Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Anantnag Sun Temple: অনন্তনাগে মার্তন্দ সূর্য মন্দির পরিদর্শন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার

    Anantnag Sun Temple: অনন্তনাগে মার্তন্দ সূর্য মন্দির পরিদর্শন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার

    মাধ্যম নিউজ ডেস্ক: অনন্তনাগ (Anantnag) পরিদর্শন করলেন জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা (L-G Manoj Sinha)। তিনি মাত্তানের প্রাচীন মার্তন্দ সূর্য মন্দিরে (Martand Sun Temple) শুভ নবগ্রহ অষ্টমঙ্গলম পুজোয় অংশ নেন।

    সাধু, কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই পুজো। এই মন্দির দেশের সূর্য মন্দিরগুলির মধ্যে প্রাচীনতম। অষ্টম শতাব্দীতে তৈরি এই মন্দিরটি অমূল্য প্রাচীন আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক। অনুষ্ঠানে মনোজ সিনহা বলেন, “কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর বৈচিত্র্যময় ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে। দেশের জ্ঞানের কেন্দ্র। আমরা জম্মু ও কাশ্মীরের ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থানগুলিকে প্রাণকেন্দ্রে রূপান্তরিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই কাজ আমাদের ধর্মের পথে চালনা করবে এবং এই সুন্দর ভূমিকে শান্তি, সুখ এবং সমৃদ্ধিতে ভরিয়ে তুলবে।” 

    কাশ্মীরবাসীর মঙ্গলের জন্যে ঈশ্বরের কাছে প্রার্থনাও করেন তিনি। লেফটেন্যান্ট গভর্নর ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক সুরিন্দর অম্বরদার এবং বিভিন্ন প্রান্তের বিশিষ্ট সাধু-সন্ন্যাসীরা।এছাড়াও উপস্থিত ছিলেন কাশ্মীরের বিভাগীয় কমিশনার পান্ডুরং কে পোল, কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার, অনন্তনাগ জেলা প্রশাসক ডাঃ পীযূষ সিংলা এবং পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তারা।

     

  • Graceful Nirmala: বক্তাকে জল এগিয়ে দিলেন অর্থমন্ত্রী, নির্মলার ভাইরাল ছবিকে ঘিরে প্রশংসা নেটিজেনদের

    Graceful Nirmala: বক্তাকে জল এগিয়ে দিলেন অর্থমন্ত্রী, নির্মলার ভাইরাল ছবিকে ঘিরে প্রশংসা নেটিজেনদের

    মাধ্যম নিউজ ডেস্ক:  বক্তৃতা দিচ্ছেন ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেডের (এনএসডিএল) অধিকর্তা পদ্মজা চুন্দুরু। মঞ্চে বসে  কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বক্তৃতার মাঝে হঠাতই গলা শুকিয়ে গেল পদ্মজার। জল চাইতেই উঠে গেলেন অর্থমন্ত্রী। নিজের পদ বা গাম্ভীর্য ভুলে মানবিকতার খাতিরে জলের বোতল এগিয়ে দিলেন পদ্মজার হাতে। অভিভূত এনএসডিএল অধিকর্তা তথা কক্ষে উপবিষ্ট সকল দর্শক-শ্রোতারা। এই ছবি ভাইরাল হতেই প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরাও।  

    [tw]


    [/tw]

    সামাজিক মাধ্যমে প্রকাশিত অনুষ্ঠানটির ভিডিওতে, পদ্মজা চুন্দুরুকে কথা বলতে দেখা যায় যার মধ্যে তিনি বিরতি দেন এবং জলের জন্য অঙ্গভঙ্গি করেন। তারপরে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে মঞ্চ জুড়ে হাঁটতে দেখা যায় এবং শ্রীমতী চুন্দুরুকে একটি জলের বোতল অফার করতে দেখা যায়। শ্রীমতী চুন্দুরু ধন্যবাদ জানান অর্থমন্ত্রীকে। দর্শকদের করতালিতে ভরে যায় গোটা জায়গাটা।শনিবার এনএসডিএল-এর রজত জয়ন্তী উদযাপনের জন্য মুম্বাইয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শনিবার হিন্দি এবং অন্যান্য আঞ্চলিক ভাষায় শিক্ষার্থীদের জন্য NSDL-এর বিনিয়োগকারী সচেতনতা কর্মসূচি ‘মার্কেট কা একলব্য’ চালু করেছেন। নির্মলা বলেন, “এই কর্মসূচীর মাধ্যমে, আপনি এমন অনেকের কাছে পৌঁছাতে সক্ষম হবেন যাদের আর্থিক সচেতনতার প্রয়োজন রয়েছে৷ এটিই সঠিক সময় যখন মানুষের বাজার সম্পর্কে জানার প্রবণতা থাকে। এই কাজে মানুষকে সাহায্য করবে  NSDL।” 

  • Guwahati Temple Vandalised: গুয়াহাটিতে দুটি মন্দিরে ভাঙচুর, উপড়ে ফেলা হল শিবলিঙ্গ 

    Guwahati Temple Vandalised: গুয়াহাটিতে দুটি মন্দিরে ভাঙচুর, উপড়ে ফেলা হল শিবলিঙ্গ 

    মাধ্যম নিউজ ডেস্ক: গুয়াহাটিতে (Guwahati) দুটি মন্দিরে (Temple) ভাঙচুর চালানোর ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে আসামে (Assam)। দুষ্কৃতিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। জানা গিয়েছে, গুয়াহাটির ভেটাপাড়া এলাকায় মঙ্গল এবং বুধবার পরপর দুদিন দুটি মন্দিরে ভাঙচুর চালায় দুষ্কৃতিরা। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। 

    মন্দিরের মূর্তিগুলি নির্দিষ্ট স্থান থেকে উপড়ে ফেলা হয়। পরদিন সকালবেলা বিষয়টি জানতে পারেন এলাকার বাসিন্দারা। বিষয়টিতে ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসীরা। পুলিশ তদন্ত শুরু করেছে। দোষীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। 

    [tw]


    [/tw]

    ডেপুটি পুলিশ কমিশনার সুধাকর সিং এবিষয়ে বলেন, ‘রাস্তার ধারের দুটি মন্দির ভাঙচুর করা হয়। মন্দিরগুলিতে পুলিশি সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। আমরা ঘটনার তদন্ত করছি। দোষীকে দ্রুত চিহ্নিত করা হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” 

    একটি মন্দির থেকে শিবলিঙ্গ উপড়ে ফেলা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি অপর মন্দির থেকে গনেশের মূর্তি উপড়ে ফেলার চেষ্টাও করেছিল দুষ্কৃতিরা। মন্দিরটি গ্রিল দিয়ে ঘেরা থাকায় মন্দিরের বাইরে থাকা শিবলিঙ্গটি ছুঁড়ে ফেলে তারা। পরদিন সকালে ড্রেনের কাছে ভাঙা মূর্তিটি খুঁজে পায় এলাকাবাসীরা। সেই মূর্তিটি তুলে আবার আগের জায়গায় স্থাপন করেন তাঁরা। শিবলিঙ্গ এবং শিবমূর্তিটির হাত ভাঙা হয়েছে। এলাকাবাসীরা মূর্তিগুলির পুনর্নির্মাণের ব্যবস্থা করেছেন।

     

  • Yasin Malik: “হত্যার বদলা ফাঁসি”, ইয়াসিনের মৃত্যুদণ্ডের দাবিতে সরব প্রয়াত বায়ুসেনা অফিসারের স্ত্রী

    Yasin Malik: “হত্যার বদলা ফাঁসি”, ইয়াসিনের মৃত্যুদণ্ডের দাবিতে সরব প্রয়াত বায়ুসেনা অফিসারের স্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু ও কাশ্মীরের (Jammu Kashmir) বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিককে (Yasin Malik) যে দণ্ডে দণ্ডিত করেছে আদালত, তাতে বিচারব্যবস্থার প্রতি সম্মান জানিয়েও শাস্তি নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন প্রয়াত বায়ুসেনা অফিসার রবি খান্নার (Ravi Khanna) স্ত্রী নির্মলা খান্না (Nirmala Khanna)।

    বুধবার দিল্লির এনআইএ (NIA) আদালত ইয়াসিন মালিককে যাবজ্জীবন কারাদণ্ডের (life sentence) নির্দেশ দেওয়ার পর প্রয়াত বায়ুসেনা অফিসার রবি খান্নার স্ত্রী জানান, তিনি মনে করেছিলেন ইয়াসিন মালিককে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু যাবজ্জীবনে কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। যা নিয়ে তিনি একেবারেই খুশি নন। তিনি মনে করেন, তাঁর স্বামী হত্যা করার একমাত্র শাস্তি হতে পারে ফাঁসি।

    জঙ্গিদের অর্থ সাহায্যের (Terror Funding Case) অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় ইয়াসিন মালিককে।  তাঁর মৃত্যুদণ্ডের আবেদন করেছিল এনআইএ। ইয়াসিনের আইনজীবী যাবজ্জীবনের আবেদন রাখেন। আদালত ইয়াসিনকে দুটি মামলায় যাবজ্জীবন সাজার পাশাপাশি, ১০ লক্ষ টাকা জরিমানা করেছে। মামলার রায় ঘোষণার পরই মুখ খোলেন বায়ুসেনার প্রয়াত অফিসারের স্ত্রী। নির্মলা বলেন, “আমি এত বছর ধরে অপেক্ষা করে রয়েছি। রক্তের বদলে রক্ত, মৃত্যুর বদলে মৃত্যু। কিন্তু আদালত ইয়াসিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল। ওর মৃত্যুদণ্ড পাওয়া উচিত ছিল।”

    [tw]


    [/tw]

    প্রসঙ্গত ১৯৯০ সালের ২৫ জানুয়ারি জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের (JKLF) এর নেতৃত্বে হত্যা করা হয় বায়ুসেনা অফিসার রবি খান্নাকে। আদালত ও ভারতীয় বিচারব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে নির্মলা এদিন বলেন, “যাঁরা সাজা ঘোষণা করেছেন, তাঁরা যথেষ্ট অভিজ্ঞ এবং ন্যায়-নীতি সম্পর্কে ওয়াকিবহাল। তবে আমি খুশি হতাম ইয়াসিন মৃত্যুদণ্ড পেলে।” ইয়াসিনের মৃত্যুদণ্ড প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও কথা বলবেন বলে জানান নির্মলা। 

    আরও পড়ুন: ইয়াসিনের সমর্থনে ট্যুইট আফ্রিদির, “সব তোমার বয়সের মতো…” পালটা অমিত মিশ্র

    কেন্দ্রে কংগ্রেস সরকারের প্রতি ক্ষোভ উগরে দিয়ে নির্মলা বলেন, “আগের সরকার আমার স্বামীকে শহিদ তকমা দেয়নি। শুধু তাই নয়, তাঁরা ইয়াসিন মালিককে মহাত্মা গান্ধীর মতো করে মান-সম্মান দিয়ে রেখেছিল। গত ৩২ বছর ধরে ইয়াসিন মুক্ত হয়ে ঘুরে বেরিয়েছে। যা আমাকে খুব কষ্ট দিত।” বলেও অভিযোগ করেন নির্মলা খান্না। ইয়াসিন মালিক আসলে পাকিস্তানেরই চর, তাই তার সাজাতে পাক সরকার খুব দুঃখ পাচ্ছে বলেও কটাক্ষ করেন নির্মলা। 

  • Covid 19: করোনায় আক্রান্ত হওয়া মানেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়া নয়, জানাল হু

    Covid 19: করোনায় আক্রান্ত হওয়া মানেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়া নয়, জানাল হু

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনায় (Corona) আক্রান্ত হওয়া মানেই করোনার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে, এমনটা নাও হতে পারে, জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওরফে হু (WHO)। হু-এর বিজ্ঞানী ডেভিড নোবারোর (David Nabarro) মতে বার বার করোনায় আক্রান্ত হলে, পরবর্তীতে দীর্ঘ সময়ের জন্যে করোনায় আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়ে যায়।

    নোবারো বলেন, “করোনায় আক্রান্ত হলেই, পরবর্তী সংক্রমণে আপনি সুরক্ষিত এটা ভাবার কোনও কারণ নেই। কারণ করোনা বার বার এর প্রকৃতি বদলাচ্ছে। তাই আগে থেকে তৈরি হওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা করোনার নতুন ভেরিয়েন্টকে আটকাতে পারবে না।”

    আরও পড়ুন: দেশের করোনাগ্রাফ ঊর্ধ্বমুখী, নতুন করে ভয় ধরাচ্ছে বাংলা-তামিলনাড়ু

    তিনি আরও বলে, “যতবার আপনার কোভিড হবে ততবার শরীরের ক্ষতি হবে এবং দীর্ঘমেয়াদী কোভিড হওয়ার আশঙ্কাও বেশি থাকবে। তাই করোনা যত কম হবে ততই মঙ্গল।” চার সপ্তাহের বেশি সময় ধরে করোনার লক্ষণ যদি শরীরে থাকে, তাহলে তাকে দীর্ঘমেয়াদী করোনা ধরা যায়। এই সংক্রমণের রেশ কয়েক মাস থেকে এক বছরও থাকতে পারে।

    আরও পড়ুন: সক্রিয় রোগীর সংখ্যা এক লক্ষ পার, ফের ভয় ধরাচ্ছে করোনা!

    কিছুদিন আগে ডেভিড বলেছিলেন, করোনা আস্তে আস্তে এর তেজ হারাচ্ছে। এতে প্রাণনাশের আশঙ্কা আর নেই। তিনি এবার জানান, ভাইরাস আবার এর প্রকৃতি বদলাচ্ছে। তাই করোনার ভয় এখনই কাটছে না।

    তিনি আরও জানান, যারা টিকা নিচ্ছেন না তাঁদের আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি। এই মুহূর্তে করোনার বিএ৪ এবং বিএ৫- ভেরিয়েন্ট বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে। নোবারো আরও বলেন, মানুষকে অনেক বেশি সতর্ক হতে হবে। টিকাই এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায়। 

    দিন দিন ঊর্ধ্বমুখী দেশের করোনা গ্রাফ (Corona Graph)। গত ২৪ ঘণ্টায় আরও কিছুটা বাড়ল সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৯২ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ১৭ হাজার ৭০ জন।

    এর পাশাপাশি বেড়েছে মৃতের সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ জনের। আগের দিনে এই সংখ্যাটা ছিল ২৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ১৪ হাজার ৬৮৪ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৯ হাজার ৫৬৮ জন। দৈনিক পজিটিভিটির হার ৪.১৪ শতাংশ।

  • PACS Computerisation: ৬৩,০০০ ‘প্যাকস’- এর জন্যে ২,৫১৬ কোটি টাকার প্রকল্পের অনুমোদন কেন্দ্রের 

    PACS Computerisation: ৬৩,০০০ ‘প্যাকস’- এর জন্যে ২,৫১৬ কোটি টাকার প্রকল্পের অনুমোদন কেন্দ্রের 

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের ৬৩ হাজার প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটির (Primary Agricultural Credit Societies) ডিজিটাইজেশনের জন্যে ২,৫১৬ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দিল কেন্দ্র। এর মধ্যে কেন্দ্র দেবে ১,৫২৮ কোটি টাকা। ৫ বছরের এই প্রকল্পে প্যাকসগুলিকে ডিজিটাইজ করা হবে। মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি (Cabinet Committee on Economic Affairs) বুধবার এই অনুমোদন দিয়েছে। দেশের ১৩ কোটি কৃষক এই সোসাইটিগুলির সদস্য।

    আরও পড়ুন: ‘সেদিন দেশবাসীর অধিকার…’, ৭৫-এর জরুরি অবস্থা প্রসঙ্গে অমিত শাহ

    সরকারের বক্তব্য, দেশের বেশিরভাগ ক্রেডিট সোসাইটিই কম্পিউটারাইজড নয়। এখনও ম্যান্যুয়াল পদ্ধতিতে চালিত হয়। ফলে স্বচ্ছতার অভাব দেখা দিচ্ছে। তাই পুরো প্রক্রিয়াকে দুর্নীতিমুক্ত এবং সহজ করতে সরকারের এই ভাবনা। কিছু কিছু রাজ্যে প্যাকসের কম্পিউটারাইজেশন হলেও, তারা সবাই এক সফ্টওয়্যার ব্যবহার করে না বলে একে অপরের সাথে কোনওভাবে যুক্ত নয়। পরিকল্পনা করা হয়েছে, দেশের সমস্ত প্যাকসকে কম্পিউটারাইজড করে এক ছাতার তলায় আনা হবে। ফলে প্রতিদিনের হিসেব রাখতে সুবিধে হবে। 

    আরও পড়ুন: ‘শিবের মতো বিষপান করেছেন মোদি’, গুজরাট হিংসা প্রসঙ্গে অমিত শাহ

    সফ্টওয়্যারটিতে সাইবার নিরাপত্তা এবং ডেটা স্টোরেজসহ ক্লাউড-ভিত্তিক সফ্টওয়্যার, রক্ষণাবেক্ষণ সহায়তা, প্রশিক্ষণসহ বর্তমান রেকর্ডগুলির ডিজিটাইজেশনের সুবিধা থাকবে। সফ্টওয়্যারটিতে স্থানীয় ভাষায় অপারেট করার সুবিধাও থাকবে। 

    এই বিষয়ে ট্যুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি লেখেন, “এই প্রকল্পটি চালু হলে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে। বিশ্বাসযোগ্যতা এবং কর্মদক্ষতাও বাড়বে। মানুষের সুবিধার জন্যে আঞ্চলিক ভাষাতেও সফ্টওয়্যার অপারেট করার সুবিধা থাকবে।”

    [tw]


    [/tw]

    [tw]


    [/tw]

    [tw]


    [/tw]

    প্রক্রিয়াটি চালু হলে ক্ষুদ্র এবং প্রান্তিক চাষীদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকবে। এছাড়াও সরকারি প্রকল্প, ফসল বীমা সম্পর্কে কৃষকদের তথ্য পেতে আরও সুবিধে হবে। সবটাই চলে আসবে হাতের নাগালে। 

     

  • Jammu Kashmir: জম্মু-কাশ্মীরে ডিলিমিটেশন নিয়ে পাকিস্তানের ‘প্রহসনমূলক’ প্রস্তাব খারিজ ভারতের  

    Jammu Kashmir: জম্মু-কাশ্মীরে ডিলিমিটেশন নিয়ে পাকিস্তানের ‘প্রহসনমূলক’ প্রস্তাব খারিজ ভারতের  

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরে সীমানা পুনর্বিন্যাসের (Jammu Kashmir delimitation) বিরুদ্ধে পাকিস্তানের (Pakistan) সংসদে পাশ হয়েছে প্রস্তাব। প্রস্তাবটি ‘প্রহসনমূলক’ (farcical resolution) বলে জানিয়ে দিল ভারতের বিদেশ মন্ত্রক (ministry of external affairs)।  মঙ্গলবার মন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়, এই বিষয়ে হস্তক্ষেপ করার কোনও অধিকারই পাকিস্তানের নেই। পাক অধিকৃত কাশ্মীর (PoK) সহ সমগ্র জম্মু-কাশ্মীর (jammu & kashmir) এবং লাদাখ (Ladakh) ভারতের (India) অবিচ্ছেদ্য অংশ।

    ২০১৪ সালে ক্ষমতায় এসেই জম্মু-কাশ্মীর সমস্যার সমাধানে উদ্যোগী হয় নরেন্দ্র মোদির (modi) সরকার। ভূস্বর্গকে আক্ষরিক অর্থেই শান্তির স্বর্গে পরিণত করতে কোমর কষে নামে মোদি-অমিত শাহ (Amit Shah) জুটি। উনিশের লোকসভা নির্বাচনে বিরোধীদের কার্যত দুরমুশ করে দিয়ে ফের কেন্দ্রের কুর্সিতে ফেরে বিজেপি। তার পরেই কাশ্মীর থেকে রদ করা হয় ৩৭০ ধারা। উপত্যকায় ফেরে শান্তি। জম্ম-কাশ্মীরকে সুশাসন দিতে সেখানে বিধানসভা ভোট করার প্রস্তুতি শুরু করে মোদি সরকার। শুরু হয় সীমানা পুর্নবিন্যাসের কাজ। সম্প্রতি শেষও হয়েছে কাজ। ডিলিমিটেশন কমিশনের জমা দেওয়া রিপোর্টে দেখা যাচ্ছে, জম্মু-কাশ্মীরে লোকসভা কেন্দ্র হয়েছে পাঁচটি। প্রত্যাশিতভাবেই আসন সংখ্যা বেড়েছে বিধানসভারও।

    ভারতের এই সীমানা পুনর্বিন্যাসের ঘটনায় ‘উদ্বেগ’ প্রকাশ করেছিল ইসলামিক দেশগুলির সংগঠন ওআইসি (OIC)। বিশ্বের ৫৭টি দেশ এই সংগঠনের সদস্য। তাদের অভিযোগ, কাশ্মীরিদের অধিকার লঙ্ঘন করছে ভারত। সোমবার ইসলামিক দেশগুলির এই সংগঠনকেও কড়া জবাব দিয়েছিল ভারত। বিদেশ মন্ত্রক সাফ জানিয়ে দিয়েছিল, ওআইসির এই ধরনের ‘অযৌক্তিক মন্তব্য’ করা উচিত নয়।

    সীমানা পুনর্বিন্যাসের নিন্দা করে পাকিস্তানের জাতীয় সংসদে (Pakistan national assembly) একটি প্রস্তাব পাশ হয় গত সপ্তাহে। পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি সংসদে প্রস্তাবটি পেশ করে বলেছিলেন, কৃত্রিমভাবে জম্মু-কাশ্মীরের নির্বাচনী শক্তি বদলে দেওয়ার লক্ষ্যেই ভারত সরকার এই পদক্ষেপ নিয়েছে। এদিন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বিদেশ সচিব অরিন্দম বাগচি বলেন, অবৈধভাবে এবং জোর খাটিয়ে পাকিস্তানের দখল করা ভারতীয় ভূখণ্ড-সহ ভারতের কোনও অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য বা হস্তক্ষেপ করার কোনও অধিকার পাকিস্তানের নেই। তিনি বলেন, ভারতীয় কেন্দ্র শাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর নিয়ে পাক সংসদে যে প্রহসনমূলক প্রস্তাব গ্রহণ করা হয়েছে, তা আমরা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। বিবৃতিতে এও বলা হয়, কেন্দ্র শাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরের আসন পুনর্বিন্যাসের অনুশীলন একটি গণতান্ত্রিক অনুশীলন। যারা যারা এতে প্রভাবিত হবেন, তাদের সবার সঙ্গেই বিস্তারিত পরামর্শের পরেই এই কাজ করা হয়েছে। এটা দুঃখজনক বিষয় যে, পাকিস্তানের নেতৃত্ব নিজেদের ঘর গোছানোর পরিবর্তে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে চলেছে এবং ভিত্তিহীন ও উস্কানিমূলক ভারত-বিরোধী প্রচার চালিয়ে যাচ্ছে।

    ভারতের দাবি, পাকিস্তানকে অবিলম্বে ভারত বিরোধী আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে এবং ভেঙে দিতে হবে তার সন্ত্রাসবাদের পরিকাঠামো।

    আরও পড়ুন : ঢিমেতালে চলছে চিন-পাক অর্থনৈতিক করিডরের কাজ, ক্ষুব্ধ শেহবাজ প্রশাসন

  • Taj Mahal: কী আছে তাজমহলের বন্ধ ঘরগুলিতে? ছবি প্রকাশ করল এএসআই 

    Taj Mahal: কী আছে তাজমহলের বন্ধ ঘরগুলিতে? ছবি প্রকাশ করল এএসআই 

    মাধ্যম নিউজ ডেস্ক: তাজমহল নিয়ে গোটা বিশ্বের কৌতূহলের শেষ নেই। তাহমহলের খানিকটা অংশ জনসাধারণের দর্শনের জন্যে খোলা থাকলেও, বেশ খানিকটা অংশ এখনও রয়েছে সাধারণের চোখের আড়ালে। শোনা যায়, তাজমহলের (Taj Mahal) ২২টি ঘর নাকি আজও তালাবন্ধ। কী আছে দরজার (Closed Rooms) ওপারে? এনিয়ে বিতর্কের অন্ত নেই। বার বার সেই ঘরগুলি খোলার দাবি তোলা হয়েছে। কিন্তু সরকার তাতে রাজি হয়নি। সম্প্রতি ফের মাথা চাড়া দিয়ে উঠেছে তাজমহলের বন্ধ ঘরের বিতর্ক। এলাহাবাদ হাইকোর্টে ওই বন্ধ ঘর খোলার দাবিতে পিটিশনও দেন এক বিজেপি নেতা। যদিও সেই আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। 

    এবার তাজমহলের মধ্যে থাকা কয়েকটি বন্ধ ঘরের ছবিই প্রকাশ করল খোদ আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া (Archaeological Survey of India)। বেসমেন্টে থাকা কয়েকটি ঘরের ছবি প্রকাশ করা হয়েছে এএসআই-এর ওয়েবসাইটে। সময়ের সঙ্গে সঙ্গে যে জায়গাগুলি ক্ষয়ে গিয়েছে, সেখানে আবার নতুন করে প্লাস্টার করা হয়েছে। মেরামতির আগে এবং পরের দুই ছবিই প্রকাশ করেছে এএসআই (ASI) কর্তৃপক্ষ। 

    এএসআই-এর দাবি, এই মেরামতির কাজ শুরু করা হয়েছিল ২০২১-এর ডিসেম্বরে এবং শেষ হয়েছে ২০২২ সালের ফেব্রুয়ারিতে। ব্যয় হয়েছে প্রায় ৬ লক্ষ টাকা। এক এএসআই আধিকারিক সংবাদমাধ্যমকে এবিষয়ে বলেন, “ছবিগুলি ২০২২ সালের জানুয়ারির নিউজলেটারের অংশ হিসেবে প্রকাশ করা হয়েছে। যে কেউ ওয়েবসাইটে গিয়ে তা দেখতে পারেন।”

    [tw]


    [/tw]

    অর্থাৎ এলাহাবাদ হাইকোর্টে পিটিশন দেওয়ার বেশ খানিকটা আগেই তাজমহল নিয়ে মানুষের কৌতূহল প্রশমন করার চেষ্টা করেছে ভারত সরকারের প্রত্নতাত্ত্বিক বিভাগ। 

    এএসআই দাবি করে, ২০০৬-০৭ সালেও ঘরগুলির মেরামত করা হয়েছিল। এএসআই-এর ওয়েবসাইটে সেই ছবিও আপলোড করা হয়। এবারও যে বন্ধ ঘরগুলি মেরামতের জন্য খোলা হয়েছিল, সেই ছবিও আপলোড করা হয়েছে ওয়েবসাইটে।   

    কিছুদিন আগেই ২২টি বন্ধ ঘর খোলার দাবিতে এলাহাবাদ হাইকোর্টে (Allahabad High Court) পিটিশন দাখিল করা হয়েছিল। এলাহাবাদ হাইকোর্টে করা পিটিশনে বলা হয়েছিল, তাজমহলের যে ২২টি ঘর বছরের পর বছর ধরে বন্ধ রয়েছে, তা খোলা হোক এবং সেখানে কী রয়েছে, তা নিয়ে এএসআইকে তদন্ত করার অনুমতি দেওয়া হোক। যদিও আদালত সেই আবেদন খারিজ করে দেয়। আর তারপরেই এএসআই- এর এই ছবি প্রকাশ। এএসআই- এর তরফে বলা হয়েছে, ওই বন্ধ ঘরগুলি নিয়ে কোনও গোপনীয়তা নেই। এগুলো শুধুই কাঠামোর অংশ। 

     

  • Reliance Jio:  ইস্তফা মুকেশ আম্বানির! রিলায়েন্স জিও-এর ডিরেক্টর পদে পুত্র আকাশ

    Reliance Jio:  ইস্তফা মুকেশ আম্বানির! রিলায়েন্স জিও-এর ডিরেক্টর পদে পুত্র আকাশ

    মাধ্যম নিউজ ডেস্ক: রিলায়েন্স জিও-এর দায়িত্বে নতুন মুখ। ছেলের হাতে ব্যাটন তুলে দিলেন বাবা। দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও (Reliance Jio)-এর ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেছে সংস্থার পরিচালন পর্ষদ। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিচ্ছেন মুকেশ-পুত্র আকাশ আম্বানি (Akash Ambani)।

    সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ২৭ জুন রিলায়েন্স জিও-এর ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়িয়েছেন মুকেশ আম্বানি। চেয়ারম্যান হিসেবে তাঁর ছেলে আকাশকে অনুমোদন দিয়েছে বোর্ড। তাঁকে সংস্থার নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবেও নিয়োগ করা হয়েছে। সংস্থার তরফে মঙ্গলবার স্টক এক্সচেঞ্জে এই খবর দেওয়া হয়েছে। বলা হয়েছে, ২৭ জুন বাজার বন্ধ হওয়ার পর রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানির পদত্যাগ পত্র গ্রহণ করা হয়েছে। আকাশ আম্বানিকে বোর্ডের (রিলায়েন্স জিও-এর) চেয়ারম্যানের পদে বসানো হচ্ছে। 

    পরবর্তী প্রজন্মের হাতে দায়িত্ব ছেড়ে দিতে মুকেশের এই সিদ্ধান্ত বলে অনুমান বিশেষজ্ঞদের। সম্প্রতি তাঁর পরবর্তী প্রজন্মকে আরও দায়িত্ব নিতে হবে বলে জানিয়েছিলেন মুকেশ। তিনি বলেছিলেন, যেভাবে তাঁর বাবা ধীরুভাই আম্বানি তাঁদের তৈরি করেছিলেন, সেভাবেই নিজের সন্তানদের তৈরি করতে চান তিনি। প্রসঙ্গত, ব্রাউন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতক আকাশ। ২০১৪ সালে রিলায়েন্স জিও-র বোর্ডে যোগ দেন তিনি। জিও-৪জি (Jio 4G) সফল হওয়ার ক্ষেত্রে তাঁর যথেষ্ট অবদান রয়েছে। উল্লেখ্য, এমন সময় আকাশ দায়িত্ব নিলেন, যখন দেশে কয়েক মাসের মধ্যেই ৫-জি (5G) পরিষেবা শুরু হতে পারে। আকাশ কার্যত বড় ধরনের এক চ্যালেঞ্জের মুখোমুখি হলেন। রিলায়্যান্সের (Reliance) সম্পত্তি বৃদ্ধির দিকেও যেমন তাঁকে নজর দিতে হবে, নজর রাখতে হবে প্রতিষ্ঠানের ভাবমূর্তির দিকেও।

    আরও পড়ুন: কলম্বোর রাস্তা কার্যত গাড়ি শূন্য! জ্বালানি সংকটে শ্রীলঙ্কা

    সংস্থার ম্যানেজিং ডিরেক্টর পদে নিয়োগ করা হয়েছে পঙ্কজ মোহন পাওয়ারকে। ২৭ জুন থেকে আগামী পাঁচ বছর এই পদে থাকবেন তিনি। ওই দিন জিও’র বোর্ড অব ডিরেক্টরদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাধীন ডিরেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে রামিন্দর সিং গুজরাল এবং কে ভি চৌধুরীকে।

  • Rahul Gandhi: কাঠমান্ডুর নাইটক্লাবে রাহুল গান্ধীর ভিডিও ভাইরাল, নিন্দায় সরব বিজেপি

    Rahul Gandhi: কাঠমান্ডুর নাইটক্লাবে রাহুল গান্ধীর ভিডিও ভাইরাল, নিন্দায় সরব বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের চর্চায় রাহুল গান্ধী (Rahul Gandhi)। রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল রাহুল গান্ধীর প্রতিবেশী দেশের নাইট ক্লাবে (Night Club) পার্টি করার ভিডিও। ভিডিওয় ক্লাবের আলো আধারিতে হঠাৎই মুখ ভেসে ওঠে কংগ্রেস সাংসদের। নেপালের (Nepal) রাজধানী কাঠমান্ডুর (Kathmandu) একটি নাইট ক্লাবে বন্ধুর সঙ্গে দেখা গিয়েছে কংগ্রেসের (Congress) প্রাক্তন সভাপতিকে। মঙ্গলবার ভিডিওটি নেটমাধ্যমে ভাইরাল (viral video) হতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।     

    বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya) প্রথম টুইটারে ভিডিওটি শেয়ার করেন। টুইটে তিনি লেখেন, “গোটা মুম্বই যখন অবরুদ্ধ তখন  রাহুল গান্ধী ছিলেন নাইট ক্লাবে। তাঁর দলে যখন একের পর এক বিস্ফোরণ ঘটছে, তখন তাঁকে উল্লাসে মাততে দেখা গেল।” 

    [tw]


    [/tw]

    যদিও এখনও পর্যন্ত ভিডিওটির সত্যতা যাচাই করা যায় নি। তবে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুসারে, ভিডিওটি কাঠমান্ডুর একটি নাইট ক্লাবের। সোমবার এক সাংবাদিক বন্ধু সুমনিমা দাসের বিয়েতে গিয়েছিলেন গান্ধী পরিবারের এই সদস্য। বিয়ের অনুষ্ঠান হচ্ছিল ম্যারিয়ট (Mariott) হোটেলে।  

    এদিন রাহুল (Rahul) গান্ধীর ভিডিও সামনে আসতেই আক্রমণ শানায় ভারতীয় জনতা পার্টি (BJP)। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Modi) জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স সফরকেও রেয়াত করেনি হাত শিবির। কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়, “দেশে যখন একটা সঙ্কটময় পরিস্থিতি চলছে, তখন সাহেব বিদেশ ভ্রমণে ব্যস্ত।” এরপরই রাহুল গান্ধীর নাইট ক্লাবের ভিডিও প্রকাশ্যে এলে কংগ্রেসকে (Congress) খোঁচা মারতে এক মূহূর্তও দেরি করেনি বিজেপি।

     

     

LinkedIn
Share