Category: গ্যাজেট

Get updated Gadget related news from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Google Password: ‘পাসওয়ার্ড’ নয়! গুগল অ্যাকাউন্টে লগ-ইন করতে এবার লাগবে ‘পাস কি’

    Google Password: ‘পাসওয়ার্ড’ নয়! গুগল অ্যাকাউন্টে লগ-ইন করতে এবার লাগবে ‘পাস কি’

    মাধ্যম নিউজ ডেস্ক: পাসওয়ার্ড (Google Password) মনে রাখার দিন শেষ। এমনটাই জানা গেল গুগলের তরফ থেকে। পরিবর্তে এল ‘পাস কি’। গুগলে ইমেল অ্যাকাউন্ট খোলার সময় থেকেই দরকার পড়ে পাসওয়ার্ড (Google Password)। সময় যত এগিয়েছে ততই কাজের পরিধির সঙ্গে বেড়েছে ইমেল ব্যবহার। একাধিক কাজের জন্য তৈরি করতে হয় একাধিক ইমেল। ব্যবহারকারীদের সেসব পাসওয়ার্ড (Google Password) মনে রাখতে হয়। অনেকে আবার পাসওয়ার্ড লিখে রাখেন। এবার এসব ঝামেলা থেকে রেহাই পেতে চলেছেন ব্যবহারকারীরা।

    পাস কি…

    অ্যান্ড্রয়েড স্মার্ট ফোনে লক খুলতে যেভাবে আমরা ফিঙ্গার প্রিন্ট, ফেস স্ক্যান, পিন ব্যবহার করি। এটাই হল পাস কি। বিশেষজ্ঞরা বলছেন, এটা অনেক সহজ এবং নিরাপদ। মনে রাখার কোনও ঝামেলা যেমন নেই, তেমনি পাসওয়ার্ড প্রতারকদের হাতে যাওয়ার বা হ্যাক হওয়ার মতোও কোনও সমস্যা নেই। গুগলের তরফে জানা গেছে, আপাতত পাসওয়ার্ড (Google Password) এবং পাস কি একসঙ্গেই কাজ চালাবে। প্রসঙ্গ, ফি বছর মে মাসের প্রথম বৃহস্পতিবার সারা বিশ্বজুড়ে পালিত পাসওয়ার্ড ডে (Google Password)। চলতি বছরে তা ৪ মে পালন হল। এদিনই গুগলের তরফ থেকে নতুন এই ঘোষণা সামনে এল। ইতিমধ্যে নতুন এই ফিচার চালু হয়ে গেছে বলে জানা যাচ্ছে। আপনার গুগল অ্যাকাউন্টে লগ-ইন করতে গেলেই এখন এই অপশনটি দেখাবে গুগল। তবে সংস্থার তরফে এও জানানো হয়েছে আপাতত শুধুমাত্র ব্যক্তিগত অ্যাকাউন্টের ক্ষেত্রেই এই পরিষেবা মিলবে, পরে কোম্পানি অ্যাকাউন্টে জুড়বে এই সুবিধা।

    গতবছর থেকেই কাজ শুরু করে গুগল

    জানা গিয়েছে, গত বছর থেকেই এই পরিকল্পনা বাস্তবায়ন করতে উদ্যোগ নেয় গুগল। সেইমতো সংস্থার কর্তারা অ্যাপেল এবং মাইক্রোসফটের সঙ্গে আলোচনা শুরু করেন, পাস কি চালুর ব্যাপারে যাতে সাইন-ইন আরও নিরাপদ হয়। চলতি বছরের পাসওয়ার্ড ডে থেকেই চালু হয়ে গেল গুগলের নতুন ফিচার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • TRAI: বড় ঘোষণা ট্রাইয়ের! অযাচিত ফোন কল থেকে রেহাই পেল আমজনতা 

    TRAI: বড় ঘোষণা ট্রাইয়ের! অযাচিত ফোন কল থেকে রেহাই পেল আমজনতা 

    মাধ্যম নিউজ ডেস্ক: অযাচিত ফোন কল বা মেসেজে জেরবার অনেকেই। আপনার ফোন নম্বর লটারিতে জিতেছে ১ কোটি টাকা! এমন মেসেজ প্রত্যেকেই পান। বোঝা যায় এগুলো ভুয়ো! তাই মেসেজ বা ফোন এড়াতে আমরা সাধারণত নম্বরগুলো ব্লক করে দিই। কিন্তু তাতে কী? প্রতারকরা আবার নতুন নম্বর থেকে মেসেজ করে। আবার ঋণের প্রলোভন দেখিয়েও ফোন আসে, কখনও বা আসে পণ্য পরিষেবার বিজ্ঞাপন। এবার এইসব ভুয়ো ফোন কল থেকে রেহাই পেতে চলেছেন গ্রাহকরা। অন্তত এমনটাই জানা যাচ্ছে ট্রাইয়ের (TRAI) সূত্রে। ১ মে, সোমবার থেকে নয়া নিয়ম চালু করল টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই। 

    কীভাবে মিলবে রেহাই?

    সমস্ত টেলিকম সংস্থাগুলিকে ট্রাইয়ের (TRAI) নির্দেশ, প্রতিটি ফোনকল এবং মেসেজে বাধ্যতামূলকভাবে বসাতে হবে কৃত্রিম বুদ্ধিমত্তার ছাঁকনি। শোনা যাচ্ছে, ভুয়ো কল রুখতে এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া এবং জিয়োর সঙ্গে হাত মেলাতে চলেছে ট্রুকলার। এতে ভুয়ো ফোনের উৎস শনাক্ত করতে সুবিধা হবে। এছাড়া, প্রোমোশনাল কলের জন্য ১০ সংখ্যার মোবাইল নম্বর ব্যবহার না করার কথা জানিয়েছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)। এতে মোবাইল ব্যবহারকারীরা সহজেই চিনতে পারবেন অযাচিত কল। ফলে, সারাদিনের ব্যস্ততার মাঝে অগণিত মানুষ মুক্তি পাবেন এই ধরনের স্প্যাম কল থেকে।

    টেলিকম সংস্থাগুলি কী ভাবছে?

    ট্রাই (TRAI) সূত্রে খবর, এই AIML স্প্যাম ফিল্টারগুলি ইনস্টলিংয়ের ট্রায়াল এক্কেবারে শেষ পর্যায়ে রয়েছে। তার জন্য ভোডাফোন আইডিয়া বা Vi ইতিমধ্যেই Tenla Platforms-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। অন্যদিকে, ট্রাইয়ের (TRAI) নির্দেশ কার্যকর করতে ইতিমধ্যে রাজি হয়েছে এয়ারটেল এবং রিলায়েন্স জিয়োর মতো টেলিকম সংস্থাগুলি। গ্রাহকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাবিশিষ্ট (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই) স্প্যাম ফিল্টার পরিষেবা চালুর কথা ঘোষণা করেছে এয়ারটেল। অন্য দিকে, জিয়োর গ্রাহকদের জন্য শীঘ্রই এই পরিষেবা চালু করা হবে বলে জানিয়েছে তারা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mobile Network: ধীরে ধীরে ভারতবর্ষ হয়ে উঠছে 5G, এর সর্বোচ্চ স্পিড জানলে চমকে উঠবেন!

    Mobile Network: ধীরে ধীরে ভারতবর্ষ হয়ে উঠছে 5G, এর সর্বোচ্চ স্পিড জানলে চমকে উঠবেন!

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার মানুষের হাতের মুঠোয় দ্রুততম ইন্টারনেট পরিষেবা। ইতিমধ্যে বাজারে এসে পৌঁছেছে 5G। দ্রুত গতি, বিশাল নির্ভরযোগ্যতা এবং নগণ্য লেটেন্সি সহ এই 5G পরিষেবা পৃথিবীকে এক অন্য মাত্রায় নিয়ে যেতে চলেছে। 2G, 3G ছাড়িয়ে আমরা যখন 4G জমানায় আছি, তখন গোটা ভারতবর্ষ জুড়ে আসতে চলেছে 5G। ভারতের কিছু নেটওয়ার্ক (Mobile Network) পরিষেবা প্রদানকারী সংস্থা ইতিমধ্যে 5G নিয়ে এসেছে। যেগুলি সফলভাবে চলছে, তারা হল Airtel, JIO ।

    প্রথমে জানা দরকার 5G কী?

    এখানে G শব্দের অর্থ জেনারেশন (Generation)। 5G নেটওয়ার্কের স্পিড 4G নেটওয়ার্কের (Mobile Network) স্পিডের থেকে প্রায় ১০০ গুণ বেশি। এই ওয়্যারলেস নেটওয়ার্কের মাধ্যমে একসঙ্গে বহু ডিভাইসকে যোগ করা যাবে। অনেক দ্রুত গতিতে বড় বড় ফাইল ও ভিডিও ট্রান্সফার করা যাবে, ডাউনলোড করা যাবে খুব দ্রুত। এর মূল লক্ষ্য হল আল্ট্রা লো লেটেন্সি ও মাল্টি-জিবিপিএস ডেটার গতি সরবরাহ করা। 5G টেকনোলজি পাঁচটি প্রযুক্তি থেকে গঠিত হয়-মিলিমিটার ওয়েভ, স্পিড সেল, ম্যাক্সিমাম মিমো, বিমফর্মিং, ফুল ডুপ্লেক্স।

    কোন দেশ প্রথম 5G পরিষেবা  চালু করে?

    ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ায় প্রথম বাণিজ্যিকভাবে 5G নেটওয়ার্ক (Mobile Network) শুরু হয়েছিল। এখনও পৃথিবীর সব দেশে 5G নেটওয়ার্ক উপলব্ধ নয়। বর্তমানে কিছু দেশে 5G নেটওয়ার্ক রয়েছে, যেমন সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, জাপান, চিন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, মালয়েশিয়া, ভারত ইত্যাদি।

    ভারতে 5G পরিষেবা

    ২০২২ এর অক্টোবর মাসে আনুষ্ঠানিকভাবে ভারতে 5G পরিষেবা (Mobile Network) চালু করা হয়। ভারতে প্রথম এয়ারটেল ও জিও কোম্পানি এই পরিষেবা প্রদান করে। জিও কোম্পানি প্রথমে পরীক্ষামূলকভাবে দিল্লি, বারাণসী, কলকাতা এবং মুম্বইতে তাদের পরিষেবা শুরু  করেছিল। বর্তমানে প্রায় সমগ্র ভারতে এই পরিষেবা এখন উপলব্ধ। 

    5G পরিষেবা নিতে গেলে কী কী প্রয়োজন?

    5G পরিষেবা নিতে গেলে প্রথমে দেখতে হবে আপনি যে ফোনটি ব্যবহার করেন, সেটি 5G সাপোর্ট করে কি না। যদি করে তাহলে আপনার পুরনো 4G সিমটিকেই 5G তে পরিবর্তন করে নিতে পারেন কোনও রকম নম্বর না বদলে। আপনি যে কোম্পানির সিম ব্যবহার করেন, সেই কোম্পানির নিজস্ব অ্যাপ থেকেই আপনি 5G পরিষেবা (Mobile Network) চালু করতে পারেন।

    5G নেটওয়ার্কের সর্বোচ্চ স্পিড কেমন?

    বর্তমানে এখন যাঁরা এই পরিষেবা ব্যবহার করছে তাঁদের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত সর্বোচ্চ স্পিড ৭০০ MBPS এর কাছাকাছি, যা সাধারণ মানুষের কাছে চমকে দেওয়ার মতো একটি স্পিড। ভবিষ্যতে আরও অনেক আপডেট আসতে চলেছে এই 5G পরিষেবায়। তাই আশা করাই যায়, আরও উন্নতি লাভ করবে এই পরিষেবা। আস্তে আস্তে সমগ্র ভারতবর্ষ হয়ে উঠবে 5G (Mobile Network)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • WhatsApp New Feature: এবার থেকে এক সঙ্গে ৪টি ডিভাইসে চলবে এক নম্বরের হোয়াটসঅ্যাপ!

    WhatsApp New Feature: এবার থেকে এক সঙ্গে ৪টি ডিভাইসে চলবে এক নম্বরের হোয়াটসঅ্যাপ!

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্ক জুকেরবার্গের হোয়াটসঅ্যাপ টিম একের পর এক নতুন ফিচার (WhatsApp New Feature) এনেই চলেছে। ব্যবহারকারীরাও খুশি এতে। কারণ, নতুন ফিচারগুলির (WhatsApp New Feature) ফলে তাঁদের কাজ আরও সহজ হয়ে উঠছে। হোয়াটসঅ্যাপ এখন আর ব্যক্তিগত চ্যাটিং এর মধ্যেই সীমাবদ্ধ নেই। প্রায় সবরকমের অফিসিয়াল কাজেই এখন হোয়াটসঅ্যাপ দরকার পড়ে। এবার হোয়াটসঅ্যাপ নিয়ে এল এমন একটি নতুন ফিচার যেখানে একসঙ্গে ৪টি ডিভাইসে খোলা যাবে একই নম্বরের হোয়াটসঅ্যাপ। অর্থাৎ একটি ডিভাইসে একটি হোয়াটসঅ্যাপ! এটা এখন পুরনো তত্ত্ব হয়ে গেল। অর্থাৎ এখন থেকে এই মাল্টি ডিভাইস ফিচারের মাধ্যমে আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি আপনার প্রধান ফোন বাদ দিয়ে অতিরিক্ত কোনও ফোন থাকলে তাতে খুলে রাখতে পারেন। আবার চাইলে কোনও ট্যাব,  কম্পিউটারেও সেই একই নম্বরের অ্যাকাউন্ট খুলে রাখতে পারবেন।

    কী বললেন মেটার কর্ণধার

    মঙ্গলবার এমনটাই ঘোষণা করলেন মেটার কর্ণধার মার্ক জুকেরবার্গ। তিনি তাঁর সমাজমাধ্যমে এই ঘোষণা করেন। জুকেরবার্গ লিখেছেন, “এখন থেকে চারটি ফোনে একই সঙ্গে একটি হোয়াটস্‌অ্যাপ অ্যাকাউন্টে লগ ইন করা যাবে।”

    আগামী সপ্তাহের মধ্যেই চালু হবে পরিষেবা (WhatsApp New Feature)

    হোয়াটসঅ্যাপ সূত্রে খবর, এই পরিষেবাটি আগামী সপ্তাহের মধ্যে সমস্ত ব্যবহারকারীদের জন্য চালু হবে। এখনও পর্যন্ত, ব্যবহারকারীরা শুধুমাত্র একটি ফোন এবং একাধিক ডেস্কটপ ডিভাইসে তাঁদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন করতে পারেন। নতুন এই পরিষেবার মাধ্যমে, ব্যবহারকারী তাঁর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের তথ্য মূল ফোন ছাড়াও অন্য ফোনগুলিতেও একই সঙ্গে দেখেতে পারবেন। তাই একটি ডিভাইস বন্ধ থাকলেও তাঁরা অন্য ডিভাইসে হোয়াট্‌সঅ্যাপ (WhatsApp New Feature) ব্যবহার করতে পারবেন। জানা গিয়েছে, নতুন ফোনে অ্যাকাউন্ট সেটআপের সময় ফোন নম্বর দেওয়া এবং  সাধারণভাবে লগ ইন করার বদলে, ‘link to existing account’ অপশনে যেতে  হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mobile Phone: মোবাইলে আড়াই লাখের অর্ডার দিয়ে ফেলেছে মেয়ে! একরত্তিকে কী শাস্তি দিলেন মহিলা?

    Mobile Phone: মোবাইলে আড়াই লাখের অর্ডার দিয়ে ফেলেছে মেয়ে! একরত্তিকে কী শাস্তি দিলেন মহিলা?

    মাধ্যম নিউজ ডেস্ক: বয়স মাত্র পাঁচ বছর। নাম লীলা ভ্যারিস্কো। আমেরিকার ম্যাসাচুসেটস-এর বাসিন্দা সে। মায়ের সঙ্গে গাড়িতে চেপে ফিরছিল বাড়ি। চালকের আসনে বসে আছেন মা। আর মেয়ে পিছনে সিটে বসে মায়ের মোবাইল (Mobile Phone) নিয়ে খেলতে ব্যস্ত।

    কিন্তু কে জানত, মোবাইল (Mobile Phone) নিয়ে খেলতে খেলতেই মেয়ে এমন ভয়ঙ্কর কাণ্ড বাধিয়ে ফেলবে! ঘটনাটা তখনই জানতে পারেননি মা। পরে বাড়ি ফিরে যখন মোবাইলের নানা জিনিস ঘাঁটাঘুঁটি করে দেখছেন, তখনই তাঁর নজর আটকে গেল একটি নামী অনলাইন কেনাবেচা সংস্থার অ্যাপে।  এ কী কাণ্ড! তাঁর অ্যাকাউন্ট থেকে অর্ডার চলে গেছে ওই সংস্থায়। তাও আবার এক-দু টাকার অর্ডার নয়। ডলারে যার অঙ্ক চার হাজারের কাছাকাছি। ভারতীয় মুদ্রায় প্রায় আড়াই লক্ষ টাকা। কিন্তু তিনি তো অর্ডার দেননি। তাহলে কী করে এমনটা হল। না, ধাঁধার মধ্যে তাঁকে বেশিক্ষণ থাকতে হয়নি। কিছুক্ষণের মধ্যই তিনি বুঝে যান, কী করে এমনটা ঘটেছে। ‘বাই নাউ’ বাটনে ক্লিক করে দিয়েছে তাঁর আদরের কন্যাসন্তানই। ব্যস, এবার হ্যাপা সামলাও।

    মোবাইল (Mobile Phone) কী অর্ডার দিয়েছে শুনবেন?

    বাচ্চাদের খেলনা ১০টি মোটরসাইকেল, একটি জিপ এবং মেয়েদের সাত নম্বর সাইজের কাউগার্ল জুতো। এসব দেখে তো মাথায় হাত মহিলার। রাতেই ফোন করে ফেললেন সংস্থার কাস্টমার কেয়ারে। কিন্তু তখন অনেকটা সময় দেরি হয়ে গিয়েছে। হলে অর্ডার করার সব জিনিস তখনই ক্যানসেল করা যায়নি। কারণ বেশ কিছু জিনিস ওই সংস্থা যখন ডেসপ্যাচ করে দিয়েছে। ভাবছেন, ওই মহিলা আদরের মেয়েকে দু’ঘা কষিয়ে দিয়েছেন, দিয়েছেন চরম শিক্ষা। কিন্তু না তেমনটা ঘটেনি। তিনি মেয়েকে কিছুই বলেননি। তাঁর মতে, তিনি তাঁকে শাস্তি দিতে চান না। এই ঘটনার পর ভবিষ্যতের জন্য সে চরম শিক্ষা পাক, সেটাই তিনি চেয়েছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপ আনছে ২১টি নতুন ইমোজি, জানুন বিস্তারিত

    WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপ আনছে ২১টি নতুন ইমোজি, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্ক জুকেরবার্গের মেটা অধীকৃত হোয়াটসঅ্যাপে  আরও একটি নতুন ফিচার (WhatsApp New Feature) যোগ হতে চলেছে। জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে ২১টি নতুন ইমোজি দেখতে পাবেন ব্যবহারকারীরা। আর তা শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যই প্রাথমিক অবস্থায় উপলব্ধ হবে। পরবর্তীকালে অবশ্যই আইওএস প্ল্যাটফর্মে আসবে। কিন্তু এই ফিচার আপডেট ঠিক কবে অ্যাপল আইফোন ব্যবহারকারীদের জন্য আসবে, সে নিয়ে এখনও কোনও নির্দিষ্ট তথ্য নেই।

    নিজেদের মনের ভাব হোক বা অনুভূতি ইমোজি তো সবসময়ই ব্যবহার করি আমরা

    মেসেজ হোক কিংবা রিপ্লাই বা কারও কোনও পোস্ট অথবা স্টেটাস আপডেটে রিঅ্যাক্ট করা কম-বেশি আমরা সবাই ইমোজি ব্যবহার করে থাকি। অনেক ক্ষেত্রেই ইমোজি সেই ভাষা, আবেগ কিংবা অনুভূতির জানান দিতে পারে, যা অনেক সময় ভাষাতেও বোঝানো যায় না। সেই কারণে ইমোজির এত জনপ্রিয়তা  সারা বিশ্বে। এই ইমোজি পাঠানোর ক্ষেত্রে  অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে সেই সুবিধাও রয়েছে, নিজের ইচ্ছে মতো কাস্টোমাইজ করে যে কোনও মোবাইল অ্যাপ্লিকেশন ইউজ করার। অনেকেই অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ ইউজ করে ইমোজি রিপ্লাই বা রিঅ্যাক্ট দেন। আইওএস প্ল্যাটফর্মে সেই অপশন অনেকটাই সীমিত। 

    কী বলছে হোয়াটসঅ্যাপ টিম

    হোয়াটসঅ্যাপ টিম জানিয়েছে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য জনপ্রিয় মেসেজিং অ্যাপ নতুন ফিচার (WhatsApp New Feature) নিয়ে আসছে। এবার থেকে আর আলাদা কিবোর্ড ইউজ করতে হবে না ইমোজি মেসেজ পাঠানোর জন্য। হোয়াটসঅ্যাপ কিবোর্ড থেকেই ২১টি ইমোজি পাঠাতে পারবেন। আপাতত এই ফিচার হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনের জন্য উপলব্ধ। যেহেতু এটি ডেভেলপমেন্ট পর্যায়ে আছে, তাই সমস্ত বিটা টেস্টার কিংবা ইউজারদের জন্য উপলব্ধ নেই। হোয়াটসঅ্যাপ নতুন আপডেট পাঠাচ্ছে। ইউনিকোড আপডেট যাঁরা পাবেন, তাঁরাই এই ২১টি নতুন ইমোজি ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপ কিবোর্ড থেকে। এর আগের আপডেটে সংশ্লিষ্ট বিটা ইউজাররা ইমোজি পেলেও, তা কিবোর্ড দেখা যাচ্ছিল, কিন্তু পাঠানো যাচ্ছিল না। তবে এবার সরাসরি পাঠানো যাবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • ChatGPT: হাতের মুঠোয় কৃত্রিম বুদ্ধিমত্তা! জানুন কীভাবে ব্যবহার করবেন চ্যাটজিপিটি

    ChatGPT: হাতের মুঠোয় কৃত্রিম বুদ্ধিমত্তা! জানুন কীভাবে ব্যবহার করবেন চ্যাটজিপিটি

    মাধ্যম নিউজ ডেস্ক: ChatGPT-এর পুরোনাম হল Chat Generative Pretrend Transformer। এটি ওপেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে যা এক ধরনের চ্যাট বট। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার উপরেই কাজ করবে। জানা গিয়েছে, আপনি সহজেই শব্দের বিন্যাসে এটির মাধ্যমে কথা বলতে পারেন এবং আপনার যে কোনও ধরনের প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে চ্যাট জিপিটি (ChatGPT)। গুগলের প্রতিযোগী সার্চ ইঞ্জিন বললেও ভুল হবেনা। সম্প্রতি শুরু হয়েছে চ্যাট জিপিটি (ChatGPT), আপাতত শুধুমাত্র ইংরেজি ভাষাতেই কাজ করছে এটি। জানা গেছে, পরবর্তীকালে অন্যান্য ভাষাও উপলব্ধ হবে এখানে। এটি ২০২২ সালের ৩০ নভেম্বর থেকে চালু হয়েছে এবং এর অফিসিয়াল ওয়েবসাইটটি হল chat.openai.com। মাত্র কয়েকমাসেই চ্যাট জিপিটির (ChatGPT) ব্যবহারকারীর সংখ্যা ২ কোটি ছুঁয়েছে। উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে কোনও প্রশ্ন সার্চ করা মাত্রই চ্যাট জিপিটি আপনাকে সেই প্রশ্নের সরাসরি উত্তর দেখাবে। চ্যাট জিপিটি-এর মাধ্যমে প্রবন্ধ, গল্প, নাটকের স্ক্রিপ্ট, কারও জীবনী ইত্যাদি খুব সহজেই লেখা যাবে।

    কীভাবে করবেন ChatGPT-এর ব্যবহার

    ১. প্রথমেই আপনার থাকতে হবে একটি বৈধ ইমেল আইডি। এবং অবশ্যই একটি ব্রাউজারও থাকতে হবে। গুগল ক্রোম, সাফারি ইত্যাদি।

    ২. এরপর অফিসিয়াল ওয়েবসাইট chat.openai.com- যেতে হবে, সাইন আপ করুন। প্রথমবারের জন্য সাইন আপ করতে হবে। নতুন আকাউন্ট বানাতে হবে। তারপর থেকে লগ ইন করলেই হবে।

    ৩. লগ ইন করার পরে ChatGPT-এর বিষয়ে বিস্তারিত সবকিছু জানতে পারবেন। এতে কী কী হয়? এর সীমাবদ্ধতা ইত্যাদি। এর সাহায্যে ChatGPT সম্পর্কে আপনার একটি স্বচ্ছ ধারণা তৈরি হবে। 

    ৪. ChatGPT- এরপর আপনি পছন্দমতো যেকোনও প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। যে প্রশ্ন টাইপ করবেন ChatGPT তার উত্তর নিমেষে দিয়ে দেবে।

    ৫. মনে রাখবেন OpenAI এর  সার্ভারের কাজ চলছে, তাই মাঝেমধ্যে error দেখাতেও পারে, তবে এমন হলে পুনরায় আবার পেজ রিলোড করবেন।

    ৬. প্রশ্নের উত্তর জানা বাদ দিয়ে ChatGPT- এর সঙ্গে আপনি কথোপথনও চালাতে পারবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

        

     

      

     

  • YouTube: ইউটিউবের নতুন সিইও হলেন নীল মোহন, জানেন কে তিনি?

    YouTube: ইউটিউবের নতুন সিইও হলেন নীল মোহন, জানেন কে তিনি?

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউটিউবের সিইও-র পদ থেকে সরে দাঁড়িয়েছেন সুজান উইচিশকি। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নীল মোহন। অর্থাৎ গুগলের পর এবার ইউটিউবেরও (YouTube) প্রধান হচ্ছেন এক ভারতীয় বংশোদ্ভূত। ৫৪ বছর বয়সী সুজান জানিয়েছেন, তিনি এবার পরিবার, স্বাস্থ্য ও ব্যক্তিগত বিভিন্ন কাজে সময় দিতে চান। ইউচিউবের জন্মলগ্ন থেকেই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন সুজান। গুগলের মাদার কোম্পানি অ্যালফাবেটের সঙ্গেও দীর্ঘ ২৫ বছর সম্পর্ক ছিল তাঁর। একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেছেন গুগলেরও।

    কে এই নীল মোহন

    পেশায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নীল মোহন পড়াশোনা করেছেন আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। জানা গেছে, ২০০৮ সালে গুগলে কাজ করতে শুরু করেন তিনি। পরবর্তীতে ২০১৫ সালে গুগলের অডিও-ভিজুয়াল প্রোডাকশন হাউসের, চিফ প্রোডাক্ট অফিসার হিসেবে কাজ শুরু করেন। গুগলেরই আর একটি শাখা ‘ডাবলক্লিক’-এ প্রায় ৬ বছর কাজ করেছেন নীল মোহন। এছাড়াও তিনি দীর্ঘ ৮ বছর গুগলের ডিসপ্লে অ্যান্ড ভিডিও অ্যাডভার্টাইজিংয়ের সিনিয়র প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
    জানা গেছে গত কয়েক বছরে  ইউটিউবে বহু নতুন ফিচার ও আপডেট এনেছেন এই নীল মোহনই। তাঁর হাত ধরে তৈরি হয় ইউটিউব টিভি, ইউটিউব মিউজিক এবং প্রিমিয়াম, শর্টসের মতো নতুন জিনিসগুলি।

    গুগল ও ইউটিউব ছাড়া মাইক্রোসফ্টেও দীর্ঘদিন কাজ করেছেন এই ভারতীয় বংশোদ্ভূত। 

    দায়িত্ব নেওয়ার পর কী বললেন নীল মোহন

    গতকাল দায়িত্ব নেওয়ার পরে নীল মোহন বলেন, ইউটিউবকে ব্যবহার করে বেশ ভালই আয় করছেন ভারতীয় ইউটিউবাররা। ইউটিউবের মাধ্যমে তাঁরা যে শুধু বড় অংশের মানুষের কাছে পৌঁছাতে পারছেন শুধু তাই নয় বরং একই সঙ্গে এর মাধ্যমে বৃহৎ অর্থনৈতিক সুযোগও তৈরি হচ্ছে। যে সুযোগের উপর ভিত্তি করে গড়ে উঠছে ব্যবসা। ইউটিউবের মতো মাধ্যমকে ব্যবহার করে সেই ব্যবসা ছড়িয়ে পড়ছে লক্ষ কোটি মানুষের মধ্যে। ভবিষ্যতে ইউটিউবকে আরও বৃহত্তর মাধ্যম হিসেবে ব্যবহার করার চেষ্টা হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

     

     

  • WhatsApp: উন্নতমানের ছবি পাঠানো যাবে ওয়েব ভার্সানে, নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ

    WhatsApp: উন্নতমানের ছবি পাঠানো যাবে ওয়েব ভার্সানে, নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ

    মাধ্যম নিউজ ডেস্ক: রোজই নতুন নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে মেটা অধিকৃত হোয়াটসঅ্যাপ (WhatsApp) । সেই তালিকায় জুড়তে চলেছে আরও একটি নতুন ফিচার। মার্ক জুকেরবার্গের সংস্থা মেটার আওতায় হোয়াটসঅ্যাপ (WhatsApp) এসেছে ২০১৪ সালেই। প্রায় প্রতিদিনই নতুন নতুন আপডেট এসেই চলেছে অ্যাপটিতে। যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার। 

    ইউজারদের প্রয়োজন এবং সুবিধার কথা মাথায় রেখেই এগোচ্ছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। আর ঠিক এই কারণেই জনপ্রিয়তা বাড়ছে এই মেসেজিং অ্যাপের। ফেসবুকের বহু ফিচারই এখন অন্তর্ভুক্ত হয়ে পড়েছে হোয়াটসঅ্যাপের মধ্যে।

    কী জানা গেল? 

    সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে হোয়াটসঅ্যাপ (WhatsApp) সংস্থা একটি নতুন ফিচার নিয়ে কাজ চালু করেছে যেখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো ছবি হাই কোয়ালিটিরই থাকবে। এর আগেও হোয়াটসঅ্যাপে ছবি পাঠানোর অপশন ছিল। তবে সেই ছবির গুণমানে ব্যাপক প্রভাব পড়ত। এবার সেই ছবির গুণমান সংক্রান্ত নতুন ফিচার লঞ্চ করতে চলেছে কর্তৃপক্ষ। প্রথমে একসঙ্গে ১০টি ছবি পাঠানো যেত হোয়াটসঅ্যাপের মাধ্যমে। বর্তমানে হোয়াটসঅ্যাপে একসঙ্গে ৩০টি ছবি পাঠাতে পারেন ইউজাররা।

    এতদিন হোয়াটসঅ্যাপের (WhatsApp) মাধ্যমে কোনও ছবি পাঠানো হলে তা কমপ্রেস হয়ে যেত। অর্থাৎ ছবির সাইজ ছোট হতো। খারাপ হত কোয়ালিটিও। যদি পিডিএফ ফরম্যাটে ইউজার ছবি পাঠান তাহলে তার  কোয়ালিটি জানা সম্ভব হবে। সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে হোয়াটসঅ্যাপ সংস্থা একটি নতুন ফিচার নিয়ে কাজ চালু করেছে যেখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো ছবি হাই কোয়ালিটিরই থাকবে। 

    আপাতত এই ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। পরীক্ষা শেষ হলেই এই ফিচার লঞ্চ করবে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। একটি নির্দিষ্ট বাটন দেওয়া হবে। ইমেজ এডিটরে থাকবে এই বাটন। এখান থেকে ইউজাররা স্ট্যান্ডার্ড কোয়ালিটি ইমেজ এবং এইচডি কোয়ালিটি ইমেজ বেছে নিতে পারবেন।   

    জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ অ্যান্ড্রয়েড বিটা এবং ডেস্কটপ বিটা অ্যাপের জন্য এই ফিচার লঞ্চ করতে চলেছে। হোয়াটসঅ্যাপ (WhatsApp) কর্তৃপক্ষ আরও একটি নতুন ফিচার নিয়ে কাজ চালাচ্ছে। জানা গিয়েছে, এই ফিচারের সাহায্যে ইউজাররা হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটের ক্ষেত্রে কল শিডিউলের সুবিধা পাবেন।

    আরও পড়ুন: ‘‘বিদ্যাসাগর শিক্ষাকে এগিয়ে দিয়েছিলেন, পার্থ দিলেন পিছিয়ে’’, আদালতে ইডি    

    এই ফিচার চালু হয়ে গেলে হোয়াটসঅ্যাপ (WhatsApp) দেখতে অনেকটাই গুগল মিট এবং মাইক্রোসফট টিমের মতো দেখতে লাগতে পারে। যেখানে আপনি মিটিং আগে থেকে শিডিউল করে রাখতে পারবেন। তার ফলে যাঁরা মিটিংয়ে যুক্ত হবেন তাঁরা আগেই প্রস্তুতি নেওয়ার সুবিধা পাবেন।

    জানা গিয়েছে এখনও ডেভলপমেন্ট স্তরে রয়েছে ওই ফিচারটি। পরবর্তী কোনও আপডেটে (WhatsApp) পাওয়া যাবে নতুন এই ফিচার। তবে কবে নাগাদ ফিচারটি আসবে, তা অবশ্য এখনও ঠিক করে জানা যায়নি। তবে জানা গিয়েছে, ফিচারটি খুবই সরল হবে। কবে আসবে নতুন এই ফিচার, আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছেন ইউজাররা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

LinkedIn
Share