki baat hi kuch aur hai pic.twitter.com/bpIhYBgbEl
— रात का सैनिटाइजर- डोगा (@kuttabhowka) June 27, 2019
[/tw]এক নেটিজেন ওই ছবিগুলি আপলোড করে লেখেন, “আপনি কোনওদিনও তামাকজাত পণ্যের বিজ্ঞাপন করেননি? মিথ্যা কথা বলছেন! সিগারেট কি গোলাপের পাপড়ি দিয়ে তৈরি হয়? আপনি শুধু সিগারেট নয়, মদের বিজ্ঞাপনও করেছেন অতীতে” একটি কোল্ডড্রিঙ্ক প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপনে অক্ষয়ের ছবি আপলোড করে তিনি আরও বলেন, চিনি ভর্তি কোলাও শরীরের পক্ষে ক্ষতিকারক। আপনি তো তারও বিজ্ঞাপন করেছেন! আপনি এই দেশের রোল মডেল। আমার মতে, সেটা এই দেশের দুর্ভাগ্য।”
[tw]
— Akshay Kumar (@akshaykumar) April 20, 2022
[/tw]অপর টুইটার ইউজার অক্ষয়ের পুরনো সিগারেটের বিজ্ঞাপন শেয়ার করে লেখেন, “আপনি পানমশলার বিজ্ঞাপন না হয় করেই ফেলেছেন। কিন্তু, সেই ভুল শুধরে যে বিবৃতি দিচ্ছেন তাতে অন্তত সত্যি কথা বলুন।”
আরও একজন লেখেন, “আপনি তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন করেননি বলবেন না। দয়া করে সত্যিটা বলুন। এক নামী সিগারেট কোম্পানির পোস্টার বয় ছিলেন আপনি!”[tw]
There was a time when Akshay Kumar was promoting cigarettes and working with Red and White (ITC) pic.twitter.com/q3tMzhZjLH
— Money Bansal (@BansalMoney) September 7, 2020
[/tw]কিছু নেটাগরিক তো অক্ষয়কে বয়কটের ডাক পর্যন্ত দিয়েছেন। কিন্তু, প্রিয় অভিনেতার ওপর ভক্তরা কেন এতটা চটলেন? আসলে গত সপ্তাহে অজয় দেবগন এবং শাহরুখ খানের সঙ্গে একটি এলাচের বিজ্ঞাপনে অক্ষয় কুমারকেও দেখা গিয়েছিল। আর ওই বিজ্ঞাপন দেখেই তাজ্জব হয়ে গিয়েছিল তাঁর ভক্তরা। কারণ, এই একই ধরণের বিজ্ঞাপন করার জন্য ২০১৮ সালে অক্ষয় এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে অন্য তারকাদের সমালোচনা করেছিলেন। সেই সময় তিনি বলেছিলেন, “আমাকে অনেক পানমশলা কোম্পানি বিজ্ঞাপনের জন্য অফার দেয়। এর জন্য বিরাট অঙ্কও অফার করা হয়। কিন্তু, টাকাটাই সব নয়। যাঁরা টাকার জন্য ওই কাজ করছেন, তাঁরা ভুল কাজ করছেন।” তাঁর সংযোজন, “আমি চাই, ভারত সুস্থ থাকুক। দেশবাসীর জন্য কোনও ভুল উদাহরণ তৈরি করতে চাই না আমি। কারণ, মানুষ আমাদের অনুসরণ করে। ভুল কাজ করাটা আমাদের মানায় না।”
-

Bollywood on KK Death: কেকে-এর মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড তারকারা
মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত বিখ্যাত সঙ্গীতশিল্পী কেকে (KK) ওরফে কৃষ্ণকুমার কুন্নাথ (Krishnakumar Kunnath)। কেকে-র অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বলিউড থেকে টলিউড তারকারা। কেকে কলকাতার নজরুল মঞ্চে কনসার্ট করতে এসেছিলেন এবং তাঁর শো শেষ হওয়ার পরেই অসুস্থ হয়ে পড়লে তাঁকে তৎক্ষণাৎ কলকাতার একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর এই অকাল মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না। ইতিমধ্যেই অনেক বলিউড তারকা যেমন- অক্ষয় কুমার, বিশাল দাদলানি, রাহুল বৈদ্য সহ আরও অনেকে তাঁদের সোশ্যাল মিডিয়ায় শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।
অক্ষয় কুমার শোকজ্ঞাপন করে লিখেছেন, “কেকে-এর অকালমৃত্যুর খবর শুনে খুবই দুঃখিত। ওম শান্তি!”
[tw]
Extremely sad and shocked to know of the sad demise of KK. What a loss! Om Shanti 🙏🏻
— Akshay Kumar (@akshaykumar) May 31, 2022
[/tw]গায়ক তথা সুরকার বিশাল দাদলানি কেকে-এর কথা স্মরণ করে ট্যুইট করে লেখেন, “চোখের জল থামাতে পারছি না। কী অসাধারণ মানুষ ছিলেন তিনি। কি কন্ঠস্বর! কি হৃদয়! কেকে চিরকালের জন্য থাকবেন”।
[tw]
The tears won’t stop. What a guy he was. What a voice, what a heart, what a human being. #KK is FOREVER!!!
— VISHAL DADLANI (@VishalDadlani) May 31, 2022
[/tw]গায়ক রাহুল বৈদ্য বলেন, “আমি কেকে-এর প্রয়াণের খবর পেলাম। ভালো মানুষদের মধ্যে একজন তিনি।খুব তাড়াতাড়িই চলে গেলেন।”
[tw]
I hear singer KK just passed away. GOD what is really happening!!?? I mean WHAT IS HAPPENING. One of the nicest humans kk sir was. Gone too soon at 53.Beyond shocked. RIP sir.
— RAHUL VAIDYA RKV (@rahulvaidya23) May 31, 2022
[/tw]অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিও লেখেন, “কেকে আর নেই, বিশ্বাস করতে পারছি না।”
[tw]
KK passed away.
Can’t believe what I just heard.— Swastika Mukherjee (@swastika24) May 31, 2022
[/tw]গায়ক আরমান মালিক এই বছরকে ভারতীয় সঙ্গীতের জন্য অন্ধকার বছর বলেছেন। তিনি লেখেন, “লতা দিদি, বাপ্পি দাদা, সিধু পাজির পর এবার কেকে। এই হারানোর ব্যথাকে ব্যক্তিগতভাবে অনুভব করতে পারছি।”
[tw]
Black year for Indian music. Lata didi, bappi da, sidhu paaji and now KK sir. These losses.. all of them feel so personal.
— ARMAAN MALIK (@ArmaanMalik22) May 31, 2022
[/tw]অভিনেতা ফারহান আখতার কেকে-র মৃত্যুর খবর পেয়ে তিনি মর্মাহত। তিনি ট্যুইটে লিখেছেন, “কেকে মারা গেছেন শুনে একেবারে স্তব্ধ হয়ে গেলাম, ভাই আপনি খুব তাড়াতাড়ি চলে গেছেন.. পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এটি হৃদয়বিদারক।”
[tw]
Absolutely stunned to hear that KK has passed away 💔 brother you’ve gone too soon .. deepest condolences to the family. This is heartbreaking.
— Farhan Akhtar (@FarOutAkhtar) May 31, 2022
[/tw]করণ জোহর লিখেছেন, “এমন অবিশ্বাস্য প্রতিভার হঠাৎ মৃত্যু খুবই হৃদয় বিদারক। বিনোদন জগতের একজন সত্যিকারের শিল্পীকে আজ আমরা হারিয়েছে। ওম শান্তি।”
[tw]
Heartbreaking news on the sudden passing away of such an incredible talent…. RIP KK…💔 the entertainment world has lost a true artist today….Om Shanti 🙏 pic.twitter.com/SiKQutPJVO
— Karan Johar (@karanjohar) May 31, 2022
[/tw]শোকজ্ঞাপন করেছেন সলমন খান, প্রিয়ঙ্কা চোপড়াও। সলমন লেখেন, সঙ্গীতের জন্য তুমি সকলের মনে থেকে যাবে।
[tw]
Deepest condolences to his family. You will forever be remembered in your music. #RIPKK
— Salman Khan (@BeingSalmanKhan) June 1, 2022
[/tw]প্রিয়ঙ্কা লেখেন,
[tw]
Gone too soon. Condolences to @jyothykk, Nakul, Taamara and everyone who grieves today.
Rest in Power KK 🙏🏽💔 pic.twitter.com/VchJZl5xI3
— PRIYANKA (@priyankachopra) June 1, 2022
[/tw]এ আর রহমান লেখেন,
[tw]
Dear KK ..what’s the hurry buddy ..gifted singers and artists like you made this life more bearable..#RIPKK
— A.R.Rahman (@arrahman) June 1, 2022
[/tw]হৃতিক রোশন লেখেন,
[tw]
Absolutely shocked & sad to hear about KK’s untimely departure. He will always remain one of my favourites. Such a versatile artist, a voice to every emotion… You will be missed. RIP 🙏🏻
— Hrithik Roshan (@iHrithik) June 1, 2022
[/tw] -

Dhaakad: অ্যাকশনে ভরপুর ‘ধাকড়’ ছবির ট্রেলার, রণংদেহী মেজাজে কঙ্গনা, সঙ্গী শাশ্বত
মাধ্যম নিউজ ডেস্ক: ‘রিং মাস্টার’ শাশ্বত চট্টোপাধ্যায়ের নির্দেশে নারী পাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন এজেন্ট অগ্নি, কঙ্গনা রানাউত (Kangana Ranaut। ‘ধাকড়’(Dhaakad) সিনেমার ট্রেলারেই বাজিমাত কঙ্গনার। কয়লা মাফিয়া,মানুষ পাচারের বিরুদ্ধে এজেন্ট অগ্নি কীভাবে রুখে দাঁড়াচ্ছে, তাই প্রকাশ্যে আসছে ধাকড়-এর ট্রেলারের মাধ্যমে। এই ছবিতে রয়েছেন দিব্যা দত্ত এবং অর্জুন রামপালও ছবির টিজার আগেই প্রকাশ্যে এসেছিল। শুক্রবার প্রকাশিত হল ট্রেলার। আগামী ২০ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ধাকড়’।
অ্যাকশন প্যাকড সিনেমা হতে চলেছে ‘ধাকড়’। রজনীশ ঘাই পরিচালিত ছবিতে স্পেশ্যাল এজেন্ট অগ্নির চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। শত্রুকে নিমেষে খুন করে ফেলতে পারে অগ্নি। প্রতিপক্ষের রক্ত ঝরানোর আগে দ্বিতীয়বার ভাবে না। যা কাজ দেওয়া হয়, তা করতে লাশের পাহাড় পেরিয়ে যেতে পারে সে। মিশন ইম্পসিবল বলে তাঁর জীবনে কিছুই নেই। একেবারে হলিউডের স্টাইলে তৈরি হয়েছে এই ছবি।
এই অগ্নিকেই নারী পাচার সমস্যার সমাধান করার দায়িত্ব দেয় রিংমাস্টার ওরফে হ্য়ান্ডলার। গুরুত্বপূর্ণ এই চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)।অর্জুন রামপাল (Arjun Rampal) অভিনয় করেছেন খলনায়ক রুদ্রবীরের ভূমিকায়। আগে ভিলেনের চরিত্রে অর্জুনকে দেখা গেলেও এবার একটু অন্যরকমভাবেই ধরা দেবেন তিনি। তাঁর সঙ্গে রোহিনী হিসেবে দেখা যাচ্ছে দিব্যা দত্তকে। আদ্যোপান্ত এই অ্যাকশন সিনেমার জন্য বেশ পরিশ্রম করতে হয়েছে কঙ্গনাকে। তার ফল দেখাও যাচ্ছে সদ্য প্রকাশিত হওয়া ট্রেলারে।
২০২১ সালে মুক্তি পাওয়া ‘থালাইভি’ ছবিতে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার ভূমিকায় অভিনয় করেছিলেন কঙ্গনা। সেই চরিত্রের জন্য বেশ কিছুটা ওজন বাড়িয়েছিলেন। তবে ‘ধাকড়’ ছবির জন্য আবার ওজন কমিয়ে নিয়েছেন অভিনেত্রী। ছিপছিপে চেহারায় ধরা দিয়েছেন ক্যামেরার সামনে।
-

Aryan Khan: ওয়েব সিরিজ পরিচালনার দায়িত্ব নিলেন শাহরুখ পুত্র আরিয়ান
মাধ্যম নিউজ ডেস্ক: অ্যামাজন প্রাইম (Amazon Prime) ভিডিয়োর ওয়েব সিরিজের (Web Series) দায়িত্ব কাঁধে নিলেন শাহরুখ খানের (Shah Rukh Khan) ছেলে আরিয়ান খান (Aryan Khan)। পরিচালনার কাজ শুরু করলেন তারকা-পুত্র। কেবল পরিচালনা নয়, সিরিজের চিত্রনাট্যও লিখেছেন তিনি। গত শুক্র এবং শনিবার পরীক্ষমূলক শ্যুটিং করেছেন আরিয়ান। সিরিজটি ফ্লোরে ওঠার আগে হাত পাকিয়ে নিতে চাইছেন শাহরুখ-পুত্র। কেবল তা-ই নয়, পরীক্ষামূলক শ্যুটিংয়ের মাধ্যমে কলাকুশলীদের সঙ্গে একটি ‘দল’ হয়ে ওঠার তাগিদ কাজ করছে তাঁর মধ্যে।
কবে ফ্লোরে যাবে এই সিরিজটি? সে তথ্য এখনও মেলেনি। সূত্রের কথায় জানা গেল, খুবই মন দিয়ে কাজ করছেন আরিয়ান। প্রাক-শ্যুটিংয়ের কাজ চলছে এই মুহূর্তে। খুব তাড়াতাড়ি মূল শ্যুটিংয়ের তারিখ প্রকাশ্যে আসবে। সব ঠিকঠাক এগোলে মুক্তিও পাবে এই বছরেই।
অ্যামাজন প্রাইমের পরে আরিয়ান নিজের বাবা-মায়ের প্রযোজনা সংস্থার (রেড চিলিজ এন্টারটেইমেন্ট) হয়ে একটি পূর্ণদৈর্ঘ্যের ছবির পরিচালনা করবেন আরিয়ান।
-

Bollywood Celebrities: অর্ধেক বলিউড লন্ডনে! লিস্ট বানালেন শাবানা আজমি
মাধ্যম নিউজ ডেস্ক: কিছুদিন আগেও বলিউড তারকা থেকে শুরু করে বাকি বিখ্যাত ব্যক্তিদের ছুটি কাটানোর একটিই জায়গা ছিল। সেটি হল মালদ্বীপ। আর বর্তমানে লন্ডন হয়ে উঠেছে সবার পছন্দের জায়গা, বিশেষ করে বলিউড তারকাদের। একগুচ্ছ বলিউড তারকা এখন লন্ডনে ছুটি কাটাচ্ছেন।
মনে করা হচ্ছে, মুম্বইয়ে প্রবল বৃষ্টির জেরে দেশ ছেড়ে প্রায় অর্ধেক বলিউড পৌঁছে গিয়েছে লন্ডনে। ছুটির মেজাজে রয়েছেন বলিপাড়ার প্রথম সারির তারকারা। এক্ষেত্রে ফ্যাশন ডিজাইনার রাও বাদ পড়েননি। তবে মজাদার বিষয় হল, কোন কোন বলিউড তারকারা লন্ডনে পৌঁছে গিয়েছেন ছুটি কাটাতে, তাঁদের একটি তালিকা বানিয়েছেন খোদ অভিনেত্রী শাবানা আজমি (Shabana Azmi)। নাম ধরে ধরে সেইসব তারকার লিস্ট বানিয়ে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। তিনি নিজেও লন্ডনে তাঁর স্বামীর সঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন।
আলিয়া ভাট থেকে শুরু করে মণীশ মালহোত্রা, করণ জোহর, সারা আলি খান, করিনা কাপুর খান, সইফ আলি খান, ঋদ্ধিমা কাপুর সাহানি, শাবানা আজমি, ফারহান আখতার সহ আরও অনেকেই লন্ডন ভ্রমণের ছবিও নেটমাধ্যমে শেয়ার করেছেন।
গত সোমবার ইনস্টাগ্রামে লন্ডনের ন্যাশনাল গ্যালারির একটি ছবি শেয়ার করে ক্যাপশনে শাবানা লিখেছেন, ‘পুরো মুম্বই উঠে এসেছে লন্ডনে। মণীশ মালহোত্রা, রাম এবং অমিতা মাধওয়ানি, পরিবারের সঙ্গে শাহিদ কাপুর, শিবানী এবং ফারহান আখতার, দীপক পারেখ, অনুরাগ কাশ্যপ, তাপসী পান্নু, নন্দিতা দাস, কঙ্কনা সেন এবং কলকাতা থেকে অপর্ণা সেন, এবং অবশ্যই আপনাদের জাভেদ আখতারও!!’
[insta]https://www.instagram.com/p/CflehbiI1kv/?utm_source=ig_web_copy_link[/insta]
তবে শাবানার তালিকায় বাদ পড়েছে আরও কয়েকজনের নাম। যাঁরাও কিনা এইমুহূর্তে লন্ডনে মজার সঙ্গে ছুটি কাটাচ্ছেন। তাঁরা হলেন সইফ-করিনা, করিশ্মা কাপুর, অমৃতা অরোরা, সারা আলি খান, দীপিকা পাড়ুকোন। প্রসঙ্গত এদিকে ‘রকি অউর রানি’র শ্যুটের জন্য লন্ডনে রয়েছেন করণ জোহর, রণবীর সিং ও আলিয়া ভাট। রণবীর কাপুরও কয়েকদিনের মধ্যে পৌঁছে যাবেন আলিয়ার সঙ্গে ছুটি কাটাতে। আবার এই তালিকায় অক্ষয় কুমার এবং টুইঙ্কেল খান্না, সোনম কাপুর ও আনন্দ আহুজাও রয়েছেন। একনজরে দেখে নিন, বলিউড তারকাদের লন্ডনে ঘোরার কিছু ছবি।
[insta]https://www.instagram.com/p/CfjaQb4o9rN/?utm_source=ig_web_copy_link[/insta]
[insta]https://www.instagram.com/p/CfgXx-lIYr_/?utm_source=ig_web_copy_link[/insta]
[insta]https://www.instagram.com/reel/Cfi9sQDFznV/?utm_source=ig_web_copy_link[/insta]
[insta]https://www.instagram.com/p/CfbJaMZIwD3/?utm_source=ig_web_copy_link[/insta]
[insta]https://www.instagram.com/p/CfoEUj_NpDD/?utm_source=ig_web_copy_link[/insta]
[insta]https://www.instagram.com/p/CfUDD2iIU5Y/?utm_source=ig_web_copy_link[/insta]
-

Partha Ghosh: আবৃত্তি জগতে নক্ষত্রপতন, প্রয়াত বাচিকশিল্পী পার্থ ঘোষ
মাধ্য়ম নিউজ ডেস্ক: প্রয়াত খ্যাতনামা বাচিকশিল্পী (elocutionist) পার্থ ঘোষ (Partha Ghosh)। শনিবার সকাল ৭.৩৫ মিনিটে হাওড়ার (Howrah) এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী। বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ পরিবার-পরিজনেরা।
পরিবার সূত্রে খবর, অসুস্থতার কারণে দিন কয়েক আগে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গলায় অস্ত্রোপচার হয়েছিল। এরপর প্রবীণ বাচিকশিল্পীর শারীরির পরিস্থিতি অনেকটা স্থিতিশীল ছিল। আচমকা হৃদরোগে আক্রান্ত হন। এরপরই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে আইসিইউতে রাখা হয়েছিল। শনিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পার্থ ঘোষ ও গৌরী ঘোষ জুটির ‘কর্ণ-কুন্তী সংবাদ’ জনপ্রিয় ছিল আবৃত্তি প্রেমীদের কাছে। এক সময় পার্থ ঘোষ এবং গৌরী ঘোষের প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ২০২১ সালের ২৬ অগাস্ট ‘কুন্তী’ গৌরী আগেই প্রয়াত হয়েছেন আর এবার প্রয়াত হলেন ‘কর্ণ’ পার্থও।
রেডিও-র উপস্থাপক হিসেবে পেশাজীবন শুরু হয় আবৃত্তিকার দম্পতির। দীর্ঘ দিন আকাশবাণী (Akashvani) কলকাতার সঙ্গে যুক্ত ছিলেন তাঁরা। রবীন্দ্রনাথের ‘শেষ বসন্ত’ পার্থের কণ্ঠে বিশেষ সমাদৃত হয়েছিল।
পরিবার সূত্রে খবর, হাসপাতাল থেকে তাঁর দেহ দমদমের এসপি মুখার্জি রোডের বাড়িতে নিয়ে যাওয়া হবে। শনিবার নিমতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে শিল্পীর।