Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Viral Video: সাফারি জিপের পিছনে দৌড়চ্ছে মত্ত হাতি, রোমহর্ষক ভিডিও শেয়ার আইএএস অফিসারের 

    Viral Video: সাফারি জিপের পিছনে দৌড়চ্ছে মত্ত হাতি, রোমহর্ষক ভিডিও শেয়ার আইএএস অফিসারের 

    মাধ্যম নিউজ ডেস্ক: জঙ্গলে সাফারি(Jungle Safari) করতে অনেকেই পছন্দ করেন। কারণ এতে আপনি প্রকৃতির আরও কাছাকাছি পৌঁছতে পারেন। কিন্তু বন্যপ্রাণীরা (wild life) তাদের এলাকায় মানুষের অনুপ্রবেশ যে ভালোভাবে নেবে, তা নাও হতে পারে। সম্প্রতি এমনই কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছেন কিছু পর্যটক। আইএএস অফিসার সুপ্রিয়া সাহু (IAS Officer Supriya Sahu) তাঁর ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে একটি রাগী হাতিকে (Elephant) একটি সাফারি জিপের (Safari Jeep) দিকে দৌড়াতে দেখা যাচ্ছে। ভিডিওটি দেখে আপনার মেরুদণ্ড বরাবর শীতল স্রোত বয়ে যেতে পারে। ক্লিপটিতে দেখা যাচ্ছে, সাফারি জিপটিকে তাড়া করার সময় হাতিটি জোরে জোরে গর্জন করছে। চালক দ্রুত গতিতে জিপটিকে পেছন দিকে চালাচ্ছেন। বেশ খানিকক্ষণ পর হাতিটি হাল ছেড়ে দেয় ও বনে ফিরে যায়। বহুক্ষণের টান টান উত্তেজনার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন পর্যটকরা। 

    আরও পড়ুন: এ কি অদ্ভুত কাণ্ড! পোল্যান্ডের গ্রাম থেকে উদ্ধার মহিলা ‘ভ্যাম্পায়ার’-এর কঙ্কাল!

    ভাইরাল হওয়া ভিডিওটির (Viral Video) ক্যাপশনে সুপ্রিয়া লেখেন, “আমাকে বলা হয়েছে এটি কর্নাটকের কাবিনী জঙ্গলের। ঠাণ্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলায় চালকের দক্ষতা প্রশংসনীয়। এই ভিডিওটি একজন বন্ধু শেয়ার করেছেন।”  

    আরও পড়ুন: অবাক কাণ্ড! লন্ডন থেকে চুরি হওয়া গাড়ি পৌঁছে গেল পাকিস্তানের করাচিতে! ভাইরাল ভিডিও

    ৩২ সেকেন্ডের ভিডিওটি ট্যুইটারে দেড় হাজারের বেশিবার রিট্যুইট করা হয়েছে। ভিডিওটি দেখেন প্রায় ৩ লক্ষ মানুষ। প্রায় সকলেই চালকের উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     
     
  • NMC on FMGE: চিন-ইউক্রেন থেকে ফেরা ডাক্তারি পড়ুয়াদের এফএমজিই-তে বসার অনুমতি দিল এনএমসি 

    NMC on FMGE: চিন-ইউক্রেন থেকে ফেরা ডাক্তারি পড়ুয়াদের এফএমজিই-তে বসার অনুমতি দিল এনএমসি 

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্দোলন চলছিল বেশ কিছুদিন ধরে। অবশেষে চিনইউক্রেন (China-Ukraine) থেকে কোভিড বা যুদ্ধের কারণে ফিরে আসা ফাইনাল ইয়ারের ডাক্তারি পড়ুয়াদের (Medical Students) ফরেন মেডিক্যাল গ্রাজুয়েট পরীক্ষায় (FMGE) বসার অনুমতি দিল জাতীয় মেডিক্যাল কমিশন (NMC)। এই পরীক্ষাটিতে পাশ করতে পারলেই দেশে চিকিৎসা করতে পারবেন ফাইনাল ইয়ারের ওই ডাক্তারি পড়ুয়ারা। 

    শুধুমাত্র যেসব পড়ুয়াদের কোর্স ২০২২ সালের ৩০ জুনের মধ্যে শেষ হচ্ছে, শুধুমাত্র তারাই পাবেন এই এককালীন ছাড়। এমনটাই জানিয়েছে দেশে ডাক্তারি শিক্ষার সর্বোচ্চ বডি। 

    আরও পড়ুন: ‘রাষ্ট্রপত্নী’ বিতর্কে ইতি টানতে রাষ্ট্রপতিকে চিঠি লিখে ক্ষমা চাইলেন অধীর

    এনএমসির তরফ থেকে বিবৃতি জারি ক্রে জানানো হয়েছে, “এফএমজিই -তে উত্তীর্ন হওয়ার পরে এই ডাক্তারি পড়ুয়াদের ২ বছরের ইন্টার্নশিপ করতে হবে। তারপরেই তাঁরা দেশে চিকিৎসা করার অনুমতি পাবেন। কারণ তাঁরা কোর্সের শেষে অফলাইন ট্রেনিং করার সুযোগ পান নি।” 

    বিবৃতিতে আরও জানানো হয়, “ওই দুবছরের ইন্টার্নশিপের পরেই ওই পড়ুয়াদের চিকিৎসা করার অনুমতি দেবে ভারত সরকার। এই সুবিধা শুধু এক বছরের জন্যেই। এমনটা নয় যে ভবিষ্যতেও এই ছাড় দেওয়া হবে।”

    এই মুহূর্তে যে নিয়মটি কার্যকর রয়েছে তা হল, এফএমজিই – তে বসতে বিদেশী পড়ুয়াদের তাঁদের কোর্সটিকে শেষ করতে হয় এবং সেই বিশ্ব বিদ্যালয় থেকেই দেড় বছরের ইন্টার্নশিপ করতে হয়।

    আরও পড়ুন: অসমে আল-কায়দা প্রধানের ভিডিওবার্তা! সতর্ক করল পুলিশ

    গত পাঁচ বছরে ইউক্রেন থেকে আসা ২১.৩% পড়ুয়াই এই পরীক্ষায় পাশ করতে পেরেছে। ২০২১ সালে ৪,৩১১ জন পড়ুয়া এই পরীক্ষায় বসেছিলেন। পাশ করেছেন ২৬.০৫% পড়ুয়া। 

    ইউক্রেন থেকে যুদ্ধের কারণে ফিরে এসেছেন প্রায় ২০ হাজার পড়ুয়া। শেষ হয়নি তাঁদের কোর্স। বাকি কোর্স দেশের বিশ্ববিদ্যালয়ে শেষ করার অনুমতি চেয়ে আন্দোলন চালাচ্ছেন পড়ুয়ারা। এইরকম কোনও নিয়ম নেই। একথা সম্প্রতি স্পষ্ট করেছে এনএমসি।

     

  • Dark Times: বকেয়া বিল, অন্ধকারে ডুববে ১৩টি রাজ্য! জানুন তালিকায় কোন কোন জায়গা

    Dark Times: বকেয়া বিল, অন্ধকারে ডুববে ১৩টি রাজ্য! জানুন তালিকায় কোন কোন জায়গা

    মাধ্যম নিউজ ডেস্ক: এমনটা এ দেশে অতীতে হয়েছে কি না তা বলা মুশকিল। তবে বিদ্যুৎ ঘাটতি এবং বকেয়া বিল না মেটানোর জন্য শীঘ্রই অন্ধকারে ডুবতে চলেছে দেশের   ১৩টি রাজ্য। ভুগতে হবে সাধারণ মানুষকে। পাওয়ার এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে বিদ্যুৎ কেনা-বেচার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তামিলনাড়ু, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, মিজোরাম, ঝাড়খণ্ড, বিহার, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক এবং ছত্তিশগড় সহ মোট ১৩টি রাজ্যের উপর।

    যে সব রাজ্যগুলিতে ইতিমধ্যেই বিদ্যুতের ঘাটতি রয়েছে, সেখানে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সেখানকার বিদ্যুৎ কেন্দ্রগুলিকে বকেয়া টাকা শোধ করেনি রাজ্য। তাই সেখানে নেমে আসতে পারে অন্ধকারের ঘনঘটা। তামিলনাড়ু, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, মণিপুর, মিজোরাম, ঝাড়খণ্ড, বিহার, জম্মু ও কাশ্মীর, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক এবং ছত্তিশগড়- এই ১৩টি রাজ্য শীঘ্রই অন্ধকারে ডুবতে পারে বলে অনুমান।

    আরও পড়ুন: চিকিৎসকদের হাজার কোটির উপহার ওষুধ সংস্থার ! শীর্ষ আদালতে জানাল মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের সংস্থা

    পাওয়ার সিস্টেম অপারেশন কর্পোরেশন লিমিটেড (POSOCO) তিনটি পাওয়ার এক্সচেঞ্জকে এ নিয়ে বার্তা দিয়েছে। ১৩টি রাজ্যের ২৭টি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার সঙ্গে বিদ্যুৎ কেনাবেচায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে অচিরেই এই ১৩টি সংস্থায় বিদ্যুতের ঘাটতি দেখা যেতে পারে। আর তার ফল ভুগতে হতে পারে সাধারণ মানুষকে। ১৩টি রাজ্যের মোট ৫,০৮৫ কোটি টাকা বকেয়া রয়েছে বলে জানা গিয়েছে।

    কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের তত্ত্বাবধানে থাকা POSOCO সারা দেশে বিদ্যুৎ বন্টনের প্রতিটি দিক দেখাশোনা করে। এই প্রথম ভারতে একসঙ্গে এতগুলো রাজ্যের বিদ্যুৎ কেনাবেচায় নিষেধাজ্ঞা জারি করল এই সংস্থা। অতীতে কিছু রাজ্যর উপর এমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে একসঙ্গে ১৩টি রাজ্যের উপর নিষেধাজ্ঞা জারির ঘটনা এই প্রথম। ১৩টি রাজ্যের সংস্থাগুলিকে লেট পেমেন্ট করারও সুযোগ দেওয়া হয়েছিল। তবে সেই মেয়াদও পূর্ণ হয়েছে। তাই এই ১৩টি রাজ্যের উপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

     
  • Gujarat: জন্মাষ্টমী উপলক্ষে গোপালকে ২৫ লক্ষ টাকার দোলনা উপহার গুজরাটের মন্দিরে 

    Gujarat: জন্মাষ্টমী উপলক্ষে গোপালকে ২৫ লক্ষ টাকার দোলনা উপহার গুজরাটের মন্দিরে 

    মাধ্যম নিউজ ডেস্ক: গোটা দেশেই বিভিন্নভাবে পালিত হচ্ছে জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের জন্মদিনের এই শুভ তিথিতে উৎসবে মেতেছেন সকলেই। এরই মধ্যে এক বিশেষভাবে এই তিথি পালন করতে দেখা গেল গুজরাটের বদোদরায়। এক মন্দিরে গোপালের জন্মদিনস্বরূপ তাঁকে উপহার দেওয়া হল সোনা-রূপো দিয়ে তৈরি ২৫ লক্ষ টাকার দোলনা (Swing)। 

    জানা গিয়েছে দোলনাটি ৭ কিলোগ্রাম রূপো এবং ২০০ গ্রামের বেশি সোনা দিয়ে তৈরি। মূলত ভক্তদের দেওয়া টাকা দিয়ে বানানো হয়েছে এই দোলনা। এই মুহূর্তে সোনারূপো খচিত দোলনা দেখতে মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়েছে।  

    গুজরাটে খুব ধুমধাম করে পালিত হয় জন্মাষ্টমী। এখানে বিভিন্ন জায়গায় এই সময় শ্রীকৃষ্ণের রাসলীলার আয়োজনও করা হয়। এই রাজ্যেই রয়েছে বিখ্যাত দ্বারকাধিশ মন্দির। 

    আরও পড়ুন: চিকিৎসকদের হাজার কোটির উপহার ওষুধ সংস্থার ! শীর্ষ আদালতে জানাল মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের সং

    জন্মাষ্টমী (Janmashtami 2022) উপলক্ষে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। টুইটে তিনি লেখেন, “ভক্তি এবং আনন্দের এই উৎসব সবার জীবনে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য বয়ে আনুক।” 

     

    দেশবাসীকে শুভেচ্ছে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। 

    আরও পড়ুন: “করোনা ভাইরাস ক্লান্ত নয়, আগামী মাসে ফের বাড়বে আক্রান্তের সংখ্যা”, সতর্কবার্তা ‘হু’ প্রধানের

     

  • Kerala NEET Controversy: পরীক্ষায় বসতে হলে খুলতে হবে অন্তর্বাস! কেরলে ভয়ঙ্কর অভিজ্ঞতা

    Kerala NEET Controversy: পরীক্ষায় বসতে হলে খুলতে হবে অন্তর্বাস! কেরলে ভয়ঙ্কর অভিজ্ঞতা

    মাধ্যম নিউজ ডেস্ক: নিট (National Eligibility Entrance Test) পরীক্ষাকেন্দ্রে ছাত্রীদের জোর করে অন্তর্বাস খোলানো নিয়ে সরগরম কেরল (Kerala)। অভিযোগ, পরীক্ষাহলে ঢোকার আগে ছাত্রীদের জোর করে অন্তর্বাস খোলানো হয়েছে। চেকিংয়ের সময় মেটাল ডিটেক্টরে ব্রায়ের হুক নিয়ে সমস্যার সৃষ্টি। ফলে ছাত্রীদের অন্তর্বাস নিয়ে আপত্তি জানায় কেরালার কোল্লাম জেলার (Kollam district) মারথোমা ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (Kerala’s Marthoma Institute of Information Technology)। ওই সেন্টারে পরীক্ষা দিতে আসা এক পড়ুয়ার বাবা কোট্টারাকারা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন।

    অভিযোগকারী জানিয়েছেন, তাঁর মেয়ে এই শর্তে রাজি না হওয়ায় তাঁকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। যদিও ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) গাইডলাইনে অন্তর্বাস নিয়ে কোনও আপত্তির কথা লেখা নেই। অভিযোগকারীর দাবি, ওই পরীক্ষাকেন্দ্রে ৯০ শতাংশ মহিলা পরীক্ষার্থীকে অন্তর্বাস খোলার পরই পরীক্ষাকেন্দ্রে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। এমনকি তাদের প্রশ্ন করা হয়, ”কোনটা বেশি গুরুত্বপূর্ণ? অন্তর্বাস না ভবিষ্যৎ?” যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে কেরলের ওই ইনস্টিটিউট।  বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে পড়েছে এনটিএ। চিঠি লিখে এনটিএ-এর থেকে ঘটনাটি বিস্তারিত জানতে চান কেরলের শিক্ষামন্ত্রী আর বিন্দু। কেরলের শিক্ষা দফতরের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন পুরো ঘটনার তদন্তের জন্য কেরলে তদন্তকারী দল পাঠাচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।

    আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করলে তা ধর্ষণ নয়, ঐতিহাসিক রায় কেরল হাইকোর্টের

    সম্পূর্ণ ঘটনাকে অত্যন্ত অপমানজনক আখ্যা দিয়ে ১৭ বছরের এক ছাত্রী জানান, রবিবার পরীক্ষা হলে ঢোকার আগে জোর করে অন্তর্বাস খোলানোয়, পরীক্ষা চলাকালীন সর্বক্ষণ তাঁকে চুল দিয়ে বুক ঢেকে রাখতে হয়। তিনি বলেন, “পরীক্ষা শুরুর আগে ওনারা আমায় ডাকেন এবং বলেন যে সমস্ত পরীক্ষার্থীর স্ক্যানিং হবে। আমরা ভেবেছিলাম দুটো লাইনে দাঁড় করানো হচ্ছে, এবার চেকিংয়ের পরই হয়তো যেতে দেওয়া হবে। কিন্তু ওনারা বলেন, যারা ধাতব হুকের ব্রা পরে রয়েছে, তাদের সকলকেই ব্রা খুলতে হবে। আমাকেও প্রশ্ন করা হয় যে অন্তর্বাসে ধাতব হুক আছে কি না, হ্য়াঁ বলতেই আমায় একটি লাইনে দাঁড়াতে বলে।”

    ওই ছাত্রী আরও বলেন, “ওনারা আমাদের অন্তর্বাস খুলে টেবিলের উপরে রাখতে বলেন। সমস্ত ছাত্রীদের ব্রা এক জায়গায় জড়ো করে রাখা হয়। আমরা তখনও জানতাম না যে পরীক্ষার পর আর অন্তর্বাস ফেরত দেওয়া হবে কি না। পরীক্ষা শেষে যখন ওই ঘরে যাই, সেখানে প্রচন্ড ভিড় ছিল। ওনারা আমাদের বলেন যে হাতে ব্রা নাও আর বেরিয়ে যাও। পরার কোনও দরকার নেই। কোনওমতে নিজের অন্তর্বাস খুঁজে নিয়ে আমি বেরিয়ে আসি।”

  • Covid-19 India Update: দৈনিক আক্রান্ত ১২ হাজারের গণ্ডি পেরলো, চতুর্থ ঢেউয়ের পূর্বাভাস?

    Covid-19 India Update: দৈনিক আক্রান্ত ১২ হাজারের গণ্ডি পেরলো, চতুর্থ ঢেউয়ের পূর্বাভাস?

    মাধ্যম নিউজ ডেস্ক:  দেশে ফের ভয় ধরাচ্ছে করোনা (Coronavirus)। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। চতুর্থ ঢেউয়ের পূর্বাভাস! ফেব্রুয়ারি মাসের পর এই প্রথমবার দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ১২ হাজারের গণ্ডি পেরিয়ে গেল। নতুন করে দেশের প্রায় সব প্রান্তেই ছড়াচ্ছে সংক্রমণ। বিশেষ করে মুম্বাই, দিল্লির মতো শহরে আক্রান্ত বাড়ছে হু হু করে। পাল্লা দিয়ে বাড়ছে পজিটিভিটি রেট। সক্রিয় রোগীর সংখ্যা বিশেষজ্ঞদের কপালে ভাঁজ বাড়াচ্ছে।

    [tw]


    [/tw]

    বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Covid 19) আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২১৩ জন। যা গত প্রায় চারমাসের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে শুধু মুম্বাইয়েই আক্রান্তের সংখ্যা ২২৯৩। মহারাষ্ট্রজুড়ে আক্রান্তের সংখ্যা ৪ হাজারের বেশি। শুধু মুম্বাই নয়, আরেক জনবহুল শহর দিল্লির অবস্থাও আশঙ্কাজনক। রাজধানীতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৩৭৫ জন।       

    তামিলনাড়ুতে একদিনে আক্রান্তের সংখ্যা ৪৭৬। পশ্চিমবঙ্গে একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩০ জন। তেলেঙ্গানায় একদিনে আক্রান্তের সংখ্যা ২০৫ জন। গুজরাতে একদিনে আক্রান্ত ১৮৪ জন।  

    আরও পড়ুন: করোনার ঊর্ধ্বগতি, ৯ হাজারের গণ্ডি ছোঁয়ার পথে দেশের দৈনিক সংক্রমণ

    বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৫৮ হাজার ২১৫ জন। গতকালের থেকে ৪ হাজার ৫৭৮ বেশি। দেশে সক্রিয় রোগীর সংখ্যা ০.১৩  শতাংশে পৌঁছে গিয়েছে। দৈনিক পজিটিভিটি রেট ২.৩৫ শতাংশের কাছাকাছি। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১১ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৮০৩ জন।  

    আরও পড়ুন: ২ বছর পর ভারতীয়দের জন্য কোভিড ভিসা নিষেধাজ্ঞা তুলল চিন

    এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ৬৭ হাজার ৭১২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৬২৪ জন। সুস্থতার হার ৯৮.৬৫ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ১৯৫ কোটি ৬৭ লক্ষের বেশি টিকা (Corona Vaccine) দেওয়া হয়েছে। গতকাল টিকা পেয়েছেন ১৫ লক্ষের বেশি মানুষ।     

     

  • Traditional Medicine: প্রথাগত চিকিৎসাকে মূল ধারায় আনতে হু-এর সঙ্গে বৈঠকে ভারত 

    Traditional Medicine: প্রথাগত চিকিৎসাকে মূল ধারায় আনতে হু-এর সঙ্গে বৈঠকে ভারত 

    মাধ্যম নিউজ ডেস্ক: গোটে বিশ্বের স্বাস্থ্য (World Health Organization) এবং মঙ্গলের স্বার্থে এবার হাত মেলাতে উদ্যোগী বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ভারত। এবিষয়ে সোমবার একটি বৈঠক করেন হু-এর প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস (Tedros Adhanom Ghebreyesus) এবং ভারতের বিদেশ মন্ত্রকের সচিব সঞ্জয় বর্মা (Sanjay Verma)। 

    বৈঠকে মূলত ভারতের প্রথাগত চিকিৎসাশাস্ত্রকে (Traditional Medicine) মূল ধারায় ফিরিয়ে আনার বিষয়ে কথা হয় দুই আধিকারিকের মধ্যে। সঞ্জয় বর্মা হু-এর প্রধানের সামনে ভারতের ঐতিহ্যবাহী প্রথাগত চিকিৎসা যেমন, যোগ, আয়ুর্বেদ, সিদ্ধার গুরুত্ব তুলে ধরেন।  

    আরও পড়ুন: আসতে চলেছে করোনার চতুর্থ ঢেউ? আশঙ্কার কথা শোনালেন হু-এর বিজ্ঞানী

    এইসব চিরাচরিত  চিকিৎসাবিদ্যা ভারতীয় সংস্কৃতি-ঐতিহ্য-ইতিহাসের এক অবিচ্ছেদ্দ্য অংশ। হাজার-হাজার বছর ধরে ভারত প্রথাগত চিকিৎসা নিয়ে গবেষণা করেছে। যেমন হোমিওপ্যাথি চিকিৎসা বহু বছর ধরে চলে আসছে ভারতে।  

    সিদ্ধা ওষুধ মূলত ব্যবহার হয় কেরল এবং তামিলনাড়ুতে। লেহ-লাদাখ এবং সিকিম, অরুণাচলপ্রদেশ, দার্জিলিং, লাহুল, স্পিতির মতো হিমালয় বলয়ে সোয়া-রিগপা চিকিৎসাশাস্ত্রের অনুশীলন করা হয়।   

    আরও পড়ুন: আশা কর্মীদের কুর্নিশ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অভিনন্দন প্রধানমন্ত্রীর

    পার্মানেন্ট মিশন অফ ইন্ডিয়া, জেনেভা একটি ট্যুইটে লিখেছে, “বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের সঙ্গে সঞ্জয় বর্মার বৈঠক ফলপ্রসূ হয়েছে। দুই আধিকারিক ভারত এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্পর্ক কী করে আরও দৃঢ় করা যায়, সে বিষয়ে কথা বলেন। বিশ্বের স্বাস্থ্য এবং মঙ্গলের স্বার্থে ভারতীয় প্রথাগত চিকিৎসা এবং ডিজিটাল চিকিৎসা ব্যবস্থাকে মূল ধারায় আনতে হাত মেলাতে পারে ভারত এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা।” 

    [tw]


    [/tw] 

    সম্প্রতি গুজরাতের জামনগরে ‘হু গ্লোবাল সেন্টার ফর ট্রেডিশনাল মেডিসিন’ নির্মাণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়াও রাজস্থানের জয়পুরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ আয়ুর্বেদের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।  

    হু-এর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গোটা বিশ্বের জনসংখ্যার ৮০% মানুষ প্রথাগত ওষুধে ভরসা করেন। হু প্রধানের বক্তব্য, “প্রথাগত ওষুধের মূল মন্ত্র জ্ঞান, দক্ষতা এবং অনুশীলন। সময় এসেছে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রথাগত চিকিৎসার মাধ্যমে বিভিন্ন সংস্কৃতিকে তুলে ধরা এবং গোটা বিশ্বের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটানো।”  

     

     

  • 2 jawans missing: চিন সীমান্তের কাছে নিখোঁজ দুই ভারতীয় জওয়ান

    2 jawans missing: চিন সীমান্তের কাছে নিখোঁজ দুই ভারতীয় জওয়ান

    মাধ্যম নিউজ ডেস্ক: দু’সপ্তাহ পরও খোঁজ পাওয়া যাচ্ছে না দুই ভারতীয় জওয়ানের (Indian Soldier)। চিন (Chin) সীমান্তের কাছে নিরাপত্তার দায়িত্বে ছিলেন হরেন্দ্র নেগি ও প্রকাশ সিং রানা নামের দুই জওয়ান। উত্তরাখণ্ডের ৭ম গাড়োয়াল রাইফেলসের ওই দুই জওয়ান গত ২৮ মে থেকে নিখোঁজ। ভারতীয় সেনাবাহিনী সূত্রে খবর,কোনও স্পষ্ট প্রমাণ না মিললেও মনে করা হচ্ছে অরুণাচলের অঞ্জ জেলার কাজব উপত্যকায় নদীতে পড়ে যান ওই দু’জন। অনুমান, প্রকাশ কোনওভাবে পা পিছলে নদীতে পড়ে গিয়েছিল। হরেন্দ্র তাঁর বন্ধুকে বাঁচানোর চেষ্টা করলে তিনও ভেসে যান। দুজনেই উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার উখিমঠের বাসিন্দা। 

    প্রকাশ সিং রানার স্ত্রী মমতা রানা জানান, সেনা কর্মকর্তারা ২৯ মে তাঁকে প্রথম ফোন করে জানায় যে তাঁর স্বামী ২৮ মে থেকে নিখোঁজ। দ্বিতীয় ফোনটি  আসে ১১ জুন। সেনার তরফে জানানো হয়, প্রকাশ ও তাঁর বন্ধু হরেন্দ্র দুজনেই নদীতে ডুবে গেছে বলে মনে করা হচ্ছে। তবু আশায় বুক বেঁধে আছেন মমতা এবং তাঁর দুই সন্তান অনুজ (১০)এবং অনামিকা (৭)। প্রকাশের জন্য অপেক্ষা করেই চলেছেন তাঁরা।

    এদিকে হরেন্দ্র নেগির স্ত্রী পুনম নেগির বিশ্বাসই হচ্ছে না যে তাঁর স্বামী এবং সহকর্মী নদীর কাছে গিয়েছিলেন অথচ কেউ জানত না। হরেন্দ্রর বিয়ে হয়েছে সবে তিন বছর, এক বছরের একটি সন্তান আছে তাঁদের। 

    গত ১৪ দিন ধরে নিখোঁজ চিন-অরুণাচল প্রদেশ সীমান্তে মোতায়েন থাকা দুই জওয়ান। সেনা সূত্রে খবর, তাঁদের খোঁজ চলছে। আকাশপথে খোঁজ করা হচ্ছে। অনুসন্ধানকারী কুকুরকেও ব্যবহার করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী অজয় ভাট জানান, নিখোঁজ সেনাদের অনুসন্ধানে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। 

    প্রসঙ্গত,চলতি বছরের শুরুতেই অরুণাচল প্রদেশের এক কিশোর নিখোঁজ হয়ে গিয়েছিল।  এক সপ্তাহ পর জানা যায়, চিনের সেনারা তাকে বন্দি বানিয়ে রেখেছিল। পরে দুই দেশের সেনা ও কুটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে ওই কিশোরকে ভারতে ফেরত আনা হয়। এই জওয়ানদের সঙ্গেও এরকম কিছু ঘটেছে কি না তা নিয়ে অনুসন্ধান চলছে।

  • Lok Sabha: সংসদ চত্বরে প্ল্যাকার্ড বহন ও বিক্ষোভ! বাদল অধিবেশনে সাসপেন্ড চার কংগ্রেস সাংসদ

    Lok Sabha: সংসদ চত্বরে প্ল্যাকার্ড বহন ও বিক্ষোভ! বাদল অধিবেশনে সাসপেন্ড চার কংগ্রেস সাংসদ

    মাধ্যম নিউজ ডেস্ক: সংসদের বাদল অধিবেশনে  (Monsoon Session 2022) চার কংগ্রেস সাংসদ (4 Congress MP) মানিকম ঠাকুর, রাম্য হরিদাস, যোথিমনি এবং টিএন প্রথাপনকে সাসপেন্ড (Suspended From Lok Sabha) করা হয়েছে। মুদ্রাস্ফীতি নিয়ে বিরোধী দলের সদস্যদের প্রতিবাদের পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ঘরের ভিতরে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন ওই চার সাংসদ। স্পিকার তাঁদের এই অসংসদীয় আচরণ থেকে সরে আসতে বলেন। কিন্তু তাঁরা তাও বিক্ষোভ চালিয়ে যায়। এরপরই স্পিকার তাঁদের সাসপেন্ড করার কথা জানান। সংসদের বাদল অধিবেশন চলবে ১২ আগস্ট পর্যন্ত। স্পিকারের এই সিদ্ধান্তের পর ওই চার সাংসদ সংসদের মাঠে মহাত্মা গান্ধীর মূর্তির কাছে গিয়ে স্লোগান দিতে থাকেন। কংগ্রেসের তরফে বলা হয়েছে, স্পিকার তাদের সাংসদদের সাসপেন্ড করে ভয় দেখানোর চেষ্টা করছেন। কিন্তু কংগ্রেস ভয় পাবে না। তারা জনগনের প্রয়োজনীয়তাগুলো তুলে ধরবে।

    আরও পড়ুন: পরনে ইক্কত শাড়ি, সঙ্গে মুক্তোর দুল, সোনার চেন-বালা, আজ যেন ঘরোয়া নারী দ্রৌপদী মুর্মু

    ১৮ জুলাই থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন৷ আজ সোমবার ছিল তার ষষ্ঠ দিন৷ আজ উভয়কক্ষের কার্যক্রম সকাল ১১টার পরিবর্তে দুপুর ২টোয় শুরু হয়৷ আজ ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন দ্রৌপদী মুর্মু। তাই পিছিয়ে দেওয়া হয় অধিবেশনের সময়ও৷ অধিবেশনের শুরুর দিন থেকেই লোকসভা এবং রাজ্যসভা উভয়ের কার্যকলাপই বিরোধী দলগুলির প্রতিবাদের কারণে ব্যাহত হয়েছে বলে অভিযোগ।

    আরও পড়ুন: আসতে চলেছে জয়েন্ট থিয়েটার কমান্ড! তিন বাহিনীর মধ্যে সংযোগ বাড়ানোই লক্ষ্য, জানালেন রাজনাথ

    মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, অগ্নিপথের মতো একাধিক ইস্যুতে সরব হয়েছেন বিরোধীরা৷ পরিস্থিতি সামাল দিতে বারবার মুলতুবি করতে হয় দুই কক্ষের অধিবেশন।সোমবার, বাদল অধিবেশনের ষষ্ঠ দিনে ওম প্রকাশ বিড়লা সংসদের অভ্যন্তরে বিক্ষোভকারী সদস্যদের সাবধান করেন৷ তবে সংসদ চত্বরে প্ল্যাকার্ড বহন করা এবং বিক্ষোভ করা নিষিদ্ধ করা হলেও বিক্ষোভে অটল ছিলেন বিরোধীদলের সদস্যেরা। তাই বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেন স্পিকার। 

  • Char Dham Yatra: চারধাম যাত্রাপথে তীর্থযাত্রী বোঝাই বাস খাদে, মৃত ২৫, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

    Char Dham Yatra: চারধাম যাত্রাপথে তীর্থযাত্রী বোঝাই বাস খাদে, মৃত ২৫, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: চারধাম যাত্রায় (Chardham yatra) বেরিয়ে রবিবার উত্তরাখণ্ডের (Uttarakhand) মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ২৫ জন তীর্থযাত্রী। উত্তরকাশীতে (Uttar Kashi) যমুনোত্রী জাতীয় সড়কের দামতা নামক জায়গায় দুর্ঘটনাটি ঘটে। ২৮ জন তীর্থযাত্রীকে নিয়ে যমুনোত্রীর পথে যাচ্ছিল বাসটি। জানা গিয়েছে, দুর্ঘটনার ফলে ১৫০ মিটার গভীর খাদে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই ২৫ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়।

    পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে খবর, বাসটিতে চালক ও সহায়ক সহ মোট ৩০ জন ছিলেন। দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজ শুরু করে পুলিশ এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী। স্থানীয় প্রশাসন ও এসডিআরএফ দল উদ্ধার কাজে নামেন। আহত ৫ জনকে দামতার নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আরও পড়ুন: লাদাখে নদীতে পড়ল সেনার গাড়ি, মৃত ৭ জওয়ান, শোকপ্রকাশ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

    ঘটনার খবর পেয়েই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Dhami) দেরাদুনের বিপর্যয় মোকাবিলা কন্ট্রোল রুমে পৌঁছে যান। তিনি বলেন “এটি একটি খুবই মর্মান্তিক ঘটনা। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এনডিআরএফ দলকে ঘটনাস্থলে পাঠিয়ে দিয়েছেন।” মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘটনায় শোকপ্রকাশ করে ট্যুইটে জানিয়েছেন, তিনি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগযোগে করেছেন এবং ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন।

    ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)। সরকারের তরফে ইতিমধ্যেই মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা করার ঘোষণা করা হয়েছে। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করে সরকার। এদিকে আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে সরকার।

    [tw]


    [/tw]

     

LinkedIn
Share