Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Rishi Agarwal: ব্যাংক জালিয়াতিকাণ্ডে সিবিআই-এর হাতে গ্রেফতার এবিজি শিপইয়ার্ডের কর্ণধার ঋষি আগরওয়াল

    Rishi Agarwal: ব্যাংক জালিয়াতিকাণ্ডে সিবিআই-এর হাতে গ্রেফতার এবিজি শিপইয়ার্ডের কর্ণধার ঋষি আগরওয়াল

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের সব থেকে বড় ব্যাংকঋণ জালিয়াতি-কাণ্ডে অন্যতম অভিযুক্ত এবিজি শিপইয়ার্ডের (ABG Shipyard) প্রাক্তন প্রধান ঋষি আগরওয়ালকে (Rishi Agarwal) গ্রেফতার করল সিবিআই (CBI)। ঋষিসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মোট ২২,৮৪২ কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগ রয়েছে। বুধবার তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।  

    আগেই ঋষির বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছিল সিবিআই। গোয়েন্দাদের অভিযোগ, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), আইসিআইসিআইসহ অন্তত ২৮টি ব্যাংকের সঙ্গে ঋণখেলাপি করেছে গুজরাটের জাহাজ নির্মাণকারী এবং মেরামতি সংস্থা এবিজি।

    সংস্থার প্রাক্তন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর ঋষি, ডিরেক্টর শান্থনম মুথুস্বামী এবং অশ্বিনী কুমার-সহ অন্য অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অপরাধমূলক ষড়যন্ত্র, জালিয়াতি, বিশ্বাসভঙ্গের ধারায় মামলা দায়ের করা হয়েছে। এক অডিট সংস্থার করা ফরেন্সিক অডিটে দেখা যায় যে, ২০১২ থেকে ২০১৭ সালের মধ্যে অভিযুক্তেরা একে অপরের সঙ্গে হাত মিলিয়ে অর্থ তছরুপ করেছেন। অভিযোগ, ওই বিপুল অঙ্কের ঋণের প্রায় ২৩ হাজার কোটি টাকা অন্তত ৯৮টি সংস্থায় সরিয়েছে এবিজি।  

    আরও পড়ুন: বোলপুরে শিশুহত্যার ঘটনায় সিবিআই তদন্ত দাবি শুভেন্দুর, বিধানসভায় ওয়াকআউট বিজেপির

    কীভাবে এই জালিয়াতি করল এবিজি? 

    ১৯৮৫ সালে ঋষি আগরওয়ালের হাতে তৈরি হয় সংস্থাটি। জাহাজ নির্মাণ এবং মেরামতি সংস্থার অফিস তৈরি হয় গুজরাটের সুরাট এবং দাহেশে। আইসিআইসিআই-সহ মোট ২৮টি ব্যাংক এই সংস্থার জন্যে ঋণ দেয়। ২০০৯ সালে বিশ্ব মন্দা থাকা সত্ত্বেও ২০০৫-২০১০ সাল অবধি ব্যাংক থেকে একাধিকবার ঋণ পেয়েছে এই সংস্থা। ২০১৪ সালে এবিজিকে ঋণ দেয় এসবিআই। কিন্তু ঋণ এবং তার সুদ শোধে ব্যর্থ হয় এবিজি। এর পর থেকে বার বার ঋণখেলাপি করে এবিজি। ২০১৭ সালে এবিজিকে দেউলিয়া ঘোষণা করে। সংস্থা থেকে ২৭,৪০০ কোটি টাকা পাওনা দাবি করে আইসিআইসিআইসহ অন্যান্য ব্যাংকগুলি। ২০১৯ সালে আর্থিক তছরুপ দুর্নীতি চিহ্নিত করে এসবিআই। ওই বছরই একটি মামলা দায়ের করে এসবিআই। ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি মামলার  তদন্তের দায়িত্ব পায় সিবিআই। সিবিআই জানায়, ২২,৮৪২ কোটি টাকার মধ্যে, আইসিআইসিআই- এর পাওনা ৭,০৮৯ কোটি টাকা, এসবিআই- এর ২,৯২৫ কোটি টাকা, আইডিবিআই- এর পাওনা ৩,৬৩৯ কোটি টাকা, ব্যাংক অফ বারোদার ১,৬১৪ কোটি টাকা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ১,২৪৪ কোটি টাকা, এক্সিম ব্যাংকের ১,৩২৭ কোটি টাকা, ইন্ডিয়ান ওভারসিস ব্যাংকের ১,২৪৪ কোটি টাকা, ব্যাংক অফ ইন্ডিয়ার ৭১৯ কোটি টাকা।  

    আরও পড়ুন: পিএফআই-এর বিরুদ্ধে বাংলা সহ ১০ রাজ্যে ইডি-এনআইএ যৌথ হানা, গ্রেফতার ১০০

    উল্লেখ্য, হলদিয়া বন্দরে হ্যান্ডলিংয়ের কাজের জন্য এবিজি শিপইয়ার্ড বরাত পেয়েছিল। তার পর ২০১২ সালে হঠাৎই রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে কাজ বন্ধ করে তারা। শুধু তাই নয়, তাদের অভিযোগ ছিল হলদিয়ায় আইন শৃঙ্খলার সমস্যা রয়েছে ও তারা নিরাপত্তার অভাব বোধ করছেন। এ কথা বলে হলদিয়া থেকে কাজ গোটোনোর কথা ঘোষণা করেছিল এবিজি। তা নিয়ে বাংলায় তীব্র রাজনৈতিক জলঘোলা হয়।      

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • EPFO: ইপিএফও-তে নতুন সদস্য সংখ্যা প্রায় ১০.৫৮ লক্ষ! কীসের ইঙ্গিত, বাড়ছে চাকরির সম্ভাবনা?

    EPFO: ইপিএফও-তে নতুন সদস্য সংখ্যা প্রায় ১০.৫৮ লক্ষ! কীসের ইঙ্গিত, বাড়ছে চাকরির সম্ভাবনা?

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনা কালে (Covid-19) অনেকেই চাকরি হারিয়েছিলেন। তবে ছবিটা ধীরে ধীরে বদলাচ্ছে। তার বড় ইঙ্গিত মিলল কেন্দ্রীয় শ্রম দফতরের একটি রিপোর্টে। যেখানে বলা হয়েছে, চলতি বছরের জুলাই মাসে প্রায় ১৮.২৩ লক্ষ সদস্য যুক্ত হয়েছে ইপিএফও’তে (EPFO)।  পরিসংখ্যান বলছে, গত বছর এই মাসে ইপিএফও’তে যুক্ত হওয়া সদস্য সংখ্যার চেয়ে এবার সদস্য সংখ্যা প্রায় ২৪.৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, এর মধ্যে নতুন সদস্য সংখ্যা প্রায় ১০.৫৮ লক্ষ। পে রোল ডাটা থেকে আরও একটা তথ্য সামনে এসেছে যে, এই নতুন সদস্যের মধ্যে আবার অধিকাংশের বয়স ১৮-২৫ বছরের মধ্যে। অর্থাৎ চাকরির বাজার আবার উর্দ্ধমুখী হচ্ছে। 

    আরও পড়ুন: আত্মনির্ভর ভারতে আস্থা! আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম কেনার জন্য দেশীয় সংস্থাগুলির কাছে দরপত্র চাইল সেনা

    এবছর জুলাইয়ে ইপিএফও’তে যুক্ত হওয়া নতুন প্রায় সাড়ে দশ লক্ষ্য সদস্যর মধ্যে মহিলা চার লক্ষের বেশি। জুলাইয়ে নতুন চাকরিতে যোগ দেওয়ার ক্ষেত্রে মহিলাদের সংখ্যা প্রায় ৩৪.৮৪শতাংশ, যা গত বছরের একই মাসের হিসেবের তুলনায় অনেকটা বেশি। শুধু তাই নয়, সারা বছরে মাসের নিরিখে যুক্ত হওয়া সদস্য সংখ্যার বিচারের জুলাই মাসেই সবচেয়ে বেশি মহিলা নতুন কর্মজীবন শুরু করেছেন বলে তথ্যে জানা গিয়েছে।

    আরও পড়ুন: সাইরাস-কাণ্ডের জের! বাধ্যতামূলক হতে চলেছে গাড়ির পিছনের সিটবেল্ট অ্যালার্মও?

    রাজ্য ওয়াড়ি হিসেবে দেখা গিয়েছে কর্নাটকের পাশাপাশি, তামিলনাড়ু, মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি থেকেই বেশি সদস্য ইপিএফও’তে নতুন করে যোগ দিয়েছেন। এই রাজ্যগুলি থেকে ইপিএফও-তে প্রায়  ১২.৪৬ লক্ষ নতুন সদস্য যোগ দিয়েছেন। পরিসংখ্যানে আরও দেখা গিয়েছে, স্কুল, বিল্ডিং ও কনস্ট্রাকশন শিল্প এবং ফিনান্সিয়াল সেক্টরেই সবচেয়ে বেশি চাকরি হয়েছে। কারণ, এই সেক্টরগুলি থেকেই ইপিএফও’তে নতুন সদস্য যোগ দিয়েছে সবচেয়ে বেশি। অতএব আগামী দিনেও যে এই সেক্টরগুলিতে চাকরি হবে, এমন আশা করাই যেতে পারে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Kerala: লটারিতে ভাগ্যজয়! ২৫ কোটির বাম্পার পুরস্কার জিতলেন কেরলের অটোচালক

    Kerala: লটারিতে ভাগ্যজয়! ২৫ কোটির বাম্পার পুরস্কার জিতলেন কেরলের অটোচালক

    মাধ্যম নিউজ ডেস্ক: লটারি কেটে ভাগ্য ফেরার ঘটনা লাখের মধ্যে একজনের ঘটে। কিন্তু যাঁরাই এই জ্যাকপট জিতেছেন তাঁদের জীবনের মোড় ঘুরে গিয়েছে। তেমনই এক ভাগ্যবান হলেন কেরলের (Kerala) অনুপ, যিনি ওনমের বাম্পার লটারির টিকিট কেটে রাতারাতি কোটিপতি হলেন। তিরুবনন্তপুরমের (Thiruvananthapuram) বাসিন্দা বছর ত্রিশের এই অটোচালক ওনম বাম্পার লটারি (Onam Bumper Lottery) কেটে ২৫ কোটি টাকা জিতেছেন। কেরলের অর্থমন্ত্রী কে এন বালগোপাল এই বিপুল অর্থটি অনুপের হাতে তুলে দিয়েছেন। যদিও সরকারি ট্যাক্সের কাটছাটের পর ১৫.৭৫ কোটি টাকা তার হাতে পৌঁছেছে। 

    শনিবার ভাগ্যবতী এজেন্সি থেকে TJ 750605 নম্বরের টিকিটটি কিনেই ভাগ্যবান হন অনুপ। তিনি জানিয়েছেন, এর আগে পাঁচ হাজার টাকার মতো লটারি জিতেছিলেন। কিন্তু এটি তাঁর মেগা জয়। অনুপের পাশাপাশি দ্বিতীয় বিজয়ী ৫ কোটি টাকা জিতেছেন এবং তৃতীয় বিজয়ী হিসেবে ১ কোটি টাকা করে মোট ১০ জন ব্যাক্তি বাম্পার লটারিটি জিতেছেন। মালয়েশিয়ায় গিয়ে হোটেলে শেফ হিসেবে কাজ করার জন্য ব্যাংক থেকে অনুপ তিন লক্ষ টাকা ধার করেছিলেন। পরের দিনই কোটিপতি অনুপ।

    লটারি জেতার প্রতিক্রিয়া দিতে গিয়ে অনুপ বলেন, আমি ফলাফল নিয়ে নার্ভাস ছিলাম। আমি সন্ধ্যা ৭ টার দিকে প্রথমে অন্য টিকিটটি কিনি কিন্তু পরে তার বদলে এই টিকিট নেই। টিকিটের ফলাফল বের হবার পর স্ত্রীকে বারবার চেক করতে বলেছিলাম। কারণ আমি এই রেজাল্ট স্বপ্নে কল্পনাও করতে পারেনি। বাবার মৃত্যুর পর অনেক আর্থিক সমস্যার ভিতরে পড়তে হয়। জীবন চালাতে গিয়ে অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে। ছেলের জমানো টাকাতেও হাত দিতে হয়েছে।

    প্রসঙ্গত, এই বছর ৫০০ টাকা মূল্যের ৬৭ লাখ টিকিট, সব গুলোই বিক্রি হয়ে গিয়েছিল। লটারি বিভাগের প্রধান আব্রাহাম রেন জানান, এ বছর বাম্পার লটারি জনসাধারণের ব্যাপক সমর্থন পেয়েছে। এজেন্ট থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে ব্যপক উদ্দীপনা দেখা গিয়েছিল। বাংলার দুর্গাপুজোর মতো ওনম কেরলের সবচেয়ে বড় উৎসব। ১০ দিন ব্যাপী এই উৎসবে নৌকার রেস, কথাকলী নৃত্যের মতো ঐতিহ্যশালী সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠেন কেরলবাসী।

  • Siachen Glacier: সিয়াচেনে ভারতীয় সেনার জন্য স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট পরিষেবা চালু

    Siachen Glacier: সিয়াচেনে ভারতীয় সেনার জন্য স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট পরিষেবা চালু

    মাধ্যম নিউজ ডেস্ক: এখন থেকে বিশ্বের সর্বোচ্চ ও সবচেয়ে দুর্গম যুদ্ধক্ষেত্র সিয়াচেন হিমবাহেও সুবিধা থাকবে ইন্টারনেটের। ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) ফায়ার অ্যান্ড ফিউরি কোর (Fire and Fury Corps) তরফে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ইন্টারনেট পরিষেবা স্যাটেলাইট নির্ভর। ফায়ার অ্যান্ড ফিউরি কোরের তরফে জানানো হয়েছে, স্যাটেলাইট-নির্ভর ইন্টারনেট পরিষেবাটি ‘সিয়াচেন সিগন্যালার’-দের (Siachen Signallers) দ্বারা বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেন হিমবাহের ১৯,০৬১ ফুট উচ্চতায় চালু করা হয়েছে। ট্যুইটারে একটি পোস্টের মাধ্যমে এই খবর জানানো হয়েছে সেনার তরফে।

    উল্লেখ্য, সিয়াচেন হিমবাহ হিমালয়ের পূর্ব কারাকোরাম রেঞ্জে প্রায় ২০,০০০ ফুট উচ্চতায় অবস্থিত। এর আগে রবিবার, লাদাখের লেফটেন্যান্ট গভর্নর আর কে মাথুর প্যাংগং এবং নুব্রা মহকুমা পরিদর্শন করেছিলেন। এ সময় তিনি প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন। সিয়াচেনে সামরিক যোগাযোগ নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগ উন্নত করতে মোবাইল টাওয়ার স্থাপন ও  গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জামের অনুরোধ দীর্ঘদিন ধরেই করে আসছিল ভারতীয় সেনা। এর জন্য, বন্দুক, ক্ষেপণাস্ত্র, ড্রোন, কাউন্টার-ড্রোন, লয়টার অ্যামুনেশন, যোগাযোগ ও অপটিক্যাল সিস্টেম, বিশেষজ্ঞ যানবাহনের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল।

    আরও পড়ুন: ৩৮ বছর আগে নিখোঁজ! সিয়াচেনে বরফের নীচ থেকে উদ্ধার শহিদ জওয়ানের দেহ

    In keeping with its commitment to fight the future wars with Indigenous Solutions, #IndianArmy invites Indian Defence Industry to offer critical defence equipment for Emergency Procurement. #IndianArmy #InStrideWithTheFuture pic.twitter.com/eAHYEM3cp7

    — ADG PI – INDIAN ARMY (@adgpi) September 18, 2022

    এরপরেই ইন্টারনেট সুবিধাার এই ব্যবস্থা করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের জন্য। বিশ্বের সর্বোচ্চ ও দুর্গম যুদ্ধক্ষেত্র সিয়াচেনে ইন্টারনেটের কোনও সুবিধা না থাকায় জওয়ানদের সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট চালু করার ফলে আর কোনও সমস্যা হবে না বলে মনে করা হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • NIA raid: সন্ত্রাসবাদীদের খোঁজে দক্ষিণের দুই রাজ্যে ৩৮ জায়গায় তল্লাশি এনএইএ-র

    NIA raid: সন্ত্রাসবাদীদের খোঁজে দক্ষিণের দুই রাজ্যে ৩৮ জায়গায় তল্লাশি এনএইএ-র

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্ত্রাসবাদীদের সন্ধানে এবার দক্ষিণের দুই রাজ্যে তল্লাশি শুরু করল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। রবিবার দিনভর অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) এবং তেলাঙ্গানায় (Telangana) সব মিলিয়ে মোট ৩৮টি জায়গায় হানা দিল এনআইএ-র দল। এর মধ্যে শুধু মাত্র অন্ধ্রপ্রদেশেই ২৩টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে। তেলঙ্গানার নিজামাবাদে এক ব্যক্তির বাড়িতেও হানা দেন গোয়েন্দারা। তাঁকে সোমবার এনআইএ দফতরে তলব করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।  

    রবিবার সকালে একসঙ্গে এনআইএ-র ২৩টি দল অন্ধ্রপ্রদেশের ২৩টি জায়গায় হানা দিয়েছে। সন্ত্রাসে মদত এবং বেআইনি কার্যকলাপের অভিযোগে নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার (PFI) সদস্যদের ধরে জিজ্ঞাসাবাদও করেন  এনআইএ গোয়েন্দারা। কুর্নুল, গুন্টুর, নেল্লোরের পাশাপাশি নিজ়ামাবাদেও হানা দেন গোয়েন্দারা।

    আরও পড়ুন: বৃহত্তর বেঞ্চের রায় সবসময় প্রাধান্য পাবে, অভিমত শীর্ষ আদালতের

    কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, পিএফআই-এর জেলা আহ্বায়ক সাদুল্লাহ, ও সংগঠনের সদস্য মহম্মদ ইমরান এবং মহম্মদ আবদুল মোবিনকে জেরার জন্য পাকড়াও করে আনা হয়েছে। ক্যারাটে শেখানোর  নাম করে অস্ত্র প্রশিক্ষণ এবং হিংসা ছড়ানোর মতো অভিযোগে রয়েছে এই কজনের বিরুদ্ধে। সেই বিষয়েই জেরা করা হয়। আড়াই মাস আগেই ক্যারাটে শিক্ষক আব্দুল কাদের এবং আরও তিনজনকে যুবকদের সন্ত্রাসবাদে উৎসাহ দেওয়া এবং বেআইনিভাবে অস্ত্র শিক্ষা দেওয়ার অভিযোগে গ্রেফতার করে নিজামাবাদ পুলিশ। গত ৪ জুলাই নিজামাবাদ থানায় মামলা দায়ের হয়। এরপরে এই মামলায় তদন্তের দায়িত্ব পায় এনআইএ। 

    তেলাঙ্গানার নিজ়ামাবাদে শাহিদ চৌসি নামে এক ব্যক্তির বাড়ি গিয়ে তাঁর মোবাইল ফোন, পাসপোর্ট এবং ব্যাঙ্কের পাসবই বাজেয়াপ্ত করেছেন এনআইএ গোয়েন্দারা। তাঁকে হায়দ্রাবাদে  এনআইএ দফতরে সোমবার ডাকা হয়েছে। শাহিদের দাবি, তিনি কোনওবেআইনি লেনদেন বা হিংসার সঙ্গে যুক্ত নন। তিনি একটি পরিষেবা কেন্দ্র চালান। কিন্তু তদন্তকারীরা তাঁর কোনও কথাই শুনতে চাননি বলেও অভিযোগ।  

    আরও পড়ুন: ঐতিহাসিক! দীর্ঘ ৩০ বছর পর কাশ্মীরে খুলল সিনেমা হল 

     নানদয়াল এবং কুর্নুলে স্থানীয় বাসিন্দারা গোয়েন্দাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। অশান্তিও ছড়ায়। পুলিশের অনুমান ওই এলাকাতে বেশ কিছু পিএফআই সদস্যের বাড়ি। আর সেই কারণে তল্লাশি অভিযানে ব্যাঘাত ঘটাতেই পূর্ব পরিকল্পিত এই অশান্ত। কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুমান ওই এলাকার অনেক যুবককে মার্শাল আর্ট এবং অস্ত্র বিদ্যায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া হিংসা ছড়ানোর কথা বলতেও শেখানো হয়েছে তাদের। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Sonali Phogat: সোনালি ফোগাট মৃত্যু রহস্য, গোয়ার সেই হোটেলে হানা সিবিআইয়ের

    Sonali Phogat: সোনালি ফোগাট মৃত্যু রহস্য, গোয়ার সেই হোটেলে হানা সিবিআইয়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার গোয়ার (Goa) সেই হোটেলের ঘরে হানা দিল সিবিআই (CBI)। গোয়ার এই হোটেলের ঘরেই বিজেপি (BJP) নেত্রী তথা অভিনেত্রী সোনালি ফোগাটের (Sonali Phogat) সঙ্গে ছিলেন তাঁর পুরুষ সহযোগীও। তদন্তের স্বার্থে এবার সেই ঘরেই গেলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কয়েকজন আধিকারিক। সোনালির মৃত্যুর পর গ্র্যান্ড লিওন্নি হোটেলের এই ঘরটিতে তালা লাগিয়ে দিয়েছিল পুলিশ। পরে শুরু হয় সিবিআই তদন্ত। এদিন গেলেন সিবিআই আধিকারিকরা। সিবিআইয়ের এক আধিকারিক জানান, তদন্তকারী দলের সদস্যরা ওই ঘর থেকে নথিপত্র সংগ্রহ করবেন। কথা বলবেন স্থানীয় পুলিশের সঙ্গে। হাসপাতালে নিয়ে আসার পর যে চিকিৎসক বিজেপি নেত্রীকে প্রথম পরীক্ষা করেছিলেন, তাঁর সঙ্গেও কথা বলবেন তাঁরা। জানা গিয়েছে, তদন্তকারীরা ইতিমধ্যেই হরিয়ানায় গিয়ে সোনালির ভাইয়ের বয়ান রেকর্ড করেছেন। সোনালির ভাই ভাতান ঢাকা বলেন, সিবিআইয়ের একটি দল আমাদের বাড়িতে এসেছিল। বয়ান রেকর্ড করেছে। পরে তারা আমাদের ভাইয়ের বাড়িতেও যায়। সেখানেও বয়ান রেকর্ড করে।

    আরও পড়ুন : বিজেপি নেত্রী সোনালি ফোগাটের রহস্যমৃত্যুর তদন্তে সিবিআই, নির্দেশ স্বরাষ্টমন্ত্রকের

    মৃত্যুর দিন গোয়ার আঞ্জুনায় ‘কার্লিস’ নামে একটি রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন বিজেপি নেত্রী সোনালি। সেই সময়ই অস্বস্তি শুরু হয় তাঁর। সঙ্গে সঙ্গে দলের কর্মীরাই তাঁকে নিয়ে যান স্থানীয় হাসপাতালে। যেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের তরফে জানানো হয়, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে সোনালির। যদিও তাঁর পরিবারের তরফে খারিজ করে দেওয়া হয় এই দাবি। তাঁদের দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে ওই বিজেপি নেত্রীকে। মৃতের ভাই রিঙ্কু ঢাকা আঙুল তোলেন তাঁর ব্যক্তিগত সহকারী সুধীরের দিকেই। মৃতের পরিবারের তরফে অভিযোগ পেয়ে সুধীরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করা হয় তাঁর সহযোগী সুখবিন্দর সিং এবং রেস্তরাঁর এডউইন নানসকেও।

    ঘটনার পরে পরে সিবিআই তদন্তের দাবিতে কেন্দ্রকে চিঠি দেন গোয়ার মুখ্যমন্ত্রী বিজেপির প্রমোদ সাওয়ান্ত। তার পরেই রাজ্য পুলিশের হাত থেকে মামলা যায় সিবিআইয়ের হাতে। তদন্ত শুরু করে সিবিআই। করে মৃত বিজেপি নেত্রীর পরিবারের বয়ান রেকর্ডও।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     

  • Amrinder Singh: বিজেপিতে যোগ দিচ্ছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সঙ্গে আর কে কে জানেন?

    Amrinder Singh: বিজেপিতে যোগ দিচ্ছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সঙ্গে আর কে কে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপিতে (BJP) যোগ দিচ্ছেন পাঞ্জাবের (Punjab) প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং (Amarinder Singh)। পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস (Congress) থেকে বেরিয়ে অমরিন্দর গড়েছিলেন নয়া দল। নাম দিয়েছিলেন পাঞ্জাব লোক কংগ্রেস (Punjab Lok Congress)। সেই দলও মিশে যাচ্ছে গেরুয়া শিবিরে। তাঁর এই দলবদলের অনুষ্ঠান হবে ১৯ সেপ্টেম্বর, সোমবার।

    পাঞ্জাব লোক কংগ্রেসের মুখপাত্র প্রীতপাল সিং বালিয়াওয়াল বলেন, পার্টি নেতাদের কারা কারা দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দেবেন অমরিন্দর সহ তাঁদের নামের তালিকা তৈরি করা হয়েছে। সোমবার তাঁরা হাতে তুলে নেবেন পদ্ম আঁকা ঝান্ডা। অমরিন্দরের পদ্ম শিবিরে যোগ দেওয়ার ঘটনা নতুন কিছু নয় বলেই দাবি বিজেপির। বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ সদস্য হরজিৎ গ্রুওয়াল বলেন, অমরিন্দর আমাদের সঙ্গেই রয়েছেন। তিনি বহিরাগত নন।

    পাঞ্জাবে বর্তমানে চলছে আম আদমি পার্টির শাসন। তাদের অভিযোগ, অপারেশন লোটাসের মাধ্যমে পাঞ্জাবেও সরকার ফেলার ছক কষছে বিজেপি। আপের এই অভিযোগের জবাব দিয়েছেন অমরিন্দর। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আপের ৯২ জন বিধায়ক রয়েছে। বিজেপি যদি তার থেকে ১২ জনকে কিনেও নেয়, তাতে কিছুই হবে না। কারণ সরকার ফেলতে  প্রয়োজন ৫০ শতাংশের বেশি বিধায়কের সমর্থন। জনগণের দৃষ্টি আকর্ষণ করতেই অযথা হইচই করছে তারা।

    আরও পড়ুন : বিজেপি বিরোধী জোট সুযোগ সন্ধানীদের, নীতীশকে নিশানা গেরুয়া শিবিরের

    কংগ্রেসের এই প্রাক্তনী বলেন, পাঞ্জাবের আপ সরকার চলছে দিল্লির অঙ্গুলি হেলনে। দিল্লিতে রয়েছে আপ সরকার। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পাঞ্জাবের গুরুত্বপূর্ণ যা কিছু কাজ অনুমোদনের জন্য পাঠানো হচ্ছে দিল্লিতে। চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন কেজরিওয়াল। তারা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী (ভগবন্ত মান)কে কোনও কাজই করতে দিচ্ছে না।  

    চলতি বছর হয় পাঞ্জাব বিধানসভা নির্বাচন। এই ভোটে ফের জিততে গত বছরের শেষের দিকে অমরিন্দরকে সরিয়ে কংগ্রেস মুখ্যমন্ত্রী পদে বসায় চরণজিৎ সিং চান্নিকে। ক্ষোভে কংগ্রেস ছেড়ে নয়া দল গড়েন অমরিন্দর। নির্বাচনে বিশেষ ছাপ ফেলতে পারেনি অমরিন্দরের দল। শেষমেশ সেই দলই মিশে যাচ্ছে বিজেপির সঙ্গে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Kashmir Cinema Halls Re-open: ঐতিহাসিক! দীর্ঘ ৩০ বছর পর কাশ্মীরে খুলল সিনেমা হল

    Kashmir Cinema Halls Re-open: ঐতিহাসিক! দীর্ঘ ৩০ বছর পর কাশ্মীরে খুলল সিনেমা হল

    মাধ্যম নিউজ ডেস্ক: ৩৭০ ও ৩৫এ ধারা হটানোর পর থেকে জম্মু কাশ্মীরে (Jammu Kashmir) শান্তি ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার (Modi Government)। তারই একটি অঙ্গ হিসেবে প্রায় তিন দশক পরে সিনেমা হল খোলা হল কাশ্মীরে (Kashmir)। রবিবার জন্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গর্ভনর মনোজ সিনহা (Lieutenant Governor Manoj Sinha) দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা (Pulwama) ও শোপিয়ানে (Shopian) দুটি মাল্টিপারপোজ সিনেমা হলের উদ্বোধন করেন। তিনি সাংবাদিকদের বলেন, আমরা শীঘ্রই জম্মু ও কাশ্মীরের প্রতিটি জেলায় এই ধরনের সিনেমা হল তৈরি করব। আজ আমি পুলওয়ামা এবং শোপিয়ানের যুবকদের এই ধরনের সিনেমা হল উৎসর্গ করছি। এখানে চলচ্চিত্র দেখানো ছাড়াও তথ্যপ্রযুক্তির বিষয়ে যুবকদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে।

    লেফটেন্যান্ট গর্ভনর আরও জানান, চলচ্চিত্র একটি শক্তিশালী সৃজনশীল মাধ্যম যার দ্বারা ভিন্ন সংস্কৃতির সঙ্গে সহজেই মেলবন্ধন ঘটানো যায়। নতুন ফিল্ম নীতির ফলে জন্মু কাশ্মীর আবারও ফিল্ম ইন্ড্রাস্ট্রির কাছে প্রিয় শ্যুটিংস্পটে পরিণত হচ্ছে। আটের দশকের শেষ দিকেও কাশ্মীরে ডজনখানেক সিনেমা হল ছিল। কিন্তু নয়ের দশকের পর থেকেই সিনেমা হল বন্ধ হতে শুরু করে। সন্ত্রাসের কার্যকলাপ উত্তরোত্তর বাড়তে থাকায় নতুন করে পুনরায় সিনেমা হল খোলা আর সম্ভব হয়নি। প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার এই হল দুটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। প্রথম সিনেমা হিসেবে আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ দেখানো হবে। দীর্ঘদিন পর আবারও কাশ্মীরের মানুষ সিনেমা দেখার সুযোগ পাবেন। 

    আরও পড়ুন: আজাদকে প্রাণনাশের হুমকি জঙ্গিগোষ্ঠীর, ‘রাজনৈতিক গিরগিটি’ বলে কটাক্ষ

    অপরদিকে, রবিবারই জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় ১২০ ফিট লম্বা জাতীয় পতাকা (National Flag) দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করে বলেন, ভারতের পতাকা (তেরঙা) (Tricolor) আমাদের সম্মান, আবেগ ও গর্বের প্রতীক। তেরঙা আমাদের পূর্বপুরুষদের স্বপ্ন এবং আমাদের তরুণদের আকাঙ্ক্ষার প্রতিফলন। এই অনুষ্ঠান উপলক্ষে যুবকদের কর্মসংস্থান ভিত্তিক মোট ৯.১১ কোটির বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। তিনি জানান, সরকার মুমকিন প্রকল্পের মাধ্যমে ৪,৪৮২ যুবক-যুবতীর ব্যবসার জন্য কর্মাসিয়াল ভেহিকল দিয়েছে। এর পাশাপাশি, তেজস্বিনী প্রকল্পের মাধ্যমে ৫০ হাজার যুবক-যুবতী সফল ব্যবসায়ী হিসেবে সমাজে উঠে এসেছে বলে জানান তিনি। এছাড়াও পারভেজ, রাইজ টুগেদার, সুপার ৭৫ এর মতো বিভিন্ন সামাজিক কর্মসূচীর মাধ্যমে লক্ষ লক্ষ যুবকযুবতী স্বনির্ভর হচ্ছে বলেও জানান তিনি। তিনি যুব সমাজকে কাশ্মীরের ভবিষ্যতের দিশা নির্ধারণের অংশীদার হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • E Auction: বিশিষ্ট জনেদের প্রধানমন্ত্রীকে দেওয়া ১২০০ উপহার নিলামে তুলছে কেন্দ্র, জানুন বিস্তারিত

    E Auction: বিশিষ্ট জনেদের প্রধানমন্ত্রীকে দেওয়া ১২০০ উপহার নিলামে তুলছে কেন্দ্র, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৭ সেপ্টেম্বর থেকে নিলাম (E Auction) করা শুরু হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাওয়া ১২০০ টি উপহার। আজ দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ৭২ তম জন্মদিন (Narendra Modi)। তাই এই বিশেষ দিনকেই বেছে নেওয়া হয়েছে। সংস্কৃতি মন্ত্রক প্রধানমন্ত্রীর পাওয়া মর্যাদাপূর্ণ এবং স্মরণীয় উপহারগুলির অনলাইনে নিলামের চতুর্থ সংস্করণের আয়োজন করছে।   

    এই নিলাম ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চলবে। সংবাদ মাধ্যমকে দেওয়া বিবৃতিতে কেন্দ্রীয় সংস্কৃতি, পর্যটন মন্ত্রী, জি কিষাণ রেড্ডি বলেছেন, “২০১৯ সালে এই আইটেমগুলি খোলা নিলামে সাধারন মানুষের জন্য নিলাম করা হয়েছিল। সেই সময়ে প্রথম রাউন্ডে ১৮০৫ টি উপহার নিলামে রাখা হয়েছিল এবং দ্বিতীয় রাউন্ডে ২৭৭২ টি উপহার সামগ্রী নিলামে রাখা হয়েছিল। ২০২১ সালে, সেপ্টেম্বরেও অনলাইনে নিলামে আয়োজন করা হয়েছিল এবং আমাদের নিলামে ১৩৪৮ টি আইটেম ছিল। এই বছর প্রায় ১২০০ টি স্মারক ও উপহার সামগ্রী ই-নিলামে রাখা হয়েছে। স্মারকগুলি প্রদর্শন করা হয়েছে ন্যাশনাল গ্যালারী অফ মডার্ন আর্ট, নয়াদিল্লিতে। এই আইটেমগুলি ওয়েবসাইটেও দেখা যাবে।”

    আরও পড়ুন: ‘সিট অন ল্যাপ’ প্রতিবাদের জের, তিরুবন্তপুরমে তৈরি হবে নতুন লিঙ্গ নিরপেক্ষ বাসস্ট্যান্ড 

    কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, “নিলামের স্মৃতিচিহ্নগুলির মধ্যে রয়েছে চমৎকার চিত্রকর্ম, ভাস্কর্য, হস্তশিল্প এবং লোকশিল্প। এগুলোর মধ্যে বেশ কিছু জিনিস সাধারণত উপহার হিসেবে দেওয়া হয়, যেমন ঐতিহ্যবাহী অঙ্গবস্ত্রম, শাল, হেডগিয়ার, তলোয়ার। অন্যান্য স্মারকগুলির মধ্যে রয়েছে অযোধ্যার শ্রী রাম মন্দির এবং বারাণসীর কাশী-বিশ্বনাথ মন্দিরের প্রতিলিপি এবং মডেল। আমাদের স্পোর্টস মেমোরাবিলিয়ার একটি গুরুত্বপূর্ণ বিভাগও রয়েছে।” 

    নিলামের অর্থ কোথায় যাবে সেই প্রসঙ্গে মন্ত্রী বলেন, “নরেন্দ্র মোদি হলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, যিনি নমামি গঙ্গের মাধ্যমে গঙ্গা নদীকে দেশের জীবনরেখা সংরক্ষণের একটি মহৎ উদ্দেশ্যে তিনি তাঁর প্রাপ্ত সমস্ত উপহার নিলাম করার সিদ্ধান্ত নিয়েছেন। আমি সকলকে নিলামে উদারভাবে অংশগ্রহণ করার এবং মহৎ মিশনে অবদান রাখার জন্য অনুরোধ করছি।”

    আরও পড়ুন: ৭০ দশক পর চিতা ফিরল দেশে, ছাড়া হল কুনো জাতীয় উদ্যানে

    নিলামে ওঠা জিনিসের মূল্য শুরু ১০০ টাকা থেকে। আর সর্বোচ্চ দাম ১০ লক্ষ টাকা। যে কেউ এই নিলামে অংশ নিতে পারেন ৷ এবার অনেক ধরনের সামগ্রী রয়েছে নিলামের জন্য ৷ কিন্তু তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দু’টি হল রামমন্দির (Ram Mandir) ও কাশী বিশ্বনাথ মন্দিরের (Kashi Vishwanath Temple) রেপ্লিকা ৷ এছাড়া রয়েছে কমনওয়েলথ গেমস-সহ একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ভারতীয় ক্রীড়াবিদদের তরফে প্রধানমন্ত্রীকে দেওয়া উপহারও ৷

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Jharkhand: ঋণ শোধ করতে না পারায় প্রতিবন্ধী কৃষকের অন্তঃসত্ত্বা মেয়েকে পিষে মারল ঋণদাতার এজেন্ট!

    Jharkhand: ঋণ শোধ করতে না পারায় প্রতিবন্ধী কৃষকের অন্তঃসত্ত্বা মেয়েকে পিষে মারল ঋণদাতার এজেন্ট!

    মাধ্যম নিউজ ডেস্ক: ঋণ নিয়ে ট্রাকটর কিনেছিলেন। রোজগার সেভাবে না হওয়ায় ঋণদানকারী সংস্থার লোন (Loan) শোধ করতে পারেননি প্রতিবন্ধী কৃষক (Farmer)। অভিযোগ, তার জেরে তাঁরই ট্রাকটর (Tractor) দিয়ে পিষে মারা হল তাঁরই গর্ভবতী মেয়েকে। ঝাড়খণ্ডের (Jharkhand) হাজারিবাগ জেলার ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। মাহিন্দ্রা ফাইন্যান্স কোম্পানির এক এজেন্ট ঋণের টাকা আদায় করতে এসে নৃশংস এই ঘটনাটি ঘটায় বলে অভিযোগ। ওই মহিলা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে পরিবার সূত্রে খবর।

    জেলা পুলিশ সুপার মনোজ রতন ছোটে জানান, ফিনান্স কোম্পানির কয়েকজন এজেন্ট ঋণের টাকা সংগ্রহ করতে গিয়ে এক কৃষকের পরিবারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তাঁরা। এই সময় এজেন্টরা ট্রাকটরটি তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বাধা দেন ট্রাকটর মালিকের মেয়ে। অভিযোগ, ওই মহিলাকে ট্রাকটরের সামনে থেকে সরাতে না পেরে ট্রাকটর চালিয়ে দেন এজেন্টরা। গুরুতর জখম হন ওই মহিলা। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিয়ে যান এলাকারই একটি হাসপাতালে। সেখানে কিছুক্ষণ পরেই মৃত্যু হয় ওই মহিলার। মাহিন্দ্রা ফাইনান্স কোম্পানির ম্যানেজার সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। দায়ের হয়েছে খুনের মামলা।

    আরও পড়ুন : এক বছরে রাজ্যের এক জেলাতেই আত্মঘাতী ১২২ কৃষক! বলছে আরটিআই রিপোর্ট

    মৃতের পরিবারের দাবি, তাঁদের আগাম কিছু না জানিয়েই চলে আসেন ঋণদানকারী সংস্থার লোকজন। ঋণ শোধ করতে না পারায় গালাগালি দিতে শুরু করেন তাঁরা। এর পর জোর করে ট্রাকটরটি তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। বাধা দিলে তাঁরা ট্রাকটরের নীচে পিষে ফেলে তাঁদের মেয়েকে।হাজারিবাগের পুলিশ জানিয়েছে, ওই কৃষকের বাড়িতে যাওয়ার আগে কোম্পানির এজেন্টরা স্থানীয় থানাকে বিষয়টি নিয়ে কিছু জানাননি।

    মাহিন্দ্রা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তথা চিফ এক্সিকিউটিভ আধিকারিক অনিশ শাহ বলেন, নৃশংস এই ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। ঋণের অর্থ সংগ্রহের জন্য যে সব কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের কর্মপদ্ধতি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share