Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Lalu Yadav: জমির বদলে রেলে চাকরি কেলেঙ্কারিতে আরও বিপাকে লালু, চার্জশিট দাখিল সিবিআইয়ের  

    Lalu Yadav: জমির বদলে রেলে চাকরি কেলেঙ্কারিতে আরও বিপাকে লালু, চার্জশিট দাখিল সিবিআইয়ের  

    মাধ্যম নিউজ ডেস্ক: জমির বদলে রেলে চাকরি (Land for Jobs) কেলেঙ্কারিতে আরও বিপাকে প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব (Lalu Yadav)। শুক্রবার তাঁর বিরুদ্ধে চার্জশিট দাখিল করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। কেবল লালু নন, ওই চার্জশিটে নাম রয়েছে লালুর স্ত্রী রাবড়ি দেবী, তাঁদের কন্যা মিসা ভারতী ও হেমা যাদবেরও। কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থার অভিযোগ, রেলমন্ত্রী থাকাকালীন লালু, তাঁর স্ত্রী ও দুই মেয়ে রেলে নিয়োগের বিনিময়ে কয়েকজন চাকরি প্রার্থীর কাছ থেকে নিয়েছিলেন জমি। ২০০৪ সাল থেকে ২০০৯ পর্যন্ত ইউপিএ ১ সরকারে রেলমন্ত্রী ছিলেন লালু। সেই সময়ই এই কেলেঙ্কারির ঘটনা ঘটেছিল বলে অভিযোগ সিবিআইয়ের। এদিন যে ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে, তার মধ্যে রেলের এক প্রাক্তন জেনারেল ম্যানেজারেরও নাম রয়েছে। সিবিআইয়ের অভিযোগ, রেলে গ্রুপ ডি স্টাফ হিসেবে নিয়োগ করা হয়েছিল চাকরি প্রার্থীদের। তাঁদের প্রথমে নিয়োগ করা হয়েছিল তিনদিনের জন্য। জমি হস্তান্তর হওয়ার পরেই পাকা হয় চাকরি। চার্জশিটে সিবিআই আরও জানিয়েছে, জমির দলিল তৈরি হয়েছে লালুপ্রসাদ যাদবের (Lalu Yadav) স্ত্রী রাবড়ি দেবী এবং তাঁর মেয়ে মিশা ভারতী ও হেমা যাদবের নামে। 

    লালুপ্রসাদ যাদবের (Lalu Yadav) এই কেলেঙ্কারির তদন্ত করতে চলতি বছরের জুলাই মাসে সিবিআই হানা দেয় চার জায়গায়। গ্রেফতার করা হয় ভোলা যাদবকে। এই ভোলা লালুর দল রাষ্ট্রীয় জনতা দলের প্রাক্তন প্রধান। লালু যখন রেলমন্ত্রী ছিলেন, তখন ভোলা ছিলেন অফিসার অন স্পেশাল ডিউটি।

    আরও পড়ুন : চাকরি পেতে জমি লিখে দেওয়ার মামলায় গ্রেফতার হতে পারেন লালু-পুত্র তেজস্বী!

    কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, রেলে চাকরি দিতে গিয়ে ঘুষ বাবদ লালুপ্রসাদ যাদবের (Lalu Yadav) পরিবার আর্থিক সুবিধা নিয়েছিল। পাটনার বেশ কয়েকজন বাসিন্দা লালু ও তাঁর পরিবারের নিয়ন্ত্রণাধীন এক সংস্থাকে তাঁদের জমি বিক্রি করেছিলেন অথবা উপহার হিসেবে দিয়েছিলেন। সব মিলিয়ে কেবল পাটনায়ই প্রায় ১ লক্ষ ৫ হাজার ২৯২ বর্গফুট জমি অধিগ্রহণ করেছিলেন লালু প্রসাদ যাদব ও তাঁর পরিবার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • NCB Raid: মুম্বইয়ের গুদাম থেকে ১২০ কোটি টাকার মাদক উদ্ধার এনসিবির

    NCB Raid: মুম্বইয়ের গুদাম থেকে ১২০ কোটি টাকার মাদক উদ্ধার এনসিবির

    মাধ্যম নিউজ ডেস্ক: মুম্বইয়ের একটি গুদাম থেকে উদ্ধার ১২০ কোটি টাকার মাদক (Drug) উদ্ধার করল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। মোট ৬০ কেজি মেফোড্রন উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, মোট ২২৫ কেজি মাদক বাজারে বিক্রি করেছিল কারবারিরা। ঘটনায় এয়ার ইন্ডিয়ার এক প্রাক্তন বিমানচালককে গ্রেফতার করেছে এনসিবি। তাছাড়াও ঘটনায় আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।      

    এনসিবি জানিয়েছে, ধৃত প্রাক্তন বিমানচালকের নাম সোহেল গাফফার মাহিদা। এর আগে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নিয়েছিলেন। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিমানচালক হিসাবে এয়ার ইন্ডিয়ায় কাজ করেন। পরে অসুস্থতার কথা জানিয়ে চাকরি ছেড়ে দেন। এছাড়া মুথু পিচাইদাস, এসএম চৌধুরী, এমআই আলি এবং এমএফ চিস্তি নামে চারজনকে মুম্বই থেকে এবং ভাস্কর ভি নামক একজনকে গুজরাটের জামনগর থেকে গ্রেফতার করা হয়েছে। ২০০১ সালে অন্য এক মাদক মামলাতেও পিচাইদাসের নাম জড়িয়েছি। ২০০৮ সাল থেকে জামিনে মুক্ত আছে সে।

    আরও পড়ুন: কমলা বোঝাই ট্রাক থেকে উদ্ধার করা হল ১৪৭৬ কোটি টাকার কোকেন!     

    এর আগে চলতি বছরের অগস্ট মাসে ভদোদরা থেকে ২০০ কেজি মেফোড্রন বাজেয়াপ্ত করে এনসিবি। এপ্রিল মাসে কান্দলা থেকে উদ্ধার হয় ২৬০ কেজি মাদক। এই মাদক বাজেয়াপ্ত হওয়ার ঘটনায় এই চক্রের যোগ থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, এখনও পর্যন্ত মোট ২২৫ কেজি মাদক বাজারে বিক্রি করেছে এই চক্র। 

    এনসিবির তরফে জানানো হয়, নৌবাহিনীর গেয়েন্দাদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই তল্লাশি চালানো হয়েছিল। এই আবহে গুজরাট থেকে ১০.৫ কেজি মাদক অন্য রাজ্যে পাচার করার সময় ৩ অক্টোবর বাজেয়াপ্ত করেছিল এনসিবি। সেই সময় ভাস্করকে গ্রেফতার করা হয়েছিল। সেদিনই গ্রেফতার করা হয়েছিল পিচাইদাস, মুথু পিচাইদাস, এসএম চৌধুরী, গাফফার মাহিদাকে। এই চারজনকে জিজ্ঞাসাবাদ করে আরও অনেক তথ্য পান তদন্তকারীরা। এরপর বৃহস্পতিবার মুম্বইয়ের এক গোডাউন থেকে ৫০ কেজি মাদক বাজেয়াপ্ত করা হয় এবং এমআই আলি এবং এমএফ চিস্তি নামক দুই জনকে গ্রেফতার করা হয়। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Cough Syrups: ‘হু’ থেকে নিষেধ করা কাশির সিরাপ বিক্রি হয়নি ভারতে, ঘোষণা কেন্দ্রের

    Cough Syrups: ‘হু’ থেকে নিষেধ করা কাশির সিরাপ বিক্রি হয়নি ভারতে, ঘোষণা কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: গাম্বিয়ায় ৬৬ শিশু মৃত্যুর পর থেকেই বিশ্ব জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এরই মধ্যে কেন্দ্র থেকে জানানো হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে যে কাশির সিরাপগুলোকে (Cough Syrups) নিষেধ করা হয়েছে, সেগুলো ভারতে বিক্রি হয়নি। হরিয়ানার ওষুধ প্রস্তুরকারী সংস্থার তৈরি করা কাশির সিরাপগুলোকে ‘হু’ থেকে নিষেধ করার পর থেকেই কেন্দ্র সরকার অবিলম্বে এই ওষুধগুলোকে নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে। কেন্দ্র থেকে নির্দেশ দেওয়ার পরেই এর উপর তদন্ত শুরু করেছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যানডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসসিও।

    কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, এই সিরাপগুলির (Cough Syrups) একটিও ভারতে বিক্রি হয় না। শুধুমাত্র রপ্তানির জন্যই এই ওষুধগুলি তৈরি করা হয়। এই চারটি ওষুধ, এখনও পর্যন্ত শুধুমাত্র গাম্বিয়াতে বিক্রি হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই ওষুধগুলো ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার ফল আসার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

    কেন্দ্রের তরফে আরও জানানো হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অভিযোগের আধ ঘণ্টার মধ্যে বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে সিডিএসসিও। হরিয়ানার ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ‘স্টেট ড্রাগ কন্ট্রোলার’-এর সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, সংস্থাটি শুধুমাত্র গাম্বিয়াতেই ওষুধ (Cough Syrups) পাঠিয়েছে। ভারতের কোথাও এই চারটি কাশির ওষুধের (Cough Syrups) একটিও বিক্রি করা হয় না।

    আরও পড়ুন: ‘হু’-র সতর্কবার্তার জের! দেশে তৈরি ৪ কাশির সিরাপ নিয়ে তদন্তে কেন্দ্র

    অন্যদিকে মেডেনের ডিরেক্টর নরেশ কুমার গয়াল বলেন, তাঁরা শুধুমাত্র বৃহস্পতিবার সকালে মৃত্যুর কথা শুনেছে এবং বিস্তারিত জানার চেষ্টা করছে। আমরা এই ঘটনার আসল কারণ খুঁজে বের করার চেষ্টা করছি কারণ এটি শুধুমাত্র আজই হয়েছে। আমরা ক্রেতাদের এবং ঠিক কী ঘটেছে তা খুঁজে বের করার চেষ্টা করছি। আমরা ভারতে কিছু বিক্রি করছি না।” এই সংস্থা থেকে আরও জানানো হয়েছে, তাদের সংস্থার তৈরি করা ওষুধ এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার দেশে রপ্তানি করা হয়। যদিও তারা বর্তমানে ভারতে বিক্রি করছে না। আবার এই পরিস্থিতিতে মেডেনের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সতর্কবার্তা দিয়েছেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল বিজ।

    প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে এই সংস্থার তৈরি প্রোমেথাজিন ওরাল সলিউশন (Promethazine Oral Solution), কোফেক্সম্যালিন বেবি কাফ সিরাপ (Kofexmalin Baby Cough Syrup), ম্যাকফ বেবি সিরাপ ( Makoff Baby Cough Syrup) এবং ম্যাগ্রিপ এন কোল্ড সিরাপ (Magrip N Cold Syrup)-এই চারটি নিয়ে সতর্কবার্তা দিয়েছে। কারণ, এগুলিতে (Cough Syrups) রয়েছে ডাইইথিলিন গ্লাইসল ও ইথিলিন গ্লাইসল। যা শরীরে বিষাক্ত হয়ে উঠতে পারে, এমনকি কিডনিও বিকল হয়ে যেতে পারে। যার জন্য শিশু মৃত্যুর পেছনে এই ওষুধগুলো রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে ‘হু’ (WHO)।

  • Shiv Sena Symbol: উদ্ধবের ‘মশাল’, ‘ঢাল-জোড়া তরোয়াল’ প্রতীকে ভোট ভূমে হাজির শিন্ডে শিবিরও

    Shiv Sena Symbol: উদ্ধবের ‘মশাল’, ‘ঢাল-জোড়া তরোয়াল’ প্রতীকে ভোট ভূমে হাজির শিন্ডে শিবিরও

    মাধ্যম নিউজ ডেস্ক: শিবসেনার (Shiv Sena) উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) শিবির নির্বাচনী প্রতীক (Shiv Sena Symbol) হিসেবে পেয়েছিল জ্বলন্ত মশাল। এবার প্রতীক পেল শিবসেনার একনাথ শিন্ডে (Eknath Shinde) শিবিরও। তাদের প্রতীক ঢাল-জোড়া তরোয়াল। ৩ নভেম্বর আন্ধেরি পূর্ব বিধানসভা কেন্দ্রে রয়েছে উপনির্বাচন। ওই নির্বাচনেই শিবসেনার দুই গোষ্ঠী হাজির হবে নয়া প্রতীকে। শিবসেনার দুই গোষ্ঠীর প্রতীকের (Shiv Sena Symbol) পাশাপাশি কোন শিবির কী নামে প্রতিদ্বন্দ্বিতা করবে, তাও ঠিক করে দিয়েছে নির্বাচন কমিশন। প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব গোষ্ঠীর দলের নাম হবে উদ্ধব বালাসাহেব ঠাকরে। আর শিন্ডে শিবিরের দলের নাম হবে বালাসাহেবঞ্চি শিবসেনা।

    বিজেপির সঙ্গে জোট গঠন নিয়ে উদ্ধবের সঙ্গে মতদ্বৈততার সৃষ্টি হয় শিবসেনারই একনাথ শিন্ডের। তার জেরে অনুগামী বিধায়কদের নিয়ে শিন্ডে চলে যান আসাম। শিবসেনার সিংহভাগ বিধায়ক শিন্ডে শিবিরে চলে যাওয়ায় সংখ্যাগরিষ্ঠতা হারায় উদ্ধব ঠাকরের সরকার। পরে বিজেপির সমর্থনে সরকার গড়েন শিন্ডে। দু পক্ষই নিজেদের আসল শিবসেনা বলে দাবি করতে থাকে। বিবাদ গড়ায় আদালত পর্যন্ত। ইতিমধ্যে চলে আসে আন্ধেরি পূর্ব বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। উদ্ধব গোষ্ঠীর বিধায়ক রমেশ লাটকের মৃত্যুর ফলে উপনির্বাচন হচ্ছে ওই কেন্দ্রে। এই নির্বাচনেই শিবসেনার দুই গোষ্ঠী লড়ছে নয়া নামে ও নতুন প্রতীকে। আন্ধেরি পূর্ব বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন প্রেস্টিজ ফাইট হয়ে দাঁড়িয়েছে উদ্ধব এবং শিন্ডে দু পক্ষের কাছেই। যে পক্ষই জিতবে তারাই নিজেদের আসল শিবসেনা বলে দাবি করবে। ওই কেন্দ্রে উদ্ধব শিবিরের প্রার্থী হচ্ছেন ঋতুজা লাটকে। শিন্ডে শিবির অবশ্য এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি।

    আরও পড়ুন :আসল শিবসেনা কারা, সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, সাফ জানাল সুপ্রিম কোর্ট

    প্রসঙ্গত, শিবসেনার প্রকৃত প্রতীক (Shiv Sena Symbol) ছিল তির-ধনুক। উদ্ধব ও শিন্ডে শিবিরের বিরোধের জেরে গত শনিবার অন্তর্বর্তী নির্দেশ জারি করে নির্বাচন কমিশন। তাতে বলা হয়, আন্ধেরি পূর্ব বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে শিবসেনার প্রতীক তির-ধনুক নিয়ে লড়াই করতে পারবে না উদ্ধব কিংবা শিন্ডে শিবসেনার কোনও শিবিরই। বেছে নিতে হবে অন্য নাম ও প্রতীক। তার পরেই জ্বলন্ত মশাল ও ঢাল-জোড়া তরোয়াল প্রতীকে ভোট ময়দানে হাজির উদ্ধব-শিন্ডে দু পক্ষই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Kashmir Issue: কাশ্মীর সমস্যার জন্য দায়ী নেহরু, নাম না করে প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিশানা মোদির

    Kashmir Issue: কাশ্মীর সমস্যার জন্য দায়ী নেহরু, নাম না করে প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিশানা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের নাম না করে দেশের প্রথম প্রধানমন্ত্রীকে বিঁধলেন বর্তমান প্রধানমন্ত্রী। কাশ্মীর সমস্যার (Kashmir Issue) জন্য যে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুই দায়ী, তাও মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সোমবার গুজরাটের (Gujrat) আনন্দ জেলার বল্লভ বিদ্যানগরে আয়োজিত এক জনসভায় সর্দার বল্লভভাই প্যাটেলের ভূয়সী প্রশংসা করেন মোদি। সমালোচনা করেন নেহরুর। ওই জনসভায় মোদি বলেন, সর্দার বল্লভভাই প্যাটেল সব রাজতন্ত্রকে দেশের অন্তর্ভুক্ত করে দেখিয়েছিলেন। অথচ একজনের হাতে শুধু কাশ্মীর সমস্যা ছিল, তারই সমাধান করে উঠতে পারেননি। সর্দার বল্লভভাই প্যাটেলকে অনুসরণ করে তিনি যে কাশ্মীর সমস্যার (Kashmir Issue) সমাধান করতে পেরেছেন, ওই জনসভায় তাও জানিয়ে দেন মোদি। বলেন, সর্দার সাহেবের দেখানো পথ অনুসরণ করে আমি এগোচ্ছি। সর্দারের ভূমির মূল্যবোধ রয়েছে আমার মধ্যে। সেই কারণেই কাশ্মীর সমস্যার সমাধান আমি করতে পেরেছি। সর্দার প্যাটেলকে সম্মান জানাতে পেরেছি।

    এদিনের জনসভায় গুজরাটের পূর্বতন কংগ্রেস সরকারকেও একহাত নেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তারা (কংগ্রেস সরকার) যখন বাঁধ নির্মাণ করছিল, তখন জল বয়ে নিয়ে যাওয়ার জন্য কোনও খাল তৈরি করেনি। তাঁর প্রশ্ন, তারা কি বাঁধ নির্মাণ করছিল লোক দেখানোর জন্য? কংগ্রেসের অসমাপ্ত বাঁধ নির্মাণের কাজ তিনি শেষ করেছেন বলেও দাবি করেন মোদি। বলেন, এখন গুজরাটের সর্বত্র জল পৌঁছচ্ছে। কৃষি পণ্য উৎপাদনের ক্ষেত্রে গুজরাট এখন এগিয়ে গিয়েছে নয় থেকে দশ শতাংশ।

    আরও পড়ুন : ভোল বদলে ঢোকার চেষ্টা করছে শহুরে নকশালরা, গুজরাটবাসীকে সতর্ক করলেন মোদি

    এদিন ফের একবার শহুরে নকশালদের আক্রমণ শানান মোদি। বলেন, সর্দার প্যাটেলের স্বপ্নের প্রজেক্ট ছিল সর্দার সরোবর বাঁধ। এই বাঁধ নির্মাণে বাধা দিয়েছিল শহুরে নকশালরা। কংগ্রেস সরকারকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, তারা ৪০-৫০ বছর নষ্ট করেছে, আদালতের দরজায় দরজায় ঘুরতে হয়েছে, গুজরাটের গরিব মানুষদের টাকা খরচ হয়েছে জলের মতো। আর আজ তৈরি হয়েছে সর্দার সরোবর বাঁধ। স্বপ্ন পূরণ হয়েছে সর্দার সাহেবের। মোদি বলেন, বেশ কয়েক দশক পার হয়েছে প্রয়াত হয়েছেন সর্দার সাহেব। এখন উদারতা দেখানো প্রয়োজন। তাঁর পায়ে মাথা নত করা দরকার। কিন্তু তারা (কংগ্রেস) তা করবে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Shiv Sena Symbol: নয়া প্রতীক জমা দিচ্ছে শিবসেনার শিন্ডে শিবির! কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে আদালতে উদ্ধব

    Shiv Sena Symbol: নয়া প্রতীক জমা দিচ্ছে শিবসেনার শিন্ডে শিবির! কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে আদালতে উদ্ধব

    মাধ্যম নিউজ ডেস্ক: মহারাষ্ট্রের আন্ধেরি পূর্ব বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ৩ নভেম্বর। এই নির্বাচনেই মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী শিবসেনার একনাথ শিন্ডেকে (Eknath Shinde) লড়তে হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবসেনারই উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) গোষ্ঠীর সঙ্গে। ইতিমধ্যেই নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, কোনও পক্ষই শিবসেনার প্রতীক (Shiv Sena Symbol) তির-ধনুক ব্যবহার করতে পারবে না। অগত্যা নয়া প্রতীক জমা দিয়েছে উদ্ধব ঠাকরে গোষ্ঠী। মঙ্গলবার শিন্ডে গোষ্ঠী নির্বাচন কমিশনে জমা দিতে পারেন তিনটি প্রতীক।

    শিবসেনার প্রতীক (Shiv Sena Symbol) তির-ধনুক হারিয়ে বেজায় বিপাকে পড়েছে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে শিবির। রবিবার শিবসেনার উদ্ধব গোষ্ঠীর তরফে নির্বাচন কমিশনে তিনটি প্রতীক জমা দেওয়া হয়। একটি ত্রিশূল, অন্যটি উদীয়মান সূর্য এবং তৃতীয়টি জ্বলন্ত মশাল। এর মধ্যে উদ্ধব ঠাকরের প্রথম পছন্দ ত্রিশূল। দ্বিতীয় পছন্দ উদীয়মান সূর্য। তিনটি প্রতীক জমা দিতে হবে শিন্ডে শিবিরকেও। মঙ্গলবার নির্বাচন কমিশনে প্রতীক জমা দিতে পারে তারা। তবে শিবসেনার পুরানো প্রতীক তির-ধনুক পেতে তারা নির্বাচন কমিশনে দরবার করবে বলেও শিন্ডে শিবির সূত্রে খবর। এদিকে, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে নির্বাচন কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে দ্বারস্থ হয়েছে দিল্লি হাইকোর্টের। ওই হাইকোর্টেই ক্যাভিয়েট দাখিল করেছে শিবসেনার শিন্ডে শিবির। উদ্ধব ঠাকরে শিবিরের দাখিল করা পিটিশনের প্রেক্ষিতেই দাখিল করা হয়েছে ক্যাভিয়েট। বুধবার এই মামলার শুনানি হওয়ার কথা।

    আরও পড়ুন : ”বাবা যা অর্জন করেছিলেন, কয়েক মিনিটেই তা হারালেন ছেলে…”

    জানা গিয়েছে, শিবসেনার শিন্ডে শিবির দলের নাম রাখতে চলেছেন বালাসাহেববাঁচি শিবসেনা। মারাঠি এই শব্দবন্ধের বাংলা তর্জমা করলে দাঁড়ায়, বালাসাহেবের শিবসেনা। আর উদ্ধব ঠাকরে শিবির চাইছে দলের নাম হোক শিবসেনা উদ্ধব বালাসাহেব ঠাকরে। তবে শিবসেনার কোন গোষ্ঠীর নাম কী হবে, তা ঠিক করবে নির্বাচন কমিশনই। শিবসেনার নয়া প্রতীক (Shiv Sena Symbol) উদ্ধব ঠাকরে শিবিরের পক্ষে বিপ্লব ঘটাতে পারে বলে মনে করছেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। প্রসঙ্গত, শিবসেনার এই সাংসদ আর্থিক তছরুপের অভিযোগে অভিযুক্ত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Urban Naxal: ভোল বদলে ঢোকার চেষ্টা করছে শহুরে নকশালরা, গুজরাটবাসীকে সতর্ক করলেন মোদি  

    Urban Naxal: ভোল বদলে ঢোকার চেষ্টা করছে শহুরে নকশালরা, গুজরাটবাসীকে সতর্ক করলেন মোদি  

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোল বদলেছে। নয়া রূপে গুজরাটে ঢোকার চেষ্টা করছে শহুরে নকশালরা (Urban Naxal)।  কিন্তু রাজ্য সরকার যুবকদের জীবন ধ্বংস করার সুযোগ তাদের দেবে না। গুজরাটের (Gujrat) ভারুচে বাল্ক ড্রাগ পার্কের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সেখানেই শহুরে নকশালদের নিশানা করেন তিনি।

    এদিনের অনুষ্ঠানে মোদি শহুরে নকশালদের (Urban Naxal) ব্যাপারে স্থানীয়দের সতর্ক করে দেন। তিনি বলেন, রাজ্যে ফের ঢোকার চেষ্টা করছে শহুরে নকশালরা। তারা তাদের পোশাকটাই কেবল বদলেছে। তাদের অনুসরণ করতে বলে আসলে তারা সরল সাধাসিধে এবং জীবনশক্তিতে ভরপুর তরুণদের ভুল পথে চালিত করছে। চলতি বছরেই রয়েছে গুজরাট বিধানসভার নির্বাচন। এই নির্বাচনে অংশ নেওয়ার কথা অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির। রাজনৈতিক মহলের মতে, এদিন নাম না করে মোদি আসলে কেজরিওয়ালের দলকেই আক্রমণ শানিয়েছেন।

    আরও পড়ুন : ভারতের উন্নয়নে বাধা দিচ্ছেন শহুরে নকশালরা, বললেন মোদি

    মোদি বলেন, শহুরে নকশালরা (Urban Naxal) বাইরে থেকে এসে এ রাজ্যে পা রাখতে চাইছে। আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস করতে তাদের দেব না আমরা। এর পরেই শ্রোতাদের সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের উচিত আমাদের ছেলেমেয়েদের শহুরে নকশালদের ব্যাপারে সতর্ক করে দেওয়া। এই শহুরে নকশালরা গোটা দেশকে ধ্বংস করার কর্মসূচি হাতে নিয়েছে। মোদি বলেন, শহুরে নকশালরা বিদেশি শক্তির এজেন্ট। তাঁদের কাছে মাথা নত করবে না গুজরাট। গুজরাট তাদের ধ্বংস করে দেবে। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সালে আমি যখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিই, তখন গোটা বিশ্বে ভারতীয় অর্থনীতির স্থান ছিল ১০ নম্বরে। বর্তমানে এ দেশের স্থান হয়েছে ৫ নম্বরে। প্রসঙ্গত, এতদিন পাঁচ নম্বরে ছিল ব্রিটেন। চলতি বছর ব্রিটেনকে সরিয়ে ওই জায়গা দখল করে ভারত। অর্থনীতিবিদদের একাংশের মতে, আগামী কয়েক বছরের মধ্যেই ভারত জায়গা করে নেবে ৩ নম্বরে। কিছু দিন আগে এ কথা জানিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Uttar Pradesh Road: উত্তরপ্রদেশের রাস্তা হবে আমেরিকার থেকেও ভালো! কী বললেন কেন্দ্রীয় সড়ক মন্ত্রী?

    Uttar Pradesh Road: উত্তরপ্রদেশের রাস্তা হবে আমেরিকার থেকেও ভালো! কী বললেন কেন্দ্রীয় সড়ক মন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: এবারে উত্তরপ্রদেশের রাস্তা (Uttar Pradesh Road) আরও উন্নতমানের করার জন্যে এক পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এমনটাই জানালেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নিতিন গড়করি (Nitin Gaadkari)। উত্তরপ্রদেশের লখনউতে ইন্ডিয়া রোড কংগ্রেসের ৮১ তম অধিবেশনের প্রধান অতিথি ছিলেন নিতিন গড়করি। তিনি সেখানে বলেন, ২০২৪ সালের মধ্যেই উত্তরপ্রদেশের রাস্তাগুলি আমেরিকার রাস্তার মত ভালো ও সুন্দর করা হবে। তিন দিনের এই অধিবেশনে ভারত সহ বিভিন্ন দেশের ইঞ্জিনিয়ার, সড়ক বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন। সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও (Yogi Adityanath)।

    তিনি বলেন, “আমি যোগিজিকে প্রতিশ্রুতি দিয়েছি, ২০২৪ সাল শেষের আগেই উত্তরপ্রদেশের রাস্তাগুলোকে (Uttar Pradesh Road) আমেরিকার রাস্তার মত গড়ে তোলা হবে।” এই অনুষ্ঠান থেকেই তিনি উত্তর প্রদেশের সড়ক উন্নয়নের জন্য ৮ হাজার কোটি টাকার প্রকল্পের ঘোষণা করেন। অনুষ্ঠান মঞ্চ থেকেই কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “আগামী ২০২৪ সালের মধ্যে উত্তর প্রদেশের সড়কগুলিকে আমেরিকার থেকে ভাল বানাতে হবে। এই লক্ষ্য পূরণ করার জন্য মোদি সরকার আগামী দিনে ৫ লক্ষ কোটি টাকার অনুদান ঘোষণা করবে”। ৮ হাজার কোটি টাকার প্রকল্পের ঘোষণা করে তিনি বলেন, “এই টাকা দিয়ে শাহবাদ-হরদোরহ বাইপাস, শাহজাহানপুর থেকে শাহবাদ অবধি বাইপাস, মোরাদাবাদ-ঠাকুরদ্বার-কাশিপুর বাইপাস ও গাজিপুর-বালিয়া বাইপাস তৈরি করা হবে। এছাড়াও ১৩টি সড়ক প্রকল্পে কাজ করার জন্য এই টাকার অনুমোদন দেওয়া হয়েছে”।

    তিনি অনুষ্ঠানেই ঘোষণা করেন যে, ভালো রাস্তা নির্মাণে সরকারের কাছে অর্থের কোনও অভাব নেই। তবে তিনি সেদিন শুধু রাস্তা নির্মাণের কথাই বলনেনি, রাস্তা নির্মাণের পাশাপাশি পরিবেশের যাতে কোনও ক্ষতি না হয়, সেদিকেও নজর দেওয়ার কথা বলেছেন। এছাড়াও এই সড়ক নির্মাণের কাজে যারা থাকবেন, তাদের নিরাপত্তা নিয়েও বলেছেন তিনি। অন্যদিকে রাস্তা তৈরিতে উন্নত প্রযুক্তি, রাস্তা উন্নতমানের করা, দ্রুতগতিতে কাজ করার দিকেও বিশেষ নজর দিতে বলেছেন।

    আরও পড়ুন: সাইরাস-কাণ্ডের জের! বাধ্যতামূলক হতে চলেছে গাড়ির পিছনের সিটবেল্ট অ্যালার্মও?

    অধিবেশনে নিতিন গড়করি বলেন, প্রধানমন্ত্রীর ৫ ট্রিলিয়ন অর্থনীতির দেশ তৈরি করার স্বপ্নকে সত্যি করতে ভালো ও টেকসই রাস্তা অত্যন্ত প্রয়োজন। আর এই স্বপ্নকে সত্যি করতে এটিই সুবর্ণ সুযোগ। এই অধিবেশনের পর কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গড়করি লখনউয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনে একটি বৈঠকও করেন।

  • Shiv Sena Symbol: ”বাবা যা অর্জন করেছিলেন, কয়েক মিনিটেই তা হারালেন ছেলে…”

    Shiv Sena Symbol: ”বাবা যা অর্জন করেছিলেন, কয়েক মিনিটেই তা হারালেন ছেলে…”

    মাধ্যম নিউজ ডেস্ক: আপাতত কোনও পক্ষই ব্যবহার করতে পারবেন না শিবসেনার নির্বাচনী প্রতীক (Shiv Sena Symbol) তির-ধনুক। সম্প্রতি উদ্ধব ঠাকরে এবং একনাথ শিন্ডে গোষ্ঠীকে একথা সাফ জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ঘটনাটি দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন এনসিপি নেতা একনাথ খাড়সে (Eknath Khadse)। দল গঠনে শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের পরিশ্রমের উল্লেখ করে খাড়সে বলেন, বহু কঠিন বাধা পেরিয়ে বাবা যা অর্জন করেছিলেন, রাজনৈতিক যুদ্ধে নেমে কয়েক মিনিটেই তা হারালেন ছেলে।

    প্রাক্তন এই বিজেপি নেতা বলেন, শিবসেনার প্রতীক (Shiv Sena Symbol) তির-ধনুক জনপ্রিয় হয়েছিল বাল ঠাকরের নিরলস পরিশ্রমের কারণে। খাড়সে বলেন, তিনি (উদ্ধব ঠাকরে) ক্ষমতায় এসেছিলেন এই চিহ্নের সহায্যে। কিন্তু দুজনের (উদ্ধব ঠাকরে-একনাথ শিন্ডে) লড়াইয়ের জেরে লুপ্ত হয়ে গেল শিবসেনার এই প্রতীক। এটা দুর্ভাগ্যজনক। থানে জেলার এক অনুষ্ঠানে একথা বলেন এনসিপির ওই নেতা। এনসিপি নেতা শারদ পাওয়ারের জন্যই যে উদ্ধব মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হয়েছিলেন এদিন তাও মনে করিয়ে দেন খাড়সে। তাঁর মতে, মহা বিকাশ আগাড়ি জোটের প্রধান স্থপতি শারদ পাওয়ারই।

    এদিকে, শিবসেনার প্রতীক (Shiv Sena Symbol) তির-ধনুক হারিয়ে বেজায় বিপাকে পড়েছে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের শিবির। রবিবার শিবসেনার উদ্ধব গোষ্ঠীর তরফে নির্বাচন কমিশনে তিনটি প্রতীক জমা দেওয়া হয়। একটি ত্রিশূল, অন্যটি উদীয়মান সূর্য এবং তৃতীয়টি জলন্ত মশাল। নভেম্বরের তিন তারিখে রয়েছে আন্ধেরি পূর্ব বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এই নির্বাচনের আগে এদিন পার্টির নামের একটি তালিকাও জমা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে। এগুলি হল, শিবসেনা (বালাসাহেব ঠাকরে), শিবসেনা (প্রবোধঙ্কর ঠাকরে) এবং শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে)।

    আরও পড়ুন : আসল শিবসেনা কারা, সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, সাফ জানাল সুপ্রিম কোর্ট

    প্রসঙ্গত, প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে মতদ্বৈততার জেরে শিবসেনা ভেঙে বেরিয়ে যান একনাথ শিন্ডে। সংখ্যা গরিষ্ঠতা হারানোয় পতন হয় উদ্ধব ঠাকরের সরকারের। মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী হন শিন্ডে। দু পক্ষই নিজেদের আসল শিবসেনা বলে দাবি করতে থাকে। দাবি করতে থাকে নির্বাচনী প্রতীকও। এর পরেই আপাতত শিবসেনার প্রতীক (Shiv Sena Symbol) লোপ করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • PK: ‘নীতীশজি বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছেন’, তোপ পিকের

    PK: ‘নীতীশজি বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছেন’, তোপ পিকের

    মাধ্যম নিউজ ডেস্ক: জনতা দল ইউনাইটেডকে (Jdu) কংগ্রেসের (Congress) সঙ্গে মিশিয়ে দেওয়ার প্রস্তাব নীতীশ কুমারকে দিয়েছিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর (PK)। বিহারের (Bihar) মুখ্যমন্ত্রীর এই দাবি উড়িয়ে দিয়ে তাঁকে পাল্টা একহাত নিলেন প্রশান্ত কিশোর। তিনি বলেন, নীতীশজি বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছেন।

    বৃহস্পতিবার নীতীশ কুমার প্রশান্ত কিশোরকে (PK) নিশানা করে বলেন, চার পাঁচ বছর আগে তিনি আমাকে কংগ্রেসে মিশে যেতে বলেছিলেন। তিনি বিজেপিতে গিয়েছেন এবং সেই মতো কাজ করছেন।শুক্রবার তারই পাল্টা দিলেন ভোটকুশলী। বিহারের মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়ে প্রশান্ত কিশোর বলেন, নীতীশজি বিভ্রান্তিকর কথাবার্তা বলছেন। রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। তিনি কিছু একটা বলতে চাইছেন, কিন্তু সম্পূর্ণ অন্য একটি কথা বলে শেষ করছেন। প্রশান্ত কিশোর (PK) বলেন, প্রথমে তিনি বললেন আমি বিজেপির অ্যাজেন্ডা মতো কাজ করছি। পরে তিনি দাবি করলেন আমি তাঁর দলকে কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দেওয়ার অনুরোধ করেছি। দুটোই কীভাবে সম্ভব? আমি যদি বিজেপির হয়ে কাজ করি, তাহলে আমি কংগ্রেসকে শক্তিশালী করার কথা বলব কী করে? শেষের দাবিটি যদি সত্য হয়, তাহলে তাঁর (নীতীশের) প্রথম বক্তব্যটি মিথ্যে।

    নীতীশকে আক্রমণ শানিয়ে এদিন একটি ট্যুইটও করেন প্রশান্ত কিশোর (PK)। ট্যুইট বার্তায় তিনি লেখেন, বয়স নীতীশজির ওপর প্রভাব ফেলছে। তিনি এক বলতে চাইছেন, কিন্তু অন্য কথা বলছেন। আমি যদি বিজেপির অ্যাজেন্ডায় কাজ করতাম, তাহলে কংগ্রেসকে শক্তিশালী করার কথা বলব কেন? তিনি বিভ্রান্তিকর কথাবার্তা বলছেন। রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। যাঁরা তাঁকে ঘিরে রয়েছেন, তাঁদের তিনি বিশ্বাসই করতে পারেন না। ২০১৮ সালে নীতীশের হাত ধরেই জনতা দল ইউনাইটেডে যোগ দিয়েছিলেন প্রশান্ত কিশোর (PK)। প্রখর রাজনীতির জ্ঞানের কারণে দলে যোগ দেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই প্রশান্ত কিশোরকে দলের জাতীয় সহ সভাপতি করেছিলেন নীতীশ। পরে নাগরিকত্ব সংশোধনী আইন সহ নানা বিষয়ে নীতীশের সঙ্গে মতদ্বৈততার সৃষ্টি হয় পিকের। দলের বিরুদ্ধে নানা মন্তব্য করতে থাকেন প্রশান্ত কিশোর (PK)। এর পরেই দল থেকে বহিষ্কার করা হয় তাঁকে।

    আরও পড়ুন : প্রশান্ত কিশোরকে কোনও অফারই দেওয়া হয়নি, সাফ জানাল নীতীশের দল

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
LinkedIn
Share