Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Sonia Gandhi: ইডির দফতরে হাজির সোনিয়া, কংগ্রেস কর্মীদের বিক্ষোভে  উত্তাল সংসদ থেকে রাস্তা

    Sonia Gandhi: ইডির দফতরে হাজির সোনিয়া, কংগ্রেস কর্মীদের বিক্ষোভে উত্তাল সংসদ থেকে রাস্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি (ED) দফতরে হাজিরা দিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ দিল্লিতে ইডি দফতরে হাজির হন সোনিয়া। এর আগে তিনবার ইডির তরফে সনিয়াকে তলব করা হয়। কিন্তু করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকার কারণে আগের বার ইডির মুখোমুখি হতে পারেননি তিনি। এদিন সনিয়ার সঙ্গে ছিলেন তাঁর মেয়ে তথা কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। সোনিয়া ইডি দফতরে যাওয়ার আগে মায়ের সঙ্গে দেখা করে এসেছেন সনিয়া পুত্র রাহুল গান্ধীও (Rahul Gandhi)।

    ইডি সূত্রের খবর, রাহুলের মতো সোনিয়াকেও দীর্ঘক্ষণ জেরা করা হতে পারে। কংগ্রেস সভানেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ মহিলা আধিকারিকের একটি দল গঠন করেছে ইডি। শেষ মুহূর্তে সোনিয়ার সঙ্গে আইনজীবী এবং একজন চিকিৎসককে ইডি দফতরে পাঠানোর দাবি জানিয়েছিল কংগ্রেস (Congress)। যদিও ইডি দফতরে সোনিয়ার সঙ্গে কোনও চিকিৎসক ছিলেন না।

    আরও পড়ুন: চাল, ডাল, আটা, গম খোলা কিনলে বাড়তি জিএসটি লাগু হবে না! ট্যুইট করে ব্যাখ্যা অর্থমন্ত্রীর

    ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য এর আগে সনিয়া-পুত্র রাহুল গান্ধীকে একাধিকবার ঘণ্টার পর ঘণ্টা জেরা করেছে ইডি। তখন কংগ্রেসের সমস্ত নেতা দিল্লির রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন। এদিনও একইভাবে পথে নেমেছে কংগ্রেস। এবারে প্রতিবাদ কর্মসূচি আরও বড় হবে বলে দলের তরফে জানানো হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে কংগ্রেস নেতাকর্মীরা এদিন ইডি দফতর ঘেরাও অভিযানে নেমে পড়েছেন। অনেক রাজ্যেই পুলিশের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ছেন কংগ্রেস নেতাকর্মীরা। 

    এদিন সংসদে কেন্দ্রীয় স্তরে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছিল। আজ সংসদ অধিবেশনের আগেই রাজ্যসভার দলনেতা মল্লিকার্জুন খাড়গের ঘরে বিরোধী দলগুলির বৈঠক হয়। বৈঠক শেষে ১৩টি বিরোধী দল সম্মিলিতভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার নিয়ে একটি বিবৃতি দিয়েছে। সংসদের অধিবেশন শুরুর পরই সোনিয়াকে ইডির তলব নিয়ে স্লোগান দিতে থাকেন বিরোধী সাংসদরা। যার জেরে সংসদের দুই কক্ষেই অধিবেশন মূলতুবি হয়ে যায়। কংগ্রেসের বিক্ষোভ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, “যদি কোনও ভুল না থাকবে, তাহলে এত চিৎকার, বিরোধিতা কেন? তদন্তকারীদের প্রশ্নের উত্তর দিয়ে তদন্তে সাহায্য করলেই সত্যিটা সামনে এসে যাবে।”

     

  • PM Kisan 11th installment: মঙ্গলবার পিএম কিষান প্রকল্পের কিস্তির টাকা বিতরণ করবেন মোদি, জানুুন বিস্তারিত

    PM Kisan 11th installment: মঙ্গলবার পিএম কিষান প্রকল্পের কিস্তির টাকা বিতরণ করবেন মোদি, জানুুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী কিষান নিধি (Pradhan Mantri Kisan Samman Nidhi) প্রকল্পের ১১তম কিস্তির ২১ হাজার কোটি টাকার বিতরণের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)। এই প্রকল্পে উপকৃত হবেন ১০ কোটিরও বেশি কৃষক। ৩১ মে হিমাচল প্রদেশের সিমলায় ওই প্রকল্পের সূচনা হবে।

    সমাজের প্রান্তবাসী মানুষের কল্যাণে একাধিক প্রকল্প চালু করেছেন মোদি। প্রধানমন্ত্রী কিষান সম্মান (pm-kisan) সম্মাননিধি যোজনা তারই একটি। এই যোজনায় কৃষকদের অ্যাকাউন্টে কেন্দ্রের তরফে তিন দফায় দেওয়া হবে ২০০০ করে টাকা। গরিব কল্যাণ সম্মেলন নামের ওই অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রের ১৬টি প্রকল্প ও কর্মসূচির সূচনা করার পাশাপাশি সুবিধাভোগীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মত বিনিময়ও করবেন প্রধানমন্ত্রী। এক বিবৃতি জারি করে একথা জানিয়েছে কৃষি মন্ত্রক। ওই বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ২১ হাজার কোটি টাকার কিষান সম্মান নিধি প্রকল্পের একাদশতম কিস্তি প্রকাশ করবেন। দিল্লির পুসা কমপ্লেক্স থেকে এই অনুষ্ঠানে যোগ দেবেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর।

    আরও পড়ুন : “গত ৮ বছরে এমন কিছুতে লিপ্ত হইনি যাতে লজ্জায় মাথা নোয়াতে হয়”, গুজরাতে মোদি

    পিএম কিষান প্রকল্পে যোগ্য কৃষক পরিবারগুলিকে ফি বছর ৬ হাজার টাকার করে আর্থিক সুবিধা দেওয়া হয়। তবে পুরো টাকা একসঙ্গে দেওয়া হয় না। প্রতি কিস্তিতে দু হাজার করে মোট তিন দফায় ওই টাকা মেলে। টাকা সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়। পয়লা জানুয়ারি ওই প্রকল্পের দশম কিস্তি প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী। এবার একাদশতম কিস্তি।

    আরও পড়ুন : মোদিময় জাপান! প্রধানমন্ত্রীকে দেখেই উঠল ‘মোদি মোদি’, ‘ভারত মাতা কি জয়’ স্লোগান

    মন্ত্রকের মতে, এটি হবে দেশের সবচেয়ে বড় একক কর্মসূচি। কারণ আলোচনা হবে দেশব্যাপী। প্রধানমন্ত্রীর সঙ্গে মত বিনিময় করবেন সুবিধাভোগীরা। এই প্রকল্প কীভাবে তাঁদের জীবনকে প্রভাবিত করেছে, তাও জানাবেন তাঁরা। গরিব কল্যাণে কেন্দ্রের নানা প্রকল্প রয়েছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, পিএম কিষান, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (pradhan mantri ujjwala yojana), পোষণ অভিযান, প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, স্বচ্ছ ভারত মিশন (Swachh Bharat Mission), জল জীবন মিশন এবং আমরুত। রয়েছে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা, এক জাতি-এক রেশন (one nation one ration) কার্ড, প্রধানমন্ত্রী গরিবকল্যাণ আন্না যোজনা, আয়ুষ্মান ভারত (Ayushman Bharat), প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, আয়ুষ্মান ভারত স্বাস্থ্য ও সুস্থতা এবং প্রধানমন্ত্রী মুদ্রা (pradhan mantri mudra yojana) যোজনা।

    জাতীয় এই অনুষ্ঠানটি দূরদর্শনের জাতীয় ও আঞ্চলিক চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। প্রসঙ্গত, এই প্রকল্পের সুবিধা পেতে হলে সুবিধাভোগীকে ই-কেওয়াইসি (e-KYC) করতে হবে। এজন্য সময় দেওয়া হয়েছে ৩১ মে পর্যন্ত। এই ই-কেওয়াইসি করা থাকলেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে মিলবে টাকা।

     

  • Sidhu Moosewala Murder: পাঞ্জাবে ভিআইপি নিরাপত্তা প্রত্যাহারের মাশুলই কি দিতে হল সিধু মুসেওয়ালাকে?

    Sidhu Moosewala Murder: পাঞ্জাবে ভিআইপি নিরাপত্তা প্রত্যাহারের মাশুলই কি দিতে হল সিধু মুসেওয়ালাকে?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রকাশ্য দিবালোকে পাঞ্জাবে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু (Shot Dead) কংগ্রেস নেতা তথা জনপ্রিয় গায়ক সিধু মুসেওয়ালার (Sidhu Moosewala)। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের (Punjab) মানসা জেলায়। আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক। সম্প্রতি পাঞ্জাব সরকার ভিআইপি সংস্কৃতি তুলতে ৪২৪ জনের নিরাপত্তা প্রত্যাহার করে। সিধু মুসেওয়ালাও ছিলেন তাঁদের মধ্যে একজন। নিরাপত্তা প্রত্যাহারের একদিনের মধ্যেই ঘটে এই মর্মান্তিক ঘটনা। মুসেওয়ালা এবং তাঁর দুই বন্ধু গাড়ি চালিয়ে পঞ্জাবের মানসাতে তাঁদের গ্রামে যাওয়ার সময় এই হামলার ঘটনাটি ঘটে।

    আসল নাম শুভদীপ সিং সিধু। গায়ক, গীতিকার, র‌্যাপার এবং অভিনেতা শুভদীপ সিং সিধুকে তাঁর ভক্তরা চেনেন সিধু মুসেওয়ালা নামে। এর আগে নানা কারণে বিতর্কে জড়িয়েছেন এই গায়ক। তাঁর বিরুদ্ধে হিংসাকে সমর্থন করার অভিযোগ ছিল। নিজের গান ‘সঞ্জু’তে তিনি হিংসার হয়ে প্রচার করেছেন বলে অভিযোগ ছিল। মৃত্যুর সময় বয়স হয়েছিল ২৮ বছর। 

    গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে লড়েছিলেন তিনি। আম আদমি প্রার্থী বিজয় সিংলার কাছে ৬৩ হাজারের কাছাকাছি ভোটে পরাজিত হন। আম আদমি পার্টির ভোটদাতাদের তিনি নিজের গানে ‘বিশ্বাসঘাতক’ বলেও কটাক্ষ করেন। অনেকেই মনে করছেন, রাজনৈতিক প্রতিহিংসাই এই খুনের মূল কারণ। 

    আরও পড়ুন: ১৪ দিনের জেল হেফাজতে ঘুষকাণ্ডে ধৃত পাঞ্জাবের বরখাস্ত হওয়া স্বাস্থ্যমন্ত্রী

    তরুণ গায়কের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রীসহ রাজনৈতিক মহল।  

    পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবান্ত মান একটি ট্যুইটে লিখেছেন, “সিধু মুসেওয়ালার খুনের ঘটনায় আমি দুঃখিত এবং হতবাক। দোষীদের রেয়াত করা হবে না। তাঁর পরিবার এবং ভক্তদের প্রতি আমার সমবেদনা। সবাইকে শান্ত থাকার অনুরোধ করছি।”

    [tw]


    [/tw]

    প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ট্যুইটে শোকপ্রকাশ করেছেন এবং পাঞ্জাবে আইনশৃঙ্খলা নেই বলে বর্তমান সরকারের দিকে আক্রমণ শানিয়েছেন।

    [tw]


    [/tw]

    কংগ্রেসের তরফ থেকেও শোকপ্রকাশ করা হয়েছে। 

    [tw]


    [/tw]

    শোকপ্রকাশ করেছেন আকালি দলের নেতা সুখবিন্দর সিং বাদল। তিনিও ঘটনার জন্যে পাঞ্জাবে আইনের অবনতিকেই দায়ী করেছেন।

    [tw]


    [/tw]

    শোকপ্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি লেখেন, “পাঞ্জাবে গায়ক খুনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানের সাথে কথা বলেছি। দোষীদের কঠিন থেকে কঠিনতর স্বাস্থি দেওয়া হবে। সবাইকে শান্তি বজায় রাখার অনুরোধ করছি।” 

    [tw]


    [/tw]

     

     

  • Vijay Singla: ১৪ দিনের জেল হেফাজতে ঘুষকাণ্ডে ধৃত পাঞ্জাবের বরখাস্ত হওয়া স্বাস্থ্যমন্ত্রী

    Vijay Singla: ১৪ দিনের জেল হেফাজতে ঘুষকাণ্ডে ধৃত পাঞ্জাবের বরখাস্ত হওয়া স্বাস্থ্যমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: সরকার গঠনের মাত্র দু’মাস কেটেছে। তার মধ্যেই দুর্নীতির অভিযোগে বরখাস্ত হয়েছেন পাঞ্জাবের (Punjab) আম আদমি পার্টি (Aam Aadmi Party) সরকারের স্বাস্থ্যমন্ত্রী বিজয় সিংলা (Vijay Singla)। এবার তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। নিজের সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রীকে বরখাস্ত করেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Bhagwant Mann)। বরখাস্ত করার পরেই এদিন মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেন ভগবন্ত। তার পরেই মঙ্গলবার বিজয় সিংলাকে গ্রেফতার করে পাঞ্জাব পুলিশ।    

    মামলাটি মোহালি আদালতে উঠলে প্রাক্তন মন্ত্রীকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। বিজয় সিংলার বিরুদ্ধে সরকারি প্রকল্পে কাজের বিনিময়ে ঠিকাদারদের থেকে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে।

    আরও পড়ুন: দুর্নীতির অভিযোগে গ্রেফতার পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী বিজয় সিংলা, বরখাস্ত মন্ত্রিসভা থেকেও

    এবিষয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতিটি টেন্ডার পিছু এক শতাংশ করে কমিশন চাইছিলেন অভিযুক্ত মন্ত্রী৷ বিগত সরকারের আমলে দুর্নীতি হলেও এই সরকার দুর্নীতি বরদাস্ত করবে না বলে হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, তিনি জানতে পারেন যে, মন্ত্রিসভার একজন সদস্য টেন্ডার প্রতি এক শতাংশ করে কমিশন চাইছেন। বিষয়টি জানতেই দ্রুত পদক্ষেপ নেন তিনি। 

    বিজয় সিংলার স্পেশ্যাল ডিউটি অফিসার প্রদীপ কুমারের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। তাঁকেও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবারই পুলিশ গ্রেফতার করে বিজয় সিংলা এবং প্রদীপ কুমারকে। বিপুল ভোটে জিতে মার্চে পাঞ্জাবে ক্ষমতায় আসে আপ (AAP)। প্রতিশ্রুতি ছিল রাজ্যে দুর্নীতি দমন করা। মাত্র দুমাস যেতে না যেতেই সেই দলের মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় অস্বস্থিতে আম আদমি পার্টি।

    মুখ্যমন্ত্রীর শপথের দিন দুয়েক পরে আম আদমি পার্টির ১০ বিধায়ক ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নেন। তাঁদের মধ্যে ছিলেন দাঁতের ডাক্তার বিজয় সিংলা। পাঞ্জাবের মনসা কেন্দ্র থেকে তিনি বিজয়ী হয়েছিলেন। তাঁর হাতেই স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। পুলিশ সূত্রে খবর, বিজয় সিংলা নিজের অন্যায়ের কথা স্বীকার করেছেন।

     

     

  • Amarnath: অমরনাথে মেঘভাঙা বৃষ্টি নয়, তবে কেন দুর্ঘটনা? কী বলছেন আবহ বিজ্ঞানীরা?

    Amarnath: অমরনাথে মেঘভাঙা বৃষ্টি নয়, তবে কেন দুর্ঘটনা? কী বলছেন আবহ বিজ্ঞানীরা?

    মাধ্যম নিউজ ডেস্ক: মেঘভাঙা বৃষ্টির জেরে (Cloudburst) বিধস্ত তুষারতীর্থ অমরনাথ (Amarnath)। মৃতের সংখ্যা অন্তত ১৬ জন। খোঁজ নেই প্রায় ৪০ জনের। ১৫ হাজার পুণ্যার্থীকে (Pilgrims) উদ্ধার করে নিয়ে আসা হয়েছে নিরাপদ আশ্রয়ে। প্রবল জলের তোড়ে ভেসে গিয়েছে পুণ্যার্থীদের তাঁবু। দুর্ঘটনার জেরে আপাতত বাতিল করা হয়েছে তুষারতীর্থ যাত্রা। তবে এই বৃষ্টিকে মেঘভাঙা বৃষ্টি বলতে রাজি নয় আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান, হড়পা বানের জেরেই ঘটেছে দুর্ঘটনা। পাহাড়ের উঁচু ঢালে মুষলধারে বৃষ্টিপাত হলে এক সঙ্গে প্রচুর জল গড়িয়ে পড়ে। একে হড়পা বান বলে। এদিনও হয়েছে তাই। সেই জলই ভাসিয়ে নিয়ে গিয়েছে অমরনাথ যাত্রার পুণ্যার্থী ও তাঁদের তাঁবু।

    আরও পড়ুন : মেঘভাঙা বৃষ্টির জেরে বিধ্বস্ত তুষারতীর্থ অমরনাথ, আপাতত স্থগিত যাত্রা

    এই আবহ বিজ্ঞানী জানান, শুক্রবার বিকেল সাড়ে চারটে থেকে সাড়ে ছটার মধ্যে ওই এলাকায় বৃষ্টিপাত হয়েছে ৩১ মিলিমিটার। একে মেঘভাঙা বৃষ্টি বলা যায় না। কোনও একটি জায়গায় এক ঘণ্টায় যদি ১০০ মিলিমিটার বৃষ্টি হয়, তবে বিজ্ঞানের পরিভাষায় তাকে বলা হয় মেঘভাঙা বৃষ্টি। অমরনাথ গুহার কাছেই রয়েছে একটি আবহাওয়া অফিস। তীর্থযাত্রার আগে আগে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয় এখান থেকেই। সেই মতো ব্যবস্থা করা হয় তীর্থযাত্রার। শ্রীনগরের আঞ্চলিক আবহাওয়া দফতরের ডিরেক্টর সোনাম লোটাসের গলায়ও মহাপাত্রের কথার প্রতিধ্বনি। তিনি বলেন, শুক্রবারের ঘটনাটি স্থানীয়ভাবে প্রচুর মেঘ জমে যাওয়ার জের। তিনি বলেন, শুক্রবার অমরনাথ গুহা এলাকায় প্রচুর মেঘ জমেছিল। তার জেরেই ঘটেছে দুর্ঘটনা। তিনি জানান, চলতি বছরের গোড়ার দিকেও একবার এমন বৃষ্টি হয়েছিল।

    অমরনাথে মেঘভাঙা বৃষ্টি, ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে কী বললেন বেঁচে ফেরা যাত্রীরা?

    তবে এই বৃষ্টির জেরে ঘটেছে প্রাণহানির ঘটনা। জলের তোড়ে ভেসে গিয়েছে পুণ্যার্থীদের তাঁবু, লঙ্গরখানা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ। বিপর্যয় মোকাবিলা দফতরের লোকজনের পাশাপাশি জম্মু-কাশ্মীর পুলিশ এবং ইন্দোটিবেটান পুলিশের কর্মীরাও হাত লাগান উদ্ধার কাজে। তার জেরে বেঁচে ফিরেছেন বহু পুণ্যার্থী।

    •  
  • Pangong Tso Bridge: লাদাখ সীমান্তে ফের উত্তেজনা! প্যাংগংয়ে চিনের নতুন সেতু নিয়ে সতর্ক ভারতীয় সেনা

    Pangong Tso Bridge: লাদাখ সীমান্তে ফের উত্তেজনা! প্যাংগংয়ে চিনের নতুন সেতু নিয়ে সতর্ক ভারতীয় সেনা

    মাধ্যম নিউজ ডেস্ক: লাদাখ (Ladakh) সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (Line of Actual Control) চিনা সেনার (Chinese army) সক্রিয় গতিবিধি উপগ্রহ চিত্রে ধরা পড়ল। সম্প্রতি প্রকাশ্যে আসা এক উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে,প্যাংগং লেকের (Pangong Tso) কাছে বড় একটি সেতু নির্মাণ শুরু করেছে পিপল’স লিবারেশন আর্মি (PLA)। এই সেতু দিয়ে অনায়াসে ট্যাঙ্ক ও যুদ্ধের সাঁজোয়া যান চলতে পারবে বলে মত সামরিক বিশেষজ্ঞদের। তবে চিনের (China) পদক্ষেপ নিয়ে সতর্ক ভারতও (India)। কোনওরকম অনুপ্রবেশ দেখলে প্রতিবেশী দেশকে জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনা (Indian Army) এমনটাই জানিয়েছেন নয়া সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে (General Manoj Pande)।
     
    চলতি মাসের শুরুতে লাদাখ সফরে যান সেনাপ্রধান। পূর্ব লাদাখে সেনার অবস্থান এবং চিনা অনুপ্রবেশ নিয়ে সামরিক কর্তাদের সঙ্গে কথাও বলেন তিনি। সেনাপ্রধানের দাবি, সীমান্ত এলাকায় চিনকে এক ইঞ্চিও জমি ছাড়া হবে না। তাঁর অভিমত, ‘‘ইন্দো-চিন সীমান্তে (India China border) যে অবস্থা রয়েছে তার কোনও পরিবর্তন হবে না।’’ তিনি বলেন, ‘‘ওই এলাকায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের সৈন্যরাও কৌশলগত সঠিক অবস্থানে রয়েছে। প্রতিবেশীর নিয়মিত উস্কানিমূলক কর্মকাণ্ডের যোগ্য জবাব দেওয়া হয়েছে। তাই এলাকা এখন শান্ত।’’ তবে যে কোনও পরিস্থিতির জন্য ভারতীয় সেনা প্রস্তুত রয়েছে তা জানিয়ে তিনি বলেন, ‘‘আমরা ওই এলাকায় অতিরিক্ত সৈন্য এবং অস্ত্র মজুত করেছি। এর সঙ্গে পরিকাঠামো উন্নয়নের দিকেও জোর দেওয়া হয়েছে।’’

    সম্প্রতি লাদাখ সফরে গিয়ে প্যাংগং সো-র উপর চিনের নয়া সেতু নিয়ে সেনা-আধিকারিকদের সঙ্গে কথা বলেন মনোজ পাণ্ডে। সেনা সূত্রে খবর, প্যাংগং সংলগ্ন যে এলাকা ১৯৬২ সাল থেকে চিনের দখলে, সেখানে এর আগেও ২০২১ সালের শেষের দিকে একটি সেতু নির্মাণ করেছিল পিএলএ। সেই সেতুর ঠিক পাশে নির্মাণ করা হচ্ছে নয়া আরও বড় সেতুটি। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, প্রায় তিন সপ্তাহ আগে এই দ্বিতীয় সেতু নির্মাণের কাজ শুরু করে চিনা সামরিক বাহিনী। এই সেতু নির্মাণ হলে ভারত সীমান্তের কাছে অনায়াসে পৌঁছে যেতে পারবে চিনা ট্যাঙ্ক ও অন্যান্য সাজোঁয়া যান।

    এদিকে ভারতও প্যাংগং সংলগ্ন এলাকায় পরিকাঠামো নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। তাছাড়া প্যাংগং লেকের দক্ষিণাঞ্চলের কাছে পাহাড়গুলিতে ভারতীয় সেনা মোতয়েন থাকায় চিন খানিকটা হলেও ব্যাকফুটে রয়েছে। লাদাখ সেক্টরে উপস্থিত রয়েছে ভারতীয় বাহিনীর বড় রেজিমেন্ট। তাই চিনের উপর ভারতও কড়া নজর রেখে চলেছে।

  • Parliament Monsoon Session: শুরু সংসদের বাদল অধিবেশন, শান্তিপূর্ণ আলোচনার আহ্বান প্রধানমন্ত্রীর

    Parliament Monsoon Session: শুরু সংসদের বাদল অধিবেশন, শান্তিপূর্ণ আলোচনার আহ্বান প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচন চলছে। তার মধ্যেই শুরু হল সংসদের বাদল অধিবেশন (Monsoon Session 2022)। আজ থেকে শুরু হয়ে অধিবেশন চলবে আগামী ১২ অগস্ট পর্যন্ত। এবারের অধিবেশন চলাকালীন ক্যান্টনমেন্ট বিল, মাল্টি-স্টেট কো-অপারেটিভ সোসাইটি বিল সহ মোট ৩২টি বিল নিয়ে আলোচনা হতে পারে। বাদল অধিবেশনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi) সাংবাদিক সম্মেলন করে, শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানান।  তবে অগ্নিপথ (Agnipath), মুদ্রাস্ফিতির মতো একাধিক ইস্যুতে বিরোধীরা যে সংসদে সুর চড়াবে,তার ইঙ্গিত মিলেছে। 

    এদিন প্রধানমন্ত্রী বলেন  “এটি একটি অতি গুরুত্বপূর্ণ সময়, আজাদি কা অমৃত মহোৎসব চলছে, আগামী ২৫ বছরে আমরা কী অর্জন করতে চাই তার শপথ নেওয়ার সময় এটি।” তিনি আরও বলেন,”এটি এমন একটি সময় যখন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। এই সময়ে আমাদের নতুন রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি আসতে চলেছে। এই সময়ে সংসদে আলোচনা, বিতর্ক ও সমালোচনা সবই চলবে। তবে বিষয়ের বিশদ বিশ্লেষণও করতে হবে।”

    আরও পড়ুন: চলছে নির্বাচন, জানুন রাইসিনা হিলের দৌড়ে অঙ্কের হিসেবে এগিয়ে কে?

    সূত্রের খবর, এবারের অধিবেশন চলাকালীন ক্যান্টনমেন্ট বিল, মাল্টি-স্টেট কো-অপারেটিভ সোসাইটি বিল সহ মোট ২৪টি নতুন বিল নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। এছাড়া সংসদে ছত্তিশগড় এবং তামিলনাড়ুর জন্য তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি তালিকা সংশোধন বিলও উত্থাপন করা হতে পারে বলে জানা গেছে। যে নতুন ২৪টি বিল পেশ করা হতে চলেছে সেই তালিকায় আছে কফি (প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট), দ্য ডেভলপমেন্ট অফ এন্টারপ্রাইজেস অ্যান্ড সার্ভিসেস হাবস, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেসন অফ গুডস (নিবন্ধন) সংশধোনের মতো বিলগুলি। এছাড়াও তালিকায় রয়েছে সুরক্ষা (সংশোধন), গুদামজাতকরণ(উন্নয়ন ও নিয়ন্ত্রণ) এবং প্রতিযোগিতা (সংশোধন) বিল। সংসদের গত শীতকালীন অধিবেশনে পেশ করা হয়েছিল, কিন্তু আলোচনা হয়নি এমন আটটি বিলও এবারের অধিবেশনে পেশ করা হবে।

    বাদল অধিবেশনের দিনগুলিতে সভার কাজ সুষ্ঠভাবে যাতে পরিচলনা করা যায়, তা নিয়ে ইতিমধ্যেই সরকার ও বিরোধী উভয় পক্ষের কাছে আবেদন করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। কিন্তু অগ্নিপথ, মুদ্রাস্ফিতির মতো একাধিক ইস্যুতে বিরোধীরা যে সংসদে সুর চড়াবে, তার ইঙ্গিত মিলেছে। এছাড়া নূপুর শর্মা বিতর্ক, লোকসভা সচিবালয় থেকে প্রকাশিত অসংসদীয় ভাষার তালিকা, সংসদ চত্ত্বরে ধর্না, বিক্ষোভের মতো কর্মসূচির উপর সেন্সর নিয়েও সরব হতে পারে বিরোধীপক্ষ।

  • Hijab Row: হিজাব পরে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে বাধা, মুখ্যমন্ত্রী বললেন, পড়াশোনায় মন দাও

    Hijab Row: হিজাব পরে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে বাধা, মুখ্যমন্ত্রী বললেন, পড়াশোনায় মন দাও

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের হিজাব (Hijab row) বিতর্ক! সরকারি নির্দেশিকা উপেক্ষা করে হিজাব পরে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ফিরিয়ে দেওয়া হল কয়েকজন ছাত্রীকে। কর্নাটকের ম্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ের (Mangalore University) সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই আসরে সংখ্যালঘু বিভিন্ন সংগঠন। যদিও মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (Basavaraj Bommai) সাফ জানিয়ে দিয়েছেন, আদালতের নির্দেশ ও সরকারি নিয়ম মানতে হবে সবাইকে। তাই বিতর্কে না জড়িয়ে ছাত্রছাত্রীদের উচিত পড়াশোনায় মন দেওয়া।

    সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেটের বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত হয় বিশ্ববিদ্যালয়ে আসতে গেলে সবাইকেই পোশাকবিধি মানতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, “হিজাব নিয়ে ফের বিতর্ক তৈরি করার প্রয়োজন নেই। আদালত রায় দিয়েছে। সবাইকেই আদালত ও সরকারের নির্দেশ মানতে হবে। প্রায় ৯৯.৯৯ শতাংশ পড়ুয়া এটি অনুসরণ করছে। সিন্ডিকেটের রেজোলিউশনও হল যে আদালতের রায় অনুসরণ করতে হবে। আমার মতে, শিক্ষার্থীদের জন্য পড়াশোনাই গুরুত্বপূর্ণ হওয়া উচিত।”

    আরও পড়ুন : গাজিয়াবাদের কলেজে হিজাব-বিতর্ক, নির্দিষ্ট পোশাক পরতে বলায় প্রতিবাদ ছাত্রীদের

    ম্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক পি সুব্রহ্মণ্য ইয়াদাপাদিথায় বলেন, যেসব মুসলিম ছাত্রী ক্লাসরুমের ভিতরে  হিজাব পরার জন্য চাপ দেয়, তাদের অন্যান্য প্রতিষ্ঠানে ভর্তির অনুমতি দেওয়া হয়। তিনি বলেন, শিক্ষার্থীদের তাদের মাথার স্কার্ফ ছাড়াই ক্লাসে উপস্থিত হওয়ার জন্য পরামর্শও দেওয়া হয়।

    দিন দুয়েক আগে নির্দেশিকা জারি করে ম্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে হলে সকলকে পোশাকবিধি মানতেই হবে। সেই নির্দেশিকা উপেক্ষা করেই শনিবার বেশ কয়েকজন পড়ুয়া হিজাব পরে বিশ্ববিদ্যালয়ে চলে আসে। তাদের ঢুকতে দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যা নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে পড়ুয়াদের মধ্যেও। অভিযোগ, পোশাকবিধির আড়ালে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে মুসলিম মেয়েদের। এই প্রেক্ষিতেই উপাচার্য জানিয়ে দেন, নতুন করে হিজাব নিয়ে বিতর্ক তৈরির কোনও মানে হয় না।

    আরও পড়ুন : “গত ৮ বছরে এমন কিছুতে লিপ্ত হইনি যাতে লজ্জায় মাথা নোয়াতে হয়”, গুজরাতে মোদি

    প্রসঙ্গত চলতি বছর ১৫ মার্চ কর্নাটক হাইকোর্ট সাফ জানিয়ে দেয়, ইসলাম (Islam) ধর্মাচরণে হিজাব (Hijab) অপরিহার্য নয়। শিক্ষাঙ্গনে হিজাব নিষিদ্ধ করার বিরুদ্ধে যে সব আবেদনপত্র জমা পড়েছিল, সেগুলিও খারিজ করে দেয় আদালত। সুপ্রিম কোর্টে (Supreme court) আবেদন করেও লাভ হয়নি। যার অর্থ, আইনতই হিজাব পরে আর শিক্ষাঙ্গনে যেতে পারেন না ছাত্রীরা।

     

  • Hijab Row: কর্নাটক হিজাব বিতর্কে মুণ্ডচ্ছেদের হুমকি, গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতা

    Hijab Row: কর্নাটক হিজাব বিতর্কে মুণ্ডচ্ছেদের হুমকি, গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতা

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব (Hijab) পরাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে কর্নাটকে (Karnataka Hijab Row)। হিজাব পরার দাবিতে সোশ্যাল মিডিয়ায় আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এমনকি বিজেপি (BJP) নেতা যশপাল সুবর্ণ (Yashpal Suvarna) এবং শ্রীরাম সেনার (Sri Ram Sena) সুপ্রিমো প্রমোদ মুথালিকের (Pramod Muthalik) মুণ্ডচ্ছেদের (Beheading threat) হুমকিও দেওয়া হয়েছে।  

    কর্ণাটকের (Karnataka) দক্ষিণ কন্নর জেলার একটি সরকারি কলেজে পোশাকবিধি না মানায় ছাত্রীদের সাসপেন্ড করার ইস্যুতে উত্তাল হয়ে ওঠে নেটপাড়া। হিজাব পরার অধিকারের দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হয় সেখানে। মূলত মুসলিম সংগঠনগুলি এই আন্দোলনের ডাক দিয়েছে। শুধু আন্দোলনই নয় ইনস্টাগ্রামে (Instagram) একটি পোস্টে বিজেপি নেতা যশপাল সুবর্ণ এবং হিন্দুত্বন্দুবাদী (Hindutva) সংগঠন শ্রীরাম সেনার প্রমোদ মুথালিকের মাথা কেটে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।   

    আরও পড়ুন: হিজাব বিতর্কে এবার ২৪ ছাত্রীকে সাসপেন্ড কর্নাটকের সরকারি কলেজের

    হুমকির ভিত্তিতে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। সম্প্রতি যশপাল এবং প্রমোদ কর্নাটকের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে হিজাব নিষিদ্ধ করার দাবিতে একাধিক মন্তব্য করেছিলেন। আর তার জেরেই এই হুমকি। এবিষয়ে যশপাল বলেন, “দেশ বিরোধী শক্তি আবার কর্নাটকে অশান্তির পরিবেশ সৃষ্টি করতে চাইছে। আমরা তাতে ভীত নই। সমাজের জন্যে কাজ করতে চাইলে এসবের মুখোমুখি হতেই হবে।”  

    আরও পড়ুন: হিজাব পরে ক্লাসে! কর্নাটকে সাসপেন্ড ছয় ছাত্রী

    যশপাল জানান, সোশ্যাল মিডিয়া এবং ফোন কলে তাঁকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, যশপাল এবং প্রমোদের মাথার দাম হিসেবে ১০ লক্ষ টাকার পুরষ্কারের ঘোষণা করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বলা হয়েছে, যে যশপাল সুবর্ণ বা প্রমোদ মুথালিককে খুন করবে, তাকে ১০ লক্ষ টাকা দেওয়া হবে। 

    যশপাল বলেন, “আমরা সবটাই সংবিধানের মধ্যে থেকে করছি। দেশের জন্যে কাজ করছি। ইনস্টাগ্রামের একটা পোস্ট আমাদের আটকে দিতে পারবে না। কে এই ঘটনার পিছনে আছে তাকে খুঁজে বের করতে হবে।” হিজাব পরার অধিকারের দাবিতে যে ছাত্রীরা কলেজে বিক্ষোভ দেখায় তাদেরকে নোটিস ধরিয়েছে কলেজ। তিনদিনের মধ্যে সেই নোটিসের জবাব দিতে হবে ছাত্রীদের।  
     
    চলতি সপ্তাহে দক্ষিণ কন্নড় জেলার উপ্পিনাংগাদি গভর্নমেন্ট ফার্স্ট গ্রেড কলেজ, হিজাব পরে আসার জন্য ২৪ জন ছাত্রীকে সাসপেন্ড করে। এর পরেই দক্ষিণ ভারতের ওই রাজ্যের বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত জেলায় হিজাবের দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে।  

  • Direct Tax Collection: ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় অর্থনীতি, বাড়ল প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ 

    Direct Tax Collection: ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় অর্থনীতি, বাড়ল প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ 

    মাধ্যম নিউজ ডেস্ক: বাড়ল প্রত্যক্ষ কর সংগ্রহের (Direct Tax Collection) পরিমাণ। শতাংশের হিসেবে প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩৫.৪৬। ৮ সেপ্টেম্বর পর্যন্ত এর পরিমাণ টাকার অঙ্কে ৬.৪৮ লক্ষ কোটি। বৃহস্পতিবার অর্থ মন্ত্রকের (Finance Ministry) তরফে জানানো হয়েছে একথা। প্রত্যক্ষ কর সংগ্রহের এই যে পরিমাণ, এর মধ্যে রয়েছে পার্সোনাল ইনকাম ট্যাক্সও। প্রত্যক্ষ কর সংগ্রহের এই পরিমাণ ভারতীয় অর্থনীতির সুদিনের প্রতিফলন। প্রসঙ্গত, চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ভারতে জিডিপি বৃদ্ধির হার ১৩.৫ শতাংশ।

    প্রত্যক্ষ কর হল দেশের নাগরিকের আয় ও সম্পদের ওপর নির্দিষ্ট হারে আদায়কৃত সরকারি রাজস্ব। এর উল্টো পিঠে রয়েছে পরোক্ষ কর বা মূল্য সংযোজন কর। এটি পণ্য ও সেবা উৎপাদন ও বিক্রয়, আমদানি, রফতানি ও অভ্যন্তরণী ব্যবসা বাণিজ্যের ওপর আরোপ করা হয়।

    জানা গিয়েছে, গত বছর এই সময় সীমায় প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ যা ছিল এবার তার চেয়ে বেড়েছে ৩০.১৭ শতাংশ। আয়কর দফতর যে ডেটা প্রকাশ করেছে, তা থেকেই জানা গিয়েছে এই তথ্য। ২০২২-২৩ অর্থবর্ষে প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ টোটাল বাজেট এস্টিমেটের ৩৭.২৪ শতাংশ।

    আরও পড়ুন : অক্টোবর থেকে বড়সড় পরিবর্তন আসছে জিএসটি নিয়মে, জেনে নিন

    অর্থমন্ত্রকের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ২০২২ সালের ৮ সেপ্টম্বর পর্যন্ত প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ  এটা দেখায় যে মোট আদায়ের পরিমাণ ৬.৪৮ লক্ষ কোটি টাকা। গত বছর এই সময় সীমায় যা সংগৃহীত হয়েছিল তার চেয়ে ৩৫.৪৬ শতাংশ বেশি। কর্পোরেট ইনকাম ট্যাক্সের বৃদ্ধির হার ২৫.৯৫ শতাংশ। আর পার্সোনাল ইনকাম ট্যাক্সের বৃদ্ধির হার ৪৪.৩৭ শতাংশ। প্রসঙ্গত, গত আর্থিক বর্ষ যা শেষ হয়েছে ৩১ মার্চ, সেখানে ভারতের প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ ৪৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছিল ১৪.১০ লক্ষ টাকা। অগাস্টে মোট জিএসটি (gst) রাজস্ব সংগ্রহ হয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ৬১২ কোটি টাকা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     
     
LinkedIn
Share